Qatar WC: লাল হলুদ কৌলিন্যে বিশ্বকাপে গোলের বন্যা, চমকে দিল স্পেন

কাতার বিশ্বকাপে (Qatar WC) বুধবার পর্যন্ত টানা তিনদিনে মোট ৩২টি গোল হয়ে গেল! এও এক অভিনব ঘটনা লাল হলুদের বাজিমাত বিশ্বকাপে। স্পেনের (Spain) কাছে পর্যন্ত কোস্টারিকা (Costarica)। মারকাটারি ফলাফল ৭-০ ব্যবধান গড়ে নজির স্থাপন স্পেনীয়দের। লাল হলুদ রঙা পতাকার ঝলকে কাতার মাতোয়ারা। এই আবেগ ফুটবল মক্কা বলে সুপরিচিত কলকাতার (East Bengal) ইস্টবেঙ্গল সমর্থকদের হৃদয় ছুঁয়ে […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Qatar WC: লাল হলুদ কৌলিন্যে বিশ্বকাপে গোলের বন্যা, চমকে দিল স্পেন

Qatar World Cup: স্পেনের তিকিতাকার জালে জড়িয়ে পড়ল কোস্টারিকা

Spain squad routs Costa Rica 7-0 at Qatar World Cup

Qatar World Cup: সমালোচনার পাহাড় নিয়ে কাতারে পা রেখেছিলেন লুইস এনরিকে। স্কোয়াডে ৮ জনই বার্সেলোনার ফুটবলার। রাখা হয়নি ডেভিড ডি হিয়া, সের্গিও ব়্যামোসের মতো দুই অভিজ্ঞ ফুটবলারকে। দলে পেড্রি, গাবির মতো এক ঝাঁক তরুণ ফুটবলার। ২০১০ চ্যাম্পিয়ন দলের একমাত্র সদস্য হিসেবে কাতারেও রয়েছেন সের্গিও বুস্কেতস। এনরিকে ভরসা রেখেছিলেন তরুণ প্রজন্মের উপর। কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Qatar World Cup: স্পেনের তিকিতাকার জালে জড়িয়ে পড়ল কোস্টারিকা

Qatar WC: জয়ের আনন্দ ভুলে স্টেডিয়ামে সাফাই কাজ! জাপানিরা মনে হয় আবেগহীন

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা সিটি: ‘জয় এশিয়া’- এমনই বলতে ইচ্ছে করছে। দোহা (Doha City) শহর থেকে একসাথে কলকাতা ও ঢাকায় বিশ্বকাপ খেলার (Qatar WC) সংবাদ পাঠাচ্ছি, আর দেখছি একটা অভাবনীয় দৃশ্য- জাপানিরা জয়ের আনন্দ ফেলে রেখে খলিফা স্টেডিয়াম পরিচ্ছন্ন করছেন।  চারবারের বিশ্বজয়ী দুর্ধষ্য জার্মানি (Germany)  পরাজিত নীল সামুরাই জাপানের (Japan) কাছে। এই ঐতিহাসিক জয়ের পরও […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Qatar WC: জয়ের আনন্দ ভুলে স্টেডিয়ামে সাফাই কাজ! জাপানিরা মনে হয় আবেগহীন

ATK Mohun Bagan: সমর্থকদের উপর বিশ্বাস বজায় রাখার বার্তা মোহনবাগানের

ATK Mohun Bagan big announcement regarding contract extension with footballers

ইন্ডিয়ান সুপার লিগে(ISL) নিজেদের গত ম্যাচে ATKমোহনবাগান (ATK Mohun Bagan) এফসি গোয়ার বিরুদ্ধে খেলায় হেরে গিয়েছে। গোয়ার মাটিতে এই পরাজয়ের সাথে সবুজ মেরুন বিগ্রেডের লিগ টপার হওয়ার দৌড় বিশ বাও জলে। তিন পয়েন্ট হাতছাড়া হওয়াতে ISL লিগ টেবলে ATKমোহনবাগান এখন ছয় নম্বরে।আগামী শনিবার, মেরিনার্সরা খেলতে নামবে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে নিজামর্সদের হারিয়ে […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ATK Mohun Bagan: সমর্থকদের উপর বিশ্বাস বজায় রাখার বার্তা মোহনবাগানের

Mohammedan SC: ন্যারোকা এফসির বিরুদ্ধে জয় পেল মহামেডান

Mohammedan SC won against Neroca FC

আইলিগে টানা দুম্যাচে পরাজয়ের মুখ দেখার পর অবশেষে উইনিং ট্র‍্যাকে ফিরে আসলো মহামেডান স্পোটিং ক্লাব (Mohammedan SC)। বুধবার ঘরের মাঠ কিশোর ভারতী স্টেডিয়ামে ন্যারোকা এফসিকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় ছিনিয়ে নিলো সাদা কালো শিবির। খেলার ৪০ মিনিটে ন্যারোকার হয়ে আত্মঘাতী গোল করে সিম্বো। এই সেমসাইড গোলের ওপর ভর করে এগিয়ে যায় মার্কাস জোসেফরা।৮২ […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Mohammedan SC: ন্যারোকা এফসির বিরুদ্ধে জয় পেল মহামেডান

Hira Mandal: সোশ্যাল মিডিয়ায় হীরার পোস্ট ঘিরে কৌতুহল ভক্তদের

Hira Mandal

বেঙ্গালুরু এফসির বাতিল ফুটবলার হীরা মণ্ডলের (Hira Mandal) চোখ কাতার বিশ্বকাপে লিওনেল মেসির খেলার দিকে।ইতিমধ্যে আর্জেন্টিনা কাপযুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ হেরে গিয়েছে সৌদি আরবের কাছে।কিন্তু মেসি ম্যানিয়াতে এতটুকুও ভাটা পড়েনি। প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার হীরা মণ্ডল কত্তবড়ো মেসি ভক্ত এটা নতুন করে বলার কিছু নেই।মণ্ডলের ভক্তরা সকলেই জানে হীরা লিও মেসি অন্তপ্রাণ।তাই সুযোগ পেলেই প্রাক্তন এই […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Hira Mandal: সোশ্যাল মিডিয়ায় হীরার পোস্ট ঘিরে কৌতুহল ভক্তদের

East Bengal FC: স্টিফেন কনস্টাটাইনের নোটবুকে জামশেদপুর ম্যাচের নীল-নকশা প্রস্তুত

Stephen Constantine

জামশেদপুর এফসি ম্যাচের আগে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) অধিনায়ক সৌভিক চক্রবর্তী দলের অনুশীলনে যোগ দিয়েছেন।অনিকেত যাদব চোটমুক্ত হয়ে স্কোয়াডে যোগ দেওয়ায় রবিবারের ম্যাচের আগে কিছুটা স্বস্তিতে লাল হলুদ শিবির। তবে ইস্টবেঙ্গল অধিনায়ক সৌভিক চক্রবর্তী প্র‍্যাকট্রিস সেশনে যোগ দিলেও ইস্পাত নগরীতে উড়ে যাবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে।কেননা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় আড়াই সপ্তাহ বেসরকারি […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন East Bengal FC: স্টিফেন কনস্টাটাইনের নোটবুকে জামশেদপুর ম্যাচের নীল-নকশা প্রস্তুত

East Bengal: জোর কদমে প্র‍স্তুতি ইস্টবেঙ্গলের

east-bengal

ঘুরে দাঁড়ানো লড়াই ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ইস্টবেঙ্গল এফসির (East Bengal)। ওড়িশা এফসির বিরুদ্ধে ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে দুগোলে এগিয়ে যাওয়ার পরে দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মধ্যে দুগোল হজম করতে হয় লাল হলুদ ব্রিগেড৷ অপ্রত্যাশিত এই হারের প্রাথমিক ধাক্কা কাটিয়ে এখন চনমনে রেড এন্ড গোল্ড বিগ্রেড। রবিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলা,তাদেরই ঘরের মাঠে।হাতে তিনদিন সময় আছে […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন East Bengal: জোর কদমে প্র‍স্তুতি ইস্টবেঙ্গলের

Qatar WC: ফের এশিয়ার গর্জন, নীল সামুরাই জাপানি আক্রমণে পরাজিত জার্মানি

ফের এশিয়ার গর্জন। জাপানের কাছে পরাজিত জার্মানি। (Qatar WC) অভাবনীয় খেলা খেললেন জাপানিরা। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে পরাজয় মেনে নিয়ে মাঠ ছাড়তে হলো। এ যেন এশিয়ার গর্জন। মঙ্গলে সৌদি আরবের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে আর্জেন্টিনা। আর বুধবার জাপানের কাছে হারল জার্মানি। পরপর দু দিন এশিয়ার দাপটে কুপোকাত ইউরোপ ও দক্ষিণ আমেরিকা। কাতার বিশ্বকাপে […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Qatar WC: ফের এশিয়ার গর্জন, নীল সামুরাই জাপানি আক্রমণে পরাজিত জার্মানি

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ঘরের মাঠে জয়ের দিকে তাকিয়ে আছে জামশেদপুর এফসি

Jamshedpur FC

রবিবার জামশেদপুরের JRD টাটা স্পোর্টস কমপ্লেক্সে মুখোমুখি হতে চলেছে জামশেদপুর এফসি প্রতিপক্ষ ইস্টবেঙ্গল এফসি। এইডে বুথরয়েডের দল আইএসএলে তিনটে খেলায় হেরে গিয়েছে এবং ইংলিশম্যান তার খেলোয়াড়দের ঘরের মাঠে খেলার এই সুযোগের সর্বোচ্চ ব্যবহার করে আইএসএল টেবলে ইস্টবেঙ্গল এফসিকে টপকাতে চাইবে।

স্টিফেন কনস্টানটাইনের ছেলেরা আইএসএল পয়েন্ট টেবলে আট নম্বরে এবং ইস্পাত নগরীর টিম ন’নম্বরে। উভয় দল চাইছে তিন পয়েন্টের জোরে পয়েন্ট টেবলে উন্নতি ঘটাতে।এই কারণে রবিবারের ম্যাচ হাড্ডাহাডি হতে চলেছে।

লাল হলুদ শিবির গ্রাউণ্ড এবং জিম সেশনে চুটিয়ে অনুশীলন করে চলেছে। প্রতিপক্ষকে হারাতে কোনও খামতি রাখতে নারাজ রেড এন্ড গোল্ড বিগ্রেড। অন্যদিকে,ইশান পণ্ডিতরা লাল হলুদ শিবিরের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে রয়েছে।ইস্পাত নগরী দল নিজেদের অস্ত্রে শান দিয়ে চলেছে হাওকিপদের বল যুদ্ধে হারানোর জন্যে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ঘরের মাঠে জয়ের দিকে তাকিয়ে আছে জামশেদপুর এফসি

Ronaldo: রোনাল্ডো বেরিয়ে যাওয়ার পরই বিক্রি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড! জানেন কেন??

Ronaldo

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে বিচ্ছেদের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো(Ronaldo)। ক্লাবের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিচ্ছেন তিনি। এই খবরের অভিঘাত যেতে না যেতেই আরও একটি খবর ফুটবলপ্রেমীদের নাড়িয়ে দিচ্ছে। আর তা হল, বিক্রি হবে ম্যান ইউ। বিক্রির বিজ্ঞপ্তিও ইতিমধ্যেই দেওয়া হয়েছে।মঙ্গলবার রাতেই সরকারিভাবে রোনাল্ডোর সঙ্গে ম্যান ইউ-র সম্পর্ক চুকে বুকে গিয়েছে। মঙ্গলরাতেই ম্যান ইউ কর্তৃপক্ষ ঘোষণা করেছে, ক্লাব বিক্রি করে দেওয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের গ্লেজার পরিবারের হাত থেকে মালিকানা হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বললেও অত্যুক্তি করা হবে না।

সেই ২০০৫ সাল থেকে গ্লেজার পরিবার ক্লাবের মালিক। ১৭ বছরের সেই সম্পর্কও এবার শেষ হতে চলেছে। ম্যান ইউ কি তবে সবার সঙ্গেই সম্পর্ক শেষ করতে চলেছে? প্রথমে রোনাল্ডো পরে মালিকের সঙ্গে বিচ্ছেদ কিন্তু উপরের প্রশ্নকেই মান্যতা দিয়ে যাচ্ছে।গত কয়েকবছর ধরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সময়টা ভাল যাচ্ছে না। বলা ভাল, নিজের নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারেনি ঐতিহ্যশালী ক্লাবটি। সমর্থকদের সমালোচনা ক্রমাগত ধেয়ে আসছিল। সাফল্য ছিল না। ট্রফি নেই ম্যান ইউতে। উন্নয়ন থমকে গিয়েছে। আকণ্ঠ দেনায় ডুবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। মার্চ পর্যন্ত ক্লাবের ঋণের পরিমাণ প্রায় ৬০ কোটি মার্কিন ডলার। ফলে পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণে নেই মালিকপক্ষের। সব দিক বিচার করে ক্লাব বিক্রির কথা ভাবছে কর্তৃপক্ষ।

এক বিবৃতির মাধ্যমে ম্যান ইউ মঙ্গলবার জানিয়েছে, ”বোর্ড ক্লাবের জন্য কৌশলগত বিকল্প খোঁজার প্রক্রিয়া শুরু করেছে। এই প্রক্রিয়ার অংশ হিসাবে নতুন বিনিয়োগ, বিক্রয় বা কোম্পানির সঙ্গে জড়িত অন্যান্য লেনদেন-সহ সমস্ত কৌশলগত বিকল্প বিবেচনা করা হবে।”

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তরফে যেদিন এই ঘোষণা করা হল, সেদিনই সরকারিভাবে ক্লাবের সঙ্গে রোনাল্ডোর সম্পর্ক শেষ হয়ে গেল। পর্তুগিজ তারকা আবেগঘন পোস্টে লিখেছেন, “সময়ের আগেই চুক্তি বাতিল করার বিষয়ে আমি ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড একমত হয়েছি। আমি ক্লাব এবং ক্লাবের সমর্থকদের ভালবাসি। এই ভালবাসায় কোনও পরিবর্তন হবে না। মনে হচ্ছে এটাই নতুন চ্যালেঞ্জ খোঁজার জন্য সেরা সময়। ভবিষ্যতে দলের সাফল্য কামনা করি।”উল্লেখ্য, চেলসিতে রোমান আব্রামোভিচ অধ্যায় শেষ হয়ে গিয়েছে। নতুন বস টড বোলি। এবার ম্যান ইউও বিক্রি করার প্রক্রিয়া শুরু হয়ে গেল।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Ronaldo: রোনাল্ডো বেরিয়ে যাওয়ার পরই বিক্রি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড! জানেন কেন??

ISL: জয়ের পথে ফিরতে চাইছে ATK মোহনবাগান

Curiosity around ATK Mohun Bagan's tweet post

আগামী শনিবার ATK মোহনবাগান খেলতে নামছে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে।এফসি গোয়ার বিপক্ষে হারের পর জয়ের পথে ফিরে আসতে চায় মেরিনার্সরা।আর এই কারণে হায়দরাবাদ এফসিকে ইন্ডিয়ান সুপার লিগের (ISL)২০২২-২৩ সেশনে দ্বিতীয়বার হারাতে চাইছে কোচ হুয়ান ফেরান্দোর ছেলেরা।

ছ’ম্যাচ অপরাজিত থাকার পর মানলো মার্কেজের ছেলেরা নিজেদের শেষ খেলা কেরালা ব্লাস্টার্সের কাছে ১-০ গোলে হেরে গিয়েছে। এমন আবহে নিজামর্সরাও চাইবে যুবভারতীতে ATKমোহনবাগানের বিরুদ্ধে উইনিং ট্র‍্যাকে ফিরে আসতে।দু’দলই জয় চাইছে ফলে কলকাতায় আইএসএল টুর্নামেন্টের এই ম্যাচ দুই শিবিরের কাছেই কঠিন হতে চলেছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ISL: জয়ের পথে ফিরতে চাইছে ATK মোহনবাগান

ISL: জামশেদপুর উড়ে যাওয়ার আগে চূড়ান্ত প্রস্তুতিতে ইস্টবেঙ্গল

team-esat-bengal

ওড়িশা এফসির বিরুদ্ধে অপ্রত্যাশিত হারের পর ইন্ডিয়ান সুপার লিগে (ISL) প্রতিটি ম্যাচ এখন ফাইনাল গেম ইস্টবেঙ্গল এফসির কাছে। এমন আবহে জামশেদপুর এফসির বিরুদ্ধে আগামী রবিবার খেলতে নামার আগে টিম ইস্টবেঙ্গল বুধবার জিম সেশনে ঘাম ঝড়িয়েছে।

গত ম্যাচে ওড়িশার বিরুদ্ধে প্রথমার্ধে ২-০ গোলের লিড ছিল ইস্টবেঙ্গলের, খেলার সেকেন্ড হাফের তিন মিনিটের মধ্যে ওড়িশা ব্যাক টু ব্যাক দু’গোল ইস্টবেঙ্গল এফসির জালে জড়িয়ে দেয়। আর এতেই খেলাটা শেষ হয়ে যায়।এর পরের দুটো গোল ছিল লাল হলুদ শিবিরের কফিনে পেরেক পোঁতা।

ইতিমধ্যেই ইস্টবেঙ্গল ৭ ম্যাচ খেলে ফেলেছে।এই সাত ম্যাচের মধ্যে রেড এন্ড গোল্ড বিগ্রেড জিততে পেরেছে মাত্র ২ ম্যাচ আর ৫ ম্যাচ হেরে গিয়েছে।এমন পরিসংখ্যানের জেরে ২০২২-২৩ সেশনের ISL টুর্নামেন্টে লাল হলুদ বিগ্রেডের কাছে আসন্ন প্রতিটি ম্যাচ ফাইনাল গেমের মতো হয়ে উঠেছে।

কোচ স্টিফেন কনস্টাটাইনের ছেলেদের টাইটেলশিপে ১৩ টা ম্যাচ খেলতে হবে।এই প্রতিটা ম্যাচ এখন ইস্টবেঙ্গল এফসির কাছে ‘ডু অর ডাই’ ম্যাচ সিচুয়েশন।বিগত দুই ISL মরসুমে ইস্টবেঙ্গল লিগ টেবলে শেষতম স্থানে নিজেদের অভিযান শেষ করেছিল।এইবারের ইন্ডিয়ান সুপার লিগে লাল হলুদ শিবিরের যা পারফরম্যান্স তাতে করে অতি বড় লাল হলুদ সমর্থক প্রিয় দলের ওপর আস্থা রাখতে পারছে না।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ISL: জামশেদপুর উড়ে যাওয়ার আগে চূড়ান্ত প্রস্তুতিতে ইস্টবেঙ্গল

ISL: হায়দরাবাদ এফসি ম্যাচ ঘিরে চূড়ান্ত প্রস্তুতি মেরিনার্সরা

Final preparation of ATK Mohun Bagan around Hyderabad FC match

আগামী শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) টপার হায়দরাবাদ এফসির মুখোমুখি হতে চলেছে ATK মোহনবাগান। কার্যত এক্কেবারে শূণ্য থেকে শুরু করতে হবে সবুজ মেরুন স্কোয়াডকে।

নিজেরাই নিজেদের চলার পথকে কঠিন করে তুলেছে শুভাশিস বোস,আশিক কুরুনিয়ান,মনবীর সিংরা।ফতোরদায় এফসি গোয়ার বিরুদ্ধে একাধিক গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি জনি কাউকো, আশিস রাইরা।গোয়ার বিরুদ্ধে তিন পয়েন্ট হাতছাড়া হওয়ার পাশাপাশি লিগ টপার হওয়ার বদলে মেরিনার্সরা এখন আট নম্বরে নেমে গিয়েছিল, এখন ছ’নম্বরে ম্যাচ টু ম্যাচ রেজাল্টের কারণে।তবে এই রেজাল্টের পরে বাউন্সব্যাকের প্রতিশ্রুতি দিয়েছেন ATKমোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দো।

ফেরান্দোর ভুলের রিপিট টেলিকাস্ট করতে নারাজ তা বোঝাতে গিয়ে ইতিমধ্যেই বলেছেন,”এখন, আমি মনে করি পরবর্তী দিনের জন্য প্রস্তুত থাকার জন্য খনিটি(নিজের টিম) পরিষ্কার করা প্রয়োজন। এখন এটা অতীত। অবশ্যই এখান থেকে কিছু শিখতে হবে, তবে অবিলম্বে ভুলে যেতে হবে (এই ফলাফল) কারণ চ্যাম্পিয়নশিপ চলছে।” লিগে সবুজ মেরুন বিগ্রেড ৬ ম্যাচ খেলা ফেলেছে।লিগে এখনও ১৪ টা ম্যাচ খেলতে হবে প্রতীম কোটালদের।এই মুহুর্তে টেবলের যা অবস্থা তাতে করে মেরিনার্সদের কাছে আসন্ন সবকটা ম্যাচ ‘ডু অর ডাই’ ম্যাচ সিচুয়েশন।জিতলে ওপরের দিকে ওঠার সুযোগ,ড্র কিংবা হেরে গেলে ওপরে ওঠার পথ ততটাই কঠিন,যতটা শীর্ষে পৌঁছানো।

অন্যদিকে, হায়দরাবাদ এফসি কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে হেরে গেলেও লিগে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে।চলতি ২০২২-২৩ ISL সেশনে আকাশ মিশ্রা,অ্যালেক্স সাজি,আরেন ডি’সিলভারা ছোট মার্জিনে জয় পেলেও ধারাবাহিকতা বজায় রেখেছে,মাঝে কেরালার বিরুদ্ধে পরাজয়ের মুখ দেখেছে।কেরালার বিরুদ্ধে খেলার রেজাল্ট বিপক্ষে গেলেও হায়দরাবাদ এফসি কোচ মানোলো মার্কেজ তাতে মোটেও হতাশ নন।তিনি যে হতাশ নন এটা
সাংবাদিকদের সামনে পরিষ্কার করে দিয়ে বলেছেন,”আগামী সপ্তাহে আমাদের আরও শক্তিশালীভাবে ফিরে আসতে হবে।”প্রসঙ্গত, ডিফেন্ডিং ISL চ্যাম্পিয়ন হায়দরাবাদ টানা চার ম্যাচ ১-০ ব্যবধানে জয়ের রেকর্ড করেছিল, কিন্তু মার্কেজের দল ব্লাস্টার্সের বিপক্ষে হেরে যায় ১-০ গোলে।ফলে মেরিনার্সদের বিপক্ষে তিন পয়েন্ট পাখির চোখ করার সঙ্গে লিগ টপারের আসন সুরক্ষিত রাখতে চাইবে নিজামর্সরা। ফলে আগামী শনিবার, যুবভারতী ক্রীড়াঙ্গন একটা হাড্ডাহাডি লড়াই দেখতে চলেছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ISL: হায়দরাবাদ এফসি ম্যাচ ঘিরে চূড়ান্ত প্রস্তুতি মেরিনার্সরা

Qatar WC: স্টেডিয়াম সাফাই করে জাপানিরা দিল জিতলেন, দুর্ধষ্য জার্মানির সমর্থন নেই

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা সিটি: কাতারে (Qatar) হাতে গুনে বলে দেওয়া যাবে কতজন জাপানি আছেন। যদিও জাপানিদের মুখের আদল পুরো মিলে যায় চিনা, থাই, কোরিয়ানদের সাথে। সকালে এক ব্যক্তিকে তাঁর দেশ জাপানের (Japan) পতাকা সহ দেখে ভাবলাম এদের কি খেয়ে দেয়ে কোনও কাজ নেই, খামোকা বেগার খেটে চলেছে। ছোট্টখাট্টো মোটাসোটা লোকটা ঝাঁটা আর প্লাস্টিকের বড় থলি নিয়ে ময়লা ফেলার জন্য ঘুরে বেড়াচ্ছেন। বিশ্বকাপ (Qatar WC) উপলক্ষে এমন জাপানিদের গত কয়েকদিন ধরেই দেখছি। আজ মনে হলো কথা বলি। ভাঙা ভাঙা ইংরাজিতে তিনি বললেন, আমরা এমন করতে ভালোবাসি। ময়লা থাকা ভালো না।

বোঝো কান্ড! জাপানিরা বিশ্বকাপের আসরে চলে এসেছে খেলা দেখতে নয়, নিজের দেশের হয় তারস্বরে গলা ফাটাতেও নয়। এরা এসেছে ঝাঁটা মারতে। কে বলবে দুর্ধষ্য জার্মানির সামনে প্রথমেই পড়েছে জাপান। বুধবার জাপান-জার্মান ফুটবল যুদ্ধের আগে নীরবে নিজেদের ভালোবাসার কাজ অর্থাৎ ময়লা সরাচ্ছেন জাপানিরা।

বিশ্বে অন্যতম পরিচ্ছন্ন দেশ জাপান। তাদের রকম সকমই আলাদা। ময়লা সরানো তাদের ভালোলাগা-ভালোবাসা।স্টেডিয়ামে জাপানি দর্শকরা যেমন খেলা দেখছেন, তেমনই অন্যান্য দেশের দর্শকদের ফেলে যাওয়া বিস্তর ব্যাগ, থলি, পানির বোতল (জলের বোতল) তুলে নিচ্ছেন ভালোবেসে। পরিচ্ছন্নতা তাদের প্রাথমিক কর্তব্য। কাতার এমনিতে পরিচ্ছন্ন দেশ। তবে বিশ্বকাপ উপলক্ষে আসা বিভিন্ন দেশের বিপুল দর্শকদের চাপে নাজেহাল পরিস্থিতি।

এই জাপানি সমর্থকরা যেভাবে স্টেডিয়াম পরিচ্ছন করছেন তাতে স্টেডিয়াম সাফাইকর্মীদের কাজ বহু কমে গেছে। একেকজন জাপানি কমপক্ষে একশ দর্শকাসন ঝাঁটা দিয়ে সাফাই করছেন। কাতার তো কোন ছার, সারা দুনিয়ার দিল জিতে নিয়েছেন জাপানিরা।

মঙ্গলবারের রাত ছিল পুরো আরব দুনিয়ায় উল্লাস।আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে সৌদি আরব। অন্য হিসেবে বিশ্বকাপে এশিয়ার গর্জন শুনেছে বিশ্ব। বুধবার তাই কাতার সহ পুরো এশিয়ার নজর জাপানের উপর। শক্তিশালী দল তারাও। জাপানের বিশ্বকাপ অভিযান নতুন নয়। কিন্তু প্রতিপক্ষ দল জার্মানি। তারা দুর্ধষ্য বলে পরিচিত।

তবে চারবার বিশ্বচ্যাম্পিয়ন হলেও জার্মানদের নিয়ে তেমন উন্মাদনা কই, এ যেন ভয় মিশ্রিত শ্রদ্ধা। তার চেয়ে বরং ‘নীল সামুরাই’ জাপানকে নিয়ে নতুন করে আশা দেখছেন এশিয়ানরা। সৌদি আরবের মতো একটা ইতিহাস কি জাপানিরা গড়বেন? চাপ বাড়ছে জাপানের উপরেও।

তবে বিশ্বকাপের উন্মাদনার মাঝেও নীরব জাপানিরা। দেশের হয়ে গলা ফাটানোর বদলে স্টেডিয়ামে শ্বেচ্ছাশ্রম দেওয়া আর ভালোলাগার কাজ মানে সাফাই করতে তারা বেশি আগ্রহী।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Qatar WC: স্টেডিয়াম সাফাই করে জাপানিরা দিল জিতলেন, দুর্ধষ্য জার্মানির সমর্থন নেই