Latest weather update in Bengal: শীতের অগ্রহায়নেও ঝড়বে বিপুল বৃষ্টি

weather update

Latest weather update in Bengal
নিউজ ডেস্ক, কলকাতা: এসেছে আমফান, ধাক্কা দিয়েছে ইয়াস। মাঝে হালকা বৃষ্টি দিয়েছে গুলাব। এবার পালা জাওয়াধের। যা বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে। ঘূর্ণাবর্ত থেকে যা ক্রমে রূপান্তরিত হবে ঝড়ে এবং এগিয়ে আসবে ওডিশা, অন্ধ্র উপকূলের দিকে। সম্ভাবনা কম, তবে বাংলাকেও হালকা ছুঁতে পারে। সম্ভাবনা বেশি বৃষ্টির।

রাজ্যে টানা তিনদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হালকা বৃষ্টি শুরু হবে শুক্রবার থেকে। শনিবার বেশি বৃষ্টি হবে। রবিবার অতি ভারী বৃষ্টি হবে বেশিরভাগ জেলাতেই। উত্তরবঙ্গের মালদহতেও পড়বে প্রভাব। পাশাপাশি, কয়েকটি জেলায় ঝড়ো হাওয়া বইবে। জনবসতি অঞ্চলে ৩০ থেকে ৫০, সমুদ্রে ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে বইবে হাওয়া। ৮০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে।

চার তারিখ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ৭০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। দুই ২৪ পরগণা জেলা এবং ঝাড়গ্রাম, হাওড়ায়। ৫ ডিসেম্বর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে, দুই ২৪ পরগণা জেলা, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতায় ৭০ থেকে ২০০মিলিমিটার বৃষ্টি হতে পারে। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে হুগলী, নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, মালদহে।

Weather Update : মেঘ সরতেই হিমেল হাওয়ার প্রবেশ, নামল পারদ

Kolkata Winter

#Weather Update নিউজ ডেস্ক, কলকাতা: আকাশ পরিস্কার হতেই নামল পারদ। অল্প তবে তা মন্দের ভালো। এমনটাই জানাল হাওয়া অফিসের পারদ মাপক যন্ত্র। জেলার মতো কলকাতায় লাফিয়ে তিন ডিগ্রি নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। কমেছে সর্বোচ্চ তাপমাত্রাও।

আজ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৮ ডিগ্রি সেলসিয়াস, যদিও তা এখনই স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ, ন্যূনতম ৫৮ শতাংশ। ফলে পারদ না নামা পর্যন্ত অস্বস্তি থাকবে।

সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি, বুধবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি ছিল। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ, ন্যূনতম ৪৩ শতাংশ।

Kolkata winter

আসলে শীতের অপেক্ষায় দিন গুনছেন বঙ্গবাসী। মাঝে মাঝে উঁকি দিয়েই তা পালাচ্ছে। সৌজন্যে একের পর এক নিম্নচাপ। পারদ এতটাই বেড়ে যাচ্ছে যে মানুষকে বাধ্য হয়ে পাখা চালাতে হচ্ছে। এই পরিস্থিতি আগামী দিন দুই তিনেক থাকবে। ধীরে ধীরে রাত এবং সকালের দিকে ফিরবে শীতের আমেজ।

হাওয়া অফিস স্পষ্ট জানিয়েছে সাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্র বাতাস ঢুকে পড়ছে রাজ্যে। আর তাতেই শীতল আবহাওয়া হারিয়ে যাচ্ছে। এমনকি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সিস্টেম কাটলে নামবে পারদ। তবে জাঁকিয়ে শীত পড়তে নিয়মমাফিক মাঝ ডিসেম্বর, যা রাজ্যের আবহাওয়া অনুযায়ী স্বাভাবিক।

তবে আপাতত জমিয়ে কনকনে শীতের কোনও পূর্বাভাস দেওয়া হয়নি৷ উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছে।

Weather Update: মেঘলা আকাশ, দক্ষিণে ফের বৃষ্টির সম্ভাবনা

kolkata

News Desk: ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। সকাল থেকেই আকাশ মেঘলা। উধাও শীত। হাওয়া অফিস জানাচ্ছে রবিবার রাত থেকেই বৃষ্টি হতে পারে। সোমবার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। বৃষ্টির সম্ভাবনা হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে।

হাওয়া অফিস জানাচ্ছে মেঘলা আকাশে বাড়বে রাতের তাপমাত্রা। তবে বুধবার থেকে আবহাওয়া পরিবর্তন হবে। আগামী সপ্তাহের শেষে থিতু হতে পারে শীত। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কেন এই পরিস্হিতি? আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ আছে। এটি এগোচ্ছে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলের দিকে। এর জেরে ফের বাড়বে পূবালী হাওয়া। সমুদ্র থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বাংলায়। তাই আরও বাড়বে তাপমাত্রা। মেঘলা আকাশ হবে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে।

kolkata-city

হাওয়া অফিসের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, ” হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর সহ উপকূল সংলগ্ন জেলাগুলিতে। তবে, উত্তরবঙ্গ বা পশ্চিমের জেলা গুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। হলেও তা খুবই সামান্য। তবে, বৃষ্টি না হলেও মেঘলা আকাশ থাকবে এবং রাতের তাপমাত্রা কুড়ি ডিগ্রি ছাড়াবে কলকাতায়।”
আজ কলকাতার তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৩১ ডিগ্রিতে।

Weather Update: দ্রুত নামল কলকাতার শহরের পারদ

Kolkata Winter

News Desk: আরও নামল কলকাতার তাপমাত্রা। বইছে উত্তুরে হাওয়া। কমল রাতের তাপমাত্রাও। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।  গতকাল সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নীচে ছিল, যা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নীচে ছিল, যা ২৯.০ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি নীচে ছিল ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস।

Weather Updates

সোমবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম। বৃষ্টি হয়েছে ১.৬ মিলিমিটার। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৪, সর্বনিম্ন ৬৪ শতাংশ। রবিবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ২২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রার মতো কমেছে সর্বনিম্ন তাপমাত্রাও।

<

p style=”text-align: justify;”>গত সপ্তাহে বুধবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা এক লাফে বেড়ে প্রায় কুড়ির কাছাকাছি চলে আসে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।

Weather Update: লাফিয়ে নামল সকালের কলকাতার পারদ

Kolkata winter

News Desk: পূর্বাভাস মতোই নামল কলকাতার তাপমাত্রা। অল্প অল্প করে ফের বইছে উত্তুরে হাওয়া। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।

বাংলায় ফিরল শুকনো হাওয়া। হেমন্তের পরিবেশ ফিরল বাংলার আবহাওয়ায়, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। দ্রুত কমল রাতের তাপমাত্রাও। আজ বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নীচে ছিল, যা ২৯.০ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে, কমেছে সর্বনিম্ন তাপমাত্রা, যা স্বাভাবিক।

মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি নীচে ছিল ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস।

Kolkata Weather Update

সোমবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম। বৃষ্টি হয়েছে ১.৬ মিলিমিটার। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৪, সর্বনিম্ন ৬৪ শতাংশ। রবিবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ২২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রার মতো কমেছে সর্বনিম্ন তাপমাত্রাও।

<

p style=”text-align: justify;”>গত সপ্তাহে বুধবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা এক লাফে বেড়ে প্রায় কুড়ির কাছাকাছি চলে আসে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।

weather update: কাটল মেঘ, থামল বৃষ্টি, নামবে পারদ

kolkata-city

নিউজ ডেস্ক, কলকাতা: পূর্বাভাস মতোই মঙ্গলবার সকাল থেকে থামল বৃষ্টি। কেটেছে মেঘ। দেখা মিলেছে রোদের। এবার ফের বইবে উত্তুরে হাওয়া। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস

বাংলায় ফিরবে শুকনো হাওয়া। কমবে জলীয়বাষ্প ভরতি পূবালী হাওয়া। আর এর হাত ধরেই হেমন্তের পরিবেশ ফিরবে বাংলার আবহাওয়ায়, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 

দক্ষিণবঙ্গে আজ আংশিক মেঘলা আকাশ রয়েছে। দুর্যোগের ঘনঘটা সরিয়ে আবহাওয়ার উন্নতি স্পষ্ট কলকাতার আবহাওয়াতেও। আগামী ২৪ ঘন্টার মধ্যে দ্রুত কমবে রাতের তাপমাত্রাও। আজ মঙ্গলবার থেকে বাড়বে দিনের তাপমাত্রা। অর্থাৎ সব মিলিয়ে সামান্য হলেও ফিরবে রাতে ও সকালের দিকের শীতের আমেজ। আগামী চার দিনে দুই থেকে তিন ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা কমতে পারে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।

kolkata-city

মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি নীচে ছিল ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম। বৃষ্টি হয়েছে ১.৬ মিলিমিটার। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৪, সর্বনিম্ন ৬৪ শতাংশ। রবিবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ২২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রার মতো কমেছে সর্বনিম্ন তাপমাত্রাও।

<

p style=”text-align: justify;”>গত সপ্তাহে বুধবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা এক লাফে বেড়ে প্রায় কুড়ির কাছাকাছি চলে আসে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।

Weather Update: নিম্নচাপের জের, আজ হালকা বৃষ্টির সম্ভাবনা , বাড়বে সোমবারে

Kolkata weather update today

নিউজ ডেস্ক, কলকাতা: আজ ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর-পশ্চিম ভারত থেকে শীতের মেজাজ এসেছে কলকাতা সহ সমগ্র দক্ষিনবঙ্গে। এবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

এর কারণ কী? আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ‘পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামানের উপরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। সেটি নিম্নচাপে পরিণত হয়েছে। তার প্রভাবে তামিলনাড়ু উপকূলে বৃষ্টি হচ্চে। প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগণা এবং মেদিনীপুরের কিছু অংশ। এখানে হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমের জেলায় বজায় থাকবে শীতের আমেজ। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক সেখানে শীত বাড়বে”। কলকাতা ও অন্যান্য জেলায় বেশি বৃষ্টি হতে পারে সোমবার।

এদিকে বাড়ল কলকাতার তাপমাত্রাও। এমনটাই বলছে পারদমাপক যন্ত্র। তবে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের নীচে। আজ রবিবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ২২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম।

বুধবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা এক লাফে বেড়ে প্রায় কুড়ির কাছাকাছি চলে আসে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আগামী ২৪ ঘন্টায় তা ৩০ থেমে ৩১এর আশেপাশেই ঘোরাফেরা করবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। গতকাল শহরের তাপমাত্রা ছিল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন অর্থাৎ রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সর্বনিম্ন ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ পারদ ওঠা নামা করছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩০ ডিগ্রির আশেপাশে। একটি নিম্নচাপ রয়েছে। তার জন্য পারদ কিছুটা বাড়তে পারে পরে তা আবারও নামবে। তবে এখনই জাঁকিয়ে শীত নয় বলে স্পষ্ট করে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Weather Update: চড়াই উৎরাই, হিমেল হাওয়ার মাঝেই শহরে চড়ল পারদ

kolkata-city

News Desk: এখনই জাঁকিয়ে শীত পড়ছে না, তা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। সেই মতোই বাড়ল কলকাতার তাপমাত্রা। এমনটাই বলছে পারদমাপক যন্ত্র। তবে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের নীচে। যা পরিবর্তন হচ্ছে তা পুরোটাই সর্বনিম্ন তাপমাত্রায়। এমনটাই জানাল হাওয়া অফিস।

বুধবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা এক লাফে বেড়ে প্রায় কুড়ির কাছাকাছি চলে এসেছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আগামী ২৪ ঘন্টায় তা ৩০ থেমে ৩১এর আশেপাশেই ঘোরাফেরা করবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। গতকাল শহরের তাপমাত্রা ছিল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন অর্থাৎ রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সর্বনিম্ন ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ পারদ ওঠা নামা করছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩০ ডিগ্রির আশেপাশে। একটি নিম্নচাপ রয়েছে। তার জন্য পারদ কিছুটা বাড়তে পারে পরে তা আবারও নামবে। তবে এখনই জাঁকিয়ে শীত নয় বলে স্পষ্ট করে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

গত সপ্তাহে বুধবার মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৬ থেকে ৯০ শতাংশ।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.০ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৪ থেকে ৯০ শতাংশ।

কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪২ থেকে ৯০ শতাংশ।

গত রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৮ থেকে ৮৮ শতাংশ।

Weather Update: মেঘ কাটিয়ে শুক্রের সকালে শীতের হাওয়া

kolkata winter

News Desk, Kolkata: বৃহস্পতিবার সকালের জ্বলো হাওয়া। কয়েক পশলা বৃষ্টি। আর শুক্রবার সকালে অনেকটাই মেঘ মুক্ত আকাশ এবং হালকা উত্তুরে হাওয়া। স্পষ্ট হয়ে যাচ্ছে শীতের আগমন। তা বলে এখনই যে ফাটিয়ে শীত শুরু হয়ে যাবে তা নয় তবে শীতের যে অনুভূতি তা স্পষ্ট হবে রাজ্যবাসীর কাছে। শনিবার থেকে তা আরও স্পষ্ট হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়াবিদদের কথায়, সকালের দিকে হালকা কুয়াশা এবং রাতের দিকে পারদ নামবে সামান্য। অন্যদিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এবং সংলগ্ন কলকাতা, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। শুক্রবার কলকাতায় আংশিক মেঘলা থাকবে আকাশ। দিনের ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে।

এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.০.ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭০ থেকে ৯৭ শতাংশ।

বর্তমানে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই। তবে পারদ নামবে। হলে রাতের দিকে আরও শীতের আমেজ পাবেন পাহাড়বাসী। সকালের দিকেও থাকবে কুয়াশা। রাজ্যে মনোরম পরিবেশ থাকলেও বৃষ্টি হবে দক্ষিণ ভারতের তামিলনাডু পন্ডিচেরি ও করাইকাল এবং কেরলে। ঘূর্ণাবর্ত রয়েছে তামিলনাড়ু উপকূলে। উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাব শুরু হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। বৃষ্টি হবে তামিলনাড়ু, পুডুচেরি, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরালা ও করাইকালে। পূর্ব ভারতের বিহার ও ঝাড়খন্ডে শুক্রবার, শনিবারে তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রি পর্যন্ত।

Weather update: শহর থেকে জেলা, সপ্তাহান্তে দ্রুত নামবে পারদ

Weather update

News Desk, Kolkata: বর্ষা বিদায় নিয়েছে। এবার শীতের পালা। তবে হাওয়া অফিস বলছে বাংলায় এবারে শীতের প্রভাব ভালোই থাকবে। বৃহস্পতিবার থেকেই শুষ্ক আবহাওয়া স্পষ্ট হবে পশ্চিমবঙ্গে।

চলতি সপ্তাহান্তের শেষে নামবে রাতের পারদ। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদরা বলছেন জেলায় রাত ও সকালে শীতের আমেজ বাড়বে। সকালে আংশিক কুয়াশা থাকবে। তবে আজও আংশিক মেঘলা আকাশ থাকবে।বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। বাকি জেলায় পরিষ্কার আকাশ, বলছেন আবহবিদরা।

দক্ষিণবঙ্গের উপকূলের চার জেলায় বুধবার আংশিক মেঘলা আকাশ থাকবে। হালকা বৃষ্টির হতেও পারে। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা ,পূর্ব মেদিনীপুর ,পশ্চিম মেদিনীপুর, কলকাতা ,হাওড়া, হুগলি ঝাড়গ্রামে এমন বৃষ্টির হতে পারে। পরিস্থিতি পরিবর্তন হবে সপ্তাহের শেষে।

এখন দিনের ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে। বিকেলের দিকে হালকা বৃষ্টির সামান্য তৈরি হচ্ছে প্রত্যেকদিন। তা দ্রুত পরিবর্তন হবে বলে জানিয়েছে অলিপুর আবহাওয়া দফতর। বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস ,যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৫৫ থেকে সর্বোচ্চ ৯৫ শতাংশের মধ্যে থাকছে।

পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। শুষ্ক আবহাওয়া। আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা কিছুটা কমবে। শীতের আমেজ কিছুটা বাড়বে সঙ্গে সকালের দিকে কুয়াশা।

Weather Update: এবার ঝঞ্ঝার ঝঞ্ঝাট, বাধা ঠান্ডা হাওয়ার পথে

Western disturbance creates problem passing cold wind

News Desk, Kolkata: বাংলা থেকে মৌসুমী বিদায় নিয়েছে। কিন্তু আবারও একটি সিস্টেম তৈরি হয়েছে সাগরে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি উত্তর-পশ্চিম ভারতে একের পর পশ্চিমী ঝঞ্ঝাও আসতে শুরু করেছে। লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চলে বরফ পড়তে শুরু করেছে। পাশাপাশি লাদাখ, জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, হিমাচল প্রদেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, হিমালয়ের পাদদেশ পাঁচ জেলা দার্জিলিং, , কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়াও সমতলের তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের আবহাওয়া শুকনো থাকবে। ২৭ অক্টোবার বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। আগামী ৪-৫ দিন দিন কিংবা রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিয়া।

মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। ২৭ অক্টোবর বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাসে মিলেছে। রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

Weather Update: নামছে পারদ, মেঘলা আকাশেও স্পষ্ট আবহাওয়ার পরিবর্তন

Weather Update

News Desk, Kolkata: আবহাওয়ার পরিবর্তন স্পষ্ট। ভোরের দিক থেকে তাপমাত্রা পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রত্যেক জেলাতেই আবহাওয়ার পরিবর্তন স্পষ্ট হচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস এবং অঙ্ক সেটাই বলছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে । পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী ৪-৫ দিন দিন-রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বৃষ্টি হয়েছে ১.৮ মিলিমিটার।

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি পাঁচটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলা ছাড়াও হিমালয় সংলগ্ন বাকি দুই জেলা কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে সমতলের তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। আগামী ৪-৫ দিন কিংবার রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

Weather Update: বৃষ্টি বিদায়, শীতের পদধ্বনি শোনাল হাওয়া অফিস

Kolkata Weather Update

নিউজ ডেস্ক: আগামী ২৪ ঘন্টাতেই রাজ্যের পিছু ছাড়ছে বর্ষা। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Kolkata Weather Office)। শীতের আমেজ মিলতে পারে ২৪ তারিখ থেকে। বর্ষা আগেই বিদায় নিতে শুরু করেছিল কিন্তু তার গতি ছিল অত্যন্ত ধীর। পশ্চিমবঙ্গ থেকেও একইভাবে বিদায় নিয়েছে বর্ষা। আগে কয়েকটি জেলা থেকে বিদায় নেয়। এবার তা পুরোপুরি ভাবে বিদায়পালা সম্পূর্ণ করবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

শনিবার ২৩ অক্টোবর বাংলা থেকে বিদায় নেবে বর্ষা। বর্ষা দেশ ছাড়া হবে ২৬ অক্টোবর। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা অধিকর্তা সঞ্জীব বন্দোপাধ্যায় বলেন, “বর্ষা ইতিমধ্যেই বিদায় নিয়েছে। যে টুকরো মেঘ রয়েছে কয়েকটি এলাকায় তাও আগামী ২৩ অক্টোবর এ রাজ্য থেকে বিদায় নেবে। তবে আগামী দু-একদিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও তারপর থেকে রাতের দিকে তাপমাত্রা একটু একটু করে কমতে শুরু করবে। তবে ঠিক কবে নাগাদ রাজ্যে শীত ঢুকবে সেটা সঠিকভাবে এখনই বলা যাচ্ছে না।”

তবে এটা বলা যেতেই পারে সপ্তাহান্তে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমবে। শুক্রবার থেকেই এই শীতের আমেজ অনুভব করা যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গত কয়েকদিন প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গের একাধিক এলাকা বিপর্যস্ত হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ এখন ক্রমশ কমছে।

রাতের দিকে শীতের আমেজ থাকলেও সকালে চড়া রোদ থাকবে। রাতের তাপমাত্রা প্রায় ২ থেকে ৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। তবে পাহাড়ে শীত আসতে সময় লাগবে।

যেমন আজ শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৮ সর্বনিম্ন ৫১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩২ , সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

Weather update: বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণে, মেঘ ভাঙা বৃষ্টিতে বানভাসি উত্তর

Flood situation in North Bengal due to heavy rains

নিউজ ডেস্ক: বৃষ্টি চলছেই। আজ দক্ষিণবঙ্গে দিনভর বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে বৃষ্টির খবর মিলছে। তা দিনভর চলবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

এদিকে হাওয়া অফিস জানাচ্ছে নিম্নচাপ সরে গিয়েছে বিহারের দিকে, আজ থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি। উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের। কিন্তু তার মধ্যেই দক্ষিনবঙ্গে বৃষ্টি হচ্ছে। এর কারণ কী? হাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণ থেকে উত্তরের দিকে যাচ্ছে নিম্নচাপ। তারফলে প্রচুর জ্বলিয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। ফলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি আজও হবে।

teesta
মেঘ ভাঙা বৃষ্টিতে ভয়ঙ্করী তিস্তা

অপরদিকে উত্তরবঙ্গের পরিস্থিতিও খারাপ। বিপুল বৃষ্টির ঘাটতিতে চলা উত্তর এবার কার্যত বানভাসি। সোমবার থেকে টানা ভারী বৃষ্টিতে এমনই করুন অবস্থা। বহু স্থানে নেমেছে ধস। তিস্তার জল খাদ থেকে উঠে এসে রাস্তা দিয়ে বইছে যে চিত্র দেখা যায় না বলেই জানা গিয়েছে। শেষ লক্ষীপুজোর দিনে এমন বানভাসি পরিস্থিতির উত্তরবঙ্গে দেখা দিয়েছিল ১৯৬৮ সালে। তারপরে এই ২০২১। সময় এগোলে পরিস্হিতি আরও ভয়ঙ্কর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার আচমকা মেঘভাঙা বৃষ্টি নামে গরুবাথানে।উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বলে আগেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার বিকেল চারটে নাগাদ আচমকা মেঘভাঙা বৃষ্টি শুরু হয় জলপাইগুড়ি লাগোয়া কালিম্পঙের গরুবাথানে। বৃষ্টির তেজে তিস্তার জলস্তর বাড়তে শুরু করে। পরিস্থিতি এমন হয় যে লকগেটের উপর দিয়ে বইতে থাকে জলস্রোত।

সেচ দফতরের আধিকারিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। দার্জিলিং ছা়ডাও জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টি হচ্ছে। উত্তর সিকিমে বিকেলের দিকে তুষারপাতের খবরও মিলেছে। যার জেরে কমেছে তাপমাত্রাও। প্রবল বৃষ্টির দাপটে ত্রিবেণীর রাস্তা দিয়েও বইছে তিস্তার জল, ১০ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে বইছে তিস্তা।

কালিম্পং জেলার বেশ কয়েকটি এলাকায় ধস নেমেছে। শহরের ৪, ১৫, ১৮ এবং ২১ নম্বর ওয়ার্ডের কয়েকটি বাড়ি, গার্ডওয়াল এবং ফুলবাথ ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ধসের জেরে। উদ্ধারকাজ চালাচ্ছে পুরসভা এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। কালিম্পঙের আলগারা এবং লাভার মাঝে তিন মাইল এলাকায় গাছ ভেঙে পড়ে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রবল বৃষ্টির জেরে ১০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল এক সময়ে বন্ধ হয়ে যায়। দার্জিলিঙেও কয়েকটি জায়গায় ধসের খবর মিলেছে। গোকে থেকে সিঙ্গল বাজার যাওয়ার রাস্তায় ধস নেমেছে। তার জেরে সুখিয়াপোখরি থেকে মানেভঞ্জন যাওয়ার রাস্তায় যান চলাচল বিপর্যস্ত।একই চিত্র কোচবিহারেরও।কোচবিহারে টানা গরম চলছিল। মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি নামায় সেই গুমোট আবহাওয়া কেটেছে।

Weather Update: ত্রিমুখী আক্রমণে বাংলায় বিরাজমান দুর্যোগপূর্ণ আবহাওয়া

weather update kolkata

নিউজ ডেস্ক,কলকাতা: একদিকে জোড়া নিম্নচাপ, অন্যদিকে পূবালী হওয়ার দাপট। এই ত্রিমুখী আক্রমণে ফের বাংলায় শুরু হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। শুক্রবারের পর শনিবার দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

রবি ও সোমবার ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির দাপট বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার শুরু হয় দশমী থেকেই। সকালবেলা পূবালী হাওয়ার জেরে ব্যাপক গরম এবং বিকেল থেকে রাত পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি, সঙ্গে ছিল বজ্রপাতের বাড়বাড়ন্ত।
আবহাওয়া দফতর জানিয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগর, আরব সাগরে দু’টি নিম্নচাপ রয়েছে। লাক্ষাদ্বীপ দক্ষিণ পূর্ব আরব সাগরে রয়েছে একটি নিম্নচাপ। অন্য নিম্নচাপটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। ক্রমশ দক্ষিণ ওডিশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছাবে। বাংলা ও বাংলাদেশ উপকূলে আগামীকাল থেকে পূবালী হাওয়ার দাপট বাড়বে।

দশমীর সকাল থেকেই কলকাতায় আকাশ ছিল আংশিক মেঘলা। সন্ধ্যা পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়ে যায় বেশ কিছু এলাকায়। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়া, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৮ ও সর্বনিম্ন ৫৭ শতাংশ। এর ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি অত্যন্ত থাকছে। বৃষ্টি হয়েছে ২৬.৬ মিলিমিটার। আজও হতে পারে বৃষ্টি।।

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে রবি ও সোমবার খারাপ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গে আজ শনিবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবার বাড়বে বৃষ্টির দাপট। সমুদ্রে যাঁরা রয়েছেন তাঁদের শনিবার সন্ধের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। রবি ও সোমবার সমুদ্র উত্তাল থাকবে। তাই এই দু’দিন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Kolkata Weather Update: পূজো কাটলেই ধেয়ে আসছে দুর্যোগ, জানাল আলিপুর

Kolkata Weather Update

নিউজ ডেস্ক, কলকাতা: পুজোয় নয়, তারপরে দুর্যোগ নামতে পারে দক্ষিণবঙ্গে।এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। এমন পরিস্থিতি শুরু হবে রবিবার থেকে। ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সর্তকতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার থেকে বাড়বে বৃষ্টি। রবিবার আরও বাড়বে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। উপকূলের জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা বাড়ছে।

এদিকে কলকাতার সংলগ্ন কিছু এলাকা ছাড়া বাকি অংশ থেকে বর্ষা কিন্তু নিয়ে নিয়েছে । এর কারণ কী? হাওয়া অফিস জানাচ্ছে, পূর্ব-মধ্য আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে তামিলনাড়ু উপকূলেও। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর আন্দামান সাগরে।

এই ঘূর্ণাবর্তটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি করবে। নিম্নচাপ তৈরি হয়ে সেটি ২৪ ঘন্টার মধ্যে উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে অবস্থান করবে।নিম্নচাপটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্র প্রদেশ উপকূলে শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ৫০ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগ পর্যন্ত।

এর প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি বাংলাতেও। আগামী কয়েকদিন মধ্য মহারাষ্ট্র কঙ্কন ও গোয়া কেরালা তামিলনাড়ু এবং কর্নাটকে ভারী বৃষ্টির পূর্বাভাস।শনিবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। রবি ও সোমবারে ঝড় ও বৃষ্টির সর্তকতা দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়।

Kolkata: শহরে মেঘলা আকাশ, সম্ভাবনা হালকা বৃষ্টির

Today's weather update for Kolkata

নিউজ ডেস্ক, কলকাতা : সকাল থেকে কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন। ঠিক যেমনটা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর ঠিক সেই মতোই সপ্তমী পর্যন্ত রোদের ঝাঁঝ থাকার পর অষ্টমীতে মেঘে হালকা হয়েছে সূর্যের তেজ। কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে।

তবে সর্বোচ্চ তাপমাত্রা ক্রমবর্ধমান। মঙ্গলবার যা ২৬ ডিগ্রি ছিল এদিন সকালে তা আরও বেড়ে গিয়েছে। পারদে বেলার দিকে তেমন কিছু পরিবর্তন হবে না। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ থেকে সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৭ সর্বনিম্ন ৫৭ শতাংশের আশপাশে রয়েছে।

আজ মহাঅষ্টমীর দিন দক্ষিণবঙ্গের মূলত উপকূলীয় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ তবে পুজোর মধ্যেই নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে কোনও বড় দুর্যোগের তেমন সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

মৌসম ভবনের পূর্বাভাস বলছে, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরল, উপকূলবর্তী কর্ণাটকের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে৷ পাশাপাশি তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ, কর্ণাটকের বিভিন্ন এলাকা, মধ্য মহারাষ্ট্র, কোঙ্কন ও গোয়ার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। মৌসম ভবন জানাচ্ছে জম্মু ও কাশ্মীর, গিলগিট, বাল্টিস্তান এবং মুজফরবাদে বৃষ্টি হবে৷ আইএমডি এও জানিয়েছে পশ্চিমবঙ্গ, ওড়িশা, দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ, দক্ষিণ গুজরাত. উত্তরাখণ্ড, হিমাচলে বৃষ্টির সম্ভবনা রয়েছে৷

অন্যদিকে জম্মু-কাশ্মীরে এলাকায় বরফপাত এবং বেশ কিছু জায়গায় বৃষ্টি-র জেরে শৈত্যপ্রবাহ দেখা গিয়েছিল৷ গুলমার্গ সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় ইতিমধ্যেই বরফ পড়েছে৷ কাশ্মীরের বিভিন্ন জায়গায় কয়েক ঘণ্টা টানা বৃষ্টি হয়েছে।

মৌসম বিভাগ কেরলের বিভিন্ন জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে৷ ১২,১৩, ১৪ অক্টোবর কেরলের ছয় জেলায় প্রবল বৃষ্টি হবে৷ কোট্টায়াম, ইদ্দুকি, এর্নাকুলাম সহ বিভিন্ন জেলায় বৃষ্টি হবে৷ তিরুবনন্তপুরম , পলক্কড, মলপ্পুরম এবং কোঝিকড় জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে৷

Weather update: অষ্টমীতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Kolkata Weather update

নিউজ ডেস্ক: অষ্টমীর দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ তবে পুজোর মধ্যেই নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে কোনও বড় দুর্যোগের তেমন সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

মৌসম ভবনের পূর্বাভাস বলছে, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরল, উপকূলবর্তী কর্ণাটকের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে৷ পাশাপাশি তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ, কর্ণাটকের বিভিন্ন এলাকা, মধ্য মহারাষ্ট্র, কোঙ্কন ও গোয়ার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। মৌসম ভবন জানাচ্ছে জম্মু ও কাশ্মীর, গিলগিট, বাল্টিস্তান এবং মুজফরবাদে বৃষ্টি হবে৷ আইএমডি এও জানিয়েছে পশ্চিমবঙ্গ, ওড়িশা, দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ, দক্ষিণ গুজরাত. উত্তরাখণ্ড, হিমাচলে বৃষ্টির সম্ভবনা রয়েছে৷

অন্যদিকে জম্মু-কাশ্মীরে এলাকায় বরফপাত এবং বেশ কিছু জায়গায় বৃষ্টি-র জেরে শৈত্যপ্রবাহ দেখা গিয়েছিল৷ গুলমার্গ সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় ইতিমধ্যেই বরফ পড়েছে৷ কাশ্মীরের বিভিন্ন জায়গায় কয়েক ঘণ্টা টানা বৃষ্টি হয়েছে।

মৌসম বিভাগ কেরলের বিভিন্ন জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে৷ ১২,১৩, ১৪ অক্টোবর কেরলের ছয় জেলায় প্রবল বৃষ্টি হবে৷ কোট্টায়াম, ইদ্দুকি, এর্নাকুলাম সহ বিভিন্ন জেলায় বৃষ্টি হবে৷ তিরুবনন্তপুরম , পলক্কড, মলপ্পুরম এবং কোঝিকড় জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে৷

Weather Update: আর্দ্র আবহাওয়ায় অনেকটা উপরে শহরের পারদ

Kolkata Weather Update

নিউজ ডেস্ক, কলকাতা: অনেকটা বেড়েছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। একই রয়েছে সর্বনিম্ন তাপমাত্রাও। থাকবে মেঘলা আকাশ। বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে না হাওয়া অফিস। হলে তা হতে পারে স্থানীয় মেঘ জমে। তাও।অল্প সময়ের জন্য। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রির আশেপাশে।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৬ সর্বনিম্ন ৫৬ শতাংশ।

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৬ সর্বনিম্ন ৬৫ শতাংশ।

এদিকে ষষ্ঠীর দিনেই সুখবর দেয় হাওয়া অফিস। জানায়, রাজ্যের একাংশে থেকে বিদায় নিল বর্ষা। সোমবার রাজ্যের মালদহ ও দিনাজপুরের ওপর থেকে মৌসুমি বায়ু সরে গিয়েছে। পাশাপাশি শিলিগুড়ি, শান্তিনিকেতন, মেদিনীপুর থেকেও বিদায় নিয়েছে বর্ষা।

সাধারণত ১০ অক্টোবর রাজ্যের ওপর থেকে বর্ষা বিদায় নেয়। এবছর তার থেকে এক দিন পর কেটেছে মৌসুমি বায়ুর প্রভাব। পুজোয় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে নিম্নচাপের জেরে। বৃষ্টি বাড়তে পারে ১৬ অক্টোবর থেকে।

পূর্বাভাস মতো, রবিবার পঞ্চমীর সকালে সামান্য বৃষ্টি হয় কলকাতায়। ষষ্ঠী, সপ্তমী মোটের উপর নির্বিঘ্নেই পুজো দেখতে বের হতে পারবেন সাধারণ মানুষ। তবে অষ্টমী থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের জেরে দুই মেদিনীপুর-সহ দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়া জেলায় আগামী ১৪ ও ১৫ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৩ তারিখ অষ্টমীতেও বৃষ্টি হবে রাজ্যের একাধিক জেলায়। কিন্তু উত্তরবঙ্গের আবহাওয়া মোটামুটি ভালো থাকবে।

Weather Update: সুখবর, বাংলা থেকে বর্ষা-বিদায়

The rainy season is leaving Bengal

নিউজ ডেস্ক, কলকাতা: ​ষষ্ঠীর দিনেই সুখবর। রাজ্যের একাংশে থেকে বিদায় নিল বর্ষা। সোমবার রাজ্যের মালদহ ও দিনাজপুরের ওপর থেকে মৌসুমি বায়ু সরে গিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি শিলিগুড়ি, শান্তিনিকেতন, মেদিনীপুর থেকেও বিদায় নিয়েছে বর্ষা।

সাধারণত ১০ অক্টোবর রাজ্যের ওপর থেকে বর্ষা বিদায় নেয়। এবছর তার থেকে এক দিন পর কেটেছে মৌসুমি বায়ুর প্রভাব। পুজোয় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে নিম্নচাপের জেরে। বৃষ্টি বাড়তে পারে ১৬ অক্টোবর থেকে।

পূর্বাভাস মতো, রবিবার পঞ্চমীর সকালে সামান্য বৃষ্টি হয় কলকাতায়। ষষ্ঠী, সপ্তমী মোটের উপর নির্বিঘ্নেই পুজো দেখতে বের হতে পারবেন সাধারণ মানুষ। তবে অষ্টমী থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের জেরে দুই মেদিনীপুর-সহ দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়া জেলায় আগামী ১৪ ও ১৫ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৩ তারিখ অষ্টমীতেও বৃষ্টি হবে রাজ্যের একাধিক জেলায়। কিন্তু উত্তরবঙ্গের আবহাওয়া মোটামুটি ভালো থাকবে।

এদিকে বৃষ্টির পরিমাণ কম থাকলেও আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি।

এদিকে আন্দামান ও নিকোবর দ্বীপ, গোয়া, কর্নাটক, কেরল, মাহে, পুদুচেরী, তামিলনাড়ু মহারাষ্ট্রের কোঙ্কন উপকূলের একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে।
আজ সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৬ সর্বনিম্ন ৬৫ শতাংশ