পরিচালক সুভাষ ঘাই দিলেন ‘ব্ল্যাঙ্ক চেক’ ! তারপর কি করলেন স্নিগ্ধজিত ?

Director Subhash Ghai gave 'blank check'! Then what did Snigdhajit do?

জি টিভির সর্বভারতীয় গানের রিয়েলিটি শোয়ে বাংলার ভূমিপুত্র স্নিগ্ধজিৎ ভৌমিক (Snigdhajit Bhowmik) বিচারকদের অন্যতম পছন্দ। ইতিমধ্যেই নিজের লুক এক্কেবারে পাল্টে ফেলেছেন স্নিগ্ধজিৎ। চেনা দাড়ি-গোঁফ কেটে ফেলে স্নিগ্ধজিৎ এখন আরও হ্যান্ডসাম। এবার তিনি বলিউডের প্রখ্যাত প্রযোজক ও পরিচালক সুভাষ ঘাই (Shubhash Ghai)-এর মন জয় করে নিলেন তার মোহময়ী সুরের জাদুতে। খুশি হয়ে সুভাষ তাঁর হাতে তুলে দিলেন ব্ল্যাঙ্ক চেক।

সম্প্রতি ‘সারেগামাপা’-র মঞ্চে বিশেষ অতিথি হয়ে সুভাষ ঘাই এসেছিলেন। সুভাষের সামনে তাঁর নির্মিত ফিল্ম ‘খলনায়ক’-এর গান গাইলেন স্নিগ্ধজিৎ। এই ফিল্মের নায়ক ছিলেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। ‘সারেগামাপা’-এর মঞ্চে স্নিগ্ধজিৎ ‘খলনায়ক’-এর বেশে ধরা দিয়ে ছিলেন। সাদা-কালো থ্রি-পিস সুট ও মাথায় টুপি ছিল তাঁর পরনে। তাঁর গান শুনে মুগ্ধ সুভাষ বলেন, তিনি অতীতে ভেসে গিয়েছেন স্নিগ্ধজিৎ-এর গান শুনে। এরপরেই সুভাষ স্নিগ্ধজিৎ-এর হাতে একটি ব্ল্যাঙ্ক চেক তুলে দিয়ে তাঁকে টাকার অঙ্ক নিজেকে লিখে নিতে বলেন। নম্র ভাবে স্নিগ্ধজিৎ জানান, তিনি এখনও এত বড় শিল্পী হয়ে যাননি যে, টাকা নেবেন সুভাষ ঘাই-এর কাছ থেকে । কিন্তু অনেক জোরাজুরির পর স্নিগ্ধজিৎ তা গ্রহণ করেন চেকে এক টাকার অঙ্ক লিখে । অভিভূত সুভাষ বলেন, প্রকৃত শিল্পীর পরিচয় এটাই ।

জুরিদের কাছ থেকে এদিনও স্নিগ্ধজিৎ একশো শতাংশ নম্বর পেয়েছেন । ‘সারেগামাপা’-র অডিশন রাউন্ড থেকেই স্নিগ্ধজিৎ বিচারকদের সেরার তালিকায় রয়েছেন । অডিশন রাউন্ডে তাঁর গান শুনে বিশাল দাদলানি (Vishal Dadlani) তাঁকে বলিউডে প্লে-ব‍্যাকের অফার দিয়েছেন । স্নিগ্ধজিৎ-এর গানের প্রশংসা করেছেন ‘ডিস্কো কিং’ বাপ্পী লাহিড়ি (Bappi Lahiri)।

বিগ বি সঞ্চালনায় নতুন সাজে আসছে “KBC 13”

Amitabh Bachchan

বায়োস্কোপ ডেস্ক: টেলিভিশনের পর্দায় ফের স্বমহিমায় ফিরছেন বলিউডের শাহেনশা। খুব শীঘ্রই আসছে কৌন বানেগা কৌড়পতি পার্ট ১৩ (KBC 13)। কেবিসি টিভির পর্দায় আসার আগেই শো-কর্তৃপক্ষ একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি রিলিজ করেছে। কেবিসি ১৩-এর প্রিমিয়ারের আগে এই শর্ট ফিল্মের মাধ্যমেই ফের অমিতাভ বচ্চনের প্রত্যাবর্তনের কথা ঘোষণা করা হয়েছে।

এই শর্ট ফিল্মের নাম ‘সম্মান’। ছবিটি তিনটে ভাগে বিভক্ত। গত ১৯ শে জুলাই প্রথম অংশটি নিজের ইন্সটগ্রামে পোস্ট করেছিলেন স্বয়ং অমিতাভ বচ্চন। সম্প্রতি পোস্ট করলেন ছবিটির দ্বিতীয় অংশও। নেট মাধ্যমে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে এই স্বল্প দৈর্ঘ্যের ছবি।

ছবিটির পরিচালনা করেছেন নীতেশ তিওয়ারি। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ওমকার দাস মানিকপুরি। মধ্যপ্রদেশের বেরছা নামের একটি গ্রামে শুটিং হয়েছে এই ছবির। ছবিতে দেখা যাচ্ছে যে, একটি গ্রামে স্কুল তৈরির জন্য টাকা জোগাড় করতে কেবিসিতে আসছেন এক ব্যক্তি। সেই নিয়েই গল্প এগোয়। যদিও তিন নম্বর অংশটি এখনো প্রকাশ পায়নি।

যদিও টিভির পর্দায় কবে থেকে দেখা টেলিকাস্ট হবে কেবিসি ১৩ তা এখনো জানা যায়নি। তবু অমিতাভ বচ্চন নিজে সোশ্যাল সাইটে জানিয়েছেন, অপেক্ষার অবসান। শীঘ্রই ফিরছে কেবিসি ১৩।

বিগ-বস সিজেন ১৫ এবার ওটিটি-তে, সঞ্চালনা থেকে কি এবার বাদ সলমন

খুব সিগ্রই ভারতের জনপ্রিয় টিভি শো বিগ-বসের সিজেন ১৫ আসতে চলেছে। শোনা যাচ্ছে এই সিজনে থাকবে নানা ধরণের চমক। এর আগে এই জনপ্রিয় টিভি শো-এর সঞ্চালকের ভূমিকায় ছিলেন সলমন। তবে এবারে প্রযোজকরা নতুন মুখ চাইছেন।

সূত্রের খবর অনুযায়ী এবারে বিগ-বস সিজেন ১৫ প্রথমে আসবে ওটিটিতে। সেখানে প্রাথমিক বাছাই পর্ব চলবে। তারপর সিলেক্ট হওয়া প্রতিযোগীদের নিয়ে টিভিতে সম্পচারিত হবে এই অনুষ্ঠান।

টিভির সঞ্চালনার দায়িত্ব বরাবরের মতো সামলাবেন সলমন। তবে ওটিটি প্ল্যাটফর্মের জন্য প্রযোজকরা ফারহা খান এবং রোহিত শেট্টির কথা ভাবছেন। এর আগে রোহিতকে খাতরোকে খিলাড়ি টিভি শোতে সঞ্চালকের ভূমিকায় দেখা গেছে।

ইতিমধ্যেই ফারহা এবং রোহিতের কাছে বিগ-বসের প্রযোজকদের কাছ থেকে অফার চলে এসেছে। তবে ডেটের সমস্যার কারনে এখনও কিছু ঠিক হয়নি। সব ঠিকঠাক থাকলে কিছুদিনের মধেই শুরু হয়ে যাবে বিগ-বস সিজেন ১৫ এর শুটিং।