ডার্বি ম্যাচে মৃত সমর্থককে জয় উৎসর্গ করতে চাই: স্টিফেন কনস্টাটাইন

Stephen Constantine

চলতি ইন্ডিয়ান সুপার লিগের ২০২২-২৩ সেশনের প্রথম লেগের ডার্বি ম্যাচ হয়েছিল ২৯ অক্টোবর। হাইপ্রেসার ওই গেম চলাকালীন যুবভারতী স্টেডিয়ামের গ্যালারিতে মৃত্যু হয় ইস্টবেঙ্গল (East Bengal) ভক্ত জয়শঙ্কর সাহার। দেশের ফুটবল মহল জুড়ে শোকের ছায়া নেমে আসে।

ডার্বি ম্যাচ চলাকালীন ইস্টবেঙ্গল ভক্তের এই অকাল প্রয়াণ নাড়িয়ে দিয়েছে টিম ইস্টবেঙ্গলকে।গত শুক্রবার, চলতি টাইটেলশিপে দ্বিতীয় জয় এসেছে লাল হলুদ শিবিরে। ঘরের মাঠ শ্রী ক্রান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল এফসি ১-০গোলে।খেলা শেষে জয়ের এই আবেগ ঘন উৎসবের আবহে টিম ইস্টবেঙ্গল এবং দলের কোচ সঙ্গে কোচিং স্টাফরা অকালে চলে যাওয়া ভক্ত ৩৮ বছরের জয়শঙ্কর সাহাকে ভুলে যায়নি।তাই খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইস্টবেঙ্গল এফসি কোচ স্টিফেন কনস্টাটাইন জানিয়েছেন,”সপ্তাহ দুয়েক আগে আমরা এক সমর্থক জয়শঙ্কর সাহাকে হারিয়েছি। এই জয় আমরা তাঁকে উৎসর্গ করতে চাই।”

প্রসঙ্গত,ডার্বি ম্যাচ চলার সময়ে যুবভারতী স্টেডিয়ামে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান লাল হলুদ সমর্থক জয়শঙ্কর সাহা।ম্যাচের দ্বিতীয়ার্ধে হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি।আচমকা গ্যালারিতে লুটিয়ে পড়লে জয়শঙ্কর সাহার অফিস কর্মীরাই পুলিসের সহায়তায় হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা করা যায়নি,চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।এই ঘটনা চাউর হতেই ইস্টবেঙ্গল এফসি এবং ATKমোহনবাগান টিমের খেলোয়াড়রাও শোকার্ত পরিবারের পাশে এসে দাঁড়ায়।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ডার্বি ম্যাচে মৃত সমর্থককে জয় উৎসর্গ করতে চাই: স্টিফেন কনস্টাটাইন

East Bengal: ইভান গঞ্জালেসের পারফরম্যান্স নিয়ে বিস্ফোরক মন্তব্য কনস্টাটাইনের

Ivan Gonzales' performance

শুক্রবার, ইন্ডিয়ান সুপার লিগে (ISL) দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। বেঙ্গালুরু এফসিকে তাদেরই ঘরের মাঠ শত্রু ক্রান্তিরাভা স্টেডিয়ামে ১-০ গোলে হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল।

লিগ টেবলে সাত নম্বরে উঠে এসেছে লাল হলুদ ব্রিগেড। জয়ের এই রেশের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইস্টবেঙ্গল এফসি কোচ স্টিফেন কনস্টাটাইন এই জয়ে আমি খুশি তা জানাতে ভুল করেননি।

চলতি লিগে টানা চার ম্যাচে হার। নড়বড়ে ডিফেন্স লাইন ভক্তদের কাছ থেকে এমনই নিন্দার ঝড় বয়ে আসছিল টিম ইস্টবেঙ্গলের দিকে।লাল হলুদ টিমের ডিফেন্সের স্তম্ভ ইভান গঞ্জালেসের পারফরম্যান্স নিয়ে কাটাছেড়া শুরু হয়ে গিয়েছিল দলের ভিতরে এবং বাইরে। দলের অন্দরমহলেও এই নিয়ে জোর চর্চ্চা হয়েছে বেঙ্গালুরু এফসি ম্যাচের আগে তা স্বীকার করে নিয়ে কনস্টাটাইন সংবাদমাধ্যমকে জানান,”গত কয়েকদিন ধরে ওর সঙ্গে কথা হয়েছে আমার। আজ ও ভাল খেলেছে। দলের সবাই ক্লিন শিটি রেখে মাঠ ছাড়তে চাইছিল। আজ সেটাই হয়েছে। জিতে আমরা খুশি তো বটেই, তার চেয়েও বেশি খুশি গোল না খেয়ে জিততে পেরে। পুরো কৃতিত্ব দলের খেলোয়াড়দের। তারা যথেষ্ট পরিশ্রম করেছে। এ ছাড়া দলের স্টাফদেরও যথেষ্ট কৃতিত্ব প্রাপ্য এই লড়াই করার জন্য। একেই বলে দলগত প্রচেষ্টা।”

ইস্টবেঙ্গলের পরের ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৮ নভেম্বর ওড়িশা এফসির বিরুদ্ধে। হাতে ৬ দিন সময় আছে। এই সময়ের মধ্যে ইস্টবেঙ্গল শিবির আরও বেশি করে নিজেদের গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে।ঘরের মাঠে লাল হলুদ ব্রিগেড এখনও জয় পায়নি।ভক্তদের প্রত্যাশা ঘরের মাঠে জয়ের রাস্তাতে ফিরে আসুক প্রিয় দল।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন East Bengal: ইভান গঞ্জালেসের পারফরম্যান্স নিয়ে বিস্ফোরক মন্তব্য কনস্টাটাইনের

সবুজ-মেরুনের দায়িত্ব দেওয়া হল আই লিগ জয়ী কোচ সঞ্জয় সেনের হাতে

Sanjay Sen as Head of Youth Development

আইএসএলের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। সিনিয়র দলকে শক্তিশালী করার পাশাপাশি এবার নিজেদের যুব দলকেও সমান শক্তিশালী করতে চলেছে সবুজ মেরুণ ব্রিগেড। যুব দলের শক্তি বাড়াতে কোচিংয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে বাংলা তথা ভারতের অন্যতম শ্রেষ্ঠ কোচ সঞ্জয় সেনকে। এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট সঞ্জয় সেনকে হেড অফ ইউথ ডেভেলপমেন্ট হিসাবে নিযুক্ত করেছে।

প্রসঙ্গত, ২০১৫ সালে তাঁর প্রশিক্ষণেই বহু বছর পর মোহনবাগান ক্লাবে এসেছিল জাতীয় লিগ। আবারও সবুজ মেরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব নিয়ে সঞ্জয় সেন বলেছেন, “যুব দল তৈরির জন্য এটিকে মোহনবাগানের এই ভাবনার সঙ্গে যুক্ত হতে পেরে ভাল লাগছে। বাংলার ফুটবলের উনত্তির জন্য এটা দারুণ পদক্ষেপ। আমি চাই প্রীতম, শুভাশিস, প্রণয়দের মত আরও ফুটবলার তুলে আনতে। যারা পরবর্তীকালে সিনিয়র টিমকে সাহায্য করবে। বাংলার ফুটবলের মুখ উজ্জ্বল করবে।”

এটিকে মোহনবাগান যুব দলের জন্য ইতিমধ্যে তিনটি বয়স ভিত্তিক দলের ট্রায়াল নেওয়া হয়েছে। ট্রায়াল থেকে ভাল মানের যুব খেলোয়াড় বাছাই পর্বের কাজও শুরু হয়ে গেছে। এই গুরুত্বপূর্ণ কাজের জন্য ক্লাবের তরফে স্প্যানিশ কোচ যোশেফ মারিয়া রোমা গিলবার্টকে দায়িত্ব দেওয়া হয়েছে। খবর অনুযায়ী, তিনি ইতিমধ্যেই কলকাতায় এসে তাঁর কাজ শুরু করে দিয়েছেন। যুব দল তৈরি করার বিষয় যোশেফকে সাহায্য করবেন সঞ্জয় সেন। এক সময় বহু উঠতি প্রতিভাকে তারকা বানানো সঞ্জয় সেন যোশেফকে তিনটি বিভাগের দল গঠনের বিষয় এবং দলগুলিকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় প্রয়োজনীয় পরামর্শ দেবেন।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন সবুজ-মেরুনের দায়িত্ব দেওয়া হল আই লিগ জয়ী কোচ সঞ্জয় সেনের হাতে

I-League : গোকুলামের কাছে হেরে গেল মহামেডান স্পোর্টিং

Mohammedan Sporting Club lost to Gokulam in the I-League

‘মিশন আইলিগে’ (I-League) নিজেদের প্রথম খেলাতে হেরে গেল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting Club)। শনিবার আইলিগ ২০২২-২৩ সেশনের উদ্বোধনী ম্যাচ ছিল মহামেডান এসসি বনাম গোকুলাম কেরালা এফসির মধ্যে। কোঝিকোড়ে এই ম্যাচে ১-০ গোলে হেরে গেল সাদা কালো ব্রিগেড।

আইলিগে নিজেদের প্রথম খেলাতে হেরে গেল মহামেডান স্পোর্টিং ক্লাব।গতবারের আইলিগ চ্যাম্পিয়ন টিম গোকুলাম কেরালা এফসির কাছে হেরে গিয়ে টাইটেলশিপ অভিযান শুরু করলো কলকাতা জায়ান্টরা।ম্যাচের ৫৮ মিনিটে গোকুলামের হয়ে গোল করেন সোমলাগা।

ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোলের লকগেট খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধে গোকুলাম গোলের মুখ খোলার সুযোগ পায়।ফরশাদ নূরের পাস থেকে ৫৮ মিনিটে অগাস্টে সোমলাগা বল পেয়ে যায়।সোমলাগার ডান পায়ের শট বক্সের মাঝখান থেকে মহামেডানের জালে জড়াতেই ১-০ গোলে এগিয়ে যায় গোকুলাম কেরালা এফসি। এই গোলের পর ম্যাচে আর কোনও গোল হয়নি।রেফারির শেষ বাশি বাজতেই ঘরের মাঠ থেকে তিন পয়েন্ট পেয়ে মাঠ ছাড়ে পবন,জেসিম,রাহুল,অর্জুন, ডোডিরা।মহামেডান স্পোর্টিংয়ের পরের খেলা ২০ নভেম্বর রাউন্ড গ্লাস পাঞ্জাবের বিরুদ্ধে পঞ্চকুলাতে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন I-League : গোকুলামের কাছে হেরে গেল মহামেডান স্পোর্টিং

ইস্টবেঙ্গল ফুটবলার হিমাংশু জাংরার বিস্ফোরক টুইট

Himanshu Jangra

শুক্রবার শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসিকে ১-০ গোলে হারিয়ে চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। লিগ টেবলে সাত নম্বরে উঠে এসেছে ইস্টবেঙ্গল।

এই জয়ের রেশ কাটতে না কাটতেই লাল হলুদ ফুটবলার হিমাংশু জাংরার বিস্ফোরক টুইট পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই টুইট পোস্টে তিনি লিখেছেন,”এখানে কিছু লেখার দরকার নেই কারণ আমরা ইতিমধ্যেই মাটিতে করেছি 👀

প্রসঙ্গত,এই জয় তাঁদের নিয়ে যেতে পারে আরও উন্নত জায়গায় এমনটাই ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন ইস্টবেঙ্গল হেডকোচ স্টিফেন কনস্টাটাইন। ইস্টবেঙ্গলের পরের ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৮ নভেম্বর ওড়িশা এফসির বিরুদ্ধে। হাতে ৬ দিন সময় আছে। এই সময়ে ইস্টবেঙ্গল শিবির আরও বেশি করে নিজেদের গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে।ঘরের মাঠে লাল হলুদ ব্রিগেডের জয় এখনও অধরা।ভক্তদের প্রত্যাশা হোম গ্রাউণ্ডে প্রিয় দল উইনিং ট্র‍্যাকে ফিরে আসুক।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ইস্টবেঙ্গল ফুটবলার হিমাংশু জাংরার বিস্ফোরক টুইট

Hira Mondal: সম্ভবত ইস্টবেঙ্গলে ফেরার ইঙ্গিত দিলেন হীরা মণ্ডল

hira mondal

প্রাক্তন ইস্টবেঙ্গল (East Bengal) খেলোয়াড় হীরা মণ্ডলের (Hira Mondal) ফেসবুক কভার ফটো ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই পোস্টে এক ইস্টবেঙ্গল ভক্তের আকা ছবি পোস্ট করেছেন ফুটবলার হীরা মণ্ডল, তাতে দেখা যাচ্ছে লাল হলুদ জার্সিতে এক ফুটবলার ম্যাচ মুডে রয়েছেন।

ফুটবলার হীরা মণ্ডল ২০২২-২৩ ইন্ডিয়ান সুপার লিগ সেশনে ইস্টবেঙ্গল ক্লাব ছেড়ে পাড়ি জমিয়েছেন বেঙ্গালুরু এফসিতে। শুক্রবার ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশে ঠাই হয়নি হীরার।এরপর থেকেই জোর গুঞ্জন শুরু হয়েছে ফুটবলার হীরা মণ্ডল লাল হলুদ জার্সি গায়ে চাপাতে পারেন।

যদিও এই নিয়ে হীরা মণ্ডল নিজে থেকে কিছুই জানায় নি এবং ইস্টবেঙ্গল এফসিও হীরা মণ্ডলের দলে ফিরে আসা নিয়ে কিছুই ঘোষণা করেনি।প্রসঙ্গত,গত আইএসএলে মরসুমে হীরা মণ্ডল ইস্টবেঙ্গল স্কোয়াড সদস্য ছিলেন।জানুয়ারিতে ফিফা ট্রান্সফার উইন্ডো খুলছে। ইমামি গ্রুপ এবং অন্যান্য আরও কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ইস্টবেঙ্গল এফসি দলে বিনিয়োগ করেছে।ফলে লাল হলুদ ভক্তরা মনে করছে এই ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে দলে বেশকিছু পজিশিনে রদবদলের বড় একটা সম্ভাবনা রয়েছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Hira Mondal: সম্ভবত ইস্টবেঙ্গলে ফেরার ইঙ্গিত দিলেন হীরা মণ্ডল

East Bengal FC: ইভান গঞ্জালেসের চাঞ্চল্যকর টুইট

IvanGGonzalezz warning tweet post stirs

ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ২০২২-২৩ সেশনে চার ম্যাচ হারের পর শুক্রবার কান্তিরাভা স্টেডিয়ামে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে ১-০ গোলে হারিয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। সেশনের দ্বিতীয় জয় নিঃসন্দেহে লাল হলুদ ব্রিগেডকে বাড়তি অক্সিজেন জুগিয়েছে।পয়েন্ট টেবলে উন্নতি ঘটিয়ে সাত নম্বরে উঠে এসেছে।

এমন এক মুহুর্তে লাল হলুদ খেলোয়াড় ইভান গঞ্জালেসের টুইট পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।শনিবার, নিজের টুইটার হ্যান্ডেলে ইভান গঞ্জালেস টুইট পোস্ট করে যা ইন্ডিয়ান সুপার লিগের অফিসিয়াল টুইটকে ট্যাগ করে লেখা,”
.@IvanGGonzalezz-এর চিত্তাকর্ষক এবং পিছনের নিশ্চিত প্রদর্শন @eastbengal_fc কে #বেঙ্গালুরুতে সমস্ত 3⃣ পয়েন্টে সাহায্য করেছে
#BFCEBFC #HeroISL #LetsFootball #EastBengalFC #IvanGonzalez

প্রসঙ্গত,খেলা শেষে প্রেস মিটে এসে ইস্টবেঙ্গল এফসির হেডকোচ স্টিফেন কনস্টাটাইন বলেছেন, তাঁদের সাফল্যের পথে এটা আরও একটা পদক্ষেপ, যা তাঁদের নিয়ে যেতে পারে আরও উন্নত জায়গায়। অর্থাৎ রয় কৃষ্ণ, সুনীল ছেত্রী,উদান্ত সিংর মতো তারকা খচিত দলের বিরুদ্ধে জয় গোটা লাল হলুদ ব্রিগেডকে এক ঝটকায় ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে এবং টাইটেলশিপে আরও ক্ষুরধার লাল হলুদ স্কোয়াড দেখা যাবে এটা কনস্টাটাইনের কথাতেই ঝড়ে পড়ছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন East Bengal FC: ইভান গঞ্জালেসের চাঞ্চল্যকর টুইট

Jordan O’Doherty injury: জর্ডন ও’ডোহার্টির চোট ইস্যুতে বড় আপডেট সামনে এল

East Bengal FC footballer Jordan O'Doherty

শুক্রবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসিকে ১-০ গোলে হারিয়ে চলতি ইন্ডিয়ান সুপার লিগে(ISL) দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল এফসি। এই জয় তাঁদের নিয়ে যেতে পারে আরও উন্নত জায়গায় এমনটাই ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন ইস্টবেঙ্গল হেডকোচ স্টিফেন কনস্টাটাইন।

খেলা শেষে মিট দ্য প্রেসে এসে লাল হলুদ কোচ কনস্টাটাইন এই জয়ে আমি খুশি জানাতে গিয়ে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য জর্ডন জর্ডন ও’ডোহার্টির ইনজুরি ইস্যুতে মুখ খোলেন। খেলার দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠের বাইরে বেরিয়ে আসতে হয় জর্ডনকে। এই চোট কতটা গুরুতর এবং তা কোন লেভেলের এই নিয়ে লাল হলুদ ভক্তদের কৌতুহল চরমে। ইস্টবেঙ্গলের পরের ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৮ নভেম্বর ওড়িশা এফসির বিরুদ্ধে। হাতে ৬ দিন সময় আছে,এই পিরিয়ডে জর্ডন ও’ডোহার্টি ইনজুরি রিকভারি করে কলিঙ্গ ওয়ারিয়াসদের বিরুদ্ধে আদৌ ম্যাচ ফিট হয়ে নামতে পারবে এমন প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে ভক্তদের মধ্যে।

জর্ডন ও’ডোহার্টি ইনজুরি প্রসঙ্গে কনস্টাটাইন জানিয়েছেন,”ওর পেশীতে সম্ভবত অতিরিক্ত চাপ পড়েছে, সেই জন্যই ওকে আর খেলানো গেল না। তবে সঠিক অবস্থাটা দু-একদিনের মধ্যে জানা যাবে।” কনস্টাটাইনের এই বক্তব্য থেকে পরিষ্কার ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচে সম্ভবত জর্ডনকে ছাড়াই প্রথম একাদশ নিয়ে চিন্তাভাবনা গোছাতে হবে ইস্টবেঙ্গল থিঙ্ক ট্র্যাকে

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Jordan O’Doherty injury: জর্ডন ও’ডোহার্টির চোট ইস্যুতে বড় আপডেট সামনে এল

ISL: দল সঠিক পথে এগোচ্ছে: স্টিফেন কনস্টাটাইন

East Bengal FC Coach Stephen Constantine

ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ২০২২-২৩ সেশনে চার ম্যাচ হারের পর শুক্রবার কান্তিরাভা স্টেডিয়ামে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে ১-০ গোলে হারিয়েছে ইস্টবেঙ্গল এফসি।খেলা শেষে প্রেস মিটে এসে লাল হলুদ কোচ কনস্টাটাইন জবাব, তাঁদের সাফল্যের পথে এটি আরও একটি পদক্ষেপ, যা তাঁদের নিয়ে যেতে পারে আরও উন্নত জায়গায়।

লিগে এটা দ্বিতীয় জয় ইস্টবেঙ্গলের।এর আগে নর্থইস্ট ইউনাইটেড এফসিকে গুয়াহাটির মাটিতে হারায় রেড এন্ড গোল্ড ব্রিগেড। এই জয়ের পরেই হাইপ্রেসার গেম ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ATKমোহনবাগানের কাছে হেরে যায় ইস্টবেঙ্গল এফসি।নিন্দার ঝড় তোলে লাল হলুদ ভক্তরা কোচ স্টিফেন কনস্টাটাইনকে নিশানা করে।কনস্টাটাইনের ফুটবল দর্শন নিয়ে কাটাছেড়া শুরু হয়ে যায়।এমন আবহে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জয় ব্যাকফুটে চলে যাওয়া ইস্টবেঙ্গলের বৃটিশ কোচকে আত্মবিশ্বাসী করে তুলবে।

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইস্টবেঙ্গল হেডকোচ স্টিফেন কনস্টাটাইন নিন্দুকদের নিন্দা প্রসঙ্গে ইঙ্গিতে বলেন,”এই জয়ে আমি খুশি। ব্যর্থতাতেও যেমন আমি ভেঙে পড়ি না, তেমন সাফল্যেও উচ্ছ্বসিত হই না। আমার বিশ্বাস, যারা ভাল খেলে, তারাই জেতে।” কনস্টাটাইন বলতে থাকেন,” গত পাঁচ সপ্তাহ ধরে আমি এই কথাই বলে এসেছি যে আমাদের দলটা তৈরি হচ্ছে। এই জয় আমাদের উন্নতির পথে একটি পদক্ষেপ। আমরা যে সঠিক পথে এগোচ্ছে, এ তারই ইঙ্গিত। প্রতি সপ্তাহেই ছেলেরা উন্নতি করছে। আজ তারা অসাধারণ খেলেছে।”

ইস্টবেঙ্গল সমর্থক যারা লাগাতার প্রিয় দলের হারের যন্ত্রণা থেকে স্টিফেন কনস্টাটাইনের ফুটবল বোধ নিয়ে একের পর এক তির্যক টিপ্পনী সহ একাধিক প্রশ্ন তুলে ধরছিল সেই ভক্তদের উদ্দ্যেশে কনস্টাটাইন বলেন, “খেলোয়াড়দের তো বটেই, সমর্থকদেরও অভিনন্দন, যাদের ছাড়া আমাদের চলবে না।” আসলে এই অভিনন্দন বার্তা ভক্তদের প্রতি জর্ডন, অঙ্কিত, ইভান, জেরি,মহেশ, হাওকিপদের হেডস্যার স্টিফেন কনস্টাটাইনের কতকটা অভিমান। ৬ ম্যাচ খেলে ২ টো জয়,৪ ম্যাচ হেরে ইস্টবেঙ্গল এফসি লিগ টেবলে ৬ পয়েন্ট নিয়ে সাত নম্বরে।

ইস্টবেঙ্গলের পরের ম্যাচ ১৮ নভেম্বর ওড়িশা এফসির বিরুদ্ধে। লিগ টেবলে কলিঙ্গ ওয়ারিসরা ৫ ম্যাচ খেলে তিন ম্যাচ জিতেছে,২ ম্যাচ হেরে ৯ পয়েন্টে ৫ নম্বর পজিশনে। রয় কৃষ্ণদের বিরুদ্ধে জয় বাড়তি অক্সিজেন জোগাবে ওড়িশা ম্যাচের আগে।হাতে ৫ দিন সময় আছে লাল হলুদ খেলোয়াড়দের নিজেদের টেকনিক্যাল ক্ষত মেরামতি করে পরের ম্যাচে মোটিভেট হওয়ার জন্য। ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসিকে হারাতে পারলে লাল হলুদ ভক্তরা শুধু খুশি হবে তাইই নয় সেশনে ঘরের মাঠে প্রথম জয় পাওয়ার সঙ্গে ISL পয়েন্ট টেবলেও নিজেদের উন্নতি ঘটাতে পারবে ইস্টবেঙ্গল এফসি।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ISL: দল সঠিক পথে এগোচ্ছে: স্টিফেন কনস্টাটাইন

T 20 WC: সেই ইংল্যান্ড সেই মেলবোর্ন, ৩০ বছর আগের কিংবদন্তি ইমরানকে ছুঁতে মরিয়া বাবর

ইমরান খানের (Imran Khan) হাতে ট্রফি দেখে  ভারতের সামনে অস্ত্র নামিয়ে দু-টুকরো হওয়ার বেদনা ভুলেছিলেন আম পাকিস্তানিরা। টি টোয়েন্টির (T 20 WC) ফাইনালের আগে টালমাটাল পাক অন্দরমহল।

তিন দশক আগের সেই মুহূর্ত কচি কলাপাতা রঙের জার্সিধারী পাক ক্রিকেটের (Pakistan Cricket) পাশে চিরস্থায়ী হয়ে গেছিল ক্রিকেট বিশ্বকাপ জয়ের শিরোপা-তকমা। ১৯৯২ সালের সেই মুহূর্তে সেদিনের ইমরান খানের হাতে বিশ্বকাপ দেখে আম পাকিস্তানিরা যত আনন্দিত হয়েছিলেন তা দেশটির স্বাধীনতা অর্জনের আবেগ ও ভারতের সামনে অস্ত্র নামিয়ে দু টুকরো হওয়ার বেদনাকে ভুলিয়েছিল। তিরিশ বছর পর আবার ক্রিকেটের বিশ্বকাপে পাকিস্তান। টি টোয়েন্টি (T 20 WC) হোক বা ফিফটি-ফিফটি দুই পদ্ধতিতে শিরোপা অর্জনের মুখে পাক দল।

imran_khan

এ যেন ১৯৯২ বিশ্বকাপের প্রতিচ্ছবি। সেই মেলবোর্ন। সেই পাকিস্তান বনাম ইংল্যান্ডের ফাইনাল ম্যাচ। এবার টি টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে পাক অধিনায়ক বাবর আজম ছুঁতে চান তিরিশ বছর আগে ক্রিকেট কিংবদন্তি ইমরান খানের নজির।

স্বাভাবিক নিয়মে ইমরান খান ক্রিকেট ছেড়েছেন। তারপর নেমেছেন রাজনীতির বাইশ গজে। সেখানেও চ্যাম্পিয়ন হয়েছেন। নিজের দল তেহরিক ই ইনসাফকে পাকিস্তানের ক্ষমতার স্বাদ দিয়েছেন। বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিকেটার অধিনায়ক থেকে প্রধানমন্ত্রী হওয়া-রাজনীতির এমন মারাত্মক পটপরিবর্তনের তিনিই একমাত্র নজিরধারী। আপাতত ক্ষমতা হারিয়ে রাজপথে নেমে গুলি খেয়েছেন। প্রাণে বেঁচে ফের ক্ষমতা দখলের জন্য মিছিলে নেমেছেন।

Pakistan Imran Khan

পাকিস্তানের অন্দরে চলছে টালমাটাল পরিস্থিতি। ফের সামরিক আইন জারির প্রবল সম্ভাবনা। এই পরিস্থিতিতে পাক জনজীবনে ক্রিকেট এনেছে খানিকটা স্বস্তি।

Babar Azam

বিশ্ববিখ্যাত মেলবোর্ন মাঠ থেকে বাবর আজমের নেতৃত্বে ফের বিশ্ব চ্যাম্পি়য়নের স্বাদ আসবে? ইসলামাবাদ, লাহোর, করাচি, পেশোয়ার, কোয়েটা, মুজফ্ফরাবাদ ক্রমে গরম হতে শুরু করেছে। ঘুরেফিরে ১৯৯২ বিশ্বকাপ জয়ের কথা ফিরে আসছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন T 20 WC: সেই ইংল্যান্ড সেই মেলবোর্ন, ৩০ বছর আগের কিংবদন্তি ইমরানকে ছুঁতে মরিয়া বাবর

আইএসএল-এ অবনমন শুরুর অপেক্ষার দিন গুনছেন ইগর স্টিম্যাচ

Igor stimac

সম্প্রতি এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন যে ২০২৩ সাল থেকে আইলিগ জয়ী দল আইএসএলে (ISL) অংশগ্রহণ করার সুযোগ পাবে। এআইএফএফ এর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন দেশের ফুটবল ভক্তরা।

আইলিগ জয়ী দলদের আইএসএল খেলার সুযোগ পাওয়া নিয়ে এবার কথা বললেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিম্যাচ। ভবিষ্যতে এই সিদ্ধান্ত ভারতীয় ফুটবলের উন্নতি করবে এমনটাই মনে করছেন জাতীয় দলের কোচ।

স্টিম্যাচ বলেন, “আমি খুশি এই ব্যাপারে। আমরা অবশেষে সকলকে মানাতে পেড়েছি যে আইলিগ থেকে আইএসএলে উন্নয়ন কতটা গুরুত্বপূর্ণ। এটি অনেক বড় পদক্ষেপ।”এর সাথে তিনি যোগ করেন, “এই সিদ্ধান্ত আমাদের লিগ সিস্টেমে খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আসবে, যা হল প্রতিযোগিতা। আইএসএলে খেলার জন্য আইলিগের ক্লাবগুলি লড়াই করবে। এছাড়াও আমি আর অপেক্ষা করতে পারছিনা সেই দিনের জন্য যেদিন অবনমন শুরু হবে। কারণ এই পর্যায়ও প্রতিযোগিতা থাকবে। এটি খেলায় গতি এবং তিব্রতা নিয়ে আসবে।”

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন আইএসএল-এ অবনমন শুরুর অপেক্ষার দিন গুনছেন ইগর স্টিম্যাচ

মেসিকেই প্রধান অস্ত্র ধরে দল ঘোষণা করল আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি

argentina team

আর্জেন্টিনা দলে শেষ পর্যন্ত কি সুযোগ পাবেন চোটের কবলে থাকা পাওলো দিবালা? রোমার ফরোয়ার্ডের কাতার বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে এতদিন অজানা আশঙ্কায় দুলেছেন বিশ্বজুড়ে আর্জেন্টাইন সমর্থকরা। চোটগ্রস্ত পাওলো দিবালাকে ঘিরে সমর্থকদের সেই আশঙ্কাকে দূরে সরিয়ে এদিন রোমার ফরোয়ার্ডকে ২৬ জনের স্কোয়াডে রেখেই বিশ্বকাপের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আর স্বাভাবিকভাবেই দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে লিওনেল মেসিকে।

চোটের জন্য লো সেলসো ছিটকে যাওয়ার পরেই সমর্থকদের মতো আর্জেন্টিনার কোচের চাপ তৈরি হয়ে গিয়েছিল পাওলো দিবালাকে ঘিরে। চোটের জন্য রোমার হয়েও এই মুহূর্তে খেলতে পারছেন না দিবালা। তবুও স্কালোনির তাঁকে বিশ্বকাপের স্কোয়াডে রাখার একটাই কারণ, চোট থেকে সেরে ওঠার পথে দিবালাকে বিশ্বকাপ শুরুর আগেই ফিট অবস্থায় পাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু পাওলো দিবালাই নন। চোটের জন্য পুরো ফিট না থাকা ডি’মারিয়াকেও বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়েছে।

তবে পেনাল্টি মারতে গিয়ে যেভাবে চোটের কবলে দিবালা পড়েছিলেন, ততটা চোট ছিল না ডি’মারিয়ার। এদিন দল ঘোষণার সঙ্গে সঙ্গে স্কালোনি জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের জন্য কাতার না গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে আগে পুরো দলকে নিয়ে আবু ধাবিতে যাচ্ছেন তিনি। কাতারের বিশ্বকাপকে লক্ষ্য রেখে সোমবার থেকেই আবু ধাবিতে প্র্যাকটিসে নেমে পড়বেন মেসিরা। ঠিক দু’দিন পরেই বুধবার মহম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে আর্জেন্টিনা।

মেসির নেতৃত্বে দীর্ঘ ৩৬ বছর পর ফের বিশ্বকাপ জেতার আশায় বুকে বেঁধেছেন আর্জেন্টাইন সমর্থকরা। আর এক্ষেত্রে আক্রমণে মেসির সঙ্গে দিবালা আর দি মারিয়াকে পেয়ে যাওয়ায় আক্রমণ ভাগ আরও বেশি শক্তিশালী হয়েছে। এঁদের সঙ্গে রয়েছেন লউটারো মার্টিনেজ এবং ইন্টার মিলানের হোয়াকিন কোরেয়া। এছাড়া এদিন স্কালোনির দল ঘোষণায় সেরকম কোনও চমক নেই। মেসির নেতৃত্বে শুরুতে কোপা আমেরিকা। এরপর ইটালিকে হারিয়ে লা ফিনালিসিমা জেতার পর বিশ্বকাপ শুরুর মুখে মেসির দলকে নিয়ে সমর্থকরা এবার বিশ্বকাপ জেতার আশায় দিন গুনছেন। আর তারমধ্যে বিশ্বকাপ জেতার জন্য মেসির এটাই শেষ সুযোগ। মিডফিল্ডে চোটের জন্য লো সেলসো না থাকলেও, রড্রিগো পল, গুইদো রডরিগেজ, লিয়ান্দ্রো পারদেস, এনসো ফার্নান্ডেজের মতো ফুটবলার থাকায় মিডফিল্ড নিয়ে ভাবতেই হচ্ছে না স্কালোনিকে।

আর্জেন্টিনা দল:
এমিলিয়ানো মার্টিনেজ, গেরোনিমো রুলি, ফ্র্যাঙ্কো আর্মানি, নাওয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মেইন পিজারেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, জুয়ান ফোয়েত, রদ্রিগো ডে পল, লিয়েন্দ্রো পারাডেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গুইডো রডরিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এঞ্জো ফার্নান্ডেজ, ইজিকুয়েল পালাসিয়োস, অ্যাঞ্জেল ডি মারিয়া, লটারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকুইন কোরেয়া, পাওলো ডিবালা ও লিওনেল মেসি।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন মেসিকেই প্রধান অস্ত্র ধরে দল ঘোষণা করল আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি

Biswajit Bhattacharya: বাংলার কোচ হলেন ময়দানের বিশুদা

biswajit bhattacharya

কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যকে কলকাতার ময়দান বিশুদা নামে বেশি করে চেনে। এই বিশ্বজিৎ ভট্টাচার্যের (Biswajit Bhattacharya) হাতেই বাংলার সন্তোষ ট্রফির কোচিং দায়িত্ব তুলে দিল বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ।

সম্প্রতি, ৩৬ তম জাতীয় গেমসে বাংলার ফুটবল টিম সোনার পদক পেয়েছে। ফাইনালে বাংলার টিম কেরালাকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে এই টিমের কোচিংর দায়িত্ব ছিল কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের ওপর।

অতীতে ক্লাব ফুটবলে কলকাতা লিগে ইস্টবেঙ্গল ক্লাবের কোচ হিসেবে দেখা গিয়েছে পোড়খাওয়া প্রাক্তন ফরোয়ার্ড বিশ্বজিৎ ভট্টাচার্যকে।২০১৫-১৬ ফুটবল মরসুমে তাকে ইস্টবেঙ্গলের কোচ হিসেবে দেখা গিয়েছিল।

এর আগে ২০১০ সালেও মোহনবাগান ক্লাবের হয়ে কোচিং করাতে দেখা গিয়েছে বিশ্বজিৎ ভট্টাচার্যকে।এরই পাশাপাশি মহামেডান স্পোটিং ক্লাব,সার্দান সমতি কাস্টমস ফুটবল দলের কোচিংর অভিঞ্জতা রয়েছে তার। আর তাই অভিঞ্জ কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের হাতেই বাংলার সন্তোষ ট্রফি টুর্নামেন্টে দলের দায়িত্ব তুলে দিয়েছে আইএফএ।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Biswajit Bhattacharya: বাংলার কোচ হলেন ময়দানের বিশুদা

East Bengal FC: নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিল টিম ইস্টবেঙ্গল

East Bengal FC

চার ম্যাচ হারের ধাক্কা কাটিয়ে অবশেষে উইনিং ট্র্যাকে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)।  শুক্রবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ০-১ গোলে জিতলো টিম ইস্টবেঙ্গল। ৬৯ মিনিটে ক্লেইটন সিলভার গোল তিন পয়েন্ট জোগাড় করে লাল হলুদ শিবির।

ম্যাচের ৬৯ মিনিটে সিলভার বক্সের মাঝখান থেকে নেওয়া দূরপাল্লার শট বেঙ্গালুরু এফসির জালে জড়াতেই ০-১ গোলে এগিয়ে যায় লাল হলুদ ব্রিগেড। এই তিন পয়েন্ট নিঃসন্দেহে রেড এন্ড গোল্ড ব্রিগেডকে ইন্ডিয়ান সুপার লিগে(ISL) মোটিভেট করবে।কেননা বেঙ্গালুরু এফসির ঘরের মাঠ ক্রান্তিরাভা স্টেডিয়াম থেকে জয় ছিনিয়ে আনাটা চ্যালেঞ্জের ছিল। চ্যালেঞ্জ ছিল এই জন্য যে হোম টিম ভক্তদের সমর্থনের জোয়ারে ভরে ছিল।একেবারে সিংহের মুখ থেকে খাওয়ার ছিনিয়ে আনা মোটেও সহজ কাজ নয়,এদিন এই অসাধ্য সাধন করে দেখাল স্টিফেন কনস্টাটাইনের ছেলেরা।

পারফরম্যান্সের দিক দিয়ে চলতি টাইটেলশিপে সুনীল ছেত্রী, রয় কৃষ্ণ, উদান্ত সিংর মতো তারকা খচিত বিএফসি নিজেদের সেরা পিচে নেই।কিন্তু হোম অ্যাডভান্টেজ অনেক হিসেব নিকেশ গুলিয়ে দিতে পারে। কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচে প্রবীর দাসরা নিজেদের পিচে পারফর্ম করতে না পারা সঙ্গে লাল হলুদ খেলোয়াড়রা পিচে নিজেদের সেরাটা নিঙড়ে দেওয়ার ‘উন্নত মানসিকতার’ জেরে তিন পয়েন্ট অর্জনের মরিয়া প্রচেষ্টার ফলে হোম অ্যাডভান্টেজ কাজে আসলো না বেঙ্গালুরু এফসির পারফরম্যান্সে।প্রতিপক্ষ দলের বিরুদ্ধে জয়ের মারণ কামড় বসিয়ে মহার্ঘ্য তিন পয়েন্ট অর্জনের সুবাদে সমালোচকদের মুখে ঝামা ঘষে দিয়ে একগাল হাসি ফুটে উঠেছে ইস্টবেঙ্গল এফসি কোচ স্টিফেন কনস্টাটাইন এন্ড হিজ কোম্পানির।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন East Bengal FC: নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিল টিম ইস্টবেঙ্গল

ISL: ক্লেইটনের গোলে মরশুমের দ্বিতীয় জয় পেল মশাল বাহিনী

Clayton Silver to win East Bengal

বেঙ্গালুরুতে লাল-হলুদের দাদাগিরি। সুনীল ছেত্রী, রয় কৃষ্ণ, সন্দেশ জিংঘানদের ঘরের মাঠে গিয়ে জয় ছিনিয়ে আনল ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করলেন এদিনের অধিনায়ক ক্লেইটন। পরপর হারে কার্যত বিধ্বস্ত লাল-হলুদ শিবিরের জন্য এই জয় রীতিমতো অক্সিজেনের মতো কাজ করবে। এটিই লাল-হলুদের জন্য মরশুমের দ্বিতীয় জয়।

জয়ের ফলে ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে আট নম্বরে উঠে এল ইস্টবেঙ্গল।আইএসএলে পাঁচ ম্যাচে চার হারের জেরে বেশ চাপে ছিলেন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। কখনও ডিফেন্স, আবার কখনও আক্রমণের ছোট ছোট ভুলে পয়েন্ট হাতছাড়া হওয়ায় ভুগেছে ইস্টবেঙ্গল। কোনওভাবেই গোটা একটা ম্যাচ দল হিসাবে পারফেক্ট খেলাটা উপহার দিতে পারছিলেন না লাল-হলুদ ফুটবলাররা। শুক্রবারও হয়তো পারফেক্ট ফুটবল খেলেনি ইস্টবেঙ্গল। কিন্তু কার্যকরী ফুটবল খেলে কাঙ্ক্ষিত জয় সমর্থকদের উপহার দিয়ে গেলেন লাল-হলুদ ফুটবলাররা।

বিপক্ষ দলের দুই ফরওয়ার্ডের নাম ছিল রয় কৃষ্ণ এবং সুনীল ছেত্রী। স্বাভাবিকভাবেই বেঙ্গালুরুর বিরুদ্ধে গোল না খাওয়াটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ইস্টবেঙ্গলের জন্য। লাল-হলুদ কোচ কনস্ট্যানটাইন একপ্রকার পারফেক্ট কৌশলে সুনীল এবং কৃষ্ণ দু’জনকেই আটকে রাখেন। সুনীল মাঝেমাঝে উইং থেকে ক্রস করার চেষ্টা করলেও রয় কৃষ্ণা কার্যত নড়তেই পারেননি। যার ফলে ইস্টবেঙ্গল গোলরক্ষক কমলজিতের উপর চাপই তৈরি হয়নি। উলটে প্রতি আক্রমণে ইস্টবেঙ্গল শুরু থেকেই একের পর এক সম্ভাবনাময় পরিস্থিতি তৈরি করে ফেলেছিল। তবে প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি।

দ্বিতীয়ার্ধেও খেলার গতি একইরকম ছিল। বেঙ্গালুরুর বিখ্যাত আক্রমণভাগ দ্বিতীয়ার্ধেও সেভাবে সুযোগ তৈরি করতে পারছিল না। উলটে বেশি ঝকঝকে মনে হচ্ছিল ইস্টবেঙ্গলকেই। ম্যাচের বয়স তখন ৬৯ মিনিট। মহেশ সিংয়ের অনবদ্য একটি রান এবং ক্লেইটন সিলভার অনবদ্য ফিনিশ লাল-হলুদকে এগিয়ে দেয়। বেঙ্গালুরুর কান্তিরাভায় উপস্থিত লাল-হলুদ সমর্থকরা তখন আনন্দে আত্মহারা। সেই গোলের পর বেঙ্গালুরু অবশ্য শেষদিকে পালটা আঘাত হানার চেষ্টা করেছিল। কিন্তু অন্য দিনের মতো কোনও ভুল এদিন আর লাল-হলুদ ফুটবলাররা করেননি। ম্যাচের শেষদিকে আর কোনও গোল হজম করতে হয়নি ইস্টবেঙ্গলকে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ISL: ক্লেইটনের গোলে মরশুমের দ্বিতীয় জয় পেল মশাল বাহিনী

FIFA World Cup Qatar: চোটের জন্য ছিটকে গেলেন আর্জেন্টিনার মিডফিল্ডার

Lo Celso

আর কিছু দিনের অপেক্ষা আর তারপরেই শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup Qatar)। আর তার আগে সমস্ত ব্যাবস্থাপনা খতিয়ে দেখতে কাতারে পৌঁছে গেছেন সব দল এর ই কোচরা।সেরকম ই আর্জেন্টিনা দলের কোচ লিয়োনেল স্কালোনি আর সেখানে গিয়েই দুঃসংবাদ এর মুখোমুখি তিনি ।বিশ্বকাপের আগে ব্যবস্থাপনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই কাতারে পৌঁছে গিয়েছেন আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি। সেখানে গিয়েই দুঃসংবাদ পেলেন তিনি।

সপ্তাহ দুয়েক আগে লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে একটি ম্যাচে চোট পান সেলসো। তাঁর পেশি রীতিমত ছিঁড়ে গিয়েছে বলে চিকিৎসক রা জানান । প্রথমে শোনা গিয়েছিল তাড়াতাড়ি ই আবার চিকিৎসা র ফলে তিনি দ্রুত ফিরছেন প্রতিযোগিতা য় । কিন্তু এখন জানা যাচ্ছে যে তাঁর হ্যামস্ট্রিং ছিঁড়েছে।যেরকম টা আন্দাজ করা হয়েছিল তার থেকে অনেক বেশি সময় লাগবে এই চোট সারতে।

আর তায় জন্যই আপাতত প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন ভিয়ারিয়ালের ফুটবলার জিয়োভান্নি লো সেলসো। প্রসঙ্গত গত বছর আর্জেন্টিনার কোপা আমেরিকায় জয়ে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সেলসো। এ বারও বিশ্বকাপের দলে প্রথম একাদশএ তাঁর জায়গা একদম ঠিক । কোচ স্কালোনি এ-ও বলেছিলেন, সেলসোর ফাঁকা স্থান পূরণ করা কারওর পক্ষে সম্ভব নয়। উল্লেখ্য, সম্প্রতি চোট সারিয়ে ফিরেছেন অ্যাঙ্খেল দি মারিয়া। তবে জুয়ান ফয়েথ এবং পাওলো ডিবালাকে নিয়ে এখনও সমস্যা রয়েছে।

তবে এখন পাওয়া খবর অনুযায়ী সেলসোর জায়গায় বেনফিকার এনজো ফের্নান্দেস কে খেলতে দেখা যেতে পারে। রিভারপ্লেট থেকে পর্তুগালের এই ক্লাবে খেলতে এসে চমকে দিয়েছে তিনি। এবার কত টা কি হয় তা তো সময় ই বলবে ।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন FIFA World Cup Qatar: চোটের জন্য ছিটকে গেলেন আর্জেন্টিনার মিডফিল্ডার

ATK মোহনবাগানের টুইট পোস্ট ঘিরে কৌতুহল তুঙ্গে

Curiosity around ATK Mohun Bagan's tweet post

নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে জয়ের ঘোর এখনও কাটিয়ে উঠতে পারেনি ATKমোহনবাগান। বিশেষ করে ম্যাচের প্রায় শেষ মুহুর্তে, ৮৯ মিনিটে শুভাশিস বোসের দুরন্ত হেডার হাইল্যান্ডারদের জালে জড়াতেই তিন পয়েন্ট নিশ্চিত হয়ে যায় সবুজ মেরুন ব্রিগেডের।এই নিয়ে শুক্রবার, দলের টুইটার হ্যান্ডেলে পোস্টের ক্যাপসনে লেখা,”লড়াই করো হার না মানা।
@subhasis_bose15
#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন”

শুভাশিসের ওই গোলের সুবাদে ATKমোহনবাগান শুধু যে ইন্ডিয়ান সুপার লিগে(ISL) ম্যাচ জিতেছে তাইই নয়,সঙ্গে পয়েন্ট টেবলে দুই নম্বরে উঠে এসেছে।এখন লিগ টপারের হাতছানি মেরিনার্সদের সামনে।

প্রসঙ্গত,ম্যাচের ৩৬ মিনিটে লিস্টন কোলাসোর গোলে লিড নেয় সবুজ মেরুন ব্রিগেড। খেলার প্রথমার্ধে নর্থইস্ট গোল শোধ করতে পারেনি।দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে ইভান্সের গোলে সমতায় ফেরে নর্থইস্ট ইউনাইটেড এফসি।

এরপর গোলের লিড বাড়ানোর জন্য চাপ বাড়ায় গঙ্গা পাড়ের ক্লাব।একাধিক সুযোগ হাতছাড়া হয় প্রীতম কোটালদের। খেলা শেষ হওয়ার এক মিনিট(৮৯) আগে শুভাশিস বোসের করা গোলে যুবভারতী থেকে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ATK মোহনবাগান। এমন আবহে ভক্তরাও তাদের প্রিয় দলের খেলোয়াড় শুভাশিস বোসকে নিয়ে আহ্লাদে আটখানা।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ATK মোহনবাগানের টুইট পোস্ট ঘিরে কৌতুহল তুঙ্গে

Roy Krishna : পিছিয়ে পড়লেন ফিজিয়ান ‘গোল্ডেন বয়’ রয় কৃষ্ণা

roy krishna bengaluru fc

ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ২০২১-২২ সেশনে সবুজ মেরুন জার্সি গায়ে প্রতিপক্ষ দলের রাতের ঘুম কেড়ে নেওয়া ফিজিয়ান ‘গোল্ডেন বয়’ রয় কৃষ্ণা (Roy Krishna ) চলতি ISL মরসুমে শিবির বদল করেছেন।নতুন সেশনে বেঙ্গালুরু এফসি জার্সিতে সুনীল ছেত্রীর পাশে খেলতে দেখা যাচ্ছে কৃষ্ণকে।

শিবির বদল করলেও সবুজ মেরুন ভক্তদের হৃদয় জুড়ে রয়েছেন ফুটবলার রয় কৃষ্ণ। এমন জনপ্রিয় মাঝেও রয় কৃষ্ণকে ছাপিয়ে শীর্ষে এখন ২০২২-২৩ ISL সেশনে ATKমোহনবাগান খেলোয়াড় দিমিত্রি পেট্রাটোস।

ইন্ডিয়ান সুপার লিগে(ISL) AFC সেরা খেলোয়াড়দের বাজার দরে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়া ন ফুটবলার দিমিত্রি পেট্রাটোস। সবুজ মেরুন জার্সি গায়ে এই মরসুমে দিমিত্রি ফুল ফুটিয়ে চলেছেন। ৩০ বছরের দিমিত্রি পেট্রাটোসের বাজার দর ৬.২৪ দি আর এবং তিন নম্বরে থাকা রয় কৃষ্ণর বাজার দর ২.৯১ সি আর।দুই’এ ইস্টবেঙ্গল এফসি ফুটবলার জর্ডন ও’ডোহার্টির বাজার দর ২.৯১ সি আর। তালিকাতে ব্রেন্ডন চারে,লিস্টন কোলাসো সাত নম্বরে রয়েছেন যথাক্রমে ২.৯১ সি আর এবং ২.৫০ সি আর।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Roy Krishna : পিছিয়ে পড়লেন ফিজিয়ান ‘গোল্ডেন বয়’ রয় কৃষ্ণা

ডার্বি ম্যাচে মৃত ইস্টবেঙ্গল ভক্তের পরিবারের হাতে আর্থিক সহায়তা দেওয়া হবে

East Bengal fan

চলতি ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগের ডার্বি ম্যাচ হয়েছিল ২৯ অক্টোবর। সূত্রে জানা গিয়েছে, হাইপ্রেসার ওই গেম চলাকালীন মৃত ইস্টবেঙ্গল ভক্ত জয়শঙ্কর সাহার পরিবারের হাতে ১ লক্ষ ৩০ হাজার টাকার তহবিল তুলে দেওয়া হবে। বাগুইআটির বাসিন্দা ইস্টবেঙ্গল ভক্ত যুবভারতী স্টেডিয়ামে   হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।ময়দান জুড়ে শোকের ছায়া নেমে আসে।

ডার্বি ম্যাচের দ্বিতীয়ার্ধে হঠাৎ অসুস্থ বোধ করেন জয়শঙ্কর এবং গ্যালারিতে লুটিয়ে পড়েন।জয়শঙ্করের বন্ধুরা পুলিসের সহায়তায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ৩৮ বছরের জয়শঙ্কর সাহাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনা সামনে আসার পর ইস্টবেঙ্গল এফসি এবং ATKমোহনবাগান টিমের খেলোয়াড়রাও শোকার্ত পরিবারের পাশে এসে দাঁড়ায়।

এমনকি দু’দলের বিদেশী ফুটবলারেররাও ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে পড়ে।ঘটনার জেরে ইস্টবেঙ্গল ম্যাচ চলাকালীন বিশেষ সহায়তার জন্য আপাৎকালীন গাড়ির ব্যবস্থা করা হয়েছে এই ধরনের অনভিপ্রেত ঘটনাকে এড়ানোর জন্য

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ডার্বি ম্যাচে মৃত ইস্টবেঙ্গল ভক্তের পরিবারের হাতে আর্থিক সহায়তা দেওয়া হবে

হাইল্যান্ডারদের বিরুদ্ধে শুভাশিস বোসের গোল ভিডিও ভাইরাল

Subhasish Bose

বৃ্হস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ATKমোহনবাগান ২-১ গোলে জিতেছে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে। জয়সূচক গোল এসেছে ৮৯ মিনিটে খেলার অন্তিম লগ্নে। দিমিত্রি পেট্রাটোসের দুরন্ত ক্রস থেকে অসাধারণ হেডারে দলকে জয় এনে দেন ম্যাচের নায়ক শুভাশিস বোস (Subhasish Bose)।

এই মুহুর্তে শুভাশিসের করা ওই গোল আলোচনার কেন্দ্রে। ইন্ডিয়ান সুপার লিগের(ISL) টুইটার হ্যান্ডেলে শুভাশিস বোসের গোলের ওই মুহুর্তটি সংক্ষিপ্ত সময়ের ভিডিও আকারে পোস্ট হতেই তা ভাইরাল হয়ে উঠেছে।ওই টুইট পোস্টের ক্যাপসনে লেখা হয়েছে,”@subhasis_bose15 এর অলরাউন্ড পারফরম্যান্স সহ একজন দেরীতে ম্যাচ বিজয়ী তাকে গত রাতে হিরো অফ দ্য ম্যাচ জিতেছে⭐

প্রসঙ্গত, লিগ টেবলের সবচেয়ে নীচে থাকা দল নর্থইস্টে ইউনাইটেড এফসির বিরুদ্ধে সহজ ম্যাচ কঠিন করে জেতা এবং গোলের একাধিক সুযোগ নষ্ট করার প্রসঙ্গে সবুজ মেরুন ফুটবলার শুভাশিস বোস বলেছেন,”ম্যাচে দুই দলই সুযোগ পেয়েছে। দুই দলই গোল করেছে। কিন্তু আমাদের টিম স্পিরিট অনেক ভাল ছিল। একসঙ্গে আক্রমণে উঠে আমরা গোল আনতে পেরেছি। শেষ মিনিটে হেড করে যে গোল করতে পেরেছি, তার কৃতিত্ব পুরো দলকে দিতে চাই।”

এর পাশাপাশি সবুজ মেরুন খেলোয়াড় টিমম্যান পেট্রাটোসের প্রশংসা করতে গিয়ে বলেন, “দিমিত্রি খুব ভাল বলটা দিয়েছিল। পুরো দলেরই সাহায্য পেয়েছি। খুব ভাল খেলেছি আমরা।” খেলার শেষ মুহুর্ত পর্যন্ত টানটান উত্তেজনাতে ভরে ছিল খেলার রেজাল্ট। সবুজ মেরুন ভক্তদের চোখের সামনে একের পর এক গোলের সুযোগ নষ্ট হওয়ার মুহুর্তে মুখের ভাব ফ্যাকাসে হয়ে আসছিল।কিন্তু খেলার শেষের বাশি বাজার আগের ক্ষণে গোল করে তিন পয়েন্ট টিমকে দিতেই রাতারাতি স্টারডাম এনে দিয়েছে শুভাশিস বোসকে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন হাইল্যান্ডারদের বিরুদ্ধে শুভাশিস বোসের গোল ভিডিও ভাইরাল