আজ মঙ্গলবার দিল্লি থেকে ফিরে রাজ্যপাল সি ভি আনন্দ বোস হিংসা নিয়ে কড়া বার্তা দেন। গতকাল তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে সাক্ষাৎ করেন। আজ কলকাতা ফিরে আসেন। আজ কলকাতায় ফিরেই গ্রাউন্ড জিরোয় রাজ্যপাল।
মঙ্গলবার কলকাতা বিমানবন্দর থেকে রাজ্যপাল সোজা ভাঙড়ের উদ্দেশ্যে রওনা দেন। সেখানি গিয়ে গণনা কেন্দ্র ঘুরে দেখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ঘুরে দেখলেন ভাঙড় এলাকা। স্পর্শকাতর এলাকাগুলিতে ভোট গণনা কেন্দ্রে বিডিও-দের সঙ্গে কথা বলেন তিনি। গণনা শান্তিপূর্ণভাবে হচ্ছে কি না জানতে চান রাজ্যপাল। রাজ্যপাল বিজয়গঞ্জ বাজারের মাঠ, ঘটকপুকুর মোড়ে গিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।
রাজ্যপালের সফরের মাঝে ভাঙড়ে গতকাল রাতে উদ্ধার হয় বোমা। দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙরের কাশিপুর থানার পোলেরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের টোনা এলাকা। সেখানে শৌচালয়ের ঘরের ছাদের উপর বোমা পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। দ্রুত খবর পৌঁছয় কাশিপুর থানায়। ঘটনাস্থলে পৌঁছয় কাশিপুর থানার পুলিশ। এর জেরে চাঞ্চল্য ছড়েয়েছে এলাকায়।
আজ কলকাতা ফিরে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, “আজকে দস্যুরাই একদিন ত্রাতা হয়ে উঠতে পারে। যেভাবে রত্নাকর একদিন বাল্মিকী হয়ে উঠেছিলেন। রাজনৈতিক কন্ট্রোলরুম তৈরি করে দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করা হচ্ছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে হিংসা আজ হচ্ছে, তার ফল ভোগ করতে হবে বাংলার ভবিষ্যতকে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাকে সুরক্ষিত করতে হবে।”
গতকাল তিনি দিল্লিতে মন্তব্য করেছিলেন, “অন্ধকারের পরেই ভোর আসে। সুড়ঙ্গের শেষে আলোর দেখা মিলবে। আজকের বৈঠক থেকে আমি যে বার্তা পেয়েছি তা হল, যদি শীত আসে, বসন্ত কি দূরে থাকতে পারে? আগামী দিনে ভাল হবে।’’
পঞ্চায়েতের মনোনয়ন জমা, নির্বাচন, পুনর্নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠে গোটা রাজ্য। দিকে দিকে সন্ত্রাস এবং মৃত্যুমিছিল। ভোট পর্বে রাজ্য মৃতের সংখ্যা ৪১।
কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়েই সকাল ৮ টায় শুরু হয়েছে ভোট গণনা। গণনাকেন্দ্রের ধারেকাছে জমায়েতের উপর নিষেধাজ্ঞা রয়েছে। প্রত্যেক কেন্দ্রে মোতায়েন করা হয়েছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
প্রথমে হবে গ্রাম পঞ্চায়েতের গণনা, তারপর পঞ্চায়েত সমিতি এবং শেষে জেলাই পরিষদের। ৩৩৯ টি কেন্দ্রে গণনা চলছে।





পঞ্চায়েত ভোটের পুনর্নির্বাচনের শেষ পর্বে এসে রাজনৈতিক কারণে নিহতের সংখ্যা বাড়ল। পূর্ব বর্ধমান জেলা সিপিআইএম দাবি করেছে, তাদের এক সমর্থকের মৃত্যু হয়েছে। জানানো হয়, মৃত বাম সমর্থক জেলার কেতুগ্রামের বাসিন্দা। জেলা সিপিআইএম জানিয়েছে, মৃতের নাম পুলক সরকার। তিনি পঞ্চায়েত ভোটের দিন তৃণমূল ঘাতক বাহিনীর হাতে আক্রান্ত হয়েছিলেন। গুরুতর জখম হন। তার চিকিৎসা চলছিল কলকাতায় এনআরএস […]
একঝাঁক মহিলা-সবাই সশস্ত্র! হাতে দা, কাটারি, বঁটি নিয়ে তারা তৈরি ইজ্জত রক্ষার জন্য। তাদের রণংদেহি মূর্তি তীব্র আলোড়ন ফেলে দিল। মঙ্গলবার পঞ্চায়েত ভোট গণনা। সোমবার গোটা রাজ্যের ৬৯৬ টি বুথে হল পঞ্চায়েত পুনর্নির্বাচন। কাঁথির আমতলিয়া অঞ্চলে পুনর্নির্বাচন বয়কট করলেন গ্রামবাসীরা। ৮ ই জুলাই (শনিবার) নির্বাচনের দিন তৃণমূলের দুষ্কৃতিদের সন্ত্রাসের প্রতিবাদে গ্রামের প্রত্যেক মহিলারা কাটারি, লাঠি, […]
পঞ্চায়েতের পুর্ননির্বাচনে হঠাৎ ‘সাহসী’ পুলিশ! ভোট গ্রহণ পর্ব চলাকালীন ব্যারাকপুকের শিউলি গ্রাম পঞ্চায়েতের ৪৩ এবং ৪৪ নং বুথের দিকে আসছিল বাইক বাহিনী। অভিযোগ শাসকদল তৃণমূলের বাইক বাহিনী বুথ লুঠ করতে আসছিল ফের। তবে আজ যেন সব অন্যরকম! আচমকা পুলিশের ধাওয়া শুরু হলো। ‘ধর ধর ধর’ করে পুলিশ ছুটল। তাড়া খেয়ে পালাল বাইক বাহিনী। শনিবার পঞ্চায়েত […]
আতঙ্ক নিয়ে পঞ্চায়েত ভোটের (Panchayat Election) পুনর্নির্বাচন লাইনে ভোটাররা, বাহিনীর সামনেই হামলার আশঙ্কা। গ্রাম বাংলার পঞ্চায়েত ভোটে সর্বাধিক রক্তাক্ত মুর্শিদাবাদ। জেলার শতাধিক আসনে ভোট। আরও অন্যান্য জেলার মধ্যে মালদায় চলছে শতাধিক আসনে ভোট। সব মিলে রাজ্যে ৬৯৭টি আসনে ভোট হচ্ছে ফের। এ যেন মিনি পঞ্চায়েত ভোট! সোমবার পঞ্চায়েত ভোটের পুনর্নির্বাচনে খুনের আশঙ্কা প্রবল। তবে কেন্দ্রীয় বাহিনীও […]
বেঙ্গালুরুতে (Bengaluru) বিরোধী ঐক্যের (Opposition Unity) বৈঠক হতে এক সপ্তাহ বাকি থাকলেও আম আদমি পার্টির (AAP) অবস্থান নিয়ে সংশয় রয়েছে।
বীরভূম (Birbhum) যেন আসলেই বোমাভূম! শয়ে শয়ে বোমা উদ্ধার করা হল পঞ্চায়েত ভোটের আগের দিন। তীব্র চাঞ্চল্য দুবরাজপুরে। কমপক্ষে ২০০টি বোমা মিলেছে। পঞ্চায়েত ভোটের আগের দিন ২০০ টি তাজা বোমা উদ্ধার বীরভূমে। বোমা উদ্ধার করল বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ। দুবরাজপুরের ধগ্রাম এলাকার মাঠ থেকে তাজা বোমা উদ্ধার করা হয়। খবর দেওয়া হয়েছে সিআইডি বম্ব ডিসপোজাল […]
পঞ্চায়েত ভোটের ঠিক আগে রাজ্যপাল যখন মুর্শিদাবাদ (Murshidabad) সফর করছেন, ঠিক তখনই খুন করা হল কংগ্রেস কর্মীকে। রানিনগরে এই খুন হয়। রানিনগরে নিহত কংগ্রেস কর্মীর নাম অরবিন্দ মন্ডল। তাকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। কংগ্রেসের অভিযোগ, তৃণমূল খুন করেছে। অভিযোগ অস্বীকার করেছে টিএমসি। রাজ্যপালের সফরের মাঝে এই খুন হলো। মনোনয়ন জমার দিন খড়গ্রামে খুন […]
পঞ্চায়েত ভোটের একদিন আগে বিস্ফোরণ। তাও আবার রাজ্যপাল (CV Annad Bose) সিভি আনন্দ বোসের সফরের আগেই। রাজভবন সূত্রে জানা গেছে, সংঘর্ষ কবলিত মুর্শিদাবাদের (Murshidabad) খড়গ্রামে সফর করবেন রাজ্যপাল। এদিকে তাঁর সফরর আগে বিস্ফোরণের জেরে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য। মুর্শিদাবাদে বোমা বাঁধার সময় বিস্ফোরণে আঙুল উড়ে যায় দুই কংগ্রেস কর্মীর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আহতদের ভর্তি […]
অ্যাই কে বলল আমায় চোর…’ বলেই গাড়ি থেকে মাথা বের করে ভিড়ের দিকে তাকিয়ে থাকলেন বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের (Nandigram) বিজেপি বিধায়ক (Suvendu Adhikari) শুভেন্দু অধিকারী। রাস্তার দুপাশ থেকে তখন স্লোগান আসছে ‘চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা’। সরাসরি শুভেন্দুর নাম নয় তবে তাঁর পিতা সাংসদ শিশির অধিকারীর নাম নিয়ে কটাক্ষ চলছে। দূরে দাঁড়িয়ে মুচকি হাসছেন […]