খানিক অবসরে মিউজিক থেরাপি, মুহূর্তে সারিয়ে দিতে পারে মনের রোগ

music

গান শুনতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। এর পাশাপাশি মিউজিক শুনতেও পছন্দ করেন অনেকেই। সকালে উঠে অফিসে যাওয়ার তার, আবার বাড়ি ফিরে নানা কাজের চাপ। এই একঘে জীবনে একটুখানি শান্তি খুঁজে পেতে আমরা মিউজিকে বেছেনি। আসলে মিউজিক শোনার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে থাকে। জীবনের প্রতিতা মুহূর্তের সঙ্গে তাল মিলিয়ে আমরা মিউজিক শুনতে ভালোবাসি।

যেমন দুঃখ, কষ্টের সময় আমরা একটু সফট মিউজিক শুনতে পছন্দ করি। আবার আনন্দ কিনবা উল্লাসের সময় আমরা লাউড মিউজিক শুনি। প্রকৃত অর্থে সঠিক সময়ে সঠিক মিউজিক আমাদের শারীরিক ও মানসিক শান্তি দেয়। তাই বর্তমানে মিউজিক থেরাপির প্রচলন বেড়েছে। এখন অনেক হসপিটালেও রোগীদের মানসিকভাবে সুস্থ করতে মিউজিক থেরাপি দেওয়া হছে। চলুন একনজরে দেখে নেওয়া যাক মিউজিক থেরাপির কিছু গুন।

এখন অনেকের মনেই প্রশ্ন জাগবে মিউজিক থেরাপি কি? মূলত কোন রোগীকে যখন সংগীত ও সুরের মেলবন্ধন ঘটিয়ে তাঁর অসুখ বা রোগের তীব্রতা কমানোর চেষ্টা করা হয়, তখন তাকে মিউজিক থেরাপি বলে।

১) যারা মারাত্মক মানসিক চাপ বা টেনশনে খুব কষ্ট পান, তারা যদি সঠিক মিউজিকে নিজেদের মগ্ন করতে পারেন, তবেই কেল্লা ফতে। এতে মনের ভিতর তৈরি হয় সাময়িক ভাললাগা। এটি এন্ডোরফিন নামক হরমোন নিঃসরণ করে ও পেশীকে শিথিল করে রক্ত চাপকে নিয়ন্ত্রণে আনে।

২) মেজর ডিপ্রেশনেও মিউজিক থেরাপি দারুন কাজ করে। বিশেষজ্ঞদের মতে অ্যান্টিডিপ্রেসেন্ট জাতীয় ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে যদি মিউজিক থেরাপি করানো যায় তবে, আশাতীত ফল পাওয়া যায়।

৩) বিভিন্ন গবেষণা থেকে জানা যায় যে ডিমেনশিয়ার ক্ষেত্রে রোগীর হার্ট বা সেরিব্রাল স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। মিউজিক থেরাপি এই হৃদয় রোগ বা সেরিব্রাল অ্যাটাক নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৪) বিজ্ঞানীদের মতে যেকোনো গুরুত্বপূর্ণ কাজের পূর্বে সঠিক মিউজিক শুনলে, ওই কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পায়। এর পাশাপাশি গবেষকদের দাবি, গান শোনার পর ছাত্র-ছাত্রীদের মধ্যে পড়ার আগ্রহের সঙ্গে মনোযোগ ও দক্ষতাও বাড়ে।

৫) চিকিৎসকদের মতে গর্ভাবস্থায় মিউজিক থেরাপি নেওয়া উচিৎ। এতে শিশুর মস্তিষ্কের বিকাশ সুন্দর হয়। এছাড়াও এতে শিশুর মনের উপর ভালো প্রভাব পড়ে।

এবারে শীতে বড় পর্দায় আসতে চলেছে দেব-রুক্মিণীর ‘কিশমিশ’, প্রকাশ্যে ছবির অ্যানিমেটেড টিজার

dev

বায়োস্কোপ ডেস্ক: বর্তমানে নিজের রাজনৈতিক কাজ নিয়ে খুবই ব্যস্ত দেব। তার ওপর একটানা বৃষ্টির জেরে জল যন্ত্রণার কবলে দেবের কেন্দ্র ঘাটালের, একাধিক এলাকা। কিছুদিন আগেই ঘাটালের বন্যা কবলিত এলাকার পরিদর্শনে গিয়েছিলেন এই তারকা সাংসদ। সেই সময় তাঁকে প্রথম বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে দেখা যায়। তবে এই সবের মাঝেও নিজের ফিল্ম কেরিয়ার নিয়ে বেশ সচেতন দেব। এই বছরের শীতে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে দেব এবং রুক্মিণীর ‘কিশমিশ’।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি অ্যানিমেটেড টিজার এবং ছবির একটি পোস্টার শেয়ার করেছেন দেব। ছবিটির পরিচালনায় রয়েছেন রাহুল মুখোপাধ্যায়। এটি তার ডেবিউ ফিল্ম। তবে নতুন পরিচালক হিসেবে টলিপাড়ায় এসেই দেব রুক্মিণীকে ছবির নায়ক নায়িকা হিসেবে পেয়ে খুবই উপ্লুত পরিচালক।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

 

এর পাশাপাশি ছবিটি প্রযোজনা করছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস। অ্যানিমেটেড টিজার প্রকাশ করে দেবের প্রযোজনা সংস্থা জানিয়েছে, কিশমিশ ছবিটি দুর্গাপুজোয় না এসে বরং শীতে আসবে। তার সঙ্গে দেবের সংস্থা উল্লেখ করে, যদি পৃথিবী সুস্থ থাকে তবেই। এর পাশাপাশি দেব তাঁর দর্শকদের উদ্দেশ্যে বলেন, সকলে যেন সুস্থ থেকে অবশ্যই সিনেমাহলে তাঁদের ছবিটি দেখতে আসেন।

সূত্রের খবর অনুযায়ী, এই ছবিতে দেব এবং রুক্মিণী দুজনেই অনেকটাই কথকের ভূমিকা পালন করবেন। সঙ্গে অন্যান্য চরিত্ররা মজায় ভরিয়ে দেবেন ‘কিশমিশে’। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জুন মালিয়া থেকে শুরু করে অঞ্জনা বসু ও খরাজ মুখোপাধ্যায়কে। তবে এরই মাঝে টলি-পাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে, দেবের জন্মদিন উপলক্ষে ২৪ ডিসেম্বর মুক্তি পেতে পারে ‘কিশমিশ’।

প্রতিদিন টকদই পাতে থাকা চাই, উপকারিতা জানলে অবাক হবেন

curd

সম্প্রতি প্রচণ্ড গরমে অতিষ্ঠ মানুষ। অত্যধিক গরমে মানব শরীরে পানিশূন্যতা ও হিটস্ট্রোকের সমস্যা বেশি হয়ে থাকে। তাই এ সময় শরীরের চাহিদা অনুযায়ী বিশুদ্ধ জল পান করা জরুরি। সেই সঙ্গে খাবার স্যালাইনও খেতে হবে।

গরমে ঘেমে শরীর থেকে যে লবণজল বের হয়ে যায়, তা পূরণ করতে খাবার স্যালাইনের বিকল্প নেই।
আর গরমে পেট ঠাণ্ডা রাখতে দই খেতে পারেন। দই ল্যাক্টোব্যাসিলাস ভালো ব্যাক্টেরিয়াকে উদ্দীপিত করে। দইয়ের রয়েছে আরও অনেক স্বাস্থ্য উপকারিতা।

আসুন জেনে নিই দইয়ের স্বাস্থ্য উপকারিতা।

১. গরমে পেট ঠাণ্ডা রাখে দই এবং পেট পরিষ্কার থাকে। এছাড়া দইয়ের ক্যালসিয়াম কোলনের কোষগুলো অস্বাভাবিক বৃদ্ধি রোধ করে। অন্ত্রেও উপকারী ব্যাক্টেরিয়া নিঃসরণ করে। কোলাইটিস রোগে দই খুবই উপকারী।

২.দইয়ের ব্যাক্টেরিয়া শরীরে ক্যালসিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স শোষণ করতে সাহায্য করে। ভিটামিন বি-১২ রক্তকোষ গঠনে সাহায্য করে।

৩. দইয়ে রয়েছে প্রাণিজ প্রোটিন। দইয়ে পাবেন অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড। দুধের প্রোটিন থেকে দইয়ের প্রোটিন সহজে হজম হয়।

৪. শিশু ও বয়স্কদের জন্য দই খাওয়া উপকারী। দই রক্তে কোলেস্টেরল কমাতে সাহায্য করে ও পেটের গ্যাস কমায়। এছাড়া ডায়রিয়া ও কনস্টিপেশনের সমস্যা কমায়।

৫. দইয়ে ক্যালোরি, ফ্যাট, কোলেস্টেরল কম। তাই গরমে খেতে পারেন দইয়ের ঘোল।

৬. এই গরমে শরীর সুস্থ রাখতে নিয়মিত দই খেতে পারেন। দই প্রেমাচিওর এজিং, জন্ডিস, হেপাটাইটিস রোধ করে।

তবে কি সত্যি বিয়ে করতে চলেছেন তাপসী পান্নু, উত্তর দিলেন অভিনেত্রীর বোন

taapsee

তামিল এবং তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি ছারাও বলিউডেও বেশ জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। বরাবরই তাঁর সাবলীল অভিনয় দক্ষতায় দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। পিঙ্ক, নাম সাবানা, বেবি, দি গাঁজি এটার্ক সহ একাধিক হিন্দি সিনেমার পাশাপাশি বহু তামিল এবং তেলেগু সিনেমাতেও চুটিয়ে অভিনয় করছেন তিনি। তবে নিজের পার্সোনাল জীবন নিয়ে খুব বেশি কথা বলতে দেখা যায় না তাঁকে। তবে এবারে নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাপসী পান্নু। এমনই ইঙ্গিত দিলেন অভিনেত্রীর বোন শগুন পান্নু।

বেশ কিছুদিন থেকেই ম্যাথিয়াস বো-এর সঙ্গে ডেট করছেন অভিনেত্রী। ডেনমার্কের এই জনপ্রিয় ব্যাডমিন্টন খেলোয়াড় বর্তমানে কোচ। বহুবার নিজের নিসস্টাগ্রামে ম্যাথিয়াস বো-এর সঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায় তাপসীকে। ফলত ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কবে অভিনেত্রীকে বিয়ে করতে দেখা যাবে! এবারে তাপসীর বিয়ের ব্যাপারে মুখ খুললেন অভিনেত্রীর বোন শগুন পান্নু। তাপসীর বোন একজন ওয়েডিং প্ল্যানার। তাই দিদির বিয়ের দায়িত্ব যে তাঁর উপরেই বর্তাবে তা নিয়ে কোনও সন্দেহ ছিল না।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শগুন পান্নু জানান, ইতিমধ্যেই তিনি দিদি তাপসীর বিয়ের অনুষ্ঠানের গন্তব্য খুঁজে বেরাচ্ছেন। এর মধ্যেই বেশ কয়েকটি জায়গা ঘুরেও এসেছেন তিনি। তবে এখনও কোনও জায়গা পছন্দ করতে পেড়েছেন কী না, সেই বিষয়ে কিছু জানাননি শগুন। তিনি আরও জানান, তাঁদের পরিবারের দিক থেকে তাঁর বিয়ের ব্যাপারে সম্পূর্ণ প্রস্তুত। তাপসী মুখ ফুটে বললেই বিয়ের সানাই বাজতে চলেছে পান্নু পরিবারে। এমনই দাবি করেন শগুন পান্নু।

বাংলা বলায় “পাকিস্তানি” তকমা, বাজার করতে গিয়ে হেনস্থার শিকার বৃদ্ধা সহ মহিলারা

incident

সমস্যার সূত্রপাত শপিং-কে কেন্দ্র করে। অপরাধ, তাঁরা বাংলাই জানতেন, বাংলার বুকে দাঁড়িয়ে তাঁদের হিন্দি বলতে বা বুঝতে না পারাটাই ছিল মস্ত অপরাধ। যার জেরেই এবার রীতিমত হেনস্থার শিকার হতে হয় এক বৃদ্ধা ও তাঁর সঙ্গে থাকা বাঙালি মহিলাদের। চোখ রাঙানো থেকে শুরু করে টাকার ব্যাগ ছিনতাই, বাদ পড়েনি কিছুই। দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা দুই বাঙালি মহিলা, ফতেমা আক্তার ও তার শাশুড়ি রোকেয়া বিবি বাজার করতে বড়বাজারে গিয়েছিলেন, আনুরাগ টেক্সটাইল-এ পা রাখতেই হল এক ভিন্ন অভিজ্ঞতা।

ক্রেতা দোকানে পা রাখতেই বিক্রেতা অনুরাগ আগরওয়াল হিন্দিতে কথা বলে ওঠেন। দুই মহিলা কিছুতেই তা বুঝতে না পারায় অনুরোধ করেন বাংলায় কথা বলতে। এতেই বেজায় চটে যান বিক্রেতা। তিনি সাফ জানিয়ে দেন, তিনি বাংলা বলবেন না, বরং যারা বাঙালি তাদের ভারতে থাকতে গেলে জানতে ও শিখতে হবে হিন্দি। নয়তো চলে যেতে হবে পাকিস্তান।

এখানেই শেষ নয়৷ অভিযোগ, এরপর ওই বহিরাগত বাংলার বাঙালি নারী ২ জনের গায়ে হাত দেয়, টাকার ব্যাগ কেড়ে নেয়, মোবাইল ছিনতাই করার চেষ্টা করে, অশ্লীল গালাগালি দেয়, শরীর ধরে টানাটানি করে এবং বলপূর্বক বাঙালি বৃদ্ধাকে আটক করে রাখে। এই সময়ে বিচক্ষণ বাঙালি বউমা ফতেমা আক্তার বাংলা পক্ষর দক্ষিণ ২৪ পরগনা জেলা অফিসে সাথে ফোনে যোগাযোগ করে। সঙ্গে সঙ্গে বাংলা পক্ষর তীব্র সক্রিয়তায় এবং বড়বাজার থানার পুলিশের সহযোগিতায় বহিরাগত পুরুষ দ্বারা বড়বাজারে বলপূর্বক আটক বাঙালি নারীকে উদ্ধার করা হয়। 

news

অভিযোগ জমা করার পর এই দুই বাঙালি নারী বড়বাজার থানার পুলিশের দেওয়া নিরাপত্তা রক্ষী সহ নিরাপদ স্থানে পৌঁছে দেয়। বাংলা পক্ষর সহযোদ্ধা রাজা ঘোষের নেতৃত্বে বাংলা পক্ষর সহযোদ্ধারা এই পুরো প্রক্রিয়ায় আক্রান্ত বাঙালি নারীদের সাহায্য করতে থাকে এবং নিরাপদভাবে তাদের বাংলা পক্ষ দক্ষিণ ২৪ পরগনা জেলা সংগঠনের অফিসে পৌঁছে দেয়।

অন্যান্য তারকাদেরও সোনুর মত হওয়া উচিৎ: ফারহা খান

bollywood

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘সাত কেয়া নিভাও গে’ নামের নতুন মিউজিক ভিডিও। হারহা খান পরিচালিত এই মিউজিক ভিডিওতে সোনু সুদ এবং নিধি আগরওয়ালকে একেবারে রোম্যান্টিক অবতারে দেখা যাচ্ছে। ইতিমধ্যেই অনেকেই এই মিউজিক ভিডিওর তারিফ করেছেন। এই মিউজিক ভিডিওতে সোনুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেছেন ফারহা খান।

সোনুর সঙ্গে কাজ করে ভীষণ খুশি হয়েছেন ফারহা। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফারহা জানান, সোনু একেবারেই বদলায়নি। একেবারে আগের মতোই ররেছেন। সোনুর সঙ্গে কাজ করতে ফারহার কোনও অসুবিধাই হয়নি। জঙ্গলে শুটিং-এর সময় সোনু ভ্যানেটি ভ্যান দাবি করেননি, বরং গাছের পিছনে গিয়ে জামা বদলে নিয়েছে বলে জানান ফারহা। সোনু সম্মন্ধে ফারহার ধারণা সোনু খুবই বুদ্ধিমান। তাঁর সঙ্গে বেশ হাসি-মজা করে কাজ করা যায় বলে মন্তব্য করেন ফারহা খান।

অতিমারি পরিস্থিতিতে যেভাবে সোনু সুদকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে, তাঁদের জন্য কাজ করতে দেখা গেছে তা সত্যি নজিরবিহীন ঘটনা। বর্তমানে এই বলিউড তারকাকে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। মানুষের পাশে দারানর পাশাপাশি সোনু শুটিং ফ্লোরেও খুবই সাধারণভাবে থাকতে পছন্দ করেন। ফারহা আরও জানান, ঘুতিং চলাকালীন সোনু কখনও দোকানে গেছেন, কখনও পেট্রোল পাম্প উদ্ধোধনে গেছেন আবার কখনও স্থানীয় সাধারণ মানুষের সঙ্গেও দেখা করেছেন। ‘আমার মতে অন্যান্য তারকা

নতুন সাফল্য পেলেন উষসী, এবার থেকে ‘জুন অ্যান্টির’ নামের আগে ডক্টর উপাধি

bengali serials

বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় চরিত্র ‘জুন অ্যান্টি’-র ভূমিকায় অভিনয় করে ইতিমধ্যেই দর্শকদের কাছের মানুষ হয়ে উঠেছেন উষসী। এবারে নতুন সাফল্য পেলেন এই অভিনেত্রী। এবার থেকে তাঁর নামের আগে যুক্ত হতে চলেছে ডক্টর কথাটি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই কথা জানিয়ে ভিডিও পোস্ট করেছেন ‘জুন অ্যান্টি’ খ্যাত উষসী চক্রবর্তী। হাতে ডক্টরেট সার্টিফিকেট নিয়ে ফেসবুকে ভিডিও শেয়ার করেন অভিনেত্রী।

ফেসবুকের ওই পোস্টে তিনি জানান, তাঁর বাবা তাঁকে পিএইচডি নিয়ে খুবই উৎসাহ দিতেন। তবে গত বছর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর বাবা শ্যামল চক্রবর্তীর। সিপিএম-এর বর্ষীয়ান নেতা ছিলেন তিনি। পোস্টে উষসী লেখেন, ‘যেদিন এক অভিনেতা একজন ডক্টর হয়ে উঠলেন। অবশেষে আমার ডক্টরাল ডিগ্রি পেলাম’। তবে অভিনেত্রীর লেখায় এই খুশির দিনে বাবা পাশে না থাকার কষ্টও প্রকাশ পায়। সব থেকে অবাক করা বিষয় হলো উষসী এই ডিগ্রি হাতে পেলেন তাঁর বাবার মৃত্যুবার্ষিকীতেই।

উষসীর কথায় তাঁর বাবা পিএইচডি নিয়ে অভিনেত্রীর থেকে বেশি আগ্রহী ছিলেন। উষসী না চাইলেও থিসিস জমা দেওয়ার জন্য তাঁর বাবা বারবার তাঁকে বলতেন। তবে অভিনেত্রী বুঝতে পারেননি যে তাঁর বাবা এতো তাড়াতাড়ি চলে যাবেন। এর পাশাপাশি অভিনেত্রী তাঁর গাইড অধ্যাপিকা ঐশিকা চক্রবর্তীকেও কৃতজ্ঞতা জানান। সবার শেষে উষসী জানান এবার আপনারা আমায় ডক্টর বলে ডাকতে পারবেন। তবে উষসী নামে ডাকলেই তিনি বেশি খুশি হবেন বলে জানান ‘জুন অ্যান্টি’। কারণ নিজেকে একজন অভিনেত্রী বা পারফর্মার হিসেবে দেখাতেই তিনি বেশি পছন্দ করেন।

প্রিয়াঙ্কার যমজ! দেখতে হুবহু এক, জেনে নিন কে এই মহিলা

priyanka

বলিউড হোক বা হলিউড কিংবা টলিউড প্রায় প্রত্যেক সেলিব্রিটিরই ড্যামি দেখতে পাওয়া যায়। ঠিক তেমনই এবার দেশি গার্ল এর সাথে দেখা গেল তারই মতো একইরকম দেখতে এক মেয়েকে। সদ্য সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ছবিতে এমনটাই দেখা গিয়েছে।

ঠিক যেন কার্বন কপি। নেটিজেনদের প্রশ্ন, কে সেই মহিলা? প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে একই ফ্রেমে হুবহু এক দেখতে মেয়েটি কে? নানান প্রশ্নের উত্তরে জানা গেল মেয়েটির আসল পরিচয়। নাম আমাইরা ডোঙ্গরে। তার ছবিই সদ্য ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। তিনি আসলে প্রিয়াঙ্কার বিভিন্ন লুক রিক্রিয়েট করে থাকেন। ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা চোপড়াকে অনুকরণ করে আমাইরা অবিকল একই হাসিমুখ ও এক্সপ্রেশন দিয়ে ছবি পোস্ট করে নেটিজেনদের মন কাবু করেছেন।

সম্প্রতি আমাইরা ডোঙ্গরের বেশকিছু ছবি ভাইরাল হয়েছে যাতে আমাইরা এবং প্রিয়াঙ্কার মধ্যে তফাৎ খুঁজে পেতে হয়রান দেশি গার্ল ভক্তরা। ছবিতে নিজেকে বরফি সিনেমার ঝিলমিল চরিত্রে সাজিয়ে তুলেছেন আমাইরা। শুধু তাই নয় অগ্নিপথ থেকে শুরু করে বাজিরাও মাস্তানি এবং গুন্ডে ছবির লুকও হুবহু নকল করেছেন তিনি। ছবির পাশাপাশি বিভিন্ন ভিডিয়ো শেয়ার করে নিজেকে প্রিয়াঙ্কার সঙ্গে তুলনা করতে বাধ্য করেন নেটিজেনদের।

ভিজিটিং কার্ড ফেরাতে পারে চকচকে ভাগ্য! জেনে নিন বাস্তুশাস্ত্রের মতামত

visiting card

গৃহস্তের শান্তি ফেরাতে বা শরীরের রোগব্যাধি দূর করতে কমবেশি সকলেই বাস্তুশাস্ত্রের পরামর্শ নেন। ঠিক তেমনভাবে জীবনে চলার পথে সঠিক দিক দেখতে বা বলা যেতে পারে উন্নতির শীর্ষে পৌঁছতে প্রয়োজন বাস্তু শাস্ত্রের মতামত। কাজের ক্ষেত্রে প্রায় সকলেই ভিজিটিং কার্ড ব্যবহার করে থাকি। কিন্তু জানেন কি এই ভিজিটিং কার্ডই ফেরাতে পারে ভাগ্যের চাকা।

যে কোনও নতুন সম্পর্কের সেতুবন্ধন ঘটাতে ভিজিটিং কার্ড ব্যবহার করা হয়। বাস্তু মতে ও জ্যোতিষ বিচারের সাহায্যে এই ভিজিটিং কার্ড তৈরি করলে শুধু যে সুসম্পর্কের বিস্তার হবে তা নয়, এরই সঙ্গে সেই সম্পর্ক আরও দৃঢ় ও উজ্জ্বল হয়ে উঠবে। নিজেকে খুব সংক্ষেপে অপরিচিত ব্যক্তির সামনে সঠিকভাবে লিপিবদ্ধ করা একেবারেই সহজ কাজ নয়। স্বল্প স্থানে কিভাবে নিজের বর্ণনাকে আকর্ষনীয় ও দীর্ঘস্থয়ী করে তুলবেন তার হদিস দিতে পারে বাস্তুশাস্ত্রই। জেনে নেওয়া যাক সেই পদ্ধতিগুলি-

vastu

১) বাস্তু মতে ভিজিটিং কার্ডের প্রতিটি কোণ ৯০ ডিগ্রী হাওয়া উচিত। বিষম কোণযুক্ত কার্ড সম্পর্কের ভিত দুর্বল করে দিতে পারে।

২) কার্ডের মাঝ বরাবর নিজের নাম লিখুন।

৩) টেলিফোনে নম্বর বা যোগাযোগের জন্য যা কিছু লেখার, তা উত্তর মধ্য বা বায়ুকোণ করে লিখুন।

৪) ভিজিটিং কার্ড তৈরির সময় তার আকার, রঙ এবং সাজসজ্জা নিয়ে বিশেষ সচেতন হতে হবে। কারণ, এই গুলির মাধ্যমে সম্পর্কে দৃঢ়তা আসে।

সিঁদুর পরেননি কেন?’ সোশাল মিডিয়ায় ট্রোলের মুখে অভিনেত্রী দিশা পারমার

disha

সোশাল মিডিয়ায় নেটিজেনদের ট্রোলের শিকার হলেন টেলিভিশন জনপ্রিয় অভিনেত্রী দিশা। সদ্য বিগবস খ্যাত রাহুল বৈদ্য এর সঙ্গে বিয়ে করেছেন অভিনেত্রী দিশা পারমার। বিয়েতে উপস্থিত ছিলেন টেলিভিশন ইন্ডাস্ট্রির ঘনিষ্ট অনেক বন্ধু। বিয়ের পর শশুরবাড়িতে দারুন সময় কাটাচ্ছেন অভিনেত্রী। সোশাল মিডিয়ায় ভোরে দিয়েছেন তার প্রি ওয়েডিং থেকে শুরু করে পোষ্ট ওয়েডিং এর ছবিতে।

বিয়ের পরে রোজকার এই আনন্দঘন মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে দিশা তার সোনালী দিনগুলির স্মৃতি জমাচ্ছেন সোশাল মিডিয়ায়। সম্প্রতি গোলাপী রঙের একটি শাড়ি পরে ছবি পোস্ট করেন তিনি এবং তা নিয়েই শুরু হয় নেটিজেনদের গুঞ্জন। তার এই ঝলমলে নতুন লুক অনুরাগীদের মুগ্ধ করেছে, প্রশংসায় পঞ্চমুখ তারা। তবে অন্যদিকে কেউ কেউ তুলেছেন প্রশ্নও। ছবিতে দেখা যায় তার কপালে নেই সিঁদুর আর ত থেকেই প্রশ্ন তুলে কমেন্ট বক্সে প্রতিক্রিয়া জানান অনেকে।

অনেকেই প্রশ্ন করেন, সিঁদুর পরেননি কেন? শুধু তাই নয় অনেকে মতামত দেন সিঁদুর পড়লে আরও বেশি ভালো লাগত দিশাকে। ট্রোলোড হওয়ার কিছুক্ষনের মধ্যেই কমেন্ট সেকশানে নেতিবাচক কথার কড়া জবাব দেন অভিনেত্রী। তিনি বলেন, যাঁরা তাকে নিয়ে নেতিবাচক কথাবার্তা বলছেন তাদের উদ্দেশ্যে বলেন যে, তিনি সিঁদুর পড়বেন বা পড়বেন না সেটি একান্তই তার পছন্দের বিষয়। তার স্বামী রাহুলের এবং তার পরিবারের এইবিষয়ে কোনও সমস্যা নেই। তাহলে বাকিদের কেন এত অসুবিধা হচ্ছে। যদিও এর আগে দিশাকে বহুবার এধরনের প্রশ্নের মুখে পড়তে হয়েছে।

টলি অভিনেত্রীকে ‘পর্ণ ছবির’ প্রস্তাব, যাদবপুর থানায় অভিযোগ দায়ের

crime

ইদানীং রুপোলী পর্দায় পর্ণের ছায়া যেন জাঁকিয়ে বসেছে। কিছুদিন আগেই নিউ টাউন থেকে পর্ণ ভিডিও তৈরি করারা অপরাধে গ্রেফতার করা হয়েছে নন্দিতা দত্ত নামের এক অভিনেত্রীকে। অন্যদিকে রাজ কুন্দ্রার ঘটনা সামনে আসার পর থেকেই সিনে দুনিয়ায় পর্ণের জনপ্রিয়তার ছবিটা ধীরে ধীরে ফুটে উঠছে। এরই মাঝে কলকাতায় আরও একটি চাঞ্চল্যকর খবর সামনে এলো। এক টলি অভিনেত্রীকে পর্ণ ছবিতে কাজ করার প্রস্তাব দিলো এক যুবক।

শনিবার এমনই অভিযোগ উঠলো অভিষেক দাস ওরফে বুবাই নামে এক যুবকের বিরুদ্ধে। অশ্লীল ভাষায় ফোনে মেসেজের মাধ্যমে পর্ণ শুটের প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ। ভারতীয় দণ্ডবিধির ৫০৯ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বছর ২৯-এর এই টলি অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে যাদবপুর থানার পুলিশ।

গত কয়েক মাস ধরেই ওয়েবসিরিজের জন্য ওই অভিনেত্রীকে ফোন করছিলেন ওই যুবক। তবে অন্য একটি প্রজেক্টে ব্যস্ত থাকার দরুন হোয়াটসঅ্যাপে বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে বলেন অভিনেত্রী। এরপরই ওই যুবক সরাসরি অভিনেত্রীকে ‘অর্ধনগ্ন’ দৃশ্যে অভিনয়ের প্রস্তাব দেন। এর পাশাপাশি ওই যুবক অভিনেত্রীকে ১০ মিনিটের জন্য প্রযোজককে খুশি করতে হবে বলে দাবিও রাখেন বলে অভিযোগ। এরপরই ওই যুবকের বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেন অভিনেত্রী। তাঁর আশঙ্কা পর্ণ চক্রের সঙ্গেই যুক্ত বুবাই। যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। তড়িঘড়ি এই ঘটনার তদন্তে নেমেছে যাদবপুর থানার পুলিশ।

করিশ্মা কাপুরের পোস্ট করা ছবিতে জমজমাট বরিবার, হাউজ পার্টিতে একাধিক চমক

karishma

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় করিশ্মা কাপুর একটি ছবি পোস্ট করেন। ‘পারফেক্ট সানডে ইভিনিং’ এই ক্যাপশন দিয়ে ছবিটি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন করিশ্মা কাপুর। সেই ছবিতে চাঁদের হাট। একাধিক বলিউড সেলেবদের দেখা মিললো করিশ্মার পোস্ট করা এই ছবিতে। সবাই মিলে রবিবারের সন্ধ্যায় হাউজ পার্টি করেন বলে জানা যায়। সেই আনন্দের মুহূর্তের ছবি ভক্তদের জন্য পোস্ট করলেন করিশ্মা।

ইতিমধ্যেই করিশ্মা কাপুরের করা এই পোস্ট নেটদুনিয়ায় ব্যপক ভাইরাল হয়েছে। করিশ্মার এই ছবিতে দেখা যাচ্ছে শাহরুখ খান, গৌরি খান, করণ জোহর, করিনা কাপুর খান, অমৃতা আরোরা, মনীষ মালহোত্রা সহ আরও কয়েকজনকে। একই ছবি করণ জোহর এবং মনীষ মালহোত্রাকেও শেয়ার করতে দেখা যায়। তবে ঠিক কোন বিষয়ে পার্টি চলছে তা স্পষ্ট করে জানাননি কেউই।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karisma Kapoor (@therealkarismakapoor)

 তবে সূত্রের খবর অনুযায়ী, অনুমান করা যাচ্ছে ইতিমধ্যেই ‘বিগ বস ১৫’ শুরু হয়েছে । এই প্রথম বার ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে এই জনপ্রিয় রিয়্যালিটি শো। যার সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন করণ জোহর। আর ঠিক সেই কারনেই করণের তরফ থেকে ঘরোয়া পার্টির ব্যবস্থা করা হয়েছিলো বলে মনে করা হচ্ছে। ছবিতে একাধিক কমেন্ট আসতে থাকে। অনেকেই এই চাঁদের হাটের ফ্রেমের তারিফ করেছেন। তবে এই অতিমারি পরিস্থিতিতে এইভাবে একসঙ্গে পার্টি করার বিষয়টি মেনে নিতে পারেননি অনেক নেটাগরিকরা।

ধারাবাহিকের লড়াইয়ে আবারও প্রথম মিঠাই, পিছিয়ে রানী রাসমণি

serials

বায়োস্কোপ ডেস্ক: বাংলার সেরা ধারাবাহিক লড়াইয়ের ফল প্রকাশ। আবারও মিঠাইয়ের জয়ের ধারা অব্যাহত। ১১.৫ রেটিং নিয়ে সপ্তাহের সেরা ধারাবাহিক মিঠাই। সপ্তাহের নানান চমকই এই জয়ের অন্যতম কারণ। যদিও আগের তুলনায় প্রায় ০.৮ পয়েন্ট কমেছে এই ধারাবাহিকের রেটিং। তবে সবশেষে জয় নিয়েই উচ্ছসিত সেটের সকলে।

সোমবার থেকে রবিবার, সপ্তাহের প্রত্যেকদিনই দর্শকরা রাত ৮ টায় জি বাংলায় এর ধারাবাহিকটি দেখতে পায়। তবে এই সপ্তাহের পর্বগুলোতে ছিল বিশেষ কিছু চমক, যা মন কেড়েছে দর্শকদের। এই প্রথমবার মিঠাইয়ের উচ্ছেবাবু অর্থাৎ সিদ্ধার্থ মোদক হাত মিলিয়েছে হলাপাটি দলের সঙ্গে। মিঠাইয়ের সঙ্গে ফন্দি পেতে বোন শ্রীতমা ও রাতুলের বিয়ে বাঁচানোর চেষ্টা করছে সিদ্ধার্থ। সব মিলিয়ে মিঠাই সিদ্ধার্থের এই নতুন সম্পর্কের হিসেবকে বেশ রসিয়ে উপভোগ করছেন দর্শকরা।

অন্যদিকে সপ্তাহের দ্বিতীয় সেরা ধারাবাহিকের তালিকায় জায়গা করে নিয়েছে অপরাজিতা অপু। তাদের রেটিং পয়েন্ট ৯.৪। তৃতীয় স্থানে ৮.১ রেটিং নিয়ে আছে খড়কুটো। এছাড়া সেরা ধারাবাহিকের লড়াইয়ে কৃষ্ণকলি, যমুনা ঢাকি, শ্রীময়ী, মহাপিঠ তারাপীঠ, জীবন সাথী ও দেশের মাটি জায়গা করে নিয়েছে। তবে অত্যন্ত নিরাশাজনকভাবে নবম স্থানে রয়েছে রানী রাসমণি ও দশম স্থানে ডান্স বাংলা ডান্স।

এবারে ঘরোয়া টোটকায় মুক্তি মিলবে শ্বাসকষ্ট থেকে, মেনে চলুন সহজ কিছু টিপস

breathing

শ্বাসকষ্ট এমন একটি রোগ যা কখনোই নির্মূল করা যায় না। তবে চিকিৎসা দ্বারা এবং নিয়মিত কিছু শরীরচর্চার মাধ্যমে একে নয়ন্ত্রনে রাখা সম্ভব। এছারা বেশ কিছু ঘরোয়া পধতিতেও একে বাগে আনা সম্ভব। বেশির ভাগ সময় রোগী ভয় পেয়ে হার্ট অ্যাটাকে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে যায়। তবে ছিন্তা না করে যদি কিছু নিয়ম মেনে চলা যায়, তাহলে খুব সহজেই শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে থাকে।

১) ইনহেলার সঙ্গে রাখুন
যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের জন্য ইনহেলার খুবই গুরুত্বপূর্ণ । এতি প্রধানত সংকুচিত শ্বাসনালীকে প্রসারিত করে। এর ফলে খুব সহজেই দেহে অক্সিজেন প্রবেশ করতে পারে। ইনহেলারের পার্শ্বপ্রতিক্রিয়াও কম। ফলে ইনহেলার সবসময় হাতের কাছে রাখা জরুরি।
২) আদা, কফি, রসুন খেতে পারেন
গরম জলের মধ্যে আদা, মধু আর মেধি দিয়ে ভালো করে মিশিয়ে খেলে শ্বাসকষ্ট থেকে স্বস্তি পাবেন। এছাড়াও রসুন ভাজা বা তরকারিতেও খেতে পারেন। শ্বাসকষ্টের রোগীদের জন্য রসুন খুবই উপকারী। নিঃশ্বাস নিতে হটাত কষ্ট হছে? তাহলে চটকরে এক কাপ কফি বানিয়ে খেয়ে নিন। মিলবে স্বস্তি।
৩) নিয়মিত ব্রিদিং এক্সাসাইজ করুন
বেশ কিছু ব্রিদিং এক্সাসাইজ আছে যা শ্বাসকষ্টের রোগীদের জন্য খুবই উপকারী। প্রতিদিন সঠিক ভাবে কিছু ব্রিদিং এক্সাসাইজ করলে শ্বাসকষ্টের সমস্যাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব। তবে এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

চুলে পুষ্টি জোগাতে চাই ডিপ্ কন্ডিশনিং, এবার ঘরোয়া পদ্ধতিতেই ঘটবে ম্যাজিক

hair

শুধু শ্যাম্পু করলেই চুল মনের মতো উজ্জ্বল ও মসৃণ হয় না। তার জন্য চাই কন্ডিশনিং। অনেকসময় দেখা যায়, নিয়মিত কন্ডিশনিং করার পরেও চুল পছন্দ মতো উজ্জ্বল, মসৃণ হয় না। তখন বুঝতে হবে আপনার চুলের চাই আরও পুষ্টি। ডিপ্‌ কন্ডিশনিং-ই চুলে একমাত্র প্রয়োজনীয় পুষ্টি জোগান দিতে পারে।

নারকেল তেল বা অলিভ অয়েল
৪ চামচ নারকেল তেল বা অলিভ অয়েল একটা বাটিতে নিয়ে সামান্য গরম করবেন। গরম থাকতে থাকতেই ঐ তেল আঙুলের ডগায় নিয়ে চুলের গোড়ায় ঘসে ঘসে মাখুন। পুরো মালিশ চালান ১০ মিনিট ধরে। এরপর একটা বড় তোয়ালে গরম জলে চুবিয়ে নিংড়ে নিন। তোয়ালেটা গরম থাকাকালিন পাগড়ির মতো মাথায় জড়ান। তোয়ালে ঠান্ডা হয়ে গেলে আবার পাগড়ির মতো মাথায় জড়ান। এভাবে দু’বার করার পর তোয়ালে খুলে ১০ মিনিট অপেক্ষা করুন। তারপর ভালোভাবে শ্যাম্পু করে ফেলুন। শুষ্ক, ডগা চিরে যাওয়া ও ভঙ্গুর চুলের পক্ষে এই কন্ডিশনার খুবই কার্যকরী ।

রেড়ির তেল বা ক্যাস্টর অয়েল
৪ চামচ ক্যাস্টর অয়েল বা রেড়ির তেল একটা বাটিতে নিয়ে সামান্য গরম করুন। এরপর আঙুলের ডগায় তেল নিয়ে মাথার তালুতে অর্থাৎ চুলের গোড়ায় ঘসে ঘসে ৫-১০ মিনিট মালিশ করুন। বাকী তেল সারা চুলে মাখুন।
এরপর চিরুনি দিয়ে মাথা ভালো করে আঁচড়ান। একটা বড় তোয়ালে গরম জলে চুবিয়ে নিংড়ে নিয়ে ঘোমটা দেওয়ার মতো জড়িয়ে সমস্ত চুল সামনের দিকে এনে তোয়ালে দিয়ে মুড়ে রাখুন। ২০ মিনিট পরে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন। যাদের চুল খুব পাতলা তাদের পক্ষে এই কন্ডিশনার উপযোগী।

মধু ও অলিভ অয়েল
ডিপ্‌ কন্ডিশনিং করার আগের দিন এই কন্ডিশনার তৈরি করে রাখতে হবে। একটা পরিষ্কার শুকনো শিশিতে ৪ চামচ মধু ও ৪ চামচ অলিভ অয়েল নিয়ে ভালো করে ঝাঁকিয়ে ১২ ঘন্টা রেখে দিন। পরদিন মিশ্রণটি ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আঙুলের ডগার সাহায্যে চুলের গোড়ায় ভালো করে ঘসে ঘসে লাগান ও ৫-১০ মিনিট তালুতে মালিশ করুন। সরু দাড়ার চিরুণি দিয়ে আঁচড়ে গোড়া থেকে ডগা পর্যন্ত ছড়িয়ে দিন সারা চুলে সমানভাবে।
চুল আঁচড়ানোর পর সাঁতারের টুপি বা পলিথিনের প্যাকেট মাথায় এমনভাবে পরুন, যাতে চুলে বাইরের বাতাস না লাগে। ৩০ মিনিট এভাবে থেকে শ্যাম্পু করে চুল ধুয়ে নেবেন। যাদের চুল ঘন ও কালো তাদের পক্ষে এই কন্ডিশনার খুবই উপযোগী । চুল উজ্জ্বল ও ঝলমলে হবে।

ডিম ও অলিভ অয়েল
একটা ডিম বাটিতে ফেটিয়ে নিয়ে ২ চামচ অলিভ অয়েল তার সাথে ভালোভাবে মেশান।
পাকা পাতিলেবুর আধ চামচ রস ও আধ চামচ গ্লিসারিন-এর সাথে মিশিয়ে ভালোভাবে নাড়ান।
শ্যাম্পু করা চুল ভালোভাবে মুছে মিশ্রণটি আঙুলের সাহায্যে চুলের গোড়ায় ঘসে ঘসে লাগান। বাকী অবশিষ্ট চুলেও লাগান। ১৫ মিনিট বাদে এগ্‌ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সব ধরনের চুলের জন্যই এই কন্ডিশনিং উপযোগী ।

তবে কী বিয়ের পিঁড়িতে যশ-মধুমিতা, এ কোন সাজে প্রকাশ্যে ছবি

bengali movie

তবে কী বিয়ে করে ফেললেন যশ এবং মধুমিতা? বিয়ের সাঁজে ছবি প্রকাশ্যে আসার পর থেকেই তোলপাড় নেটদুনিয়া। লাল বেনারসি, কপালে টিপ, গয়াল মালা। একেবারে নববধূ সাজে মধুমিতা। তবে যশ-এর পরনে প্যান্ট-শার্ট। বিষয়টি ঠিক কী? আসলে এসভিএফ-এর ব্যনারে একটি মিউজিক ভিডিওতে আবারও একসঙ্গে জুটি বাঁধতে দেখা গেলো যশ এবং মধুমিতাকে। ‘ও মন রে’ বলে একটি গানে একসঙ্গে দেখা যাবে তাঁদের।

২০১৩ সালের ব্লকব্লাস্টার ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’-তে জুটি বাঁধতে দেখা গেছিলো যশ এবং মধুমিতাকে। সেই সময় ধারাবাহিকটি ব্যপক জনপ্রিয়তা পেয়েছিল। যশ এবং মধুমিতার জুটি বহু দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত টানা ৩ বছর সফলভাবে স্টার জলসায় সম্পচারিত হয়েছিলো এই ধারাবাহিক। বহুদিন ধরেই অনুরাগীরা অপেক্ষা করছিলেন কবে আবারও ছোটপর্দার সেই সুপারহিট জুটিকে একসঙ্গে দেখা যাবে। এবারে তাঁদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। এসভিএফ-এর ব্যনারে মিউজিক ভিডিওতে জুটি বাঁধছেন তাঁরা।

এই মিউজিক ভিডিওটি কোরিওগ্রাফ করেছেন বাবা যাদব। গানটি গেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক তনবীর ইভান। ‘ও মন রে’ গানে মধুমিতা এবং যশের রসায়ন দেখার জন্য মুখীয়ে রয়েছেন অনেকেই। দুজনেই ছোট পর্দা থেকে কেরিয়ার শুরু করে বড় পর্দাতেও নিজেদের প্রমাণ করেছেন। উল্লেখ্য বেশ কিছুদিন ধরেই নিজের ব্যক্তিগত জীবনে নুসরতকে নিয়ে খবরের শিরনামে থাকছেন যশ। অন্যদিকে সৌরভ দাসের সঙ্গে মধুমিতার সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে টলি-পাড়ায়। তবে আপাতত ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’-এর অরণ্য এবং পাখিকে আবারও একসঙ্গে জুটি বাঁধতে দেখে খুশি ভক্তরা।

পরমব্রতই ছিল আমার প্রথম ক্রাশ, অকপটে স্বীকার করলেন অভিনেত্রী মানালি

param

ছোট পর্দার পাশাপাশি বড় বড়দাতেও এখন বেশ পরিচিত মুখ মানালি দে। ছোট পর্দা দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। এখন টলিউডে প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে তিনি একজন। বর্তমানে ‘ধুলোকণা’ ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি। সেই মানালি অকপটে স্বীকার করে নিলেন তাঁর জীবনের প্রথম ক্রাশ ছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাংলা রিয়্যালিটি শো ‘দাদাগিরি’-র একটি বিশেষ পর্ব প্রকাশ্যে এসেছে। এই বিশেষ পর্বের এপিসোডে হাজির ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, মানালি দে, ঋদ্ধিমা ঘোষ। যেখানে তারকাদের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কখোপকথনে উঠে এসেছে, তারকাদের ছোটবেলার ব্ল্যাংক কল এর প্রসঙ্গ। তখনই প্রকশ্যে মানালি স্বীকার করেন, তিনিও ছোটবেলায় ব্ল্যাংক কল করতেন। ব্ল্যাংক কলটি যেত অভিনেতা পরমব্রতর কাছে। কারণ পরমই ছিলেন মানালির প্রথম ক্রাশ।

মানালির কথায়, সেই সময় তিনি ক্লাস ৩-৪ এ পড়তেন। পরমব্রতকে মানালি ফোন করে বলতেন, ‘পরমদা বলছেন’? ফোনের ওপর দিক থেকে উত্তর আসতো, ‘হ্যা কে’? তখন মানালি বলতেন, দাদা আমি না আপনাকে খুব পছন্দ করি। উত্তরে পরমব্রত বলতেন, ‘আমি ব্যস্ত আছি’- বলে ফোন রেখে দিতেন। মানালির মুখে এই কথা শুনে বেশ অপ্রস্তুত হয়ে পরেন পরম। তবে শুধু মানালি নয় সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ও স্বীকার করে নেন, ছোটবেলায় তিনিও ব্ল্যাংক কল করতেন। তবে কাকে কল করতেন সেই বিষয়ে মুখ খোলেননি দাদা।

‘অভিনয়টা মন দিয়ে শেখো, নইলে এর ফল পরে টের পাবে’, কাজলের উদ্দেশ্যে কিং খান

SRK

বলিউডের অন্যতম সেরা জুটির তালাকায় একেবারে প্রথমের দিকেই আছেন কাজল এবং শাহারুখ। বড় পর্দায় তাঁদের জুটি ম্যাজিকের মতো কাজ করে। সেই উনিশের দশক থেকে শুরু করে আজও তাঁদের জুটি হিট। অন স্ক্রিনে শাহারখ এবং কাজলের রোমান্স দেখার জন্য পাগল আট থেকে আশি। ক্যামেরার পিছনেও তাঁরা খুবই ভালো বন্ধু। তবে কাজলকে একবার শুটিং চলাকালিন ‘একেবারে গাধা তুমি’ বলে মন্তব্য করে বসেন কিং খান। এর পাশাপাশি কাজলকে মন দিয়ে অভিনয় শেখার পরামর্শও দেন শাহরুখ।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কাজলের মুখে এই কথা শোনা যায়। কাজল জানান, ‘বাজিগর’ ছবির শুটিং-এর সময় তাঁকে ‘গাধা, উজবুক’ বলার পাশাপাশি তাঁকে নিয়ে বেশ বিরক্ত হন শাহরুখ। সেই সময় কাজলের উদ্দেশ্যে কিং খান বলেন, ‘তুমি একেবারেই বোকা। অভিনয়ের কিছুই বোঝো না তুমি। ক্যামেরার সামনে কী করছ সেই বিষয়ে কোনও ধারনাই নেই তোমার। খালি সুযোগ পেলেই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ’।

সেই সময় বলি-পাড়ায় অভিনেত্রী হিসেবে একেবারে নবাগতা ছিলেন কাজল। খুব ভালো অভিনয় করতে পারতেন না তিনি। এই পেশার প্রতি খুব একটা সিরিয়াসও ছিলেন না তিনি। কাজল সাক্ষাৎকারে আরও জানান, সেই সময় শাহরুখ তাঁকে পরামর্শ দিয়েছিলেন অভিনয়টা মন দিয়ে শেখার জন্য। নইলে কাজলকে পরবর্তীকালে সমস্যায় পড়তে হবে বলে জানান কিং খান। তখন শাহরুখ-এর কথায় তেমন আমল দেননি অভিনেত্রী। কিন্তু পরবর্তীতে সত্যি কা

তবে কী সত্যি সম্পর্কের অন্তিম সময় উপস্থিত, এবারে বরখার পথেই হাঁটলেন ইন্দ্রনীল

bollywood News

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল বরখা বিশত এবং ইন্দ্রনীল সেনগুপ্তের বিবাহ বিচ্ছেদ হতে চলেছে। এর আগেই নিজের ইনস্টাগ্রাম থেকে স্বামী ইন্দ্রনীলকে আনফলো করেছিলেন বরখা। তখন থেকেই নেটিজেনদের মনে প্রশ্ন জাগে তবে কী সত্যি বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন এই তারকা দম্পতি? এবারে আরও এক ধাপ এগিয়ে বরখার দেখানো পথেই হাঁটলেন ইন্দ্রনীল। সম্প্রতি বরখাকেও নিজের ইনস্টাগ্রাম থেকে আনফলো করলেন ইন্দ্রনীল।

কয়েকমাস ধরেই টলি এবং বলি ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছিল ইন্দ্রনীল এবং বরখার দীর্ঘ ১৩ বছরের সম্পর্কে দাড়ি পড়তে চলেছে। তাঁরা আর এক ছাদের তলায় থাকবেন না। তবে শুধু সোশ্যাল মিডিয়ায় একে অপরের থেকে দূরে সরে যাওয়ার বিষয়ই একমাত্র কারণ তা নয়। অভিনেত্রী ইশা সাহার সঙ্গে নাম জড়িয়ে পড়ে ইন্দ্রনীলের। ‘তরুলতার ভূত’ ছবিতে কাজ করার সময় থেকেই তাঁদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। এরপর সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয় বলে শোনা যায়।

বেশ কিছুদিন ধরেই বরখার প্রফাইলে ইন্দ্রনীলকে নিয় কোনও পোস্ট করেননি অভিনেত্রী। এখন বরখার ওয়াল জুড়ে কেবল তাঁর বন্ধুবান্ধব এবং কন্যার ছবি এবং ভিডিও। এর পাশাপাশি কয়েকদিন আগেই তিনি একটি পোস্ট শেয়ার করেছিলেন, যেখানে লেখা ছিল ‘বেশি ভালবাসলে বেশি কষ্ট পেতে হয়, কম ভালবাসলে কম কষ্ট পেতে হয়। তুমি কোনটা বেছে নেবে? আমার মনে হয় এখন এটাই একমাত্র বাস্তব প্রশ্ন’। তবে কী বরখা ওই পোস্টের মাধ্যমেই ইন্দ্রনীলের সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা বোঝাতে চেয়েছিলেন? উত্তর কেবল সময়ের অপেক্ষা।

শুটিং ফ্লোরে কেঁদে ভাসালেন আলিয়া, হঠাৎ কেন আবেগপ্রবণ আলিয়া

alia

এর আগেই শোনা যাচ্ছিল অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজেও হাত দিয়েছেন আলিয়া। ‘রেড চিলির’ ব্যনারে মুক্তি পেতে চলেছে ‘ডার্লিংস’। গতমাসেই আলিয়া তাঁর প্রথম প্রযোজনায় শুটিং শুরু করেছিলেন। এবারে শুটের শেষ মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পরেন অভিনেত্রী। শুটিং-এর শেষ দিনে শেফালি শাহকে জড়িয়ে ধরে হাউহাউ করে কেঁদে ফেলেন আলিয়া।

গতকালই এই ছবির শুটিং-এর শেষ দিন ছিল। শেফালি যখন ছবি তুলতে শুরু করেন তখনই অভিনেত্রীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। শেফালিকে আর শুটিং ফ্লোরে দেখতে না পাওয়ার আক্ষেপে, সোশ্যাল মিডিয়ায় একটি বিচ্ছেদ নোটও শেয়ার করেন আলিয়া। শেফালির তোলা ছবি পোস্ট করে আলিয়া এও জানিয়ে দেন রোশন ম্যাথুর-এর সঙ্গে কাজ করে তিনি আপ্লুত। অন্যদিকে শেফালি শাহও সোশ্যাল মিডিয়ায় তাঁর আবেগতাড়িত মন্তব্য করেছেন। ‘ডার্লিংস’ সিনেমার সঙ্গে যুক্ত সকলকেই তিনি সবিশেষ ধন্যবাদ জানিয়েছেন।

আলিয়ার প্রথম প্রযোজিত সিনেমা ‘ডার্লিংস’ ইন্টারনাল সানশাইন প্রোডাকশনের ব্যানারে মুক্তি পেতে চলেছে। তবে আলিয়া একা নন, তাঁর সঙ্গে এই ছবিতে যৌথভাবে প্রযোজকের আসনে বসেছেন শাহরুখ খান। একেবারে অন্য স্বাদে ডার্ক কমেডির প্রেক্ষাপটে ছবিটি তৈরি হয়েছে। ছবি পরিচালনার দায়িত্ব সামলেছেন জসমিত কে রীন। অন্যদিকে আলিয়ার পাশাপাশি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শেফালি। তাঁদের বিপরীতে ছবিতে অভিনয় করতে দেখা যাবে রোশন এবং বিজয়কে।