WBPSC-তে একগুচ্ছ পদে নিয়োগ

Appointment to a group of posts in WBPSC

নতুন বছরের শুরুতেই সুখবর চাকরীপ্রার্থীদের জন্য, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বা ডব্লুবিপিএসসিতে (WBPSC) একগুচ্ছ পদে নিয়োগ করা হবে বলে জানা গেছে। শিক্ষকতা সংক্রান্ত বেশির ভাগ পদই । সরকারি ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে ।

সরকারি ওয়েবসাইটটি হল wbpsc.gov.in। এই বিষয়ে বিস্তারিত তথ্য এখানেই পাওয়া যাবে। কে কোন পদে আবেদন করতে পারবেন, মিলবে সে তথ্যও । পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বা ডব্লুবিপিএসসিতে আবেদন করার আগে প্রার্থীর শিক্ষার যোগ্যতা, বয়স, আবেদন দিনক্ষণের ব্যাপারে সব তথ্য ওয়েবসাইটে রয়েছে। আবেদনকারীদের পরামর্শ দেওয়া হয়েছে, ভাল করে সে সব তথ্য দেখে নেওয়ার জন্য কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে।

এক নজরে দেখে নেওয়া যাক

প্রোটোকল অফিসার: শূন্যপদের সংখ্যা-১। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরে কাজ

অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর, ইকোনমিক্স, মেথডোলজি কোর্স): টিচার্স ট্রেনিং কলেজ, রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দফতরের অন্তর্গত, শূন্যপদ রয়েছে একটি

অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর, হিন্দি (মেথডোলজি কোর্স): টিচার্স ট্রেনিং কলেজ, রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দফতরের অন্তর্গত, শূন্যপদ- ১

অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর, সাইকোলজি (মেথডোলজি কোর্স): টিচার্স ট্রেনিং কলেজ, রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দফতরের অন্তর্গত, শূন্যপদ রয়েছে ২টি

অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর, জুলজি (মেথডোলজি কোর্স): টিচার্স ট্রেনিং কলেজ, রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দফতরের অন্তর্গত, এখটি শূন্যপদ

অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর, উর্দু (মেথডোলজি কোর্স): টিচার্স ট্রেনিং কলেজ, রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দফতরের অন্তর্গত, শূন্যপদের সংখ্যা ২

ভূগোল শিক্ষিকা, ডাউহিল গার্লস স্কুল, কার্শিয়াং: রাজ্য সরকারের স্কুল শিক্ষা দফতরের অন্তর্গত, একটি শূন্যপদ রয়েছে

Covid 19 : মণ্ডপে ঘুরে সেলফি তুলছেন গোগ্রাসে মোগলাই খাচ্ছেন, ‘তাতা থৈ থৈ’ নাচছে করোনা

selfie durga puja kolkata

নিউজ ডেস্ক: শারোদৎসবের আনন্দে হামলা করে দিয়েছে অদৃশ্য জীবাণু ঘাতক করোনা (Covid 19)। মৃত্যুদূত রয়েছে আপনার চারপাশে। আপনি মনের আনন্দে মন্ডপ থেকে মণ্ডপে ঘুরে সেলফি তুলছেন, গোগ্রাসে মোগলাই খাচ্ছেন সেই সুযোগে করোনা আপনার নাকের ডগায় আনন্দে ‘তাতা থৈথৈ’ নাচতে শুরু করেছে করোনাভাইরাস।

selfie durga puja kolkata sourav

 

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট দিচ্ছে অশনি সংকেত। রিপোর্টে বলা হয়েছে, দেশে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮,৯৮৭ জন। মৃত ২৪৬ জন। তবে একদিনে সুস্থ হয়েছেন ১৯,৮০৮ জন।

selfie durga puja kolkata

রিপোর্টে বলা হয়েছে দেশে মোট করোনা আক্রান্ত ৩ কোটি ৪০ লক্ষ,২০,৭৩০ জন। মৃত্যু হয়েছে ৪,৫১,৪৩৫ জনের। সুস্থ হয়েছেন ৩,৩৩,৬২,৭০৯ জন। করোনা আক্রান্তের নিরিখে পশ্চিমবঙ্গ সপ্তম স্থানে। রাজ্যে করোনা আক্রান্ত ১৫,৭৮,৪৮২ জন। মৃত্যু হয়েছে ১৮,৯৩৫ জনের। সুস্থ হয়েছেন ১৫,৫১,৮৯০জন।

বিশেষজ্ঞদের অভিমত, পশ্চিমবঙ্গে দুর্গাপূজার মণ্ডপ দর্শনে যেভাবে উৎসাহ ও ভিড় দেখা যাচ্ছে সেটা রীতিমতো চিন্তার। এছাড়া দেশজুড়ে নবরাত্রি ও দশেরা পালিত হচ্ছে। এতেও সংক্রমণ বাড়ছে। উৎসব শেষ হলে ফের করোনা টেস্ট বাড়বে। তখনই সংক্রমিক রোগীর বড়সড় চিত্র সামনে আসবে।