বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ মালদহের কালিয়াচকে। ঘটনায় এক জনের মৃ্ত্যু হয়েছে, বেশ কয়েকজন আহত। জানা যাচ্ছে, মালদহের কালিয়াচকের চাঁদপুর গ্রামে আচমকাই বিস্ফোরণের শব্দ শুনতে পান গ্রামাবাসীরা। বিস্ফোরণের দেওয়াল ভেঙে গেছে এক বাড়ির। কয়েকজনের শরীর পুরো ঝলসে গেছে। গ্রামবাসীদের অভিযোগ, বোমা বাঁধাছিল ওই যুবকরা। কংগ্রেসের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই বোমা বাঁধছিল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, দুষ্কৃতীদের […]
The post ভাঙড়়ের পর কালিয়াচকে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.


গ়ননার দিন বাম প্রার্থীর দাবি ছিল তার সমর্থনে ছাপ মারা ব্যালট খেয়ে নিয়েছে তৃ়নমূল প্রার্থী। হাবড়ার সেই ভুরকুন্ডায় ফের ভোট হবে। তীব্র বিতর্কে জয়ী তৃণমূল। ভাত, তরকারি খাওয়ার পরেও পেট ভরেনি, অবশেষে সিপিএম প্রার্থীকে হারাতে ১১ জুলাই আস্ত এক বান্ডিল ব্যালট পেপার খেয়ে পেট ভরান তৃণমূল প্রার্থী। হাবড়ার ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থীর এমন ঘটনায় […]
সোমবার পঞ্চায়েত ভোটের মোট ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন হয়। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ হয়। প্রতি বুথে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর ৪জন করে জওয়ান। আর রবিবার ভোটদানের হার ছিল প্রায় ৮১ শতাংশ। যদিও এর আগে ৮ জুলাইয়ের ভোটে প্রতি বুথে একজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং একজন রাজ্য পুলিসকর্মী ছিলেন। সবচেয়ে বেশি পুনর্নির্বাচন হয়েছে মুর্শিদাবাদে। সেখানে […]
বুথেই প্রিসাইডিং অফিসারের মৃত্যু নিয়ে বিস্ফোরক অভিযোগ করল সংগ্রামী যৌথ মঞ্চ। ৮ জুলাই ছিল পঞ্চায়েত ভোট, সেই দিন ডিউটিতে থাকা রিজার্ভ প্রিসাইডিং অফিসারের মৃত্যুর দায় নিতে হবে কমিশনকে। এই দাবি তুলল সংগ্রামী যৌথ মঞ্চ। নদিয়ার করিমপুর ১ নম্বর ব্লকে রিজার্ভ প্রিসাইডিং অফিসার ছিলেন রেবতীমোহন বিশ্বাস। হাঁসপুকুরিয়া বিদ্যাপীঠের সহকারি শিক্ষক তিনি। ভোটের দিন তার সেরিব্রাল অ্যাটাক […]
ভোটের ( Panchayat Election) দিন তৃণমূলের সঙ্গে গণ্ডগোলের জন্য গ্রেফতার হয়েছিলেন কংগ্রেস প্রার্থী আনারুল হক ওরফে বিপ্লব। জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
মনোনয়ন থেকে শুরু করে গণনা, সন্ত্রাসের শিকার ভাঙড়। গোটা ভোট পর্বে মৃত্যুমিছিল ভাঙড়ে। গণনার দিন রাতে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল। মুড়ি মুড়কির মতো বোমা পড়ে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল তিনজনের। গতকাল রাতে কাঠালিয়ার আশপাশের এলাকায় বোমাবাজি ,শুরু হয় গুলিবৃষ্টি। ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বাহিনী। গুলিবিদ্ধ হন অতিরিক্ত পুলিশ সুপার, আরেকজন পুলিশ কর্মী ও তার দেহরক্ষী। তাদের […]
দিন কয়েক আগে যেখানে ফুটত পদ্ম আজ সেখানেই ঘাস ফুল। মঙ্গলবার এই ঘটনাই দেখল ঠাকুর নগর এলাকা। পঞ্চায়েতে ভোটে নিজের জায়গায় শাসক দলের কাছে হারলেন বিজেপির কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁ লোকসভার সাংসদ শান্তুনু ঠাকুর । মঙ্গলবার পঞ্চায়েত ভোটের ফল বেরতেই দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রী শান্তুনু ঠাকুর আর তার বিধায়ক দাদা সুব্রত ঠাকুরের নিজের এলাকায় […]
পঞ্চায়েতে ভোট সন্ত্রাসে নিহত ১৯ জনের পরিবারকে হোমগার্ডের চাকরি, সঙ্গে আর্থিক সাহায্য়ের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।
জ্বলছে আগুন, পুড়ছে মানুষ। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বোমার সুতলি। সড়ক পথে, ঘাটে বাজারে শুধু রক্তের দাগ। গ্রামের আনাচে কানাচে কান পাতলেই শোনা যায় স্বজন হারার কান্না। গতকাল এই ভাঙড় জুড়েই চলেছে নৃশংসতা। একদিনেই সন্ত্রাসের হাতে প্রাণের বলি তিন। তবে নিহতের সংখ্যা নিয়েও প্রশ্ন উঠছে। একাধিক গুলিবিদ্ধ। তাদের অনেকের খোঁজ নেই বলে অভিযোগ। ভাঙড়ের কাঠালিয়া স্কুলে […]
রাজ্যে ফে্র ভোট সন্ত্রাসের বলে এক। বুধবার সকালে কংগ্রেস কর্মী রাজেশ শেখের মৃত্যু হল কলকাতার হাসপাতালে। মৃত রাজেশ শেখ মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির কিসমত গাদি এলাকার কংগ্রেস কর্মী। শনিবার ভোটের দিন কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হন রাজেশ। রাজেশকে প্রথমে সাগরদিঘি ও পরে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আজ, বুধবার সকালেই সেখানেই মৃত্যু হয়েছে […]
পঞ্চায়েত ভোটের আগে বিধানসভায় হাসি হাসি মুখ করে নওশাদ সিদ্দিকী বলেছিলেন শওকত মোল্লা আমার বড় ভাই! ভাঙড়ে তখন চলছিল মনোনয়ন জমা ঘিরে রক্তাক্ত পর্ব। স্থানীয় বিধায়ক নওশাদ সিদ্দিকি ও ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা পরস্পর হুমকির মাঝে দুই বিধায়কের হাসি হাসি ছবি হয়েছিল ভাইরাল। আর পঞ্চায়েত ভোটের গণনার পর রক্তাক্ত ভাঙড়। আইএসএফ বাম জোটের বিধায়ক […]
গণনা কেন্দ্রগুলির আসে পাশে নজর রাখলেই স্পষ্ট কী ফল হতে চলেছিল! রাজ্যের প্রায় সর্বত্রই হাজার হাজার ছেঁড়া ব্যালট উদ্ধার হচ্ছে। তাৎপর্যপূর্ণ, উদ্ধার হওয়া ব্যালটগুলির সিংহভাগ বাম ভোটের। ছেঁড়া ফাটা, নষ্ট করে দেওয়া ব্যালটগুলির ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে শুরু করেছে। নেটিজেনদের প্রশ্ন, ফলাফল কি তবে উল্টো করে ধরতে হবে? রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণনার […]
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকেই উত্তপ্ত ছিল রায়দিঘি। এবার ভোটের গণনার দিনেও সেই একই রূপ ধরা পড়ল। পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরেই দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘিতে নৃশংস ভাবে খুন তৃণমূল কর্মী। এই গোটা খুনের ঘটনায় বিজেপির দিকে নিশানা করেছে তৃণমূল। জানা গিয়েছে ভোর রাতে রায়দিঘির চাঁদপাশা এলাকার মাঠ থেকে তৃণমূল কর্মী বিপ্লব হালদারের(৩৫) মৃতদেহ উদ্ধার […]
ভাঙড় রক্তাক্ত।পুলিশ আক্রাম্ত। পুলিশ পলাতক। তৃণমূল বনাম আইএসএফ-বাম সমর্থকদের সংঘর্ষ। রাত থেকে পরপর মৃত্যুর খবর আসছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে কমপক্ষে তিন জন নিহত। তবে বেসরকারিভাবে আরও এক জন নিহত বলে দাবি করা হচ্ছে। ভাঙড়ে নিহতরা আইএসএফ বাম সমর্থক বলে দাবি করা হচ্ছে। রাত থেতে চলেছে সংঘর্ষ। সকালে আরও গোরস্থানের থমথমে পরিস্থিতি। অভিযোগ, পঞ্চায়েত ভোট গণনায় […]