HomeUncategorizedWeather Update: কমল আর্দ্রতাজনিত অস্বস্তি, ফিরল উত্তুরে হাওয়া

Weather Update: কমল আর্দ্রতাজনিত অস্বস্তি, ফিরল উত্তুরে হাওয়া

Kolkata: বাতাসে কমল স্পষ্ট আর্দ্রতাজনিত অস্বস্তি। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিসের পারদ মাপক যন্ত্র। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ও সর্বোচ্চ তাপমাত্রা কমল।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, তা এখনও স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ, ন্যূনতম ৪৭ শতাংশ।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস, তা এখনও স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ, ন্যূনতম ৪১ শতাংশ।

Kolkata Winter

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস, তা এখনও স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ, ন্যূনতম ৪১ শতাংশ।

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৮ ডিগ্রি সেলসিয়াস, যদিও তা এখনই স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ, ন্যূনতম ৫৮ শতাংশ। ফলে পারদ না নামা পর্যন্ত অস্বস্তি থাকবে। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি, বুধবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি ছিল। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ, ন্যূনতম ৪৩ শতাংশ।

ধীরে ধীরে রাত এবং সকালের দিকে ফিরছে শীতের আমেজ। তবে জাঁকিয়ে শীত পড়তে নিয়মমাফিক মাঝ ডিসেম্বর, যা রাজ্যের আবহাওয়া অনুযায়ী স্বাভাবিক। আপাতত জমিয়ে কনকনে শীতের কোনও পূর্বাভাস দেওয়া হয়নি৷

RELATED ARTICLES

Most Popular

Recent Comments