মমতা মেঘালয় থেকে ফিরতেই বিরাট বিপর্যয়, বিজেপিতে যোগ চার বিধায়কের

MLA's from Meghalaya switch over to BJP

আগামী বছরেই মেঘালয়ে বিধানসভা নির্বাচন রয়েছে। সেকারণেই সম্প্রতি মেঘালয় সফর করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেরাজ্যে বিরোধী আসনে থাকা তৃণমূলের ক্ষমতায় আসার সমূহ সম্ভাবনা দেখে একাধিক প্রতিশ্রুতি দেন তিনি। মমতা ফিরতেই বিরাট বিপর্যয় তৃণমূলে। বিজেপিতে যোগদান করলেন এইচ এম শাংপলিং। এদিন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার উপস্থিতিতে বিজেপিতে যোগদান করলেন চার বিধায়ক। এর মধ্যে দুই জন […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন মমতা মেঘালয় থেকে ফিরতেই বিরাট বিপর্যয়, বিজেপিতে যোগ চার বিধায়কের

আইসিডিএস কর্মী রেবা বিশ্বাসের মৃত্যুর জন্য দায়ী তৃণমূল, শাস্তির দাবি সিপিএমের

ICDS worker Reba Biswas

গত সোমবার স্বরূপনগর ব্লকের আইসিডিএস কর্মী রেবা বিশ্বাস (Reba biswas) আত্মঘাতী হয়েছেন, তার আগে আবাস যোজনার সমীক্ষা করছিলেন তিনি। এরপরেই তার আত্মহত্যার খবর মেলে। এর জন্য দায়ী তৃণমূলের ক্রমাগত হুমকি। এটাই দাবি বামেদের। বামেরা বলছে, “ক্রমাগত তৃণমূলীরা তাকে কাঁচা বাড়ি পাকা বা পাকা বাড়ি কাঁচা দেখানোর জন্য হুমকি দিতে থাকে। সাহসে ভর করে তবুও সততার […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন আইসিডিএস কর্মী রেবা বিশ্বাসের মৃত্যুর জন্য দায়ী তৃণমূল, শাস্তির দাবি সিপিএমের

Himachal Pradesh: মুখ্যমন্ত্রীর মুখ সুখুকে নিয়েই সুখের সংসারে আগুন ধরাল কংগ্রেস

Sukhwinder Singh Sukhu to be Himachal Pradesh CM

একে তো অপারেশন লোটাসের (Operation Lotus) ভয় তার উপর মুখ্যমন্ত্রী পদাধিকারীকে নিয়েই বিতর্কে (INC) কংগ্রেস। হিমাচল প্রদেশ (Himachal Pradesh) জয় করেও শান্তি নেই। বিদ্রোহের আগুন ছড়াচ্ছে। হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সুখবিন্দর সিং সুখু। কংগ্রেসের অভ্যন্তরে দীর্ঘ আলোচনায় গলল হিমাচলের বরফ। তবে যে বিক্ষোভ তৈরি হয়েছে তাতে পাঞ্জাবের মতো পরিস্থিতি তৈরি হতে চলেছে বলেই মনে […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Himachal Pradesh: মুখ্যমন্ত্রীর মুখ সুখুকে নিয়েই সুখের সংসারে আগুন ধরাল কংগ্রেস

TMC-BJP: হাওয়া গরম! মমতার এলাকায় পাল্টাপাল্টি সভা শুভেন্দু-তৃণমূলের

suvendu adhikari

কী হবে ডিসেম্বরে? এই প্রশ্নের উত্তর যেন বিশ্বকাপ কে জিতবে তার সাথে পাল্লা দিচ্ছে। শা সক ও বিরোধী (TMC-BJP) সমাবেশ ঘিরে হাওয়া গরম। আগামী ১২ ডিসেম্বর তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকা হাজরায় জনসভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক তার পর দিনেই একই জায়গায় সভার ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। সেই সভায় উপস্থিত থাকবেন […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন TMC-BJP: হাওয়া গরম! মমতার এলাকায় পাল্টাপাল্টি সভা শুভেন্দু-তৃণমূলের

Mission December: শুভেন্দুর ৩ টি ডেট তৃণমূলের জন্য ডেডলাইন

Tension in Trinamool Congress around Suvendu Adhikari 3 dates

শিক্ষাক্ষেত্রে দুর্নীতির পাহাড় গড়েছে রাজ্যের শাসক দল৷ প্রাক্তন মন্ত্রী থেকে বিধায়ক, সকলেই জেলবন্দি৷ এরই মধ্যে বারবার ডিসেম্বরের ডেডলাইন (Mission December) দিয়ে জল্পনা বাড়িয়েছেন বিজেপি নেতারা৷ সেই জল্পনা একধাপ বাড়িয়ে তারিখ ঘোষণা করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর কথায়, ১২, ১৪, ২১ তিনটে তারিখ খেয়াল রাখুন। দেখুন কী হয়।এই তিনটে দিন খুবই গুরুত্বপূর্ণ। […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Mission December: শুভেন্দুর ৩ টি ডেট তৃণমূলের জন্য ডেডলাইন

শুভেন্দুর শাহী সাক্ষাৎ ঘিরে নতুন বঙ্গ-বিজেপি সভাপতি নিয়ে জল্পনা

Amit Shah-Suvendu Adhikari

২০২৪ এর নির্বাচন অনেক বাকি। কিন্তু প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছেন বিজেপি নেতারা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বক্তব্যে তা অনেকটাই স্পষ্ট। তাই এখন থেকেই ঝাঁপিয়ে পড়তে শুরু করেছেন দীনক দয়াল উপাধ্যায় মার্গের নেতারা। এরই মধ্যে শুভেন্দুর (Suvendu Adhikari )শাহী সাক্ষাত নিয়ে রাজ্য নতুন রাজনীতিতে করে জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, শুভেন্দুর সঙ্গে […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন শুভেন্দুর শাহী সাক্ষাৎ ঘিরে নতুন বঙ্গ-বিজেপি সভাপতি নিয়ে জল্পনা

নাড্ডাকে গাড্ডায় ফেলেছেন অনুরাগ! মূল্যায়নে বিজেপি

JP nadda-Anurag thakur

বৃহস্পতিবারে দুই রাজ্যের ফলাফল ঘোষণা হয়েছে। ১৫৬ টি আসনে জিতে গুজরাতে রেকর্ড গড়েছে বিজেপি (BJP)। ময়দানে নেমে মোদি-অমিত শাহের খাটুনি বিফলে যায়নি, তা প্রমাণিত হয়েছে। কিন্তু হিমাচল প্রদেশের (Himachal Pradesh) নির্বাচনে কংগ্রেসের জয় দেখে চমকে উঠেছে রাজনৈতিক মহল। কার্যত মুষড়ে পড়া সংগঠন নিয়ে কংগ্রেসের এই জয়ের পিছনে কী সমীকরণ রয়েছে। খুঁজে বের করতে নেমে চোখ […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন নাড্ডাকে গাড্ডায় ফেলেছেন অনুরাগ! মূল্যায়নে বিজেপি

Modi Politics: বিলুপ্ত বঙ্গ বামফ্রন্টকে ছুঁলেন মোদী, অধরা চামলিং-জ্যোতি-মানিকের নজির

Modi Politics After winning in Gujarat pm Modi touched the record of defunct Bengal Left Front government

প্রসেনজিৎ চৌধুরী: দেশে দীর্ঘকালীন মু়খ্যমন্ত্রী পদাধিকারীদের তালিকায় শীর্ষ তিনটি নামের বহু নিচে (Narendra Modi) নরেন্দ্র মোদী। তিনি গুজরাটের (Gujarat) মুখ্যমন্ত্রী ছিলেন ১২ বছর ২২৭ দিন। তবে তাঁর নেতৃত্বে গুজরাটেই বিজেপি (BJP) সপ্তমবার সরকার গড়ল। সেই হিসেবে মোদী ছুঁয়ে ফেললেন দেশে সর্বাধিক সময় রাজ্য সরকারে থাকা পশ্চিমবঙ্গের (West Bengal) পূর্বতন বামফ্রন্ট (Left Front Government) সরকারকে। বঙ্গভূমিতে […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Modi Politics: বিলুপ্ত বঙ্গ বামফ্রন্টকে ছুঁলেন মোদী, অধরা চামলিং-জ্যোতি-মানিকের নজির

India Politics: গুজরাটে মোদী, হিমাচল রাহুলের

modi-rahul

পাকিস্তান ও চিন এই দুটি দেশের আন্তর্জাতিক সীমান্তবর্তী রাজ্যের ফলাফলে দেশের দুই প্রধান প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি (BJP) বিজেপি ও কংগ্রেসের (INC) পক্ষে স্বস্তির খবর আনল। প্রতিষ্ঠান বিরোধিতার সূত্র মেনে চিনের লাগোয়া হিমাচল প্রদেশে (Himachal Pradesh) সরকার গড়তে চলেছে কংগ্রেস। আর পাকিস্তান লাগোয়া (Gujarat) গুজরাটে প্রবল শক্তি নিয়ে নতুন নজির গড়ে ফের ক্ষমতায় বিজেপি। গুজরাট দখলে […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন India Politics: গুজরাটে মোদী, হিমাচল রাহুলের

India Politics: গুজরাটে মোদী, হিমাচল রাহুলের

modi-rahul

পাকিস্তান ও চিন এই দুটি দেশের আন্তর্জাতিক সীমান্তবর্তী রাজ্যের ফলাফলে দেশের দুই প্রধান প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি (BJP) বিজেপি ও কংগ্রেসের (INC) পক্ষে স্বস্তির খবর আনল। প্রতিষ্ঠান বিরোধিতার সূত্র মেনে চিনের লাগোয়া হিমাচল প্রদেশে (Himachal Pradesh) সরকার গড়তে চলেছে কংগ্রেস। আর পাকিস্তান লাগোয়া (Gujarat) গুজরাটে প্রবল শক্তি নিয়ে নতুন নজির গড়ে ফের ক্ষমতায় বিজেপি। গুজরাট দখলে […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন India Politics: গুজরাটে মোদী, হিমাচল রাহুলের

Gujarat: গুজরাটের ফলে মোদীকেও হারাচ্ছে বিজেপি!

BJP breaks Modi's record in Gujarat assembly election results

সপ্তমবারের জন্য বিজেপি (BJP) গুজরাটের (Gujatat) মসনদ দখল করছে। গুজরাটে কী হতে পারে তা নিশ্চিত ছিল বিজেপি। সরকার গড়তে তৈরি বিজেপি। গত আড়াই দশক ধরে গুজরাটে শাসন চালিয়ে যাচ্ছে বিজেপি। প্রতিবারেই একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। এবার নরেন্দ্র মোদীর রেকর্ড ভেঙে গুজরাটে নতুন রেকর্ড গড়তে চলেছে বিজেপি। দিল্লির পুরভোটে টানা ১৫ বছরের ক্ষমতা হারানোর পর গুজরাটে […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Gujarat: গুজরাটের ফলে মোদীকেও হারাচ্ছে বিজেপি!

Soumitra Khan attacked Abhishek: আবার বিস্ফোরক বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

Soumitra Khan

তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বাঁকুড়া বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে উদ্দেশ্য করে প্রকাশ্যে বললেন, ‘‘ওশুভেন্দু অধিকারীর পায়ের জুতোর যোগ্য নয়, তিনি আবার কবে থেকে নেতা হলেন?’’ বিজেপি সাংসদের মন্তব্য আলোড়ন বঙ্গ-রাজনীতি

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Soumitra Khan attacked Abhishek: আবার বিস্ফোরক বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

পঞ্চায়েত ভোটে কেউ টাকা দিয়ে তৃণমূলের টিকিট নেবেন না: সিদ্দিকুল্লাহ

siddiqullah chowdhury

টাকা দিয়ে ভোটের টিকিট নেবেন না। ফের দলীয় নেতাদের বার্তা দিলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী (Siddiqullah Chowdhury)। যদিও মন্ত্রীর বার্তার পর বিরোধী বিজেপি ও সিপিআইএমের কটাক্ষ, টাকা ছাড়া তৃণমূলের ভোটের টিকিট হয়না। মঙ্গলবার পূর্ব বর্ধমানের মেমারি সাতগেছিয়া বাজারে কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতি, মূল্যবৃদ্ধি সহ একাধিক কাজের প্রতিবাদে মেমারি ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজিত সভায় সিদ্দিকুল্লাহ […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন পঞ্চায়েত ভোটে কেউ টাকা দিয়ে তৃণমূলের টিকিট নেবেন না: সিদ্দিকুল্লাহ

সিপিএমের মিছিলে টিএমসি পঞ্চায়েত উপপ্রধানের বাবা

Father of TMC panchayat vice president at CPM rally

পঞ্চায়েত ভোট নিয়ে বাড়ছে উত্তেজনা৷ তৃণমূল কংগ্রেসের কি জমি আলগা? সিপিএমের মিছিলে টিএমসি পঞ্চায়েত উপপ্রধানের বাবা৷ রানিগঞ্জের বল্লভপুরে পঞ্চায়েতের ঘটনায় রাজনৈতিক মহলে হইচই৷  (Paschim Bardhaman)

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন সিপিএমের মিছিলে টিএমসি পঞ্চায়েত উপপ্রধানের বাবা

Baruipur Murder: মা’কে সঙ্গে নিয়ে বাবাকে পিস পিস করে কেটেছি, জানাল জয়

‘প্রথমে গলা টিপে বাবাকে মেরে ফেলি। তারপর মাকে সঙ্গে নিয়ে বাবার দেহ কেটে টুকরো করি।’ এমন স্বীকারোক্তিতে চমকে গেলেন পুলিশ অফিসার। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে খুন হওয়া (Baruipur Murder) প্রাক্তন নৌসেনা (Ex Navy) উজ্জ্বল চক্রবর্তীর পুত্র জয় জেরায় যা বলছে তাতে ঠান্ডা মাথার পেশাদার খুনিও হার মানবে।

নৌসেনার প্রাক্তন কর্মী উজ্জ্বল চক্রবর্তীর রহস্যজনক মৃত্যুর পিছনে পরিচিত কেউ জড়িত তদন্তে নেমে এমনই সন্দেহ হয় বারুইপুর থানার পুলিশের। জয়ের স্বীকারেক্তি অনুযায়ী, সে মৃত বাবার দেহ টুকরো করছিল সেটা দেখছিল তার মা শ্যামলী চক্রবর্তী। জেরায় খুন ও দেহ কেটে ফেলার মুহূর্তগুলো কল্পনা করে পুলিশ অফিসাররা চমকে যাচ্ছেন।

নৌসেনার প্রাক্তন কর্মী উজ্জ্বল চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যু ও টুকরো করা দেহাংশ দেখে পুলিশে সন্দেহ হয় 

  • পারিবারিক অশান্তির জেরে খুন?
  • কোনও তৃতীয় সম্পর্ক?
  • টুকরো করে কেটে ফেলা আসলে তীব্র প্রতিহিংসা 

পুলিশি জেরায় ভেঙে পড়ে মৃত উজ্জ্বল চক্রবর্তীর পুত্র জয় ও তার মা শ্যামলী। জয়ের স্বীকারোক্তিতে পারিবারিক অশান্তির জেরে খুন ও তীব্র প্রতিহিংসার দিকটি উঠে আসছে। তবে তৃতীয় কোনও সম্পর্কের দিকটিও পুলিশ খতিয়ে দেখছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরায় জয় বলে তার বাবা উজ্জ্বল চক্রবর্তী নিয়মিত মদের নেশা করতেন। কলেজের ফি সংক্রান্ত বিষয়ে বাবার সাথে ঝগড়া হয়েছিল। বচসার জেরে শ্বাসরোধ করে বাবাকে খুন করে জয়।

জয়ের স্বীকারোক্তি, খুনের পর  মাকে সঙ্গে নিয়ে বাবার দেহ টুকরো করেছি। দেহ পাঁচ টুকরো করে বাড়ি থেকে কিছুটা দূরে ফেলে দিয়েছি।

প্রাক্তন নৌসেনা  উজ্জ্বল চক্রবর্তীকে খুনের অভিযোগে তাঁর  স্ত্রী ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের ছেলে জয় ও স্ত্রী শ্যামলী চক্রবর্তীকে গ্রেফতার করার পর তাদের নিয়েই পুলিশ দেহের বাকি অংশ খুঁজছে। এই খুনের ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর জুড়ে চাঞ্চল্য।

গত ১৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন উজ্জ্বল চক্রবর্তী। নৌসেনা থেকে অবসর নেওয়ার পর তিনি একটি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করতেন। কাজ থেকে বাড়ি ফেরার পর আর ফেরেননি। পরিবারের সদস্যরা বারুইপুর থানায় এই বিষয়ে নিখোঁজ ডায়েরি করেন। এদিকে বারুইপুর-মল্লিকপুর রোডের ডিহি এলাকার একটি পুকুর থেকে উদ্ধার হয়েছিল অর্ধেক দেহাংশ। পরে জানা যায় সেই দেহাংশ উজ্জ্বল চক্রবর্তীর।

উজ্জ্বল চক্রবর্তীর দুটি হাত ও কোমরের নিচের অংশ কাটা দেহাংশ মিলেছিল। প্লাস্টিক দিয়ে আটকানো ছিল মুখ। নির্মমভাবে খুন করা হয় তাঁকে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।  মৃতের স্ত্রী ও ছেলে গ্রেফতারের পর এই মৃত্যু রহস্যের সমাধান দ্রুত হবে বলে মনে করা হচ্ছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Baruipur Murder: মা’কে সঙ্গে নিয়ে বাবাকে পিস পিস করে কেটেছি, জানাল জয়

WB Police: বারুইপুরে প্রাক্তন নৌসেনাকে টুকরো করে খুন, স্ত্রী গ্রেফতার

প্রাক্তন নৌসেনার টুকরো করা দেহ থেকে প্রমাণ সন্দেহ করে বারুইপুর থানার পুলিশের সন্দেহ হয়েছিল এর পিছনে পরিচিত কেউ জড়িত। প্রাক্তন নৌসেনা উজ্জ্বল চক্রবর্তীকে খুনের অভিযোগে তাঁর স্ত্রী ও ছেলেকে গ্রেফতার করল পুলিশ। (WB Police)

মৃতের ছেলে জয় চক্রবর্তী ও স্ত্রী শ্যামলী চক্রবর্তীকে গ্রেফতার করার পর তাদের নিয়েই পুলিশ দেহের বাকি অংশ খুঁজছে। এই খুনের ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার বারু়ইপুর জুড়ে চাঞ্চল্য।

  • পারিবারিক অশান্তির জেরে খুন?
  • কোনও তৃতীয় সম্পর্ক?
  • প্রাক্রন নৌসেনাকে টুকরো করে কেটে ফেলা আসলে তীব্র প্রতিহিংসা 

প্রাক্তন নৌসেনা উজ্জ্বল চক্রবর্তীর দুটি হাত ও কোমরের নিচের অংশ কাটা দেহাংশ মিলেছিল। প্লাস্টিক দিয়ে আটকানো ছিল মুখ। নির্মমভাবে খুন করা হয় তাঁকে। ৫৪ বছর বয়সী প্রাক্তন নৌসেনার মৃত্যু রহস্যের সমাধান করছে পুলিশ।

বারুইপুর-মল্লিকপুর রোডের ডিহি এলাকার একটি পুকুর থেকে উদ্ধার হয়েছিল উজ্জ্বল চক্রবর্তীর অর্ধেক দেহাংশ। এর জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। বারুইপুর থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

খুনের কারণ নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। মৃতের স্ত্রী গ্রেফতারের পর পর উঠে আসছে পারিবারিক অশান্তি অথবা তৃতীয় কোনও সম্পর্কের সম্ভাবনা। দুটি দিক খতিয়ে দেখছে পুলিশ।

গত ১৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন উজ্জ্বল চক্রবর্তী। নৌসেনা থেকে অূসর নেওয়ার পর তিনি একটি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করতেন। কাজ থেকে বাড়ি ফেরার পর বেরিয়ে আর ফেরেননি। পরিবারের সদস্যরা বারুইপুর থানায় এই বিষয়ে নিখোঁজ ডায়েরি করেন।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন WB Police: বারুইপুরে প্রাক্তন নৌসেনাকে টুকরো করে খুন, স্ত্রী গ্রেফতার

Malda: মালদায় শ্রমিকের ঘরে কালো টাকার পাহাড়

চমকে গেলেন STF তদন্তকারীরা। সূত্র মারফত যা জানা গেছিল তার থেকেও বেশি মিলেছে (Black Money) কালো টাকা। লক্ষ লক্ষ টাকার বান্ডিল এক ভিন রাজ্যের শ্রমিকের ঘরে। মালদার (Malda) কালিয়াচকের গঙ্গানারায়ণপুরে তীব্র চাঞ্চল্য।

বিস্তারিত আসছে

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Malda: মালদায় শ্রমিকের ঘরে কালো টাকার পাহাড়

BJP: নিশীথ কোথায়? গ্রেফতারি এড়াতে আত্মসমর্পণ মন্ত্রী জন বার্লার

আত্মসমর্পণ (surrender) ছাড়া উপায় ছিলনা। আইনজীবীদের পরামর্শে সেটাই করলেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী ও আলিপুরদুয়ারের (BJP) বিজেপি সাংসদ (John Barla) জন বার্লা। এর পর প্রশ্ন উঠছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক (Nisith Pramanik) কোথায়? তার বিরুদ্ধেও জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা।

  • আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা 
  • কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক
  • কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সহকারি মন্ত্রী নিশীথ 
  • উত্তরবঙ্গ জুড়ে প্রশ্ন নিশীথ কোথায়?

২০১৯ সালে লোকসভা ভোটে নির্বাচনী আচরণবিধি ভেঙে সরকারি কার্যালয়ের সামনে বাইক মিছিল করায় তৎকালীন বিজেপি প্রার্থী জন বার্লার বিরুদ্ধে নির্বাচন কমিশন দায়ের করেছিল অভিযোগ। পরে বার্লা জয়ী হয়ে মন্ত্রীত্ব পান। তবে এই মামলার শুনানিতে গরহাজির থাকায় কোচবিহারের তুফানগঞ্জ দায়রা আদালত জারি করেছিল গ্রেফতারি পরোয়ানা। বিতর্ক এড়াতে শনিবার সকালে তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী জন বার্লা আত্মসমর্পণ করলেন। ৫০০ টাকার বন্ডে জামিন পান তিনি।

জামিন পেয়ে সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। তিনি জানান, আমি সরকারিভাবে কোনও নোটিস পাইনি। সোশ্যাল মিডিয়ায়, টিভিতে খবর দেখে গ্রেফতারি পরোয়ানার কথা জানতে পারি। ছাপ্পা ভোট হয়েছে সেখানে মামলা হচ্ছে না আমি শুধুমাত্র র‍্যালি করেছি তাতে অন্যায় হয়েছে। জামিন পেয়েছি ঠিকই কিন্তু আইনিপথে লড়াই করব।

আর সোনার দোকানে চুরির মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের আদালতে অনুপস্থিতি ও গ্রেফতারি পরোয়ানা জারি নিয়েও বিতর্কের মুখে বিজেপি। কোচবিহারেের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিককেও আত্মসমর্পণ করতে হবে এমনই অভিমত আইনজীবীদের।

২০০৯ সালে আলিপুরদুয়ার ও বীরপাড়ায় দুটি সোনার দোকানে চুরির মামলায় অভিযোগপত্রে তার নাম আছে। সেই মামলায় আলিপুরদুয়ার আদালতে হাজিরা না দেওয়া গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে নিশীথ প্রামানিকের নামে। তাকে ৭ ডিসেন্বরের মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আদালত।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন BJP: নিশীথ কোথায়? গ্রেফতারি এড়াতে আত্মসমর্পণ মন্ত্রী জন বার্লার

Gold Smuggling : মায়ানমার থেকে কলকাতায় কোটি কোটি টাকার সোনা পাচার, শিলিগুড়িতে চাঞ্চল্য

মায়ানমার থেকে গোপনে সোনার বিস্কুট এনে কলকাতায় পাচারের ছক বানচাল। বিপুল সোনা সমেত শিলিগুড়িতে (Siliguri) ধৃত তিন যুবক। আন্তর্জাতিক সোনা পাচারচক্রের (Gold smuggling) চাঁইদের সন্ধান করছে পুলিশ।

তিন অবাঙালি যুবকের হাবভাব ছিল সন্দেহজনক। পুলিশের চোখ এড়ায়নি। গোপনে পাওয়া তথ্য মিলিয়ে ওই তিন যুবকের উপর সন্দেহ হতেই পুলিশ তাদের আটকায়। এরপরেই সোনার ঝলক!

কোমরের বেল্টের আড়ালে সোনা পাচারের চেষ্টা করছিল তিন যুবক। শিলিগুড়ির জংশন বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে কোটি কোটি টাকার সোনা সহ তিন জনকেই গ্রেফতার করা হয়েছে।

অমিত খান্ডেলওয়াল (২৮), হাসমুখ মধুরচাঁদ খান্ডেলওয়াল (৩৭) এবং রাহুল গেহলট(২৩) নামে তিন যুবকের দেহ তল্লাশি করে তাদের কোমরের বেল্ট থেকে উদ্ধার করা হয় ৩২ পিস সোনার বিস্কুট। সব মিলিয়ে উদ্ধার করা সোনার ওজন ৫ কেজির বেশি। এর বাজার মূল্য প্রায় ২ কোটি ৭৫ লক্ষ টাকা।

অমিত মুম্বাই নিবাসী। হাসমুখ গুজরাটের ও রাহুল রাজস্থানের বাসিন্দা বলে জানা গেছে। জেরায় তিনজন জানায়, বৃহস্পতিবার রাতে কোচবিহার থেকে বাসে শিলিগুড়িতে এসেছিল তারা।শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।

জেরায় এই তিন ধৃত সোনা পাচারকারী জানিয়েছে, মায়ানমারের সীমান্ত থেকে সোনার বিস্কুট নিয়ে প্রথমে গুয়াহাটি পৌঁছয় তারা। সেখান থেকে কোচবিহার হয়ে শিলিগুড়ি, তারপর কলকাতায় সোনা পাচার করার লক্ষ্য ছিল।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Gold Smuggling : মায়ানমার থেকে কলকাতায় কোটি কোটি টাকার সোনা পাচার, শিলিগুড়িতে চাঞ্চল্য

WB Police: প্রাক্তন নৌসেনার রহস্যজনক মৃত্যু, টুকরো-টুকরো দেহাংশ নিয়ে তদন্ত

দুটি হাত ও কোমরের নিচের অংশ কাটা। সেই অংশের কোনও খোঁজ মেলেনি। প্লাস্টিক দিয়ে আটকানো ছিল মুখ। নির্মমভাবে খুন করা হয়েছে প্রাক্তন নৌসেনা উজ্জ্বল চক্রবর্তীকে। তদন্ত চলছে। (WB Police)

বারুইপুরে (Baruipur) এক প্রাক্তন নৌসেনা উজ্জ্বল চক্রবর্তীর খণ্ডিত দেহাংশ নিয়ে রহস্য সমাধানে পুলিশ। ৫৪ বছর বয়সী প্রাক্তন নৌসেনা কে খুন করা হয়েছে বলেই মনে করা হচ্ছে।

বারুইপুর-মল্লিকপুর রোডের ডিহি এলাকার একটি পুকুর থেকে উদ্ধার হয় উজ্জ্বল চক্রবর্তীর অর্ধেক দেহাংশ। বারুইপুর থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে।দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। খুনের কারণ নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন উজ্জ্বল চক্রবর্তী। নৌসেনা থেকে অূসর নেওয়ার পর তিনি একটি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করতেন। গত ১৪ নভেম্বর কাজ থেকে বাড়ি ফেরার পর বেড়িয়ে আর ফেরেননি। পরিবারের সদস্যরা বারুইপুর থানায় এই বিষয়ে নিখোঁজ ডায়েরি করেন।

তদন্ত শুরু করেছে পুলিস। সেইসঙ্গে উজ্জ্বল চক্রবর্তীর শরীরের বাকি অংশ কোথায় তার খোঁজে তল্লাশি শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন WB Police: প্রাক্তন নৌসেনার রহস্যজনক মৃত্যু, টুকরো-টুকরো দেহাংশ নিয়ে তদন্ত