Tollywood: দম বন্ধ করার মতো হাসাতে জিৎ আনছে ‘গাড়ির যত্ন নিন’

new movie garir janta nin

সূর্যশ্রী দে, কলকাতা: পরিচালক জিৎ চক্রবর্তীর প্রথম ছবি শেষের গল্পে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় । মমতা শঙ্করের সঙ্গে তাঁর জুটি প্রশংসার শীর্ষে পৌঁছেছিল। বর্তমান কোভিড আমাদের জীবন থেকে হাসি কেরে নিয়েছে। সেই হাসিকে ফিরিয়ে আনতেই পরিচালক জিৎ চক্রবর্তীর আপকামিং কমেডি ছবি ‘গাড়ির যত্ন নিন’ আসছে।

বিলাসবহুল গাড়ি কেনার স্বপ্ন অনেকেরই থাকে। কিন্তু ইচ্ছে থাকলে ও সেই সামর্থ্য থাকেনা অনেকেরই। কিন্তু তাই বলে তো আর স্বপ্ন পিছু ছাড়েনা।অন্যান্যদের মত বিশ্বনাথবাবুর ও একমাত্র স্বপ্ন ছিল গাড়ি কেনার।সে বড়লোক বাবার মেয়েকে বিয়ে করার জন্য শ্বশুরের কাছ থেকে সে বাড়ি এবং ফ্লার্ট পায়। কিন্তু সেই গাড়িটি হঠাৎ একদিন ওয়েসটিনে ডিনার করতে গেলে সেখানে চুরি হয়ে যায়। এখন থেকেই শুরু হয়েছে ছবির গল্প। এই কমেডি ছবির শুটিং মঙ্গলবার ই শেষ হল।

new movie garir janta nin

কলকাতার বিভিন্ন জায়গায় এই ছবির শুটিং হয়েছে। কলকাতার একটি ছাপোষা পরিবারকে ঘিরেই এই কমেডি ছবি। শ্যুটিং। তবে ছবির গল্প এবং ভাবনা আকাশ ভৌমিকের।লিখেছেন শিলাদিত্য। ছবিতে নিজের নাম ভূমিকাতেই অভিনয় করছেন বিশ্বনাথ বসু।

এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বুলবুলি পাঁজা, অশোক কুমার,রূপা ভট্টাচার্য, আরিয়া এবং মুসকান সহ অন্যান্যরা।ছবির সংগীত পরিচালনা করছেন রণজয় ভট্টাচার্য। আগামী বছর ছবিটা মুক্তি পাবে। তবে গল্পটি এমন ভাবে শেষ হবে যাতে দর্শকদের মনে কৌতূহলের সৃষ্টি হয়। এই কৌতুহল মেটাবার জন্যই কিন্তু এখন থেকেই পরবর্তী গল্পের ভাবনা ভাবতে শুরু করে দিয়েছেন পরিচালন জিত চক্রবর্তী।

<

p style=”text-align: justify;”>শেষ অব্দি এটাই দেখার যে “গাড়ির যত্ন নিন” ছবিটি কি “শেষের গল্প” কেও পেছনে ফেলে এগিয়ে যেতে পারবে?

মুক্তি পেল কোয়েল মল্লিক ও পরমব্রত চট্টোপাধ্যায়ের নতুন ছবির ট্রেলার

Koel Mallick and Parambrata Chatterjee

বায়োস্কোপ ডেস্ক: সম্প্রতি মুক্তি পেল কোয়েল মল্লিক (Koel Mallick) এবং পরমব্রত চট্টোপাধ্যায় ( Parambrata Chatterjee) অভিনীত নতুন ছবি “বনি”-র ট্রেলার। ছবিটি মুক্তি পাচ্ছে পুজোর সময় ‘আড্ডা টাইমস্’ ও.টি.টি. প্লাটফর্মে।

ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে আগামী ১০ই অক্টোবর। প্রসঙ্গত, এর আগে কোয়েল ও পরমব্রতকে শেষবার জুটি বাঁধতে দেখা গেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত হেমলক সোসাইটি ছবিতে। কোয়েল মল্লিক জানিয়েছেন, যদিও তারা দীর্ঘদিনের বন্ধু এবং একসাথে আগেও কাজ করেছেন, এই প্রথম পরমব্রত অভিনয়ের পাশাপশি পরিচালনাও করছেন এই ছবিতে।

Koel Mallick and Parambrata Chatterjee

ছবির ট্রেলারের শুরুতে পরমব্রত ও কোয়েলের (যারা ছবির মূল চরিত্র) বিয়ের আনন্দময় দাম্পত্য জীবনের প্রতিফলন এবং বাড়িতে এক নতুন অতিথির আগমনে। অনুপম রায়ের মনমুগ্ধকর গানের সুরের মাঝেই গল্পটি অপ্রত্যাশিতভাবে বিষন্ন ও গুরুতর পরিস্থিতির মোড় নেয়। একটি দুর্ঘটনা আর নবজাতকের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা দেখা দেয় ছবির ঝলকে।

আবার অপরদিকে, অঞ্জন দত্তকে, যিনি একজন প্রবাসী বাঙালির চরিত্রে অভিনয় করছেন, দেখা যায় সন্ত্রাস যোগের কারণে দেশ থেকে পালিয়ে যেতে দেখা যায়। ছবির ট্রেলারে কল্পবিজ্ঞানের ছোঁয়াও রয়েছে যা ছবির মূল গল্প সম্পর্কে ধোঁয়াশার সৃষ্টি করে।

Koel Mallick and Parambrata Chatterjee

ছবির ট্রেলার মুক্তির পর থেকেই সারা ফেলেছে দর্শকের মনে। আড্ডা টাইমস্ প্ল্যাটফর্মের পাশাপাশি পুজোয় ছবিটি মুক্তি পেতে চলেছে বড়ো পর্দাতেও। অনুরাগীদের পাশাপাশি চলচ্চিত্র বিশেষজ্ঞরাও ছবিটি নিয়ে বেশ উৎফুল্লতা প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, ছবিটি প্রযোজনা করেছন কোয়েল মল্লিকের স্বামী নিশপাল সিংহ রানে।

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি গল্প অবলম্বনে তৈরি করা হয়েছে ছবির চিত্রনাট্য। অনিরুদ্ধ দাশ গুপ্ত এবং পরমব্রত চট্টোপাধ্যায় একত্রিত ভাবে ছবিটির চিত্রনাট্য ও গল্প নির্মাণ করেছেন। ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায় ও কোয়েল মল্লিক ছাড়াও কাঞ্চন মল্লিক, অঞ্জন দত্ত ও জাচারি কফিনের মত অভিনেতাদের অভিনয় করতে দেখা গেছে।