ISF-এর জাহানারা এখনও নিখোঁজ, তৃণমূল সমর্থক খুনে ফের গরম ভাঙড়

পঞ্চায়েত ভোটের গণনার রাতে ভাঙড়ের আইএসএফ জেলা পরিষদ প্রার্থী জাহানারা বেগম জয়ী ঘোষণার পর থেকে স্বামী সহ নিখোঁজ। ৭২ ঘণ্টার পরেও খোঁজ মেলেনি। এর মাঝে ফের এক টিএমসি সমর্থকের মৃত্যুর খবর এসেছে। ঘটনাস্থল সেই কাঁঠালিয়া। যেখানে গণনার রাতে একাধিক আইএসএফ সমর্থক গুলিবিদ্ধ হয়ে মারা যান। ফের ভাঙড়ে ভোটের বলি আরও এক। কাঁঠালিয়ায় তৃণমূল কর্মীকে পিটিয়ে […]

The post ISF-এর জাহানারা এখনও নিখোঁজ, তৃণমূল সমর্থক খুনে ফের গরম ভাঙড় appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

সেই চিকমাগালুরেই ভরসা, ইন্দিরাকে অনুসরণ প্রিয়াঙ্কার

কংগ্রেস শাসিত কর্নাটক থেকে লোকসভায় প্রার্থী হতে পারেন (Priyanka Gandhi) প্রিয়াঙ্কা গান্ধী। যে কেন্দ্র থেকে সংসদে গেছিলেন ইন্দিরা গান্ধী ‌সেই চিকমাগালুর কেন্দ্র থেকে প্রিয়াঙ্কাকে দাঁড় করানোর ব্যাপারে জল্পনা শুরু হয়েছে রাজধানীর আকবর রোডের AICC দপ্তরে‌। মানহানির মামলায় সাংসদ পদ খুইয়েছেন রাহুল গান্ধী।শাস্তি মকুব না হলে আগামী লোকসভা ভোটে প্রার্থী হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। অসুস্থতার কারণ […]

The post সেই চিকমাগালুরেই ভরসা, ইন্দিরাকে অনুসরণ প্রিয়াঙ্কার appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Nandigram: তৃণমূল মহিলা কর্মীকে গাছে বেঁধে মারধর, ক্ষুব্ধ কুণাল বললেন ‘পুলিশ ন্যাকা ষষ্ঠী’

রাজ্য পুলিশকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। নন্দীগ্রামে তৃণমূলের এক মহিলা কর্মী সোমা জানাকে গাছে বেঁধে মারার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র উত্তেজনা জন্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। ঘটনাস্থলে পৌঁছেছেন কুনাল ঘোষ। কুনাল ঘোষ এবার শুধু বিজেপির বিরুদ্ধে প্রশ্ন তুলছে এমন নয়, এবার তাকে দেখা গেল পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলতে। পূর্ব […]

The post Nandigram: তৃণমূল মহিলা কর্মীকে গাছে বেঁধে মারধর, ক্ষুব্ধ কুণাল বললেন ‘পুলিশ ন্যাকা ষষ্ঠী’ appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

ISF: ‘জয়ী’ জাহানারা কি জীবিত? ভাঙড়ের সর্বত্র আতঙ্ক

পঞ্চায়েত ভোট গণনার সময় বারবার সামাজিক মাধ্যমে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF) সমর্থকরা দাবি করছিলেন জেলা পরিষদের ভোটে তৃণমূল কংগ্রেসকে হারিয়েছেন আমাদের প্রার্থী জাহানারা বিবি (জাহানারা বেগম)। অথচ তাকে জয়ের সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। গণনার রাতে ভয়াবহ সংঘর্ষে রক্তাক্ত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বিস্তির্ণ অঞ্চল। পরপর গুলিবিদ্ধ হবার খবর আসতে থাকে। এর মাঝে নিখোঁজ […]

The post ISF: ‘জয়ী’ জাহানারা কি জীবিত? ভাঙড়ের সর্বত্র আতঙ্ক appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

পঞ্চায়েত ভোটে রাজ্য রক্তাক্ত, শান্তির দাবিতে মিছিল

কলকাতায় শান্তি মিছিল। বাম কংগ্রেস আইএসএফের সমর্থকরা রাস্তায়। মনোনয়ন পর্বকালীন সময় থেকে গোটা রাজ্য জুড়ে যে পঞ্চায়েত হিংসা, সন্ত্রাস ছড়িয়েছে। খুন হয়েছে ৪৮। তার প্রতিবাদে বাম-কংগ্রেসেপ একজোট হয়ে ধর্মতলায় প্রতিবাদ মিছিল। ধর্মতলা থেকে এন্টালি পর্যন্ত এই মিছিলে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে এই মিছিলে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সূর্যকান্ত মিত্র সহ শীর্ষ নেতারা। এছাড়াও […]

The post পঞ্চায়েত ভোটে রাজ্য রক্তাক্ত, শান্তির দাবিতে মিছিল appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

হাবড়ায় বাম প্রার্থীর সমর্থনে ব্যালট খাওয়ার জেরে ফের ভোট

গ়ননার দিন বাম প্রার্থীর দাবি ছিল তার সমর্থনে ছাপ মারা ব্যালট খেয়ে নিয়েছে তৃ়নমূল প্রার্থী। হাবড়ার সেই ভুরকুন্ডায় ফের ভোট হবে। তীব্র বিতর্কে জয়ী তৃণমূল। ভাত, তরকারি খাওয়ার পরেও পেট ভরেনি, অবশেষে সিপিএম প্রার্থীকে হারাতে ১১ জুলাই আস্ত এক বান্ডিল ব্যালট পেপার খেয়ে পেট ভরান তৃণমূল প্রার্থী। হাবড়ার ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থীর এমন ঘটনায় […]

The post হাবড়ায় বাম প্রার্থীর সমর্থনে ব্যালট খাওয়ার জেরে ফের ভোট appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Panchayat Election: নদিয়ায় প্রিসাইডিং অফিসারের মৃত্যুর পর বিস্ফোরক দাবি সংগ্রামী যৌথ মঞ্চের

বুথেই প্রিসাইডিং অফিসারের মৃত্যু নিয়ে বিস্ফোরক অভিযোগ করল সংগ্রামী যৌথ মঞ্চ। ৮ জুলাই ছিল পঞ্চায়েত ভোট, সেই দিন ডিউটিতে থাকা রিজার্ভ প্রিসাইডিং অফিসারের মৃত্যুর দায় নিতে হবে কমিশনকে। এই দাবি তুলল সংগ্রামী যৌথ মঞ্চ। নদিয়ার করিমপুর ১ নম্বর ব্লকে রিজার্ভ প্রিসাইডিং অফিসার ছিলেন রেবতীমোহন বিশ্বাস। হাঁসপুকুরিয়া বিদ্যাপীঠের সহকারি শিক্ষক তিনি। ভোটের দিন তার সেরিব্রাল অ্যাটাক […]

The post Panchayat Election: নদিয়ায় প্রিসাইডিং অফিসারের মৃত্যুর পর বিস্ফোরক দাবি সংগ্রামী যৌথ মঞ্চের appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Panchayat Election: জেল হেফাজত থেকেই জেলা পরিষদে জিতল কংগ্রেস প্রার্থী

Panchayat Electionভোটের ( Panchayat Election) দিন তৃণমূলের সঙ্গে গণ্ডগোলের জন্য গ্রেফতার হয়েছিলেন কংগ্রেস প্রার্থী আনারুল হক ওরফে বিপ্লব। জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

The post Panchayat Election: জেল হেফাজত থেকেই জেলা পরিষদে জিতল কংগ্রেস প্রার্থী appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Delhi Flood: ভয়াবহ যমুনা, ১৯৭৮-এর বন্যা আতঙ্ক ফিরল দিল্লিতে

delhi flood girlবন্যায় ডুবছে রাজধানী। দিল্লির কাছে যমুনা আজ সর্বকালের সর্বোচ্চ ২০৮.৪৬  মিটারে উঠেছে। পরিস্থিতি দেখে নিচু এলাকাগুলির জনসাধারণকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে দিল্লি প্রশাসন৷ কেন্দ্রীয় জল কমিশন  “চরম পরিস্থিতি” বলে অভিহিত করেছে।  কারণ যমুনায় জলের প্রবাহ আজ সকালের দিকে শীর্ষে উঠবে বলে আশঙ্কা। বর্তমান জলস্তর বিপদ চিহ্নের তিন মিটার উপরে। সকালে যমুনার জল বাড়ছে এর […]

The post Delhi Flood: ভয়াবহ যমুনা, ১৯৭৮-এর বন্যা আতঙ্ক ফিরল দিল্লিতে appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

বিপজ্জনক যমুনা, দিল্লির বিস্তির্ণ এলাকা খালি করার নির্দেশ কেজরিওয়ালের

যমুনার বন্যায় বিপদ। রাজধানী দিল্লির নীচু অংশ খালি করে সেখানকার বাসিন্দারা যেন উঁচু এলাকায় চলে যান। দ্রুত নীচু এলাকা খালি করুন। এমনই নির্দেশ দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যমুনা বিপজ্জনক চেহারা নিয়েছে। এমন ভয়াবহ যমুনার বন্যা সাম্প্রতিক অতীতে দেখা যায়নি বলেই জানাচ্ছেন দিল্লিবাসী।   মুখ্যমন্ত্রীর নির্দেশের পর প্রশাসনিক উদ্যোগে দিল্লির বিস্তির্ণ অংশ থেকে জনসাধারণকে সরিয়ে […]

The post বিপজ্জনক যমুনা, দিল্লির বিস্তির্ণ এলাকা খালি করার নির্দেশ কেজরিওয়ালের appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

বিধানসভার ‘বড় ভাই’ শওকত মোল্লা চাইছেন ভাঙড়ের ‘ছোট ভাই’ নওশাদের গ্রেফতারি

পঞ্চায়েত ভোটের আগে বিধানসভায় হাসি হাসি মুখ করে নওশাদ সিদ্দিকী বলেছিলেন শওকত মোল্লা আমার বড় ভাই! ভাঙড়ে তখন চলছিল মনোনয়ন জমা ঘিরে রক্তাক্ত পর্ব। স্থানীয় বিধায়ক নওশাদ সিদ্দিকি ও ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা পরস্পর হুমকির মাঝে দুই বিধায়কের হাসি হাসি ছবি হয়েছিল ভাইরাল। আর পঞ্চায়েত ভোটের গণনার পর রক্তাক্ত ভাঙড়। আইএসএফ বাম জোটের বিধায়ক […]

The post বিধানসভার ‘বড় ভাই’ শওকত মোল্লা চাইছেন ভাঙড়ের ‘ছোট ভাই’ নওশাদের গ্রেফতারি appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Panchayat Election: রাজ জুড়ে হাজার হাজার ছেঁড়া ব্যালট উদ্ধার, সিংহভাগেই বামে ছাপ!

গণনা কেন্দ্রগুলির আসে পাশে নজর রাখলেই স্পষ্ট কী ফল হতে চলেছিল! রাজ্যের প্রায় সর্বত্রই হাজার হাজার ছেঁড়া ব্যালট উদ্ধার হচ্ছে। তাৎপর্যপূর্ণ, উদ্ধার হওয়া ব্যালটগুলির সিংহভাগ বাম ভোটের। ছেঁড়া ফাটা, নষ্ট করে দেওয়া ব্যালটগুলির ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে শুরু করেছে। নেটিজেনদের প্রশ্ন, ফলাফল কি তবে উল্টো করে ধরতে হবে? রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণনার […]

The post Panchayat Election: রাজ জুড়ে হাজার হাজার ছেঁড়া ব্যালট উদ্ধার, সিংহভাগেই বামে ছাপ! appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

রাতে পরপর মৃত্যু ভাঙড়ে, সকালে গোরস্থানের নীরবতা

ভাঙড় রক্তাক্ত।পুলিশ আক্রাম্ত। পুলিশ পলাতক। তৃণমূল বনাম আইএসএফ-বাম সমর্থকদের সংঘর্ষ। রাত থেকে পরপর মৃত্যুর খবর আসছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে কমপক্ষে তিন জন নিহত। তবে বেসরকারিভাবে আরও এক জন নিহত বলে দাবি করা হচ্ছে। ভাঙড়ে নিহতরা আইএসএফ বাম সমর্থক বলে দাবি করা হচ্ছে। রাত থেতে চলেছে সংঘর্ষ। সকালে আরও গোরস্থানের থমথমে পরিস্থিতি।   অভিযোগ, পঞ্চায়েত ভোট গণনায় […]

The post রাতে পরপর মৃত্যু ভাঙড়ে, সকালে গোরস্থানের নীরবতা appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Panchayat Election: দক্ষিণে সাফল্য মিললেও উত্তরের ফলাফলে চিন্তিত বিজেপি নেতারা

BJP Calls for 12-Hour Bandh in North Bengalকড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়েই সকাল ৮ টায় শুরু হয়েছে পঞ্চায়েত ভোটে (Panchayat Election) গণনা। গণনাকেন্দ্রের ধারেকাছে জমায়েতের উপর নিষেধাজ্ঞা রয়েছে।

The post Panchayat Election: দক্ষিণে সাফল্য মিললেও উত্তরের ফলাফলে চিন্তিত বিজেপি নেতারা appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Congress: পঞ্চায়েতে হাজারের বেশি গ্রামে কংগ্রেসের জয়

সকালে ভোট গণনা পর্বকালীন সময় থেকে হাড্ডাহাড্ডির লড়াই চলছে শাসক দলের সঙ্গে বিরোধী দলের। এবার কংগ্রেস ১০৭১ আসনে জয়ী হয়েছে, এবং এগিয়ে রয়েছে ৩৬৭ আসনে। সম্পূর্ণ ফলাফল আসলে আরও বড় জয় হবে বলে জানাচ্ছেন কংগ্রেস নেতৃত্ব। যত সময় গড়াচ্ছে দাঁড়িপাল্লার হিসব যেন প্রত্যেক মুহূর্তে পরিবর্তন হচ্ছে। দুপুর পর্যন্ত নজরে এসেছে একাধিক জায়গায় জয়ী হয়েছে তৃণমূল […]

The post Congress: পঞ্চায়েতে হাজারের বেশি গ্রামে কংগ্রেসের জয় appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Panchayat Counting: তৃণমূল ও পুলিশকে বাঁশপেটা বাম সমর্থকদের, বর্ধমান গ্রামাঞ্চলে সংঘর্ষ ছড়াচ্ছে

সকাল থেকে যে প্রবল সংঘর্ষ পরিবেশে পঞ্চায়েত ভোটের গণনা চলছে তাতে পঞ্চায়েত স্তরে বাম ও কংগ্রেসের জোট গ্রাম বাংলার বিরোধী পক্ষ হিসেবে দ্রুত পাকা জমি তৈরি করে নিচ্ছে। বেলা ১২ পর্যন্ত জোটের মিলিত শক্তি বিধানসভায় বিরোধী দলের তুলনায় বেশি। এককভাবে সিপিআইএম ও বিজেপির মধ্যে চলছে কড়া টক্কর। বিশ্লেষকরা বলছেন, বাম শিবিরই মূল বিরোধী তার কারণ, জয়ী বিজেপির অধিকাংশ দল পাল্টে তৃণমূল শিবিরে যাবে। প্রত্যাশিতভাবে শাসকদল তৃ়ণমূল বিপুল জয়ী।

জেলায় জেলায় চলছে সংঘর্ষ। পূর্ব বর্ধমানের গ্রামাঞ্চলে বাম বনাম তৃ়ণমূলের সংঘর্ষ চরমে। জেলার সগড়াইতে সিপিআইএম সমর্থকরা বাঁশপেটা করল তৃ়ণমূল ও পুলিশকে। বাম সমর্থকদের হাতে মার খেয়ে পালাচ্ছে পুলিশ ও টিএমসি এমন দৃশ্য রাজ্যে গত একযুগে প্রায় বিরল। তবে পঞ্চায়েত গণনার দিন তেমনই ছবি দেখা গেল। সগড়াইতে প্রবল সংঘর্ষ চলছে।

মন্তেশ্বর, কেতুগ্রাম, মঙ্গোলকোট, আউসগ্রাম, রায়না, খণ্ডোঘোষ, কাটোয়া, কালনায় বাম বনাম তৃ়নমূল সংঘর্ষে একাধিক জখম। পঞ্চায়েত ভোট পর্বে এই জেলায় তিনজন নিহত। দুজন সিপিআইএম সমর্থক ও একজন তৃ়নমূল সমর্থক। এদিন গণনায় জখম একাধিক। দুই শিবিরের কয়েকজন গুরুতর। জখম।

কড়া নিরাপত্তা বলয়ে রাজ্যের ২২টি জেলার ৩৩৯টি কেন্দ্রে চলছে ভোট গণনা৷ প্রতিটি গণনা কেন্দ্রে রয়েছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জেলায় জেলায় গণনাকেন্দ্র যেন যুদ্ধক্ষেত্র৷ বাঙ্কার বানিয়ে পাহারা দিতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। তবে বেশিরভাগ গণনা কেন্দ্র ঘিরে চলছে সংঘর্ষ।

কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলবে গণনা। জেলায় জেলায় রাজনৈতিক পারদ চড়ছে। ফলাফল ঘোষণার আগেই বিজয় উৎসবের বার্তা দিয়ে রেখেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক বিশ্লেষকরা নজর রেখেছেন, বিরোধীদের ভোট প্রাপ্তির দিকে। নজরে থাকছে বিধানসভায় বিরোধী দল বিজেপি নাকি বর্তমান বিধানসভায় না থাকা পূর্বতন দুই শাসক দল কংগ্রেস ও সিপিআইএম জোট-কোন পক্ষ গ্রামাঞ্চলে নিজেদের শক্তি দেখাল।

Nadia: তৃণমূল শূন্য! বাম দখলে নদিয়ার বিটহুদা পঞ্চায়েত

গণনার প্রাথমিক ট্রেন্ড আসতে শুরু করেছে। প্রাথমিক ভাবে দেখা যাচ্ছে, গ্রাম পঞ্চায়েতে বিজেপিকে জোর টক্কর দিচ্ছে বামেরা, তার সঙ্গে রয়েছে কংগ্রেসও। এদিকে তৃণমূল ৯ হাজার আসনে জয়ী।

তবে নদিয়ার বিটহুদা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের অঙ্কটা ভিন্ন। একটাও আসনে জিততে পারেনি টিএমসি। নদিয়া চাপড়া ব্লক বিটহুদা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল শূন্য। জোর টক্কর দিয়ে ১১ টি আসনে জয়ী সিপিআইএম। 

নদিয়া চাপড়া ব্লক বিটহুদা গ্রাম পঞ্চায়েতে সিপিআইএম ১১ আসন টিএমসি ০, পঞ্চায়েত cpim জয় করল।

পঞ্চায়েতের মনোনয়ন জমা, নির্বাচন, পুনর্নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠে গোটা রাজ্য। দিকে দিকে সন্ত্রাস এবং মৃত্যুমিছিল। ভোট পর্বে রাজ্য মৃতের সংখ্যা ৪১।

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়েই সকাল ৮ টায় শুরু হয়েছে ভোট গণনা। গণনাকেন্দ্রের ধারেকাছে জমায়েতের উপর নিষেধাজ্ঞা রয়েছে। প্রত্যেক কেন্দ্রে মোতায়েন করা হয়েছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
প্রথমে হবে গ্রাম পঞ্চায়েতের গণনা, তারপর পঞ্চায়েত সমিতি এবং শেষে জেলাই পরিষদের। ৩৩৯ টি কেন্দ্রে গণনা চলছে।

রক্তাক্ত পঞ্চায়েত ভোটের গণনা শুরু। গ্রাম বাংলার রায় ব্যালটবাক্স বন্দি। সেই ব্যালট গণনার সর্বশষ ফলাফল আসতে রাত হয়ে যাবে। চূড়ান্ত ফলাফল তারও পরে। তবে এসবের মধ্যে একটি প্রশ্ন ও একটি আশঙ্কা প্রবল। প্রথমত গ্রামাঞ্চলে বিরোধী পক্ষ কারা? দ্বিতীয়ত কেন্দ্রীয় নিরাপত্তায় গণণা হলেও গণনা কেন্দ্রের বাইরে খুন হবে না তো?

কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলবে গণনা। জেলায় জেলায় রাজনৈতিক পারদ চড়ছে। ফলাফল ঘোষণার আগেই বিজয় উৎসবের বার্তা দিয়ে রেখেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক বিশ্লেষকরা নজর রেখেছেন, বিরোধীদের ভোট প্রাপ্তির দিকে। নজরে থাকছে বিধানসভায় বিরোধী দল বিজেপি নাকি বর্তমান বিধানসভায় না থাকা পূর্বতন দুই শাসক দল কংগ্রেস ও সিপিআইএম জোট-কোন পক্ষ গ্রামাঞ্চলে নিজেদের শক্তি দেখাল।

নির্বাচন কমিশন সূত্রে খবর প্রতিটি গণনাকেন্দ্রে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তার বলয়। প্রতিটি জেলায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও সঙ্গে রাজ্য পুলিসের সশস্ত্র বাহিনী থাকবে।সিসিটিভির নজরদারিতে হবে গণনা। গণনা কেন্দ্রেও সংঘর্ষের আশঙ্কা থাকছে। ভোট পরবর্তী সংঘর্ষে রক্তাক্ত পরিস্থিতির তীব্র আশঙ্কা।

তিস্তা তীর থেকে রায়মঙ্গলের তীর পর্যন্ত পঞ্চায়েত ভোট আগেও রক্তাক্ত হয়েছে এবারও তার ব্যতিক্রম নয়। গ্রাম বাংলার গরম মেজাজের ভোট। ২০২৩ এর পঞ্চায়েত ভোটে একের পর এক রাজনৈতিক খুন, বোমা হামলা, গ্রাম দখলের রাজনৈতিক সংঘর্ষে সবকটি জেলা উত্তপ্ত।রক্তাক্ত ও অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল সি ভি আনন্দ বোস দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে বৈঠক করেন। শাসকদল তাঁকে বিজেপির দালাল বলেছে। আর রাজ্যপালের নিশানায় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তবে কমিশনের সমালোচনা করছেন রাজ্যপালও বিতর্কে জড়িয়েছেন। কারণ, তিনিই রাজীব সিনহার নামে শিলমোহর দেন।

Panchayat Counting: আষাঢ় মাসে বোমা-বৃষ্টি বাংলায়।

গত ৮ জুলাই শনিবার ছিল পঞ্চায়েত ভোটের নির্বাচন। তবে সেদিন নির্বাচনের বদলে বোমা বৃষ্টি, খুন, সন্ত্রাস, রক্তবন্যা দেখেছে গোটা বাংলার মানুষ। আষাঢ় মাসে জল বৃষ্টির বদলে চারিদিকে পড়েছে বোমার বৃষ্টি। এরপরে রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে গতকাল অর্থাৎ ১০ জুলাই পঞ্চায়েত ভোটের পুনর্নির্বাচন হয়, সেখানেও মুড়ি মুড়কির মত বোমা খুন অব্যাহত। আজ এই রক্ত পঞ্চায়েত ভোটের গণনা পর্ব।

এ যেন পঞ্চায়েত ভোট নয় বরং নির্বাচনের উৎ’শব’। যেখানে একের পর এক পরছে মানুষের লাশ। কোথাও বোমা ফেটে, আবার কোথাও গুলিবিদ্ধ হয়ে। চারিদিকে শুধু হাহাকার। আর স্বজন হারার কান্না। খালি হয়েছে বহু মায়ের কোল স্বামীহারা হয়েছে ঘরের বউ। আবার বাবা হারা হয়েছে বহু সন্তান।

গত ৮ জুলাই পঞ্চায়ে নির্বাচন চলাকালীন সময় উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা বাংলা। একের পর এক মানুষ খুন হয়েছে। চারিদিকে শুধু রক্ত আর বোমা বৃষ্টি। সাধারণত আষাঢ় মাসে আমরা বৃষ্টি দেখতে পাই যেখানে আকাশ থেকে জল বিন্দু পড়ে বসুমাতা ঠান্ডা হয়। তবে ২০২৩ এর এই পঞ্চায়েত নির্বাচনে নজরে এসেছে শুধু মানুষের রক্ত আর বোমা বৃষ্টি।

এর সঙ্গেই চলেছে দেদার ভোট লুট, সঙ্গে ছাপ্পা। ভোট দিতে এসো প্রাণ হারিয়েছিল বহু মানুষ। উত্তর থেকে শুরু করে দক্ষিণ গোটা বাংলা রণক্ষেত্রের রূপ নিয়েছিল। এরপরেই বিরোধীদের সমালোচনার মুখে পড়ে ১০ জুলাই নির্বাচন কমিশন পুনর্নির্বাচন করার নির্দেশ দেয়। গতকালও ফের একই অবস্থা ভোট লুট বোমাবাজি মারামারি সন্ত্রাস এ যেন এখন নিত্য দিনের ব্যাপার।

আজ এই ভোট উৎ’শবের’ গণনার দিন। পঞ্চায়েত এবার কার দখলে শাসক দল নাকি তার প্রতিদ্বন্দ্বীদের সে বিষয়ে জানতে পারবে গোটা বাংলা। তবে এই গণনার দিনের সকাল থেকেও শুরু হয়েছে একই দৃশ্য তাই জায়গায় বোমাবাজি মারামারি সন্ত্রাস বুথে বুথে প্রার্থীদের খুন করার হুমকি। এখনো ব্যালট লুটের চেষ্টা অব্যাহত।

তবে এই সন্ত্রাস কাটিয়ে কার দখলে আসবে বাংলার গ্রাম পঞ্চায়েত। রাজত্ব করবে বাংলার গ্রামে নাকি আসতে চলেছে নতুন শাসন। রাজ্যজুড়ে নির্মম সন্ত্রাসের পরে কি তবে স্বস্তি ফিরতে চলেছে? এমনই প্রশ্ন থাকছে গোটা বাংলার মানুষের মনে।

প্রাথমিক গণনায় বিজেপি দুশো অধিক, জয়ীদের তৃণমূলে যোগ সম্ভাবনা

প্রাথমিক গণনায় বিজেপি দুশো অধিক, জয়ীদের তৃণমূলে যোগ সম্ভাবনা। প্রাথমিক গণনায় দুশোর কিছু বেশি আসনে এগিয়ে গেরুয়া শিবির। তাদের সাথে কড়া টক্কর বাম শিবিরের।  তৃণমূল বহু এগিয়ে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা শুরু করেছেন উচ্ছাস। কয়েকটি ক্ষেত্রে বিজেপির সমর্করাও আনন্দ করছেন।

শুধমাত্র বামফ্রন্ট জোটের বাকি দলগুলি যথা সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপির মিলিত আসনের সাথে সিপিআইএমের প্রাপ্তি যোগ করলে বামফ্রন্টের চেহারা আরও বড় হতে পারে বলে মনে করছেন ভোট বিশেষজ্ঞরা।

প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী ( সকাল ১১;১৬), তৃণমূলের দখলে ২৮৯, এগিয়ে ১৬২৯ আসনে, বিজেপি এগিয়ে ৩৩০, সিপিএম এগিয়ে ২৩১ আসনে, কংগ্রেস এগিয়ে ১৮ তে, অন্যান্য ১৬৯। প্রাথমিক গণনায় বিজেপি দুশোর অধিক। মনে করা হচ্ছে যে বিজেপির জয়ীদের তৃণমূলে যোগের প্রবল সম্ভাবনা।

পঞ্চায়েতের মনোনয়ন জমা, নির্বাচন, পুনর্নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠে গোটা রাজ্য। দিকে দিকে সন্ত্রাস এবং মৃত্যুমিছিল। ভোট পর্বে রাজ্য মৃতের সংখ্যা ৪১।

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়েই সকাল ৮ টায় শুরু হয়েছে ভোট গণনা। গণনাকেন্দ্রের ধারেকাছে জমায়েতের উপর নিষেধাজ্ঞা রয়েছে। প্রত্যেক কেন্দ্রে মোতায়েন করা হয়েছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
প্রথমে হবে গ্রাম পঞ্চায়েতের গণনা, তারপর পঞ্চায়েত সমিতি এবং শেষে জেলাই পরিষদের। ৩৩৯ টি কেন্দ্রে গণনা চলছে।

রক্তাক্ত পঞ্চায়েত ভোটের গণনা শুরু। গ্রাম বাংলার রায় ব্যালটবাক্স বন্দি। সেই ব্যালট গণনার সর্বশষ ফলাফল আসতে রাত হয়ে যাবে। চূড়ান্ত ফলাফল তারও পরে। তবে এসবের মধ্যে একটি  প্রশ্ন ও একটি আশঙ্কা প্রবল। প্রথমত গ্রামাঞ্চলে বিরোধী পক্ষ কারা? দ্বিতীয়ত কেন্দ্রীয় নিরাপত্তায় গণণা হলেও গণনা কেন্দ্রের বাইরে খুন হবে না তো?

কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলবে গণনা। জেলায় জেলায় রাজনৈতিক পারদ চড়ছে। ফলাফল ঘোষণার আগেই বিজয় উৎসবের বার্তা দিয়ে রেখেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক বিশ্লেষকরা নজর রেখেছেন, বিরোধীদের ভোট প্রাপ্তির দিকে। নজরে থাকছে বিধানসভায় বিরোধী দল বিজেপি নাকি বর্তমান বিধানসভায় না থাকা পূর্বতন দুই শাসক দল কংগ্রেস ও সিপিআইএম জোট-কোন পক্ষ গ্রামাঞ্চলে নিজেদের শক্তি দেখাল।

পঞ্চায়েতে বাম-কং জোটের বড় অগ্রগতি, সিপিআইএম একাই ১৩০ অধিক

বেলা দশটা পর্যন্ত শতাধিক আসনে এগিয়ে বিধানসভায় বিরোধী দল বিজেপি। আর বিধানসভায় না থাকলেও পঞ্চায়েতে বাম ও কংগ্রেসে মিলিত জোট কড়া টক্কর দিচ্ছে শাসকদলকে। পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে তৃ়নমূলের বড়সড় অগ্রগতি।

সকালের গণনা পরিস্থিতি বলছে গ্রামাঞ্চলে বিরোধী আসনের দখল কোন দিকে যাবে তা স্পষ্ট নয়। তবে বিজেপি ও সিপিআইএমের মধ্যে প্রবল লড়াই চলছে।

শুধমাত্র বামফ্রন্ট জোটের বাকি দলগুলি যথা সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপির মিলিত আসনের সাথে সিপিআইএমের প্রাপ্তি যোগ করলে বামফ্রন্টের চেহারা আরও বড় হতে পারে বলে মনে করছেন ভোট বিশেষজ্ঞরা।

তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা শুরু করেছেন উচ্ছাস। কয়েকটি ক্ষেত্রে বিজেপির সমর্করাও আনন্দ করছেন।

পঞ্চায়েতের মনোনয়ন জমা, নির্বাচন, পুনর্নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠে গোটা রাজ্য। দিকে দিকে সন্ত্রাস এবং মৃত্যুমিছিল। ভোট পর্বে রাজ্য মৃতের সংখ্যা ৪১।

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়েই সকাল ৮ টায় শুরু হয়েছে ভোট গণনা। গণনাকেন্দ্রের ধারেকাছে জমায়েতের উপর নিষেধাজ্ঞা রয়েছে। প্রত্যেক কেন্দ্রে মোতায়েন করা হয়েছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
প্রথমে হবে গ্রাম পঞ্চায়েতের গণনা, তারপর পঞ্চায়েত সমিতি এবং শেষে জেলাই পরিষদের। ৩৩৯ টি কেন্দ্রে গণনা চলছে।