৩১ জুলাই থেকে রাজ্যে খুলছে সিনেমা হল, ৫০ শতাংশ আসনে ছাড়

Cinema halls are opening in the state from July 31

বায়োস্কোপ ডেস্ক: এবার রাজ্যে সিনেমা হল খোলার অনুমতি মিলল৷ ৩১ জুলাই থেকে খুলছে সিনেমা হল৷ তবে ৫০ শতাংশ আসনে থাকতে পারবে দর্শক৷ পুরো হলে এখনও ভর্তির অনুমতি মিলছে না৷ রাজ্যে করোনার কোপে বন্ধ ছিল সিনেমা হল৷ ধীরে ধীরে কোনও কোনও ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও, সিনেমা হল বন্ধ রাখার পক্ষেই ছিল সরকার৷ তবে ২৯ তারিখ নতুন করে যে নির্দেশিকা আসে, তাতে রাতের দিকে জানিয়ে দেওয়া হয় যে রাজ্যে সিনেমা হল খোলার অনুমতি মিলছে৷

বিশেষজ্ঞদের মতে সিনেমা হল দীর্ঘ দিন ধরে বন্ধ থাকার ফলে এই শিল্পের সঙ্গে যুক্ত বহু শিল্পী ও কলাকুশলীর রোজগার বন্ধ রয়েছে৷ ফলে খুবই দুর্দশার মধ্যে পড়েছেন তারা৷ সিনেমা হল বন্ধ থাকার ফলে ছবি মুক্তির পথে হাঁটছেন না প্রযোজকরাও৷ লাভের মুখ দেখা তো দূরের কথা, ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা শোচনয়ী হচ্ছে৷ তাই সিনেমা হল খোলার অনুমতি পেলে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে মনে করছেন এই শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীরা৷

রাজ্যে করোনা রোধে বিধি নিষেধের সময়সীমা বাড়ানো হয়েছে ১৫ অগাস্ট পর্যন্ত৷ এখনও রাত ন’টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বহাল থাকছে নাইট কার্ফু৷ বিধি-নিষেধের এই নতুন পর্যায়ে তেমন কোনও পরিবর্তন হচ্ছে না নিয়মে। লোকাল ট্রেন চালু করার কথা এ বারও জানায়নি রাজ্য। শুধু সরকারি অনুষ্ঠানের ক্ষেত্রে নতুন করে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী রুদ্ধদ্বার অনুষ্ঠানে পঞ্চাশ শতাংশ দর্শক উপস্থিত থাকতে পারবেন।

দেশকে করোনামুক্ত করতে ১০০ কোটি ভ্যাকসিন রবাত দিয়েছে মোদী-সরকার

Women and the Covid-19 Vaccine

নিউজ ডেস্ক: দেশজুড়ে করোনার টিকা দেওয়ার প্রচারণা শুরু হওয়ার ছয় মাসেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে৷ ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার ১০০ কোটি করোনা ভ্যাকসিন অর্ডার করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান। মাত্র দু’সপ্তাহ আগে সরকার কোভিশিল্ড এবং কোভ্যাকসিনের ৬৬ কোটি ডোজ দেওয়ার জন্য একটি আদেশ দিয়েছে। সংসদে দ্বিতীয় এক প্রশ্নের উত্তর দেওয়ার সময় প্রবীণ বলেছেন, দেশে কমপক্ষে ৩৪.৪ কোটি মানুষ করোনা প্রথম ডোজ পেয়েছে।

১৬ জুলাইয়ের মধ্যে কেন্দ্রীয় সরকার ১০০ কোটি করোনার ভ্যাকসিন অর্ডার করেছিল। ভারতী প্রবীণ বলেন, এই ভ্যাকসিনগুলিতে কোভাক্স (বিভিন্ন দেশের জন্য একটি বিশ্বব্যাপী ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ) থেকে আসা ভ্যাকসিনগুলি অন্তর্ভুক্ত নয়৷ ১২ মার্চ পর্যন্ত সরকার কেবল ১৮.৬ কোটি ডোজ অর্ডার করেছিল৷ তারপরে ১ মে ১৬ কোটি ডোজ করে। মে মাসের শেষের দিকে কোভিশিল্ডের ২৬.৬ কোটি ডোজ এবং কোভাকিনের আট কোটি ডোজ অর্ডার করেছিল।

বিদেশি ভ্যাকসিন নির্মাতাদের দেওয়া আদেশের বিশদ জানতে চাইলে মন্ত্রী বলেন, বিদেশি নির্মাতাদের কাছ থেকে সিভিডির ভ্যাকসিন সংগ্রহ সংক্রান্ত বিভিন্ন সমস্যা মোকাবিলায় সরকার একটি দল গঠন করেছে ৷ এই দলটি বিদেশি নির্মাতাদের সঙ্গে নিয়মিত আলোচনায় বসে।

রাজ্যসভায় অন্য একটি প্রশ্নের জবাবে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীন পাওয়ার বলেছেন, কোভিন পোর্টাল অনুযায়ী ২৫ জুলাই পর্যন্ত প্রায় ৩৪.৪ কোটি লোককে কমপক্ষে করোনার একটি ডোজ দেওয়া হয়েছে। এই সময়কালে ১৮ বছর বা তারও বেশি বয়সের প্রায় ৬৫.৫% মানুষকে করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছিল।

ক্যালিফোর্নিয়ার দাবানলের আগুন সামলাতে নাস্তানাবুদ দমকলকর্মীরা

wildfire in California

নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে তিন সপ্তাহ ধরে চলা দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ ওরেগনে ভয়াবহ দাবানলে চারশ’টিরও বেশি ভবন বিধ্বস্ত হয়েছে৷ পুড়ে গিয়েছে ৩৪০টি যানবাহন৷

তিন সপ্তাহ ধরে চলা এই দাবানল চার লক্ষ ১০ হাজার ৭৩১ একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে, যা পুরো এলাকার ৫৩ ভাগ৷ ১৬১ টি বাড়ি এবং ২৪৭টি বাণিজ্যিক ভবন বিধ্বস্ত হয়েছে৷ চলতি সপ্তাহে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস৷ ফলে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে৷

ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টারের তথ্য অনুযায়ী, এই বছর যুক্তরাষ্ট্রে যত দাবানলের ঘটনা ঘটেছে তাতে ২৮ লক্ষ ২০ হাজার একর এলাকা আগুনের কবলে পড়েছে৷ এর বেশিরভাগই পশ্চিমের রাজ্যগুলোতে৷ পুড়ে গিয়েছে ১৫ লক্ষ একর এলাকা৷ ১২টি অঙ্গরাজ্যে ৭৯টি দাবানলের ঘটনা ঘটেছে এ বছর৷

এ সপ্তাহে উত্তর ক্যালিফোর্নিয়ায় দু’টি দাবানলের ঘটনা ঘটেছে৷ ডিক্সি এবং ফ্লাই ফায়ার্স৷ এর ফলে লাসেন এবং প্লামাস ন্যাশনাল ফরেস্টে আগুন ছড়িয়ে পড়েছে৷ রাজ্যের ইতিহাসে এটিকে ১৫তম ভয়াবহ দাবানল বলা হচ্ছে৷ দুটি কাউন্টির অন্তত আট হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে৷ দাবানলে দুই লক্ষ ৮ হাজার একর এলাকা পুড়ে গিয়েছে৷

দাবানলের প্রভাব পড়েছে বাতাসে৷ ভবন, যানবাহন পোড়ার ধোঁয়া আর ছাইয়ের কারণে বাতাস দূষিত হয়ে পড়েছে, জারি করা হয়েছে সতর্কতা৷ ৪ কোটি মানুষ ‘হিট অ্যালার্টের’ মধ্যে রয়েছেন৷

প্লামাস কাউন্টির শেরিফের অফিস থেকে জরুরি সতর্কতা জারি করা হয়েছে৷ বারবার বলা হচ্ছে, এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য৷ স্থানীয় শেরিফ বলছেন, ‘‘এই ধোঁয়া অ্যাসিডের মতো৷ আপনার ফুসফুস পুড়িয়ে দেবে৷ অক্সিজেনের মাত্রা অনেক কমে গিয়েছে এখানে৷’’

এই ফরেস্টের সুপারভাইজার ক্রিস কার্লটন জানিয়েছেন, ‘‘অনেক মানুষ ঘর-বাড়ি হারিয়েছেন৷ ডিক্সি ফায়ারের ভয়াবহতা এমন যে, ৮২ মাইল দূর থেকেও তা দেখা গিয়েছে৷ ’’

ভয়াবহ এই দাবানল নিয়ন্ত্রণে দমকলকর্মীদের অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে৷ একদিকে আগুনের ভয়াবহতা, অন্যদিকে গাছগুলো হঠাৎ করে পড়ে যাচ্ছে, সেগুলো সরানো এবং সেগুলোর হাত থেকে নিজেদের বাঁচানো কঠিন হয়ে পড়ছে দমকলকর্মীদের৷

ঝড়ের গতিতে বাড়ছে করোনার নয়া সংস্করণ ‘লামডা’

Lambda variant

নিউজ ডেস্ক: ডেল্টা, ডেল্টা প্লাসের পর এবার লামডা। করোনা আবহে এখন এল আরও এক নতুন আতঙ্ক। বিজ্ঞানীরা জানিয়েছেন, লাতিন আমেরিকায় পাওয়া করোনার এই নতুন সংস্করণ দক্ষিণ আমেরিকাতে তো বটেই, উত্তর অ্যামেরিকাতেও ছড়িয়ে পড়েছে। এই সংস্করণ কতটা ভয়ঙ্কর, তার গবেষণা শুরু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, এখনও পর্যন্ত ২৯টি দেশে এই নতুন সংস্করণের ভাইরাস মিলেছে। তবে দ্রুত ছড়াচ্ছে করোনার এই নয়া সংস্করণ লামডা৷ ২০২০ সালে পেরুতে প্রথম এই সংস্করণের ভাইরাস পাওয়া যায়। তবে তখনও বিশেষজ্ঞরা এই নতুন সংস্করণটিকে ততটা গুরুত্ব দেননি। গত কয়েকমাসে লামডা ছড়াতে শুরু করেছে।

বিশেষজ্ঞরা বলেছিলেন, কয়েকমাসের মধ্যেই করোনার তৃতীয় ঢেউ আসতে চলেছে। বহু দেশ এখনও দ্বিতীয় ঢেউয়ের রেশ কাটিয়ে উঠতে পারেনি। তারই মধ্যে এশিয়ায় ডেল্টা এবং ডেল্টা প্লাস সংস্করণের হদিশ মেলে। এই দুইটি ভ্যারিয়েন্ট নিয়েই আশঙ্কা প্রকাশ করেছিলেন গবেষকরা। এই সংস্করণ দ্রুত ছড়ায় এবং ভয়ঙ্কর। লামডা যে দ্রুত ছড়াচ্ছে, বিজ্ঞানীরা তা বুঝতে পারছেন। তবে এই সংস্করণটি কতটা ভয়ঙ্কর, তা এখনও স্পষ্ট নয়৷

দক্ষিণ আমেরিকা এবং আমেরিকায় লামডাই তৃতীয় ঢেউ নিয়ে আসবে বলে কোনও কোনও বিশেষজ্ঞ মনে করছেন। আমেরিকায় নতুন করে করোনা ছড়াতে শুরু করেছে। নতুন করে কড়াকড়িও শুরু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ জানিয়েছে, সারা পৃথিবীতে ৮০ শতাংশ মানুষের টিকাকরণ না হওয়া পর্যন্ত করোনার আতঙ্ক কাটবে না। একের পর এক ঢেউ আসতেই থাকবে।

‘বাংলার ইতিহাস বলছে তাঁরা চিরকাল বিপ্লবে নেতৃত্ব দিয়ে এসেছে’, মমতার সঙ্গে সাক্ষাতের পর বললেন জাভেদ আখতার

javed-akhtar-meets-mamata-with-shabana-azmi

নিউজ ডেস্ক: লক্ষ্য ২০২৪। সেই লক্ষ্যপুরণে রাজধানীতে পাড়ি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের দিল্লী সফরে একের পর এক হেভিওয়েট ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেই বৈঠকগুলিতে আলোচ্য বিষয় একই, অ- বিজেপি দল গড়ে তোলা।

এবার সেই লক্ষ্যেই শামিল হলেন বিনোদন জগতের দুই হেভিওয়েট ব্যক্তিত্ব- জাবেদ আখতার এবং শাবানা আজমি।দিদির দিল্লি সফরের শেষ বেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে আসেন জাভেদ আখতার ও শাবানা আজমি।এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জাভেদ আখতারকে ‘খেলা হবে’ স্লোগান নিয়ে একটি গান লেখার অনুরোধও জানান।

বৈঠক শেষে জাভেদ আখতার ও শাবানা আজমিকে সঙ্গে নিয়ে বাইরে বের হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।।জাভেদ আখতার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “বাংলা চিরকালই পরিবর্তনের কান্ডারী। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় পরিবর্তন এনেছেন। এবার গোটা দেশেও পরিবর্তন চাই। পরিবর্তনের নেতৃত্ব কে দেবেন সেটা পরের বিষয়, কিন্তু আগে ঠিক করতে হবে কী রকম পরিবর্তন আমরা পেতে চাই।”

জাভেদ বলেন,” গোটা দেশেই খেলা হবে, তা নিয়ে কোনও প্রশ্নের অবকাশ নেই।তিনি আরও বলেন, “সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছেন। তাঁকে অভিনন্দন জানিয়েছি। তবে, বাংলার ইতিহাস বলছে তাঁরা চিরকাল বিপ্লবে নেতৃত্ব দিয়ে এসেছে। শিল্পীরাও তাতে অবদান রাখবেন, এ নিয়ে আশ্চর্যের কিছু নেই। আমি ব্যাক্তিগত ভাবে বিশ্বাস করি এবার কেন্দ্রেও পরিবর্তন দরকার।” 

নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গে জাভেদ বললেন”কে নেতৃত্ব দেবেন সেটি মমতা বন্দ্যোপাধ্যায়ের অগ্রাধিকারের বিষয় নয়। তিনি পরিবর্তনে বিশ্বাস করেন। আসল ব্যাপার হল, আমরা কী ধরনের ভারতবর্ষ দেখতে চাই।”

করোনাবিধি অমান্য করে রমরমিয়ে চলছে হুক্কা বার, পুলিশের জালে একাধিক

hookah bar

নিউজ ডেস্ক: করোনাবিধির তোয়াক্কা না করে ভবানীপুরের ১৩ নম্বর এলগিন রোড ও ৫ নম্বর এডসন রোডে দুইটি হুক্কা বার চলছিল রমরমিয়ে। সেই দুটি হুক্কা বার থেকে ভবানীপুর থানার পুলিশ গ্রেফতার করল ১০ জনকে।একটা হুক্কা বার থেকে তিনজন এবং আরেকটি হুক্কা বার থেকে সাত জনকে ভবানীপুর থানার পুলিশ গ্রেপ্তার করে ।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে স্থানীয় সূত্রের মাধ্যমে তাদের কাছে খবর আসে করণাভিরুস করে বেশ কিছুদিন ধরেই এই হুক্কা বার চলছে খদ্দেরদের যাতায়াত জোরকদমে চলছে এই হুক্কা বার গুলিতে মধ্যরাতে প্রায় জলসার আয়োজন হচ্ছিল এখানে। সেই সূত্র ধরেই হঠাৎ মধ্যরাতে এই দুটি হুক্কা বারে হানা দেয় পুলিশ।

দেশে কোভিডের আতঙ্ক এখনও কমেনি।রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বহাল থাকছে নাইট কার্ফু। কেবল জরুরি পরিষেবায় ছাড়। এরই মধ্যে হুক্কা বাড়িতে কোন লাগাম নেই। সরকারি নিয়ম গুলি কে বুড়ো আঙুল দেখিয়ে দেদার চলছে এই হুক্বাবর গুলি।

চলতি মাসেই শিলিগুড়িতে কোভিড বিধি অমান্য করে পার্টির আয়োজন করায় বার-কাম-রেস্তোরাঁয় হানা দিয়েছিল পুলিশ ।এক কর্মী-সহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছিল। বিপর্যয় মোকাবিলা আইনে বার-কাম-রেস্তোরাঁর মালিক সহ প্রত্যেকের বিরুদ্ধে বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে অভিযোগ দায়ের করেছিল পুলিস। তবে ইতিমধ্যেই শহরে ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা এই হুক্কা বার গুলির বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন আমজনতা।

করোনা কাঁপুনিতে লাগাম টানতে বামরাজ্যে সপ্তাহান্তে লকডাউন

Complete lockdown in Kerala today and tomorrow

তিরুঅনন্তপুরম: করোনা কাঁপুনি ধরাচ্ছে কেরলে।দক্ষিণের এই রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকারও।কেরলের সংক্রমণ পরিস্থিতি খতিয়ে দেখতে প্রতিনিধি দল পাঠানো হচ্ছে কেন্দ্রের তরফে। সংক্রমণ মোকাবিলায় সপ্তাহ শেষে শনি ও রবিবার কেরল জুড়ে সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত পিনারাই বিজয়ন সরকারের।

করোনা বিপদজনক আকার নিয়েছে কেরলে। সংক্রমণের বিদ্যুৎ গতি থামাতে দিশেহারা কেরল সরকার ।গত ২৪ ঘন্টায় কেরলে ২২ হাজারের বেশি মানুষ নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন। কেরলের সাম্প্রতিক সংক্রমণ পরিস্থিতি নিয়ে ঘোর উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার ।দক্ষিণের এই রাজ্যের সংক্রমণ পরিস্থিতি খতিয়ে দেখতে ছয় সদস্যের প্রতিনিধি দল পাঠানোর কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ।বৃহস্পতিবার সকালে টুইটে এই তথ্য দিয়েছেন তিনি। করোনা মোকাবিলায় পিনারাই বিজয়নের সরকার ঠিক কী কী ব্যবস্থা নিচ্ছে তা খতিয়ে দেখে এসে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে রিপোর্ট দেবেন ওই প্রতিনিধি দলের সদস্যরা।

দেশের মধ্যে কেরলের সংক্রমণ পরিস্থিতি এখন সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কেন্দ্রের কাছে । এদিকে, দেশের করোনা-গ্রাফ প্রতিদিন ওঠানামা করছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্ত হলেন ৪৩ হাজার ৫০৯ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৬৪০ জনের।

অধীর তোপ : কেন্দ্রের জেদের জন্যই পেগাসাস নিয়ে আলোচনা হচ্ছে না

Pegasus spyware: National security is under threat; will raise the issue in House, says Adhir Ranjan Chowdhury

নয়াদিল্লি: পেগাসাস ইস্যুতে বৃহস্পতিবার দিনভর উত্তপ্ত সংসদের দুই কক্ষ। “জেদ ধরে বসে আছে কেন্দ্রীয় সরকার”। তাই পেগাসাস নিয়ে সংসদে আলোচনা হচ্ছে না৷” বৃহস্পতিবার লোকসভায় মোদি সরকারকে বিঁধে তোপ দাগলেন কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী।

পেগাসাস ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেছে বিরোধী শিবির।এ ফোনে আড়িপাতা নিয়ে গত কয়েকদিন ধরেই দফায় দফায় উত্তপ্ত হচ্ছে সংসদের দুই কক্ষের অধিবেশন। আজও তার অন্যথা হল না। সংসদের বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে বাইরেও। সংসদের বাইরে গান্ধী মূর্তির সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী সাংসদরা।

সুপ্রিম কোর্টের নজরদারিতে পেগাসাস নিয়ে তদন্ত হওয়া উচিত বলে দাবি তুলেছেন বিরোধী নেতারা। বৃহস্পতিবার সংসদ কক্ষের বাইরে গান্ধী মূর্তির পাদদেশের সামনে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন একাধিক বিরোধী দলের সাংসদরা।

ইজরায়েলী স্পাইওয়্যার পেগাসাস।উদ্দেশ্যপ্রণোদিতভাবে পেগাসাস ব্যবহার করে ফোনে আড়িপাতা হয়েছে বলে অভিযোগ বিরোধী শিবিরের। বিজেপি বিরোধী একাধিক দলের নেতার ফোনে আড়িপাতা হয়েছে। শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব নন। পেগাসাস নিশানায় ছিলেন সাংবাদিক, বিচারপতি, ব্যবসায়ী থেকে শুরু করে তাবড় ব্যক্তিত্ব। এমনকি মোদি সরকারের একাধিক মন্ত্রী ফোনেও আড়ি পাতা হয়েছে পেগাসাস ব্যবহার করে। পেগাসাস নিয়ে মোদি সরকারকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। ‘গণতন্ত্রের কণ্ঠরোধ করছে কেন্দ্রীয় সরকার’, এমনই অভিযোগ বিরোধীদের।

রণবীর কাপুরকেই বাবা বলে জড়িয়ে ধরল ঐশ্বর্যের মেয়ে আরাধ্যা

Ranbir Kapoor is the Real Father of Aaradhya Bachchan

বায়োস্কোপ ডেস্ক: একাধিক মহিলার ক্রাশ রণবীর কাপুর। তাঁর হট লুক এবং স্টাইলে কুপোকাত আট থেকে আশি। তবে শুধু আপনি নন রণবীরের উপর এবার ক্রাশ খেলেন ঐশ্বর্য রাইয়ের কন্যা আরাধ্যা। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। বচ্চন পরিবারের এই সদস্য রণবীরকে দেখে রীতিমতো লজ্জা পান।

ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে ঐশ্বর্য জানান, ‘অ্যায় দিল হে মুশকিল’ ছবির সময় থেকেই আরাধ্যার ক্রাশ রণবীর। একবার ওই ছবির শুটিংয়ে মা ঐশ্বর্যের সঙ্গে সেটে হাজির হন আরাধ্যা। তখন নাকি রণবীরকে অভিষেক ভেবে ছুটে পিছন দিক থেকে জড়িয়ে ধরেন ঐশ্বর্য কন্যা। আসলে ওই দিন অভিষেকের মতোই জ্যাকেট এবং টুপি পড়েছিলেন রণবীর। তাই রণবীরকে নিজের বাবার সঙ্গে গুলিয়ে ফেলেছিলেন আরাধ্যা। এরপর থেকেই রণবীরকে দেখেই লজ্জায় মুখ লাল হয়ে যায় আরাধ্যার।

এর আগে রণবীরকে আরাধ্যা রণবীর আঙ্কেল বলে ডাকলেও ওই ঘটনার পর থেকে সেই ডাক পালটে যায়। এখন রণবীরকে RK বলে ডাকেন আরাধ্যা। এই নিয়ে রণবীরকে লেগপুল করতেও ছারেন না অভিষেক এবং ঐশ্বর্য। ঐশ্বর্যের কথায়, তিনি যখন ছোট ছিলেন তখন রণবীরের বাবা ঋষি কাপুরের ওপর ক্রাশ খেয়েছিলেন। আর এখন আরাধ্যা রণবীরের উপর ক্রাশ খায়। জীবনের সব অভিজ্ঞতাই নাকি মেয়ে আরাধ্যা ঐশ্বর্যকে ফিরিয়ে দিচ্ছে। সম্প্রতি বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে দ্বিতীয়বারের জন্য নাকি মা হতে চলেছেন ঐশ্বর্য। মেয়ে এবং স্বামী অভিষেককে নিয়ে শরৎ কুমারের বাড়ি গিয়েছিলেন ঐশ্বর্য। নেটদুনিয়ায় সেই ছবি দেখেই নেটজেনদের ধারণা দ্বিতীয়বারের জন্য নাকি মা হতে চলেছেন ঐশ্বর্য। তবে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি ঐশ্বর্য।

শাহরুখ আমার প্রথম প্রেম, রিচা চাড্ডার এই মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া

Richa Chadda Hot

বায়োস্কোপ ডেস্ক: সম্প্রতি শাহরুখ খানের একটি বহু পুরনো ছবি প্রকাশে এসেছে। যা নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে শাহরুখ তখন স্কুলের ছাত্র। তাঁর পড়নে স্কুল ইউনিফর্ম। একটি ক্যাসেটের দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছেন কিং খান। আশেপাশে কয়েকজন স্কুলের সহপাঠীও রয়েছে। ছবিটি দ্রুত নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

শাহরুখের এই ছবিটি তাঁর এক ভক্ত কিছুদিন আগেই টুইট করেন। ছবিটি টুইট করে ওই শাহরুখ ভক্ত লিখেছেন ‘একটি ছাপোষা, আপনভোলা ছেলে হয়তো তখন একদিন গোটা মুম্বই জয় করার আকাশকুসুম চিন্তাভাবনা করছিল’। এই ছবির পোস্টে ঝুরি ঝুরি কমেন্ট আসতে থাকে। বেশ কিছু সেলেবরাও এই ছবিতে কমেন্ট করেন। এর মধ্যে রিচা চাড্ডা এই পোস্ট দেখা মাত্রই আর নিজেকে সামলে রাখতে পারেননি।

ওই টুইটের কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দেন, শাহরুখ তাঁর জীবনের প্রথম প্রেম। এরপর থেকেই নেটিজেনদের নজর পড়ে রিচার এই কমেন্টে। একজন নেটাগরিক রিচাকে প্রশ্ন করেন, এতদিন জানতাম আপনার প্রথম ভালোবাসা রাহুল দ্রাবিড়। এই প্রশ্নের উত্তর দিতেও দেশি দেরি করেননি রিচা। নেটাগরিকের করা এই প্রশ্নের জবাবে রিচা লেখেন, ‘দ্রাবিড়ের আগে শাহরুখ’।

বলিউডের কিং খান এখন আপাতত পাঠান ছবির শুটিংয়ে ব্যস্ত। দীপিকা পাড়ুকোনের পাশাপাশি এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকে। অভিনয়ের পাশাপাশি ‘ডার্লিংস’ নামে একটি ছবির প্রযোজনাও করছেন শাহরুখ। সব মিলিয়ে শাহরুখ-এর ভক্তের করা ওই পোস্ট, এখনও পর্যন্ত ব্যস্ত কিং খানের নজরে পড়েছে কী না সেটাই সব থেকে বড় প্রশ্ন।

কমেডি শো ছেড়ে এবার ‘মহাযুদ্ধে’ উদয় হচ্ছেন মীর

Mir Afsar Ali

বায়োস্কোপ ডেস্ক: টলিউডে মীরকে চেনেন না এমন মানুষ নেই বললেই চলে। কমেডিয়ানের পাশাপাশি অভিনয়, সঞ্চালনা, রেডিও জকি সহ একাধিক প্রতিভার অধিকারী মীর আফসার আলি। জন্নপ্রিয় কমেডি রিয়্যালিটি শো মিরাক্কেল-এর কথা কে না জানে।

প্রথম দিন থেকে সুপারহিট এই শোয়ের সঞ্চালনার দায়িত্ব সামলাছেন মীর। শুধু ভারত নয় বাংলাদেশেও এই রিয়্যালিটি শো বেশ জনপ্রিয়। তবে এবারে কোনও কমেডি রিয়্যালিটি শো নয়, বরং গানের রিয়্যালিটি শোতে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে মীরকে।

সূত্রের খবর অনুযায়ী, ‘সঙ্গীতের মহাযুদ্ধ’ নামে একটি গানের রিয়্যালিটি শো লঞ্চ করতে চলেছে। আর সেখানেই সঞ্চালক হিসেবে দেখা যাবে মীরকে। পরিচালক, প্রযোজক এবং বিধায়ক রাজ চক্রবর্তীর প্রযোজনায় ‘কালার্স বাঙলা’ টিভি চ্যানেলে শুরু হতে চলেছে এই রিয়্যালিটি শো। এই শোতে কোনও নতুন প্রতিযোগীকে দেখা যাবে না। দর্শকদের পরিচিত সংগীত শিল্পীরাই থাকছেন এই শোতে। তাঁদের মধ্যেই হতে চলেছে সেরার লড়াই।

ইতিমধ্যেই ‘কালার্স বাঙলা’ টিভি চ্যানেলের অফিসিয়ার ইনস্টাগ্রাম আইডিতে এই রিয়্যালিটি শো-এর প্রোমো ভিডিও পোস্ট করা হয়েছে। মোট ১৬ জন প্রতিষ্ঠিত সংগীত শিল্পীকে বেছে নেওয়া হয়েছে এই শোয়ের জন্য। এর আগেও মীর এবং পরিচালক রাজ চক্রবর্তী একসঙ্গে মিরাক্কেলে কাজ করে যথেষ্ট সফল হয়ে ছিলেন।

এবারেও একসঙ্গে জুটি বেঁধে কাজ করতে চলেছেন দুজনে। তবে এবারে পরিচালক রাজ চক্রবর্তীকে দেখা যাবে প্রযোজকের ভূমিকায়। সব ঠিক থাকলে আগামে মাসের শেষের দিক থেকেই শুরু হতে পারে গানের এই রিয়্যালিটি শো।

মোহনবাগানের শিল্ড জেতা ছাড়াও ১৯১১ সালে আরও দু’টি ঘটনা ঘটেছিল

Mohun Bagan and the fight for Indian independence

বিশেষ প্রতিবেদন: ১৯১১ সাল বললেই বাঙালির মনে পড়ে যায় মোহনাবাগানের ব্রিটিশদের হারিয়ে আইএফএ শিল্ড জেতার কথা৷ বাঙালিদের কাছে তো বটেই গোটা দেশের কাছে সেদিনের মোহনবাগানের জয়টা স্বাধীনতা আন্দোলনের প্রতীক হয়ে গিয়েছে৷ সেই জয়ের মাধ্যমে যেন পরাধীনতার গ্লানি থেকে আলাদা মুক্তির স্বাদ পেয়েছিল কলকাতার মানুষ৷

এদিকে ওই বছরটায় বাঙালির জীবনে আরও দু’টি ঘটনা ঘটে গিয়েছিল৷ একটা হল স্বদেশি আন্দোলনের জেরে ব্রিটিশ সরকার পিছু হটে বঙ্গভঙ্গ রদ করেছিল৷ অন্যদিকে পাশাপাশি ঘোষণা করা হয়, ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হবে৷

গত শতাব্দীর শুরুতে জাতীয় কংগ্রেসের নেতৃত্ব ছিল বাঙালির নিয়ন্ত্রণে৷ আর তখন বাঙালিই বলতে গেলে গোটা দেশকে পথ দেখাচ্ছে ৷ ভারতের রাজধানী কলকাতায় বাঙালির প্রগতিশীল জাতীয়তাবাদী মনোভাব দেখে আতঙ্কিত হয়ে পড়েন লর্ড কার্জন৷ রাজনৈতিক চেতনা সম্পন্ন বাঙালিকে দুর্বল করতে ১৯০৫ সালে বাংলা ভাগকেই একমাত্র উপায় বলে মনে হয়েছিল বড়লাটের ৷ বঙ্গভঙ্গের মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্যবাদ চেয়েছিল, একটি মুসলমান প্রধান রাজ্য গঠন করতে ৷ এর আসল উদ্দেশ্য ছিল বাংলায় হিন্দু-মুসলমানদের মধ্য বিভেদ সৃষ্টি করা ৷ কার্জনের পরিকল্পনা বানচাল করতে নড়ে চড়ে উঠল বাঙালি৷

ওই সময় ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লবীরা যখন লড়ছে তখনই আবার ফুটবল মাঠে গোরাদের বিরুদ্ধে লড়ে গেল মোহনবাগান৷ ১৯১১সালে ২৯জুলাই ব্রিটিশদের দল ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে মোহনবাগান ক্লাব আই এফ এ শিল্ড জিতল৷ বুট পরা গোরাদের সঙ্গে সেদিন খালি পায়ে খেলে ২-১ গোলে জিতেছিল মোহনবাগান ৷ যা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলেনর যুগে অন্যমাত্রা পেয়েছিল৷

কিন্তু এই ঘটনার কয়েক মাসের মধ্যেই অবশ্য ১৯১১ সালের ১২ ডিসেম্বর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানাস্থরিত করার কথা ঘোষণা করেছিলেন সম্রাট পঞ্চম জর্জ। আর সেদিনই অবশ্য ঘোষণা করা হয়েছিল বঙ্গভঙ্গ রদের কথা।

দ্বিতীয় ঘোষণা ঘিরে বাঙালির বিজয়োল্লাসের শেষ ছিল না৷ অনেকেই সেদিন গর্বের সঙ্গে বলেছিলেন-Settle Fact -কে Unsettle Fact করা গিয়েছে৷ কিন্তু বঙ্গভঙ্গ রদের অন্তরালে এই রাজধানী স্থানান্তরের মাধ্যমে ধীরে ধীরে আর্থ-সামাজিক-রাজনৈতিক দিক থেকে চরম আঘাত আনা হয়েছিল কলকাতার উপর। সেদিনের capital shift এর অর্থ শুধুমাত্র রাজধানী স্থানান্তরের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তা যে আদতে কলকাতা থেকে মূলধনের স্থানান্তরও ঘটিয়েছিল ৷

বক্তৃতা- গান- বোমার মাধ্যমে যারা বঙ্গভঙ্গ রদ করতে চেয়েছিলেন তাদের যেন উচিত শিক্ষা দিয়ে গেলেন ব্রিটিশ সম্রাট ৷ তাঁর কূটনৈতিক চাল তখন বুঝতে পারেনি আপামর বাঙালি৷ তখন থেকেই আসলে শুরু হল কলকাতার পতন ৷ আর তার আগে দুই শতাব্দী ধরে নানা আক্রমণে জর্জরিত দিল্লি যেন নতুন করে ঘুরে দাঁড়ানোর রসদ পেল৷ কলকাতার এসপ্লানেড- ডালহাউসি অঞ্চল থেকে সরকারি দফতর সরল দিল্লিতে৷ আবার ক্লাইভ স্ট্রিট অথবা চৌরঙ্গিতে থাকা ম্যানেজিং এজেন্সিগুলি কেমন যেন প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে লাগল প্রতিদ্বন্দ্বী বম্বের সঙ্গে৷

বঙ্গভঙ্গ রদ হলেও তার আগে অনেক রক্ত ক্ষয়,জেল দ্বীপান্তর ঘটেছিল ৷ অন্যদিকে অর্থনৈতিক ক্ষতির সীমা পরিসীমা থাকল না৷ রাজনৈতিক প্রতিবাদের ফলে ১৯১১ সালে বঙ্গ আবার একত্রিত হল ঠিকই কিন্তু ভাষাতাত্ত্বিক এক নতুন মাধ্যমে বিহার, ওডিশা, অসমের অঞ্চলগুলো বঙ্গ হতে বিচ্ছিন্ন করে আলাদা প্রশাসনিক কাঠামোর আওতায় আনা হয়।

পাট ও অন্যান্য কৃষি পণ্যে সম্বৃদ্ধ সুর্মা ভ্যালি বেরিয়ে গেল৷ বাদ পড়ল খনিজ সম্পদে সম্বৃদ্ধ মানভূম সিংভূম জেলা৷ একদিকে পাটের মতো কৃষি পণ্য অন্যদিকে লোহা কয়লা ম্যাঙ্গানিজ অভ্র সহ কত রকমের খনিজ পণ্য সম্বৃদ্ধ অঞ্চলকে বাংলা হারাল৷ বাংলার অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে বাঙালির উপর ভালই প্রতিশোধ নিল ব্রিটিশ৷ পাশাপাশি রাজনৈতিক-সামাজিক পরিস্থিতি এমনই অস্থির করে তোলা হল যার জেরে সাড়ে তিন-চার দশক পরে বঙ্গভঙ্গকেই মেনে নিল বাঙালি৷

কেন্দ্র চায় অতিমারিকালে স্কুল চালু নিয়ে সিদ্ধান্ত নিক রাজ্যগুলি

Schools reopen after lockdown

নিউজ ডেস্ক, নয়াদিল্লি: করোনাকালে বন্ধ রয়েছে স্কুল-কলেজ-সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। মাসের পর মাস স্কুল বন্ধের জেরে শিকেয় পঠন-পাঠন। অনলাইনে পড়াশোনায় দুর্বিপাকে পড়ুয়াদের একটি বড় অংশ। এই পরিস্থিতিতে ফের কবে খুলবে স্কুল? এ ব্যাপারে রাজ্যগুলির কোর্টেই বল ঠেলেছে কেন্দ্র।

করোনার সেকেন্ড ওয়েভ আছড়ে পড়তেই ফের তালা ঝুলে যায় স্কুল, কলেজগুলিতে। শিশুদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করেই শিক্ষা প্রতিষ্ঠান গুলি বন্ধ করে দেওয়া হয়। মাসের পর মাস স্কুল বন্ধের বিপাকে শৈশব। স্কুলে না যেতে পেরে কচিকাচাদের মন খারাপ।

দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকায় একটা বড় অংশের পড়ুয়াদের ক্ষেত্রে দারুন সংকট নেমে এসেছে। সেই কারণেই স্বাস্থ্যবিধি মেনে দ্রুত ,স্কুল গুলি খুলে দেওয়ার পক্ষে সওয়াল করে চলেছেন বিশেষজ্ঞরা। তবে স্কুল খোলা নিয়ে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতে চায় না কেন্দ্রীয় সরকার। শিশুদের টিকাকরণ সম্পূর্ণ না হলে স্কুল খোলা রীতিমতো ঝুঁকির হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত মঙ্গলবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন সব কিছু ঠিকঠাক চললে আগস্ট মাস থেকেই শুরু হয়ে যেতে পারে শিশুদের টিকাকরণ। তারও আগে সেপ্টেম্বর থেকে শিশুদের টিকাকরণ শুরু হতে পারে বলে জানিয়েছিলেন AIIMS প্রধান ডক্টর রণদীপ গুলেরিয়া।

তবে কেন্দ্রীয় সরকার নিজে থেকে স্কুল চালুর ব্যাপারে কোনও সিদ্ধান্ত নিতে চায় না। সংক্রমণ পরিস্থিতি দেখে স্কুল খোলার ব্যাপারে রাজ্য সরকারগুলির উপরেই সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়েছে কেন্দ্রীয় সরকার।

এদিকে, দেশের করোনা-গ্রাফ প্রতিদিন ওঠানামা করছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্ত হলেন ৪৩ হাজার ৫০৯ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৬৪০ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৪৬৫ জন।

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে

kolkata rain

নিউজ ডেস্ক, কলকাতা: উত্তর বঙ্গোপসাগরে ক্রমশ শক্তিশালী হচ্ছে নিম্নচাপ। তারই জেরে রাজ্যের দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি আরও বাড়বে। নিম্নচাপের জেরে ২৯ ও ৩০ জুলাই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে।

বুধবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে।বুধবার দিনভর একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি হয়েছে।বুধবারের পর বৃহস্পতিবারও সকাল থেকে একই জল-ছবি দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে।

আজ থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, মেদিনীপুর, বাকুড়া, বর্ধমানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে।

মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে।সেই কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

খোলা চুলে ‘টিপ টিপ বরসা পানি’ গানে নেটদুনিয়ায় ঝড় তুললেন অপরাজিতা আঢ্য

Aparajita adhya share her new with tip tip barsa paani song viral

বায়োস্কোপ ডেস্ক: টলিউডের সকলের প্রিয় অপা দি তিনি। বিভিন্ন মেগা সিরিয়াল থেকে শুরু করে বহু ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। 

টলিউডের প্রথম সারির পরিচালকদের পছন্দের অভিনেত্রীদের তালিকায় বেশ উপরের দিকেন আছেন অপা। তবে শুধু অভিনয় নয় এর পাশাপাশি ভালো নৃত্য শিল্পী হিসেবেও তাঁর বেশ নামডাক। হামেশাই সোশ্যাল মিডিয়ায় তাঁর নাচের ভিডিও ভাইরাল হয়। এমনকি তিনি একজন নাচের শিক্ষকও। এবারে বৃষ্টিভেজা দিনে একটি ছোট স্লো-মোশন ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন অহাসির চরিত্র হোক কিংবা গুরুত্বপূর্ণ কোনও চরিত্র, অনায়াসে নিজেকে খাপ খায়িয়ে নেন অপরাজিতা।পরাজিতা। যা নিমেসেই ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি অপরাজিতা তাঁর ইনস্টাগ্রামে একটি স্লো-মোশন ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যাচ্ছে, শাড়ি পড়ে কপালে বড় টিপ আর লম্বা খোলা চুলে স্লো-মোশনে পিছন থেক সামনের দিকে ফিরছেন অভিনেত্রী। ব্যাকগ্রাউন্ডে ভেসে আসছে অক্ষয় কুমার এবং রবিনা ট্যান্ডন জুটির মোহরা সিনেমার সেই সুপারহিট গান ‘টিপ টিপ বরসা পানি’। বৃষ্টিভেজা দিনে অপরাজিতার কাছ থেকে এমন একটি ভিডিও উপহার পেয়ে খুশি তাঁর ভক্তরা। তবে ভিডিওটি বেশ ছোট। ভিডিওতে অভিনেত্রীর মুখে সেই চেনা-পরিচিত হাসি ধরা পড়ে। ইতিমধ্যেই অপরাজিতার এই ভিডিও নেটদুনিয়ায় ঝরের মতো ভাইরাল হয়। নেটাগরিকদের কাছ থেকে ভালো ভালো কমেন্টও পান অভিনেত্রী।

বিস্ফোরক রনবীর: কিশোর বয়সেই পকেটে সর্বদা কন্ডোম নিয়ে ঘুরতেন

Ranveer Singh once said he carries condoms in his pocket

বায়োস্কোপ ডেস্ক: বলিউডের স্টাইল আইক্যুন রণবীর সিং। স্টাইলের পাশাপাশি তাঁর অভিনয় দক্ষতাও অপরিসীম। ২০১৮ সালে দীপিকাকে বিয়ে করার পর থেকেই বি-টাউনের অন্যতম সেরা অফ স্ক্রিন জুটির তকমা পান রণবীর এবং দীপিকা। তবে এই রণবীর নাকি সবসময় কন্ডোম রাখেন নিজের সঙ্গে। কিন্তু কেন? প্রশ্নের উত্তর দিলেন অভিনেতা নিজেই।

২০১৫ সালে এক কন্ডোম সংস্থার হয়ে প্রচার করার সময় রণবীর জানান, তিনি জীবনে প্রথম যৌন সম্পর্কে লিপ্ত হন ১২ বছর বয়েসে। সেই সময় তাঁর সঙ্গিনী রণবীরের থেকে দুই বছরের বড় ছিলেন। তখন থেকেই রণবীর কন্ডোম ব্যবহার করা শুরু করেন। শুধু তাই নয় অন্য একটি সাক্ষাৎকারে রণবীর বলেন, তিনি সব সময় কন্ডোম পকেটে রাখেন। সঙ্গমের সময়ে সাবধানতা অবলম্বন করা উচিৎ। তাই যারা পকেটে কন্ডোম রাখেন না, তাঁদের কন্ডোম রাখার পরামর্শ দেন রণবীর। তিনি আরও বলেন, যদি কোনও ব্যান্ডের প্রচার করতে হয় তবে তা কন্ডোম হওয়া উচিৎ। যে কোনও যৌন রোগ থেকে বাঁচতে কিংবা অবাঞ্ছিত গর্ভধারণকে আটকাতে সব সময় নিজের কাছে কন্ডোম রাখা জরুরি বলে মনে করেন রণবীর।

তবে বিয়ের পর থেকেই তিনি কন্ডোম সংস্থার হয়ে আর প্রচার করছেন না। এই নিয়ে অনেকের মতামত, স্ত্রী দীপিকা বারণ করাতেই রণবীর এই সিদ্ধান্ত নেন। তবে সূত্রের খবর অনুযায়ী এও শোনা যায়, রণবীর তাঁর পারিশ্রমিক বাড়িয়ে দেওয়ার কারণে ওই কন্ডোম সংস্থা আর তাঁর সঙ্গে কাজ করতে চায়নি। তবে বর্তমানে রণবীর কোনও কন্ডোম সংস্থার হয়ে প্রচার করছেন না।

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, বেতন ৪০ হাজার টাকা

Health Department Announced Job Notification

নিউজ ডেস্ক: করোনার জেরে বেসামাল সমাজের অর্থনৈতিক পরিকাঠামো। এরই মাঝে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সুখবর পাওয়া গেল। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের অধীনে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি কারা হয়েছে। বেতন দেওয়া হবে ৪০ হাজার টাকা। বিজ্ঞপ্তি অনুযায়ী ল্যাব টেকনিশিয়ান, ডেটা এন্ট্রি অপারেটর মলিকিউলার বায়োলজিস্টসহ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদনের বয়সগত যোগ্যতা: মলিকিউলার বায়োলজিস্ট পদের জন্য নুন্যতম ৬৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে। ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত আবেদন করা যাবে। অন্যদিকে, ডেটা এন্ট্রি কাজের জন্য প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতন: মলিকিউলার বায়োলজিস্ট পদের জন্য প্রতিমাসে ৪০ হাজার টাকা বেতন পাওয়া যাবে। ল্যাব টেকনিশিয়ানের জন্য মাইনে বরাদ্দ করা হয়েছে প্রতিমাসে ১৭,২২০ টাকা। অন্যদিকে, ডেটা এন্ট্রি অপারেটরদের মাইনে হবে প্রতিমাসে ১৩ হাজার টাকা।

আবেদনের শিক্ষাগত যোগ্যতা: মলিকিউলার বায়োলজিস্ট পদে আবেদন করার জন্য মাস্টার ডিগ্রি থাকতে হবে। বায়োলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রো বায়োলজি কিংবা জীবন বিজ্ঞানের উপর ডিগ্রি থাকা প্রয়োজন। অন্যদিকে, ল্যাব টেকনিশিয়ান পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পাশ করতে হবে। ডেটা এন্ট্রি পদের জন্য প্রার্থীদের যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। অন্য জায়গায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।

আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে ই-মেলের মাধ্যমে। নির্দিষ্ট ফর্মটি সঠিকভাবে পূরণ করে পাঠিয়ে দিতে হবে [email protected] ই-মেল আইডিতে। আবেদন করার শেষ দিন হল ৬ অগাস্ট ২০২১। বিস্তারিত জানতে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

আয়া রেখে ছেলেকে মানুষ করব না, মধুবনীর কণ্ঠে কটাক্ষের সুর

Why Actress Madhubani Goswami gives this kind of statement

বায়োস্কোপ ডেস্ক: সম্প্রতি রাজা এবং মধুবনীর ঘর আলো করেছে তাঁদের পুত্র সন্তান ‘কেশব’। গত এপ্রিল মাসে পুত্র সন্তানের জননী হয়েছেন টলি অভিনেত্রী মধুবনী। রাজা এবং মধুবনীর ভালোবাসা শুরু ধারাবাহিক ‘ভালোবাসা ডট কম’ থেকে। দীর্ঘ ১১ বছরের প্রেমের সম্পর্ক ২০১৬ সালে সাত পাকে বাঁধার মাধ্যমে পরিণতি পায়। এরপর এই বছরে বাবা-মায়ের দায়িত্ব এসে পড়ে তাঁদের ঘাড়ে। আপাতত নিজের ছেলেকে নিয়েই ব্যস্ত মধুবনী।

এরই মধ্যে মধুবনী এবং রাজার অনেক অনুরাগীরা তাঁদের পুত্র সন্তানের মুখ দেখার ইচ্ছে প্রকাশ করেন। তবে এখুনি সোশ্যাল মিডিয়াতে ছেলে ‘কেশব’-এর মুখ দেখাতে নারাজ এই দম্পতি। এই বিষয়ে মধুবনীকে প্রশ্ন করা হলে তিনি পরিষ্কার জানিয়ে দেন, আমরা এখন ছেলের মুখ দেখাতে চাইছি না। এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এই মুহূর্তে কেশবের ছবি ইন্টারনেটে সার্কুলেট করতে চাইছেন না মধুবনী। তিনি আরও বলেন। ‘অন্য তারকারা যারা তাঁদের সন্তানদের ছবি পোস্ট করছেন, সেটা তাঁদের ব্যক্তিগত ব্যপার। আমাদের যদি কোনও দিনও মনে হয়, আমরা নিশ্চই দেব। এখন আমাদের মনে হচ্ছে না বলে আমরা দিচ্ছি না। আশা করি আমাদের সিদ্ধান্তকে আপনারা সম্মান করবেন’।

আপাতত মধুবনী তাঁর ছেলের ছায়াসঙ্গী হয়েই সময় কাটাছেন। মধুবনীর কাছে সবার আগে তাঁর ছেলের প্রায়োরিটি। এখন কাজেও ফিরবেন না তিনি। এর পাশাপাশি মধুবনী জানান, ‘আমরা ঠিক করেছিলাম কেশবের জন্য আমরা কোনও আয়া রাখব না। কারণ আয়ার কাছে ছেলেকে মানুষ করতে চান না’। এছাড়াও আয়া না রাখার পিছনে করোনা পরিস্থিতিকেও দায়ী করেন মধুবনী। তাঁর মতে, এই সময় বাইরের কোনও লোক কেশবের কাছে আসুক, এটা তাঁরা কোনও ভাবেই চাইছেন না।

সম্প্রতি মধুবনীর এই মন্তব্যে, নেটাগরিকরা টলি-পাড়ার অন্য তারকাদের কটাক্ষের গন্ধ পাচ্ছেন। তবে এই বিষয়ে মুখ খোলেননি মধুবনী। এরই মধ্যে বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মধুবনী। সেখানে কেশবকে দেখা গেলেও তাঁর মুখ দেখা যায়নি।

টেক-বাজারে এল LAVA Z2S স্মার্টফোন, রইল বাজেট ফ্রেন্ডলি এই ফোনের একাধিক ফিচার

feature of new phone LAVA Z 25

টেক ডেস্ক: ভারতের বাজারে একাধিক বিদেশি স্মার্টফোনকে টক্কর দিতে এবারে দেশি সংস্থা লাভা বাজারে লঞ্চ করল বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন LAVA Z2S। ৫০০০mAh ব্যাটারি সহ বেশ কিছু অত্যাধুনিক ফিচার রয়েছে এই স্মার্টফোনে। ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং ফ্লিপকার্টসহ লাভার অফিশিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন অফলাইন স্টোরেও পাওয়া যাচ্ছে এই ফোন।

LAVA Z2S স্মার্টফোনের ফিচার
১. এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির HD+IPS ডিসপ্লে। যার রেজোলিউশন ৭২০x১৬০০ পিক্সেল। এছাড়াও এই ফোনটি মিডিয়াটেক হেলিও প্রসেসরের মধ্যমে চালিত হবে।
২. এই ফোনের পিছনে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। যা বিউটি মোড, নাইট মোড, এইচডিআর মোড এবং পোট্রেট মোড অফার করছে। এছাড়াও ফ্রন্টে রয়েছে ৫ মেগাপিক্সেলের একটি সেলফি শুটার।
৩. এই ফোনের ব্লুটুথ ভারসন দেওয়া হয়েছে v5। ৫০০০mAh ব্যাটারি সহ এই ফোনের ওজন ১৯০ গ্রাম।

LAVA Z2S স্মার্টফোনের দাম
আপাতত একটি সিঙ্গেল ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে এই ফোনটি। ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এই ফোনের দাম করা হয়েছে ৭,২৯৯ টাকা। তবে লঞ্চ অফারে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজনে এই ফোন ৭,০৯৯ টাকায় কেনা যাবে।

অন্যদিকে, ফ্লিপকার্টে এই ফোনের দাম রাখা হয়েছে ৭,৯৯৯ টাকা। আপাতত LAVA Z2S স্মার্টফোনটি স্ট্রিপড ব্লু রং-এই পাওয়া যাবে।

বড় চমক: বাংলা ডান্স রিয়্যালিটি শোয়ের মঞ্চ কাঁপাতে সানি লিওন

Sunny Leone

বায়োস্কোপ ডেস্ক: স্টারজলসার জনপ্রিয় রিয়্যালিটি শো ডান্স ডান্স জুনিয়র সিজন-২ এর ফাইনালে হাজির থাকছেন সানি লিওন। চলতি বছরে বেশ জনপ্রিয় হয়েছে এই শো। বহু ক্ষুদে নৃত্যশিল্পীদের অসাধারণ প্রতিভার সাক্ষী থাকছে এই মঞ্চ। বিচারকদের আসনে মিঠুন চক্রবর্তী, মনামি ঘোষ এবং দেবের উপস্থিতি এই রিয়্যালিটি শোকে আরও জনপ্রিয় করে তুলেছে।

এর আগেও অনেক অতিথিরাই এই মঞ্চকে আলোকিত করেছেন। তালিকায় বাদ পড়েননি গবিন্দা, রবিনা টন্ডন থেকে শুরু করে ঊর্মিলা মাতন্ডকর। টলিউডের অঙ্কুশ, দেবশ্রী রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ আরও অনেকেই এসেছেন এই রিয়্যালিটি শোতে। এর পাশাপাশি প্রথমবার কোনও বাংলা রিয়্যালিটি শোতে হাজির হতে দেখা যায় অনিল কাপুরকে। এতো জমজমাট রিয়্যালিটি শোয়ের শেষটা কী কখনও ফিকে হতে পারে?

সূত্রের খবর অনুযায়ী, ডান্স ডান্স জুনিয়র সিজন ২-এর ফাইনালে মঞ্চ কাঁপাতে উপস্থিত থাকবেন বলিউডের বেবি ডল সানি লিওন। এর আগে কখনও কোনও বাঙলা রিয়্যালিটি শোতে দেখা যায়নি তাঁকে। যার ফলে দর্শকদের মধ্যে এখন থেকেই বেশ উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও শোনা যাচ্ছে সানি লিওন ছারাও উপস্থিত থাকতে পারেন জনপ্রিয় কোরিওগ্রাফার রেমো ডি সুজাও। যদিও চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর অনুযায়ী সব কিছু ঠিকঠাক থাকলে, ডান্স ডান্স জুনিয়র সিজন ২-এর ফাইনালে অতিথি হিসেবে হাজির থাকছেন সানি লিওন এবং রেমো ডি সুজা।