গার্লফ্রেন্ড, বন্ধু নাকি অন্য কেউ? কাকে দিতে পারেন ‘Flying Kiss’

ফ্লাইং কিস’ (Flying Kiss) এমন একটি শব্দ যা আজও আমাদের দেশের বেশিরভাগ মানুষের কাছে স্বাভাবিক নয়৷ তবে বর্তমানে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi )

The post গার্লফ্রেন্ড, বন্ধু নাকি অন্য কেউ? কাকে দিতে পারেন ‘Flying Kiss’ appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Tigers adopt: SBI বাঘ পুষছে! ব্যাংক নিল দত্তক

সুন্দরবনের সৌন্দর্য মুগ্ধ করে সকলকে। অথচ এই সুন্দরবনে বাঘের (Tigers) আক্রমণে প্রত্যেক বছর বহু মানুষ প্রাণ হারান। কখনো খাদ্যের অভাবে বাঘ জনবসতিতে এসে মানুষের উপর আক্রমণ করে।

The post Tigers adopt: SBI বাঘ পুষছে! ব্যাংক নিল দত্তক appeared first on Kolkata24x7 | Bangla News | Latest Bengali News.

Durgapur: ছয় বছরেই শতাধিক প্রাণীর বৈজ্ঞানিক নাম জানে! এশিয়ান রেকর্ডধারী তিহান

বয়স মাত্র ৬ বছর। এই বয়সে বাচ্চাদের সাধারণত খেলাধুলোর দিকে মনোযোগ থাকে। মাত্র ৬ বছর বয়সেই এশিয়ান রেকর্ড গড়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর হরিবাজার এলাকার বাসিন্দা ক্ষুদে তিহান পাল। এই বয়সেই তার কন্ঠস্থ ১৯৪ টি সামুদ্রিক প্রাণীর বৈজ্ঞানিক নাম। গড় গড়িয়ে অবলীলায় বলে চলেছে এক একটি ইংরেজি কঠিন শব্দ। যা বলতে গেলে দাঁত ভাঙ্গে বহু প্রাপ্তবয়স্কদেরও। […]

The post Durgapur: ছয় বছরেই শতাধিক প্রাণীর বৈজ্ঞানিক নাম জানে! এশিয়ান রেকর্ডধারী তিহান appeared first on Kolkata24x7 | Bangla News | Latest Bengali News.

পাক গুপ্তচর সীমা হায়দর? এটিএস খুঁজছে সূত্র

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি খবর হাওয়ার গতিতে ছড়িয়ে পড়েছে। যেখানে নজরে আসছে পাকিস্তানি মহিলা নিজের চার সন্তানকে নিয়ে অবৈধভাবে তার ভারতীয় প্রেমিকের কাছে পালিয়ে আসে। যার সঙ্গে তার যোগাযোগ হয়েছিল ২০১৯ সালে pubg নামক একটি গেমের মাধ্যমে। উত্তরপ্রদেশের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস) সূত্রে জানা গিয়েছে, একজন পাকিস্তানি মহিলা সীমা হায়দার সে তার প্রেমিক শচীন মীনার সঙ্গে […]

The post পাক গুপ্তচর সীমা হায়দর? এটিএস খুঁজছে সূত্র appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Kargil Vijay Diwas: সেনাবাহিনীর ম্যারাথনের আয়োজনে ৩০০-র বেশি অংশগ্রহণকারী

লাদাখে (Ladakh) কার্গিল দিবসের (Kargil Vijay Diwas) ২৩ তম বার্ষিকী স্মরণে উপত্যকায় রবিবার একটি ম্যারাথনের আয়োজন করা হয়। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরক্ষা বাহিনীর বিজয়ের জন্য ২৬ জুলাই কার্গিল দিবস পালন করা হয়। যুদ্ধের সময় যে সৈন্যরা শহীদ হয়েছিলেন, তাদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতে রিয়েল স্পোর্টস ইন্ডিয়া (Real Sports India), ভারতীয় সেনাবাহিনীর […]

The post Kargil Vijay Diwas: সেনাবাহিনীর ম্যারাথনের আয়োজনে ৩০০-র বেশি অংশগ্রহণকারী appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

সু়যোগ পেয়ে জাতীয় দলে খেলতে না পারলেও নতুন করে পথচলা আভাসের

Abhas Kundu of Uttarpara Netaji Brigadeস্টেডিয়ামের কানায় কানায় দর্শক। মোহনবাগানের বিরুদ্ধে খেলা মোহনবাগান মাঠে। গ্যালারি থেকে নিরন্তর ভেসে আসছে সবুজ মেরুন জার্সি পরা ফুটবলারদের জন্য স্লোগান।

The post সু়যোগ পেয়ে জাতীয় দলে খেলতে না পারলেও নতুন করে পথচলা আভাসের appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Seema-Sachin Love Story: পাকিস্তানের সীমা-ভারতের সচিনের জেরা চলছে গোপন জায়গায়

Seema-Sachin Love Story: পাকিস্তানের সীমা হায়দার এবং ভারতের সচিন মীনার প্রেমের গল্প আজকাল দেশজুড়ে আলোচিত হচ্ছে। সীমা সচিনের প্রেমে এতটাই মগ্ন ছিলেন যে তিনি তার সন্তানদের নিয়ে নেপাল হয়ে গ্রেটার নয়ডার রাবুপুরায় পৌঁছেছিলেন। ভারতে আসার পর থেকেই সীমা হায়দার এখানেই স্থায়ী হয়েছেন। সীমান্তে শচীনের ভালোবাসার প্রভাব এমনই হয়েছে যে তার পোশাক-আশাক এবং খাওয়া-দাওয়ার পদ্ধতিতে বিশ্বব্যাপী […]

The post Seema-Sachin Love Story: পাকিস্তানের সীমা-ভারতের সচিনের জেরা চলছে গোপন জায়গায় appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Kargil Vijay Diwas: কারগিলে মৃত সৈনিকদের দেহ ফিরিয়ে পাকিস্তানের ‘ইজ্জত’ রক্ষা করেছিল ভারত

Kargil Vijay Diwas: ভারতীয় সেনাবাহিনী সবসময়ই তার বীরত্ব দিয়ে দেশবাসীর গর্ব বাড়িয়েছে। এর উদাহরণ ১৯৭১ সালে আমাদের সেনাবাহিনীর কাছে পাকিস্তানকে কার্গিল যুদ্ধেও বিশ্বাসঘাতকতার জন্য ভারী মূল্য দিতে হয়েছিল। 

The post Kargil Vijay Diwas: কারগিলে মৃত সৈনিকদের দেহ ফিরিয়ে পাকিস্তানের ‘ইজ্জত’ রক্ষা করেছিল ভারত appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Kargil Vijay Diwas: শহীদদের শ্রদ্ধায় মহিলা বাইক অভিযানের নেতৃত্বে Indian Army-র চার নারী

প্রতি বছর ২৬ জুলাই পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের স্মরণে কার্গিল বিজয় দিবস (Kargil Vijay Diwas) পালন করা হয়। এই বছরের ২৪ তম কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের শহীদদের সম্মান জানাতে ভারতীয় সেনাবাহিনী ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। ১৯৯৯ সালে গ্রীষ্মে পাকিস্তানের নিয়মিত বাহিনীকে উচ্ছেদের জন্য সংঘাত করা হয়েছিল। পাকিস্তানের বাহিনী অনুপ্রবেশ করেছিল এবং নিয়ন্ত্রণরেখার (LoC) […]

The post Kargil Vijay Diwas: শহীদদের শ্রদ্ধায় মহিলা বাইক অভিযানের নেতৃত্বে Indian Army-র চার নারী appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Kargil Vijay Diwas: কার্গিলে পাকিস্তানের নাকের ডগায় অস্ত্র প্রদর্শনী ভারতের

২৪ তম কার্গিল বিজয় দিবসের আগে, ১৫ ও ১৬ জুলাই ভারতীয় সেনাবাহিনী কার্গিলে ‘বিজয় দিবস শস্ত্র প্রদর্শন’- (Kargil Vijay Diwas) এর আয়োজন করছে। ভারতীয় সেনাবাহিনী তাদের দ্বারা পরিচালিত অস্ত্র ও সরঞ্জামের বৈচিত্র্যপূর্ণ প্রদর্শন করছে।  বিশেষ করে দেশীয় ‘মেড ইন ইন্ডিয়া’ অস্ত্র ও সরঞ্জামের উপর জোর দিয়ে আত্মনির্ভর ভারত এই উদ্যোগে অন্তর্ভুক্ত হয়েছে। উল্লেখ্য, কার্গিল বিজয় […]

The post Kargil Vijay Diwas: কার্গিলে পাকিস্তানের নাকের ডগায় অস্ত্র প্রদর্শনী ভারতের appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

৪২ বছর পর ডাবল ডেকার ছাড়াই ট্র্যাকে দৌঁড়বে ‘ফ্লাইং রানি এক্সপ্রেস’

Flying Rani Expressওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই সেন্ট্রাল-সুরাত ফ্লাইং রানি এক্সপ্রেস (Flying Rani Express) (১২৯২১/১২৯২২) যাত্রীদের জন্য ভ্রমণকে আরও আনন্দদায়ক করতে বড় পরিবর্তন করেছে।

The post ৪২ বছর পর ডাবল ডেকার ছাড়াই ট্র্যাকে দৌঁড়বে ‘ফ্লাইং রানি এক্সপ্রেস’ appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

snober samander: ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখে কাশ্মীরের স্নোবার

snober samanderকাশ্মীরের ওয়ারপোরা সোপোরে পাওয়া গেছে এমনই একজনকে, নাম স্নোবার সামান্ডার (snober samander)। গভর্মেন্ট ডিগ্রি কলেজ ফর উইমেন সোপোরের ৫ম সেমিস্টারের ছাত্রী স্নোবার। স্কুলে

The post snober samander: ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখে কাশ্মীরের স্নোবার appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Seema-Sachin Love Story: ‘আমাদের পুত্রবধূকে ফিরিয়ে দাও’- দুই দিনের সময় দিল পাক-ডাকাত

Seema-Haider-Sachin-Love-St

Seema-Sachin Love Story: পাকিস্তানের সীমা হায়দার এবং ভারতের শচীন মীনার প্রেমের গল্প আজকাল দেশজুড়ে আলোচিত হচ্ছে।

The post Seema-Sachin Love Story: ‘আমাদের পুত্রবধূকে ফিরিয়ে দাও’- দুই দিনের সময় দিল পাক-ডাকাত appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

NASA: শনির বলয়ের অত্যাশ্চর্য চিত্র প্রকাশে মুগ্ধ মহাকাশপ্রেমী-বিজ্ঞানীরা

নাসার (NASA) জেমস ওয়েব টেলিস্কোপ (James Webb telescope) মহাবিশ্বের কিছু অত্যাশ্চর্য চিত্র -বন্দি করেছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ হিসেবে বর্ণনা করা হয় জেমস ওয়েব টেলিস্কোপকে। এবার সেই টেলস্কোপে উঠল শনি গ্রহের (Saturn) চারিদিক দিয়ে যাওয়া রিং-গুলির (বলয়) দুর্ধর্ষ ছবি। ছবিতে রিং-গুলি সাধারণের তুলনায় অনেক বেশি উজ্জ্বল দেখাচ্ছে। সম্প্রতি এই ছবি প্রকাশ করা হয়েছে নাসার তরফে। […]

The post NASA: শনির বলয়ের অত্যাশ্চর্য চিত্র প্রকাশে মুগ্ধ মহাকাশপ্রেমী-বিজ্ঞানীরা appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

অসুস্থ শরীর নিয়েও ঘুরেছেন গ্রামের পর গ্রাম, রঘু নন্দীর জন্য ভালো করতে মরীয়া এরিয়ান

Coach Raghu Nandyকলকাতা ফুটবল ময়দানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে রঘু নন্দীর নাম। আগের থেকে বয়স বেড়েছে, শরীর আগের থেকে একটু খারাপ হয়েছে। কিন্তু ডাকাবুকো রঘুর মেজাজ এখনও আগের মতোই রয়েছে। নিজের স্বাস্থ্যের তোয়াক্কা না করেই এখনও ঘুরে বেড়ান গ্রামে গ্রামে, খুঁজে আনেন একের পর এক প্রতিভা। গতবার এরিয়ান ক্লাবের পারফরম্যান্স খুব একটা খারাপ ছিল না। এবারের কলকাতা […]

The post অসুস্থ শরীর নিয়েও ঘুরেছেন গ্রামের পর গ্রাম, রঘু নন্দীর জন্য ভালো করতে মরীয়া এরিয়ান appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Ayan Bhattacharya: দশ বছর আগে ধান জমিতে ফুটবল খেলা অয়ন কালীঘাটের দূর্গ প্রহরী

Ayan Bhattacharyaস্বপ্ন নিয়ে ক্রমে বেড়ে ওঠা। কেউ করে দেখান, অনেকে পারেন না। চাকদার অয়ন ভট্টাচার্য (Ayan Bhattacharya) করে দেখিয়েছেন।

The post Ayan Bhattacharya: দশ বছর আগে ধান জমিতে ফুটবল খেলা অয়ন কালীঘাটের দূর্গ প্রহরী appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

ফসল বাঁচাতে ভাল্লুকের মত ঘোঁৎ ঘোঁৎ করছেন চাষীরা

উত্তরপ্রদেশের লখিমপুর খেরির কৃষকরা তাদের আখের খেত রক্ষা করতে,ও বানরদের ভয় দেখানোর জন্য ভাল্লুকের পোশাক পরে নতুন পদ্ধতির ব্যবহার করেছে। সংবাদ সংস্থা এএনআই, ক্ষেতের মাঝখানে বসে থাকা ভাল্লুকের ড্রেস পরা এই কৃষকদের কয়েকটি ছবিও পোস্ট করেছে। এএনআই লিখেছে, “লখিমপুর খেরির জাহান নগর গ্রামের কৃষকরা তাদের আখের ফসলের ক্ষতি হাত থেকে বাঁচতে বানরদের প্রতিরোধ করার জন্য […]

The post ফসল বাঁচাতে ভাল্লুকের মত ঘোঁৎ ঘোঁৎ করছেন চাষীরা appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Mango: আম চোরের হানা, আড়াই লাখ টাকার আম চুরি

বিশ্ব বাজারে দাম প্রতি কেজি আড়াই লাখ টাকা। ওড়িশার নুয়াপাডা জেলার একটি খামার থেকে চুরি হল সেই আম। সম্প্রতি, খামারের মালিক সোশ্যাল মিডিয়ায় ফলের ছবি শেয়ার করেছিলেন‌। তারপরেই এই চুরি হয় বলে জানিয়েছেন ওই ব্যক্তি। লক্ষ্মীনারায়ণ কৃষকের খামারে ৩৮ টিরও বেশি জাতের আম চাষ হয়। তবে সেই আমের ব্যতিক্রমী মূল্য বুঝতে পেরে, উত্তেজনায় সবার সাথে […]

The post Mango: আম চোরের হানা, আড়াই লাখ টাকার আম চুরি first appeared on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Dating: ডেটিংয়ের বিশাল বাজার ভারত: স্পার্কলস প্রতিষ্ঠাতা প্রিয়াঙ্কা

Priyanka Sehgal, Sparkles Founder

‘বিবাহ’- স্বামীর সঙ্গে স্ত্রীর এক পবিত্র বন্ধন। আর প্রাচীন ভারতের ঐতিহ্য অনুযায়ী এমনটাই প্রথা হিসেবে বিশ্বাস করা হয়। তার জন্য ভারতীয় সংস্কৃতিতে ‘বিবাহ’ প্রত্যেকটি পরিবারের ক্ষেত্রেই ভীষণই গুরুত্বপূর্ণ বন্ধন হিসেবে বিবেচিত হয়েছে। আমাদের দেশের ধর্ম ও সংস্কৃতিতে আমাদের সমাজের ‘বিবাহ’ নামক বন্ধনে বিশ্বাস এবং ‘পবিত্রতা’কে এত বেশী গুরুত্ব দেওয়া হয়েছে যে বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে আমরা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় নীচের দিকে অবস্থান করি। ভারতে ‘বিবাহ’ বন্ধনের স্বীকৃতিকে যেখানে চিরস্থায়ী হিসেবে গণ্য করা হয় সেখানে পশ্চিমী কায়দার অত্যাধুনিক ডেটিং (Dating) অ্যাপ কতটা গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে সেই বিষয়েই ভারতীয় সমাজের সামনে প্রশ্ন রাখলেন স্পার্কেল্সের প্রতিষ্ঠাতা প্রিয়াঙ্কা সেহগাল (Priyanka Sehgal)।

প্রিয়াঙ্কা সেহগালের কথায়, ভারতের সমাজব্যবস্থায় লোকচক্ষুর আড়ালে গিয়েও যারা একান্তে দুজনে কফি খেতে যাওয়া কিংবা মধ্যরাতে মেসেজের আদানপ্রদানের মধ্যে দিয়েই সর্ম্পকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের নিঃসন্দেহে ক্যারিশ্মা আছে। কারণ, আমাদের সমাজে বিশেষ করে অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে নিছকই আড্ডা মারা বা একসাথে ঘুরতে যাওয়াকে মোটেও স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে দেখা তো হয়ই না উপরন্তু সেই যুগলকে উদ্দেশ্যে করে কুরুচিপূর্ণ শব্দও ছুঁড়ে দেওয়া হয়।

সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন এই সমাজের প্রতি, কেন একজন ব্যক্তি স্বেচ্ছায় তার জীবনসঙ্গী খোঁজার চেষ্টা করলে তাকে কলঙ্কিত করা হবে? প্রিয়াঙ্কা বলছেন, “ডেটিং হল লোকেদের সাথে সরাসরি দেখা করা, তাদেরকে জানা যাতে আপনি জানতে পারেন যে আপনার জন্য সঠিক ব্যক্তিটি কে।” স্পার্কেল্সের মত জনপ্রিয় বেটিং অ্যাপের প্রতিষ্ঠাতা বলছেন, আমাদের যুবক-যুবতীদের এবং ডিভোর্সীদের এমন ভাবে উৎসাহিত করতে হবে যাতে তারা বিভিন্ন পরিস্থিতি এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে নিজের সঙ্গীকে খুঁজে বের করতে পারেন।

প্রিয়াঙ্কা জানান, অভিজ্ঞতামূলক ডেটিংই স্পার্কল্সের লক্ষ্য। তার কর্মজীবন এবং বিবাহ বিচ্ছেদের অভিজ্ঞতা দিয়েই তিনি নিজের উদ্দেশ্য এই অ্যাপ শুরু করেছেন বলেও উল্লেখ করেন। অকপট প্রিয়াঙ্কার দাবি, বিবাহবিচ্ছেদের পর যারা সামাজিক জীবন থেকে পিছিয়ে যান বা ডেটিংয়ের সঙ্গে একেবারেই অভ্যন্ত নন তাদের জন্য এই উদ্যোগ। তিনি আরও বলেন, অতীত সম্পর্কের তিক্ত অভিজ্ঞতা থেকে আর সঠিক মানুষকে জীবনে না পাওয়ার জন্য মানুষ একা থাকার সিদ্ধান্ত বেছে নিতে একপ্রকার বাধ্য হন। প্রিয়াঙ্কা সেহগালের মতে, ডেটিং করার জন্য ভারতে বাণিজ্যিক চাহিদা খুব ভালো। একইসঙ্গে Tinder, Hinge এবং Bumbles কে ধন্যবাদ জানানোর কথাও তিনি বলেন কারণ তাদের হাত ধরেই ভারতে ডেটিং অ্যাপের প্রচলন শুরু।

ভারতে আনুষ্ঠানিক বিবাহ নীতিতে জোর দেওয়ার কারণেই ডেটিং অ্যাপকে পশ্চিমী সংস্কৃতি হিসেবে দূরে সরিয়ে রাখা হয় এবং যৌন সম্পর্কের বিষয়ে আলোচনাকে ‘ক্ষতিকারক’ হিসেবে বিবেচনা করা হয়। এমনকি বিয়ের আগে থেকেই প্রেমের সম্পর্ক তৈরী হলে সেই সম্পর্কে বিচ্ছেদের বীজ লুকিয়ে থাকে বলেও বাড়ির বয়ঃজ্যেষ্ঠদের মত। এমনকি, যে বৈবাহিক সম্পর্কের ভিত্তিটুকু নষ্ট হয়ে গেছে সেই সম্পর্ক থেকেও মহিলাদের বেরিয়ে আসতে বাধাদান করা হয়। যদিও প্রিয়াঙ্কার মতে, এক দশক আগেও যে পরিস্থিতি ছিল তার থেকে আজকে নারীর স্বাধীনতাকে অনেক বেশি গ্রহণযোগ্য করে তুলছে ভারতীয় সমাজ তবে এখনও সত্যিকারের এবং সম্পূর্ণ ক্ষমতায়নের জন্য অবিরাম কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

স্পার্কেল্সের প্রতিষ্ঠাতার কথায়, ডেটিং অ্যাপ গ্রাহকদের একটি বড় শতাংশ বিবাহিত। মহিলাদের ক্ষেত্রে ডেটিং সংক্রান্ত বিষয়ে কয়েকটি উন্নতিমানের প্রযুক্তির সাহায্যে নিরাপত্তা নিশ্চিত করা হয়। এমনকি মহিলারা যে ব্যক্তির সঙ্গে ডেটে যেতে ইচ্ছুক তাদের ব্যক্তিগত তথ্যও বিশেষভাবে যাচাই করা হয়। এছাড়াও ডিজিটাল নিরাপত্তার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পরিশেষে প্রিয়াঙ্কা বলছেন, দীর্ঘমেয়াদি ডেটিং বিচ্ছেদের সম্ভাবনাকে অনেকটাই কমিয়ে দিতে পারে এবং সঙ্গীর সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরীর মধ্যে দিয়েই সম্পর্ক রঙীন হয়ে ওঠে।

PBD : কেন আজকেই ‘প্রবাসী ভারতীয় দিবস’ পালিত হয়

PBD

প্রবাস মানেই দূরদেশ। তবে, অনেক বিশিষ্ট ব্যক্তির মতেই, নিজের দেশকে জানার শ্রেষ্ঠ উপায় হচ্ছে নিজভূমি ত্যাগ করে বিদেশে যাওয়া। জীবনযুদ্ধে টিকে থাকার জন্য বহু মানুষকেই অনেক সময় দেশান্তরী হতে হয়। এই দেশান্তরী হওয়া মানুষগুলোর সুন্দর একটি নাম প্রবাসী।

ক্যালেন্ডারের দিকে তাকালে, আজ ৯ জানুয়ারি। আজ ‘প্রবাসী ভারতীয় দিবস’ (PBD)। ভারতের উন্নয়নে প্রবাসী বা অনাবাসী ভারতীয়দের কৃতিত্ব ও অবদানের কথার স্মরণ করে ২০০৩ সাল থেকে প্রতি বছর এই দিনটি পালিত হয়ে আসছে।

১৯১৫ সালের ৯ জানুয়ারি মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন। ‘বাপু’ নামে সর্বাধিক পরিচিত গান্ধীজি, একজন বিশিষ্ট প্রবাসী হিসেবে বিবেচিত হন। তাঁর স্বদেশে প্রত্যাগমনের দিনটিকে স্মরণীয় করে রাখতেই প্রতিবছর এইদিনটি উদযাপিত হয়।

প্রবাসী ভারতীয় দিবসের ইতিহাস

২০০৩ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির কাছে, হাই-লেভেল কমিটি (HLC) থেকে প্রস্তাব পাঠানো হয় ‘প্রবাসী ভারতীয় দিবস’ পালন করার জন্য। অটল বিহারী বাজপেয়ির কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছিল তৎকালীন রাজ্যসভার সদস্য ও কূটনীতিক লক্ষ্মী মল সিংভীর সভাপতিত্বে।

এরপর, ভারতের বিদেশমন্ত্রী, ভারত সরকার, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস্ অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FICCI) এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে ৯ জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন শুরু করা হয়।