Tet Scam: পর্ষদ সভাপতি বললেন চাকরি প্রার্থীদের আন্দোলন অন্যায্য

সোমবার থেকে  করুণাময়ীতে বিক্ষোভ অবস্থান জারি রেখেছেন ২০১৪ সালের টেট(tet scam) উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। খাবার ও জল ফেলে আমরণ অনশনের দাবি আন্দোলনকারীদের। এরপরেও বঞ্চনার অভিযোগে সাড়া দিল না পর্ষদ। পর্ষদের তরফে জানানো হয়েছে, “২০১৪ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী ২০১৭ সালেও ইন্টারভিউতে যোগ্যতা অর্জন করতে পারেননি হবু শিক্ষকরা।” আন্দোলনকারীরা “অন্যায্য দাবি” জানাচ্ছেন, বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। আজ […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Tet Scam: পর্ষদ সভাপতি বললেন চাকরি প্রার্থীদের আন্দোলন অন্যায্য

TET SCAM:খাবার জল ফেলে, আমরণ অনশনের ডাক হবু শিক্ষকদের

প্রায় ২৪ ঘন্টা পার, সল্টলেকের করুণাময়ীতে আন্দোলন কর্মসূচি জারি রেখেছেন চাকরি প্রার্থীরা। তবুও পর্ষদের তরফে ২০১৪ সালে টেট পাশ (TET SCAM)  চাকরি প্রার্থীদেররা এখনও “নন ইনক্লুডেড”। মঙ্গলবার ২৪ ঘন্টা পার হলেও তাঁদের দাবি মেনে নিচ্ছে না পর্ষদ। তাই আমরণ অনশনের ডাক দিল চাকরি প্রার্থীরা। নিজেদের কাছে থাকা খাবার ও জল ফেলে দিয়ে স্লোগান দিতে শুরু […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন TET SCAM:খাবার জল ফেলে, আমরণ অনশনের ডাক হবু শিক্ষকদের

TET SCAM: রাত কাটল রাজপথেই, সকালেও স্লোগান চলছে হবু শিক্ষকদের ধর্না মঞ্চে

২০১৭ সালের চাকরি প্রার্থীদের (TET) সঙ্গে ইন্টারভিউ দিতে নারাজ ২০১৪ এর প্রার্থীরা। ইতিমধ্যেই দুই বার ইন্টারভিউ দিয়ে ফেলেছেন তাঁরা। একসঙ্গে ইন্টারভিউ হলে পিছিয়ে পড়ার আশঙ্কা তাঁদের। কারণ, ২০১৭ সালে সকলেই প্রশিক্ষণপ্রাপ্ত। কিন্তু ২০১৪ সালের সকলেই প্রশিক্ষণপ্রাপ্ত নন। তাই গতকাল থেকেই করুণাময়ীতে বিক্ষোভ ধর্না দেখাচ্ছেন তাঁরা।  গতকাল বেলাতেই এপিসি ভবন অভিযানের ডাক দিয়েছিল টেট পাস নট […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন TET SCAM: রাত কাটল রাজপথেই, সকালেও স্লোগান চলছে হবু শিক্ষকদের ধর্না মঞ্চে

TET Scam: হাজার হাজার টেট চাকরি প্রার্থীদের মিছিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির (Tet Scam)মাঝেই নতুন চাকরির ঘোষণা করেন পর্ষদ সভাপতি গৌতম পাল। এদিকে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বক্তব্য, তাঁরা কেন বারবার ইন্টারভিউ দেবে এই প্রশ্ন সামনে রেখেই সোমবার এপিসি ভবন অভিযানের ডাক দেন ২০১৪ সালের টেট পাশ নট ইনক্লুডেড চাকরি প্রার্থীরা। মিছিল ঘিরে ধুন্ধুমার সল্টলেক। বিক্ষোভে শামিল হন কয়েক হাজার চাকরি প্রার্থী। পুলিশের […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন TET Scam: হাজার হাজার টেট চাকরি প্রার্থীদের মিছিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

বাংলা বলায় “পাকিস্তানি” তকমা, বাজার করতে গিয়ে হেনস্থার শিকার বৃদ্ধা সহ মহিলারা

incident

সমস্যার সূত্রপাত শপিং-কে কেন্দ্র করে। অপরাধ, তাঁরা বাংলাই জানতেন, বাংলার বুকে দাঁড়িয়ে তাঁদের হিন্দি বলতে বা বুঝতে না পারাটাই ছিল মস্ত অপরাধ। যার জেরেই এবার রীতিমত হেনস্থার শিকার হতে হয় এক বৃদ্ধা ও তাঁর সঙ্গে থাকা বাঙালি মহিলাদের। চোখ রাঙানো থেকে শুরু করে টাকার ব্যাগ ছিনতাই, বাদ পড়েনি কিছুই। দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা দুই বাঙালি মহিলা, ফতেমা আক্তার ও তার শাশুড়ি রোকেয়া বিবি বাজার করতে বড়বাজারে গিয়েছিলেন, আনুরাগ টেক্সটাইল-এ পা রাখতেই হল এক ভিন্ন অভিজ্ঞতা।

ক্রেতা দোকানে পা রাখতেই বিক্রেতা অনুরাগ আগরওয়াল হিন্দিতে কথা বলে ওঠেন। দুই মহিলা কিছুতেই তা বুঝতে না পারায় অনুরোধ করেন বাংলায় কথা বলতে। এতেই বেজায় চটে যান বিক্রেতা। তিনি সাফ জানিয়ে দেন, তিনি বাংলা বলবেন না, বরং যারা বাঙালি তাদের ভারতে থাকতে গেলে জানতে ও শিখতে হবে হিন্দি। নয়তো চলে যেতে হবে পাকিস্তান।

এখানেই শেষ নয়৷ অভিযোগ, এরপর ওই বহিরাগত বাংলার বাঙালি নারী ২ জনের গায়ে হাত দেয়, টাকার ব্যাগ কেড়ে নেয়, মোবাইল ছিনতাই করার চেষ্টা করে, অশ্লীল গালাগালি দেয়, শরীর ধরে টানাটানি করে এবং বলপূর্বক বাঙালি বৃদ্ধাকে আটক করে রাখে। এই সময়ে বিচক্ষণ বাঙালি বউমা ফতেমা আক্তার বাংলা পক্ষর দক্ষিণ ২৪ পরগনা জেলা অফিসে সাথে ফোনে যোগাযোগ করে। সঙ্গে সঙ্গে বাংলা পক্ষর তীব্র সক্রিয়তায় এবং বড়বাজার থানার পুলিশের সহযোগিতায় বহিরাগত পুরুষ দ্বারা বড়বাজারে বলপূর্বক আটক বাঙালি নারীকে উদ্ধার করা হয়। 

news

অভিযোগ জমা করার পর এই দুই বাঙালি নারী বড়বাজার থানার পুলিশের দেওয়া নিরাপত্তা রক্ষী সহ নিরাপদ স্থানে পৌঁছে দেয়। বাংলা পক্ষর সহযোদ্ধা রাজা ঘোষের নেতৃত্বে বাংলা পক্ষর সহযোদ্ধারা এই পুরো প্রক্রিয়ায় আক্রান্ত বাঙালি নারীদের সাহায্য করতে থাকে এবং নিরাপদভাবে তাদের বাংলা পক্ষ দক্ষিণ ২৪ পরগনা জেলা সংগঠনের অফিসে পৌঁছে দেয়।

টলি অভিনেত্রীকে ‘পর্ণ ছবির’ প্রস্তাব, যাদবপুর থানায় অভিযোগ দায়ের

crime

ইদানীং রুপোলী পর্দায় পর্ণের ছায়া যেন জাঁকিয়ে বসেছে। কিছুদিন আগেই নিউ টাউন থেকে পর্ণ ভিডিও তৈরি করারা অপরাধে গ্রেফতার করা হয়েছে নন্দিতা দত্ত নামের এক অভিনেত্রীকে। অন্যদিকে রাজ কুন্দ্রার ঘটনা সামনে আসার পর থেকেই সিনে দুনিয়ায় পর্ণের জনপ্রিয়তার ছবিটা ধীরে ধীরে ফুটে উঠছে। এরই মাঝে কলকাতায় আরও একটি চাঞ্চল্যকর খবর সামনে এলো। এক টলি অভিনেত্রীকে পর্ণ ছবিতে কাজ করার প্রস্তাব দিলো এক যুবক।

শনিবার এমনই অভিযোগ উঠলো অভিষেক দাস ওরফে বুবাই নামে এক যুবকের বিরুদ্ধে। অশ্লীল ভাষায় ফোনে মেসেজের মাধ্যমে পর্ণ শুটের প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ। ভারতীয় দণ্ডবিধির ৫০৯ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বছর ২৯-এর এই টলি অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে যাদবপুর থানার পুলিশ।

গত কয়েক মাস ধরেই ওয়েবসিরিজের জন্য ওই অভিনেত্রীকে ফোন করছিলেন ওই যুবক। তবে অন্য একটি প্রজেক্টে ব্যস্ত থাকার দরুন হোয়াটসঅ্যাপে বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে বলেন অভিনেত্রী। এরপরই ওই যুবক সরাসরি অভিনেত্রীকে ‘অর্ধনগ্ন’ দৃশ্যে অভিনয়ের প্রস্তাব দেন। এর পাশাপাশি ওই যুবক অভিনেত্রীকে ১০ মিনিটের জন্য প্রযোজককে খুশি করতে হবে বলে দাবিও রাখেন বলে অভিযোগ। এরপরই ওই যুবকের বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেন অভিনেত্রী। তাঁর আশঙ্কা পর্ণ চক্রের সঙ্গেই যুক্ত বুবাই। যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। তড়িঘড়ি এই ঘটনার তদন্তে নেমেছে যাদবপুর থানার পুলিশ।