Corona: দেশে ফের এক লাফে অনেকটাই বাড়ল করোনায় দৈনিক সংক্রমণ

Covid 19: Corona attack threatens Delhi, high alert in Mumbai

দেশে একলাফে অনেকটাই বাড়ল করোনায় (Corona) দৈনিক আক্রান্তর সংখ্যা। তবে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তর সংখ্যা ২৭,৫৫৩ জন। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২২,৭৭৫।   

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮৪ জনের।  গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪০৬। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ২৮৪। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লক্ষ ৮৯ হাজার ১৩২ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৮১ হাজার ৭৭০ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৯,২৪৯। এখনও পর্যন্ত করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৪২ লক্ষ ৮৪ হাজার ৫৬১। দেশে বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ২২ হাজার ৮০১। এখনও পর্যন্ত দেশের ২৩টি রাজ্যে কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ছড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে ৯৪ জন আক্রান্ত হয়েছেন। এই নিয়ে দেশে ওমিক্রন সংক্রমিত ১৫২৫ জন। মহারাষ্ট্রে সবথেকে বেশি, ৪৬০ জন আক্রান্ত। দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩৫১। অন্যদিকে, জম্মু কাশ্মীরে মাতা বৈষ্ণোদেবী বিশ্ববিদ্যালয়ের ১৩ জন পড়ুয়া করোনা আক্রান্ত। তার জেরে বিশ্ববিদ্যালয়ের কাটরা ক্যাম্পাস বন্ধ করা হল।

Modi on Corona: এখনই লকডাউন নয়, স্পষ্ট ইঙ্গিত মোদীর

Modi in UNA

শনিবার ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ নিধি (PM-KISAN Scheme) কর্মসূচির আওতায় কৃষকদের দশম কিস্তির অনুদান দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে তিনি বলেন, ‘২০২১ সালে করোনা মহামারীর মধ্যেও দেশের লড়াই স্মরণীয় হয়ে থাকবে। উন্নয়নের ধারাকে আরও গতি দিতে হবে আমাদের। করোনা চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে আমাদের, কিন্তু উন্নয়নের গতিকে রুখতে পারবে না।’ নতুন বছর ২০২২ সালের প্রথম ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেন, ‘ভারতের অর্থনীতি ৮% এর বেশি হারে বৃদ্ধি পাচ্ছে। একইসঙ্গে রেকর্ড বিদেশি বিনিয়োগেরও সম্ভাবনা তৈরি হয়েছে। জাতীয় কোষাগারে বিদেশি মূদ্রার পরিমাণ বেড়েছে, জিএসটি সংগ্রহও বেড়েছে।

তিনি এদিন বলেন, ‘ভারত সবরকম সাবধানতা বজায় রেখে, সতর্কতার সঙ্গে করোনার বিরুদ্ধে লড়বে ও জাতীয় স্বার্থ পূরণ করবে।’ অর্থাৎ প্রধানমন্ত্রীর বক্তব্য স্পষ্ট সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউন (Lock Down) নয়, সচেতনতাকেই হাতিয়ার করতে চাইছে ভারত সরকার। কারণ, এর আগে করোনার ২টি ঢেউয়ের ক্ষেত্রেই কড়া বিধিনিষেধের ফলে দেশের অর্থনীতির ভালো ক্ষতি হয়েছে। একসময় দেশের জিডিপি বাড়ার বদলে ২৩.৯% পর্যন্ত সংকুচিত হয়েছে। এরপর আরও একটি লকডাউনের মার অর্থনীতি সইতে পারবে না।

তাছাড়া, এখনই লকডাউনের কথা ভাবছে না সরকার। কারণ, করোনার এই তৃতীয় ঢেউয়ে সংক্রমণ বাড়ছে ঠিকই কিন্তু তার ভয়াবহতা অনেক কম। তাই বিধিনিষেধ নিয়ে একটু ধীরে চলারই পক্ষে কেন্দ্র।

Weather Update: উত্তুরে হাওয়ার জেরে রাজ্যজুড়ে জাঁকিয়ে ঠান্ডা

winter

নিউজ ডেস্ক: গোটা ডিসেম্বর জাঁকিয়ে শীত ছিল অধরা। তবে, নতুন বছরের শুরু থেকে পারদ নামার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর (Weather Update)। কিন্তু সেখানেও পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি। হাওয়া অফিসের আশঙ্কা, জানুয়ারির প্রথম সপ্তাহের শেষের দিকেই শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা বড়সড় প্রভাব ফেলতে আবহাওয়ায়।

আর তারই জেরে ফের একবার উধাও হয়ে যেতে পারে শীত। সব মিলিয়ে জাঁকিয়ে কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়বে, সে বিষয়ে আগাম পূর্বাভাস দিতে পারছেন না আবহাওয়াবিদরা। দার্জিলিংয়ে হাড়কাঁপানো ঠান্ডার অনুভূতি মিললেও রাজ্যের বাকি অংশে জাঁকিয়ে শীত তেমন পড়েনি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাত্‍ ৩ জানুয়ারি সোমবার সকালের মধ্যে বাংলার অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়াও শুকনো থাকবে। আগামী দিন দুয়েক রাতের দিকে তাপমাত্রা ২-৪ ডিগ্রির মতো কমতে পারে। আগামী ২৪ ঘন্টায় সকালের দিকে কোনও কোনও জায়গায় কুয়াশা দেখা দিতে পারে। তবে বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যাবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বেশি নামতে পারে। উত্তর পশ্চিম ভারতে ৪ জানুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে। তার জেরে আগামী ৫ জানুয়ারি থেকে এ রাজ্যেও রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে।

এদিকে নতুন বছরের দ্বিতীয় দিনেই প্রায় ২ ডিগ্রি নামল পারদ। আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তুরে হাওয়ার জেরে গোটা রাজ্যেই জাঁকিয়ে ঠান্ডা রয়েছে। আরও কিছুটা নামতে পারে পারদ। পশ্চিমাঞ্চল জুড়ে ১০ ডিগ্রির কাছাকাছি পারদ। তরাই-ডুয়ার্সে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির নীচে নামল। 

Arunachal Pradesh: অরুণাচলের ১৫টি জায়গার নাম বদলে দিল বেজিং

China has started a border war with India

নিউজ ডেস্ক: অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) ১৫টি জায়গার নাম পালটে দেওয়ার অভিযোগ উঠল চিনের (China) বিরুদ্ধে। এর জেরে বৃহস্পতিবারই বেজিংয়ের তীব্র বিরোধিতা করেছে ভারত। জানিয়ে দেওয়া হয়েছে, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল ও থাকবে। কেবল নতুন নাম দিয়ে সেই সত্যিকে বদলে দেওয়া যাবে না।

গত বুধবার চিনের সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, জংনান (অরুণাচলের চিনা নাম) প্রদেশের ১৫টি জায়গার নামকরণ করা হয়েছে। চিনা, তিব্বতি ও রোমান হরফে ওই নামকরণ করা হয়েছে। এই ১৫টি জায়গার মধ্যে ৮টি জনবসতি, ৪টি পাহাড়, ২টি নদী ও ১টি গিরিখাত। এর আগেও ২০১৭ সালে অরুণাচল প্রদেশের ৬টি স্থানের নাম বদল করেছিল বেজিং।

বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী এ প্রসঙ্গে জানিয়েছেন, ‘আমরা বিষয়টা জানতে পেরেছি। এই প্রথমবার নয়। এর আগেও চিন অরুণাচল প্রদেশের নানা অংশের নাম বদলাতে চেয়েছে। ২০১৭ সালে এপ্রিল থেকে এই কাজ ওরা করে আসছে। কিন্তু অরুণাচল প্রদেশ যে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল এবং থাকবে, এই সত্যিটা এভাবে নাম বদল করে পালটে দেওয়া যাবে না।’

প্রসঙ্গত, গত মাসেই অরুণাচলের উত্তর সুবনসিরি কিংবা শি ইয়োমি জেলায় ঢুকে গ্রাম বানানোর অভিযোগ উঠেছে চিনের বিরুদ্ধে। উপগ্রহ চিত্রে সেই গ্রামগুলির ছবি ধরা পড়ার পরে বিতর্ক তীব্র আকার নেয়। সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা দফতরের (US Defense Ministry) বার্ষিক রিপোর্টেও ভারতীয় ভূখণ্ডে চিনা জবরদখলের সেই অভিযোগের স্বীকৃতি পাওয়া গেছে।

Omicron: কলকাতায় এক লাফে দ্বিগুণ বাড়ল করোনা

third wave may not come: Experts

নিউজ ডেস্ক: কলকাতা, মুম্বই, দিল্লিতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। দিল্লি, মুম্বইতে প্রায় ৪০% বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। কলকাতায় ২৪ ঘণ্টায় দ্বিগুণ বেড়েছে কোভিড। ওমিক্রন দাপট বাড়তেই দেশের এই গুরুত্বপূর্ণ শহরে আক্রান্তের সংখ্যা বেড়েছে।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, করোনার নমুনায় ৫৪% ক্ষেত্রে ওমিক্রন বাড়ছে। মুম্বইয়ে ৩৬৭১ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। অর্থাৎ দৈনিক প্রায় ৪৬% সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। দিল্লিতে নতুন করে আক্রান্ত ১৩১৩ জন, অর্থাৎ আক্রান্ত ৪২% বৃদ্ধি পেয়েছে। কলকাতায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৯০ জন নতুন করে আক্রান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ফ্লাইটে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। লোকাল ট্রেন এবং উড়ান পরিষেবার জেরে ফের বাড়ছে কোভিড, এমনটাই জানিয়েছেন তিনি। 

মুম্বইয়ের পরিসংখ্যান বলছে, এক সপ্তাহে প্রায় ৫ গুণ বৃদ্ধি পেয়েছে করোনা। গত শুক্রবার যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ৬৮৩। এ সপ্তাহে তা ৩৬৭১। যদিও মৃত্যুহার অনেকটাই কম। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, শহরের পরিস্থিতি পর্যবেক্ষণে জোর দেওয়া হচ্ছে। মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, দিল্লি, কর্ণাটক, গুজরাটের পরিস্থিতি ক্রমশই চিন্তিত করে তুলছে।

এদিকে, কলকাতায় ফের ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল। বৃহস্পতিবার নতুন করে ৫ জনের নমুনায় নয়া ভ্যারিয়েন্টের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। স্বাস্থ্য দফতরের তরফ থেকে জানানো হয়েছে, বিদেশ থেকে আসা ৬ জন করোনা আক্রান্তের নমুনা জিনোম সিকোয়েন্সিং করা হয়েছিল। তার মধ্যে ৫ জনই ওমিক্রন আক্রান্ত। এদের মধ্যে একটি পাঁচ বছরের শিশুও রয়েছে।

Kashmir Encounter: কাশ্মীরে যৌথবাহিনীর গুলিতে খতম ৩ জঙ্গি, জখম ৪ পুলিশ কর্মী

Indian Army killed 3 Lashkar militants in Sofian

নিউজ ডেস্ক: বর্ষবরণের আগে ফের উত্তপ্ত কাশ্মীর (Kashmir)। এনকাউন্টারে ৩ জঙ্গিকে খতম করল কাশ্মীর পুলিশ (Kashmir Police) ও সেনার যৌথ বাহিনী। জঙ্গিদের (Terrorist) গুলিতে ১ সিআরপিএফ জওয়ান ও ৩ পুলিশকর্মী আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে উপত্যকার পাঠানচক এলাকায় জঙ্গি ও যৌথ বাহিনীর গুলির লড়াই শুরু হয়। সেই সময়ই গুলিতে ৩ জঙ্গি খতম হয়। ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশ এখনও এলাকা ঘিরে রেখেছে। আর কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা দেখতে তল্লাশি চালানো হচ্ছে।

আহত পুলিশকর্মী ও জওয়ানকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। মৃত জঙ্গিদের মধ্যে ১ জনকে শনাক্ত করা গিয়েছে। তার নাম সোহেল আহমেদ রাঠের। সে জইশ-ই-মহম্মদের সদস্য ছিল। বাকি ২ জনের পরিচয় এখনও জানা যায়নি।

উল্লেখ্য, বুধবার নওগাম এবং কুলগামে যৌথ বাহিনী এনকাউন্টারে ৬ জেহাদিকে খতম করেছিল। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাত থেকে কাশ্মীরের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান শুরু করে কাশ্মীর পুলিশ এবং সেনার যৌথ বাহিনী। মূলত নওগাম এবং কুলগামের বিভিন্ন এলাকায় এই তল্লাশি চালানো হয়। তাতে সব মিলিয়ে ৬ জন জইশ-ই-মহম্মদ জঙ্গি নিকেশ হয় বলে খবর। এই ৬ জেহাদির মধ্যে ২ জন আবার পাক নাগরিক।

Municipal Election : ৪ পুরনিগমের প্রার্থীতালিকা প্রকাশ তৃণমূলের

mamata in goa

নিউজ ডেস্ক, কলকাতা: আগামী মাসেই রাজ্যের বকেয়া ৪ পুরনিগমে নির্বাচন (WB Municipal Election)। তাই বৃহস্পতিবার প্রার্থীতালিকা ঘোষণা করল তৃণমূল (TMC)। এদিন সন্ধ্যায় কালীঘাটে কালীঘাটে জরুরি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি, সুজিত বসু, অরূপ বিশ্বাসরা।

প্রকাশিত তালিকায় দেখা যায় বিধাননগর পুর নির্বাচনে ফের সবস্যসাচী দত্তের নাম উঠে এসেছে। বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। আসন্ন পুরভোটে তাঁকে ৩১ নম্বর ওয়ার্ডে প্রার্থী করেছে তৃণমূল। তাপস চট্টোপাধ্যায়ের বদলে তাঁর মেয়ে আরাত্রিকা ভট্টাচার্যকে ৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে।

অন্যদিকে, বিধাননগরের ২৯ নম্বর ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন কৃষ্ণা চক্রবর্তী। ৩৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে বাণীব্রত বন্দ্যোপাধ্যায়কে। ৭ নম্বর ওয়ার্ডে টিকিট পেয়েছেন দেবরাজ চক্রবর্তী। তবে বাদ গেলেন প্রয়াত ফুটবলার শৈলেন মান্নার মেয়ে নীলাঞ্জনা। এবারে বিধাননগর পুরনিগমে ৪১টির মধ্যে ২৭টি ওয়ার্ডেই নতুন মুখ এনেছে তৃণমূল। প্রত্যাশা মতোই, শিলিগুড়ি পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন গৌতম দেব। ৩৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন রঞ্জন শীল শর্মা।

এছাড়াও তৃণমূলের উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন— বিধাননগর পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডে সব্যসাচী দত্ত, ২৯ নম্বর ওয়ার্ডে কৃষ্ণা চক্রবর্তী, ৭ নম্বর ওয়ার্ডে দেবরাজ চক্রবর্তী, ৩ নম্বর ওয়ার্ডে তাপস চট্টোপাধ্যায়ের মেয়ে আরাত্রিকা ভট্টাচার্য, ৩৩ নম্বর ওয়ার্ডের বাণীব্রত বন্দ্যোপাধ্যায়, শিলিগুড়ি পুরনিগমে ৩৩ নম্বর ওয়ার্ডে গৌতম দেব, আসানসোলে ৫০ নম্বর ওয়ার্ডে অভিজিৎ ঘটক, আসানসোলে ৭৪ নম্বর ওয়ার্ডে উজ্জ্বল চট্টোপাধ্যায়, আসানসোলে ৭৮ নম্বর ওয়ার্ডে অশোক রুদ্র, আসানসোলে ৪৪ নম্বর ওয়ার্ডে অমরনাথ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি পুরনিগমে ৩৬ নম্বর ওয়ার্ডে রঞ্জন শীল শর্মা।

Weather Update: পশ্চিমী ঝঞ্ঝা ‌কাটতেই নতুন বছরে ফের জাঁকিয়ে শীত

bengal-winter

নিউজ ডেস্ক, কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝার জেরে বুধ ও বৃহস্পতিবার সামান্য বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। আর তারপর থেকেই একলাফে অনেকটা কমল তাপমাত্রা। শুক্রবারও অনেকটাই নামল তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী কমতে শুরু করল কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা। শুক্রবার থেকেই রাজ্যের একাধিক জেলাতে পারদ পতনের সম্ভাবনার কথা রয়েছে।

আজ কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। আগামী ৪৮ ঘন্টা পর থেকে তাপমাত্রা আরও নামতে পারে। জানুয়ারী মাসের ৪ তারিখের পর ফের একলাফে অনেকটা কমতে পারে তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, নতুন বছরের শুরু থেকেই রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত পড়বে। পশ্চিমী ঝঞ্ঝার জন্য রাজ্যে শীতের দাপট বাধা পেয়েছে। সেই ঝঞ্ঝা কেটেছে। যার জেরে এই মুহূর্তে রাজ্যজুড়ে স্বাভাবিকের থেকে যে তিন-চার ডিগ্রি তাপমাত্রা বেড়ে রয়েছে, তা নেমে পৌঁছবে স্বাভাবিকের কাছাকাছি। কোথাও কোথাও তা স্বাভাবিক তাপমাত্রার থেকে নীচেও নামতে পারে।

নতুন বছরে জাঁকিয়ে পড়বে শীত। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী কয়েকদিন বঙ্গে আর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ধীরে ধীরে রাজ্যজুড়ে তাপমাত্রা নামবে।

TMC Candidate List: আজ ৪ পুরসভায় তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা

mamata

নিউজ ডেস্ক : ইতিমধ্যেই ৪ পুরসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে। বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি এবং চন্দননগর, এই চার কর্পোরেশনে ভোটের জন্য আজ বৃহস্পতিবার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তৃণমূল কংগ্রেস। মেয়র মুখ ও প্রার্থী তালিকায় নতুন কারা আসছেন সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

উল্লেখ্য, শিলিগুড়িতে গতবার বোর্ড দখল করেছিল বামেরা। কিন্তু এখন উত্তরবঙ্গের এই শহরে রাজনৈতিক সমীকরণ বদলেছে। বিধানসভায় শিলিগুড়িতে বিজেপি আসন জিতেছে। তাছাড়া জোট করে ভোট লড়ার কথা ঘোষণা করেছে বাম-কংগ্রেস। এরমধ্যে পুরপ্রশাসক পদে প্রাক্তন মন্ত্রী গৌতম দেবকে নিয়োগ করেছে নবান্ন। হতে পারে তাঁকেই মেয়র মুখ করে শিলিগুড়ি লড়বে তৃণমূল। আবার কলকাতার মতো আগে থেকে মেয়র পদপ্রার্থী হিসেবে কারও নাম নাও ঘোষণা করতে পারে শাসকদল। 

অন্যদিকে, বিধাননগর প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তকে নিয়ে একটা সময় অনেক ঝক্কি পোহাতে হয়েছিল তৃণমূলকে। পরে অনাস্থা এনে সব্যসাচীকে সরিয়ে দেয় শাসকদল। মেয়র করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ঘনিষ্ঠ অনুগামী কৃষ্ণা চক্রবর্তীকে। বর্তমানে তিনিই পুরপ্রশাসক। তবে এর মধ্যে বিজেপি ঘুরে তৃণমূলে ফিরেছেন সব্যসাচী। তাঁকে এবার দল টিকিট দেয় কি না তাও দেখার। তবে সূত্রের খবর, সব্যসাচীর পুরনো ওয়ার্ডে তাঁর স্ত্রীকে টিকিট দিতে পারে তৃণমূল। ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় ৪ নম্বর ওয়ার্ডে নিজের মেয়েকে প্রার্থী করার চেষ্টা চালাচ্ছেন বলেও শোনা যাচ্ছে। 

আসানসোল ছিল তৃণমূলের দখলে। তবে গত বোর্ডের মেয়র জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যোগ দিয়েছেন। এবার হয়তো তাঁকে গেরুয়া শিবির মুখ করে লড়াইয়ে নামবে। সেদিক থেকে আসানসোলে শাসকদল কাকে মুখ করে লড়াইয়ে নামে সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের। 

চন্দননগর হুগলির এই কর্পোরেশনে তৃণমূলের বোর্ডের বিরুদ্ধে বিরাট দুর্নীতির অভিযোগ উঠেছিল। তা সামনে আসতে মেয়াদ ফুরনোর আগেই বোর্ড ভেঙে দেয় রাজ্য সরকার। নিয়োগ করা হয় প্রশাসকমণ্ডলী। চন্দননগরের ভোটে রাম চক্রবর্তীকেই তৃণমূল মুখ করে লড়বে নাকি নতুন মুখ আনবে সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের।

Mumbai: বর্ষবরণে হুল্লোড় নয়, আজ থেকে মুম্বইয়ে জারি ১৪৪ ধারা

Covid 19: 6 thousand infected in one day in the country, 351 deaths in Corona

নিউজ ডেস্ক, মুম্বই : করোনা সংক্রমণের (Covid 19) বাড়বাড়ন্ত রুখতে মুম্বইয়ে (Mumbai) ৩০ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে মুম্বই প্রশাসন। পাশাপাশি জারি করা হয়েছে একাধিক সতর্কতা। নতুন যে কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে, কোনও বদ্ধ বা খোলা জায়গা, যেমন রেস্তোরাঁ, হোটেল, পাব, বারে কোনওরকম পার্টি করা যাবে না।

দেশে ওমিক্রনের সংক্রমণ ও কোভিড আতঙ্কের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মুম্বই পুর প্রশাসন। নির্দেশিকায় বলা হয়েছে, ৩০ ডিসেম্বর মধ্যরাত থেকে গ্রেটার মুম্বইয়ে এই নির্দেশ কার্যকর করা হবে। আগামী ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে। কেউ যদি এই নিয়ম ভাঙেন, তাহলে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ নম্বর ধারায় তাঁকে শাস্তি দেওয়া হবে। মামলা রুজু হবে অতিমারি আইন ও জাতীয় বিপর্যয় মোকাবিলা আইনেও। এমনটাই জানিয়েছেন মুম্বইয়ের ডেপুটি কমিশনার অব পুলিশ চৈতন্য এস।

প্রসঙ্গত, বুধবার মুম্বইয়ে নতুন করে ২৫১০ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে, মৃত্যু হয়েছে ১ জনের। সে শহরে সক্রিয় রোগীর সংখ্যা ৮০৬০। রিকভারি রেট ৯৭%। এখন মুম্বই শহরের ৪৫টি ভবন বন্ধ করে রেখেছে পুর প্রশাসন।

বুধবার গোটা বিশ্বের জন্যই চরম সতর্কবার্তা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)। সংস্থার তরফ থেকে বলা হয়েছে, করোনার ডেল্টা (Delta) ও ওমিক্রন (Omicron) প্রজাতির সংক্রমণ পৃথিবীর উপর সুনামির মতো আছড়ে পড়বে। যার ফলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার তীব্র আশঙ্কা রয়েছে।

শেষ এক সপ্তাহে করোনা সংক্রমণের পরিমাণ ১১% বৃদ্ধি পেয়েছে, রেকর্ড সংক্রমণ দেখা দিয়েছে ফ্রান্স ও আমেরিকায়। হু-এর প্রধান বুধবার জেনেভায় বলেছেন, ‘আমরা ওমিক্রন সংক্রমণ নিয়ে বিপুল ভাবে চিন্তিত। কারণ এই ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে ও সংক্রমণের সুনামি তৈরি করেছে।’

Weather Update: ফের নামল পারদ, সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি

Rain in Bengal

নিউজ ডেস্ক: কলকাতায় ফের পারদ পতন। আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Office) পূর্বাভাস, ধীরে ধীরে নামতে শুরু করবে পারদ। নতুন বছরের শুরু থেকে ফের জাঁকিয়ে শীতের (Winter) সম্ভাবনা। 

আকাশ মেঘলা থাকলেও গত ২ দিন কলকাতায় বৃষ্টি হয়নি। বৃহস্পতিবার সকালে হালকা কুয়াশায় ঢেকেছিল কলকাতা। জেলাতেও কোথাও কোথাও ঘন কুয়াশায় ঢেকেছে। বেলা বাড়লেও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে কলকাতার কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে।

আবহবিদদের একাংশ জানাচ্ছেন, উত্তর-পশ্চিম ভারতে হাজির হওয়া পশ্চিমী ঝঞ্ঝার কারণেই উত্তুরে হাওয়া বাধা পেয়েছে। সেই ঝঞ্ঝা ক্রমশ পূর্বভারতের দিকে বয়ে আসার ফলে রাতের পারদ পতনেও বাধা সৃষ্টি করছে। এই ঝঞ্ঝার প্রভাব কাটলেই বাধাহীনভাবে বইবে উত্তুরে হাওয়া। তখন ফের ফিরবে ঠান্ডার আমেজ।

এদিকে কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত।  কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডে তুষারপাত হয়েছে। তুষারপাত হয়েছে সিকিম ও দার্জিলিঙের সান্দাকফুতেও। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Office) জানিয়েছিল, পশ্চিমী ঝঞ্ঝার কারণে বেড়েছে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝা কাটলে নতুন বছরের শুরু থেকে ফের নামবে পারদ। 

Dilip Ghosh: শীঘ্রই বাকি পুরসভাগুলিতেও প্রার্থী তালিকা প্রকাশ করা হবে: দিলীপ ঘোষ

নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন বিষয়ে রাজ্য সরকারকে সরাসরি আক্রমণ করেন। এদিন করোনা আবহে ভোট করার বিষয়ে তিনি বলেন, ‘রাজ্যে ভয়ের পরিবেশ রয়েছে। অন্য রাজ্য এই সময়ে সব উৎসব অনুষ্ঠান বাতিল করেছে কিন্তু পশ্চিমবঙ্গে ঢিলেঢালা মেজাজ রয়েছে। অন্য রাজ্যে করোনা রয়েছে বলে ভোট বাতিলের চেষ্টা চলছে। এই বিষয়ে রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেবেন না। সিদ্ধান্ত নেবেন বিশেষজ্ঞরা।’

তিনি আরও বলেন, ‘কুম্ভমেলা বিশ্বের বৃহত্তম মেলা। করোনা আবহে তাও বন্ধ করে দেওয়া হয়েছিল।’ তাঁর অভিযোগ, রাজ্য সরকার বিধিনিষেধ আরোপ করলেও কেউ তা মানে না। তাই রাজ্যের উচিত সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া। পাশাপাশি এদিন পুরসভা ভোটের প্রার্থী তালিকার বিষয়ে তিনি জানান, ‘সব পুরসভার ক্ষেত্রেই বিজেপির প্রার্থী তালিকা তৈরি হয়ে গেছে। শিলিগুড়িতে সমস্যা কম থাকায় তালিকা প্রকাশ করা হয়েছে। বাকি পুরসভাগুলিতেও খুব তাড়াতাড়ি তালিকা প্রকাশ করা হবে।

তবে পুরসভা নির্বাচনে তারকা প্রচারের বিষয়ে দল এখনও ভাবছে। কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। চারটি পৌরসভার নির্বাচনই খুব গুরুত্বপূর্ণ। জেতার জন্যই ভোটে লড়াই করা হয়। তাই দল তারকা বা হেভিওয়েট প্রচারের ব্যাপারে অবশ্যই ভাববে।’    

Jammu And Kashmir: কাশ্মীরে এনকাউন্টারে ২ পাক নাগরিক সহ নিহত ৬ জঙ্গি

Kashmir Indian Army

নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীরে (Jammu Kashmir) জঙ্গিদমন অভিযানে ভারতীয় সেনাবাহিনী বড়সড় সাফল্য পেল। বৃহস্পতিবার পুলিশ জানায়, অনন্তনাগ ও কুলগাম জেলায় দুটি পৃথক এনকাউন্টারে ৬ জইশ জঙ্গি (terrorists) খতম হয়েছে। নিহতদের মধ্যে ২ জন পাক জঙ্গিও রয়েছে। জঙ্গিদের গুলিতে আহত এক পুলিশকর্মী।

জানা গেছে, বুধবার কুলগাম (Kulgam) জেলার মিরহামা এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের এনকাউন্টার (Encounter) শুরু হয়। একইদিনে আরেকটি এনকাউন্টারের ঘটনা ঘটে অনন্তনাগের (Anantnag) দৌরু এলাকার নওগাঁ শাহবাদ এলাকায়।

জম্মু ও কাশ্মীর জোনের পুলিশের মহাপরিচালক বিজয় কুমার জানিয়েছেন, নওগামে প্রথম এনকাউন্টার শুরু হয়। সেখানে জঙ্গিদের ছোঁড়া গুলিতে এক পুলিশ কর্মী জখম হয়েছে। সেখানেই এক পাকিস্তানি নাগরিক সহ ৬ সন্ত্রাসবাদী নিহত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, অনন্তনাগের এনকাউন্টারের পরই পুলিশ কুলগ্রামে এনকাউন্টার শুরু করে। মিরহামার এই অভিযানে খুব দ্রুত সাফল্য আসে। অল্পসময়ের মধ্যেই ৩ জঙ্গিকে নিকেশ করা হয়। তবে এখনও দুটি জেলায় তল্লাশি অভিযান চলছে বলে পুলিশ সূত্রের খবর। 

সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের তৎপরতা বেড়েছে। পাল্লা দিয়ে বাড়ছে নিরাপত্তা বাহিনীর অভিযানও। জম্মু ও কাশ্মীর পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন দিন কয়েক আগেই পাকিস্তানের সন্ত্রাসবাদী ভাট্টা ডুরিয়ানকে নিকেশ করেছিল। সেই সময় এনকাউন্টারেরও বিস্তারিত বিবরণ দিয়েছিল। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল জঙ্গলে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়। সূত্রের খবর, এই জঙ্গলের মধ্যেই একটা আস্তানা তৈরি করেছিল জঙ্গিরা। জঙ্গিদের ঘাঁটি চেনানোর জন্যই সেখানে নিয়ে যাওয়া হয়েছিল আগেই পুলিশের হাতে ধরা পড়ে যাওয়া পাক জঙ্গি জিয়া মুস্তাফাকে। লস্কর-ই-তৈবার সক্রিয় সদস্য ছিল জিয়া। 

<

p style=”text-align: justify;”>

Omicron: ওমিক্রন ঠেকাতে স্বাস্থ্য দফতরের নয়া নির্দেশিকা

Covid: A total of 853 cases of Omicron are infected in the country, with Maharashtra being the most affected

নিউজ ডেস্ক, কলকাতা : ক্রমশ বাড়ছে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা। সংক্রমণ ঠেকাতে এবার নয়া নির্দেশিকা জারি করল রাজ্য। বিদেশ থেকে ফিরলেই নজরদারি করবে রাজ্য সরকার। নজরদারির দায়িত্বে ডিএম (District Magistrate), সিএমওএইচ (Chief Health Officer) সহ কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)।

ওমিক্রন মোকাবিলায় রাজ্য স্বাস্থ্য দফতর (State Health Department) নির্দেশিকায় জানিয়েছে, বিমানবন্দরে (Airport) করোনা টেস্ট করা হবে। এরপর ৮ দিনের মাথায় ফের আরটিপিসিআর (RTPCR) টেস্ট হবে। রিপোর্ট পজিটিভ হলে জিনোম সিকোয়েন্সিংয়ে (Genome Sequencing) নমুনা যাবে। জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট আসার আগে আইসোলেশনে (Isolation) থাকতে হবে। রিপোর্ট নেগেটিভ এলেও ১৪ দিন আইসোলেশনের পরামর্শ। রিপোর্ট পজিটিভ এলে সহযাত্রীদের উপরও নজরদারি। হবে টেস্টও। 

এদিকে সোমবারের থেকে একলাফে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে রাজ্যের দৈনিক করোনা (Corona) সংক্রমণ। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের (২৮ ডিসেম্বর) প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫২ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। সোমবারের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৩৯। মৃত্যু হয়েছিল ১০ জনের।

উল্লেখ্য, বছর শেষে ফের লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ব্রিটেনে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ। একদিনে আক্রান্ত ১ লক্ষ ২৯ হাজার ৪৭১ জন। করোনা আক্রান্ত ৫০০-রও বেশি শিশু হাসপাতালে ভর্তি। এর পাশাপাশি, সেখানে উদ্বেগজনক হারে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও।

ফ্রান্সেও করোনায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত প্রায় ১ লক্ষ ৮০ হাজার। সংক্রমণের হারে বিশ্বে শীর্ষস্থানে রয়েছে ডেনমার্ক। সে দেশে প্রতি ১০ হাজার জনে ১৬১২ জন করোনা আক্রান্ত। এর মধ্যে আমেরিকায় দৈনিক সংক্রমণ সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় সে দেশে আক্রান্ত ৫ লক্ষ ১২ হাজার ৫৫৩ জন।ওমিক্রনের জেরে গত ২৪ ঘণ্টায় গোটা বিশ্বে ২৫০০ এর বেশি উড়ান বাতিল হয়েছে। 

Sourav Ganguly: করোনা আক্রান্ত সৌরভের অবস্থা স্থিতিশীল

Sourav Ganguly

News Desk : করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতাল সূত্রে খবর, নতুন করে জ্বর আসেনি। তবে সর্দি রয়েছে। বিসিসিআই সভাপতিকে মাঝেমধ্যেই স্টিম দেওয়া হচ্ছে। দেওয়া হয়েছে ডক্সিসাইক্লিন। কাশির সমস্যা না থাকায় আপাতত সিটি স্ক্যান করা হচ্ছে না। তাঁকে ওমিক্রন ভ্যারিয়েন্ট আক্রমণ করেছে কি না, তা এখনও জানা যায়নি। কাল সন্ধের পর ওমিক্রন-রিপোর্ট আসার সম্ভাবনা রয়েছে। 

প্রসঙ্গত, দিন দুয়েক আগে, সৌরভের সামান্য জ্বর আসে। এরপরই তাঁর করোনা পরীক্ষা করা হয়। সোমবার রাতে রিপোর্ট পজিটিভ আসার পরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।  আপাতত তাঁকে কোভিড আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, তাঁর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসার জন্য ৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছে। হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠী ও আফতাব খানের পরামর্শও নেওয়া হচ্ছে। সোমবার রাতে তাঁকে মনক্লোনাল ককটেল অ্যান্টিবডির ডোজ দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালেও সৌরভের শারীরিক পরীক্ষা করা হয়েছে। পরিবার ও সৌরভের সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের কোভিড পরীক্ষার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দফতর। যদিও তাঁর স্ত্রী ও কন্যার কোভিড রিপোর্ট নেগেটিভ।

সোমবার সকালে অসুস্থ বোধ করায় সৌরভের টেলিভিশন শোয়ের শ্যুটিং বাতিল করা হয়। তার আগে অবশ্য তিনি কয়েকটি পণ্যের বিজ্ঞাপনী শ্যুটিং করেছেন। কীভাবে, কোথা থেকে তিনি করোনায় আক্রান্ত হলেন, তা এখনও স্পষ্ট নয়। গত কিছুদিনে সৌরভ দেশ-বিদেশের কিছু শহরে সফরেও গিয়েছিলেন। সর্বশেষ সফরে গিয়েছিলেন মুম্বই। সেই সূত্রে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন কি না, তাও এখনও স্পষ্ট নয়।

PM Modi Meeting: আজ মন্ত্রী পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী

modi-cabinet

নিউজ ডেস্ক: ক্রমশ বেড়ে চলেছে করোনাভাইরাসের ওমিক্রন (Omicron) ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা। এরইমধ্যে আজ মন্ত্রী পরিষদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রিপোর্ট অনুসারে, আজ বিকেল ৪টেয় এই বৈঠক হতে পারে। সব মন্ত্রীই বৈঠকে উপস্থিত থাকতে পারেন। জানা যাচ্ছে, মন্ত্রী পরিষদের এই বৈঠকে উত্তরপ্রদেশ ও পঞ্জাবের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি করোনাভাইরাসের নতুন রূপ ওমিক্রনের বাড়ন্ত সংক্রমণ নিয়েও আলোচনা হতে পারে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) গত বৃহস্পতিবারই দেশের কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেছিলেন। সেই বৈঠকে কেন্দ্রীয় সরকারের উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেখানে তিনি দেশের করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত খোঁজ খবর নেন। সেই বৈঠকে প্রধানমন্ত্রী ওমিক্রন নিয়ে কী কী সতর্কতা পালন করা উচিত তা নিয়েও আলোচনা করেন। পাশাপাশি তিনি সমাধান নিয়েও আলোচনা করেছিলেন।

আগামী বছর উত্তর প্রদেশ, পঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড ও মণিপুরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। যার মধ্যে গুরুত্বপূর্ণ হল উত্তর প্রদেশ ও পঞ্জাব। পঞ্জাবে কংগ্রেসের অবস্থা শোচনীয়। অন্যদিকে, উত্তর প্রদেশে বিজেপি ক্ষমতা ধরে রাখতে মরিয়া চেষ্টা করছে। এই অবস্থায় প্রধানমন্ত্রীও উত্তর প্রদেশের জন্য বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। তিনি একাধিকবার উত্তর প্রদেশ সফরও করেছেন। 

Dilip Ghosh: প্রত্যেক নির্বাচনের পরেই মমতা পাপ ধুতে যান: দিলীপ ঘোষ

Mamata-Dilip

নিউজ ডেস্ক, কলকাতা : মঙ্গলবার গঙ্গাসাগরের মোহন্ত বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। বুধবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে দিলীপ ঘোষ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাজ্যের শাসকদলকে আক্রমণ করেন। 

তিনি বলেন, ‘মোহন্ত রাজনীতি বোঝেন না। তিনি সবাইকে আশীর্বাদ করেন। এখানেও করেছেন।’ দিলীপ কটাক্ষ করে বলেন, ‘কলকাতা পুরভোটে যে পাপ করেছেন তা ধুতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক নির্বাচনের পরেই এটা করেন তিনি।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাসাগর দুয়োরানি প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যিই যদি গঙ্গাসাগরের উন্নয়ন চান তাহলে নির্দিষ্ট প্ল্যান নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলুন। বিগত ১০ বছরে গঙ্গাসাগরে কী উন্নয়ন করেছে তৃণমূল?’  

প্রসঙ্গত, গঙ্গাসাগর মেলার কোনো দায়িত্ব কেন্দ্র নেয় না, এই অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘গঙ্গাসাগর মেলায় বাইরে থেকে যে লোক আসে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। বাইরে থেকে আসা মানুষের কাছে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়। অন্যদিকে জেটি ভেঙে পড়ে যায়। কোনও ডিসিপ্লিন নেই। রাজ্য সরকার চাইলেই কেন্দ্র সাহায্য করবে কিন্তু তার জন্য সদিচ্ছা থাকতে হবে।’

এদিকে মঙ্গলবার রাতে গোয়া সফরে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দিলীপ ঘোষ অভিষেকের গোয়া সফরকে কটাক্ষ করে বলেন, ‘গোয়াতেই থেকে যান উনি। বিমান কেনা হয়েছে বলে সেটা ব্যবহার করতে হবে, তাই বার বার অভিষেক গোয়া যাচ্ছেন। ত্রিপুরার লোক পুরভোটে উত্তর দিয়েছে। গোয়ার লোক আগেই বুঝে গিয়েছে। তাই তৃণমূলে ভাঙন ধরেছে। তৃণমুলের আসল রূপ সবাই বুঝে গিয়েছে।’

Weather Update: আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

Heavy rain to follow in west bengal

নিউজ ডেস্ক, কলকাতা:  শীতের মরশুমে উধাও শীত! সেই সঙ্গে বাড়ছে তাপমাত্রা। এদিকে ঘূর্ণাবর্তের কারণে বুধবার একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার জেরেই রাজ্যে ঊর্ধ্বমুখী তাপমাত্রা।

এদিন সকাল থেকেই মহানগরের আকাশের মুখ ভার। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকাল থেকেই মেঘলা আকাশ। কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা গিয়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার জেরে বুধবার রাজ্যের মুর্শিদাবাদ, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। কলকাতা, দুই পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, বর্ধমান এবং নদিয়ায় হাল্কা বৃষ্টি হতে পারে আগামী ২৪ ঘণ্টায়। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলায়। মেঘলা আবহাওয়ার জন্য শীতের আমেজ উধাও হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, শুক্রবার অর্থাত্‍ ৩১ ডিসেম্বর বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে জানুয়ারির শুরুর দিকে পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতেও।

অন্যদিকে ১ তারিখ থেকে গোটা রাজ্যেই পারদ নামবে। ফলে, নতুন বছরেই ফর্মে ফিরবে শীত, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে এখনও পর্যন্ত আবহাওয়ার যা পরিস্থিতি তাতে নতুন বছর শুরুর আগে জাঁকিয়ে ঠান্ডার অনুভূতি মিলবে না। নতুন বছর শুরুর কয়েকদিন পর থেকেই ফের নামতে পারে পারদ।

Vikram Misri: ভারতের নতুন ডেপুটি NSA বিক্রম মিস্রি

নিউজ ডেস্ক : দেশের নতুন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসর (Deputy National Security Advisor) নিযুক্ত হলেন বিক্রম মিস্রি (Vikram Misri)। একসময় তিনি চীনে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। ফরেন সার্ভিসেসের এই আধিকারিক গত ১১ ডিসেম্বর পর্যন্ত চীনে ভারতীয় দূত ছিলেন।  

ইন্ডিয়ান ফরেন সার্ভিসের ১৯৮৯ ব্যাচের কূটনীতিক তিনি। বিক্রম ২০১৯-এ বেজিং এ রাষ্ট্রদূত হিসেবে যান। চীনের রাষ্ট্রদূত হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন প্রদীপ কুমার রাওয়াত। আর তারপরই মিস্রিকে নতুন দায়িত্ব দেওয়া হল। এর আগে উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব সামলেছেন পঙ্কজ শরণ। শুধু চীন নয়, আফ্রিকা, ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকার মতো দেশেও কূটনীতিক হিসেবে দায়িত্ব সামলেছেন বিক্রম মিস্রি। দায়িত্ব সামলেছেন প্রধানমন্ত্রী দফতরেও।

২০১৪ সালের মে মাস থেকে জুলাই পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেছেন। তারও আগে ২ বছর প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব সামলেছেন। ২০১২-র অক্টোবর থেকে ২০১৪-র মে মাস পর্যন্ত সেই দায়িত্বে ছিলেন। মায়ানমার ও স্পেনে রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।

তবে প্রথম জীবনে তিনি বেশ কিছুদিন বিজ্ঞাপন জগতে কাজ করেছেন। বিজ্ঞাপন বানানোর কাজেও যুক্ত ছিলেন। এবার তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে মোদী সরকার।

Kultali Tiger: ৬ দিন পর বাগে এল কুলতলির দক্ষিণরায়

নিউজ ডেস্ক: অবশেষে ৬ দিন পর ঘুমপাড়ানি গুলি ছুড়ে কুলতলির রয়্যাল বেঙ্গলকে (Royal Bengal Tiger) কাবু করা সম্ভব হল। কুলতলির ডোঙাজোড়ায় শেখপাড়ার জঙ্গলে বাঘকে ফাঁদে ফেলার জন্য ২টি খাঁচা পাতা হয়েছিল। বন দফতর সূত্রে খবর, ২টি ঘুম পাড়ানি গুলি খেয়ে বাগে আসে। বাঘকে কাবু করতে এর আগে রাতভর জঙ্গলে ট্রাঙ্কুলাইজার নিয়ে বনকর্মীরা অভিযান চালান।

মঙ্গলবার সকালে পিয়ালি নদী থেকে দমকলকর্মীরা প্রথম জলকামান থেকে জল ছুড়ে বাঘকে সরানোর চেষ্টা করেন। তারপর জঙ্গলে ছোড়া হয় লঙ্কা বোমা। শেখপাড়ায় জঙ্গলে রাতভর বাঘের গর্জন শোনা গিয়েছিল। জাল ছিঁড়ে সে বেরনোর চেষ্টা করে, এমন প্রমাণও পাওয়া যায়। কিন্তু বন দফতরের কর্মীরা তাকে নাগালে পায়নি। রাতে যেহেতু জঙ্গলে আলো জ্বালানো নিষেধ, তাই অন্ধকারে বন দফতরের কর্মীরা ট্রাঙ্কুলাইজার নিয়ে জঙ্গলে অভিযান চালান।

বন দফতর সূত্রে খবর, কয়েকদিন ধরে অভুক্ত বাঘটি যেখানে রয়েছে, সেখান থেকে তাকে সরানো যাচ্ছে না। আজ তাই দমকলের সাহায্য নেওয়ার কথা ছিল। পুরো জায়গাটি ৩ স্তরে নাইলনের জাল দিয়ে ঘিরে দেওয়া হয়। উল্টোদিকেই রয়েছে পিয়ালি নদী। সেদিকে, বন দফতরের নৌকা দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়। প্রথমে ২০০ হেক্টর এলাকা ঘিরে, এনক্লোজার করা হয়েছিল। পরে, তা ছোটো করে ২০০ বর্গফুট করা হয়।

পায়ের ছাপ দেখে বন দফতরের অনুমান এটি পুরুষ বাঘ। রবিবার রাতে বাঘটি নাইলনের জাল ছিঁড়ে বেরনোর চেষ্টা করে। সোমবার সকালে জাল সংলগ্ন ভেজা মাটিতে বাঘের আঁচড়ের দাগ দেখা যায়। অন্তত ৫ দিন ধরে বাঘটি ক্ষুধার্ত রয়েছে। বাঘ ধরতে একটি বিশেষ দল নিয়ে আসা হয়। সোমবার সকালে জঙ্গলের ভিতরে যান বনকর্মীরা। যেখানে বাঘটি রয়েছে, সেখানে নতুন করে একটি খাঁচা পাতা হয়।