করোনা বোমা বিস্ফোরণ! দেশে একদিনে আক্রান্ত ৯০ হাজারের বেশি

corona india

করোনার দৈনিক সংক্রমণ ৯০ হাজার ছুঁল৷ স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯০,৯২৮ জন করোনা সংক্রামিত হয়েছেন৷ দৈনিক সংক্রমণের হার ৬.৪৩%। বুধবারের তুলনায় ৫৬.৬% করোনা সংক্রমণ বৃদ্ধি পেল। মঙ্গলবার ছিল ২২ হাজারের কিছু বেশি। আজ দৈনিক সংক্রমণ (Coronavirus Update India) একলাফে ৯০ হাজার।

গত ২৪ ঘণ্টায় অ্যাকটিভ কেস বাড়ল ৭০ হাজারেরও বেশি। চলতি মাসের শেষেই দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা দ্বিতীয় ঢেউয়ের মতো হয়ে যেতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত আগের দিনের দেড়গুণেরও বেশি। পটিজিভিটি রেট আগের দিনের থেকে প্রায় ৪০% বেশি। দেশের ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৬৩০ জন। এর মধ্যে মহারাষ্ট্রে আক্রান্ত ৭৯৭ জন। দিল্লিতে আক্রান্ত ৪৯৫ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ৩২৫ জন। বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ২ লক্ষ ৮৫ হাজার ১ জন। যা আগের দিনের থেকে প্রায় ৭১ হাজার বেশি। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ১৯,২০৬ জন করোনামুক্ত হয়েছেন।

Chandni Chowk Fire: চাঁদনি চকে আগুন, ঘটনাস্থলে দমকলের  ১২ ইঞ্জিন

maharashtra-covid-hospital-fire

দিল্লির চাঁদনি চকের লাজপত রাই মার্কেটে ভয়াবহ আগুন। দমকলের  ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। তবে আগুন লাগার কারণ কী তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। অনেক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডে প্রাণহানির কোনও তথ্য পাওয়া যায়নি। তবে ক্ষতির পরিমাণ প্রচুর। 

১২ টি দমকলের ইঞ্জিন, বিপুল সংখ্যক স্থানীয় লোক সাহায্যের কাজে হাত বাড়িয়েছে। দমকল সূত্রে খবর, তারা প্রথম ভোর ৫টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পান। প্রায় ৬০টি দোকান আগুনের কবলে। প্রসঙ্গত, চাঁদনি চক বাজার সারাদেশে বিখ্যাত। ইলেকট্রনিক সামগ্রী ছাড়াও এখানে রয়েছে প্রচুর কাপড়ের দোকান। প্রতিদিন লাখ লাখ মানুষ কেনাকাটা করতে আসেন এই হাটে। চাঁদনি চক তার পরাঠা গলি ও সরু রাস্তার জন্যও বিখ্যাত।

Delhi: Fire breaks out at Lajpat Rai Market in Chandni Chowk; 12 fire tenders rushed to the site for firefighting

— ANI (@ANI) January 6, 2022

Weather Update: ফের ঊর্ধ্বমুখী পারদ, রাজ্যজুড়ে ঘন কুয়াশার সতর্কতা

Weather Updates

নিউজ ডেস্ক : শীতের আমেজ বজায় থাকলেও বৃহস্পতিবার ফের ঊর্ধ্বমুখী পারদ। রাজ্যজুড়েই ঘন কুয়াশার সর্তকতা জারি হয়েছে। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, উত্তরবঙ্গে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে। আর দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে শুরু করবে। 

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমী বাধায় কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে। দিনের তাপমাত্রা ২২.৯ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস ও রাতের তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে ১৩ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এদিন সকালে কুয়াশা থাকবে। তবে পরে আকাশ পরিষ্কার হবে। আগামী ৩ দিনে শীতের আমেজ কমিয়ে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।  

আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। রাজস্থানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে আজ আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। এর প্রভাবে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে ঘন কুয়াশা থাকবে। আসাম মেঘালয়েও ঘন কুয়াশা থাকবে। সিকিম ও উত্তরবঙ্গে অতি ঘন কুয়াশা থাকবে। বিহার, উড়িষ্যা, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গে আগামী ২ দিন ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের কিছু জেলা যেমন দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে কুয়াশার প্রভাব থাকবে। বাকি জেলাতে হালকা কুয়াশার প্রভাব থাকবে।

তবে আলিপুরের আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী ৫ দিন দুই বঙ্গেই আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

WB Municipal Election: বাড়ছে করোনা, পুরভোট পিছানোর আর্জি

high court

নিউজ ডেস্ক : রাজ্যে হু হু করে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। যার ফলে এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) পুরভোট (West Bengal Municipal Election 2022) পিছানোর আবেদন করা হল। মামলা করার অনুমতি দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

সমাজকর্মী বিমল ভট্টাচার্য আদালতে আবেদনে জানান, রাজ্যে দিনে ৯ হাজারের বেশি আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতিতে তিনি আদালতের হস্তক্ষেপ চেয়ে আসন্ন পুরনির্বাচন পিছনোর আবেদন জানান। জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দেয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। আগামীকাল মামলার শুনানির সম্ভাবনা।

আবেদনে বলা হয়েছে, রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ৯ হাজারের বেশি। এই অবস্থায় আগামী ২২ জানুয়ারি রাজ্যের চন্দননগর (Chandannagar), বিধাননগর (Bidhannagar), শিলিগুড়ি (Siliguri) এবং আসানসোল (Asansol) পুরসভায় নির্বাচন রয়েছে। তা কতটা যুক্তিযুক্ত তা নিয়েই প্রশ্ন উঠছে।

দেশে একদিনে করোনা আক্রান্ত ৫৮ হাজারের বেশি

covid19

নিউজ ডেস্ক : বুধবার সাড়ে ২০ হাজারেরও বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। বিভিন্ন রাজ্যে ব্যাপক হারে সংক্রমণ ছড়াচ্ছে। সংক্রমণে রাশ টানতে একাধিক রাজ্যে কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে।

এদিকে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৫৮,০৯৭ জন। একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৩৪ জনের। দেশে করোনা পজিটিভিটি রেট বেড়ে ৪.১৮%-এ পৌঁছেছে। একদিনে দেশে করোনামুক্ত হয়েছেন ১৫,৩৮৯ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনামুক্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৪৩ লক্ষ ২১ হাজার ৮০৩। এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস ২ লক্ষ ১৪ হাজার ৪ জন।  

মহারাষ্ট্র, কর্নাটক, পঞ্জাব, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, দিল্লি সহ দেশের অধিকাংশ রাজ্যে নতুন করে করোনা উদ্বেগ বাড়াচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যে কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে। তবুও সংক্রমণে রাশ টানতে হিমশিম দশা তৈরি হচ্ছে রাজ্যগুলির।

অন্যদিকে, স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, ইতিমধ্যেই দেশে ১৪৭ কোটির বেশি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। গত ৩ জানুয়ারি থেকে দেশজুড়ে ১৫-১৮ বছর বয়সীদের টিকাদান শুরু হয়েছে। আগামী ১০ জানুয়ারি থেকে শুরু করোনার বুস্টার ডোজের প্রয়োগ। ষাটোর্ধ্ব কোমর্বিডিটি থাকা প্রবীণ নাগরিক এবং ফ্রন্টলইন ওয়ার্কারদের করোনার বুস্টার ডোজ দেওয়া হবে।

 

 

 

Hiran Chatterjee: বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন হিরণ

Dilip Ghosh

নিউজ ডেস্ক : বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) পর এবার বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন। একের পর এক ঘটনায় গেরুয়া শিবিরের অস্বস্তি যে ক্রমশ বাড়ছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে কী কারণে এই সিদ্ধান্ত, তা নিয়ে তিনি এখনও কিছু জানাননি। হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার পর এবার কী দল ছাড়ার পালা? ক্রমশ জোরাল হচ্ছে জল্পনা।

বিধানসভা নির্বাচনে (Assembly Election) হিরণ খড়গপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে ভোটে লড়ে জয়ী হন। আর তারপর থেকেই খড়গপুরে (Kharagpur) যত অশান্তি। রাজনৈতিক মহলের মতে, সেই সময় থেকেই খড়গপুরে বিজেপির (BJP) গোষ্ঠীকোন্দল চরমে পৌঁছেছে। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এবং হিরণের সম্পর্ক যে মোটেও মধুর নয়, তা প্রায় সকলেরই জানা। আর সেই মতপার্থক্যের জেরে কোনও দলীয় অনুষ্ঠানেই তাঁদের একসঙ্গে দেখা যায় না।

সম্প্রতি, ২ জানুয়ারি দিলীপ ঘোষের ডাকা পুরভোট সংক্রান্ত বৈঠকে হিরণকে দেখা যায়নি। সেই বৈঠকে যদিও দিলীপ ঘোষ নিজেও যোগ দেননি। মঙ্গলবারও খড়গপুরে একটি বৈঠক ছিল। সেই বৈঠকে দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন। তবে হিরণ ছিলেন না। তাঁর দাবি, বিধানসভার স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে যাওয়ার ফলে দলীয় বৈঠকে থাকতে পারেননি। সে বিষয়টি নাকি আগেভাগেই জেলা সভাপতিকে জানিয়েছিলেন তিনি। এদিকে বৈঠকে যোগ না দেওয়া নিয়ে স্বাভাবিকভাবেই দলের অন্দরে জোর আলোচনা শুরু হয়। তারই মাঝে হিরণ বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েও বেরিয়ে যান।  

Raj-Subhashree: ফের একবার করোনা আক্রান্ত রাজ ও শুভশ্রী

Raj shubashree

নিউজ ডেস্ক: ফের একবার করোনা আক্রান্ত রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার রাতে টুইট করে এ কথা জানিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক। এদিন নিজের ইন্সটা স্টোরিতেও এ কথা জানিয়েছিলেন শুভশ্রী। আপাতত তাঁরা বাড়িতেই নিভৃতবাসে আছেন। এই নিয়ে দ্বিতীয়বার কোভিড পজিটিভ হলেন রাজ।

পরিচালক-বিধায়ক টুইট করে লেখেন, ‘আমি ও শুভশ্রী দু’জনেই করোনা আক্রান্ত হয়েছি। আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। আপনারা সুরক্ষিত থাকুন। মাস্ক পরুন এবং করোনা সংক্রান্ত সতর্কতামূলক নির্দেশিকা মেনে চলুন।’

এদিকে মঙ্গলবার বিকেলে কলকাতা চলচ্চিত্র উৎসবের সাংবাদিক বৈঠকে রাজকে দেখা না যেতেই অনুরাগীদের মনে প্রশ্ন উঠতে শুরু করে। পরে রাজের টুইট থেকেই কারণ জানা যায়। তবে ইউভানের করোনা পরীক্ষার রিপোর্টের বিষয়ে কিছু জানাননি রাজ। 

<

p style=”text-align: justify;”>এর আগেও রাজ-শুভশ্রী করোনা আক্রান্ত হয়েছিলেন৷ প্রসঙ্গত, টলিপাড়ায় করোনা আক্রান্ত হয়েছেন বেশ কিছু তারকা। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেত্রী পার্নো মিত্র, কবি শ্রীজাত করোনা পজিটিভ, রয়েছেন আইসোলেশনে। মৃদু উপসর্গ নিয়ে কোভিড পজিটিভ জিৎ গঙ্গোপাধ্যায়ও। অন্যদিকে, মঙ্গলবারের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ৯০৭৩ জন। পজিটিভি রেটও রাজ্যের মধ্যে কলকাতায় সবচেয়ে বেশি। 

Weather Update: রাজ্যে আবহাওয়া বদলের পূর্বাভাস

নিউজ ডেস্ক : বছর ঘুরতেই বাংলা জুড়ে জাঁকিয়ে শীত। রাতে ও ভোরের দিকে এক লাফে অনেকটাই কমছে পারদ। কনকনে ঠান্ডায় জুবুথুবু কলকাতাবাসী। তবে রাতের দিকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। কারণ ফের পশ্চিমী ঝঞ্ঝা! ফের একবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাধা পাবে উত্তুরে হাওয়া। ফলে রাতের দিকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা।

হাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় রাতে ১ থেকে ২ ডিগ্রি বাড়বে পারদ। তবে পশ্চিমী ঝঞ্ঝায় বাধা পাওয়ার আগে দক্ষিণবঙ্গে আজও শীতের পূর্ণ আমেজ বজায় রয়েছে। বুধবার কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার অবধি বাংলার উত্তরের এবং দক্ষিণের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। কিন্তু তারপর থেকেই আবহাওয়া বদলে যাবে। বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। আজ বেলা বাড়লে কিছুটা বাড়বে আপেক্ষিক আর্দ্রতা। তবে আপাতত আগামী ৭২ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাস নেই। এদিকে ৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি এবং ৭ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যে প্রভাব ফেলবে। বেশ ঠান্ডা অনুভূত হলেও বৃহস্পতিবার থেকে আবহাওয়ায় পরিবর্তন আসবে।

Kolkata Police: ৮ আইপিএস সহ কলকাতা পুলিশে করোনা আক্রান্ত ৮৬

Covid 19-ekolkata24

নিউজ ডেস্ক : কলকাতা পুলিশে এই মুহূর্তে মোট ৮৬ জন করোনা আক্রান্ত। তারমধ্যে ৮ জন আইপিএস অফিসার। আজ নতুন করে ৩ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। ৩ জনই আইপিএস অফিসার। একসঙ্গে এতজন অফিসার ও কর্মী করোনা আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভাবেই লালবাজারে উদ্বেগ ছড়িয়েছে।  

প্রসঙ্গত, রাজ্যে করোনা সংক্রমণ বাড়তেই সোমবার থেকে বিধিনিষেধ লাগু হয়েছে। ফের বন্ধ রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সুইমিং পুল, সেলুন, স্পা, জিম, চিড়িয়াখানা, পর্যটন কেন্দ্র ও বিনোদন পার্ক। শপিং মল, মার্কেট কমপ্লেক্স, রেস্তোরাঁ ও সিনেমা হল খোলা থাকলেও, তাতে ৫০ শতাংশের বেশি মানুষের প্রবেশের অনুমতি নেই। সংক্রমণ হারের নিরিখে কলকাতা শীর্ষে থাকায়, গতকালই শহরে ২৫টি মাইক্রো কনটেইনমেন্ট জোনের কথা ঘোষণা করেছেন মেয়র ফিরহাদ হাকিম। একইসঙ্গে চালু করা হয়েছে ৩টি সেফ হোমও। 

এই মুহূর্তে কলকাতায় পজিটিভিটি রেট ৩৩.৯%। কলকাতায় করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলেও মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। তবে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞরা এটাও আশ্বস্ত করছেন যে, নয়া কোভিড ভ্যারিয়ান্ট ওমিক্রন অত্যন্ত সংক্রামক হলেও তার মারণক্ষমতা খুব বেশি নয়।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬,০৭৮ জন। এরমধ্যে কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৮০১ জন। উত্তর ২৪ পরগনায়ও হাজারের গন্ডি পেরিয়েছে সংক্রমণ। নতুন করে আক্রান্ত হয়েছেন ১,০৫৭ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের।

Modi in Manipur: আজ মনিপুরে ২২ টি প্রকল্পের উদ্বোধনে মোদী

PM Modi

নিউজ ডেস্ক: দেশে করোনা পরিস্থিতি ঠিক থাকলে উত্তর-পূর্ব রাজ্য মনিপুরে ভোট হওয়ার কথা ফেব্রুয়ারিতে। মঙ্গলবার মনিপুর (Manipur) ও ত্রিপুরা (Tripura) সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মনিপুরে ৪৮০০ কোটি টাকায় ২২ টি উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন তিনি। এর মধ্যে ১৩ টি প্রজেক্টে খরচ হয়েছে ১৮৫০ কোটি টাকা। অন্যদিকে আরও ৯টি প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। এই প্রকল্পগুলিতে খরচ হবে ২৯৫০ কোটি টাকা।

প্রধানমন্ত্রীর অফিস থেকে জারি করা বিবৃতি অনুযায়ী, পরিকাঠামো উন্নয়ন, পানীয় জল সরবরাহ, হাউজিং, স্কিল ডেভেলপমেন্ট, নগরোন্নয়ন এবং স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্রকল্প রয়েছে। প্রধানমন্ত্রী ৩৭ নম্বর জাতীয় সড়কের ওপরে থাকা বরাক নদীর ওপরে স্টিলের ব্রিজেরও উদ্বোধন করবেন। ৭৫ কোটি টাকা খরচ করে এই ব্রিজটি তৈরি করা হয়েছে। এই ব্রিজটি অসমের শিলচর থেকে ইম্ফলের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে। ১১১০ কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া ২৩৮৭ টি মোবাইল টাওয়ার তৈরি করা হয়েছে, সেগুলিরও উদ্বোধন করবেন তিনি। ইম্ফল, তামেলং এবং সেনাপতি জেলায় পানীয় জল সরবরাহের উন্নতিতে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। এর জন্য খরচ হয়েছে ৩৯৬ কোটি টাকা। প্রধানমন্ত্রী মোদী মনিপুরে একটি কোভিড হাসপাতালেরও উদ্বোধন করবেন। কিয়ামগেইতে ৩৭ কোটি টাকা ব্যয়ে ২০০ আসনের কোভিড হাসপাতালটি তৈরি করা হয়েছে। এই হাসপাতাল তৈরিতে সাহায্য করেছে ডিআরডিও। ১৭০ কোটি টাকা ব্যয়ে তৈরি ইম্ফল স্মার্টসিটি প্রজেক্টেরও উদ্বোধন করবেন তিনি।

পাশাপাশি মোদী এদিন যেসব প্রকল্পের শিলান্যাস করবেন, তার মধ্যে রয়েছে ইম্ফলে স্টেট অফ আর্ট ক্যানসার হাসপাতাল। যেটি তৈরি করতে খরচ ধরা হয়েছে ১৬০ কোটি টাকা। পাবলিক-প্রাইভেট পার্টনার শিপে এই হাসপাতালটি তৈরি করা হবে। প্রধানমন্ত্রী অফিসের তরফে বিবৃতিতে বলা হয়েছে, এই ক্যানসার হাসপাতাল তৈরি হলে রাজ্যে মানুষের অনেকটাই সুবিধা হবে। কারণ এখন ক্যানসারের চিকিৎসার জন্য রাজ্যের মানুষকে বাইরের রাজ্যে যেতে হয়। এছাড়াও হস্তশিল্পের জন্য মৈরাং-এ মেগা হ্যান্ডলুম ক্লাস্টার তৈরির প্রকল্পেরও শিলান্যাস করবেন। যার খরচ ধরা হয়েছে ৩৬ কোটি টাকা। রাজ্যের বাইরে হরিয়ানার গুরুগ্রামে মনিপুর ইনস্টিটিউট অফ পারফরমিং আর্টসের শিলান্যাস করবেন। মনিপুর-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলির শিল্প-সংস্কৃতিকে গুরুত্ব দিতেই এই কেন্দ্র গড়ে তোলা হবে। যার জন্য খরচ ধরা হয়েছে ২৪০ কোটি টাকা।

মনিপুরের কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী এদিন যাবেন ত্রিপুরায়। সেখানে ৩০ হাজার বর্গ মিটার এলাকা জুড়ে বিস্তৃত মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের নতুন টার্মিনাল বিল্ডিং-এর উদ্বোধন করবেন। এছাড়াও ত্রিপুরায় প্রধানমন্ত্রী বিদ্যাজ্যোতি স্কুলে প্রোজেক্ট মিশন ১০০-এর সূচনা করবেন।

Laxmiratan Shukla: করোনা আক্রান্ত লক্ষ্মীরতন শুক্লা 

Laxmiratan Shukla

নিউজ ডেস্ক: করোনা আক্রান্ত লক্ষ্মীরতন শুক্লা (Laxmiratan Shukla)৷  সিএবি’র প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাকা দেবাশীষ গঙ্গোপাধ্যায়ও করোনায় আক্রান্ত৷ জানা গিয়েছে, কদিন ধরে তাঁর জ্বর ছিল। তাই করোনা পরীক্ষা করান। এতেই ধরা পড়ে, তিনি কোভিড আক্রান্ত। এরপরই নিজেকে নিভৃতাবাসে সরিয়ে নেন। তবে এই মুহূর্তে লক্ষ্মীরতনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কিছু নেই বলে চিকিৎসকদের মত। আপাতত বাড়িতে বিশ্রামে থাকবেন।

সূত্রের খবর, সোমবার রাতেই তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। মৃদু উপসর্গ থাকায় বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক আপাতত হোম আইসোলেশনেই রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানান চিকিৎসকরা।

প্রসঙ্গত, ক্রিসমাসের পরই বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) করোনা আক্রান্ত হন। দিনতিনেক হাসপাতালে থাকার পর বাড়ি ফিরে আইসোলেশনে রয়েছেন তিনি। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও কোভিড পজিটিভ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। গত জুলাই মাসে লক্ষ্মীরতন শুক্লার পরিবারে কোভিডের কোপ পড়েছিল। আক্রান্ত হয়েছিলেন বাংলার প্রাক্তন অধিনায়ক তথা রাজ্যের তৎকালীন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী স্মিতা সান্যাল শুক্লা। এরপরই গোটা পরিবার হোম কোয়ারেন্টাইনে (Quarantine) চলে যায়। পরিবারের প্রত্যেক সদস্যের করোনা পরীক্ষা হয়েছিল। কিন্তু লক্ষ্মীরতনের রিপোর্ট নেগেটিভ ছিল।

Weather Update: উত্তুরে হাওয়ায় কমল তাপমাত্রা, আজ দ্বিতীয় ইনিংসের শীতলতম দিন

bengal-winter

নিউজ ডেস্ক: রাতে ও ভোরের দিকে এক লাফে অনেকটাই কমল তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার কলকাতা ও শহরতলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। নামবে পারদ। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। ফলে পুরোদমে রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে। 

তবে বুধবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। বৃহস্পতিবার অনেকটাই তাপমাত্রার হেরফের হবে। এমনকী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কলকাতায় ও জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। আগামী ২ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। চলতি শীতের মরশুমের দ্বিতীয় ইনিংসের শীতলতম দিন আজ।

আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। তবে বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় বারবার বিঘ্নিত হবে উত্তুরে হাওয়া। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বাড়ার পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বাড়বে।

Arvind Kejriwal: কেজরির করোনা হয়েছে, আম আদমিরা উদ্বেগে

arvind kejriwal covid

এবার করোনায় (coronavirus)  আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আম আদমি সুপ্রিমো মঙ্গলবার টুইটে লেখেন, তাঁর মৃদু উপসর্গ রয়েছে। কিন্তু গত কয়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরা যেন অবশ্যই কোভিড টেস্ট করেন।

কেজরিওয়াল এদিন টুইটে জানিয়েছেন, ‘আমার কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। মৃদু উপসর্গ রয়েছে। বাড়িতে আইসোলেশনে রয়েছি। যাঁরা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন দয়া করে নিজেদের আইসোলেট করে নিন এবং টেস্ট করান।’

উল্লেখ্য, সোমবার ২৪ ঘন্টার নিরিখে দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ৪০৯৯ জন। সরকারি ঘোষণা অনুযায়ী পজিটিভিটি রেট ৬.৪৬%। অ্যাকটিভ রোগীর সংখ্যা প্রায় ১১ হাজারের মতো। ৬,২৮৮ জন রোগী হোম আইসোলেশনে রয়েছেন। সোমবার দিল্লিতে ১ জনের মৃত্যু হয়েছে। ১৫০৯ জন সুস্থ হয়েছেন।

রবিবার দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩১৯৪ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত বৃদ্ধি হয়েছিল ২৮%।

এদিকে গত কয়েক সপ্তাহে কেজরিওয়াল নির্বাচনী প্রচারে গোয়া, পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ ঘুরেছেন। সোমবার তিনি দেরাদুনে একটি নির্বাচনী প্রচারসভায় ছিলেন। এই প্রথমবার তিনি করোনা আক্রান্ত হলেন। গত বছর শরীরে উপসর্গ ধরা পড়ার পর তিনি নিভৃতবাসে চলে যান। কিন্তু টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছিল।

<

p style=”text-align: justify;”> 

John Abraham: করোনা আক্রান্ত সস্ত্রীক অভিনেতা জন আব্রাহাম

এবার করোনা আক্রান্ত হলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম (John Abraham) ও তাঁর স্ত্রী প্রিয়া রুঞ্চল (Priya Runchal)। তাঁদের আপাতত উপসর্গ সামান্য বলেই জানা গেছে।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় অভিনেতা নিজেই করোনা আক্রান্ত হওয়ার কথা জানান। তিনি লেখেন, ‘আমি ৩ দিন আগে একজনের সংস্পর্শে এসেছিলাম। পরে জানতে পেরেছি তিনি করোনা আক্রান্ত হয়েছেন। প্রিয়া ও আমার কোভিড হয়েছে। আমরা বাড়িতে নিজেদের কোয়ারেনটাইন করেছি। অন্য কারও সংস্পর্শে আসিনি। আমরা ২ জনেই টিকাপ্রাপ্ত। আমাদের সামান্য উপসর্গ রয়েছে। দয়া করে ভাল ও সুস্থ থাকুন। মাস্ক পরুন।’

https://twitter.com/ANI/status/1477844825323958277?s=20

<

p style=”text-align: justify;”>উল্লেখ্য, গত কয়েকদিন বলিউড ও টলিউডে একাধিক তারকা করোনা আক্রান্ত হয়েছেন। অর্জুন, অংশুলা, রিয়ারা কোভিড পজিটিভ। দু-দিন আগেই করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন শাহিদের ‘জার্সি’ অভিনেত্রী ম্রুনাল ঠাকুর, করোনা রিপোর্ট পজিটিভ এসেছে অভিনেত্রী-ডান্সার নোরা ফতেহিরও।

Belur Math: অনির্দিষ্টকালের জন্য বন্ধ বেলুড় মঠ

রাজ্যজুড়ে হু হু করে বেড়ে চলেছে করোনা। এই পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল বেলুড় মঠের দরজা। এর আগে ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মঠে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়। রবিবার ফের বিজ্ঞপ্তি জারি করে বেলুড় মঠ কর্তৃপক্ষ। রাজ্য সরকারের কোভিড নির্দেশিকা মেনে অনির্দিষ্টকালের জন্য মঠ প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানায় মঠ কর্তৃপক্ষ।

কল্পতরু উত্‍সবের আগেই ঘোষণা হয়েছিল,  ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বেলুড় মঠ বন্ধ থাকবে। ওই সময় মঠে ভক্তরা প্রবেশ করতে পারবেন না। মঠ কর্তৃপক্ষ জানায়, অনিবার্য কারণবশত এই পদক্ষেপ। তবে মনে করা হচ্ছে, কোভিড সতর্কতার কারণেই অতিরিক্ত ভিড় এড়াতে এই সিদ্ধান্ত।

মঠ কর্তৃপক্ষ জানিয়েছিল, ৫ জানুয়ারি থেকে ফের যথারীতি খুলে যাবে বেলুড় মঠ।  কিন্তু এরই মধ্যে করোনা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ক্রমেই ভয়ঙ্কর হচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি। ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গেল।

গত সাতদিনেই ৪৩৯ থেকে বেড়ে রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজারের বেশি। শুধু কলকাতাতেই সংক্রামিতের সংখ্যা বেড়েছে ১৬ গুণ। উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্ত প্রায় হাজার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৮ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতেই এই সিদ্ধান্ত বেলুড় মঠ কর্তৃপক্ষের।  

কোভিড মোকাবিলায় আজ থেকে শহরে চালু হচ্ছে সেফহোম

Firhad Hakim

নিউজ ডেস্ক: সংক্রমণ বাড়ছে কলকাতায়। এই পরিস্থিতিতে শহরে ফের সেফ হোম, কনটেনমেন্ট জোন চালু করতে চলেছে কলকাতা পুরসভা। এমনটাই জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

ওমিক্রন আক্রান্তের সংখ্যাও বেড়েছে কলকাতায়। পজিটিভিটি রেট ১২ শতাংশ। এমনটাই উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে। ফিরহাদ হাকিম বলেছেন, ‘‌কলকাতায় ৮০ শতাংশই উপসর্গহীন। ১৭ শতাংশের সামান্য উপসর্গ রয়েছে। মাত্র ৩ শতাংশ হাসপাতালে ভর্তি হয়েছেন। একটা ঘরে হয়তো ৬-৭ জন থাকেন, তাঁদের তো আইসোলেশনের দরকার হয়। আমাদের সেফ হোম সোমবার থেকে চালু হয়ে যাচ্ছে। কোনও বাড়ি বা আবাসনে ৫-৬ টা কেস থাকলে কনটেন্টমেন্ট জোন করা হবে।’‌

শহরবাসীর জন্য ফিরহাদের বার্তা, ‘‌উপসর্গহীনদের প্রথমবার টেস্ট করার ৫ দিন পর ফের টেস্ট করা হবে। রিপোর্ট নেগেটিভ এলে স্বাভাবিক জীবনযাপনে আপত্তি নেই।’‌ পুরসভার কর্মীদের জন্যও একই বার্তা দেন তিনি।

Corona: গত তিন মাসের মধ্যে দেশে শীর্ষে পৌঁছালো সংক্রমণ

Coronavirus: Is the pandemic slowing down in India

নিউজ ডেস্ক: ফের একবার ভারতের করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা বাড়ল। সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৩,৭৫০ টি নতুন কোভিড-১৯ সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছে। ২০২১ সালের ১৮ সেপ্টেম্বরের পর থেকে এদিনই ভারতের দৈনিক কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা সর্বোচ্চ।

রবিবার সকালে ভারতের দৈনিক নতুন কোভিড রোগীর সংখ্যা ছিল ২৭,৫৩৩। অর্থাত্‍ একদিনে ২২% বাড়ল ভারতের দৈনিক করোনা সংক্রণের সংখ্যা। অন্যদিকে, ভারতে ওমিক্রন সংক্রমণের সংখ্যা পৌঁছেছে ১,৭০০-তে। সবচেয়ে বেশি ওমিক্রন কেস রিপোর্ট করা হয়েছে মহারাষ্ট্র থেকে, ৫১০টি। রবিবারের তুলনায় এদিন অনেকটাই কমেছে মৃত্যুর সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১২৩ জনের। একদিন আগে এই সংখ্যাটা ছিল ২২০। চিকিত্‍সাধীন রোগীর সংখ্যা এখন দাঁড়িয়েছে ১,৪৫,৫৮২-তে। গত ২৪ ঘণ্টায় ১০,৮৪৬ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। গত একদিনে মোট টিকা দেওয়া হয়েছে ১,৪৫,৬৮,৮৯,৩০৬ টি।

Weather Update: তাপমাত্রা আরও একটু কমল আজ

Kolkata Weather Update

নিউজ ডেস্ক: রাজ্যে ফের ফিরল শীত। রবিবারই কলকাতায় ২ ডিগ্রি নেমেছিল পারদ। এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তাপমাত্রা আরও একধাপ কমল। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ২৩ ডিগ্রি অবধি।

আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ পরিস্কার থাকবে। তবে সারাদিনই হাওয়া বইবে। জেলাগুলিতেও তাপমাত্রা নেমেছে। পশ্চিমাঞ্চল জুড়ে ১০ ডিগ্রির কাছাকাছি পারদ। তরাই-ডুয়ার্সে পারদ নেমেছে ১০ ডিগ্রির নীচে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে শীতের স্থিতাবস্থা বজায় থাকবে। 

হাওয়া অফিস জানিয়েছে, সোমবার কলকাতা ও শহরতলিতে মূলত আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে শহরে যে শীতের আমেজ অনুভূত হচ্ছে তার আয়ু অত্যন্ত কম। কারণ ফের একবার পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে চলেছে বঙ্গে। আগামী ৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি ও পরে ৭ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাধা পাবে শীত ও উত্তরের বাতাস।

সোমবার বেশ ঠান্ডা অনুভূত হলেও ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা। বৃহস্পতিবার একধাক্কায় তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কলকাতায় ও জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হতে পারে।

মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় প্রধান, উপমহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘টানা ঠান্ডা পেতে হলে দুই ঝঞ্ঝার মধ্যে সময়ের ফারাক থাকতে হয়। সেই জন্যই গত ১৩ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর একটানা শীতের আমেজ পেয়েছে কলকাতা। কিন্তু দু’টি ঝঞ্ঝার মধ্যে সময়ের ফারাক না থাকলে তাপমাত্রা নামার সময় পায় না। সেটাই হয়েছে।’

Haryana: হরিয়ানায় ৫ শহরে বন্ধ হল স্কুল, সিনেমা হল

Covid 19: Upward Corona Graph, Number of Active Patients Rising in the Country

রাজ্যে ক্রমশ বর্ধমান সংক্রমণকে মাথায় রেখেই হরিয়ানায় আরও কঠোর করা হল বিধিনিষেধ। শনিবার রাজ্য সরকারের তরফে নয়া নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, গুরগাঁও সহ মোট ৫টি শহরে সিনেমা হল ও স্পোর্টস কমপ্লেক্সগুলি বন্ধ করা হচ্ছে। আগামী ১২ জানুয়ারি অবধি এই শহরগুলিতে সমস্ত স্কুলও বন্ধ থাকবে।

হরিয়ানা সরকারের নির্দেশিকা অনুযায়ী, গুরগাঁও, ফরিদাবাদ, অম্বালা, পঞ্চকুলা ও সোনিপতে এই বিধিনিষেধ জারি করা হয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এই শহরগুলিতে সংক্রমণের হার সর্বাধিক হওয়ায় বিধিনিষেধ জারি করা হয়েছে। ২ জানুয়ারি থেকে আগামী ১২ জানুয়ারি অবধি এই বিধিনিষেধ জারি থাকবে।

রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী, আগামী ১২ জানুয়ারি অবধি গুরগাঁও, ফরিদাবাদ, অম্বালা, পঞ্চকুলা ও সোনিপতের সব স্কুল বন্ধ থাকবে। এছাড়াও সিনেমা হল, স্পোর্টস কমপ্লেক্সও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি ও অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া সমস্ত সরকারি ও বেসরকারি অফিসগুলিতে ৫০% কর্মী নিয়ে কাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।

এই ৫ শহরের বিভিন্ন শপিং মল ও মার্কেটগুলিকে বিকেল ৫টা অবধি খোলার অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে বার, রেস্তরাঁগুলিতে কেবল ৫০% গ্রাহক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

Abhishek Banerjee: আজ ত্রিপুরায় অভিষেক, রয়েছে একাধিক কর্মসূচি

Abhishek Banerjee

ফের ত্রিপুরা সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ইতিমধ্যে ত্রিপুরা স্টেট রাইফেলসের নিয়োগ নিয়ে উত্তাল ত্রিপুরা। বিভিন্ন জেলায় দফায় দফায় পরীক্ষার্থীদের বিক্ষোভে চাপে পড়েছে বিজেপি সরকার। শিক্ষকদের বঞ্চনার পর এই নিয়োগ দুর্নীতির অভিযোগ ইস্যুতে ক্ষুব্ধ যুবসমাজ।

অভিষেকের এবারের কর্মসূচির মধ্যে মূলত রয়েছে বিজেপির হাতে আক্রান্ত কর্মীদের বাড়ি যাওয়া ও নেতাদের সঙ্গে বৈঠক করে পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করা। তাঁর সফর ঘিরে উন্মাদনাও তুঙ্গে। বেলা ১২ টা নাগাদ আগরতলায় নেমেই চতুর্দশ দেবতা মন্দিরের উদ্দেশে রওনা দেবেন। সেখানে সাংবাদিকদের সঙ্গেও কথা বলবেন। দুপুরে তেলিয়ামুড়া এলাকার কালি তিলিয়ায় দলীয় কর্মী অনির্বাণ সরকারের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন। এরপরই আগরতলায় সূর্যমণিনগরে বিজেপির (BJP) হাতে আক্রান্ত তপনকুমার বিশ্বাসের বাড়িতে যাবেন। বিকেলে বরদলইতে সংহিতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চা খাবেন। তিনিও বিজেপির আক্রমণের শিকার।

সোমবার সকালে মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ সারবেন অভিষেক। হোটেলেই দলের ত্রিপুরা স্টিয়ারিং কমিটির সদস্য ও অন্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর।

এদিকে, ত্রিপুরা স্টেট রাইফেলসে কর্মী নিয়োগে ব্যাপক বেনিয়মের অভিযোগে বিক্ষোভ অব্যাহত চাকরিপ্রার্থীদের। যদিও অভিষেকের ত্রিপুরা সফর নিয়ে কটাক্ষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। ওখানে অভিষেক কি করতে যাচ্ছেন? প্রশ্ন তাঁর। সে রাজ্যের মানুষ তো তৃণমূলকে রাস্তা দেখিয়ে দিয়েছে বলে জানান বিজেপি সাংসদ।

উল্লেখ্য, গত কয়েকদিন আগেই ত্রিপুরাতে পুর নির্বাচন ছিল। আর সেই নির্বাচন ঘিরে ব্যাপক অশান্তি দেখে সে রাজ্যের মানুষ। দফায় দফায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ হয়। এমনকী ভোটের দিনেও ব্যাপক অশান্তির খবর সামনে আসে। আর এই অশান্তির মধ্যেও সে রাজ্যের পুরনির্বাচনে মোটের উপর ভালো ফল করে তৃণমূল। আর এরপরে আগামিদিনে কীভাবে ত্রিপুরার মাটিতে এগোবে দল এদিনের বৈঠকে চূড়ান্ত করে দিতে পারেন অভিষেক। এমনটাই মত রাজনৈতিক মহলের।