প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয়েছিল দার্জিলিংয়ের (Darjeeling হেভিওয়েট গোর্খা লিগ নেতা মদন তামাংকে। এর পর বারবার রক্তাক্ত হয়েছে শৈলশহরের রাজনীতি। এবার খুন করা হল GNLF নেতা রোশন লামাকে। নিহত লামা জিএনএলএফের একদা সুপ্রিমো প্রয়াত সুবাস ঘিসিং অনুগামী ছিলেন বলে জানা যাচ্ছে। রোশন লামাকে পাহাড় থেকে ধাক্কা মেরে খাদে ফেলে খুন করা হয়েছে। সবটাই ঘটে তার […]
The post Darjeeling: খাদে ধাক্কা মেরে ফেলে ঘিসিং অনুগামী নেতাকে খুন, দার্জিলিং সরগরম appeared first on Kolkata 24×7 | Latest Bengali News | West Bengal News.


বিরোধী দলগুলির তরফে কটাক্ষ ছুঁড়ে দেওয়া হলেও সুকন্যার প্রতি নরম মনোভাব বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর (Left Front Chairman Biman Basu)৷ তাঁর কথায়, মেয়েকে চোর বানিয়েছে অনুব্রত৷ কিন্তু তাঁর মেয়ে তো পাকায়নি৷
বিরোধীদের কটাক্ষ এটা এক ধরণের কৌশল। পঞ্চায়েতে ভোট লুঠ করানোর ওয়ার্ম আপ করানো হচ্ছে জেলায় জেলায়। TMC এর নবজোয়ার কর্মসূচিতে ব্যালট কাড়াকাড়ি।
সাংসদ অপরূপা পোদ্দারের (আফরিন আলি) বিরুদ্ধে মামলা গ্রহণ করল না হাইকোর্ট। স্বস্তিতে তৃণমূল সাংসদ। গ্রুপ সি পদে অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার (Afrin Ali Aparupa Poddar)এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি।
কালিয়াগঞ্জ (Kaliaganj) যুবকের মৃত্যুর তদন্তভার গেল সিআইডির (CID) হাতে। তবে নিহতের আত্মীয়রা দাবি করছেন সিবিআই (CBI) তদন্ত চাই। নিহতের বাবা রবীন্দ্রনাথ বর্মন, স্ত্রী গৌরীদেবী ও আত্মীয়দের তরফে কালিয়াগঞ্জ থানার আইসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
তেহট্টের সমবায় সমিতির ভোটে অর্ধেকের বেশি আসনে হার তৃণমূলের। জয়ী সিপিআইএম। দুর্নীতির মামলায় তেহট্টের TMC বিধায়ক তাপস সাহা সিবিআই নজরে। একপ্রস্থ তল্লাশি তার বাড়িতে হয়ে গেছে। তবে বিধায়ককে ফের জেরা করবে সিবিআই। এমনই পরিস্থিতির মাঝে তেহট্ট থেকে পরাজয় সংবাদ পেল তৃণমূল। স্থানীয় সমবায় সমিতির ভোটে অর্ধেকেরও কম আসন পেয়েছে শাসক দল। সমিতির দখল নিল সিপিআইএম। […]
২২ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছি। আমার কোনও সম্মান নেই! ৫৪ বছরের বিধায়ককে এভাবে অসম্মান করা ঠিক হয়নি। এমনই ক্ষোভ দেখালেন (Islampur) ইসলামপুরের TMC বিধায়ক (Abdul Karim Chowdhury) আবদুল করিম চৌধুরী
দুর্নীতির মামলায় জেল খাটছেন বিধায়ক। এলাকার কাজকর্ম শিকেয় উঠেছে। এই পরিস্থিতিতে ফের ভোট চেয়ে জনমত গঠনে নামল (CPIM) সিপিআইএম। বাম জনমত আহ্বানে পড়ল সাড়া।
পঞ্চায়েতে নির্বাচনের আগে বীরভূম (Birbhum) জুড়ে পরপর তৃণমূল কংগ্রেস ছেড়ে বাম শিবিরে যোগদান চলছে। একাধিক গ্রাম পঞ্চায়েতে (CPIM) সিপিআইএমে যোগদান ঘিরে জেলা তৃণমূল নেতৃত্ব চিন্তিত।
২১ এর বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ (West Bengal) রাজনীতিতে প্রতিদিন যোগদানের মেলা চলত বিজেপি শিবিরের। শোয়ে শোয়ে যোগদান দেখে অনেকেই মনে করেছিলেন পরিবর্তনের পরিবর্তন এল বলে।
তৃণমূলের কিছু প্রধান চুরি করে তার দায় দলকে নিতে হয়। জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের এমন মন্তব্যে অস্বস্তি বাড়ল মুখ্যমন্ত্রী তথা টিএমসি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
স্যোশাল মিডিয়ায় প্রাণনাশের হুমকি পেয়ে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ। শিলিগুড়িতে চাঞ্চল্য। অভিযুক্তকে দ্রুত গ্রেফতারির দাবি তুলেছেন তিনি। বিধায়কের অভিযোগ, গত ২৭ তারিখ সোশ্যাল মিডিয়াতে তিনি কালিয়াগঞ্জে নাবালিকা মৃত্যু ও পরবর্তীতে এক যুবকের মৃত্যু নিয়ে একটি পোস্ট করেন। সেই পোস্টে একটি কমেন্ট আসে যেখানে বলা হয় বিধায়ককে গ্রেফতার করে প্রাণে মারা উচিত। […]
তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের দায়ের করা মানহানির মামলায় সিপিআইএম রাজ্য দফতরে পৌঁছে গেল আদালতের সমন। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও দলটির যুব নেতা শতরূপ ঘোষকে হাজিরা দিতে হবে আদালতে। ঘটনার সূত্রপাত সিপি(আই)এম নেতা শতরূপ ঘোষের একতি গাড়িকে নিয়ে। যেখানে শতরূপের গাড়ির দাম উল্লেখ করে শতরূপের নীতিগত অবস্থান নিয়ে প্রশ্ন […]
লোকসভা নির্বাচনের (Lok Sabha Polls) আগে দক্ষিণ ভারত থেকে অক্সিজেন পাওয়া কঠিন হয়ে দাঁড়াল বিজেপির। দলটির অভ্যন্তরীণ রিপোর্টে তামিলনাডু, কেরলে চূড়ান্ত পরাজয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। ঠিক
মুকুলের নেতৃত্বে ৫ জন TMC বিধায়ক বিজেপি যোগদানের জন্য পাকা কথা দিয়েছেন। যে কোনওদিনই এই বিধায়করা সরাসরি দলত্যাগ করবেন। তাদের সাথে বিজেপি সর্বভারতীয় নেতারা সরাসরি যোগাযোগ রেখে চলেছেন।