Birbhum: তৃণমূল গোষ্ঠিদ্বন্দ্বে গণহত্যার বগটুইতে CPIM-এর বিশাল মিছিল

CPIM

গণহত্যার তদন্তে উঠে এসেছে বীরভূমের (Birbhum) বগটু়ই (Bogtui massacre) গ্রামে তৃ়ণমূল কংগ্রেসের (TMC) গোষ্ঠিদ্বন্দ্ব হয়েছিল পাথর ও কয়লা পাচারের বখরা বাঁটোয়ারা থেকেই। তার জেরে ভাদু শেখ খুনের ঘটনা ও তার পরই কুপিয়ে পুড়িয়ে খুন করা হয় কমপক্ষে ১১ জনকে। বেসরকারি হিসেবে ১২ জন নিহত হন। ভয়াবহ সেই গণহত্যার গ্রাম বগটুইতে কি রাজনৈতিক ছবি পাল্টাচ্ছে? বৃহস্পতিবার বগটুই গ্রামে সিপিআইএমের (CPIM) বিশাল মিছিলেন পর থেকে বীরভূম ছাড়িয়ে রাজ্যের রাজনৈতিক মহলে একই প্রশ্ন উঠে গেল।

  • অনুব্রতহীন বীরভূমে পঞ্চায়েত ভোট ঘিরে রাজনৈতিক হাওয়ায় ফের উড়ছে CPIM পতাকা
  • গোরু পাচার মামলায় অনুব্রত জেলে বন্দি
  • তাকে বীর বলেছেন মুখ্যমন্ত্রী মমতা
  • অনুব্রতকে বীরভূমের বাঘ বলে কর্মীদের চাঙ্গা করতে মরিয়া মন্ত্রী ফিরহাদ হাকিম।

CPIM
সিপিআইএম বীরভূম জেলা কমিটির দাবি, মিছিল ঢুকতেই উচ্ছ্বাসে ভেসে যায় অবরুদ্ধ বগটুই গ্রাম। গত ২১ মার্চে এই গ্রামে যে গণহত্যা সংঘটিত হয়েছিল তার পর থেকে এলাকাছাড়া বহুজন অন্যত্র ছিলেন। তদন্তের কারণে সিবিআই এলেও এলাকা একপ্রকার অবরুদ্ধ। সেখানেই বিশাল মিছিল দেখে ঘর থেকে প্রায় সবাই বের হয়ে আসেন।

পঞ্চায়েত ভোটের আগে বীরভূম জুড়ে একের পর এক গ্রামে তৃ়ণমূল কংগ্রেসের ভাঙন ধরেছে তা স্বীকার করছেন দলের নেতারা। গোরু পাচার তদন্তে জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল আসানসোলের জেলে বন্দি। বীরভূমের তৃণমূল নেতারা কেষ্টদা’র দাপুটে ইমেজের অভাব বোধ করছেন বলেই বারবার জানাচ্ছেন।

কোটি কোটি টাকার বেআইনি লেনদেন ও বিপুল সম্পত্তির পাশাপাশি লটারিতে কালো টাকা সাদা করার অভিযোগে আরও বেফাঁসে অনুব্রত মণ্ডল। তাঁর কন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। দিল্লিতে এই জিঞাসাবাদে শিক্ষিকা সুকন্যা বিপুল আর্থিক লেনদেন নিয়ে বলেন ‘সব বাবা জানেন’। জানা যাচ্ছে সুকন্যার বয়ানকে হাতিয়ার করে ইডি অতি দ্রুত অনুব্রতকে দিল্লিতে জেরা করতে মরিয়া। রাজ্য পুলিশের কর্মী হিসেবে সায়গল হোসেন ছিল অনুব্রতর দেহরক্ষী। তার ঠাঁই হয়েছে তিহার জেলে।

anubrata_jial

এদিকে অনুব্রতহীন বীরভূমে পঞ্চায়েত ভোট ঘিরে রাজনৈতিক হাওয়ায় ফের উড়ছে সিপিআইএমের পতাকা। গত ২০১১ সালের পর থেকে পূর্বতন বাম জমানার লাল ঘাঁটি বীরভূম বামশূন্য হয়েছিল। সর্বশেষ বিধানসভা ভোটে জেলার একমাত্র নানুর আসনটি সিপিআরএম হারায়। তবে পুরভোটে একটি বোর্ড না পেলেও বাম শিবির গোটা রাজ্যের পাশাপাশি বীরভূমে উঠে এসেছে মূল বিরোধী শক্তি হিসেবে। বিজেপি হয়েছে শূন্য।

বীরভূম জেলা বিজেপির দাবি, তাদের সমর্থকরাও ভাঙছেন। তারা চলে যাচ্ছেন বাম শিবিরে।

জেলা সিপিআইএম জানিয়েছে, পঞ্চায়েত ভোট সামনে রেখে বীরভূম সহ গোটা রাজ্যেই চলছে গ্রাম ভিত্তিক জাঠা। এই সব মিছিলের ভিড়ে শাসকদল তৃ়ণমূল ভীত। ‘লুঠেরাদের হাত থেকে মুক্ত করে মানুষের পঞ্চায়েত গড়ে তোলো।’ ‘তৃণমূলের দুর্নীতির পর্দা ফাঁস করো।’ ‘পঞ্চায়েতে লুঠ বন্ধ করো’ এমন স্লোগান সামনে রেখে বীরভূম জুড়ে চলছে প্রচার। অনুব্রত মণ্ডল জেলে থাকায় জেলাবাসী নিশ্চিন্ত।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Birbhum: তৃণমূল গোষ্ঠিদ্বন্দ্বে গণহত্যার বগটুইতে CPIM-এর বিশাল মিছিল

অমিত শাহ ভালভাবেই জানেন উত্তরবঙ্গ আলাদা করা কঠিন: অশোক ভট্টাচার্য

  • উত্তরবঙ্গ আলাদা করার দাবি পঞ্চায়েত ভোটের আগে বিজেপির ‘ধোঁকাবাজি’ (separation of north bengal)
  • প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্যের ব্যাখ্যা মানছে তৃণমূলও!
  • স্বরাষ্ট্র মন্ত্রকের অবস্থানও অশোক ভট্টাচার্যের সঙ্গে মিলছে

আলাদা হবে উত্তরবঙ্গ ? পশ্চিমবঙ্গের ৮টি জেলা, বিহার ও অসমের কিছু এলাকা নিয়ে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হবে ? এমনই জল্পনা বেড়েছে রাজ্যের বিরোধী দল বিজেপির (BJP) উত্তরবঙ্গের বিধায়ক, সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামানিকের ইঙ্গিতে।

ফের বঙ্গভঙ্গ? এমনই রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। তাৎপর্যপূর্ণ, রাজ্য ভাগের দাবিতে সরব গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসেসিয়েশন (GCPA) নেতা অনন্ত মহারাজকে উপহার পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপহার পাওয়ার পর রাজ্য ভাঙার পক্ষে আরও জোরালো অবস্থান রেখে অনন্তর দাবি, আলাদা হচ্ছেই উত্তরবঙ্গ। কেন্দ্র সরকারও তৈরি। মুচকি হেসে একমাস সময় দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। 

রাজ্য ভাঙছে আলাদা উত্তরবঙ্গ তৈরি হচ্ছে এমন দাবি উড়িয়ে দিয়েছেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্য। উত্তরবঙ্গের হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব ও রাজ্য সিপিআইএমের শীর্ষ নেতা অশোকবাবু এক সময় টানা সাড়ে তিন দশকের বামফ্রন্ট আমলে ‘উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী’ বলে রাজনৈতিক মহলে আলোচিত হতেন। তিনি ব্যাখ্যা দিয়েছেন কেন উত্তরবঙ্গ ভাঙবে না।

সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির দৈনিক মুখপত্র ‘গণশক্তি’ প্রকাশ করেছে অশোক ভট্টাচার্যের লেখা বিশেষ উত্তরসম্পাদকীয় (post editorial)- ‘বিজেপি-তৃণমূলের উত্তরবঙ্গে হাওয়া গরম করার রাজনীতি‘। এতে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্য লিখেছেন, ‘অমিত শাহ বা কেন্দ্রীয় সরকার ভালভাবেই জানেন উত্তরবঙ্গ বা কোচবিহারকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল বলে ঘোষণা করাটা কঠিন। পশ্চিমবঙ্গ বিধানসভায় অনুমোদন না করিয়ে কখনও রাজ্য ভাগ করা যায় না।’

অশোক ভট্টাচার্যের যুক্তি, কেন্দ্র যদি এককভাবে পারত তা হলে বহুদিন আগেই দার্জিলিঙ নিয়ে পৃথক রাজ্য গঠন করে দিত। কিন্তু তা পারেনি। যদিও ভোট এলেই বিজেপি পৃথক রাজ্যের প্রতিশ্রুতি দিয়ে ভোটে বিজয়ী হবার চেষ্টা করে থাকে। যদিও পাহাড়ের মানুষ বিজেপির ধোঁকাবাজি ও চালাকির রাজনীতি এখন ধরে ফেলেছে। কোচবিহার বা উত্তরবঙ্গ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের কথা প্রচারও এই অঞ্চলে বিজেপির চালাকির রাজনীতি ছাড়া কিছু নয়।’

এই প্রতিবেদনে অশোক ভট্টাচার্য সরাসরি রাজ্যের শাসকদল তৃ়ণমূল কংগ্রেসের সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, ‘উত্তরবঙ্গে বিজেপির হাওয়া গরমের রাজনীতির সাথে তৃ়ণমূল কংগ্রেস দলের রাজনৈতিক স্বার্থের রাজনীতি যুক্ত।’

এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার দাবি করেছেন উত্তরবঙ্গ আলাদা করার। তবে তাঁর দাবি উড়িয়ে দিয়েছে খোদ স্বরাষ্ট্র মন্ত্রক। এতে অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি।

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, সারা দেশেই রাজ্য ভাগের জন্য একাধিক আবেদন জমা পড়েছে। কিন্তু রাজ্যের বিধানসভায় প্রস্তাব পাশ না হলে কিছু করার নেই।

স্বরাষ্ট্র মন্ত্রকের অবস্থানের পর দেখা যাচ্ছে সিপিআইএম নেতা ও প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্যের যাবতীয় যুক্তি অকাট্য।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন অমিত শাহ ভালভাবেই জানেন উত্তরবঙ্গ আলাদা করা কঠিন: অশোক ভট্টাচার্য

পাহাড়ের খাঁজে বিন্দু বিন্দু আলো, রাতে ছুটবে দার্জিলিংয়ের টয়ট্রেন

শতাব্দী প্রাচীন বিখ্যাত দার্জিলিং টয়ট্রেনের জানলা দিয়ে হু হু করে আসছে হিমেল হাওয়া। বাইরে চাপ চাপ অন্ধকার। কামরার মধ্যে ডুম ডুম আলো। দূরে পাহাড়ের খাঁজে খাঁজে বিন্দু বিন্দু আলো। রাতে চলছে টয় ট্রেন। কু়য়াশা মাখা রাস্তার আলো আঁধারির পাশে ছোট লাইনের ট্রেন একসময় ঘুম পেরিয়ে চলে গেল। এমনই যাত্রাসূচি হচ্ছে (Darjeeling Himalayan Railway) দার্জিলিং যাওয়ার টয়ট্রেনের।

রাতেও চলবে টয়ট্রেন। এমনই জানিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। টয়ট্রেন সফর আরও জনপ্রিয় করতে  এই উদ্যোগ নিয়েছে হেরিটেজ তকমা পাওয়া  ডিএইচআর কর্তৃপক্ষ। রেল মন্ত্রক থেকে এসে গেছে সবুজ সংকেত।

দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অধিকর্তা প্রিয়াংশু জানিয়েছেন, আগামী ১২ নভেম্বর থেকে টয়ট্রেনের এই বিশেষ সফরসূচি শুরু হবে। এই টয়ট্রেন যাত্রা দার্জিলিং স্টেশন থেকে ১০ কিলোমিটার দূরের ঘুম স্টেশন পর্যন্ত।

পর্যটন দফতর সূত্রে জানা যাচ্ছে, আগামী ১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ঘুম ফেস্টিভ্যাল।  সমুদ্রপৃষ্ঠ থেকে ৭৪০৭ ফুট উঁচুতে ঘুম। ২০২১ সাল থেকেই ঘুম ফেস্টিভ্যালের আয়োজন করে আসছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।

আয়োজনের মুল লক্ষ্য বিশ্বে হেরিটেজ তকমা পাওয়া টয়ট্রেনকে আরও বেশি আকর্ষনীয় করে তোলা। এবার ঘুম ফেস্টিভ্যাল শুরু হবে ১২ নভেম্বর থেকে। চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন পাহাড়ের খাঁজে বিন্দু বিন্দু আলো, রাতে ছুটবে দার্জিলিংয়ের টয়ট্রেন

আমি তলোয়ার হাতে নিলে ওনাদের প্যান্ট ঢিলে হয়ে যায়: দিলীপ ঘোষ

Dilip Ghosh

আমি তলোয়ার হাতে নিলে ওনাদের প্যান্ট ঢিলে হয়ে যায়, শাসক দলকে দিলীপের নিশানা। বিজেপি (BJP) সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) মন্তব্যে ফের শোরগোল।

গুরু নানকের জন্মদিবস উপলক্ষে অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে সরাসরি তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করে দিলীপ ঘোষের বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায় এখন কি করবেন? সরকার চালাবেন, দল চালাবেন! দল বাঁচাতে দিনরাত ঘুরে বেড়াচ্ছেন কারণ দলে কোনও নেতা নেই, ভাবমূর্তি নেই। কারও বিশ্বাসযোগ্যতা নেই। ওনাকে লড়তে হচ্ছে। এখন উনি তলোয়ারও হাতে নিয়েছেন। আমি তলোয়ার হাতে নিলে ওনার নেতাদের প্যান্ট ঢিলে হয়ে যায় কিন্তু উনি তলোয়ার নিল কি জানি কিছু হয় না।

মঙ্গলবার তিন দিনের নদীয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে মমতার এই কর্মসূচি নিয়ে হয়েছে রাজনৈতিক মন্তব্যের ঝড়।
আগামী ৮ নভেম্বর কৃষ্ণনগরে যাবেন তৃণমূল সুপ্রিমো। এরপর ৯ তারিখ কৃষ্ণনগরের কলেজ মাঠে জনসভা করবেন তিনি। এরপর ১০ই নভেম্বর রানাঘাট হবিবপুর ছাতিমতলা মাঠে সভা করবেন মুখ্যমন্ত্রী।আগামী ৮ তারিখ থেকে শুরু হচ্ছে নবদ্বীপ ও শান্তিপুরের রাস উৎসব। ১০ তারিখে শান্তিপুরে রয়েছে ভাঙা রাস। তার মধ্যেই মুখ্যমন্ত্রীর এই সফর নদিয়াতে। যাকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে।

খড়গপুর থেকেই দিলীপ ঘোষের বার্তা, এখানকার মানুষ চিরদিন পুলিশের হাতে অত্যাচারিত হয়েছে। তৃণমূলের কঝমতায় আসার পর পুলিশের সঙ্গে হাত মিলিয়ে মাফিয়াগিরি চলছে বলেও কটাক্ষ করেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। সমস্ত বেআইনি কাজ প্রকাশ্যে হয় বলে জানিয়েছেন তিনি।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন আমি তলোয়ার হাতে নিলে ওনাদের প্যান্ট ঢিলে হয়ে যায়: দিলীপ ঘোষ

CBI: লটারির ছকে কেষ্টর কিস্তিমাত! লটারিতেই সব সাফ

anubrata_jial

লটারিতে কালো টাকা সাদা করার ছক। সিবিআই তদন্তে উঠে আসছে চমকদার তথ্য। গোরু পাচার মামলায় এবার তদন্ত করতে নেমে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) জেতা লটারি (lottery) নিয়ে তদন্ত শুরু করেছে (CBI) সিবিআই।

লটারির ছকে কিস্তিমাত! লটারিতেই সব সাফ ?

বোলপুরের লটারির টিকিট কাউন্টারে তদন্ত চালিয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে সিবিআই। আরও তিনটি লটারির টাকার হদিশ মিলেছে। এর মধ্যে অনুব্রত কন্যা সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুই বার লটারির টিকিটের টাকা ঢুকেছে বলে জানা গেছে। এর পরিমাণ ৫১ লক্ষ টাকা। ২০১৯ সালের অনুব্রত অ্যাকাউন্টে লটারির ১০ লক্ষ টাকা ঢুকেছে।

সিবিআইয়ের সন্দেহ গোরু পাচারের বিপুল অঙ্কের টাকার লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন অনুব্রত মণ্ডল। তৃণমূল কংগ্রেস বীরভূম জেলা সভাপতির বিপুল অঙ্কের সম্পত্তির আরও এক উৎস লটারি। তার কন্যা সুকন্যারও একইভাবে বিপুল টাকা জমেছে।

চলতি বছরেই এক কোটি টাকা লটারিতে জয়লাভ করেছিলেন অনুব্রত। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। গোরু পাচার মামলায় তদন্ত করতে নেমে সিবিআইয়ের নজর পড়েছে অনুব্রতর সেই লটারির দিকেই।

রাহুল লটারি এজেন্সি থেকে প্রথম পুরস্কার জেতা ওই টিকিটটি কিনেছিল লাকি লটারি নামে একটি সংস্থা। বিক্রির জন্য তারা ওই টিকিট কিনেছিল। পরে লাকি লটারির কাছ থেকে সেই টিকিট কিনে নিয়ে যান নাহিনা গ্রামের এক লটারি বিক্রেতা। যেই নম্বরের টিকিটটি প্রথম পুরস্কার জিতেছিল, সেটি নাহিনা গ্রাম থেকেই বিক্রি হয়েছে বলে খবর।

সিবিআইয়ের ধারণা, লটারির জেতা টাকা নিতে হলে মোটা অঙ্কের টাকা কর দিতে হয়। এভাবেই মূলত কালো টাকাকে সাদা টাকা করতেন অনুব্রত মণ্ডল।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন CBI: লটারির ছকে কেষ্টর কিস্তিমাত! লটারিতেই সব সাফ

ঝুলে থাকা হাওড়া পুর নির্বাচনে ডিলিমিটেশন তরজা

পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে হোক হাওড়া পুরসভার (পুরনিগম) (Howrah Municupal Corportion) ভোট৷ এই গুঞ্জনের মধ্যেই সর্বদলীয় বৈঠকের পর নির্বাচনী তৎপরতা শুরু। জেলাশাসক মুক্তা আর্যর উপস্থিতিতে হাওড়া পুর এলাকায় ভোটার তালিকা সংশোধন ও ডিলিমিটেশন বা ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে এই সর্বদলীয় বৈঠক হয় সোমবার। সেখানে প্রশাসনের তরফে জানানো হয়, আইন মেনে ডিলিমিটেশন হয়েছে।

অন্যদিকে, বিরোধীদের দাবি হাওড়া ও বালি পুরসভায় ডিলিমিটেশন বা ওয়ার্ড পুনর্বিন্যাসও আইন মেনে হয়নি। কোন কাগজপত্র ছাড়াই কীভাবে ডিলিমিটেশন? প্রশ্ন উঠতে শুরু করেছে। জেলা প্রশাসন সূত্রে খবর, আগেই হাওড়া ও বালি পুরসভায় ডিলিমিটেশন নিয়ে খসড়া তালিকা সব রাজনৈতিক দলের কাছেই পাঠানো হয়। এবিষয়ে বিরোধীদের কিছু দ্বিমত থাকলে পরে তা বদল করার বিষয়ে বৈঠক ডাকা হয়েছিল।

বিরোধীদের বক্তব্য, কোনও পুরবোর্ড ছাড়া কীভাবে ডিলিমিটেশন করা হচ্ছে? ভুয়ো ভোটারদের সংখ্যা এখনও ঝেড়ে না ফেলে কীভাবে নতুন করে নির্বাচনের প্রস্তুতি? যদিও শাসক শিবিরের বক্তব্য, ডিলিমিটেশন চূড়ান্ত এখন আপত্তি করে কোনও লাভ নেই৷ আইনগত পদ্ধতি ও রাজ্য সরকারের নির্দেশ মেনে পুরসভার ভোট সংক্রান্ত বিষয় পরবর্তী পদক্ষেপ করবে জেলা প্রশাসন।

জানা গিয়েছে, হাওড়া ও বালি দুটি পুরসভাকে আলাদা করা হবে। হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে ৬৬ করা হবে৷ মন্ত্রী ফিরহাদ হাকিমের ঘোষণার একদিন পরেই প্রশাসনের তরফে নির্বাচন নিয়ে তৎপরতা। শীঘ্রই হাওড়ায় হবে নির্বাচন প্রশ্ন রাজনৈতিক মহলে৷

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ঝুলে থাকা হাওড়া পুর নির্বাচনে ডিলিমিটেশন তরজা

Purulia: আস্থা ভোটের আগেই ঝালদা জুড়ে প্রশ্ন মমতার ছবি সরবে?

কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের (Tapan Kandu Murder) পর একের পর এক ঘটনায় পুরুলিয়ার (Puruia) ঝালদা পুরসভা (Jhalda Municipality) আলোচিত। এবার আস্থাভোট বিতর্কের আগে ঝালদা জুড়ে প্রশ্ন, পুরসভা থেকে সরবে মমতার ছবি। হাই কোর্টের নির্দেশে ২১ নভেম্বর হতে চলেছে এই পুরসভার আস্থা ভোট। পুর নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেসের একাধিপত্য বিরোধী দল বিজেপির প্রাপ্তি শূন্য সিপিআইএম […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Purulia: আস্থা ভোটের আগেই ঝালদা জুড়ে প্রশ্ন মমতার ছবি সরবে?

Siliguri: কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংস্কার শুরু হচ্ছে দ্রুত: গৌতম দেব

রাজ্যের অন্যতম ক্রীড়াঙ্গন (Siliguri) শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। বিখ্যাত এই মাঠ ও স্টেডিয়ামের (Kanchenjunga Stadium) সংস্কারের প্রয়োজন এমন দাবি অনেক আগে থেকেই ছিল। দ্রুত সংস্কার শুরু হবে বললেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব (Gautam Deb)। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম তৈরি হয় ১৯৮০ দশকে বামফ্রন্ট আমলে স্টেডিয়াম তৈরির মূল উদ্যোক্তা প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য দর্শক ধারণক্ষমতা প্রায় ৩০,০০০ জন আধিকারিকদের […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Siliguri: কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংস্কার শুরু হচ্ছে দ্রুত: গৌতম দেব

Partition of Bengal: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ বললেন, একমাসের মধ্যেই বদলে যাবে উত্তরবঙ্গ

একরাতে অবস্থান বদল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের (Nisith Pramanik)। বঙ্গভঙ্গ (Partition of Bengal) প্রশ্ন শুনে রবিবার তিনি শিলিগুড়িতে মুচকি হেসেছিলেন। কিছু বলেননি। সোমবার বললেন, একমাসের মধ্যেই বদলে যাবে (North Bengal) উত্তরবঙ্গ। তাঁর মন্তব্যের পর উত্তরবঙ্গকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চলের যে জল্পনা ছড়িয়েছে তাতে আরও বিতর্ক উস্কে উঠল। মমতার আমলেই পশ্চিমবঙ্গ দু টুকরো হবে? বিরোধী […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Partition of Bengal: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ বললেন, একমাসের মধ্যেই বদলে যাবে উত্তরবঙ্গ

ইডি জেরায় বলছে সুকন্যা…তৃণমূলে ছড়াচ্ছে ভয়

অনুব্রত কন্যা সুকন্যা (Sukanya Mondal) এবার ভাঙছেন বলছেন সুকন্যা, চমকে যাচ্ছে ED দিল্লি থেকে আসছে ‘দু:সংবাদ’ তৃ়ণমূল কংগ্রেস নেতাদের কাছে। গোরু পাচার তদন্তে তৃণমূল কংগ্রেস বীরভূম (Birbhum) জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য তোড়জোর শুরু করেছে আর্থিক তদন্তকারী সংস্থা ইডি। দিল্লিতে জেরার পর অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে তিহার জেলে বন্দি করা […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ইডি জেরায় বলছে সুকন্যা…তৃণমূলে ছড়াচ্ছে ভয়

উদয়ন দাওয়াই: এমন জায়গায় বিছুটি ঘষে দেব, চুলকাতেও পারবে না

Udayan Guhaপঞ্চায়েত নির্বাচনে তৃণমূল গন্ডগোলের চেষ্টা করলে আমরা কোচবিহার দাওয়াই দেব৷ শিলিগুড়ির এক অনুষ্ঠান থেকে এমনই বার্তা দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার৷ সুকান্তর সেই মন্তব্যের জবাব দিতে এবার মুখ খুললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) ৷ এদিন রাজ্যের মন্ত্রী বলেন, যদি কোচবিহার দাওয়াই কোচবিহারে এসে প্রয়োগ করতে যায়, তাহলে জনগণ এমন জায়গায় বিছুটি […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন উদয়ন দাওয়াই: এমন জায়গায় বিছুটি ঘষে দেব, চুলকাতেও পারবে না

Partition of Bengal: আলাদা হবে উত্তরবঙ্গ? অমিত শাহর ডেপুটি নিশীথের মুচকি হাসি

রাজ্য ভাঙবে? প্রশ্ন শুনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের মুখে খেলে গেল মুচকি হাসি। তিনি শুধু বলে গেলেন ‘যা বলবেন অনন্ত মহারাজ। ওনার সাথে সৌজন্য বৈঠক ছিল।’ শিলিগুড়িতে (Siliguri) বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আর কিছু বলেননি। তবে বঙ্গভঙ্গ (Partition of Bengal) প্রশ্নে তাঁর মুচকি হাসি নিয়ে শিলিগুড়ি থেকে কলকাতা সরগরম। নিশীথ কি ইঙ্গিত দিয়েছেন? এই […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Partition of Bengal: আলাদা হবে উত্তরবঙ্গ? অমিত শাহর ডেপুটি নিশীথের মুচকি হাসি

মাদক কারবারীদের ধরছে না পুলিশ, তৃ়ণমূল বিধায়কের দাবিতে আলোড়ন

TMCশাসকদলের বিধায়ক সরব পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন মাদক কারবারীদের সঙ্গে পুলিশের যোগ রয়েছে আমডাঙার বিধায়ক রফিকুর রহমানের বিস্ফোরক দাবি। (Tmc MLA of Amdanga)  মাদক বিরোধী মিছিলে থেকে তৃ়ণমূল কংগ্রেস বিধায়ক সরাসরি বললেন পুলিশের সঙ্গে মাদক কারবারীদের যোগসাজস আছে। তাদের ধরছেনা পুলিশ। আমডাঙার বিধায়ক রফিকুর রহমানের আরও জানিয়েছেন, এ বিষয়ে দলীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন মাদক কারবারীদের ধরছে না পুলিশ, তৃ়ণমূল বিধায়কের দাবিতে আলোড়ন

TMC: ‘মেরে পঞ্চায়েত নিতে চাই না’ মদন বচনে তৃণমূল ‘হতচকিত’

মদন মিত্র (Madan Mitra) শান্তি চান। তিনি মার ধর করে পঞ্চায়েত দখলের পথ থেকে সরে আসার বার্তা দিলেন। প্রাক্তন মন্ত্রী ও কামারহাটির বর্তমান বিধায়কের এমন মন্তব্যের পর ঘুরে ফিরে আসছে পুরভোট রিগিং ঘটনাগুলি। এমনকি মদন বচনে তৃ়ণমূল (TMC) কর্মীরা হতচকিত হয়েছেন। মদন মিত্র বলেন, যদি আমরা একসঙ্গে থাকতে পারি, তাহলে আমরা আবার, একসঙ্গে ফিরে আসব। […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন TMC: ‘মেরে পঞ্চায়েত নিতে চাই না’ মদন বচনে তৃণমূল ‘হতচকিত’

Partition of Bengal: বঙ্গভঙ্গ হলে আখেরে লাভ হবে, দাবি বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার

বঙ্গভঙ্গ (Partition of Bengal) লাভদায়ক হতে চলেছে। বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার। রাজ্য ভাঙার পক্ষে যুক্তি দিলেন তিনি। পশ্চিমবঙ্গ (West Bengal)  কেটে উত্তরবঙ্গ (North Bengal) খুব শীঘ্রই আলাদা কেন্দ্রশাসিত (Union Territory)  অঞ্চলে পরিণত হতে চলেছে। এই নিয়ে জল্পনা প্রবল। এরই মধ্যে আলাদা উত্তরবঙ্গের পক্ষে বিস্ফোরক মন্তব্য করলেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা (Monaj […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Partition of Bengal: বঙ্গভঙ্গ হলে আখেরে লাভ হবে, দাবি বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার

Birbhum: অনুব্রত জেলে আর তৃ়ণমূল নেতারা দলের বিরুদ্ধে সরব, ভাঙন রুখতে মরিয়া মমতা

সংগঠন ক্রমে আলগা বীরভূমে (Birbhum)। খোদ তৃণমূল কংগ্রেস (TMC) বীরভূম জেলা সভাপতি গোরু পাচার তদন্তে জেলে আছে। গোরু পাচার মামলায় গত ১১ আগস্ট থেকে আসানসোল জেলে অনুব্রত মণ্ডল। এদিকে অনুব্রতহীন জেলায় আলগা হচ্ছে সংগঠন। দলের বিরুদ্ধে প্রকাশ্যে সরব নেতারাই। পরিস্থিতি বুঝে মুখ্যমন্ত্রী মমতা বলেছেন অনুব্রতকে বীরের মতো ফেরানো হবে। আর মন্ত্রী ফিরহাদ বলছেন বীরভূমের বাঘ […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Birbhum: অনুব্রত জেলে আর তৃ়ণমূল নেতারা দলের বিরুদ্ধে সরব, ভাঙন রুখতে মরিয়া মমতা

BJP: মোদীর নেতৃত্বে বিজেপির মিথ্যে প্রতিশ্রুতির সরকার, লিখল ‘সর্বাধিক পঠিত সংবাদপত্র’

তীব্র জ্বালাময়ী এক সম্পাদকীয় প্রবন্ধ। প্রতি বাক্যে প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) ও তাঁর নেতৃত্বে চলা বিজেপির (BJP) প্রাদেশিক সরকারগুলির বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার কটাক্ষ করা হয়েছে ‘সর্বাধিক পঠিত সংবাদপত্র’-তে। এতেই পড়েছে আলোড়ন। মোদীর নেতৃত্বে NDA সরকার স্বৈরাচারী বলে কটাক্ষ ‘স্বৈরাচার নয়, গণতন্ত্রই জয়ী হবে’ সম্পাদকীয় ধাক্কায় নয়াদিল্লি আলোড়িত CPIM এর তোলা অভিযোগের সাথে হুবহু মিল […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন BJP: মোদীর নেতৃত্বে বিজেপির মিথ্যে প্রতিশ্রুতির সরকার, লিখল ‘সর্বাধিক পঠিত সংবাদপত্র’

BJP: মোদীর নেতৃত্বে বিজেপির মিথ্যে প্রতিশ্রুতির সরকার, লিখল ‘সর্বাধিক পঠিত সংবাদপত্র’

তীব্র জ্বালাময়ী এক সম্পাদকীয় প্রবন্ধ। প্রতি বাক্যে প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) ও তাঁর নেতৃত্বে চলা বিজেপির (BJP) প্রাদেশিক সরকারগুলির বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার কটাক্ষ করা হয়েছে ‘সর্বাধিক পঠিত সংবাদপত্র’-তে। এতেই পড়েছে আলোড়ন। মোদীর নেতৃত্বে NDA সরকার স্বৈরাচারী বলে কটাক্ষ ‘স্বৈরাচার নয়, গণতন্ত্রই জয়ী হবে’ সম্পাদকীয় ধাক্কায় নয়াদিল্লি আলোড়িত CPIM এর তোলা অভিযোগের সাথে হুবহু মিল […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন BJP: মোদীর নেতৃত্বে বিজেপির মিথ্যে প্রতিশ্রুতির সরকার, লিখল ‘সর্বাধিক পঠিত সংবাদপত্র’

Birbhum: জনগণ বলছে ‘গোরু চোর’, মন্ত্রী ফিরহাদের নজরে ‘বীরভূমের বাঘ’ অনুব্রত

গোরু পাচার তদন্তে বীরভূম (Birbhum) জেলা তৃণমূল কংগ্রেস (TMC) সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) আসানসোল জেলে বন্দি। তার দেহরক্ষী সায়গল হোসেন তিহার জেলে। আর অনুব্রতর কন্যা সুকন্যা মণ্ডলকে দিল্লি ডেকে জেরায় কী কথা টেনে বের করেছে ইডি তা নিয়ে তৃণমূল কংগ্রেসের (TMC) মধ্যে চরম উদ্বেগ কাজ করছে। সেই উদ্বেগ কাটাতেই মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Birbhum: জনগণ বলছে ‘গোরু চোর’, মন্ত্রী ফিরহাদের নজরে ‘বীরভূমের বাঘ’ অনুব্রত

Explosive Saugata Roy: দলের নেতারা জেলে, সৌগতর নজরে দুর্নীতি বলা যাবে না

Saugata Royএকাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে শাসক দলের নেতাদের। এরই মধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় হেফাজতে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কারাবাসে রয়েছেন, অনুব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্যের মতো নেতারাও। এরই মধ্যে ফের বিস্ফোরক মন্তব্য করে দলকে স্বচ্ছ প্রমাণ করতে চাইলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)। এদিন সৌগত রায় বলেন, সিবিআই ও ইডির যা করার আছে তাঁরা […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Explosive Saugata Roy: দলের নেতারা জেলে, সৌগতর নজরে দুর্নীতি বলা যাবে না