‘মুসলিম কন্যা’ বিতর্কেই কি অপসারিত মহুয়া দাস?

Mahua-Das

নিউজ ডেস্ক: গত ২২ জুলাই এ বছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়। যেহেতু করোনার কারণে এ বছর পরীক্ষা নেওয়া হয়নি, তাই মূল্যায়ণ পদ্ধতিতেও বেশ কিছু বদল আসে। এ বছর পরীক্ষার যে ফলাফল, তা একাদশের ফাইনাল পরীক্ষার নম্বর, প্র্যাকটিকালের নম্বর ও মাধ্যমিকের নম্বর যোগ করে তৈরি হয় চূড়ান্ত ফল। রেজাল্ট ঘোষণা করার সময় প্রথম হওয়া রুমানা সুলতানার নামের বদলে ‘মুসলিম কন্যা’ বলে বিতর্কে জড়িয়েছিলেন শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস।

ফল প্রকাশের পরই দেখা যায় মুর্শিদাবাদের এক ছাত্রী প্রথম হয়েছেন। নাম রুমানা সুলতানা। রুমানার নাম ঘোষণা করতে গিয়ে সেদিন বার বার মহুয়া দাসের মুখে উঠে এসেছিল ‘মুসলিম কন্যা’ শব্দটি। মহুয়া দাস বলেছিলেন, “সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে একটা ইতিহাস সংসদে হয়েছে। সেটা একটু বলতে ইচ্ছা করছে। যিনি এককভাবে সর্বোচ্চ নম্বর পেয়েছেন, তিনি একজন মুসলিম কন্যা। মুসলিম, মুর্শিদাবাদ জেলা থেকে। একজন মুসলিম মেয়ে। তিনি এককভাবে সর্বোচ্চ নম্বর পেয়েছেন।” ঠিক তিনবার মুসলিম কথাটি বলতে শোনা যায় তাঁকে। যা নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হয়।

আরও পড়ুন রুমানা বিতর্কে মহুয়ার পাশে তসলিমা

এবার শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল মহুয়া দাসকে। ভোটে জিতে তৃতীয়বার ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। তারপরেই ‘মুসলিম কন্যা’ ঘোষণা হওয়ায় আঙুল উঠেছিল রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। ফলে প্রথম থেকেই বিষয়টি ভাল ভাবে নেয়নি নবান্ন। যদিও সেদিনই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়ে দেন, “একজন ছাত্রী ভালো ফল করেছে তাঁর মেধার ভিত্তিতে। ধর্মের ভিত্তিতে নয়। উচ্চমাধ্যমিক সংসদের সভাপতি যা বলেছেন তাকে আমি সমর্থন করি না। অত্যন্ত অন্যায় হয়েছে। মেধা দিয়ে সবপথ অতিক্রম করা যায়। ধর্ম নিয়ে কিছু করা যায় না। ওই ছাত্রী মেধার ভিত্তিতে নিজেকে সবার সেরা করেছে। তাই এই ধরনের বক্তব্য অত্যন্ত অনুচিত।” এবার এসবের মধ্যেই নতুন সভাপতির নাম ঘোষণা করল সংসদ। নব নির্বাচিত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

শরীরের মাপ ৩৬-২৬-৩৬ রাখতে বিশেষ নজর ঋতাভরীর

Ritabhari Chakraborty

বায়োস্কোপ ডেস্ক: টলিউডের অন্যতম সাহসী অভিনেত্রীদের মধ্যে বেশ উপরের দিকেন আছেন ঋতাভরী চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি মডেল হিসেবেও ব্যপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। বরাবরই সত্যি কথা ভয় না পেয়ে সবার সামনে বলতে দ্বিধাবোধ করেন না তিনি। সোশ্যাল মিডিয়াতেও বেশ একটিভ ঋতাভরী। জীবনের বিভিন্ন মুহূর্তের ছবি এবং ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসেন এই অভিনেত্রী। তবে এবারে সোশ্যাল মিডিয়ায় নিজের অবসাদের কথা শেয়ার করলেন ঋতাভরী।

Ritabhari-Chakraborty

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের জিম সেশনের পর আয়নার সামনে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেন ঋতাভরী। ছবির ক্যাপশনে তিনি জানান, একটা সময় তিনি ডায়েট মেনে চলতেন। শরীরে একটুও মেদ জমেছে কী না তা দেখার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে রোজ ছবি তুলতেন তিনি। তবে ৮ মাস আগেই তাঁর শরীরে পর পর ২ টি অস্ত্রোপচার হয়। এর পর থেকেই তাঁর জীবন অনেকখানি পালটে যায়। অস্ত্রোপচার ঠিকভাবে হলেও ধীরে ধীরে অবসাদ নেমে আসে তাঁর জীবনে। বর্তমানে শারীরিক সমস্যা না থাকলেও মানসিক সমস্যায় ভুগছেন তিনি।
ঋতাভরী আরও জানান, ২০১৩ সাল থেকেই তিনি অনেক ওয়ার্কআউট এবং ডায়েট মেনটেন করে চলেন।

শরীরের মাপ যাতে ৩৬-২৬-৩৬ থাকে সেই দিকে বিশেষ নজর দিতেন অভিনেত্রী। তবে ৮ মাস আগের সার্জারি সব বদলে দেয়। অভিনেত্রীর কথায়, ওই সময় তিনি নড়াচড়াও করতে পারতেন না। বেশিরভাগ সময়ই কাটাতেন বিছানায়। শুধু ভাবতেন কখন এই যন্ত্রণার অবসান ঘটবে। তবে এখনও নিজের অবসাদ নিয়ে মুখোমুখি কথা বলতে চাননি অভিনেত্রী। খুব শীঘ্রই বড় পর্দায় বড় ভাবেই ফিরতে চলেছেন তিনি। এমনটাই আভাস দেন ঋতাভরী।

‘শেরশাহ’ দেখে আপ্লুত কিং খান, ট্যুইট করে মন খুলে সিদ্ধার্থের পারফর্মেন্সের তারিফ করলেন শাহরুখ

sher shah shahrukh khan

বায়োস্কোপ ডেস্ক: কার্গিল যুদ্ধে শহীদ জওয়ান ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবন কাহিনীকে কেন্দ্র করে তৈরি হয়েছে ‘শেরশাহ’। সম্প্রতি ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এই ছবিতে ক্যাপ্টেন বিক্রম বাত্রার ভূমিকায় অভিনয় করতে দেখা যায় সিদ্ধার্থ মালহোত্রাকে। ইতিমধ্যেই ছবিটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। যদিও ছবির বেশ কিছু বিষয় নিয়ে সমালোচনা হলেও সিদ্ধার্থের অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছে।

এবারে ছবিটি দেখে আপ্লুত কিং খান সরাসরি টুইট করে সিদ্ধার্থের অভিনয়ের তারিফ করেন। ছবিতে সিদ্ধার্থের অভিনয়ে মুগ্ধ বলিউডের বাদসা। ‘শেরশাহ’-এর ছবির একটি পোস্টারের ছবি টুইট করে মন খুলে ছবির প্রশংসা করতে দেখা গেলো শাহরুখ খানকে। ছবির পোস্টারের সঙ্গে মার্টিন লুথার কিং জুনিয়র-এর একটি জনপ্রিয় উক্তি জুড়ে দেন কিং খান। ‘যদি কোনও ব্যক্তি নিজের প্রাণপাত পর্যন্ত করতে পারে এমন কোনও লক্ষ্য জীবনে খুঁজে না পায়, তাহলে তাঁর বেঁচে থাকাটাও হয়ে যায় পানসে’।

এই উক্তির পাশাপাশি শাহরুখ জানান, সিদ্ধার্থের অসাধারণ অভিনয় তাঁর মনকে ছুঁয়ে গেছে। বলিউডের বাদসার কাছ থেকে এই ধরনের টুইট দেখে উচ্ছ্বসিত ছবির প্রযোজক করণ জোহর। শাহরুখের টুইটকে রিটুইট করে করণ ধন্যবাদ এবং ভালোবাসা জানান। তিনি জানান, শাহরুখের এই মন্তব্য গোটা ইউনিটকে চাঙ্গা করে তুলবে। অন্যদিকে সিদ্ধার্থও কিং খানের এই টুইটকে রিটুইট করে ধন্যবাদ জানান। সিদ্ধার্থ জানান, অনেক ধন্যবাদ স্যার। তাঁর সঙ্গে হাত জোর করা এবং লাভ ইমোজিও জুড়ে দিতে ভলেননি সিদ্ধার্থ।

সপ্তাহের মাঝেই রাজের হাউস পার্টিতে উপস্থিত একাধিক টলি তারকা

Multiple tolly stars present at Raj's house party in the middle of the week

বায়োস্কোপ ডেস্ক: টলিউড হোক কিংবা বলিউড উইকেন্ড পার্টির অনন্দে মজে থাকতে ভালোবাসেন প্রায় সব তারকারাই। কিন্তু এবারে উইকেন্ড পার্টি নয় সপ্তাহের মাঝখানেই হাউজ পার্টির আয়োজন করলেন পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। গত বুধবারের এই হাউজ পার্টিতে একাধিক তারকাদের দেখা মেলে। এই পার্টিতে উপস্থিত ছিলেন অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, সংগীত পরিচালক জিত গাঙ্গুলি ও তাঁর স্ত্রী চন্দ্রানী গাঙ্গুলি, পরিচালক বাবা যাদব।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন ঐন্দ্রিলা সেন। পাশাপাশি শুভশ্রীও ওই হাউজ পার্টির বেশকিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তার মধ্যে একটি ছবিতে দেখা যায় রাজ এবং ছোট্ট ইউভান একসঙ্গে কাউচে বসে আছে। এই ছবির ক্যাপশনে অভিনেত্রী শুভশ্রী বুঝিয়ে দেন রাজ এবং তাঁর ছেলে ইউভানই এখন তাঁর দুনিয়া। ছবিটি ইতিমধ্যেই নেটদুনিয়ায় বেশ ভাইরাল হয়েছে। ছোট্ট ইউভান-এর জন্য একাধিক কমেন্টে ভরে যায় পোস্টটি।

অন্যদিকে ঐন্দ্রিলাও নিজের ইনস্টাগ্রামে ওই হাউজ পার্টির একটি ছবি পোস্ট করেন। ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘ব্যস্ত দিনের পর একটা সুন্দর সন্ধ্যা কাটলো’। সম্প্রতি বাবা যাদবের পরিচালনায় একটি থ্রিলার ছবিতে একসঙ্গে অভিনয় করছেন অঙ্কুশ এবং শুভশ্রী। যদিও এই ছবির শুট শুরু হয়েছিলো প্রায় ২ বছর আগে। তবে করোনা পরিস্থিতি এবং অভিনেত্রীর মা হওয়ার কারণে এতদিন শুট বন্ধ ছিল। এখন সব স্বাভাবিক হওয়াতে আবারও নতুন করে শুট চালু হল। নেটিজেনদের মতে একসঙ্গে কাজ করার সুবাদেই হাউজ পার্টিতে ওই তারকাদের আমন্ত্রন জানিয়ে ছিলেন রাজ এবং শুভশ্রী।

জন্মের পর ১৪ দিন পর্যন্ত সন্তানকে স্তন্যপান করাতে পারেননি করিনা, নিজেই ফাঁস করলেন খবর

Kareena Kapoor Hot

বায়োস্কোপ ডেস্ক: সম্প্রতি দ্বিতীয় সন্তানের মা হয়েছেন করিনা। বর্তমানে সইফ এবং করিনার প্রথম সন্তান তৈমুর-এর বয়স ৪ বছর। তবে এরই মধ্যে তৈমুর রীতিমতো তারকা হয়ে উঠেছে। জনপ্রিয়তার নিরিখে অনেক বলি-সেলেবদের পিছনে ফেলে দিতে পারে তৈমুর। অন্যদিকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সন্তানের জন্মদেন করিনা। দ্বিতীয় সন্তানের নাম জাহাঙ্গীর আলি খান রাখায়, ব্যপক ট্রোলের শিকার হতে হতে হয় সইফ এবং করিনাকে।

ইতিমধ্যেই ৯ অগস্ট ‘করিনা কাপুর খান প্রেগন্যান্সি বাইবেল’ প্রকাশিত হয়েছে। সেই বাই প্রকাশ্যে আসার পর করিনার গর্ভকালীন অবস্থার বেশ কিছু অজানা তথ্য সামনে এসেছে। সেই বই থেকেই জানা যায়, করিনা তাঁর প্রথম সন্তান জন্মের পর ১৪ দিন তাঁকে স্তন্যপান করাতে পারেননি। অর্থাৎ তৈমুর জন্মের পর প্রায় ২ সপ্তাহ মায়ের স্তন্যপান থেকে বঞ্ছিত ছিল। তবে জাহাঙ্গীর জন্মের পর থাকে স্তন্যপান করাতে কোনও অসুবিধে হয়নি অভিনেত্রীর। একেই করিনা তাঁর জীবনের বড় শান্তি বলে মনে করছেন।

তৈমুরের সময় করিনার সি-সেকশন করতে হয়েছিলো। গর্ভে তৈমুর ঠিকমত নাড়াচড়া করত না। যার ফলে তড়িঘড়ি সিজার করতে হয়। এতেই স্তন্নপানে সমস্যা দেখা দেয় করিনার। এর পাশাপাশি সিজার হওয়ার ফলে অন্যান্য কিছু শারীরিক সমস্যাও দেখা দিয়েছিল করিনার। পড়ে অবশ্য সব ঠিকঠাক হয়ে যায়। বইতে করিনা নিজেই জানান, ১৪ দিন পর্যন্ত ড্রাই ছিলেন তিনি। তাঁর মা এবং নার্স অনেক চেষ্টা করতেন কিন্তু কোনও লাভ হয়নি। তবে করিনা এও জানান, দ্বিতীয় সন্তানের সময় তাঁর কোনও সমস্যাই হয়নি। সেই সময় অনেক ভালো ফ্লো ছিল করিনার।

জানতে চায় ভারত: আজব চুক্তি উপেক্ষা করে কেন ‘রিপাবলিক ভারত’ ছাড়তে চাইছেন কর্মীরা?

arnab goswami republic bharat

বিশেষ প্রতিবেদন: ২০১৯ সালে চালু হয়েছিল টিভি নিউজ চ্যানেল রিপাবলিক ভারত। এডিটর ‘বিতর্কিত’ অর্ণব গোস্বামী। চ্যানেল শুরু করার প্রথম দিন থেকেই বিতর্ক এবং রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক যেন সমার্থক হয়ে গিয়েছে। যদিও, বিতর্কের বেশিরভাগ অংশই অর্ণবকে ঘিরে। ‘রিপাবলিক ভারত’ চ্যানেল শুরুর প্রথম থেকেই অ্যাঙ্কর সুচরিতা কুক্রেতিকে নিজেদের চ্যানেলে আনতে বদ্ধপরিকর ছিলেন অর্ণব গোস্বামী। কিন্তু সুচরিতার তৎকালীন চ্যানেল, ইন্ডিয়া টিভি ‘রিপাবলিকে’ আসার পথে বাধা হয়ে দাঁড়ায়। তাঁর চুক্তিতেও লেখা ছিল, সুচরিতা কোনও প্রতিদ্বন্দ্বী মিডিয়া সংস্থায় যোগ দিতে পারবে না। এই ‘আজব চুক্তি’র বিরুদ্ধে রিপাবলিক আদালতে যায়৷ ইন্ডিয়া টিভি মামলা হেরে যায়। সুচরিতা কুক্রেতি ‘রিপাবলিক ভারতে’ যোগ দেন।

তারপর প্রায় দু’বছর কেটে গিয়েছে। এই দু’বছর পর রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক এবার ইন্ডিয়া টিভির পথেই হাটতে শুরু করেছে৷ যদিও, এবার শুধু অন্য চ্যানেল থেকে কর্মী ভাঙানোই নয়, নিজেদের চ্যানেলে কর্মীদের কার্যত ‘বন্ডেড লেবারে’র কায়দায় রেখে দেওয়ার জন্য রীতিমতো ভয়ঙ্কর শর্তের চুক্তিপত্রে সই করতে বাধ্য করছে।

মে মাসের শেষের দিকে রিপাবলিক সমস্ত কর্মচারীদের একটি নতুন চুক্তি পাঠায়। চুক্তিপত্রে রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক একটি কঠোর শর্ত দেয় যে, কমপক্ষে ১০ জন কর্মচারী সই করবেন না বলে বেঁকে বসেন। চুক্তিপত্রে প্রাক্তন কর্মচারীদের দেখানো হয়েছিল কার্যত ‘বন্ডেড লেবার’ হিসেবে। শুধু তাই নয়, যারা চুক্তিপত্রে সই করেননি, মে মাস থেকে তাদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক রিপাবলিকের এক প্রাক্তন কর্মচারী জানিয়েছেন, “কোভিডের কারণে বাড়ি থেকে কর্মরত কর্মীদের কাছে ক্যুরিয়ারের মাধ্যমে রিপাবলিক কর্তৃপক্ষ চুক্তিপত্র পাঠিয়েছিল। অর্থাৎ নতুন চুক্তিপত্রে আমাদের সই করাতে ম্যানেজমেন্ট এতটাই উৎসাহী ছিল। চ্যানেলের এই অদ্ভুদ আচরণে আমরা অনেকেই দ্বিধায় পড়ে যাই, সই করিনি। যারা সই করেননি, তাদের মে মাসের বেতন বন্ধ হয়ে গিয়েছে। আমি পদত্যাগ করাকে আরও ভাল বিকল্প বলে মনে করেছি।” এই ভদ্রলোক ছাড়াও আরও ন’জন কর্মী একই সিদ্ধান্ত নিয়েছিলেন৷ যাদের মধ্যে চারজন আবার চ্যানেলের প্রাইমটাইম সম্প্রচার চালাতেন।

রিপাবলিক ভারতের শুরু থেকে চ্যানেলের সঙ্গে জড়িত আরেক কর্মী বলেছেন, “আমাদের সামনে দুটি রাস্তা ছিল। আমরা হয় চুক্তিতে রাজি হয়ে বন্ডেড লেবার হতে পারি অথবা পদত্যাগ করে চলে যেতে পারি। আমার হাতে চাকরি না সত্ত্বেও আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। চুক্তিতে এমন শর্তের কথা বলা ছিল, যা মানা যায় না।”

চুক্তিতে ঠিক কী আছে? যা রিপাবলিকের কর্মীদের মেনে নেওয়ার পরিবর্তে পদত্যাগ করতে বাধ্য করছে? এক কর্মী জানিয়েছেন, “পুরোনো চুক্তি ছিল আট পৃষ্ঠার। নতুন চুক্তিটি ৩০ পাতার। আমি প্রধানত ওদের তিনটি শর্তে আপত্তি জানাই। প্রথমত, নোটিশের মেয়াদ আগের ৪৫ দিন থেকে দুই মাসের পরিবর্তে ছ’মাস করা হবে। দ্বিতীয়ত, যদি আমি রিপাবলিক ছেড়ে যাই, তবে আমি এক বছরের মধ্যে কোনও রাইভাল বা প্রতিদ্বন্দ্বী টিভি চ্যানেল বা এমনকি ডিজিটাল আউটলেটেও কাজ করতে পারব না। তৃতীয়ত, যদি আমি আমার কাজের কারণে পুলিশ মামলার মুখোমুখি হই, তবে আমাকে সমস্ত আইনি খরচ নিজেকেই বহন করতে হবে। এটা একেবারেই অন্যায়।”

যেখানে একজন সাংবাদিকের কাছে বর্তমানে তিনটি রাস্তা। টিভি চ্যানেল, প্রিন্ট মিডিয়া বা ডিজিটাল আউটলেট। সেখানে রিপাবলিকের চুক্তি মানলে তাঁর হাতে রাস্তা থাকছে একমাত্র প্রিন্ট মিডিয়া, তাও যদি সেটি রিপাবলিকের রাইভাল মিডিয়া গোষ্ঠীর না হয়। ফলে রিপাবলিকের এই চুক্তি মানা সত্যিই অসম্ভব।

মামলায় জড়ালে নিজের আইনি খরচ নিজেকেই বহন করতে হবে। “কিন্তু একজন রিপোর্টার কতটা স্টোরি নিজের ইচ্ছায় কভার করেন, বিশেষ করে টিভিতে? বেশিরভাগই আউটপুট এডিটর যা বলে তাই করতে হয়। অনেক সময়, সাংবাদিককে সাক্ষাৎকারের জন্য প্রশ্ন এবং তাদের যে অ্যাঙ্গেল নিতে হবে তাও বলে দেওয়া হয়। ফলে যেখানে আমাদের কোনও সিদ্ধান্তই নেই৷ সেখানে আইনি ঝামেলায় ফাঁসলে আমরা কেনও খরচ দেব?” প্রশ্ন তুলেছেন পদত্যাগ করা এক কর্মী।

রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের কর্মচারীদের নতুন চুক্তিতে সই করানোর জন্য এত তাড়া কেন? কিছু কর্মী চ্যানেলকে এই প্রশ্ন করলেও তাদের কোনও সদুত্তর দেওয়া হয়নি। যদিও তাদের সন্দেহ, টাইমস গ্রুপের নতুন হিন্দি নিউজ চ্যানেল ‘টাইমস নাও নবভারত’ শুরু হয়েছে৷ একসময় ‘Times Now’ থেকেই লোক ভাঙিয়ে রিপাবলিক ভালো মানের সাংবাদিকদের নিজেদের চ্যানেলে এনেছিল। এবার টাইমস গ্রুপও তাদের সঙ্গে একই কাজ করবে। ‘Times Now’ রিপাবলিকের পাঁচ-ছ’জনকে অফার দেয়৷ তার পরেই রিপাবলিক মিডিয়া গ্রুপ এই সিদ্ধান্ত নেন।

যদিও রিপাবলিক থেকে পদত্যাগ করা এক কর্মী টাইমস নাও’য়ের অফারকে ‘বোগাস’ বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর কথায়, “আমি যতদূর জানি, আমাদের চ্যানেল থেকে একজনই টাইমস গ্রুপে গিয়েছিল। রিপাবলিকের এই চুক্তির ফলে প্রাইমটাইমের টিমটা নষ্ট হচ্ছে, যারা চ্যানেলের টিআরপি এনে দিত।”

সংবাদ সুত্র: Newslaundry (মূল প্রতিবেদনটি Newslaundry থেকে নেওয়া৷ তারই অংশবিশেষ অনুবাদ করা হয়েছে)

ক্যামেরার সামনে নিজের পোশাক নিজেই খুলে ছুঁড়ে ফেললেন মিমি, ভাইরাল ভিডিও

mimi

মিমি চক্রবর্তী, টলিউডে যাঁর দাপট এক কথায় বলতে গেলে সেরার সেরা। সেলেব দুনিয়ায় ঝড় তোলা এই হট টলি ডিভা নিজের রূপে ও অভিনয় গুণে কাবু করে রেখেছেন আট থেকে আশিকে। লোকসভার সদস্য হওয়ার পাশাপাশি নিজের এলাকার সকলের পাশে বিপদে দাঁড়ানো, আবার পাল্লা দিয়ে লাইট-ক্যামেরা অ্যাকশন শব্দের সঙ্গে তাঁর সম্পর্ক, সব মিলিয়ে যাকে বলে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। 

এরই সুবাদে নেট দুনিয়ায় নিত্য লক্ষ্য লক্ষ্য ভক্তের ভিড় জমে। মিমি একটি ভিডিও হোক বা ছবি, শেয়ার করা মাত্রই হয়ে ওঠে পলকে ভাইরাল। তবে এবার এ কি কাণ্ড ঘটালেন মিমি চক্রবর্তী! সোজা ক্যামেরার সামনেই বদলে ফেললেন পোশাক, মুহূর্তে এই ভিডিও ছড়িয়ে পড়ে, না তেমন কিছু নয়, বরং টিকটক ট্রেন্ড বা রিল ফলো করেই এই ভিডিও তৈরি। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mimi (@mimichakraborty)

বেশ কয়েকদিন ধরেই মিমি চক্রবর্তী কালো পোশাকে ছবি শেয়ার করে ভক্তদের মনে ঝড় তুলেছেন। সেই পোশাকেই এবার এক মজার ভিডিও শেয়ার করে নিলেন। যেখানে প্রথমে তাঁকে দেখা যায় একটি সাদা পোশাক পরে থাকতে, পরবর্তীতে তিনি তা পলকে পাল্টে কালো পোশাকে চেনা লুকে ধরা দিলেন, আর এতেই এখন দিব্যি মজে রয়েছে নেট দুনিয়া। 

ব্যাকফুটে আফগান সরকার, ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দেওয়া হল তালিবানদের

Taliban

নিউজ ডেস্ক: আফগানিস্তান, ভারতের উত্তর-পশ্চিমের একটি দেশ। অন্যান্য দেশের মতো শুধুমাত্র অর্থনীতি বা বৈদেশিক সম্পর্ক নয়, তাদের প্রতিনিয়ত লড়তে হচ্ছে অভ্যন্তরীণ শক্তির সঙ্গেও। যার নাম তালিবান। গত কয়েকদিনে সন্ত্রাসের শিকার আফগানিস্তানের নানান প্রান্ত। কোথাও গুলিবর্ষণ তো কোথাও বোমাবাজি। ক্রমশই বৃদ্ধি পাচ্ছে তালিবানদের আক্রমণ এবং তার সঙ্গে আতঙ্ক। আক্রমণের সঙ্গে সঙ্গে তাদের আগ্রাসন দেশজুড়ে ঊর্ধ্বমুখী।

আরও পড়ুন Afghanistan Situations: কম বয়সী মেয়েদের তুলে নিয়ে যৌনদাসী বানাচ্ছে তালিবান জঙ্গিরা

ইতিমধ্যেই তালিবানদের দখলে চলে গিয়েছে আফগানিস্তানের গজনি প্রদেশ। রাজধানী কাবুল থেকে মাত্র ১৩০ কিলোমিটার দূরেই এখন তালিবানের ঘাঁটি। এই নিয়ে মোট ১০ টি প্রদেশে চলে গেল তালিবানি দখলে। এরপরই আফগান সরকারের তরফে তালিবানকে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা সত্ত্বেও তালিবানদের কাছে আফগান বাহিনীর পরাস্ত হওয়া পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। ইতিমধ্যেই আফগানিস্তানের প্রায় ৪০০-র মধ্যে ২০০টি জেলায় নিজেদের আধিপত্য বিস্তার করে ফেলেছে তালিবানরা।

আমেরিকার সামরিক কার্যালয় পেন্টাগনের তরফ থেকে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, তিনমাসের মধ্যেই কাবুল দখল করে ফেলবে তালিবানরা। তারপরেই পিছু হঠতে শুরু করেছে আসরাফ ঘানির সরকার। কাতারের মাধ্যমে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দেওয়া হয়েছে তালিবানকে। গজনি দখল হওয়ার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান সরকার। কারণ, রাজধানী কাবুল থেকে অন্যতম গুরুত্বপূর্ণ শহর কান্দাহারে যাওয়ার পথে যে হাইওয়ে রয়েছে তার কাছেই অবস্থিত এই গজনি। সেখানকার সমস্ত সরকারি দফতরের হেডকোয়ার্টারে দখলদারি নিয়েছে সন্ত্রাসবাদীরা।

আরও পড়ুন আফগানিস্তানে ক্রমশ প্রকট হচ্ছে তালিবানরাজ

উত্তরের শেবার্গান এবং কুন্দুজ, দক্ষিণে কান্দাহার এবং লস্করগাহ এবং পশ্চিমে হেরাত প্রভৃতি শহরে ক্রমশই নিজেদের আধিপত্য বিস্তার করছে তারা। যার ফলে হাজার হাজার সাধারণ নিরীহ মানুষ আটকে পড়েছে। অন্যদিকে মার্কিন সেনাবাহিনীর প্রত্যাহার প্রক্রিয়াও প্রায় ৯৫% সম্পূর্ণ। ফলে আরও চিন্তায় দেশের সাধারণ মানুষ। শেবারগানের এক বাসিন্দা বলেন, শহরের পরিস্থিতি খুবই ভীতিকর। আসলে যে কী হতে চলেছে সেই বিষয়ে আতঙ্কে সকলেই। তালিবান যোদ্ধারা দেশের বেশিরভাগ স্থানেই ছড়িয়ে পড়েছে। সেই কারণে রাজধানী-সহ আশেপাশের অনেক জায়গা এখন সন্ত্রাসে ত্রস্ত। বিগত কয়েকদিনে আফগানিস্তানের ৩৪টির প্রদেশের মধ্যে ন’টি প্রদেশের রাজধানী দখল করে ফেলেছে তালিবান।

অন্যদিকে আফগানিস্তানে তালিবানি শাসন জারি হলে এক টাকাও আর্থিক সাহায্য করবে না বলে জানিয়ে দিয়েছে জার্মানি। প্রত্যেক বছর চার কোটি ৩০ লক্ষ ইউরো আর্থিক সাহায্য আফগানিস্থানে পাঠায় জার্মানি। জার্মানির বিদেশমন্ত্রী হাইকো মাস জানিয়েছেন, যদি আফগানিস্তানের দখল নেয় তালিবান তাহলে সাহায্য বন্ধ করবে জার্মানি।

NASA Report: কলকাতার বিস্তীর্ণ অঞ্চলসহ দেশের ১২টি শহর নিশ্চিহ্ন হবে

Mumbai, Chennai to Submerge Due to Rising Sea-Levels by 2050

নিউজ ডেস্ক: গলছে বরফ! গঙ্গায় তলিয়ে যাবে কলকাতার খিদিরপুর! এমনই আতঙ্কের কথা শোনাল মহাকাশ গবেষণা সংস্থা নাসা৷ শুধু কলকাতার খিদিরপুর এলাকীয় নয়, নাসার সতর্কবার্তার তালিকায় রয়েছে মুম্বই, চেন্নাই, কোচিসহ ভারতের একডজন শহর৷ সর্তকবার্তায় উল্লেখ করা হয়েছে, এই ১২টি শহর শিগগির জলের তিন ফুট গভীরে চলে যাবে৷

বিশ্ব উষ্ণায়ন নিয়ে রিপোর্ট দিয়েছে ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি)। আর নাসা সেই রিপোর্ট বিশ্লেষণ করে বিশ্ববাসীকে সতর্ক করেছে৷ নাসার সেই রিপোর্ট রীতিমতো চিন্তার কারণ ভারতের কাছে৷ তাতে বলা হয়েছে, ভারতের ১২টি উপকূলীয় শহর এবং বন্দর এক থেকে তিন ফুট জলের তলায় চলে যাবে। এই শহরগুলির মধ্যে রয়েছে বাণিজ্য রাজধানী মুম্বই, দক্ষিণ ভারতের অন্যতম প্রধান শহর চেন্নাই। এছাড়া কেরলের কোচি, অন্ধ্র প্রদেশের বিশাখপত্তনম এবং পশ্চিমবঙ্গের খিদিরপুর বন্দর এলাকা এই তালিকায় রয়েছে।

বিশ্বে পরিবেশ দূষণ, উষ্ণায়নসহ বিভিন্ন কারণে সমুদ্রের জলস্তর বাড়ছে। এশিয়ায় জলস্তর বৃদ্ধির পরিমাণ অন্য জায়গার তুলনায় বেশি। আইপিসিসি’র মতে, আগে একশ বছরে যে পরিবর্তন হত, ২০৫০ সালের মধ্যে প্রতি ছয় থেকে নয় বছরে তা হবে। এই শতাব্দী জুড়ে উপকূলে জলস্তর বাড়বে৷ ব্যাপক ভাঙন দেখা দেবে৷ অনেক শহর জলের তলায় চলে যাবে। এককথায় পরিস্থিতি খুব একটা সুখের নয়।

Mumbai, Chennai to Submerge Due to Rising Sea-Levels by 2050

কী করে ঠেকানো যাবে এই ভয়ঙ্কর ভবিষ্যৎকে? পরিবেশবিজ্ঞানী পুনর্বসু চৌধুরী অ্যান্টার্কটিকায় ভারতের মিশন থেকে সম্প্রতি ফিরেছেন। জলবায়ু পরিবর্তনের বিষয়টা সেখান থেকেই সব চেয়ে ভাল বোঝা যায়। গত ফেব্রুয়ারিতে অ্যান্টার্কটিকায় তাপমাত্রা ছিল রেকর্ড ১৮ ডিগ্রি। তখনও তিনি সেখানে ছিলেন।

একটি সংবাদমাধ্যমকে পুনর্বসু জানিয়েছেন, ”জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে জলবায়ু পরিবর্তন রোধে নানারকম আলোচনা হয়। প্যারিস কনভেনশন থেকে শুরু করে নানা জায়গায় বহু সিদ্ধান্ত হয়েছে। কিন্তু পরিবেশকে তখনই নিয়ন্ত্রণে আনা যাবে, যখন ব্যক্তিপর্যায়ে কার্বন নিঃসরণ কমানো যাবে। আমাদের বর্তমান জীবনযাত্রায় কার্বন নিঃসরণের হার কমানো অসম্ভব।” তাঁর মতে, ”গাড়ি, এসিসহ বিভিন্ন জিনিসের ব্যবহার বা অভ্যাস বদল না করলে, শুধু জাতীয় বা আন্তর্জাতিকস্তরে কিছু সিদ্ধান্ত নিয়ে জলবায়ু পরিবর্তন ঠেকানো যাবে না।”

পরিস্থিতি কতটা খারাপ তা বোঝাতে একটা উদাহরণ যথেষ্ট। শিল্পবিপ্লবের সময় কার্বন নিঃসরণের যে পরিমাণ ছিল, এখন তা দ্বিগুণেরও বেশি। ফলে মানুষকে বাঁচতে গেলে, বিশ্বকে বাঁচাতে হলে প্রত্যককে উদ্যোগী হতে হবে এবং ব্যবস্থা নিতে হবে বলে মনে করেন পুনর্বসু।

দীর্ঘদিন সরকারি পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন অমিতাভ রায়। পরিকল্পনা কমিশনের অবসরপ্রাপ্ত এই কর্তার মতে, ”আমরা প্রায়ই শপথ নিই যে, কার্বন নিঃসরণ কমিয়ে ফেলব৷ বাস্তবে তা হয় না। খাতায়-কলমে অনেক পরিকল্পনা নেওয়া হয়৷ আমরা অনেক প্রতিজ্ঞা করি৷ অনেক চুক্তিতে সই করি৷ বাস্তবে তার প্রয়োগ করা হয় না বলেই আইপিসিসি যে রিপোর্ট দিয়েছে, তা সত্যি হলে অবাক হওয়ার কিছু নেই।”

অমিতাভবাবু একটি সংবাদমাধম্যকে আরও জানিয়েছেন, ”এর আগে রাষ্ট্রসংঘ সব দেশের জন্য মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বেঁধে দিয়েছিল। ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ করতে হত৷ তাতে ১৫ দফা বিষয় ঠিক করা হয়ছিল। ২০১৫ সালে মূল্যায়নের সময় দেখা গেল, তার রূপায়ণ হয়নি।” অমিতাভবাবু বলছেন, ”এরপর ২০১৫ থেকে ২০৩০ সালের মধ্যে সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল ঠিক করল জাতিসংঘ। সেটাও পূরণ হবে এমন আশা কম। তখন হয়ত আবার ১৫ বছরের জন্য অন্য নামে কোনও লক্ষ্যমাত্রা তৈরি করা হবে। জলবায়ু পরিবর্ত রোধ করার কাজটাও এভাবেই হচ্ছে।”

ফলে পরিস্থিতি খুব সুখের নয়। আইপিসিসি রিপোর্ট বলছে, জলবায়ু পরিবর্তনের ফলে আঞ্চলিকস্তরেও নানা পরিবর্তন হতে পারে। বৃষ্টি বেশি হবে৷ আবার কোথাও বৃষ্টি হবে না। খরা দেখা দেবে। কোথাও প্রচুর বরফ পড়তে পারে। ২০০৬-১৮ সালের মধ্যে সমুদ্রের জলস্তর নিয়ে যে সমীক্ষা করা হয়েছে, তাতে দেখা গিয়েছে, গোটা বিশ্বে প্রতি বছর জলস্তরের গড় বৃদ্ধি হয়েছে ৩.৭ মিলিমিটার। ফলে এখন থেকেই সতর্ক হয়ে পরিবর্তন রোধ করার চেষ্টা না করলে, ভবিষ্যৎ ভয়ঙ্কর হতে বাধ্য। কারণ, পরিবর্তন রোধ করার কাজ রাতারাতি হয় না। তাতে অনেক সময় লাগে। তাই বিশেষজ্ঞদের মতে, এখনই অনেক দেরি হয়ে গিয়েছে। অবিলম্বে ব্যক্তি থেকে সরকার প্রতিটি পর্যায়ে উদ্যোগ দরকার।

অভিনয় ছাড়াও শ্রুতির একটি বিশেষ গুণ আছে, জানেন কী সেই গুণ

shruti

বর্তমানে বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় মুখ শ্রুতি দাস। তবে ইন্ডাস্ট্রিতে এসেছেন বেশি দিন হয়নি। কিন্তু ইতিমধ্যেই ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। নিজের প্রথম ধারাবাহিকেই নিজের অভিনয় গুনে দর্শকদের মাত করে দিয়েছিলেন তিনি। বর্তমানে ‘দেশের মাটি’ ধারাবাহিকে তাঁর অভিনয় দেখছেন দর্শকরা। অভিনয়ের পাশাপাশি শ্রুতির আরও একটি বিশেষ গুণ রয়েছে। এবারে সেই গুণের বহিঃপ্রকাশ ঘটলো সোশ্যাল মিডিয়ায়।

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ একটিভ। হামেশাই নিজের বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করতে দেখা যায় তাঁকে। এবারে সেই সোশ্যাল মিডিয়াতেই নিজের বিশেষ গুণের পরিচয় দিলেন শ্রুতি। অভিনয়ের পাশাপাশি শ্রুতি খুব ভালো গানও গাইতে পারেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। ভিডিও দেখে নেটাগরিকদের অনুমান কোথাও বেড়াতে গিয়েছেন অভিনেত্রী। সেখানেই বন্ধুদের সঙ্গে বসে গান গাইছেন শ্রুতি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shruti Das (@shrutidas_real)

 নিজের টেলিভিশন কেরিয়ারে বেশি দিন হয়নি। তবে এর মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন শ্রুতি। এর আগে নিজের গায়ের রং-এর জন্য নেটিজেনদের কাছ থেকে কটাক্ষ গুনতে হয়েছিলো তাঁকে। বহুবার ট্রোলেরও শিকার হন অভিনেত্রী। তবে ট্রোলারদের কড়া শব্দে জবাব দিতেও পিছপা হননি শ্রুতি। এরই মধ্যে তাঁর অনুগামীদের সংখ্যাও অগুনতি। এর পাশাপাশি ইন্ডাস্ট্রিতে এখন কান পাতলেই শোনা যাচ্ছে শ্রুতি এবং পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার-এর প্রেমের সম্পর্কের গুঞ্জন।

আর মাত্র ১৫ দিন, জীবনের নতুন অধ্যায় শুরু করছেন Rhea Chakraborty

Rhea

১৪ জুন, ২০২০। আত্মহত্যা করেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তারপর থেকেই তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী জড়িয়েছিলেন একের পর এক বিতর্কে। সুশান্তকে হত্যা করেছেন, এই অভিযোগে জেলেও যেতে হয়েছিল তাঁকে। ক্রমাগত অন্ধকারে তলিয়ে যাচ্ছিলেন তিনি, তাঁর ক্যারিয়ার। অবশেষে এই মাসে ‘শাপমুক্তি’ ঘটতে চলেছে রিয়ার।

আরও পড়ুন মাস্ক পরে মুখের ত্বকের সমস্যা! দ্রুত সমাধানে মাথায় রাখুন কয়েকটি টিপস

আর মাত্র ১৫ দিন পরেই নতুন জীবন শুরু করতে চলেছেন তিনি। তাঁকে নিয়ে বিতর্ক এখনও চললেও ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর এই অভিনেত্রী। চলতি মাসেই মুক্তি পাচ্ছে ‘চেহরে’। রুমি জাফরি পরিচালিত, অমিতাভ বচ্চন, ইমরান হাসমি অভিনীত এই সিনেমার অভিনয় করেছেন রিয়া চক্রবর্তীও।

আরও পড়ুন এবারে শীতে বড় পর্দায় আসতে চলেছে দেব-রুক্মিণীর ‘কিশমিশ’, প্রকাশ্যে ছবির অ্যানিমেটেড টিজার

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই খবর শেয়ার করেছেন স্বয়ং অমিতাভ বচ্চন। একটি ক্লিপিংস শেয়ার করে তিনি লিখেছেন, “সাবধান। খেলা শুরু হয়ে গিয়েছে। সেই খেলার মুখোমুখি হতে তৈরি থাকুন। এই দোষের দায়ভার কিন্তু আপনার উপরেও বর্তাতে পারে। আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে আসছে চেহরে।”

আরও পড়ুন বাংলার প্রথম অভিধান লিখতে সময় লেগেছিল ৪০ বছর

যদিও ছবির প্রোমোশন বা ট্রেলার, কোনটিতেই দীর্ঘক্ষণ দেখা যায় নি এই অভিনেত্রীকে। প্রযোজক আনন্দ পন্ডিত জানিয়েচ্ছেন, “রিয়ার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। চেহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ রিয়া।” পরিচালক রুমি জাফরিও জানিয়েছেন, “প্রথম থেকেই রিয়াকে প্রমোশনের শেষের অংশেই রাখার কথা ছিল।”

দেবের সিনেমায় অতিথি যীশু, তবে কি সৃজিতের বন্ধুত্ব ভুলে এবারে দেবে মজলেন

dev

বায়োস্কোপ ডেস্ক: এবারে দেবের ছবিতে অতিথি অভিনেতা হিসেবে দেখা মিলবে যীশু সেনগুপ্তের। টলিউড ইন্ডাস্ট্রিতে গুঞ্জন আছে দেব এবং যীশু পরস্পরকে এড়িয়ে চলতেই পছন্দ করেন। এর আগে কখনই একসঙ্গে দেখা যায়নি তাঁদের। নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখতেই পছন্দ করেন এই দুই তারকা। তবে এবারে দর্শকদের জন্য বড় চমক অপেক্ষা করছে। দেবের ছবির শুটিং ফ্লোরে দেখা মিলল যীশুর। তবে কি ইন্ডাস্ট্রিতে নতুন বন্ধুত্বের সূত্রপাত ঘটল? নেটিজেনদের মনে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।

একের পর এক চমক দিয়ে চলেছেন তারকা সাংসদ দেব। সম্প্রতি ‘কিশমিশ’ ছবির অ্যানিমেটেড টিজার সামনে আনেন দেব। টিজার দেখে দর্শকদের মনে বেশ উৎসাহ জাগে। সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করছেন দেব এবং রুক্মিণী। এবারে সেই ছবিতেই অতিথি অভিনেতা হিসেবে দেখা মিলবে যীশুর। এখানেই প্রশ্ন উঠছে তবে কী দূরত্ব ভুলে এবারে দেবের বন্ধুতে মাতলেন যীশু। এই বিষয়ে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যীশু জানান, দেব তাঁকে নিজে ফোন করে ছবিটির বিষয়ে জানান। ছবিতে যীশুর চরিত্র নিয়ে কিছু জানাননি দেব। শুধু বলেছিলেন ছোট চরিত্র, যীশু চাইলে নাও করতে পারেন।

যীশুর কথায়, দেব নিজে ফোন করাতে তিনি রাজি হয়ে যান। যীশুর পাশাপাশি ছবিতে অতিথি অভিনেতা হিসেবে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, অঙ্কুশ হাজরা এবং শ্রাবন্তিকে। দেবকে এই বিষয়ে প্রশ্ন কড়া হলে তিনি জানান, তাঁর একটা ফোনে যীশু রাজি হয়ে গেচ্ছে। তাতেই তিনি আপ্লুত। অন্যদিকে সৃজিতের বিষয়ে প্রশ্ন করা হলে যীশু হঠাৎ চটে যান। এখানেই নেটিজেনদের মনে প্রশ্ন জাগছে তবে কী সৃজিতের সঙ্গে বন্ধুত্বে দাড়ি টানলেন যীশু?

বামন প্রেমে পায়েল: মুকুটমণিপুরে পায়েলের সঙ্গে প্রেমের সাগরে ভাসবেন প্রত্যয়

payel

বায়োস্কোপ ডেস্ক: এবারে বামনের সঙ্গে প্রেম করতে দেখা যাবে পায়েল সরকারকে। কথায় আছে বামন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন দেখতে নেই। প্রচলিত এই প্রবাদকে সামনে রেখে এবারে টলিউডে ছবি বানাতে চলেছেন পরিচালক বর্ষালী চট্টোপাধ্যায়। ছবির প্রযোজনার দায়িত্ব সামলাবেন বিদ্যুৎ দাস। এর পাশাপাশি ছবিতে গান গেয়েছেন কুমার শানু। ইতিমধ্যেই গানের রেকর্ডিংও হয়ে গিয়েছে।

এক বামনকে কেন্দ্র করে এই ছবির গল্প ফেঁদেছেন পরিচালক। বামনের ভূমিকায় এই ছবিতে অভিনয় করবেন প্রত্যয়। একেবারেই নবাগত প্রত্যয় নিজে একজন বামন। তাঁর বয়স মাত্র ২০ বছর। পায়েলের পাশাপাশি এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে, সাবিত্রী চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু, চুমকি চৌধুরী এবং রজতাভ দত্তকে। আগামী ১৬ অগাস্ট থেকে মুকুটমণিপুরে এই ছবির শুটিং শুরু হতে চলেছে।

সূত্রের খবর অনুযায়ী, এক ভিন্ন প্রেমের গল্প বলবে এই ছবি। বামনের সঙ্গে পায়েলের প্রেম নিয়েই ছবির চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক বর্ষালী চট্টোপাধ্যায়। প্রকৃত প্রেমের ক্ষেত্রে যে শারীরিক গঠন কোনও বাঁধা হয়ে দাঁড়াতে পারে না, তার বড় উদাহরন হতে চলেছে এই ছবি। ছবিতে পায়েলের একটি ক্রিকেট খেলার দৃশ্য রয়েছে। যার জন্য এখন থেকেই ক্রিকেট খেলার অনুশীলনে মন দিয়েছেন অভিনেত্রী। এর আগেও বামনদের নিয়ে টলিউডে ছবি তরি করেছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। নাম দিয়েছিলেন ‘ছোটদের ছবি’। ছবিটি জাতীয় পুরষ্কার পায়। তবে এবারে একজন বামনের প্রেমের সম্পর্ক নিয়ে ছবি বানাতে চলেছেন বর্ষালী চট্টোপাধ্যায়।

Afghanistan Situations: কম বয়সী মেয়েদের তুলে নিয়ে যৌনদাসী বানাচ্ছে তালিবান জঙ্গিরা

Taliban militants are taking underage girls as sex slaves

নিউজ ডেস্ক: আমেরিকা সেনা প্রত্যাহার করতেই আফগানিস্তানের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে৷ সুযোগ বুঝে তালিবান জঙ্গিরা নতুন নতুন এলাকা ক্রমাগত দখল নিতে শুরু করেছে৷ অন্যদিকে, তালিবানরাজ কায়েম হতেই আফগান মহিলাদের নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়ছে৷ নতুন নতুন এলাকার দখল নেওয়ার পাশাপাশি দখলকৃত এলাকার ১২ বছরের বেশি মেয়েদের বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে তালিবান জঙ্গিরা৷ দ্য সান সংবাদপত্রের রিপোর্টে দাবি করা হয়েছে, তালিবান জঙ্গিরা জোর করে ঘরে ঘরে ঢুকে মেয়েদের তুলে নিয়ে তাদের যোদ্ধাদের ‘যৌনদাসী’ বানাচ্ছে৷

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আফগানিস্তানের স্থানীয় নেতাদের গত মাসে ১২ থেকে 4৫ বছর বয়সী মেয়ে ও মহিলাদের একটি তালিকা দিতে বলা হয়েছিল। তারপর থেকেই সেই তালিকা ধরে তালিবানরা মহিলাদের অপহরণ করে এবং জোরপূর্বক তাদের বিয়ে করছেন।

Taliban militants are taking underage girls as sex slaves

সংবাদ সংস্থা ব্লুমবার্গের মতে, এই ঘটনার পর আফগানিস্তানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে৷ মহিলারা পুরুষদের সঙ্গে ছাডা় ঘর থেকে বের হতে পারছে না। পাশাপাশি তাদের বাধ্যতামূলকভাবে হিজাব পরতে বলা হয়েছে।

বেশিরভাগ স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে৷ একজন মহিলা শিক্ষক থাকলেই মেয়েদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে৷ তালিবানরা হুমকি দিয়েছে, যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করে, তাদের সঙ্গে খুব বিপজ্জনক আচরণ করা হবে। ফলে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ভীত নারীরা এখন পালানোর চেষ্টা করছে। সেখানে পরিস্থিতি এমন হয়ে গেছে যে, মেয়েদের অভিভাবকরা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে৷ তাদের শঙ্কা, তার মেয়েকে জোর করে তালিবান তুলে দিয়ে যৌনদাসী বানাবে৷

প্রসঙ্গত, ২০ বছরের যুদ্ধ শেষে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে আমেরিকার বাইডেন সরকার৷ তারপর থেকেই তালিবান সেখানে ক্রমাগত নতুন নতুন এলাকা দখল করছে। আফগানিস্তান থেকে আমেরিকান সৈন্য প্রত্যাহারের মধ্যেই তালিবানরা ৭০ শতাংশেরও বেশি এলাকা দখল নিয়ে ফেলেছে৷ একই সঙ্গে অনেক প্রদেশের রাজধানীও তার নিয়ন্ত্রণে৷ এখন তালিবানরা পশ্চিমে প্রাদেশিক রাজধানী হেরাত এবং দক্ষিণে লস্করসহ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরকে লক্ষ্যবস্তু করছে।

চাঁদে জলের অনু খুঁজে পেল ইসরোর চন্দ্রযান-২

Chandrayan-2

আগামী বছরে চাঁদে চন্দ্রযান-৩ পাঠানোর প্রস্ততি নিচ্ছে ইসরো। তার আগেই সাফল্যের মুখ দেখল চন্দ্রযান-২। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো) নিজেদের যন্ত্র চাঁদে হাইড্রক্সিল () এবং জলের অণুর (এইচ ২ ও) উপস্থিতি শনাক্ত করেছে। কারেন্ট সায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী,ইমেজিং ইনফ্রারেড স্পেকট্রোমিটারের (আইআইআরএস) সাহায্যে মহাকাশযান হাইড্রক্সিল এবং জলের অণুর মধ্যে পার্থক্য করতে পারে। ০.৮-৩ রেঞ্জের মাইক্রোমিটারের সাহায্যে স্পেকট্রোমিটার সফলভাবে দুটি অনুর উপস্থিতি আলাদা আলাদাভাবে শনাক্ত করতে।

India Tv - Chandrayaan-2 (Ch-2) Imaging Infrared Spectrometer (IIRS) data strips used in the present analysis overlain on LROC-WAC global mosaic to show their locations and geological context.

চন্দ্রপৃষ্ঠ থেকে প্রাপ্ত ইলেক্ট্রোম্যাগনেটিক বর্ণালী থেকে ইসরোর আহমেদাবাদের স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার (এসএসি) ইমেজিং ইনফ্রারেড স্পেকট্রোমিটার (আইআইআরএস) দ্বারা তথ্য সংগ্রহ করা হয়েছিল। সেই তথ্য থেকেই এই সিদ্ধান্তে পৌঁছেছে ইসরোর বিজ্ঞানীরা। গবেষকরা জানিয়েছেন, “The initial data analysis from IIRS clearly demonstrates the presence of widespread lunar hydration and unambiguous detection of OH and H2O signatures on the Moon between 29 degrees north and 62 degrees north latitude”. অর্থাৎ স্পেকট্রোমিটারের প্রাথমিক তথ্য বিশ্লেষণ স্পষ্টভাবে দেখায় যে, ২৯ ডিগ্রী এবং ৬২ ডিগ্রী উত্তর অক্ষাংশের মধ্যে OH (হাইড্রক্সিল) এবং H2O (জল) অনুর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে।”

India Tv - Total hydration maps for thermally corrected Ch-2 IIRS strips analyzed in the present study. The observed total water concentration varies between near zero to 800 ppm having strong control on mineralogy and latitude.

ইসরোর বৈজ্ঞানিকরা জানিয়েছেন, “বর্ণালী বিশ্লেষণের মাধ্যমে হাইড্রেশন ফিচারের সঠিক ব্যাখ্যা তাৎপর্যপূর্ণ। এটি খনিজ উপাদান, তার রাসায়নিক গঠন, রিওলজি এবং সৌর-বায়ু মিথস্ক্রিয়ার পরিপ্রেক্ষিতে ম্যান্টলের ভূতত্ত্ব এবং ভূ-পদার্থবিজ্ঞান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। OH (হাইড্রক্সিল) এবং H2O (জল) অনুর উপস্থিতি শনাক্ত হওয়ায় চাঁদের এক্সোজেনাস এবং এন্ডোজেনাস অরিজিন এবং হাইড্রক্সিল/H2O ও প্রোডাকশন মেকানিজমকে বোঝার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।”

আরও পড়ুন টেক-বাজারে এল LAVA Z2S স্মার্টফোন, রইল বাজেট ফ্রেন্ডলি এই ফোনের একাধিক ফিচার

২৩ জুলাই, ২০১৯ সালে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ স্টেশন থেকে চন্দ্রযান-২ এর উতক্ষেপন করা হয়। এখনও পর্যন্ত যতগুলো চন্দ্রযান চাঁদে গেছে, সেগুলোর বেশির ভাগই চাঁদের উত্তর মেরুতে অবতরণ করেছে। তবে চন্দ্রযান-২ প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে।

মেসি যোগ দিতেই ভক্ত বাড়ছে পিএসজির

Messi PSG

নিউজ ডেস্ক: এবার আর ‘এলএম১০’ নয়, লিও মেসি এবার ‘এলএম৩০’। ঠিক ১৭ বছর আগে ৩০ নম্বর জার্সি পরে বার্সেলোনার সিনিয়র দলের হয়ে অভিষেক করেছিলেন লিয়োনেল মেসি। ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে তিনি যখন প্যারিস সঁ জঁ-তে নতুন ইনিংস শুরু করলেন, তখন ফের তাঁর গায়ে উঠতে চলেছে সেই ৩০ নম্বর জার্সিই।

আরও পড়ুন বার্সার মার্কেট ভ্যালু কমিয়ে এবার প্যারিসের মাঠে ফুল ফোঁটাবেন মেসি

প্যারিসের ক্লাবের হয়ে সাংবাদিক সন্মেলনে এসে মেসি জানিয়ে দিয়েছেন ফের চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য ঝাঁপাব। এই ক্লাবের এবং তাঁর একই লক্ষ্য, ক্রমশ সাফল্যের দিকে এগিয়ে যাওয়া। প্যারিসের সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্তাইন তারকা।

আরও পড়ুন বাংলার প্রথম অভিধান লিখতে সময় লেগেছিল ৪০ বছর

সাংবাদিকদের মেসি বলেন, “যাঁরা আমার জন্য স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে গলা ফাটাচ্ছেন, তাঁদের নিয়ে আমি আপ্লুত। স্পেনের পর প্যারিসে এসেও সমর্থকদের উন্মাদনা দেখছি। এখানে আসার আগেই যে আমাকে নিয়ে মাতামাতি শুরু হয়ে গিয়েছিল সেটাও জানি।”

মেসির পিএসজি-তে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও ঝড় উঠেছে। ছবি: রয়টার্স

অবশ্য শুধু প্যারিসের সমর্থকরাই নন। লিগ ওয়ানের ক্লাবকে নিয়ে মেতেছেন গোটা বিশ্বের ফুটবলপ্রেমিরা। মেসির যোগদানের পর মাত্র একদিনে সোশ্যাল মিডিয়ায় ৩০ লক্ষ ফলোয়ার বেড়েছে পিএসজি-র।

আরও পড়ুন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে প্রাক্তন নিউজিল্যান্ড তারকা

অবশ্য শুধু পিএসজি’ই নয়, সমর্থকরা উৎসাহিত মেসির নতুন জার্সি নিয়েও। হুহু করে বিকোচ্ছে মেসির জার্সি। এক একটা জার্সির দাম ১৬৫ ইউরো বা প্রায় ১৫ হাজার টাকা। মেসির জার্সি কিনতে অনেক সমর্থক প্রায় দু’ঘণ্টা লাইনেও দাঁড়িয়েছেন।

আরও পড়ুন ক্লাব ছাড়ার দুদিনের মধ্যে মেসির ছবি মুছল তাঁর সাধের বার্সা

অন্যদিকে মেসি ছাড়ার পরেই রাতারাতি ফ্যান ফলোয়িং কমতে শুরু করেছিল কাতালুনিয়ান ক্লাবের। সোশ্যাল মিডিয়াতেও সাধের মেসি চলে যাওয়ায় বার্সেলোনাকে আনফলো করেছিলেন বহু সমর্থক। গত দু’দিনে কাতালান ক্লাবের ব্র্যান্ড ভ্যালু প্রায় ১১ শতাংশ কমে গিয়েছে।

বর্ষায় অস্বস্তিকর পরিবেশ, ঘরের দুর্গন্ধ দূর করার টিপস এবার হাতের মুঠোয়

home

ঘর সকলের কাছেই একটা শান্তির জায়গা।ঘরে দুর্গন্ধ হওয়ার পিছনে অনেক কারণ থাকে। সাধারণত বদ্ধ ঘরে একধরনের বাজে গন্ধ হয়। এর জন্য যতটা সম্ভব ঘরের জানালা-দরজা খুলে রাখা খুব জরুরি। ঘরের ভিতর আলো বাতাস খেললে গন্ধ অনেকটাই কমে যায়। সূর্যের রশ্মি ঘরের জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। এছাড়াও প্রতি সপ্তাহে নিয়মিত বিছানার চাদর, বালিশের কভার ইত্যাদি বদলে ফেলতে হবে। ঘরের ভিতর বা বাথরুমের ভেতর ভেজা তোয়ালে, গামছা বা কাপড়চোপড়ও রাখা যাবে না। তাতে দুর্গন্ধ বেশি হয়। চেষ্টা করুন বাথরুম যতটা সম্ভব শুকনো রাখার।
অনেকেই ভেবে পান না এই দুর্গন্ধ দূর করার সমাধান কী? ঘরের এমন সব দুর্গন্ধ দূর করতে প্রথমেই দেখতে হবে দুর্গন্ধের উৎস কোথায়। বেশ কিছু ঘরোয়া উপায়ে দুর্গন্ধের এ সমস্যা থেকে মুক্ত থাকা সম্ভব।

আসুন জেনে নেই ঘরের উৎকট দুর্গন্ধ দূর করার ঘরোয়া কয়েকটি উপায় –

১. ঘরের ভ্যাপসা গন্ধ দূর করতে হলে ভিনিগার খুবই উপকারী। ঘরের মাঝখানে একটা পাত্রে ভিনেগার রাখুন সমস্ত বাজে গন্ধ চলে যাবে।

২. বৃষ্টি না হলে ঘরের দরজা জানালা খুলে রাখুন, ঘরে আলো বাতাস প্রবেশ করতে থাকলে দেখবেন ঘরের গুমোট ভাবটা কেটে গেছে।

৩. কাপড়ে দুর্গন্ধ হওয়ার প্রধান কারণই হলো আদ্রতা বা বলা ভালো আর্দ্রতার কারণেই কাপড়ে দুর্গন্ধ হয়। তাই আলমারির ভেতরে কিছু চক ঝুলিয়ে দিন। চকগুলো আলমারির ভেতরের আর্দ্রতা শোষণ করে নেবে।

৪. ঘরে সিগারেটের গন্ধ দূর করতে হলে, একটা তোয়ালে ভিনিগারে ভিজিয়ে নিয়ে ভালো করে চিপে নিন। তারপর হাত ঘোরাতে ঘোরাতে মশা তাড়ানোর মতো করে সারা ঘর ঘিরে আসুন। সব গন্ধ চলে যাবে ।

৫. ফ্রিজের মধ্যে ও একটা বাজে গন্ধ তৈরি হয়। এর থেকে মুক্তি পেতে অর্ধেক লেবু কেটে রাখুন, সবজির গন্ধ চলে যাবে। এছাড়াও পুদিনা পাতাও রাখতে পারেন, একই রকমের কাজ করবে।

৬. বাথরুমের অপ্রীতিকর গন্ধ দূর করতে একটি মোমবাতি জ্বালিয়ে রাখুন। কিছুক্ষণ রেখে নিভিয়ে দিন। কমোডের গন্ধ দূর করতে কিছুটা ভিনিগার ঢেলে দিন। পাঁচ মিনিট রাখুন, কিছুক্ষন পর ফ্ল্যাশ দিন।

প্রেমের সম্পর্ককে সুদৃঢ় করতে, এই ৫ টি বিষয় মাথায় রাখুন

relationship

কোথায় আছে বিন্দু বিন্দুতেই সিন্ধু তৈরি হয়। তাই আপনার ছোট ছোট ভুলও সম্পর্কের ওপর বড় প্রভাব ফেলে। আপাতদৃষ্টিতে ভুল মনে নাও হতে পারে, কিন্তু সেগুলোই পরবর্তী কালে সম্পর্ক ভাঙার কারণ হয়ে দাড়ায়। অনিছাকৃত কিছু ভুলের জন্য সম্পর্ক টেকে না। তাই সম্পর্ককে সুদৃঢ় রাখতে প্রথম থেকেই খুব ছোট ছোট বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। সম্পর্কে এই ৫ টি ভুল কখনোই করবেন না।

১) সম্পর্ক নিয়ে কখনোই তাড়াহুড়ো করবেন না। পরিচয় হওয়ার পরের দিনই প্রস্তাব, তার পরের দিনই ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা – এমন ভুল করবেন না। এতে একে অপরকে ঠিক মতো চেনাই হয়ে ওঠে না। যার ফলে অনেক ভুল বোঝাবুঝি দেখা দেয়। তাই সম্পর্কে যাওয়ার আগে, একে অপরকে ভালো করে চিনুন।

২) সবসময় নিজের সিধান্ত সঙ্গির ওপর চাপিয়ে দেবেন না। ভালবাসায় একে অপরের কথা মেনে চলা সাধারণ বিষয়। তাই বলে সব সময় নিজের মতামত সঙ্গির ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয়। সঙ্গির ইচ্ছাগুলোকেও সম্মান করতে শিখুন।

৩) সম্পর্কে আছেন মানে এই নয় যে আপনি তার সব বিষয়ে নাক গলাবেন। তার ফোন চেক করবেন, জোর করে তার বেক্তিগত পরিধিতে ঢুকে পরবেন। এটা কোন ভাবেই সমর্থন করা যায় না। একে অপরকে বিশ্বাস করতে শিখুন।

৪) আমার ভালোবাসার মানুষটি, আমাকে খুবই ভালবাসে, আমি যাই করিনা কেন সে কখনোই আমাকে ছেড়ে যাবে না। এই মনভাব পোষণ করলে তা এখুনি পালটে ফেলুন। এই মনোভাব থাকলে সম্পর্কের প্রতি একটা দায়সারা ভাব চলে আসে। যা সম্পর্কের ক্ষতি করে। তাই প্রিয়জনকে সময় দেওয়ার চেষ্টা করুন।

৫) মিথ্যে কথা বলা একেবারেই চলবে না। মাথায় রাখবেন একটি মিথ্যেকে ঢাকতে গিয়ে অনেক মিথ্যে কথা বলতে হয়। একটি সম্পর্কের ভিত হোল বিশ্বাস। মিথ্যে কথা সেই ভিতকে আলগা করে দেয়। যার ফলে সম্পর্ক ভেঙ্গে পড়ে।

খানিক অবসরে মিউজিক থেরাপি, মুহূর্তে সারিয়ে দিতে পারে মনের রোগ

music

গান শুনতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। এর পাশাপাশি মিউজিক শুনতেও পছন্দ করেন অনেকেই। সকালে উঠে অফিসে যাওয়ার তার, আবার বাড়ি ফিরে নানা কাজের চাপ। এই একঘে জীবনে একটুখানি শান্তি খুঁজে পেতে আমরা মিউজিকে বেছেনি। আসলে মিউজিক শোনার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে থাকে। জীবনের প্রতিতা মুহূর্তের সঙ্গে তাল মিলিয়ে আমরা মিউজিক শুনতে ভালোবাসি।

যেমন দুঃখ, কষ্টের সময় আমরা একটু সফট মিউজিক শুনতে পছন্দ করি। আবার আনন্দ কিনবা উল্লাসের সময় আমরা লাউড মিউজিক শুনি। প্রকৃত অর্থে সঠিক সময়ে সঠিক মিউজিক আমাদের শারীরিক ও মানসিক শান্তি দেয়। তাই বর্তমানে মিউজিক থেরাপির প্রচলন বেড়েছে। এখন অনেক হসপিটালেও রোগীদের মানসিকভাবে সুস্থ করতে মিউজিক থেরাপি দেওয়া হছে। চলুন একনজরে দেখে নেওয়া যাক মিউজিক থেরাপির কিছু গুন।

এখন অনেকের মনেই প্রশ্ন জাগবে মিউজিক থেরাপি কি? মূলত কোন রোগীকে যখন সংগীত ও সুরের মেলবন্ধন ঘটিয়ে তাঁর অসুখ বা রোগের তীব্রতা কমানোর চেষ্টা করা হয়, তখন তাকে মিউজিক থেরাপি বলে।

১) যারা মারাত্মক মানসিক চাপ বা টেনশনে খুব কষ্ট পান, তারা যদি সঠিক মিউজিকে নিজেদের মগ্ন করতে পারেন, তবেই কেল্লা ফতে। এতে মনের ভিতর তৈরি হয় সাময়িক ভাললাগা। এটি এন্ডোরফিন নামক হরমোন নিঃসরণ করে ও পেশীকে শিথিল করে রক্ত চাপকে নিয়ন্ত্রণে আনে।

২) মেজর ডিপ্রেশনেও মিউজিক থেরাপি দারুন কাজ করে। বিশেষজ্ঞদের মতে অ্যান্টিডিপ্রেসেন্ট জাতীয় ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে যদি মিউজিক থেরাপি করানো যায় তবে, আশাতীত ফল পাওয়া যায়।

৩) বিভিন্ন গবেষণা থেকে জানা যায় যে ডিমেনশিয়ার ক্ষেত্রে রোগীর হার্ট বা সেরিব্রাল স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। মিউজিক থেরাপি এই হৃদয় রোগ বা সেরিব্রাল অ্যাটাক নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৪) বিজ্ঞানীদের মতে যেকোনো গুরুত্বপূর্ণ কাজের পূর্বে সঠিক মিউজিক শুনলে, ওই কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পায়। এর পাশাপাশি গবেষকদের দাবি, গান শোনার পর ছাত্র-ছাত্রীদের মধ্যে পড়ার আগ্রহের সঙ্গে মনোযোগ ও দক্ষতাও বাড়ে।

৫) চিকিৎসকদের মতে গর্ভাবস্থায় মিউজিক থেরাপি নেওয়া উচিৎ। এতে শিশুর মস্তিষ্কের বিকাশ সুন্দর হয়। এছাড়াও এতে শিশুর মনের উপর ভালো প্রভাব পড়ে।

এবারে শীতে বড় পর্দায় আসতে চলেছে দেব-রুক্মিণীর ‘কিশমিশ’, প্রকাশ্যে ছবির অ্যানিমেটেড টিজার

dev

বায়োস্কোপ ডেস্ক: বর্তমানে নিজের রাজনৈতিক কাজ নিয়ে খুবই ব্যস্ত দেব। তার ওপর একটানা বৃষ্টির জেরে জল যন্ত্রণার কবলে দেবের কেন্দ্র ঘাটালের, একাধিক এলাকা। কিছুদিন আগেই ঘাটালের বন্যা কবলিত এলাকার পরিদর্শনে গিয়েছিলেন এই তারকা সাংসদ। সেই সময় তাঁকে প্রথম বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে দেখা যায়। তবে এই সবের মাঝেও নিজের ফিল্ম কেরিয়ার নিয়ে বেশ সচেতন দেব। এই বছরের শীতে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে দেব এবং রুক্মিণীর ‘কিশমিশ’।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি অ্যানিমেটেড টিজার এবং ছবির একটি পোস্টার শেয়ার করেছেন দেব। ছবিটির পরিচালনায় রয়েছেন রাহুল মুখোপাধ্যায়। এটি তার ডেবিউ ফিল্ম। তবে নতুন পরিচালক হিসেবে টলিপাড়ায় এসেই দেব রুক্মিণীকে ছবির নায়ক নায়িকা হিসেবে পেয়ে খুবই উপ্লুত পরিচালক।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

 

এর পাশাপাশি ছবিটি প্রযোজনা করছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস। অ্যানিমেটেড টিজার প্রকাশ করে দেবের প্রযোজনা সংস্থা জানিয়েছে, কিশমিশ ছবিটি দুর্গাপুজোয় না এসে বরং শীতে আসবে। তার সঙ্গে দেবের সংস্থা উল্লেখ করে, যদি পৃথিবী সুস্থ থাকে তবেই। এর পাশাপাশি দেব তাঁর দর্শকদের উদ্দেশ্যে বলেন, সকলে যেন সুস্থ থেকে অবশ্যই সিনেমাহলে তাঁদের ছবিটি দেখতে আসেন।

সূত্রের খবর অনুযায়ী, এই ছবিতে দেব এবং রুক্মিণী দুজনেই অনেকটাই কথকের ভূমিকা পালন করবেন। সঙ্গে অন্যান্য চরিত্ররা মজায় ভরিয়ে দেবেন ‘কিশমিশে’। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জুন মালিয়া থেকে শুরু করে অঞ্জনা বসু ও খরাজ মুখোপাধ্যায়কে। তবে এরই মাঝে টলি-পাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে, দেবের জন্মদিন উপলক্ষে ২৪ ডিসেম্বর মুক্তি পেতে পারে ‘কিশমিশ’।