Nagaland: ওটিং গ্রামে ‘গণহত্যা’ তদন্তের মাঝে আফস্পা মেয়াদ বাড়াল সরকার

Nagaland

News Desk: আফস্ফার মেয়াদ ফের বাড়ল। এদিকে চলতি মাসেই ওটিং গ্রামে অসম রাইফেলসের গুলিতে ১৪ জনের মৃত্যুর জেরে আইনটি বাতিলের আন্দোলন চলছে। উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য সরকার আফস্পা বাতিলের দাবি জানিয়েছে।

সশস্ত্র বাহিনীর বিশেষ অধিকার আইন আফস্ফা (afspa) অবিলম্বে প্রত্যাহার করা হোক এমনই দাবি নাগাল্যান্ড সহ উত্তর পূর্বাঞ্চলবাসীরা। এই দাবিকে সমর্থন করছে নাগাল্যান্ড, মেঘালয় সরকার। বিরোধী রাজনৈতিক দলগুলি বরাবরই আফস্ফার প্রত্যাহারের পক্ষে। কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আফস্ফার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হচ্ছে বলে জানাল।

গত ৩ ডিসেম্বর নাগাল্যান্ডের মন জেলার ওটিং গ্রামে অসম রাইফেলের গুলিতে ১৪ জনের মৃত্যু হয়। ওই ঘটনার পর আফস্ফা প্রত্যাহারের দাবি আরও জোরদার হয়। বিভিন্ন মানবাধিকার সংগঠনও আফস্ফা প্রত্যাহারের দাবিতে পথে নামে। নাগাল্যান্ড এবং মণিপুর, মেঘালয়ের সরকার কেন্দ্র সরকারের কাছে বিতর্কিত আফস্ফা প্রত্যাহারের দাবি জানায়।

আফস্ফা প্রত্যাহারের দাবিতে নাগাল্যান্ড বিধানসভায় সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস হয়েছে। মোদী সরকার আফস্পা জারি রেখেছে।

বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ছয় মাস নাগাল্যান্ড উপদ্রুত এলাকা হিসেবে চিহ্নিত থাকবে। বজায় থাকবে আফস্ফা। উল্লেখ্য, একাধিকবার অভিযোগ উঠেছে, সেনাবাহিনী তাদের এই বিশেষ আইন বলে সাধারণ মানুষের ওপর অকথ্য অত্যাচার চালায়। তাই এই আইন প্রত্যাহারের দাবি উঠেছে দীর্ঘদিন ধরেই।

উল্লেখ্য, নয়ের দশকে অসম, নাগাল্যান্ড-সহ উত্তর-পূর্বাঞ্চল ভারতের প্রায় সব রাজ্যকেই উপদ্রুত এলাকা হিসেবে চিহ্নিত করে সেনাবাহিনীর হাতে এই বিশেষ ক্ষমতা তুলে দেওয়া হয়েছিল। প্রতি ছয় মাস অন্তর আফস্ফার মেয়াদ বৃদ্ধি করা হয়। ডিসেম্বরের প্রথমে ওটিং গ্রামে নিরীহ গ্রামবাসীদের মৃত্যুর পর অনেকেই মনে করেছিলেন, কেন্দ্র হয়তো আর নতুন করে আফস্ফার মেয়াদ বাড়াবে না।

স্বাভাবিকভাবেই কেন্দ্রের এই সিদ্ধান্তের পর প্রশ্ন উঠেছে আফস্পা আইন থেকেই যায় তাহলে কি ওটিংয়ের ঘটনার যথাযথ তদন্ত আদৌ হবে? ছড়াচ্ছে ক্ষোভ।

Nagaland: কবরখানার মতো নিঝুম, রক্তাক্ত ওটিং গ্রামের রাস্তায় একলা স্যান্টাবুড়ো

প্রসেনজিৎ চৌধুরী: “গ্রামখানি গৃহময়, কিন্তু লোক দেখি না।…মধ্যে মধ্যে উচ্চ নীচ অট্টালিকা। আজ সব নীরব। বাজারে দোকান বন্ধ, দোকানদার কোথায় পলাইয়াছে ঠিকানা নাই। আজ…” (সৌ: আনন্দমঠ)
আজ? আজ বড়দিন।

এমন উৎসবের দিনে কবরখানার নিঝুম ঠান্ডা ঘিরে রেখেছে নাগাল্যান্ডের মন জেলার ওটিং গ্রামকে। এদিক ওদিক কিছু বেলুন হাওয়ায় দুলছে। গ্রামের মুখে স্যান্টাবুড়ো আছেন। তিনিও ঢুকতে সাহস পাননি। কারণ, ওটিং গ্রামে বড়দিন পালিত হবে না।

কয়েকদিন আগেই রক্তাক্ত হয়েছে এই গ্রাম। জঙ্গি সন্দেহে অসম রাইফেলস জওয়ানরা গুলি করে মারে ওটিং গ্রামের ১৪ জনকে। সবাই খনি শ্রমিক। সামনেই বড়দিন উপলক্ষে তখন ওটিং গ্রামে চলছিল প্রস্তুতি। গত ৩-৫ ডিসেম্বর ওটিং গ্রাম, উরি গ্রামের উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে। অসম রাইফেলসের গুলি, গ্রামবাসীদের বিক্ষোভে পরপর রক্ষী ক্যাম্পে আগুন, ফের গুলি আরও একজনের মৃত্যু, জনতার রোষে এক জওয়ানের মৃত্যু সবই হয়েছে।

নাগাভূমির ওটিং গ্রাম ততক্ষণে বিশ্বজুড়ে আলোচিত। সেই ভয়াবহ তারিখগুলো পেরিয়ে পুরো উত্তর পূর্বাঞ্চল জুড়ে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (AFSPA) বাতিল দাবি সরকারিভাবে উপস্থাপন করা হয়েছে। ক্ষোভে দুঃখে সরকারি ক্ষতিপূরণ ফিরিয়েছেন ওটিংবাসী।

সার সার দেহ সমাধিস্থ হয় এই গ্রামেই। ভয়াবহ করুণ এই দৃশ্য গোটা দেশকে নড়িয়েছে। স্বাভাবিকভাবেই বড়দিন ব্রাত্য ওটিং গ্রামে। পুরো উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে চলেছে বিক্ষোভ।

শনিবার বড়দিন পালনে নামমাত্র কিছু মোমবাতি জ্বালিয়ে দেবেন উরি-ওটিং গ্রামের বাসিন্দারা। চার্চে প্রার্থনা হবে। ব্যাস এইটুকুই। কালো বড়দিন পালিত হবে নাগাভূমির মন জেলায়।

ওটিং গ্রামের ঘরে ঘরে নিহতদের স্মরণে চাপা কান্না। থেকে থেকে চোয়াল শক্ত হয়েছে। নাগা জাতির সর্বব্যাপী সংগঠন নাগা হো হো জারি করেছে সেনাবাহিনী ও অসম রাইফেলসের সঙ্গে সবরকম অসহযোগিতার নির্দেশ। বৃহত্তর নাগা সম্প্রদায় কন্যাক গোষ্ঠির তরফে উত্তর পূর্বের নাগা অধ্যুষিত এলাকায় বার্তা গেছে, আফস্পা আইন বাতিলে বৃহত্তর সংগ্রাম শুরু হবে।

নাগাল্যান্ড সরকার চিন্তিত। মন জেলায় জারি করা হয়েছে নৈশকালীন কার্ফু নিয়ম। সশস্ত্র নাগা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির তরফে এসেছে প্রত্যাঘাতের হুমকি।

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সংখ্যাগুরু অংশ বসবাস করেন উত্তর পূর্বাঞ্চলের নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়ে। বিভিন্ন উপজাতি জনজীবনের মধ্যে পারস্পরিক বৈরিভাব থাকলেও সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (AFPSA) প্রয়োগ বাতিলে সবাই একাট্টা। এবারের বড়দিনের উৎসবকে কালো উৎসব চিহ্নিত করে আইনটি বাতিলের দাবিতে উত্তর পূর্বের রাজনৈতিক মহল গরম হচ্ছে।

<

p style=”text-align: justify;”>নাগাভূমির সর্বত্র বলা হচ্ছে ‘অমিত শাহ মিথ্যেবাদী’। কোহিমা, ডিমাপুরে জনসমাবেশ থেকে ক্রমাগত উঠছে আফস্পা বিরোধী স্লোগান।

X Mas: ‘কালো বড়দিন’ আসছে, মন খারাপ নাগাভূমির মন জেলায়

Mon district killing

News Desk: নামমাত্র কিছু মোমবাতি জ্বালিয়ে দেবেন উরি-ওটিং গ্রামের বাসিন্দারা। চার্চে প্রার্থনা হবে। ব্যাস এইটুকুই। কালো বড়দিন পালিত হবে নাগাভূমির মন জেলায়। জঙ্গি সন্দেহের অসম রাইফেলসের গুলিতে খনি শ্রমিকদের মেরে ফেলা হয়েছিল এই ওটিং গ্রামেই। ঝলমলে বড়দিন নয়, কালো বড়দিন পালিত হবে পুরো নাগাভূমিতেই। উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যেও বড়দিন তেমন আনন্দের নয় এবার।

নাগাল্যান্ডের মন জেলায় নিহত ১৫ জন গ্রামবাসীর কবরের উপর রাখা আছে কিছু শুকনো ফুল। ওটিং গ্রামের ঘরে ঘরে নিহতদের স্মরণে চাপা কান্না। থেকে থেকে চোয়াল শক্ত হয়েছে।

নাগা জাতির সর্বব্যাপী সংগঠন নাগা হো হো জারি করেছে সেনাবাহিনী ও অসম রাইফেলসের সঙ্গে সবরকম অসহযোগিতার নির্দেশ। বৃহত্তর নাগা সম্প্রদায় কন্যাক গোষ্ঠির তরফে উত্তর পূর্বের নাগা অধ্যুষিত এলাকায় বার্তা গেছে, আফস্পা আইন বাতিলে বৃহত্তর সংগ্রাম শুরু হবে।

নাগাল্যান্ড সরকার চিন্তিত। পরিস্থিতি যে কোনওসময় বিগড়ে যেতে পারে। মন জেলায় জারি করা হয়েছে নৈশকালীন কার্ফু নিয়ম। সশস্ত্র নাগা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির তরফে এসেছে প্রত্যাঘাতের হুমকি।

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সংখ্যাগুরু অংশ বসবাস করেন উত্তর পূর্বাঞ্চলের নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়ে। বিভিন্ন উপজাতি জনজীবনের মধ্যে পারস্পরিক বৈরিভাব থাকলেও সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (AFPSA) প্রয়োগ বাতিলে সবাই একাট্টা। এবারের বড়দিনের উৎসবকে কালো উৎসব চিহ্নিত করে আইনটি বাতিলের দাবিতে উত্তর পূর্বের রাজনৈতিক মহল গরম হচ্ছে।

নাগাভূমির সর্বত্র বলা হচ্ছে ‘অমিত শাহ মিথ্যেবাদী’। কোহিমা, ডিমাপুরে জনসমাবেশ থেকে ক্রমাগত উঠছে আফস্পা বিরোধী স্লোগান।

Nagaland: অপেক্ষা করো রক্তাক্ত প্রত্যাঘাতের, বিবৃতি নাগা আর্মির? এরা কারা?

Naga army announced counter attack

News Desk: অসম রাইফেলসের গুলিতে ১৫ জন কয়লা খনি শ্রমিকের মৃত্যুকে ঠান্ডা মাথায় খুনের অভিযোগ তুলে প্রত্যাঘাতের হুমকি দিয়েছে নাগা (Nega) আর্মি। সশস্ত্র এই বাহিনীর তরফে বিবৃতি দেওয়া হয়েছে। এতে নাগা আর্মির মেজর জেনারেল লাংনেই কন্যাকের হুমকি,’নিরীহ নাগাদের রক্তপাতের বদলা নেওয়া হবেই।’

শনিবার অসম রাইফেলসের গুলিতে রক্তাক্ত হয়েছে নাগাল্যান্ডের মন জেলার তুরি-ওটিং গ্রাম। গুলিতে নিহত ১৫ জনের বেশিরভাগ ওটিং গ্রামের বাসিন্দা। গ্রামবাসীদের অভিযোগ, গুলি চালিয়ে এতজনকে খুনের পিছনে অসম রাইফেলসের নিশ্চই কোনও উদ্দেশ্যে ছিল।

বিভিন্ন নাগা সংগঠনের অভিযোগ, কেন্দ্রের এনডিএ সরকার চায়না নাগা শান্তি আলোচনা পূর্ণাঙ্গ রূপ পাক। সেই আলোচনা বানচাল করতে অসম রাইফেলসকে ব্যবহার করা হয়েছে। এদিকে ঘটনাস্থল ওটিং গ্রাম থেকে যে ছবি এসেছে তাতে স্থানীয়রা দাবি করেছেন,গুলি করে মেরে মৃতদের বিচ্ছিন্নতাবাদী প্রমাণ করতে মরিয়া ছিল অসম রাইফেলস। তাদের ফেলে যাওয়া গাড়িতে মিলেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এনএসসিএন সদস্যদের পোশাক। গ্রামবাসীরা জানান, প্রতিরোধের মুখে সেটা করতে পারেনি জওয়ানরা।

Naga army announced counter attack

গুলি চালিয়ে কয়লা খনির শ্রমিকদের মেরে ফেলার প্রতিবাদে চরম বিবৃতি দিয়েছে নাগা আর্মি। এই সশস্ত্র সংগঠনটি নাগা বিচ্ছিন্নতাবাদী এনএসসিএনের একটি শাখা।

পড়ুন: Nagaland: বড়দিনের আগেই রক্তাক্ত নাগাভূমি, নাগা পাহাড়ে ভয়ের মেঘ

নাগাল্যান্ডের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অফ নাগালিম বা এনএসসিএন নামে পরিচিত। ‘নাগালিম’ অর্থাৎ বৃহত্তর স স্বশাসিত নাগাল্যান্ড। এই দাবিতে দীর্ঘ সময় রক্তাক্ত পথ পেরিয়ে এনএসসিএন ভেঙে যায়। মূল এনএসসিএন ভেঙে প্রধান দুই গোষ্ঠী হল এনএসসিএন (আই-এম) ও এনএসসিএন (খাপলাং)।

নাগা বিচ্ছিন্নতাবাদী আন্দেলনের প্রধান তিন নেতা আইসাক চিচিসু, টি মুইভা ও এসএস খাপলাং। প্রথম দু়ই নেতার সংগঠন এনএসসিএন (আই-এম)। তাদের সদর দফতর ডিমাপুরের কাছে ক্যাম্প হেব্রন।

ভারতে থেকেও এই ক্যাম্প হেব্রনে কোনও ভারতীয় নিয়ম খাটে না। এখানে এনএসসিএন (আই-এম) গোষ্ঠাীর বিশেষ নিয়ম চলে। এলাকাটি নিয়ন্ত্র়ন করে সশস্ত্র বাহিনী নাগা আর্মি।

সরকারের সঙ্গে আলোচনার মাঝে একাধিকবার হেব্রন ক্যাম্প ছেড়ে নাগা আর্মির সদস্যরা মায়ানমার গিয়ে অন্যান্য নাগা সশস্ত্র গোষ্ঠীগুলির সঙ্গে হাত মিলিয়েছে। এক্ষেত্রে তীব্র আক্রমণাত্মক খাপলাং গোষ্ঠীর সঙ্গে নাগা আর্মির সংযোগ স্বাভাবিক বলেই মনে করা হচ্ছে।

<

p style=”text-align: justify;”>ভারি আগ্নেয়াস্ত্রে সজ্জিত নাগা আর্মি ভারতীয় সেনার সঙ্গে মুখোমুখি লড়াই করতে স্বক্ষম বলেই প্রতিরক্ষা বিশেষজ্ঞরা আগেই জানিয়েছেন। ভারতীয় সেনার নাগা রেজিমেন্ট যেমন বীরত্বের পরিচয় দেয়, ঠিক একইরকম আগ্রাসী নাগা আর্মি।

Nagaland: ওটিং গ্রামে মৃতদের ‘জঙ্গি’ সাজানোর অভিযোগ, অতিরিক্ত আগ্নেয়াস্ত্র নিয়ে সন্দেহ

Mon district killing

News desk: নাগাল্যান্ডের (Nagaland) মন জেলার ওটিং গ্রামে জঙ্গি সন্দেহে অসম রাইফেলস গুলি চালায়। ভুলবশত এই হামলা হয়েছে এমনই দাবি কেন্দ্র সরকারের। এবার রক্তাক্ত ওটিং গ্রাম থেকেই এসেছে আরও বিতর্কিত ছবি। সেই ছবি দেখিয়ে কন্যাক নাগা গোষ্ঠীভুক্ত বিভিন্ন সোশ্যাল সাইট গ্রুপে প্রশ্ন তোলা হল, এত আগ্নেয়াস্ত্র কেন জমা করেছিল অসম রাইফেলস? নাগা বিচ্ছিন্নতাবাদীরা যে ধরণের পোশাক পরে সেরকম পোশাক জমা করার ছবি প্রকাশ করা হয়েছে।

সোশ্যাল সাইটে প্রশ্ন তোলা হয়েছে, নিহত নাগাদের কাছে কোনও আগ্নেয়াস্ত্র বা বিচ্ছিন্নতাবাদীদের মতো পোশাক পরা কেউ ছিল না। কারোর মৃতদেহে তেমন কিছু মেলেনি। অথচ অসম রাইফেলসের টহলদার বাহিনীর কাছে কেন বিচ্ছিন্নতাবাদীদের মতো পোশাক ছিল?

nagaboy

স্থানীয় নাগা বাসিন্দাদের অভিযোগ, অসম রাইফেলস আফস্পা আইনের অপব্যবহার করেছে। তারা নিরীহদের গুলি করে মেরে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সাজিয়ে দিতে চেয়েছিল। গ্রামবাসীরা সেটা রুখে দিতে পেরেছেন।

শনিবার নাগাল্যান্ডের মন জেলার তুরি-ওটিং গ্রামের কাছে অসম রাইফেলসের গুলিতে মারা যান স্থানীয় কয়লা খনির শ্রমিকরা। সেই রেশ ধরে রবিবার অসম রাইফেলসের ক্যাম্পে হামলা করেন গ্রামবাসীরা। দুদিনের দফায় দফায় সংঘর্ষে মোট ১৬ জন মৃত। এদের মধ্যে ১৫ জন গ্রামবাসী ও এক জওয়ান। এই ঘটনায় মুখ্যমন্ত্রী নেইফিউ রিও শোক প্রকাশ করেছেন।

অভিযোগ, শনিবার রাতে গুলি চালানোর খবর পেয়ে গ্রামবাসীরা জওয়ানদের ঘিরে ধরেন। তখন তাদের উপর আরেক দফা গুলি চালায় জওয়ানরা। গুলিবিদ্ধ দেহগুলি ঘটনাস্থলে পড়েছিল। কয়েকজন জখম হন। তাদের পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ওটিং গ্রামের বাসিন্দাদের অভিযোগ, নিহতদের দেহ একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে অসম রাইফেলস জওয়ানরা। আরও অভিযোগ, মৃতদের দেহে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর পোশাক পরিয়ে, আগ্নেয়াস্ত্র রেখে দেওয়ার ছক রুখে দেন গ্রামবাসীরা। তখনই অসম রাইফেলস ও গ্রামবাসীদের মধ্যে আরেকদফা বিক্ষিপ্ত সংঘর্ষ হয়।

ইতিমধ্যে গত শনিবার রাতে ওটিং গ্রামে গুলি চালানোর পর ঘটনাস্থলে মৃতদেহ নিয়ে গ্রামবাসী ও জওয়ানদের বচসার ভিডিও প্রকাশ হয়েছে। ভিডিও ঘিরে প্রবল অস্বস্তিতে রাজ্য ও কেন্দ্র উভয়পক্ষ।

Nagaland: ‘অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে’, রক্তাক্ত নাগাভূমি থেকে হুঁশিয়ারি

nagaland

News Desk: অসম রাইফেলসকে সরাসরি হুঁশিয়ারি নাগাভূমির (nagaland) কন্যাক জাতির তরফে। তাদের দাবি, মঙ্গলবার থেকে টানা সাত দিন শোক পালন হবে। এই সময়ে আফস্পা আইনের বলে জওয়ানদের টহলদারি বন্ধ না হলে যে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এরকম ঘটলে দায়ি থাকবে বাহিনী।

শনিবার দু’দফায় গুলি চালিয়ে জঙ্গি সন্দেহে নাগাল্যান্ডের মন জেলায় তুরি-ওটিং গ্রামে ১৫ জনকে গুলি করে অসম রাইফেলস। ক্ষোভের মুখে এক জওয়ানের মৃত্যু হয়। এই ঘটনার পর থেকে দেশ তোলপাড়।

নিহত গ্রামবাসীরা কয়লা খনির শ্রমিক। তারা সবাই কন্যাক গোষ্ঠিভুক্ত। ফলে কন্যাক গোষ্ঠী প্রবল ক্ষুব্ধ। রাজ্যের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও নিজে কন্যাক গোষ্ঠীর। তিনিও ক্ষোভ উগরে দিয়েছেন। দাবি করেছেন সশস্ত্র বাহিনীর বিশেষ নিরাপত্তা আইন বা আফস্পা বাতিলের।

কন্যাক ইউনিয়নের তরফে নাগাল্যান্ড জুড়ে চলছে শোক দিবস। সংগঠনের তরফে পিটিআই কে জানানো হয়, শোক পালনের এই এক সপ্তাহে জওয়ানদের টহল বরদাস্ত করা হবে না। এই হুঁশিয়ারি না মানলে অপ্রীতিকর পরিস্থিতির জন্য তারাই দায়ি থাকবে।

নাগাল্যান্ড সহ উত্তর পূর্বাঞ্চলের সর্বত্র চলছে গুলি চালিয়ে খনি শ্রমিকদের মেরে ফেলার তীব্র প্রতিবাদ। মিজোরাম ও মেঘালয় সরকারের তরফে আফস্পা আইন তুলে নেওয়ার দাবি জানানো হয়েছে।

নাগাল্যান্ডের রাজধানী কোহিমা, গুরুত্বপূর্ণ শহর ডিমাপুর ও মন জেলার সর্বত্র ক্ষোভ তীব্র। রাস্তায় টহলরত জওয়ানদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ছেন উত্তেজিত যুবকরা। কোনওরকমে উর্ধ্বতন অফিসাররা সামাল দিচ্ছেন।

পড়ুন: Nagaland killings: প্যালেস্টাইন নয়! তবে সেরকমই বিদ্রোহী মেজাজ নাগাল্যান্ডে

কন্যাক ইউনিয়নের তরফে দাবি করা হয়েছে, গুলি চালনায় অভিযুক্ত ২১ জন অসম রাইফেলস জওয়ানদের বিচার করতেই হবে। বিষয়টি ঝুলিয়ে রাখা চলবে না। একইসঙ্গে কেন্দ্র ও রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিচ্ছে নাগাল্যান্ডের বিভিন্ন জাতির সংগঠনগুলি। সর্বত্র দাবি, আফস্পা তুলে নেওয়া হোক।

Nagaland: অসম রাইফেলসের গুলিতে মৃত্যুর প্রতিবাদ, সম্পূর্ণ বাতিল হর্নবিল ফেস্টিভ্যাল

Hornbill Festival

News Desk: আগেই নিভেছিল উৎসবের আলো। এবার সম্পূর্ণরূপে সরকারিভাবে বাতিল হয়ে গেল চলতি বছরের হর্নবিল ফেস্টিভ্যাল। নাগাল্যান্ড (Nagaland) সরকার জানিয়েছে, গুলিতে নিহতদের প্রতি সমবেদনা জানাতেই হর্নবিল ফেস্টিভ্যাল চলতি বছর পুরোপুরি বন্ধ করা হলো।

হর্নবিল উৎসব বিশ্ববিখ্যাত পর্যটন উৎসবগুলির একটি। করোনা সংক্রমণ কাটিয়ে গত ২ ডিসেম্বর এই আকর্ষনীয় পর্যটন মেলা শুরু হয়েছিল। নাগা উপজাতি সংস্কৃতি ভিত্তিক উৎসব দেখতে বিভিম্ন রাজ্য থেকে পর্যটকরা আসেন। তেমনই আসেন বিদেশিরা। এবারেও তাই হয়েছিল।

উৎসব চলাকালীন গত শনিবার নাগাল্যান্ডের মন জেলার তুরি-ওটিং গ্রামে অসম রাইফেলস জওয়ানরা জঙ্গি সন্দেহে স্থানীয় কয়লা খনির শ্রমিক ও গ্রামবাসীদের উপর দু দফায় গুলি চালায়। ১৫ জন গ্রামবাসীরা মৃত। ক্ষোভের মুখে পড়ে এক জওয়ানের মৃত্যু হয়। এই ঘটনার জেরে দেশ আলোড়িত। নতুন করে দাবি উঠেছে সশস্ত্র বাহিনীর বিশেষ নিরাপত্তা আইন বা আফস্পা বাতিলের। গুলি চালানোর এই ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিখ্যাত হর্নবিল ফেস্টিভ্যাল বন্ধ হয়। বিভিন্ন নাগা সংগঠন কালো দিন পালন করে। নাগাল্যান্ড জুড়ে চলছে ক্ষোভ ও শোকপালন। ক্ষোভ ছড়িয়েছে মনিপুর, মেঘালয়, মিজোরাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরার উপজাতিদের মধ্যে।
রাজ্যের মন জেলার তুরি ওটিং গ্রামে এখন বিষাদ ছায়া। পাশাপাশি দুটি গ্রামের বাসিন্দারা মৃত প্রিয়জনদের সমাধিতে কান্নায় ভেঙে পড়ছেন। তাঁদের ক্ষোভের কারণ, আফস্পা আইন। অভিযোগ এই আইনের অপপ্রয়োগ করেই অসম রাইফেলস গুলি চালিয়েছিল। যদিও কেন্দ্র সরকারের দাবি, জওয়ানরা মনে করেছিল জঙ্গিরা পালাচ্ছে। সেই কারণেই গুলি চালানো হয়। ভুল স্বীকার করেছে অসম রাইফেলস।

নাগাল্যান্ডে যে কোনও সময় বিচ্ছিন্নতাবাদী এনএসসিএন খাপলাং গোষ্ঠীর হামলা হতে পারে এমন আশঙ্কা প্রবল। রাজ্যবাসীর ক্ষোভ চরমে। মুখ্যমন্ত্রী নেইফিউ রিও নিহতদের পরিবার পিছু আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। কেন্দ্র সরকারও আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে।

Nagaland killings: প্যালেস্টাইন নয়! তবে সেরকমই বিদ্রোহী মেজাজ নাগাল্যান্ডে

Mon district killing

News Desk: এ যেন বিক্ষুব্ধ প্যালেস্টাইনের টুকরো ছবি। যেভাবে ইজরায়েলি সেনার সঙ্গে মুখোমুখি হন ফিলিস্তিনিরা, তাদের রোষ গিয়ে পড়ে প্রতিপক্ষ সেনার উপরে। সোমবার সকাল থেকে ক্ষুব্ধ নাগাল্যান্ডবাসীর (Nagaland) অনেকটা তেমনই রূপ।

রাজধানী শহর কোহিমা হোক গুরুত্বপূর্ণ শহর ডিমাপুর বা রাজ্যটির অন্যত্র, যখন তখন সরাসরি অসম রাইফেলস জওয়ানদের ঘিরে নিচ্ছেন উত্তেজিত স্থানীয়রা। উগ্র মূর্তিতে জওয়ানদের সঙ্গে চলছে কথা কাটাকাটি। কিছু ক্ষেত্রে বয়স্করা এগিয়ে এসে যুবকদের সামলাচ্ছেন। আর উর্ধ্বতন অফিসাররা পরিস্থিতি ঠান্ডা রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।

Mon district killing

নাগাল্যান্ডের মন জেলায় অসম রাইফেলসের গুলিতে ১৫ জন শ্রমিক ও গ্রামবাসী নিহত। ক্ষোভের মুখে এক জওয়ান মৃত। মোট ১৬ জনের মৃত্যুর খবর এসেছে। জঙ্গি সন্দেহে ভুল করে দফায় দফায় গুলি চালানোর ঘটনায় মন জেলার তুরি-ওটিং গ্রাম দুটি রক্তাক্ত। এই ঘটনার জেরে পুড়েছে অসম রাইফেলস ক্যাম্প। বিভিন্ন সরকারি দফতরে হামলা হয়েছে। মুখ্যমন্ত্রী নেইফিউ রিও ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিবৃতি দিয়ে জঙ্গি সন্দেহে গুলি চালানোর ঘটনা স্বীকার করেছেন।

তবে বিক্ষোভে ফুটছে নাগাল্যান্ড। ক্ষোভ ছড়িয়েছে মনিপুর, মিজোরাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা ও অসমে। এই রাজ্যগুলির পার্বত্য উপজাতি ও নাগা গোষ্ঠীগুলির মধ্যে প্রবল ক্ষোভ।

Mon district killing

যে কোনও পরিস্থিতিতে নাগাল্যান্ড জুড়ে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। রাজ্য প্রশাসনের তরফে মন জেলায় জারি হয়েছে ১৪৪ ধারা। নাগা গোষ্ঠির ডাকা বনধ চলেছে সোমবার দিনভর। এই বনধের মাঝে প্রতিমুহূর্তে বিক্ষোভের মুখে পড়ছেন অসম রাইফেলস জওয়ানরা। কোথাও যুবকরা ঘিরে ক্ষোভ উগরে দিচ্ছে। কোথাও তাদের বোঝাতে গিয়েই বিক্ষোভের মুখে পড়ছেন জওয়ানরা।

সশস্ত্র নাগা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী NSCN খাপলাংয়ের হামলার আশঙ্কা করছে রাজ্য প্রশাসন। সেই কারণে টহলরত জওয়ানদের কনভয় ঘুরছে। তাদের দেখে ক্রমাগত ক্ষোভ উগরে দিচ্ছে স্থানীয়রা।

Nagaland killings: আনন্দে গাইছিলেন শ্রমিকরা, এরপরেই জওয়ানদের গুলি…তারপর?

Mon district killing

News Desk: চাঞ্চল্যকর দুটি ভিডিও ছড়িয়েছে নাগাল্যান্ডের (Nagaland) সেই রক্তাক্ত তুরি-ওটিং গ্রাম থেকে। দুটি ভিডিও ফুটেজে দুরকম ছবি। এই ভিডিও নিয়ে উত্তর পূর্বাঞ্চলীয় রাজনীতিতে প্রবল শোরগোল পড়েছে।

শ্রমিকদের উপর অসম রাইফেলসের জওয়ানরা গুলি চালায় শনিবার। ঘটনাস্থলে ১৩ জন শ্রমিক মারা যায়। পরে আরও দু’জন মারা যায়। গুলিতে মোট ১৫ গ্রামবাসী মৃত। গ্রামবাসীদের তীব্র ক্ষোভের মুখে এক জওয়ানের মৃত্যু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে সপ্তাহ শেষের আনন্দে কয়লা খনির শ্রমিকরা নিজের ভাষায় আনন্দের গান গাইছেন। বাকিরা সেই গানে তাল মেলাচ্ছেন। এরা সবাই নাগাল্যান্ডের মন জেলার তুরি-ওটিং গ্রামের বাসিন্দা বলেই দাবি করা হয়েছে।

তুরি-ওটিং দুটি গ্রামেরই বাসিন্দাদের দাবি, ভিডিওটি তোলা হয়েছিল অসম রাইফেলসের গুলি চালানোর আগে। তাঁরা আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন। এই ভিডিও ভয়াবহ। এতে দেখা যাচ্ছে গাড়ির উপর মৃতদেহের স্তূপ। একটার পর একটা দেহ গুলিবিদ্ধ। রক্তাক্ত দেহগুলি সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় বাধা দিচ্ছেন এলাকাবাসী। চিতকার শোনা যাচ্ছে।

ভিডিও দুটি সোশ্যাল মিডিয়ায় প্রবল আলোড়ন ফেলেছে। নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, মেঘালয়, অসম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশের সর্বত্র । সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন বা আফস্পা (AFSPA) বাতিলের দাবি নিয়ে নতুন করে রাজনৈতিক চাপ তৈরি করা হচ্ছে কেন্দ্র সরকারের উপর। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও ইতিমধ্যে আফস্পা বাতিলের দাবি জানিয়েছেন।

Nagaland: ক্ষোভে পুড়ছে নাগাভূমি, TMC প্রতিনিধিদের সফর ‘চটজলদি রাজনীতি’

Nagaland

News Desk: নাগাল্যান্ডের (Nagaland) ১৫ জন কয়লা খাদান শ্রমিককে জঙ্গি সন্দেহে গুলি করে মারার ঘটনায় দেশ আলোড়িত। দফায় দফায় গুলি চালিয়ে শ্রমিকদের ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে বলেই অভিযোগ। ঘটনার জেরে নাগাল্যান্ড সহ উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যে ছড়িয়েছে ক্ষোভ।

সোমবার নাগা সংগঠনগুলির ডাকা বনধ ঘিরে আরও অশান্তির আশঙ্কা। এই অবস্থায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেস ৫ সদস্যদের প্রতিনিধি ঘটনাস্থল যাওয়া নিয়ে বিতর্ক চরমে। কারণ, তাঁদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। জঙ্গি উপদ্রুত নাগাল্যান্ডের পরিস্থিতি যে কোনও সময় ফের রক্তাক্ত হতে পারে এমনই আশঙ্কা। এই অবস্থায় তৃণমূল কংগ্রেস প্রতিনিধিরা কী করে ঘটনাস্থলে যাবেন সেই নিয়ে প্রশ্ন।

শনিবার ও রবিবার জুড়ে অশান্ত নাগাল্যান্ডের মন জেলা। এই জেলার তুরি-ওটিং গ্রামের বাসিন্দাদের উপর গুলি চালায় অসম রাইফেলস। গুলিতে ১৫ জন গ্রামবাসী শ্রমিক মৃত। ক্ষোভের হামলায় এক জওয়ান মৃত। মোট ১৬ জনের মৃত্যু হয়েছে।

সোমবারও সেই অশান্তির ধোঁয়া দেখা যাচ্ছে। মন জেলায় পালিত হচ্ছে বনধ। এই বনধের প্রভাব পড়েছে নাগা জাতি অধ্যুষিত উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে। রবিবার রাতভর নাগাল্যান্ড, মিজোরাম, মনিপুরে হয়েছে প্রতিবাদ।

মুখ্যমন্ত্রী নেইফিউ রিও জানিয়েছেন, অসম রাইফেলস গুলি চালায় হয় ভুল করে। তবে তাঁর বিবৃতির পরেই ক্ষোভের আগুন আরও ছড়ায়। এদিকে সোমবার কী করে টিএমসি প্রতিনিধিরা মন জেলায় যাবেন তাই নিয়ে প্রশ্ন রাজনৈতিক মহলে।

বিভিন্ন রাজনৈতিক দলের কটাক্ষ, বনধ ও উগ্র পরিস্থিতির মাঝে প্রতিনিধিদের পাঠিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘চটজলদি’ রাজনৈতিক প্রচারে আসতে চাইছেন।

Nagaland: নাগাল্যান্ড যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল

Nagaland

নিউজ ডেস্ক : শনিবার রাতে অসম রাইফেলসের হাতে ১৩ জন গ্রামবাসী মারা যায়। এরপরই উন্মত্ত জনতা মন জেলার অসম রাইফেলস ক্যাম্পে ভাঙচুর চালালে এক জওয়ানের মৃত্যু হয়। এরই মধ্যে অসম রাইফেলসের গুলিতে নিহতদের ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করতে আজ নাগাল্যান্ডের (Nagaland) মন জেলায় প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল (TMC)।

দলের তরফে রাজ্যসভার সাংসদ ও তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন বিবৃতি দিয়ে এই ঘোষণা করেছেন। প্রতিনিধি দলে থাকছেন তৃণমূলের চার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, সুস্মিতা দেব, শান্তনু সেন ও মিজোরামের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিশ্বজিত্‍ দেব।

উল্লেখ্য, শনিবার রাতে জঙ্গি দমন অভিযান চলাকালীন সেনাবাহিনীর গুলিতে ১৩ জন নিরাপরাধ গ্রামবাসীর মৃত্যু হয়েছে। সংঘর্ষে নিহত হন এক জাওয়ানও। এই ঘটনায় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়। উত্তেজনা নিরসনে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাগাল্যান্ডের এই ঘটনায় ইতিমধ্যেই তদন্তের আশ্বাস দিয়েছেন। ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে বিবৃতি প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনী। উচ্চ পর্যায়ের তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। ভয়াবহ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রীও। নিরীহ গ্রামবাসীদের মৃত্যুর সঠিক বিচারের দাবি জানিয়েছেন তিনি টুইট করেছেন, ‘নাগাল্যান্ডের খবর অত্যন্ত উদ্বেগজনক। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমাদের অবশ্যই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত নিশ্চিত করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে সকল ভুক্তভোগী যেন ন্যায়বিচার পান!’

প্রসঙ্গত, এই প্রথন নয়, এর আগেও দেশের নানাপ্রান্তে বিভিন্ন ঘটনার জেরে প্রতিনিধি দল পাঠিয়েছে তৃণমূল। এনআরসির সময় অসমে প্রতিনিধি দল পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে তাঁদের বিমানবন্দরের বাইরে বেরোতে দেওয়া হয়নি। পরে তিনসুখিয়ায় পাঁচ বাঙালির হত্যার ঘটনার পরও অসমে যায় তৃণমূলের প্রতিনিধি দল। দিল্লি সীমানায় কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে গিয়েও দেখা করেছিলেন ডেরেক ও’ব্রায়েন সহ তৃণমূলের সাংসদ ও নেতারা। উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের পিষে দেওয়ার ঘটনার পরও সেখানে পৌঁছে গিয়েছিল তৃণমূলের সাংসদের প্রতিনিধি দল। তবে সেখানে প্রিয়াঙ্কা-রাহুল সহ কংগ্রেস দল আটকে যান। এবার নাগাল্যান্ডে যাচ্ছে তৃণমূল নেতৃত্ব।

Nagaland: ফের অসম রাইফেলসের গুলি চালানোর অভিযোগ, আরও মৃত্যু

Nagaland

News Desk: নাগাল্যান্ডের (Nagaland) পরিস্থিতির তীব্র উত্তেজনপূর্ণ। মন জেলার অসম রাইফেলসের বিরুদ্ধে ফের গুলি চালানোর অভিযোগ উঠল। আরও দুই ব্যক্তির মৃত্যুর খবর আসছে।গুয়াহাটি ও কোহিমার বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর,মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ জন। মৃতদের মধ্যে ১৫ জন নাগাল্যান্ডের মন জেলার তুরি-ওটিং গ্রামের বাসিন্দা। মৃত এক অসম রাইফেলস জওয়ান।

পড়ুন: Nagaland: বড়দিনের আগেই রক্তাক্ত নাগাভূমি, নাগা পাহাড়ে ভয়ের মেঘ

জঙ্গি সন্দেহে গ্রামবাসী শ্রমিকদের উপর শনিবার গুলি চালায় অসম রাইফেলস। রক্তাক্ত পরিস্থিতির পর নাগাল্যান্ড সহ উত্তর পূর্বাঞ্চল জুড়েই ধিক্কার শুরু হয়েছে। রাজ্য ও কেন্দ্রের তরফে বলা হয়েছে অসম রাইফেলস ‘ভুল’ করে গুলি চালিয়েছিল। এতে ক্ষোভ সামলানো যায়নি।

Mon district massacre

গ্রামবাসীদের গুলি করে মারার প্রতিবাদে রবিবার দুপুর থেকে নাগাল্যান্ডের মন জেলা তীব্র উত্তেজনাপূর্ণ। স্থানীয় অসম রাইফেলস ক্যাম্পে ভাঙচুর ও আউট পোষ্ট জ্বালিয়ে দেওয়া হয়েছে। এতে স্পষ্ট সামগ্রিক পরিস্থিতি নাগাল্যান্ড রাজ্য প্রশাসনের হাতের বাইরে।

গুয়াহাটির সংবাদ মাধ্যম জানাচ্ছে, আউট পোস্টে হামলা, আগুন ধরানো রুখতে শূন্যে গুলি চালায় অসম রাইফেলস। অভিযোগ এবারেও গুলি লেগে আরও দুই ব্যক্তি মারা গেছেন।

Nagaland Assam rifles

নাগাল্যান্ডের মন জেলার তুরি-ওটিং সড়কের পাশে ওটিং গ্রামে রক্তাক্ত পরিস্থিতির প্রতিবাদে ক্ষোভ ছড়িয়েছে অসম, মেঘাল়য, মনিপুর, মিজোরামে। বিক্ষোভের আক্রোষে উত্তপ্ত পুরো উত্তর পূর্বাঞ্চল।

দিল্লি সফর কাটছাঁট করে তড়িঘড়ি কোহিমা ফিরছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। তিনি ডিমাপুর হয়েই আসবেন। এদিকে ক্ষোভের আঁচে উত্তপ্ত ডিমাপুর। বিভিম্ন সংগঠনের তরফে মুখ্যমন্ত্রীকে ঘেরাও করার প্রস্তুতি চলছে। রাজধানী কোহিমা শহরেও তীব্র ক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।