Firhad Hakim: আজ ফের কলকাতার মেয়র হিসেবে শপথ নেবেন ফিরহাদ হাকিম

Firhad Hakim

নিউজ ডেস্ক, কলকাতা : আজ কলকাতার ৩৯তম মেয়র হিসেবে শপথ নেবেন ফিরহাদ হাকিম। সেই সঙ্গে চেয়ারপার্সন এবং মেয়র পারিষদরাও শপথ নেবেন। শপথগ্রহণ অনুষ্ঠানটিকে স্মরণীয় করতে পুরভবনের ভিতরের লনেই তৈরি হয়েছে মঞ্চ। মূল মঞ্চে থাকছে প্রায় ৩০টি আসন।

মঞ্চের সামনে ৫০০ অতিথির জন্য চেয়ারের ব্যবস্থা রাখা হয়েছে। শপথবাক্য পাঠ করাবেন প্রোটেম চেয়ারম্যান রাম পেয়ারি রাম। দুপুর ১টায় শপথগ্রহণ অনুষ্ঠান হবে। প্রসঙ্গত, এই প্রথমবার পুরভবনের লনে হবে শপথগ্রহণ অনুষ্ঠান।

২০১৫ সালে শোভন চ্যাটার্জি টাউন হলে শপথ নিয়েছিলেন। তাঁর আগে সব মেয়র পুরভবনের ভেতরে সভাকক্ষে শপথ নিয়েছিলেন। এবার অন্য ব্যবস্থা। মঞ্চ এবং অন্যান্য সাজসজ্জায় গত ২ দিন ধরেই সাজো সাজো রব।

নতুন করে মেয়রের অফিস সাজানো হয়েছে। নতুন কার্পেট, দেওয়ালে নতুন ওয়ালপেপার, নতুন আলোকসজ্জা বসানো হয়েছে। আসবাবপত্র নতুনের মতো করে পালিশ করা হয়েছে। জানা গেছে, আজ শপথগ্রহণের পরেই মেয়র সহ প্রত্যেকের ঘরের নামের ফলক লাগিয়ে দেওয়া হবে। শুধু মেয়রই নয়, তাঁর পারিষদবর্গের ঘরও নতুন করে সাজানো চলছে। পারিষদদের ঘরেও লাগানো হয়েছে নতুন ওয়ালপেপার।

জানা গেছে, আজকের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন কলকাতার সমস্ত বিধায়ক, সাংসদ এবং মন্ত্রীরা। একাধিক বিশিষ্ট চিকিত্‍সকও সেই অনুষ্ঠানে থাকতে পারেন। আজ মেয়রের শপথ অনুষ্ঠান উপলক্ষে পুরভবনে থাকবে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা।

Sourav Ganguly: করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav Ganguly

নিউজ ডেস্ক: করোনা আক্রান্ত বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সোমবার রাতে তাঁর করোনা পরীক্ষা করা হলে, রিপোর্ট পজিটিভ (Covid Positive) আসে। পরিবার সূত্রে খবর, তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিত্‍সকরা জানিয়েছেন, সৌরভ আপাতত স্থিতিশীল। 

সূত্রের খবর, গত ২ দিন ধরে জ্বর ও সর্দি থাকায় চিকিৎসকের পরামর্শে সৌরভ করোনা পরীক্ষা করেন। তাছাড়া তাঁর আর কোনও উপসর্গ ছিল না। রিপোর্ট পজিটিভ আসার পরই কোনও ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি হন। তবে সৌরভ চাইছেন, বাড়িতেই তাঁর চিকিৎসা হোক। তাঁর স্ত্রী ডোনা এবং কন্যা সানার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

সোমবার সকালে অসুস্থ বোধ করায় সৌরভের টেলিভিশন শোয়ের শ্যুটিং বাতিল করা হয়। তার আগে অবশ্য তিনি কয়েকটি পণ্যের বিজ্ঞাপনী শ্যুটিং করেছেন। কীভাবে, কোথা থেকে তিনি করোনায় আক্রান্ত হলেন, তা এখনও স্পষ্ট নয়। গত কিছুদিনে সৌরভ দেশ-বিদেশের কিছু শহরে সফরেও গিয়েছিলেন। সর্বশেষ সফরে গিয়েছিলেন মুম্বই। সেই সূত্রে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন কি না, তাও এখনও স্পষ্ট নয়।

এদিকে, ওমিক্রন নিয়ে উদ্বেগ ক্রমশই বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৬৫৩ জন। ২১টি রাজ্যে ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে।  দেশে ওমিক্রন (omicron) আক্রান্তের সংখ্যা ৬০০ পেরিয়ে গেছে।  একদিনে ১৩৫ জন নতুন করে করোনার (coronavirus) নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হলেন। সোমবার করোনার নতুন স্ট্রেনে ছড়িয়েছে মণিপুর (Manipur) ও গোয়ায় (Goa)। পরিসংখ্যান অনুসারে, ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। 

Weather Update: ক্রমশ বাড়ছে তাপমাত্রা, বছর শেষে বৃষ্টির ভ্রুকুটি

bengal-winter

নিউজ ডেস্ক: বছর শেষে ক্রমশ উধাও শীত। সোমবার ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে রাতের তাপমাত্রা হয় ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে আজ রাতে তা ১৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়াবে। সর্বোচ্চ তাপমাত্রা হবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রার কোনও হেরফের হবে না। তার পর থেকে ধীরে ধীরে কমবে তাপমাত্রা। তাও সামান্য।

মঙ্গল ও বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যে ঢুকে পড়েছে পশ্চিমী ঝঞ্ঝা। যার ফলে উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে। বাড়ছে তাপমাত্রার পারদ। বছরের শেষে রাজ্যে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই।

কিন্তু উত্তর ভারতে শীতের দাপট বাড়ছে। কাশ্মীর থেকে উত্তরাখণ্ড, হিমাচলে তুষারপাত হয়েছে। বরফ পড়েছে সিকিম এবং দার্জিলিংয়ের সান্দাকফুতেও। উত্তরে যখন দাপট শীতের, তখন দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি। আজ পুরুলিয়া, বাঁকুড়া পশ্চিম বর্ধমান ও বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম  ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সামান্য বৃষ্টি হবে পূর্ব বর্ধমান, নদিয়া ও হুগলিতে। ৩০ ডিসেম্বর পর্যন্ত কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। ৩১ ডিসেম্বর ঝকঝকে আকাশ থাকবে।

ঝঞ্ঝা কাটতে শুরু করলেই ফের ফিরবে শীত। এমনই জানাচ্ছে আবহাওয়া দফতর। এখনও পর্যন্ত আবহাওয়ার যা পরিস্থিতি তাতে নতুন বছর শুরুর আগে জাঁকিয়ে ঠান্ডার অনুভূতি মিলবে না। তবে নতুন বছর শুরুর কয়েকদিন পর থেকেই ফের তাপমাত্রার পারদ নামতে পারে।

 

Telengana Encounter: তেলেঙ্গানা-ছত্তিশগড় সীমানায় খতম ৬ মাওবাদী

নিউজ ডেস্ক : সোমবার তেলেঙ্গানা-ছত্তিশগড় সীমান্তে কিস্তরাম থানা এলাকার জঙ্গলে মাওবাদীদের ডেরার খোঁজ মেলে। তারপরই অভিযানে নামে ২ রাজ্যের পুলিশ ও সিআরপিএফয়ের একটি যৌথবাহিনী। সূত্রের খবর, ওই অভিযানে অংশ নেয় মাওবাদী দমনের জন্য তেলেঙ্গানা পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত গ্রে-হাউন্ড বাহিনী।

এরপরই তেলেঙ্গানা ও ছত্তিশগড়ের সীমান্ত এলাকায় কিস্তরাম থানা এলাকার জঙ্গলে নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে ৬ মাওবাদী নিহত হয়। লাল সন্ত্রাস দমনে তেলেঙ্গানা পুলিশ, ছত্তিশগড় পুলিশ ও সিআরপিএফের একটি যৌথ অভিযান চলে। তেলেঙ্গানার ভদ্রদ্রি কোথাগুদেম জেলার এসপি সুনীল দত্ত এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে এমনই তথ্য দিয়েছেন ৷ 

https://twitter.com/ANI/status/1475322744950689795?s=20

<

p style=”text-align: justify;”>পুলিস সূত্রে খবর, তেলেঙ্গানা গ্রে হাউন্ডস এবং নকশালদের মধ্যে গুলির লড়াই চলে। ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় পুলিশ ২টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করে। এর কয়েক ঘণ্টার মধ্যেই এনকাউন্টার শুরু হয়। রিপোর্ট অনুযায়ী, সকাল ১০টা পর্যন্ত নকশাল বিরোধী অভিযান অব্যাহত ছিল এবং পুলিশ এলাকার উপর নজর রাখছিল। বাহিনীর দেখা পেতেই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। নিরাপত্তারক্ষীরা পালটা হামলা চালালে শুরু হয় তুমুল লড়াই। বেশ কিছুক্ষণ সংঘর্ষ চলার পর ৬ জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার হয়। এদিনের অভিযানে কোনও নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়নি বলেই জানা গিয়েছে। 

Modi in Himachal: একাধিক কর্মসূচি নিয়ে আজ হিমাচলে মোদী

modi-in-up

নিউজ ডেস্ক : আজ হিমাচল প্রদেশের মান্ডিতে প্রায় ১১ হাজার কোটি টাকার জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি হিমাচল প্রদেশে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সম্মেলনেও যোগ দেবেন।  

অনুমোদন মিললেও রেণুকাজি বাঁধ প্রকল্পের কাজ দীর্ঘ তিন দশক ধরে আটকে ছিল। এদিন ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরাখণ্ড ও দিল্লি – এই ৬ রাজ্যের মিলিত সহযোগিতায় এই প্রকল্পের কাজ শুরু করা হচ্ছে। ৭ হাজার কোটি টাকার খরচে তৈরি ৪০ মেগা ওয়াটের এই প্রকল্পে বিশেষভাবে উপকৃত হবে দিল্লি। এদিন একাধিক উদ্বোধনী ও ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী হিমাচল প্রদেশ গ্লোবাল ইনভেস্টর মিটে যোগ দেবেন। এই সম্মেলনের হাত ধরেই হিমাচলে প্রায় ২৮ হাজার কোটি টাকার বিনিয়োগ আসতে চলেছে।

অন্যদিকে, মঙ্গলবার তিনি কানপুর মেট্রো রেল প্রকল্পের বাকি অংশের উদ্বোধন করবেন। বিনা-পাঙ্কি মাল্টিপ্রোডাক্ট পাইপলাইন প্রকল্পেরও উদ্বোধন করবেন এবং আইআইটি কানপুরের ৫৪ তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) একটি বিবৃতিতে বলেছে, ‘শহরের মধ্যে যাতায়াতের গতি বাড়ানো প্রধানমন্ত্রীর অন্যতম কাজগুলির প্রধান ফোকাস। কানপুর মেট্রো রেল প্রকল্পের সম্পূর্ণ অংশের উদ্বোধন এই দিকে আরও একটি পদক্ষেপ। এই ৯ কিলোমিটার দীর্ঘ মেট্রোপথ আইআইটি (IIT) কানপুর থেকে মতি ঝিল পর্যন্ত সংযুক্ত করবে।’

Delhi Night Curfew: আজ থেকে দিল্লিতে ফের নাইট কার্ফু

Covid 19: 6 thousand infected in one day in the country, 351 deaths in Corona

নিউজ ডেস্ক: বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দিল্লিতে আজ থেকে ফের নাইট কার্ফু (night curfew) জারির সিদ্ধান্ত নিল প্রশাসন। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নিয়ন্ত্রণ বিধি।

গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ২৯০ জন করোনায় সংক্রমিত হয়েছেন। ১০ জুনের পর রাজধানীতে এই সংখ্যা একদিনে সর্বাধিক। এই মুহূর্তে সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১১০৩। গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দিল্লিতে মোট মৃতের সংখ্যা ২৫,১০৫।

এদিকে ওমিক্রন নিয়ে আশার কথা শুনিয়েছেন দিল্লির লোক নায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালের এমডি তথা চিকিৎসক সুরেশ কুমার(Suresh Kumar)। তাঁর মতে, নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তদের অক্সিজেন সাপোর্ট, স্টেরয়েড, রেমডিসিভির বা ভেন্টিলেটরের প্রয়োজন পড়ছে না। এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে তিনি বলেন, ‘আমাদের কাছে যে সব রোগী আসছেন, তাঁদের মধ্যে অধিকাংশই উপসর্গহীন বা অল্প উপসর্গযুক্ত। সব রোগীই সেরে উঠছেন। একজন রোগীরও অক্সিজেন সাপোর্ট, স্টেরয়েড, রেমডিসিভির বা ভেন্টিলেটরের প্রয়োজন পড়েনি।‘

তিনি জানান, এখনও ‘পর্যন্ত এলএনজিপি হাসপাতালে এসেছেন ৫১ জন ওমিক্রন আক্রান্ত। যার মধ্যে ৪০ জনই সুস্থ হয়ে গেছেন। তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। এখন ১১ জনের চিকিৎসা চলছে। আজ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ওমিক্রনে আক্রান্ত সন্দেহে আরও ১০ জন এসেছেন। আমরা তাঁদের নমুনা জিনোমিক সিক্যুয়েন্সিংয়ের জন্য পাঠিয়েছি। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪২২ জন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। 

তবে এবার মধ্যপ্রদেশ ও হিমাচলপ্রদেশেও ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল। এই নিয়ে দেশের ১৯টি রাজ্যে ওমিক্রন সংক্রমণ ছড়াল।

Booster Dose: ৯ মাস আগে টিকার দ্বিতীয় ডোজ পাওয়া ব্যক্তিরাই বুস্টার পাবেন

covid booster shot

নিউজ ডেস্ক : গত ২৫ ডিসেম্বর দেশে করোনার বুস্টার ডোজ প্রয়োগের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, আগামী ১০ জানুয়ারি থেকে করোনার বুস্টার ডোজের (booster dose) প্রয়োগ শুরু হবে। স্বাস্থ্যকর্মী ও একেবারে সামনের সারির কোভিড যোদ্ধারা পাবেন এই ডোজ। এছাড়াও ষাটোর্ধ্ব কোমর্বিডিটি থাকা ব্যক্তিদের করোনার ‘সতর্কতামূলক’ ডোজ দেওয়া হবে। তবে ৯ মাস আগে যাঁরা করোনা টিকার দ্বিতীয় ডোজটি পেয়েছেন তাঁদেরই আগে এই বুস্টার ডোজ দেওয়া হবে।

আইসিএমআর (ICMR) ও ফরিদাবাদের ট্রান্সলেশনাল হেলথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের উদ্যোগে পরিচালিত পাঁচটি বৈজ্ঞানিক গবেষণার ফলাফলের ভিত্তিতে দ্বিতীয় এবং তৃতীয় ডোজগুলির মধ্যে ব্যবধান ৯ মাসের রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৯ মাসের মাথায় এই বুস্টার ডোজের মানে হল চলতি বছরের ১০ এপ্রিলের মধ্যে যাঁরা দ্বিতীয় ডোজটি পেয়েছিলেন তাঁরাই সতর্কতামূলক ভ্যাকসিনের প্রাথমিক ডোজগুলি নিতে পারবেন। অর্থাত্‍, প্রধানত স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইন কর্মীরাই প্রথম এই বুস্টার ডোজ পাবেন।

প্রশাসনের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, ‘কারা বুস্টার ডোজের জন্য যোগ্য হবেন তা ‘কো-উইন’ প্ল্যাটফর্মে দেখা যাবে। আগামী ১০ জানুয়ারি থেকে কতজন যোগ্য হবেন সেই সংখ্যা আমাদের কাছে তৈরি রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে ঘোষণা করা হবে।’ সূত্রের খবর, আমেরিকা ও ব্রিটেন-সহ বিশ্বের বাকি দেশগুলিতে যে পদ্ধতি মেনে বুস্টার ডোজের প্রয়োগ চলছে তার থেকে ভারতের পদ্ধতি আলাদা হবে।

Weather Update: বাড়ল তাপমাত্রা, ফের বৃষ্টির পূর্বাভাস

kolkata-winter

নিউজ ডেস্ক, কলকাতা: গোটা বছর জুড়েই কমবেশি বৃষ্টি হয়েছে। বছরের শুরু থেকেই ভুগিয়েছে বৃষ্টি। এবার বছরের শেষ লগ্নে শীতের পথেও কাঁটা হয়ে দাঁড়িয়েছে সেই বৃষ্টি। বিহারে থাকা ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এই শীতের মাঝেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে সোমবার সকাল থেকেই আকাশ থাকবে মেঘলা। পাশাপাশি তাপমাত্রাও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। 

হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে। বুধবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও বাড়বে। আকাশও মেঘলা থাকবে। কুয়াশার দাপট বাড়বে।

মঙ্গলবার পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান‌, বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পুরুলিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রামে বৃষ্টি বাড়বে। যদিও কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সকালে ও রাতে কুয়াশার দাপট বাড়বে।

বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করতে শুরু করছে। যার জেরে আবহাওয়ায় বদল আসবে। তবে বছরের শুরুতে ফের রাজ্যে জাঁকিয়ে ব্যাটিং করবে শীত। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সপ্তাহে ফের তাপমাত্রা পতনের সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় আবারও ১ ডিগ্রি বেড়ে গেছে কলকাতার তাপমাত্রা। আবহাওয়া দফতরের তরফে জানা গেছে সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের চেয়ে প্রায় ১ ডিগ্রি বেশি। আর এদিন সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ২৪.৫ ডিগ্রি পর্যন্ত।

Babul Supriyo: ‘আরও পাঁচটি গেল মনে হচ্ছে’, বিস্ফোরক বাবুল

babul supriyo

নিউজ ডেস্ক: নয়া রাজ্য কমিটি গঠন হওয়ার পর থেকে রাজ্য বিজেপির অন্দরে ক্ষোভ (Bengal BJP) বেড়েই চলেছে। একের পর এক নেতার দলত্যাগ থেকে শুরু করে এবার বিজেপি বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার ঘটনা সামনে আসতেই ফের শোরগোল পড়েছে। আর এ নিয়েই বিজেপি থেকে তৃণমূলে আসা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) বিজেপিকে কটাক্ষ করলেন।

সদ্য নতুন করে গঠিত হয়েছে বিজেপির রাজ্য কমিটি। আর সেই কমিটিতেই মতুয়াদের প্রতিনিধিত্ব না থাকার অভিযোগ তুলে বিজেপি বিধায়কদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘লেফট’ করেছেন বিধায়ক অসীম সরকার, অম্বিকা রায়, সুব্রত ঠাকুর, মুকুটমণি অধিকারী এবং অশোক কীর্তনিয়া। শনিবার এই খবর সামনে আসতেই রাজ্যের রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

‘লেফট’ করে যাওয়া বিধায়করা এখনও নিজেদের ক্ষোভের কারণ প্রকাশ্যে না আনলেও বিজেপির অন্দরে ঝড় থামছে না। আর এই পরিস্থিতিতে নিজের পুরনো দলের নেতৃত্বকে তীব্র আক্রমণ করে ট্যুইটারে বাবুল লেখেন, ”নিজগুনে’ পরের পর উইকেট পড়ছে বিজেপির। ”আজ আরও পাঁচটি গেলো মনে হচ্ছে। শিববাবু শুনলাম সব শুনে কৈলাশে গেছেন। আসল বাঙালি কাঁকড়াদের খুঁজিয়া পাইবার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্টান – মুরলীধর লেন।”

বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা অবশ্য বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ-ত্যাগী বিধায়কদের মধ্যে অশোক কীর্তনীয়া ও সুব্রত ঠাকুরের সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁর দাবি, পরিষদীয় স্তরে এ নিয়ে কথা হবে। রাজ্যস্তরেও আলোচনা হতে পারে। ভুল বোঝাবুঝিতেই এমন হয়েছে। বিধায়করাও ভুল বুঝতে পেরেছেন।

<

p style=”text-align: justify;”>শোনা গিয়েছে, দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে এই নিয়ে কথা বলতে চেয়েছেন সাংসদ শান্তনু ঠাকুর। তবে তাতেও বিজেপির অন্দরে ক্ষোভের আগুন কমছে না।

Myanmar: মায়ানমারে ফের সেনার হত্যালীলা, মৃত অন্তত ৩৫

নিউজ ডেস্ক: শিশু, মহিলা, বৃদ্ধবৃদ্ধা সহ মোট ৩৫ জনকে গুলি করে মারল মায়ানমারের (Myanmar) সেনা জুন্টা। নির্বিচারে হত্যার পর জ্বালিয়ে দেওয়া হল তাঁদের দেহ। মায়ানমারের স্থানীয় মানবাধিকার সংগঠন কারেননি (Karenni Human Rights Group) সোশ্যাল মিডিয়ায় এই ছবিই তুলে ধরেছে। যদিও মৃতদের জঙ্গি বলে দাবি করেছে সেনাবাহিনী।

চলতি বছরে সেনা অভ্যুত্থানের পর থেকেই মায়ানমার অশান্ত। সর্বশক্তি প্রয়োগ করেও একদল প্রতিবাদীকে দমিয়ে রাখতে পারেনি জুন্টা (Junta)। স্থানীয় কারেননি সংগঠন সেনার বিরুদ্ধে ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছে। তাঁদের দমন করতে নির্বিচারে হত্যালীলা চালাচ্ছে সেনা। কায়াহ প্রদেশে তাঁরা প্রতিরোধ গড়ে তুলেছিল। সেই প্রতিরোধ ভাঙতেই শুক্রবার রাতে এলোপাথারি গুলি চালায় বাহিনী। প্রমাণ লোপাট করতে ৩৫ জনের দেহ জ্বালিয়ে দেওয়া হয়।

যদিও ঘটনা প্রসঙ্গে সরকারিভাবে কোনও বিবৃতি দেয়নি ‘জুন্টা’। তবে ঘনিষ্ঠ মহলে তাদের দাবি, কায়াহ প্রদেশের প্রুসো এলাকার মো সো গ্রামে সশস্ত্র জঙ্গি সেনাকে নিশানা করেছিল। ৭টি গাড়িতে ছিল তারা। সেনা থামতে বললেও তারা গাড়ি থামায়নি। তাই আত্মরক্ষার্থে বাহিনী গুলি চালায়। যদিও সে কথা মানতে নারাজ মায়ানমারের স্থানীয় মানবাধিকার সংগঠন। তাঁদের পালটা দাবি, গোটা দেশেই মানবাধিকার লঙ্ঘন করছে জুন্টা।

 

প্রসঙ্গত, গণতন্ত্রের দাবিতে উত্তাল মায়ানমার। পালটা ফৌজের নিপীড়নে হাজারেরও বেশি গণতন্ত্রকামী প্রাণ হারিয়েছেন। সেনাশাসন শেষ করতে তীব্র যুদ্ধ চালাচ্ছে বিদ্রোহী বাহিনী। এমন সময়ে জুন্টার বিরুদ্ধে গণহত্যার চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে।

এক ব্রিটিশ প্রতিবেদনে জানানো হয়েছে, গত জুলাই মাসে মধ্য মায়ানমারের সাগাইং প্রদেশের কানি শহর সংলগ্ন অন্তত ৪টি গ্রামে বার্মিজ সেনা গণহত্যা চালিয়েছিল। যার ফলে ওই ৪ এলাকায় ৪০ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল। ওয়াইন নামের একটি গ্রামে একসঙ্গে সবচেয়ে বেশি মানুষকে মারা হয়। সেখানে ১৪ জন গ্রামবাসীর উপর অকথ্য নির্যাতন চালিয়ে তাঁদের হত্যা করেছে ফৌজ। এবার মো সো-র গণহত্যা-ও সেই তালিকায় জুড়ল।

Kashmir Encounter: কাশ্মীরে খতম আইএস জঙ্গি সহ ৫

Pak militants plan to kill non-Kashmiris and civilians

নিউজ ডেস্ক: শনিবার গভীর রাতে অনন্তনাগে এনকাউন্টারে (Encounter) খতম হয়েছে জঙ্গি ফাহিম ভাট (Faheem Bhat)। গোয়েন্দা সূত্রে খবর, সম্প্রতি আইএসজেকে-র (ISJK) সংগঠনে যোগ দিয়েছিল ফাহিম। তাকে নিকেশ করা কাশ্মীর পুলিশের কাছে নিসন্দেহে বড় সাফল্য। সবমিলিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ৫ জঙ্গিকে খতম করল যৌথবাহিনী।  

কাশ্মীর পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাতে অনন্তনাগের (Annatanag) শ্রীগুফওয়ারা এলাকায় গুলির লড়াই শুরু হয়। সেই এনকাউন্টারে নিহত হয় এক জঙ্গি । উদ্ধার হয় বিপুল আগ্নেয়াস্ত্র। যা দেখে গোয়েন্দাদের আশঙ্কা, পর্যটনের মরসুমে ভূস্বর্গে বড়সড় নাশকতার ছক ছিল। নিহত জঙ্গির পরিচয় সামনে আসতে ঘুম উড়েছে যৌথবাহিনীর।

জানা গিয়েছে, কাদিপোরা এলাকার বাসিন্দা ফাহিম কিছুদিন আগেই জঙ্গিি ইসলামিক স্টেটের শাখা সংগঠন ISJK-তে যোগ দিয়েছিল। সে আইএস-এর সদস্য। সম্প্রতি এক জঙ্গি হামলায় বিজবেহরা থানার জঙ্গি এএসআই মহম্মদ আশরাফ শহিদ হন। তাঁর মৃত্যুর পিছনে ফাহিমের হাত ছিল বলেই কাশ্মীরের পুলিশ দাবি করেছেন।

<

p style=”text-align: justify;”>এছাড়াও বড়দিনে কাশ্মীরে ৩টি আলাদা আলাদা এনকাউন্টারে মোট ৫ জঙ্গি খতম হয়েছে। তাদের মধ্যে ২ জন আনসার গজওয়াত উল হিন্দের সদস্য। অন্য ২ জন লস্কর-ই-তইবার সদস্য।  

Weather Update: উধাও শীত, বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা

Weather Updates

নিউজ ডেস্ক: বড়দিন কাটতেই ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে।

হাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২৬ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা হতে আকাশ পরিষ্কার হবে। 

প্রসঙ্গত, সপ্তাহখানেক আগেই রাজ্যজুড়ে শীতের দাপট দেখা গিয়েছিল। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার জেরে শীতের কনকনে ভাব উধাও। আবহবিদরা জানাচ্ছেন, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে। যার ফলে পূর্ব ভারতে ঠান্ডা অনুভূত হচ্ছে না। পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটলেই সে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা।

এদিকে মৌসম ভবন জানিয়েছে, ২৬ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গ, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, সিকিম, ওড়িশায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ রাজ্যের উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-সহ ৮ জেলায় মঙ্গল ও বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়ও বৃষ্টি হতে পারে।

তবে বছরের শেষে এসে ধীরে ধীরে শক্তি বাড়াবে উত্তর-পশ্চিমী হাওয়া। সেই কারণেই আগামী কয়েকদিন জেলাগুলিতে ঠান্ডার রেশ বাড়তে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন তাপমাত্রার ওঠানামা থাকবে। তবে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে নতুন করে পারদ নামার সম্ভাবনা রয়েছে। যার জেরে ফের রাজ্যজুড়ে হাড়কাঁপানো ঠান্ডা পড়তে পারে।

PM Modi: আগামী বছর থেকেই বুস্টার ডোজ, জানালেন মোদী

vaccination incentives

নিউজ ডেস্ক, নয়াদিল্লি: শনিবার রাতে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৩ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ শুরু হওয়ার কথা ঘোষণা করেন। তিনি আরও বলেন, ষাটোর্ধ্ব স্বাস্থ্যকর্মী ও করোনাযোদ্ধারা সতর্কতামূলক ডোজ পাবেন। ১০ জানুয়ারি থেকে চিকিৎসকদের পরামর্শের ভিত্তিতে ষাটোর্ধ্বদের জন্য করোনার প্রিকশন ডোজ চালু হবে। 

এদিন মোদী বলেন, ‘বিশ্বের অনেক দেশে ওমিক্রনের সংক্রমণ বাড়ছে। ভারতেও বেশ কয়েকজন ওমিক্রন আক্রান্ত। তবে ওমিক্রন নিয়ে অযথা ভয় পাবেন না, সতর্ক থাকবেন। দেশে এই মুহূর্তে ১৮ লক্ষ আইসোলেশন বেড আছে। ১ লক্ষ ৪০ হাজার আইসিইউ বেড আছে দেশে। সবাইকে কোভিড বিধি মানতে হবে। ৬১ শতাংশের বেশি ভারতবাসী ভ্যাকসিনের ডবল ডোজ পেয়েছেন। ৯০ শতাংশের বেশি প্রাপ্তবয়স্ক ভারতবাসী প্রথম ডোজ পেয়েছেন। দেশে খুব দ্রুত ন্যাজাল ভ্যাকসিন, ডিএনএ ভ্যাকসিন আসবে। গত ১১ মাস ধরে ভারতে ভ্যাকসিনেশনের প্রক্রিয়া চলছে। করোনা কিন্তু এখনও যায়নি, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।’

প্রধানমন্ত্রীর আরও ঘোষণা, আগামী বছর প্রথম সোমবার থেকেই শুরু হচ্ছে ১৮ বছরের নীচে করোনার টিকা৷ ঠিক তার পরের সোমবার থেকেই শুরু হচ্ছে প্রথম দফার করোনার বুস্টার ডোজ৷ মোদীর বক্তব্য, চলতি বছরের ১৬ জানুয়ারি থেকে ভ্যাকসিনেশন শুরু করার পর থেকে প্রায় ১৪১ কোটি দেশবাসীকে এখনও পর্যন্ত করোনার টিকা দেওয়া হয়েছে।

PM Modi: ওমিক্রন আবহে রাজ্যগুলিতে কেন্দ্রীয় দল পাঠানোর নির্দেশ মোদীর

modi omicron

নিউজ ডেস্ক: ভারতেও ক্রমশ বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। আর সে নিয়েই বৃহস্পতিবার সরকারি আধিকারিকদের সঙ্গে বিশেষ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের বিভিন্ন স্থানে কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় কর্মকর্তাদের সকল স্তরে সতর্ক ও সজাগ থাকার নির্দেশ দেন তিনি। 

এদিন তিনি আধিকারিকদের আরও নির্দেশ দেন যাতে কেন্দ্রীয় সরকারের তরফে এমন রাজ্যগুলিতে দল পাঠানো হয় যেখানে টিকাকরণের হার কম এবং করোনা সংক্রমণ ক্রমবর্ধমান। সেই রাজ্যের অপর্যাপ্ত স্বাস্থ্য পরিকাঠামো উন্নতিতে সহায়তা করার জন্যই কেন্দ্রীয় দল পাঠানোর এই পরিকল্পনা। 

বৈঠকে কর্মকর্তারা প্রধানমন্ত্রী মোদীকে নতুন ভ্যারিয়েন্টের জেরে তৈরি হওয়া আশঙ্কাজনক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। বিশ্বব্যাপী ওমিক্রনের বাড়াবাড়ি সম্পর্কেও প্রধানমন্ত্রীকে জানানো হয়। বিশ্বের যে যে দেশে টিকা প্রদানের হার বেশি থাকা সত্ত্বেও ওমিক্রন ভয়াবহ রূপ নিয়েছে, সেই দেশগুলি সম্পর্কে বিশদ তথ্য তুলে ধরা হয় প্রধানমন্ত্রীর সামনে। 

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের পরিপ্রেক্ষিতে আমাদের সতর্ক এবং সাবধান হওয়া উচিত। মহামারীর বিরুদ্ধে লড়াই শেষ হয়নি। কোভিড বিধি মেনে চলা আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ এদিন প্রধানমন্ত্রী জেলা স্তরে স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দেন বৈঠকে। করোনার নতুন ভ্যারিয়েন্টের চ্যালেঞ্জ মোকাবিলা করতে যাতে দেশের সব জায়গা প্রস্তুত থাকে, সেই লক্ষ্যে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।

রাজ্যগুলিতে অক্সিজেন-সরবরাহের সরঞ্জাম সঠিকভাবে ইনস্টল করা আছে কিনা এবং সম্পূর্ণরূপে কাজ করছে কিনা তা আধিকারিকদের নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। সেখানকার যোগ্য জনগণকে যাতে কোভিডের বিরুদ্ধে সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়।

Kashipur Udyanbati: পয়লা জানুয়ারি উদ্যানবাটির দরজা বন্ধ থাকবে

kashipur udyanbati

নিউজ ডেস্ক, কলকাতা: ২০২২-এর পয়লা জানুয়ারিতেও খুলছে না কাশীপুর উদ্যানবাটির (Kashipur Udyanbati) দরজা। করোনা আবহে এবারও কল্পতরু অনুষ্ঠান বন্ধ থাকবে। সোশ্যাল মিডিয়ায় পুজো দেখানোর ব্যবস্থা করবে কর্তৃপক্ষ।

করোনার কারণে ২০২০-তে প্রথমবার কল্পতরু অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। ২০২১-এও একই নির্দেশ জারি ছিল। ২০২২-এ নয়া আতঙ্ক হিসেবে ওমিক্রন (Omicron) সামনে এসেছে। ফলে এবারও বন্ধ ভক্তদের ভিড়।  

পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটির (Kashipur Udyanbati) দরজা বন্ধ থাকার পাশাপাশি দর্শক প্রবেশের সবরকম সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ থাকবে। শুধু উদ্যানবাটির (Kashipur Udyanbati) গর্ভগৃহে পূজার্চনা হবে। তবে, সোশ্যাল মাধ্যমে পুজো এবং অনুষ্ঠান সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন কাশিপুর উদ্যানবাটির (Kashipur Udyanbati) মিডিয়া ম্যানেজার স্বামী পরেশাত্মানন্দ।

প্রসঙ্গত, ঠাকুর শ্রী রামকৃষ্ণের (Ramkrishna) বাসভবন হল কাশীপুর উদ্যানবাটি (Kashipur Udyanbati)। সারদা দেবীর সঙ্গে মৃত্যুকাল পর্যন্ত তিনি সেখানেই থাকতেন। ১৮৮৬-র পয়লা জানুয়ারি ওই মঠের একটি গাছের তলায় কল্পতরু হয়েছিলেন রামকৃষ্ণ দেব (Ramkrishna)। এরপর থেকে প্রতি বছর পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটি (Kashipur Udyanbati) কল্পতরু উৎসব পালিত হয়। যেখানে লক্ষাধিক ভক্তদের সমাগম হয়। রামকৃষ্ণের (Ramkrishna) আশীর্বাদ পেতে আগের দিন রাত থেকে প্রচুর মানুষ সেখানে ভিড় জমান। চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নামগান।  

Fake Poppy Seed: ভেজাল পোস্ত কারবারের হদিশ বড়বাজারে

posto

নিউজ ডেস্ক, কলকাতা: পোস্তায় ফের ভেজাল পোস্ত (Poppy Seed)! আসল পোস্তর সঙ্গে মেশানো হচ্ছিল ভুট্টার গুঁড়ো, তারপর তাকে প্যাকেটে করে পাঠানো হচ্ছিল বাজারে। 

বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে বড়বাজার স্টেশন লাগোয়া এই গোডাউনে কলকাতা পুলিশের (Kolkata Police) এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (EB) অভিযান চালায়। আটক করা হয় এক ব্যবসায়ীকে। ইবি সূত্রে খবর, প্রচুর ভেজাল পোস্ত উদ্ধার হয়েছে। সেগুলি পরীক্ষার জন্য নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। এই চক্রে আর কেউ জড়িত কিনা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে। এর আগেও বেশ কয়েকবার পোস্তায় ভেজাল পোস্ত কারবারের হদিশ মিলেছে। আরও একবার ফের সেই পোস্তাতেই ধরা পড়ল ভেজাল পোস্ত কারবার। 

প্রসঙ্গত, চলতি বছর জানুয়ারি মাসে, পোস্তায় ভেজাল পোস্তর কারবার ধরা পড়ে। সাদা পোশাকে অভিযান চালিয়ে চক্রীদের গ্রেফতার করে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বেশ কয়েকমাস ধরেই পোস্তার মহর্ষি দেবেন্দ্র রোডে বেআইনিভাবে জাল পোস্ত তৈরির কারবার চলছিল। সেখানেও পোস্তর সঙ্গে মেশানো হচ্ছিল ভুট্টার দানা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ হাতেনাতে একজনকে ধরে ফেলে। উদ্ধার হয় ভুট্টার দানা, গ্রাইন্ডার মেশিন ও অন্যান্য সরঞ্জাম। আধিকারিকরা দেখেন, দোকানের ভেতর একটি গোপন কুঠুরিতে ২ মহিলা কর্মীকে দিয়ে এই ভেজাল মেশানোর কাজ চলছিল। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, কলকাতাসহ সংলগ্ন এলাকায় এই ভেজাল পোস্তের ব্যবসা চালিয়ে বিপুল টাকার মুনাফা করা হত।

Weather Update: বাধা পশ্চিমী ঝঞ্ঝা, শহরে ফের চড়ছে পারদ

Kolkata Winter

নিউজ ডেস্ক, কলকাতা : পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়া ঢোকায় বাধা। তার জেরে ফের ঊর্ধ্বমুখী পারদ। আপাতত শীতের লম্বা ইনিংস থমকে সেই কারণেই। হাওয়া অফিসের পূর্বভাস মতো গত ২ দিনে শীত খানিক কমেছে। উত্তুরে হাওয়ার দাপট কমতেই আবহাওয়ার এই পরিবর্তন। সর্বনিম্ন তাপমাত্রাও গত ২ দিনের থেকে বেড়ে সাড়ে ১৩ ডিগ্রি পার করেছে। আগামী কয়েক দিনে তা আরও বেড়ে যাওয়ার কথা জানিয়েছেন আবহবিদেরা।

উত্তর-পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝা শৈত্যপ্রবাহে বাধা সৃষ্টি করেছে। যার জেরে গত কয়েকদিনে উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা বেড়েছে। তার কিছুটা প্রভাব পড়ছে আমাদের রাজ্যেও। কিন্তু উত্তুরে হাওয়া যখন ফের বাধাহীনভাবে বইতে শুরু করবে, তখন ফের ঠান্ডা বাড়বে।

আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে বড়দিন থেকে শীতের আমেজ অনেকটাই কমবে। ঝঞ্ঝা বিদায় নিলে বাধাহীনভাবে বইবে উত্তুরে হাওয়া। তার হাত ধরে ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা।

Omicron in Kolkata: শহরে আরও ২ জন ওমিক্রন আক্রান্ত

40,000 infected daily, the recovery rate is declining in the country

নিউজ ডেস্ক, কলকাতা : আরও ২ ওমিক্রন (Omicron) আক্রান্তের হদিশ মিলল রাজ্যে। লন্ডন এবং নাইজেরিয়া ফেরত ২ জনের দেহে মিলল নতুন ভ্যারিয়েন্টের সন্ধান। করোনার (Corona) নয়া প্রজাতিতে আক্রান্ত ১৯ বছরের এক তরুণ। তিনি ব্রিটেন থেকে শহরে এসেছিলেন।

স্বাস্থ্য দফতর (Health Department) সূত্রে খবর, জেনোম সিকোয়েন্সিয়ের জন্য ৩টি নমুনা পাঠানো হয়েছিল। যার মধ্যে ২টোতে ওমিক্রন (Omicron) ধরা পড়েছে। একজন করোনার ডেল্টা প্রজাতিতে আক্রান্ত। এদের প্রত্যেককেই কঠোর নজরদারিতে রাখা হয়েছে। গত কয়েকদিনে আক্রান্তরা কাদের সংস্পর্শে এসেছেন, সেই খোঁজ শুরু হয়েছে। 

এদিকে দেশে ২০০-র গণ্ডি পেরিয়েছে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা। রাজ্যেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনার ডেল্টা প্রজাতির তুলনায় প্রায় তিনগুণ বেশি সংক্রামক ওমিক্রন (Omicron)। ফলে কঠোর সতর্কতা জারি করেছেন বিশেষজ্ঞরা। সামনেই উৎসবের মরসুম। তার আগে মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ ওমিক্রন (Omicron) নিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দেন। সংক্রমণ যাতে দ্রুত ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে এলাকাভিত্তিক ও জেলাস্তরে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। 

পাশাপাশি স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী, কলকাতা বিমানবন্দরে আসা যেসকল আন্তর্জাতিক যাত্রী কোভিড পজিটিভ হবেন, তাঁদের সবাইকে রাজ্যের ঠিক করে দেওয়া হেলথ ফেসিলিটিতে থাকতেই হবে। বিদেশ ফেরত কোভিড পজিটিভ রোগীদের ক্ষেত্রে কোনও হোম আইসোলেশন চলবে না। নির্দেশিকায় আরও বলা হয়েছে, বিদেশ থেকে ফেরার ১৪ দিনের মধ্যে যদি কোনও ‘হাই রিস্ক’ দেশ থেকে আসা যাত্রীদের কেউ কোভিড পজিটিভ হন, তাহলে তাঁদেরকেও হাসপাতালের আইসোলেশনেই থাকতে হবে। জেনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট না আসা পর্যন্ত তাঁদের হাসাপাতালের আইসোলেশনে থাকা বাধ্যতামূলক। এমনকি হাসপাতালের আইসোলেশনেও এদের অন্য কোভিড রোগীদের থেকে আলাদা জায়গায় রাখতে হবে। এরপর জেনোম সিকোয়েন্সিং রিপোর্টে যদি কারও ওমিক্রন (Omicron) পজিটিভ ধরা পড়ে, তাহলে ৪৮ ঘণ্টার ব্যবধানে তাঁদের ২ বার RT-PCR টেস্ট করতে হবে। সেই রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত তাঁদের হাসপাতাল থেকে ছাড়া যাবে না। 

 

Sayantan Basu: রাজ্য কমিটি থেকে বাদ পড়তেই সায়ন্তনের দুয়ারে তৃণমূল নেতারা

sayantan basu

নিউজ ডেস্ক, কলকাতা : বুধবার বিকেলে বিজেপির (BJP) যে নয়া রাজ্য কমিটি ঘোষণা করা হয়েছে, সেখান থেকে বাদ পড়েছেন বঙ্গ বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু (Sayantan Basu)। সূত্রের খবর, এরপর রাতেই সায়ন্তন বসুর বিধাননগরের বাড়িতে যান এক বিধায়ক, প্রাক্তন বিধায়ক-সহ তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা। এ নিয়েই জল্পনা তুঙ্গে উঠেছে।

প্রায় ৫ বছর ধরে বঙ্গ বিজেপির অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক ছিলেন সায়ন্তন। তৃণমূলের বিরুদ্ধে সবসময়ই বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে তাঁকে। কিন্তু তারপরেও নয়া রাজ্য কমিটিতে তাঁর জায়গা হয়নি। বিজেপির অন্দরের খবর, নয়া কমিটি থেকে বাদ পড়তেই নাকি সায়ন্তন ক্ষুব্ধ হয়ে যান। ঘনিষ্ঠ মহলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এমনকি বিজেপির সব হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যান। তারইমধ্যে রাতের দিকে সায়ন্তনের বাড়িতে এক বিধায়ক, প্রাক্তন বিধায়ক-সহ তৃণমূলের কয়েকজন নেতা যান। যদিও বিষয়টি নিয়ে সায়ন্তন কোনও মন্তব্য করেননি।

তৃণমূলের একটি মহলের দাবি, সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল। চা খাওয়ার ফাঁকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা খোলসা করা হয়নি। বুধবার বিকেলে বিজেপির নয়া রাজ্য কমিটির যে তালিকা প্রকাশ হয়েছে তারপরই গেরুয়া শিবিরের একটি মহলে ক্ষোভ তৈরি হয়েছে। দীর্ঘদিন দলের হয়ে মাঠে নামলেও রীতেশ তিওয়ারি, প্রতাপ বন্দ্যোপাধ্যায়রা রাজ্য কমিটি থেকে ব্রাত্য থেকে গিয়েছেন।

বিজেপির একটি মহলের দাবি, নয়া কমিটিতে সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ‌ চক্রবর্তীর ঘনিষ্ঠদের প্রাধান্য দেওয়া হয়েছে। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ঘনিষ্ঠের সংখ্যা নয়া রাজ্য কমিটিতে অনেকটাই কম। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা বলেছেন, ‘যাঁরা রাষ্ট্রীয় আরএসএসের সঙ্গে কাজ করেছেন, তাঁদের তুলে ধরা এবং প্রাক্তন তৃণমূল নেতাদের বাইরে রাখার তেমন কোনও চেষ্টা ধরা পড়েনি। আগে সংঘের নেতাদের বাড়তি গুরুত্ব দেওয়ার অলিখিত নিয়ম ছিল।’

PM Modi : আজ কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

Narendra Modi  vaccination

নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন (Omicron) । এই পরিস্থিতিতে সতর্কবার্তা দিয়েছেন ভারতের বিশেষজ্ঞরা । তাঁদের একাংশের অনুমান, ফেব্রুয়ারিতে ভারতে করোনার তৃতীয় ঢেউ (Third Wave) দেখা যেতে পারে। এই পরিস্থিতিতে অতিমারী পরিস্থিতি খতিয়ে দেখার জন্য আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কেন্দ্রীয় সূত্রের খবর, এখন পর্যন্ত দেশে মোট ২১৩ জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। এর মধ্যে শীর্ষে রয়েছে দিল্লি। সেখানে নতুন ভ্যারিয়েন্টে সংক্রমিত ৫৭ জন। এরপরেই রয়েছে মহারাষ্ট্র(৫৪) ও তেলাঙ্গানা(২৪)।

তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, থার্ড ওয়েভ আসলে তা এক মাসের মধ্যে হ্রাস পাবে। সংবাদ সংস্থা সূত্রে খবর, আইআইটি হায়দরাবাদের এম বিদ্যাসাগর (M Vidyasagar of IIT Hyderabad) ন্যাশনাল কোভিড-১৯ সুপারমডেল কমিটির প্রধান বলেছেন, ‘ভারতে ওমিক্রনের তৃতীয় ঢেউ থাকবে। তবে এটি দ্বিতীয় তরঙ্গের চেয়ে হালকা হবে।’    

এদিকে ওমিক্রন(Omicron) উদ্বেগের মাঝে নতুন নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর (Department of Health and Family Welfare – West Bengal)। আন্তর্জাতিক বিমান যাত্রীদের (International Airlines Passenger) জন্য নয়া নির্দেশিকায় বলা হয়েছে, ‘বিমানবন্দরে জিনোম সিকোয়েন্সিংয়ের (Genome sequencing) জন্য নমুনা সংগ্রহ নিশ্চিত করতে হবে। করোনা আক্রান্তের (Covid19) হদিশ মিললে প্রাতিষ্ঠানিক আইসোলেশন (Isolation) বাধ্যতামূলক। আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত প্রাতিষ্ঠানিক আইসোলেশন থাকা বাধ্যতামূলক।’