আমরা শীর্ষে: বিজ্ঞাপনে বুর্জ খলিফার চূড়ায় সুন্দরীকে দাঁড় করাল এমিরেটস

Emirates puts beauty on top of Burj Khalifa in advertisement

নিউজ ডেস্ক: আমরাই শীর্ষে! এই দাবি আক্ষরিক অর্থেই প্রমাণ করতেই এক অভিনব বিজ্ঞাপন৷ আর এই বিজ্ঞাপন তৈরি করল সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এমিরেটস (United Arab Emirates) এয়ারলাইন৷ তাদের এই বিজ্ঞাপনটি ইতিমধ্যেই সংবাদ শিরোনামে৷ প্রকৃতপক্ষে, এয়ারলাইন্স কোম্পানি তাদের এই বিজ্ঞাপনে এক সুন্দরী মডেলকে বিশ্বের অন্যতম উঁচু ইমরত বুর্জ খলিফার চূড়ায় তুলেছে৷

Emirates puts beauty on top of Burj Khalifa in advertisement

বিশ্বের সব থেকে বিলাসবহুল এমিরেটস বিমান সংস্থার পক্ষ থেকে প্রকাশিত ভিডিওতে একটি দেখা যাচ্ছে, এয়ারলাইন্সের ক্রু সদস্যের পোশাকে একজন মহিলা বুর্জ খলিফার চূড়ায় দাঁড়িয়ে আছেন। মহিলার হাতে ধরা কিছু প্ল্যাকার্ড৷

মহিলার নাম নিকোল স্মিথ লুডভিক। তাঁকে বুর্জ খলিফার উপরে দেখা যাচ্ছে, একটি এমিরেটস এয়ারলাইন্সের পোষাকের বিজ্ঞাপন ধারণকারী প্ল্যাকার্ডে লেখা আছে, “ইউকে অ্যাম্বার লিস্টে সংযুক্ত আরব আমিরাতের এমিরেটসকে বিশ্বের শীর্ষস্থানীয় মনে করেছে।

Emirates puts beauty on top of Burj Khalifa in advertisement

এই মহিলা মডেলও আকর্ষণীয় বিজ্ঞাপনটি শেয়ার করেছেন তাঁর সোস্যাল হ্যান্ডেলে৷ কোম্পানির বিজ্ঞাপনে দুবাইয়ে বুর্জ খলিফার শীর্ষে দাঁড়িয়ে আছেন তিনি মহিলা। যে ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে।

প্রসঙ্গত, দুবাইয়ের বুর্জ খলিফা ভবনটি বিশ্বের সবচেয়ে উঁচু ইমারতের তালিকায় অন্তর্ভুক্ত। এই পরিস্থিতিতে তার চূঁড়ায় উপরে দাঁড়িয়ে থাকা রীতিমতো সাহসিকতার কাজ। আর এই সুন্দরী মডেলের সাহস দেখে হতাবাক বিশ্ব৷

বিজ্ঞাপনের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে নিকোল।লিখেছেন যে, এটি নিঃসন্দেহে আমার করা সবচেয়ে উত্তেজনাপূর্ণ স্টান্টগুলির মধ্যে একটি। এমিরেটস এয়ারলাইন্স টিমের অংশ হতে পেরে আনন্দিত।
এই বিজ্ঞাপনটি দেখে নেটিজেনরা রীতিমতো অবাক হয়েছেন৷ তারা পোস্টে অনেক প্রতিক্রিয়া দিয়েছেন। এই ভিডিওটি এখন পর্যন্ত এক লক্ষেরও বেশি বার দেখা হয়েছে।

প্রতিদিন টকদই পাতে থাকা চাই, উপকারিতা জানলে অবাক হবেন

curd

সম্প্রতি প্রচণ্ড গরমে অতিষ্ঠ মানুষ। অত্যধিক গরমে মানব শরীরে পানিশূন্যতা ও হিটস্ট্রোকের সমস্যা বেশি হয়ে থাকে। তাই এ সময় শরীরের চাহিদা অনুযায়ী বিশুদ্ধ জল পান করা জরুরি। সেই সঙ্গে খাবার স্যালাইনও খেতে হবে।

গরমে ঘেমে শরীর থেকে যে লবণজল বের হয়ে যায়, তা পূরণ করতে খাবার স্যালাইনের বিকল্প নেই।
আর গরমে পেট ঠাণ্ডা রাখতে দই খেতে পারেন। দই ল্যাক্টোব্যাসিলাস ভালো ব্যাক্টেরিয়াকে উদ্দীপিত করে। দইয়ের রয়েছে আরও অনেক স্বাস্থ্য উপকারিতা।

আসুন জেনে নিই দইয়ের স্বাস্থ্য উপকারিতা।

১. গরমে পেট ঠাণ্ডা রাখে দই এবং পেট পরিষ্কার থাকে। এছাড়া দইয়ের ক্যালসিয়াম কোলনের কোষগুলো অস্বাভাবিক বৃদ্ধি রোধ করে। অন্ত্রেও উপকারী ব্যাক্টেরিয়া নিঃসরণ করে। কোলাইটিস রোগে দই খুবই উপকারী।

২.দইয়ের ব্যাক্টেরিয়া শরীরে ক্যালসিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স শোষণ করতে সাহায্য করে। ভিটামিন বি-১২ রক্তকোষ গঠনে সাহায্য করে।

৩. দইয়ে রয়েছে প্রাণিজ প্রোটিন। দইয়ে পাবেন অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড। দুধের প্রোটিন থেকে দইয়ের প্রোটিন সহজে হজম হয়।

৪. শিশু ও বয়স্কদের জন্য দই খাওয়া উপকারী। দই রক্তে কোলেস্টেরল কমাতে সাহায্য করে ও পেটের গ্যাস কমায়। এছাড়া ডায়রিয়া ও কনস্টিপেশনের সমস্যা কমায়।

৫. দইয়ে ক্যালোরি, ফ্যাট, কোলেস্টেরল কম। তাই গরমে খেতে পারেন দইয়ের ঘোল।

৬. এই গরমে শরীর সুস্থ রাখতে নিয়মিত দই খেতে পারেন। দই প্রেমাচিওর এজিং, জন্ডিস, হেপাটাইটিস রোধ করে।

ক্লাব ছাড়ার দু’দিনের মধ্যে মেসির ছবি মুছল তাঁর সাধের বার্সা

নিউজ ডেস্ক: দু’দিন আগেই সাংবাদিক সন্মেলন করে লিওনেল মেসি জানিয়েছেন চলতি মরশুমে আর বার্সেলোনায় থাকছেন না তিনি। তারপরেই সবচেয়ে বেশি যে প্রশ্নটা সমর্থকদের মাথায় এসেছিল, তা হল এবার কোথায় যাচ্ছেন ‘এলএমটেন’। মঙ্গলবারের বিকেলে সে সমস্ত জল্পনার অবসান। প্যারিস সাঁজাঁতেই এবার যাচ্ছেন মেসি। বার্সেলোনার সংসার ত্যাগ করে এবার ‘মেসি ম্যাজিকের’ নতুন গন্তব্য প্যারিস। তিনি যে প্যারিস সাঁজাঁতেই যাচ্ছেন, তা একপ্রকার নিশ্চিত করেছেন তার বাবা।

‘প্যারিস’ লেখা টি-শার্টে প্যারিস সাঁ-জাঁ’তে যোগ দিতে ‘প্যারিস’ পৌঁছলেন লিও মেসি।

আরও পড়ুন বার্সার মার্কেট ভ্যালু কমিয়ে এবার প্যারিসের মাঠে ফুল ফোঁটাবেন মেসি

আর এবার, ক্লাব ছাড়ার মাত্র দু’দিন পরেই সাধের ক্যাম্প ন্যু থেকে সরতে শুরু করল তাঁর ছবি। প্রায় দু’দশক আগে এই ক্লাবে এসেছিলেন কিশোর লিও। যোগ দিয়েছিলেন বার্সেলোনার ছোটদের অ্যাকাডেমী ‘লা মাসিয়ায়’। সেখান থেকে আসেন সিনিয়র টিমে। ক্লাব কেরিয়ারে যেমন ক্লাবকে উপহার দিয়েছেন একাধিক ট্রফি, একাধিক মাইলফলক। ঠিক সেরকমভাবেই নিজের ঝুলিতেও ভরেছেন একাধিক ব্যক্তিগত সাফল্য।

ক্যাম্প ন্যু থেকে সরানো হচ্ছে মেসির ছবি।

আরও পড়ুন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে প্রাক্তন নিউজিল্যান্ড তারকা

বার্সায় যোগ দেওয়ার শুরু থেকেই একাত্ম হয়ে গিয়েছিল লিওনেল মেসি-এফসি বার্সেলোনা। দীর্ঘ সেই সম্পর্কে ছেদ পড়েছে। প্রেস মিটে ভেজা চোখে ফুটবলের রাজপুত্র জানিয়েছেন, এই মরশুমে তিনি ক্লাবে থাকতে চেয়েছিলেন। কিন্তু পারেননি। ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, ক্লাবের অফিসিয়ালদের জন্যই ক্লাব ছাড়তে হয়েছে তাঁকে। ঘুরিয়ে সে কথাই বলেছেন তিনি।

আরও পড়ুন অভাবের সংসার: পার্কিং অ্যাটেনডেন্টের কাজ করছেন বক্সিংয়ে জাতীয় চ্যাম্পিয়ন রিতু

মেসি ছাড়ার পরেই রাতারাতি ফ্যান ফলোয়িং কমতে শুরু করেছিল কাতালুনিয়ান ক্লাবের। সোশ্যাল মিডিয়াতেও সাধের মেসি চলে যাওয়ায় ক্লাবকে আনফলো করেছিলেন বহু সমর্থক। এবার ক্লাব এবং স্টেডিয়াম থেকে ‘মেসির ছবি’ সরানোর ছবি ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে সমর্থকদের মধ্যে।

বার্সার মার্কেট ভ্যালু কমিয়ে এবার প্যারিসের মাঠে ফুল ফোঁটাবেন মেসি

নিউজ ডেস্ক: কোটি কোটি সমর্থকদের সমস্ত জল্পনার অবসান। বার্সেলোনা ছেড়ে প্যারিস সাঁজাঁতেই এবার লিওনেল মেসি। তিনি যে প্যারি সাঁজাঁতেই যাচ্ছেন, তা নিজস্ব কায়দায় তাঁর ভক্তকুলকে জানালেন মেসি। বিমানের ভেতর থেকে স্ত্রীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে শুরু। তারপর ‘প্যারিস’ লেখা টি-শার্ট পরে ক্লাবে এসে মেসি জানিয়ে দিলেন, প্যারিস আমি আসছি।

আরও পড়ুন চোখের জলে বার্সেলোনা ছাড়লেন লিও মেসি

আপাতত দু’বছরের চুক্তিতে লিগ ওয়ান ক্লাবে সই করবেন আর্জেন্তাইন তারকা। তবে নতুন চুক্তিতে এক বছর বাড়িয়ে ২০২৪ সাল অবধি মেসিকে দলে রেখে দেওয়ার সুযোগও রয়েছে ফ্রান্সের দলের সামনে। স্কাই স্পোটর্স, ইতালিয়ান সাংবাদিক ফাবরিজিও রোমানোসহ একাধিক সংস্থার রিপোর্ট অনুযায়ী মেসির এজেন্ট তথা তাঁর বাবা জর্জ মেসি এবং তাঁর আইনজীবিরা বেশ কিছুদিন আলাপ আলোচনা এবং সবদিক খতিয়ে দেখার পর পিএসজির সঙ্গে সম্পূর্ণ চুক্তিতে পৌঁছেছেন ‘এলএম১০’।

Football news - Paris Saint-Germain confirm Lionel Messi to join on free  transfer, signs two-year deal - Eurosport

এদিকে মেসি ক্লাব ছাড়তেই বড়সড় ধাক্কা বার্সেলোনায়। বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে দাঁড়িয়ে কাতালুনিয়ান ক্লাব। মেসি ক্লাব ছাড়ার কথা ঘোষণা করতেই রাতারাতি ফ্যান ফলোয়িং কমতে শুরু করেছিল কাতালুনিয়ান ক্লাবের। সোশ্যাল মিডিয়াতেও সাধের মেসি চলে যাওয়ায় ক্লাবকে আনফলো করেছিলেন বহু সমর্থক। এবার আরেক ধাক্কা খেল বার্সা, গত দু’দিনে কাতালান ক্লাবের ব্র্যান্ড ভ্যালু প্রায় ১১ শতাংশ কমে গিয়েছে।

ক্যাম্প ন্যু’তে আর দেখা যাবে না এই দৃশ্য।

বার্সা প্রেসিডেন্ট লাপোর্তার কাছে যা একটা বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনে তাঁর অন্যতম দাবী ছিল, তিনি প্রেসিডেন্ট হলে বার্সাতেই থাকবে লিও মেসি। যা পূরণ করতে পারেননি তিনি। ফলে অনেক মহলেই শোনা যাচ্ছে, পদত্যাগ করতে হতে পারে তাঁকে। অন্যদিকে, স্পনসরদের কাছ থেকে বছরে মোট ১৮০ মিলিয়ন ইউরো পায় বার্সেলোনা। লাপোর্টা প্রেসিডেন্ট হয়ে আসার পর সেটাকে ২০০ মিলিয়ন ইউরোতে টার্গেট করেছেন। কিন্তু মেসি ক্লাব ছাড়ায় বছরে ১৮০ মিলিয়ন ইউরোই পাওয়া যাবে কিনা তাও এখন লাখ টাকার প্রশ্ন।

দু’দিন আগেই খবর পাওয়া গিয়েছিল ১০ অগস্ট পিএসজির তরফে আইফেল টাওয়ার বুক করা হয়েছে। সেই জল্পনাই এবার সত্যি হল।

তবে কি সত্যি বিয়ে করতে চলেছেন তাপসী পান্নু, উত্তর দিলেন অভিনেত্রীর বোন

taapsee

তামিল এবং তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি ছারাও বলিউডেও বেশ জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। বরাবরই তাঁর সাবলীল অভিনয় দক্ষতায় দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। পিঙ্ক, নাম সাবানা, বেবি, দি গাঁজি এটার্ক সহ একাধিক হিন্দি সিনেমার পাশাপাশি বহু তামিল এবং তেলেগু সিনেমাতেও চুটিয়ে অভিনয় করছেন তিনি। তবে নিজের পার্সোনাল জীবন নিয়ে খুব বেশি কথা বলতে দেখা যায় না তাঁকে। তবে এবারে নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাপসী পান্নু। এমনই ইঙ্গিত দিলেন অভিনেত্রীর বোন শগুন পান্নু।

বেশ কিছুদিন থেকেই ম্যাথিয়াস বো-এর সঙ্গে ডেট করছেন অভিনেত্রী। ডেনমার্কের এই জনপ্রিয় ব্যাডমিন্টন খেলোয়াড় বর্তমানে কোচ। বহুবার নিজের নিসস্টাগ্রামে ম্যাথিয়াস বো-এর সঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায় তাপসীকে। ফলত ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কবে অভিনেত্রীকে বিয়ে করতে দেখা যাবে! এবারে তাপসীর বিয়ের ব্যাপারে মুখ খুললেন অভিনেত্রীর বোন শগুন পান্নু। তাপসীর বোন একজন ওয়েডিং প্ল্যানার। তাই দিদির বিয়ের দায়িত্ব যে তাঁর উপরেই বর্তাবে তা নিয়ে কোনও সন্দেহ ছিল না।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শগুন পান্নু জানান, ইতিমধ্যেই তিনি দিদি তাপসীর বিয়ের অনুষ্ঠানের গন্তব্য খুঁজে বেরাচ্ছেন। এর মধ্যেই বেশ কয়েকটি জায়গা ঘুরেও এসেছেন তিনি। তবে এখনও কোনও জায়গা পছন্দ করতে পেড়েছেন কী না, সেই বিষয়ে কিছু জানাননি শগুন। তিনি আরও জানান, তাঁদের পরিবারের দিক থেকে তাঁর বিয়ের ব্যাপারে সম্পূর্ণ প্রস্তুত। তাপসী মুখ ফুটে বললেই বিয়ের সানাই বাজতে চলেছে পান্নু পরিবারে। এমনই দাবি করেন শগুন পান্নু।

বাংলা বলায় “পাকিস্তানি” তকমা, বাজার করতে গিয়ে হেনস্থার শিকার বৃদ্ধা সহ মহিলারা

incident

সমস্যার সূত্রপাত শপিং-কে কেন্দ্র করে। অপরাধ, তাঁরা বাংলাই জানতেন, বাংলার বুকে দাঁড়িয়ে তাঁদের হিন্দি বলতে বা বুঝতে না পারাটাই ছিল মস্ত অপরাধ। যার জেরেই এবার রীতিমত হেনস্থার শিকার হতে হয় এক বৃদ্ধা ও তাঁর সঙ্গে থাকা বাঙালি মহিলাদের। চোখ রাঙানো থেকে শুরু করে টাকার ব্যাগ ছিনতাই, বাদ পড়েনি কিছুই। দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা দুই বাঙালি মহিলা, ফতেমা আক্তার ও তার শাশুড়ি রোকেয়া বিবি বাজার করতে বড়বাজারে গিয়েছিলেন, আনুরাগ টেক্সটাইল-এ পা রাখতেই হল এক ভিন্ন অভিজ্ঞতা।

ক্রেতা দোকানে পা রাখতেই বিক্রেতা অনুরাগ আগরওয়াল হিন্দিতে কথা বলে ওঠেন। দুই মহিলা কিছুতেই তা বুঝতে না পারায় অনুরোধ করেন বাংলায় কথা বলতে। এতেই বেজায় চটে যান বিক্রেতা। তিনি সাফ জানিয়ে দেন, তিনি বাংলা বলবেন না, বরং যারা বাঙালি তাদের ভারতে থাকতে গেলে জানতে ও শিখতে হবে হিন্দি। নয়তো চলে যেতে হবে পাকিস্তান।

এখানেই শেষ নয়৷ অভিযোগ, এরপর ওই বহিরাগত বাংলার বাঙালি নারী ২ জনের গায়ে হাত দেয়, টাকার ব্যাগ কেড়ে নেয়, মোবাইল ছিনতাই করার চেষ্টা করে, অশ্লীল গালাগালি দেয়, শরীর ধরে টানাটানি করে এবং বলপূর্বক বাঙালি বৃদ্ধাকে আটক করে রাখে। এই সময়ে বিচক্ষণ বাঙালি বউমা ফতেমা আক্তার বাংলা পক্ষর দক্ষিণ ২৪ পরগনা জেলা অফিসে সাথে ফোনে যোগাযোগ করে। সঙ্গে সঙ্গে বাংলা পক্ষর তীব্র সক্রিয়তায় এবং বড়বাজার থানার পুলিশের সহযোগিতায় বহিরাগত পুরুষ দ্বারা বড়বাজারে বলপূর্বক আটক বাঙালি নারীকে উদ্ধার করা হয়। 

news

অভিযোগ জমা করার পর এই দুই বাঙালি নারী বড়বাজার থানার পুলিশের দেওয়া নিরাপত্তা রক্ষী সহ নিরাপদ স্থানে পৌঁছে দেয়। বাংলা পক্ষর সহযোদ্ধা রাজা ঘোষের নেতৃত্বে বাংলা পক্ষর সহযোদ্ধারা এই পুরো প্রক্রিয়ায় আক্রান্ত বাঙালি নারীদের সাহায্য করতে থাকে এবং নিরাপদভাবে তাদের বাংলা পক্ষ দক্ষিণ ২৪ পরগনা জেলা সংগঠনের অফিসে পৌঁছে দেয়।

অন্যান্য তারকাদেরও সোনুর মত হওয়া উচিৎ: ফারহা খান

bollywood

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘সাত কেয়া নিভাও গে’ নামের নতুন মিউজিক ভিডিও। হারহা খান পরিচালিত এই মিউজিক ভিডিওতে সোনু সুদ এবং নিধি আগরওয়ালকে একেবারে রোম্যান্টিক অবতারে দেখা যাচ্ছে। ইতিমধ্যেই অনেকেই এই মিউজিক ভিডিওর তারিফ করেছেন। এই মিউজিক ভিডিওতে সোনুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেছেন ফারহা খান।

সোনুর সঙ্গে কাজ করে ভীষণ খুশি হয়েছেন ফারহা। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফারহা জানান, সোনু একেবারেই বদলায়নি। একেবারে আগের মতোই ররেছেন। সোনুর সঙ্গে কাজ করতে ফারহার কোনও অসুবিধাই হয়নি। জঙ্গলে শুটিং-এর সময় সোনু ভ্যানেটি ভ্যান দাবি করেননি, বরং গাছের পিছনে গিয়ে জামা বদলে নিয়েছে বলে জানান ফারহা। সোনু সম্মন্ধে ফারহার ধারণা সোনু খুবই বুদ্ধিমান। তাঁর সঙ্গে বেশ হাসি-মজা করে কাজ করা যায় বলে মন্তব্য করেন ফারহা খান।

অতিমারি পরিস্থিতিতে যেভাবে সোনু সুদকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে, তাঁদের জন্য কাজ করতে দেখা গেছে তা সত্যি নজিরবিহীন ঘটনা। বর্তমানে এই বলিউড তারকাকে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। মানুষের পাশে দারানর পাশাপাশি সোনু শুটিং ফ্লোরেও খুবই সাধারণভাবে থাকতে পছন্দ করেন। ফারহা আরও জানান, ঘুতিং চলাকালীন সোনু কখনও দোকানে গেছেন, কখনও পেট্রোল পাম্প উদ্ধোধনে গেছেন আবার কখনও স্থানীয় সাধারণ মানুষের সঙ্গেও দেখা করেছেন। ‘আমার মতে অন্যান্য তারকা

নতুন সাফল্য পেলেন উষসী, এবার থেকে ‘জুন অ্যান্টির’ নামের আগে ডক্টর উপাধি

bengali serials

বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় চরিত্র ‘জুন অ্যান্টি’-র ভূমিকায় অভিনয় করে ইতিমধ্যেই দর্শকদের কাছের মানুষ হয়ে উঠেছেন উষসী। এবারে নতুন সাফল্য পেলেন এই অভিনেত্রী। এবার থেকে তাঁর নামের আগে যুক্ত হতে চলেছে ডক্টর কথাটি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই কথা জানিয়ে ভিডিও পোস্ট করেছেন ‘জুন অ্যান্টি’ খ্যাত উষসী চক্রবর্তী। হাতে ডক্টরেট সার্টিফিকেট নিয়ে ফেসবুকে ভিডিও শেয়ার করেন অভিনেত্রী।

ফেসবুকের ওই পোস্টে তিনি জানান, তাঁর বাবা তাঁকে পিএইচডি নিয়ে খুবই উৎসাহ দিতেন। তবে গত বছর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর বাবা শ্যামল চক্রবর্তীর। সিপিএম-এর বর্ষীয়ান নেতা ছিলেন তিনি। পোস্টে উষসী লেখেন, ‘যেদিন এক অভিনেতা একজন ডক্টর হয়ে উঠলেন। অবশেষে আমার ডক্টরাল ডিগ্রি পেলাম’। তবে অভিনেত্রীর লেখায় এই খুশির দিনে বাবা পাশে না থাকার কষ্টও প্রকাশ পায়। সব থেকে অবাক করা বিষয় হলো উষসী এই ডিগ্রি হাতে পেলেন তাঁর বাবার মৃত্যুবার্ষিকীতেই।

উষসীর কথায় তাঁর বাবা পিএইচডি নিয়ে অভিনেত্রীর থেকে বেশি আগ্রহী ছিলেন। উষসী না চাইলেও থিসিস জমা দেওয়ার জন্য তাঁর বাবা বারবার তাঁকে বলতেন। তবে অভিনেত্রী বুঝতে পারেননি যে তাঁর বাবা এতো তাড়াতাড়ি চলে যাবেন। এর পাশাপাশি অভিনেত্রী তাঁর গাইড অধ্যাপিকা ঐশিকা চক্রবর্তীকেও কৃতজ্ঞতা জানান। সবার শেষে উষসী জানান এবার আপনারা আমায় ডক্টর বলে ডাকতে পারবেন। তবে উষসী নামে ডাকলেই তিনি বেশি খুশি হবেন বলে জানান ‘জুন অ্যান্টি’। কারণ নিজেকে একজন অভিনেত্রী বা পারফর্মার হিসেবে দেখাতেই তিনি বেশি পছন্দ করেন।

গ্লোবাল ওয়ার্মিংয়ের জের, তাপমাত্রা বেড়ে বরফ গলছে হিমালয়ে

নিউজ ডেস্ক: চিন্তা বাড়াচ্ছে বিশ্ব উষ্ণায়ন। গত কয়েক দশক ধরেই বিশ্ব উষ্ণায়নের জেরে গড় তাপমাত্রা অনেকটাই বেড়েছে। দুই মেরুর বরফ গলার ফলে বৃদ্ধি পেয়েছে জলস্তরও। এবার আবার নতুন করে চিন্তা বাড়াল আন্তঃসরকার জলবায়ু পরিবর্তন প্যানেলের (আইপিসিসি) রিপোর্ট।

আরও পড়ুন হাতের নাগালে সস্তার পেট্রোল-ডিজেল ভুটানে, হাত কামড়াচ্ছেন বাংলার চালকরা

সাতের দশক থেকে হিন্দুকুশ হিমালয়ে উষ্ণায়ন বৃদ্ধি পেয়েছে অনেকটা। বিশ্বের অন্যতম উঁচু পর্বতমালা থেকে অনেক গুণ বেশি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এই অঞ্চলে। তার জেরে বরফ গলার পরিমাণ অনেকটাই বেশি। ফলে শুধু জলস্তর বৃদ্ধি পাওয়াই নয়, হিমালয় থেকে আসা নদীগুলির অববাহিকায় বন্যা পরিস্থিতিও সৃষ্টি হতে পারে। ষষ্ঠ আন্তঃসরকার জলবায়ু পরিবর্তন প্যানেলের (The Intergovernmental Panel on Climate Change) রিপোর্টে এমনই চাঞ্চল্যকর কথা উল্লেখ করা হয়েছে।

The IPCC special report on 1.5°C: key takeaways for PRI signatories | News  and press | PRI

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্য়াল মেটেরোলজি, পুনের এগজিকিউটিভ ডিরেক্টর আর কৃষ্ণণ বলেছেন, “হিন্দুকুশ হিমালয়ে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হিমবাহ গলার পরিমাণ বাড়ছে। ফলে তা সমভূমিতে বাহিত হওয়ার ফলে জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে। যদিও উল্টোদিকে তিব্বতীয় মালভূমি অঞ্চলে কারাকোরাম হিমালয়ে তাপমাত্রার তারতম্য ততটা লক্ষ্যণীয় হয়নি। কারাকোরাম হিমালয়ে হিমবাহের বরফের ঘনত্ব বরং বেড়েছে।”

আরও পড়ুন চলতি বছরে বিশ্বজুড়ে সাতটি ভয়াবহ বিপর্যয়

কিন্তু আন্তঃসরকার জলবায়ু পরিবর্তন প্যানেলের পূর্বাভাস অনুযায়ী, হিন্দুকুশ হিমালয় এবং তিব্বতীয় মালভূমিতে আরও বরফ গলবে। এই হিমালয় পর্বতমালা সমভূমি এবং সমুদ্রের তাপমাত্রা, সমুদ্রের জলস্তরের নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতবর্ষে প্রতি বছর মৌসুমি বায়ুর প্রভাবে যে বৃষ্টিপাত হয়, তাতেও উল্লেখযোগ্য ভূমিকা নেয় উত্তরের সুবিশাল হিমালয় পর্বতমালা। ফলে হিমালয়ের বরফ গলায় দেশের জলবায়ুতেও পরিবর্তন দেখা দিতে পারে।”

Greenhouse Effect | National Geographic Society

আইপিসিসির পূর্বাভাষ অনুযায়ী আগামী শতক অর্থাৎ ২১০০-এর মধ্যে গড়ে ২ ডিগ্রির বেশি বাড়বে পৃথিবীর তাপমাত্রা। ফলে অবিলম্বে গ্রিন হাউস গ্যাস নির্গমন রোধে উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছে আইপিসিসি। বর্তমানে শিল্পায়নের যুগ চলছে পৃথিবীর বেশিরভাগ দেশে। ফলে গ্রিন হাউস গ্যাস নির্গমণ রোধ করা খুব একটা সহজ হবে না বলেই ধারণা বিশেষজ্ঞমহলের।

লালফৌজ না থাকলেও আফগান সীমান্তে তালিবান নিধনে রুশ স্নাইপার ও মিসাইল প্রস্তুত

Russian missile Afghan border

বিশেষ প্রতিবেদন: সোভিয়েত বিলুপ্ত। নেই সেই দুরন্ত লালফৌজ যাদের ভয়ে হিটলার গোপন বাঙ্কারে আত্মহত্যা করেছিল। যাদের আক্রমণে আফগানিস্তানে উগ্র ধর্মীয় গোষ্ঠীগুলি গুটিয়ে গেছিল। তবে রাশিয়া আছে। সাবেক সোভিয়েত যুদ্ধনীতির পদ্ধতি রয়েছে। সেটাই আফগানিস্তানের মাটিতে ফের একবার প্রয়োগ করতে চান সোভিয়েত জমানার গুপ্তচর তথা কেজিবি এজেন্ট বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিবিসি ও রুশ সংবাদ সংস্থা তাস জানাচ্ছে, সাবেক সোভিয়েত আফগান সীমান্ত যেটি এখন তাজিকিস্তানের অধীনে পড়ে সেখানেই বিপুল পরিমান রুশ সেনা, সাঁজোয়া গাড়ি, ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করেছে রাশিয়া সরকার। তাদের সঙ্গে রয়েছে তাজিক সেনা ও আফগানিস্তান থেকে পালিয়ে আসা সেনাকর্মীরা।

নব্বই দশকে সোভিয়েত ইউনিয়ন অবলুপ্ত হয়। তখনই তাজিকিস্তান স্বাধীন দেশ হিসেবে নিজেকে ঘোষণা করে। এর পরেও তাজিকিস্তানে রুশ সেনার সবথেকে বড় সেনা ঘাঁটি রয়েছে। ক্রেমলিন কোনওদিনই আফগান সীমান্তকে অবহেলা করেনি।

Russian missile Afghan border

বিবিসি জানাচ্ছে, আফগানিস্তানের একটার পর একটা প্রদেশ তালিবান দখলে চলে যাচ্ছে। সবকটি আন্তর্জাতিক সীমান্ত এলাকা তালিবান দখলে। তাজিকিস্তান সীমান্তের সত্তর শতাংশ জঙ্গি সংগঠনটির কব্জায়। আফগান সেনা, জনগণ বিভিন্ন এলাকায় লড়াই করলেও তালিবান হামলায় তারা টিকতে পারছেনা। রাজধানী শহর কাবুল ঘিরে এগিয়ে আসছে তালিবান।

আশির দশকে আফগানিস্তানের গৃহযুদ্ধের সুযোগে সে দেশে ঢুকেছিল ততকালীন সোভিয়েত লাল ফৌজ। তাদের সঙ্গে আফগান ধর্মীয় সংগঠনগুলির সংঘর্ষ হয়। তবে আফগানিস্তানের নিমন্ত্রণ নেয় সোভিয়েত ইউনিয়ন।নব্বই দশকে সোভিয়েত পতনের পর আফগানিস্তান থেকে সরে যায় লাল ফৌজ। দেশটির দখল নিতে ধর্মীয় গেরিলা সংগঠনগুলি থেকে জন্ম নেয় তালিবান। মার্কিন যুক্তরাষ্ট্রের মদতে আফগানিস্তানে তাদের জয় হয়, এটি প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।

তালিবান জঙ্গি সরকার আফগানিস্তানের ক্ষমতায় আসা, আমেরিকার টুইন টাওয়ার ধংস, আল কায়েদা সংগঠনের প্রধান লাদেনের আফগানিস্তানে আত্মগোপন সবমিলে মার্কিন যুক্তরাষ্ট্র সেনা পাঠায় এ দেশে। সম্প্রতি সেই সেনা সরতে শুরু করেছে। সেই সঙ্গে তালিবান ফের হামলা চালাচ্ছে। প্রায় অরক্ষিত আফগানিস্তানে এবার কি তালিবান নিধনে রুশ সেনা ঢুকবে?

আন্তর্জাতিক মহলের ধারণা, রাশিয়া আরও অপেক্ষা করতে পারে। কারণ কাবুল এখনও জঙ্গি কব্জান যায়নি। যদি তালিবান ফের আফগানিস্তানের সরকার কায়েম করে, তাহলেই ক্রেমলিন থেকে আসবে হামলার সংকেত। আপাতত আফগান সীমান্তে রুশ সেনার মহড়া চলছে। তাদের ক্ষেপণাস্ত্র সম্ভার সীমান্তের ওপারের থেকে দেখছে তালিবান জঙ্গিরা।

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে প্রাক্তন নিউজিল্যান্ড তারকা

নিউজ ডেস্ক: কয়েকমাস আগেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। পরপর দু’বার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, হয়েছিল অস্ত্রোপচারও। বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল একজন খেলোয়াড় তাঁর শারীরিক সক্ষমতার শীর্ষে থাকেন।

আরও পড়ুন এবারে রান্নার মসলায় কমবে ওজন, প্রতিদিন রান্নায় ব্যবহার করুন এই ৬ টি মশলা

৪৯ বছর বয়সী সৌরভ খেলা ছাড়লেও রীতিমতো ফিটনেস ফ্রিক। তাঁর কোনও আগাম শারীরিক সমস্যা ছাড়াই হৃদরোগে আক্রান্ত হওয়ায় চিন্তায় পড়েছিল সকলে। তারপরেই ইউরো কাপ চলাকালীন মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়েছিলেন ডেনমার্কের খেলোয়াড় এরিকসেন।

আরও পড়ুন অভাবের সংসার: পার্কিং অ্যাটেনডেন্টের কাজ করছেন বক্সিংয়ে জাতীয় চ্যাম্পিয়ন রিতু

এবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন নিউজিল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার ক্রিস কেয়ার্ন্স। গত সপ্তাহে ক্যানবেরায় তাঁর হৃদযন্ত্রের মূল ধমনীতে সমস্যা দেখা দিয়েছিল। তারপর থেকেই তিনি লাইফ সাপোর্ট ইউনিটে রয়েছেন। ইতিমধ্যেই বেশ কয়েকটা অপারেশন হয়ে গেলেও চিকিৎসায় বিশেষ সাড়া দিচ্ছেন না তিনি।

Report: Ex-Black Caps all-rounder Chris Cairns on life support

আরও পড়ুন অভাবের সংসারে হাল ধরতে সবজি বিক্রি করছেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার

৫১ বছর বয়সি এই ক্রিকেটার নিউজিল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার ১৯৮৯ থেকে ২০০৬ সালের মধ্যে নিউজিল্যান্ডের হয়ে ৬২ টেস্ট ম্যাচ, ২১৫টি একদিনের ম্যাচ এবং জোড়া টি-২০ ম্যাচ খেলেছেন।

আরও পড়ুন ভারতের সবচেয়ে বড় পতিতালয়ের সঙ্গেও জড়িয়ে রয়েছে ঠাকুরবাড়ির নাম

টেস্ট এবং ওডিআই, দুটি বিভাগেই ২০০-এর ওপর উইকেটের মালিক তিনি। মিডল অর্ডারে ব্যাট করে পাঁচদিনের খেলায় তাঁর সংগ্রহ ৩,৩২০ রান। ওডিআই’তে করেছেন ৫,৯৫০ রান।

আরও পড়ুন অভাবে বন্ধ স্বপ্ন দেখা, অলিম্পিকে মশাল হাতে দৌড়ানো পিঙ্কি এখন চা-বাগানের শ্রমিক

বহুদিন ধরেই স্ত্রী-সন্তানদের নিয়ে ক্যানবেরায় বসবাস করছেন কেয়ার্ন্স। সেখানে স্মার্টস্পোর্টস নামে একটি সংস্থার মুখ্য কার্যনির্বাহী পদে ছিলেন তিনি। প্রাক্তন এই ক্রিকেটারের বাবা ছিলেন নিউজিল্যান্ডের প্রবাদপ্রতিম খেলোয়াড়, ল্যান্স কেয়ার্ন্স।

বাধা বনশালী, ভাঙতে চলেছে ‘দীপবীর’ জুটি

সঞ্জয়লীলা বনশালী-দীপিকা পাড়ুকোন-রনবীর সিং। গত কয়েকবছর ধরেই বলিউডের পিরিয়ডিক সিনেমা মানেই এই তিনটি নাম একযোগে উচ্চারিত হতো। ‘গোলিও কি রাসলীলা: রামলীলা’, ‘বাকিরাও মস্তানি’ কিংবা ‘পদ্মাবত’, বনশালীর পরিচালনায় বাজিমাত করেছেন দীপিকা-রনবীরের জুটি। কিন্তু সেই জনপ্রিয় জুটিই এবার ভাঙতে চলেছে।

আরও পড়ুন অসুস্থ হয়ে হাসপাতালে নুসরত, চিন্তায় নেটদুনিয়া

শোনা যাচ্ছে, বনশালীর পরবর্তী প্রোজেক্ট ‘বাইজু বাওরা’ থেকে নাকি বেশি পারিশ্রমিক হাঁকিয়ে বাদ পড়েছেন দীপিকা পাড়ুকোন। স্বামী রনবীরের সমান পারিশ্রমিক দাবি করেছিলেন তিনি। আর সেইজন্যই নাকি পরিচালক-অভিনেত্রীর সম্পর্কে এখন চিড় ধরেছে, ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে এমন গুঞ্জনই শোনা যাচ্ছে।

আরও পড়ুন “পরিচালকের সঙ্গে শুইনি বলে কাজ পাই না,” আক্ষেপ অভিনেত্রীর

বনশালী-দীপিকা সম্পর্কে চিড় ধরার সেই জল্পনা যখন তুঙ্গে, ঠিক তখনই তাতে জল ঢাললেন দীপিকা। সঞ্জয়লীলা বনশালীর প্রযোজনা সংস্থার ২৫ বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষেই দীর্ঘ এক পোস্ট করে অভিনেত্রীর মন্তব্য, “আমি নিজেকে কখনও বনশালির সিনেমার যোগ্য বলেই মনে করিনি।” সে কথা শুনেই চাঞ্চল্য নেটদুনিয়ায়। তবে কি পরবর্তী সিনেমা থেকে বাদ পরার ক্ষোভেই এই মন্তব্য রনবীর ঘরনীর।

Is Sanjay Leela Bhansali upset with Deepika Padukone and Ranveer Singh's  viral kiss pic? | Bollywood News – India TV

যদিও অভিনেত্রী শেয়ার করেছেন তাঁদের সমীকরণের বহু অজানা কথা। সোশ্যাল মিডিয়ায় করা দীর্ঘ পোস্টে বললেন, বনশালী আমার জন্য যেসব চরিত্র সাজিয়েছেন, তার জন্য আমি ওঁর কাছে চিরকৃতজ্ঞ। পাশাপাশি দীপিকা জানিয়েছেন যে, বনশালির সান্নিধ্যে তাঁর নিজের জীবনেও অনেক পরিবর্তন এসেছে। লিখেছেন, “সঞ্জয় যদি আমার পাশে না থাকতেন তাহলে আজ আমি যেখানে দাঁড়িয়ে সেখানেও পৌঁছতে পারতাম না”।

আরও পড়ুন বিশ্লেষণ: বাংলা ওয়েবসিরিজও কিন্তু ‘সেমি পানু’র চেয়ে কম নয়

গত কয়েক বছরে সঞ্জয়লীলা বনশালী এবং দীপিকা পাড়ুকোন জুটি দর্শকদের একাধিক ক্লাসিক সিনেমা উপহার দিয়েছেন। প্রতিটি সিনেমাতেই পরিচালক বনশালীর গুনে নিজের অভিনয় দক্ষতাকেও ছাপিয়ে গিয়েছিলেন অভিনেত্রী দীপিকা। তাঁর এই বোধোদয়েই এখন চিন্তিত নায়িকার অনুগামীরা।

আফগানিস্তানে ক্রমশ প্রকট হচ্ছে তালিবানরাজ

Taliban

নিউজ ডেস্ক: আফগানিস্তান, ভারতের উত্তর-পশ্চিমের একটি দেশ। অন্যান্য দেশের মতো শুধুমাত্র অর্থনীতি বা বৈদেশিক সম্পর্ক নয়, তাদের প্রতিনিয়ত লড়তে হচ্ছে অভ্যন্তরীণ শক্তির সঙ্গেও। যার নাম তালিবান। গত কয়েকদিনে সন্ত্রাসের শিকার আফগানিস্তানের নানান প্রান্ত। কোথাও গুলিবর্ষণ তো কোথাও বোমাবাজি। ক্রমশই বৃদ্ধি পাচ্ছে তালিবানদের আক্রমণ এবং তার সঙ্গে আতঙ্ক। আক্রমণের সঙ্গে সঙ্গে তাদের আগ্রাসন দেশজুড়ে ঊর্ধ্বমুখী। এরকম চলতে থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই আফগানিস্তানের আরও বেশ কিছু এলাকা তালিবানদের দখলে আসবে বলেই আশঙ্কা।

আরও পড়ুন চলেন আফগান যাই বাংলাদেশে অনলাইন তালিবান আমন্ত্রণে চাঞ্চল্য

মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা সত্ত্বেও তালিবানদের কাছে আফগান বাহিনীর পরাস্ত হওয়া পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। ইতিমধ্যেই আফগানিস্তানের প্রায় ৪০০-র মধ্যে ২০০টি জেলায় নিজেদের আধিপত্য বিস্তার করে ফেলেছে তালিবানরা। উত্তরের শেবার্গান এবং কুন্দুজ, দক্ষিণে কান্দাহার এবং লস্করগাহ এবং পশ্চিমে হেরাত প্রভৃতি শহরে ক্রমশই নিজেদের আধিপত্য বিস্তার করছে তারা। যার ফলে হাজার হাজার সাধারণ নিরীহ মানুষ আটকে পড়েছে।

আরও পড়ুন রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে কলকাতার ঐতিহ্যবাহী প্রাচীন কলেজের ইতিহাস

অন্যদিকে মার্কিন সেনাবাহিনীর প্রত্যাহার প্রক্রিয়াও প্রায় ৯৫% সম্পূর্ণ। ফলে আরও চিন্তায় দেশের সাধারণ মানুষ। শেবারগানের এক বাসিন্দা বলেন, শহরের পরিস্থিতি খুবই ভীতিকর। আসলে যে কী হতে চলেছে সেই বিষয়ে আতঙ্কে সকলেই। তালিবান যোদ্ধারা দেশের বেশিরভাগ স্থানেই ছড়িয়ে পড়েছে। সেই কারণে রাজধানী-সহ আশেপাশের অনেক জায়গা এখন সন্ত্রাসে ত্রস্ত।

আরও পড়ুন ভারতের সবচেয়ে বড় পতিতালয়ের সঙ্গেও জড়িয়ে রয়েছে ঠাকুরবাড়ির নাম

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ফাওয়াদ আমান টুইট করে জানান, আফগান এয়ার ফোর্সের তরফ থেকে তালিবানদের ঘাঁটি লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়। তাতে ২০০ জন নিহত হয়েছেন। তারপরেও তালিবানদের হুমকিতে দেশের বেশিরভাগ অঞ্চলের মানুষের মনে আতঙ্ক বাড়ছে। আদৌ এর শেষ কোথায় সেই নিয়ে দুশ্চিন্তায় সকলেই।

অভাবের সংসারে হাল ধরতে সবজি বিক্রি করছেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার

World-Cup

নিউজ ডেস্ক: করোনা সংক্রমণের দলে গত বছরের ২৪শে মার্চ দেশে শুরু হয়েছিল লকডাউন। তাতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন দেশের দিন আনা- দিন খাওয়া মানুষেরা। যদিও শুধু তারাই নন, জীবনযুদ্ধে লড়াই করতে পথে নেমেছেন প্রচুর মানুষ। গত বছর থেকেই পেটের টানে জীবিকা বদলাতে বাধ্য হয়েছে অনেকে। এবার একই পথ বেছে নিলেন দেশের হয়ে দ্বিতীয়বার ক্রিকেট বিশ্বকাপজয়ী টিমের সদস্যও। ক্রিকেট ছেড়ে সবজি বিক্রি শুরু করেছেন তিনি।

আরও পড়ুন অভাবের সংসার: পার্কিং অ্যাটেনডেন্টের কাজ করছেন বক্সিংয়ে জাতীয় চ্যাম্পিয়ন রিতু

করোনা সংক্রমণ না কমলেও ইংল্যান্ডে সিরিজ খেলতে গিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। অন্যদিকে, দিনকয়েক আগেই শ্রীলঙ্কা সফরে গিয়েছিল ভারতের আরেক টিম। করোনাকালেও যাবতীয় আলো ছিল তাদের ওপরেই। ঠিক তখনই অন্ধকারে জীবনযদ্ধের রসদ খুঁজে বেড়াচ্ছেন ভারতের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া সদস্য।

India vs Pakistan: Blind Cricket World Cup: India beat Pakistan by two  wickets in thrilling final to retain title | Cricket News - Times of India

২০১৮ সালে দৃষ্টিহীনদের বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্ধী পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ ঘরে তুলেছিল টিম ইন্ডিয়া। টুর্নামেন্টে ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন নরেশ তুমদা। বিশ্বকাপ জিতে দিল্লিতে ফেরার পর গোটা দলকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। সেই সভায় ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীরাও। উপস্থিত সকলেই আশ্বাস দিয়েছলেন, জয়ী টিমের প্রত্যেক সদস্যকে চাকরী দেওয়া হবে। কিন্তু, বিশ্বকাপ জেতার পর প্রায় তিন বছর কেটে গেলেও এখনও চাকরী পাননি কেউই।

Blind Cricket World Cup Winner Naresh Tumda Forced To Work As Labourer,  Asks PM For Job

 

আরও পড়ুন অভাবে বন্ধ স্বপ্ন দেখা, অলিম্পিকে মশাল হাতে দৌড়ানো পিঙ্কি এখন চা-বাগানের শ্রমিক

লকডাউনে সংসারে অভাব বাড়ায় রাস্তায় নামতে হয়েছে নরেশকে। বর্তমানে গুজরাতের নওসারীতে সবজি বিক্রি করেন তিনি। মাঝে মাঝে দিনমজুরের কাজও করেন। সংবাদমাধ্যমকে নরেশ জানিয়েছেন, “দিনমজুরের কাজ করে দিনে ২৫০ টাকা রোজগার করি। এর আগে বিশ্বকাপ জিতে ফেরার পর অনেকে আশ্বাস দিয়েছিলেন যে আমরা প্রত্যেকেই চাকরী পাব। আমি নিজে তিনবার মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছি, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাইনি।”

প্রিয়াঙ্কার যমজ! দেখতে হুবহু এক, জেনে নিন কে এই মহিলা

priyanka

বলিউড হোক বা হলিউড কিংবা টলিউড প্রায় প্রত্যেক সেলিব্রিটিরই ড্যামি দেখতে পাওয়া যায়। ঠিক তেমনই এবার দেশি গার্ল এর সাথে দেখা গেল তারই মতো একইরকম দেখতে এক মেয়েকে। সদ্য সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ছবিতে এমনটাই দেখা গিয়েছে।

ঠিক যেন কার্বন কপি। নেটিজেনদের প্রশ্ন, কে সেই মহিলা? প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে একই ফ্রেমে হুবহু এক দেখতে মেয়েটি কে? নানান প্রশ্নের উত্তরে জানা গেল মেয়েটির আসল পরিচয়। নাম আমাইরা ডোঙ্গরে। তার ছবিই সদ্য ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। তিনি আসলে প্রিয়াঙ্কার বিভিন্ন লুক রিক্রিয়েট করে থাকেন। ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা চোপড়াকে অনুকরণ করে আমাইরা অবিকল একই হাসিমুখ ও এক্সপ্রেশন দিয়ে ছবি পোস্ট করে নেটিজেনদের মন কাবু করেছেন।

সম্প্রতি আমাইরা ডোঙ্গরের বেশকিছু ছবি ভাইরাল হয়েছে যাতে আমাইরা এবং প্রিয়াঙ্কার মধ্যে তফাৎ খুঁজে পেতে হয়রান দেশি গার্ল ভক্তরা। ছবিতে নিজেকে বরফি সিনেমার ঝিলমিল চরিত্রে সাজিয়ে তুলেছেন আমাইরা। শুধু তাই নয় অগ্নিপথ থেকে শুরু করে বাজিরাও মাস্তানি এবং গুন্ডে ছবির লুকও হুবহু নকল করেছেন তিনি। ছবির পাশাপাশি বিভিন্ন ভিডিয়ো শেয়ার করে নিজেকে প্রিয়াঙ্কার সঙ্গে তুলনা করতে বাধ্য করেন নেটিজেনদের।

অভাবে বন্ধ স্বপ্ন দেখা, অলিম্পিকে মশাল হাতে দৌড়ানো পিঙ্কি এখন চা-বাগানের শ্রমিক

Pinki

নিউজ ডেস্ক: গ্রীষ্মকালীন অলিম্পিক, পৃথিবীর সবচেয়ে সন্মানজনক ক্রীড়া প্রতিযোগিতা। যেই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত থাকতে পারাটাই গৌরবের। ন’বছর আগে ২০১২ সালের লন্ডনে অনুষ্ঠিত সেই অলিম্পিকের মশাল হাতে নটিংহামের রাজপথে দৌঁড়েছিলেন এক ভারতীয়, নাম পিঙ্কি কর্মকার। সারা বিশ্বের মোট ২০টি দেশ থেকে বাছাই করা হয়েছিল প্রতিনিধিদের। তাদের মধ্যে একমাত্র ভারতীয় সদস্য ছিলেন পিঙ্কি।

আরও পড়ুন অভাবের সংসার: পার্কিং অ্যাটেনডেন্টের কাজ করছেন বক্সিংয়ে জাতীয় চ্যাম্পিয়ন রিতু

মশাল হাতে পিঙ্কির ছবি প্রকাশিত হয়েছিল দেশের সমস্ত সংবাদপত্রে। মশাল এবং ক্যামেরার ফ্ল্যাশ, হাজার ওয়াটের আলোয় চকচক করছিল ওই কিশোরীর মুখ। কিন্তু তারপর থেকেই ক্রমশ অন্ধকারে তলিয়ে গিয়েছে সে। বর্তমানে আসামের একটি চা বাগানে দিনমজুরের কাজ করে সংসার চালাচ্ছেন পিঙ্কি।

আরও পড়ুন নাম বদলে রাজীব গান্ধী খেলরত্ন এবার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার

আরও পড়ুন প্রতিযোগীর সংখ্যা মাত্র পাঁচ, অলিম্পিকে তিনটি পদকপ্রাপ্তি ক্ষুদ্রতম দেশের

২০১২ সালের লন্ডন অলিম্পিকে ভারত মোট ৬টি পদক পেয়েছিল। দেশে ফিরে সেই পদকজয়ীদের মতোই সংবর্ধনা পেয়েছিলেন এই অ্যাথলিট। বিমানবন্দরে পা দেওয়ামাত্র তাঁকে জড়িয়ে ধরেছিলেন ডিব্রুগড়ের তৎকালীন সাংসদ সর্বানন্দ সোনওয়াল। তাকে পিঙ্কি জানিয়েছিলেন তিনি পরবর্তী অলিম্পিকে নামতে চান একজন তীরন্দাজ হয়ে। সোনওয়াল পরবর্তীকালে আসামের মুখ্যমন্ত্রী হন, এখন কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যও হয়েছেন। কিন্তু পিঙ্কির তীরন্দাজ হওয়া হয়ে ওঠেনি।

আরও পড়ুন “পরিচালকের সঙ্গে শুইনি বলে কাজ পাই না,” আক্ষেপ অভিনেত্রীর

ছোটবেলা থেকেই খেলাধুলোর প্রতি ভালোবাসা ছিল পিঙ্কির। আর ইউনেস্কোর স্পোর্টস ফর ডেভালাপমেন্ট প্রকল্পের সুবাদে নিজেকে মেলে ধরার জায়গাও পেয়েছিলেন। নিজের অনুশীলনের পাশাপাশি আসামের চা-বাগান এলাকায় বহু কচিকাঁচাকে ট্রেনিং দিতেন তিনি। কিন্তু সেসব এখন অতীত। কলেজে পড়ার সময়েই হঠাৎ মা মারা গেলে তাকে সংসার চালানোর প্রয়োজনে নামতে হয়েছে মায়ের পেশাতেই। জীবনযুদ্ধে লড়তে গিয়ে স্বপ্ন দেখা বন্ধ বছর ছাব্বিশের এই তরুনীর।

ভিজিটিং কার্ড ফেরাতে পারে চকচকে ভাগ্য! জেনে নিন বাস্তুশাস্ত্রের মতামত

visiting card

গৃহস্তের শান্তি ফেরাতে বা শরীরের রোগব্যাধি দূর করতে কমবেশি সকলেই বাস্তুশাস্ত্রের পরামর্শ নেন। ঠিক তেমনভাবে জীবনে চলার পথে সঠিক দিক দেখতে বা বলা যেতে পারে উন্নতির শীর্ষে পৌঁছতে প্রয়োজন বাস্তু শাস্ত্রের মতামত। কাজের ক্ষেত্রে প্রায় সকলেই ভিজিটিং কার্ড ব্যবহার করে থাকি। কিন্তু জানেন কি এই ভিজিটিং কার্ডই ফেরাতে পারে ভাগ্যের চাকা।

যে কোনও নতুন সম্পর্কের সেতুবন্ধন ঘটাতে ভিজিটিং কার্ড ব্যবহার করা হয়। বাস্তু মতে ও জ্যোতিষ বিচারের সাহায্যে এই ভিজিটিং কার্ড তৈরি করলে শুধু যে সুসম্পর্কের বিস্তার হবে তা নয়, এরই সঙ্গে সেই সম্পর্ক আরও দৃঢ় ও উজ্জ্বল হয়ে উঠবে। নিজেকে খুব সংক্ষেপে অপরিচিত ব্যক্তির সামনে সঠিকভাবে লিপিবদ্ধ করা একেবারেই সহজ কাজ নয়। স্বল্প স্থানে কিভাবে নিজের বর্ণনাকে আকর্ষনীয় ও দীর্ঘস্থয়ী করে তুলবেন তার হদিস দিতে পারে বাস্তুশাস্ত্রই। জেনে নেওয়া যাক সেই পদ্ধতিগুলি-

vastu

১) বাস্তু মতে ভিজিটিং কার্ডের প্রতিটি কোণ ৯০ ডিগ্রী হাওয়া উচিত। বিষম কোণযুক্ত কার্ড সম্পর্কের ভিত দুর্বল করে দিতে পারে।

২) কার্ডের মাঝ বরাবর নিজের নাম লিখুন।

৩) টেলিফোনে নম্বর বা যোগাযোগের জন্য যা কিছু লেখার, তা উত্তর মধ্য বা বায়ুকোণ করে লিখুন।

৪) ভিজিটিং কার্ড তৈরির সময় তার আকার, রঙ এবং সাজসজ্জা নিয়ে বিশেষ সচেতন হতে হবে। কারণ, এই গুলির মাধ্যমে সম্পর্কে দৃঢ়তা আসে।

প্রতিযোগীর সংখ্যা মাত্র পাঁচ, অলিম্পিকে তিনটি পদকপ্রাপ্তি ক্ষুদ্রতম দেশের

San-Marino

নিউজ ডেস্ক: গ্রীষ্মকালীন অলিম্পিক, পৃথিবীর সবচেয়ে সন্মানজনক ক্রীড়া প্রতিযোগিতা। যেই প্রতিযোগিতায় অংশ নিতে পারাটাই গৌরবের। সাফল্য না আসলেও তাতে প্রতিবারই অংশ নেয় বিশ্বের বহু দেশ। সেরকমই একটি দেশ সান মারিনো, পৃথিবীর পঞ্চম ক্ষুদ্রতম দেশ। ইতালির অভ্যন্তরেই ছোট্ট একখণ্ড স্বতন্ত্র দেশ। চারিদিক ঘেরা ভূভাগেই। আয়তন ২৪ বর্গমাইল। জনসংখ্যা মাত্র ৩৪ হাজার। ১৯৬০ সালের রোম অলিম্পিক থেকে প্রতিবারই অলিম্পিকে দল পাঠিয়েছে এই দেশ। কিন্তু এতদিন তাদের প্রাপ্তির ঝুলি ছিল শূন্য, প্রতিবারই খালি হাতে ফিরতে হয়েছে প্রতিযোগীদের।

আরও পড়ুন অভাবের সংসার: পার্কিং অ্যাটেনডেন্টের কাজ করছেন বক্সিংয়ে জাতীয় চ্যাম্পিয়ন রিতু

সান মারিনোর সেই পদক খরা অবশ্য এবছর কেটেছে, টোকিও অলিম্পিক থেকে এবছর তাদের প্রাপ্তি একটি রুপো এবং দুটি ব্রোঞ্জ। অংশগ্রহনকারী দেশগুলির মধ্যে পদকতালিকায় ৭২ নম্বরে শেষ করেছে তারা। যদিও তিনটি পদকপ্রাপ্তির কৃতিত্ব অন্য জায়গায়। চলতি অলিম্পিকে এবার সান মারিনো থেকে অংশ নিতে গিয়েছিলেন মাত্র ৫ জন প্রতিযোগী। তাদের মধ্যে বাজিমাত করেছে তিন জন।

San Marino Becomes the Smallest Country to Win Olympic Medal - The New York  Times

চলতি অলিম্পিকের শুরুতেই সান মারিনোর মহিলা শুটার আলেসান্দ্রা পেরিলি পেয়েছিলেন ব্রোঞ্জ পদক। এরপরে শ্যুটিংয়ের মিক্সড ইভেন্টেও জিয়ান মার্কো বের্তির সঙ্গে জোট বেঁধে রুপোর পদক পান আলেসান্দ্রা। এর আগে ২০১২ সালের লন্ডন অলিম্পিক ও ২০১৬ সালের রিও অলিম্পিকেও দারুণ লড়াই করেছিলেন তিনি। কিন্তু দুটি অলিম্পিকেই অল্পের জন্য পদক হাতছাড়া হয় তাঁর, দু’বারই চতুর্থ স্থানে অলিম্পিক অভিযান শেষ করেন তিনি। এবার শুধু সাফল্যই আসেনি, পৃথিবীর ক্ষুদ্রতম দেশ হিসেবে অলিম্পিকের পদকপ্রাপ্তির তালিকায় দেশের নাম তুলে দিয়েছেন তিনি। এছাড়াও কুস্তিতে ব্রোঞ্জ জিতেছেন মাইলস অ্যামিন।

Amine, Micic qualify weight for Olympics, the top efforts of U.S.  collegians wrestling for other nations

করোনা সংক্রমণের মধ্যেই বহু দেশই এ বছর অলিম্পিকের মঞ্চে হাজির হয়েছিল বিরাট দল নিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, রাশিয়া, ব্রিটেন এবং আয়োজক দেশ জাপানের কথা বাদ দিলে, বাকিদের সাফল্য তেমন আসেনি। সেখানে মাত্র ৫ জন প্রতিযোগী নিয়ে ৩টি পদক-জয় সত্যিই ঐতিহাসিক। সান মারিনোর এই কীর্তিই এখন গোটা বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু।

সিঁদুর পরেননি কেন?’ সোশাল মিডিয়ায় ট্রোলের মুখে অভিনেত্রী দিশা পারমার

disha

সোশাল মিডিয়ায় নেটিজেনদের ট্রোলের শিকার হলেন টেলিভিশন জনপ্রিয় অভিনেত্রী দিশা। সদ্য বিগবস খ্যাত রাহুল বৈদ্য এর সঙ্গে বিয়ে করেছেন অভিনেত্রী দিশা পারমার। বিয়েতে উপস্থিত ছিলেন টেলিভিশন ইন্ডাস্ট্রির ঘনিষ্ট অনেক বন্ধু। বিয়ের পর শশুরবাড়িতে দারুন সময় কাটাচ্ছেন অভিনেত্রী। সোশাল মিডিয়ায় ভোরে দিয়েছেন তার প্রি ওয়েডিং থেকে শুরু করে পোষ্ট ওয়েডিং এর ছবিতে।

বিয়ের পরে রোজকার এই আনন্দঘন মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে দিশা তার সোনালী দিনগুলির স্মৃতি জমাচ্ছেন সোশাল মিডিয়ায়। সম্প্রতি গোলাপী রঙের একটি শাড়ি পরে ছবি পোস্ট করেন তিনি এবং তা নিয়েই শুরু হয় নেটিজেনদের গুঞ্জন। তার এই ঝলমলে নতুন লুক অনুরাগীদের মুগ্ধ করেছে, প্রশংসায় পঞ্চমুখ তারা। তবে অন্যদিকে কেউ কেউ তুলেছেন প্রশ্নও। ছবিতে দেখা যায় তার কপালে নেই সিঁদুর আর ত থেকেই প্রশ্ন তুলে কমেন্ট বক্সে প্রতিক্রিয়া জানান অনেকে।

অনেকেই প্রশ্ন করেন, সিঁদুর পরেননি কেন? শুধু তাই নয় অনেকে মতামত দেন সিঁদুর পড়লে আরও বেশি ভালো লাগত দিশাকে। ট্রোলোড হওয়ার কিছুক্ষনের মধ্যেই কমেন্ট সেকশানে নেতিবাচক কথার কড়া জবাব দেন অভিনেত্রী। তিনি বলেন, যাঁরা তাকে নিয়ে নেতিবাচক কথাবার্তা বলছেন তাদের উদ্দেশ্যে বলেন যে, তিনি সিঁদুর পড়বেন বা পড়বেন না সেটি একান্তই তার পছন্দের বিষয়। তার স্বামী রাহুলের এবং তার পরিবারের এইবিষয়ে কোনও সমস্যা নেই। তাহলে বাকিদের কেন এত অসুবিধা হচ্ছে। যদিও এর আগে দিশাকে বহুবার এধরনের প্রশ্নের মুখে পড়তে হয়েছে।

টলি অভিনেত্রীকে ‘পর্ণ ছবির’ প্রস্তাব, যাদবপুর থানায় অভিযোগ দায়ের

crime

ইদানীং রুপোলী পর্দায় পর্ণের ছায়া যেন জাঁকিয়ে বসেছে। কিছুদিন আগেই নিউ টাউন থেকে পর্ণ ভিডিও তৈরি করারা অপরাধে গ্রেফতার করা হয়েছে নন্দিতা দত্ত নামের এক অভিনেত্রীকে। অন্যদিকে রাজ কুন্দ্রার ঘটনা সামনে আসার পর থেকেই সিনে দুনিয়ায় পর্ণের জনপ্রিয়তার ছবিটা ধীরে ধীরে ফুটে উঠছে। এরই মাঝে কলকাতায় আরও একটি চাঞ্চল্যকর খবর সামনে এলো। এক টলি অভিনেত্রীকে পর্ণ ছবিতে কাজ করার প্রস্তাব দিলো এক যুবক।

শনিবার এমনই অভিযোগ উঠলো অভিষেক দাস ওরফে বুবাই নামে এক যুবকের বিরুদ্ধে। অশ্লীল ভাষায় ফোনে মেসেজের মাধ্যমে পর্ণ শুটের প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ। ভারতীয় দণ্ডবিধির ৫০৯ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বছর ২৯-এর এই টলি অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে যাদবপুর থানার পুলিশ।

গত কয়েক মাস ধরেই ওয়েবসিরিজের জন্য ওই অভিনেত্রীকে ফোন করছিলেন ওই যুবক। তবে অন্য একটি প্রজেক্টে ব্যস্ত থাকার দরুন হোয়াটসঅ্যাপে বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে বলেন অভিনেত্রী। এরপরই ওই যুবক সরাসরি অভিনেত্রীকে ‘অর্ধনগ্ন’ দৃশ্যে অভিনয়ের প্রস্তাব দেন। এর পাশাপাশি ওই যুবক অভিনেত্রীকে ১০ মিনিটের জন্য প্রযোজককে খুশি করতে হবে বলে দাবিও রাখেন বলে অভিযোগ। এরপরই ওই যুবকের বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেন অভিনেত্রী। তাঁর আশঙ্কা পর্ণ চক্রের সঙ্গেই যুক্ত বুবাই। যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। তড়িঘড়ি এই ঘটনার তদন্তে নেমেছে যাদবপুর থানার পুলিশ।