পাক ক্রিকেটের আকাশে গভীর নিম্নচাপের সম্ভাবনা

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের ক্রিকেট আকাশে নিম্নচাপ অক্ষরেখা ক্রমেই গভীর নিম্নচাপের রুপ ধারণ করতে চলেছে। নিউজিল্যান্ড, ইংল্যান্ড নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান সফর বাতিল করেছে।আগামী বছর অর্থাৎ ২০২২ সালের ফেব্রুয়ারি -মার্চ মাসে অস্ট্রেলিয়ার পূর্ণাঙ্গ পাকিস্তান সফরসূচী রয়েছে। এখন এই সফরসূচী ঘিরেও টালবাহানা দেখা দিয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপত্র কোল হিচকক বলেছেন, “আমরা পরিস্থিতির ওপর নজরদারি রেখেছি এবং সঠিক সময়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলা হবে।” অন্যদিকে পাক ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান রামিজ রাজা আশঙ্কিত। তাঁর আশঙ্কা যে, অস্ট্রেলিয়া হয়তো নিউজিল্যান্ড এবং ইংল্যাণ্ডের দেখানো পথ অনুসরণ করতে পারে।

এই প্রসঙ্গে রামিজ রাজা জানিয়েছেন,ইংল্যাণ্ডের না খেলা অত্যন্ত নিরাশাজনক। রামিজের কথায়, তবে একটি বিষয় পরিষ্কার যে দুর্ভাগ্যবশত পশ্চিমী জোট একে অপরের সমর্থনের প্রচেষ্টাতে একজোট হয়ে যায়। ইংল্যাণ্ড টিমের পাক সফর বাতিলের কোনও ন্যায্য কারণ ছিলনা, পাকিস্তান ক্রিকেট জয়লাভ করবে। প্রসঙ্গত, পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা চেয়ারে বসতেই নিউজিল্যান্ড এবং ইংল্যাণ্ড সফর বাতিল হয়েছে।

Pakistan Cricket Board bankrupt? PCB asks players to pay for own  coronavirus tests

পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আরোও জানিয়েছেন,যদি আমরা বড় ক্রিকেট বোর্ড হতাম তাহলে সকল টিম আমাদের সাথে খেলার জন্য রাজি থাকতো। আমাদের জন্য এটা একটা সবক যে আমাদের একটা মজবুত টিম এবং বড়ো ক্রিকেট অর্থব্যবস্থা তৈরি করতে হবে। এরফলে আমাদের সঙ্গে খেলার জন্য হুড়োহুড়ি পড়ে যাবে। রামিজ রাজা এও বলেছেন যে, ইংল্যাণ্ড এবং অস্ট্রেলিয়া এখনও নিজের সফরসূচীতে কোনও পরিবর্তন আনে নি।যদি ওনারা বুঝতেন পাক সফরে কোনও রকমের ঝুঁকি রয়েছে তাহলে সংশ্লিষ্ট দুই দেশের ক্রিকেট বোর্ড সবার আগে সফরসূচীর বদল ঘটাতেন।

যদি শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ক্রিকেট টিম পাকিস্তান সফরে আগামী বছর আসে তাহলে ১৯৯৮ সালের পর তা হবে প্রথম অজি সফর। এখন দেখার পাকিস্তানের ক্রিকেট আকাশে নিম্নচাপ অক্ষরেখা আদৌ গভীর নিম্নচাপের আকার ধারণ করে কিনা!

IPL: আরসিবি ছাড়তে পারেন বিরাট, স্টেইনের মন্তব্যে তুঙ্গে কোহলির দলবদলের জল্পনা

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (IPL) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলীকে নিয়ে তুঙ্গে জল্পনা। ডেল স্টেইনের সাম্প্রতিক কিছু বক্তব্য ক্যাপ্টেন কোহলীর দলবদলের জল্পনাকে উস্কে দিয়েছে। স্টেইন জানিয়েছেন, বিরাট কোহলী ভবিষ্যতে আরসিবি ছেড়ে অন্য কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে খেলতে পারেন।

আরও পড়ুন এএফসির টিকিটে শুধুই Mohun Bagan, ATK উধাও হওয়ায় উচ্ছ্বসিত সবুজ-মেরুন সমর্থকরা


আরও পড়ুন তাসখন্দের মাঠে নাসাফকে হারিয়ে ইতিহাস গড়তে মরিয়া Mohun Bagan

প্রসঙ্গত, জোরে বোলার ডেল স্টেইন আরসিবি’র হয়ে আইপিএলে খেলেছেন। বিরাটের দলবদল প্রসঙ্গে স্টেইন জানিয়েছেন, বিরাট দিল্লী ক্যাপিটালসের হয়ে খেলতে পারেন। নিজের এই বক্তব্যকে যুক্তি দিয়ে সাজাতে গিয়ে স্টেইন ক্রিস গেইল এবং ফুটবলার ডেভিড বেকহ্যামের উদাহরণ টেনে এনেছেন।

IPL 2019: RCB Steyn alive

স্টেইন বলেছেন, “এতে কোনও তফাৎ হয়না যে আপনি কত ভাল খেলোয়াড়।আমরা দেখেছি ক্রিস গেইলকে আরসিবি ছেড়ে চলে যেতে। এছাড়াও লম্বা একটা সময় ফুটবলার ডেভিড বেকহ্যাম ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার পর টিমকে বিদায় জানিয়েছেন। হয়তো বিরাটও এমনই কোনও সিদ্ধান্ত নিতে পারেন। বিরাট দিল্লীর বাসিন্দা এবং দিল্লী ক্যাপিটালস বিরাটকে প্রস্তাব দিতে পারে তাদের দলে যোগ দেওয়ার জন্য।”

আরও পড়ুন অধিনায়কোচিত মনোভাবের অভাব, বিরাটের বিরুদ্ধে নালিশ গেল শাহের কাছে

ইতিমধ্যেই আরসিবির বিরাট কোহলি জানিয়েছেন চলতি মরশুম পর্যন্তই তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক থাকবেন, পরের আইপিএল মরশুমে তিনি আরসিবি’র অধিনায়ক থাকবেন না। একই সঙ্গে বিরাট জানিয়েছিলেন, তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা চালিয়ে যাবেন। 

আরও পড়ুন সর্বকালের সেরা আইপিএল দল বাছলেন শাকিব, সুযোগ পেলেন না KKR-এর কেউ

ড্যানিয়েল ভেট্টোরির পরেই বিরাট কোহলী আরসিবি’র অধিনায়ক হন। কিন্তু বিরাট ভাগ্যে ভর করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল শিরোপা এখনও পর্যন্ত জিতে উঠতে পারেনি। ২০১৬ সালে আরসিবি আইপিএলের ফাইনালে উঠলেও ট্রফিলেস তকমা নিয়েই ফিরে আসে। এত কিছুর মাঝে আরসিবি অধিনায়কের দলবদলের জল্পনা ঘিরে বিতর্ক ক্রিকেট-দুনিয়ায়।

এএফসি’র টিকিটে শুধুই Mohun Bagan, ATK উধাও হওয়ায় উচ্ছ্বসিত সবুজ-মেরুন সমর্থকরা

Mohun Bagan

স্পোর্টস ডেস্ক: এএফসি কাপের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আজ ইন্টারজোনাল সেমিফাইনাল খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan)। ‘এফসি নাসাফ উজবেকিস্তান’কে হারাতে পারলে ভারতীয় ক্লাব হিসেবে ইতিহাস গড়বে সবুজ-মেরুন। সেই লক্ষ্যেই আজ দল তাসখন্দের মাঠে নামবে বলে জানিয়ে দিয়েছেন মোহনবাগান অফিসিয়ালরা। কিন্তু মোহনবাগান মাঠে নামার আগেই উচ্ছ্বসিত সবুজ-মেরুন সমর্থকেরা। 

আরও পড়ুন ইতিহাস গড়ার লক্ষ্যে আজ মাঠে নামছে Mohun Bagan

কোভিড বিধি মেনেই দর্শক প্রবেশে অনুমতি দেওয়া হয়েছে তাসখন্দের নাসাফ স্টেডিয়ামে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের সেই টিকিটে লেখা হয়েছে ‘এফসি নাসাফ বনাম মোহনবাগান’, উধাও এটিকে। কিছু দিন আগেই বিতর্ক তৈরি হয়েছিল এটিকের বোর্ড মেম্বার উৎসব পারেকের একটি মন্তব্যে। একটি সাক্ষাৎকারে তিনি হঠাৎই বলে বসেন, ‘মোহনবাগানের নিজেদের ক্ষমতায় এএফসি কাপে খেলার যোগ্যতা নেই। ওদের কখনও পরিকল্পনাতেও ছিল না যে মোহনবাগান এএফসি কাপে খেলতে পারবে। মোহনবাগান সমর্থকদের এটিকে মোহনবাগানকেই সমর্থন করা উচিত। মোহনবাগান এখন অতীত।’

এটিকের নামও এভাবেই মিলিয়ে যাক, এমনটাই চাইছেন মোহনবাগান জনতা।

তাঁর এই মন্তব্যের পরেই বিক্ষোভ দেখাতে শুরু করেছিল বাগান সমর্থকরা। বিক্ষোভের পরে #RemoveATK এবং #BreakTheMerger হ্যাসট্যাগ দুটি আবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ATK-এর সঙ্গে মাতৃসম ক্লাব মোহনবাগানের (Mohun Bagan) মার্জার ভাঙার দাবিতে ক্রমাগত বিক্ষোভ দেখাচ্ছেন আপামর সবুজ-মেরুন সমর্থকরা। এবার এএফসির টিকিটে ATK-এর নাম না থাকায় উচ্ছ্বসিত সবুজ-মেরুন সমর্থকরা। যদিও এর আগে এএফসি কাপেরই গ্রুপ পর্বের ম্যাচে স্কোরবোর্ডে শুধু মোহনবাগানের নাম থাকলেও পরে ফিরে এসেছিল এটিকের নাম। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে মোহনবাগানের বর্তমান জার্সি এবং পালতোলা নৌকার ছবি দেওয়া মাস্ক পরে এটিকে’কে একহাত নিয়েছেন প্রাক্তন ফুটবলার প্রসুন বন্দ্যোপাধ্যায়ও। 

মোহনবাগানকে আসন্ন ম্যাচের জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রসুন। ‘রয় কৃষ্ণা টিমের হিরো’, ‘কোটাল-প্রবীর দুর্দান্ত খেলছে’, ‘হাবাসকে ধন্যবাদ’ শোনা গেলেও গোটা ভিডিওতে একবারও তাঁর মুখে আসেনি এটিকের নাম। বারবার ‘মোহনবাগান’ সম্বোধন করেই তিনি জানান, “মোহনবাগান মোহনবাগানের নামেই এগিয়ে চলেছে। বাকি সব গৌণ। মোহনবাগান মা, ২২ তারিখ সবাই সব ভুলে টিভির সামনে বসে গলা ফাঁটাবে মোহনবাগানের জয়ের জন্য। ইতিহাস তৈরি করবে মোহনবাগান।”

যদিও এই সমস্ত কিছুতে মোহনবাগান খেলোয়াড়দের মনোবলে সমস্যা না হয় সেদিকেও নজর রাখছেন কর্তারা। দু’দিন আগেই মোহনবাগান দলকে ভার্চুয়াল শুভেচ্ছা জানানোর জন্য ভারী বৃষ্টি মাথায় নিয়ে এবং কলকাতার জমা জল ঠেলেই ময়দানে জমা হয়েছিলেন সবুজ মেরুন সমর্থকরা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ম্যাচের আগেই ক্লাবের তরফে যাবতীয় শুভেচ্ছাবার্তা মোহনবাগান শিবিরে পৌঁছে দেওয়া হয়েছে। সুদূর তাসখন্দে বসেও যাতে সমর্থকদের ভালবাসা এবং সমর্থন পায় রয় কৃষ্ণা-ডেভিড উইলিয়ামস-প্রীতম কোটাল-প্রবীর দাসরা। 

Mohun Bagan

জয়ের ব্যপারে আশাবাদী কোচ অ্যান্তোনীয় লোপেজ হাবাসও। হাবাস বলেছেন, “বিশ্বে কোনও কোচই জয়ের নিশ্চয়তা দিতে পারে না। তবে দুবাইয়ে আমাদের প্রস্তুতি বেশ ভাল হয়েছে। নাসাফ যে যথেষ্ট শক্তিশালী, তা আমাদের মাথায় আছে। ওদের হারানোর মতো ক্ষমতা আমাদের আছে।” 

১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এফসি এফসি নাসাফ উজবেকিস্তান সুপার লিগে কারশি শহরের প্রতিনিধিত্ব করে। উজবেকিস্তানের অন্যতম সফল ক্লাব তাদের সমর্থকদের কাছে “ড্রাগন” নামে বেশি জনপ্রিয়। গত মরশুমে উজবেক লিগে দ্বিতীয় স্থানে শেষ করে তারা। এর আগে দু’বার এএফসি কাপে অংশগ্রহন করেছে তারা। ২০১১ সালে এএফসি কাপ চ্যাম্পিয়নও হয়েছে।

ইতিহাস গড়ার লক্ষ্যে আজ মাঠে নামছে Mohun Bagan

Mohun Bagan

স্পোর্টস ডেস্ক: এএফসি কাপের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আজ ইন্টারজোনাল সেমিফাইনাল খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan)। ‘এফসি নাসাফ উজবেকিস্তান’কে হারাতে পারলে ভারতীয় ক্লাব হিসেবে ইতিহাস গড়বে সবুজ-মেরুন। সেই লক্ষ্যেই আজ দল তাসখন্দের মাঠে নামবে বলে জানিয়ে দিয়েছেন মোহনবাগান অফিসিয়ালরা।

আরও পড়ুন ‘মোহন’-এর নামেই ‘বাগান’ এগিয়ে চলেছে;, এটিকেকে ঠুকলেন প্রসুন?‘

জয়ের ব্যপারে আশাবাদী কোচ অ্যান্তোনীয় লোপেজ হাবাসও। হাবাস বলেছেন, “বিশ্বে কোনও কোচই জয়ের নিশ্চয়তা দিতে পারে না। তবে দুবাইয়ে আমাদের প্রস্তুতি বেশ ভাল হয়েছে। নাসাফ যে যথেষ্ট শক্তিশালী, তা আমাদের মাথায় আছে। ওদের হারানোর মতো ক্ষমতা আমাদের আছে।” 

১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এফসি এফসি নাসাফ উজবেকিস্তান সুপার লিগে কারশি শহরের প্রতিনিধিত্ব করে। উজবেকিস্তানের অন্যতম সফল ক্লাব তাদের সমর্থকদের কাছে “ড্রাগন” নামে বেশি জনপ্রিয়। গত মরশুমে উজবেক লিগে দ্বিতীয় স্থানে শেষ করে তারা। এর আগে দু’বার এএফসি কাপে অংশগ্রহন করেছে তারা। ২০১১ সালে এএফসি কাপ চ্যাম্পিয়নও হয়েছে।

প্রসঙ্গত, কিছু দিন আগেই বিতর্ক তৈরি হয়েছিল এটিকের বোর্ড মেম্বার উৎসব পারেকের একটি মন্তব্যে। একটি সাক্ষাৎকারে তিনি হঠাৎই বলে বসেন, ‘মোহনবাগানের নিজেদের ক্ষমতায় এএফসি কাপে খেলার যোগ্যতা নেই। ওদের কখনও পরিকল্পনাতেও ছিল না যে মোহনবাগান এএফসি কাপে খেলতে পারবে। মোহনবাগান সমর্থকদের এটিকে মোহনবাগানকেই সমর্থন করা উচিত। মোহনবাগান এখন অতীত।’

তাঁর এই মন্তব্যের পরেই বিক্ষোভ দেখাতে শুরু করেছিল বাগান সমর্থকরা। #RemoveATK এবং #BreakTheMerger হ্যাসট্যাগ দুটি আবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এখনও ATK-এর সঙ্গে মাতৃসম ক্লাব মোহনবাগানের (Mohun Bagan) মার্জার ভাঙার দাবিতে ক্রমাগত বিক্ষোভ দেখাচ্ছেন আপামর সবুজ-মেরুন সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে মোহনবাগানের বর্তমান জার্সি এবং পালতোলা নৌকার ছবি দেওয়া মাস্ক পরে এটিকে’কে একহাত নিয়েছেন প্রাক্তন ফুটবলার প্রসুন বন্দ্যোপাধ্যায়ও। 

মোহনবাগানকে আসন্ন ম্যাচের জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রসুন। ‘রয় কৃষ্ণা টিমের হিরো’, ‘কোটাল-প্রবীর দুর্দান্ত খেলছে’, ‘হাবাসকে ধন্যবাদ’ শোনা গেলেও গোটা ভিডিওতে একবারও তাঁর মুখে আসেনি এটিকের নাম। বারবার ‘মোহনবাগান’ সম্বোধন করেই তিনি জানান, “মোহনবাগান মোহনবাগানের নামেই এগিয়ে চলেছে। বাকি সব গৌণ। মোহনবাগান মা, ২২ তারিখ সবাই সব ভুলে টিভির সামনে বসে গলা ফাঁটাবে মোহনবাগানের জয়ের জন্য। ইতিহাস তৈরি করবে মোহনবাগান।”

যদিও এই সমস্ত কিছুতে মোহনবাগান খেলোয়াড়দের মনোবলে সমস্যা না হয় সেদিকেও নজর রাখছেন কর্তারা। দু’দিন আগেই মোহনবাগান দলকে ভার্চুয়াল শুভেচ্ছা জানানোর জন্য ভারী বৃষ্টি মাথায় নিয়ে এবং কলকাতার জমা জল ঠেলেই ময়দানে জমা হয়েছিলেন সবুজ মেরুন সমর্থকরা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ম্যাচের আগেই ক্লাবের তরফে যাবতীয় শুভেচ্ছাবার্তা মোহনবাগান শিবিরে পৌঁছে দেওয়া হয়েছে। সুদূর তাসখন্দে বসেও যাতে সমর্থকদের ভালবাসা এবং সমর্থন পায় রয় কৃষ্ণা-ডেভিড উইলিয়ামস-প্রীতম কোটাল-প্রবীর দাসরা। 

Cricket: পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন ওয়াসিম আক্রম

Wasim Akram

#WasimAkram
স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড সিরিজের বাতিলের হতাশার ধাক্কা এখনও সামলে উঠতে পারে নি পাকিস্তান ক্রিকেট। এরই মধ্যে আবার ইংল্যান্ডও পাক সফর বাতিলের ঘোষণা করে দিল।স্বভাবতই হতাশ পাক ক্রিকেট মহল। এই নিয়ে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম।

ওয়াসিমের আক্রম নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড সফর বাতিল প্রসঙ্গে সামাজিক মাধ্যমে লিখেছেন,”সারা জীবন ভেড়ার চেয়ে এক দিনের জন্য সিংহ হওয়া ভালো। দুর্ভাগ্যবশত আমরা এমন একটি বিশ্বে বাস করি যেখানে সন্ত্রাসের হুমকি প্রতিটি দেশে খেলাধুলা এবং বিনোদনকে হতাশ করে। তার চেয়ে অন্য কিছু নয় … “। প্রসঙ্গত, ইংল্যান্ড এণ্ড ওয়েলস ক্রিকেট বোর্ড(ইসিবি) এক প্রেস বিবৃতি জারি করে পাকিস্তান সফর বাতিলের ঘোষণা করেছে।

ইসিবি পাক সফর বাতিলের জন্য ক্রিকেটারদের নিরাপত্তা জনিত সমস্যাকে সামনে এনেছে।নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ইসিবি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, ‘পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলা পুরুষ ও মহিলা দলের ম্যাচগুলো নিয়ে চলতি সপ্তাহে আলোচনায় বসেছিল ইসিবি। অনিচ্ছা থাকা সত্ত্বেও দুই দলের অক্টোবরের সফর প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।” প্রেস বিবৃতিতে এও বলা হয়েছে, ‘নিজেদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাওয়া পিসিবির জন্য এই সিদ্ধান্ত অনেক বড় ধরনের হতাশার।
এখানেই থেমে না থেকে ইসিবি তরফ থেকে এও জানানো হয়েছে,

এটি আমরা বুঝতে পেরেছি। এর আগের দুই গ্রীষ্ম মরশুমে ইসিবির প্রতি তাদের সমর্থনের সঙ্গে বন্ধুত্বের অনেক বড় একটি প্রদর্শন হয়েছে। তাই পাকিস্তান ক্রিকেটে এইভাবে (সফর বাতিল) প্রভাবের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ২০২২ সালে আমাদের মূল সফর পরিকল্পনা মতোই এগিয়ে যাবে।’ স্বভাবতই এই সফর বাতিল হওয়ায় পাকিস্তান ক্রিকেট মহল তেঁতে রয়েছে।

Chris Gayle: চালসে হয়েও ‘দ্য ইউনিভার্সাল বস’

বিশেষ প্রতিবেদন: তিনি বস নন। তিনি ইউনিভার্সাল বস। সময় পেরোয়, কিন্তু তিনি সেই একইরকম। মাঠের মধ্যে চির যুবক। ব্যাট করতে নামলে চল্লিশ পেরিয়ে যাওয়া বুড়ো ব্যাটসম্যানকে আজও ভয় পায় বোলাররা, কারণ তিনি ক্রিস গেইল (Chris Gayle)।

আরও পড়ুন অধিনায়কোচিত মনোভাবের অভাব, বিরাটের বিরুদ্ধে নালিশ গেল শাহের কাছে

চল্লিশে বেশিরভাগ ক্রিকেটারই সাজঘরে তুলে রাখেন নিজের জার্সি, কিট। কিন্তু তিনি তা মনেই করেন না। তিনি যে চির যুবক। ক্রিস্টোফার হেনরি গেইল , দ্য ইউনিভার্স বস তিনি সেদিনও ছিলেন, আজও আছেন, পরেও থাকবেন।

Chris Gayle

 

তাঁকে শুধু টি-টোয়েন্টির রাজা বললে ভুল হবে, কারণ তাই যদি হয় তাহলে ৪২ গড়ে ১০০র বেশি টেস্ট খেলে রান ৭২১৫ রান করা যায় না। ১৫টা টেস্ট সেঞ্চুরি এমনি এমনি হয় না সঙ্গে আবার দুটো ট্রিপল সেঞ্চুরি। একদিনের ক্রিকেটেও ১০হাজার ৪৮০ রানে রয়েছে ২৫টি সেঞ্চুরি। হ্যাঁ, টি টোয়েন্টি ক্রিকেট তাঁকে অন্যমাত্রা দিয়েছে। কিন্ত তা বলে ধুমধারাক্কা মারমার কাটাকাট ক্রিকেট খেলেন বলেই তিনি টি-২০ ক্রিকেটার, এই তকমাটা দিয়ে দেওয়া যায় না।

তবে এটাও বাস্তব যে, ২০ ওভারের ক্রিকেটে তিনি ১৩ হাজার রান করেছেন। ধারের কাছেও কেউ নেই। এর মধ্যে ছয় হাজার রানের বেশি এসেছে বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে। টি-টোয়েন্টিতে ছক্কার সংখ্যাই এক হাজারের বেশি। এই ফরম্যাটে চারও আছে তাঁর এক হাজারের ওপর।

কেন তিনি এই ফরম্যাটের রাজা তা বোঝা যায় এই পরিসংখ্যান থেকেই। ও সব ছুটে, খেটেখুটে রান বানানোয় তিনি বিশ্বাসী নন। বল আসবে, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তা বাউন্ডারির ওপারে পাঠিয়ে দেবেন। কখনও কখনও মাঠের বাইরে ফেলে দেবেন। মিস টাইম শট ছয় হয়ে যাবে। মারতে শুরু করলে ছেলেখেলা শুরু করবেন বোলারদের নিয়ে। এটাই তার বসিং স্টাইল ক্রিকেট।

chris-gayle - The Cricket Lounge

বয়সের সাথে সাথে স্ট্রাইক রেটে কম হয়েছে। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের মালিকরা তাঁকে মাঝে মাঝে বসিয়ে রাখেন। প্রিয় ওপেনিং স্লট থেকে সরিয়ে তিন নম্বরে নামিয়ে নিয়ে আসে ম্যানেজমেন্ট। এসব দেখে তিনি মনে মনে হাসেন। তারপর যেদিন সুযোগ মেলে, বিপক্ষকে খুন করে ফেরেন সাজঘরে। ফেরেন ঢিমে তালে, রাজার হালে… কেন এখনও ‘বস’ গেইল? বিশেষজ্ঞদের সহজ ব্যাখ্যা, মাঠে নেমে কিছু করে দেখানোর খিদেটা এখনও কমে যায়নি গেইলের।

ওই স্পার্টান আজও তাঁর হাতে যেন খাপখোলা তরবারি, দানবীয় শরীর, হিমশীতল দুই চোখ আজও বোলারকে খুন করার জন্য তাকিয়ে থাকে। চল্লিশোর্ধ্ব ক্রিস্টোফার হেনরি গেইল আজও মেরুদণ্ডে ভয়ের শীতলতা আনতে সক্ষম।

তার প্রমাণ দিচ্ছে তাঁর রেকর্ড বুকও

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখনও পর্যন্ত মাত্র ৪ জন ব্যাটসম্যান দু’বার করে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন। যার মধ্যে গেইল একজন। বাকিরা হলেন ডন ব্র্যাডম্যান, ব্রায়ান লারা এবং বীরেন্দ্র সহবাগ। ৫০ ওভারের ওয়ার্ল্ড কাপে প্রথম ডাবল সেঞ্চুরিও তিনি হাঁকিয়েছিলেন। ২০১৫ সালের বিপক্ষে জিম্বাবোয়ের বিপক্ষে তিনি ১৩৮ বলে ২১৫ রান করেছিলেন, যা একদিনের ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ডবল সেঞ্চুরি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম সেঞ্চুরিটি এসেছিল বসের ব্যাট থেকেই। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিরূদ্ধে করা বিস্ফোরক মাত্র ৫৭ বলে ১১৭র রেকর্ড কোনও দিন কেউ ভাঙতে পারবে না। গেইল বিশ্বের একমাত্র ব্যাটসম্যান যার টেস্টে ট্রিপল সেঞ্চুরি, ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি এবং টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি রয়েছে। তিনিই বিশ্বের প্রথম ব্যাটসম্যান যিনি টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেন।

https://twitter.com/AbdullahNeaz/status/1440157416247619594?s=20

আরসিবির ভাগ্য আইপিএলে ট্র‍্যাপিজের সুতোয় দুলছে

স্পোর্টস ডেস্ক: চলতি আইপিএলের দ্বিতীয় পর্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নেমে লজ্জার হার স্বীকার করেছে। আরসিবি ১৯ ওভারে ৯২ রানের মধ্যে গুটিয়ে যায়। আর নাইট বাহিনী ব্যাট করতে নেমে ১০ ওভারে এক উইকেট জয়ের লক্ষ্যমাত্রায় পৌছে যায়। এরপরেই আরসিবি অধিনায়ক বিরাট কোহলী ড্রেসিংরুমে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন।

আরসিবি ক্রিকেটারদের ক্যাপ্টেন কোহলী ক্রিকেটারদের পেপটক দিতে গিয়ে বলেন,”আমাদের দ্রুত এই হার স্বীকার করতে হবে এবং এই হারকে ভুলে যেতে হবে। আমাদের আগামী ম্যাচের দিকে মনোযোগী হতে হবে এবং এই হারের পর মাঠে নামতে হবে প্রবলতা আত্মবিশ্বাসী হয়ে। আমরা এর আগে চলতি টুর্নামেন্টে যেভাবে ক্রিকেট খেলে সেই পারফর্মেন্সে খেলতে হবে।এটা মেনে নিতে হবে এই ফর্ম্যাটে এরকম ম্যাচ যেকোনো স্টেজে নিশ্চিতভাবে আসবে।এই হার নিয়ে আমাদের আলাদা করে চিন্তা করার কিছু নেই। আমাদের টিমকে অনেক বেশি করে ব্যালেন্স হতে হবে।”

আরও পড়ুন অধিনায়কোচিত মনোভাবের অভাব, বিরাটের বিরুদ্ধে নালিশ গেল শাহের কাছে

কেকেআরের বিরুদ্ধে হারের পরেও চলতি আইপিএলের পয়েন্ট টেবিলে কোহলীর টিম তিন নম্বরে রয়েছে। কিন্তু এতেও খুব একটা স্বস্তিতে নেই আরসিবি। নেট রান রেটে কোহলীরা সকলের থেকে পিছিয়ে রয়েছে। যদি আইপিএলের ভাগ্য নির্ধারণে নেট রান রেটের বিষয়টি সামনে চলে আসে, আরসিবি প্লে অফের দৌড় থেকে ছিটকে যেতে পারে। আর এই জায়গাতেই ক্যাপ্টেন কোহলীর কাছে মস্ত বড় চ্যালেঞ্জ। কেননা আরসিবিকে টুর্নামেন্টে ভেসে থাকতে হলে সরাসরি প্লে অফের জন্য কোয়ালিফাইং করতে হবে।

টুর্নামেন্টে বিরাট কোহলীদের নিজেদের ব্যাটিং নিয়ে আরও বেশি করে মনোযোগী হতে হবে। বিশেষ করে ক্যাপ্টেন কোহলীকে নিজের ব্যাটিং এর ওপর ফোকাস দিতে হবে। আরসিবি যদি চলতি আইপিএলে চ্যাম্পিয়ন হতে চায়, ক্যাপ্টেন বিরাট কোহলীর ব্যাটকে কথা বলতে হবে।রানের মধ্যে ফিরতে হবে।তাই সব মিলিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভাগ্য সরু সুতোয় ট্র‍্যাপিজের মতো দুলে চলেছে।

‘ইসলামবিরোধী’, আফগানিস্তানে নিষিদ্ধ আইপিএল

স্পোর্টস ডেস্ক: চলতি বছরে শুরু হলেও করোনা সংক্রমনের কারণে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আবার শুরু হচ্ছে স্থগিত হয়ে যাওয়া আইপিএল ২০২১। শুধু তাই নয়, এবার চাইলে স্টেডিয়ামে ঢুকেই খেলা দেখতে পারবেন সাধারণ দর্শকরা। টুর্নামেন্টের আমিরশাহি লেগের ম্যাচগুলিতে গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

ভারতের বাইরে এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের জনপ্রিয়তা ব্যাপক। উপমহাদেশের সমস্ত জায়গাতেই মহা সমারোহে আইপিএল দেখেন ক্রিকেটপ্রেমীরা।দুবাইতে যখন মাঠে গিয়েই আইপিএল উপভোগ করতে চলেছেন দর্শকরা, ঠিক তখনই অন্য ছবি দেখা যাচ্ছে আরেক ইসলামিক দেশ আফগানিস্তানে। আমিরশাহির আইপিএল পর্ব সম্প্রচার নিষিদ্ধ হয়ে গেল আফগানিস্তানে। আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী তালিবানদের তরফ থেকে বলা হচ্ছে, আইপিএল ইসলাম ধর্মবিরোধী। টুইট করে তালিবানদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার এবং সাংবাদিক ইব্রাহিম মোমান্দ।

এর আগে ক্রিকেট নিষিদ্ধ করা হবে না জানানোর পরও তালিবানদের আইপিএল নিষিদ্ধ করার কারণ কী? জানা গিয়েছে অন্যতম কারণ হল আইপিএলের মাঠের স্বল্পবসণা রমণী বা চিয়ারলিডাররা। তালিবানদের মতে, নারীর স্বল্পবসন ইসলামবিরোধী। সেই কারণেই আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে আফগান মুলুকে। এছাড়াও গ্যালারিতে মহিলা সমর্থকদের খেলা দেখা তালিবানদের কাছে নাকি ধর্মবিরোধী। তাদের মতে, মহিলারা আজীবন হিজাব পরে থাকবেন।

আফগানিস্তানে আইপিএল সম্প্রচার বন্ধ হওয়ায় স্বভাবতই হতাশ হয়ে পড়েছেন রশিদ খান, মহম্মদ নবি। রশিদ খান এবং মহম্মদ নবি, দু’জনেই আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন। দেশে তালিবানি শাসন শুরু হওয়ার পর দু’জনেই তাদের আইপিএল ভবিষ্যত নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। 

তাসখন্দের মাঠে নাসাফ’কে হারিয়ে ইতিহাস গড়তে মরিয়া Mohun Bagan

স্পোর্টস ডেস্ক: এটিকে-মোহনবাগান (Mohun Bagan) এএফসি কাপে খেলছে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বেও পৌঁছেছে। আর দেড়দিন পরেই ২২ সেপ্টেম্বর ইন্টারজোনাল সেমিফাইনাল খেলতে নামবে ‘এফসি নাসাফ উজবেকিস্তান’ এর বিরুদ্ধে।  তাদের হারাতে পারলে ভারতীয় ক্লাব হিসেবে ইতিহাস গড়বে মোহনবাগান।

আরও পড়ুন ‘মোহন’-এর নামেই ‘বাগান’ এগিয়ে চলেছে, এটিকে’কে ঠুকলেন প্রসুন?‘

অন্যদিকে এএফসি কাপের আন্তঃজোনাল পর্বের সেমিফাইনাল খেলতে ইতিমধ্যেই তাসখন্দে পৌঁছে গিয়েছে মোহনবাগান। সোমবার বিকেলে তাসখন্দের কারশি স্টেডিয়ামের মাঠে অনুশীলন করে এটিকে মোহনবাগান। উজবেকিস্তানের দলের বিরুদ্ধে প্রথম একাদশে কারা খেলবেন তা এখনও ঠিক করেননি সবুজ-মেরুন কোচ আন্তোনিয়ো হাবাস।

১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এফসি এফসি নাসাফ উজবেকিস্তান সুপার লিগে কারশি শহরের প্রতিনিধিত্ব করে। উজবেকিস্তানের অন্যতম সফল ক্লাব তাদের সমর্থকদের কাছে “ড্রাগন” নামে বেশি জনপ্রিয়। গত মরশুমে উজবেক লিগে দ্বিতীয় স্থানে শেষ করে তারা। এর আগে দু’বার এএফসি কাপে অংশগ্রহন করেছে তারা। ২০১১ সালে এএফসি কাপ চ্যাম্পিয়নও হয়েছে।

প্রসঙ্গত, কিছু দিন আগেই বিতর্ক তৈরি হয়েছিল এটিকের বোর্ড মেম্বার উৎসব পারেকের একটি মন্তব্যে। একটি সাক্ষাৎকারে তিনি হঠাৎই বলে বসেন, ‘মোহনবাগানের নিজেদের ক্ষমতায় এএফসি কাপে খেলার যোগ্যতা নেই। ওদের কখনও পরিকল্পনাতেও ছিল না যে মোহনবাগান এএফসি কাপে খেলতে পারবে। মোহনবাগান সমর্থকদের এটিকে মোহনবাগানকেই সমর্থন করা উচিত। মোহনবাগান এখন অতীত।’

তাঁর এই মন্তব্যের পরেই বিক্ষোভ দেখাতে শুরু করেছিল বাগান সমর্থকরা। #RemoveATK এবং #BreakTheMerger হ্যাসট্যাগ দুটি আবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এখনও ATK-এর সঙ্গে মাতৃসম ক্লাব মোহনবাগানের (Mohun Bagan) মার্জার ভাঙার দাবিতে ক্রমাগত বিক্ষোভ দেখাচ্ছেন আপামর সবুজ-মেরুন সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে মোহনবাগানের বর্তমান জার্সি এবং পালতোলা নৌকার ছবি দেওয়া মাস্ক পরে এটিকে’কে একহাত নিয়েছেন প্রাক্তন ফুটবলার প্রসুন বন্দ্যোপাধ্যায়ও। 

মোহনবাগানকে আসন্ন ম্যাচের জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রসুন। ‘রয় কৃষ্ণা টিমের হিরো’, ‘কোটাল-প্রবীর দুর্দান্ত খেলছে’, ‘হাবাসকে ধন্যবাদ’ শোনা গেলেও গোটা ভিডিওতে একবারও তাঁর মুখে আসেনি এটিকের নাম। বারবার ‘মোহনবাগান’ সম্বোধন করেই তিনি জানান, “মোহনবাগান মোহনবাগানের নামেই এগিয়ে চলেছে। বাকি সব গৌণ। মোহনবাগান মা, ২২ তারিখ সবাই সব ভুলে টিভির সামনে বসে গলা ফাঁটাবে মোহনবাগানের জয়ের জন্য। ইতিহাস তৈরি করবে মোহনবাগান।”

যদিও এই সমস্ত কিছুতে মোহনবাগান খেলোয়াড়দের মনোবলে সমস্যা না হয় সেদিকেও নজর রাখছেন কর্তারা। আজই মোহনবাগান দলকে ভার্চুয়াল শুভেচ্ছা জানানোর জন্য ভারী বৃষ্টি মাথায় নিয়ে এবং কলকাতার জমা জল ঠেলেই ময়দানে জমা হয়েছিলেন সবুজ মেরুন সমর্থকরা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ম্যাচের আগেই ক্লাবের তরফে যাবতীয় শুভেচ্ছাবার্তা মোহনবাগান শিবিরে পৌঁছে দেওয়া হবে। সুদূর তাসখন্দে বসেও যাতে সমর্থকদের ভালবাসা এবং সমর্থন পায় রয় কৃষ্ণা-ডেভিড উইলিয়ামস-প্রীতম কোটাল-প্রবীর দাসরা। 

যুবির ৬ ছক্কার ১৪ বছর, কুর্নিশ জানালো BCCI

স্পোর্টস ডেস্ক: সময়ের সরণি বেয়ে ১৪ বছর। কিন্তু তাতে কি! ক্রিকেটীয় অমর গাঁথা আজও বিস্ময়,অক্ষয়। সালটা ২০০৭, বিশ্বের প্রথম টি-২০ বিশ্বকাপের আসর বসেছে দক্ষিণ আফ্রিকার মাটিতে। মহেন্দ্র সিংহ ধোনীর অধিনায়কতবে ভারত ইংল্যাণ্ডের বিরুদ্ধে মাঠে নেমেছে।

ইংল্যাণ্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডের ৬ বলে পর পর ৬ টি ছক্কা হাঁকিয়ে মাইলস্টোন গেঁথে দেন ভারতীয় বাঁ হাতি অলরাউন্ডার যুবরাজ সিং। আর প্রথম টি-২০ বিশ্বকাপ ভারতের মাটিতে পা রাখে,এম এস ধোনির নেতৃত্বতে।

২০০৭ টি-২০ বিশ্বকাপে ডারবানে ইংল্যন্ডের বিরুদ্ধে ম্যাচে তাঁকে উত্ত্যক্ত করেছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ব্যাটিং করেছিল ভারতীয় দল। ওপেনিং জুটি হিসাবে শেহবাগ ৫৮ ও গম্ভীর ৬৮ রান করেছিলেন। ওপেনিং জুটির ভালো শুরুর পর যুবরাজ ক্রিজে আসার সঙ্গে সঙ্গেই ফ্লিনটফ তাঁক উত্যক্ত করেন। ঝামেলা হওয়ার পরের ওভারেই ব্রডকে কটাক্ষের শোধ তোলার জন্য বেছে নেন যুবি। ছ’বলে মারেন টানা ছটি ছক্কা!

প্রথম বলটা মিড উইকেটের ওপর দিয়ে চলে যায় মাঠের বাইরে। দ্বিতীয় বল ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের ওপর দিয়ে গ্যালারিতে। তৃতীয় বল এক্সট্রা কভারের ওপর দিয়ে। লাইন হারিয়ে চতুর্থ বল ফুলটস দিয়ে বসেন ব্রড। সেটিও মাঠের বাইরে। পরের দুটি বল গ্যালারিতে যায় মিড উইকেট এবং মিড অনের ওপর দিয়ে।

আরও পড়ুন অভাবের সংসারে হাল ধরতে সবজি বিক্রি করছেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার

সাতটি ছক্কা ও তিনটি বাউন্ডারিতে সাজানো ছিল সেই ইনিংসে ১৬ বলে ৫৮ রান করেন তিনি। ওই ঝোড়ো ইনিংসে মাত্র ১২ বলে হাফসেঞ্চুরি করেছিলেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়, যা’ও একটি রেকর্ড।

এই অনন্য নজিরকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (Board of Cricket Control of India) মোটেও ভুলে যায়নি। কুর্নিশ জানিয়েছে যুবি মহারাজকীয় এই ধামাকা ইনিংসকে। বিসিসিআই নিজেদের টুইটার হ্যাণ্ডেলে পোস্ট করেছে, টি-২০ ফর্ম্যাটে দ্রুততম অর্দ্ধশতরান এবং এক ওভারে ৬ টি ছক্কা হাঁকানোর জন্য যুবিকে অভিনন্দন।

অধিনায়কোচিত মনোভাবের অভাব, বিরাটের বিরুদ্ধে নালিশ গেল শাহের কাছে

স্পোর্টস ডেস্ক: টিম ইন্ডিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে যাওয়ার পর ভারত অধিনায়ক বিরাট কোহলির বক্তব্য সামনে এসেছিল। বিরাট বলেছিলেন, “ক্রিকেটারদের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার খিদে এবং লড়াই করার মানসিকতা ছিল না।” ক্যাপ্টেন বিরাটের এই বক্তব্য সামনে আসতেই টিম ইন্ডিয়ার অন্দরমহলে অসন্তোষের সলতে পাঁকতে শুরু করে।

ভারত অধিনায়কের এই বক্তব্যের প্রেক্ষিতে সূত্র মারফৎ জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট দলের এক সিনিয়র ক্রিকেটার বিরাটের বিরুদ্ধে বিসিসিআই সচিব জয় শাহের কাছে নালিশ করেছেন। সূত্রের খবর, ক্যাপ্টেন কোহলির আচরণ ঘিরে দলের অভ্যন্তরেও চাপা অসন্তোষের স্রোত বয়ে চলেছে। টিম ইন্ডিয়ার ক্রিকেটারেরাও মনে করতে শুরু করেছেন বিরাট কোহলির মধ্যে আগের মতো প্রেরণাদায়ক নেতৃত্বর অভাব দেখা দিয়েছে এবং ক্রিকেটারদের কাছ থেকেও বিরাট যথাযোগ্য সম্মান পাচ্ছেন না।

শোনা যাচ্ছে, কোচ রবি শাস্ত্রীর সঙ্গেও বিরাট কোহলির সম্পর্কে অনেক ফাটল দেখা দিয়েছে। অনুশীলনের সময়ে বিরাট রবি শাস্ত্রীর সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। কোচ শাস্ত্রী নেটে অনুশীলনের সময় বিরাটকে ব্যাটিং টিপস দিতে গেলে বিরাট মেজাজ হারিয়ে ফেলেন এবং কোচ ররি শাস্ত্রীকে উদ্দেশ্য করে বলে বসেন, আমাকে বিব্রত করবেন না।

ইতিমধ্যেই বিরাট কোহলী ঘোষণা করে দিয়েছেন,টি -২০ বিশ্বকাপের পর টী-টোয়েন্টিতে তিনি আর অধিনায়ক থাকবেন না। ব্যাটিং’এ নিজের ফোকাস বেশি করে দেওয়ার জন্যই তার এই সিদ্ধান্ত।

এবার আরসিবির দায়িত্ব ছাড়ছেন বিরাট?

স্পোর্টস ডেস্ক: কয়েকদিন আগেই ইন্ডিয়া টিমের টি-টোয়েন্টির ক্যাপ্টেনশিপ ছেড়েছেন বিরাট কোহলি। তিন ফরম্যাট থেকে ওয়ার্কলোড কমানোর জন্যই এমন পদক্ষেপ নিয়েছেন কোহলি। এবার শোনা যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দায়িত্ব থেকেও অব্যাহতি নেবেন তিনি।

আরও পড়ুন মাঠে দর্শকপ্রবেশে অনুমতি BCCI-এর, আইপিএলে আবার ফিরছে গ্যালারির চিৎকার


আরও পড়ুন অভাবের সংসারে হাল ধরতে সবজি বিক্রি করছেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার

ইন্ডিয়া নিউজ স্পোর্টসকে কোহলির ছোটোবেলার কোচ রাজকুমার শর্মা বলেছেন, ‘আইপিএলের কথায় আমি বলবো যে একটা সময় অধিনায়কত্ব ছেড়ে দিয়ে ব্যাঙ্গালুরুর হয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলে যাবে বিরাট। ওর জন্য এটাই ভালো হবে। কারণ এতে ভারতীয় দলের হয়ে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে বেশি মনোযোগ দিতে পারবে।’

দু’দিন আগেই হঠাৎ করেই নেতৃত্ব ছাড়ার ঘোষণা করে টুইটারে বিরাট লিখেছিলেন, ‘এই সিদ্ধান্তে আসতে অনেকখানি সময় লেগেছে। কাছের লোকজনদের সঙ্গে, রবি শাস্ত্রী, রোহিত শর্মার মতো যারা ভারতীয় টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে আছে, তাদের সঙ্গে অনেক আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর টি-টোয়েন্টিতে ক্যাপ্টেন্সি করব না। একই সঙ্গে বোর্ড সচিব জয় শাহ, প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, নির্বাচকদের সঙ্গে কথাও বলেছি। নিজের যোগ্যতা মতো আমি ভারতীয় ক্রিকেটের সেবা করে যাব।’

আরও পড়ুন সর্বকালের সেরা আইপিএল দল বাছলেন শাকিব, সুযোগ পেলেন না KKR-এর কেউ


আরও পড়ুন IPL: চলতি আইপিএলের আকাশে দেখা যাবে না যে ‘তারা’দের

চলতি বছরে শুরু হলেও করোনা সংক্রমনের কারণে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। চলতি মাস থেকেই আবার শুরু হচ্ছে স্থগিত হয়ে যাওয়া আইপিএল ২০২১। ১৯ সেপ্টেম্বর দুবাইয়ে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও তিনবারের আইপিএল খেতাব জয়ী চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে স্থগিত হয়ে যাওয়া আইপিএল ২০২১ এর দ্বিতীয় অধ্যায়। প্রথম পর্বে ৭ টি ম্যাচের মধ্যে ৫ টিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে কোহলির আরসিবি। ফলে দলকে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন করতে মরিয়া বিরাট।

‘মোহন’-এর নামেই ‘বাগান’ এগিয়ে চলেছে’, এটিকে’কে ঠুকলেন প্রসুন?‘

স্পোর্টস ডেস্ক: আবার বিক্ষোভ দানা বেঁধেছে ময়দানে। #RemoveATK এবং #BreakTheMerger হ্যাসট্যাগ দুটি আবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ATK-এর সঙ্গে মাতৃসম ক্লাব মোহনবাগানের (Mohun Bagan) মার্জার ভাঙার দাবিতে ক্রমাগত বিক্ষোভ দেখাচ্ছেন আপামর সবুজ-মেরুন সমর্থকরা। তাদেরকেই যেন সমর্থন করলেন মোহনবাগানের ঘরের ছেলে প্রসুন বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন বার্সেলোনার নতুন ভরসা আনসু ১০ ফাতি

প্রসুণ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার এবং অর্জুন পুরস্কারে (১৯৭৯) সম্মানিত। সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে মোহনবাগান ক্লাবের সর্বকালের সেরা একদশ দলে বন্দ্যোপাধ্যায়ের নাম অন্তর্ভুক্ত করা হয়। মোহনবাগানের হয়ে টানা পাঁচ বছর (১৯৭৪-১৯৭৮) অধিনায়কত্ব করেছেন। ক্লাব জীবনে পাঁচটি আইএফএ শিল্ড-সহ মোট ২৮টি ট্রফি তুলেছেন গঙ্গাপাড়ের ক্লাব তাবুতে। মোহনবাগানের বর্তমান জার্সি এবং পালতোলা নৌকার ছবি দেওয়া মাস্ক পরে এবার সবুজ-মেরুনকে আসন্ন এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট করা সেই ভিডিও দেখেই অনুরাগীরা বলছেন, ‘এটিকে’কে ঠুকেছেন মোহনাবাগানের ঘরের ছেলে প্রসুন’।

Mohun Bagan
কর্পোরেট ‘এটিকে মোহনবাগান’ নয়, শতাব্দীপ্রাচীন ‘মোহনবাগান’ এর ঐতিহ্যের কথাই বারবার বুঝিয়েছেন প্রসুন বন্দ্যোপাধ্যায়।

এটিকে-মোহনবাগান এএফসি কাপে খেলছে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বেও পৌঁছেছে। ২২ সেপ্টেম্বর ইন্টারজোনাল সেমিফাইনাল খেলতে নামবে ‘এফসি নাসাফ উজবেকিস্তান’ এর বিরুদ্ধে। এই সবই সম্ভব হয়েছে গত বছর কিবু ভিকুনার কোচিংয়ে ‘মোহনবাগান’ আই লিগ চ্যাম্পিয়ন হওয়ায়। কিন্তু তারমাঝেই বিতর্ক তৈরি করে এটিকের বোর্ড মেম্বার উৎসব পারেখ একটি সাক্ষাৎকারে হঠাৎই বলে বসেন, ‘মোহনবাগানের নিজেদের ক্ষমতায় এএফসি কাপে খেলার যোগ্যতা নেই। ওদের কখনও পরিকল্পনাতেও ছিল না যে মোহনবাগান এএফসি কাপে খেলতে পারবে। মোহনবাগান সমর্থকদের এটিকে মোহনবাগানকেই সমর্থন করা উচিত। মোহনবাগান এখন অতীত।’

মোহনবাগানকে আসন্ন ম্যাচের জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রসুন। ‘রয় কৃষ্ণা টিমের হিরো’, ‘কোটাল-প্রবীর দুর্দান্ত খেলছে’, ‘হাবাসকে ধন্যবাদ’ শোনা গেলেও গোটা ভিডিওতে একবারও তাঁর মুখে আসেনি এটিকের নাম। বারবার ‘মোহনবাগান’ সম্বোধন করেই তিনি জানান, “মোহনবাগান মোহনবাগানের নামেই এগিয়ে চলেছে। বাকি সব গৌণ। মোহনবাগান মা, ২২ তারিখ সবাই সব ভুলে টিভির সামনে বসে গলা ফাঁটাবে মোহনবাগানের জয়ের জন্য। ইতিহাস তৈরি করবে মোহনবাগান।”

আরও পড়ুন ATK-নাম মোছার দাবিতে এবার বিক্ষোভের পথে সবুজ-মেরুন জনতা

১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এফসি এফসি নাসাফ উজবেকিস্তান সুপার লিগে কারশি শহরের প্রতিনিধিত্ব করে। উজবেকিস্তানের অন্যতম সফল ক্লাব তাদের সমর্থকদের কাছে “ড্রাগন” নামে বেশি জনপ্রিয়। গত মরশুমে উজবেক লিগে দ্বিতীয় স্থানে শেষ করে তারা। এর আগে দু’বার এএফসি কাপে অংশগ্রহন করেছে তারা। ২০১১ সালে এএফসি কাপ চ্যাম্পিয়নও হয়েছে। তাদের হারাতে পারলে ভারতীয় ক্লাব হিসেবে ইতিহাস গড়বে মোহনবাগান। এটিকে’কে ভুলে সবুজ-মেরুন সমর্থকদের সেই পালতোলা নৌকোর সেই ইতিহাসের কথাই স্মরণ করিয়ে দিলেন ‘মোহনবাগান রত্ন’ (২০১৯) প্রসুন বন্দ্যোপাধ্যায়।

IPL: চলতি আইপিএলের আকাশে দেখা যাবে না যে ‘তারা’দের

স্পোর্টস ডেস্ক: চলতি বছরে শুরু হলেও করোনা সংক্রমনের কারণে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। চলতি মাস থেকেই আবার শুরু হচ্ছে স্থগিত হয়ে যাওয়া আইপিএল ২০২১। শুধু তাই নয়, এবার চাইলে স্টেডিয়ামে ঢুকেই খেলা দেখতে পারবেন সাধারণ দর্শকরা।

আরও পড়ুন মাঠে দর্শকপ্রবেশে অনুমতি BCCI-এর, আইপিএলে আবার ফিরছে গ্যালারির চিৎকার

টুর্নামেন্টের আমিরশাহি লেগের ম্যাচগুলিতে গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ভারতীয় বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। ১৯ সেপ্টেম্বর দুবাইয়ে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও তিনবারের আইপিএল খেতাব জয়ী চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে স্থগিত হয়ে যাওয়া আইপিএল ২০২১ এর দ্বিতীয় অধ্যায়। যদিও ভরা এই গ্যালারি মিস করবেন বেশ কিছু তারকাদের। বিভিন্ন কারণে যারা সরে দাঁড়িয়েছেন চলতি আইপিএল থেকে।

IPL 2020 Mumbai Indians (MI) Full Schedule PDF: Mumbai Indians IPL 2020  Full Schedule, Date, Timings, Venue

মুম্বই ইন্ডিয়ান্স: আইপিএলের দ্বিতীয় লেগে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোয়াডে কোনো রদবদল হয়নি।

IPL 2021 (second phase): Analysis of Kolkata Knight Riders | NewsBytes

কলকাতা নাইট রাইডার্স: প্যাট কামিন্স আগেই জানিয়ে দিয়েছিলেন ব্যক্তিগত যে তিনি আইপিএলের দ্বিতীয় লেগে অংশ নেবেন না। তাঁর পরিবর্তে কেকেআর দলে নিয়েছে নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদিকে।

IPL 2021: Punjab Kings (PBKS) Squad, Schedule, Updated Time And Venue

পঞ্জাব কিংস: রিলি মেরেডিথ ও ডেভিড মালান টুর্নামেন্টে অংশ নেবেন না।

আরও পড়ুন দেশ দখল করেছে তালিবানরা, আইপিএল খেলা নিয়ে সংশয়ে রশিদ-নবিরা

IPL 2021: Rajasthan Royals (RR) Squad, Schedule, Updated Time, And Venue

রাজস্থান রয়্যালস: বেন স্টোকস, জোফ্রা আর্চার, জস বাটলার ও অ্যান্ড্রু টাইকে চলতি আইপিএলে দলে পাবে না রাজস্থান। 

IPL 2021: Chennai Super Kings (CSK) Updated Squad, Schedule, Time And Venue  - CricketAddictor

চেন্নাই সুপার কিংস: আইপিএলের প্রথমার্ধেই অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউডের পরিবর্তে আরেক অস্ট্রেলিয়ান তারকা জেসন বেহরেনডর্ফকে দলে নিয়েছিল চেন্নাই। 

IPL 2021: Delhi Capitals (DC) Squad, Schedule, Updated Time And Venue

দিল্লি ক্যাপিটালস: চোটের কারণে আগেই আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন তারকা পেসার ক্রিস ওকস।

আরও পড়ুন সর্বকালের সেরা আইপিএল দল বাছলেন শাকিব, সুযোগ পেলেন না KKR-এর কেউ

IPL 2021: Royal Challengers Bangalore (RCB) Squad, Schedule, Updated Time  And Venue

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: চলতি আইপিএলের দ্বিতীয়ভাগে ব্যাঙ্গালোর দলে পাচ্ছে না অ্যাডাম জাম্পা, ফিন অ্যালেন, ড্যানিয়েল স্যামস, কেন রিচার্ডসন ও ওয়াশিংটন সুন্দরকে। 

IPL 2021: Sunrisers Hyderabad (SRH) Updated Squad, Schedule, Time, And Venue

সানরাইজার্স হায়দরাবাদ: ইংল্যান্ড তারকা জনি বেয়ারস্টো শেষ মুহূর্তে ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। 

প্রসঙ্গত, আইপিএল শুরুর তিন দিন আগে, ১৬ সেপ্টেম্বর থেকে আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইট www.iplt20.com-এ গিয়ে টিকিট বুক করা যাবে। এছাড়াও PlatinumList.net ওয়েবসাইট থেকেও বুক করা যাবে আইপিএল ২০২১-এর টিকিট। অর্থাৎ শুধু আইপিএলই নয়, একই সঙ্গে মাঠে ফিরছে দর্শকও। 

১.৭৮ মি. লাফিয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপে ‘সোনা’র মেয়ে স্বপ্না

অনুভব খাসনবীশ: দেশের অন্যতম সেরা অ্যাথলিট জলপাইগুড়ির মেয়ে স্বপ্না বর্মন (Swapna Barman)। যিনি শুধু এশীয় পর্যায়ে পদক জেতার জন্য নয়, দু’পায়ে বারোটি আঙুল নিয়ে সবথেকে কঠিন ইভেন্ট হেপ্টাথলনে নামার জন্য পরিচিত সারা দেশে। তিন বছর আগেই জাকার্তা এশিয়ান গেমসে হেপ্টাথলনের মতো কঠিন ইভেন্টে ভারতকে সোনার পদক এনে দিয়েছিলেন তিনি। দু’বছর আগেই পেয়েছেন অর্জুন পুরস্কারও। 

Swapna Barman
তেলেঙ্গানায় অনুষ্ঠিত ৬০তম ন্যাশনাল ওপেন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের পর স্বপ্না।

এবার আবার সোনা ঘরে তুললেন স্বপ্না। তেলেঙ্গানায় চলছে ৬০তম ন্যাশনাল ওপেন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। তাতেই বাজিমাত বাংলার মেয়ের। হাইজাম্পে ১.৭৮ মি লাফিয়ে পেলেন সোনার মেডেল। চ্যাম্পিয়নশিপে শুধু স্বপ্নাই নয়, অসাধারণ পারফরম্যান্স করছে অন্যান্য অ্যাথলিটরাও। কালই মহিলাদের ১৫০০ মিটারে নতুন রেকর্ড গড়েছেন পাঞ্জাবের হরমিলান কৌর।

আরও পড়ুন মাঠে দর্শকপ্রবেশে অনুমতি BCCI-এর, আইপিএলে আবার ফিরছে গ্যালারির চিৎকার


আরও পড়ুন দুবছর অন্তর বিশ্বকাপ চান বিশ্বকাপজয়ী রোনাল্ডো, আর্সেন ওয়েঙ্গার

জলপাইগুড়ির এক অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে স্বপ্নার এই সাফল্যের পিছনে রয়েছে দাঁতে দাঁত কামড়ে লড়াইয়ের দীর্ঘ ইতিহাস। স্বপ্নার বাবা পঞ্চানন বর্মন পেশায় ভ্যান চালক। অসুস্থতার জন্য গত সাতবছর ধরে তিনি শয্যাশায়ী। মা বাসনা বাড়ি বাড়ি কাজ করে ও চা বাগানে পাতা তুলে সামান্য টাকা রোজগার করেন।

Swapna Barman
পায়ের দু’ পাতায় ছ’টি করে আঙুল, ফলে ইভেন্টে পারফর্ম করার সময় প্রায়ই অসহ্য যন্ত্রণার শিকার হতেন তিনি।

স্বপ্নার পায়ের দু’ পাতায় ছ’টি করে আঙুল, ফলে ইভেন্টে পারফর্ম করার সময় প্রায়ই অসহ্য যন্ত্রণার শিকার হতেন তিনি। কিন্তু কোনও প্রতিবন্ধকতাই থামিয়ে দিতে পারেনি তাঁর অনমনীয় জেদ আর নাছোড় পরিশ্রমকে। এশিয়ান গেমসের হেপ্টাথলন ইভেন্টে সোনা জয়ী বাংলার স্বপ্না বর্মনকে সেই অসহ্য যন্ত্রণা থেকে সম্প্রতি মুক্তি দিয়েছে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা অ্যাডিডাস। বিশেষভাবে কাস্টমাইজড জুতো তৈরি করেছে তাঁর জন্য।

অ্যাথলেটিক্সের সবচেয়ে কঠিন ইভেন্ট বলা হয় হেপ্টাথলনকে। ট্র্যাক আর ফিল্ড মিলিয়ে মোট সাতটি ইভেন্টে পরীক্ষার মুখোমুখি হতে হয় প্রতিযোগীকে। তাতে এবার স্বপ্নার পদক সংখ্যা বাড়ে কিনা, সেদিকেই তাকিয়ে স্বপ্নার অনুরাগীরা।

মাঠে দর্শকপ্রবেশে অনুমতি BCCI-এর, আইপিএলে আবার ফিরছে গ্যালারির চিৎকার

স্পোর্টস ডেস্ক: চলতি বছরে শুরু হলেও করোনা সংক্রমনের কারণে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। অন্যদিকে গত বছর থেকেই মাঠে দর্শকপ্রবেশ নিষিদ্ধ। ফলে একদিকে যেমন ফাকা মাঠে খেলতে গিয়ে ভরা গ্যালারির চিৎকার মিস করছিলেন রোহিত-কোহলিরা। তেমনই মাঠে যেতে না পেরে মুষড়ে পড়ছিলেন ক্রিকেটপ্রেমিরাও। তারমাঝেই খুশির খবর শোনালো ভারতের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

আরও পড়ুন অভাবের সংসারে হাল ধরতে সবজি বিক্রি করছেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার

একদিকে আবার শুরু হচ্ছে স্থগিত হয়ে যাওয়া আইপিএল ২০২১। শুধু তাই নয়, এবার চাইলে স্টেডিয়ামে ঢুকেই খেলা দেখতে পারবেন সাধারণ দর্শকরা। টুর্নামেন্টের আমিরশাহি লেগের ম্যাচগুলিতে গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ভারতীয় বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। 

আরও পড়ুন কলকাতা লিগে নেই ইস্ট-মোহন, বাংলার ফুটবল বাঁচাতে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ আইএফএ কর্তারা


আরও পড়ুন ATK-নাম মোছার দাবিতে এবার বিক্ষোভের পথে সবুজ-মেরুন জনতা

১৯ সেপ্টেম্বর দুবাইয়ে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও তিনবারের আইপিএল খেতাব জয়ী চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে স্থগিত হয়ে যাওয়া আইপিএল ২০২১ এর দ্বিতীয় অধ্যায়। সেই ম্যাচ থেকেই মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। যদিও ভরা গ্যালারি নয়, সংযুক্ত আরব আমিরশাহির করোনা প্রোটোকল মেনে সীমিত সংখ্যক দর্শক নিয়েই হবে ম্যাচ। মাঠে দর্শক প্রবেশ এবং তাদের গ্যালারিতে বসানোর সময় মেনে চলতে হবে দূরত্ববিধিও।

আইপিএল শুরুর তিন দিন আগে, ১৬ সেপ্টেম্বর থেকে আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইট www.iplt20.com-এ গিয়ে টিকিট বুক করা যাবে। এছাড়াও PlatinumList.net ওয়েবসাইট থেকেও বুক করা যাবে আইপিএল ২০২১-এর টিকিট। অর্থাৎ শুধু আইপিএলই নয়, একই সঙ্গে মাঠে ফিরছে দর্শকও। 

সর্বকালের সেরা আইপিএল দল বাছলেন শাকিব, সুযোগ পেলেন না KKR-এর কেউ

স্পোর্টস ডেস্ক: সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারদের মধ্যে গণ্য করা হয় তাঁকে। ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত টানা কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। ২০১২ এবং ২০১৪ সালে কলকাতাকে আইপিএল ট্রফি জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন। ২০১৮ সালে চলে যান সানরাইজার্স হায়দরাবাদে। তিনি বাংলাদেশের শাকিব আল হাসান। যিনি আবার ফিরছেন আইপিএলে।

আরও পড়ুন বাংলাদেশে সিরিজ হারল আফগান যুবদল, দেশে ফিরলে তালিবানি শাস্তি?


আরও পড়ুন ক্রিকেট কূটনীতিতে তালিবান 2.0! পরপর টার্গেট ভারত-পাকিস্তান-বাংলাদেশ

কয়েকদিন পরেই শুরু হতে চলেছে আইপিএলের মরশুম। প্রথম পর্বে কোভিডের জেরে মাঝপথে স্থগিত করে দেওয়া হলেও এ মাস থেকেই ফের শুরু হবে দ্বিতীয় পর্ব। সম্প্রতি শাকিব সর্বকালের সেরা আইপিএল দল বেছে নিয়েছেন। ধোনিকে ক্যাপ্টেন করে তৈরি করা সেই দলে জায়গা হয়নি ক্রিস গেইল এবং এবি ডি’ভিলিয়ার্সের মতো আইপিএল তারকাদের। বিদেশী হিসেবে দলে আছেন ডেভিড ওয়ার্নার এবং বেন স্টোকস, লাসিথ মালিঙ্গা। বাকি সমস্ত খেলোয়াড়রা ভারতীয়। তবে শাকিবের বেছে নেওয়া সর্বকালের সেরা আইপিএল একাদশে স্থান পাননি কলকাতার কেউই। শাকিব নিজেকেও এই দলে রাখেননি।

দলের ওপেনার মুম্বই অধিনায়ক রোহিত শর্মা এবং হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তিন নম্বরে তিনি রেখেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলিকে। চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়না এবং মহেন্দ্র সিং ধোনি, পঞ্জাব কিংসের কেএল রাহুলকে মিডল অর্ডারে রেখেছেন শাকিব। সাত নম্বরে রয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস। দলের একমাত্র স্পিনার বাঁহাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তিন জন পেসারের মধ্যে তিনি লাসিথ মালিঙ্গা, জসপ্রীত বুমরাহ এবং ভুবনেশ্বর কুমারকে দলে রেখেছেন।

আরও পড়ুন অভাবের সংসারে হাল ধরতে সবজি বিক্রি করছেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার

শাকিবের সর্বকালের সেরা আইপিএল একাদশ:

রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (উইকেট কিপার এবং অধিনায়ক), লোকেশ রাহুল, বেন স্টোকস, রবীন্দ্র জাদেজা, লাসিথ মালিঙ্গা, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার।

বাংলাদেশে সিরিজ হারল আফগান যুবদল, দেশে ফিরলে তালিবানি শাস্তি?

Afghanistan Cricket team

নিউজ ডেস্ক: আফগান যুব দলে এখন চিন্তা দেশে ফিরলে কী হবে? পরাজয় মেনে নেবে বর্তমান তালিবান সরকার? পরপর তিন ম্যাচে বাংলাদেশের কাছে পরাজয়ের পর সিরিজ হাতছাড়া।

গত ১৫ অক্টোবর দ্বিতীয়বার আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালিবান জঙ্গিরা। মার্কিন সেনা এর পর আফগানভূমি ত্যাগ করেছে। কাবুলের তখতে বসেই তালিবান নেতৃত্ব জানায়, আফগান পুরুষ ক্রিকেট দল আসন্ন সবকটি টুর্নামেন্টে অংশ নেবে। সেই সূত্রে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আফগান অনুর্ধ্ব ১৯ জাতীয় দল আসে বাংলাদেশে সিরিজ খেলতে। আফগানিস্তানে দ্বিতীয় তালিবান সরকার হওয়ার পরে এটাই জঙ্গি সংগঠনটির হুকুমে দেশীয় ক্রিকেট দলের প্রথম আন্তর্জাতিক সফর।

কূটনৈতিক মহল মনে করছে, ক্রিকেট কূটনীতির মাধ্যমে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল দেখাতে মরিয়া তালিবান জঙ্গিরা। কারণ, তাদেরই প্রথম দফার ১৯৯৬-২০০১ সালের সরকার ক্রিকেট সহ সব খেলা নিষিদ্ধ করেছিল।

তালিবান সরকার বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলার জন্য দল পাঠানোর পর থেকে সিলেটের স্টেডিয়ামে নজর দুনিয়ার। এই স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক জয় পেল বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম তিন খেলায় জয়ী বাংলাদেশ।

সিরিজ হেরে দেশে ফিরলে কী হবে ? এই প্রশ্ন এখন আফগান যুব দলের সবার, এমনকি কূটনৈতিক মহলেও। চরম কোনও শাস্তি রয়েছে জাতীয় যুব দলের ক্রিকেটারদের জন্য ? উঠছে এই প্রশ্ন। কারণ, সরকারে এখন তালিবান জঙ্গিরা। তাদের নৃশংসতার নজির দেখছে দুনিয়া।

সর্বভারতীয় কংগ্রেসে যোগ দিলেন লাল-হলুদকে ভরসা জোগানো অ্যালভিটো

স্পোর্টস ডেস্ক: একসময় বিভিন্ন ম্যাচে ভরসা দিয়েছেন ইস্টবেঙ্গলকে। পেশাদার খেলা থেকে অবসর নিলেও খেলা তাঁকে ছাড়েনি। এবার তার সঙ্গে যুক্ত হল আরেকটি নাম, ‘রাজনীতি’। গোয়ায় সর্বভারতীয় কংগ্রেসে যোগ দিলেন অ্যালভিটো ডি কুনহা। 

আরও পড়ুন বার্সেলোনার নতুন ভরসা আনসু ১০ ফাতি

প্রাক্তন ফুটবলারের রাজনীতিতে আসায় গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের প্রাক্তন (২০১৪-২০১৮) প্রেসিডেন্ট গোমস জানিয়েছেন, ‘অ্যালভিটোর যোগদান কংগ্রেসের শক্তিকে আরও উদ্বুদ্ধ করবে। আমি চাই কংগ্রেসে আরও ক্রীড়াবিদ যোগদান করুক।’

May be an image of 7 people, people standing and text that says "A PRADESH CONGRESS COMMITTEE OPPO F19 Pro+"

দীর্ঘ ১৭ বছরের কেরিয়ারে জাতীয় দলের পাশাপাশি একাধিক ক্লাবের জার্সিতে খেলেছেন অ্যালভিটো। সেলসেটে এফসি ক্লাব থেকে প্রাথমিকভাবে ফুটবলে হাতেখড়ি শুরু করেন। এরপর তিনি ১৯৯৭ সালে সেসা গোয়া ক্লাবে যোগ দেন। এর ২ বছর পর তিনি সালগাওকার এসসি ক্লাবে যোগ দেন। ২০০২ সালে আসেন ইস্টবেঙ্গলে। অ্যালভিটো গোয়ার প্রথম ফুটবলার হিসেবে কলকাতার কোনও ক্লাবে খেলেছিলেন। 

আরও পড়ুন মমতাও হেরেছেন বলেই আবার ভোটে লড়ছেন, এন্টালিতে প্রিয়ঙ্কার হার প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ তথাগতর

অবসর নিলেই ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে তিনি। দল গঠন কিংবা জুনিয়র ফুটবলারদের বাছা, বিভিন্ন ক্ষেত্রে বড় ভূমিকা ছিল অ্যালভিটোর। লাল হলুদের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও ছিলেন তিনি। এর আগে ময়দানের বহু ফুটবলার সক্রিয় রাজনীতিতে এসেছেন। প্রসূন ব্যানার্জি, দীপেন্দু বিশ্বাস, বাইচুং ভুটিয়ারা তার বড় উদাহরন। রাজ্যের চলতি বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে মানিকতলা কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছিলেন প্রাক্তন গোলকিপার কল্যাণ চৌবে। ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন অরিন্দম ভট্টাচার্যও। এবার রাজনীতির সেই তালিকায় যুক্ত হল অ্যালভিটোর নামও।

গোয়া প্রদেশ কংগ্রেসে যোগ দিয়ে অ্যালভিটো জানিয়েছেন, “আমি চেষ্টা করব, খেলাকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। ফুটবল ছাড়াও অন্য খেলাকেও আমি একইভাবে গুরুত্ব দেব। ক্রীড়াক্ষেত্রের সার্বিক উন্নয়নই আমার লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই রাজনীতিতে এসেছি।” পরবর্তী নির্বাচনেও তিনি কংগ্রেসের প্রতীকে অংশগ্রহন করবেন বলে জানিয়েছেন অ্যালভিটো।

বার্সেলোনার নতুন ভরসা আনসু ‘১০’ ফাতি

অনুভব খাসনবীশ: ফুটবল রাজার খেলা না হলেও খেলার রাজা। এই খেলাকে ঘিরেই ছেড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখে অনেকে। শূন্য থেকে শুরু করা অনেককেই সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে সে। অতীতের মারাদোনা থেকে শুরু করে বর্তমানের মেসি, রোনান্ডো। তাদের রাস্তা ধরেই ক্রমাগত ফুটবলের রাজপথে এসে দাঁড়াচ্ছে বহু প্রতিভা। যারা স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখাচ্ছে। তেমনই একজন হলেন আনসু ফাতি (Ansu Fati)।

স্পেনের ১৮ বছরের এই বিস্ময় বালককে নিয়ে এর মধ্যেই স্বপ্ন দেখতে শুরু করেছে গোটা দুনিয়া। পশ্চিম আফ্রিকার অন্যতম দরিদ্র দেশ গুইনিয়া-বিসাউতে জন্ম তার। ছোটো থেকেই ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। তার বাবা বোরি বুঝতে পারেন, যে দেশে ৬৯ শতাংশ মানুষ দারিদ্রসীমার নীচে বসবাস করে এবং ২৫ শতাংশ অপুষ্টির শিকার সেখানে ফুটবলের স্বপ্ন সত্যি হওয়া একটি খুব কঠিন বিষয়। মাত্র ৬ বছর বয়সে হারারে, সেভিল্লাতে ছেলের স্বপ্ন পূরণ করতে পরিবারসহ চলে আসেন তিনি।

Ansu Fati

ছোটবেলায় আর্থিক স্বাচ্ছল্য না থাকায় রাস্তায় খেলে বেড়ানো ছেলেটির ফুটবল অভিষেক হয় মাত্র ১৬ বছর বয়সে। এর মধ্যেই জাতীয় দল স্পেন এবং বার্সেলোনার নিয়মিত সদস্য হয়ে উঠেছে আনসু ফাতি। মাত্র ১৮ বছর বয়সেই তার নামের পিছনে থাকা রেকর্ডের সংখ্যা তার বয়সের সংখ্যার থেকে বেশি। ১৯৩৬ সালে স্পেনের হয়ে মাঠে নেমেছিলেন ১৭ বছর ২৮৩ দিন বয়সের অ্যাঞ্জেল জুবিয়েতা। তার ঠিক ৮৪ বছর বাদে জাতীয় দলের হয়ে অভিষেক হয় আনসু ফাতির। বয়স ১৭ বছর ৩০৭ দিন, জুবিয়েতার থেকে মাত্র ২৪ দিনের বড়। স্পেনের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাঠে নামার তিনদিনের মাথায় অবশ্য ইউক্রেনের বিরুদ্ধে গোল করে স্পেনের সর্বকনিষ্ঠ গোলদাতার পালক মুকুটে গোঁজেন তিনি। ম্যাচটিতে স্পেন ৪-০ গোলে যেতে। গোল করে ওয়েন রুনি, কিলিয়ান এমবাপে, মইসে কেনদের ক্লাবে ঢুকে পড়লেন আনসু ফাতি।

গত বছর থেকেই কাতালুনিয়ান ক্লাব বার্সেলোনার সিনিয়র টিমের হয়ে খেলছেন তিনি। এর আগে ২০১০-২০১২ সেভিল্লার যুব দলে খেলে যোগ দেন বার্সেলোনার বিখ্যাত ‘লা মাসিয়া’ অ্যাকাডেমিতে। ২০১৯ সালে যুব দল থেকে সিনিয়র দলে আসেন। ৩১ নম্বর জার্সি পরে উইঙ্গার পজিশনে খেলা আনসু ফাতি ইতিমধ্যে বার্সার হয়ে ২৪ টি ম্যাচে ৭ টি গোল করে ফেলেছেন তিনি। লা লিগায় বার্সেলোনার হয়ে তিনি ওসাসুনা, ভ্যালেন্সিয়ার মতো দলের বিরুদ্ধে গোল পেয়েছেন। ২০১৯ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইতালির বিখ্যাত ক্লাব ‘ইন্টার মিলান’য়ের জালে বল জড়িয়ে লিগের ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা হন।

Lionel Messi vs Ansu Fati: Which Barcelona star was the better player at  17? | GiveMeSport

বার্সেলোনায় তার সামনেই খেলতেন পৃথিবীর অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। এছাড়াও লুইস সুয়ারেজ, অ্যান্তেনো গ্রিয়েজম্যান, আর্তুরো ভিদালের মতো খেলোয়াড়দের সাথে খেললেও এযাবৎ কোনও আত্মবিশ্বাসের ঘাটতি দেখা যায়নি তার মধ্যে। বরং প্রতি মুহূর্তেই যেন নিজেকে প্রমাণ করার তাগিদ নিয়েই বল দখলের লড়াইতে ছোটেন তিনি।

আরও পড়ুন সাম্প্রদায়িকতা ছড়ানোয় সুপ্রিম কোর্টের তোপের মুখে দেশের ওয়েব পোর্টালের একাংশ

ইতিমধ্যেই বার্সেলোনা ছেড়েছেন লুইস সুয়ারেজ, অ্যান্তেনো গ্রিয়েজম্যান, আর্তুরো ভিদালরা। সাধের ক্লাব ছেড়ে প্যারিস সাঁ-জাঁ জার্সি গায়ে চাপিয়েছেন লিওনেল মেসিও। প্রবল যন্ত্রণা ও হতাশার মাঝেই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন আর্জেন্তাইন কিংবদন্তী। ফুটবল বিশেষজ্ঞরা বলছেন এই অবস্থায় ‘বিস্ময় বালক’ আনসু ফাতিই সামনের মরশুমে ভরসা দিতে চলেছেন বার্সেলোনাকে। বোধহয় সে কথাই বিশ্বাস করেন বার্সার ক্লাব অফিসিয়ালরাও। ফলে ক্লাবের তরফ থেকে মেসির বিখ্যাত জার্সি নম্বর তুলে দেওয়া হল আনসু ফাতির পিঠেই। অন্যদিকে তার কন্ট্র্যাক্ট রিনিউ করাও এখন বড় কাজ কাতালুনিয়ান ক্লাবের কাছে। কয়েকদিন আগেই শোনা গিয়েছে মেসিকে না পেয়ে ম্যাঞ্চেস্টার সিটি চাইছে ফাতিকে। কিন্তু নিজেদের নতুন তারকাকে হারাতে রাজি নয় বার্সেলোনাও।

শুধু বার্সেলোনাই নয়, এই ফর্ম ধরে রাখতে পারলে ২০২২ সালের কাতার বিশ্বকাপে স্পেনেরও অন্যতম শক্তি হতে চলেছেন তিনি। অন্তত তার খেলা দেখে এমনটাই মত তামাম বিশ্বের ফুটবল বোদ্ধাদের।