এক সপ্তাহের মধ্যেই বঙ্গে আছড়ে পড়বে তৃতীয় ঢেউ, আশঙ্কার নয়া তথ্য

The third wave will hit Bengal in a week, raising new fears

News Desk: ওমিক্রন সংক্রমণ বাড়তে থাকায় চিন্তার ভাঁজ বেড়েছে রাজ্যের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বছরের শুরু থেকেই কঠোর বিধিনিষেধ জারি হওয়ার ইঙ্গিত দিয়েছেন। এরই মধ্যে প্রকাশ্যে এল এক উদ্বেগজনক তথ্য। তথ্য বলছে, আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্যে তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। এমনকি গোষ্ঠী সংক্রমণের অঙ্গিত মিলেছে কলকাতায়।

তথ্য অনুযায়ী, আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্যে শক্তিশালী তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। জার ফলে দ্বিগুণ হারে বাড়বে সংক্রমণ। দ্বিতীয় ঢেউয়ে দৈনিক সংক্রমণ ছিল ২০-২৫ হাজার। তৃতীয় ঢেউ আছড়ে পড়লে দৈনিক সংক্রমণ ৩০-৩৫ হাজারের গণ্ডি ছুঁয়ে ফেলতে পারে।

কলকাতায় গোষ্ঠী সংক্রমণের প্রবল সম্ভাবনা রয়েছে। এই জেলার পাঁচ জনের মধ্যে চার জনের নমুনা পরীক্ষায় ওমিক্রনের হদিশ মিলেছে।

তৃতীয় ঢেউ নিয়ে ইতিমধ্যেই জেলাগুলিকে সতর্কতা জারি করেছে। খতিয়ে দেখা হচ্ছে জেলার দৈনিক সংক্রমণের পরিসংখ্যান। স্বাস্থ্য দফতরের অধিকর্তারা জানিয়েছেন, রাজ্যের দৈনিক সংক্রমণের যে চিত্র সামনে এসেছে তাতে আগামী কয়েকদিনেই দ্বিগুণেরও বেশী হবে বলে আশঙ্কা। জেলার সরকারি হাসপাতালে সকল বিভাগে করোনা পরীক্ষা বাধ্যতামূলক কড়া হয়েছে।

রাজ্যের ৬ টি জেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর। বীরভূম, উত্তর দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, বাঁকুড়া- এই ৬ টি জেলায় পজিটিভিটি রেট অনেক বেশী এবং নমুনা পরীক্ষার সংখ্যা তুলনায় অনেক কম।

Kolkata: বড়দিনের ভিড় থেকে শিক্ষা, বর্ষবরণের আগে আরও জোরদার নিরাপত্তা মেট্রোয়

Kolkata: Learning from the Christmas crowd, more tight security in the metro before the New Year

News Desk: বছর শেষে উৎসবের মরশুমে নিরাপত্তা যে বাড়ানো হবে তা আগেই জানিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। তবে বড়দিনের উপচে পড়া ভিড় দেখে বর্ষবরণে নিরাপত্তা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো।

মাঝে আর একদিন, তারপরেই নতুন বছরকে স্বাগত জানিয়ে আনন্দে মেতে উঠব শহরবাসী। এই পরিস্থিতিতে কোনোরকম বিপদ এড়াতে মেট্রো স্টেশন গুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

জানা গিয়েছে, আগামীকাল থেকেই এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান মেট্রো স্টেশনে আরও বেশি সংখ্যক আরপিএফে কর্মী মোতায়েন করা হবে। তৈরি করা হয়েছে ৫ টি ক্যুইক রেসপন্স টিম। কোনো বিপদের খবর পেলেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে। শিশু ও মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে আরপিএফের মহিলাদের একটি দল সকাল ১১ টা থেকে উৎসবের শেষ মূহুর্তে পর্যন্ত মেট্রো স্টেশনে নজরদারি চালাবে।

উল্লেখ্য, বর্ষবরণ উপলক্ষে মেট্রো সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি, ভিড়ের সমস্যা মেটাতে টিকিট কাউন্টারে পর্যাপ্ত সংখ্যায় স্মার্ট কার্ড এবং টোকেন মজুত রাখা হচ্ছে।

Covid 19: স্বস্তি দিয়ে মৃত্যু হার কম, বাড়ল সংক্রমণ

The positivity rate is reaching its peak, panic is growing across the state

News Desk: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ১৫৪ জন। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু সামান্য কমে দাঁড়িয়েছে ২৬৮।

দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লক্ষ ২২ হাজার ৪০ এবং মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮০ হাজার ৮৬০।

একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৮৬ জন। দেশে সুস্থতার হার ৯৮.৩৮ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ হাজার ৪০২ জন।

গত ২৪ ঘন্টায় দেশজুড়ে টিকাকরণের সংখ্যা ৬৩ লক্ষ ৯১ হাজার ২৮২। ভারতে মোট করোনা টিকাকরণের সংখ্যা ১৪৩ কোটি ৮৩ লক্ষ ২২ হাজার ৭৪২।

Darjeeling: বরফে ঢাকা দার্জিলিং ঘুরতে পুলিশের বিশেষ নির্দেশ

Darjeeling: Special instructions from the police to visit the snow-covered Darjeeling

News Desk: শীতের মরশুমে বরফে ঢাকা দার্জিলিং দেখতে অনেক পর্যটকই ঘুরতে চলে যান। এই মুহূর্তেও দার্জিলিঙের ছবিটা সেরকমই। উত্তরবঙ্গের এই জেলার একাধিক এলাকা বরফে ঢেকে রয়েছে। আর এই কারণেই পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে নির্দেশিকা জারি করল দার্জিলিং পুলিশ।

দার্জিলিঙের আবহাওয়া এই সময় প্রতিকূল। বরফের কারণে সেখানকার রাস্তাগুলি পিচ্ছিল হয়ে পড়েছে। যানবাহনের গতিও শ্লথ হয়ে পড়েছে। নির্দেশিকায় বিশেষ প্রয়োজন ছাড়া পর্যটকদের বাইরে বেরোতে মানা করা হয়েছে।

বরফে ঢাকা রাস্তায় গাড়ি চালানোর জন্য গাইডলাইন দেওয়া হয়েছে। বাঁকের কাছে ধীর গতিতে যাওয়া, হেডলাইট জ্বালিয়ে রাখা, সামনে ও পিছনের গাড়ির সাথে দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়া, কোনো রকম সমস্যার মুখোমুখি হলে ০৩৫৪২২৫২০৫৭ নম্বরে ফোন করে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করা যাবে।

টাইগার হিল, সান্দাকফু, বাতাসিয়ালুপ তুষারপাতের কারণে সম্পূর্ণ বরফে ঢাকা। যেসকল পর্যটকরা এইসমস্ত এলাকায় আটকে পড়েছে তাদের ঘরের ভিতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে তাদের কাছে সাহায্যের বার্তাও পাঠানো হয়েছে।

‘কোভিড রাজ্য’ হল উত্তরপ্রদেশ, নির্বাচনের আগেই হুঁশ ফিরল যোগী সরকারের

yogi adityanath

News Desk: কয়েকদিন ধরেই রাজ্যে করোনার সংক্রমণ বাড়ছিল। যদিও এরই মধ্যে সব বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল নির্বাচনী প্রচার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিয়মিত একাধিক সভা করে চলেছিলেন। যার জেরে বাড়ছিল করোনার সংক্রমণ। কিন্তু শেষ পর্যন্ত হুঁশ ফিরল মুখ্যমন্ত্রীর।

করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা অস্বাভাবিক হারে বাড়তে থাকায় উত্তরপ্রদেশকে কোভিড রাজ্য হিসেবে ঘোষণা করা হল। বুধবার রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব (স্বাস্থ্য) অমিত মোহন প্রসাদ একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। ওই বিজ্ঞপ্তিতে উত্তরপ্রদেশ জনস্বাস্থ্য ও মহামারী নিয়ন্ত্রণ আইন, ২০২০ অনুযায়ী গোটা রাজ্যকেই কোভিড প্রভাবিত বলে ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তি আনুযায়ী এই নির্দেশিকা ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে। পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখে এই মেয়াদ আরও বাড়ানো হবে কি না সে বিষয়ে রাজ্য সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

রাজনৈতিক মহল মনে করছে, আগামী বছরের শুরুতেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। কিন্তু রাজ্যে শাসক দল বিজেপি বিভিন্ন ইস্যুতে অনেকটাই চাপে আছে। বিশেষ করে কৃষক আন্দোলন, লখিমপুরের ঘটনায় বিজেপি যথেষ্টই ব্যাকফুটে। তার ওপর রাজ্যের আইনশৃঙ্খলা ও কর্মসংস্থানের মত বিষয় নিয়েও বিজেপি সুবিধাজনক অবস্থায় নেই। এই অবস্থায় আগামী বছরের শুরুতেই নির্বাচন হলে বিজেপির পক্ষে লখনউয়ের কুর্সিতে ফেরা ছিল অনিশ্চিত। সে কারণেই সময় কিনতে এবার করোনাকেই ঢাল করল যোগী সরকার। বছরের শেষ লগ্নে এসে যোগী সরকার উত্তরপ্রদেশ কোভিড রাজ্য হিসাবে ঘোষণা করল।

অন্যান্য রাজ্যের পাশাপাশি উত্তরপ্রদেশেও ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, উত্তরপ্রদেশে দুজন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। পাশাপাশি দৈনিক সংক্রমণও উর্ধ্বমুখী। ইতিমধ্যেই করোনা ভাইরাসের শৃঙ্খল ভাঙতে যোগী রাজ্যে জারি হয়েছে নৈশ কারফিউ। রাত ১১টা থেকে পরের দিন ভোর ৫ টা পর্যন্ত কারফিউ জারি থাকছে। শুধুমাত্র জরুরি পরিষেবাকে কারফিউয়ে আওতার বাইরে রাখা হয়েছে।
শেষ ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৫জন। একদিকে আক্রান্তের সংখ্যা বাড়ছে অন্যদিকে কমছে সুস্থতার হার। এই পরিস্থিতিতে রাজ্য সরকার কোনও ঝুঁকি নিতে রাজি নয় বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী জয়প্রতাপ সিং।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, রাজ্যবাসীকে সব ধরনের করোনাবিধি মেনে চলতে হবে। বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে। যে কোনও ধরনের অনুষ্ঠানে সর্বাধিক ২০০ জনকে আমন্ত্রণ করা যাবে। শুধু উত্তরপ্রদেশে নয়, করোনা এবং ওমিক্রন আক্রান্তের সংখ্যা অন্যান্য রাজ্যেও বাড়ছে। করোনা ঠেকাতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সব রাজ্যকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

MP: কর্মসংস্থানের করুণ ছবি, পিওন পদে আবেদন পিএইচডি-এমবিএ পাশদের

MP: Tragic picture of employment, application for the post of Peon of PhD-MBA passers

প্রতিবেদন, গাড়িচালক, পিওন ও নিরাপত্তা রক্ষী নিয়োগের জন্য বেরিয়েছিল বিজ্ঞাপন। শূন্য পদের সংখ্যা মাত্র ১৫। ওই ১৫টি শূন্য পদের জন্য মোট ১১ হাজার প্রার্থী আবেদন করেছেন। পিওন পদে চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছিল দশম শ্রেণি পাস। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল পিওন পদে চাকরি পাওয়ার জন্য আবেদন করেছেন স্নাতকোত্তর, পিএইচডি, এমবিএ, এমনকী ইঞ্জিনিয়ারিং পাশ যুবক-যুবতীরা। শুধু তাই নয়, বিচারক পদে নিয়োগ হওয়ার অপেক্ষায় থাকা এক তরুণও পিওন পদে আবেদন করেছেন। কর্মসংস্থানের এই ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে মধ্যপ্রদেশে।

বিজেপি বরাবরই দাবি করে, তাদের আমলে দেশে কর্মসংস্থান অনেক বেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকঢোল পিটিয়ে প্রতিবছর এক কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বিজেপির ওই দাবি, প্রধানমন্ত্রীর বক্তব্য যে কতটা অন্তঃসারশূন্য তা বোঝা গেল মধ্যপ্রদেশের গ্রুপ ডি পদে নিয়োগের ক্ষেত্রে। মধ্যপ্রদেশের গোয়ালিয়রের সরকারি পিওন, গাড়িচালক, নিরাপত্তা রক্ষী পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। শনি ও রবিবার ছিল লিখিত পরীক্ষা। ওই ১৫টি শূন্য পদে পরীক্ষা দিতে হাজির হয়েছিলেন প্রায় ১১ হাজার বেকার যুবক যুবতী। শুধু মধ্যপ্রদেশ নয়, উত্তরপ্রদেশ ও কর্নাটক থেকেও অনেকেই আবেদন করেছেন। এক আবেদনকারী বলেছেন, তিনি পিওন পদে আবেদন করেছেন। তবে তিনি পিএইচডি করেছেন। গাড়ি চালকের পদে আবেদন করেছেন বিচারক হওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এক যুবক।

ওই যুবক জানিয়েছেন, তাঁদের এতটাই আর্থিক অভাব যে বইপত্র কেনার টাকা নেই। তাই তিনি গাড়িচালকের পদে আবেদন করেছেন। আপাতত চাকরি পেলে সেই বেতন থেকে তিনি প্রয়োজনীয় বইপত্রগুলি কিনতে পারবেন। কয়েকদিন আগেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছিলেন, আমরা প্রতি বছর ১ লক্ষ যুবক-যুবতীকে চাকরি দেব। যে পদগুলি দীর্ঘদিন শূন্য পড়ে রয়েছে সেগুলি দ্রুত পূরণ করার ব্যবস্থা করব। তবে প্রত্যেককে সরকারি চাকরি দেওয়া সম্ভব নয়। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সকলেরই কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। যেখানে প্রতি বছর ১ লাখ লোককে চাকরি দেওয়ার কথা মুখ্যমন্ত্রী বলেছেন, সেখানে কিভাবে মাত্র ১৫ টি পদে নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হল তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের বিভিন্ন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে আবেদনকারীর সংখ্যা প্রায় ৩৩ লক্ষ। রাজ্যে স্কুল শিক্ষা দফতরে প্রায় ৩১ হাজার শিক্ষকের পদ ফাঁকা পড়ে রয়েছে। অন্যান্য দফতরেও বিপুল পরিমাণ শূন্য পদ রয়েছে। রাজ্যে প্রচুর শূন্যপদ থাকলেও সেই পদগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়ায় অনেকেই পিওন, গাড়িচালকের পদে আবেদন করতে বাধ্য হয়েছেন।

কয়েকদিন আগে মধ্যপ্রদেশের ফুটপাতে দোকান দেওয়ার জন্য আবেদনপত্র জমা নেওয়া হয়েছিল। সেই প্রকল্পের সুবিধা পেতে প্রায় ১৫ লক্ষ আবেদন জমা পড়ে। যার মধ্যে প্রায় ১ লাখ আবেদন গৃহীত হয়েছে। আবেদনকারীদের মধ্যে ৯০ শতাংশই ছিলেন স্নাতক।

Omicron: বাড়ছে সংক্রমণ, শীঘ্রই কঠোর লকডাউনের পথে বাংলা!

Omicron: Infection is on the rise, soon on the way to a severe lockdown!

News Desk: দিন যত এগোচ্ছে ততই বেড়ে চলেছে ওমিক্রন উদ্বেগ। এই পরিস্থিতিতে রাজ্যে জারি হতে পারে কড়া বিধিনিষেধ। বুধবার গঙ্গাসাগরের প্রশাসনিক বৈঠকে এমনই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে ইতিমধ্যেই ওমিক্রন সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১। এই পরিস্থিতিতে সিঁদুরে মেঘ দেখছে রাজ্য সরকার। ফলে আগামী দিনে ওমিক্রনের সংক্রমণ রুখতে রাজ্যে ফের লকডাউন হতে পারে। জারি হবে কড়া বিধিনিষেধ। এমনকি বন্ধ করা হবে স্কুল কলেজ ও লোকাল ট্রেন।

বাইরে থেকে যারা রাজ্যে ঢুকছে তাদের থেকে ওমিক্রন ছড়াতে পারে। তাই বিমানবন্দরের ক্ষেত্রেও কিছু নির্দেশিকা জারি করা হতে পারে। পাশাপাশি, যেসকল এলাকায় সংক্রমণ বেশী সেখানে কনটেনমেন্ট জোন ঘোষণা করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

রেশন দোকানগুলি হয়ে উঠবে ‘কমন সার্ভিস সেন্টার’, নয়া সিদ্ধান্ত কেন্দ্রের

Ration shops will become the 'Common Service Center', the new decision center

News Desk: আগামীদিনে রেশন দেশের দোকানগুলি হয়ে উঠবে ‘কমন সার্ভিস সেন্টার’। বিভিন্ন খাদ্যসামগ্রী ছাড়াও পাওয়া যাবে এলপিজির সিলিন্ডার। কেন্দ্রীয় খাদ্য ও বন্টন মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় খাদ্য ও বন্টন মন্ত্রণালয়ের এই নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রেশন দোকানগুলিকে ‘কমন সার্ভিস সেন্টার’ করে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। এলপিজি সিলিন্ডারের অপ্রতুলতার অভিযোগ যাতে অনেকটাই কমে যায় সে কথা মাথায় রেখে রেশন দোকানগুলিতে ৫ কেজির এলপিজি সিলিন্ডার দেওয়া হবে। এছাড়াও, মোবাইল ও ইলেকট্রিক বিল দেওয়া, বিমান, বাস কিংবা ট্রেনের টিকিট কাটার মত সুবিধাগুলিও থাকবে। রেশন দোকানেই আধার কার্ড ও‌ ভোটার কার্ড তৈরি করা যাবে। রেশন দোকানগুলির কাছে ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।

এবছর ভারতের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে দেশজুড়ে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ কর্মসূচি পালন করছে নরেন্দ্র মোদী ও তাঁর সরকার। এই কর্মসূচি চলাকালীনই নাগরিকদের সুবিধার জন্য রেশন দোকান গুলিকে ‘কমন সার্ভিস সেন্টার’ করার সিদ্ধান্তে সীলমোহর দিয়েছে কেন্দ্রীয় সরকার। দ্রুত এই পরিষেবা চালু করা হবে বলে জানা গিয়েছে।

একলাফে ৯ হাজার পেরোল দেশের দৈনিক সংক্রমণ, একদিনে মৃত ৩০২

Corona latest updates

News Desk: করোনা পরিস্থিতি নিয়ে চিন্তিত গোটা দেশ। এমন সময় দেশের দৈনিক করোনা সংক্রমণ বেড়ে ৯ হাজারের গন্ডি পার করল।‌ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা বুলেটিন অঅনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৯৫ জন। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত ৩০২।

গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৩৪৭ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৮.৪০ শতাংশ। করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৭৭ হাজার ২ জন।

বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনা টিকাকরণের সংখ্যা ৬৪ লক্ষ ৬১ হাজার ৩২১। এখনও পর্যন্ত ভারতজুড়ে মোট টিকাকরণের সংখ্যা ১৪৩ কোটি ১৫ লক্ষ ৩৫ হাজার ৬৪১।

মাধ্যমিক পাশেই মিলবে সত্তর হাজার বেতনের কেন্দ্রীয় সরকারি চাকরি

The central government job with a salary of seventy thousand will match the secondary side

News Desk: নতুন বছরের শুরুতেই চাকরির সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কেবল মাধ্যমিক পাশ করলেই চাকরির সুযোগ রয়েছে।

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের একটি শাখা কর্মী নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এই শাখা জুনিয়র টেকনিশিয়ান এবং ফায়ারম্যান মিলিয়ে মোট ২৭ জনকে নিয়োগ করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুনিয়র টেকনিশিয়ানের ২৫ টি এবং ফায়ারম্যানের ২ টি শূন্যপদ রয়েছে। ফায়ারম্যানের ক্ষেত্রে আবেদনকারীদের মাধ্যমিক পাশ হতে হবে। ফায়ারম্যান ট্রেনিংয়ের সার্টিফিকেট বাধ্যতামূলক। পাশাপাশি, আবেদনকারীদের উচ্চতা ৫’৫” এবং দুটি চোখেই ফিল্ড ভিশন থাকতে হবে। চোখের কোনো সমস্যা থাকলে আবেদন গ্রহণ হবেনা।

প্রিন্টিং ট্রেডের রেগুলার কোর্সের আইটি শংসাপত্র থাকলে জুনিয়র টেকনিশিয়ানের জন্য আবেদন করা যাবে।

দুটি পদের ক্ষেত্রেই প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে ১ জুলাই, ২০২১ তারিখ অনুযায়ী। দুই পদে নিযুক্ত কর্মীদের বেতন হবে ১৮,৭৮০ টাকা থেকে ৬৭,৩৯০ টাকা।

ইচ্ছুক ব্যক্তিরা https://spphyderabad.spmcil.com ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জানাতে পারবেন।

অনলাইন পরীক্ষার মাধ্যমেই প্রার্থী নিয়োগ করা হবে। পরীক্ষায় থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড, ইংলিশ ল্যাঙ্গোয়েজের বিষয়ে ১ নম্বরের প্রশ্ন থাকবে ১৬০ টি। পরীক্ষার জন্য সময় দেওয়া হবে দেড় ঘণ্টা।

Delhi: ওমিক্রন রুখতে জারি হলুদ সতর্কতা, অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্কুল-কলেজ

Delhi: Yellow warning issued to stop Omicron, school-college closed indefinitely

News Desk: যত দিন যাচ্ছে আরও তীব্র হচ্ছে ওমিক্রনের আতঙ্ক। দেশজুড়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। রাজধানী দিল্লিতে ইতিমধ্যেই ওমিক্রন সংক্রমিতের সংখ্যা ১০০-র গণ্ডি পেরিয়েছে। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল দিল্লি সরকার। রাজধানীজুড়ে জারি হল হলুদ সতর্কতা।

করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার একটি জরুরী বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকের পরই হলুদ সতর্কতা জারি করেছে কেজরিওয়ালের সরকার।

আগামী বুধবার থেকে বন্ধ রাখা হচ্ছে স্কুল-কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সিনেমা হল। তবে ‘অড এবং ইভেন’ পদ্ধতিতে শপিং মল খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। দিল্লি সরকারের তরফে আরও জানানো হয়েছে, ৫০ শতাংশ কর্মচারী নিয়ে অফিস খোলা থাকবে।

পুনরায় কবে স্কুল খোলা হবে সেবিষয় পরবর্তীকালে আলোচনার মাধ্যমে জানাবে দিল্লি সরকার। উল্লেখ্য, দিল্লির স্কুলগুলিতে আগামী বছরের ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি ঘোষণা করা হয়েছে।

GST: নতুন বছরে পোশাকের দামে আগুন লাগবে

GST: The price of clothes will catch fire in the new year

News Desk: নতুন বছরে বাড়তে পারে জামা কাপড়ের দাম। বছর শেষ হওয়ার আগে মিলল ঠিক এমনই ইঙ্গিত। নতুন বছরেই আসতে পারে জিএসটি-র নয়া রেট।

বর্তমান সময় দাঁড়িয়ে জামাকাপড় বা পোশাকের প্রতি পিসে ১,০০০ টাকা পর্যন্ত বিক্রয় মুল্যের ৫% জিএসটি দিতে হয়। নতুন বছর থেকে নয়া রেট চালু হলে প্রতি পিসে ১,০০০ টাকা পর্যন্ত বিক্রয় মুল্যের ১২% জিএসটি দিতে হবে। একই হিসেব চলবে একজোড়া জুতোর ক্ষেত্রেও।

ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, জিএসটি বাড়ানো হলে তার প্রভাব পড়বে গ্রাহকদের উপর। পাশাপাশি, ছোট ব্যবসায়ীদের জন্য মূলধন আটকে যাওয়ার সম্ভাবনা প্রবল।

উল্লেখ্য, জিএসটি কাউন্সিলের একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১ জানুয়ারি, ২০২২ থেকেই নয়া রেট কার্যকরী করা হতে পারে।

রাজ্য খাদ্য দফতরে চাকরির সুযোগ, প্রকাশিত বিজ্ঞপ্তি

News of relief amid the Omicron panic, two vaccines approved simultaneously

News Desk: পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও পরিবহণ দফতরে শুরু হচ্ছে কর্মী নিয়োগ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আবেদন করা যাবে। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডেটা এন্ট্রি অপারেটরের জন্য খালি থাকা ১ টি পদে কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক ব্যক্তিরা স্নাতক পাশ হলেই আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকতে হবে। আবেদনকারীদের বয়স ১.১.২০২২ অনুযায়ী ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে বয়সের ক্ষেত্রে এসসি, এসটিরা ৫ বছরের এবং ওবিসিরা ৩ বছরের ছাড় পাবে।

অ্যাপ্লিকেশন ফর্ম, বার্থ সার্টিফিকেট, স্নাতক পাশ সার্টিফিকেট, কম্পিউটার কোর্সের সার্টিফিকেট, বাসস্থানের প্রমাণপত্র একটি খামে ভরে মুখ বন্ধ করে পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনের শেষ তারিখ ১০ জানুয়ারি, ২০২২।

কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হবে।

ওমিক্রন আতঙ্কের মাঝে স্বস্তির খবর, একসাথে অনুমোদন পেল দুটি ভ্যাকসিন

News of relief amid the Omicron panic, two vaccines approved simultaneously

News Desk: দেশে ওমিক্রন সংক্রমণ বাড়তেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। এই সময় করোনার এই নতুন প্রজাতির মোকাবিলায় একইসাথে করোনার দুটি ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্ডব্য টুইট করে একথা জানিয়েছেন।

সিডিএসসিও অর্থাৎ সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন ভারতে করোনা প্রতিরোধে ব্যবহারের জন্য কর্বেভ্যাক্স ও কোভোভ্যাক্স ভ্যাকসিন দুটিকে অনুমোদন দিয়েছে। পাশাপাশি, জরুরীভিত্তিতে ব্যবহারের জন্য অ্যান্টি ভাইরাল ড্রাগ মলনুপিরাভিরও অনুমোদন পেয়েছে।

হায়দ্রাবাদের বায়োলজিক্যাল-ই সংস্থার তৈরি করোনার ভ্যাকসিন কর্বেভ্যাক্স ভারতে তৈরি প্রথম আরবিডি প্রোটিন সাব-ইউনিট ভ্যাকসিন। একইসাথে কর্বেভ্যাক্স ভারতে তৈরি তৃতীয় ভ্যাকসিন।

অপর ভ্যাকসিন কোভোভ্যাক্সের নির্মাণকারী সংস্থা পুনের সিরাম ইনস্টটিউট অফ ইন্ডিয়া। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, অ্যান্টি ভাইরাল ড্রাগ মনুপিরাভির দেশের ১৩ টি সংস্থা তৈরি করবে।

ওমিক্রন আতঙ্কের মাঝেই একসাথে দুটি ভ্যাকসিন এবং একটি অ্যান্টি ভাইরাল ড্রাগের অনুমোদন নিঃসন্দেহে বড় স্বস্তিকর ঘোষণা বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।

Covid Bulletin: দেশে মোট ওমিক্রন সংক্রমিত ৬৫৩, সর্বাধিক আক্রান্ত মহারাষ্ট্রে

Covid: A total of 853 cases of Omicron are infected in the country, with Maharashtra being the most affected

News Desk: দেশের করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজারের উপরে থাকলেও কমে এল দৈনিক মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৫৮ জন। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯৩ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৪৫০ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৮.৪০ শতাংশ। দেশে করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৭৫ হাজার ৮৪১।

অন্যদিকে, ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৬৫৩ পার করেছে। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে সর্বাধিক আক্রান্তের খোঁজ মিলেছে, ১৬৭। দিল্লিতে ১৬৫, কেরলে ৫৭, তেলেঙ্গানায় ৫৫ এবং গুজরাটে ৪৯।

গত ২৪ ঘন্টায় দেশে করোনা টিকাকরণের সংখ্যা ৭২ লক্ষ ৮৭ হাজার ৫৪৭। এখনও পর্যন্ত দেশে মোট টিকাকরণের সংখ্যা ১৪২ কোটি ৪৬ লক্ষ ৮১ হাজার ৭৩৬।

Omicron: সংক্রমণ রুখতে রাজ্যে কঠোর বিধিনিষেধ! বৈঠকে ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

Omicron: Strict restrictions in the state to prevent infection! The Chief Minister hinted at the meeting

News Desk: করোনার আতঙ্ক কাটিয়ে রাজ্যবাসী যখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছিল সেইসময় আরও বড় আতঙ্ক হয়ে এসেছে করোনার নতুন রূপ ওমিক্রন। পশ্চিমবঙ্গে বিধিনিষেধ চললেও অনেক ক্ষেত্রে যথেষ্ট ছাড় দিয়েছে রাজ্য সরকার। কিন্তু ওমিক্রন যেভাবে নিজের প্রভাব বিস্তার করছে তাতে অশনি সংকেত দেখছে সরকার। তাই ওমিক্রন রুখতে রাজ্যে ফের একবার কঠোর বিধিনিষেধ জারি হতে পারে বলে ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার একটি বৈঠক মুখ্যমন্ত্রী ওমিক্রন নিয়ে সতর্ক থাকার বার্তা দেন। পাশাপাশি জানিয়ে দেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে কড়া বিধিনিষেধ জারি কড়া হতে পারে।

গোটা দেশে এই মুহূর্তে আতঙ্ক তৈরি করেছে ওমিক্রন। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই রাজ্যগুলিকে নির্দেশিকা পাঠিয়েছে। জোর দেওয়া হয়েছে টিকাকরণে।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী বছরের জানুয়ারি থেকে ১৫-১৮ বছর বয়সীদের করোনা টিকাকরণ সম্পন্ন করা হবে।

সবকা সাথ সবকা বিকাশ মডেলে চলছে দেশ, হিমাচল প্রদেশের জনসভায় দাবি মোদীর

Modi demands at public meeting in Himachal Pradesh

প্রতিবেদন, ২০২২-এর শেষ দিকে হিমাচল প্রদেশ (himachal pradesh) বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের দিকে তাকিয়ে সলতে পাকানোর কাজটি এখন থেকেই শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( narendra modi)। সোমবার প্রধানমন্ত্রী হিমাচল প্রদেশের একাধিক প্রকল্পের শিলান্যাস করেন। এই প্রকল্পগুলির জন্য ব্যয় হচ্ছে ২৮ হাজার ১৯৭ কোটি টাকা।

এদিনই রাজ্যের জয়রাম (jairam thakur) ঠাকুরের নেতৃত্বাধীন বিজেপি সরকারের চার বছর পূর্তি হল। সরকারের ৪ বছর পূর্তিতে এই প্রকল্পগুলির শিলান্যাস করেন মোদি। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর নিজেদের জেলা মান্ডিতে (mandi) একটি মিছিলেও অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। ওই মিছিল শেষে এক জনসভায় ভাষণ দেন তিনি।

প্রধানমন্ত্রী এদিন মান্ডিতে একটি ১১ হাজার কোটি টাকার জলবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের দুটি মডেল হয়। একটি হল ‘সবকা সাথ সবকা বিকাশ’। আর একটা হল ‘খুদ কা স্বার্থ পরিবার কী স্বার্থ’। তাঁর সরকার প্রথম মডেলটি অনুসরণ করে। এই মন্তব্যের মাধ্যমে মোদী যে কংগ্রেসকেই কটাক্ষ করেছেন সেটা রাজনৈতিক মহলের কাছে স্পষ্ট।

প্রধানমন্ত্রী এদিন এই পাহাড়ি রাজ্যের বাসিন্দাদের আশ্বাস দেন, পাহাড়কে প্লাস্টিক মুক্ত করার জন্য সব ধরনের উদ্যোগ নিয়েছে কেন্দ্র। প্লাস্টিকের জন্যই পাহাড়ের পরিবেশের প্রচুর ক্ষতি হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না।
প্রধানমন্ত্রী এ দিন সাওরা-কুদ্দু জল বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন। ১১১ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই জলবিদ্যুৎ প্রকল্পটি তৈরিতে খরচ হয়েছে ২ হাজার ৮০ কোটি টাকা। একইসঙ্গে প্রধানমন্ত্রী এদিন রেনুকাজি বাঁধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই বাঁধের ফলে উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরাখণ্ড, দিল্লিতে সেচের সুবিধা হবে।

রাজনৈতিক মহল মনে করছে, আগামী বছরের শুরুতেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে প্রধানমন্ত্রী যেমন ঘনঘন ওই রাজ্যগুলিতে সফরে যাচ্ছেন, তেমনই এবার তাঁর হিমাচল প্রদেশের আসাও বাড়তে চলেছে। কারণ ২০২২- এর একেবারে শেষ দিকে এই পার্বত্য রাজ্যে বিধানসভা নির্বাচন। প্রধানমন্ত্রী চান না, এই পাহাড়ি রাজ্যটি বিজেপির হাতছাড়া হোক। যদিও কিছুদিন আগে এ রাজ্যের কয়েকটি বিধানসভা ও লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনে বিজেপি অত্যন্ত খারাপ ফল করেছে। সে কারণে আগামী নির্বাচনের কথা মাথায় রেখে এখন থেকেই সেই ক্ষত মেরামতে উদ্যোগী হয়েছেন প্রধানমন্ত্রী।

গঙ্গাসাগরের মেলা উপলক্ষে চলবে বাড়তি বাস-ট্রেন, বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর

Additional bus-train will run on the occasion of Gangasagar fair, special message of the Chief Minister

News Desk: প্রতি বছরই বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ আসেন গঙ্গাসাগরের মেলায়। এইবারে মেলার উৎসবের যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগর যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার এই মেলা সংক্রান্ত একটি বৈঠক করেন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রেলের কর্তারাও। মুখ্যমন্ত্রী জানান, গঙ্গাসাগরের মেলা উপলক্ষ্যে বাড়ানো হবে বাস ও ট্রেনের সংখ্যা। হাওড়া এবং শিয়ালদা-নামখানায় অতিরিক্ত ট্রেন চালানো হবে। মেলার দিনগুলিতে ৭০ টি বাড়তি ট্রেন চলবে বলে জানানো হয়েছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দর্শনার্থীদের সুবিধার জন্য গঙ্গাসাগর মেলার কয়েকদিনে ২,২৫০ টি বাস চালানো হবে।

এইবারের মেলায় নেওয়া হয়েছে বিশেষ কিছু ব্যবস্থা। নতুন বছরের গঙ্গাসাগরের মেলা প্লাস্টিকমুক্ত হওয়ার বার্তা দিলেন খোদ মুখ্যমন্ত্রী। একইসাথে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে থাকবে ভলেন্টিয়ার্স। দর্শনার্থীদের সতর্ক করতে ৬,৫০০ জন ভলেন্টিয়ার্স থাকবে মেলায়। বাড়তি সতর্কতা রাখতে ১০০০-এর বেশী সিসিটিভি রয়েছে।

যেহেতু করোনার উদ্বেগ বজায় রয়েছে ফুএ মেলায় যাতে করোনা বিধি সঠিকভাবে মেনে চলা হয় সেদিকেও নজর দেওয়া হবে। মেলায় ১৩ টি মেডিক্যাল স্ক্রিনিং ক্যাম্পের ব্যবস্থা করা হবে। বাসে ওঠার আগে করাতে হবে আরটিপিসিআর টেস্ট। মেলার নিকটবর্তী স্থানে তৈরি করা হয়েছে কোভিড হাসপাতাল যেখানে ৬০০ টি বেডের ব্যবস্থা করা হয়েছে এবং থাকবে ৫ টি আইসোলেশন সেন্টার।

গঙ্গাসাগরের মেলা গোটা ভারত তথা বিশ্বের অন্যতম সুখ্যাত মেলা। তাই এই উৎসবের সময় যাতে কোনো আপত্তিকর ঘটনা না ঘটে সেদিকেও নজর রাখার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলা পক্ষ বড় সাফল্য! বাংলা পক্ষর আন্দোলনে পোস্ট অফিসে বাংলা ভাষায় পরিষেবা পাওয়া যাবে

Bengali side great success! Services in Bengali will be available at the post office in the Bengali side movement

News Desk: বাংলা পক্ষ পশ্চিম বর্ধমান জেলার লড়াইয়ের ফলে বড়ো সাফল্য এল। পোস্ট অফিসে বাংলা ভাষায় পরিষেবা পাওয়া যাবে। বাংলা পক্ষ কিছুদিন আগেই আসানসোল ও রানীগঞ্জ পোস্ট অফিসে ডেপুটেশন জমা দেয়। আজ পোস্ট বিভাগ বাংলায় পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে রানীগঞ্জ শাখার সম্পাদক দীপায়ন মুখার্জী, আসানসোল উত্তর শাখার সম্পাদক ঋষিক গাঙ্গুলি এবং পশ্চিম বর্ধমান জেলার জেলা সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায়।

বাংলা পক্ষ সমস্ত ব্যাংক, পোস্ট অফিস এবং বীমা পরিষেবায় বাংলা চাই, এই দাবিতে লড়াই চলছে বাংলা জুড়ে। বাংলা পক্ষর পশ্চিম বর্ধমান জেলার এই সাফল্য, পুরো বাংলা পক্ষ সংগঠনকে আরও উজ্জীবিত করবে লড়াইয়ের ময়দানে।
জয় বাংলা

অ্যামাজনে চাকরির বিজ্ঞপ্তি, ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা

Job Notice on Amazon, Work From Home Benefits

News Desk: অ্যামাজন সংস্থায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সেলিং পার্টনার সাপোর্ট (এসপিএস) পদে প্রার্থী নিয়োগ করা হবে। উচ্চমাধ্যমিক কিংবা স্নাতক পাশ হলেই আবেদন করতে পারবেন ইচ্ছুকরা। তবে আবেদনকারীদের ইংরেজি ও হিন্দি ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে।

সপ্তাহে ৫ দিন কাজ এবং ২ দিন ছুটি পাওয়া যাবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ৪ মাস ট্রেনিং চলবে এবং ট্রেনিং চলাকালীন উইক অফ ছাড়া ছুটি নেওয়া যাবেনা। ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা রয়েছে। বাড়িতে বসেই ল্যাপটপ কিংবা কম্পিউটারে কাজ করতে হবে। প্রার্থীদের ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

অ্যামাজন ওয়েবসাইটে যেসকল ব্যক্তিরা ‘সেলিং অন অ্যামাজন’ প্রোগ্রামে জয়েন করে নিজেদের প্রোডাক্ট সেল করতে চায়, তাদের কল, ইমেল কিংবা মেসেজের মাধ্যমে সাহায্য করা। কলকাতা কিংবা তার পার্শ্ববর্তী জায়গার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করবেন।