রায়গঞ্জে শুটআউট: পরপর গুলির শব্দ, ঘরে পড়ে মহিলার দেহ

Raiganj, Uttar dinajpur, Murder

নিউজ ডেস্ক: গুলির শব্দ শুনে চমকে গেলেন প্রতিবেশীরা। সঙ্গে আর্তনাদ। ভয়ে আতঙ্কে সোমবার রাতে কেঁপে গেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দেবীনগরের সুকান্ত মোড়ের বাসিন্দারা।

যে বাড়ি থেকে গুলির শব্দ ও চিতকার এসেছে, সেখানে কোনরকমে কয়েকজন গিয়ে দেখলেন রক্তাক্ত পরিস্থিতি। গুলিবিদ্ধ মহিলার দেহ পড়ে। আরও তিনজন গুলিতে জখম। এসবই ঘটেছে সুকান্ত মোড় এলাকার বাসিন্দা পুলিশ কর্মী সুজয় কৃষ্ণ মজুমদারের বাড়িতে।

গুলি লেগে মারা গেছেন দেবী সান্যাল। জখম হয়েছেন সুজয় কৃষ্ণ মজুমদার ও রূপা অধিকারী। পুলিশ কর্মীর বাড়িতেই গুলি চলেছে পরপর। অন্তত সাত রাউন্ড গুলি চলে। অভিযোগ, বাড়ি ভাড়া সংক্রান্ত বিষয়ে বচসার কারণে দুষ্কৃতি দিয়ে হামলা চালানো হয়। গুলিবিদ্ধ রূপা অধিকারী ও সুজয় কৃষ্ণ মজুমদার গুরুতর জখম। রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ কর্মী সুজয় কৃষ্ণ মজুমদারের বাড়িতে দুই মহিলা ভাড়া থাকতেন। পরে তারা অন্যত্র ভাড়া নিয়ে চলে যান। অভিযোগ, সোমবার তারা সুজয়বাবুর বাড়িতে এসে বচসা শুরু করেন। তাদের সঙ্গে আসা এক ব্যক্তি আচমকা গুলি চালায়। সুজয় বাবুকে বাঁচাতে এসে তাঁর দুই বোন গুলিবিদ্ধ হন। তাদের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় রায়গঞ্জ থানার পুলিশ এর বিশাল বাহিনী।

শিহরিত দুনিয়া: পুরনো রীতিতে তালিবান শুরু করল মাথা কাটা

Afghanistan

নিউজ ডেস্ক: আফগানিস্তানের (Afghanistan) এক সেনা সদস্য ধরা পড়েছে। তার মাথা নির্বিচারে কেটে নিল সরকার গড়া তালিবান (Taliban) জঙ্গিরা। তাদের উল্লাসভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। ব্রিটেনের সংবাদপত্র ‘Daily Mail’ এই ভিডিও প্রকাশ করতেই বিশ্ব জুড়ে শোরগোল।

৩০ সেকেন্ডের ওই ভিডিওতে তালিবানদের চিৎকার ও মাটিতে পড়ে থাকা মাথাবিহীন দেহের চারপাশে লাফাতে দেখা যাচ্ছে। মৃতদেহটি তালিবানরা ঘিরে রেখেছে। তাদের হাতে রয়েছে রাইফেল ও রক্তমাখা ছুরি।

গত ১৫ আগস্ট দ্বিতীয়বার কাবুল দখল করে তালিবান। মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত আফগান সরকারের পতন হয়। এর পরে কাবুলে আন্তর্জাতিক সাংবাদিক সম্মেলনে তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানায়, এই তালিবান অনেক নরম। প্রথম তালিবান সরকার (১৯৯৬-২০০১) আমলের মতো হবে না বলেই জানানো হয়।

এর পরে অবশ্য বারবার গণহত্যা ও নারী নির্যাতনের খবর এসেছে তালিবান শাসিত আফগানিস্তান থেকে। এখন তাদের অন্তর্বর্তীকালীন সরকার চলছে।

Daily Mail এর প্রতিবেদনে বলা হয়েছে গাঢ় সবুজ রঙের ইউনিফর্ম পরা যে ব্যক্তির দেহ মাটিতে পড়ে ছিল, তিনি আফগান সেনা। কারণ আফগান সামরিক বাহিনীর এমন ধরনের ইউনিফর্ম রয়েছে।

তার মাথা কেটে নিয়েছে তালিবান সরকারের জঙ্গি সদস্যরা। রক্তমাখা ছুরি আকাশে ছুড়ে আনন্দ জাহির করেছে। চিৎকার করে তালেবানের সর্বোচ্চ নেতা হিববাতুল্লাহ আখুন্দজাদার প্রশংসা করে।