Chhattisgarh: ‘পাপ্পু’ কেরামতিতে পুরভোটে পরাস্ত মোদী

Chhattisgarh: 'Pappu' defeated Modi in Kermati polls

News Desk: কয়েকদিন আগেই কলকাতা পুরভোটের ফলাফল বেরিয়েছে। দুই অঙ্কের ঘরেও যেতে পারেনি বিজেপি। পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল যে এই ভাবে মুখ থুবড়ে পড়বে তা হয়তো অনেকেই কল্পনা করতে পারেননি। কলকাতার পর এবার ছত্তিশগড়েও বড় ধাক্কার সম্মুখীন মোদীর দল।

কংগ্রেস শাসিত ছত্তিসগড়ের ১৫ টি পুরসভা এবং ১৫ টি ওয়ার্ডের উপনির্বাচনে কার্যত মুখ থুবড়ে পড়েছে বিজেপি। ওই রাজ্যের নির্বাচন কমিশনের পেশ করা তথ্য অনুযায়ী, প্রায় ৬০ শতাংশ আসনে জয়ী কংগ্রেস। ছত্তিশগড়ের ৬ টি মিউনিসিপ্যাল কাউন্সিল, ৫ টি নগর পঞ্চায়েত এবং ৪ টি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মোট ৩৭০ টি ওয়ার্ডে নির্বাচন হয়েছিল। ৩০০ টি ওয়ার্ডের ফলাফল ঘোষিত হয়েছে। গণনা চলছে ৭০ টি ওয়ার্ডের। তথ্য বলছে, ৩০০ টির মধ্যে ১৭৪ টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। গেরুয়া শিবির জয় পেয়েছে ৮৯ টি আসনে এবং বাকি ৩১ টি আসনে জয়ী নির্দল প্রার্থী।

বাকি ৭০ টি আসনের গণনা শেষ না হলেও ট্রেন্ডের ভিত্তিতে জানা যাচ্ছে, ৩৭ আসনে এগিয়ে বিজেপি এবং কংগ্রেস এগিয়ে ২৪ আসনে।

২০২৩-এ ছত্তিসগড়ে নির্বাচন রয়েছে। এই পুরভোট সেমিফাইনালের মর্যাদা পেয়েছিল। বলা চলে, খেলায় জিতল কংগ্রেস, হারের মুখ দেখল বিজেপি।

উল্লেখ্য, রাজস্থানে গত নির্বাচনেও বিজেপিকে পরাজিত করেছে কংগ্রেস। পাঁচ রাজ্যের নির্বাচনের আগেই গোটা দেশজুড়েই ধাক্কা খাচ্ছে গেরুয়া শিবির। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় নেতৃত্ব যে একটু উদ্বিগ্ন হবেই সে কথা বলাই বাহুল্য।

রাত পোহালেই বড়দিন, বড় চমক দিতে প্রস্তুত পার্কস্ট্রীট

Christmas night, Park Street ready to give a big surprise

News Desk: রাত পোহালেই বড়দিন। আর বড়দিন মানেই পার্কস্ট্রীটে আলোর রোশনাই। উৎসবের আমেজে মেতে উঠবে শহরবাসী। করোনা আবহে গতবছরের ক্রিসমাস একেবারেই ফিকে হয়ে পড়েছিল। তাই এবারে এক বড় চমক দিতে প্রস্তুত পার্কস্ট্রীট।

এবছর পার্কস্ট্রীটে ঝলমলে আলোর পাশাপাশি দেখা যাবে ৫৪ ফুট লম্বা ক্রিসমাস ট্রি। অ্যালেন পার্কের কিছুটা দূরেই আলোয় সজ্জিত এই ক্রিসমাস ট্রির দেখা মিলবে। তবে এখানেই শেষ নয়। ৫৪ ফুট লম্বা ক্রিসমাস ট্রিয়ের পাশেই দাঁড়িয়ে রয়েছে ৭ ফুট লম্বা সান্টাক্লজ এবং ৭ ফুট লম্বা পরী। তাদের সামনে পড়ে রয়েছে বহু উপহারের বাক্স।

বৃহস্পতিবার এই চমকের আনুষ্ঠানিক উদ্বোধন হল রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের হাত ধরে। দর্শকদের কথা মাথায় রেখে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত রাখা হবে এই ক্রিসমাস ট্রি।

Belghoria Expressway: আশঙ্কা দুর্ঘটনার, সময়ের আগেই বন্ধ দোকান

Belgharia Expressway: Fear of accident, shop closed prematurely

News Desk: বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারের দোকানগুলি অনেক রাত পর্যন্ত খোলা থাকার জন্য দুর্ঘটনা কিংবা অসামাজিক কার্যকলাপের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সেই আশঙ্কা দূর করতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারের দোকানগুলি খোলা রাখার সময় বেঁধে দিল প্রশাসন।

সূত্রের খবর, গতকাল দমদম থানায় একটি বৈঠক হয়। দমদম ও দমদম পুরসভার প্রতিনিধি, ব্যারাকপুর কমিশনারেটের পুলিশকর্তারা ছাড়াও শতাধিক ব্যবসায়ী ওই বৈঠকে উপস্থিত ছিলেন।‌ সেখানেই আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পুলিশের তরফে জানানো হয়েছে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারের দোকানগুলি খোলা থাকে অনেক রাত পর্যন্ত।‌ দোকানের আশে পাশে অনেক গাড়ি রাখা হয় যার ফলে রাতের দিকে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, অনেক রাত পর্যন্ত দোকান খোলা থাকায় বাড়ছে অসামাজিক কাজ। এইসময় পরিবেশ স্বাভাবিক তৎপর পুলিশ-প্রশাসন।

সূত্রের খবর, রাত সাড়ে ৯ টার পর দোকান খোলা রাখা যাবেনা। এমনকি রাত ৯ টা বাজলেই সতর্ক করা হবে ব্যবসায়ীদের। নির্দিষ্ট সময়ের পর দোকান খোলা রাখা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও খবর।

প্রশাসনের এই সিদ্ধান্তে খানিকটা অসন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তাঁদের কথায়, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে বিমানবন্দরে যাতায়াতের অন্যতম প্রধান রাস্তা।‌ ফলে অনেক রাত পর্যন্ত লোকের আনাগোনা লেগে থাকে। সাড়ে ৯ টায় দোকান বন্ধ করলে লোকসান গুনতে হবে। একইসাথে, অসামাজিক কার্যকলাপের অভিযোগ অস্বীকার করেছেন তাঁরা।

Punjab: লুধিয়ানা জেলা আদালতে বিস্ফোরণ, মৃত ২, জখম ৬

Explosion at Ludhiana District Court in Punjab, 2 dead, 6 injured

News Desk: হাতে গোনা আর কয়েকদিন পরেই পাঞ্জাব (punjab) বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগেই রক্তাক্ত হয়ে উঠল পাঞ্জাবের লুধিয়ানা জেলা (ludhina district court) আদালত। বৃহস্পতিবার ওই আদালতের আইনজীবীরা (lawyers) ধর্মঘট ডেকেছিলেন। তবুও তারই মধ্যে কিছু মামলার শুনানির চলছিল। সে সময় আচমকাই বিস্ফোরণের (huge blast) শব্দে কেঁপে উঠল আদালত ভবন। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, এই বিস্ফোরণে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৬ জন। আদালতের তিন তলায় একটি শৌচালয়ের মধ্যে বিস্ফোরণ ঘটে বলে খবর।

রাজ্য পুলিশ জানিয়েছে, এদিন দুপুর ১২টা ২২ মিনিট নাগাদ এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের বড় মাপের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। পুলিশের অনুমান রিমোট কন্ট্রোলের মাধ্যমে আইইডি বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্ফোরণের পরে আদালত কক্ষ থেকে দাউ দাউ করে আগুনের শিখা বের হতে দেখে স্থানীয় মানুষই প্রথমে আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন। পরে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে।

আদালত চত্বরে থাকা কয়েকটি দোকানের মালিক জানিয়েছেন, বৃহস্পতিবার জেলা আদালতে ধর্মঘটের ডাক দিয়েছিলেন আইনজীবীরা। তাই অন্য দিনের তুলনায় এদিন ভিড় ছিল অনেকটাই কম। যদি এদিন স্বাভাবিক কাজকর্ম হত তবে হতাহতের সংখ্যা নিশ্চিতভাবেই আরো বাড়ত। এদিনের বিস্ফোরণে মৃতদের মধ্যে আছেন এক মহিলা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, শৌচাগারের দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। নিচে অনেক গাড়ি পার্ক করা ছিল। দেওয়াল ভেঙে গাড়ির উপর পড়ায় গাড়িগুলির ক্ষতি হয়েছে। বিস্ফোরণের জেরে শৌচালয়ের লোহার দরজাও দুমড়ে মুচড়ে গিয়েছে।

বিস্ফোরণের তদন্তে ইতিমধ্যেই ফরেনসিক টিমকে ডাকা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে গিয়েছে বোম ডিসপোজাল স্কোয়াড। বিস্ফোরণের খবর জানার পর লুধিয়ানা গিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। মুখ্যমন্ত্রী এদিন বলেন, নির্বাচনের আগে বড়সড় নাশকতার ষড়যন্ত্র হয়েছে। এই ঘটনায় কে বা কারা জড়িত আছে তা জানতে তদন্ত করছে পুলিশ। তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে তারা কেউ পার পাবে না। মুখ্যমন্ত্রী এদিন আদালত চত্বর ঘুরে দেখেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বলেছেন, আদালত চত্বরে বিস্ফোরণের ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিস্ফোরণের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। যারা আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি।

বিপুল সংখ্যায় কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাংক, প্রকাশিত তালিকা

State Bank will employ a large number of staff, according to the published list

News Desk: ব্যাঙ্কে চাকরি করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য বড় সুখবর। বিপুল সংখ্যায় কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি।

সার্কেল বেসড অফিসার পদে কর্মী নিয়োগ করবে এই ব্যাঙ্ক। দেশের বিভিন্ন প্রান্ত থেকেই আবেদন করা যাবে। স্টেট ব্যাঙ্ক দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর সিআরপিডি/সিবিও/২০২১-২২/১৯।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১২৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ১.১২.২০২১ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে। ইচ্ছুক ব্যক্তিরা স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

দুই ধাপে অনলাইন লিখিত পরীক্ষা হবে। প্রথম ধাপে ২ ঘন্টার ১২০ নম্বরের অবজেক্টিভ টেস্ট (এমসিকিউ ধরণ)। দ্বিতীয় ধাপে ৩০ মিনিটের ৫০ নম্বরের ডেসক্রিপটিভ টেস্ট। এরপর‌ স্ক্রিনিং টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।

আবেদনকারীদের নূন্যতম যোগ্যতা থাকতে হবে স্নাতক পাশ। প্রতি মাসের বেতন হবে ৩৬,০০০ থেকে ৬৩,৮৪০ টাকার মধ্যে।

রাজ্যের পৌরসভায় গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

Publication of recruitment notice for Group C posts in the state municipalities

News Desk: রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একাধিক পদে নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিউনিটি অরগানাইজারের জন্য এই মুহূর্তে শূন্যপদ রয়েছে ২ টি।

এই পদে আবেদনকারীদের নূন্যতম যোগ্যতা থাকতে হবে উচ্চমাধ্যমিক পাশ। পাশাপাশি, সোশ্যাল ডেভলপমেন্ট নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ৩ থেকে ৫ বছর। জানতে হবে এমএস অফিস। প্রার্থীদের প্রতিমাসে বেতন দেওয়া হবে ১০,০০০ টাকা। এছাড়া, আবেদনকারীদের বয়সসীমা ১৮-৪০ বছর।

একাউন্ট্যান্টের ১ টি শূন্যপদে নিয়োগ করা হবে কর্মী।

আবেদনকারীদের নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক পাশ। এছাড়া, এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে এবং সরকারি সোসাইটি, ফার্ম, অ্যাসোসিয়েশনে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে ৩ বছর। ১৮ থেকে ৪০ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। প্রতিমাসে বেতন হবে ১৪,০০০ টাকা।

কলকাতার কেন্দ্রীয় সংস্থায় চলছে কর্মী নিয়োগ

Recruitment of staff is going on in the central company of Kolkata

News Desk: আপনি কি উচ্চমাধ্যমিক পাশ? তাহলে আপনিও পেতে পারেন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থায় চাকরির সুযোগ।

কলকাতার ইনস্টিটিউট অফ ক্যাটারিং টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন কেন্দ্রীয় অধীনস্থ সংস্থায় লোয়ার ডিভিশন ক্লার্কের ৪ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আবেদনকারীদের নুন্যতম যোগ্যতা হতে হবে উচ্চমাধ্যমিক পাশ। এছাড়াও বিজ্ঞিপ্তিতে জানানো হয়েছে, উচ্চমাধ্যমিক পাশের পাশাপাশি কম্পিউটারে ৪০ টি শব্দ/মিনিট টাইপ করা এবং হিন্দি টাইপ করার দক্ষতা থাকতে হবে। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল বিষয়গুলিতে একবছরের কাজ করার অভিজ্ঞতা আবশ্যক।

স্কিল টেস্ট এবং লিখিত পরীক্ষার মাধ্যমে ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হবে। বেতন হবে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ জানুয়ারি ২০২২ তারিখে আবেদনকারীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। তবে বয়সে ছাড় পাবেন সংরক্ষিতরা।

বড়দিনের ভিড় সামলাতে নিরাপত্তার চাদরে মুড়ছে তিনটি মেট্রো স্টেশন

Three metro stations are wrapped in safety blankets to cope with the Christmas crowd

News Desk: মাঝে একদিন। এরপরই বড়দিনের আনন্দে মেতে উঠবে শহরবাসী।‌ রাস্তায় রাস্তায় দেখা যাবে জমায়েত। আর এই ভিড় নিয়ন্ত্রণ করতে নিরাপত্তা বাড়ানো হচ্ছে কয়েকটি মেট্রো স্টেশন চত্বরে। জানা গিয়েছে, পার্ক স্ট্রিট এলাকা সংলগ্ন তিনটি মেট্রো স্টেশন এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট এবং ময়দান স্টেশন চত্বরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

মহিলা এবং শিশুদের নিরাপত্তা দিতে থাকছে আরপিএফের বিশেষ বাহিনী। এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান চত্বরে মোতায়েন করা হবে আরপিএফের মহিলা বাহিনী। সকাল ১১ টা থেকে রাতের শেষ মেট্রো পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে থাকবেন তাঁরা। এছাড়াও, কেবল পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে চার সদস্যের একটি সশস্ত্র দল মোতায়েন করা হচ্ছে বলে খবর। একই নিরাপত্তা ব্যবস্থা দেখা যাবে বর্ষবরণেও।

প্রসঙ্গত উল্লেখ্য, বড়দিন এবং বর্ষবরণ উপলক্ষে মেট্রো সংখ্যা বাড়িয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। অন্যদিকে, উৎসবের দিনে বাস পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।‌

মোদীর দেওয়া নিরাপত্তা হারালেন মমতা স্মরণে আশ্রিত রাজীব

Rajiv, who was sheltered by Mamata, lost the security provided by Modi

তৃণমূলে যোগ দেওয়ার দেড় মাসের মাথায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হল। পশ্চিমবঙ্গে ‘জেড’ ক্যাটাগরি এবং দেশজুড়ে ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন রাজীব। সূত্রের খবর, বুধবার রাজীবের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে।

চলতি বছর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চার্টার্ড ফ্লাইটে দিল্লি উড়ে গিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় সহ আরও কয়েকজন। গত ২১ জানুয়ারি তৃণমূল ছাড়েন এবং ২২ জানুয়ারি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন রাজীব। দিল্লিতে অমিত শাহের বাসভবনে বিজেপিতে যোগদান করেন তিনি। এরপর ৩১ জানুয়ারি ডোমজুড়ের প্রাক্তন বিধায়ককে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেয় মোদী সরকার।

গত বিধানসভা নির্বাচনে ডোমজুড় কেন্দ্রেই রাজীব ব্যানার্জীকে প্রার্থী করে বিজেপি। তবে নিজের ঘাঁটিতেই পরাজিত হন তিনি। বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকে একাধিকবার বিজেপির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন রাজীব। অবশেষে গত ৩১ অক্টোবর ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে প্রত্যাবর্তন হয় রাজীবের।

Omicron: দিল্লিতে বড়দিনের বিধিনিষেধ, জমাটি ভিড়ে দিল দরিয়া কলকাতা

Omicron: Christmas restrictions in Delhi, Darya Kolkata crowded the deposit

News Desk: করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে বাড়ছে উদ্বেগ। দিল্লিতে লাফিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। বুধবার পর্যন্ত রাজধানীতে মোট ৫৭ জনের শরীরে এই ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। এই পরিস্থিতিতে ওমিক্রন ঠেকাতে নতুন নির্দেশিকা জারি করল দিল্লির বিপর্যয় মোকাবিলা পর্ষদ। ফলে বড়দিনের উৎসবে কিছু বিধিনিষেধ আরোপ হচ্ছে।

দিল্লি বিপর্যয় মোকাবিলা পর্ষদ নির্দেশিকার মাধ্যমে বড়দিন এবং নতুন বছরের উদযাপনে অধিক জমায়েতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। নিষিদ্ধ করা হয়েছে যেকোনো ধরনের অনুষ্ঠানও। নির্দেশিকা জারি হওয়ার পরই প্রশাসনের আধিকারিক এবং দিল্লি পুলিশকে এই নির্দেশিকা পালন করার নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রতিদিন রিপোর্ট জমা দিতে হবে। দিল্লির সাধারণ মানুষেরা যাতে করোনা বিধি মেনে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করে সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

উল্লেখ্য, ওমিক্রন সংক্রমণ রুখতে আগামীদিনে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে সে বিষয়ে পর্যালোচনা করতে বৃহস্পতিবার বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসচিব এবং বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তারা।

দিল্লিতে বিধিনিষেধ হলেও কলকাতা কিন্তু দিল দরিয়া। আসছে বড়দিন। রাজপথে ভিড় বাড়বে। জমাটি ভিড়ে মত্ত হচ্ছে কলকাতা।

Purba Medinipur: চাকরির আশা! নিয়োগ হবে আশাকর্মীরা

Purba Medinipur: Job hope! Ashakarmi will be recruited

News Desk: রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি ব্লকে অস্থায়ী চুক্তিতে নিয়োগ করা হবে একাধিক আশাকর্মী। যাবতীয় তথ্য সহ জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্ব মেদিনীপুর জেলার ১৩ টি ব্লকে মোট ৭৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। নির্দিষ্ট ব্লকের বিবাহিত, বিধবা অথবা ডিভোর্সি মহিলারা বিনামূল্যে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের নূন্যতম যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাশ। আবেদনকারীদের বয়স হত হবে ৩০-৪০ বছরের মধ্যে। তবে এসসি ও এসটিদের ক্ষেত্রে বয়সসীমা ২২ থেকে ৪০ বছর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অফলাইনে চাকরির আবেদন করা যাবে। আবেদনকারীদের একটি ফর্ম ফিলাপ করতে হবে। এরপর জরুরি নথিসহ (মাধ্যমিকের রেজাল্ট, আধার কার্ড, রেশন কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, স্বামী থাকলে তার প্রমাণপত্র, দু কপি পাসপোর্ট সাইজের ফটো) একটি খামে ভরে স্থানীয় বিডিও অফিসে জমা দিতে হবে।

X Mass: আসছে স্যান্টা, ওর সঙ্গেই বড়দিনে ঘুরুন

X Mass: Santa is coming, hang out with him at Christmas

News Desk: বড়দিন এলেই উৎসবের আমেজে মেতে ওঠে সকলে। ওই দিনটি কীভাবে কাটানো হবে তা আগে থেকেই প্ল্যান করা হয়। এই বছর ২৫ ডিসেম্বর পড়েছে শনিবার। সেক্ষেত্রে পরের দিন আবার রবিবার। ফলে উৎসবের আমেজ কাটিয়ে উঠতে হাতে থাকবে আরও একটি ছুটির দিন। তাই কোনোদিকে না তাকিয়ে কাছেপিঠেই কোথাও একটি ‘শর্ট ট্রিপ’ প্ল্যান করা যেতেই পারে।

কোথায় যাওয়া যায়, একদিনের জন্য খরচ কত পড়বে, সেখানকার পরিবেশ কেমন সেই সংক্রান্ত কিছু তথ্য দেখে নিন। 

ইটাচুনা রাজবাড়ি- একটু শান্তিতে মনোরম পরিবেশে ছুটি কাটাতে চাইলে ঘুরে আসুন ইটাচুনা রাজবাড়ি। হুগলীর খন্যানে রয়েছে এই রাজবাড়ি ভ্রমণ পিপাসুদের কাছে বেশ জনপ্রিয়। এখানে ৮,০০০ পর্যন্ত খরচ হতে পারে।

সুন্দরবন গেটওয়ে রিসর্ট- একদিনের ট্রিপ উপভোগ করতে অন্যতম সেরা ঠিকানা সুন্দরবনের এই রিসর্ট। একই ছাদের তলায় মিলবে সুন্দর ও নিরিবিলি পরিবেশ এবং স্বুস্বাদু খাবার। এখানে আসতে হলে অবশ্যই করাতে হবে অনলাইন বুকিং। এই রিসর্টে একদিনের জন্য ৭,০০০ টাকা পর্যন্ত খরচ পড়তে পারে।

ইকোপার্ক রিসর্ট- বড়দিনে কলকাতার বাইরে যেতে না চাইলে শহরের মধ্যেই রয়েছে বহু পরিচিত ঠিকানা ইকোপার্ক। ঘোরার সাথে সাথেই ব্যবস্থা রয়েছে বিভিন্ন ধরনের খাবারেরও। অর্থাৎ সারাদিন মনোরম পরিবেশ উপভোগের পাশাপাশি হয়ে যাবে ভুরিভোজ। তবে রাত্রে থাকতে হলে অবশ্যই আগে থেকে কথা বলে বুকিং করে নিতে হবে। ইকোপার্ক রিসর্টে আসতে হলে খরচ পড়বে প্রায় ৬,৫০০ টাকা।

ওমিক্রন আতঙ্কের মাঝেই ছ’হাজারের গন্ডি পেরোল দেশের দৈনিক সংক্রমণ

Omicron Already Here

News Desk, New Delhi: গতকালের তুলনায় বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। একলাফে পেরিয়ে গেল ৬ হাজারের গন্ডি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩১৭ জন। করোনায় একদিনে মৃতের সংখ্যা ৩১৮।

গত ২৪ ঘন্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৬ জন, এখনও পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৪২ লক্ষ ১ হাজার ৯৬৬ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৫৮ হাজার ৪৮১ এবং করোনায় মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৮ হাজার ৩২৫।

ভারতে সুস্থতার হার ৯৮.৪০ শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনা টিকাকরণের সংখ্যা ৫৭ লক্ষ ৫ হাজার ৩৯। দেশে মোট করোনা টিকাকরণের সংখ্যা ১৩৮ কোটি ৯৫ লক্ষ ৯০ হাজার ৬৭০।‌

কে মেয়র, মমতার রহস্যের আড়ালে ববির মুচকি হাসি

mamata banerjee

News Desk, Kolkata: মঙ্গলবার কলকাতা পুরসভায় সবুজের ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস। এরপর থেকেই নতুন মেয়র কে হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। অন্যদিকে, মঙ্গলবার অসমের কামাখ্যা মন্দিরে দর্শনে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি জানিয়েছেন, আগামী ২৩ ডিসেম্বর দুপুর ২ টোয় মহারাষ্ট্র ভবনে সকল জয়ী প্রার্থীদের উপস্থিতিতে নতুন মেয়রের নাম প্রস্তাব করা হবে এবং আলোচনার মাধ্যমে এবং সকলের মত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম পুরভোটে জয়লাভ করেছেন। ফলে আগামী মেয়র হিসেবে তাঁর নামই অগ্রাধিকার পেয়েছে। যদিও ফিরহাদ হাকিম নিজেকে দলের ‘অনুগত সৈনিক’ হিসেবে সম্বোধন করেছেন। তাঁর কথায়, দলের হয়ে যেকোনো কাজই নিষ্ঠার সাথে করতে রাজি তিনি। নতুন মেয়রের পদের জন্য উঠে এসেছে ৪৪ নং ওয়ার্ডের জয়ী প্রার্থী মালা রায়ের নামও। তবে জল্পনার অবসান ঘটিয়ে নতুন মেয়রের নাম জানতে এখনও আরও একটি দিন অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

ওমিক্রনের বিরুদ্ধে লড়তে কতটা প্রস্তুত দেশ, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

How much the country is ready to fight against Omicron, said the Union Health Minister

News Desk: দেশে এই মুহূর্তে দেখা দিয়েছে করোনার নতুন রূপ ওমিক্রনের উদ্বেগ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পেশ করা তথ্য অনুসারে, ইতিমধ্যেই দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২০০ ছুঁয়েছে। এই সময় দেশের মানুষের মনে প্রশ্ন উঠছে ওমিক্রনের সংক্রমণ থেকে রেহাই পেতে কি ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্ডাভিয়ার দাবি, ভারত ওমিক্রনের বিরুদ্ধে লড়তে সবরকমভাবে প্রস্তুত। তিনি জানিয়েছেন, ওমিক্রনের উদ্বেগ কমাতে আগামী দু’মাসের মধ্যে দেশের করোনা টিকা উৎপাদন প্রায় ৪৫ কোটি বাড়ানো হবে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে অক্সিজেন ও প্রয়োজনীয় ওষুধ এবং রাজ্যগুলিতে ৪৮ হাজার ভেন্টিলেটর বিতরণ করা হয়েছে। পাশাপাশি, দেশের মানুষদের করোনাবিধি মেনে চলার আবেদন জানিয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর কর্ণাটকে প্রথম ওমিক্রন সক্রমিত রোগীর হদিশ মেলে। এরপর একে একে দিল্লি, মহারাষ্ট্র, কেরল-সহ মোট ১১ টি রাজ্যে ওমিক্রন সংক্রমণের খোঁজ মিলেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গেও একজন করোনা রোগীর দেহে ওমিক্রনের হদিশ পাওয়া গেছে।

উৎসবের মরশুমে বাড়ছে মেট্রো, বাস পরিষেবা নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের

Metro is on the rise during the festive season, the state has made big decisions about bus services

বছর শেষ হতে এবং নতুন বছর আসতে বাকি আর কয়েকদিন। কিন্তু এরই মাঝে রয়েছে বড়দিন ও বর্ষবরণের উচ্ছ্বাস। হই হুল্লোড়ে মেতে উঠবে সকলেই, ব্যতিক্রম নয় বঙ্গবাসীও। উৎসবের মরশুমে সাধারণ মানুষের আনন্দ দ্বিগুণ করতে রাতে বাস পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। জানা গিয়েছে, আগামী ২৪, ২৫, ৩১ ডিসেম্বর এবং নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি রাত্রিকালীন বাস পরিষেবা পাওয়া যাবে। অন্যদিকে, বড়দিন উপলক্ষে চমকের দিক থেকে পিছিয়ে নেই কলকাতা মেট্রোও। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, আগামী শনিবার থেকে বাড়বে মেট্রো সংখ্যা। বর্তমানে সপ্তাহের পাঁচ দিন অর্থাৎ সোম থেকে শুক্র ২৭২ টি মেট্রো চালু থাকে। বড়দিন থেকে চলবে ২৭৬ টি মেট্রো। শনিবার করে মেট্রো সংখ্যা থাকে ২৩০ টি, যা বেড়ে হবে ২৪০।

উল্লেখ্য, রাজ্যে এই মুহূর্তে করোনা সংক্রমণের উদ্বেগ রয়েছে। জারি রয়েছে করোনার বিধিনিষেধ। তবে রাজ্যবাসীর কথা মাথায় রেখে ২৪ ডিসেম্বর, ২০২১ থেকে ১ জানুয়ারি, ২০২২ পর্যন্ত করোনার বিধিনিষেধ শিথিল করা হয়েছে। উৎসবের মরশুমে পরিবহণ পরিষেবা বাড়ানোর ও করোনার বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্তে খুশি বঙ্গবাসী।

বিরোধীদের হট্টগোলের মধ্যেই আজ রাজ্যসভায় পাশ হতে পারে নির্বাচনী আইন সংশোধনী বিল

The election law amendment bill may be passed in the Rajya Sabha today amidst the hustle and bustle of the opposition

News Desk: সোমবার লোকসভায় পাশ হয়েছে নির্বাচনী আইন সংশোধনী বিল, ২০২১। এই বিলের আওতায় সাধারণ মানুষের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ বাধ্যতামূলক এবং আইনত হবে। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজেজু সংসদে জানান, এই আইনের মাধ্যমে দেশের নির্বাচন প্রক্রিয়া সরল করতে এবং ভুয়ো ভোটার শনাক্ত করা সহজ হবে। তবে আইনমন্ত্রীর যুক্তি উপেক্ষা করে শুরু থেকেই সংসদের ভিতরে এই বিলের বিরোধিতা করেছে বিরোধী দলগুলি। বিরোধীদের দাবি এই আইনের ফলে সাধারণ মানুষের ব্যক্তি স্বাধীনতা ভঙ্গ হবে। অন্যদিকে, জানা গিয়েছে, লোকসভার পর মঙ্গলবার রাজ্যসভায় পাশ হতে পারে এই নির্বাচনী আইন সংশোধনী বিল, ২০২১।

উল্লেখ্য, চলতি বছরের বাদল অধিবেশনেও সংসদে বিনা আলোচনায় সংখ্যা গরিষ্ঠতার জেরে একাধিক বিল পাশ করেছে কেন্দ্রীয় সরকার। শীতকালীন অধিবেশনেও ইতিমধ্যেই বেশ কয়েকটি বিল পাশ করিয়েছে মোদী সরকার।‌

দেশে দৈনিক করোনা সংক্রমণ কমলেও একদিনে বাড়ল দৈনিক মৃত্যু

Coronavirus: Is the pandemic slowing down in India

News Desk: ভারতে করোনা পরিস্থিতি বর্তমানে কিছুটা নিয়ন্ত্রণে এলেও বজায় রয়েছে আতঙ্ক। এদিকে সোমবারের তুলনায় কমলেও দৈনিক মৃত্যু বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫‌ হাজার ৩২৬।

সোমবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬‌ হাজার ৫৬৩। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৪৩ জন, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৫৩ জন‌ রোগীর। করোনা পর্বে এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৫২ হাজার ১৬৪, মোট করোনায় মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৭ হাজার ৭। গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ৪১ হাজার ৯৫ হাজার ৬০। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৯৯৭। ভারতে সুস্থতার হার ৯৮.৪০ শতাংশ।

স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনা টিকাকরণের সংখ্যা ৬৪ লক্ষ ৫৬ হাজার ৯১১। ভারতে মোট টিকাকরণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৮ কোটি ৩৪ লক্ষ ৭৮ হাজার ১৮১।