Panchayat Election: রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আগে ঝাঁঝ বাড়াতে রাজপথে সিপিএম

CPIM strong movement West Bengal

আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে (panchayat election) সামনে রেখে নিজ নিজ কর্মসূচি শুরু করেছে সমস্ত দলগুলি৷ দিদির দূত নিয়ে একাধিক প্রশ্নের মুখে তৃণমূল পড়লেও, বিরোধীদের শূন্যতা নিয়েও প্রশ্ন উঠছে ক্রমাগত। তাই সোমবার থেকেই যাত্রাশুরু করে দিল আলিমুদ্দিন। সোমবার শহরের বুকে বিরাট মিছিল করে বাম বিকল্পের কথা জনসমক্ষে তুলে ধরবেন সেলিম, ইয়েচুরিরা।

শনিবার থেকে প্রমোদ দাশগুপ্ত ভবনে শুরু হয়েছে কেন্দ্রিয় কমিটির বৈঠক৷ বৈঠকের পর রানি রাসমণি রোডে বিরাট সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, দেবলীনা হেমব্রমরা। এছাড়াও থাকছেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসু কল্লোল মজুমদাররাও।

পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচিতে সাড়া ফেলে দিয়েছে বামেরা। অস্তমিত আলিমুদ্দিনে এখন টিমটিম করে আলো জ্বালিয়ে রেখেছে উপনির্বাচন এবং পুরভোটের ফলাফল। পঞ্চায়েত নির্বাচনের আগে জ্বলে উঠতেই বিরাট মিছিলের আয়োজন৷ সেইসঙ্গে কলকাতা সহ শহরতলীতে আরও একবার সংগঠনের লিটমাস টেস্ট সেরে নিতে চাইছেন সিপিএম নেতৃত্ব। বলা যায়, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এবার দলীয় শক্তি পরখ করে নিতেই রাজপথে নামছে তাঁরা।

রক্ষা কর দেশের সংবিধান। পরাস্ত কর দাঙ্গাবাজ সাম্প্রদায়িক বিজেপি ও দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে, শক্তিশালী কর বিকল্পের লড়াই, বিকল্প বামপন্থাই৷ এই স্লোগানকে সামনে রেখে শহরের ৯ টি প্রান্ত থেকে মিছিল আসবে রানি রাসমণিতে। রাজধানীতে ঝিমিয়ে পড়া সংগঠনে আরও একবার চাঙ্গা করতে ময়দানে নামছে বাম ব্রিগেড

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Panchayat Election: রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আগে ঝাঁঝ বাড়াতে রাজপথে সিপিএম

Didir Suraksha kawach: পঞ্চায়েতের আগে কর্মীদের বিক্ষোভ অভিশাপ হবে না তো!

Didir Suraksha kawach

পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে দিদির সুরক্ষা কবচ (Didir Suraksha kawach) কর্মসূচির কথা ঘোষণা করেছে তৃণমূল৷ দুর্নীতিতে জেরবার তৃণমূল নতুন বছরে ভিন্ন যাত্রাপথের সুচনা করেছিল৷ সংকল্প ছিল জেলায় জেলায় সংগঠনকে মজবুত করা৷ কিন্তু জেলায় জেলায় সাধারণ মানু্ষের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে শাসক দলের নেতাদের৷

মানুষের এই ক্ষোভকে আশীর্বাদ বলে আখ্যা দিয়েছেন দলেরই সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, মানুষের যে সমস্যা আছে সেই সমস্যাগুলির কথা তো জানাবেই। মানুষের ক্ষোভ হল আমাদের কাছে আশীর্বাদ, ভালোবাসা। মানুষের জন্য আমরা কাজ করে যাব৷ এমনকি বিজেপিকে কটাক্ষ করে তাঁকে বলতে শোনা গিয়েছিল, আমরা দিল্লির বাবুদের কাছে মাথা নত করবো না। তৃণমূলের কাছে মানুষ ক্ষোভ জানাচ্ছে। আমি নিজেই দিদির সুরক্ষা কবচে অংশ নেব।

অভিষেকের এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, শুধুমাত্র সাধারণ মানুষ নয়, দিদির দূত হিসাবে গিয়ে দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে নেতাদের। তাহলে সেটা কী দলের জন্য অভিশাপ? কারণ, জেলায় জেলায় যেভাবে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসতে শুরু করেছে তাতে ফায়দা তুলতে শুরু করেছে বিরোধী দলগুলি। রাজনৈতিক মহলের ধারণা, ভোট কাটাকুটির এই খেলায় ফায়দা হবে বিরোধীদেরই।

যদিও অনেক আগে থেকেই শাসক দলের ভোট নিজেদের দিকে আনার দৃঢ় সংকল্প নিয়েছে বাম, বিজেপি এবং কংগ্রেস। শাসক দলের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি থেকে আবাস যোজনা সহ কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তাকেই হাতিয়ার করতে চায় বিরোধীরা। তার ওপর শাসক দলের গোষ্ঠী কোন্দল সেই কাজ সুবিধে করে দিয়েছে। অভিষেকের কথায় মানুষের ক্ষোভ আশীর্বাদ হলেও দলের প্রকাশ্যে কোন্দলকে শক্ত হাতে মোকাবিলা না করতে পারলে পঞ্চায়েত নির্বাচন তৃণমূলের জন্য বড় অভিশাপ হতে পারে৷

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Didir Suraksha kawach: পঞ্চায়েতের আগে কর্মীদের বিক্ষোভ অভিশাপ হবে না তো!

Tripura Election 2023: ত্রিপুরায় লড়তে প্রথম দফার প্রার্থী দিল তৃ়ণমূল

TMC

সোমবার ত্রিপুরা বিধানসভা ভোটের (Tripura Election 2023) মনোনয়নের শেষ দিন। তার আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জটিলতা যে রয়েছে তা স্পষ্ট। রবিবার ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস  (TMC) প্রকাশ করেছে প্রথম দফার প্রার্থী তালিকা। দলের তরফে জানানো হয়, সোমবার বাকিদের নাম জানানো হবে।

সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ তৃণমূল সভাপতি পীযুষ বিশ্বাস, দলের সাংগঠনিক পদে থাকা রাজীব বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের উপস্থিতিতে প্রথম দফার ২২ জনের তালিকা দিল তৃণমূল কংগ্রেস। এদিনই তৃণমূলে যোগ দেন  প্রাক্তন বিধায়ক এবং দিলীপ চৌধুরী।

নির্বাচন কমিশনের দেওয়া নির্ঘণ্ট অনুযায়ী ৩০ জানুয়ারি ত্রিপুরায় (Tripura Election 2023)  মনোনয়ন পত্র জমা দেবার শেষ তারিখ। শাসক বিজেপি ও বিরোধী সিপিআইএম, কংগ্রেসের তরফে প্রার্থীরা নেমে পড়েছেন। রবিবার প্রার্থী দিয়ে তৃ়ণমূল তাদের ভোট লড়াইয়ের অস্তিত্ব জানান দিল।

ষাটটি আসনে একলা লড়াই করার কথা বলেছে পশ্চিমবঙ্গের তিনবারের শাসক দল। খোদ দলনেত্রী তথা পশ্চিমবঙ্গের মু়খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা আগামী ৬ ফেব্রুয়ারি। এর মাঝে মেঘালয়ের বিধানসভার ভোটে তৃণমূল তড়িঘড়ি প্রার্থী দিলেও ত্রিপুরায় দলীয় প্রার্থীদের বাছাই করতে সময় লেগেছে বিস্তর অথচ, মমতার নির্দেশে তৃ়ণমূল ত্রিপুরাকে পাখির চোখে দেখছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Tripura Election 2023: ত্রিপুরায় লড়তে প্রথম দফার প্রার্থী দিল তৃ়ণমূল

Tripura Election 2023: সোমবার মনোনয়নের শেষ দিন, তৃণমূল প্রার্থী কই?

নির্বাচন কমিশনের দেওয়া নির্ঘণ্ট অনুযায়ী ৩০ জানুয়ারি ত্রিপুরায় (Tripura Election 2023) মনোনয়ন পত্র জমা দেবার শেষ তারিখ। শাসক বিজেপি ও বিরোধী সিপিআইএম, কংগ্রেসের তরফে প্রার্থীরা নেমে পড়েছেন। তবে রবিবার বিকেল পর্যন্ত মাঠে নেই (TMC) তৃণমূল কংগ্রেস! রাজ্যবাসীর প্রশ্ন তৃণমূল কই? তারা দাবি করেছে এ রাজ্যে পশ্চিমবঙ্গের মত সুশাসন কায়েম করা হবে।

তৃ়ণমূল কংগ্রেস ত্রিপুরা প্রদেশ এখনও নীরব। অথচ সোমবার মনোনয়ন জমা করতেই হবে। ষাটটি আসনে একলা লড়াই করার কথা বলেছে পশ্চিমবঙ্গের তিনবারের শাসক দল। খোদ দলনেত্রী তথা পশ্চিমবঙ্গের মু়খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা আগামী ৬ ফেব্রুয়ারি। এর মাঝে মেঘালয়ের বিধানসভার ভোটে তৃণমূল তড়িঘড়ি প্রার্থী দিলেও ত্রিপুরায় কোনও নড়নচড়ন নেই। অথচ, মমতার নির্দেশে তৃ়ণমূল ত্রিপুরাকে পাখির চোখে দেখছে।

ত্রিপুরায় সরকার ও বিরোধী দুপক্ষের প্রার্থী নিয়ে জটিলতা আছে। তবে তারা জোট ঘোঁটের মধ্যেও প্রার্থী দিয়েছে। উপজাতি দলগুলিও প্রার্থী দিয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস নীরব। গত পুরভোটের সময় যত ততপরতা ছিল তৃণমূলের বিধানসভা ভোটে তার উল্টোটাই দেখা যাচ্ছে।

জানা যাচ্ছে প্রার্থী বাছাই করতে গিয়ে প্রবল বিড়ম্বনায় পড়েছেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল নেতারা। রাজ্য সভাপতি পীযুষ বিশ্বাস, সাংগঠনিক দায়িত্বে থাকা পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বারবার আলোচনা করছেন কলকাতায় দলীয় নেতাদের সাথে। 

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Tripura Election 2023: সোমবার মনোনয়নের শেষ দিন, তৃণমূল প্রার্থী কই?

TMC: বিধায়ক জুন মালিয়ার বিরুদ্ধে নেতৃত্বের কাছে নালিশ সংখ্যালঘু সেল সভাপতির

June Malia

মেদিনীপুর: পঞ্চায়েত ভোট এগিয়ে আসতেই নানা ভাবে জর্জরিত রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)৷ এদিকে নিয়োগ দুর্নীতি, কয়লা চুরি, গরুপাচারের মতো ঘটনা বেকায়দায় শাসকদল৷ অন্যদিকে, প্রায় ১১ বছর ধরে শাসকদলের শাসনে ক্ষিপ্ত বাংলার গ্রাম৷ অবহেলা, স্বজনপোষনের ঘটনায় শাসকদলের নেতারা রীতিমতো বিব্রত৷

তার উপর দলীয় কোন্দলের জেরে বেজায় সমস্যায় পড়েছে মমতা-অভিষেক অ্যান্ড কোম্পানি৷ দিকে দিকে নেতা-নেত্রীরা একে অপরের বিরুদ্ধে নালিশ-পালটা নালিশ পৌঁছচ্ছে দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে৷

দলীয় কোন্দলের আঁচ এবার আছড়ে পড়ল পশ্চিম মেদিনীপুরে৷ দলের বিধায়ক জুন মালিয়ার বিরুদ্ধে জেলা সভাপতির কাছে নালিশ জানালেন তৃণমূলের মেদিনীপুর শহরের সংখ্যালঘু সেলের সভাপতি মোজাম্মেল হোসেন। তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, তাঁকে না জানিয়েই তাঁর ওয়ার্ডে গিয়ে খোঁজ-খবর করতে যান জুন মালিয়া। সেখানে দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কৃত তৃণমূল নেতার সঙ্গে কথা বলেন বিধায়ক।

তৃণমূল কর্মীদের একাংশ তাতে ক্ষোভ প্রকাশ করে স্লোগান দিতে শুরু করে। তখনই তড়িঘড়ি এলাকা থেকে বেরিয়ে যান জুন মালিয়া। এনিয়ে জেলা সভাপতির কাছে নালিশ জানিয়েছেন তৃণমূলের মেদিনীপুর শহরের সংখ্যালঘু সেলের সভাপতি মোজাম্মেল হোসেন। আর তা নিয়েই জেলা তৃণমূল কংগ্রেসে রীতিমতো হইচই পড়ে গিয়েছে৷

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন TMC: বিধায়ক জুন মালিয়ার বিরুদ্ধে নেতৃত্বের কাছে নালিশ সংখ্যালঘু সেল সভাপতির

Hiran Chatterjee: সৎ তৃণমূলীদের বিজেপিতে আনতে জানালা খুলবেন হিরণ

Hiran Chatterjee BJP

বিজেপি থেকে তৃণমূলে যাচ্ছেন না খড়্গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। তিনি দলবদলের জল্পনা উড়িয়ে দিয়ে দাবি করেছেন, জানালা খুলে দিলে তৃণমূলের সৎ নেতারা চলে আসবেন। এদিকে তৃ়ণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন দরজা খুলে দিলে পুরো বঙ্গ বিজেপি দলটাই চলে আসতে পারে।

রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতি, আবাস যোজনার দুর্নীতি ঘিরে পঞ্চায়েত স্তরে চলছে প্রবল ক্ষোভ। সেই ক্ষোভের আগুনে জল ঢালতে মরিয়া অভিষেক বলেন, জনগণ তাদের ক্ষোভ তৃণমূলের কাছে জানাবেন সেটাই স্বাভাবিক। তারা কি বিজেপির কাছে ক্ষোভ জানাতে যাবেন? পঞ্চায়েতে স্তরে দুর্নীতির দায়ে অভিযুক্ত দলীয় নেতাদের নিয়ে বিব্রত মমতা ও অভিষেক। এই দুর্নীতিকে খোঁচা মেরে বিজেপি বিধায়ক হিরণের দাবি, জানালা খুলে দিলে তৃণমূলের সৎ নেতারা চলে আসবেন।

এর পাশাপাশি তিনি বলেন, দলবদলের কোনও সম্ভাবনা নেই। তৃণমূলের সাথে যে ছবি ছড়িয়েছে সেটি বিকৃত করা হয়েছে। আর তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, এক মিনিটেই প্রমাণ করতে পারি কে ঠিক।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Hiran Chatterjee: সৎ তৃণমূলীদের বিজেপিতে আনতে জানালা খুলবেন হিরণ

Tripura Election: কংগ্রেসের ১৭ প্রার্থী ঘোষণা, বিজেপি ত্যাগী দিবাচন্দ্রকেও প্রার্থী

Congress announces 17 candidates

১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিপুরা বিধানসভা নির্বাচনের (Tripura Election) জন্য কংগ্রেস তাদের প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করেছে। ৬০টি আসনের মধ্যে ১৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি। ত্রিপুরার কৈলাশহর আসন থেকে পাঁচবার বিধায়ক হওয়া বিরাজিত সিনহাকে একই আসনে দ্বিতীয় সুযোগ দেওয়া হয়েছে৷

অন্যদিকে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া দিবাচন্দ্র হাংখাল কর্মচারা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।  অন্যদিকে ত্রিপুরার প্রাক্তন রাজ্য কংগ্রেস সভাপতি গোপাল চন্দ্র রায় বনমালিপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। কংগ্রেসের প্রথম তালিকায় ১৭ জন প্রার্থীর মধ্যে ২ জন মহিলা।

প্রকৃতপক্ষে, কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক ২৫ জানুয়ারী অনুষ্ঠিত হয়েছিল, যেখানে দলটি ৩টি রাজ্য – ত্রিপুরা, নাগাল্যান্ড এবং মেঘালয়ের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থীদের নাম নির্ধারণ করেছিল। কংগ্রেসের আগে, বিজেপিও ৬০টি আসনের মধ্যে ৪৮টির জন্য প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করেছে, মুখ্যমন্ত্রী মানিক সাহা (সিএম মানিক সাহা) বর্দোভালি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা চারিলাম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আর সাংসদ ও কেন্দ্রীয় রাজ্য মন্ত্রী প্রতিমা ভৌমিক ধানপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিজেপির প্রথম তালিকায় অন্তর্ভুক্ত ৪৮ জন প্রার্থীর মধ্যে ১১ জন মহিলা।

১৮ জানুয়ারি এই তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। ত্রিপুরায় ভোট হবে ১৬ ফেব্রুয়ারি, আর মেঘালয় ও নাগাল্যান্ডে ভোট হবে ২৭ ফেব্রুয়ারি। তিনটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল একযোগে ঘোষণা করা হবে ২ মার্চ। ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে একটি মিল হল যে তিনটি রাজ্যেই সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা ৩১।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Tripura Election: কংগ্রেসের ১৭ প্রার্থী ঘোষণা, বিজেপি ত্যাগী দিবাচন্দ্রকেও প্রার্থী

Tripura Assembly Election: বাংলাভাষী ত্রিপুরায় হিন্দিতেই প্রার্থী তালিকা দিল বিজেপি

BJP released the list of candidates in Tripura

Tripura Assembly Election: বাংলাভাষী প্রধান রাজ্য ত্রিপুরা। আছে উপজাতি ভাষা ককবরক। এই দুই ভাষিক জনতার রাজ্যে শাসক দল বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হলো হিন্দি ও ইংরাজিতে। উধাও বাংলা ! তালিকায় বাংলা কেন নেই তার কোনও সদুত্তর নেই বিজেপির কাছে। বিধানসভা ভোটের জন্য ৪৮টি কেন্দ্রে দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে সবথেকে চমক কৈলাসহর আসন।

সিপিআইএমের বিধায়ক মবস্বর আলি কৈলাসহর থেকে বামফ্রন্টের টিকিট না পেয়ে একরাতে বিজেপিতে যোগ দিলেন। তিনিই এবার বিজেপির হয়ে লড়াই করবেন। শাসক দলের তালিকায় আছেন কেন্দ্রীয় মন্ত্রী। এর থেকে প্রশ্ন, বিজেপির কি প্রার্থী কম পড়েছে? আরও প্রশ্ন কেন একলা লড়াই করার বার্তা দিয়ে ৪৮টি কেন্দ্রে প্রার্থী দিল বিজেপি। বাকি ১২টি আসনে কী হবে?

BJP released the list of candidates in Bengali-speaking Tripura in Hindi

ভোট ১৬ ফেব্রুয়ারি। শাসক দল ও বিরোধী বামফ্রন্ট প্রার্থী দিয়েছে। দুই পক্ষের মূল লড়াইয়ের মাঝে আছে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস। আর আছে উপজাতি দল। তাদের শক্তি পার্বত্য ত্রিপুরায়। তারাও একা লড়াইয়ের বার্তা দিয়েছে। তবে শাসক ও বিরোধী দুই শিবির উপজাতি দলের সাথে জোটের বিষয়ে আগ্রহী। ত্রিপুরায় বিধানসভা ভোট বিজেপির কাছে কঠিন লড়াই বলে বার্তা দিয়েছেন দলটির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Tripura Assembly Election: বাংলাভাষী ত্রিপুরায় হিন্দিতেই প্রার্থী তালিকা দিল বিজেপি

Tripura Assembly Election: বিজেপির ৪৮ জন প্রার্থী ঘোষণা, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমাকে টিকিট

Tripura Assembly Election bjp announces

ত্রিপুরায় ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভা নির্বাচন ( Tripura Assembly Election)৷ নির্বাচনকে সামনে রেখে বিজেপি ৬০টি আসনের মধ্যে ৪৮টির জন্য প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করেছে। মুখ্যমন্ত্রী মানিক সাহা লড়বেন বোরদোয়ালি আসন থেকে। উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা চারিলাম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে৷

আর সাংসদ ও কেন্দ্রীয় রাজ্য মন্ত্রী প্রতিমা ভৌমিক ধানপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিজেপির প্রথম তালিকায় অন্তর্ভুক্ত ৪৮ জন প্রার্থীর মধ্যে ১১জন মহিলা। ৬০-সদস্যের ত্রিপুরা বিধানসভার নির্বাচন ১৬ ফেব্রুয়ারি হওয়ার কথা এবং মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জানুয়ারি। ভোট গণনা হবে ২ মার্চ।

২০১৮ সালে প্রথমবারের মতো বিজেপি ত্রিপুরায় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া-মার্কসবাদী (সিপিএম) এর ২৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে উত্তর-পূর্ব রাজ্যে সরকার গঠন করতে সক্ষম হয়েছিল। পাঁচ বছর আগে ত্রিপুরার ৬০ টি বিধানসভা আসনের মধ্যে ৩৬টিতে জিতেছিল বিজেপি। শুক্রবার দলের সদর দফতরে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির (সিইসি) বৈঠকের পর বিজেপি প্রার্থীদের এই ঘোষণা দেওয়া হয়েছে। ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রার্থীদের নাম চূড়ান্ত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপির শীর্ষ নেতারা বৈঠক করেছিলেন।

কেন্দ্রীয় নির্বাচন কমিটির (সিইসি) বৈঠকে বিজেপি সভাপতি জেপি নাড্ডা, দলের সিনিয়র নেতারা এবং কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা উপস্থিত ছিলেন। তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে আসনভিত্তিক আলোচনা হয়। ত্রিপুরার প্রাক্তন রাজ পরিবারের বংশধর এবং রাজ্যের একটি রাজনৈতিক দল টিপরা মোথার প্রতিষ্ঠাতা প্রদ্যোত দেব বর্মন আসন্ন নির্বাচনে বিজেপির সাথে কোনও জোট হওয়ার সম্ভাবনাকে অস্বীকার করেছেন। দেব বর্মণ রাজ্যে নির্বাচনী জোটের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে বিজেপির সিনিয়র নেতাদের সঙ্গে দেখা করেছেন বলে জানা গেছে। সূত্রের খবর, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও এই আলোচনায় উপস্থিত ছিলেন।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Tripura Assembly Election: বিজেপির ৪৮ জন প্রার্থী ঘোষণা, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমাকে টিকিট

Tripura Election: ত্রিপুরায় ভোটের দিন কে পাল্টে দিল? রহস্য সমাধান কমিশনের

Election Commission clearly informed that the date

কে বা কারা যেন ত্রিপুরা বিধানসভা (Tripura Election) ভোটের দিন পাল্টে দিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিল সামাজিক মাধ্যমে। তার জেরে গোটা দেশেই ছড়িয়েছিল প্রশ্ন, কী এমন ঘটেছে যে ভোটের দিন পাল্টাতে হল? তীব্র রাজনৈতিক শোরগোল পড়ে যায় ত্রিপুরায়। পরিস্থিতি সামাল দিতে এ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্তে আসরে নামলেন।

আগরতলায় সাংবাদিক সম্মেলন করে কিরণ গিত্তে জানান, ত্রিপুরায় পূর্ব ঘোষিত তারিখ অর্থাত ১৬ ফেব্রুয়ারি হবে ভোট। সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়েছিল আগামী ২৭ ফেব্রুয়ারি নতুন ভোট গ্রহণের দিন ঠিক করা হয়েছে।

হঠাৎ ভোটের দিন পাল্টানো তারপর কমিশনের সাংবাদিক সম্মেলন ডেকে পরিস্থিতি সামাল দেওয়া সবমিলে ত্রিপুরাবাসী হতচকিত। তবে কমিশন নির্দিষ্ট করেই জানিয়েছে ভোটের দিন পাল্টানো হয়নি।

এদিকে রাজ্যের শাসক দল বিজেপি প্রার্থী বাছাই করতে গিয়ে চরম বিপাকে পড়েছে। বিরোধী বামফ্রন্টের প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন। সূত্রের খবর শুক্রবার যা হোক করে প্রার্থী ঘোষণা করতে মরিয়া বিজেপি।

জানা যাচ্ছে প্রার্থী নিয়ে তীব্র টানাপোড়েন চলছে বিজেপির অভ্যন্তরে। এ রাজ্যে গত বিধানসভা ভোটে উপজাতি দল আইপিএফটির সাথে জোট করে ক্ষমতায় এসেছে বিজেপি। সেই জোট আর নেই। নতুন জোট শরিক খুঁজতে তিপ্রা মথার সাথে আলোচনা ব্যর্থ হয়েছে। এর পর রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রে একা লড়ার মনস্থির করে বিজেপি।

এদিকে বিরোধী সিপিআইএমের নেতৃত্বে বামফ্রন্ট তাদের ৪৬টি কেন্দ্রের প্রার্থী দিয়েছে। বাকি ১৩টি আসন সমঝোতার খাতিরে ছাড়া হয়েছে কংগ্রেসকে। একটি আসনে বাম-কংগ্রেস যৌথভাবে নির্দল প্রার্থীকে সমর্থন করছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Tripura Election: ত্রিপুরায় ভোটের দিন কে পাল্টে দিল? রহস্য সমাধান কমিশনের

Tripura Election: ভোটের আগেই ঘোড়া কেনাবেচা! কত কোটিতে বাম বিধায়ককে কিনল রাম শিবির প্রশ্ন সর্বত্র

Tripura election 2023 cpim mla moboshar ali joins bjp

Tripura Election: ভোটের আগেই ঘোড়া কেনাবেচা শুরু হয়ে গেল।  সিপিআইএম (CPIM) বিধায়ক সরাসরি যোগ দিলেন বিজেপিতে (BJP)। এই ঘটনা যখন ঘটছে তখন নির্বাচন কমিশন ভোটের দিন পরিবর্তন করেছে ত্রিপুরায় (Tripura)। এর পরই রাজ্য জুড়ে প্রবল আলোড়ন কত কোটিতে বিধায়ককে কিনল বিজেপি? ত্রিপুরার সর্বত্র চর্চা কমপক্ষে সাড়ে তিন কোটি টাকায় রফা হয়েছে।

বিতর্কের কেন্দ্রে ত্রিপুরার কৈলাসহর আসনের সিপিআইএম বিধায়ক মবস্বর আলি। তিনি কয়েকদিন আগেও নিজের দফতরে বসে বিধায়ক হিসেবে রিপোর্ট কার্ড তুলে ধরে শাসক বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন। তখনও বামফ্রন্ট প্রার্থী ঘোষণা করেনি। এরপর বাম প্রার্থী তালিকা ঘোষিত হলে দেখা যায় কৈলাসহর থেকে দলীয় টিকিট পাননি মবস্বর আলি। গত কয়েকদিন ধরে গুঞ্জন ছিল তিনি কোনও বড় রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চলেছেন। শুক্রবার দিল্লিতে তিনি বিজেপি দলে যোগ দিলেন।

ত্রিপুরায় গত বিধানসভা নির্বাচনে টানা ২৫ বছরের বাম জমানার পরিবর্তন হয়। ক্ষমতায় আসে বিজেপি জোট। তবে গত নির্বাচনে কৈলাসহর ছিল সিপিআইএমের দখলে। বিধায়ক মবস্বর আলি বারবার বিজেপির বিরুদ্ধেই সরব ছিলেন। এবার তিনি টিকিট না পেয়ে সরাসরি বিজেপিতেই চলে গেলেন।
রাজনৈতিক বিশ্লেষণে উঠে আসছে আসন্ন বিধানসভা ভোটে প্রবল চাপের মুখে বিজেপি। তাদের নিজস্ব প্রার্থীর বদলে কেন এক বাম নেতা তথা বিধায়ককে দলে নিতে হলো উঠছে এই প্রশ্ন। তবে এদিন বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের পূর্বতন রাজ্য সভাপতি সুবল ভৌমিক। তিনি বিজেপিতে ছিলেন আগেই। পরে কংগ্রেস ও তৃণমূল ঘুরে ফের ফিরলেন বিজেপিতেই।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Tripura Election: ভোটের আগেই ঘোড়া কেনাবেচা! কত কোটিতে বাম বিধায়ককে কিনল রাম শিবির প্রশ্ন সর্বত্র

হঠাৎ ভোটের দিন পাল্টালো ত্রিপুরায়, বিজেপির প্রার্থী বাছাইয়ে টানাপোড়েন

নির্বাচন কমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে ত্রিপুরা জুড়ে প্রবল আলোড়ন। কারণ, এ রাজ্যে ভোটের দিন (Tripura Election 2023) হঠাত কোনও কারণ ছাড়াই পাল্টে দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, আগামী ১৬ ফেব্রুয়ারি ভোটের দিন ছিল। তার পরিবর্তে ভোট হবে আগামী ২৭ ফেব্রুয়ারি।

এদিকে রাজ্যের শাসক দল বিজেপি প্রার্থী বাছাই করতে গিয়ে চরম বিপাকে পড়েছে। বিরোধী বামফ্রন্টের প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন। সূত্রের খবর শুক্রবার যা হোক করে প্রার্থী ঘোষণা করতে মরিয়া বিজেপি।

জানা যাচ্ছে প্রার্থী নিয়ে তীব্র টানাপোড়েন চলছে বিজেপির অভ্যন্তরে। এ রাজ্যে গত বিধানসভা ভোটে উপজাতি দল আইপিএফটির সাথে জোট করে ক্ষমতায় এসেছে বিজেপি। সেই জোট আর নেই। নতুন জোট শরিক খুঁজতে তিপ্রা মথার সাথে আলোচনা ব্যর্থ হয়েছে। এর পর রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রে একা লড়ার মনস্থির করে বিজেপি।

এদিকে বিরোধী সিপিআইএমের নেতৃত্বে বামফ্রন্ট তাদের ৪৬টি কেন্দ্রের প্রার্থী দিয়েছে। বাকি ১৩টি আসন সমঝোতার খাতিরে ছাড়া হয়েছে কংগ্রেসকে। একটি আসনে বাম-কংগ্রেস যৌথভাবে নির্দল প্রার্থীকে সমর্থন করছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন হঠাৎ ভোটের দিন পাল্টালো ত্রিপুরায়, বিজেপির প্রার্থী বাছাইয়ে টানাপোড়েন

Mamata Banerjee: বীরভূম সফরের আগেই বিরাট প্রশ্নের মুখে মমতা

mamata banerjee

গরু পাচার মামলায় জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এই মুহুর্তে জেল হেফাজতে। তাই জেলার সাংগঠনিক রাশ নিজের হাতেই তুলে নিতে চান তৃণমূল সুপ্রিমো। সেকারণেই চলতি মাসের শেষেই বীরভূম সফরের কথা ঘোষণা করেছেন তিনি। কিন্তু মমতার বীরভূম সফরের আগেই বড় প্রশ্নের মুখে পড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল৷

একাধিক দুর্নীতির অভিযোগে জেরবার হওয়ার পর পুনরায় জনসংযোগ কর্মসূচি গড়ে তুলতে দিদির সুরক্ষাকবচের কথা ঘোষণা করেছিল তৃণমূল। কিন্তু জেলায় জেলায় দিদির দূতকে ঘিরে যে বিক্ষোভ কর্মসূচি চলছে তাতে প্রশ্নের মুখে শাসক দল৷ প্রতিনিয়ত এই বিক্ষোভ নজরে পড়ছে বীরভূম জেলাতেই। জেলা সভাপতি অনুব্রত মণ্ডল না থাকা এবং গরু পাচারের অভিযোগে তাঁকে গ্রেফতার করা, পুরো বিষয়টাতেই চিন্তায় ছিল ঘাসফুল শিবির৷ পরে দিদির দূত কর্মসূচিতে প্রকাশ্য হয়েছে দলের ফাটল৷

অনুব্রতর অনুপস্থিতিতে দলের অন্দরে কোন্দল দেখা দিয়েছিল৷ সেটা গরাদের ভিতরে কর্মীদের উদ্দেশ্যে কেষ্টর সাবধানবার্তা স্পষ্ট করেছিল৷ কখনও জল, কখনও রাস্তা আবার কখনও সরকারী সুযোগ সুবিধা সাংসদ শতাব্দী রায়কে ঘিরে বারবার বিক্ষোভ দেখাচ্ছে কর্মীদের একাংশ। আবার কখনও তাঁর আচরণ নিয়ে কটাক্ষ করছেন বিরোধীরা৷ আবার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে ধুমকেতু বলে কটাক্ষ করছেন কেউ। সব মিলিয়ে, জেলায় জেলায় বিক্ষোভের মুখে নেতারা পড়লেও বীরভূম নিয়ে মোটেই নিশ্চিন্ত নয় তৃণমূল।

এতদিন ধরে দোর্দণ্ডপ্রতাপশালী নেতা কেষ্টর উপস্থিতি নিশ্চিন্তে রেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁর জেলমুক্ত হওয়া প্রশ্নাতীত। কেষ্টর গড়ে গিয়ে দলীয় কোন্দল নিয়ে প্রশ্নের মুখে তৃণমূল সুপ্রিমোকেই পড়তে হবে না তো? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে৷

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Mamata Banerjee: বীরভূম সফরের আগেই বিরাট প্রশ্নের মুখে মমতা

Mamata Banerjee: নওশাদের গ্রেফতারিতে বিদ্রোহী ফুরফুরা, ড্যামেজ কন্ট্রোলে নামছেন মমতা

mamata banerjee muslimফুরফুরা শরিফের হুঁশিয়ারি আসছে একের পর এক। রাজ্যের অন্যতম মুসলিম তীর্থস্থানের পীর সাহেবরা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে মুখ খুলেছেন

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Mamata Banerjee: নওশাদের গ্রেফতারিতে বিদ্রোহী ফুরফুরা, ড্যামেজ কন্ট্রোলে নামছেন মমতা

মমতার উপস্থিতিতে বাংলাদেশের সরকারি ধ্বনি ‘জয় বাংলা’ বলে বিতর্কে রাজ্যপাল, দিল্লির তলব

মু়খ্যমন্ত্রী মমতার (Mamata Banerjee)  উপস্থিতিতিতে ‘জয় বাংলা’ বলে বিতর্কে রাজ্যপাল (CV Anand Bose) আনন্দ বোস। বিরোধী দলনেতা (Suvendu Adhikari) শুভেন্দু অধিকারীর অভিযোগ, বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের (Awami League) রাজনৈতিক স্লোগান কেন দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল? তৃণমূল কংগ্রেস বাংলাদেশের এই সরকারি স্লোগান ব্যবহার করে। বিরোধী দলনেতার অভিযোগ ঘিরে রাজ্যপালের হাতে খড়ি অনুষ্ঠান আরও বিতর্কিত হয়ে গেছে। […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন মমতার উপস্থিতিতে বাংলাদেশের সরকারি ধ্বনি ‘জয় বাংলা’ বলে বিতর্কে রাজ্যপাল, দিল্লির তলব

Madan Mitra: নাম না-করে শুভেন্দু’কে পোষ্যের সঙ্গে তুলনা করে বির্তকে তৃণমূলের কালার-বয়

তৃণমূল কংগ্রেস নেতা তথা কামারহাটির বিধায়ক Madan Mitra মানেই বির্তক৷ মদন মানেই সংবাদ শিরোনাম৷ সেই তৃণমূল নেতা আবার মুখ খুলতেই সংবাদ শিরোনামে চলে এলেন৷

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Madan Mitra: নাম না-করে শুভেন্দু’কে পোষ্যের সঙ্গে তুলনা করে বির্তকে তৃণমূলের কালার-বয়

BJP Membership: মিসড কলে নথিভুক্ত ১৮ কোটি কর্মী খুঁজছে বিজেপি!

আজকাল ভারতীয় জনতা পার্টি (BJP) তার ১৮ কোটি সদস্য খুঁজে বের করার চেষ্টা করছে। এ জন্য মোতায়েন করা হয়েছে বড় দল। এরাই মিস কল দিয়ে দলের সদস্যপদ নিয়েছেন।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন BJP Membership: মিসড কলে নথিভুক্ত ১৮ কোটি কর্মী খুঁজছে বিজেপি!

BJP Membership: মিসড কলে নথিভুক্ত ১৮ কোটি কর্মী খুঁজছে বিজেপি!

আজকাল ভারতীয় জনতা পার্টি (BJP) তার ১৮ কোটি সদস্য খুঁজে বের করার চেষ্টা করছে। এ জন্য মোতায়েন করা হয়েছে বড় দল। এরাই মিস কল দিয়ে দলের সদস্যপদ নিয়েছেন।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন BJP Membership: মিসড কলে নথিভুক্ত ১৮ কোটি কর্মী খুঁজছে বিজেপি!

অসমে বিজেপি সরকারের অতিথি জঙ্গি নেতা জীবন সিংহ পাচ্ছে লোভনীয় পদ

শান্তি বৈঠকের টেবিলেই বাংলা ভাগের সিদ্ধান্ত নিয়ে পদক্ষেপ। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সব দেখভাল করছেন। পৃথক কামতাপুর নাকি উত্তরবঙ্গ এই প্রশ্নে দোলাচলে জঙ্গি নেতা (Jibon Singh) জীবন সিংহ। বিস্তারিত পড়ুন লোভনীয় পদের জন্য বেছে নেওয়া হয়েছে KLO জঙ্গি প্রধান (Jibon Singh) জীবন সিংহকে। কী সেই পদ? জানা যাচ্ছে অসম সরকারের অতিথি হিসেবে থাকা আত্মসমর্পণকারী জঙ্গি […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন অসমে বিজেপি সরকারের অতিথি জঙ্গি নেতা জীবন সিংহ পাচ্ছে লোভনীয় পদ

একাধিক হেভিওয়েট নেতার নাম কাটছে সিপিআইএম

কাটা পড়ছেন তাবড় তাবড় নেতারা। যারা দীর্ঘ সময় ধরে মন্ত্রী ছিলেন তাঁদেরও রেয়াত করছে না ‘লালবাড়ি’। ফলে একাধিক হেভিওয়েট CPIM নেতা ও প্রাক্তন মন্ত্রীর নামের তালিকায় পড়ে গেছে লাল দাগ। এ নিয়ে বাম মহলের ক্ষোভ বিক্ষোভ কতদূর তা জানা যায়নি। কারন, কড়া নিয়মে বেঁধে রাখা দলীয় নেতাদের মধ্যে থেকে অন্তর্নিহিত তথ্য বের হওয়ার রেওয়াজ খুব […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন একাধিক হেভিওয়েট নেতার নাম কাটছে সিপিআইএম