মথুরাপুরে বোমা ফেটে জখম দুষ্কৃতি কোন দলের? শাসক-বিরোধী দোষারোপ

Crude Bombs

পঞ্চায়েত ভোটের (panchayat election) আগেই নজরে আসছে একাধিক বোমা কারখানায় বিস্ফোরণ। এবার ফের দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের দহকন্দা গ্রামে বোমা বাঁধতে গিয়ে জখম দুষ্কৃতী। ইতিমধ্যেই আহতের পরিচয় নিয়ে শুরু হয়েছে বিভিন্ন মহলে রাজনৈতিক তরজা। তৃণমূলের দিকে নিশানা করে সিপিআইএমের দাবি, বোমা বাঁধতে গিয়ে জখম হওয়া আরিফ হোসেন নামের ওই দুষ্কৃতী তৃণমূলের ঘনিষ্ঠ। সমস্ত অভিযোগ অস্বীকার […]

The post মথুরাপুরে বোমা ফেটে জখম দুষ্কৃতি কোন দলের? শাসক-বিরোধী দোষারোপ first appeared on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা চেয়ে ভোটকর্মীদের আবেদন আদালতে

Central Forces west bengal mamata

কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট করতে নারাজ সংগ্রামী যৌথ মঞ্চ। ভোট প্রার্থীদের সুরক্ষার্থে কেন্দ্রীয় বাহিনী না পেলে ভোটের কাজ করবেন না বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার তারা এই নিয়ে আদালতে মামলা দায়ের করবেন। সংগ্রামী মঞ্চ জানিয়েছে, পঞ্চায়েত ভোটে ভোটকর্মীদের নিরাপত্তার দাবিতে রাজ্যপালের কাছে যাবেন তাদের আবেদন নিয়ে। বিভিন্ন জেলার প্রত্যেক ভোটের সেন্টারে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দাবিতে […]

The post কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা চেয়ে ভোটকর্মীদের আবেদন আদালতে first appeared on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Weather: উত্তর-দক্ষিণে দুর্যোগের মেঘ, শেষ রাতে টাপুর-টুপুর বৃষ্টি শুরু

Weather: শেষ রাত থেকে শুরু হয়েছে টাপুর টুপুর শব্দ। উত্তর থেকে মেঘ উজিয়ে দক্ষিণে ঢুকল অবশেষে। শেষ রাত থেকে একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। তাপমাত্রা নেমেছে কয়েক ধাপ। বেলা গড়াতেই আকাশ কালো। সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ের পর মৌসুমি অক্ষরেখা আরও সক্রিয় হয়ে উত্তরবঙ্গেের বেশিরভাগ জেলাগুলিতে বৃষ্টি ঝরাচ্ছে। দার্জিলিং ও পার্বত্যাঞ্চলে ব্যাপক বৃষ্টির ও পাহাড়ি নদীতে বন্যা […]

The post Weather: উত্তর-দক্ষিণে দুর্যোগের মেঘ, শেষ রাতে টাপুর-টুপুর বৃষ্টি শুরু first appeared on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Panchayat Election: ‘বিতর্কিত’ শওকত মোল্লার নিরাপত্তা বাড়াল রাজ্য পুলিশ

MLA Saokat Molla

পঞ্চায়েত নির্বাচনকে (Panchayat Election) কেন্দ্র করে সন্ত্রাস বিধ্বস্ত গোটা ভাঙড়। চারিদিকে মুড়ি মুরকির মত পড়েছে বোমা, একের পর এক চলেছে গুলি। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাড়ানো হলো তৃণমূল নেতা শওকত মোল্লার (MLA Saokat Molla) নিরাপত্তা। ক্যানিং পূর্বের বিধায়ককে দেওয়া হলো জেট ক্যাটাগরির নিরাপত্তা। জেট ক্যাটাগরির নিরাপত্তার বিষয়ে রাজ্য সরকারকে কৃতজ্ঞতা জানিয়ে শওকত মোল্লা বলেন, “রাজ্যের স্বরাষ্ট্র […]

The post Panchayat Election: ‘বিতর্কিত’ শওকত মোল্লার নিরাপত্তা বাড়াল রাজ্য পুলিশ first appeared on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

West Bengal Violence: পঞ্চায়েত নির্বাচনের ‘হাতিয়ার’ দেশি-বোমার শতবর্ষের ইতিহাস

Indigenous-Bombs-in-West-Be[1]

বাংলায় নির্বাচন আর হিংসার (West Bengal Violence) সংযোগ বহু পুরনো। পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি নির্বাচনেই এর দৃশ্য দেখা যায়। আগামী মাসে অনুষ্ঠিতব্য পঞ্চায়েতের তারিখ ঘোষণা হতেই এখানে হিংসা শুরু হয়। হিংসার ঘটনায় দেশীয় বোমার ব্যাপক হারে ব্যবহার করা হয়েছে। প্রকাশ্যে বোমা নিক্ষেপ করা হয়। পশ্চিমবঙ্গে হিংসায় দেশীয় বোমা ব্যবহার এই প্রথম নয়। কখনও রেলস্টেশনে আবার কখনও […]

The post West Bengal Violence: পঞ্চায়েত নির্বাচনের ‘হাতিয়ার’ দেশি-বোমার শতবর্ষের ইতিহাস first appeared on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

মুকুল শুভেন্দুর মতো আমাকে ভাঙানোর চেষ্টা করছে: অভিষেক

Abhishek Banerjee

তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অভিযোগ, ইডি সিবিআইকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বিজেপি। নিজ সংসদীয় এলাকা ডায়মন্ডহারবারের ফলতায় তিনি পঞ্চায়েত ভোটের প্রচারে বলেন, ‘মুকুল রায়, শুভেন্দু অধিকারীদের মতো আমাকেও ভাঙানোর চেষ্টা করছে’। অভিষেক বলেন, ইডি সিবিআই ব্যবহার করে নিজেদের দলকে শ্রীবৃদ্ধি ঘটায় বিজেপি। যেমনভাবে মুকুল রায়, হিমন্ত বিশ্বশর্মা, শুভেন্দু অধিকারী এদের ভাঙিয়ে […]

The post মুকুল শুভেন্দুর মতো আমাকে ভাঙানোর চেষ্টা করছে: অভিষেক first appeared on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Birbhum: বোলপুরে সশস্ত্র বাম হুমকি ‘তৃ়ণমূল সাবধান’, মনোনয়ন প্রত্যাহার ঘিরে সংঘর্ষ

বাম সমর্কদের বিক্ষোভে অবরুদ্ধ বোলপুর থেকে দুর্গাপুর যাওয়ার সড়ক। বীরভূম ও পশ্চিম বর্ধমানের মধ্যে যাতায়াত সাময়িক বিপর্যস্ত। তীর-ধনুক নিয়ে আদিবাসী বাম সমর্থকদের হুমকি ‘তৃ়ণমূল সাবধান’। ফের বীরভূম উত্তপ্ত। বোলপুরের মির্জাপুর মোড়ে শতাধিক সিপিআইএম সমর্থক সড়ক অবরোধ করেন। অভিযোগ, বাম পঞ্চায়েত প্রার্থীদের মনোনয়ন তুলে নিতে হামলা করেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা। তবে অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। বাম […]

The post Birbhum: বোলপুরে সশস্ত্র বাম হুমকি ‘তৃ়ণমূল সাবধান’, মনোনয়ন প্রত্যাহার ঘিরে সংঘর্ষ first appeared on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Panchayat Election: এবার ‘মরবি’ সিপিআইএম প্রার্থীকে খুনের হুমকি

আরামবাগের প্রাক্তন সাংসদ তথা সিপিআইএম নেতা শক্তিমোহন মালিকের গ্রামেই বাম পঞ্চায়েত প্রার্থীকে খুনের হুমকি দিয়ে অভিযুক্ত টিএমসি। মনোনয়ন প্রত্যাহারের জন্য না করা হয়েছে ব্যাপক মারধর। আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েতের চন্ডীবাটি গ্রামের ঘটনা। এই এলাকা থেকে পঞ্চায়েত ভোটে লড়ছিলেন সিপিআইএম মহিলা প্রার্থী নাসিমা বেগম। তাকেই চুলের মুঠি ধরে ব্যাপক মারধর করা হয়। মনোনয়ন প্রত্যাহার না করলে […]

The post Panchayat Election: এবার ‘মরবি’ সিপিআইএম প্রার্থীকে খুনের হুমকি first appeared on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Father’s Day: বিশ্ব ‘বাবা দিবসে’ তিহার জেলে অনুব্রত-সুকন্যার দেখা হল?

anubrata

Father’s Day: মেয়েটার জন্য চিন্তা হয়। ও তো হাজিরায় না এলেই পারত, খেদোক্তি করে এমনই বলেছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। গোরু পাচার মামলায় তিনি তিহারে বন্দি। পঞ্চায়েত ভোটের আগে বারবার কাঁদো কাঁদো আবেদনে জামিন চেযেছিলেন। পাননি। কোটি কোটি টাকার বিপুল লেনদেনে জড়িত অনুব্রত কন্যা সুকন্যার স্থান বাবার পাশপাশি ! তিহার জেলে। বঙ্গ […]

The post Father’s Day: বিশ্ব ‘বাবা দিবসে’ তিহার জেলে অনুব্রত-সুকন্যার দেখা হল? first appeared on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Panchayat Election: পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সুপ্রিম কোর্টে যৌথ মঞ্চ

কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোটের (Panchayat Election) দাবি নিয়ে এবার সুপ্রিম কোর্টের দারস্থ হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছে। অপরদিকে, নিজেদের অবস্থানের কথা জানিয়ে নির্বাচন কমিশনকে মেল করতে চলেছেন সারা রাজ্যের ভোট কর্মীরা। জানা যাচ্ছে, কয়েক লক্ষ মেল পাঠানো হবে। তাদের রাজ্য পুলিশে ভরসা নেই, […]

The post Panchayat Election: পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সুপ্রিম কোর্টে যৌথ মঞ্চ first appeared on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Panchayat Election: মালদহে উদ্ধার বেআইনি অস্ত্র, বাসন্তীতে মিলল বোমা

police

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আবহে বেআইনি অস্ত্রের রমরমা রুখতে জেলায়-জেলায় চলছে রাজ্য পুলিশের এসটিএফের অভিযান। এবার মালদহের ইংলিশবাজার থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল এসটিএফ। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। বাসন্তীতে ব্যাগ ভরতি বোমা উদ্ধার হয়েছে। এসটিএফ সূত্রে খবর, ধৃতদের জেরা করে গোটা অস্ত্র কারবার চক্রের খোঁজ চালানো হচ্ছে। পঞ্চায়েত নির্বাচন যতই […]

The post Panchayat Election: মালদহে উদ্ধার বেআইনি অস্ত্র, বাসন্তীতে মিলল বোমা first appeared on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Weather Update: উত্তর থেকে দক্ষিণে ঢুকছে মেঘ, জেলা জেলায় বৃষ্টি বাড়বে

Record-breaking March rain in India

Weather Update: সিকিমের আকাশে মেঘের গর্জন চলছে। তুমুল বৃষ্টি ও পাহাড়ি ধসে জনজীবন বিপর্যস্ত। সিকিম থেকে উত্তরবঙ্গের উপর ছড়িয়ে আছে বৃষ্টির মেঘ। ফলে উত্তরের জেলাগুলিতে বর্ষা শুরু। দক্ষিণবঙ্গের লাগোয়া উত্তরের দুই জেলায় মালদা ও দক্ষিণ দিনাজপুর পুড়ছে। সোমবারের পর থেকে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হবে। বর্ষার মেঘ মালদা পেরিয়ে দক্ষিণবঙ্গে ঢুকবে […]

The post Weather Update: উত্তর থেকে দক্ষিণে ঢুকছে মেঘ, জেলা জেলায় বৃষ্টি বাড়বে first appeared on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Panchayat Express: জুন মালিয়ার ‘রাতকাটানো’ গৃহকর্তা টিএমসি পঞ্চায়েত সদস্য সিপিএম প্রার্থী

TMC Panchayat Member June Mallya Turns CPIM Candidate, Accused of 'Overnight' Housekeeping

তৃণমূলের সেই গ্রাম পঞ্চায়েত (Panchayat) সদস্য এবারে মনোনয়ন করলেন খোদ সিপিএমের প্রার্থী হয়ে। এরকমই ঘটনা মেদিনীপুর সদরের কর্নগড় দশ নম্বর অঞ্চলের বাসিন্দা সুকুমার ঘোষ ওরফে চন্ডী ঘোষের।

The post Panchayat Express: জুন মালিয়ার ‘রাতকাটানো’ গৃহকর্তা টিএমসি পঞ্চায়েত সদস্য সিপিএম প্রার্থী first appeared on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Mamata Banerjee: টাটাকে আমি তাড়াইনি সিপিএম তাড়িয়েছে: মমতা

mamata banerjee drinking

এ রাজ্য থেকে শিল্পের বিসর্জন হয়েছিল সিঙ্গুরে টাটা মোটরস কার়খানা বন্ধ করে টাটা গোষ্ঠির চলে যাওয়া। এমনই দাবি করে (CPIM) সিপিআইএম। তৎকালীন ক্ষমতায় থাকা বামফ্রন্টের জমি অধিগ্রহণ নীতির বিরুদ্ধে তীব্র আন্দোলন হয়েছিল সিঙ্গুরে। সেই আন্দোলনের নেত়ৃত্ব দেন (Mamata Banerjee) মমতা। তিনি এখন মু়খ্যমন্ত্রী। তাঁর দশ বছর পার করা সরকারের আমলে শিল্প আনার ব্যর্থতা নিয়ে বিরোধীরা […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Mamata Banerjee: টাটাকে আমি তাড়াইনি সিপিএম তাড়িয়েছে: মমতা

Sourav Ganguly: ক্রিকেট রাজনীতি তুঙ্গে তুলে সৌরভের জন্য মোদীর কাছে মমতার অনুরোধ

Sourav-Ganguly-in-a-meeting[1]

বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে (Sourav Ganguly) সৌরভ গাঙ্গুলীকে। এ নিয়ে বিশ্ব ক্রিকেট প্রশাসনে তুমুল বিতর্ক। এই বিতর্কে রাজনৈতিক রঙ লেগেছে।  সোমবার উত্তরবঙ্গ সফরের আগে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে সৌরভকে। সৌরভকে বাদ দেওয়ার কারণ কী? মুখ্যমন্ত্রী বলেন, আমি দেশবাসীর পক্ষ থেকে এবং সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Sourav Ganguly: ক্রিকেট রাজনীতি তুঙ্গে তুলে সৌরভের জন্য মোদীর কাছে মমতার অনুরোধ

Sukanta Mamata: করোনায় আক্রান্ত সুকান্তকে ‘সৌজন্য’ ফোন মুখ্যমন্ত্রীর

রবিবার করোনায় আক্রান্ত হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বর্তমানে তিনি ঢাকুরিয়ার আমরি হাসপাতালে চিকিৎসাধীন। সূত্র মারফত খবর, রবিবার জ্বর, সর্দি-কাশি থাকায় প্রথমেই ব়্যাপিড টেস্ট হয় বিজেপির রাজ্য সভাপতির। এরপর রিপোর্ট পজিটিভ আসায় হাসপাতালের একটি কেবিনে আইসোলেশনে রাখা হয়েছে তাঁকে।

এদিকে বিজেপির রাজ্য সভাপতিকে ফোন করে তাঁর স্বাস্থ্যের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ফোনে তাঁদের মধ্যে বেশ কয়েক মিনিট কথা হয়। এমনকি বিজেপি রাজ্য সভাপতির দ্রুত সুস্থতা কামনা করে ফুল, মিষ্টি ও ফল পাঠিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। রয়েছে রাজনৈতিক বিবাদ। যদিও ক্ষণিকের জন্য সকল বিবাদ দূরে সরিয়ে দুজনের মধ্যে কথা হল সোমবার। কোন চিকিৎসক তাঁর দেখাশোনা করছেন তা জানতে চান তৃণমূল নেত্রী। এর পাশাপাশি বিশ্রাম নিতে বলেছেন সুকান্ত মজুমদারকে। যদিও এরকম সৌজন্য ফোনের ঘটনা নতুন নয় বঙ্গ রাজনীতিতে। এর আগেও এরকম ঘটনা একাধিকবার ঘটেছে।

হাসপাতাল সুতরে জানা গিয়েছে, বিজেপি সাংসদের হালকা জ্বর, কফ, সর্দির মতো উপসর্গ রয়েছে। অক্সিজেন স্যাচুরেশন প্রাথমিকভাবে স্থিতিশীল থাকলেও পরে তাঁকে অক্সিজেন দিতে হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পর তাঁকে হাসপাতালের একটি আইসোলেশন কেবিনে রাখা হয়েছে। তাঁর নমুনা পাঠানো হয়েছে আরটিপিসিআর টেস্টের জন্য। প্রসঙ্গত, এর আগে, ২০২০-র অক্টোবর মাসে করোনা আক্রান্ত হয়ে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। সেই সময় তাঁকে ফোন করে শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী।

Goa : আরব সাগরের নোনা জলে সাফ হচ্ছে ঘাসফুল

Goa

বিধানসভা জিতেই জাতীয় স্তরে চলে গিয়েছিল তৃণমূল। ত্রিপুরার পর গোয়াতেও (Goa) হাজির তৃণমূলের (TMC) প্রতিনিধিরা৷ শনিবার প্রকাশিত হয়েছে ভোটের নির্ঘন্ট। আদৌ কি কোনো কাজে আসবে তৃণমূলের এতো ছুটোছুটি, থাকছে প্রশ্ন।

নিজ রাজ্যে জয়ের হ্যাটট্রিক করার পরেই সাড়া ফেলে দিয়েছিল তৃণমূল। গোয়াতে গিয়েছিল স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কংগ্রেসে (Congress) ভাঙন ধরিয়ে তুলে নিয়েছিলেন লুইজিয়ানহো ফার্নান্ডেজকে৷ অনুঘটকের কাজ করেছিকেন ডেরেক ও’ ব্রায়েন। সেই সময় ‘গোয়ায় তৃণমূল’ নিয়ে সংবাদমাধ্যমে লেখালিখি হয়েছিল বিস্তর। এখন যেন ভাটার টান। কমেছে আলোচনা।

গোয়ায় তৃণমূলের দায়িত্বে থাকা নেত্রী মহুয়া মৈত্র এর আগে মন্তব্য করেছিলেন যে তাঁর দল কংগ্রেস ও গোয়া ফরোয়ার্ড পার্টির সঙ্গে প্রাকনির্বাচনী জোট গড়তে প্রস্তুত ছিল। তৃণমূলের সাক্ষাৎ এড়িয়েছিল ফরোয়ার্ড ব্লক। দলের কোনও প্রতিনিধিই দেখা করেননি মমতার সঙ্গে। পরে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে জোট করেছে তৃণমূল। যদিও ঘাসফুল শিবিরকে পাত্তাই দিচ্ছে না গোয়া কংগ্রেস। পি চিদম্বরম তৃণমূলের সঙ্গে সাঁটিয়ে দিয়েছিলেন ‘প্রান্তিক’ লেবেল।

পাঞ্জাবের মতো গোয়াও কংগ্রেসের অন্যতম মূল ভোট ব্যাঙ্ক। অন্য রাজ্যের কোনো দল এসে তা ছিনিয়ে নেবে তা নিশ্চয় বরদাস্ত করবে না হাত শিবির। তবে বিজেপিকে ঠেকাতে সুর নরম করেছেন চিদম্বরম৷ বলেছেন, ‘গোয়ায় নিজের দমেই বিজেপিকে হারাতে পারে কংগ্রেস। তবে বিজেপিকে হারাতে যদি কোনো দল কংগ্রেসকে সমর্থন করতে চায়, তাহলে তাদের স্বাগত জানানো হবে।’

আরব সাগর পারে গিয়ে তৃণমূল যতই চেষ্টা চালাক না কেন, তাদের বারংবার এটাই বোঝানো হচ্ছে, ‘তোমরা বহিরাগত’। রাজনৈতিক মহলের একাংশ মনে করেছিলেন, ডেরেককে সামনে রেখে তৃণমূল খেলতে চাইছে ধর্মের তাস। ক্যাথলিক ভোট টানার প্রয়াসে মমতার চার্চে গমন। এই একই ট্যাক্টিস পশ্চিমবঙ্গে নিয়েছিল বিজেপি৷ যার ফল মিলেছে ২ মে। যে স্বপ্নের ফানুসে ভর করে গোয়ায় পাড়ি দিয়েছিল তৃণমূল, তা শীঘ্রই নেমে আসবে বাস্তবের মাটিতে। অনুমান রাজনৈতিক বোদ্ধাদের একাংশের।

Covid 19: জগন্নাথ মন্দির বন্ধ কিন্তু গঙ্গাসাগর খোলা, মমতার লক্ষ্য হিন্দিভাষী ‘সহানুভূতি’ ভোট?

mamata banerjee gangasagar

করোনা (covid 19) সংক্রমণের কারণে জগন্নাথের মন্দিরদ্বার রুদ্ধ করেছে ওডিশা সরকার। গঙ্গাসাগরের প্রবেশপথ খোলা পশ্চিমবঙ্গে! এ কেমন করেনা বিরোধী লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের ? প্রশ্ন উঠছে।

তৃণমূল কংগ্রেস দাবি করছে তাদের পোশাকি নামে ‘সর্বভারতীয়’ তকমা দেশজুড়েই ছড়াবে। অন্তত তিনবার পরপর পশ্চিমবঙ্গে সরকার গড়ে আঞ্চলিক দল খোলস থেকে বের হতে মরিয়া চেষ্টা শুরু করেছেন দলটির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে টিএমসির উপস্থিতি দেখা যাচ্ছে।

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলটির নেত্রীর লক্ষ্য কতটা সম্ভব তা নির্বাচনী ফলাফলেই আসবে। তবে রাজনৈতিক মহলে এমনও আলোচনা, তৃণমূল কংগ্রেস নেত্রী চান তাঁর সর্বভারতীয় ইমেজ তৈরি করতে। এক্ষেত্রে তাঁর নজর বিরাট হিন্দি বলয়। এই বলয়ের প্রধান পা়ঁচ রাজ্য রাজস্থান, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ড তাৎপর্যপূর্ণ, এই বলয় থেকেই প্রতিবছর গঙ্গাসাগর মেলায় মকর সংক্রান্তি উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে।

উৎসস্থল উত্তরাখণ্ডের গোমুখ হিমবাহ থেকে যাত্রা শুরু করে পাঁচটি রাজ্য পেরিয়ে গঙ্গা বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। গতি পথের ষষ্ঠ রাজ্য পশ্চিমবঙ্গ। সাগর মোহনা অর্থাত সাগরদ্বীপ গঙ্গার সর্বশেষ ঠিকানা। পুরো গতিপথ জুড়ে গঙ্গা অববাহিকার বিরাট অঞ্চল হিন্দি ভাষী এলাকা। এই হিন্দি বলয় এলাকার রাজনীতিতে যারা শক্তিশালী তারাই দেশজুড়ে প্রভাব ফেলতে পারে।

রাজনৈতিক মহলের চর্চা, হিন্দি বলয়ের জনমানসে নিজের অস্তিত্ব প্রমাণ করতে মমতা বন্দ্যোপাধ্যায় ঝুঁকি নিয়েছেন। তিনি বিলক্ষণ জানেন দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি কীরকম। চিকিৎসকদের অনুরোধ যুক্তিতে সরাসরি সাগর মেলা বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারতেন। অভিযোগ, কিন্তু বিষয়টি নিয়ে আদালতের নির্দেশকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন তিনি। এর আগেও করোনার কারণে বন্ধ হয় সাগর মেলা। এবার কেন হচ্ছে?

পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি রীতিমতো চিন্তার। গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। এই অবস্থায় আদালতের নির্দেশে বিপুল চেহারার গঙ্গাসাগর মেলার জনসমাগমে কী করে কোভিড বিধি মানা সম্ভব ? উঠছে এই প্রশ্ন।

যুক্তি হিসেবে উঠে এসেছে, পড়শি রাজ্য ওডিশার জগত বিখ্যাত জগন্নাথ মন্দির বন্ধ করার প্রসঙ্গ। কোভিড সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য মু়খ্যমন্ত্রী নবীন পট্টনায়কের কঠিন অবস্থান। পুরী জেলা প্রশাসন বন্ধ করেছে মন্দিরের দরজা।

রাজনৈতিক মহলে প্রশ্ন নবীন পারেন পুরীর মন্দিরকে ভক্তশূন্য করতে, মমতা কেন করেন না গঙ্গাসাগর মেলা বন্ধ করতে।

Mamata Banerjee : করোনা আক্রান্তদের ঝুড়ি ভর্তি সুস্থতার বার্তা পাঠাচ্ছেন মমতা

Mamata Banerjee

অভিনব উদ্যোগ শুরু করল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যজুড়ে করোনা আক্রান্তদের পাশে দাঁড়াচ্ছে নবান্ন। পাঠানো হচ্ছে উপহার। সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বার্তা।

করোনা (Covid19)  আক্রান্তদের সুস্থতা কামনায় প্রস্তুত করা হয়েছে ফলের ঝুড়ি। ফলের সঙ্গে থাকছে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘গেট ওয়েল শুন’। অর্থাৎ, সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি। ইতিমধ্যে এমন ১০,০০০ ফলের ঝুড়ি প্রস্তুত করা হয়েছে বলে জানা গিয়েছে সংবাদমাধ্যম সূত্রে। প্রাথমিকভাবে শহর কলকাতা রমধ্যে নেওয়া হয়েছে এই উদ্যোগ। গুরু দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের ওপর। উপহার যাতে সঠিক প্রাপকের হাতে পৌঁছায়, সে ব্যাপারে তদারকি করতে হবে কাউন্সিলরদের।

জানা গিয়েছে, করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হবে উপহার। যেখানে আক্রান্তের সংখ্যা বেশি, সেখানে প্রবেশ করবেন না প্রশাসনের প্রতিনিধিরা। বাড়ি কিংবা অ্যাপার্টমেন্টের গেটের বাইরে রেখে আসবেন ফলের ঝুড়ি। উপহার পৌঁছে দেওয়ার পর ফোন করে তাঁরা জানাবেন প্রাপকদের। প্রাথমিক স্তরে এভাবেই নেওয়া হচ্ছে উদ্যোগ।

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এখনও পর্যন্ত ২ হাজার ৭৫ জন করোনা আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে মোট ৪০৩ টি কনটেনমেন্ট জোন রয়েছে রাজ্যে। পজিটিভি রেট ২৩.১৭ শতাংশ, মৃত্যুর হার ১.১৮ শতাংশ এবং ১৯ হাজার ৫১৭ টি বেড এখনও খালি রয়েছে। আন্তঃরাজ্য যাতায়াতের জন্য আবশ্যক করে দেওয়া হয়েছে আরটি-পিসিআর টেস্ট। ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী ১৫ দিন। প্রয়োজনে আরও বাড়তে আরে বিধিনিষেধ। আভাস দিয়ে রেখেছেন মমতা।

 

Covid 19 : সাগর পারে ‘পূণ্য তীর্থ’, দীঘার জলে করোনার লীলাক্ষেত্র!

mamata banerjee

‘একই বৃন্তে’ শব্দ দু’টির কথা আমরা কম-বেশি সকলেই পড়েছি বা জেনেছি। দীঘা (Digha), গঙ্গাসাগরের (Gangasagar) ক্ষেত্রেও একই কথা বলা চলে৷ একই রাজ্যের দু’টি জায়গায়। উভয়স্থলই মানুষের প্রিয়। আপন মহীমায় বিরাজমান। তবুও করোনা-বেলায় (Covid 19) দীঘা, সাগর একই বৃন্তের হয়েও যেন সুয়োরাণী এবং দুয়োরাণী। করোনা বাবাজীবন এসে বসিয়ে দিয়েছে ভেদাভেদের প্রাচীর৷

রাজ্য সরকারের বক্তব্য, নোনা জলে করোনার চলাচল অচল। তাই হোক মেলা। কলকাতা হাইকোর্ট শর্তসাপেক্ষে মেলা হওয়ার পক্ষেই রায় দিয়েছে৷ জমিয়ে ঠান্ডা পড়েছে, ধর্মের ব্যাপার, সামনে গঙ্গার পার। বসবে মেলা। দারুণ আমেজ! ‘বিশ্বাসে মিলায়ে বস্তু, তর্কে বহুদূর’। শহুরে ব্যস্ততা, কোলাহল, কংক্রিটের জঙ্গল, করোনার পরিসংখ্যান পিছনে ফেলে চলুন যাই গঙ্গাসাগর!

সাগরে যেমন উৎসবের আমেজ, দীঘায় তেমনই লকডাউনের আমেজ। ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে পর্যটকদের। খালি করে দেওয়া হয়েছে হোটল। কারণ সেই করোনা। যে করোনা ভয় পায় নোনা জলকে। এ প্রসঙ্গে প্রশ্ন জাগে, দীঘার সমুদ্রের কি নোনা নয়, স্বাদু জল? কারণ গঙ্গাসাগর মেলা করার জন্য রাজ্য সরকারের যুক্তি ছিল, নোনা জলে করোনা ছড়ায় না। সরকার যখন বলেছে, তখন সেটাই নিশ্চয় ঠিক?

নোনা জলে করোনা যদি না থাকে তাহলে দীঘা কেন শুনশান? এ প্রশ্নের উত্তর কী কী হতে পারে। ধ্রুবকের মতো এটা ধরে রাখতে হবে রাজ্য সরকারের যুক্তিটাই শিরোধার্য। তাহলে দীঘা খালি করার পিছনে সম্ভাব্য যুক্তি- দীঘার সমুদ্রের জলের চরিত্র কি বদলাতে শুরু করেছে? এখন কি আর সেই জল নোনা নয়? অপর যুক্তি হতে পারে, সাগর এবং দীঘায় আলাদা আলাদা প্রজাতির করোনা রয়েছে। তেমনটা হলে তো এক বিস্ময়কর ব্যাপার! সম্ভবত বিজ্ঞানীরদের হাতেও এই তথ্য এসে পৌঁছয়নি। আবিষ্কর্তা আমাদের রাজ্য সরকার? আপনাদের কি মনে হয়? করোনা আবহে রাজ্য জুড়ে চলছে চরম বিতর্ক।