East Bengal: সুমিত পাসিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য স্টিফেন কনস্টাটাইনের

Sumit Passiইস্টবেঙ্গল এফসির (East Bengal) ফুটবলার সুমিত পাসিকে (Sumit Pasi) ঘিরে লাল হলুদ সমর্থকদের ক্ষোভের সীমা নেই। তবে কোচ স্টিফেন কনস্টানটাইনের (Stephen Constantine) পাসির ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে এবং সমর্থকদের শত সমালোচনাতেও আস্থার ভিত নড়ে যায়নি তা লাল হলুদ কোচের বক্তব্যে পরিষ্কার। মঙ্গলবার, নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে খেলতে যাওয়ার আগে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে ইস্টবেঙ্গল […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন East Bengal: সুমিত পাসিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য স্টিফেন কনস্টাটাইনের

East Bengal FC: টিমের ইনজুরি ইস্যুতে বড় আপডেট দিলেন স্টিফেন কনস্টাটাইন

Emami East Bengal practice updateগত ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ‘লাস্ট বয়’ ইস্টবেঙ্গল এফসির (East Bengal FC) চলতি ISL টুর্নামেন্টে দুটি ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও জয়ের মুখ দেখেনি। আগামী বৃহস্পতিবার তৃতীয় ম্যাচে লিগ টেবিলের সবচেয়ে নীচে থাকা দল নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয়ের সুবর্ণ সুযোগ সামনে রয়েছে লাল-হলুদ শিবিরের। এই প্রেক্ষিতে মঙ্গলবার প্রি ম্যাচ প্রেস মিটে এসে ইস্টবেঙ্গল এফসির হেডকোচ […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন East Bengal FC: টিমের ইনজুরি ইস্যুতে বড় আপডেট দিলেন স্টিফেন কনস্টাটাইন

Stephen Constantine: হাইল্যান্ডারদে’র বিরুদ্ধে খেলার আগে বিতর্কের লাইমলাইটে কনস্টাটাইন

stephen constantineডার্বি ম্যাচের আগে ATK মোহনবাগান বড় ব্যবধানে জয় পেয়েছে। ফলে সবুজ মেরুন শিবিরের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসি চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) টানা দুই ম্যাচ হেরেছে, এমন আবহে মঙ্গলবার লাল হলুদ ব্রিগেড গুয়াহাটি উড়ে গিয়েছে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে খেলার জন্য। মঙ্গলবার কলকাতায় প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে ইস্টবেঙ্গল এফসি হেডকোচ স্টিফেন […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Stephen Constantine: হাইল্যান্ডারদে’র বিরুদ্ধে খেলার আগে বিতর্কের লাইমলাইটে কনস্টাটাইন

Stephen Constantine: ডার্বি ম্যাচ নিয়ে বিস্ফোরক মন্তব্য স্টিফেন কনস্টাটাইনের

East Bengal coach Stephen Constantineচলতি ইন্ডিয়ান সুপার লিগ (ISL) টুর্নামেন্টে প্রথম জয়ের লক্ষ্যে নামার আগে ইস্টবেঙ্গল এফসি হেডকোচ স্টিফেন কনস্টাটাইন (Stephen Constantine) আবেগের ডার্বি ম্যাচ নিয়ে বিস্ফোরণ ঘটিয়ে দিলেন। নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে গুয়াহাটিতে খেলতে যাওয়ার আগে কলকাতাতে মঙ্গলবার প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে মহাডার্বি ম্যাচ নিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে যা বললেন তা নিয়ে বিতর্কের ঝড় উঠতে বাধ্য। মঙ্গলবার, কলকাতায় […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Stephen Constantine: ডার্বি ম্যাচ নিয়ে বিস্ফোরক মন্তব্য স্টিফেন কনস্টাটাইনের

ISL: জয়ের খরা কাটাতে মরিয়া ইস্টবেঙ্গল এফসি

emami East Bengal footballers২০২২-২৩ ইন্ডিয়ান সুপার লিগ (ISL) হল লিগে ইস্টবেঙ্গল এফসির তৃতীয় মরসুম। লাল হলুদ শিবির প্রথম সিজনে তারা নবম এবং গত ISL সিজনে ১১ তম স্থানে ‘লাস্ট বয়’ হয়ে শেষ করেছিল। পুরো মরসুমে মাত্র একটি ম্যাচে জয় নিয়ে তারা তলানিতে ঠেকেছিল, এফসি গোয়ার বিরুদ্ধে। স্টিফেন কনস্টানটাইনকে হেডকোচ হিসেবে মনোনীত করে দলকে শক্তিশালী করার জন্য বেশ কিছু […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ISL: জয়ের খরা কাটাতে মরিয়া ইস্টবেঙ্গল এফসি

East Bengal : নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল

East Bengalবৃহস্পতিবার ২০ অক্টোবর গত ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ‘লাস্ট বয়’ ইস্টবেঙ্গল এফসি (East Bengal) চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নিজেদের তিন নম্বর ম্যাচ খেলতে নামবে নর্থইস্ট ইউনাইটেড এফসি’র বিরুদ্ধে। খেলা হবে গুয়াহাটির স্টেডিয়ামে। গুয়াহাটিতে উড়ে যাওয়ার আগে মঙ্গলবার, কলকতাতে লাল হলুদ ব্রিগেডের শেষ প্র‍্যাকট্রিস সেশন। বিকেলের বিমানে ইস্টবেঙ্গল টিম উড়ে যাবে গুয়াহাটির উদ্দ্যেশে। চলতি ISL […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন East Bengal : নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল

ISL: হাইল্যান্ডারদের বিরুদ্ধে অনিশ্চিত অ্যালেক্স লিমা

Alex Limaবৃহস্পতিবার ২০ অক্টোবর গত ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ‘লাস্ট বয়’ ইস্টবেঙ্গল এফসি চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নিজেদের তিন নম্বর ম্যাচ খেলতে নামবে নর্থইস্ট ইউনাইটেড এফসি’র বিরুদ্ধে। মঙ্গলবার কলকতাতে লাল হলুদ ব্রিগেডের শেষ প্র‍্যাকট্রিস সেশন। এদিনের প্র‍্যাকট্রিস সেশনে বল পায়ে অনুশীলন করতে দেখা গেল অ্যালেক্স লিমাকে। প্রসঙ্গত,অ্যালেক্স লিমা এফসি গোয়া ম্যাচে চোট পেয়েছিল। মঙ্গলবার দলের […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ISL: হাইল্যান্ডারদের বিরুদ্ধে অনিশ্চিত অ্যালেক্স লিমা

I-League টুর্নামেন্ট নিয়ে বড় আপডেট দিল AIFF

National Games: Bengal defeated Gujarat in footballআইলিগ (I-League) ২০২২-২৩ মরসুম শুরু হতে চলেছে আগামী নভেম্বরের ১২ তারিখ থেকে। বারো দল নিয়ে এই টুর্নামেন্ট আয়োজিত হতে চলেছে। এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে আই-লীগের ফিক্সচার ঘোষণা করা না হলেও টুর্নামেন্ট হোম এবং অ্যাওয়ে ফর্ম্যাটে হবে। জানা গিয়েছে,আইলিগে অংশ নিতে চলা ৬ টা ক্লাবের পরিকাঠামোগত অসুবিধা থাকার জন্য এবং ম্যাচ ভেন্যু ঠিক করা নিয়ে সিদ্ধান্তে […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন I-League টুর্নামেন্ট নিয়ে বড় আপডেট দিল AIFF

ISL: হাইল্যান্ডারদে’র বিরুদ্ধে ইস্টবেঙ্গলের প্রস্তুতি তুঙ্গে

east-Bengalআগামী বৃ্হস্পতিবার, ২০ অক্টোবর গত ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ‘লাস্ট বয়’ ইস্টবেঙ্গল এফসি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নিজেদের তিন নম্বর ম্যাচ খেলতে নামবে নর্থইস্ট ইউনাইটেড এফসি’র বিরুদ্ধে। খেলা হবে গুয়াহাটির স্টেডিয়ামে। চলতি ISL টুর্নামেন্টে এই দু’দলই এখনও পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি। হাইল্যান্ডারদে’র বিরুদ্ধে খেলতে নামার আগে লাল হলুদ খেলোয়াড়রা কলকাতাতে এখন প্র‍্যাকট্রিসে ঘাম ঝড়িয়ে […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ISL: হাইল্যান্ডারদে’র বিরুদ্ধে ইস্টবেঙ্গলের প্রস্তুতি তুঙ্গে

Juan Ferrando: সবুজ-মেরুন জনতাকে জবাব দিতে গিয়ে বিতর্কে জড়ালেন ফেরান্দো

atk mohun bagan coach Juan Ferrandoভারতীয় ফুটবল ক্যালেন্ডারে ২০২২-২৩ মরসুমে ATK মোহনবাগান (Mohun Bagan) দলকে শুরুর সময়ে ডুরান্ড কাপ এবং AFC ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচে হেরে যেতে হয়েছে। সবুজ মেরুন জনতা মরসুমের শুরুতেই এই ব্যর্থতা কোনভাবেই মেনে নিতে পারেনি। ব্যর্থতার যন্ত্রণায় এবং প্রিয় দলের ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা থেকেই ‘কোচ হুয়ান ফেরান্দো (Juan Ferrando) হঠাও’ দাবি ওঠে। ‘টেকনিক্যাল সিদ্ধান্ত’ এমন যুক্তি খাঁড়া […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Juan Ferrando: সবুজ-মেরুন জনতাকে জবাব দিতে গিয়ে বিতর্কে জড়ালেন ফেরান্দো

ATK Mohun Bagan: মহাডার্বি ম্যাচ নিয়ে অঙ্ক কষা শুরু হুয়ান ফেরান্দোর

Juan Ferrandoডার্বি ম্যাচ নিয়ে অঙ্ক কষতে শুরু করে দিয়েছেন ATK মোহনবাগান (ATK Mohun Bagan) হেডকোচ হুয়ান ফেরান্দো (Juan Ferrando )। গত রবিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ২-৫ গোলের বড় ব্যবধানে জিতেছে সবুজ মেরুন শিবির। চলতি ইন্ডিয়ান সুপার লিগের(ISL) ক্রীড়াসূচি অনুযায়ী হাইভোল্টেজ ডার্বি ম্যাচ ২৯ অক্টোবর। স্বভাবতই, ডার্বি ম্যাচের আগে বড় ব্যবধানে জয় প্রীতম কোটালদের আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ATK Mohun Bagan: মহাডার্বি ম্যাচ নিয়ে অঙ্ক কষা শুরু হুয়ান ফেরান্দোর

ISL: বিতর্কে জড়ালেন ‘হ্যাটট্রিক বয়’ দিমিত্রি পেট্রাটোস

Dimitri Petratosরবিবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL) কেরালা ব্লাস্টার্সকে ২-৫ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ATK মোহনবাগান। কেরালার ঘরের মাঠে দুরন্ত পারফরম্যান্স সবুজ মেরুন শিবিরের ফুটবলারদের। ম্যাচে হ্যাটট্রিক দিমিত্রি পেট্রাটোসের। এমন ঝকঝকে পারফরম্যান্সের পরেও বিতর্কে নাম জড়িয়েছে বাগানের অস্ট্রেলিয় স্ট্রাইকার দিমিত্রি পেট্রাটোসের। ম্যাচের ২৬,৬২ এবং ৯২ মিনিটে তিনটে গোল করে ‘হ্যাটট্রিক বয়’ পেট্রাটোস। আর হ্যাটট্রিক করে মুহুর্তেই বিতর্কের […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ISL: বিতর্কে জড়ালেন ‘হ্যাটট্রিক বয়’ দিমিত্রি পেট্রাটোস

লিগের প্রথম খেলাতে গোলশূন্য ড্র ইস্টবেঙ্গলের

East Bengalরবিবার কলকাতা লিগের সুপার সিক্স পর্বে নিজেদের রিজার্ভ দলকে খিদিরপুর স্পোটিং ক্লাবের বিরুদ্ধে মাঠে নামিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। গোলশূন্য স্কোরলাইনে শেষ হল এই ম্যাচের ফলাফল। খেলার প্রথমার্ধে ইমামি ইস্টবেঙ্গল গোলের সুযোগ পেয়েছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। খিদিরপুর স্পোটিং’র গোলকিপার প্রিয়ন্ত সিং’র দুরন্ত পারফরম্যান্সের সামনে পড়ে জেসিন টিকে,মহিতোষ রায়,দীপ সাহারা গোলের লকগেট খুলতে পারেনি।৩০ মিনিটে […]

The post লিগের প্রথম খেলাতে গোলশূন্য ড্র ইস্টবেঙ্গলের appeared first on Kolkata24x7 | Get Bengali news updates, Bengali News Headlines , Latest Bangla Khabar, Kolkata Bengali News from West Bengal, India and World.

Kalighat : কালীঘাট মন্দিরের গর্ভগৃহে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা

Kalighat

করোনার (Coronavirus) দাপট বাড়ায় কালীঘাট মন্দিরের (Kalighat Temple) গর্ভগৃহে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হল। আগামী ১১-২৬ জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। তবে কালীঘাট মন্দির খোলা থাকবে। বাইরে থেকে দর্শনের ব্যবস্থা থাকছে।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময়ে শুধুমাত্র পালাদার ও সেবায়েতরা প্রয়োজনমতো কালীঘাট মন্দিরের গর্ভগৃহে নিত্যপুজোর কাজ করতে পারবেন। এর আগে ১ জানুয়ারিও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অতিরিক্ত ভিড় হতে পারে, এই অনুমানের পরিপ্রেক্ষিতে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষেধাজ্ঞা জারি হয়েছিল।

উল্লেখ্য, দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ। কলকাতায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। বৃহস্পতিবার প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৫,৪২১ জন, করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। গত ১ দিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৭,৩৪৩ জন। রাজ্যে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৪১,১০১ জন। সরকারি হিসেবে বৃহস্পতিবার রাজ্যে সুস্থতার হার ৯৬.৪০%। 

Budgam: বুদগামে গুলির লড়াইয়ে নিকেশ ৩ জইশ জঙ্গি

Indian Army killed 3 Lashkar militants in Sofian

বৃহস্পতিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের বাদগামের (Budgam) জোলওয়া ক্রালপোরা চাদুরা (Zolwa Kralpora Chadoora) এলাকায় এনকাউন্টারে নিরাপত্তা বাহিনীর হাতে ৩ জইশ-ই-মহম্মদ (JeM) সন্ত্রাসবাদী খতম হয়। এদিন কাশ্মীরের আইজিপি বিজয় কুমার এই খবর জানান।

অস্ত্র ও গোলাবারুদ সহ আপত্তিকর উপকরণ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট খবরের ভিত্তিতেই বৃহস্পতিবার ওই এলাকা ঘিরে ফেলে তারা। এরপরেই তল্লাশি অভিযান চালানোর সময় ২ পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। সেসময় ওই ৩ সন্ত্রাসবাদীর মৃত্যু হয়। জানা গেছে, নিহত ৩ জঙ্গির মধ্যে ১ জনের নাম ওয়াসিম, সে শ্রীনগরের বাসিন্দা।

কাশ্মীরের আইজিপি টুইটারে জানিয়েছেন, জঙ্গিদের কাছ থেকে ৩টি AK56 রাইফেল পাওয়া গেছে। এর আগে পুলিশের তরফে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর নেতৃত্বে এনকাউন্টার শুরুর কথা জানানো হয়। 

Corona in India: দেশে করোনায় দৈনিক আক্রান্ত ১ লক্ষ ১৭ হাজার পেরোলো

নিউজ ডেস্ক: দেশে ক্রমশ বেড়ে চলেছে কোভিড আক্রান্তের সংখ্যা। একদিনে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়াল। বৃহস্পতিবারের তুলনায় প্রায় ৩০% বাড়ল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ১৭ হাজার ১০০ জন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩০২ জনের।

বৃহস্পতিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯০,৯২৮। দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩২৫। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫২ লক্ষ ২৬ হাজার ৩৮৬ জন। এখনও পর্যন্ত ৪ লক্ষ ৮৩ হাজার ১৭৮ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার পর্যন্ত ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩০০৭। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩৭৭ জন। মহারাষ্ট্রে সবথেকে বেশি ৮৭৬ জন আক্রান্ত। দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৪৬৫।

দিন দশেক আগেও যেখানে দৈনিক সংক্রমণ ৭ হাজারের আশেপাশে ছিল, সেখানে শুক্রবার ৭ মাস পর প্রথমবার সংক্রমণ ১ লক্ষ পেরোল। শুধু তাই নয়, একদিনে দেশে অ্যাকটিভ কেস বেড়েছে প্রায় ৮৫ হাজার। হু হু করে বাড়ছে পজিটিভিটি রেট।

Rafale: নৌবাহিনীর জন্য গোয়ায় শুরু হল রাফাল ফাইটারের প্রদর্শনী

China’s new fighter jet deployed near Taiwan

ভারতীয় নৌবাহিনীর ফাইটার জেট চুক্তির দিকে তাকিয়ে, বৃহস্পতিবার গোয়ায় নৌবাহিনীর কাছে ফ্রান্স (France) একটি রাফালে সামুদ্রিক যুদ্ধবিমান পাঠিয়েছে তার যুদ্ধের ক্ষমতা প্রদর্শনের জন্য। ভারতীয় নৌবাহিনী দেশীয় বিমানবাহী রণতরী বিক্রান্তের (Vikrant) জন্য ফাইটার জেট কেনার পরিকল্পনা করছে যা অগাস্টে চালু হতে পারে।

জানা গেছে, রাফালে জেটের প্রদর্শনীটি গোয়ার উপকূল-ভিত্তিক পরীক্ষা কেন্দ্রে (SBTF) শুরু হয়েছে। ২০১৭ সালে ভারতীয় নৌবাহিনী তার বিমানবাহী রণতরীটির জন্য ৫৭টি মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফ্ট কেনার জন্য রিকোয়েস্ট ফর ইনফরমেশন (RFI) জারি করেছে। চুক্তির প্রতিযোগিতায় ৪টি বিমান রয়েছে। যেমন- রাফালে (ডাসল্ট, ফ্রান্স), এফ-১৮ সুপার হর্নেট (বোয়িং, ইউএস), এমআইজি-২৯কে (রাশিয়া) ও গ্রিপেন (সাব, সুইডেন)। F-18, রাফালে ও MIG-29K টুইন ইঞ্জিনের জেট। অন্যদিকে, গ্রিপেন একক ইঞ্জিনের বিমান। আগামী কয়েক মাসের মধ্যে বাকি প্রতিযোগীরাও তাদের বিমান ভারতে প্রদর্শনের জন্য নিয়ে আসবে। সরকার ভারতেও এই বিমানগুলি তৈরি করতে চেয়েছিল। আরএফআই-তে জানতে চাওয়া হয় কোম্পানিগুলি ভারতের সঙ্গে প্রযুক্তি স্থানান্তর (ToT) ও গভীর মেরামতের দক্ষতা কোন স্তর পর্যন্ত শেয়ার করতে ইচ্ছুক।

ভারত তার বিমান বাহিনীর জন্য প্রায় ৫৯,০০০ কোটি টাকা ব্যয় করে ৩৬টি রাফালে যুদ্ধবিমান কেনার জন্য ২০১৬ সালের সেপ্টেম্বরে ফ্রান্সের সঙ্গে একটি সরকারি চুক্তি স্বাক্ষর করে। ফরাসি সংস্থা নির্মাতা ডাসাল্ট এভিয়েশন (Dassault Aviation) দ্বারা নির্মিত ৫টি রাফালে জেটের প্রথম ব্যাচ ২৯ জুলাই, ২০২০ সালে ভারতে পৌঁছায়। ইতিমধ্যেই নির্মাতা ডাসাল্ট এভিয়েশন ৩৩টি রাফালে জেট IAF-কে দিয়েছে। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লি, গত মাসে ভারত সফরের সময় ইঙ্গিত দেন যে ফ্রান্স ক্যারিয়ার ভিত্তিক জেট সরবরাহ করতে আগ্রহী।

Weather Update: বঙ্গে শীতের আমেজে ধাক্কা দিয়ে চড়ল পারদ

kolkata winter

নিউজ ডেস্ক : শুক্রবার পূর্বাভাস মতোই কলকাতা সহ রাজ্যে বাড়ল তাপমাত্রার পারদ। শীতের প্রকোপ কিছুটা কমল। এদিন কলকাতায় বৃহস্পতিবারের তুলনায় তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি বেড়েছে। শনিবারও আবহাওয়া এরকমই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জেলাগুলিতেও গত কয়েকদিনের তুলনায় ঠান্ডা কমেছে।  

আজ শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের পূর্বাভাস, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী কয়েকদিন বঙ্গে উষ্ণতার পারদ ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। তবে কলকাতা সহ জেলায় ভোরের দিকে কুয়াশার দাপট থাকছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিনও ভোরের দিকে কুয়াশার প্রকোপ থাকবে। তবে বেলা বাড়লেই কুয়াশা কেটে যাবে।

পাশাপাশি আগামী কয়েকদিন আর জাঁকিয়ে শীতের অনুভূতি থাকবে না। এর জন্য পশ্চিমী ঝঞ্ঝাকেই দায়ী করা হয়েছে। উত্তর ভারতে তুষারপাত ও প্রবল শীত পড়লে তার রেষ এ রাজ্যে পড়ে। উত্তুরে হাওয়া প্রবেশ করলে বাংলায় শীত বাড়ে। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই উত্তুরে হাওয়া আপাতত পশ্চিমবঙ্গে ঢুকে বাধা পাচ্ছে। আর তার ফলেই বঙ্গে পারদ বাড়ছে, কমছে ঠান্ডা।

Agnimitra Paul: ফের একবার করোনা আক্রান্ত অগ্নিমিত্রা পাল

agnimitra paul

নিউজ ডেস্ক : এই নিয়ে তিনবার করোনা আক্রান্ত অগ্নিমিত্রা পাল। (Agnimitra Paul)   বৃহস্পতিবার নিজেই ট্যুইট করে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক এ কথা জানান। ট্যুইটে লেখেন, ‘কোভিড পরীক্ষার ফল পজিটিভ। এই নিয়ে তৃতীয়বার। কিন্তু ভয়ের কিছু নেই। আমি ভালো আছি। কোভিডের বিধিনিষেধ মেনে চলব। আশা করছি শীঘ্রই কাজে যোগ দেব। কোভিড খুব দ্রুত ছড়াচ্ছে। মাস্ক পরুন। স্যানিটাইজার ব্যবহার করুন। দূরত্ববিধি মেনে চলুন। গত তিন দিনে আন্দামানে আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের কোয়ারেন্টিনে যাওয়ার আবেদন জানাচ্ছি।’

অগ্নিমিত্রা ছাড়াও তৃতীয়বার করোনা আক্রান্ত হলেন বাবুল সুপ্রিয়, কৌস্তভ চট্টোপাধ্যায় এবং কলকাতার জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা। সকলেই করোনা ভ্যাকসিনের ২টি করে ডোজ নিয়েছিলেন।

এদিকে রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত ১৪,০২২ জন। গতকালের তুলনায় একদিনে সংক্রমণ বাড়ল ৫ হাজারের বেশি।  ১৭ জনের মৃত্যু। শুধু কলকাতাতেই একদিনে সংক্রমিত ৬১৭০। কলকাতায় কনটেনমেন্ট জোন বেড়ে হল ৪৮। উঃ ২৪ পরগনায় একদিনে করোনা আক্রান্ত ২৫৪০।  

<

p style=”text-align: justify;”> 

Hong Kong: ভারত সহ ৮ দেশের বিমানের ওপর নিষেধাজ্ঞা হংকংয়ের

Omicron: London flight will not land in Kolkata, Mamata decides

ওমিক্রন (Omicron) সংক্রমণের আশঙ্কায় ভারত সহ ৮টি দেশের বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা করল হংকং (Hong Kong)। ভারত ছাড়াও পাকিস্তান, ফিলিপিন্স, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স গ্রেট ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়ার বিমান চলাচল বাতিল করল হংকং।

গত ২৪ ঘণ্টায় হংকংয়ে ১১৪ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। এরসঙ্গেই শহর জুড়ে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। হংকং প্রশাসনের তরফে জানানো হয়েছে, বার-জিম বন্ধ, রাতে রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া নিষিদ্ধ। প্রশাসনের তরফে শহরে করোনার পঞ্চম ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার  পর্যন্ত শহরটিতে ১১৪ জনের শরীরে ওমিক্রন করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের বেশিরভাগই পাওয়া গেছে বিমানবন্দরে অথবা ২১ দিন কোয়ারেন্টাইনে থাকা অবস্থায়। কিন্তু সম্প্রতি ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনের এক কর্মীর সূত্র ধরে সেখানে ছোটখাটো গুচ্ছ সংক্রমণ শনাক্তের পর কঠোর বিধিনিষেধ আরোপের দাবি ওঠে।

হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম্ব জানিয়েছেন, শহরটিতে এবার ওমিক্রনের সম্প্রদায় ভিত্তিক সংক্রমণ ঘটতে পারে। এর জেরে স্থানীয় সময় আগামী শনিবার মধ্যরাত থেকে ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ফিলিপাইন ও অস্ট্রেলিয়ার সঙ্গে দুই সপ্তাহের জন্য সব ধরনের ফ্লাইট বাতিল করেছে হংকং কর্তৃপক্ষ। আগামী শুক্রবার থেকেই জারি করা হচ্ছে নয়া করোনা বিধিনিষেধ।