বৃষ্টি বিঘ্নিত বক্সিং ডে সিরিজ, চর্চিত মিস্টার সেঞ্চুরিয়ান

Rain on 'Boxing Day' Test day

Sports Desk: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট সেঞ্চুরিয়নের দ্বিতীয় দিন বৃষ্টি বিঘ্নিত। এই প্রতিবেদন লেখার সময়ে একটিও বল ডেলিভারি হয়নি সুপারস্পোর্টস পার্কে। গোটা পিচ কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। এমন সময়ে দাঁড়িয়ে কেএল রাহুলের সপ্তম টেস্ট সেঞ্চুরি নিয়ে ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং’র টুইট ভাইরাল হয়েছে।

যুবি’র টুইট পোস্ট,”সেখানে কিছু চরিত্র দেখিয়েছে ছেলেটি ‘কী একটি নক ✊ @klrahul11 ভাল খেলেছে @mayankcricket #IndiavsSA”। ভারতীয় ওপেনার হিসেবে বিদেশের মাটিতে সবথেকে বেশি টেস্ট ক্রিকেটে শতরানের মালিক কিংবদন্তী ব্যাটসম্যান সুনীল গাভাস্কারের মোট ১৫ টি। এরপরেই রয়েছে কেএল রাহুলের নাম ৫ টি শতরান, তিন নম্বরে বীরেন্দ্র সেহবাগের ৪ টি শতরান রয়েছে, বিদেশের মাটিতে।

বক্সিং ডে টেস্টে প্রোটিয়ার্সদের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর “মিস্টার সেঞ্চুরিয়ন” কেএল রাহুল গাড়িতে চেপে টিম হোটেলে ফেরার পথে বিসিসিআই’র টুইট ভিডিও নিজের প্রতিক্রিয়াতে বলেন,”এটা সত্যি খুবই স্পেশাল আমার কাছে, প্রতিটি শতরানের মতো। এটা খুবই আনন্দের মুহুর্ত,অনেক আবেগের চাঁদড়ে মোড়ানো পথে এই শতরান। টানা ৬-৭ ঘন্টা খেলে, লড়াই করে এই ইনিংস, একজন খেলোয়াড়ের কাছেও তৃপ্তিকর”।

“মিস্টার সেঞ্চুরিয়ন” এই নামেই ক্রিকেট মহল এখন কেএল রাহুলকে প্রশংসিত করছে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলের কঠিন সময়ে হাল ধরে রেখে শতরান করার সুবাদে। কেএল রাহুলের এমন নজরকাড়া পারফরম্যান্সের প্রতিক্রিয়াতে সদ্য অবসর নেওয়া ভারতীয় ক্রিকেটার হরভজন সিং নিজের টুইটার হ্যাণ্ডেল ‘হরভজন টার্বোনেটর’এ পোস্ট,”ভালো খেলেছে @klrahul11 টপ ক্লাস 👌👌👏👏 @BCCI #INDvsSA “।

ইতিমধ্যেই, কেএল রাহুল দক্ষিণ আফ্রিকার মাটিতে দাঁড়িয়ে প্রোটিয়ার্সদের বিরুদ্ধে ভারতীয় ওপেনারদের মধ্যে ওয়াসিম জাফরের সর্বোচ্চ ১১৬ রানের রেকর্ড ভেঙে দিয়েছেন, যা জাফর
২০০৭ কেপটাউন টেস্টে প্রোটিয়ার্সদের বিরুদ্ধে করেছিল। রবিবার সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টের প্রথম দিনে কেএল রাহুল ১২২ রানে অপরাজিত। ওয়াল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে তিন টেস্ট ম্যাচের সিরিজের প্রথম টেস্টে ভারতের প্রথম ইনিংসে ভারতীয় ওপেনার ব্যাটসম্যান কেএল রাহুলের দুরন্ত পারফরম্যান্স নিয়ে তোলাপাড় গোটা বিশ্বের ক্রিকেট মহল।

প্রসঙ্গত, গোটা বিশ্ব ক্রিকেট মহলের গত রবিবার কেএল রাহুলের এমন পারফরম্যান্স নিয়ে আলোচনার কারণ উইজডেন ইন্ডিয়ার টুইট পোস্ট লক্ষ্যণীয়। ওই টুইট পোস্ট হল,”টেস্ট দলে ফেরার পর থেকে কেএল রাহুলের স্কোর (দুই বছরের ব্যবধানের পর):

84, 26, 129, 5, 0, 8, 17, 46, 122*

#SAvIND”। দু,বছর পর শতরান দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়ার্সদের বিরুদ্ধে, আর এই কারণেই কেএল রাহুলের শতরান নিয়ে এত চর্চ্চা ক্রিকেট এরিনায়।

ভারতের সঙ্গে ক্রিকেট সিরিজ খেলতে চায় তালিবান সরকার

Taliban wants to play a cricket series with India

নিউজ ডেস্ক: তালিবানরা কাবুল দখলের পরেই সবার মনে একটা প্রশ্ন ছিল, আফগানিস্তান আবার ক্রিকেট খেলতে পারবে৷ তালিবান সরকার কি সেই অনুমতি দেবে৷ তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তালিবানরা ক্রিকেটে আগ্রহ দেখানোয় কিছুটা আশা জাগিয়েছে ক্রিকেট মহলে৷ তবে, মহিলা ক্রিকেটের ভবিষ্যত এখানও অন্ধকারে৷ আফগানিস্তানের দলকে তালিবানের তত্ত্বাবধানে আন্তর্জাতিক পর্যায়ে খেলতে দেখা যেতে পারে। চলতি বছরের শেষের দিকে আফগানিস্তানের অস্ট্রেলিয়া সফরে সবুজ সংকেত দিয়েছে তালিবান। এছাড়াও ভারতের বিরুদ্ধে একটি টেস্ট সিরিজ খেলতে চাওয়ার কথাও বলেছে তালিবান।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পর তালিবান ২০২২ সালের প্রথমদিকেই ভারতের সঙ্গে একটি টেস্ট সিরিজ চাইছে৷ তবে বিসিসিআইয়ের পক্ষ এখনও এই বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) একজন শীর্ষ কর্মকর্তা আসন্ন সফরের বিবরণ প্রকাশ করেছেন। এসিবি প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি ভারত সফর সম্পর্কেও তাঁর মতামত দিয়েছেন৷ তিনি বলেন, “তালিবান সরকার ক্রিকেটকে সমর্থন করছে এবং আমাদের সমস্ত ক্রিকেট নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। তালিবান সাংস্কৃতিক কমিশনের একজন মুখপাত্র আমাদের বলেছেন, তালিবানরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ সমর্থন করবে৷ তার পর ২০২২ সালের শুরুতেই ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ করা হতে পারে৷

তালিবানরা ক্রিকেটকে সমর্থন করছে৷ আফগানরা অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে। তিনি বলেন, “তালিবান ক্রিকেটকে সমর্থন করছে এবং আমরা তাদের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছি। এটা যুব সম্প্রদায়ের কাছে একটি স্পষ্ট বার্তা, তারা খেলাধুলাকে সমর্থন করবে। এটিই ভালো লক্ষণ।” তবে আফগানিস্তানে মহিলা ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত রয়েছে৷ তিনি বলেন, “আমরা এই মুহূর্তে জানি না সরকার এ বিষয়ে কী সিদ্ধান্ত নেবে।”

মাল্টি নেশন টুর্নামেন্টের প্রস্তুতি প্রক্রিয়ার অংশ হিসেবে আফগানরা সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজের পরিকল্পনা করছে। তিনি বলেন, “আমরা একটি টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ নিয়ে কাজ করছি৷ যার মধ্যে থাকবে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা। এটি সম্ভবত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। সম্ভবত ত্রিদেশীয় সিরিজের আগে আমাদের জাতীয় দলের জন্য কাতারে একটি ক্যাম্প হবে।