Weather update: दक्षिण बंगाल के इन 4 जिलों में जल्द ही भारी बारिश होने वाली है

weather warning kolkata

अधिक गर्मी के बाद बारिश से भीगा बंगाल (WB weather update)। पिछले कुछ दिनों से राज्य के लगभग सभी जिलों में गरज-चमक के साथ बारिश हो रही है। मौसम कार्यालय ने आज दक्षिण बंगाल के कई जिलों में आंधी और बारिश की भविष्यवाणी की है। इस बीच अलीपुर मौसम विभाग ने एक विशेष बुलेटिन जारी किया है। जानकारी मिली है कि दक्षिण बंगाल के ४ जिलों में जल्द ही बारिश होने वाली है।

अलीपुर मौसम विभाग ने एक बुलेटिन में कहा, दोपहर १२ :४० बजे से अगले दो से तीन घंटों में दक्षिण २४ परगना जिले, कोलकाता, बांकुरा और पूर्वी बर्दवान जिलों में गरज और बिजली के साथ हल्की से मध्यम बारिश होने की संभावना है।

दक्षिणी झारखंड और आसपास के इलाकों पर चक्रवात बना हुआ है। उसकी अक्षरेखा दक्षिण झारखंड से पश्चिम मध्यप्रदेश तक फैली हुई है। इन दोनों के प्रभाव से बंगाल की खाड़ी से बड़ी मात्रा में जलवाष्प वायु पश्चिम बंगाल में प्रवेश कर रही है। इसलिए बंगाल में अभी बारिश जारी रहेगी. साथ ही कालबैसाखी की शक्ति भी देखने को मिलेगी।

मौसम विभाग के मुताबिक आज गुरुवार से शनिवार तक दक्षिण बंगाल के सभी जिलों में बारिश जारी रहेगी। बारिश के साथ ५० -६० किमी प्रति घंटे की रफ्तार से तेज हवाएं चल सकती हैं। वहीं, शुक्रवार तक उत्तर बंगाल के सभी जिलों में बारिश की संभावना है। उत्तर के कुछ हिस्सों में बारिश के साथ ३० -४० किमी प्रति घंटे की रफ्तार से हवाएं चल सकती हैं।

मछुआरों के लिए भी विशेष चेतावनी जारी की गई है। मौसम विभाग के मुताबिक, तटीय इलाकों में तेज़ हवाओं के कारण समुद्र में उथल-पुथल मचने की आशंका है। ४५ -५५ किमी प्रति घंटे की रफ्तार से हवाएं चल सकती हैं। और परिणामस्वरूप, तेज़ ज्वार आ सकता है। इसी वजह से मछुआरों को कुछ दिनों के लिए समुद्र में जाने पर रोक लगा दी गई है।

Sitrang Update: আলোর উৎসবে বঙ্গে আঁধার আনবে সিত্রাং

cyclone

ঘনীভূত হচ্ছে সিত্রাং(Sitrang)। আমফান,ইয়াসের পর দিপাবলীতেই বঙ্গে আছড়ে পড়বে এই সাইক্লোন। সবরকম পরিস্থিতি সামলাতে প্রস্তুতি তুঙ্গে রাজ্য সরকারের। নবান্নে ইতিমধ্যেই কয়েকদফা বৈঠক করা হয়েছে। কর্মীদের কালীপুজোর ছুটিও বাতিল করা হয়েছে। আগাম প্রস্তুতি, বৈঠক, তবে কি আসন্ন ঘূর্ণিঝড় অনেকটাই প্রভাবশালী? কোথায় কোথায় আঘাত আনবে এই সাইক্লোন? রইলো সিত্রাং এর লেটেস্ট আপডেট। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাবে […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Sitrang Update: আলোর উৎসবে বঙ্গে আঁধার আনবে সিত্রাং

Weather Update: বঙ্গে শীতের আমেজে ধাক্কা দিয়ে চড়ল পারদ

kolkata winter

নিউজ ডেস্ক : শুক্রবার পূর্বাভাস মতোই কলকাতা সহ রাজ্যে বাড়ল তাপমাত্রার পারদ। শীতের প্রকোপ কিছুটা কমল। এদিন কলকাতায় বৃহস্পতিবারের তুলনায় তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি বেড়েছে। শনিবারও আবহাওয়া এরকমই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জেলাগুলিতেও গত কয়েকদিনের তুলনায় ঠান্ডা কমেছে।  

আজ শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের পূর্বাভাস, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী কয়েকদিন বঙ্গে উষ্ণতার পারদ ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। তবে কলকাতা সহ জেলায় ভোরের দিকে কুয়াশার দাপট থাকছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিনও ভোরের দিকে কুয়াশার প্রকোপ থাকবে। তবে বেলা বাড়লেই কুয়াশা কেটে যাবে।

পাশাপাশি আগামী কয়েকদিন আর জাঁকিয়ে শীতের অনুভূতি থাকবে না। এর জন্য পশ্চিমী ঝঞ্ঝাকেই দায়ী করা হয়েছে। উত্তর ভারতে তুষারপাত ও প্রবল শীত পড়লে তার রেষ এ রাজ্যে পড়ে। উত্তুরে হাওয়া প্রবেশ করলে বাংলায় শীত বাড়ে। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই উত্তুরে হাওয়া আপাতত পশ্চিমবঙ্গে ঢুকে বাধা পাচ্ছে। আর তার ফলেই বঙ্গে পারদ বাড়ছে, কমছে ঠান্ডা।

Weather Update: ফের ঊর্ধ্বমুখী পারদ, রাজ্যজুড়ে ঘন কুয়াশার সতর্কতা

Weather Updates

নিউজ ডেস্ক : শীতের আমেজ বজায় থাকলেও বৃহস্পতিবার ফের ঊর্ধ্বমুখী পারদ। রাজ্যজুড়েই ঘন কুয়াশার সর্তকতা জারি হয়েছে। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, উত্তরবঙ্গে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে। আর দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে শুরু করবে। 

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমী বাধায় কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে। দিনের তাপমাত্রা ২২.৯ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস ও রাতের তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে ১৩ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এদিন সকালে কুয়াশা থাকবে। তবে পরে আকাশ পরিষ্কার হবে। আগামী ৩ দিনে শীতের আমেজ কমিয়ে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।  

আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। রাজস্থানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে আজ আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। এর প্রভাবে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে ঘন কুয়াশা থাকবে। আসাম মেঘালয়েও ঘন কুয়াশা থাকবে। সিকিম ও উত্তরবঙ্গে অতি ঘন কুয়াশা থাকবে। বিহার, উড়িষ্যা, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গে আগামী ২ দিন ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের কিছু জেলা যেমন দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে কুয়াশার প্রভাব থাকবে। বাকি জেলাতে হালকা কুয়াশার প্রভাব থাকবে।

তবে আলিপুরের আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী ৫ দিন দুই বঙ্গেই আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Weather Update: রাজ্যে আবহাওয়া বদলের পূর্বাভাস

নিউজ ডেস্ক : বছর ঘুরতেই বাংলা জুড়ে জাঁকিয়ে শীত। রাতে ও ভোরের দিকে এক লাফে অনেকটাই কমছে পারদ। কনকনে ঠান্ডায় জুবুথুবু কলকাতাবাসী। তবে রাতের দিকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। কারণ ফের পশ্চিমী ঝঞ্ঝা! ফের একবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাধা পাবে উত্তুরে হাওয়া। ফলে রাতের দিকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা।

হাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় রাতে ১ থেকে ২ ডিগ্রি বাড়বে পারদ। তবে পশ্চিমী ঝঞ্ঝায় বাধা পাওয়ার আগে দক্ষিণবঙ্গে আজও শীতের পূর্ণ আমেজ বজায় রয়েছে। বুধবার কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার অবধি বাংলার উত্তরের এবং দক্ষিণের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। কিন্তু তারপর থেকেই আবহাওয়া বদলে যাবে। বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। আজ বেলা বাড়লে কিছুটা বাড়বে আপেক্ষিক আর্দ্রতা। তবে আপাতত আগামী ৭২ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাস নেই। এদিকে ৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি এবং ৭ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যে প্রভাব ফেলবে। বেশ ঠান্ডা অনুভূত হলেও বৃহস্পতিবার থেকে আবহাওয়ায় পরিবর্তন আসবে।

Weather Update: উত্তুরে হাওয়ায় কমল তাপমাত্রা, আজ দ্বিতীয় ইনিংসের শীতলতম দিন

bengal-winter

নিউজ ডেস্ক: রাতে ও ভোরের দিকে এক লাফে অনেকটাই কমল তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার কলকাতা ও শহরতলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। নামবে পারদ। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। ফলে পুরোদমে রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে। 

তবে বুধবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। বৃহস্পতিবার অনেকটাই তাপমাত্রার হেরফের হবে। এমনকী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কলকাতায় ও জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। আগামী ২ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। চলতি শীতের মরশুমের দ্বিতীয় ইনিংসের শীতলতম দিন আজ।

আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। তবে বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় বারবার বিঘ্নিত হবে উত্তুরে হাওয়া। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বাড়ার পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বাড়বে।

Weather Update: তাপমাত্রা আরও একটু কমল আজ

Kolkata Weather Update

নিউজ ডেস্ক: রাজ্যে ফের ফিরল শীত। রবিবারই কলকাতায় ২ ডিগ্রি নেমেছিল পারদ। এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তাপমাত্রা আরও একধাপ কমল। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ২৩ ডিগ্রি অবধি।

আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ পরিস্কার থাকবে। তবে সারাদিনই হাওয়া বইবে। জেলাগুলিতেও তাপমাত্রা নেমেছে। পশ্চিমাঞ্চল জুড়ে ১০ ডিগ্রির কাছাকাছি পারদ। তরাই-ডুয়ার্সে পারদ নেমেছে ১০ ডিগ্রির নীচে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে শীতের স্থিতাবস্থা বজায় থাকবে। 

হাওয়া অফিস জানিয়েছে, সোমবার কলকাতা ও শহরতলিতে মূলত আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে শহরে যে শীতের আমেজ অনুভূত হচ্ছে তার আয়ু অত্যন্ত কম। কারণ ফের একবার পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে চলেছে বঙ্গে। আগামী ৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি ও পরে ৭ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাধা পাবে শীত ও উত্তরের বাতাস।

সোমবার বেশ ঠান্ডা অনুভূত হলেও ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা। বৃহস্পতিবার একধাক্কায় তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কলকাতায় ও জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হতে পারে।

মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় প্রধান, উপমহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘টানা ঠান্ডা পেতে হলে দুই ঝঞ্ঝার মধ্যে সময়ের ফারাক থাকতে হয়। সেই জন্যই গত ১৩ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর একটানা শীতের আমেজ পেয়েছে কলকাতা। কিন্তু দু’টি ঝঞ্ঝার মধ্যে সময়ের ফারাক না থাকলে তাপমাত্রা নামার সময় পায় না। সেটাই হয়েছে।’

Weather Update: পশ্চিমী ঝঞ্ঝা ‌কাটতেই নতুন বছরে ফের জাঁকিয়ে শীত

bengal-winter

নিউজ ডেস্ক, কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝার জেরে বুধ ও বৃহস্পতিবার সামান্য বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। আর তারপর থেকেই একলাফে অনেকটা কমল তাপমাত্রা। শুক্রবারও অনেকটাই নামল তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী কমতে শুরু করল কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা। শুক্রবার থেকেই রাজ্যের একাধিক জেলাতে পারদ পতনের সম্ভাবনার কথা রয়েছে।

আজ কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। আগামী ৪৮ ঘন্টা পর থেকে তাপমাত্রা আরও নামতে পারে। জানুয়ারী মাসের ৪ তারিখের পর ফের একলাফে অনেকটা কমতে পারে তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, নতুন বছরের শুরু থেকেই রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত পড়বে। পশ্চিমী ঝঞ্ঝার জন্য রাজ্যে শীতের দাপট বাধা পেয়েছে। সেই ঝঞ্ঝা কেটেছে। যার জেরে এই মুহূর্তে রাজ্যজুড়ে স্বাভাবিকের থেকে যে তিন-চার ডিগ্রি তাপমাত্রা বেড়ে রয়েছে, তা নেমে পৌঁছবে স্বাভাবিকের কাছাকাছি। কোথাও কোথাও তা স্বাভাবিক তাপমাত্রার থেকে নীচেও নামতে পারে।

নতুন বছরে জাঁকিয়ে পড়বে শীত। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী কয়েকদিন বঙ্গে আর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ধীরে ধীরে রাজ্যজুড়ে তাপমাত্রা নামবে।

Weather Update: ফের নামল পারদ, সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি

Rain in Bengal

নিউজ ডেস্ক: কলকাতায় ফের পারদ পতন। আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Office) পূর্বাভাস, ধীরে ধীরে নামতে শুরু করবে পারদ। নতুন বছরের শুরু থেকে ফের জাঁকিয়ে শীতের (Winter) সম্ভাবনা। 

আকাশ মেঘলা থাকলেও গত ২ দিন কলকাতায় বৃষ্টি হয়নি। বৃহস্পতিবার সকালে হালকা কুয়াশায় ঢেকেছিল কলকাতা। জেলাতেও কোথাও কোথাও ঘন কুয়াশায় ঢেকেছে। বেলা বাড়লেও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে কলকাতার কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে।

আবহবিদদের একাংশ জানাচ্ছেন, উত্তর-পশ্চিম ভারতে হাজির হওয়া পশ্চিমী ঝঞ্ঝার কারণেই উত্তুরে হাওয়া বাধা পেয়েছে। সেই ঝঞ্ঝা ক্রমশ পূর্বভারতের দিকে বয়ে আসার ফলে রাতের পারদ পতনেও বাধা সৃষ্টি করছে। এই ঝঞ্ঝার প্রভাব কাটলেই বাধাহীনভাবে বইবে উত্তুরে হাওয়া। তখন ফের ফিরবে ঠান্ডার আমেজ।

এদিকে কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত।  কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডে তুষারপাত হয়েছে। তুষারপাত হয়েছে সিকিম ও দার্জিলিঙের সান্দাকফুতেও। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Office) জানিয়েছিল, পশ্চিমী ঝঞ্ঝার কারণে বেড়েছে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝা কাটলে নতুন বছরের শুরু থেকে ফের নামবে পারদ। 

Weather Update: আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

Heavy rain to follow in west bengal

নিউজ ডেস্ক, কলকাতা:  শীতের মরশুমে উধাও শীত! সেই সঙ্গে বাড়ছে তাপমাত্রা। এদিকে ঘূর্ণাবর্তের কারণে বুধবার একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার জেরেই রাজ্যে ঊর্ধ্বমুখী তাপমাত্রা।

এদিন সকাল থেকেই মহানগরের আকাশের মুখ ভার। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকাল থেকেই মেঘলা আকাশ। কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা গিয়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার জেরে বুধবার রাজ্যের মুর্শিদাবাদ, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। কলকাতা, দুই পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, বর্ধমান এবং নদিয়ায় হাল্কা বৃষ্টি হতে পারে আগামী ২৪ ঘণ্টায়। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলায়। মেঘলা আবহাওয়ার জন্য শীতের আমেজ উধাও হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, শুক্রবার অর্থাত্‍ ৩১ ডিসেম্বর বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে জানুয়ারির শুরুর দিকে পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতেও।

অন্যদিকে ১ তারিখ থেকে গোটা রাজ্যেই পারদ নামবে। ফলে, নতুন বছরেই ফর্মে ফিরবে শীত, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে এখনও পর্যন্ত আবহাওয়ার যা পরিস্থিতি তাতে নতুন বছর শুরুর আগে জাঁকিয়ে ঠান্ডার অনুভূতি মিলবে না। নতুন বছর শুরুর কয়েকদিন পর থেকেই ফের নামতে পারে পারদ।

হাওয়া মোরগ কুঁকড়ে নেই, শীত কমছে বড়দিনে

kolkata winter

News Desk: হাড় কাঁপা শীত একেবারে উধাও এই বছরে। ডিসেম্বরের প্রায় শেষ, নতুন‌ বছর আসতে হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তবুও কনকনে শীতের আমেজ পাচ্ছেনা রাজ্যবাসী। এমনকি শীত প্রায় উধাও। বরং রাতের দিকে দুই বঙ্গে তাপমাত্রা বাড়ছে। আজ কলকাতা-সহ সংলগ্ন জায়গার তাপমাত্রা প্রায় বুধবারের মতই থাকছে।

কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্ৰি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ২৪.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্ৰি কম। মোটের ওপর আকাশ পরিষ্কার থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই।

অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া আপডেট অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরে হাওয়া প্রবেশে বাধা প্রাপ্ত হচ্ছে এবং ভারত মহাসাগরের কাছে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে যার ফলে আগামি ১-২ দিনে তাপমাত্রা বাড়বে বলে মনে করা হচ্ছে। সুতরাং বড়দিনে শীতের আমেজ অনুভব করতে পারবেনা রাজ্যবাসী। বড়দিনের পর কলকাতা-সহ তৎসংলগ্ন জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে উপরে উঠতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Kolkata Weather Update: বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা, উত্তুরে হাওয়ায় আরও নামবে পারদ

Kolkata winter

নিউজ ডেস্ক : শনিবারের চেয়ে রবিবার আরও নেমেছে পারদ (Weather)। মেঘমুক্ত আকাশে হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। বঙ্গে ভরপুর শীতের আমেজ। রবিবাসরীয় সকালে জমিয়ে ঠান্ডা উপভোগ করছেন বঙ্গবাসী। নতুন সপ্তাহের শুরুতে পারদ আরও নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আজও ঝোড়ো ব্যাটিং জারি শীতের। দেরিতে হলেও শীতের আমেজ ভরপুর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির আশেপাশে থাকবে। আগামী কয়েকদিনে আরও নামবে পারদ। তাপমাত্রা নেমে যেতে পারে ২ ডিগ্রি পর্যন্ত। সব মিলিয়ে আগামী সপ্তাহজুড়ে রাজ্যজুড়ে শীতের আমেজ উপভোগ করতে পারবেন বঙ্গবাসী। বড়দিন থেকে টানা কয়েকদিনের ছুটি জমিয়ে উপভোগ করার সুযোগ। হাওয়া অফিস জানাচ্ছে, বড়দিনের আগেই আরও বেশ খানিকটা নেমে যেতে পারে পারদ।

প্রসঙ্গত, চলতি বছরে দীর্ঘ সময় ধরে বর্ষা তার দাপট দেখিয়েছে। বর্ষার মতোই এবার একটানা বেশ কিছুদিন ব্যাটিং করবে শীতও। মরশুমের শুরু থেকেই এই পূর্বাভাস দিয়ে চলেছিলেন আবহাওয়াবিদদের একাংশ। শুরুর কয়েকটি দিন সেই ইঙ্গিত মিললেও নিম্নচাপ, ঘূর্ণাবর্তের জেরে আবহাওয়ার বদল আসে। উধাও হয় শীত। গত কয়েকদিন ধরে মেঘমুক্ত আকাশ। রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকায় কোনও বাধা নেই। তারই হাত ধরে নামছে পারদ।

শীতের দাপটে কাঁপছে উত্তর ভারত। কনকনে ঠান্ডা পড়ার পূর্বাভাস গিয়েছে আইএমডি। শৈত্য প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে উত্তরাখণ্ড, রাজস্থানে। উত্তরাখণ্ডে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে কমলা সতর্কতা জারি হয়েছে রাজস্থানে। দিল্লির তাপমাত্রা ইতিমধ্যেই ৬ ডিগ্রিতে নেমে গিয়েছে। গোটা উত্তর ভারতের তাপমাত্রা ক্রমশ নামছে। হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। উত্তর প্রদেশের একাধিক জায়গায় তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে।

Kolkata Weather Update: ফের স্বাভাবিকের নীচে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা

winter

নিউজ ডেস্ক : ফের নামল কলকাতার (Kolkata) পারদ (temperature)। অগ্রহায়ণের শেষে উত্তুরে হাওয়ার হাত ধরে শহরে শীতের আগমন। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শীতের স্থিতাবস্থা বজায় থাকবে। অন্যদিকে, রাজধানী দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা। পশ্চিমী ঝঞ্ঝা কাটলেই বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা। আপাতত সকালের দিকে কুয়াশা থাকবে। 

বর্ষবরণের জন্য প্রস্তুত রাজ্যবাসীর কাছে সুখবর, ডিসেম্বরের এই সপ্তাহে দাপটেই ব্যাট করবে শীত। তবে ২৩ ডিসেম্বর থেকে কিছুটা বদল হতে পারে আবহাওয়ার। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন জাঁকিয়ে শীত (winter) থাকছেই।  আগামী তিন চারদিন এরকমই শীতের আমেজ থাকবে।

অন্যদিকে, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে। রাজধানী দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা। পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে পারদ আরও নামতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিন পশ্চিমবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আবার অন্যদিকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গায় একই পরিস্থিতি থাকবে। মেঘমুক্ত আকাশ থাকায় বাংলায় উত্তরে হাওয়া প্রবেশ করছে। এর জেরে আরো নামতে চলেছে তাপমাত্রা। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে ঘোরাফেরা করবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৫ % থাকবে। বিভিন্ন জেলার তাপমাত্রা স্বাভাবিকভাবে আরও কমবে। তবে পারদের পতন আগামী সপ্তাহে ধাক্কা খেতে পারে। ফের পুরনো তাপমাত্রা ফিরে আসতে পারে।কৃষ্ণনগর, আসানসোল, বাঁকুড়া, ব্যারাকপুর, কাঁথি, পানাগড়, পুরুলিয়া, শ্রীনিকেতনে উত্তরে হাওয়ার দাপটে পারদ নিম্নমুখী।

weather update: নামল তাপমাত্রা, শুরুতেই কনকনিয়ে ঠাণ্ডা

Kolkata Winter

নিউজ ডেস্ক, কলকাতা: উত্তুরে হাওয়ার হাত ধরে শহরে শীতের (Winter) আগমনী। আজও ১৫ ডিগ্রির নীচে নামল কলকাতার তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৩-৪ দিন শীতের আমেজ (Winter Update) এমনই থাকবে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipur Met Office) সূত্রে খবর, গতকাল মরসুমের শীতলতম দিন ছিল। পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে পারদ আরও নামতে পারে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। কয়েকটি জেলায় ১২ ডিগ্রির নীচে পারদ নেমেছে। মঙ্গলবারও কলকাতার পারদ নেমেছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিঙে মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৩ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পঙে সর্বনিম্ন তাপমাত্রা ১০ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়ি ১০.২, কোচবিহার ১০.৪, জলপাইগুড়ি ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গেও বেশকিছু জায়গায় পারদ নেমেছে অনেকটাই। পুরুলিয়া ১১.৭, শ্রীনিকেতন ১১.৮, পানাগড় ১২.৩, আসানসোল ১৩.৩, কৃষ্ণনগর ১৩.৪, মেদিনীপুর ১৩.৫ ও বাঁকুড়ায় পারদ নেমেছে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াসে।

Weather Update: স্বাভাবিকের নীচে নামল তাপমাত্রা

winter

নিউজ ডেস্ক : সোমবারের থেকে মঙ্গলবার তাপমাত্রা আরও নীচে নামল। সোমবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা প্রায় ১ ডিগ্রি কমে হয়েছে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এদিন এমনটাই জানিয়েছে আবহাওয়া (Weather) দফতর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু-একদিনে তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস কমবে। ১৫ ডিগ্রির নীচেই থাকতে চলেছে তাপমাত্রা। জেলাগুলিতে তাপমাত্রা থাকবে আরও ২-৩ ডিগ্রি কম। দিনের তাপমাত্রাও তেমন বাড়বে না। এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাত্‍ ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, হিমালয় সংলগ্ন জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। এছাড়াও রাতের তাপমাত্রা সামান্য কমবে বলেও জানানো হয়েছে। তবে বৃহস্পতিবার থেকে ২ থেকে ৩ দিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেই জানা গিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কিছু জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। অন্যদিকে রাতের তাপমাত্রাও কিছুটা কমার পূর্বাভাস দেওয়া হয়েছে।

এ বছর সময়মতো শীতের ইনিংস শুরু হলেও বারবার বাধা পেয়েছে তার পথচলা। বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়িয়েছিল। যার জেরে আকাশ মেঘলা থেকেছে। উত্তুরে হাওয়ার গতিপথ স্তব্ধ হয়েছিল। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা ছিল বেশি। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, নতুন করে পারদ পতন না হলেও আগামী কয়েক দিন বজায় থাকবে এই ঠান্ডা। আগামী সপ্তাহ থেকে ঠান্ডা আরও বাড়তে পারে। আগামী কয়েকদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

Weather Update : শনিবার থেকেই রাজ্যে শীতের আগমন

Kolkata Winter

নিউজ ডেস্ক : শুক্রবার সকালে শহরে আকাশ আংশিক মেঘলা। রাতে হালকা বৃষ্টি (Rain) হওয়ার জেরে পারদ পতন কলকাতা সহ দক্ষিণবঙ্গে। শনিবার থেকে চারদিন শুষ্ক আবহাওয়া থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা (Weather Update) রয়েছে৷ আগামী সোম থেকে মঙ্গলবারের মধ্যেই কলকাতা এবং জেলার তাপমাত্রা আরও ৩ থেকে ৪ ডিগ্রি করে নামতে পারে৷

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে৷ জেলার তাপমাত্রা নামতে পারে ১২ ডিগ্রিতে৷ আজ সকালের দিকেও বিক্ষিপ্তভাবে কুয়াশার দাপট ছিল৷ সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে৷ মূলত, উত্তুরে হাওয়া এবং পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতেই আকাশের মুখ ভার৷ তবে শনিবার থেকেই রাজ্যে উত্তুরে হাওয়ার প্রভাব বাড়বে৷ ফলে দ্রুত নামবে পারদ৷ দার্জিলিং বাদে রাজ্যের আর কোথাওই বৃষ্টির সম্ভাবনাও নেই৷ এই মুহূর্তে শীতের অনুকূল পরিবেশ রয়েছে রাজ্যে৷ আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া শুষ্কই থাকবে৷ ফলে উত্তুরে হাওয়ার দাপট বাড়বে৷

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, উত্তর-পশ্চিম দিকে ঠান্ডা হাওয়া ও বঙ্গোপসাগর থেকে আদ্রতা জনিত হাওয়া ওপর দিকে ওঠায় এই দুই বিপরীত চরিত্র হাওয়ার ফলে স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে বৃষ্টি হচ্ছে। অন্যদিকে, জম্মু-কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং উত্তর প্রদেশের কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, লাদাখ, জম্মু-কাশ্মীরে তুষারপাতের সম্ভাবনা। হালকা বৃষ্টি ঘন কুয়াশা হতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তরপ্রদেশের কিছু অংশে। তবে আগামী কয়েকদিন উত্তর-পশ্চিম ভারতের মধ্যে ভারত এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা কমবে। দক্ষিণ ভারতে বৃষ্টি চলবে।

Weather Update: জাওয়াদের জেরে বঙ্গে বিঘ্নিত হচ্ছে শীত

kolkata morning

নিউজ ডেস্ক, কলকাতা : বৃহস্পতিবার সকালেও শহর ও শহরতলির আকাশ আংশিক মেঘলা। তবে কলকাতায় বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে বলে খবর। বুধবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি। বৃহস্পতিবার সকালেও শহর কুয়াশার চাদরে ঢেকেছে। তবে জানা যাচ্ছে, শুক্রবার থেকে এই আবহাওয়ার (Weather) বদল ঘটতে পারে। 

আবহাওয়া অফিস সূত্রের খবর, জাওয়াদের ছেড়ে যাওয়া জলীয়বাষ্পের প্রভাবে শীত বিঘ্নিত হচ্ছে। যদিও বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা একটু একটু করে কমবে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতায় শীতের আমেজ ফিরে আসবে। শুক্র, শনি এবং রবিবারে সর্বনিম্ন তাপমাত্রা আর বাড়বে না। কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দিনের তাপমাত্রা বাড়বে। এই মুহূর্তে কোনোরকম নিম্নচাপের ভ্রুকুটি নেই। বঙ্গোপসাগর লাগোয়া অঞ্চলের বাতাস সম্পূর্ণ পরিষ্কার বলে জানিয়েছে উপগ্রহ চিত্র। দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা না নামলেও উত্তরবঙ্গে নেমেছে। উত্তরবঙ্গের আকাশ সম্পূর্ণ মেঘমুক্ত। ফলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা।

আলিপুর আবহাওয়া সূত্রে খবর, দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় সকালের দিকে আংশিক মেঘলা আকাশ ও পরে পরিষ্কার আকাশ থাকবে। আগামী ৩ দিনে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। শুক্রবারের পর স্বাভাবিকের নীচে নামবে কলকাতার তাপমাত্রা। দক্ষিণবঙ্গে সপ্তাহের শেষে শীতের আমেজ। পুবালি হাওয়ার প্রভাব কমবে বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া রাজ্যে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাকি জেলায় শীতের আমেজ ক্রমশ বাড়বে। শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গেও।

আগামী কয়েকদিন তাপমাত্রার তারতম্যে জলীয়বাষ্প থাকায় কুয়াশা হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। শুক্রবার আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। এর প্রভাবে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু, কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং উত্তর প্রদেশের কিছু অংশে। হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড লাদাখ জম্মু-কাশ্মীর এ তুষারপাতের সম্ভাবনা। হালকা বৃষ্টি ঘন কুয়াশা হতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশের কিছু অংশে। দক্ষিণ ভারতে বৃষ্টি চলবে। আগামী কয়েকদিন কেরল, তামিলনাড়ু, করাইকাল, পন্ডিচেরিতে বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু আরব সাগরের ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Weather Update: আজ থেকেই আবহাওয়ার উন্নতি

kolkata

নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় জওয়াদের সরাসরি প্রভাব না পড়লেও, নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি চলার পর অবশেষে কাটল দুর্যোগ। মঙ্গলবার থেকে উন্নতি হবে আবহাওয়ার। দুর্যোগ কাটায় মঙ্গলবার থেকেই কমতে শুরু করবে তাপমাত্রা। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহান্তে রাজ্যে ফিরবে শীতের আমেজ। সোমবার সকালেও কোথাও ভারী, কোথাও হালকা বৃষ্টি হয়েছে। ৩ দিনের এই বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চাষবাসের জমিতে। উত্তরবঙ্গে আগামী ৫ দিন আবহাওয়া শুষ্ক থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। তবে আগামীকাল উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি বাড়বে। অসম, মেঘালয়, মিজোরাম, মনিপুর, অরুণাচলপ্রদেশ, ত্রিপুরাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। এর প্রভাবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে বৃষ্টির পূর্বাভাস।

আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার সকাল সাড়ে ৮টা থেকে সোমবার সকাল সাড়ে ৮টা অবধি, ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৭৫ মিলিমিটার। রবিবার নদীবাঁধ ভেঙে জল ঢোকে দক্ষিণ ২৪ পরগনার মৌসুনি দ্বীপে। এবার সমুদ্রবাঁধ ভেঙে ভাসল সাগরের বঙ্কিমনগর। ঘোড়ামারা দ্বীপেও ঢুকেছে সমুদ্রের জল। জলযন্ত্রণার ছবি হাওড়া পুর এলাকাতেও। টিকিয়াপাড়া থেকে দাশনগর, লিলুয়া বা সালকিয়ার বড়ো রাস্তা থেকে অল-গলি সর্বত্র জমেছে জল। তবে আস্তে আস্তে জল নামতেও শুরু করেছে।

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানালেন, উত্তর ২৪ পরগনা, নদীয়া ছাড়া আর কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। 

Cyclone Jawad: বৃষ্টিতে জলমগ্ন কলকাতার একাধিক জায়গা

kolkata

নিউজ ডেস্ক : শক্তি হারিয়ে পুরী উপকূল দিয়ে এগিয়ে বাংলায় প্রবেশ করেছে নিম্নচাপ জাওয়াদ (Cyclone Jawad)। যার প্রভাবে রবিবার রাত থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হয়েছে। যা জারি রয়েছে সোমবার সকালেও। কলকাতায় রাতভর বৃষ্টি হয়েছে। ঠনঠনিয়া সহ বেশ কয়েকটি অপেক্ষাকৃত নীচু অঞ্চলে জলও জমেছে। আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বাংলাদেশ লাগোয়া ৩ জেলায় ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। এছাড়া আরও ৪ জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার সকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

ঘূর্ণিঝড় জাওয়াদ (Jawad) শক্তি ক্ষয় করে উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাবে। সুস্পষ্ট নিম্নচাপ রূপে বাংলার উপকূলে নিম্নচাপের প্রভাব দেখা যাবে। এই মুহূর্তে এই নিম্নচাপ বাংলা ও বাংলাদেশ উপকূলে উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। এরপর তা ক্রমশ নিম্নচাপ রূপে বাংলাদেশের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে যেমন উত্তর ২৪ পরগনা, নদীয়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে পরিস্থিতি উন্নতির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, সোমবার কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। দিনভর আকাশ মেঘলা থাকবে। তবে, সময় যত এগোবে ততই আবহাওয়ার উন্নতি হবে। বৃষ্টি কমবে। মঙ্গলবার থেকে ক্রমশ স্বাভাবিক হবে  আবহাওয়া। পশ্চিমবঙ্গের উপূকল বরাবর ও পাশ্বর্বর্তী অঞ্চলে আজ দুপুর পর্যন্ত ঘণ্টায় প্রায় ৪০-৬০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইবে। তবে বিকেলের পর ঝোড়ো হাওয়ার বেগ ক্রমশ কমবে। মঙ্গলবার থেকে আবহাওয়ার ক্রমশ উন্নতি হবে। এরপর কয়েকদিন আবহাওয়া স্বাভাবিক থাকবে। ১১ ডিসেম্বর থেকে পারদ পতন শুরু হতে পারে। তারপর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্থায়ীভাবে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্বাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Cyclone Jawad Updates: জাওয়াদের জের, সকাল থেকেই শুরু বৃষ্টি

weather update in Kolkata

নিউজ ডেস্ক, কলকাতা: এগোচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ (Cyclone Jawad)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে তার জের শুরু হয়ে গিয়েছে বৃষ্টিও। হাওয়া অফিস জানিয়েছে উপকূলীয় এলাকায় আজ বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতা হাওড়ায় আজ প্রথমে হালকা বৃষ্টি হবে পরে বাড়বে বৃষ্টি। রবিবার দিনভর ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

বেড়েছে কলকাতার তাপমাত্রাও। ১৮ থেকে লাফিয়ে কলকাতার তাপমাত্রা হয়ে গিয়েছে ২১.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯২ সর্বনিম্ন ৪৬ শতাংশ। বৃষ্টিতে দ্রুত কমবে দিনের তাপমাত্রা ২৯ থেকে কমে তা ২৬এ নেমে আসতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তর-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থিত সামুদ্রিক ঘূর্ণিঝড় “জাওয়াদ” গত ৬ ঘন্টায় ২২ কিমি/ঘঃ বেগে উত্তর -উত্তরপশ্চিম অভিমুখে অগ্রসর হয়েছে। এটি এখন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। এর কেন্দ্রবিন্দু ১৫.০ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ৮৫.৩ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত।

বিশাখাপত্তনম (অন্ধ্রপ্রদেশ ) থেকে দক্ষিণ -দক্ষিণপূর্ব দিকে প্রায় ২২০ কিমি দূরে , গোপালপুর থেকে দক্ষিন -দক্ষিণপূর্ব দিকে ৪৪০ কিমি দূরে , পুরী (ওড়িশা ) থেকে দক্ষিন -দক্ষিণপশ্চিম দিকে ৪০০ কিমি দূরে এবং পারাদ্বীপ (ওড়িশা ) থেকে দক্ষিন -দক্ষিণপশ্চিম দিকে ৬০০ কিমি দূরে অবস্থিত। এরপর এটি উত্তর-উত্তরপশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ- দক্ষিণ ওডিশা উপকূলের অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করবে আগামী কাল, ৪ডিসেম্বর সকালে।

এরপর এর গতির অভিমুখ পরিবর্তন করে ওডিশা উপকূল বরাবর উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আগামী ৫ ডিসেম্বর দুপুরে পুরীর (ওডিশা ) নিকট অবস্থান করার সম্ভাবনা আছে। তারপর ঘূর্ণিঝড় টি উত্তর-উত্তরপূর্ব অভিমুখে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করার সম্ভাবনা আছে।