ISL: প্রতিটি ম্যাচ এখন ফাইনাল গেম ইস্টবেঙ্গলের কাছে

East Bengal lost to Chennaiyin FC

ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ২-৪ গোলে হেরে গিয়েছে ইস্টবেঙ্গল এফসি প্রতিপক্ষ ওড়িশা এফসির কাছে। প্রথমার্ধে ২-০ গোলের লিড ছিল ইস্টবেঙ্গলের, খেলার সেকেন্ড হাফের তিন মিনিটের মধ্যে ওড়িশা ব্যাক টু ব্যাক দু’গোল ইস্টবেঙ্গল এফসির জালে জড়িয়ে দেয়। আর এতেই খেলাটা শেষ হয়ে যায়। পরের দুটো গোল ছিল লাল হলুদ শিবিরের কফিনে পেরেক পোতা।

চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ইস্টবেঙ্গল এফসি ইতিমধ্যেই ৭ ম্যাচ খেলে ফেলেছে।এই সাত ম্যাচের মধ্যে রেড এন্ড গোল্ড বিগ্রেড জিতেছে মাত্র ২ ম্যাচ আর ৫ ম্যাচ হেরে গিয়েছে।এর জেরে ২০২২-২৩ সেশনের ISL টুর্নামেন্টে লাল হলুদ বিগ্রেডের কাছে আসন্ন প্রতিটি ম্যাচ ফাইনাল গেমের মতো হয়ে উঠেছে। এখনও কোচ স্টিফেন কনস্টাটাইনের ছেলেদের টাইটেলশিপে ১৩ টা ম্যাচ খেলতে হবে।এই প্রতিটা ম্যাচ এখন ইস্টবেঙ্গল এফসির কাছে ‘ডু অর ডাই’ ম্যাচ সিচুয়েশন।

গত দুই ISL মরসুমে ইস্টবেঙ্গল লিগ টেবলে শেষতম স্থানে নিজেদের অভিযান শেষ করেছিল।চলতি ইন্ডিয়ান সুপার লিগ টুর্নামেন্টে লাল হলুদ শিবিরের যা পারফরম্যান্স তাতে করে অতি বড় লাল হলুদ সমর্থক প্রিয় দলের ওপর আস্থা রাখতে গিয়ে মাথার চুলছেঁড়া অবস্থা। ভক্তদের এখন ফের একবার ‘লাস্ট বয়’ শোনার ভ্রুকুটি তাড়া করে বেড়াচ্ছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ISL: প্রতিটি ম্যাচ এখন ফাইনাল গেম ইস্টবেঙ্গলের কাছে

East Bengal : লাল-হলুদ সংসার অশান্তির আগুনে পুড়ছে

East Bengal Club recent drama

ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখ পুড়েছে ইস্টবেঙ্গল (East Bengal ) এফসির। ওড়িশা এফসির বিরুদ্ধে খেলার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মধ্যে দু’গোল খায় লাল হলুদ বিগ্রেড। এমন লজ্জার পারফরম্যান্সের পরে ইস্টবেঙ্গলের ভক্তরা ক্ষোভে ফুঁসছে।

ওড়িশা এফসির কাছে ৪-২ গোলে হেরে গিয়ে লাল হলুদ জনতা প্রিয় দলের প্লেয়ার রিক্রুটমেন্ট টিমকে নিশানা করেছে। বিকাশ পাজি,ভাস্কর গাঙ্গুলি,সুমিত ব্যানার্জী সহ শীর্ষকর্তা দেবব্রত সরকারের অপসারণ চেয়েছে।

ইস্টবেঙ্গল ভক্তরা দলের এমন খেলা দেখার পর বেশ কয়েকটা পজিশনে খেলোয়াড়দের নিয়ে প্রশ্ন তুলেছে। লিমা, ইলিয়ান্দ্রো এবং ইভান এই তিন বিদেশীকে অবিলম্বে রিলিজ দিতে হবে।

ইভান গঞ্জালেসকে নিয়ে ভক্তরা অনেক বেশি আক্রমণাত্মক কেননা, প্রথম দুটি গোল তার পাশ দিয়েই হয়েছিল এবং ওই সময়ে ইভান কোনো প্রতিক্রিয়া দেখায়নি। ওড়িশার বিরুদ্ধে ম্যাচে অঙ্কিত এবং প্রীতম কখনই তাদের অবস্থানে ছিল না, এতেই তৃতীয় গোল খেতে হয়েছে এমমটাই মত ইস্টবেঙ্গল সমর্থকদের।ফলে সব মিলিয়ে লাল হলুদ সংসারে এখন অশান্তির আগুন জ্বলছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন East Bengal : লাল-হলুদ সংসার অশান্তির আগুনে পুড়ছে

Qatar WC: ‘মারহাবা’ চিৎকারে পারস্য উপসাগর তীরে ফুটবলের বিশ্বযুদ্ধ শুরু

World Cup

‘মারহাবা-মারহাবা’ (ধন্য ধন্য) চিৎকারে পারস্য উপসাগর তীরে ফুটবল বাণিজ্যের নতুন পর্ব লিখতে শুরু করল (Qatar) কাতার। রবিবার শুরু  (Qatar WC)বিশ্বকাপ ফুটবল। ৩২টি দেশের জাতীয় দলের বল দখলের লড়াই ঘিরে বিশ্ব সরগরম

নিজেদের তত রক্ষী নেই, তাই পাকিস্তানের সেনার মদতে কাতার সরকার নিরাপত্তার কড়া বলয়ে উদ্বোধনী অনুষ্ঠান করছে।

জঙ্গি হামলার সতর্কতা রয়েছে। কাতারে হামলার বার্তা দিয়েছে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন। তাদের সংকেত বার্তা ফাঁকা মাঠে গোল করো।

ইসলামিক স্টেটের প্রধান প্রতিপক্ষ তালিবান জঙ্গিরা। তাদের প্রত্যক্ষ সমর্থন করে কাতার সরকার। কাতারেই আছে তালিবান আন্তর্জাতিক দফতর। তারা আফগানিস্তানের ক্ষমতায় বসার আগেই কাতার থেকেই কূটনৈতিক বৈঠকগুলি করত।

কাতার গড়েছে নজির। আরব মুলুকের প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ ফুটবলের আয়োজক তারা। তেল বাণিজ্যের দৌলতে সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহী, ইরান সহ আর কয়েকটি বিত্তশালী দেশ থাকলেও কাতার উঠে আসে এই তালিকায়।

উদ্বোধনী ম্যাচে অংশ নেবে আয়োজক দেশ কাতার ও  ইকুয়েডর। সেই অর্থে এশিয়া বনাম দক্ষিণ আমেরিকার লড়াই দিয়ে এবারের ফুটবলের বিশ্বযুদ্ধ শুরু হবে। কাতার জুড়ে গণউন্মাদনা।

FIFA জানাচ্ছে, বিশ্বকাপের মহারণে অংশ নেওয়া ৩২ দলের মধ্যে সবার শেষে কাতারে এসেছে ব্রাজিল দল।  শেষ দল হিসেবে শনিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে কাতারে এসে পৌঁছেছে তারা। আগেই আর্জেন্টিনা,জার্মানির মতো বাঘা বাঘা দেশগুলির জাতীয় ফুটবল দল হাজির হয়েছে।

এদিকে উদ্বোধনী ম্যাচ ঘিরে তীব্র বিতর্ক। মধ্যপ্রাচ্যের ব্রিটিশ সেন্টারের গবেষক তাহা বিস্ফোরক দাবি, জয়ের জন্য কাতারের ফুটবল ফেডারেশন ৭.৩৪ মিলিয়ন ঘুষ দিয়েছে ইকুয়েডরের কয়েকজন ফুটবলারকে। যদিও ইকুয়েডর এ বিষয়ে মন্তব্য করেনি।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Qatar WC: ‘মারহাবা’ চিৎকারে পারস্য উপসাগর তীরে ফুটবলের বিশ্বযুদ্ধ শুরু

Olympic-cricket: এবার অলিম্পিকে খেলতে দেখা যাবে বিরাট কোহলিদের! কী প্রস্তাব দিল আইসিসি

অলিম্পিকে(Olympic) কি আবার অন্তর্ভূক্তি ঘটতে চলেছে ক্রিকেটের(Cricket)? গত কয়েক বছর ধরেই এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এখনও পর্যন্ত তেমনটা বাস্তবায়িত না হলেও এবার বিষয়টি নিয়ে জোরকদমে ভাবনাচিন্তা শুরু করে দিল আইসিসি। সব ঠিকঠাক থাকলে ১২৮ বছর পর ফের অলিম্পিকের আঙিনায় হতে পারে বাইশ গজের লড়াই।২০২৮ সালে আমেরিকার লস অ্যাঞ্জেলসে বসবে অলিম্পিকের আসর। সেখানেই সংযুক্ত হতে পারে ক্রিকেটও। অন্তত তেমনটাই ইচ্ছা বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার বলে শোনা যাচ্ছে। একটি ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আইসিসি চায় ৬টি পুরুষ ও মহিলা দলের টুর্নামেন্টের অন্তর্ভূক্তি ঘটুক অলিম্পিকে। ইতিমধ্যে আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিলকে (IOC) সে প্রস্তাবও দিয়েছে তারা।

কীভাবে হবে দলগুলির বাছাই? টিম ইন্ডিয়াকেও কি খেলতে দেখা যাবে অলিম্পিকে? সেই সম্ভাবনা কিন্তু প্রবল। কারণ আইসিসি ঠিক করেছে, টি-২০ র‌্যাঙ্কিংয়ে প্রথম ছ’য়ে থাকা দলগুলিই অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করবে। সেই সঙ্গে আইসিসির চায়, আলাদা সময়ে হোক পুরুষ ও মহিলাদের টুর্নামেন্ট। অর্থাৎ একসঙ্গে না হয়ে একটি টুর্নামেন্ট শেষ হলে যেন অন্যটি শুরু হয়। তাতে দুটি টুর্নামেন্টকেই সমানভাবে গুরুত্ব দেওয়া যাবে। খরচও কম হবে। প্রতিটি দল ১৪ জনের নাম ঘোষণা করতে পারবে। কোন ফরম্যাটে হবে প্রতিযোগিতা? আইসিসির ভাবনা, ছ’টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে তিনটি করে দল। দুটি গ্রুপ থেকে মোট চারটি দল পৌঁছে যাবে সেমিফাইনালে। ফাইনালের দুই দল মুখোমুখি হবে সোনা জয়ের লক্ষ্য নিয়ে। আর শেষ চারে হেরে যাওয়া দুই দল খেলবে ব্রোঞ্জ পদকের জন্য।

২০২৮ অলিম্পিকে ২৮টি খেলা ইতিমধ্যেই অনুমতি পেয়েছে। আর অন্তর্ভূক্ত হতে পারে, এমন ন’টি খেলার মধ্যে রয়েছে ক্রিকেটের নামও। এই ভাবনা আদৌ বাস্তবায়িত হবে কি না, তা জানতে আগামী বছর সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ সেই সময় মুম্বইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠকেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। উল্লেখ্য, একমাত্র ১৯০০ সালে প্যারিস অলিম্পিকেই অন্তর্ভূক্তি ঘটেছিল ক্রিকেটের। অংশ নিয়েছিল কেবল ফ্রান্স ও গ্রেট ব্রিটেন। সোনা ঘরে তোলে গ্রেট ব্রিটেন।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Olympic-cricket: এবার অলিম্পিকে খেলতে দেখা যাবে বিরাট কোহলিদের! কী প্রস্তাব দিল আইসিসি

ম্যাচ-ফিক্সিংয়ের অভিযোগে সিবিআই নজরে দেশের ৫ ফুটবল ক্লাব

National Games: Bengal defeated Gujarat in football

এবার ভারতীয় ফুটবলে ম্যাচ গড়াপেটার ছায়া। ৯০ মিনিটের লড়াই ঘিরে বিপুল অঙ্কের টাকার খেলা হয়ে থাকতে বলে উঠছে অভিযোগ। বিস্ফোরক এই অভিযোগে নাম জড়িয়েছে দেশের অন্তত পাঁচটি ফুটবল ক্লাবের। তদন্তে নেমেছে সিবিআই।

জানা গিয়েছে, গত সপ্তাহেই দিল্লিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের হেডকোয়ার্টারে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। গড়াপেটায় যে ক্লাবগুলির নাম জড়িয়েছে, তাদের লগ্নির বিষয়ে আরও কিছু নথি-তথ্য জোগাড় করতেই হানা দেন তাঁরা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১৯৯৫ সালে ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার অভিযোগে জেল হয় সিঙ্গাপুরের বুকি উইলসন রাজ পেরুমালের। সেই বুকিই নাকি ভুয়ো কোম্পানির মাধ্যমে ভারতীয় ক্লাবগুলিতে লগ্নি করে। এই বিষয়টিই বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

উইলসন রাজের অপরাধের শিকড় বহুদূর বিস্তৃত। এর আগে অলিম্পিক, বিশ্বকাপ কোয়ালিফায়ার, মহিলা বিশ্বকাপ, কনকাকাফ গোল্ড কাপ ও আফ্রিকান কাপ অফ নেশনসেও গড়াপেটার চেষ্টা করেছিল তিনি। এবার ভারতের ক্লাবগুলিকে টার্গেট করে সে।এআইএফএফ সচিব শাজি প্রভাকরণ বলেন, “ফুটবলে এধরনের কোনও অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না ফেডারেশন। আমরা সিবিআইকে তদন্তে পূর্ণ সহায়তা করব। যে ক্লাবগুলির নাম জড়িয়েছে, তাদেরও তদন্তে সাহায্যের আরজি জানানো হয়েছে।”

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ম্যাচ-ফিক্সিংয়ের অভিযোগে সিবিআই নজরে দেশের ৫ ফুটবল ক্লাব

গোয়াকে হারিয়ে টেবল টপার হওয়াই লক্ষ্য ATK মোহনবাগানের

ATKMB vs FC Goa

পয়েন্ট টেবলে ওপরে উঠতে গেলে এফসি গোয়াকে হারাতেই হবে ATK মোহনবাগানকে (Mohun Bagan)। শনিবার হায়দরাবাদ এফসি হেরে যাওয়ায় সুযোগ আরও বেড়ে গেল সবুজ-মেরুনের সামনে। জয়ের ধারাবাহিকতাকে

কাজে লাগিয়ে তিন পয়েন্ট কোচ হুয়ান ফেরান্দোর পাখির চোখ তা বলার অপেক্ষা রাখে না।প্রতিটি ম্যাচ ধরে পরিকল্পনা সাজান সবুজ মেরুনের স্প্যানিশ কোচ। ব্যক্তি নির্ভরতার বদলে দলগত সংহতিতে জোর দেওয়ায় বিশ্বাস করেন। তাই তার আক্রমনাত্মক ফুটবল স্ট্র‍্যাটেজিতে বৈচিত্র্য বেশি, ফলে প্রতিপক্ষের পক্ষে লড়াই করাটা কঠিন হয়ে দাঁড়ায়। এফসি গোয়ার বিরুদ্ধে নামার আগে দলের তরুণ স্ট্রাইকার কিয়ান নাসিরিকে সাংবাদিক সম্মলনে নিয়ে এসেছিলেন ফেরান্দো। সেখানে দলের পারফরম্যান্সের উন্নতির কথা মানলেও সম্পুর্ন খুশি নন সেটাও একই সঙ্গে জানিয়েছেন মোহনবাগান কোচ৷

কারণ দলের প্রতিটি ফুটবলার ভাল খেলতে পারেননি৷ এই ব্যাপারে গত মরশুমের আইএসএল চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসির পারফরম্যান্সকে মডেল হিসেবে ধরছেন। প্রতিপক্ষ এফসি গোয়া আবার হুয়ান ফেরান্দোর প্রাক্তন দল। যদিও তিনি ছেড়ে আসার পরে দলে অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু পাসিং ফুটবলের স্ট্র্যাটেজি থেকে এফসি গোয়া সরেনি৷ দলে রয়েছেন এডু বেদিয়া৷ এছাড়াও ভাসকেজ, ইকের, ভ্যালিয়েন্তরাও ভয়ঙ্কর হতে পারেন। তাই ঘরের মাঠে এফসি গোয়া যে মেরিনার্সদের জন্য কঠিন প্রতিপক্ষ হয়ে উঠবে তা বলাই চলে।

কঠিন লড়াইয়ের পূর্বাভাস ধরেই দলকে তৈরি করছেন সবুজ মেরুন কোচ৷ বন্ধ দরজার আড়ালে দলের আক্রমণ এবং রক্ষনে দোষ ত্রুটি মেরামত করেছেন। নিজেদের শক্তিতে শান দিয়েছেন। এবার মাঠে ৯০ মিনিটের লড়াইয়ে প্রতিপক্ষকে টেক্কা দেওয়ার পালা। হুয়ান ফেরান্দো বলছেন তাঁর দলের ফুটবলারদের গুনগত মান ভালো৷ লিগ শীর্ষে থাকার মানসিকতা নিয়ে সবসময় এগোতে ভালোবাসেন। কারন লিগ শিল্ড জয়ের মধ্যে দিয়েই চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহনের পথ খুলে যায়। আর সেটাই লক্ষ্য তাঁর।গত তিন বছর ধরে যখনই যে দলের ডাগ আউটে বসেছেন তখনই সেই চেষ্টাই করে গিয়েছেন। এবারও তার ব্যতিক্রম হবে না বলে জানিয়েছেন ATKমোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দো

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন গোয়াকে হারিয়ে টেবল টপার হওয়াই লক্ষ্য ATK মোহনবাগানের

Mohammedan SC: মার্কাস জোসেফকে ঘিরে প্রতিপক্ষ বধের ছক কষা শুরু কোচ চেরনশিভের

Marcus Joseph

রবিবার আইলিগে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC) খেলতে নামছে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসির বিরুদ্ধে পঞ্চকুলাতে।লিগে নিজেদের প্রথম খেলাতে সাদা কালো শিবির হেরে গিয়েছে গোকুলাম কেরালা এফসির কাছে।ফলে লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া আর কিছু ভাবতে নারাজ মার্কাস জোসেফরা।

গোকুলামের বিরুদ্ধে ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি মহামেডান ফুটবলার মার্কাস জোসেফ। তবে রাউন্ড গ্লাস পাঞ্জাবের বিরুদ্ধে মার্কাসের খেলার জোরালো সম্ভাবনা রয়েছে।কলকাতা লিগে ব্যাক টু ব্যাক দুবার চ্যাম্পিয়ন হয়েছে মহামেডান এসসি।তবে আইলিগে এখনও জয়ের খাতা খুলতে পারেনি ব্ল্যাক প্যাহ্নর্সরা।

তাই মহামেডান কোচ আন্দ্রে চেরনশিভ চাইবেন টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচে তার টিম উইনিং ট্র‍্যাকে ফিরে আসুক।আর দলের জয়ের রাস্তাতে ফিরে আসার ক্ষেত্রে মার্কাস জোসেফের ম্যাচ ফিট হওয়াটা অত্যন্ত জরুরি। সূত্র মারফৎ যা খবর পাওয়া যাচ্ছে তাতে করে রবিবার প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম একাদশে মার্কাসকে রেখেই ছক কষবেন সাদা কালো শিবিরের রাশিয়ান কোচ চেরনশিভ।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Mohammedan SC: মার্কাস জোসেফকে ঘিরে প্রতিপক্ষ বধের ছক কষা শুরু কোচ চেরনশিভের

Qatar Football world cup: বড় ধাক্কা ফ্রান্স শিবিরে! চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন করিম বেঞ্জেমা

karim benzema footballer

প্রারম্ভিক লগ্ন থেকে কি করিম বেঞ্জেমাকে দেখা যাবে ফরাসি শিবিরে? তা নিয়ে বিশাল সংশয় ছিলই। আর সব আশঙ্কাকে সত্যি করে বিশ্বকাপ(Qatar Football World Cup) থেকে ছিটকেই গেলেন তারকা স্ট্রাইকার। স্বাভাবিক ভাবেই যা দেশঁর কাছে বড় ধাক্কা।আজ, রবিবার ভারতীয় সময় ভোররাতে ফ্রান্স দলের তরফে টুইট করে সরকারি ভাবে জানিয়ে দেওয়া হল, মেগা টুর্নামেন্টে খেলতে পারবেন না বেঞ্জেমা। চলতি বছর ব্যালন ডি’অর জয়ী তারকাকে ছাড়াই বিশ্বকাপে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে গতবারের চ্যাম্পিয়নকে। বাঁ পায়ের উরুতে চোট তাঁর। এমআরআইয়ের পরই চিকিৎসকরা জানান, চোট বেশ গুরুতর। পুরোপুরি সুস্থ হতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে। আর সেই কারণেই এবার আর বিশ্বকাপে মাঠে নামা হচ্ছে না বেঞ্জেমার। রিয়াল স্ট্রাইকারের বর্তমান বয়স ৩৪ বছর। তাই আগামী বিশ্বকাপে তাঁকে দেখা যাবে কি না, তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েই যায়। ফলে ট্র্য়াজিডি দিয়েই যে কেরিয়ারের বিশ্বকাপ সফরে একপ্রকার ইতি ঘটল বেঞ্জেমার, তা বলাই যায়।

যদিও এমন একটা দুঃসংবাদের জন্য মনে মনে অনেকখানিই প্রস্তুতি নিয়ে ফেলেছিল ফ্রান্স শিবির। তাই তাঁকে ভাবনার বাইরে রেখেই দল গোছাতে শুরু করে দিয়েছিলেন কোচ। বলেন, “করিমের জন্য ভীষণ খারাপ লাগছে। কারণ ও বিশ্বকাপকেই পাখির চোখ করেছিল। কিন্তু আমার দলের প্রতি ভরসা আছে। করিম না থাকলেও আমরা সবরকম চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।”

মঙ্গলবার ফ্রান্স কাতার বিশ্বকাপ অভিযান শুরু করবে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। গতবারের চ্যাম্পিয়ন দলকে নিয়ে সকলে আশাবাদী। ফুটবল মহলের ধারণা, এবারও ফ্রান্স অন্যান্য দলকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু যাঁদের নিয়ে এই পরিকল্পনা তাঁদের মধ্যে করিম বেঞ্জেমা হলেন নিউক্লিয়াস। সেই মহাতারকা না খেললে কি সমস্যায় পড়বে না ফরাসি শিবির? তা সময় বলবে। তবে বেঞ্জেমার পাশাপাশি চোটের কবলে দলের আরেক স্তম্ভ ভারানেও। টিম ম্যানেজমেন্ট আপ্রাণ চেষ্টা করছে তাঁকে চোটমুক্ত অবস্থায় নিয়ে আসতে। সব মিলিয়ে বিশ্বকাপের শুরুতেই বেশ চাপে বিশ্বচ্যাম্পিয়নরা।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Qatar Football world cup: বড় ধাক্কা ফ্রান্স শিবিরে! চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন করিম বেঞ্জেমা

Qatar Football World Cup: কটা থেকে শুরু বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান,কে কে পারফর্ম করতে চলেছে আজ?

Qatar Football World Cup

আজ থেকেই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। কাতারে আজ বিশ্বকাপে(Qatar Football World Cup) উদ্বোধন। আর সেই অনুষ্ঠানে থাকছে নানা ধরনের চমক। ৪ বছর পর একে অপরের মুখোমুখি হতে চলেছে ৩২টি দেশ। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্বের নামীদামী শিল্পিরা এই অনুষ্ঠানে পারফর্ম করবেন। তাদের মধ্যে সবচেয়ে বড় নাম করিয়ান ব্যান্ড বিটিএস।উদ্বোধন অনুষ্ঠানের পর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কাতার ও ইকুয়েডর৷ ফিফা বিশ্বকাপ 2022-এর প্রথম দিনে কী ঘটতে চলেছে, এখানে সম্পূর্ণ বিবরণ জানুন—

FIFA বিশ্বকাপ ২০২২ কাতারে রবিবার থেকে শুরু হচ্ছে। প্রথম দিনে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও একটি ম্যাচ খেলা হবে। এই প্রথম মধ্যপ্রাচ্যে ফুটবল বিশ্বকাপের আয়োজন করা হচ্ছে।ভারতীয় সময় অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে রবিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে। কোরিয়ান ব্যান্ড বিটিএসও এতে পারফর্ম করবে। । এরা ছাড়াও এখানে বিশ্বকাপের থিম সং পরিবেশন করবেন মালুমা, নিকি মিনাজ, মরিয়ম ফারেস 

আল-বাইত স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এখানে প্রায় ৬০ হাজার দর্শক বসতে পারে, রাজধানী দোহা থেকে এর দূরত্ব মাত্র ৪০ কিলোমিটার৷ হয়৷ প্রথম ম্যাচ অর্থাৎ কাতার-ইকুয়েডর ম্যাচটি অনুষ্ঠিত হবে এই মাঠে।ফিফা ফুটবল বিশ্বকাপ ভারতে স্পোর্টস 18-এ, সেইসাথে এর HD চ্যানেলে সম্প্রচার করা হবে। অনলাইনে এই অনুষ্ঠান ও ম্যাচগুলি Jio Cinema, Jio TV এবং তাদের ওয়েবসাইটে দেখা যাবে।ফিফা বিশ্বকাপ 2022-এ, শুধুমাত্র উদ্বোধনী অনুষ্ঠান নয়, শিল্পীরা প্রতিদিন পারফর্ম করবেন। এখানে একটি ফ্যান ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে, যেখানে সারা বিশ্বের দর্শকদের জন্য বিভিন্ন শিল্পী পরিবেশন করবেন। বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে এখানে দেখা যাবে ২৯ নভেম্বর।

2022 ফিফা বিশ্বকাপের সমস্ত গ্রুপ এবং দলগুলি কী কী?

  • গ্রুপ এ :

কাতার, ইকুয়েডর, সেনেগাল ও নেদারল্যান্ডস

  • গ্রুপ বি :

ইংল্যান্ড, ইরান, যুক্তরাষ্ট্র ও ওয়েলস

  • গ্রুপ সি :

আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড

  • গ্রুপ ডি :

ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনিসিয়া

  • গ্রুপ ই :

স্পেন, কোস্টারিকা, জার্মানি ও জাপান

  • গ্রুপ এফ :

বেলজিয়াম, কানাডা, মরক্কো এবং ক্রোয়েশিয়া

  • গ্রুপ জি :

ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড এবং ক্যামেরুন

  •  গ্রুপ এইচ :

পর্তুগাল, ঘানা, উরুগুয়ে এবং দক্ষিণ কোরিয়া

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Qatar Football World Cup: কটা থেকে শুরু বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান,কে কে পারফর্ম করতে চলেছে আজ?

Babu Mani passed away: প্রয়াত প্রাক্তন ফুটবলার বাবু মানি

Former footballer Babu Mani passed away

১৯৮০ দশকে কলকাতা ফুটবল যারা দেখেছেন তাদের কাছে ফুটবলার বাবু মানি (Babu Mani) অতি পরিচিত একটি নাম এবং মুখ।সেই বাবু মানি আজ আর নেই। লিভারের অসুখে ভুগছিলেন প্রাক্তন এই ফুটবলার।

শনিবার সন্ধ্যেতে, মাত্র ৬১ বছর বয়সে প্রাক্তন এই ফুটবলার বাবু মানির প্রয়াণের খবর ছড়িয়ে পড়ে।ইডেন গার্ডেনে অনুষ্ঠিত সর্বশেষ কলকাতা ডার্বিতে মোহনবাগানের হয়ে গোল স্কোরার ছিলেন প্রয়াত এই ফরোয়ার্ড।

১৯৮৩ সালে বেঙ্গালুরুর থেকে বাবু মানি কলকাতায় খেলতে এসেছিলেন। প্রথম ক্লাব ছিল মহমেডান স্পোর্টিং। ওই সময় থেকেই টানা দু’দশক কলকাতার তিন প্রধানে দাপটের সঙ্গে খেলেছেন বাবু মানি। সৈয়দ নঈমুদ্দিন ইস্টবেঙ্গলে কোচিং করার সময়ে বাবু মানি লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে ছিলেন।১৯৮৪ সালে ভারতের হয়ে AFCএশিয়ান কাপ খেলেছিলেন প্রয়াত এই প্রাক্তন ফুটবলার। প্রয়াত এই প্রাক্তন ফুটবলার বাবু মানি রেখে গেলেন স্ত্রী, পুত্র, কন্যাকে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Babu Mani passed away: প্রয়াত প্রাক্তন ফুটবলার বাবু মানি

Babu Mani passed away: প্রয়াত প্রাক্তন ফুটবলার বাবু মানি

Former footballer Babu Mani passed away

১৯৮০ দশকে কলকাতা ফুটবল যারা দেখেছেন তাদের কাছে ফুটবলার বাবু মানি (Babu Mani) অতি পরিচিত একটি নাম এবং মুখ।সেই বাবু মানি আজ আর নেই। লিভারের অসুখে ভুগছিলেন প্রাক্তন এই ফুটবলার।

শনিবার সন্ধ্যেতে, মাত্র ৬১ বছর বয়সে প্রাক্তন এই ফুটবলার বাবু মানির প্রয়াণের খবর ছড়িয়ে পড়ে।ইডেন গার্ডেনে অনুষ্ঠিত সর্বশেষ কলকাতা ডার্বিতে মোহনবাগানের হয়ে গোল স্কোরার ছিলেন প্রয়াত এই ফরোয়ার্ড।

১৯৮৩ সালে বেঙ্গালুরুর থেকে বাবু মানি কলকাতায় খেলতে এসেছিলেন। প্রথম ক্লাব ছিল মহমেডান স্পোর্টিং। ওই সময় থেকেই টানা দু’দশক কলকাতার তিন প্রধানে দাপটের সঙ্গে খেলেছেন বাবু মানি। সৈয়দ নঈমুদ্দিন ইস্টবেঙ্গলে কোচিং করার সময়ে বাবু মানি লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে ছিলেন।১৯৮৪ সালে ভারতের হয়ে AFCএশিয়ান কাপ খেলেছিলেন প্রয়াত এই প্রাক্তন ফুটবলার। প্রয়াত এই প্রাক্তন ফুটবলার বাবু মানি রেখে গেলেন স্ত্রী, পুত্র, কন্যাকে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Babu Mani passed away: প্রয়াত প্রাক্তন ফুটবলার বাবু মানি

এফসি গোয়া ম্যাচের আগে ভারতীয় ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য হুয়ান ফেরান্দোর

Juan Fernando arrived at kolkata

ভারতীয় ফুটবলে বাংলা ও গোয়ার একটা সম্পর্ক বরাবরই রয়েছে। কখনও তা মধুর হয়েছে, কখনও বেশ তিক্ত। দুই রাজ্যের ফুটবলাররা একে অপরের রাজ্যে ফুটবল খেলতে নেমে বিখ্যাত হয়ে উঠেছেন, এমন উদাহরণ ভুরি ভুরি।

এমন আবহে রবিবার ATK মোহনবাগান খেলতে নামছে এফসি গোয়ার বিরুদ্ধে ফতোরদায়।এই ম্যাচের আগে শনিবার প্রি ম্যাচ প্রেস কনফারেন্স ছিল।ওই প্রেস মিটে এসে ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দো অনেকটা অপ্রত্যাশিতভাবে বোমা ফাটালেন ভারতীয় ফুটবল এবং ভক্তদের মানসিকতায় নিয়ে।

চলতি ISL টুর্নামেন্টে ATK মোহনবাগান ৫ ম্যাচ খেলেছে,এর মধ্যে তিন ম্যাচ জিতেছে এবং এক ম্যাচ ড্র ও এক ম্যাচ হেরে গিয়েছে। সাংবাদিকরা হুয়ান ফেরান্দোর কাছে জানতে চেয়েছিল এখনও পর্যন্ত দলের পারফরম্যান্সে আপনি খুশি? তখনই ভারতীয় ফুটবল এবং ভক্তদের মানসিকতায় নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে গিয়ে কিয়ান নাসিরি,প্রতীম কোটাল, জনি কাউকো, শুভাশিস বোসদের স্প্যানিশ হেডস্যার হুয়ান ফেরান্দো বলেই দিলেন,”দলের সবাই একসঙ্গে ভাল খেলবে, এই ব্যাপারটা ভারতে খুবই কঠিন। কারণ, এখানে সবাই ম্যাচের সেরা খেলোয়াড়, ম্যাচের নায়কদের নিয়ে বেশি মাতামাতি করে, যা এখানকার ফুটবলের পক্ষে মোটেই ভাল নয়।” ফেরান্দো এই প্রসঙ্গে বলতে থাকেন,” অনেকেই ভুলে যান যে, ফুটবলটা দলগত খেলা। খেলোয়াড়দের নিজেদের ভূমিকা ঠিকমতো পালন করতে হবে এবং কোচকেও। দল হিসেবে ভাল খেললেই তবে ভবিষ্যতে ভাল ফল পাওয়া সম্ভব। গত মরসুমে হায়দরাবাদ এফসি যে ভাবে চ্যাম্পিয়ন হয়েছিল। কারণ, ওরা সবাই ভাল খেলে।”

আসলে হুয়ান ফেরান্দোর ফুটবল দর্শন হল প্রতিটি ম্যাচের পরিস্থিতি আলাদা,প্রতিটা গেম আলাদা এবং এর সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াটা একটা শিল্প।কিন্তু রাতারাতি নায়ক বনে যাওয়াটা আসলে ওই ফুটবলারের কেরিয়ারে কতটা মানসিক ধাক্কা এনে দেয় এটা ভক্তরা এবং ক্লাব কর্মকর্তারা বুঝতে চান না।

এখানে উল্লেখ্য যে, গত ISL’র সেকেন্ড লেগের ডার্বি ম্যাচের শেষ ৩৬ মিনিটে সবুজ মেরুন জার্সি পড়ে কিয়ান নাসিরি বল পায়ে তাণ্ডব করে চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হ্যাটট্রিক করে মহানায়ক হয়ে উঠেছিলেন সবুজ মেরুন জনতার কাছে।এমন ফ্যান ফলোয়ার্স হওয়ার পরে স্বাভাবিক ভাবেই কিয়ান নাসিরিকে পরের ম্যাচ গুলোতে পুরো ৯০ মিনিট খেলানোর চাপ পড়েছিল কোচ হুয়ান ফেরান্দোর ওপর। কিন্তু ATKমোহনবাগানের স্প্যানিশ কোচ ফেরান্দো কিন্তু চলতি হাওয়ায় গা না ভাসিয়ে কিয়ান নাসিরিকে প্রতি ম্যাচে বিপক্ষ দলের বিরুদ্ধে মাঠে নামানো নিয়ে কৌশলী সিদ্ধান্ত নিয়েছিলেন।পুরো ৯০ মিনিটের জন্য না নামিয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য নামিয়ে কিয়ানের আত্মবিশ্বাস একটু একটু করে গড়ে তুলেছেন এবং এই কাজ এখনও করে চলেছেন জামশিদ নাসিরির পুত্র কিয়ান নাসিরিকে নিয়ে স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন এফসি গোয়া ম্যাচের আগে ভারতীয় ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য হুয়ান ফেরান্দোর

এফসি গোয়ার সঙ্গে ম্যাচকে কেন কঠিন মনে করছেন মোহন-কোচ হুয়ান

Juan Ferrando

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) এফসি গোয়া নিজেদের শেষ ম্যাচ কেরালা ব্লাস্টার্সের কাছে হেরে গিয়েছে। এমন পরিস্থিতিতে কার্লোস পেনার ছেলেরা রবিবার ফতোরদায় খেলতে নামছে ATKমোহনবাগানের বিরুদ্ধে। তবে মোহনবাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো এফসি গোয়াকে কোনও মতেই হাল্কাভাবে নিতে নারাজ।

শনিবার সাংবাদিক বৈঠকে এসে সবুজ মেরুন কোচ হুয়ান ফেরান্দো প্রতিপক্ষ টিমকে নিয়ে সতর্ক এবং গোটা টুর্নামেন্টে নিয়ে তিনি কতটা ফোকাসড সেটা ঠারেঠোরে বুঝিয়ে দিতে গিয়ে বলেন,”আমাদের প্রতিপক্ষ যথেষ্ট ভাল একটা দল। ওরা মরশুমের শুরুটা ভালই করেছে।”

প্রতিপক্ষ এফসি গোয়ার শক্তি এবং সামর্থ্যের প্রসঙ্গে বলতে গিয়ে ফেরান্দোর সাফ কথা,”খেলোয়াড়দের নিয়ে বেশি কথা বলার নেই। কারণ, ওদের সিভি আপনাদের সবারই জানা। (আলভারো) ভাসকেজ, ইকের (গুয়ারৎজেনা), (মার্ক) ভ্যালিয়েন্তেরা এই দলের প্রধান খেলোয়াড়। এ ছাড়াও ওদের দলে কিছু ভাল ভাল ফুটবলার আছে। যথেষ্ট সঙ্ঘবদ্ধ দলটা। আক্রমণে ও রক্ষণে যথেষ্ট দক্ষ। আশা করি, কাল একটা কঠিন ম্যাচ হবে এবং ফুটবলপ্রেমীরা ম্যাচটা উপভোগ করবেন।”

প্রসঙ্গত,ISL টুর্নামেন্টে এখনও পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে দু’দল। মেরিনার্স তিন ম্যাচ জিতেছে, আর একটা খেলা ড্র হয়েছে। শেষবার যখন এই দুই দল মুখোমুখি হয়েছিল, তখন মনবীর সিং মেরিনার্সকে ২-০ গোলে জয় এনে দেয়।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন এফসি গোয়ার সঙ্গে ম্যাচকে কেন কঠিন মনে করছেন মোহন-কোচ হুয়ান

লিগ টপার হওয়াই লক্ষ্য: কোচ হুয়ান ফেরান্দো

Juan Ferrando

চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ইস্টবেঙ্গল এফসি যেখানে ঘরের ভিতরে আগুন নেভাতে মশগুল, ঠিক তার উল্টো ছবি চিরপ্রতিদ্বন্দ্বী ATKমোহনবাগানের অন্দরমহলে।রবিবার এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামছে হুয়ান ফেরান্দোর (Juan Ferrando) ছেলেরা। তার আগে শনিবার, প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে নিজের এবং দলের টার্গেট কি তা পরিষ্কার করে দিলেন হুগো বাউমাস, মনবীর সিংদের হেডস্যার হুয়ান ফেরান্দো।

ISL টুর্নামেন্টে এখনও পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে দু’দল। মেরিনার্স তিন ম্যাচ জিতেছে, আর একটা খেলা ড্র হয়েছে। এমন আবহে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুয়ান ফেরান্দো বলেই দিলেন,”আমাদের দলের ছেলেরা লিগ টেবলের শীর্ষে থাকার মানসিকতা নিয়েই মাঠে নামে।”সঙ্গে ফেরান্দো এও বলেন,”আমরা প্রতি ম্যাচেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। এটাই আমাদের মানসিকতা। আসা করি এ বার লিগ টেবলের শীর্ষে থেকেই শেষ করব এবং চ্যাম্পিয়নশিপও জিতব। “

প্রসঙ্গত,লিগে এফসি গোয়া কেরালা ব্লাস্টার্সের কাছে হেরে তাঁদের মুখোমুখি হচ্ছে জেনেও বিন্দুমাত্র স্বস্তিতে নেই ATK মোহনবাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো। তাঁর মতে, এফসি গোয়া শুরুটা যে রকম ভাল করেছে, তার পরে তাদের যথেষ্ট ভাল দল হিসেবে ধরে নিচ্ছেন তিনি এবং তাঁর দল। নিজেদের দল নিয়েও যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। রবিবার গোয়ার ফতোরদায় একটা কঠিন ম্যাচের অপেক্ষায় রয়েছেন ফেরান্দো।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন লিগ টপার হওয়াই লক্ষ্য: কোচ হুয়ান ফেরান্দো

World Cup: কলকাতার ময়দানে খেলা ফুটবলারদের দেখা যাবে কাতার বিশ্বকাপে, কারা জানেন?

football-player-who-have-played-in-india-will-be-seen-in-this-world-cup

পাঁচ বছর আগে ভারতের মাটিতে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের স্মৃতি এখনও অমলিন। একগুচ্ছ উঠতি তারকা এসেছিলেন সে বারের বিশ্বকাপে। ভারতের মাটিতে খেলে যাওয়া সেই ফুটবলারদের মধ্যেই কয়েকজন এ বার কাতার মাতাবেন। দেশের জার্সিতে এ বার বড় মঞ্চে সফল হওয়ার চ্যালেঞ্জ।

যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলে গিয়েছিলেন ফেরান তোরেস, ফিল ফডেন, গ্যালাঘার, এরিক গার্সিয়ারা। অ নর্ধ্ব-১৭ বিশ্বকাপ (W17 World Cup) ফাইনালে স্পেন-ইংল্যান্ড দ্বৈরথ এখনও ভোলার নয়। ফডেন আর তোরেস দু’জনেই সে বারের দলের প্রধান তারকা। এ বার সিনিয়র দলেও তাঁদের উপরে ভরসা কোচেদের। ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলে যাওয়া ১২ ফুটবলার এ বার কাতারের বিশ্বযুদ্ধে(Qatar Football World Cup নিজেদের দেশের হয়ে নামবেন।

ভারতে খেলে যাওয়া সেই ফুটবলারদের তালিকা এ বার দেখে নেওয়া যাক –

ফিল ফডেন (ইংল্যান্ড)- অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপেই ফুল ফুটিয়েছিলেন ফিল ফডেন। ইংল্যান্ডের আক্রমণভাগের এই ফুটবলার এ বারের বিশ্বকাপে থ্রি লায়ন্সদের অন্যতম ভরসার কেন্দ্র। ক্লাব ফুটবলে ম্যাঞ্চেস্টার সিটির জার্সিতে বিশাল ছাপ রেখেছেন ফডেন। পাঁচ বছর আগে যুব বিশ্বকাপে ভালো পারফর্ম করেই থেমে থাকেননি। সে বারের বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন ফডেন। গ্যারেথ সাউথগেটের দলের প্রথম একাদশেই জায়গা করে নিয়েছেন তিনি। ২০২০ সালে সিনিয়র দলে অভিষেক হয়। দু’বছরের মধ্যেই নিজেকে দলের অন্যতম সেরা ফুটবলার করে তুলেছেন ফিল ফডেন।

কনোর গ্যালাঘার (ইংল্যান্ড)- ঠান্ডা মাথার এই মিডফিল্ডার যুব বিশ্বকাপেই নজর কেড়েছিলেন। এ বার দেশের জার্সিতে কাতার বিশ্বকাপের দলেও ডাক পেয়েছেন। ক্লাব ফুটবলে খেলেন চেলসির হয়ে। মূলত বক্স টু বক্স মিডফিল্ডার হলেও আক্রমণে ধার বাড়াতে সক্ষম। সাউথগেটের প্রথম একাদশে থাকার সম্ভাবনা কম হলেও, রিজার্ভ বেঞ্চে দলের অন্যতম শক্তি।

ফেরান তোরেস (স্পেন)- ভারতে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে বেশ নজর কেড়েছিলেন ফেরান তোরেস। বিশ্ব ফুটবলে শাসন করার আভাস সে বারই প্রথম দেন স্প্যানিশ অ্যাটাকার। ওই বিশ্বকাপে ২টো গোল করার পাশাপাশি ৩টে অ্যাসিস্টও ছিল তাঁর নামের পাশে। ক্লাব ফুটবলে বার্সেলোনার জার্সিতে বেশ ভালো ফর্মে রয়েছেন। শেষ দু’বছর খেলেছেন ম্যাঞ্চেস্টার সিটিতে। তার আগে ভ্যালেন্সিয়ার জার্সিতে নিজের জাত চেনান ফেরান তোরেস। লুইস এনরিকের অন্যতম প্রধান ভরসা তিনি। কাতার বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে তৈরি তোরেস।

এরিক গার্সিয়া (স্পেন)- ২০১৭ যুব বিশ্বকাপে স্পেনের রক্ষণে নির্ভরতা দিয়েছিলেন। এ বার কাতারের মঞ্চেও রক্ষণ আগলাতে প্রস্তুত এরিক গার্সিয়া। জাতীয় দলের জার্সিতে আঠেরোটা ম্যাচ খেলে ফেলেছেন। তরুণ ডিফেন্ডারে আস্থা রাখছেন এনরিকেও। ক্লাব ফুটবলে বার্সেলোনার জার্সিতেও নজর কেড়েছেন গার্সিয়া।

উগো গিলামন (স্পেন)- রক্ষণে খেলার পাশাপাশি মাঝমাঠেও খেলতে অভ্যস্ত। স্পেনের হয়ে ভারতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপেও খেলেছিলেন। এ বার সিনিয়র দলের জার্সিতে কাতার বিশ্বকাপে নিজের সেরাটা দিতে তৈরি উগো।

অরেলিয়েঁ শৌয়ামেনি (ফ্রান্স)– ভারতে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে নজর কাড়লেও এখনও প্রতিশ্রুতিমান ফুটবলার হিসেবেই দেখা হয় শৌয়ামেনিকে। মূলত মাঝমাঠের ফুটবলার। রিয়াল মাদ্রিদের প্রথম একাদশেও জায়গা করে নিয়েছেন। গত বছর ফ্রান্সের সিনিয়র দলে অভিষেক হয়েছে। এরপর ১৪টা ম্যাচ খেলে ফেলেছেন লেস ব্লুজদের হয়ে। দিদিয়ের দেশঁর ভরসা জুগিয়েছেন। কাতার বিশ্বকাপে ট্রফি অক্ষত রাখাই লক্ষ্য শৌয়ামেনির।

তাকেফুসা কুবো (জাপান)- অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে জাপানের তারকা হয়ে উঠেছিলেন কুবো। সিনিয়র দলেও তিনি অপরিহার্য্য। যুব বিশ্বকাপে দেশের হয়ে একটা গোল করার পাশাপাশি দুটো অ্যাসিস্টও করেছিলেন। তিন বছর এফসি টোকিও থেকে রিয়াল মাদ্রিদে সই করেন। রিয়ালের জার্সিতে সুযোগ না পেলেও স্পেনের অপর ক্লাব রিয়াল সোসিয়েদাদে সুযোগ পান। কাতার বিশ্বকাপে দুরন্ত ফুটবল উপহার দিতে তৈরি কুবো।

টিমোথি উইয়া (মার্কিন যুক্তরাষ্ট্র)- লাইবেরিয়ার জনপ্রিয় ফুটবলার জর্জ উইয়ার ছেলে টিমোথি। বিশ্ব মঞ্চে জর্জ উইয়া অকথিত নায়ক। অন্যতম সেরা ফুটবলারের তালিকায় থেকেও বিশ্বকাপ খেলা হয়নি। ছেলের হাত ধরেই সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে জর্জ। যুব বিশ্বকাপে ভারতের মাটিতে হ্যাটট্রিক করেছিলেন টিমোথি। প্যারাগুয়ের বিরুদ্ধে হ্যাটট্রিক করে শোরগোল ফেলে দিয়েছিলেন। ক্লাব ফুটবলে লিলের হয়ে খেলেন। কাতার বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করার পাশাপাশি বাবার সম্মান রাখতে মরিয়া টিমোথি।

সের্জিনো ডেস্ট (মার্কিন যুক্তরাষ্ট্র)- মার্কিন যুক্তরাষ্ট্রের লেফট ব্যাক যুব বিশ্বকাপে চারটে ম্যাচ খেলেছিলেন। নর্থ আমেরিকার অন্যতম সেরা প্রতিভাবান ফুটবলার তিনি। ডাচ বংশোদ্ভূত এই ফুটবলার ধীরে ধীরে নিজেকে মেলে ধরেছেন। ক্লাব ফুটবলে এসি মিলানের হয়ে খেলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনিয়র দলের অন্যতম প্রধান সদস্য। কাতার বিশ্বকাপে সেরাটা দিতে তৈরি ডেস্ট।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন World Cup: কলকাতার ময়দানে খেলা ফুটবলারদের দেখা যাবে কাতার বিশ্বকাপে, কারা জানেন?

Qatar Football World Cup: মেসি বা সুয়ারেজের হাতেই কাপ দেখতে চান স্পেনের কোচ লুইস এনরিকে!!

coach-of-spain-wants-the-trophy-to-be-handed-over-to-messi-or-suyarez

২০২২ কাতার বিশ্বকাপে(Qatar Football World Cup) একেবারে তরুণ দল নিয়ে খেলতে এসেছে স্পেন। সেই অনভিজ্ঞ টিম নিয়ে অনেক আলোচনাও হয়েছে। তবে তাতে কান দেননি কোচ লুইস এনরিকে। জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপ নিয়ে দেশে ফিরতে পারলে সকলের মুখ বন্ধ হয়ে যাবে।

তবে যা যদি না হয় তবে লিওনেল মেসির আর্জেন্টিনা বা লুইস সুয়ারেজের উরুগুয়ে যেন চ্যাম্পিয়ন হয়। চাইছেন স্পেনের কোচ।এনরিকে বলেছিলেন যে তিনি মেসি বা সুয়ারেজদের বিশ্বকাপ জিততে দেখতে চান যদি তাঁর দল ট্রফি জিততে না পারে। স্প্যানিশ ম্যানেজার বার্সেলোনার কোচ থাকাকালীন সময়ে দু’জনকেই কোচিং করিয়েছেন। আর তাই দুই ফুটবলারই দারুণ প্রিয় এনরিকের কাছে।

লুইস এনরিক বলেছেন, “যদি আমরা বিশ্বকাপ না জিততে পারি, তবে আর্জেন্টিনা জিতুক সেটাই চাই। মেসির মতো একজন খেলোয়াড়ের বিশ্বকাপ না পেয়ে অবসর নেওয়াটা খুবই অন্যায্য হবে। লুইস সুয়ারেজের জন্যও উরুগুয়েকেও চ্যাম্পিয়ন দেখলে অবাক হব না।”সমালোচনার জবাবে আবারও আক্রমণাত্মক এনরিকে। তাঁর দল নিয়ে নিয়ে চিন্তিত নন বলেই জানিয়েছেন এনরিকে। দলকে গ্রুপের শীর্ষে রাখাই লক্ষ্য তাঁর। স্পেন ছাড়াও গ্রুপ ই-তে রয়েছে জার্মানি, জাপান এবং কোস্টারিকা৷ ফলে গ্রুপে শীর্ষে থাকা খুব একটা সহজ হবে না তাঁর দলের জন্য। যদিও এনরিকে বলেন,”আমি তারুণ্য নিয়ে চিন্তিত নই। ফুটবলের উন্নতি হয়েছে, তরুণ খেলোয়াড়দের অনেক উৎসাহ রয়েছে।”

তিনি আরও বলেন,”আমাদের লক্ষ্য গ্রুপের শীর্ষে থাকা। আমরা ইতিমধ্যেই জানি শেষ ১৬-তে আমরা কাদের মুখোমুখি হব। আমরা সেমিফাইনালে ব্রাজিলের গ্রুপ থেকে কোনও দলের বিরুদ্ধে খেলব। তাই আমরা ভয় পাচ্ছি না। কারা বলে এমন কথা?”২৩ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে স্পেন তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। ২৮ তারিখে জার্মানির বিপক্ষে খেলবে তাঁরা৷ আগামী ২রা ডিসেম্বর জাপানের মুখোমুখি হবে স্পেন তরুণদের নিয়ে গড়া দল এবারের বিশ্বকাপে চমক দেবে বলে আশা এনরিকের৷ তিনি বলেন, “আশা করি এই স্পেন চমক দেবে। যদিও আমার জন্য এটা অবাক করা কিছু নয়।”

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Qatar Football World Cup: মেসি বা সুয়ারেজের হাতেই কাপ দেখতে চান স্পেনের কোচ লুইস এনরিকে!!

Qatar World Cup: এখনও অবধি ফুটবল বিশ্বকাপে আধিপত্য বিস্তার করেছে যেই দেশগুলি!

qatar-football-world-cup-strongest

রবিবার শুরু হতে চলেছে ফিফা বিশ্বকাপ (Qatar Football world cup)। কাতারে ৩২টি দেশের এই লড়াইয়ের দিকে সকলের চোখ থাকবে। ২২তম বিশ্বকাপ মূলত তিনটি দেশ বিশ্বকাপের মঞ্চে বারেবারে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এসেছে। ব্রাজিল, জার্মানি ও ইটালি মোট ১৩ বার বিশ্বকাপ জিতেছে। মোট আটবার রানার্স হয়েছে তারা। যদিও মজার ব্যাপার হল, এবারের বিশ্বকাপে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি ইটালি৷

বিশ্বকাপের মঞ্চে আধিপত্য দেখিয়েছে লাতিন আমেরিকা বিশ্বকাপের মঞ্চে লাতিন আমেরিকা বারেবারে আধিপত্য দেখিয়েছে। পাঁচবার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। দু’বার জিতেছে আর্জেন্টিনা। উরুগুয়ে ও ফ্রান্স জিতেছে দুই বার করে। শুধু তাই নয়, গোল্ডেন বুট জেতার ক্ষেত্রেও এগিয়ে রয়েছেন লাতিন আমেরিকার ফুটবলাররা। পাঁচবার ব্রাজিলের কোনও ফুটবলার এই সম্মান জিতেছেন৷ জার্মান ফুটবলাররা এই সম্মান পেয়েছেন তিনবার।যদিও প্রায় ৮০টি দেশ এখন পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে প্রতিনিধিত্ব করেছে৷ ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়নরা মূলত নির্দিষ্ট কিছু অঞ্চল থেকে উঠে এসেছে। এশিয়ার কোনও দেশ এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি। দক্ষিণ কোরিয়া, পোল্যান্ড, তুরস্ক, চিলি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, বেলজিয়াম, মার্কিন যুক্তরাষ্ট্রে মত দেশ সেমিফাইনালে জায়গা করে নিয়েছে, কিন্তু কাপ জি পারেনি৷ ভারত কখনো ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে।

যদিও কমনওয়েলথ দেশগুলিতে ক্রিকেট খুব প্রচলিত একটি খেলা। তবে বিশ্বব্যাপী ফুটবল নিয়ে উন্মাদনা অনেক বেশি৷ ফিফা জাতিসংঘ স্বীকৃত ১৯৫টি দেশের সঙ্গে মিডিয়া লাইসেন্সিং চুক্তি পরিচালনা করেছে। অর্থাৎ ম্যাচগুলো সারা বিশ্বে সম্প্রচার করা হবে। এছাড়াও, ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়নদের পুরস্কারের অর্থ ICC T20 ক্রিকেট বিশ্বকাপের তুলনায় প্রায় ২৫ গুণ বেশি৷

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Qatar World Cup: এখনও অবধি ফুটবল বিশ্বকাপে আধিপত্য বিস্তার করেছে যেই দেশগুলি!

ATKMB vs FC Goa: তিন পয়েন্ট দখলের লড়াইতে এগিয়ে কে? জানতে হলে পড়তে হবে

ATKMB vs FC Goa

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) রবিবার ATKমোহনবাগান খেলতে নামছে এফসি গোয়ার (ATKMB vs FC Goa) বিরুদ্ধে। লিগে তিন পয়েন্ট দখলের লড়াইতে নামার আগে পরিসংখ্যানের দিক দিয়ে এগিয়ে সবুজ মেরুন শিবির।

ISL টুর্নামেন্টে এখনও পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে দু’দল। মেরিনার্স তিন ম্যাচ জিতেছে, আর একটা খেলা ড্র হয়েছে। চলতি টুর্নামেন্টে সবুজ মেরুন শিবির এগিয়ে এই কারণে যে এফসি গোয়া কখনও ATK মোহনবাগানকে হারাতে পারেনি। শেষবার যখন এই দুই দল মুখোমুখি হয়েছিল, তখন একটি মনবীর সিং মেরিনার্সকে ২-০ গোলে জয় এনে দেয়।

তবে এই পরিসংখ্যানের ওপর ভরসা করতে নারাজ বাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো। ফেরান্দো আগেই বলেছেন,”প্রতিটি গেম আলাদা। তাই নিজের পুরনো ক্লাব এফসি গোয়ার বিরুদ্ধে মাঠের সাইড লাইনে দাঁড়িয়ে হুয়ান ফেরান্দো কোন স্ট্র‍্যাটেজি নেন তারই অপেক্ষাতে প্রহর গুণছে সবুজ মেরুন ভক্তরা।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ATKMB vs FC Goa: তিন পয়েন্ট দখলের লড়াইতে এগিয়ে কে? জানতে হলে পড়তে হবে

নিজের পুরনো দলের বিরুদ্ধে ফাতোর্দাতে দেখা যাবে কোচ হুয়ান ফেরান্দোকে

Coach Juan Ferrando

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) রবিবার তৃতীয় স্থান দখলের জন্য মুখোমুখি লড়াইতে নামতে চলেছে ATKমোহনবাগান৷ প্রতিপক্ষ এফসি গোয়ার বিরুদ্ধে গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে। সুপার সানডে’তে হাইপিচে এই ম্যাচ আরও একটা কারণে আলোচনার লাইমলাইটে৷ তা হল নিজের পুরনো দল এফসি গোয়ার বিরুদ্ধে সাইডে দাঁড়িয়ে স্ট্র্যাটেজি ঠিক করতে দেখা যাবে বাগান কোচ হুয়ান ফেরান্দোকে (Juan Ferrando)।

প্রসঙ্গত, গত ISL সেশনের শুরুর দিকে হুয়ান ফেরান্দো এফসি গোয়ার কোচিং করেছিলেন। কিন্তু আন্তোনিও লোপেজ হাবাস মেরিনার্সদের কোচিংর দায়িত্ব থেকে সরে আসলে সবুজ মেরুন ক্যাম্প হুয়ান ফেরান্দোকে নিজেদের কোচ হিসেবে বেছে নিলে স্প্যানিশ কোচ ফেরান্দো সবুজ মেরুন ব্রিগেডের হেডস্যার হতে কলকাতায় চলে আসেন। সেই থেকে হুয়ান ফেরান্দোর ঠিকানা ATKমোহনবাগান টিম।

স্মৃতির অতলে ডুব দিয়ে এফসি গোয়া এবং বর্তমান ATKমোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো দু’দলের তুল্যমূল্য আলোচনায় বলেছেন,”আপনি যখন প্রধান কোচ হন তখন দায়িত্ব একই। এখানে (ATK মোহনবাগানে), অনেক চাপ রয়েছে কারণ সবাই জিততে চায়। কিন্তু ভূমিকা একই থাকে। আমি খেলোয়াড়দের জন্য দায়বদ্ধ, ক্লাবের উন্নতি এবং সমাধান খোঁজার, ঠিক অন্য ক্লাবের মতো।”চরম পেশাদারিত্বর মোড়কে মোড়া স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো আবেগকে চেপে রেখে ইতিমধ্যেই কোচ কার্লোস পেনার শিবিরের বিরুদ্ধে মাইন্ড গেম শুরু করে দিয়েছেন তাতে করে অ্যাওয় ম্যাচে সবুজ মেরুন শিবির এগিয়ে থেকে শুরু করবে,কেননা চাপে থাকবে এফসি গোয়া, কারণ ম্যাচ তাদের ঘরের মাঠে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন নিজের পুরনো দলের বিরুদ্ধে ফাতোর্দাতে দেখা যাবে কোচ হুয়ান ফেরান্দোকে

ওড়িশা এফসির বিরুদ্ধে হেরে কেন শাস্তি পেতে হল? ফাঁস করলেন কনস্টাটাইন

Stephen Constantine prediction

বড় ব্যবধানে হেরেছে শুধু তাইই নয়, ওড়িশা এফসির বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে থেকে লজ্জার পরাজয় হয়েছে ইস্টবেঙ্গল এফসির (East Bengal)। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জিতে আত্মবিশ্বাসী লাল-হলুদ শিবির ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে খড়কুটোর মতো উড়ে গেল ‘ইস্টার্ন ড্রাগনর্সে’র কাছে।

গত ম্যাচের ছিটেফোঁটাও ওড়িশা এফসির বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে দেখাতে পারলে অন্তত হারতে হতো না লাল হলুদ ব্রিগেডকে। তাই ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিমের খেলোয়াড়দের আত্মতুষ্টিকে হারের বড় কারণ হিসেবে উল্লেখ করে কোচ স্টিফেন কনস্টাটাইন বলেন,”দলের কয়েকজন খেলোয়াড় বোধহয় ভাবতে শুরু করে দিয়েছিল, ম্যাচটা শেষ হয়ে গিয়েছে। যদিও বিরতিতে ছেলেদের বলে দিয়েছিলাম ফল নিয়ে ভেবো না, ধরে নাও গোলশূন্য এবং আমাদের আরও একটা গোল করতেই হবে। “

খেলার প্রথমার্ধের বাঁশি বাজার পর সেকেন্ড হাফে খেলা শুরু হওয়ার আগের মুহুর্ত যেকোনো দলের কাছে গুরুত্বপূর্ণ। এই সময়ে মাইন্ড গেম চলে খেলোয়াড়দের মধ্যে। গোলের লিড থাকলে দ্বিতীয়ার্ধে কিভাবে ব্যবধান বাড়ানো যায়,পিছিয়ে থাকলে ভিন্ন স্ট্র‍্যাটেজি,গোল না পেলে আবার সম্পূর্ণ আলাদা গেম প্ল্যান নিয়ে ছোট্ট সময়ে নিখুঁত ছক কষে ফেলা।এই সময়ে ইস্টবেঙ্গল খেলোয়াড়দের সঙ্গে লাল হলুদ শিবিরের বৃটিশ কোচ কনস্টাটাইনের কথা হয়েছিল স্বীকার করে নিয়ে তিনি বলেন,”সব কিছুই ঠিকঠাক ছিল। খেলোয়াড় পরিবর্তন করার কথাও মনে হয়নি। “এরপরেই আক্ষেপের সুর ঝড়ে পড়লো বৃটিশ কোচের মুখ থেকে।কনস্টাটাইনের কথাতে,”হঠাৎ করে ছেলেরা যেন সুইচ অফ করে বসে রইল এবং তারই শাস্তি পেতে হল আমাদের।”

পেশাদার ফুটবলে এবং ইস্টবেঙ্গলের মতো বড়ো দলে খেলতে এসে ফুটবলারদের এমন মানসিকতার ধারাবাহিকতা বজায় থাকলে আখেরে ভুগতে হবে লাল হলুদ ভক্তদের। গোড়া থেকেই ইস্টবেঙ্গলের কোচিংর দায়িত্ব নেওয়ার সময় থেকেই স্টিফেন কনস্টাটাইন ভক্তদের উদ্দ্যেশে বলে আসছেন এটা নতুন দল,নতুন সেট আপ,উন্নতির জন্য ধৈহ্য ধরতে হবে… কিন্তু কথা হচ্ছে খেলোয়াড়দের কাছে ইস্টবেঙ্গল ক্লাব,পরিবেশ,টিমমেটরা নতুন হতে পারে,ফুটবলারদের কাছে ফুটবলটা নতুন নয়,কেননা এটা তাদের পেশা।তাই ওড়িশা এফসির বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল ফুটবলারদের ভুলগুলোকে ভুল বললে খাটো করে দেখা হবে,প্রতিপক্ষের বিরুদ্ধে লাল হলুদ খেলোয়াড়দের পারফরম্যান্স শিশুসুলভ।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ওড়িশা এফসির বিরুদ্ধে হেরে কেন শাস্তি পেতে হল? ফাঁস করলেন কনস্টাটাইন