ATK Mohun Bagan: অতিরিক্ত আত্মবিশ্বাসের জেরে হেরে গেল বাগান

Mohun Bagan lost to FC Goa

রবিবার এফসি গোয়ার বিরুদ্ধে হেরে গিয়ে ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে সাফাই গাইতে গিয়ে ATK মোহনবাগান (Mohun Bagan)  হেডকোচ হুয়ান ফেরান্দো বলেছেন,”এফসি গোয়া আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগই দেয়নি।”সঙ্গে এও বলেছেন,”আমাদের দল আজ মাঠে ছিল না। একটাই দল খেলেছে এফসি গোয়া।” তিন পয়েন্ট হাতছাড়া হওয়ার পর সজোরে মাটিতে আছাড় খেয়ে পড়েছেন সবুজ মেরুনের স্প্যানিশ কোচ,তাই ফেরান্দো মুখে বলছেন,”কিছু ছোটখাটো ব্যাপারে শিক্ষা নিতেই হবে আমাদের।”

এফসি গোয়া ম্যাচের ১০ দিন আগে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) পয়েন্ট টেবলের সবচেয়ে নীচে থাকা দল নর্থইস্টে ইউনাইটেড এফসির বিরুদ্ধে সহজ ম্যাচ কঠিন করে জেতার পর প্রতীম কোটাল, মনবীর সিংদের হেডকোচ হুয়ান ফেরান্দোর বডি ল্যাঙ্গুয়েজ থেকে অতিরিক্ত আত্মবিশ্বাস ঝড়ে পড়ছিল। যখন সাংবাদিকরা নর্থইস্টের বিরুদ্ধে একাধিক গোলের সুযোগ হাতছাড়া করেছে ফুটবলারেরা এই নিয়ে আপনি নিজে কি মনে করছেন জানতে চাওয়া হয় তখন ATKমোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভক্তদের জয় উপহার দেওয়ার আনন্দে এতটাই মশগুল হয়েছিলেন যে বিপদ নিয়ে মাথা ঘামন নি।উল্টে প্রতিক্রিয়া দিতে গিয়ে স্প্যানিশ কোচ বলে বসেন,”না, উদ্বিগ্ন নই। কারণ, ম্যাচটা আমরা জিতেছি, তিন পয়েন্ট পেয়েছি। ২০টা সুযোগ হাতছাড়া করে যদি ২-১-এ জিতি, তা হলেও আমার কোনও সমস্যা নেই। জেতাটাই শেষ কথা। ফুটবলে তিন পয়েন্ট পাওয়াটাই শেষ কথা।”

আর দশদিন পর এফসি গোয়ার বিরুদ্ধে ফতোরদায় উলটপূরাণ।গোয়ার বিরুদ্ধে খেলার প্রথমার্ধে ২৩ মিনিটে জনি কাউকো, ৩০ মিনিটে মনবীর সিং,৩১ মিনিটে আশিস রাই গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি।লিস্টন কোলাসোও গোলের সুযোগ হাতছাড়া করে।অন্যদিকে ম্যাচের ফাস্ট হাফে এফসি গোয়া একের পর এক আক্রমণ শানিয়ে বাগান ডিফেন্সে কাঁপুনি ধরিয়ে দিলেও গোলের খাতা খুলতে পারেনি।তাই এই প্রসঙ্গে প্রধান কোচ হুয়ান ফেরান্দোর অকপট স্বীকারোক্তি অনেকটা এরকম যে,”প্রথমার্ধে আমাদের পারফরম্যান্স খুবই অপ্রত্যাশিত। রক্ষণ, আক্রমণ. সব দিক দিয়েই ওরা আমাদের পিছনে ফেলে দেয়।”

এরই সঙ্গে কার্লোস পেনার ছেলেদের বাগান ডিফেন্স বক্সে মুহুমুহ বল পায়ে আক্রমণে উঠে আসা নিয়ে ATKমোহনবাগান কোচের বক্তব্য, “প্রথমার্ধে সবুজ-মেরুন গোলকিপার বিশাল কাইথ চারটে নিশ্চিত গোল না বাঁচালে ব্যবধান আরও বাড়তে পারতো।”

বিনাশ কালে বিপরীত বুদ্ধি। নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে একাধিক গোলের সুযোগ হাতছাড়া করার পরেও কোচ হুয়ান ফেরান্দোর মানসিকতায় বড়সড় কোনও ধাক্কা লাগেনি,অতিরিক্ত আত্মবিশ্বাস চেপে বসেছিল স্প্যানিশ কোচের মাথায়।টিমের একাধিক গোলের সুযোগ তৈরি পজিটিভ পারফরম্যান্স হলে এর অন্ধকার কালো দিক অবশ্যই হাফ চান্সকে গোলের ঠিকানায় পৌছে না দেওয়া। এই মানসিকতার বশে ফেরান্দো টিমকে লিগ টপার করার স্বপ্ন দেখতে মশগুল ছিলেন।আর এফসি গোয়ার ঘরের মাঠে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে না পারার খেসারৎ দিয়ে হুশ ফিরলেও ততক্ষণে অনেকটা দেরি করে ফেলেছিলেন ATKমোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো, তার টিম রেফারির শেষ বাঁশি বেজে উঠতেই ISL পয়েন্ট টেবলে এক ধাক্কাতে আট নম্বরে নেমে এসেছে।

আগামী শনিবার, যুবভারতী ক্রীড়াঙ্গনে লিগ টপার হায়দরাবাদ এফসির মুখোমুখি হতে চলেছে মেরিনার্সরা।এক্কেবারে শূণ্য থেকে শুরু করতে হবে টিম সবুজ মেরুন স্কোয়াডকে।নিজেরাই নিজেদের চলার পথকে জটিল করে তুললো ফুটবলারেরা আর শুভাশিস বোস,আশিক কুরুনিয়ান,মনবীর সিংদের হেডস্যার হুয়ান ফেরান্দো এখন মগজমারি করে চলেছেন কিভাবে টিমকে সুইচ অন করা যায় মাঠে নিজামর্সদের বিরুদ্ধে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ATK Mohun Bagan: অতিরিক্ত আত্মবিশ্বাসের জেরে হেরে গেল বাগান

Qatar WC: এবারের ২০২২ কাতার বিশ্বকাপের অভিনবত্বের কয়েকটি দিক তুলে ধরা হল !

প্রতি বিশ্বকাপেই কিছু অভিনবত্ব থাকে । কাতার বিশ্বকাপেও কিছু এমন ঘটনা আছে, যা এবারই প্রথম ঘটছে। আসুন দেখে নিই, কী কী অভিনব ঘটনা ঘটছে বা ঘটতে চলেছে এই বিশ্বকাপে৷

১,মধ্যপ্রাচ্যে প্রথম বিশ্বকাপ :

কাতারই মধ্যপ্রাচ্যের প্রথম দেশ, যারা ফিফা বিশ্বকাপ আয়োজন করছে। শুধু মধ্যপ্রাচ্যই নয়, আরব বিশ্বেও কাতারই প্রথম৷ এশিয়ায় অবশ্য এটি দ্বিতীয় বিশ্বকাপ। প্রথমবার হয়েছিল ২০০২ সালে, যৌথভাবে দক্ষিণ কোরিয়া ও জাপানে৷

২. প্রথম মহিলা রেফারি :

এবারই প্রথম ছেলেদের বিশ্বকাপে মহিলা রেফারি ম্যাচ পরিচালনা করবেন। ৬৪টি ম্যাচের জন্য মোট ৩৬ জন প্রধান রেফারির নাম ঘোষণা করেছে ফিফা। এর মধ্যে মহিলা আছেন তিনজন৷ ছেলেদের বিশ্বকাপে রেফারিং করতে যাওয়া এই রেফারিরা হচ্ছেন জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা, ফ্রান্সের স্টিফানি ফ্রপার্ট ও রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা। এ তিনজনের পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রাজিলের নিউজা বেক, মেক্সিকোর ক্যারেন ডিয়াজ মেডিনা এবং যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিট।

৩. দূষণমুক্ত বিশ্বকাপ : 

দূষণমুক্ত বিশ্বকাপ আয়োজনের ঘোষণা করেছিল কাতারের সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লিগ্যাসি। এ জন্য যাতায়াতে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাসের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। ইলেকট্রিক বাসগুলো ৪৪টি মেট্রো লিংক এবং ৪৮টি পাবলিক ট্রান্সপোর্ট রুটে চালানো হবে।

৪. ফুটবলারদের জন্য ডেটা অ্যাপ : 

ফুটবলারদের পারফরম্যান্সের আরও নিখুঁত তথ্য পেতে চালু করা হয়েছে ডেটা অ্যাপ। ৩২টি দলের প্রতিটি ফুটবলার ম্যাচের পর নিজের খেলা সম্পর্কিত তথ্যগুলো দেখতে পারবেন। ডেটার মধ্যে থাকবে ম্যাচে গুরুত্বপূর্ণ কোন মুহূর্তে তিনি কেমন খেলেছেন, বল পায়ে কেমন ছিলেন, কতটুকু কী প্রচেষ্টা ছিল৷ এই অ্যাপটি প্রসঙ্গে ফিফার ফুটবল টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ডিরেক্টর জোহানেস হোলস মুলার বলেছেন, ‘মাঠের যারা মূল কারিগর, তাদের জন্য সম্ভাব্য সেরা প্রযুক্তির ব্যবস্থা করেছে ফিফা।’

৫. বলের মধ্যে প্রযুক্তি : 

কাতার বিশ্বকাপে খেলা হবে অ্যাডিডাসের তৈরি বল ‘আল রিহলা’। বাংলায় যার অর্থ ‘ভ্রমণ’। চামড়ার তৈরি বলটিতে আছে প্রযুক্তির ছোঁয়া৷ বলের নিখুঁত গতিবিধি পর্যবেক্ষণের জন্য এর ভেতরে ৫০০ হার্জ আইএমইউ সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যে তথ্য ব্যবহার করে নিখুঁত সিদ্ধান্ত দিতে পারবেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। বিশ্বকাপের ইতিহাসে প্রযুক্তিসম্পন্ন বল ব্যবহার করা হচ্ছে এবারই প্রথম।

৬. সেমি-অটো অফসাইড ট্র্যাকার : 

২০১৮ বিশ্বকাপে ভিএআর বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল৷ কাতারে অফসাইডের সিদ্ধান্ত হবে আরও নিখুঁত। গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপ এবং ফিফা আরব কাপে সেমি-অটো অফসাইড প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল৷ তবে বিশ্বকাপ ফুটবলে এই প্রথম৷ চালু হচ্ছে সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তি৷ প্রতিটি স্টেডিয়ামের ছাদের নিচের অংশে ১২টি ট্র্যাকিং ক্যামেরা বসানো হয়েছে। কোনও খেলোয়াড় অফসাইড হওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও ম্যাচ অফিশিয়ালদের কাছে অফসাইড সংকেত চলে যাবে।

৭. শীতকালে এবার প্রথম বিশ্বকাপ :

বিশ্বকাপের ইতিহাসে আগের সব আসরই অনুষ্ঠিত হয়েছিল জুন- জুলাইয়ে। এবার প্রথম নজিরবিহীনভাবে বিশ্বকাপ হচ্ছে নভেম্বর- ডিসেম্বরে। কাতারের গরম আবহাওয়ার কারণেই ফিফার এই সিদ্ধান্ত৷ ইংল্যান্ড অধিনায়ক ডেভিড বেকহাম,

৮.সব স্টেডিয়াম প্রায় একই জায়গায় : 

মাত্র ৫৫ কিলোমিটার জায়গার মধ্যে আটটি স্টেডিয়ামের অবস্থান। ভৌগোলিকভাবে এটিই সবচেয়ে কম জায়গার মধ্যে হতে চলা বিশ্বকাপ৷ বিশ্বকাপ ইতিহাসে আর কখনো এত অল্প জায়গার মধ্যে সব ভেন্যু ছিল না।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Qatar WC: এবারের ২০২২ কাতার বিশ্বকাপের অভিনবত্বের কয়েকটি দিক তুলে ধরা হল !

Qatar WC: সমকামিতা ও হিজাব বিদ্রোহ সমর্থনে ENGLAND-IRAN ম্যাচ যেন গনগনে উনুন 

বহু রাজনৈতিক-সামাজিক বিতর্কের সাক্ষী বিশ্বকাপ ফুটবলের সবকটি আসর। এবারও (Qatar WC) ব্যাতিক্রম নেই। কাতার সরকারের ধর্মীয় রক্ষণশীল নীতির কারণে বিতর্ক আরও প্রবল। এই আবহে গনগনে উনুনের মতো ফুটছে England-Iran ম্যাচ। 

Goal.Com জানাচ্ছে, বিশ্বকাপ ইংল্যান্ড বনাম ইরানের ম্যাচটি ইউরোপ বনাম এশিয়ার লড়াই। দুই মহাদেশের দুটি দেশ প্রথমবার মুখোমুখি হচ্ছে। এশিয়ার সেরা দল ইরান। আর ইংল্যান্ডের হলো ইউরোপের অন্যতম সেরা দল। দুটি দলই জিততে মরিয়া।

Al Jazeera জানাচ্ছে, ইরান ও ইংল্যান্ডের ম্যাচে বিতর্কের অন্যতম কারণ, কাতার সরকারের সমকামিতা নীতির বিরোধিতা। ইংল্যান্ডের অধিনায়ক সমকামিতার পক্ষে সরব থাকেন। তিনি সমকামীদের তিনরঙা পতাকার বাহুবন্ধনী পরে মাঠে নামবেন বলে জানি়য়েছেন। এদিকে কাতার সরকারের নিয়ম ভেঙে তিনি যদি সমকামীদের পক্ষে বার্তা দিতে মাঠে নামেন তাহলে ফিফা দেবে শাস্তি। সেক্ষেত্রে হলুদ কার্ড দেখবেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন।

BBC জানাচ্ছে, প্রতিপক্ষ দল ইরান নামছে নিজ দেশের রক্তাক্ত হিজাব বিদ্রোহের প্রতি সমর্থনের বার্তা নিয়ে। ইরানের জাতীয় দলটি দেশের সরকারের বাধ্যতামূলক মহিলাদের হিজাব পরানোর নীতির তুমুল প্রতিবাদ করেছে। 

হিজাব ঠিক মতো না পরার জন্য ইরানি-কুর্দিস মাশা আমিনির গ্রেফতার ও পুলিশের হেফাজতে তার মৃত্যুর পর থেকে ইরান গণবিক্ষোভ উত্তাল। শতাধিক বিক্ষোভকারী নিহত। মহিলারা হিজাব খুলে চুল কেটে প্রতিবাদে সামিল হয়েছেন। বিক্ষোভ চলছে়ই। 

Qatar Tribune জানাচ্ছে, ফিফার নিয়ম মেনে মাশা আমিনির হত্যার প্রতিবাদ জানাতে পারবেন ইরানের জাতীয় দলের খেলোয়াড়ররা।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Qatar WC: সমকামিতা ও হিজাব বিদ্রোহ সমর্থনে ENGLAND-IRAN ম্যাচ যেন গনগনে উনুন 

Jhalda municipality: আস্থা ভোটে জিতে ঝালদা পুরসভার কংগ্রেসের দখলে

Congress took over Jhalda municipality by winning 7-0 votes

৭-০ ভোটে জিতে ঝালদা পুরসভা (Jhalda municipality) দখল নিল কংগ্রেস। হাইকোর্টের নির্দেশে পুরুলিয়ার ঝালদা পুরসভায় আস্থা ভোটে জিতে গেল কংগ্রেস। এই আস্থা ভোটকে ঘিরে রাজনৈতিক হাওয়ায় গরম হয়ে উঠেছিল। কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের পর তীব্র বিতর্কের মাঝে উপনির্বাচনে জয়ী হন তাঁর ভাইপো মিঠুন কান্দু। আর বোর্ড পরিচালনায় বিস্তর গলদের অভিযোগ তুলে নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায় সমর্থন তুলে নেন।

এর আগে আরও এক নির্দল কাউন্সিলর তৃ়ণমূল পক্ষ ত্যাগ করেন। সংখ্যালঘু হয়ে পড়ে তৃ়ণমূল পুরবোর্ড। এরপরই অনাস্থা ঘোষণা করে কংগ্রেস। আদালতের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। হাইকোর্টের নির্দেশে ঝালদা পুরসভায় আস্থাভোটে তৃণমূল বিপর্যস্ত।

‌পুরভোটে দীর্ঘ ক্ষমতায় থাকা বরহমপুর কংগ্রেসের হাতছাড়া হয়েছে।
‌ঝালদায় জয়ী হয়ে বহরমপুর হারানোর বেদনা ভুলল কংগ্রেস
‌একমাত্র নদীয়ার তাহেরপুর সিপিআইএমের দখলে
‌তাহেরপুর ছাড়া বাকি সবেতে জয়ী তৃণমূল কংগ্রেস
‌বিরোধী দল বিজেপি পুরনির্বাচনে শূন্য পেয়েছে

ঝালদা পুরসভার মোট ১২টি আসন। পুরসভা ভোটের পর ত্রিশঙ্কু হয়েছিল ফলাফল। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস উভয়ের ভাগ্যেই ৫টি করে আসন জুটেছিল। ২টি আসনে জিতেছিল নির্দল। পুরবোর্ড গঠন করতে ৭টি আসন থাকতে হবে। দুই নির্দল কাউন্সিলর কংগ্রেসের দিকে যাওয়ায় হাত শিবির বোর্ড দখলের পথে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Jhalda municipality: আস্থা ভোটে জিতে ঝালদা পুরসভার কংগ্রেসের দখলে

Jhalda Municipality: ঝালদা পুরসভায় মমতার বদলে ইন্দিরার ছবি? আস্থাভোটে জয়ের আশায় কংগ্রেস

Jhalda Municipality

তৃণমূল কংগ্রেসের (TMC) অলিখিত রীতি যে কোনও সরকারি কার্যালয়ে মুখ্যমন্ত্রী তথা দলীয় নেত্রীর ছবি দিয়ে ভরিয়ে দেওয়া। সাত মাস আগে পুরভোটের ফলাফলে বিতর্কিত জয়ের পর (Purulia) পুরুলিয়ার ঝালদা পুরসভায় (Jhalda Municipality) জ্বলজ্বল করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। তবে এই সাত মাসের মধ্যে পরিস্থিতি বদলে গেছে। এবার পুরসভার আস্থাভোটে কংগ্রেস দেখছে জয়ের সম্ভাবনা। সোমবার আস্থাভোটের কারণে ঝালদায় জারি ১৪৪ ধারা।

হাইকোর্টের নির্দেশে পুরুলিয়ার ঝালদা পুরসভায় আস্থা ভোট ঘিরে রাজনৈতিক হাওয়ায় গরম। কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের পর তীব্র বিতর্কের মাঝে উপনির্বাচনে জয়ী হন তাঁর ভাইপো মিঠুন কান্দু। আর বোর্ড পরিচালনায় বিস্তর গলদের অভিযোগ তুলে নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায় সমর্থন তুলে নেন। এর আগে আরও এক নির্দল কাউন্সিলর তৃ়ণমূল পক্ষ ত্যাগ করেন। সংখ্যালঘু হয়ে পড়ে তৃ়ণমূল পুরবোর্ড। এরপরই অনাস্থা ঘোষণা করে কংগ্রেস। আদালতের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। হাইকোর্টের নির্দেশে ঝালদা পুরসভায় আস্থাভোটে তৃণমূল বিপর্যস্ত।

  • পুরভোটে দীর্ঘ ক্ষমতায় থাকা বরহমপুর কংগ্রেসের হাতছাড়া হয়েছে।
  • ‌ঝালদায় জয়ী হয়ে বহরমপুর হারানোর বেদনা ভুলতে মরিয়া কংগ্রেস
  • ‌একমাত্র নদীয়ার তাহেরপুর সিপিআইএমের দখলে
  • তাহেরপুর ছাড়া বাকি সবেতে জয়ী তৃণমূল কংগ্রেস
  • ‌বিরোধী দল বিজেপি পুরনির্বাচনে শূন্য পেয়েছে

ঝালদা পুরসভার মোট ১২টি আসন। পুরসভা ভোটের পর ত্রিশঙ্কু হয়েছিল ফলাফল। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস উভয়ের ভাগ্যেই ৫টি করে আসন জুটেছিল। ২টি আসনে জিতেছিল নির্দল। পুরবোর্ড গঠন করতে ৭টি আসন থাকতে হবে। দুই নির্দল কাউন্সিলর কংগ্রেসের দিকে যাওয়ায় হাত শিবির বোর্ড দখলের পথে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Jhalda Municipality: ঝালদা পুরসভায় মমতার বদলে ইন্দিরার ছবি? আস্থাভোটে জয়ের আশায় কংগ্রেস

টিমের পারফরম্যান্সে আমি হতাশ: কোচ Juan Ferrando

Juan Ferrando

এফসি গোয়ার কাছে হেরে গিয়ে তিন পয়েন্ট হাতছাড়া হওয়ার পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগের(ISL) পয়েন্ট টেবলে লিগ টপার হওয়ার সুযোগ ভেস্তে গিয়েছেATKমোহনবাগানের।এই ম্যাচের আগে খেলোয়াড়দের জয়ের ক্ষিদেকে কাজে লাগিয়ে গোয়ার বিরুদ্ধে তিন পয়েন্ট তুলে আনাই ছিল ‘পাখির চোখ’ স্প্যানিশ কোচ ফেরান্দোর (Juan Ferrando) কাছে।

কিন্তু রবিবার,হুগো বাউমাস, প্রতীম কোটালরা যে খেলা দেখালো এফসি গোয়ার বিরুদ্ধে তাতে করে নিজের হতাশা চেপে রাখতে পারেনি সাংবাদিক বৈঠকে এসে ATKমোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দো। দলের সামগ্রিক পারফরম্যান্সে হুয়ান ফেরান্দো হতাশ তা গোপন না রেখে সবুজ মেরুন ব্রিগেডের কোচের অকপট স্বীকারোক্তি,” এই রকম একটা পারফরম্যান্সের পরে কী বলব জানি না। আমি খুবই হতাশ এই পারফরম্যান্সে। কারণ, আমাদের দল আজ মাঠে ছিল না। একটাই দল খেলেছে। এটাই সত্যি। এর বেশি আজ কিছু বলার নেই আমার।” প্রতিপক্ষ দলের গেমপ্ল্যান নিয়ে ফেরান্দো বলেন, “এফসি গোয়া আজ আমাদের সব দিক থেকে মার দিয়েছে।”

ISLলিগ টেবলে ATK মোহনবাগান হেরে গিয়ে ছ’নম্বরে নেমে গিয়েছে।আগামী শনিবার লিগ টপার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে খেলা যুবভারতী ক্রীড়াঙ্গনে।চলতি টুর্নামেন্টে হায়দরাবাদ এফসি বড় মার্জিনে জয় না পেলেও জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে।ছোট স্কোরিং রেজাল্টে নিজামর্সরা এখন ISL’র শীর্ষ স্থানে।ঘরের মাঠে মেরিনার্সরা মানোলো মার্কেজের ছেলেদের বিরুদ্ধে কতটা পাল্টা লড়াই ছুঁড়ে দিয়ে লিগ টেবলে নিজেদের উন্নতি করতে পারে ওই দিকে তাকিয়ে ফুটবল ভক্তরা।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন টিমের পারফরম্যান্সে আমি হতাশ: কোচ Juan Ferrando

সম্প্রচারে বিঘ্ন!! দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিল জিও সিনেমা কর্তৃপক্ষ

Jio cinema authorities apologized to the audience

দীর্ঘ চার বছরের অপেক্ষা শেষ। রবিবার শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপ। বহু বিতর্ককে সঙ্গী করেই বিশ্বকাপের ঢাকে কাঠি পড়েছে। যা বজায় থাকল খেলা শুরুর পরও। এবার বিতর্ক ঘনাল জিও সিনেমায় খেলার সম্প্রচার নিয়ে। ইকুয়েডর বনাম কাতারের ম্যাচে থেকে থেকেই আটকে গেল ছবি। যার ফলে ক্ষুব্ধ ভারতের ফুটবলপ্রেমীরা।

পরে এই সমস্যার জন্য ক্ষমা চেয়ে নেয় জিও।বিশ্বকাপের প্রথম ম্যাচে আল বায়াত স্টেডিয়ামে মাঠে ছিলেন হাজার ষাটেক মানুষ। কিন্তু টিভি ও মোবাইলের মাধ্যমে সারা পৃথিবীর কোটি কোটি দর্শকের চোখ ছিল এই ম্যাচের দিকেই। ভারতে এই খেলা বিনামূল্যে দেখতে বহু মানুষেরই ভরসা জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইট। কিন্তু দেখা গেল খেলা চলতে চলতে থেকে থেকেই বাফারিং হচ্ছে। আটকে যাচ্ছে স্ট্রিমিং।

এরপরই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিতে থাকেন নেটিজেনরা। অনেকেই দাবি করেন, তাঁদের ইন্টারনেট সংযোগে কোনও সমস্যা নেই। তবুও খেলা দেখতে নাজেহাল হতে হচ্ছে।পরে জিও সিনেমার তরফে টুইটও করা হয়। সেখানে জানানো হয়েছে, ‘প্রিয় জিও সিনেমা ফ্যানরা, আমরা একটানা কাজ করে চলেছি বিষয়টি নিয়ে, যাতে আপনাদের অভিজ্ঞতা ভাল হয়। দয়া করে অ্যাপটি আপডেট করে সাম্প্রতিকতম সংস্করণটির মাধ্যমে ফিফা বিশ্বকাপ ২০২২ উপভোগ করুন। অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী।’ কিন্তু এরপরও বহু দর্শকের দাবি, আপডেট করেও সমস্যার হাত থেকে মুক্তি মেলেনি। থমকে গিয়েছে সম্প্রচার।

এদিকে বিশ্বকাপের উদ্বোধনকে কেন্দ্র করেও বিতর্ক দেখা দিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে উল্লাস ছিল প্রতিবারের মতোই। কিন্তু বর্ষীয়ান হলিউড তারকা মর্গ্যান ফ্রিম্যান পারফরম্যান্স করার সময় দেখা যায় বহু আসনই খালি। এই অনুষ্ঠান দেখায়নি বিবিসি। বরং সেই সময় কাতারে মানবাধিকার সংক্রান্ত যে অভিযোগ সেই সংক্রান্ত রিপোর্ট দেখানো হয়। আসলে কাতার দেশটিকে ঘিরে যে বিতর্ক, তা বিশ্বকাপেও প্রভাব ফেলবে বলেই মত ওয়াকিবহাল মহলের একাংশের। এই অবস্থায় সব বিতর্ককে সঙ্গী করেই শুরু হয়ে গেল বিশ্বকাপ।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন সম্প্রচারে বিঘ্ন!! দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিল জিও সিনেমা কর্তৃপক্ষ

Joni Kauko: জনি কাউকোর চোট নিয়ে ঘোর অনিশ্চয়তা

Joni Kauko

চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) রবিবার এফসি গোয়া তাদের ঘরের মাঠ ফতোরদায় রীতিমতো দাপট দেখিয়ে ATK মোহনবাগানের বিরুদ্ধে ৩-০ গোলে জয় ছিনিয়ে নিয়েছে। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর খেলার দ্বিতীয়ার্ধে আইবান ডোলিং, মহম্মদ ফারেস এবং নোয়া সাদাউইর করা গোলে জয় নিশ্চিত করে গোয়ার টিম। গোয়ার মাটিতে তিন পয়েন্ট হাতছাড়া করার ধাক্কাতে লিগ টপার হওয়ার আশা ভেস্তে গিয়েছে সবুজ মেরুন ব্রিগেডের এর ওপর জনি কাউকোর (Joni Kauko) চোট দুশ্চিন্তায় ফেলেছে মেরিনার্সদের।

খেলা শেষে প্রেস মিটে এসে ATKমোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো জনি কাউকোর ইনজুরি ইস্যুতে বড় কোনও স্বস্তির খবর শোনাতে পারেন নি।জনি কাউকোর ইনজুরি ইস্যুতে ফেরান্দো বলেন,”একটু সময় লাগবে ওর চোটের ব্যাপারে বিস্তারিত জানার জন্য। তার পরেই বলতে পারব।”আসলে টুর্নামেন্ট যত এগোয় তত বেশি করে খেলোয়াড়রা চোটের কবলে পড়ে।খেলার অংশ হিসেবে ইনজুরি ইস্যু অনেক সময়েই টিমের পারফরম্যান্স প্রভাব ফেলে যেকোনো দলের ক্ষেত্রে।

তবে এই কঠিন সময়কে পেশাদার কোচেরা চ্যালেঞ্জ হিসেবে দেখে থাকে এবং স্কোয়াডে থাকা ম্যাচ ফিট খেলোয়াড়দের নিয়েই পরের ম্যাচে কিভাবে পাল্টা লড়াই ছুড়ে দেওয়া যায় এই লক্ষ্যে ছক কষতে শুরু করে।আগামী শনিবার, যুবভারতী ক্রীড়াঙ্গনে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে খেলতে নামবে মেরিনার্সরা।প্রিয় দল ঘরের মাঠে বাউন্সব্যাক করে তিন পয়েন্ট তুলে আনবে এই প্রত্যাশায় রয়েছে সবুজ মেরুন ভক্তরা।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Joni Kauko: জনি কাউকোর চোট নিয়ে ঘোর অনিশ্চয়তা

এফসি গোয়ার বিরুদ্ধে হারের বিস্ফোরক ব্যাখ্যা মোহন-কোচ হুয়ান ফেরান্দোর

Mohun Bagan coach Juan Ferrando

রবিবার গোয়ার দল তাদের ঘরের মাঠে রীতিমতো দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ATK মোহনবাগানকে (Mohan Bagan) ৩-০গোলে হারায়। দ্বিতীয়ার্ধে ৩২ মিনিটের মধ্যে মেঘালয়ের ডিফেন্ডার আইবান ডোলিং, সিরিয়ান ডিফেন্ডার মোহাম্মদ ফারেস ও মরক্কোর মিডফিল্ডার নোয়া সাদাউই তিনটি গোল করে গোয়ার দলকে দাপুটে জয় এনে দেন। প্রথমার্ধে সবুজ-মেরুন গোলকিপার বিশাল কয়েথ চারটি অবধারিত গোল না বাঁচালে ব্যবধান আরও বাড়ত।

খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দো দল যে একেবারেই ভাল খেলতে পারেনি, তা স্বীকার করে নিয়ে বলেন,দিন তাঁর দল কার্যত মাঠেই ছিল না। একটাই দল মাঠে ছিল এবং সেটি এফসি গোয়া।

প্রতিপক্ষ টিম এফসি গোয়ার টিম গেমের প্রশংসা করতে গিয়ে সবুজ মেরুন শিবিরের হেডকোচ বলেন,”এফসি গোয়া আমাদের চেয়ে অনেক ভাল খেলেছে।” গোয়ার দলের বিরুদ্ধে মেরিনার্সরা কোন জায়গাতে পিছিয়ে পড়েছিল এই প্রসঙ্গে জানতে চাইলে ফেরান্দো বলেন, “প্রথমার্ধে আমাদের পারফরম্যান্স খুবই অপ্রত্যাশিত। রক্ষণ, আক্রমণ সব দিক দিয়েই ওরা আমাদের পিছনে ফেলে দেয়। দ্বিতীয়ার্ধে দু-একজনের চোট লেগে যাওয়ায় আমাদের পরিকল্পনাটাই ভেস্তে যায়। দ্বিতীয় গোলটা হয়ে যাওয়ার পরে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে আমাদের পক্ষে। তবে এফসি গোয়া কখনওই আমাদের ম্যাচে ফিরতে দেয়নি। কারণ, ওরা সত্যিই ভাল খেলেছে এবং সত্যিটা মেনে নিতেই হবে।”

ইন্ডিয়ান সুপার লিগে(ISL) গোয়ার মাটিতে তিন পয়েন্ট হাতছাড়া করায় লিগ টপার হওয়ার সুযোগ এখন দূর অস্ত ATKমোহনবাগানের কাছে।আগামী শনিবার, ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রীতম কোটালরা খেলতে নামবে লিগ টপার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। মেরিনার্সরা এফসি গোয়ার বিরুদ্ধে হেরে যাওয়ার ফলে ISL’এ তাদের বাউন্সব্যাক করা ছাড়া আর কোনও বিকল্প রাস্তা খোলা নেই।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন এফসি গোয়ার বিরুদ্ধে হারের বিস্ফোরক ব্যাখ্যা মোহন-কোচ হুয়ান ফেরান্দোর

Qatar WC: পরাজয় দিয়ে শুরু তবে দুর্মূল্য আতর খুশবুতে মন জিতল কাতার

Qatar WC Start with defeat but Qatar gives precious perfume to audience

শক্তিশালী প্রতিপক্ষ ছিল (Ecuador) ইকুয়েডর। জয়ের আশা ছিল না। নিশ্চিত পরাজয় হয়েছে বিশ্বকাপের (Qatar WC) আয়োজক দেশ কাতারের (Qatar)। তবে পুরো উদ্বোধনী অনুষ্ঠানে ছড়িয়েছে আরব দুনিয়ার অতি দূর্মূল্য আতর খুশবু। দর্শকদের আতর উপহারে ভরিয়ে দিয়েছে কাতার সরকার।

তবে উদ্বোধনী ম্যাচের আগে বিতর্ক ছড়ায় মধ্যপ্রাচ্যের ব্রিটিশ সেন্টারের প্রধান আমজাদ তাহার বিস্ফোরক দাফন ঘিকে। তিনি বলেছিলেন, উদ্বোধনী ম্যাচে জয়ের জন্য ইকুয়েডরের আটজন ফুটবলারকে ৭.৪ মিলিয়ন ডলারকে ঘুষ দিয়েছে কাতার। ম্যাচ গড়াপেটার অভিযোগ নিয়ে সরগরম হয়েছিল বিশ্ব। তবে ইকুয়েডর একতরফা খেলে জয়ী হয়েছে।

বিশ্বকাপ শুরুর আগেই কাতার সরকার ঘোষণা করেছিল পুরো অনুষ্ঠান স্মরনীয় করে রাখবে। সে যে এমন আতর সুবাসিত হবে তা বিভিন্ন দেশের দর্শকদের আপ্লুত করেছে।

কাতার বনাম ইকুয়েডরের উদ্বোধনী ম্যাচ ছিল আল বাইত স্টেডিয়ামে। প্রতিটি দর্শক আসনের সাথে একটি করে উপহারের থলি রাখা ছিল। সেখানে অন্যান্য রকমারি উপহারের মাঝে এক বোতল আতর দেওয়া হয়। এত আতর! উপহারের থলি খুলে অবাক হয়ে যান দর্শকরা।

বিশ্ববিখ্যাত সুগন্ধী তালিকার প্রাচীনতম হলো কস্তুরি মৃগনাভি ও আতর। অত্যন্ত দামী দুটি সুগন্ধী কৌলিন্যে বিশ্বসেরা। ভারতেও এর বিপুল ব্যবহার হয়। কিন্তু আরব দুনিয়ার দেশগুলির আতরের বিশেষ চাহিদা আছে বিশ্বে। কাতার সরকার সেই আতর বিভিন্ন দেশ থেকে আমদানি করে দর্শকদের উপহার দিয়েছে।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির লক্ষ্য আতর সুবাসে কাতারের এই অনুষ্ঠান বছরের পর বছর মনে রাখবেন দর্শকরা।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Qatar WC: পরাজয় দিয়ে শুরু তবে দুর্মূল্য আতর খুশবুতে মন জিতল কাতার

সমস্ত রকম জল্পনা উড়িয়ে সৌদি আরবের বিরুদ্ধে মাঠে নামবেন মেসি

Messi will enter the field against Saudi Arabia

World Cup: রোনাল্ডো রয়েছেন দোহার একদম দক্ষিণে। আর মেসি ঠিক উত্তরে। কাতার বিশ্ববিদ্যালয়ের মধ্যে। মূলত গবেষণাধর্মী কাজের জন্যই বিখ্যাত কাতারের এই একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয়। কাতার বিশ্ববিদ্যালয়ের সুউচ্চ প্রাচীরের ভিতরেই এই মুহূর্তে বিশ্বকাপের প্রস্তুতির জন্য মেসিদের গবেষণাগার। যে গবেষণাগারে নীরবে পুরো দলটাকে তৈরি করছেন স্কালোনি। কিন্তু আঁটসাঁট মোড়া নিরাপত্তায় সুউচ্চ প্রাচীরের ওপারের গবেষণাগারে রীতিমতো জল্পনা তৈরি হয়েছে লিওনেল মেসিকে ঘিরে। যিনি আর চারটে ম্যাচ খেললেই ছুঁয়ে ফেলবেন ১০০০ ম্যাচ খেলার অনন্য মাইলস্টোন।

দোহা আসা ইস্তক নিজেকে এতটাই রহস্যের মধ্যে রেখেছেন যে, মেসিকে ঘিরে প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে নতুন নতুন জল্পনা। প্রথমদিন সংবাদমাধ্যমের সামনে দলের অন্যান্যদের সঙ্গে প্র্যাকটিসেই এলেন না। অনেকে ভাবলেন, প্রথম দিন বলেই হয়তো মেসিকে বিশ্রাম দিয়েছেন কোচ স্কালোনি। কিন্তু দ্বিতীয় দিন? সংবাদমাধ্যম ফের হাজির প্র্যাকটিসে। কিন্তু মেসি কোথায়? এবারও দেখা নেই তাঁর। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও যখন দেখা মিলল না, হাল ছেড়ে দিয়ে বেরিয়ে এল সংবাদমাধ্যম। আর ঠিক তখনই প্র্যাকটিসে হাজির মেসি!

তবে একা নন। সঙ্গী দলের দু’জন থেরাপিস্ট লিসান্দ্রো মার্তিনেজ ও পালাসিও। আর তাতেই সন্দেহটা আরও বেশ জোরদার হয়, তাহলে কি চোটের জন্য প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে খেলতে পারবেন না মেসি? কারণ, পেশির চোটের এই মাসেই একটা ম্যাচে মাঠের বাইরে ছিলেন তিনি। তাই মেসিকে প্র্যাকটিসে না দেখে চিন্তাটা বেড়েছিল সমর্থকদের। এদিন প্র্যাকটিসে আর ঢুকতেই দেওয়া হয়নি সংবাদমাধ্যমকে। মেসির প্র্যাকটিস দেখে ফের কিছু জল্পনা ডানা মেলুক, চাননি কোচ স্কালোনি। তবে বিশ্বজুড়ে নীল-সাদা সমর্থকদের জন্য এদিন ভাল খবর এল আর্জেন্টিনা শিবির থেকে।

মঙ্গলবার প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে শুরু থেকেই মাঠে নামবেন মেসি। স্কালোনি এদিন সংবাদমাধ্যমকে বলেন, “মেসিকে কী পরিমাণ চাপ নিয়ে মাঠে নামতে হয় শুধু আমরা জানি। ও প্র্যাকটিস করলে খবর। না করলে খবর। জোরে দৌড়লে খবর। আস্তে দৌড়লে খবর। এরকম চাপ নিয়েও ভীষণ ঠান্ডা মাথায় সব কিছু ম্যানেজ করে। আমাদের দলে সবার প্রিয়। আদর্শ নেতা।” শেষ ৩৬টা ম্যাচে অপরাজিত থাকার পর পুরো দলটার সঙ্গে স্কালোনির এতটাই সম্পর্কের গভীরতা তৈরি হয়েছে, তাতে অনেক আর্জেন্টিনার সাংবাদিককে দেখলাম, আর্জেন্টিনার দলকে ডাকছেন, ‘স্কালোনেতা’ বলে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন সমস্ত রকম জল্পনা উড়িয়ে সৌদি আরবের বিরুদ্ধে মাঠে নামবেন মেসি

World Cup: প্রথম ম্যাচে কাতারকে ২-০ গোলে উড়িয়ে অভিযান শুরু করল ইকুয়েডর

Ecuador started their campaign by defeating Qatar 2-0 in the first match of the World Cup

দীর্ঘ চার বছরের অপেক্ষা শেষ। শুরু হয়ে গেল ফুটবল বিশ্বকাপ (World Cup)। বহু বিতর্ককে সঙ্গী করেই বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ল। উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ কাতারকে হারিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করল ইকুয়েডর। প্রথমবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে হারের মুখ দেখতে হল আয়োজক দেশকে। ইকুয়েডরের অধিনায়ক এনার ভ্যালেন্সিয়ার দাপটে শেষ হয়ে গেল কাতার। জোড়া গোল করে দেশকে জেতালেন তিনি। বিশ্বকাপের মঞ্চে সব মিলিয়ে চারটি গোল এসেছে তাঁর বুট থেকে।

টুর্নামেন্টের বল গড়ানোর আগেই একরাশ বিতর্কে জড়িয়েছিল আয়োজক দেশ। টাকার বিনিময়ে কাতারকে ম্যাচ ছেড়ে দেবে ইকুয়েডর, এই জল্পনায় বুঁদ হয়েছিল সোশ্যাল মিডিয়া। লাতিন আমেরিকার দেশটির কোচ গুস্তাভো আলফারো অবশ্য দলের ছেলেদের বলেছিলেন, কোনও কথায় কান দেওয়ার দরকার নেই। শুধু মাঠে নেমে নিজেদের কাজটা করতে হবে। ফিফা ক্রমতালিকায় ৪৪ নম্বরে রয়েছে ইকুয়েডর। আয়োজক দেশ কাতারের স্থান ৫০ নম্বরে। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এই আশাতেই স্টেডিয়াম ভরতি করে কাতারের ফুটবলপ্রেমীরা খেলা দেখতে এসেছিলেন। সারাক্ষণ নিজেদের দেশের হয়ে গলা ফাটিয়ে গেলেন তাঁরা। সংখ্যায় বেশ কম হলেও চোখে পড়েছেন ইকুয়েডরের সমর্থকরাও।

মাঠে নেমে কোচের কথা অক্ষরে অক্ষরেই মেনেছেন ভ্যালেন্সিয়ারা। মাত্র তিন মিনিটের মাথায় গোল করে ফেলেন তিনি। তবে ২০২২ বিশ্বকাপের প্রথম গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এই ঘটনার পরেই ইকুয়েডরের আক্রমণের ঝাঁজ বেড়ে যায়। ১৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ভ্যালেন্সিয়া। ৩১ মিনিটে ফের গোল। মাঠের ডানদিক থেকে ভেসে আসা বলে মাথা ছোঁয়ান ইকুয়েডরের অধিনায়ক। গোলকিপারের নাগাল এড়িয়ে গোলপোস্টের একদম কোণ ঘেঁষে বল জালে জড়িয়ে যায়। জোড়া গোল করে ম্যাচের নায়ক ভ্যালেন্সিয়া।প্রতিপক্ষের লাগাতার আক্রমণের সামনে কার্যত দাঁড়াতেই পারছিলেন না কাতারের ফুটবলাররা।

প্রথমার্ধের শেষদিকে অবশ্য গোলের একটি সহজ সুযোগ হাতছাড়া করে কাতার। দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে আয়োজক দেশ। গোলের চেষ্টাও করে তারা। তবে ইকুয়েডরের রক্ষণ টপকে গোলের মুখ খুলতে পারেনি কাতার। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ইতিহাস বলে, আয়োজক দেশ অন্তত একটি গোল করে। কিন্তু সেই ধারা বজায় রাখতে পারল না কাতার। অন্যদিকে দু’গোলে এগিয়ে থেকেও আক্রমণের তীব্রতা এতটুকু কমায়নি ইকুয়েডর। গত দশ বছরে দেশের ফুটবলের উন্নতির জন্য প্রচুর ব্যয় করেছে কাতার। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে তাদের দলের পারফরম্যান্স বেশ হতাশাজনক।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন World Cup: প্রথম ম্যাচে কাতারকে ২-০ গোলে উড়িয়ে অভিযান শুরু করল ইকুয়েডর

AFC প্রেসিডেন্ট বাবু মাণির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন

death of Babu Mani

AFC প্রেসিডেন্ট শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা ভারতের প্রাক্তন অধিনায়ক বাবু মাণির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। গত শনিবার ৫৯ বছর বয়সে মারা গিয়েছেন প্রাক্তন এই ভারতীয় উইঙ্গার।

AIFF প্রেসিডেন্ট ম কল্যাণ চৌবেকে লেখা একটি চিঠিতে AFC প্রেসিডেন্ট লিখেছেন, “এশিয়ান ফুটবল পরিবারের পক্ষ থেকে, ভারতীয় জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক বাবু মাণির মৃত্যুতে আমার আন্তরিক সমবেদনা রইলো।”

ওই চিঠিতে আরও লেখা রয়েছে,”বাবু মাণি একজন দুর্দান্ত খেলোয়াড় ছিলেন এবং ভারতে ফুটবলে তার আবেগ এবং অবদানের জন্য স্মরণ করা হবে,” চিঠিতে আরও বলা হয়েছে,”এই কঠিন সময়ে তার পরিবার এবং বন্ধুদের প্রতি আমার সমবেদনা জানাই। উনি শান্তিতে থাকুন!”

নিজের সময়ে একজন দক্ষ ফরোয়ার্ড হিসেবে পরিচিত মানি ১৯৮৪ সালে কলকাতায় নেহরু কাপে তার আন্তর্জাতিক অভিষেক হয়, বিখ্যাত আর্জেন্টিনা দলের বিপক্ষে যেটি দুই বছর পর বিশ্বকাপ জিতেছিল। মানি ৫৫ টি আন্তর্জাতিক ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করেন এবং ১৯৮৪ সালের AFC এশিয়ান কাপের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় দলের একজন খেলোয়াড় ছিলেন, পরে তিনি সিঙ্গাপুরে টুর্নামেন্টটি খেলতে যান।

যদিও ১৯৮৪ এশিয়ান কাপ ছিল তার আন্তর্জাতিক কেরিয়ারে হাইলাইট, মানি দু’বার SAF গেমসের স্বর্ণপদক ভারতীয় দলের ফুটবলার ছিলেন (১৯৮৫ এবং ১৯৮৭)।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন AFC প্রেসিডেন্ট বাবু মাণির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন

AFC প্রেসিডেন্ট বাবু মাণির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন

death of Babu Mani

AFC প্রেসিডেন্ট শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা ভারতের প্রাক্তন অধিনায়ক বাবু মাণির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। গত শনিবার ৫৯ বছর বয়সে মারা গিয়েছেন প্রাক্তন এই ভারতীয় উইঙ্গার।

AIFF প্রেসিডেন্ট ম কল্যাণ চৌবেকে লেখা একটি চিঠিতে AFC প্রেসিডেন্ট লিখেছেন, “এশিয়ান ফুটবল পরিবারের পক্ষ থেকে, ভারতীয় জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক বাবু মাণির মৃত্যুতে আমার আন্তরিক সমবেদনা রইলো।”

ওই চিঠিতে আরও লেখা রয়েছে,”বাবু মাণি একজন দুর্দান্ত খেলোয়াড় ছিলেন এবং ভারতে ফুটবলে তার আবেগ এবং অবদানের জন্য স্মরণ করা হবে,” চিঠিতে আরও বলা হয়েছে,”এই কঠিন সময়ে তার পরিবার এবং বন্ধুদের প্রতি আমার সমবেদনা জানাই। উনি শান্তিতে থাকুন!”

নিজের সময়ে একজন দক্ষ ফরোয়ার্ড হিসেবে পরিচিত মানি ১৯৮৪ সালে কলকাতায় নেহরু কাপে তার আন্তর্জাতিক অভিষেক হয়, বিখ্যাত আর্জেন্টিনা দলের বিপক্ষে যেটি দুই বছর পর বিশ্বকাপ জিতেছিল। মানি ৫৫ টি আন্তর্জাতিক ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করেন এবং ১৯৮৪ সালের AFC এশিয়ান কাপের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় দলের একজন খেলোয়াড় ছিলেন, পরে তিনি সিঙ্গাপুরে টুর্নামেন্টটি খেলতে যান।

যদিও ১৯৮৪ এশিয়ান কাপ ছিল তার আন্তর্জাতিক কেরিয়ারে হাইলাইট, মানি দু’বার SAF গেমসের স্বর্ণপদক ভারতীয় দলের ফুটবলার ছিলেন (১৯৮৫ এবং ১৯৮৭)।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন AFC প্রেসিডেন্ট বাবু মাণির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন

Mohammedan SC: আইলিগে নিজেদের দ্বিতীয় ম্যাচ হার মহামেডানের

Mohammedan SC

রবিবার পঞ্চকুলাতে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসির বিরুদ্ধে ১-০ গোলে হেরে গেল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। ম্যাচের ৩ মিনিটে লুকা মাজেনের গোলে এগিয়ে যায় মহামেডান এসসির প্রতিপক্ষ টিম।এই নিয়ে আইলিগ ২০২২-২৩ সেশনে দ্বিতীয় বার হারের মুখ দেখলো সাদা কালো শিবির।

মহামেডান বিল্ড আপ ফুটবল খেলে এবং এই স্ট্র‍্যাটেজিতে কলকাতা লিগে ব্যাক টু ব্যাক দুবার লিগ চ্যাম্পিয়ন হলেও আইলিগে এই স্ট্র‍্যাটেজি কাজে লাগছে না। বলের দখল নিজেদের কাছে ধরে রাখার লড়াইতে কলকাতা লিগে সাদা কালো শিবির এগিয়ে থাকলেও আইলিগে উল্টো ছবি ধরা পড়ছে। এদিন দু’দলের তুল্যমূল্য বিচারে কালো চিতারা এগিয়ে থাকলেও খুব বেশি পজিশন তৈরি করতে দেয়নি রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি। সব সময় ঘাড়ের ওপর নিশ্বাস ফেলে গিয়েছে মহামেডানের প্রতিপক্ষ টিম।

গোলে শট নেওয়ার নিরিখে দু’দল বল দখলের লড়াইতে একে অপরকে টেক্কা দিয়েছে।কিন্তু প্রথম গোল দেওয়ার পর এবং মহামেডান গোল হজমের পর অন টার্গেট শট নেওয়ার ক্ষেত্রে বেশ কমজোরি থেকেছে।এদিন প্রথম একাদশে মার্কোস জোসেফ ফিরে আসে এবং ক্যাপ্টেন আর্ম ব্র‍্যান্ড পড়েও দলকে প্রত্যাশা মতো জয় এনে দিতে পারেনি।তবে দ্বিতীয় ম্যাচে হেরে গেলেও মহামেডান এসসি ঘরের মাঠ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ‘বাউন্সব্যাক ‘করবে এমন প্রতিশ্রুতি দিয়েছে সাদা কালো শিবিরের ভক্তদের।মহামেডান এসসির পরের খেলা ২৩ নভেম্বর নারোকা এফসির বিরুদ্ধে,কলকাতায়।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Mohammedan SC: আইলিগে নিজেদের দ্বিতীয় ম্যাচ হার মহামেডানের

World Cup: বেঞ্জেমার পর এবার চোটের কারণে বিশ্বকাপের প্রথম দুম্যাচ থেকে ছিটকে গেলেন লুকাকু

Lukaku missed the first two matches of the World Cup due to injury

কাতার বিশ্বকাপ (World Cup) শুরুর আগেই একে একে তারকারা সব ছিটকে যাচ্ছেন। চোট-আঘাত লাল চোখ দেখাচ্ছে। সেনেগাল পাচ্ছে না সাদিও মানেকে। আর্জেন্টিনা শিবিরের দুই ফুটবলার চোট পেয়ে আগেই ছিটকে গিয়েছেন। তাঁদের পরিবর্তও খুঁজে নেওয়া হয়েছে। ফ্রান্স পাচ্ছে না ব্যালন ডি’ অর জয়ী করিম বেনজেমাকে। এর মধ্যেই খবর বেলজিয়াম প্রথম দু’ ম্যাচে পাচ্ছে না বিপজ্জনক ফুটবলার রোমেলু লুকাকুকে।

গ্রুপ এফ-এ বেলজিয়ামের গ্রুপে রয়েছে কানাডা, মরোক্কো ও ক্রোয়েশিয়া। বেলজিয়ামের প্রথম ম্যাচ কানাডার বিরুদ্ধে। বুধবার কাতার বিশ্বকাপে নামছে বেলজিয়াম। ২৭ নভেম্বর বেলজিয়ামের পরবর্তী খেলা মরক্কোর সঙ্গে। ১ ডিসেম্বর ক্রোয়েশিয়ার সঙ্গে খেলা রয়েছে বেলজিয়ামের।অর্থাৎ কানাডা ও মরোক্কোর বিরুদ্ধে বেলজিয়াম পাচ্ছে না লুকাকুকে। কাতারে নামার পরে দলের পূর্ণাঙ্গ অনুশীলনে নামতে দেখা যায়নি রোমেলু লুকাকুকে। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে পুরোদস্তুর সুস্থ হয়ে ওঠেননি বেলজিয়ামের এই ফুটবলার।

বেলজিয়ামের কোচ রবার্তো মার্টিনেজের হাতের অন্যতম সেরা অস্ত্র রোমেলু লুকাকু। বেলজিয়ামের ফুটবল ইতিহাসে সর্বাধিক গোলের মালিক তিনি। এরকম এক অস্ত্রের উপরে যে আস্থা রাখবেন মার্টিনেজ, তা বলাই বাহুল্য।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন World Cup: বেঞ্জেমার পর এবার চোটের কারণে বিশ্বকাপের প্রথম দুম্যাচ থেকে ছিটকে গেলেন লুকাকু

এফসি গোয়ার কাছে হেরে গেল মোহনবাগান

Mohun Bagan lost to FC Goa

ইন্ডিয়ান সুপার লিগে ফতোরদায় কোচ কার্লোস পেনার এফসি গোয়ার বিরুদ্ধে ৩-০ গোলে হেরে গেল ATKমোহনবাগান (Mohun Bagan)। এই হারের গুতোয় মেরিনার্সদের লিগ টপার হওয়ার আশা ভেস্তে গেল।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর খেলার দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে ডহলিংর গোলে লিড নেয় এফসি গোয়া।এরপর ৭৬ মিনিটে ফারেস আরনাউট এবং ৮২ মিনিটে সাদাউইর গোলে জয় নিশ্চিত করে এফসি গোয়া।

আনোয়ার আলির পাস থেকে ডহলিংর বক্সের ছগজ দূর থেকে নেওয়া ডান পায়ের শট সবুজ মেরুন শিবিরের জালে জড়াতেই ১-০ গোলের লিড নেয় এফসি গোয়া।৭৬ মিনিটে এডু বেইতিয়ার ক্রস থেকে ফারেস আরনাউটের খুব ক্লোজ রেঞ্জের হেডার মোহনবাগানের জালে জড়িয়ে যেতেই ২-০ গোলে এগিয়ে যায় গৌড়ড়া।ফের একবার খেলার ৮২ মিনিটে আনোয়ার আলির পাস থেকে বক্সের বাইরে থেকে সাদাউইর ডান পায়ের শট ATKমোহনবাগানের জালে জড়াতেই জয় নিশ্চিত হয়ে যায় এফসি গোয়ার৷

খেলার প্রথমার্ধে মোহনবাগানের ২৩ মিনিটে জনি কাউকো, ৩০ মিনিটে মননীর সিং,৩১ মিনিটে আশিস রাই গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি।লিস্টন কোলাসো গোলের সুযোগ হাতছাড়া করে।অন্যদিকে ম্যাচের ফাস্ট হাফে এফসি গোয়া একের পর এক আক্রমণ শানিয়ে বাগান ডিফেন্সে কাঁপুনি ধরিয়ে দিলেও গোলের খাতা খুলতে পারেনি।তবে এই আক্রমণাত্মক ফুটবলের রিটার্ন তারা পায় খেলার দ্বিতীয়ার্ধে ATK মোহনবাগানের বিরুদ্ধে গোলের লকগেট খুলে।

৬৭ মিনিটে ব্র‍্যান্ডন হামিলের হেডার মিস হয়।৮০ মিনিটে আশিক কুরুনিয়ানের পাস থেকে মনবীর সিংর বা পায়ের শট টার্গেট মিস করে।৮৯ মিনিটে কার্ল ম্যাকহিউ থ্রু বল দিমিত্রি পেট্রাটোসের উদ্দ্যেশে বাড়ালেও দিমিত্রি অফসাইডের জালে জড়ায়।খেলার ৯১ মিনিটে, কার্ল ম্যাকহিউ বা পায়ের শট লক্ষ্যভ্রষ্ট হয়।৯৪ মিনিটে কিয়ান নাসিরির বা পায়ের শট পোস্টের ওপর দিয়ে বেরিয়ে যায়।

জওহরলাল নেহেরু স্টেডিয়ামে তিন পয়েন্ট হাতছাড়া হওয়াতে ATKমোহনবাগান ISL পয়েন্ট টেবলে ৬ নম্বরে নেমে গিয়েছে, সমসংখ্যক ম্যাচ খেলে তিনটে জয় পেয়েছে এক ম্যাচ ড্র এবং দুম্যাচ হেরে ATKমোহনবাগান ১০ পয়েন্ট নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসির থেকে দুই ধাপ ওপরে,লাল হলুদ শিবির লিগ টেবলে আট নম্বরে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন এফসি গোয়ার কাছে হেরে গেল মোহনবাগান

এফসি গোয়ার কাছে হেরে গেল মোহনবাগান

Mohun Bagan lost to FC Goa

ইন্ডিয়ান সুপার লিগে ফতোরদায় কোচ কার্লোস পেনার এফসি গোয়ার বিরুদ্ধে ৩-০ গোলে হেরে গেল ATKমোহনবাগান (Mohun Bagan)। এই হারের গুতোয় মেরিনার্সদের লিগ টপার হওয়ার আশা ভেস্তে গেল।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর খেলার দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে ডহলিংর গোলে লিড নেয় এফসি গোয়া।এরপর ৭৬ মিনিটে ফারেস আরনাউট এবং ৮২ মিনিটে সাদাউইর গোলে জয় নিশ্চিত করে এফসি গোয়া।

আনোয়ার আলির পাস থেকে ডহলিংর বক্সের ছগজ দূর থেকে নেওয়া ডান পায়ের শট সবুজ মেরুন শিবিরের জালে জড়াতেই ১-০ গোলের লিড নেয় এফসি গোয়া।৭৬ মিনিটে এডু বেইতিয়ার ক্রস থেকে ফারেস আরনাউটের খুব ক্লোজ রেঞ্জের হেডার মোহনবাগানের জালে জড়িয়ে যেতেই ২-০ গোলে এগিয়ে যায় গৌড়ড়া।ফের একবার খেলার ৮২ মিনিটে আনোয়ার আলির পাস থেকে বক্সের বাইরে থেকে সাদাউইর ডান পায়ের শট ATKমোহনবাগানের জালে জড়াতেই জয় নিশ্চিত হয়ে যায় এফসি গোয়ার৷

খেলার প্রথমার্ধে মোহনবাগানের ২৩ মিনিটে জনি কাউকো, ৩০ মিনিটে মননীর সিং,৩১ মিনিটে আশিস রাই গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি।লিস্টন কোলাসো গোলের সুযোগ হাতছাড়া করে।অন্যদিকে ম্যাচের ফাস্ট হাফে এফসি গোয়া একের পর এক আক্রমণ শানিয়ে বাগান ডিফেন্সে কাঁপুনি ধরিয়ে দিলেও গোলের খাতা খুলতে পারেনি।তবে এই আক্রমণাত্মক ফুটবলের রিটার্ন তারা পায় খেলার দ্বিতীয়ার্ধে ATK মোহনবাগানের বিরুদ্ধে গোলের লকগেট খুলে।

৬৭ মিনিটে ব্র‍্যান্ডন হামিলের হেডার মিস হয়।৮০ মিনিটে আশিক কুরুনিয়ানের পাস থেকে মনবীর সিংর বা পায়ের শট টার্গেট মিস করে।৮৯ মিনিটে কার্ল ম্যাকহিউ থ্রু বল দিমিত্রি পেট্রাটোসের উদ্দ্যেশে বাড়ালেও দিমিত্রি অফসাইডের জালে জড়ায়।খেলার ৯১ মিনিটে, কার্ল ম্যাকহিউ বা পায়ের শট লক্ষ্যভ্রষ্ট হয়।৯৪ মিনিটে কিয়ান নাসিরির বা পায়ের শট পোস্টের ওপর দিয়ে বেরিয়ে যায়।

জওহরলাল নেহেরু স্টেডিয়ামে তিন পয়েন্ট হাতছাড়া হওয়াতে ATKমোহনবাগান ISL পয়েন্ট টেবলে ৬ নম্বরে নেমে গিয়েছে, সমসংখ্যক ম্যাচ খেলে তিনটে জয় পেয়েছে এক ম্যাচ ড্র এবং দুম্যাচ হেরে ATKমোহনবাগান ১০ পয়েন্ট নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসির থেকে দুই ধাপ ওপরে,লাল হলুদ শিবির লিগ টেবলে আট নম্বরে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন এফসি গোয়ার কাছে হেরে গেল মোহনবাগান

ইস্টবেঙ্গল এফসি দলবদল নিয়ে বড়সড় আপডেট

East Bengal

ইন্ডিয়ান সুপার লিগে (ISL)ওড়িশা এফসির বিরুদ্ধে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকার পর, খেলার দ্বিতীয়ার্ধের তিন মিনিটের মধ্যে জড়া গোল হজম এবং শেষে ২-৪ গোলে পরাজয় ইস্টবেঙ্গল এফসির (East Bengal FC)। ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে বিরাট হারের এই ধাক্কা এখনও সামলে উঠতে পারে নি লাল হলুদ শিবির।

এই বিরাট পরাজয়ের আবহে মধ্যে টিম ইস্টবেঙ্গলে বেশ কিছু পজিশনে নতুন রিক্রুটমেন্টের জল্পনা ঘিরে শুরু হয়েছে জোর চর্চ্চা। গত শুক্রবার খেলা শেষে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন, জানুয়ারি মাসে টিম চেঞ্জের জন্য প্ল্যানিং চলছে। ফলে শীতকালীন ফিফা উইন্ডো কাজে লাগিয়ে ইস্টবেঙ্গল কর্তারা ক্ষতে প্রলেপের চেষ্টা চালাবেন তা পরিষ্কার। ক্ষতে এই কারণে প্রলেপ দিতে হবে যে ইস্টবেঙ্গল এফসি ISL টুর্নামেন্টে ৭ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র ২ ম্যাচে এবং হেরেছে ৫ ম্যাচ।

এখন লাল হলুদ ভক্তদের কাছে প্রশ্ন একটাই জানুয়ারির ফিফা উইন্ডোতে প্রিয় দলে করা যোগ দিতে চলেছে কোন ফুটবলারের বদলে।সূত্র মারফৎ খবর পাওয়া গিয়েছে, ইভান গঞ্জালেস ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্টাটাইনের ‘গুড বুকে’ থাকায় ইভান স্কোয়াডে থাকছে।ব্রাজিলিয়ান স্ট্রাইকার এলিয়ান্দ্রোর পারফরম্যান্স এবং তার স্কোরিং পয়েন্ট হতাশাজনক টিম ম্যানেজমেন্টের কাছে।ফলে লাল হলুদ বিগ্রেড থেকে এলিয়ান্দ্রোর বিদায় নিশ্চিত। ফিটনেস ইস্যুতে লিমাকে নিয়ে সিদ্ধান্ত পাকা করে ফেলা হয়েছে।ব্রাজিলিয়ান এই ফুটবলারের পরিবর্তে ISL খেলা এক মিডফিল্ডারের সাথে যোগাযোগ করা হয়েছে।

এর পাশাপাশি সূত্রে খবর,দুই থেকে তিনজন ভারতীয় মিডিও’কে লোনে ইস্টবেঙ্গল এফসিতে নিয়ে আসার বিষয়ে কথাবার্তা শুরু হয়েছে। প্রসঙ্গত, ওড়িশা এফসির কাছে হারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে লাল হলুদ শিবিরের হেডকোচ স্টিফেন কনস্টাটাইন টিমের খেলোয়াড়দের ওপরে হারের দায় চাপিয়ে বলেছিলেন, “হঠাৎ করে ছেলেরা যেন সুইচ অফ করে বসে রইল এবং তারই শাস্তি পেতে হল আমাদের।”এরই সঙ্গে ছেলেরা যে ভুল করেছে তা ” স্কুলের ছেলেরাও করে না” এমন দাবিও করেন ইস্টবেঙ্গল এফসির কোচ কনস্টাটাইন। সব মিলিয়ে ভুলের থেকে শিক্ষা পেয়ে এবার ইস্টবেঙ্গল কর্মাকর্তারা আসন্ন ফিফা উইন্ডোকে কাজে লাগিয়ে ‘ড্যামেজ কন্ট্রোলে’র জন্য আসরে নেমেছেন।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ইস্টবেঙ্গল এফসি দলবদল নিয়ে বড়সড় আপডেট

ইঙ্গিতে কোচ বদলের সম্ভাবনা উস্কে দিলেন East Bengal কর্তা

East Bengal CFL coach rumours

যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল (East Bengal ) এফসি বনাম ওড়িশা এফসি ম্যাচে লাল হলুদ শিবির খেলার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল। ম্যাচের দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মধ্যে দু’গোল খায় টিম ইস্টবেঙ্গল। এমন হতাশাজনক পারফরম্যান্সের জেরে ইস্টবেঙ্গলের ভক্তরা ক্ষোভে ফুঁসছে।

ওই ম্যাচ শেষ হওয়ার পর যুবভারতী ক্রীড়াঙ্গনে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার (নীতু) সাংবাদিকদের মুখোমুখি হতেই জানতে চাওয়া হয়েছিল যে,টিমের এই সামগ্রিক পারফরম্যান্সের ব্যর্থতার জন্য দায়ী কে?অত্যন্ত সুকৌশলে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা এই প্রশ্নের উত্তরে “কার ব্যর্থতা আমি জানি না” বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও “এটা কি ফুটবল ” এমন মন্তব্যে নতুন করে জল্পনা তৈরি করেছে।জল্পনা তাহলে কি ইঙ্গিতে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার হেডকোচ বদল নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিলেন।

২০২২-২৩ ফুটবল ক্যালেন্ডারের মাঝপথে দলের কোচ বদল নতুন কিছু নয়।ইস্টবেঙ্গল এফসির পড়শি ক্লাব ATKমোহনবাগান গত ইন্ডিয়ান সুপার লিগে(ISL) আন্তোনিও লোপেজ হাবাসকে সরিয়ে এফসি গোয়া টিম থেকে কোচ হুয়ান ফেরান্দোকে উড়িয়ে এনেছিল। তাই গত শুক্রবার, লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার যেভাবে যুবভারতীতে দাঁড়িয়ে “এটা কি ফুটবল ” এবং টিমের সামগ্রিক ব্যর্থতার ইস্যুতে এড়িয়ে যাওয়ার প্রবণতা ধরা দিয়েছেন তাতে করে কোচ স্টিফেন কনস্টাটাইনের ইস্টবেঙ্গল এফসি টিমে কোচিং ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তার সম্ভাবনা উকি দিয়েছে।

কোচ স্টিফেন কনস্টাটাইনের ইস্টবেঙ্গল এফসি টিমে কোচিং ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তার সম্ভাবনা উকি দিয়েছে আরও বেশি করে এই কারণে যে গত ISL টুর্নামেন্টে ATKমোহনবাগানে কোচিং করানো আন্তোনিও লোপেজ হাবাস এখন কোনও ফুটবল ক্লাবের কোচিং’র সঙ্গে যুক্ত নন। মাদ্রিদে শীতকালীন অবসর জীবন কাটাচ্ছেন প্রাক্তন এই সবুজ মেরুন কোচ।বিগত সময়ে ইন্ডিয়ান সুপার লিগে টানা ৫ মরসুম কোচিং’র অভিঞ্জতা রয়েছে স্প্যানিশ কোচ হাবাসের।ভারতীয় ফুটবলের নাড়ি নক্ষত্র ভালোই বোঝেন হাবাস।এর মধ্যে আবার প্রাক্তন হয়ে যাওয়া কোচ আন্তোনিও লোপেজ হাবাসের ইনস্ট্রাগাম পোস্ট “শীতকালীন অবসর জীবন কাটানো ঘিরে” সোশাল মিডিয়াতে আলোড়ন ফেলেছে।

তাই গত শুক্রবার, ওড়িশা এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল এফসির ছন্নছাড়া পারফরম্যান্সের পরে শীর্ষকর্তা দেবব্রত সরকারের টিম বদল নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বেশ ইঙ্গিতবহ। বর্তমান লাল হলুদ বিগ্রেডের হেডকোচ স্টিফেন কনস্টাটাইনের ইস্টবেঙ্গল এফসি’তে কোচিং ভবিষ্যৎ ঘিরে জল্পনা আরও বাড়িয়ে তোলার পাশাপাশি স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাসের ইস্টবেঙ্গল এফসি’তে কোচ হিসেবে জল্পনাকে উস্কে দিয়েছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ইঙ্গিতে কোচ বদলের সম্ভাবনা উস্কে দিলেন East Bengal কর্তা