Qatar WC: জিও সিনেমা ছাড়াও দেখা যাবে ম্যাচ! জেনে নিন বিস্তারিত

FIFA বিশ্বকাপ ২০২২-এর আসর জমে গিয়েছে। গোটা বিশ্বের নজর এখন কাতারে। ভারতে টিভি-র পাশাপাশি JioCinema অ্যাপে দেখা যাচ্ছে বিশ্বকাপ Live স্ট্রিমিং। ভারতে বহু ইউজার অভিযোগ করছেন, তাঁরা JioCinemaয় মসৃণ ভাবে খেলা দেখতে পারছেন না। যদিও Jio-র তরফে ক্ষমা চেয়ে বলা হয়েছে, অ্যাপ আপডেট করার জন্য।তবে এখনও যাঁরা JioCinema সিনেমায় ঠিক মতো লাইভ ম্যাচ দেখতে পাচ্ছেন না, তাঁরা স্মার্টফোন, ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট বা PC-তে সহজেই অন্য ভাবেও খেলা দেখতে পারেন। JioCinema অ্যাপটি সাপোর্ট করছে Tizen OS 2.4 স্যামসাং টিভি-তে৷ ভার্সান সেভেন বা তার বেশির অ্যান্ড্রয়েড টিভি-তে সাপোর্ট করছে JioCinema অ্যাপটি৷

এরপরেও বিকল্প চাইলে, আরও রয়েছে। iPhone, iPad, অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও ডেস্কটপে ফুটবল বিশ্বকাপ দেখার আরও কিছু বিকল্প রইল।

  • JioTV:

যাঁদের Jio কানেকশন রয়েছে, তাঁরা JioTV-তে দেখতে পারেন লাইভ ম্যাচ৷ সে ক্ষেত্রে অ্যাপ নামিয়ে আপনার জিও ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। অ্যাপ-এ লগ ইন-এর পরে JioTV লাইভ চ্যানেল সেকশনে গিয়ে Sports18 বা Sports18HD খুলুন।

  • MyVi App, Vi Movies & TV:

ভোডাফোন আইডিয়া (Vi) ইউজাররাও FIFA World Cup 2022 লাইভ দেখতে পারেন MyVi App-এ ফ্রি-তে। এছাড়া Vi Movies 3 Vi TV-তেও ফ্রি লাইভ ম্যাচ দেখতে পারেন৷

  • TATA Play:

TATA Play ব্যবহারকারীরাও ফ্রি-তে বিশ্বকাপ দেখতে পারেন টিভি অথবা TATA Play অ্যাপে৷ শুধু Sports18 বা Sports18HD সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটির দাম মাসিক ১৪ টাকা৷ আর লাইভ স্ট্রিমিং দেখতে হলে TATA Play অ্যাপ ডাউনলোড করে নিতে হবে ফোনে৷

 এছাড়া Sports 18 বা Sports18HD সম্প্রচার করছে FIFA বিশ্বকাপ ২০২২ ৷ এছাড়াও দেখা যাচ্ছে MTV HD – তো

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Qatar WC: জিও সিনেমা ছাড়াও দেখা যাবে ম্যাচ! জেনে নিন বিস্তারিত

Qatar WC: অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে কার্যত উড়িয়ে দিল ফ্রান্স! পেনাল্টি নষ্টের খেসারত দিতে হল লেওনডস্কিকে

চোট আঘাতে জর্জরিত গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। তা সত্ত্বেও তারা দেখাল এবারও তারা কাতারের(Qatar Football World Cup) মরুভূমিতে ফুল ফোটাতে সক্ষম। বেঞ্জেমাহীন দল খোঁচা খাওয়া বাঘের মতোই ভয়ংকর হয়ে উঠল। তবে অস্ট্রেলিয়াকে হারানোর দিনও বড় ঝটকা ফরাসি শিবিরে। এবার চোটের জন্য ছিটকে গেলেন আরেক তারকা লুকাস হার্নান্ডেজ।কন্তে, পোগবারা চোটের জন্য আগেই ছিটকে গিয়েছিলেন। বিশ্বকাপে নামার ৪৮ ঘণ্টা আগে বেঞ্জেমাও কাতার থেকে বিদায় নেন। জনা ছ’য়েক প্রথম একাদশের ফুটবলার কাতার আসতে পারেনি। আর নিজেদের প্রথম ম্যাচের পরই ছিটকে যাওয়ার তালিকায় নাম জুড়ল হার্নান্ডেজের। ফ্রান্সের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, হার্নান্ডেজের হাঁটুর লিগামেন্টের চোট বেশ গুরুতর। সুস্থ হয়ে বেশ কয়েকদিন সময় লাগবে। সেই কারণেই আর বিশ্বকাপে খেলা হবে না তাঁর।

মঙ্গলরাতে ফ্রান্সের ক্রমাগত দৌড় ও অঙ্কের কাছে মাথা নোয়াল অস্ট্রেলিয়া। খেলা শুরুর ৯ মিনিটের মাথায় গোল পাওয়ার সুখ দ্রুত উধাও হয়ে গেল অস্ট্রেলীয়দের মন থেকে। ভুলটা কী করল অস্ট্রেলিয়া? সৌদি আরব গোল খেয়েও ঝাঁপিয়েছিল গোল করতে। কিন্তু অস্ট্রেলীয়রা গোল করার মিনিট পাঁচেক পরে গুটিয়ে গেল। নিজেদের গোল ধরে রাখতে ব‌্যস্ত হয়ে পড়ল। কিন্তু ফ্রান্স গোল করার লক্ষ্যে ঝাঁপাল সর্বশক্তি দিয়ে। তুলে নিল পাঁচ মিনিটের ব্যবধানে দু-দু’টি গোল। সেখানেই শেষ হয়ে গেল অস্ট্রেলীয়দের লম্ফঝম্ফ। দেম্বেলে, গ্রিজম্যানের সঙ্গে র‌্যাবিয়ট সক্রিয় হতেই ফরাসিরা দেখাল তারা এবার কতটা ভয়ংকর। ৬৮ মিনিটে গোল করেন এমবাপে। আর অস্ট্রেলীয়দের কফিনে শেষ পেরেকটা পুতে দিল জিরু। ৪-১ গোলের ব্যবধানে জিতে ফ্রান্স মসৃণ গতিতে এগিয়ে যাওয়ার পথ ধরে নিল।

তবে ফ্রান্সের সাফল্যের দিন হতাশ করলেন নেদারল্যান্ডসের তারকা স্ট্রাইকার লেওনডস্কি। পেনাল্টি থেকে গোল মিস করায় মেক্সিকোর বিরুদ্ধে জয় অধরাই রয়ে গেল পোল্যান্ডের। গোলশূন্য ড্র দিয়েই শেষ হয় খেলা। দলের কোচ জানান, নিজের ভুলের জন্য ম্যাচের পর ভেঙে পড়েছিলেন লেওনডস্কি। বলেন, “গতদিন অনেকক্ষণ পেনাল্টি প্র্যাকটিস করেছিল ও। একটাও মিস করেনি। কিন্তু ফুটবলে এমনটা হয়। বড় তারকারাও পেনাল্টি মিস করে। জিকো, প্লাতিনি, মারাদোনাও করেছে। আশা করি, আগামী দিনে গোলের সুযোগ কাজে লাগাবে।”

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Qatar WC: অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে কার্যত উড়িয়ে দিল ফ্রান্স! পেনাল্টি নষ্টের খেসারত দিতে হল লেওনডস্কিকে

Ronaldo: ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট রোনাল্ডোর!

বিশ্বকাপ অভিযান শুরু ঠিক ৪৮ ঘণ্টা আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে যাবতীয় সম্পর্ক চুকে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর(Ronaldo)। তবে বিদায় বেলায় মনের মধ্যে কোনও ক্ষোভ, আক্ষেপ আর জমিয়ে রাখলেন না। তাই তো ক্লাব ও কোচের সঙ্গে হাজারো মনোমালিন্য-বিতর্ক সত্ত্বেও অকপটে লিখে দিলেন, ম্যান ইউর প্রতি তাঁর ভালবাসায় কোনওদিন ঘাটতি পড়বে না।

কাতারের মাটিতে রোনাল্ডোর পর্তুগাল কতদূর যাবে, তা এখনই স্পষ্ট করে বলার উপায় নেই। তবে তাই মধ্যে নিশ্চিত হয়ে গেল যে কাপ যজ্ঞ মিটলে আর ওল্ড ট্র্যাফোর্ডে ফিরছেন না সিআর সেভেন। মঙ্গলবারই চুক্তি ভাঙার কথা ঘোষণা করা হল ক্লাব আর রোনাল্ডো- দু’তরফ থেকেই। এদিন হঠাৎ করে ক্লাবের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, “এই মুহূর্ত থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিচ্ছেদ হয়ে গেল। দুই পক্ষের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাবের জার্সিতে অবদান রাখার জন্য রোনাল্ডোকে আমরা ধন্যবাদ জানাই। ইউনাইটেডে দুই পর্ব মিলিয়ে ৩৪৬ ম্যাচে ১৪৫ গোল করেছেন তিনি। তাঁকে এবং তাঁর পরিবারকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা।”এরপরই নিজের সোশ্যাল অ্যাকাউন্টে আবেগঘন পোস্ট করেন রোনাল্ডো। লেখেন, “সময়ের আগেই চুক্তি বাতিল করার বিষয়ে আমি ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড একমত হয়েছি। আমি ক্লাব এবং ক্লাবের সমর্থকদের ভালবাসি। এই ভালবাসায় কোনও পরিবর্তন হবে না। মনে হচ্ছে এটাই নতুন চ্যালেঞ্জ খোঁজার জন্য সেরা সময়। ভবিষ্যতে দলের সাফল্য কামনা করি।”

পরিস্থিতি যে বিচ্ছেদের দিকে যাচ্ছে, তা বোঝা গিয়েছিল সপ্তাহ খানেক আগেই। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গ্যানের কাছে সাক্ষাৎকারে একটু বেশিই অকপট হয়ে গিয়েছিলেন রোনাল্ডো। কোচ থেকে মালিকপক্ষ- ইউনাইটেডের সব কিছু নিয়ে বোমা ফাটিয়েছিলেন পর্তুগিজ মহাতারকা। কখনও ক্লাবের হাল নিয়ে তিনি বলেছেন, “নতুন কোচের আমলে ম্যাঞ্চেস্টারের কোনও উন্নতিই হয়নি। স্যার অ্যালেক্স ফার্গুসন যে জায়গায় রেখে গিয়েছিলেন, এখনও সেই জায়গাতেই আটকে রয়েছে ক্লাব।’’ আবার বর্তমান কোচ এরিক টেন হাগ নিয়ে রাখঢাক না করেই বলেছেন, “ওঁকে আমি সম্মান দিতেই রাজি নই। কারণ, উনি আমাকে কখনও সম্মান করেন না। আর যিনি আমাকে সম্মান দেন না, আমিও তাঁকে সম্মান দিই না।”সেখানেই থামেননি রোনাল্ডো। নিশানা করেছেন ক্লাব ম্যানেজমেন্টকেও। তুলেছেন সরাসরি ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ। রোনাল্ডো বলেছেন, “কোচ চেয়েছিলেন, আমি দল ছেড়ে চলে যাই। তবে শুধু কোচ নন। ক্লাবের আরও দু’তিনজন ব্যক্তি চেয়েছিলেন, আমি দল ছেড়ে চলে যাই। ম‌্যাঞ্চেস্টার আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’’ এর পর রোনাল্ডোর ইউনাইটেডে থেকে যাওয়াই অবিশ্বাস‌্য হত। তবে পুরনো ক্লাব তাঁকে যেভাবে বিদায় জানাল, তা মেনে নিতে পারছেন না রোনাল্ডো ভক্তরা।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Ronaldo: ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট রোনাল্ডোর!

Ronaldo: ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট রোনাল্ডোর!

বিশ্বকাপ অভিযান শুরু ঠিক ৪৮ ঘণ্টা আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে যাবতীয় সম্পর্ক চুকে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর(Ronaldo)। তবে বিদায় বেলায় মনের মধ্যে কোনও ক্ষোভ, আক্ষেপ আর জমিয়ে রাখলেন না। তাই তো ক্লাব ও কোচের সঙ্গে হাজারো মনোমালিন্য-বিতর্ক সত্ত্বেও অকপটে লিখে দিলেন, ম্যান ইউর প্রতি তাঁর ভালবাসায় কোনওদিন ঘাটতি পড়বে না।

কাতারের মাটিতে রোনাল্ডোর পর্তুগাল কতদূর যাবে, তা এখনই স্পষ্ট করে বলার উপায় নেই। তবে তাই মধ্যে নিশ্চিত হয়ে গেল যে কাপ যজ্ঞ মিটলে আর ওল্ড ট্র্যাফোর্ডে ফিরছেন না সিআর সেভেন। মঙ্গলবারই চুক্তি ভাঙার কথা ঘোষণা করা হল ক্লাব আর রোনাল্ডো- দু’তরফ থেকেই। এদিন হঠাৎ করে ক্লাবের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, “এই মুহূর্ত থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিচ্ছেদ হয়ে গেল। দুই পক্ষের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাবের জার্সিতে অবদান রাখার জন্য রোনাল্ডোকে আমরা ধন্যবাদ জানাই। ইউনাইটেডে দুই পর্ব মিলিয়ে ৩৪৬ ম্যাচে ১৪৫ গোল করেছেন তিনি। তাঁকে এবং তাঁর পরিবারকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা।”এরপরই নিজের সোশ্যাল অ্যাকাউন্টে আবেগঘন পোস্ট করেন রোনাল্ডো। লেখেন, “সময়ের আগেই চুক্তি বাতিল করার বিষয়ে আমি ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড একমত হয়েছি। আমি ক্লাব এবং ক্লাবের সমর্থকদের ভালবাসি। এই ভালবাসায় কোনও পরিবর্তন হবে না। মনে হচ্ছে এটাই নতুন চ্যালেঞ্জ খোঁজার জন্য সেরা সময়। ভবিষ্যতে দলের সাফল্য কামনা করি।”

পরিস্থিতি যে বিচ্ছেদের দিকে যাচ্ছে, তা বোঝা গিয়েছিল সপ্তাহ খানেক আগেই। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গ্যানের কাছে সাক্ষাৎকারে একটু বেশিই অকপট হয়ে গিয়েছিলেন রোনাল্ডো। কোচ থেকে মালিকপক্ষ- ইউনাইটেডের সব কিছু নিয়ে বোমা ফাটিয়েছিলেন পর্তুগিজ মহাতারকা। কখনও ক্লাবের হাল নিয়ে তিনি বলেছেন, “নতুন কোচের আমলে ম্যাঞ্চেস্টারের কোনও উন্নতিই হয়নি। স্যার অ্যালেক্স ফার্গুসন যে জায়গায় রেখে গিয়েছিলেন, এখনও সেই জায়গাতেই আটকে রয়েছে ক্লাব।’’ আবার বর্তমান কোচ এরিক টেন হাগ নিয়ে রাখঢাক না করেই বলেছেন, “ওঁকে আমি সম্মান দিতেই রাজি নই। কারণ, উনি আমাকে কখনও সম্মান করেন না। আর যিনি আমাকে সম্মান দেন না, আমিও তাঁকে সম্মান দিই না।”সেখানেই থামেননি রোনাল্ডো। নিশানা করেছেন ক্লাব ম্যানেজমেন্টকেও। তুলেছেন সরাসরি ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ। রোনাল্ডো বলেছেন, “কোচ চেয়েছিলেন, আমি দল ছেড়ে চলে যাই। তবে শুধু কোচ নন। ক্লাবের আরও দু’তিনজন ব্যক্তি চেয়েছিলেন, আমি দল ছেড়ে চলে যাই। ম‌্যাঞ্চেস্টার আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’’ এর পর রোনাল্ডোর ইউনাইটেডে থেকে যাওয়াই অবিশ্বাস‌্য হত। তবে পুরনো ক্লাব তাঁকে যেভাবে বিদায় জানাল, তা মেনে নিতে পারছেন না রোনাল্ডো ভক্তরা।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Ronaldo: ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট রোনাল্ডোর!

Qatar WC: আর্জেন্টিনার বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর ছুটি ঘোষণা সৌদি আরবে পাশাপাশি দুঃসংবাদও!

বিশ্বকাপ চ‌্যাম্পিয়ন(Qatar WC) হওয়ার অন‌্যতম সেরা দাবিদার আর্জেন্টিনাকে হারিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছে সৌদি আরব। ফুটবলপ্রেমীরা বলছেন, বিশ্ব ফুটবলের ইতিহাসে অন‌্যতম সেরা অঘটন। এবং এই ঐতিহাসিক জয়ের আনন্দে ২৩ নভেম্বর সৌদি আরবে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রের সমস্ত কর্মীর পাশাপাশি গোটা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন‌্য এই নির্দেশ কার্যকর হবে। ঐতিহাসিক জয়ের উৎসব পালন হবে গোটা দেশে। তবে আনন্দের মধ্যেও সমর্থকদের চিন্তা বাড়াচ্ছে ডিফেন্ডার ইয়াসির আল শাহরানির চোট।

উল্লেখ‌্য, মঙ্গলবার বিশ্বকাপের হট ফেভারিট আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে দেয় সৌদি আরব। তারপরেই দেশজুড়ে ছুটি ঘোষণা করেন সৌদির রাজা সলমন। মধ্যপ্রাচ্যের এই দেশটির অধিকাংশ স্কুলে এখন বার্ষিক পরীক্ষা চলছে। প্রয়োজন পড়লে পরীক্ষার সূচি পালটে ছুটি দিতে হবে বলে জানিয়েছেন রাজা। ছুটির দিনের আনন্দ চুটিয়ে উপভোগ করার জন্য পার্কগুলিতে প্রবেশমূল্যও বেশ খানিকটা কমিয়ে দেওয়া হবে। তবে এরকম অসাধারণ জয়ের পর সরকারি ছুটি ঘোষণার ঘটনা নতুন নয়। এর আগে ১৯৯০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়েছিল ক‌্যামেরুন। তারপর ক‌্যামেরুন সরকার গোটা দেশে পরের দিন সরকারি ছুটি ঘোষণা করেছিল।

আর্জেন্টিনার বিরুদ্ধে অভাবনীয় জয় পেয়ে উচ্ছ্বাসে মেতে উঠেছে দেশের সাধারণ মানুষ। কিন্তু জাতীয় দলের উদ্বেগ বাড়াচ্ছে শাহরানির চোট। মঙ্গলবারের ম্যাচে একটি বল আটকাতে গিয়ে নিজের দলের গোলকিপার মহম্মদ আলোয়েইসের সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা খান শাহরানি। গোলকিপারের হাঁটু তাঁর চোয়ালে গিয়ে লাগে। আঘাত পেয়ে মাঠে লুটিয়ে পড়েন তিনি। বেশ খানিকক্ষণ ধরে চিকিৎসা চলার পরে তাঁকে স্ট্রেচারে করে মাঠ থেকে বের করা হয়। গোটা ঘটনায় হতচকিত হয়ে অপরাধীর মতো তাকিয়ে থাকেন গোলকিপার।পরে জানা গিয়েছে, মুখের বাঁদিকে একাধিক হাড় ভেঙেছে শাহরানির। তাঁকে তড়িঘড়ি জার্মানিতে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যত দ্রুত সম্ভব তাঁর অস্ত্রোপচার করার দরকার বলেই জানিয়েছেন চিকিৎসকরা। হাড় ভাঙা ছাড়াও মুখের মধ্যে তীব্র রক্তক্ষরণ হচ্ছে তাঁর। পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রাইভেট জেটের ব্যবস্থা করে তাঁকে জার্মানিতে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন সৌদির রাজা। ইতিমধ্যেই চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন সৌদির অধিনায়ক সলমন আল ফারাজ। চোট পাওয়ার ফলে এবার বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল শাহরানিরও।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Qatar WC: আর্জেন্টিনার বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর ছুটি ঘোষণা সৌদি আরবে পাশাপাশি দুঃসংবাদও!

Mohammedan SC: ন্যারোকার বিরুদ্ধে কঠিন লড়াইর মুখে টিম মহামেডান

Team Mohammedan SC

বুধবার কিশোর ভারতী স্টেডিয়ামে মহামেডান এসসি (Mohammedan SC) খেলতে নামছে ন্যারোকা ফুটবল দলের বিরুদ্ধে। ধারে এবং ভারে এগিয়ে ইম্ফলের এই ক্লাব দল। চলতি আইলিগ ২০২২-২৩ সেশনে ব্যাক টু ব্যাক দুম্যাচে জয় পেয়েছে মণিপুরের ক্লাব দল ন্যারোকা। অন্যদিকে, মহামেডান লিগে পর পর দুম্যাচে হারের মুখ দেখেছে।

দুরন্ত ছন্দে রয়েছে ন্যারোকা ফুটবল এফসি। টুর্নামেন্টে তৃতীয় জয়ের লক্ষ্যে আর কিছুক্ষণ পরেই মাঠে নামতে চলেছে সিম্বো,জেমস সিং,কাসিমভ, জ্যাখনভরা।

ঘরের মাঠে খেলতে নামছে সাদা কালো শিবির।টানা দুম্যাচে হারের জেরে হতাশ সমর্থকরা।এর সঙ্গে মহামেডান খেলোয়াড়দের অফফর্ম ভক্তদের হতাশাকে আরও বাড়িয়ে তুলেছে।মহামেডান কোচ আন্দ্রে চেরনশিভ ফুটবলারদের অফফর্ম নিয়ে বেশ চিন্তিত। প্রত্যাশার পারদ গগনচুম্বী মহামেডান টিমকে ঘিরে,কেননা টানা দুম্যাচে হারের পর ঘরের মাঠে খেলতে নামছে ব্ল্যাক প্যাহ্নর্সরা, ভক্তরা প্রিয় দলকে উইনিং ট্র‍্যাকে দেখতে চাইছে।কলকাতার মাটিতে নিজেদের তৃতীয় ম্যাচে ‘বাউন্সব্যাক’ করতে পারবে মহামেডান স্পোটিং ক্লাব সমস্ত ফোকাস এই ম্যাচ ঘিরে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Mohammedan SC: ন্যারোকার বিরুদ্ধে কঠিন লড়াইর মুখে টিম মহামেডান

World Cup: এই নিয়ে ছয়বার প্রথম ম্যাচ হারল আর্জেন্টিনা

Argentina lost the first match six times with this

বিশ্বকাপের (World Cup) প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হার। মেসিদের নিয়ে গেল গেল রব উঠেছে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যেই। বিশ্বকাপ জেতা দূর, টুর্নামেন্টে দলের ভবিষ্যৎ নিয়েই কপালে চিন্তার ভাঁজ নীল-সাদার সমর্থকদের। তবে এই প্রথম নয়, আগেও হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। মারাদোনা থেকে মেসি-বিশ্বকাপের প্রথম ম্যাচে হারের রেকর্ডে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তিরা।

১৯৩৪ সালের বিশ্বকাপের প্রথম ম্যাচ হেরেই টুর্নামেন্ট শুরু করেছিল লা আলবিসলেস্তেরা। ৩-২ ফলে সুইৎজারল্যান্ডের কাছে হারে তারা। এই টুর্নামেন্ট নক আউট পর্ব থেকেই শুরু হওয়ার কারণে প্রথম ম্যাচ থেকেই বিদায় নেয় আর্জেন্টিনা। একই ঘটনার পুনরাবৃত্তি হয় ১৯৫৮ সালে। তৎকালীন পশ্চিম জার্মানির বিরুদ্ধে তিন গোল খেয়ে বিশ্বকাপ শুরু করে আর্জেন্টিনা।১৯৭৪ সালে পোল্যান্ড ও ১৯৮২ সালে বেলজিয়ামের কাছে ম্যাচ হেরে বিশ্বকাপ শুরু করতে হয়েছিল মারাদোনার দেশকে। তবে ১৯৮৬ সালে প্রথম ম্যাচের পর হাসিমুখে মাঠ ছেড়েছিলেন মারাদোনারা। শেষ পর্যন্ত বিশ্বকাপ হাতে নিয়েই ফিরতে পেরেছিলেন তাঁরা। কিন্তু পরের বিশ্বকাপে ফের স্বপ্নভঙ্গ। ১৯৯০ সালে ক্যামেরুনের কাছে একটিমাত্র গোল খেয়ে হেরে যান ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা । ফাইনালে উঠলেও সেবার বিশ্বকাপ জেতা হয়নি মারাদোনাদের।

তবে সেটাই শেষবার। ১৯৯০ সালের পর বিশ্বকাপের প্রথম ম্যাচে আর হারতে হয়নি তাদের। কিন্তু ২০২২ সালের বিশ্বকাপে সৌদি আরবের কাছে আটকে গেলেন মেসিরা। বিশ্বরেকর্ডও হাতছাড়া হয়ে গেল তাঁদের। টানা ৩৬টি ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। আর একটি ম্যাচ জিতলেই ইটালির টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলতেন মেসিরা। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেল। তবে আর্জেন্টিনা সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারে একটি পরিসংখ্যান। ২০১০ সালের বিশ্বকাপের প্রথম ম্যাচে হারের পরেও চ্যাম্পিয়নের ট্রফি উঠেছিল স্পেনের হাতে। তবে বিশ্বকাপের ইতিহাসে এহেন ঘটনা মাত্র একবারই ঘটেছে। মেসির শেষ বিশ্বকাপে সেই মিরাকল আবার ঘটুক, সেই আশাতেই বুক বাঁধছেন ভক্তরা।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন World Cup: এই নিয়ে ছয়বার প্রথম ম্যাচ হারল আর্জেন্টিনা

“আমরা শেষ হয়ে গিয়েছি মনে হচ্ছে”-ম্যাচ হেরে বললেন হতাশ মেসি

Messi r maradona

আশায় বুক বাঁধছিলেন আর্জেন্টিনার সমর্থকরা। নিজের শেষ বিশ্বকাপে হয়তো জাত চিনিয়ে দেবেন মেসি। হয়তো নিন্দুকদের দেখিয়ে দেবেন, তিনি শুধু ক্লাব ফুটবলের রাজা নন। জাতীয় দলের জার্সি গায়েও তিনি সমান পারদর্শী। বিশ্বকাপের প্রথম ম্যাচে অন্তত সমর্থকদের সেই আশা পূরণ করতে পারলেন না লিওনেল মেসি (Lionel Messi)।

বলা ভাল, প্রথম ম্যাচে সমর্থকদের ভালরকম হতাশ করলেন মেসি। হতাশ করল আর্জেন্টিনা।পেনাল্টি থেকে গোল করা ছাড়া মেসির আর তেমন উল্লেখযোগ্য অবদানও নেই এদিনের ম্যাচে। ম্যাচ হেরে স্বভাবতই হতাশ তিনি। ম্যাচ শেষে এলএম টেন বলেই দিলেন,”আমরা শেষ হয়ে গিয়েছি মনে হচ্ছে। এইভাবে শুরুটা করতে চাইনি। জিততে চেয়েছিলাম।” কিন্তু নায়কদের তো আর হতাশ হলে চলে না। ঘুরে দাঁড়াতে হয়, সতীর্থদের তাতাতে হয়। তাই পরক্ষণেই আর্জেন্টিনার অধিনায়ক বলে দিচ্ছেন,”এই হার অত্যন্ত বেদনার হার। কিন্তু নিজেদের একাত্মতা ধরে রাখতে হবে আমাদের। মানসিক ভাবে শান্ত থাকতে হবে। এখন মেক্সিকোকে হারানোর প্রস্তুতি শুরু করতে হবে।”

এদিন আর্জেন্টিনার হারের অন্যতম কারণ বারবার অফসাইড ট্র্যাপে ফেঁসে যাওয়া। সৌদির হাই লাইন ডিফেন্সের ফাঁদে ফেঁসে জোড়া গোল খোয়াতে হয়েছে লউটারো মার্টিনেজকে। হারের ধাক্কায় তিনিও হতাশ। মার্টিনেজ বলেছেন, “আমাদের জন্য সত্যিই দুঃখের দিন। আমরা ভেবেছিলাম, দারুণ একটা জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করব। কিন্তু সেটা আর হল না। যা হওয়ার হয়ে গিয়েছে। আমরা দ্রুত এই ম্যাচটা ভুলে সামনের দিকে তাকাতে চাইছি। এখন পরের ম্যাচের দিকে তাকিয়ে ঠিকভাবে প্রস্তুতি নিতে হবে। দ্রুত নিজেদের খেলায় ফিরতে হবে।” মার্টিনেজ মেনে নিচ্ছেন, “নিজেদের ভুলেই ম্যাচটা হেরেছি আমরা। বিশেষত দ্বিতীয়ার্ধে। এই ভুলগুলি দ্রুত ঠিক করে নিতে হবে। প্রথমার্ধে আরও বেশি গোল করা উচিত ছিল আমাদের। কিন্তু কী আর করা যাবে, এটাই বিশ্বকাপ।”

এদিকে আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়াটা সৌদি আরবের জন্য বিশ্বজয়ের থেকে কম কিছু নয়। ম্যাচ শেষেই সৌদি সমর্থকরা স্টেডিয়ামে চেঁচিয়ে গাইছিলেন, “কোথায় মেসি, আমরা মেসিকে হারিয়ে দিয়েছি।” সাজঘরে ঢুকে সৌদির (Saudi Arabia) ফুটবলারদের নাচের ভিডিও-ও ইতিমধ্যেই ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়ার পর নিজেদের সাফল্যে যেন বিশ্বাস করতে পারছেন না সৌদির কোচ রেনার্ডও। তিনি স্পষ্ট বলে দিচ্ছেন,”আর্জেন্টিনা দুর্দান্ত দল। আজ ভাগ্য আমাদের সঙ্গে ছিল। এটাই ফুটবল। এখানে অদ্ভুদ সব কাণ্ড ঘটে যায়।”

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন “আমরা শেষ হয়ে গিয়েছি মনে হচ্ছে”-ম্যাচ হেরে বললেন হতাশ মেসি

ISL: জামশেদপুর ম্যাচের আগে আবেগঘন টুইট পোস্ট ইস্টবেঙ্গলের

East Bengal's emotional tweet

রবিবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ইস্টবেঙ্গল এফসির ম্যাচ রয়েছে জামশেদপুর এফসির বিরুদ্ধে।লিগ টেবলে দু’দলই খাঁদের কিনারায়। তবে এই অস্বস্তির মাঝেও ইস্টবেঙ্গল এফসি ইতিহাসের পাতা ঘেটে সোনালি মুহুর্তকে সামনে এনেছে জামশেদপুর স্পোটিং ক্লাবের বিরুদ্ধে ম্যাচ নিয়ে।

১৯৪৫ সালে জামশেদপুরে ইস্টবেঙ্গল ক্লাব জামশেদপুর স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচ খেলেছিল। ওই খেলায় লাল হলুদ শিবির জয়লাভ করে। ম্যাচটি জেতার সুবাদে প্রত্যেক ইস্টবেঙ্গল ফুটবলারের হাতে তুলে দেওয়া হয় একটি করে সোনার পদক।

ইস্পাত নগরীতে উড়ে যাওয়ার আগে মঙ্গলবার রাতের দিকে ইস্টবেঙ্গল এফসি ক্লাবের সোনালি মুহুর্ত ভক্তদের কাছে তুলে ধরতে টুইট পোস্ট করেছে।
প্রসঙ্গত,লিগ টেবলের নিচের দিকে থাকা দলের বিরুদ্ধে জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে ইস্টবেঙ্গলের।সঙ্গে হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সেরা মঞ্চ হতেই পারে জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচ। কিন্তু মঞ্চ পেলেই শুধু হবে না,গোল করতে হবে এবং গোল আটকাতে হবে।মুহুর্তের অসতর্কতায় ম্যাচ হাতছাড়া হতে পারে।

অন্যদিকে, জামশেদপুর এফসি দলের হেডকোচ এইডি বুথরয়েডের দল লিগ টেবলে ইস্টবেঙ্গল এফসির ঠিক নিচে রয়েছে।কোচ স্টিফেন কনস্টাটাইনের ছেলেরা আটে আর ইশান পণ্ডিতরা ন’য়ে। তাই ঋত্বিক দাস,ক্রিনোরা ঘরের মাঠে রেড এন্ড গোল্ড ব্রিগেডের বিরুদ্ধে একটা মারণ কামড় বসাবে।তাই রক্ষণ আটোসাটো রেখে গোলের লক্ষ্যে ঝাঁপাবে অঙ্কিত, মহেশরা।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ISL: জামশেদপুর ম্যাচের আগে আবেগঘন টুইট পোস্ট ইস্টবেঙ্গলের

World Cup: ফুটবল ভক্তদের মাথা হেঁট হয়ে গেল

Saudi Arabia flex

কাতার বিশ্বকাপে (World Cup) হেভিওয়েট আর্জেন্টিনাকে হারিয়ে দিয়ে এশিয়ার প্রথম দল হিসেবে ইতিহাস সৃষ্টি করেছে সৌদি আরব।আর্জেন্টাইন ভক্তদের কাছে ১-২ এই রেজাল্ট অপ্রত্যাশিত।

ফুটবল মহল যখন এই রেজাল্ট নিয়ে চর্চ্চাতে মশগুল ঠিক এই সময়ে দাঁড়িয়ে ভারতের দক্ষিণের রাজ্য কেরল যাকে ভারতীয় ফুটবলের আঁতুড়ঘর বলা হয়ে থাকে সেখানে আর্জেন্টাইন ভক্তদের কাণ্ড দেখে সকলে হতবাক।

শুধু হতবাক তাইই নয়,নিন্দায় সরব।গোটা ঘটনা হচ্ছে কেরলের কোনও একটি অঞ্চলে আর্জেন্টিনা ফুটবল দলের সুপারস্টার লিওনেল মেসির একটি বিশাল কাট আউট টাঙানো হয়েছে এবং মেসির পায়ের নীচে সৌদি আরবের ফুটবল টিমের ছবি পোস্টার আকারে টাঙানোয় চারিদিকে ছি ছি ছি রব উঠেছে।ওই গোটা ঘটনাকে লেন্সবন্দি করে টুইট পোস্ট করা হয়েছে,যা এই মুহুর্তে সোশাল মিডিয়াতে মুহুর্তে ভাইরাল হয়ে উঠেছে।

ফুটবল বিশ্বকাপ গোটা দুনিয়াকে এক ছাতার তলায় নিয়ে আসে।বিশ্বের প্রতিটি কোনের ফুটবল ভক্তরা প্রিয় দলের ম্যাচ চলাকালীন একই সময়ে দাঁড়িয়ে টেনশনে নিশ্বাস চেপে রেখে কাপযুদ্ধের মুহুর্তে নিজেকে জড়িয়ে ফেলে।এমন আবহে কেরালাতে এমন ঘটনা নিঃসন্দেহে ফুটবল ভক্তদের মাথা হেট করে দিতে বাধ্য।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন World Cup: ফুটবল ভক্তদের মাথা হেঁট হয়ে গেল

Qatar WC: VAR সিস্টেম নিয়ে কোচ এলকো সাতোরির টুইট পোস্ট ভাইরাল

Coach Eelco Schattorie

৩৬ বছর আগে বিশ্বকাপ (Qatar WC) ঘরে তুলেছিল আর্জেন্টিনা। এরপর একের পর এক বিশ্বকাপ এসেছে এবং গিয়েছে, মারাদোনার হাত ঘুরে আলবেসেলেস্তেদের মুখ এখন লিওনেল মেসি। কাপযুদ্ধে দীর্ঘ সাড়ে তিন দশকের খড়া কাটাতে নেমে খেলার প্রথমার্ধের শেষে১-০ গোলের লিড নিয়েছে আর্জেন্টিনা, সৌদি আরবের বিরুদ্ধে।

এই গোলের সংখ্যা বাড়তে পারত, বাধ সাধলো VAR পদ্ধতি। খেলা চলাকালীন পোড়খাওয়া কোচ এলকো সাতোরির টুইট পোস্ট এই VAR পদ্ধতি নিয়ে,যা সোশাল মিডিয়াতে ভাইরাল।

সাতোরির ভাইরাল ওই টুইট পোস্টে লেখা,”যারা VAR নিয়ে অভিযোগ করেন!!! ভিএআর না থাকলে আর্জেন্টিনা এখন ৩-০ তে এগিয়ে থাকত। চমৎকার প্রযুক্তি।”খেলার ১০ মিনিটে পেনাল্টি থেকে ফুটবলের ক্ষুদে জাদুকর লিও মেসি গোল করার সাথে সাথে এক অনন্য মাইলস্টোন ছুঁয়ে ফেললো। প্রথম আর্জেন্টাইন হিসেবে চার বিশ্বকাপে গোল করলেন মেসি ২০০৬,২০১৪, ২০১৮,২০২২ টানা চারবার এমন নজিরের মালিক এখন মেসি।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Qatar WC: VAR সিস্টেম নিয়ে কোচ এলকো সাতোরির টুইট পোস্ট ভাইরাল

Mohammedan SC: জয়ের লক্ষ্যে মুখিয়ে মহামেডান ফুটবলারেরা

Mohammedan-SC-footballers

আইলিগে টানা দু’ম্যাচে পরাজয়ের মুখ দেখেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। বুধবার তারা খেলতে নামছে ন্যারোকা এফসির বিরুদ্ধে। চলতি লিগে দুরন্ত ছন্দে রয়েছে মণিপুরের এই ক্লাব দল।

চলতি আইলিগে নিজেদের দুটো ম্যাচই জিতেছে ন্যারোকা। ঘরের মাঠে ৬ পয়েন্ট ছিনিয়ে নিয়ে কলকাতায় এসেছে তিন পয়েন্টকে পাখির চোখ করে।অন্যদিকে, সাদা কালো শিবির ঘরের মাঠে প্রথম জয়ের খোঁজে রয়েছে।টানা দু’ম্যাচ হারের মুখ দেখার কারণে ভক্তরা হতাশ।তবে টিম বাউন্সব্যাক করবে তাই প্রিয় দলের পাশে থেকে খেলার দিন টিমের সমর্থনে গলা ফাটানোর আবেদন রেখেছে মহামেডান টিম ম্যানেজমেন্ট।

কলকাতা লিগে দুরন্ত পারফরম্যান্সের জোরে দুবার কলকাতা লিগ ক্লাব তাঁবুতে নিয়ে আসলেও, ওই পারফরম্যান্সের ছিটেফোঁটাও আইলিগে দেখা যাচ্ছে না মহামেডান খেলোয়াড়দের মধ্যে।ফুটবলারদের অফফর্ম চিন্তায় রেখেছে কোচ আন্দ্রে চেরনশিভকে।এই ব্যাডপ্যাচ থেকে বেরিয়ে আসতে হলে পারফর্ম করতে হবে,এছাড়া অন্যকোনও বিকল্প রাস্তা খোলা নেই ব্ল্যাক প্যাহ্নর্সদের সামনে।এক্কেবারে খাঁদের কিনারায় যেহেতু দাঁড়িয়ে আছে মহামেডান এসসি

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Mohammedan SC: জয়ের লক্ষ্যে মুখিয়ে মহামেডান ফুটবলারেরা

Qatar WC: গলগলিয়ে বেরোচ্ছে রক্ত, আর্জেন্টিনাকে হারানোর খেলায় মারাত্নক জখম আরবের Shahrani

আর্জেন্টিনাকে (Argentina) হারিয়ে বিশ্বকাপ (Qatar WC) ফুটবলে ঐতিহাসিক জয়ের পরও সৌদি আরব (Saudi Arabia) শিবিরে প্রবল উদ্বেগ। দলের অন্যতম ডিফেন্ডার ইয়াসের আল শাহরানি (Yasser Al Shahrani) মাথায় আঘাত পেয়ে গুরুতর জখম।

Qatar Tribune জানাচ্ছে, ম্যাচে ২-১ গোলে জয়ী হওয়ার আনন্দের মাঝে সৌদি আরবের আনন্দ কমে এসেছে। কারণ শাহরানির মাথায় আঘাত গুরুতর। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Arab News জানাচ্ছে, ঐতিহাসিক জয়ের পর দেশজড়ে ছড়িয়েছে আনন্দ। তবে এর মাঝে কাতার থেকে এসেছে জাতীয় দলের ডিফেন্ডার ইয়াসের আল শাহরানির গুরুতর চোট সংবাদ। তার অপারেশন হবে।

Al Jazeera জানাচ্ছে, মাঠেই জখম সৌদি ডিফেন্ডার শাহরানির নাক মুখ থেকে গলগল করে রক্ত বের হচ্ছিল। তাঁকে দ্রুত প্রাথমিক চিকিৎসা করেন ফিফা মনোনীত চিকিৎসকরা। তাদের পরামর্শে দ্রুত শাহরানিকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। তার চোয়ালের হাড় ভেঙেছে। মাথায় আঘাত লেগেছে।

Goal.Com জানাচ্ছে, সৌদি আরবের ডিফেন্ডার শাহরানি সংকটে। নিজের দলের গোলরক্ষকের সাথে শাহরানির অনিচ্ছাকৃত ধাক্কা লাগে। তিনি মাঠেই পড়ে যান। শাহরানির আঘাত সংবাদ গুরুতর জেনে সৌদি সমর্থকরা মুষড়ে পড়েছেন।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Qatar WC: গলগলিয়ে বেরোচ্ছে রক্ত, আর্জেন্টিনাকে হারানোর খেলায় মারাত্নক জখম আরবের Shahrani

আর্জেন্টিনা-সৌদি ম্যাচ ঘিরে ইস্টবেঙ্গল খেলোয়াড়দের উচ্ছ্বাস মুহুর্ত ভাইরাল

moment of excitement of East Bengal players around the World Cup match is viral

অঘটনের বিশ্বকাপ! অপ্রত্যাশিত রেজাল্ট কাপযুদ্ধের প্রথম ম্যাচে আর্জেন্টিনার, প্রতিপক্ষ সৌদি আরব। আর্জেন্টিনা ১-২ সৌদি আরব, এই ফলাফল নীল সাদা রঙের ভক্তদের কাছে বেদনাময়। তারচেয়েও বড় আঘাত গৌরব,সম্মানের ক্ষেত্রে।

বড় ধাক্কা আর্জেন্টাইন ভক্তদের কাছে হলেও ব্রাজিল ভক্তরা আহ্লাদে আটখানা। হবে নাই বা কেন চিরপ্রতিদ্বন্দ্বী যখন ফিফা ক্রমতালিকায় ৫১ নম্বরে থাকা দল সৌদি আরবের কাছে প্রথমার্ধে এগিয়ে থেকেও হেরে যায়।অবশ্য VAR সিস্টেমের খেসারৎ দিতে হয়েছে প্রিয় দলকে এমন একটা যুক্তি খাড়া করার আপ্রাণ চেষ্টাতে থাকবে আর্জেন্টাইন ভক্তরা।তবে যুক্তি আর পাল্টা যুক্তিতে ম্যাচের রেজাল্ট পাল্টে যাবে না।

সুদূর ভারতের কলকাতায় এসে ব্রাজিলিয়ানরা তাকিয়ে ছিল এই ম্যাচের দিকে।খেলার বয়স যত গড়িয়েছে ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাস চোখে মুখে ধরা পড়েছে।ইস্টবেঙ্গলের প্র‍্যাকট্রিস সেশনে খেলোয়াড়দের এই ম্যাচ নিয়ে কৌতুহল কম ছিলনা। লাল হলুদ ব্রিগেডে একঝাক ব্রাজিলিয়ান ফুটবলার থাকায় তেতে ছিল ম্যাচ মুহুর্ত।বারে বারে মোবাইল স্ক্রিনে চোখ ক্লিনটন সিলভা থেকে এলিয়ান্দ্রোর।

খেলার প্রথমার্ধে মেসির পেনাল্টি থেকে পাওয়া গোলে এগিয়ে গেলে ম্রিয়মাণ থাকলেও ক্লিনটন সিলভার উচ্ছ্বাস ধরা পড়ে ম্যাচের দ্বিতীয়ার্ধে দু’গোলে আর্জেন্টিনার পিছিয়ে পড়তে, সঙ্গে চিরাচরিত ব্যঙ্গ চলতে থাকে। লাল হলুদ শিবিরের নিজেদের লিগ অভিযানের মাঝে বিশ্বকাপ নিয়ে এই মাতামাতির ভিডিও সোশাল মিডিয়াতে এই মুহুর্তে বেশ ভাইরাল।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন আর্জেন্টিনা-সৌদি ম্যাচ ঘিরে ইস্টবেঙ্গল খেলোয়াড়দের উচ্ছ্বাস মুহুর্ত ভাইরাল

Mohammedan SC: ন্যারোকার বিরুদ্ধে খেলোয়াড় অফফর্ম নিয়ে চিন্তায় কোচ চেরনশিভ

Mohammedan SC Coach

আইলিগে সেশনে ইতিমধ্যেই দুই ম্যাচ খেলে ফেলেছে মহামেডান স্পোর্টি ক্লাব (Mohammedan SC), কিন্তু এখনও জয়ের মুখ দেখে উঠতে পারেনি সাদা কালো ব্রিগেড। এই অবস্থায় টিমকে উইনিং ট্র‍্যাকে ফিরিয়ে আনাই মস্ত বড়ো চ্যালেঞ্জ কোচ আন্দ্রে চেরনশিভের সামনে।

কলকাতা লিগে দুরন্ত পারফরম্যান্স করে দুবার লিগ চ্যাম্পিয়ন হওয়া দলটার তেজ আইলিগ ২০২২-২৩ সেশনে উধাও হয়ে গিয়েছে।ব্যাক টু ব্যাক দুম্যাচে হারের মুখ দেখে হতাশ সাদা কালো শিবিরের ভক্তরা।তবে সমর্থকদের আশ্বস্ত করতে দল বাউন্সব্যাক করবে,জয়ের রাস্তায় ফিরে আসবে এমন প্রতিশ্রুতি সামনে এনেছে মহামেডান এসসি তাদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে।

কিন্তু শুধু সোশাল মিডিয়াতে বাজার চলতি পোস্ট করলেই তো হবে না,ফুটবলারদের নিজেদের কাজটাও করতে হবে।গোল করতে হবে,গোল আটকাতে হবে,গোলের জন্য খেলা তৈরি করতে হবে।দেখা যাচ্ছে আইলিগে গোটা সাদা কালো শিবিরের খেলোয়াড়রা নিজেদের পজিশনে ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। পজিশন নিয়ে সিদ্ধান্তে আসতে পারছে না,নিজেদের মধ্যে সমন্বয়ের অভাব ফুটবলারদের অফফর্মের একটা বড় কারণ। আইলিগ চ্যাম্পিয়ন হলেই ইন্ডিয়ান সুপার লিগের দরজা খুলে যাবে এমন বার্তাতেও তেতে উঠতে দেখা যাচ্ছে না সেখ ফৈয়াজদের। বারে বারে গাছাড়া মনোভাব দুম্যাচে ভরাডুবির মূল কারণ।

এমন আবহে বুধবার, ন্যারোকা এফসির বিরুদ্ধে কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে খেলতে নামার আগে মহামেডান এসসি কোচ আন্দ্রে চেরনশিভকে টিমের খেলোয়াড় অফফর্ম বেশ চিন্তায় ফেলে দিয়েছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Mohammedan SC: ন্যারোকার বিরুদ্ধে খেলোয়াড় অফফর্ম নিয়ে চিন্তায় কোচ চেরনশিভ

Mohammedan SC: জোরকদমে অনুশীলনে ঘাম ঝড়াচ্ছে মহামেডান

Mohammedan SC

আইলিগে টানা দু’ম্যচে পরাজয়ের মুখ দেখেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। স্বভাবতই হতাশ সাদা কালো শিবিরের সমর্থকরা।প্রিয় দলের এমন পারফরম্যান্সের দেখার পরে ভক্তরা যাতে মুখ ফিরিয়ে না নেয় এই কারণে মহামেডান এসসি ‘বাউন্সব্যাক’ করার প্রতিশ্রুতি দিয়েছে।

আগামী বুধবার, কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মহামেডান ফুটবল ক্লাব টিম খেলতে নামবে ন্যারোকা এফসির বিরুদ্ধে। মঙ্গলবার, গোটা সাদা কালো শিবির নিজেদের ক্লাব তাবুর মাঠে কোচ আন্দ্রে চেরনশিভের কড়া শাসনে প্র‍্যাকট্রিসে ঘাম ঝড়াতে দেখা গিয়েছে।গত ম্যাচে রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসির বিরুদ্ধে মার্কাস জোসেফ ফিরে এসেছিলেন ঠিকই কিন্তু সুবিধা বিশেষ কিছু করতে পারেন নি।

মহামেডানের চিরাচরিত বিল্ড আপ ফুটবলকে আটকে গিয়েছিল।কিভাবে নিজেদের স্ট্র‍্যাটেজিকে পূর্ণতায় নিয়ে আসবে তা নিয়ে অঙ্ক ইতিমধ্যেই কষে ফেলেছেন সাদা কালো শিবিরের কোচ চেরনশিভ।

অন্যদিকে, আইলিগ ২০২২-২৩ সেশনে ন্যারোকা এফসি নিজেদের শেষ ম্যাচ সুদেবা দিল্লি এফসির বিরুদ্ধে ১-০ গোলে জিতেছে।এর আগে রিয়েল কাশ্মীর এফসির বিরুদ্ধেও ১-০ স্কোরলাইনে তিন পয়েন্ট তুলেছে ডেভিড সিম্বো,জেমস সিং,কাসিমভ, জ্যাখনভরা।ঘরের মাঠে লিগের প্রথম দু’ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে কলকাতার মাটিতে চলতি লিগ সেশনের প্রথম অ্যাওয় গেম খেলতে মুখিয়ে রয়েছে ইম্ফলের এই ক্লাব দলটি।আর মহামেডান স্পোটিং ক্লাব লিগ সেশনের প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Mohammedan SC: জোরকদমে অনুশীলনে ঘাম ঝড়াচ্ছে মহামেডান

Qatar WC: মেসির দলকে হারানোর পুরষ্কার কত সোনা? সৌদি বাদশাহ আপ্লুত, কাতারি আমিরের উল্লাস

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা সিটি:  এ উল্লাসের রঙ সবুজ-সাদা। পুরো আরব দুনিয়া আত্মহারা হয়ে গেছে। কাতার ও ইরানের পরাজয়ের পর (Qatar WC) বিশ্বকাপে এশিয়ার মান রাখল  (Saudi Arabia) সৌদি আরব। রীতিমতো লড়ে সুকঠিন প্রতিপক্ষ দুবারের বিশ্বশ্রেষ্ঠ আর্জেন্টিনাকে (Argentina)  পরাজিত করেছে সৌদি আরব।

দুপুরে ম্যাচ শুরুর আগে নিখেছিলাম মেসি মেসি চিতকারে কাতারি, আরবি আর প্রবাসী বাঙালিরা মাতিয়ে দিয়েছেন। আর সন্ধের পর মারহাবা মারহাবা শব্দে পুরো কাতার মেতে গেছে। রাজধানী দোহার রাজপথে (Doha City) সৌদি আরব, কাতারের সমর্থকরা গলায় গলায় কোলাকুলি করছেন।

প্রতিবেশি দেশ সৌদি আরবের জনতা যেন জয়ের উন্মাদ হয়ে গেছেন। খবর পাচ্ছি, কুয়েত, বাহারিন, সংযুক্ত আরব আমিরশাহি (UAE), ওমান, লেবানন জুড়ে শুরু হয়েছে উচ্ছাস।

অবিশ্বাস্য এক ম্যাচ। এক গোলে পিছিয়ে থেকে দু গোল করে জিতল সৌদি আরব। ম্যাচ শুরুর আগে একটি ঘটনায় সবার চোখ আটকে গেছিল। খোদ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি নিজেই সৌদি আরবের জাতীয় পতাকা গলায় জড়িয়ে নেন। মাঠে তখন সৌদি জাতীয় সঙ্গীত বাজছিল।

খেলার প্রথমার্ধে মেসির গোলের পর পুরো কাতার পাগল হয়ে যায়। মেসি মেসি চিতকারে সে এক পরিস্থিতি। এই মুহূর্তে যখন দোহা শহরটি সৌদি আরবের জয়ে উল্লসিত। তখন সোশ্যাল মিডিয়ায় দেখছি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কোটি কোটি আর্জেন্টিনা সমর্থক হতাশায় মুষড়ে পড়েছেন। ঢাকা ও কলকাতার দুটি ওয়েব সংবাদ প্রতিষ্ঠানে বিশ্বকাপের কিছু কথা লিখছি। কাতারে থাকার সুবাদে এটা বড় প্রাপ্তি।

তবে প্রাপ্তির নিরিখে একটা সোনালি ঝলক আসবে। বিশ্ব জানবে। কারণ, আর্জেন্টিনাকে পরাজিত করার পর সৌদি আরবের বাদশাহ সলমন বিন আবদুল আজিজ আল সৌদ কত সোনা উপহার দেবেন তাঁর দেশের নজিরগড়া ফুটবলারদের? এই প্রশ্ন উঠতে শুরু করেছে।

একটু আগে রিয়াধে ফোন করলাম আমার পরিচিত একজনকে। সেও আর্জেন্টিনা ভক্ত। ফোনে জানাল, সৌদি আরবের রাজপথে এখন জনসমাগম। সৌদি বাদশাহ অত্যাশ্চর্য উপহার দেবেন বলে চলছে আলোচনা।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Qatar WC: মেসির দলকে হারানোর পুরষ্কার কত সোনা? সৌদি বাদশাহ আপ্লুত, কাতারি আমিরের উল্লাস

ISL: জামশেদপুর ম্যাচের আগে স্বস্তির খবর লাল-হলুদ ভক্তদের কাছে

Souvik Chakrabarti

আগামী রবিবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ইস্টবেঙ্গল এফসির ম্যাচ রয়েছে জামশেদপুর এফসির বিরুদ্ধে। লিগ টেবলে দু’দলই খাঁদের কিনারায়। তবে এই অস্বস্তির মাঝেও সুখবর এসেছে লাল হলুদ ভক্তদের কাছে।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ইস্টবেঙ্গল অধিনায়ক সৌভিক চক্রবর্তী। খুশির খবর এটাই গত সোমবার সুস্থ হয়ে দলের প্র‍্যাকট্রিস সেশন জয়েন করেছেন সৌভিক। আড়াই সপ্তাহ ধরে খেলার বাইরে ছিলেন, তবে পুরোপুরি ফিটনেস ফিরে পেতে আরও কিছু সময় লাগবে তার।

ইস্পাত নগরীতে উড়ে যাওয়ার আগে জোরকদমে অনুশীলনে ঘাম ঝড়াচ্ছে লাল হলুদ শিবিরের খেলোয়াড়রা।লিগ টেবলের নিচের দিকে থাকা দলের বিরুদ্ধে জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে ইস্টবেঙ্গলের,সঙ্গে হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সেরা মঞ্চ হতেই পারে জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচ।কিন্তু মঞ্চ পেলেই শুধু হবে না,গোল করতে হবে এবং গোল আটকাতে হবে।মনসংযোগে চিড় ধরলেই ম্যাচ হাতছাড়া হতে পারে।

কেননা, ইস্পাত এইডি বুথরয়েডের দল লিগ টেবলে ইস্টবেঙ্গল এফসির ঠিক নিচে রয়েছে।কোচ স্টিফেন কনস্টাটাইনের ছেলেরা আটে আর ইশান পণ্ডিতরা ন’য়ে। তাই ঋত্বিক দাস,ক্রিনোরা ঘরের মাঠে রেড এন্ড গোল্ড ব্রিগেডের বিরুদ্ধে একটা মারণ কামড় বসাবে।তাই রক্ষণ আটোসাটো করে গোলের লক্ষ্যে ঝাঁপাবে অঙ্কিত, মহেশরা।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ISL: জামশেদপুর ম্যাচের আগে স্বস্তির খবর লাল-হলুদ ভক্তদের কাছে

Qatar WC: বিশ্বকাপে এশিয়ার গর্জন, আর্জেন্টিনাকে হারাল সৌদি আরব

বিশ্বকাপে সবথেকে বড় চমক। এশিয়ার গর্জন। সৌদি আরব লিখল ইতিহাস। পরাজিত আর্জেন্টিনা। 
‘শেষের শুরু’ এভাবেই দেখা হচ্ছে লিওনেল মেসির  (Lionel Messi) এবারের ফুটবল বিশ্বকাপ অভিযানকে। সৌদি আরবের বিরুদ্ধে মাঠে নেমে তিনি নিজের শেষ বিশ্বকাপ (Qatar WC) খেলার শুরুটা করলেন। গোল করলেন। কিন্তু কাতারের মাঠে (Argentina) আর্জেন্টিনা ও (Saudi Arabia) সৌদি আরবের লড়াইতে মরুঝড় তুলল আরবরা। 

Messi r maradona

কাতার বিশ্বকাপে মেসি নন সৌদি আরব দেখাল ম্যাজিক। খেলার শেষ বাঁশি বাজতেই পুরো আরব মুলুক জুড়ে উল্লাস। আর্জেন্টিনাকে হারানোর আনন্দে মাতোয়ারা সৌদি আরববাসী। যদিও আর্জেন্টিনার এই পরাজয়কে অঘটন বলছেন অনেক বিশষজ্ঞ। ধারে ভারে এগিয়ে থাকা আর্জেন্টিনার পরাজয়ে বিশ্ব ফুটবল প্রেমীরা হতবাক। তেমনই সৌদি আরবের জয়ে এসেছে শুভেচ্ছা।

লিওনেল মেসির গোলে ম্যাচের শুরুতেই লিড নেয় আর্জেন্টিনা। কাতারের সবচেয়ে বড় লুসাইল স্টেডিয়ামে এর পরেই নজির। দুটি গোল করে সৌদি আরব জয়ের পথে এগিয়ে যায়। খেলা শেষে তারা জয় ধরে রাখে।

৫১ বনাম তিনের লড়াই। মেসি-ডি মারিয়া বনাম তুলনামূলক অনামী তারকাদের লড়াই। এককথায় এ যেন ডেভিড বনাম গোলিয়াথের অতি অসম লড়াই। কিন্তু ৯০ মিনিটে যে কোনওরকম অঘটন যে সম্ভব, সেটাই প্রমাণ করে দিল সৌদি আরব। লাতিন আমেরিকার বিশ্বচ্যাম্পিয়ন দলকে হারিয়ে রেনার্ডের ছেলেরা গোটা দুনিয়াকে যেন বার্তা দিলেন, বিশ্ব মঞ্চে কোনও দলকেই খাটো করে দেখলে চলে না।

মেসির শেষ বিশ্বকাপে রূপকথার কাহিনি রচনা করবে আর্জেন্টিনা। সে অপেক্ষাতেই এদিন একবুক আশা নিয়ে টিভির পর্দায় চোখ রেখেছিলেন ফুটবলপ্রেমীরা। কিন্তু প্রথম ম্যাচেই যে এমন অঘটন ঘটবে, তা হয়তো আর্জেন্টিনা দলের অতি বড় শত্রুও কল্পনা করেননি। বিশ্বকাপের ইতিহাসে গত ৬ দশকে প্রথমে গোল করে এগিয়ে যাওয়ার পর কখনও ম্যাচ হারেনি লা আলবেসেলেস্তা। কিন্তু এদিন পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেওয়ার পরও জয় উপহার দিতে ব্যর্থই হলেই মেসি।
বিস্তারিত আসছে ………..

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Qatar WC: বিশ্বকাপে এশিয়ার গর্জন, আর্জেন্টিনাকে হারাল সৌদি আরব

Qatar WC: রাজপথে কাতারি-আরবি-বাঙালি সবাই বলছেন মেসি ই ই ই

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা সিটি: পশ্চিমবঙ্গের বাঙালিদের তুলনায় ঢের বেশি বাঙালি থাকেন (Qatar) কাতারে। আমি সেই বৃহত্তর বাঙালি জাতি অর্থাৎ বাংলাদেশের নাগরিক। আছি দোহা শহরে। দেখছি (Qatar WC) ফুটবল বিশ্বকাপ আবেগ। আর শুনছি মেসি মেসি (Messi) চিতকার।

Messi r maradona

আকাশের চাঁদের দুটি পক্ষ। কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ। তবে বাঙালি সমাজে আরও দুটি চাঁদ-পক্ষ আছে। জন্মইস্তক শুনেছি ফুটবল চাঁদের দুই পক্ষ আর্জেন্টিনা ও ব্রাজিল। আজ কাতারে আর্জেন্টিনা পক্ষ শুরু হয়েছে।

এই পক্ষপাতিত্ত্বের ছবিটা এমন, কাতারি, আরবি, বাঙালি সবাই রাজপথে আর্জেন্টিনার পতাকা নিয়ে চিতকার করছেন। সব থেকে মজার ভূমিকায় সৌদি আরব দেশের নাগরিকরা। নিজের দেশের পতাকা নিয়ে রাজপথ কাঁপিয়ে তারস্বরে বলছেন মেসি ই ই ই। কে বলবে তারাই আজ আর্জেন্টিনার প্রতিপক্ষ!

Argentina

শুকনো হাওয়া সবসময় বয়ে যায় দোহা শহরে। ঢাকা থেকে বিশ্বকাপ দেখতে আসা আমার কয়েকজন বন্ধু পানি খাওয়া থামিয়ে হাঁ করে আরবিদের মেসি ভক্তি দেখল। আমি নিশ্চিত পশ্চিমবঙ্গের কেউ থাকলে তিনিও জলের বোতল সরিয়ে অবাক হয়ে এটা দেখতেন।

আর্জেন্টিনা বনাম সৌদি আরবের ম্যাচের আগে নিজ দেশ ভুলে গেছেন আরবিরা। প্রথম ম্যাচে হেরে কাতারিরা যে দুঃখ পেয়েছেন তাও উড়ে গেছে মেসি ঝড়ে।

আমরা হতভাগ্য অর্থাত মাঠে ঢোকার টিকিটহীন বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানিরা- ড্যাবড্যাবাইয়া শুধু রাজপথে কাতারের ফুটবল ঝলক দেখছি। খেলা দেখার থেকে এ কম আনন্দের নয়। আমি দেখছি কাতারি মানুষ চিতকার করছেন মেসি মেসি বলে। আরবিরা বলছেন মেসি মেসি। প্রবাসী বাঙালিরা বলছেন মেসি মেসি।

এ যেন মেসির খেলা। আর্জেন্টিনার নয়। আল জাজিরার খবরে দেখলাম মেসির শেষ বিশ্বকাপ নিয়ে বিশেষ অনুষ্ঠান।

কাতার জুড়ে মরুঝড় নয় চলছে মেসি-ঝড়। প্রথমেই আরবের বাধা। তারপর বাকিরা আসবে। মেসি কি এবার পারবেন? নাকি সেই খালি হাত নেড়ে আলবিদা জানাবেন। জানিনা ব্রাজিলের দিন কী হতে চলেছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Qatar WC: রাজপথে কাতারি-আরবি-বাঙালি সবাই বলছেন মেসি ই ই ই