छह साल पहले Flipkart में किया था चप्पल ऑर्डर, डिलीवरी के अब आया Customer Care का Call

मुंबई : मुंबई के एक शख्स को ई-कॉमर्स वेबसाइट फ्लिपकार्ट के कस्टमर केयर से उस ऑर्डर के लिए एक कॉल आया, जिसे उसने 6 साल पहले प्लेस किया था। शख्स ने सोशल मीडिया प्लैटफाॅर्म एक्स पर इसके बारे में बताया और देखते ही देखते इस पोस्ट ने सोशल मीडिया में समां बांध दिया।

भारत में जहां ई-कॉमर्स कंपनियां अपने यूजर्स तक उनका ऑर्डर किया हुआ सामान जल्द से जल्द डिलीवरी करने का वादा करती हैं, वहीं एक बड़ी ई-कॉमर्स का छह साल का पेंडिंग ऑर्डर सोशल मीडिया में बवाल काट रहा है. दरअसल, मुंबई के एक शख्स ने सोशल मीडिया प्लैटफाॅर्म एक्स पर एक पोस्ट कर एक ऐसे ऑर्डर के बारे में बताया है, जो बीते 6 साल से डिलीवर नहीं हो पाया है. यह पोस्ट इंटरनेट पर वायरल हो रहा है।

मुंबई में रहनेवाले एहसान खरबाई नाम के इस शख्स को ई-कॉमर्स वेबसाइट फ्लिपकार्ट के कस्टमर केयर से उस ऑर्डर के लिए एक कॉल आया, जो उसने 6 साल पहले प्लेस किया था. एहसान ने सोशल मीडिया प्लैटफाॅर्म एक्स पर एक स्क्रीनशॉट शेयर करते हुए यह बात कही। इस स्क्रीनशॉट में 16 मई 2018 का एक ऑर्डर देखा जा सकता है, जिसमें कस्टमर ने हवाई चप्पल मंगायी थी। उसके अगले दिन 19 मई 2018 को ऑर्डर शिप हो जाता है और उसका स्टेटस ‘ऑउट फॉर डिलीवरी’ यानी ऑर्डर डिलीवरी के लिए निकला दिखाई दे रहा है. वहीं, स्क्रीनशॉट में भी ऑर्डर डिलीवरी की एक्सपेक्टेड डेट 20 मई 2018 दिखाई दे रही है।

जानकारी के अनुसार, एहसान ने बताया कि 6 साल पहले मंगायी चप्पल आज तक आयी नहीं, लेकिन ऐप में हमेशा ऑर्डर ‘अराइविंग टुडे’ यानी आज आने का मैसेज आता था। आज तक ‘अराइविंग टुडे’ का मैसेज आता है। एहसान ने कहा कि जब उन्होंने 6 साल पुराने ऑर्डर के लिए कॉल किया तो मुझे आश्चर्य हुआ। एहसान की मानें, तो उनका यह ऑर्डर कैश ऑन डिलीवरी यानी डिलिवरी के बाद पेमेंट का था, तो उन्होंने इस ऑर्डर पर ज्यादा ध्यान नहीं दिया।

एहसान खरबाई ने बताया है कि हाल ही में उन्होंने यह देखने के लिए इस ऑर्डर पर क्लिक किया कि क्या दिखाई देता है? और अगले दिन उन्हें फ्लिपकार्ट से एक कॉल आया जिसमें पूछा गया कि उन्हें उस ऑर्डर के साथ क्या दिक्कत आ रही है. जब एहसान ने अपनी समस्या बतायी, तो कस्टमर सर्विस रिप्रेजेंटेटिव ने उनसे पूछा कि क्या उन्हें लॉजिस्टिक्स टीम से कोई कॉल आया था और यह कहते हुए कॉल पूरी हुई कि हमें इसके लिए खेद है. अब यह पोस्ट इंटरनेट पर वायरल हो रहा है।

অ্যামাজনে চাকরির বিজ্ঞপ্তি, ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা

Job Notice on Amazon, Work From Home Benefits

News Desk: অ্যামাজন সংস্থায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সেলিং পার্টনার সাপোর্ট (এসপিএস) পদে প্রার্থী নিয়োগ করা হবে। উচ্চমাধ্যমিক কিংবা স্নাতক পাশ হলেই আবেদন করতে পারবেন ইচ্ছুকরা। তবে আবেদনকারীদের ইংরেজি ও হিন্দি ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে।

সপ্তাহে ৫ দিন কাজ এবং ২ দিন ছুটি পাওয়া যাবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ৪ মাস ট্রেনিং চলবে এবং ট্রেনিং চলাকালীন উইক অফ ছাড়া ছুটি নেওয়া যাবেনা। ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা রয়েছে। বাড়িতে বসেই ল্যাপটপ কিংবা কম্পিউটারে কাজ করতে হবে। প্রার্থীদের ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

অ্যামাজন ওয়েবসাইটে যেসকল ব্যক্তিরা ‘সেলিং অন অ্যামাজন’ প্রোগ্রামে জয়েন করে নিজেদের প্রোডাক্ট সেল করতে চায়, তাদের কল, ইমেল কিংবা মেসেজের মাধ্যমে সাহায্য করা। কলকাতা কিংবা তার পার্শ্ববর্তী জায়গার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করবেন।

পুলওয়ামায় হামলা: বোমার রাসায়নিক কেনা হয়েছিল অ্যামাজন থেকে

Attack on Pulwama

News Desk: বিতর্ক যেন কোনওভাবেই পিছু ছাড়ছে না ই-কমার্স সংস্থা অ্যামাজনের (amazon)। সম্প্রতি অ্যামাজনের বিরুদ্ধে অনলাইনে অর্ডার নিয়ে গাঁজা বাড়িতে পৌঁছে দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের তদন্ত করছিল এনআইএ (nia)। সেই তদন্তেই উঠ এল আরও এক চাঞ্চল্যকর তথ্য।

এনআইএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৯ সালে ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় বিস্ফোরণ (blast) ঘটানো হয়েছিল। সেই বিস্ফোরণের জন্য বোমা তৈরির বেশিরভাগ রাসায়নিক কেনা হয়েছিল অ্যামাজন থেকেই।

উল্লেখ্য, আড়াই বছরেরও বেশি আগে ভ্যালেন্টাইন্স ডের দিন পুলওয়ামায় সিআরপিএফের (crpf) কনভয়ে ভয়াবহ জঙ্গি হামলায় কেঁপে উঠেছিল গোটা দেশ। সম্প্রতি মাদক মামলায় অ্যামাজনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করেছে এনআইএ। সেই তদন্তে গোয়েন্দা সংস্থার হাতে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য।

Attack on Pulwama

গোয়েন্দারা জানতে পেরেছেন, পুলওয়ামা হামলায় ব্যবহৃত ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি তৈরি করার জন্য যে সমস্ত রাসায়নিক পদার্থ লাগে সেগুলি অ্যামাজন থেকে কেনা হয়েছিল। বোম তৈরি রাসায়নিক বিক্রি করার অভিযোগ ওঠায় রীতিমতো চাপে পড়ে গিয়েছে এই ই-কমার্স সংস্থা। শনিবার এই সংস্থার বিরুদ্ধে মাদক আইনেও মামলা দায়ের হয়েছে। অন্ধপ্রদেশের চার ব্যক্তি অ্যামাজন সাইটের মাধ্যমেই রীতিমতো গাঁজা বিক্রি করত। ধৃতরা নিজেরাই আমাজনের মাধ্যমে মাদক বিক্রির কথা স্বীকার করে নিয়েছে।

পুলওয়ামা হামলার তদন্তে সম্প্রতি দুই ব্যক্তিকে গ্রেফতার করে এনআইএ। ধৃতরা হল ওয়াজ-উল ইসলাম এবং মহম্মদ আব্বাস রাথার। ওয়াজ-উল শ্রীনগরের এবং রাথার পুলওয়ামার বাসিন্দা। দীর্ঘ জেরায় এনআইএ-র তদন্তকারীরা জানতে পেরেছেন, নিজের অনলাইন শপিং অ্যাকাউন্ট থেকে ওয়াজ-উল আইডি বিস্ফোরক তৈরির জন্য সমস্ত রাসায়নিক কিনেছিল অ্যামাজনের কাছ থেকে।

তারপর সেই সমস্ত ও রাসায়নিক সে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের কাছে পাঠিয়ে দিয়েছিল। ২০১৮ সালের এপ্রিল মাসে কাশ্মীরে এসেছিল পাক আইডি বিস্ফোরক বিশেষজ্ঞ মহম্মদ উমর। এই বোম বিশেষজ্ঞ উমরকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিল রাথার। এমনকী, পুলওয়ামায় আত্মঘাতী হামলা চালানো জঙ্গি আদিল আহমেদ দারকেও বেশকিছু দিন নিজের বাড়িতে লুকিয়ে রেখেছিল রাথার। অ্যামাজনের বিরুদ্ধে মাদক মামলার তদন্ত করতে গিয়ে শেষ পর্যন্ত যা পরিস্থিতি তাতে বলা যায় কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে উঠে আসছে।

Home Delivery:বাড়িতে গাঁজা পৌঁছে দিয়ে আইনি ফাঁসে অ্যামাজন

amazon

News Desk: অর্ডার দিলেই বাড়িতে পৌঁছে যাচ্ছে পুরিয়া। এই পুরিয়া অবশ্য অন্য কিছু নয়, পুরিয়া হল গাঁজা। এই মাদক পৌঁছে দেওয়ার কাজটি করছে ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon)।

মধ্যপ্রদেশ পুলিশের (Madhya Pradesh Police) তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এই পরিচিত ই- কমার্স সংস্থাটির বিরুদ্ধে। ঘটনার জেরে মধ্যপ্রদেশ পুলিশ অ্যামাজনের ম্যানেজিং ডিরেক্টরের বিরুদ্ধে এফআইআর দায়ের করল।

মধ্য প্রদেশের জেলার পুলিশ সুপার মনোজ কুমার (Monoj Kumar) জানিয়েছেন, কয়েকদিন ধরেই তাঁরা গাঁজা পাচার চক্রের একটি অভিযোগের তদন্ত চালাচ্ছিলেন। সেই তদন্তেই তাঁরা দেখতে পেয়েছেন অ্যামাজন নামে ই- কমার্স সংস্থাটি অর্ডারের ভিত্তিতে বাড়িতে পৌঁছে দিচ্ছে গাঁজা। এই ঘটনায় শনিবার রাতে মধ্যপ্রদেশের গোহাদ (Gohad) থানায় মাদক মামলার নির্দিষ্ট ধারাতেই অ্যামাজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

amazon

পুলিশ জানিয়েছে, ১৩ নভেম্বর বিজেন্দ্র তোমার এবং সুরজ ওরফে কাল্লু নামে গোয়ালিয়রের দুই বাসিন্দার কাছ থেকে প্রায় ২১ কেজি গাজা মিলে ছিল। তাদের জেরা করে এই চক্রের সন্ধান মেলে।

ওই দুইজনকে জেরা করেই গোয়ালিয়রের আর এক বাসিন্দা মুকুল জয়সোয়ালের হদিশ মেলে। মুকুলকে গ্রেফতার করা হয়েছে। মুকুলের কাছ থেকেই খবর পেয়ে ভিন্দের মেহগাঁওয়ের বাসিন্দা চিত্রা বাল্মিকী নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা একসঙ্গে ‘বাবু টেক্সট’ (babu text) নামে একটি সংস্থা খুলে ছিল। অ্যামাজনে তাদের নাম নথিভুক্ত আছে। ধৃতেরা নিজেদের এই সংস্থার মাধ্যমে বিশাখাপত্তনম থেকে গাঁজা পাচারের কাজটি চালাত এই মাদক পাচার চক্রের হদিশ পেতেই পুলিশ তদন্ত শুরু করে।

এই তদন্তেই সামনে আসে অ্যামাজনের নাম। এরপরই অ্যামাজনের কাছ থেকে বিষয়টি সম্পর্কে জানতে চায় পুলিশ। পুলিশের দাবি, অ্যামাজন তাদের বিভিন্ন প্রশ্নের যে জবাব দিয়েছে তার সঙ্গে তদন্তে যে সমস্ত হদিশ মিলেছে তার মধ্যে বিপুল পার্থক্য রয়েছে। তদন্তে যা পাওয়া গিয়েছে তার সঙ্গে অ্যামাজনের জবাব এর কোন মিল নেই সে কারণেই নির্দিষ্ট মাদক আইনে অ্যামাজনের ম্যানেজিং ডিরেক্টরের বিরুদ্ধে দায়ের করা হয়েছে।