Covid19: শিখরে পৌঁছচ্ছে পজিটিভিটি রেট, রাজ্যজুড়ে বাড়ছে আতঙ্ক

The positivity rate is reaching its peak, panic is growing across the state

করোনা সংক্রমণ রুখতে আজ থেকে রাজ্যে জারি হয়েছে আংশিক লকডাউন। এরইমধ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা একলাফে ছয় হাজারে পৌঁছেছে। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬,০৭৮ জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬,৫৫,২২৮।‌

করোনা‌ আক্রান্ত হয়ে একদিনে মৃতের সংখ্যা ১৩, মোট মৃতের সংখ্যা ১৯,৭৯৪। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২,১৯৭। রাজ্যে মোট সুস্থতার সংখ্যা ১৬,১৫,২৪৮। পশ্চিমবঙ্গে সুস্থতার হার ৯৮.৫৯ শতাংশ।

দৈনিক পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ১৯.৫৯ শতাংশ।

রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ। কেবল কলকাতাতেই দৈনিক সংক্রমণ ২,৮০১। উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা ১,০৫৭। এই দুই জেলাতেই ৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

GST: জিএসটি বাড়ছে, নতুন বছরে পাল্লা দিয়ে বাড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম!

GST is increasing, the price of daily necessities will increase with the new year!

নতুন বছরে টান পড়তে পারে পকেটে। খুব শীঘ্রই নিত্যপ্রয়োজনীয় যাবতীয় জিনিসের দাম একধাক্কায় অনেকটাই বাড়তে পারে। এই তালিকায় রয়েছে গাড়ি ও গাড়ি ভাড়াও।

কাঁচামালের খরচ বেড়ে গেছে কিন্তু মুনাফা কমে গেছে। ফলে বেশ লোকসান হচ্ছে। শিল্প বাঁচাতে বছরের শুরুতেই কাঁচামালের দাম বাড়ানো হতে পারে। গতবছরেও শিল্পে মুনাফা রাখতে এবং পরিবহণ ও সরবরাহ খরচের সমস্যা মেটাতে দফায় দফায় দাম বাড়ানো হয়েছিল।

বৈদ্যুতিক পণ্যের দাম বাড়তে পারে এবছর। ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামার মত পণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে কাঁচামালের দাম ২০ শতাংশ বেড়েছে।

গত শুক্রবার বৈঠকে পোশাকে জিএসটি বাড়ানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। যদিও পোশাক ডাই ও প্রিন্ট করার কাজে ইতিমধ্যেই ১২-১৮ শতাংশ জিএসটি বসানো হয়েছে।

একটি কথা পরিষ্কার, কেন্দ্রের জিএসটি বাড়ানোর সিদ্ধান্তর জন্য বছর ঘুরতেই পোশাক, জুতা, ওলা-উবেরের খরচ, এটিমের ফি পাল্লা দিয়ে বাড়বে।

Covid 19: দৈনিক করোনা আক্রান্তের অর্ধেক কলকাতাতেই

Covid 19: Half of the daily corona attacks are in Kolkata

News Desk: বাংলায় লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ। এক ধাক্কায় ৪০০০-এর গণ্ডি পার করেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে পেশ করা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫১২। দৈনিক পজিটিভিটি রেট ১২.০২ শতাংশ। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৪২ হাজার ৯৯৭।

দৈনিক মৃত্যু রয়েছে এক অঙ্কেই। একদিনে মৃত্যু হয়েছে ৯ জন করোনা রোগীর। করোনায় মোট মৃতের সংখ্যা ১৯ হাজার ৭৭৩।

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৩ জন। মোট সুস্থ হয়েছেন ১৬ লক্ষ ৯ হাজার ৯২৪। বাংলায় সুস্থতার হার ৯৭.৯৯ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩০০।

 জেলাগুলির মধ্যে সবথেকে খারাপ অবস্থা কলকাতার। মোট আক্রান্তের অর্ধেকই এখানে। গত ২৪ ঘন্টায় কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৯৮। উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা ৬৮৮। এই দুই জেলাতেই করোনায় মৃত্যু হয়েছে ২ জন‌ রোগীর।

রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৬ থেকে বেড়ে হয়েছে ১৭। ওমিক্রন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৩ জন।

উল্লেখ্য, সংক্রমণ বাড়তে থাকায় আগামী ৩ জানুয়ারি থেকে রাজ্যে আংশিক লকডাউন জারি হতে পারে।

ক্রিকেট অস্ট্রেলিয়া টেস্ট একাদশ স্কোয়াড ঘিরে চাঞ্চল্য

The excitement surrounding the Cricket Australia Test XI squad

Sports Desk: ২০২১ সালের জন্য cricket.com.au-এর টেস্ট স্কোয়াডে নাম ঘোষণা করেছে। এই স্কোয়াডে ভারতীয় ওপেনার রোহিত শর্মা ছাড়াও, অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল এবং উইকেটরক্ষক ঋষভ পহ্ন তিন ভারতীয় ক্রিকেটার রয়েছে।

Cricket.com.au ওপেনার হিসেবে রোহিতকে বেছে নিয়েছে। বছরের পর বছর সাদা বলের ক্রিকেটে এবং তার হোম টার্ফে আধিপত্য বিস্তার করার পর, রোহিত শর্মা চলতি বছর বেশ কয়েকটি অনুষ্ঠানে জিতেছেন যে তিনি এশিয়ার বাইরে বড় টেস্ট রান করতে পারেন। জো রুটের পর বিশ্বের সবচেয়ে বেশি রান করার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন হিটম্যান রোহিত। রোহিত শর্মা এই বছর ১১ ম্যাচে ৪৭.৬৮ গড়ে ৯০৬ রান করেছেন। এই তালিকায় প্রথম স্থানে থাকা জো রুট ১৫ ম্যাচে ১৭০৮ রান করেছেন।

এই তিনজন ছাড়াও স্কোয়াডে উইকেটরক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ঋষভ পহ্ন। যদি পহ্ন ৯৭ (সিডনিতে), ৮৯ অপরাজিত (ব্রিসবেনে) এবং ৯১ (চেন্নাইয়ে) স্কোরকে শতরানে রূপান্তর করতে সক্ষম হতেন, তাহলে তার নাম অনেক বেশি ওপড়ে উঠে যেত। বছরের শুরুতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে যেভাবে খেলেছেন, তাতে পহ্নকে কিংবদন্তী উইকেট কিপার অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে তুলনা করা হয়েছে।

প্রসঙ্গত, স্কোয়াডে ভারতীয় বোলারদের মধ্যে রবিচন্দ্রন অশ্বিন এবং অক্ষর প্যাটেল এই বছর যথাক্রমে ২৬.৬৪ এবং ১১.৮৬ গড়ে ৫৪ এবং ৩৬ উইকেট নিয়েছেন।

অস্ট্রেলিয়ার মার্নাস লাবুসচেনই অস্ট্রেলিয়ার একমাত্র খেলোয়াড় যিনি এই দলে অন্তর্ভুক্ত হয়েছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়া টেস্ট একাদশ ২০২১ হল এরকম: রোহিত শর্মা, দিমুথ করুনারত্নে (অধিনায়ক), মারনাস লাবুসচেন, জো রুট, ফাওয়াদ আলম, ঋষভ পহ্ন (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, কাইল জেমিসন, অক্ষর প্যাটেল, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি এই দলে রয়েছেন।

NCB: ১৬ জন আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ স্বীকার তদন্তকারী সংস্থার

NCB: Investigating agency admits allegations of corruption against 16 officers

News Desk: রক্ষকই ভক্ষক। মাদক নিয়ন্ত্রণ ব্যুরো বা এনসিবির ১৬ জন শীর্ষ আধিকারিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। তথ্য জানার অধিকার আইনে করা এক প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছে এনসিবি।

তথ্য জানার অধিকার আইনে করা এক প্রশ্নের উত্তরে এনসিবি জানিয়েছে, এই তদন্তকারী সংস্থার কোনও আধিকারিকের বিরুদ্ধে প্রথম দুর্নীতির অভিযোগ ওঠে ২০০৯ সালে। যদিও পরের পাঁচ বছরে এনসিবির কোনও অফিসারের বিরুদ্ধে দুর্নীতি বা অভিযোগের আঙুল ওঠেনি। তবে ২০১৫ সালে সবচেয়ে বেশি ৮ জন অফিসার দুর্নীতির দায়ে অভিযুক্ত হন। এর পরের তিন বছর অর্থাৎ ২০১৮, ২০১৯ এবং ২০২০ সালে এনসিবি অফিসারদের বিরুদ্ধে ফের দুর্নীতির অভিযোগ সামনে আসে। ২০১৮ সালে ৩ জন এবং ২০১৯ এবং ২০২০ সালে দুজন করে আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের হয়। সব মিলিয়ে ২০০৯ থেকে ২০২০ পর্যন্ত মোট ১৬ জন এনসিবি আধিকারিকের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, কিছুদিন আগে বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতার করেছিল এনসিবি। আরিয়ানকে গ্রেফতারের সঙ্গে যুক্ত ছিলেন এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। সমীরের বিরুদ্ধেও উঠেছে দুর্নীতির অভিযোগ। সমীর শাহরুখ খানের ছেলেকে মাদক মামলায় ফাঁসিয়ে দিয়েছেন বলে অভিযোগ করা হয়। এমনকী, তিনি এই অভিনেতার কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আদায়ের চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ ওঠে।

জোবার্গে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া প্রোটিয়া টিম: অধিনায়ক ডিন এলগার

Proteas are desperate to turn around in the second Test at Jobberg: Captain Dean Elgar

Sports Desk: ব্যাটসম্যানদের খারাপ পারফরম্যান্স দেখেছে দক্ষিণ আফ্রিকা তাদের শক্ত ঘাঁটি সেঞ্চুরিয়নে ভারতের বিপক্ষে। প্রথম টেস্টে হেরেছে, কিন্তু প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার বলেন যে, জোহানেসবার্গে দ্বিতীয় ম্যাচে মাঠে নামলে তার দল তাদের আত্মবিশ্বাস হারাবে না। মহম্মদ সামি, জসপ্রিত বুমরাহ এবং মহম্মদ সিরাজ সহ ভারতীয় পেস আক্রমণ তাদের সেরাটা দিয়েছিল, কারণ দক্ষিণ আফ্রিকা উভয় ইনিংসে ১৯৭ এবং ১৯১ রানে অলআউট হয়। ভারত প্রথম টেস্ট জিতেছে ১১৩ রানের বড় ব্যবধানে।

সুপারস্পোর্টস পার্কে প্রথম টেস্টে হারের পর সাংবাদিক বৈঠকে এসে প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার বলেন,”ম্যাচের পর এক সংবাদ সম্মেলনে এলগার বলেন, “আমি মনে করি না জোহানেসবার্গে যাওয়া আমাদের আত্মবিশ্বাসকে কোনোভাবেই কমিয়ে দেবে। একটিও ম্যাচ হারানো কখনই ভালো নয়, বিশেষ করে যখন আমরা জানি আমরা কোথায় ভুল করেছি। ম্যাচ চলাকালীন সেই ভুলগুলো শোধরানো কঠিন”। আত্ম বিশ্লেষণের ঢঙে এলগার আরও বলেন,”আশা করি ওয়ান্ডারার্সে (জোহানেসবার্গ) দ্বিতীয় টেস্টে নামা পর্যন্ত আমাদের কিছু সময় থাকবে। আমাদের পারফরম্যান্স পর্যালোচনা করার জন্য আমরা সময় পাব”।

গত ছয় মাসের মধ্যে সেঞ্চুরিয়ন টেস্ট ম্যাচ দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচ। এলগারের নেতৃত্বে প্রোটিয়া দল খেলেছে মাত্র ছয় টেস্ট ম্যাচ। এর আগে অস্ট্রেলিয়া ৪ টেস্টের সিরিজে দক্ষিণ আফ্রিকা যেতে অস্বীকার করেছিল। দলের নিয়মিত অধিনায়কত্ব পাওয়ার পর এলগার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছেন, কিন্তু ভারতের কাছে প্রথম টেস্টে হারের মুখ দেখতে হয়েছে।

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে পরাজয়ে দক্ষিণ আফ্রিকা দলের আত্মবিশ্বাস কি তলানিতে গিয়ে ঠেকেছে এই প্রসঙ্গে অধিনায়ক ডিন এলগার বলেন, “আমি মনে করি না এটা (প্রথম টেস্টে হার) আমাদের আত্মবিশ্বাসকে নাড়িয়ে দেবে। আমরা গত ছয় মাসে তুলনামূলকভাবে ভালো করেছি, তাই আমাদের যে ধরনের ভালো শক্তি আছে তা ব্যবহার করতে হবে।” দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এও বলেন, “হ্যাঁ, আমরা অবশ্যই গ্রুপ হিসেবে আমাদের খেলা পর্যালোচনা করব। আমরা অবশ্যই ফিরে আসব। এমনটাই আমি আশা করছি”।

সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনে তিন উইকেটে ২৭০ রান করার পর ভারতীয় দল ভালো অবস্থানে ছিল। কেএল রাহুল এই সময়ে দুর্দান্ত সেঞ্চুরি খেলেন। এই প্রসঙ্গে ডিন এলগার বলেন, “ভারত প্রথম ইনিংসে ৩০০’র বেশি রান করেছিল, টস জেতাও তাদের পক্ষে গিয়েছিল। এই রানের জন্য আমাদের খেলার বাকি চার দিন খরচ হয়েছে। প্রথম দিনে আপনি যদি মাত্র তিনটি উইকেট নেন, তাহলে অবশ্যই এর জন্য আপনাকে অনেক মূল্য দিতে হবে।

ভারতীয় দল প্রথমবারের মতো সেঞ্চুরিয়ন টেস্ট জিতেছে, এই মাঠে ২৬ টি টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকার এটা দ্বিতীয় পরাজয়। এলগার বলেন, মহম্মদ সামি এবং জসপ্রিত বুমরাহ প্রথম টেস্টে ১৩ উইকেট ভাগাভাগি করে নিয়েছে, এদের বিরুদ্ধে তার দলকে সতর্ক থাকতে হবে। ভারতীয় বোলিং লাইন আপকে মূল্যায়ন প্রসঙ্গে প্রোটিয়াদের অধিনায়ক এলগার বলেন “সামি স্পষ্টতই আমাদের ডানহাতি ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেছে। বুমরাহ সবসময় শক্তিতে ভরপুর। উভয়ের বিরুদ্ধেই সতর্ক থাকতে হবে। তাদের (ভারত) বোলিং খুবই ভারসাম্যপূর্ণ”।

সেঞ্চুরিয়নে, প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার অর্ধশতরান করেছিলেন।

Delhi: রোগীদের স্বস্তি দিয়ে কাজে ফিরলেন আবাসিক চিকিৎসকরা

Delhi: Resident doctors return to work with relief for patients, relief in all quarters

News Desk: শেষ পর্যন্ত রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের স্বস্তি দিয়ে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন দিল্লির আবাসিক চিকিৎসকরা। শুক্রবার দুপুরের পর থেকেই তাঁরা কাজে ফেরেন। অবিলম্বে নিট-পিজির কাউন্সেলিংয়ের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন দিল্লির এইমস-সহ বিভিন্ন হাসপাতালের আবাসিক চিকিৎসকরা।

অভিযোগ, সে সময় পুলিশ তাঁদের উপর লাঠি চালায়। এমনকী, মহিলা চিকিৎসকদের সঙ্গে অভব্য আচরণ করে। পুলিশি নিগ্রহের প্রতিবাদ জানাতেই আবাসিক চিকিৎসকরা ধর্মঘটের পথে গিয়েছিলেন। চিকিৎসকরা স্পষ্ট জানিয়েছিলেন, পুলিশ ক্ষমা না চাওয়া পর্যন্ত তাঁদের এই বিক্ষোভ কর্মসূচিও ধর্মঘট চলবে।

চিকিৎসকদের ধর্মঘটের কারণে চরম সমস্যায় পড়েন রোগী ও তাঁদের আত্মীয়-স্বজনরা। কারণ বহু রোগীরই চিকিৎসা মিলছিল না বলে অভিযোগ। শেষ পর্যন্ত দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার ও আবাসিক চিকিৎসকদের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় এই সমস্যার সমাধান হয়।

আবাসিক চিকিৎসক সংগঠনের সভাপতি চিকিৎসক মণীশ সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, দিল্লি পুলিশের যুগ্ম কমিশনারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। ওই আলোচনায় পুলিশ জানিয়েছে, চিকিৎসকদের বিরুদ্ধে জারি হওয়া এফআইআরগুলি বাতিল করা হবে। ইতিমধ্যে সেই প্রক্রিয়াও শুরু হয়েছে। সে কারণেই আমরা ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরে আসছি। শুক্রবার দুপুরের পর থেকেই ধর্মঘটী চিকিৎসকরা কাজ শুরু করবেন। 

পুলিশের পক্ষ থেকেও বিষয়টির সমাধান হওয়ার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। পাশাপাশি চিকিৎসক ও পুলিশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বর মাসের নিট পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণের কারণে সেই পরীক্ষা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত চলতি বছরের সেপ্টেম্বর মাসে পরীক্ষা হলেও এখনও কাউন্সেলিং শুরু হয়নি। বছর শেষ হতে চললেও কাউন্সেলিং এখনও শুরু না হওয়ায় প্রবল ক্ষুব্ধ ছিলেন আবাসিক চিকিৎসকরা। সরকারের এই তুঘলকি আচরণের প্রতিবাদে পথে নেমেছিলেন দিল্লির বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা। সে সময়ে চিকিৎসকদের বিক্ষোভ দমন করতে পুলিশ আসরে অবতীর্ণ হয় এবং আন্দোলনকারীদের উপর লাঠি চালায় বলে অভিযোগ। তবে লাঠি চার্জ বা মহিলা চিকিৎসকদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ। তাদের পাল্টা দাবি, চিকিৎসকরা গুরুত্বপূর্ণ রাস্তাগুলি বন্ধ করে প্রতিবাদ করছিলেন। রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্যই কয়েকজনকে টানাহেঁচড়া করা হয়েছিল।

J&K: জঙ্গি খতম অভিযানে নিকেশ ৯, সীমান্তে কড়া নজর

J&K: Nikesh 9 in the operation to eliminate militants, keep a close eye on the border

প্রতিবেদন, বছরের শেষ লগ্নে এসেও জম্মু ও কাশ্মীরে শান্তি অধরাই রয়ে গেল। বৃহস্পতিবার রাতেও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন জঙ্গি খতম হয়েছে। যার মধ্যে একজন জইশ-ই- মহম্মদের সদস্য। চলতি মাসের ১৩ তারিখে সিআরপিএফ বাহিনীর বাসে যে হামলা হয়েছিল মৃত জঙ্গিদের মধ্যে একজন সেই হামলার সঙ্গে জড়িত ছিল বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার রাতের এই সংঘর্ষে এক সিআরপিএফ জওয়ান ও তিন পুলিশকর্মী জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার মাঝরাতে শ্রীনগরের শহরের বাইরে পাঠানচক এলাকায় এই সংঘর্ষ ঘটে। পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। এই গুলির লড়াইয়ে তিন জঙ্গি খতম হয়েছে। ৩ জঙ্গির মৃত্যুর সঙ্গে শেষ ৩৬ ঘন্টায় ভূস্বর্গে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৯ জঙ্গির মৃত্যু হল।
পুলিশ জানিয়েছে, মৃত ৩ জঙ্গির মধ্যে সুহেল আহমেদ রাঠের হল জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য।

চলতি মাসের প্রথম দিকে সিআরপিএফ বাহিনীর বাসে হামলায় জড়িত ছিল সুহেল। তবে অপর দু’জনের পরিচয় এখনও জানা যায়নি। জম্মু-কাশ্মীর পুলিশের দাবি, সিআরপিএফ বাহিনীর বাসে যে সমস্ত জঙ্গিরা হামলা চালিয়েছিল সুহেলের মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদের সকলকেই খতম করা হল। গত ৩৬ ঘণ্টায় কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৯ জনের মৃত্যু হল। মৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ।

বৃহস্পতিবার অনন্তনাগ এবং কুলগাম জেলাতেও দুটি পৃথক অভিযানে ৬ জঙ্গির মৃত্যু হয়েছিল। অন্যদিকে চলতি মাসের ১৩ তারিখে সিআরপিএফ বাহিনীর বাসে হামলায় তিন পুলিশকর্মীর মৃত্যু হয়েছিল। জখম হয়েছিলেন ১৫ জন।

প্রত্যন্ত গ্রামের ছেলে থেকে সুপারম্যান! কিভাবে সম্ভব হল বনির পক্ষে?

Superman from a remote village boy! How is it possible for Bonnie?

News Desk : বছর শেষে সিনেপ্রেমীদের জন্য দুর্দান্ত এক চমক। আসছে টলি অভিনেতা বনি সেনগুপ্তর নতুন সিনেমা। ছবিতে অবশ্য বনি ছাড়াও দেখা যাবে ঈশানি ও দর্শনা বণিককেও। পরিচালক রিনো দত্তের তৈরী এই ছবির নাম ‘সুপার ম্যান’। প্রযোজনায় “অমিত আচার্য ফিল্মস”। প্রত্যন্ত এক গ্রামের ছেলের সুপার ম্যান হয়ে ওঠার কাহিনীই উঠে আসবে লাইট-ক্যামেরা-অ্যাকশনের হাত ধরে।

কিন্তু, এখন প্রশ্ন হচ্ছে , পরিচালক কেন এই ছবির নাম সুপারম্যান ভাবলেন? আদৌ কী এই সিনেমায় সুপার হিরো এলিমেন্ট রয়েছে? এই সব প্রশ্নের উত্তর অবশ্য দিয়েছেন খোদ পরিচালক। তাঁর কথায়, প্যান্ডেমিকের সময়ে কম বেশী সবাই নিজেদের চেনা পরিচিত মানুষকে নানা ভাবে বিপদে পড়তে দেখেছে। আবার সেই সময়ই অনেক মানুষকে দেখা গিয়েছে যারা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়েও ঝাঁপিয়ে পড়েছেন অপরকে বিপদ থেকে উদ্ধার করতে। পরিচালক রিনো আরোও বলেন, কিছু কিছু মানুষ তো নিজেকে এমন ভাবে অন্যের সেবায় নিয়োজিত করেছেন যে তাদের সুপারম্যান বললেও অত্যুক্তি হবে না। আর আমাদের চারপাশে থাকা এই ধরনের মানুষদের জীবনসংগ্রাম থেকেই অনুপ্রাণিত সিনেমা ”সুপারম্যান”।

সিনেমায় বনির চরিত্র এমনই এক ব্যক্তির যিনি ইচ্ছেশক্তির জোরে অনায়াসেই কাটিয়ে উঠতে পারেন বহু বাধা। সৃষ্টি করেন তার মতোই হাজারও ‘সুপারম্যান’। সারা বিশ্বে চোখ রাঙাচ্ছে ওমিক্রন। এমনকি করোনার এই নয়া স্ট্রেনে কাবু ভারতও। কোভিডে আক্রান্তর সংখ্যা হু হু করে বাড়ছে। এরই মাঝে এক সুপারম্যানের আখ্যান নিয়ে আসছেন রিনো। বলা বাহুল্য, অভিনেতা-নেতার পাশাপাশি বনি সেনগুপ্ত এবার সুপারম্যানও।

‘বক্সিং ডে’ টেস্ট জয়ের পর বিরাট ‘হুঙ্কার’

Boxing Day Test roar

Sports Desk: বর্ষবরণ রাতের আগে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ‘বক্সিং ডে’ টেস্টে ১১৩ রানের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে।তিন ম্যাচের টেস্ট সিরিজে ভারত এখন ১-০’তে এগিয়ে।

দক্ষিণ আফ্রিকার শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত সুপারস্পোর্ট পার্কে জয়ের পর ভারত অধিনায়ক বিরাট কোহলির হুঙ্কার, তাঁর দল কখনও টেস্ট ম্যাচ জেতার কোনও সুযোগ হাতছাড়া করে না এবং সুপারস্পোর্ট পার্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় প্রমাণ করে যে ক্রিকেটের দীর্ঘ ফর্ম্যাটে এই দল এখন ‘অলরাউন্ড’।

ক্যাপ্টেন কোহলি bcci.tv কে বলেন, “দক্ষিণ আফ্রিকার যেকোন জায়গায় টেস্ট ম্যাচ খেলা সহজ নয় এবং সেঞ্চুরিয়ন অবশ্যই সবচেয়ে কঠিন ভেন্যু”। ভারতীয় বোলিং লাইন আপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনে ধস নেমেছে,প্রথম টেস্টে। এই প্রসঙ্গে কোহলি বলেন, “আমরা চার দিনে ফলাফল পেয়েছি। এটা এই সত্যের প্রমাণ যে আজ আমরা এমন একটি দলে পরিণত হয়েছি যা খোলাখুলিভাবে তার শক্তিশালী দিকগুলি প্রদর্শন করে”।

ঐতিহাসিক ‘বক্সিং ডে’ টেস্টে জেতার অনুভূতি প্রসঙ্গে বিরাট বলেন, “আমরা ম্যাচ জেতার সুযোগ খুঁজছিলাম। এখন আমরা এই ধরনের ক্রিকেট খেলি এবং ম্যাচের যেকোনো পর্যায়ে আমরা যে কোনো সুযোগের পুরো সদ্ব্যবহার করি। অনুকূল ফলাফলের জন্য স্বদেশী দলকে চাপে রাখার এটি একটি সুবর্ণ সুযোগ”।

কোহলি আরও বলেন, “এটা খুব ভালো পরিস্থিতি। আমরা বিদেশে খেলছি এবং ১-০ এগিয়ে আছি। দ্বিতীয় টেস্টে প্রতিপক্ষকে আবার চাপে রাখার জন্য এটি আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এবং প্রতিটি খেলোয়াড়ই সেদিকে মনোযোগ দিচ্ছেন। আমরা আরও ইতিবাচক হয়ে সেখানে যেতে পারি”।

ভারতীয় দল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে এবং এই নিয়ে ক্যাপ্টেন কোহলি বলেন, দল আরও আত্মবিশ্বাসের সাথে প্রতিটি পরবর্তী ম্যাচে যাচ্ছে। বিরাট বলেন, “আমরা কীভাবে আমাদের ক্রিকেট খেলেছি তা বিশ্লেষণ করার জন্য নতুন বছর একটি খুব ভাল প্ল্যাটফর্ম এবং আমি মনে করি আমরা গত দুই-তিন বছরে বিশেষ করে বিদেশে দুর্দান্ত ক্রিকেট খেলেছি। আমাদের দল এখন আরও ভালো এবং আত্মবিশ্বাসী হচ্ছে”।

রোহিত শর্মার হ্যামস্ট্রিং’র চোটের কারণে চলতি প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজে সদ্য নিযুক্ত টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক কেএল রাহুল চলমান সিরিজের প্রথম ইনিংসে ১২৩ রান করার সুবাদে ম্যাচের সেরা হয়েছেন। কেএল রাহুল এই ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয়ের পরে নিজের প্রতিক্রিয়াতে বলেন, এই জয়ে খুব খুশি। রাহুল এও বলেন, ‘দক্ষিণ আফ্রিকার মতো দেশে আসা এবং তাদের অদম্য দুর্গে তাদের পরাজিত করা বিশেষ। এটা আমাদের দ্বিতীয় এমন জয়। প্রথমে গাব্বায় এবং এখন সেঞ্চুরিয়নে। আশা করছি আমরা সিরিজ জিততে পারব”।

চলতি সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ জোবার্গে, ৩ জানুয়ারি।

Kolkata: বাড়ছে ওমিক্রন সংক্রমণ, শহরে ১০ টি ওয়ার্ড ‘হটস্পট জোন’

Kolkata: Omicron infection on the rise, 10 wards 'hotspot zones' in the city

News Desk: সম্প্রতি এক তথ্য সামনে এসেছে যেখানে কলকাতায় গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত স্পষ্ট। এরই মধ্যে ৫ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে যারা ওমিক্রনে সংক্রমিত। যার ফলে আরও চিন্তা বেড়েছে চিকিৎসক মহলে। আক্রান্তের প্রত্যেকেই বিদেশ থেকে ফিরেছেন এবং বর্তমানে হাসাপাতালে চিকিৎসাধীন। এরফলে কেবল কলকাতায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬।

এই পরিস্থিতিতে নড়েচড়ে বসছে রাজ্য সরকার। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে কলকাতার ১০ টি ওয়ার্ডকে ‘হটস্পট জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ওয়ার্ড ১০৯-এর কালিকাপুর, মুকুন্দপুর, অজয়নগর। ওয়ার্ড ৯৪-এর এনএসসি বোস রোড, প্রিন্স গোলাম মহম্মদ শাহ রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড। ৮১ নং ওয়ার্ডের দেশপ্রাণ শাসমল রোড, চারুচন্দ্র অ্যাভিনিউ, টালিগঞ্জ রোড। ৭৪ নং ওয়ার্ডের চেতলাহাট রোড, বেলভেডিয়ার রোড, আলিপুর রোড। ওয়ার্ড ৭১-এর আশুতোষ মুখার্জী রোড, চৌরঙ্গী রোড, হরিশ মুখার্জী রোড, এজেসি বোস রোড। ওয়ার্ড ৬৯-এর বেকবাগান রোড, ডোভার রোড, শরৎ বোস রোড, সৈয়দ আমির আলি অ্যাভিনিউ, বালিগঞ্জ সার্কুলার রোড। ওয়ার্ড ৬৫-এর তোপসিয়া, তিলজলা, বন্দেল রোড, বেকবাগান। ৬৩ নং ওয়ার্ডের লর্ড সিনহা রোড, এজেসি বোস রোড, জেএল নেহেরু রোড, বেলভেডিয়ার রোড, শেক্সপিয়ার সরণি, খিদিরপুর রোড। ৩১ নং ওয়ার্ডের ক্যানাল সার্কুলার রোড, সিআইটি স্কিম, কাঁকুড়গাছি।

হটস্পট জোনে সংক্রমণ বাড়লে আগামী ৩ জানুয়ারি থেকেই এলাকাগুলিকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হবে।

রাজ্যে ব্যাপক হারে বেড়েছে করোনা সংক্রমণের হার। এমন অবস্থায় ওমিক্রন রুখতে সকল জেলা আধিকারিকদের কড়া নির্দেশ দিয়েছে নবান্ন।

নবান্নের তরফে বলা হয়েছে, কোনো এলাকা ওমিক্রন সংস্পর্শে এলেই সেখানে মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরি করতে হবে।

সন্দেহভাজনরা হোম আইসলেশনে আছেন কিনা খতিয়ে দেখতে হবে এবং কোনো সন্দেহভাজন ব্যক্তি বা পরিবারের সাথে যোগাযোগ করা না গেলে নির্দ্বিধায় তাদের বাড়িতে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

চিকিৎসকদের মতে, নমুনা পরীক্ষার হার বাড়াতে হবে। নমুনা পরীক্ষা কত হচ্ছে এবং তার মধ্যে করোনা পজিটিভ কতজন সেই হিসেব রাখতে হবে।

সকালটা শুরু হোক ‘ওটস্’ দিয়েই

Start the morning with oats

Online Desk: ওটস্ আজকাল বাঙালির খাদ্যতালিকাতেও হট ফেভারিট । বানানোও সহজ আবার খেয়েও ফেলা যায় চটপট করে । উপরন্তু, ওটস্ (oats) খেতেও সুস্বাদু, আর এর পুষ্টিগুণ (nutrition value) নিয়ে তো কোন কথাই হবে না। ওটস্ খেলে শরীরে জমে না মেদ (fat), উপরন্তু অনেকক্ষণ ভর্তি থাকে পেট।সব মিলিয়েই ইদানিং ওটস্ খাওয়ার ব্যাপারটা সবার বেশ মনের মতোই।

চলুন আজ তাহলে জেনে নিই, ওটস্ খাওয়ার সুফল কি কি।

১) ওজন নিয়ন্ত্রণ: ওটস্ নিঃসন্দেহে ওজন কমাতে (weight loss) সাহায্য করে। তবে ওটস্ ওজন কমালেও দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। আর তাতেই কিছুক্ষণ পর পর খাওয়ার চাহিদা কমে যায়।

২) রক্তচাপ কমায় : ওটসে্ অনেক ধরণের প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের উচ্চ রক্তচাপকে (high blood pressure) কম করতে সাহায্য করে। তার সাথে সাথে বাড়িয়ে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতাও ।

৩) কোলেস্টেরল হ্রাস : ওটসে্ বেটা গ্লুকান নামক বিশেষ ধরনের ফাইবার রয়েছে যা শরীরে কোলেস্টেরলের (cholesterol) পরিমাণ কমাতে কার্যকর ভূমিকা পালন করে।

৪) কোষ্ঠকাঠিন্যের সম্ভবনা কমায় : ওটসে ফাইবার বেশি থাকায় অন্ত্র এবং মলদ্বার জন্য খুব উপকারী। যাদের কোষ্ঠকাঠিন্যের (constipation) সমস্যা রয়েছে তাদের ওটস খাওয়া উচিত আরও বেশি করে।

৫) ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি :ত্বকের উজ্জ্বলতা বেড়ে যায় নিয়মিত ওটস্ খেলে । তাই আজকাল ওটসকে অনেক ধরণের স্কিন কেয়ার প্রোডাক্টে (skin care products) প্রাকৃতিক হার্ব হিসাবেও ব্যবহার করা হয়ে থাকে।এটি ত্বকের ঔজ্জ্বল্যের পাশাপাশি একজিমা থেকেও ত্বককে সুরক্ষা দিয়ে থাকে।

Karnataka: তালিকায় নয়া রাজ্য, ফের পুরভোটে পিছিয়ে পড়ল মোদীর দল

Karnataka: New state on the list, again Modi's party fell behind in the polls

News Desk: একের পর এক রাজ্যে ধাক্কা খাচ্ছে বিজেপি। এবার কর্ণাটকে ও পিছিয়ে গেল ওই রাজ্যের শাসক দল। পুরভোটে বিজেপিকে টপকে অনেকটাই এগিয়ে এল কংগ্রেস।

তথ্য অনুযায়ী, বিজেপি শাসিত কর্ণাটকে র ২০ টি জেলায় ৫৮ টি পুরসভার মোট ১ হাজার ১৮৪ টি আসনে ভোট হয়েছিল। সেখানে কংগ্রেস জয় পেয়েছে ৫০১ টি আসনে। দ্বিতীয় স্থানে বিজেপি, জয় পেয়েছে ৪৩৩ টি আসনে, জেডি(এস) পেয়েছে ৪৫ টি আসন, নির্দল ও অন্যেরা ২০৫ টি আসনে জয় পেয়েছে।

কমপক্ষে ২৫ টি পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস। পাশাপাশি, একাধিক পুরসভায় একক বৃহত্তম দল হিসেবে মাথা তুলেছে কংগ্রেস।

চলতি বছরের শুরুর দিকেই কর্ণাটকের পঞ্চায়েত ভোটেও বিজেপিকে পরাস্ত করেছিল কংগ্রেস। পুরভোটে একবার ফের সেই একই দৃশ্য। এদিকে, ২০২৩ সালে কর্ণাটকে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগেই এই ধরনের ফলাফল কেন্দ্রীয় নেতৃত্বের চিন্তা বাড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

সূত্রের খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামীর দল জেডি(এস) ত্রিশঙ্কু পুরসভাগুলিতে বিজেপির সঙ্গে জোট বাঁধতে পারে।

Covid 19: ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, দেশে লাফিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা

Covid 19: Upward Corona Graph, Number of Active Patients Rising in the Country

News Desk: ভারতে করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। এই মুহূর্তে বেড়ে চলেছে দৈনিক সংক্রমণ। তবে একদিনে করোনায় মৃত্যু কমে এসেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৭৬৪ জন এবং করোনায় মৃতের সংখ্যা ২২০।

গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৫৮৫ জন। ভারতে সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৩৬ শতাংশ। অন্যদিকে, সক্রিয় রোগীর সংখ্যা আরও বেড়ে দাঁড়িয়েছে ৯১ হাজার ৩৬১ জন।

দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লক্ষ ৩৮ হাজার ৮০৪, মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮১ হাজার ৮০। করোনা পর্বে করোনা জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৪২ লক্ষ ৬৬ হাজার ৩৬৩।

শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৬৬ লক্ষ ৬৫ হাজার ২৯০। ভারতে এখনও পর্যন্ত মোট করোনা টিকাকরণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৪ কোটি ৫৪ লক্ষ ১৬ হাজার ৭১৪।

Omicron: লন্ডনের বিমান কলকাতায় নামতে পারবে না, সিদ্ধান্ত মমতার

Omicron: London flight will not land in Kolkata, Mamata decides

News Desk: ওমিক্রন আতঙ্ক আরও তীব্র হচ্ছে বাংলায়। এই পরিস্থিতিতে বিমান পরিষেবার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ৩ জানুয়ারি থেকে কলকাতায় ব্রিটেনের বিমান অবতরণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়াও বলা হয়েছে, কেন্দ্রের তালিকা অনুযায়ী ব্রিটেনের পরিস্থিতি এই মুহূর্তে উদ্বেগজনক। তাই আপাতত ব্রিটেন থেকে কোনো বিমান কলকাতায় আসবেনা।

করোনা পরিস্থিতির অবনতি আটকাতে তৎপর রাজ্য। ভিন দেশ থেকে এরাজ্যে প্রবেশ করতে হলে করোনা পরীক্ষা বাধ্যতামূলক।

কেন্দ্র ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ-সহ ৮ রাজ্যকে চিঠি পাঠিয়ে আগাম প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে। করোনা টিকাকরণে জোর দিতে বলা হয়েছে এবং হাসপাতালে বেড মজুত রাখার কথাও বলা হয়েছে।

Covid 19: করোনা হামলায় ‘দিল্লি খতরে মে’, মুম্বইয়ে হাই এলার্ট

Covid 19: Corona attack threatens Delhi, high alert in Mumbai

News Desk: বেশ কয়েকটি রাজ্যে করোনা সংক্রমণের হার অনেকটাই বেড়েছে। ওমিক্রন আক্রান্তের সংখ্যাও প্রতিদিনই বাড়ছে। সংক্রমণ ছড়ানোর কারণে স্বাস্থ্যমন্ত্রক ৮ রাজ্যকে অবিলম্বে বিশেষ পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিল। প্রতিটি রাজ্যের হাসপাতালগুলিকে যাবতীয় প্রস্তুতি সেরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের হার ৪৩ শতাংশ বেড়েছে। স্বাভাবিকভাবেই বেড়েছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। চেন্নাই , গুরুগ্রাম, বেঙ্গালুরু , আমেদাবাদ, দিল্লি, মুম্বইয়ের মত শহরে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে। এর মধ্যে এদিন সবথেকে উদ্বেগজনক খবরটি এসেছে দিল্লি থেকে।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বৃহস্পতিবার বিকেলে জানিয়েছেন, দিল্লিতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। দিল্লিতে নতুন করে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৪৬ শতাংশ ওমিক্রন আক্রান্ত।

বুধবার দিল্লিতে ৯২৩ জন আক্রান্ত হয়েছেন। তবে মৃত্যুর কোনও খবর নেই। করোনা আক্রান্তদের চিকিৎসায় প্রতিটি সরকারি ও বেসরকারি হাসপাতালকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

বাণিজ্যনগরী মুম্বইতেও করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। মুম্বাইয়ে করোনা পজিটিভিটির হার ৪ শতাংশ। সংক্রমণের কারণে ইতিমধ্যেই মুম্বইয়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা। ৭ জানুয়ারি পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। নববর্ষ উদযাপনের সমস্ত অনুষ্ঠানই বাতিল করা হয়েছে। রেস্তোরাঁ, হোটেল, পাব, বার-সহ প্রতিটি জায়গাতেই জমায়েত নিষিদ্ধ বলে ঘোষণা করেছে পুলিশ।

স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান থেকে জানা গিয়েছে মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্নাটক, অন্ধপ্রদেশ, হরিয়ানা প্রভৃতি রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে।

Kolkata: মহানগরের নতুন ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার বিনীত গোয়েল

Kolkata: Binit Goel is the new acting police commissioner of the metropolis

News Desk: কলকাতা পুলিশের বর্তমান কমিশনার সৌমেন মিত্রের অবসরের পর কমিশনার হিসেবে দায়িত্ব বুঝে নেবেন বিনীত গোয়েল। এই নামটা খুব একটা অপরিচিত নয়। চলতি বছর পাঞ্জাবের দুই কুখ্যাত গ্যাংস্টারকে ধরে খবরের শিরোনামে উঠে এসেছিলেন তিনি। এবার তাঁর হাতেই কলকাতা পুলিশের নতুন কমিশনারের দায়িত্ব তুলে দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৩১ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার অবসর নেবেন বর্তমান কমিশনার সৌমেন মিত্র। আগামীকালই বেলা ১২ টায় নতুন নগরপালের দায়িত্ব তুলে নেবেন বিনীত গোয়েল। এর আগে পুলিশের স্পেশাল টাস্কফোর্সের প্রধান ছিলেন তিনি।

সৌমেন মিত্র কমিশনার হিসেবে যথেষ্ট সফল। তাঁর অবসরের পর কমিশনারের দায়িত্ব বিনীত গোয়েলের কাঁধে তুলে দিয়ে সফলতা ধরে রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী।

Mexico: বন্দুকধারীর ভয়াবহ হামলা, গুলিবিদ্ধদের মৃত্যু

Another gunman attacked the city, killing one child in Mexico

প্রতিবেদন, বর্ষশেষের আগেই আবারও বন্দুকবাজের (gunmen) হামলা মেক্সিকোয় (mexico)। বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে এখনও পর্যন্ত ৮ জনের প্রাণহানির খবর মিলেছে। যার মধ্যে একটি এক বছরের শিশু এবং ১৬ বছরের এক কিশোর রয়েছে। এই গুলি চালানোর ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে (hospital) ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা সঙ্কটজনক (serious condition)। ঘটনার পরই দুষ্কৃতীরা পালিয়ে গিয়েছে। তাদের খুঁজে বের করতে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মেক্সিকোর গুয়ানাঝাউয়ের সিয়ালো শহরে এই হামলা হয়েছে। শহরের স্থানীয় দোকানদাররা জানিয়েছেন, মাদক পাচারকারী দুই গোষ্ঠীর গুলির লড়াইয়ে ৮ জন নিরীহ মানুষের প্রাণ গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই দুষ্কৃতী বাইকে করে সিয়ালো শহরে প্রবেশ করে। এরপর তারা একটি বাড়ির ভিতরে থাকা অপর মাদক পাচারকারী গোষ্ঠীর উদ্দেশ্য গুলি চালাতে শুরু করে। সঙ্গে সঙ্গে ওই বাড়ির ভিতর থেকেও মাদক পাচারকারীরা পাল্টা জবাব দেয়।

দুই দল দুষ্কৃতীর এই গুলির লড়াইয়ের মাঝে পড়ে মৃত্যু হয় ৮ জনের। জখম হয়েছেন বেশ কয়েকজন। সিয়ালো শহরের গভর্নর মৃতদের পরিবারের প্রতি গভীর দুঃখ প্রকাশ করেছেন পুলিশ এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি নিরীহ পথচারীদের উদ্দেশ্যেই দুষ্কৃতীরা গুলি চালিয়েছিল কিনা তাও খতিয়ে দেখছে।

উল্লেখ্য, এর আগে নভেম্বর মাসের মাঝামাঝি মেক্সিকোয় মাদক পাচারকারী দুই গোষ্ঠীর মধ্যে ভয়ঙ্কর গুলির লড়াই হয়েছিল। দুই গোষ্ঠীর লড়াইয়ে প্রাণ হারিয়েছিলেন ১২ জন। জখম হয়েছিলেন আরও বেশ কয়েকজন। মেক্সিকোর বিভিন্ন শহরে মাদক পাচারকারীদের মধ্যে এ ধরনের গুলির লড়াই কার্যত সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। মাদক পাচারকারীদের কাছে স্বর্গরাজ্য হয়ে উঠেছে মেক্সিকো। সে দেশের সরকারের দেওয়া পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, এখনও পর্যন্ত শেষ ২০ বছরে মাদক পাচারকারীদের হাতে বিভিন্নভাবে প্রায় তিন লাখ মানুষ খুন হয়েছেন। আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

করোনার নতুন হামলার মাঝে স্টুডেন্টস উইক, বিতর্কে মমতার সরকার

In the midst of Corona's new attack, Students' Week, Mamata's government in the debate

News Desk: রাজ্যে আতঙ্ক ছড়াচ্ছে ওমিক্রন। বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এর মধ্যেই পড়ুয়াদের জমায়েতের ডাক দিল রাজ্য শিক্ষা দফতর। রাজ্যের এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে।

নতুন বছরের ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত চলবে স্টুডেন্টস উইক। রাজ্যের প্রতিটি জেলায় স্টুডেন্টস উইক পালনের নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী ১ ও ২ জানুয়ারি পড়ুয়াদের স্কুল মারফত মিড ডে মিল বিতরণ করা হবে। অভিভাবকদের দেওয়া হবে শুভেচ্ছাপত্র। এছাড়াও, ২৫ হাজার পড়ুয়াকে স্টুডেন্টস ক্রেডিট কার্ড দেওয়ার কর্মসূচি নিয়েছে শিক্ষা দফতর।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে বিরোধীরা। সম্প্রতি একটি তথ্য সামনে এসেছে যেখানে বলা হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে তৃতীয় ঢেউ আছড়ে পড়বে রাজ্যে। এই পরিস্থিতিতে পড়ুয়াদের জমায়েত যথেষ্ট চিন্তার কারণ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা থাকলে রাজ্যের আরও সতর্ক হওয়া উচিত।

গান্ধীজিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, গ্রেফতার কালীচরণ মহারাজ

Offensive remarks about Gandhiji, Kalicharan Maharaj arrested from Madhya Pradesh

News Desk: জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি আপত্তিকর মন্তব্য করার কারণে গ্রেফতার হলেন স্বঘোষিত ধর্মগুরু কালীচরণ মহারাজ (kalicharan maharaj)। মধ্যপ্রদেশের খাজুরাহো .থেকে এই ধর্মগুরুকে গ্রেফতার করেছে ছত্তিসগড়ের পুলিশ। 

এই স্বঘোষিত ধর্মগুরুকে গ্রেফতার করায় যখন সকলেই সন্তোষ প্রকাশ করেছেন তখন এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, ছত্তিসগড় পুলিশ কালীচরণ মহারাজকে গ্রেফতার করতে গিয়ে আন্তঃরাজ্য প্রটোকল ভঙ্গ করেছে। তাদের উচিত ছিল, অভিযান চালানোর আগে বিষয়টি মধ্যপ্রদেশ সরকারকে জানানো।

উল্লেখ্য, গত সপ্তাহে ছত্তিসগড়ের রায়পুর এক ধর্ম সংসদে প্রকাশ্যেই মহাত্মা গান্ধীর প্রতি আপত্তিজনক মন্তব্য করেছিলেন কালীচরণ মহারাজ। একইসঙ্গে গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের প্রশংসা করেছিলেন। প্রকাশ্য মঞ্চে গান্ধীজীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের কারণে ওই ধর্ম সংসদের প্রধান পৃষ্ঠপোষক রামসুন্দর দাস অনুষ্ঠান ছেড়ে চলে গিয়েছিলেন। পরের দিনই কালীচরণ মহারাজের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গের অভিযোগ দায়ের করা হয়। রায়পুরের প্রাক্তন মেয়র প্রমোদ দুবে ওই ধর্মগুরুর বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ দায়ের করেন।

ছত্তিসগড়ের কংগ্রেস নেতা মোহন মারকাম কালীচরণ মহারাজের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনেন। শেষপর্যন্ত বৃহস্পতিবার পুলিশ কালীচরণকে গ্রেফতার করে।

ছত্তিসগড় পুলিশ জানিয়েছে, খাজুরাহো থেকে ২৫ কিলোমিটার দূরের একটি বাড়ি থেকে কালীচরণকে গ্রেফতার করা হয়েছে। এই ধর্মগুরুকে গ্রেফতার করতে বুধবার রাতেই পুলিশ ওই এলাকায় পৌঁছে যায়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ কালীচরণকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে ছত্তিসগড়েের রাজধানী রায়পুরে আনা হবে।

রায়পুর পুলিশের প্রধান প্রশান্ত আগরওয়াল জানিয়েছেন, ওই ধর্মগুরুর ফোন ট্র্যাক করে তাঁর সন্ধান পাওয়া যায়। তবে পুলিশ যে তাঁদের ফোন ট্র্যাক করছে সে বিষয়টি বুঝতে পেরেছিলেন কালীচরণ ও তার সঙ্গীরা। সে কারণে তাঁরা তাঁদের ফোনের সুইচ অফ করে দিয়েছিলেন। যদিও ফোনের সুইচ অফ করেও রেহাই মেলেনি। শেষপর্যন্ত ছত্তিশগড় পুলিশ কালীচরণ ও তাঁর নয় অনুগামীকে পাকড়াও করে।

তবে কালীচরণ মহারাজকে ছত্তিশগড় পুলিশ এভাবে গ্রেফতার করার বিষয়টি মেনে নিতে পারেনি মধ্যপ্রদেশের বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, ছত্তিসগড় পুলিশ আন্তঃরাজ্য প্রটোকল ভেঙে ধর্মগুরুকে গ্রেফতার করেছে। এ ধরনের অভিযান চালানোর আগে ছত্তিসগড় পুলিশের উচিত ছিল বিষয়টি মধ্যপ্রদেশ সরকারকে জানানো।