Job recruitment at indian defence: প্রতিরক্ষা দফতরে কাজ করতে ইচ্ছুক? আজই আবেদন করুন

indian army

আপনিও কি ভারতের প্রতিরক্ষা দফতরে কাজ করতে ইচ্ছুক? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে প্রতিরক্ষা দফতর। প্রতিরক্ষা মন্ত্রণালয় সাব বিভাগীয় কর্মকর্তা এবং অন্যান্য পদের জন্য আবেদন করার জন্য প্রার্থীদের কাছ থেকে আবেদন পত্র চেয়েছে। যোগ্য প্রার্থীরা নির্ধারিত ঠিকানায় পূরণ করা আবেদন পত্র পাঠিয়ে পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদের জন্য আবেদন করার শেষ তারিখ ১৫ জানুয়ারি, ২০২২ পর্যন্ত। বিভিন্ন বিভাগে মোট ৯৭টি পদে নিয়োগ করা হবে বলে খবর।

পদের নামঃ
জুনিয়র হিন্দি ট্রান্সলেটরঃ ৭টি পোস্ট
সাব ডিভিশনাল অফিসারঃ ৮৯টি পোস্ট
হিন্দি টাইপিস্টঃ ১টি পোস্ট

শিক্ষাগত যোগ্যতাঃ
জুনিয়র হিন্দি ট্রান্সলেটরের জন্য আবেদনকারীর বাধ্যতামূলক / বৈকল্পিক বিষয় হিসাবে বা ডিগ্রি পর্যায়ে পরীক্ষার মাধ্যম হিসাবে হিন্দি/ইংরেজিতে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য: স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন পাস।

বয়সসীমাঃ
জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পদের জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ এর মধ্যে হবে।
এছাড়া অন্যান্যদের বয়স ১৮ থেকে ২৭-এর মধ্যে হতে হবে।

আবেদনের প্রক্রিয়াঃ
আবেদনকারীদের বিজ্ঞপ্তিতে দেওয়া ওয়েবসাইটগুলি থেকে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে এবং সেগুলি পূরণ করতে হবে। এরপর পূরণ করা আবেদন পত্রটি ‘প্রিন্সিপাল ডিরেক্টর, ডিফেন্স এস্টেটস, সাউদার্ন কমান্ড, ইসিএইচএস পলিক্লিনিকের কাছে, কোধওয়া রোড, পুনে- 411040-এ পাঠাতে হবে।

জেলাশাসকের দফতরে চাকরি! আবেদন করুন আজই…

Job in the district governor's office! Apply today ...

কম্পিউটারে দক্ষতা এবং আপনার বয়স চল্লিশের মধ্যে হলে,নতুন বছরের শুরুতেই সরকারি চাকরির আবেদন করতে পারেন ।রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য। এই কর্মী নিয়োগ করা হবে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে।

কোন পদে নিয়োগ, বেতন কত?

অ্যাকাউন্টেন্ট : এই পদে মোট শূন্য পদের সংখ্যা ৩টি। এর মধ্যে ইউআর-১টি, এসসি-১টি, এসটি-১টি। এই পদে নির্বাচিত প্রার্থীদের বাণিজ্য বিভাগে অনার্স সহ স্নাতক হতে হবে। পাশাপাশি দক্ষতা থাকতে হবে কম্পিউটারে এমএস অফিসে । এর পাশাপাশি প্রার্থীদের কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সরকারি বা বেসরকারি অফিসে সংশ্লিষ্ট বিষয়ে । এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ০১.০১.২০২২ তারিখের মধ্যে বয়স হতে হবে ৪০ বছর। তবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাবেন। প্রতি মাসে বেতন হিসেবে ১৬,০০০ টাকা দেওয়া হবে এই পদে নির্বাচিত প্রার্থীদের ।

ডাটা এন্ট্রি অপারেটর : এই পদে মোট শূন্য পদের সংখ্যা ১৬টি। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও শাখায় স্নাতক হওয়ার পাশাপাশি কম্পিউটারে এমএস অফিসে দক্ষ হতে হবে। তাছাড়া এই বিষয়ে এক বছরের কাজেরও অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের। এই পদে নির্বাচিত প্রার্থীদের বয়স ০১.০১.২০২২ এর মধ্যে ৪০ বছর হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাবেন। এই পদে নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে বেতন হিসেবে ১১,০০০ টাকা পাবেন।

এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। প্রার্থীদের উত্তর ২৪ পরগনা জেলার সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এই পদের জন্য ০৪.০১.২০২২ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই পদগুলিতে আবেদনের শেষ তারিখ আগামী ১৮ জানুয়ারি ২০২২।

উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট যোগ্যতায় বিভিন্ন পদে নিয়োগ বিড়লা মিউজিয়ামে

Recruitment for various posts in higher secondary and graduate qualifications at Birla Museum

উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট যোগ্যতায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে। আবেদন করতে হবে অনলাইনে BITM এর অফিসিয়াল ওয়েবসাইটে ৩১ জানুয়ারি, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী পোস্টিং করা হবে কলকাতা ছাড়াও দিঘা, পুরুলিয়া, শিলিগুড়ি এবং বর্ধমানের মিউজিয়ামে ।

১) অফিস অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ – ২টি
যোগ্যতা – উচ্চমাধ্যমিক পাশ। প্রতি মিনিটে ৩৫টি করে ইংরেজি শব্দ বা প্রতি মিনিটে ৩০টি করে হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। টাইপিং এর অভিজ্ঞতা সাপেক্ষে সরকার স্বীকৃত প্রতিষ্ঠানের সার্টিফিকেট থাকা দরকার। কম্পিউটারে ১০ মিনিটের টাইপিং পরীক্ষা নেওয়া হবে নিয়োগের সময় ।
বেতনক্রম – ১৯,৯০০/- টাকা – ৬৩,২০০/- টাকা

২) এডুকেশন অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ – ১টি
যোগ্যতা – সায়েন্স গ্র্যাজুয়েট (গ্র্যাজুয়েসানে ফিজিক্স + ২ টি বিষয় এই সকল সাবজেক্ট এর মধ্যে – Chemistry, Mathematics, Electronics, Computer Science, Astronomy, Geology and Statistics)

অথবা,

সায়েন্স গ্র্যাজুয়েট (গ্র্যাজুয়েসানে কেমিস্ট্রি + ২ টি বিষয় এই সকল সাবজেক্ট এর মধ্যে – Zoology, Botany, Microbiology, Environmental Science, BioTechnology and Molecular Biology )।

স্থানীয় ভাষার পাশাপাশি ইংরেজি ভাষাতে কথা বলা, লেখা এবং পড়ায় দক্ষ হওয়া চাই।
বেতনক্রম – ২৯,২০০/- টাকা – ৯২,৩০০/- টাকা

৩) এক্সজিবিশন অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ – ১টি
যোগ্যতা – ভিজুয়্যাল আর্টস/ফাইন আর্টস/কমার্শিয়াল আর্টস এ ব্যাচেলর ডিগ্রী ।
বেতনক্রম – ২৯,২০০/- টাকা – ৯২,৩০০/- টাকা

৪) টেকনিশিয়ান
ক) ফিটিং
শূন্যপদ – ১টি
খ) কারপেন্ট্রি
শূন্যপদ – ১টি
গ) ইলেকট্রিক্যাল
শূন্যপদ – ১টি

যোগ্যতা – মাধ্যমিক সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে আই টি আই পাশ হতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের কোর্সে এক বছরের অভিজ্ঞতা এবং এক বছরের কোর্সে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম – ১৯,৯০০/- টাকা – ৬৩,২০০/- টাকা

বয়স – ক্রমিক ১ নং পোস্টের ক্ষেত্রে বয়স হতে হবে ৩১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ২৫ বছরের মধ্যে। বাকি পোস্ট গুলির ক্ষেত্রে বয়স হতে হবে ৩১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।

সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি এর ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

আবেদন পদ্ধতি:

আবেদন করতে হবে অনলাইনে BITM এর অফিসিয়াল ওয়েবসাইট www.bitm.gov.in/recruitment এ ৩১ জানুয়ারি, ২০২২ এর মধ্যে।
আবেদন ফি ২০০/- টাকা। আবেদন ফি জমা দিতে লাগবে না মহিলা/প্রতিবন্ধী/এক্স – সার্ভিসম্যান এর ক্ষেত্রে ।অনলাইনে BHIM UPI/নেট ব্যাঙ্কিং অথবা Mastercard/Visa/Maestro/Rupay/ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড এর মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে। আবেদন ফি জমা করার শেষ তারিখ ২ ফেব্রুয়ারি, ২০২২। আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন BITM এর অফিসিয়াল ওয়েবসাইট www.bitm.gov.in ।

WBPSC-তে একগুচ্ছ পদে নিয়োগ

Appointment to a group of posts in WBPSC

নতুন বছরের শুরুতেই সুখবর চাকরীপ্রার্থীদের জন্য, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বা ডব্লুবিপিএসসিতে (WBPSC) একগুচ্ছ পদে নিয়োগ করা হবে বলে জানা গেছে। শিক্ষকতা সংক্রান্ত বেশির ভাগ পদই । সরকারি ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে ।

সরকারি ওয়েবসাইটটি হল wbpsc.gov.in। এই বিষয়ে বিস্তারিত তথ্য এখানেই পাওয়া যাবে। কে কোন পদে আবেদন করতে পারবেন, মিলবে সে তথ্যও । পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বা ডব্লুবিপিএসসিতে আবেদন করার আগে প্রার্থীর শিক্ষার যোগ্যতা, বয়স, আবেদন দিনক্ষণের ব্যাপারে সব তথ্য ওয়েবসাইটে রয়েছে। আবেদনকারীদের পরামর্শ দেওয়া হয়েছে, ভাল করে সে সব তথ্য দেখে নেওয়ার জন্য কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে।

এক নজরে দেখে নেওয়া যাক

প্রোটোকল অফিসার: শূন্যপদের সংখ্যা-১। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরে কাজ

অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর, ইকোনমিক্স, মেথডোলজি কোর্স): টিচার্স ট্রেনিং কলেজ, রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দফতরের অন্তর্গত, শূন্যপদ রয়েছে একটি

অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর, হিন্দি (মেথডোলজি কোর্স): টিচার্স ট্রেনিং কলেজ, রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দফতরের অন্তর্গত, শূন্যপদ- ১

অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর, সাইকোলজি (মেথডোলজি কোর্স): টিচার্স ট্রেনিং কলেজ, রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দফতরের অন্তর্গত, শূন্যপদ রয়েছে ২টি

অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর, জুলজি (মেথডোলজি কোর্স): টিচার্স ট্রেনিং কলেজ, রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দফতরের অন্তর্গত, এখটি শূন্যপদ

অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর, উর্দু (মেথডোলজি কোর্স): টিচার্স ট্রেনিং কলেজ, রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দফতরের অন্তর্গত, শূন্যপদের সংখ্যা ২

ভূগোল শিক্ষিকা, ডাউহিল গার্লস স্কুল, কার্শিয়াং: রাজ্য সরকারের স্কুল শিক্ষা দফতরের অন্তর্গত, একটি শূন্যপদ রয়েছে

আন্তর্জাতিক সংস্থা Deloitte দিচ্ছে এবার বিদেশে কাজের সুযোগ

The international organization Deloitte is giving the opportunity to work abroad this time

এই বছরে Deloitte-এর তরফে এক বিজ্ঞপ্তি জারি করে নবাগত তরুণ-তরুণীদের জন্য ইন্টার্নশিপে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। শীঘ্রই আবেদন করতে পারেন যোগ্য ও আগ্রহী প্রার্থীরা। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা Deloitte-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী,কানাডার টরন্টো এবং মন্ট্রিলে ইন্টার্নশিপের সুযোগ মিলবে। বর্তমানে ইন্টার্নশিপের জন্য আবেদন প্রক্রিয়া চলছে। আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত টরন্টোর পজিশনের জন্য এবং ২৩ জানুয়ারি পর্যন্ত মন্ট্রিল পজিশনের জন্য আবেদন করা যাবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন।

আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন বা আন্ডার গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়াও প্রার্থীদের দক্ষ হতে হবে রিপোর্ট ডেলিভারির ক্ষেত্রে ও প্রজেক্টের চাহিদা অনুযায়ী অন্যান্য বিষয়ে সক্রিয় থাকতে হবে। ডেলিভারি এবং কমিউনিকেশন স্কিলের ওপর দক্ষতা থাকা আবশ্যক। যারা দক্ষ ভাবে কাজ করতে পারদর্শী এবং টার্গেট প্রজেক্ট সম্পর্কে ওয়াকিবহাল,কোম্পানি অবশ্যই এমন প্রার্থীদের অগ্রাধিকার দেবে ।

আবেদন পদ্ধতি :

প্রার্থীদের আবেদনের সময় কভার লেটার, রেজিউমে এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট সহ একটি মাত্র পিডিএফের মাধ্যমে জমা করতে হবে।

· Deloitte-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার পেজে যেতে হবে।

· এর পর ক্লিক করতে হবে ‘Analyst Intern, Crisis and Resilience- Risk Advisory-Summer 2022 (National)’ লেখা লিঙ্কটিতে ।

· এর পর ক্লিক করতে হবে ‘অ্যাপ্লাই অনলাইন’ অপশনে ।

· ইমেল আইডি দিয়ে প্রার্থীদের নাম রেজিস্ট্রেশন করে সমস্ত তথ্য প্রদান করতে হবে।

· এর পর কোম্পানি দ্বারা প্রেরিত মেইলের নিয়মাবলী ভালো করে পড়ে নিয়ে সেই অনুযায়ী আবেদন করতে হবে।

স্পোর্টস কোটার অধীনে হেড কনস্টেবল পদে CISF-এর কর্মী নিয়োগ

Recruitment of CISF personnel to the post of Head Constable under Sports Quota

সম্প্রতি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (Central Industrial Security Force) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে হেড কনস্টেবল পদে নিয়োগের জন্য (Job Vacancy) আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে আগামী ৩১ মার্চ, ২০২২ তারিখের মধ্যে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা আবেদনপত্র পেয়ে যাবেন প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই ।

এক নজরে দেখে নেওয়া যাক নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (Central Industrial Security Force)
পদের নাম: স্পোর্টস কোটার অধীনে হেড কনস্টেবল পদ
শূন্যপদের সংখ্যা : ২৪৯

আবেদনের যোগ্যতা : প্রার্থীদের দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে স্বীকৃত বোর্ড থেকে। এছাড়াও থাকতে হবে রাজ্য/দেশীয় ও আন্তর্জাতিক স্তরে প্রার্থীদের খেলাধুলোয় সার্টিফিকেট । বিশদে যোগ্যতা, বয়সসীমা ও বেতনক্রম ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে প্রার্থীরা এই লিঙ্কটি দেখতে পারেন- http://davp.nic.in/WriteReadData/ADS/eng_19113_5_2122b.pdf

আবেদন ফি : প্রার্থীদের জন্য ১০০ টাকা ধার্য করা হয়েছে আবেদন ফি বাবদ। আবেদন ফি জমা দিতে হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডিমান্ড ড্রাফট বা পোস্টাল অর্ডারের মাধ্যমে । আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না তফসিলি জাতি ও উপজাতি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে।

কলেজে কয়েক হাজার অধ্যাপক নিয়োগ, জানুন পরীক্ষা সংক্রান্ত তথ্য

Recruitment of thousands of professors in the college, know the information about the examination

নতুন বছরের শুরুতেই সুখবর দিল কলেজ সার্ভিস কমিশন। এবার কয়েক হাজার অধ্যাপক নিয়োগ হতে চলেছে রাজ্যের কলেজগুলিতে। ইতিমধ্যেই কলেজ সার্ভিস কমিশন ইন্টারভিউ নেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছে । আগামী ১৭ ই জানুয়ারি থেকেই কলেজ সার্ভিস কমিশন বিভিন্ন বিষয়ে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে । করোনা পরিস্থিতির কারণে ইন্টারভিউ নেওয়ার পদ্ধতিতেও একাধিক বদল আনছে কমিশন। কমিশন সূত্রে খবর, সহকারী অধ্যাপক নিয়োগের জন্য প্রায় ৩৩ হাজার আবেদন জমা পড়েছে ।

প্রাথমিকভাবে বাংলা এবং ইংরেজি, এই দুটি বিষয়ে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করছে কমিশন। ৪৫ টি বিষয়ের জন্য ইন্টারভিউ নেবে কলেজ সার্ভিস কমিশন। করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী এ’কথা মাথায় রেখে এবার ইন্টারভিউ প্রক্রিয়াতেও একাধিক বদল আনছে কলেজ সার্ভিস কমিশন। প্রতিদিন প্রত্যেক বিষয়ে ৪০ জনের বেশি ইন্টারভিউতে ডাকা হচ্ছে না। পাশাপাশি একই দিনে দুটি বিষয়ের বেশি আবেদনকারীদের ইন্টারভিউতে ডাকা হবে না।

আগামী ১৭ই জানুয়ারি থেকে বাংলা এবং ইংরেজি এই দুটি বিষয় এর মাধ্যমে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করছে কলেজ সার্ভিস কমিশন। ঐদিন দুটি বিষয়ের জন্যই ৪০-৪০ করে ইন্টারভিউতে ডাকা হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। এই ভাবেই প্রত্যেকটি বিষয়ের ইন্টারভিউ প্রক্রিয়া নেওয়া হবে বলেই কমিশন সূত্রে খবর। অন্যদিকে আগামী রবিবার কলেজ সার্ভিস কমিশন স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট নেবে। করোনা পরিস্থিতির জন্য পরীক্ষার সময় সীমা এক ঘণ্টা পিছিয়ে সকাল সাড়ে দশটা থেকে শুরু করা হবে।

মাধ্যমিক পাশেই মিলবে সত্তর হাজার বেতনের কেন্দ্রীয় সরকারি চাকরি

The central government job with a salary of seventy thousand will match the secondary side

News Desk: নতুন বছরের শুরুতেই চাকরির সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কেবল মাধ্যমিক পাশ করলেই চাকরির সুযোগ রয়েছে।

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের একটি শাখা কর্মী নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এই শাখা জুনিয়র টেকনিশিয়ান এবং ফায়ারম্যান মিলিয়ে মোট ২৭ জনকে নিয়োগ করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুনিয়র টেকনিশিয়ানের ২৫ টি এবং ফায়ারম্যানের ২ টি শূন্যপদ রয়েছে। ফায়ারম্যানের ক্ষেত্রে আবেদনকারীদের মাধ্যমিক পাশ হতে হবে। ফায়ারম্যান ট্রেনিংয়ের সার্টিফিকেট বাধ্যতামূলক। পাশাপাশি, আবেদনকারীদের উচ্চতা ৫’৫” এবং দুটি চোখেই ফিল্ড ভিশন থাকতে হবে। চোখের কোনো সমস্যা থাকলে আবেদন গ্রহণ হবেনা।

প্রিন্টিং ট্রেডের রেগুলার কোর্সের আইটি শংসাপত্র থাকলে জুনিয়র টেকনিশিয়ানের জন্য আবেদন করা যাবে।

দুটি পদের ক্ষেত্রেই প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে ১ জুলাই, ২০২১ তারিখ অনুযায়ী। দুই পদে নিযুক্ত কর্মীদের বেতন হবে ১৮,৭৮০ টাকা থেকে ৬৭,৩৯০ টাকা।

ইচ্ছুক ব্যক্তিরা https://spphyderabad.spmcil.com ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জানাতে পারবেন।

অনলাইন পরীক্ষার মাধ্যমেই প্রার্থী নিয়োগ করা হবে। পরীক্ষায় থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড, ইংলিশ ল্যাঙ্গোয়েজের বিষয়ে ১ নম্বরের প্রশ্ন থাকবে ১৬০ টি। পরীক্ষার জন্য সময় দেওয়া হবে দেড় ঘণ্টা।

অ্যামাজনে চাকরির বিজ্ঞপ্তি, ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা

Job Notice on Amazon, Work From Home Benefits

News Desk: অ্যামাজন সংস্থায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সেলিং পার্টনার সাপোর্ট (এসপিএস) পদে প্রার্থী নিয়োগ করা হবে। উচ্চমাধ্যমিক কিংবা স্নাতক পাশ হলেই আবেদন করতে পারবেন ইচ্ছুকরা। তবে আবেদনকারীদের ইংরেজি ও হিন্দি ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে।

সপ্তাহে ৫ দিন কাজ এবং ২ দিন ছুটি পাওয়া যাবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ৪ মাস ট্রেনিং চলবে এবং ট্রেনিং চলাকালীন উইক অফ ছাড়া ছুটি নেওয়া যাবেনা। ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা রয়েছে। বাড়িতে বসেই ল্যাপটপ কিংবা কম্পিউটারে কাজ করতে হবে। প্রার্থীদের ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

অ্যামাজন ওয়েবসাইটে যেসকল ব্যক্তিরা ‘সেলিং অন অ্যামাজন’ প্রোগ্রামে জয়েন করে নিজেদের প্রোডাক্ট সেল করতে চায়, তাদের কল, ইমেল কিংবা মেসেজের মাধ্যমে সাহায্য করা। কলকাতা কিংবা তার পার্শ্ববর্তী জায়গার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করবেন।

রাজ্যের বিভিন্ন জেলায় সমবায় দফতরে চলছে গ্রুপ সি কর্মী নিয়োগ

Recruitment of staff is going on in the central company of Kolkata

News Desk: পশ্চিমবঙ্গে যে সকল ব্যক্তিরা চাকরির সন্ধান করছেন তাদের জন্য সুখবর। সমবায় দফতরের গ্রুপ সি পদে কর্মী নিয়োগ চলছে। ‘ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশন’-এর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তির নোটিশ নম্বর ০৫/২০২১। রাজ্যের বিভিন্ন জেলায় কর্মী নিয়োগ করা হবে।

ফিল্ড সুপারভাইজারঃ শূন্যপদ রয়েছে ২ টি। আবেদনকারীদের নূন্যতম যোগ্যতা হতে হবে স্নাতক পাশ। পাশাপাশি, বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। বর্ধমান কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডে প্রার্থী নিয়োগ করা হবে। প্রতি মাসের বেতন ২০,০০০ টাকা।

অফিস অ্যাসিস্টেন্টঃ নিয়োগের স্থান দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স কো-অপারেটিভ সোস্যাইটি লিমিটেড (তন্তুজা)। নূন্যতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ। থাকতে হবে বেসিক কম্পিউটার নলেজ। এই মুহূর্তে শূন্যপদ রয়েছে ৩ টি। প্রার্থীদের প্রতিমাসে বেতন হবে ২৬,৬০৫ টাকা। এই কোম্পানিতেই টেকনিক্যাল অ্যাসিস্টেন্টের জন্য শূন্যপদ রয়েছে ২ টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতক পাশ এবং বেসিক কম্পিউটার নলেজ। প্রার্থীদের প্রতিমাসের বেতন হবে ২৬,৬০৫ টাকা।

আবেদনকারীরা অনলাইনে চাকরির আবেদন করতে পারবেন।

বিপুল সংখ্যায় কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাংক, প্রকাশিত তালিকা

State Bank will employ a large number of staff, according to the published list

News Desk: ব্যাঙ্কে চাকরি করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য বড় সুখবর। বিপুল সংখ্যায় কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি।

সার্কেল বেসড অফিসার পদে কর্মী নিয়োগ করবে এই ব্যাঙ্ক। দেশের বিভিন্ন প্রান্ত থেকেই আবেদন করা যাবে। স্টেট ব্যাঙ্ক দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর সিআরপিডি/সিবিও/২০২১-২২/১৯।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১২৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ১.১২.২০২১ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে। ইচ্ছুক ব্যক্তিরা স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

দুই ধাপে অনলাইন লিখিত পরীক্ষা হবে। প্রথম ধাপে ২ ঘন্টার ১২০ নম্বরের অবজেক্টিভ টেস্ট (এমসিকিউ ধরণ)। দ্বিতীয় ধাপে ৩০ মিনিটের ৫০ নম্বরের ডেসক্রিপটিভ টেস্ট। এরপর‌ স্ক্রিনিং টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।

আবেদনকারীদের নূন্যতম যোগ্যতা থাকতে হবে স্নাতক পাশ। প্রতি মাসের বেতন হবে ৩৬,০০০ থেকে ৬৩,৮৪০ টাকার মধ্যে।

বিজ্ঞপ্তি প্রকাশ: উচ্চশিক্ষা দফতর প্রায় ৬০০ অধ্যাপক নিয়োগ করছে

recruitment

CGPSC Recruitment 2021: আপনি যদি অধ্যাপক নিয়োগ সংক্রান্ত তথ্য খুঁজছেন, তাহলে আপনার জন্য একটি বড় খবর আছে। ছত্তিশগড় পাবলিক সার্ভিস কমিশন (CGPSC) রাজ্যের উচ্চ শিক্ষা দফতরে অধ্যাপকের পদে নিয়োগ করছে৷ মোট ৫৯৫ টি পদে নিয়োগ করা হবে।

যদি আপনিও এই নিয়োগে আগ্রহী হন এবং আবেদন করার যোগ্য হন, তাহলে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ১৩ সেপ্টেম্বর থেকে আবেদন করতে পারবেন। কারণ আবেদনের প্রক্রিয়া ১৩ সেপ্টেম্বরের পরে শুরু হবে। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট psc.cg.gov.in- এ বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগের জন্য আবেদনের শেষ তারিখ ১২ অক্টোবর ২০২১। এর পর কোন প্রার্থীর ফরম গ্রহণ করা হবে না। প্রার্থীদের আবেদন করার আগে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া বিবরণগুলি পড়ার এবং সঠিকভাবে ফর্মটি পূরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে৷ কারণ, ভুলভাবে পূরণ করা ফর্ম কমিশন গ্রহণ করবে না।

আবেদন করার যোগ্যতা
অধ্যাপক পদে আবেদনকারী প্রার্থীদের অতিরিক্ত যোগ্যতাসহ প্রাসঙ্গিক বিষয়ে পিএইচডি থাকতে হবে। পাশাপাশি গবেষণার রেকর্ডও থাকা আবিশ্যিক৷ এছাড়া প্রার্থীদের বয়স ৪৫ বছরের বেশি হওয়া যাবে না৷
বেতন

নির্বাচিত প্রার্থীদের পেস্কেল -১৪ (পে ব্যান্ড ৩৭,৪০০-৬৭,০০০+ এজিপি ১০,০০০) এর ভিত্তিতে করা হবে।

প্রায় ২,৫২৭১ টি শূন্যপদে কনস্টেবেল নিয়োগ, বেতন শুরু ২১,৭০০ টাকা থেকে

job

ভারতের বিভিন্ন রাজ্য থেকে প্রায় ২,৫২৭১ টি শূন্যপদে কনস্টেবেল নিয়োগ করা হবে। ভারত সরকার অনুমোদিত এসএসসি পরীক্ষার মাধ্যমে শূন্যপদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে। ইতিমধ্যেই ভারত সরকারের তরফ থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ কারা হয়েছে। প্রতিমাসের বেতন হিসেবে দেওয়া হবে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।

শূন্যপদের বিবরণ

১. বিএসএফ – পরুষ প্রার্থী ৬৪১৩ জন এবং মহিলা প্রার্থী ১১৩২ জন।
২. সিআইএসএফ – পরুষ প্রার্থী ৭৬১০ জন এবং মহিলা প্রার্থী ৮৫৪ জন।
৩. এসএসবি – পরুষ প্রার্থী ৩৮০৬ জন।
৪. আইটিবিপি – পরুষ প্রার্থী ১২১৬ জন এবং মহিলা প্রার্থী ২১৫ জন।
৫. এসএসএফ – পরুষ প্রার্থী ১৯৪ জন এবং মহিলা প্রার্থী ৪৬ জন।
৬. এআর – পরুষ প্রার্থী ৩১৮৫ জন রবং মহিলা প্রার্থী ৬০০ জন।

আবেদনের শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতা

আবেদনের জন্য প্রার্থীদের যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশের সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও পরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৭০ সেমি। অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৫৭ সেমি।

আবেদন ফি

পরুষ এবং অসংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ১০০ টাকা দিতে হবে। অন্যদিকে এবং মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।

আবেদনের বয়সগত যোগ্যতা

আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

নির্বাচন পদ্ধতি

মোট ১০০ নম্বরে অনলাইনে পরীক্ষা হবে। তার মধ্যে জেনারেল ইন্টালিজেন্স-এর উপর থাকবে ২৫ নম্বর, জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেসের উপর থাকবে ২৫ নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্স-এর উপর থাকবে ২৫ নম্বর এবং ইংরেজির জন্য থাকবে ২৫ নম্বর।

আবেদন পদ্ধতি

অনলাইনে ssc.nic.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ইতিমধ্যেই আবেদন পদ্ধতি শুরু হয়ে গেছে। আবেদন করার শেষ দিন হলো ৩১ অগাস্ট ২০২১।

দেশের বিভিন্ন ব্যাংকে প্রায় ৫৮৩০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে

bank

দেশের বিভিন্ন ব্যাংকে ক্লার্ক পদে ৫৮৩০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন(ibps)। যে কোনও ভারতীয় নাগরিক এই পরীক্ষায় বসতে পারবেন। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

১) কোন কোন ব্যাংকে কর্মী নিয়োগ করা হবে

ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,ব্যাংক অফ মহারাষ্ট্র, কানারা ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব এন্ড সিন্ড ব্যাঙ্ক, ইউকো ব্যাংক,ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

২) প্রার্থীদের বয়সগত যোগ্যতা

পরীক্ষায় বসার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। এর পাশাপাশি সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

৩) প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা

ভারত সরকার অনুমোদিত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। কম্পিউটারে কোনও সার্টিফিকেট বা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

৪) অনলাইন পরীক্ষার পদ্ধতি

১. প্রিলিমিনারি পরীক্ষা – মোট ১০০ নম্বরে পরীক্ষা হবে। তাঁর মধ্যে ইংরেজিতে ৩০ নম্বর, নিউমেরিক্যাল এবিলিটিতে ৩৫ নম্বর এবং রিজনিং এবিলিটিতে ৩৫ নম্বর।

২. মেন পরীক্ষা – মোট ২০০ নম্বরে পরীক্ষা হবে। তাঁর মধ্যে জেনারেল/ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস ৫০ নম্বর, জেনারেল ইংলিশে ৪০ নম্বর, রিজনিং এবিলিটি ও কম্পিউটার aptitude ৬০ নম্বর এবং কোয়ান্টিটেটিভে aptitude ৫০ নম্বর।

৫) আবেদন ফি
অসংরক্ষিত প্রার্থীদের আবেদন করার জন্য ৮৫০ টাকা দিতে হবে। অন্যদিকে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ১৭৫ টাকা ধার্য করা হয়েছে।

৬) আবেদন পদ্ধতি
আবেদন করার আগে প্রার্থীর স্ক্যান করা ছবি, সই এবং বাম হাতের বুড়ো আঙ্গুলের ছাপ সঙ্গে রাখতে হবে। এবারে IBPS এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে হোমপেজে লিখিত পরীক্ষার (CRP Clerks- XI) লিংকটিতে ক্লিক করুন। সেখানে আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করে, স্ক্যান করা ফটো, সই এবং বাম হাতের বুড়ো আঙ্গুলের ছাপ আপলোড করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ১ আগস্ট ২০২১। বিস্তারিত জানার জন্য www.ibps.in লিঙ্কে ক্লিক করুন।

চাকরির খবর- চলতি বছরে অয়েল ইন্ডিয়াতে ১২০ টি পদে নিয়োগ

job

আপনি যদি চাকরির খোঁজ করেন তাহলে আপনার জন্য সুখবর। অয়েল ইন্ডিয়া লিমিটেড (OIL) সম্প্রতি তাদের নিয়োগ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি পেশ করেছেন। প্রায় ১২০ টি পদে নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

১) শূন্যপদ-

অয়েল ইন্ডিয়া লিমিটেডের পক্ষথেকে জানানো হয়, সর্বমোট ১২০ টি শূন্যপদে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে।

২) আবেদনের সময়সীমা

অনলাইনে আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া ১ জুলাই ২০২১ থেকে শুরু হয়েছে। ১৫ অগস্ট ২০২১ আবেদন জমা দেওয়ার শেষ দিন।

৩) আবেদনের সর্বোচ্চ বয়স

সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। OBC প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-৩৩ বছর। SC/ST প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮- ৩৫ বছর।

৪) আবেদনের ফি

অসংরক্ষিত এবং OBC প্রার্থীদের ২০০ টাকা দিয়ে হবে। অন্যদিকে SC/ST/EWS প্রাক্তন সার্ভিসম্যানদের ক্ষেত্রে কোনও রকম ফি লাগবে না।

৫) আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা

১. ৪০ শতাংশ নম্বর নিয়ে পাশ করলেই হবে, গ্র্যাজুয়েট হতে হবে প্রার্থীকে। 
২. কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে ৬ মাসের কোনও কোর্স করা বাধ্যতামূলক।
৩. MS Word, MS Excel, MS PowerPoint- জানতে হতে হবে।

৬) কোথায় আবেদন করবেন

অয়েল ইন্দিয়া লিমিটেডর অফিসিয়াল ওয়েবসাইটে যান- http://www.oilindia.com .