গোপন রোম্যান্স মলদ্বীপে, একের পর এক হটছবিতে ভাইরাল দিশা

বলিউড সেলেবদের অধিকাংশেরই পছন্দের আস্তানা বা ডেস্টিনেশন মলদ্বীপ। মাঝে মধ্যেই সেলেবদের সেখানে উড়ে যেতে দেখা যায়। কেউ গোপনে রোম্যান্সের খোঁজে, কেউ আবার সেলিব্রেশনের খোঁজে বেছে নেন এই স্পট। দিশা পাটানি তাঁদের মধ্যে অন্যতম, যাঁকে মাঝে মধ্যেই দেখা যায় মলদ্বীপের বিচে। সমুদ্র সৈকতে নমকিন দিশার হট লুকে কাবু দর্শকমহল।

সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি শেয়ার করেন দিশা। বিকিনি হোক বা মনোকিনি, পার্ফেক্ট বডি সেপে দিশা ভাইরাল চোখের পলকে। সম্প্রতি সেই সকল ছবিতেই ঝড় উঠেছে নেট দুনিয়ায়। টাইগারের সঙ্গে গোপনে দিশা উড়ে গিয়েছিলেন মলদ্বীপ। সেখানেই একসঙ্গে সময় কাটানোর বিভিন্ন মুহূর্ত ফ্রেমবন্দি।

disha patani

তবে এক ফ্রেমে দুই সেলেবের দেখা মেলেনি। কিন্তু গোয়েন্দা নেটপাড়া রিসর্ট, বিচ, লোকেশন ও সময় পাই-টু-পাই মিলিয়ে তবেই ছেড়েছে। একসঙ্গে দুজনের এই সময় কাটানোর মুহূর্তই এখন জল্পনার তুঙ্গে। দুজনের মধ্যে ভালোই সম্পর্ক, মাঝে বিচ্ছেদের ইঙ্গিত মিললেও বর্তমানে তা অতীত। এখন একে অন্যের প্রেমেই বুঁদ এই দুই স্টার।

তবে দিশার বাজার এখন বেশ গরম, একের পর এক ছবি থেকে ডাক, সদ্য মুক্তি পেয়েছে রাধে। সেখানে তাঁর অভিনয়ের তেমন সুযোগ না থাকলেও পুনরায় প্রশংসিত হয়েছে তাঁর লুক, ফিগার ও হটনেস। চরিত্রের উপস্থাপনার পাশাপাশি দিশার হটমুভ বর্তমানে ভক্তদের বেশ আকর্ষিত করে। আর তাই একের পর এক সেই বোল্ডনেসের যোগানই দিয়ে চলেছেন দিশা তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায়। 

স্টারকিড ভাইজান, বলিউডে পা রেখে কত কোটির সম্পত্তি পকেটজাত করলেন সলমন

salman khan

সলমন খান বলে কথা, সেলিম খানের পুত্র, ফলে তাঁর বলিউড সফর যে নজর কাড়া হবে, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সলমন খানের ক্ষেত্রেও বিষয়টা ঠিক তেমনই হওয়ার কথা ছিল। কিন্তু না, শুরুটা মোটেও এতটা স্বস্তিদায়ক ছিল না। প্রথম ছবি সুপারহিট হওয়ার পরও ডাক পাচ্ছিলেন না সলমন খান। পারিশ্রমিকের ক্ষেত্রেও অঙ্কটা ঠিক তেমনই ছিল। 

প্রথম ছবি করে সলমন খান হাতে পেয়েছিলেন, মাত্র ৩০ হাজার টাকা। আর বর্তমানে সেই অঙ্ক দাঁড়িয়েছে ৫০ কোটি টাকা। তাও ছবি বিশেষে তা পরিবর্তন হতে থাকে। সলমন খানের বর্তমানে বার্ষিক আয় ২০০ কোটি টাকা।বর্তমানে তাঁর আর্থিক সম্পত্তির মোট পরিমাণ ২৩০৪ কোটি টাকা। কেবল মাত্র ছবি নয়, একের পর এক ব্যবসা থেকেও টাকা ঢুকছে ভাইজানের। 

এরপর তালিকায় থেকে যায় বিগ বসের সঞ্চালনা ও বিজ্ঞাপন। যার ফলে সলমন খানের মোট আয়ের পরিমাণ হু-হু করে বেড়ে চলেছে। বিং হিউমন-এর তরফ থেকে সলমন খানের বেশ কিছু প্রোডাক্ট গত কয়েকবছরে মার্কেটে লঞ্চ করেছে। যার বাজারে চাহিদাও বেশ। তবে ছবির ক্ষেত্রে বক্স অফিস ঝড়ের দাপটটা খানিক কম। যদিও পাইপ লাইনে একের পর এক ছবি বর্তমানে সাজিয়ে রেখেছেন ভাইজান। 

রানীমার সফর শেষে, গোটা সেট কেঁদে উঠল শেষে দৃশ্যে, অবনদ্য দিতিপ্রিয়া

ditipriya

দিতিপ্রিয়া রায়, ছোটখাটো পাঠ দিয়ে শুরু হয়েছিল অভিনয় জগতের সফর। কিন্তু সেই দিতিপ্রিয়াই যে প্রাপ্ত বয়স্ক চরিত্রে এই ভাবে তাক লাগাবে তা হয়তো অনেকেরই জানা ছিল না। আর ছিক তাই ইউএসপি হয়ে উঠেছিল রানী রাসমণি ধারাবাহিকের ক্ষেত্রে। তবে সেটে বর্তমানে বেশ মন খারাপের আমেজ। শেষ হচ্ছে রানীমার সফর।

চানা চার বছরের যাত্রা, দিতিপ্রিয়া নিজেই জানান, প্রতিটা দিনই ছিল একটা চ্যালেঞ্জ। কীভাবে ফুঁটিয়ে তোলা যায় এই চরিত্র! নিজের সবটুকু দিয়ে ধীরে ধীরে পরিণত হয়ে উঠতে দেখা দিয়েছে দিতিপ্রিয়াকে। ছেলে মেয়ে নাতি-নাতনি সকলকে নিয়ে রাজ্যপাঠ সামলেছেন এই ছোট্ট রানীমা।

ditipriya

দর্শক তাই ভক্তিভরে মুগ্ধ হয়ে দেখেছে। আর ঠিক সেই কারণেই সাধারণের চোখে সেরার সেরা হয়ে উঠেছেন দিতিপ্রিয়া বারে বারে। পর্দায় রানীমা হয়ে রাজ্য সামলানো থেকে শুরু করে বাঘাবাঘা অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে পাল্লা দিয়ে ব্যালন্স করে অভিনয় করে যাওয়া, চ্যালেঞ্জই বটে।

সেই সংসারেই শেষ দিন সমাগত, শেষ হচ্ছে রানী রাসমণিতে দিতিপ্রিয়া অর্থাৎ রানী মা-র সফর। তাঁই সেই সূত্র ধরেই এবার নয়া পর্বের সূচনা। তবে পর্দায় থাকছে না দিতিপ্রিয়া। জানালেন, তাঁর সঙ্গে থাকবে রানী মা-র স্মৃতি, এবার অনেক কিছুই বদলে যাবে, তবে বদলাবে না এর রেশ।

আর্জেন্তিনাকে সেমিফাইনালে তোলার প্রতিদানে গুঁতো খেলেন মেসি

রিও ডি জেনেইরো: দেশকে প্রথম আন্তর্জাতিক ট্রফি দেওয়ার লক্ষ্যে আরও একধাপ এগোলেন লিওনেল মেসি৷ ইকুয়েডরের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে অপ্রতিরোধ্য ফর্মে ছিলেন ‘ফুটবলের রাজপুত্র’। ফ্রি-কিক থেকে দুরন্ত গোলের পাশাপাশি দলের অপর দু’টি গোলেও অবদান ছিল মেসির৷ অধিনায়কের দুরন্ত পারফরম্যান্সে ইকুয়েডরকে ৩-০ হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে আর্জেন্তিনা৷ কিন্তু দলকে শেষ চারে তোলার প্রতিদান স্বরূপ সজোরে গুঁতো খেললেন মেসি৷

কোয়ার্টার ফাইনাল পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে বেশি গোল, সবচেয়ে বেশি অ্যাসিস্ট করে অন্যদের থেকে এগিয়ে রয়েছেন মেসি। ফলে আর্জেন্তাইন অধিনায়কের সামনে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার এবং সেরা ফুটবলারের স্বীকৃতির হাতছানি। এবারের কোপায় পাঁচ ম্যাচে চারবার ম্যাচ সেরার ট্রফি উঠেছে তাঁর হাতে। ৪টি গোল করা ও অ্যাসিস্ট করে দু’টিতেই তিনি শীর্ষে। তবে ব্যক্তিগত সাফল্যের স্রোতে একটুও গা-ভাসাতে চান না মেসি। আর্জেন্তাইন অধিনায়কের লক্ষ্য একটাই, দেশকে ট্রফি দেওয়া। সেই লক্ষ্য পূরণের পথে মেসির পায়ের জাদুতে আরও এক ধাপ এগিয়েছে আর্জেন্তিনা৷

প্রথমার্ধে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছিলেন। প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও জালে বল জড়াতে পারেননি মেসি৷ বল মারেন পোস্টে। কিন্তু সময় যতই গড়িয়েছে, ততই জ্বলে উঠেছেন তিনি৷ রদ্রিগো দি পল এবং লাউতারো মার্তিনেসর দু’জনের গোলে অ্যাসিস্ট করার পাশাপাশি ম্যাচের অতিরিক্ত সময়ে দুর্দান্ত ফ্রি কিকে গোল করে সমর্থকদের মন কেড়েছেন মেসি৷

আর্জেন্তিনার সিনিয়র দলের জার্সি গায়ে নিজের প্রখম খেতাব জয়ে মরিয়া ‘এলএম ১০’। স্বাভাবিকভাবেই তাঁর পারফরম্যান্সে সতীর্থ, সাপোর্ট স্টাফ এবং সমর্থক সকলেই আপ্লুত অধিনায়কের পারফরম্যান্সে। তবে এই আনন্দের বহিঃপ্রকাশেই বিপত্তি। ইকুয়েডরের বিরুদ্ধে মেসির পারফরম্যান্সে আপ্লুত আর্জেন্তিনা দলের সাপোর্ট স্টাফ তথা কিট ম্যানেজার মারিও ডি’স্টেফানো৷ খেলা শেষ হওয়ার পর রিজার্ভ বেঞ্চের কাছে উচ্ছ্বাস করছিলেন মেসি, তখনই দ্রুত দৌড়ে গিয়ে তাঁকে জড়িয়ে ধরেন ডি’স্টেফানো। লিও-কে জড়িয়ে ধরতে গিয়েই সজোরে তাঁর চোখের ঠিক ওপরে গুঁতো মারেন তিনি। ব্যাথা জায়গায় হাত বোলাতে দেখা যায় মেসিকে। সঙ্গে সঙ্গে মেসির ব্যাথ্যা জায়গায় হাত বুলিয়ে দেন ডি’স্টেফানো৷

কোপা আমেরিকার অফিসিয়াল টুইটার পেজে এই ঘটনার ভিডিও প্রকাশ করা হয়৷ যাতে লেখা হয়, ‘ভালোবাসা যা আঘাত দেয়। কিন্তু ১০ নম্বরকে নিয়ে আরও সতর্ক থাকতে হবে’। আগামী বুধবার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ফুটবলের রাজপুত্রের পায়ে ফের একবার ‘জাদু’ দেখার জন্য মুখিয়ে থাকবেন মেসি ভক্তরা৷

Job News: ভাইজ্যাগ স্টিল প্লান্টে প্রচুর নিয়োগ

ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের অধীনে ভাইজ্যাগ স্টিল প্লান্টে “ট্রেড অ্যাপ্রেন্টিস” পদে প্রচুর নিয়োগ করা হচ্ছে৷ শূণ্যপদে প্রার্থী নিয়োগের জন্য আবেদন জানানো হয়েছে। এই আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে ২৬ জুন ২০২১ থেকে আবেদনপত্র জমা নেওয়ার শেষদিন ১৭ জুলাই ২০২১৷ তাই প্রার্থীরা ১৭ জুলাই ২০২১ এর মধ্যে আবেদনপত্র জমা করতে পারেন। আবেদনপত্র সারা ভারত থেকে গ্রহণ করা হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ১৭ জুলাই ২০২১ বা তার আগে www.vizagsteel.com ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে প্রদান করা হল।
মোট পদ – ৩১৯, কর্মস্থল – বিশাখাপত্তনম

কোন কোন পদে নিয়োগ করা হবে: ফিটার – ৭৫, টার্নার – ১০, মেশিনিস্ট – ২০, ওয়েল্ডার (গ্যাস এবং ইলেকট্রিক) – ৪০, মেকানিক মেশিন টুল মেন্টেনেন্স – ২০, ইলেকট্রিশিয়ান – ৬০, কার্পেন্টার – ২০, এসি এবং ফ্রিজ মেকানিক – ১৪, ডিসেল মেকানিক – ৩০, কম্পিউটার ওপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট – ৩০

আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বয়সের হিসাব করা হবে ০১/১০/২০২০ এর হিসেবে।
আবেদন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
নির্দিষ্ট ট্রেডে আই টি আই পাশ করে থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপলিকেশান ফর্ম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর কম্পিউটার বেসড টেস্টের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।

Application Fees:
জেনারেল / ই ডব্লু এস এবং ও বি সি – ২০০/-
এস সি / এস টি এবং পি ডব্লু ডি – ১০০/-
আবেদনকারীরা আবেদন মূল্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউ পি আই, ব্যাংক চালান এর মাধ্যমে প্রদান করতে পারেন।
মাসিক বেতন : ট্রেড অ্যাপ্রেন্টিস – ৭,৭০০/- থেকে ৮,৮৫০/-

সস্তায় তাক লাগানো চুলের পরিচর্যা, এবার ভাতের মাড় কাজে লাগান

অধিকাংশ ক্ষেত্রেই ভাতের মাড় ফেলা যায়। ভাত ঝরঝরে করতে ভালোভাবে মাড় ঝরিয়ে নেন সকলেই। এছাড়াও ভাতে জমে থাকা মাড় দীর্ঘদিন খেলে, মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ভাত থেকে মাড় আলাদা করেই, সেই মাড় ফেলে দেন অনেকেই। কিন্তু জানলে অবাক হবেন ত্বক এবং চুলের যত্নে ভাতের মাড়ের ভূমিকা অপরিসীম। তাই এবার থেকে ভাতের মাড়কে না ফেলে কাজে লাগান। চলুন এক নজরে জেনে নেওয়া যাক ত্বক ও চুলের যত্নে ভাতের মাড়ের ব্যবহার।

১) আপনার ত্বকে র‍্যাশ বা চুলকানির সমস্যা থাকলে, এখন থেকে ভাতের মাড়কে আপন করুন। প্রতিদিন জলের সঙ্গে ভাতের মাড় মিশিয়ে স্নান করুন। এতে চুলকানি ও র‍্যাশ এর পাশাপাশি ত্বকের জ্বালা ভাব থেকেও মুক্তি পাওয়া যাবে।

২) ভাতের মাড় ঠাণ্ডা করে তুলো দিয়ে ত্বকের ব্রণ আক্রান্ত অংশে লাগান। সপ্তাহে প্রতিদিন ৩ বার এইভাবে ত্বকের যত্ন নিন। এতে খুব সহজেই ব্রণ ও ফুসকুড়ির মতো সমস্যা দ্রুত সেরে যাবে।

৩) প্রথমে ভাতের মাড় ঠাণ্ডা করুন। এবারে খানিকটা জল মিশিয়ে পাতলা করে নিন। শ্যাম্পু করার পর চুলে এই মাড় ব্যবহার করুন। ৫ মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন। চুলের ডগা ফেটে যাওয়ার মতো সমস্যায় এই পদ্ধতি খুবই কার্যকর। এছাড়াও এতে চুল গোড়া থেকে মুজবুত হয়।

hair care

৪) অনেকেরই রোদে কাজ করে ত্বকে ট্যান পড়ে। ভাতের মাড় ট্যান পড়া ত্বকের পক্ষে খুবই উপকারী। নিয়মিত ভাতের মাড় ত্বকের ট্যান পড়া স্থানে ব্যবহার করুন। এতে খুব সহজেই ত্বকের ট্যান-এর সমস্যা থেকে মুক্তি পাবেন।

৫) ভাতের মাড় ঠাণ্ডা করে তাতে সামান্য জল মিশিয়ে নিন। এবারে তুলো দিয়ে নিয়মিত এই মাড় ত্বকে ব্যবহার করুন। এতে ত্বকের জেল্লা বাড়বে ও ত্বক সতেজ থাকবে। এর পাশাপাশি ত্বকের হাইপারপিগমেন্টেশন এবং ত্বকে বয়সের ছাপ পড়া ঠেকাতে ভাতের মাড় অত্যন্ত কার্যকরী।

৬) চোখের তলায় ডার্ক সার্কেল থাকলে, ভাতের মাড় খুবই কার্যকরী। দিনে ৪ বার ত্বকের ডার্ক সার্কেলের জায়গায় ভাতের মাড় ব্যবহার করুন। কাজ করবে ম্যাজিকেরমতো। ত্বকের কালচে ভাবও দূর হবে।

অবিশ্বাস্য, মাত্র ২,৫৮৯ টাকায় এবার হাতে পান One Plus 9 Pro 5G ফোন

বর্তমান পরিস্থিতিতে যা ভয়ানত আয়ের অবস্থা, সেই দিকে লক্ষ্য রেখে একটা দামী সুন্দর ফোন পকেটজাত করতে অনেকেরই হাত কাঁপবে। আবার তা যদি হয়ে থাকে ne Plus 9 Pro 5G। তাহলে তো আর কথাই নেই। চলতি বছরই মার্কেটে এসেছিল এই ফোন। যার দাম ছিল, ৭০ হাজারের কাছাকাছি।

OnePlus 9 Pro 5G ফোনের 12GB RAM ও 256GB স্টোরেজ মডেল এই মুহূর্তে বাজারে সবথেকে চাহিদা বেশি। কিন্তু, এই স্টোরেজ ভ্যারিয়্যান্টের আবার দুইটি কালার অপশন রয়েছে। একটি মর্নিং মিস্ট, যার দাম এই মুহূর্তে 69,990 টাকা।

এই ফোনই এবার অবিশ্বাস্য দামে দিচ্ছে অ্যামাজন। তালিকায় থাকা বিভিন্ন ব্যাঙ্কের ক্রেডিট অথবা ডেবিট কার্ড ব্যবহার করে পেয়ে যাবেন। অন্য দিকে আবার, OnePlus 9 Pro 5G ফোনের উইন্টার মিস্ট কালার মডেলটি প্রতি মাসে মাত্র 2,589 টাকা করে দিয়েই কিনতে পারবেন। এই ফোনেও থাকছে No Cost EMI অফার।

সীমিত সময়ের জন্যই প্রযোজ্য থাকবে এই অফার। তাই সুযোগের সদব্যবহারে আউট অব স্টক হওয়ার আগেই নিজের একটি ফোন অডার করে দিতেই পারেন।

একে সৌরভ ভুলে কোন সৌরভে মজলেন মধুমিতা, জল্পনা তুঙ্গে

madhumita sarcar

টলিউডের এখন হটকেক মধুমিতা সরকার। একের পর এক ছবিতে অভিনয় করে এখন তিনি বড়পর্দার স্টার, ছোটপর্দা থেকে যাত্রা শুরু, পাখী হয়ে সকলের সামনে ধরা দেওয়া। এক কথায় যাকে বলে ছক্কা হাকানো। ব্যক্তিগত জীবনটাও সাজিয়ে নিয়েছিলেন তিনি বড্ড তাড়াতাড়ি। মালা দিয়েছিলেন তিনি সৌরভের গলায়। তবে সেই সম্পর্ক খুব বেশিদিন স্থায়ী হয়নি।

এবার পালা অন্য সৌরভের। বিষয়টা ঠিক কেমন, সদ্য মৌনাক ভৌমিক পরিচালিত ছবি চিনিতে তিনি অভিনয় করেছেন সৌরভ দাসের বিপরীতে। তাঁদেরকেই নাকি পার্টি করতে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এক সঙ্গে সময় কাটাতেও। তবে কি নতুন সম্পর্ক!

Saurav
আবার প্রশ্ন উঠছে অনিন্দিতাকে নিয়েও। তিনি এখন সৌরভের সঙ্গে লিভইনের সম্পর্কে আছেন। যদিও কাজের সূত্রে এখন তিনি মুম্বইতে। এরই মাঝে টলিউডে নতুন গুঞ্জণ, সৌরভকে কি মন দিয়ে বসেছেন মধুমিতা! এতেই জল্পনা তুঙ্গে। যদিও তিন স্টারই সাফ জানিয়ে দিয়েছে এই রটনা ভিত্তিহীন। মধুমিতার কথায় একজন বন্ধু থাকা মাতেই তা সম্পর্ক নয়। যদিও নেটমহল তা শুনতে বা মানতে এক কথায় নারাজ। যার ফলে চর্চা তুঙ্গে।

ফুচকা লাভার! একসঙ্গে কটা খেতে পারেন, কোয়েলের থেকেও বেশি কি?

বিনোদন ডেস্ক: কোয়েল মল্লিক, এক কথায় বলতে গেলে টলিউডের এই হট ডিভা এখন মোস্ট সার্চ লিস্টে হিট। কারণ একটাই, যেভাবে কোয়েল প্রতিটা ধাপে নিজেকে আরও সুন্দর করে তুলছেন, আরও আকর্ষণীয় করে তুলছেন, তা থেকে বোঝাই যায় তাঁর লাইফস্টাইলে রয়েছে একাধিক গোপন রহস্য।

যদিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বড্ড বেশি সক্রিয় কোয়েল। লকডাউনে ভক্তদের সঙ্গে কথা বলতে হাজির তিনি নিজের সোশ্যল পেজে। কখনও সেখানে উঠে আসছে ছোট্ট বেলার খুঁনসুটির মুহূর্ত, কখনও আবার ধরা দেয় কোয়েল সম্পর্কে একাধিক না জানা কথা।

koel mallickতবে এবার বেশ মজার এক গল্প নিয়ে হাজির হলেন কোয়েল মল্লিক। ফুচকা খেতে কে না ভালোবাসে! সুযোগ পেলে মনে হয় গোটা দোকানটাই যদি নিয়ে নেওয়া যেত, আর এই সুযোগ পেয়ে কোয়েল কী কাণ্ড ঘটিয়েছিল জেনে অবার ভক্তমহল। মল্লিক বাড়ির দুর্গাপুজো মানেই রমরমা ব্যাপার। দাদা-দিদিদের মাঝে ছোট্ট কোয়েলের দিন কাটত নানান ব্যস্ততায় আর হুল্লোরে। তবে অনেকেই কোয়েল ব্যাস্ত ভেবে তাঁকে ফেলেই ঘুরতে চলে যেত।

এতেই একবার বেজায় চটে যায় কোয়েল মল্লিক। জুরে দেন কান্নাকাটি, অগত্য বাড়ির গুরুজনদের নজরে পড়ে বিষয়টা, এরপর কোয়েসলের জ্যাঠা তাঁকে বলেন ঘুরতে যাওয়ার কথা, কিন্তু খুব একটা ইচ্ছে ছিল না তাঁর। তবুও মিস না করে বেরিয়ে পড়ে, আর সেখানেই ঘটে অবাক কাণ্ড, এক ধাক্কায় ৫০ টা ফুচকা কাঁদতে কাঁদতে খেয়ে ফেলন কোয়েল! এমন সুযোগ পেলে আপনার সংখ্যাটা ঠিক এর কাছাকাছিই হত, তাই নয় কি!

লন্ডনের স্বপ্ন দেখিয়ে বিয়ে, শাহরুখ কীভাবে ঠকিয়েছিলেন গৌরীকে

মুম্বই: খানেদের মধ্যে সম্পর্কের নিরিখে যদি কাউকে একশো-তে একশো দিতে হয়, তবে তিনি হলেন শাহরুখ খান। বিচ্ছেদের ঝড়ে আমির, সলমন খান স্টিল ব্যচেলার, তবে স্ত্রী-সন্তানদের নিয়ে দিব্যি সংসার করছেন শাহরুখ খান। তবে প্রথম থেকেই কি সবটা এতটা সহজ ছিল! না, কখনই নয়।

শাহরুখ খানের ক্ষেত্রেও সমীকরণটা এক। জীবনের প্রতিটা অধ্যায়তেই নতুন নতুন যুদ্ধের মুখোমুখি হওয়াটাই ছিসল শাহরুখ খানের চ্যালেঞ্জ। তারই মাঝে ভালোবাসা-ভালোলাগা, দারিদ্রতা, অনিশ্চয়তা মিলে মিশে একাকার।

বিয়ের প্রস্তাব নিয়ে গৌরীর দরবারে কিং খান, কথা দেওয়ার পালা, কথা রাখার পালা, অগাধ বিশ্বাস নিয়ে গৌরী শুনেছিলেন শাহরুখ তাঁকে বিয়ের পর দেখাবেন লন্ডন। ভালোবেসে আবেগে বিয়ের পিঁড়িতে গৌরী। এবার হানিমুনের পালা, সব রেডি, তবে লন্ডন যাওয়ার টাকাটা বাদ রেখে। কী হবে উপায়।

বাংলার বুকই তখন বেছে নিয়েছিলেন কিং খান। গৌরীকে কিছু না জানিয়ে লন্ডন বলে সোজা নিয়ে এসেছিলেন দার্জিলিং। পাহাড় কোলে রোম্যান্স কিং-এর সঙ্গে হানিমুনের স্বাদ পেয়ে গৌরী ভুলেছিলেন লন্ডন শোক। যদিও কিং খান তাঁর কথা রেখেছেন, অক্লান্ত পরিশ্রম আর কেরিয়ার গড়ার নেশায় তিনি আজ বলিউড বাদশা। বিদেশ সফর উইকএন্ড ট্রিপের সমান।

বয়স ভুলে প্রেম থেকে সঙ্গমে মত্ত মালাইকা, তবে বিয়ের সানাইয়ে কীসের বাধা

malaika

খান পরিবারের বউ, সলমন খান খ্যাত গ্যালাক্সি ছিল এক সময় মালাইকার স্থায়ী ঠিকানা। কিন্তু খুব বেশিদিন সেই ভিলায় স্থির থাকেননি মালাইকা আরোরা। বলিউডে পা রাখার পর থেকেই তাঁর স্টানিং ফিগারে মুগ্ধ ভক্তমহল। কিন্তু সমস্যা ছিল একটাই, খাল কেটে কুমির আনার মত বাড়ি প্রবেশ অর্জুনের।

অর্জুন কাপুর, দস্তুর মত প্রেম করছিলেন সলমন খানের বোন অর্পিতার সঙ্গে। তবে কখন যে সেই ভালোলাগা মালাইকার দিকে ঝোঁকে তা আন্দাজও করতে পারেননিকেউ। কয়েকদিনের মধ্যেই সম্পর্কের জল্পনা বাস্তবে পরিণত হয়। এরপরের কাহিনিটা কম বেশি সকলেরই জানা। এক প্রকার লিভইন করতে শুরু করেন মালাইকা ও অর্জুন কাপুর।

তবে সমস্যা কোথায়! এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই সম্পর্কে সাফ না জানিয়েছিলেন অর্জুন কাপুরের বাবা বনি কাপুর। সলমন খানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বেশ, সেই কারণেই মালাইকাকে মেনে নিতে পারছেন না তিনি। এমন কি অর্জুকে বলেওছিলেন, জাহ্নবীর কথা ভাবার জন্য।

যদিও সেই দিকে নজর দিতে নারাজ অর্জুন। তবে বিয়ে নয়। কেন! উত্তরে খোদ অর্জুন কাপুরই বলেছিলেন, এই সময়টা কেরিয়ারে খুব গুরুত্বপূর্ণ, এই সময়টা বিয়ের পিঁড়িতে বসার নয়। ব্যস তবে থেকেই মালাইকা ভক্তদের মনে প্রশ্ন, তবে কি এই সম্পর্ক লিভইনের থাকবে আটকে, নাকি বিয়ে পর্যন্ত গড়াবে! তার উত্তর এখনই মিলছে না।

গর্ভবতী অবস্থায় করোনায় আক্রান্ত, সন্তানের কী কোনও ক্ষতি হতে পারে

covid 19

করোনা পরিস্থিতি নিয়ে মিলছে না স্বস্তি। একের পর এক ঢেউ-এর জেরে জেরবার সাধারণ মানুষের জীবন। যাঁরা ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁদের কাছে এই সংক্রমণের সংজ্ঞা এক, আবার যাঁরা দুটি ঢেউ-এর ধাক্কা সামলে এখনও নিজেকে সুস্থ রেখেছেন, তাঁদের কাছে এই রোগের সংজ্ঞা আরেক।

বছর ঘুরলেও তাই করোনা নিয়ে হাজার একটা প্রশ্নের সঠিক উত্তর অভিকাংশ মানুষের কাছেই নেই। যাকে বলে আড্ডার আসরে নানা জনের নানা মত। কেউ ভাবেন করোনাকে তুড়ি মেরে উড়িয়ে সুস্থ হওয়া যায়, কেউ আবার ফিরে এসেছেন মৃত্যুর মুখ থেকে। আর যাঁরা আক্রান্ত হননি, তাঁদের ক্ষেত্রে বিষয়টা দাঁড়ায় কেবলই উপদেশ।

ঠিক কি কি খাওয়ার ফলে হয়নি, কি কি না খেয়ে হয়েছে, ঘুম থেকে ওঠা থেকে ঘুম, সবটাই ছকে বাঁধা। আর আক্রান্ত যদি হয় গর্ভবতী, তাহলে, সেক্ষেত্রে সন্তানের ক্ষতির ঠিক কতটা সম্ভাবনা রয়েছে! কোনওভাবে কি সন্তান নষ্ট হতে পারে, বা তাঁর ক্ষতি হতে পারে। গাইডলাইন অনুসারে, করোনা হলে সন্তান নষ্টের কোনও সম্ভাবনা থাকে না। তাই অহেতুক ভয় পাওয়া নয়। যদিও এখনও এই নিয়ে বিভিন্ন পরীক্ষা চলছে, গর্ভে থাকা সন্তানের সেভাবে ক্ষতির কোনও রিপোর্ট এখনও সেভাবে সামনে না আসায়, ডাক্তারদের পরামর্শ অযথা প্যানিক না হয়ে দ্রুত সঠিক চিকিৎসা করানো।

বলিউডে এসে যৌন হেনস্তার শিকার, কী কারণে যৌন হাতিছানিতে শার্লিন

বলিউডে পা রেখেই ভাইরাল, যৌন হেনস্তার শিকার হয়েছিলেন শার্লিন। তবে প্রথমে ছিলেন চুপ, ছিল না মিটু-র প্রভাব। তবে সময় পাল্টেছে, সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে শার্লিনের লাইফস্টাইল। চলতি বছরেই প্রায় ১৬ বছর পর নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। বিস্ফোরণ ঘটানোর জন্য বেছে নিলেন সমাজ মাধ্যমকেই। একটি টুইটে জানিয়েছিলেন, সমস্যার কথা।

২০০৫ সালে তাঁকে নিজের অফিসে ডেকে যৌন হেনস্থা করেছিলেন সাজিদ। ঘটনাটি যে সময়ের, তার দিন কয়েক আগেই বাবাকে হারিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু, সাজিদের প্রযোজনা সংস্থার কাছ থেকে ডাক পেয়ে কাজের জন্যই দেখা করতে যান। আর সেখানেই অদ্ভূত অভিজ্ঞতা হয় শার্লিনের। অভিনেত্রী টুইটারে লিখেছেন, ‘আমাকে দেখে পুরুষাঙ্গ প্রদর্শন করেন সাজিদ। বলেন স্পর্শ করে দেখতে।’

sharline

আর্থিক সমস্যাই ছিল শার্লিন চোপড়ার প্রথম দুর্বলতা। নিজেই জানিয়েছিলেন, যৌন জগতের হাতছানিতে সাড়া দেওয়ার এই একটাই কারণ। পরিস্থিতি পরিবার সামলাতে এই পথে পা বাড়ানো। যদিও নিজেকে সংযত করেই শার্লিন প্রতিটা পদক্ষেপ নিয়ে থাকেন বর্তমানে, তবে তাঁর সোশ্যাল পাতায় হট পোজ, ভক্তদের মনে শিহরণ জাগাতে বিন্দুমাত্র পিছু পা হয় না।

#Fitness জ-লাইন উধাও, গালে চর্বি, ডবল চিনের সমস্যা মেটান এবার পাঁচটি টিপস

face

শরীরের ওজন বাড়লে সবার আগে তাঁর প্রভাব পড়ে মুখে। মুখ ভারী দেখায়, গাল ফুলে যায়, বিশেষ করে থুতনিতে মেদ জমে। এতে মুখের আদলটাই বদলে যায়। তাই মুখের সৌন্দর্য ধরে রাখতে থুতনির নিচে জমা মেদ ঝরিয়ে ফেলা জরুরি। মেকআপ দিয়ে এই সমস্যা ঢাকা গেলেও, তা সাময়িক। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় হলো মুখের কিছু এক্সারসাইজ। আসুন জেনে নেওয়া যাক এমন কয়েকটি ব্যায়াম যা মুখে এবং থুতনির নিচে জমে থাকা চর্বি ঝরাতে খুবই কার্যকর।

১) ব্যায়াম ১
মুখ যতটা সম্ভব খোলার চেষ্টা করুন, যতক্ষণ না গালে, ঠোঁটে, ও থুতনিতে টান অনুভব করছেন। এই ভাবে ২-৩ মিনিট থাকার চেষ্টা করুন। তারপর ২০ সেকেন্ড বিশ্রাম নিয়ে আবার শুরু করুন। প্রতিদিন এই ব্যায়াম করলে উপকার পাবেন।

২) ব্যায়াম ২
মাথাটা ধীরে ধীরে পিছনের দিকে হেলাতে থাকুন, যতক্ষণ না ঘাড়ে আর থুতনিতে চাপ অনুভব করছেন। এবারে চোয়াল ডান দিক থেকে বাঁ দিক ও বাঁ দিক থেকে ডান দিকে ঘোরানোর চেষ্টা করুন। সারাদিনে ১০ মিনিট করে ৬-৭ বার এই ব্যায়াম করুন। এতে সহজেই ঘাড় ও গলার অতিরিক্ত চর্বি ঝরে যাবে।

৩) ব্যায়াম ৩
প্রথমে মুখের মধ্যে আঙুল ঢোকান। এবারে ওই ভঙ্গিতে মুখের ভিতরে হওয়া টেনে গাল দুটোকে যতটা সম্ভব সংকুচিত করুন। এই ভাবে ২০ সেকেন্ড থাকুন, বিশ্রাম নিয়ে পুনরায় শুরু করুন। প্রতিদিন অন্তত ১০ বার এই পদ্ধতিতে ব্যায়াম করতে পারলে, গালের ফোলাভাব থেকে অনেকাংশে মুক্তি পাওয়া যাবে।

৪) ব্যায়াম ৪
মাথা পেছন দিকে হেলিয়ে দু’হাত দিয়ে গালের ওপর সমান ভাবে চাপ সৃষ্টি করুন। একই সঙ্গে যতটা সম্ভব মুখ বন্ধ অবস্থাতেই হাসার চেষ্টা করুন। দিনে অন্তত ১০ মিনিট এই ব্যায়াম করুন। কাজ করবে ম্যাজিকেরমতো।

৫) ব্যায়াম ৫
চোখ বন্ধ করে চোখের ওপর আঙুল রেখে চোখের পাতা নিচের দিকে নামানোর সঙ্গে ভ্রু ওপরে তোলার চেষ্টা করুন। এতে কপাল টান টান হবে। নিয়মিত এই ব্যায়াম করতে পারলে চোখের কোলে জমে থাকা মেদ খুব সহজেই উধাও হয়ে যাবে।

১০ জনের সাম্বার ছন্দে সেমিফাইনালে ব্রাজিল

রিও ডি জেনেইরো: কোপায় সাম্বার ছন্দ অব্যাহত৷ রোমাঞ্চকর ম্যাচে নাটকীয় জয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে পৌঁছল গেল ব্রাজিল৷ খেতাব ধরে রাখার দৌড়ে আরও এক ধাপ এগোল গতবারের চ্যাম্পিয়নরা৷ শনিবার সকালে রিও ডি জেনেইরোর এস্তাদিও নিল্টন সান্তোস স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে চিলিকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট হাতে পায় তিতের দল।

ম্যাচের ৪২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গ্যাব্রিয়েল জেসুস৷ দ্বিতীয়ার্ধের বাকি সময়টা ১০ জনেই খেলতে হয় ব্রাজিলকে। তবে জেসুসের লাল কার্ড দেখার আগে চিলির জালে বল জড়িয়ে ব্রাজিলকে এগিয়ে দিয়ে ছিলেন লুকাস পাকুয়েতা৷ তাঁর একমাত্র গোলেই শেষ হাসি হাসেন নেইমাররা৷ সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ গতবারের রানার্স পেরু। এদিন অন্য কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়েকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে পেরু। গতবার ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারিয়ে কোপায় খেতাব জিতেছিল ব্রাজিল।

কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে চিলি শুরুটা মন্দ হয়নি। ১০ মিনিটে মাথায় দারুণ এক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি তারা। তবে আধ ঘন্টার মধ্যেই খেলা গুছিয়ে নেয় নেইমাররা। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই লুকাস পাকুয়েতা গোল করে ব্রাজিলকে এগিয়ে দেয়। বদলি হিসেবে নেমে লুকাস পাকুয়েতার গোলে ৪৬ মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। এর দুই মিনিট পরই ম্যাচের নক্কারজনক দৃশ্যের জন্ম দেন জেসুস। বাতাসে বলের দখল নিতে গিয়ে মেনার মুখে লাথি মারেন তিন৷ ফুটবল ম্যাচে দেখা গেল রেসলিংয়ের ‘ফ্লাইং কিক’!

ফলস্বরূপ লাল কার্ড অনিবার্য ছিল৷ রেফারি তা দেখাতে ভুল করেননি৷ আর জেসুসের সতীর্থরাও কোনও প্রতিবাদ জানানোর প্রয়োজনও মনে করেননি। বাকি ম্যাচে ১০ খেলোয়াড় নিয়ে ১-০ জিতে মাঠ ছাড়ে তিতের ছেলেরা৷ তবে একজন কম নিয়ে রক্ষণে হাঁসফাঁস করতে দেখা গিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা ১০ জন নিয়েও খেলেও জয়ের পর নেইমার কৃতিত্ব দিলেন দলের সবাইকে।

১০ জনে শেষ পর্যন্ত ম্যাচ জিতে স্বস্তির কথা জানান সাম্বা অধিনায়ক৷ নেইমার বলেন, ‘আমরা এমন একটা চ্যালেঞ্জ জিতেছি, যা সব সময় জেতা যায় না। আমাদের জন্য বড় পরীক্ষা ছিল। কঠিন চ্যালেঞ্জ জিতে আমরা সেমিফাইনালে উঠেছি।’এদিন গোল না-পেলেও দারুণ খেলেন নেইমার৷ চাপের মধ্যে নিজেদের মেলে ধরায় সতীর্থদের বাহবা দিলেন নেইমার৷ তিনি বলেন, ‘প্রতিদিন নতুন নতুন পরীক্ষা আমাদের আরও শক্তিশালী করে তুলেছে। এতেই প্রমাণ হয়, যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে আমরা প্রস্তুত৷ চিলি ভালো দল, দারুণ সব ফুটবলার ছিল। একজন কম নিয়ে খেলা সবসময়ই কঠিন। আজকের জয়ে সবার কৃতিত্ব প্রাপ্য, ডিফেন্স, মিড-ফিল্ড, ফরোয়ার্ড সবারই।’ মঙ্গলবার সেমিফাইনালে পেরুর বিরুদ্ধে সেমিফাইনালে খেলবে ব্রাজিল৷

#Relationship ১৫ বছরের সম্পর্কে ইতি টানলেন আমির, ডিভোর্সের ঝড়ে খানস্টার

aamir khan

সুপারস্টার আমির খান, যতটাই চর্চিত তাঁর বলিউড কেরিয়ার, ঠিক ততটাই বিতর্কিত তাঁর ব্যক্তি জীবনের একাধিক সমীকরণ। কখনও বিবাহ বহির্ভূত সম্পর্ক, কখনও আবার বিদেশে সংসার ঘিরে জল্পনা তুঙ্গে। একাধিক অভিনেত্রীর সঙ্গে জড়িয়েছে মিস্টার পার্ফেকশনিস্টের নাম।

টানা তিন দশক ধরে বলিউডে রাজ করা সেই খানস্টারের সংসারই এবার খান খান। বিচ্ছেদের পথই বেঁছে নিলেন এবার আমির খান ও তাঁর স্ত্রী কিরণ রাও। সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত জানিয়ে বিবৃতি প্রকাশ করেছেন খোদ আমির ও কিরণ। তাঁদের কথায়- গত পনেরো সুন্দর বছর একসঙ্গে আমরা এক আজীবন অভিজ্ঞতা, আনন্দ এবং সুখ ভাগ করে নিয়েছি এবং আমাদের সম্পর্কটি কেবল বিশ্বাস, শ্রদ্ধা এবং ভালবাসায় বেড়েছে।

aamir khan

এখন আমরা আমাদের জীবনে একটি নতুন অধ্যায় শুরু করতে চাই— স্বামী-স্ত্রী হিসাবে নয়, একজন বাবা-মা এবং পরিবার হিসাবে। আমরা কিছুক্ষণ আগে এক পরিকল্পিত বিচ্ছেদের পথে হাঁটতে শুরু করেছি, এবং এখন এ হেন পরিস্থিতিতে আলাদাভাবে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করছি, তবুও একটি বিস্তৃত পরিবার যেভাবে জীবন যাপন করে ঠিক তেমন ভাবে আমাদের জীবন ভাগ করে নিয়েছি। 

পাশাপাশি এই দম্পতি আরও জানান, আমাদের সিদ্ধান্তকে বোঝার জন্য ও এই সময় পাশে থাকার জন্য পরিবার, ও বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। ফলে দীর্ঘ ১৫ বছরের সংম্পর্ক এবার ইতির পথে। 

করোনা ভাইরাস: ভারত, ব্রাজিল, ইউকে-দক্ষিণ আফ্রিকা ভ্যারিয়েন্ট আসলে কী?

ডিজিটাল ডেস্ক: সারা বিশ্বের নজর এখন করোনাভাইরাসের নানা মিউটেশনের দিকে৷ কোভিডের নতুন নতুন ধরন দ্রুত ছড়াচ্ছে৷ একই সঙ্গে বেশি সংখ্যায় লোক এখন সংক্রমিত হচ্ছে৷ ভ্যাকসিনকে ঠেকিয়ে দেওয়ার ক্ষমতাও এসব ভ্যারিয়েন্টের বেশি।

মিউটেশন কেন ঘটে?
বেঁচে থাকা এবং বংশবৃদ্ধির জন্য সব ভাইরাসের দেহেই পরিবর্তন ঘটে। বেশিরভাগ সময়েই এসব পরিবর্তন খুবই সূক্ষ্ম। কোন কোন সময়ে এতে ভাইরাসেরই ক্ষতি হয়। তবে অন্যগুলোতে যখন বড় ধরনের মিউটেশন ঘটে তখন রোগটা আরও বেশি সংক্রামক রূপ নেয় এবং রোগীর ঝুঁকি আরও বাড়িয়ে দেয়৷ সংক্রমণ কিংবা ভ্যাকসিনের মাধ্যমে যখন মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়৷ ভাইরাস তখন মিউটেশনের মাধ্যমে নিজেকে পরিবর্তন করে সেই প্রতিরোধ ক্ষমতা ভেঙে ফেলে। কোন ভাইরাস কতখানি বিপজ্জনক, তা জানতে বিজ্ঞানীরা ভাইরাসের জেনেটিক কোড, পরীক্ষাগারে তার আচরণ এবং মানুষের মধ্যে সংক্রমণের দিকটি লক্ষ্য করেন।

নানান ভ্যারিয়েন্ট সম্পর্কে কী জানি?
সমগ্র বিশ্বে করোনাভাইরাসের হাজার হাজার ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। কিন্তু ইউকে, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিল ভ্যারিয়েন্টকে ”উদ্বেগজনক ভ্যারিয়েন্ট” বলে মনে করা হয়। ইউকে বা কেন্ট ভ্যারিয়েন্ট (যার আরেক নাম B.1.1.7) প্রথম দেখা গিয়েছে ব্রিটেনে। পরে ৫০টিরও বেশি দেশে এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। এটি এখনও মিউটেট করছে। ব্রাজিল ভ্যারিয়েন্ট (P.1) ছড়িয়ে পড়েছে শতাধিক দেশে। এর মধ্যে ব্রিটেনও রয়েছে৷ এছাড়াও ২৮ এপ্রিল পর্যন্ত ব্রিটেনে ইন্ডিয়া ভ্যারিয়েন্টের (B.1.617 ) দুই শতাধিক কেস ধরা পড়েছে। তবে ভারতে কোভিড-১৯ মহামারির বর্তমান ঢেউয়ের সঙ্গে এর কোন সম্পর্ক নেই বলেই বিজ্ঞানীরা মনে করছেন।

নতুন ভ্যারিয়েন্ট কি সত্যিই বেশি বিপজ্জনক?
যারা এসব ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়েছেন, তাদের বেশিরভাগের অসুস্থতার মাত্রা অনেক বেশি এমন কোন প্রমাণ এখনও পাওয়া যায়নি। করোনার মূল রূপের ক্ষেত্রে যেমনটা দেখা গিয়েছে, বয়স্ক এবং শারীরিক সমস্যা যাদের প্রকট এসব ভ্যারিয়েন্টেও তারাই বেশি ঝুঁকির মুখে। কিন্তু ভ্যাকসিন নেওয়া হয়নি এমন জনগোষ্ঠীর জন্য বেশি সংক্রামক কোন ভাইরাসের সংক্রমণ ঘটলে রোগী মৃত্যুর ঘটনাও ঘটবে বেশি। কিছু গবেষণা থেকে জানা যাচ্ছে, ইউকে ভ্যারিয়েন্টে ব্যক্তি-বিশেষের ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি ৩০% বেশি। তবে এর পক্ষে প্রমাণ খুব একটা জোরাল নয়। কিন্তু করোনার সব ধরনের স্ট্রেইনের ক্ষেত্রেই ডাক্তারদের উপদেশ একই- ভাল করে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, ফেস মাস্ক ব্যবহার করা এবং ঘরের মধ্যে বাতাস চলাচল নিশ্চিত করা।

ইউকে, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল কিংবা ইন্ডিয়ান – সবগুলো ভ্যারিয়েন্টই নিজের দেহের স্পাইক প্রোটিনে পরিবর্তন ঘটিয়েছে। এটি ভাইরাসের একটি অংশ যেটি দিয়ে সে মানুষের দেহকোষের ভেতরে ঢুকে পড়তে পারে। । N501Y নামে পরিচিত একটি মিউটেশনে দেখা গিয়েছে, দেহকোষে সংক্রমণ এবং বিস্তারের ক্ষেত্রে এটি ভাইরাসকে বিশেষ সুবিধে করে দেয়। কোন কোন বিশেষজ্ঞ মনে করেন, ইউকে/কেন্ট ভ্যারিয়েন্টটি ৭০% বেশি সংক্রামক৷ যদিও পাবলিক হেলথ ইংল্যান্ড বলছে, এটি ৩০%-৫০% সংক্রামক। দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল ভ্যারিয়েন্টেও E484K নামে একটি গুরুত্বপূর্ণ মিউটেশন ঘটেছে। এর ফলে ভাইরাস অ্যান্টিবডির হাত থেকে পালাতে পারে। অ্যান্টিবডি দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। ইউকে ভ্যারিয়েন্টের মধ্যে সম্প্রতি এধরনের পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে বলে বিশেষজ্ঞরা বলছেন। ইন্ডিয়া ভ্যারিয়েন্টেও কিছু গুরুত্বপূর্ণ মিউটেশন ঘটেছে৷ যার ফলে এটা রোগ প্রতিরোধ ব্যবস্থা ভেদ করতে পারে। সেজন্যই বিজ্ঞানীরা এখন এটি নিয়ে জরুরি ভিত্তিতে গবেষণা চালাচ্ছেন।

নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভ্যাকসিন কি কাজ করতে পারবে?
এখন যেসব ভ্যাকসিন চালু রয়েছে, সেগুলো তৈরি করা হয়েছিল করোনার মূল ধরনটির চিকিৎসার জন্য। তবে বিজ্ঞানীরা বলছেন, নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও এগুলো কাজ করবে, তবে তার কার্যকারিতা হবে কম। একটি গবেষণা থেকে জানা যাচ্ছে, আগে যাদের কোভিড হয়েছে এবং কিছুটা ইমিউনিটি রয়েছে, ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্ট সম্ভবত তাদের দেহের অ্যান্টিবডিকে ঠেকিয়ে দিতে পারে। ফাইজারের ভ্যাকসিনের ওপর গবেষণাগারের প্রাথমিক তথ্য এবং রোগীদের তথ্য থেকে জানা যাচ্ছে, এটি নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করে, তবে কার্যকারিতা কম। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ডেটা থেকে জানা যাচ্ছে, এটি ইউকে/কেন্ট ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও একইভাবে কার্যকর। তবে দক্ষিণ আফ্রিকা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এটি কম সুরক্ষা দেয়। কিছু প্রাথমিক ফলাফল থেকে জানা যাচ্ছে, মডার্না ভ্যাকসিন দক্ষিণ আফ্রিকা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর। তবে এর ইমিউন রেসপন্স দুর্বল এবং স্বল্পস্থায়ী।

নতুন ভ্যারিয়েন্টের জন্য কি বুস্টার টিকা লাগবে?
ভবিষ্যতের করোনা ভ্যারিয়েন্টগুলোর জন্য টিকা তৈরি করতে ব্রিটিশ সরকার কিওরভ্যাক নামে একটি ওষুধ কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। পাঁচ কোটি ডোজ টিকার আগাম অর্ডারও দেওয়া হয়েছে। ভবিষ্যতে ভ্যারিয়েন্টগুলোতে কী ধরনের পরিবর্তন ঘটবে তার ওপর নির্ভর করবে বয়োবৃদ্ধ এবং প্রকট শারীরিক সমস্যার শিকার ব্যক্তিদের চলতি বছরের শেষ নাগাদ এধরনের বুস্টার টিকার প্রয়োজন হবে কিনা।
সবার নজর এখন করোনাভাইরাসের মিউটেশনের দিকে – কোভিড-১৯য়ের নতুন নতুন ধরন যেমন দ্রুত ছড়ায়, তেমনি বেশি সংখ্যায় লোক এখন এগুলোতে সংক্রমিত হচ্ছে, এবং ভ্যাকসিনকে ঠেকিয়ে দেওয়ার ক্ষমতাও এসব ভ্যারিয়েন্টের বেশি।

মডেলকে কুমারীত্ব প্রমাণের পরীক্ষা দিতে বাধ্য করার অভিযোগ

ডিজিটাল ডেস্ক: ইয়েমেনের এক সুন্দরী মডেলকে তাঁর কুমারীত্ব প্রমাণ করার দাবি তুলেছে হুথি বিদ্রোহীরা৷ তাঁকে এই চাপ সৃষ্টি করার প্রতিবাদে সোচ্চার হয়েছে বিশ্ব মানবাধিকার সংগঠন৷ বিশ্বখ্যাত মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ইয়েমেনের একজন অভিনেত্রী ও মডেলকে “অশালীন আচরণ”এবং মাদক রাখার অভিযোগ তুলে মিথ্যা মামলা দিয়েছে হুথি বিদ্রোহী কর্তৃপক্ষ।

বিশ বছর বয়সের ইনতিসার আল-হাম্মাদি (Entisar al-Hammadi) তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করছেন। বিদ্রোহীদের নিয়ন্ত্রিত রাজধানী সানার কারাগারে তাঁকে ফেব্রুয়ারি মাস থেকে আটক রাখা হয়েছে। হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত কারাগারে তিনি আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলেও খবর পাওয়া যাচ্ছে এবং কারাগারের হাসপাতালে ইনতিসার আল-হাম্মাদিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাঁর আইনজীবী অভিযোগ করেছেন, ইনতিসার আল-হাম্মাদিকে যারা জিজ্ঞাসাবাদ করেছে, তারা তাঁকে শারীরিকভাবে নির্যাতন করেছে৷ তাকে কথার জালে জড়িয়ে হয়রানি করেছে৷ বর্ণবাদী অপমানজনক কথাবার্তা বলেছে এবং চোখ বাঁধা অবস্থায় তাঁকে একটি নথি সই করতে বাধ্য করেছে। এমনকি তাকে “কুমারীত্বের পরীক্ষা” দিতে বাধ্য করার হুমকি দিয়েছে বলেও অভিযোগ করেছে কৌঁসুলিরা।

তাঁর আইনজীবী হিউম্যান রাইটস ওয়াচকে বলেছেন, মিস হাম্মাদির মামলার কাগজপত্র দেখতে তাঁকে বাধা দেওয়া হয়েছে এবং চলতি গোড়ার দিকে মিস হাম্মাদিকে দু’বার যখন আদালতে হাজিরা দিতে হয়, তখন তার আইনজীবীকে আদালতে তার প্রতিনিধিত্ব করতে দেওয়া হয়নি। হুথি বিদ্রোহীরা ২০১৫ সাল থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে লড়াই করছে। তারা এই ঘটনা সম্পর্কে কোন মন্তব্য করেনি। মিস হাম্মাদির বাবা ইয়েমেনি এবং মা ইথিওপিয়ান। তিনি চার বছর ধরে ইয়েমেনে মডেল হিসাবে কাজ করছেন। তিনি ইয়েমেনের দুটি টেলিভিশন সিরিজেও অভিনয় করেছেন

মিস হাম্মাদি রক্ষণশীল মুসলিম সমাজের বিধি উপেক্ষা করে কখনও কখনও হিজাব ছাড়াই তার ছবি অনলাইনে পোস্ট করেছেন৷ আর তাতে গোঁসা হয়েছে বিদ্রোহীরা৷ তাঁর আইনজীবী বলেছেনস মিস হাম্মাদি ২০ ফেব্রুয়ারি সানায় আরও তিনজনের সাথে গাড়িতে যখন যাচ্ছিলেন, তখন হুথি বাহিনীর সদস্যরা গাড়িটি থামায় এবং সবাইকে গ্রেপ্তার করে। হাম্মাদিকে চোখ বেঁধে ফৌজদারি তদন্তকারী সংস্থার একটি দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ১০দিন আটকে রাখা হয়। সেই সময় কারও সঙ্গে তাঁকে যোগাযোগ করতে দেওয়া হয়নি বলে জানান তাঁর আইনজীবী। “তার ফোন বাজেয়াপ্ত করা হয় এবং তার মডেলিং-এর ফটোগুলোকে অশালীন কাজ বলে বিবেচনা করা হয়। সে কারণে হুথি কর্তৃপক্ষের চোখে তিনি বেশ্যা বলে গণ্য হন,” মানবাধিকার সংগঠনকে জানান মিস হাম্মাদির আইনজীবী।

হিউম্যান রাইটস ওয়াচ বলছে, চলতি বছরের মে মাসের শেষ দিকে একদল মানবাধিকার কর্মী ও একজন আইনজীবী যাদের মিস হাম্মাদির সঙ্গে জেলখানায় দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল, তারা বলেন যারা তাকে জিজ্ঞাসাবাদ করছিলেন, তারা মিস হাম্মাদিকে চোখ বাঁধা আবস্থায় একটি নথিতে সই করতে বাধ্য করেন। ওই নথিটি ছিল কার্যত বেশ কিছু অপরাধের জন্য “স্বীকারোক্তি”।

মার্চ মাসে মিস হাম্মাদিকে সানার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তাঁর আইনজীবী বলছেন, সেখানে কারারক্ষীরা তাকে “বেশ্যা” এবং “ক্রীতদাসী” বলে ডাকত৷ কারণ তার মা ইথিওপিয়ান বলে মিস হাম্মাদির চামড়া কিছুটা কৃষ্ণবর্ণ। তাঁকে জোর করে “কুমারীত্ব পরীক্ষার” যে উদ্যোগ নেওয়া হচ্ছিল, অ্যামনেস্টি ইন্টারন্যাশানাল তার নিন্দা জানিয়ে একটি বিবৃতি দেওয়ার পর মে মাসের গোড়ায় কৌঁসুলিরা সেই পরিকল্পনা বাতিল করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, “কুমারীত্ব প্রমাণের পরীক্ষার” কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই, এটা কোন মহিলা কুমারী বলে চিকিৎসাগত কোন ইঙ্গিত দেয় না৷ এটি মানবাধিকারের লঙ্ঘন। “ইনতিসার আল-হাম্মাদির বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা দায়ের, তাকে বিনা বিচারে গ্রেপ্তার, আটক অবস্থায় তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন থেকে এটা স্পষ্ট যে, ইয়েমেনে কর্তৃপক্ষের হাতে মহিলারা কীধরনের নির্যাতন ও অত্যাচারের শিকার হন,” বলছেন হিউম্যান রাইটস ওয়াচের মধ্য প্রাচ্য বিষয়ক পরিচালক মাইকেল পেজ। তিনি বলছেন কর্তৃপক্ষের উচিত মিস হাম্মাদি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ যে ভিত্তিহীন বলে দাবি করছেন সেটা প্রমাণের যে অধিকার তার আছে সে সুযোগ তাকে দেওয়া।

হপ্তার মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদলের পথে মোদী

নয়াদিল্লি: সাত-আট মাসের মধ্যেই ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। এই পাঁচ রাজ্যের তালিকায় রয়েছে উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ড রয়েছে৷ এই দুই রাজ্যে জয় পাওয়া গেরুয়া শিবিরর কাছে রাজনৈতিকভাবে বেশ গুরুপূর্ণ। সেই লক্ষ্যেই এবার বহু প্রতীক্ষিত মন্ত্রিসভার রদবদল সেরে নিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গেরুয়া শিবির সূত্র জানা গিয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। আর এবার বড় আকারে বদল হতে পারে। আর এটাই হবে মোদীর দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম রদবদল।

ইতিমধ্যে কিছু রাজ্যের থেকে বিজেপি নেতাদের দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। তার মধ্যে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল রয়েছেন৷ তিনি দিল্লি এসে প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহের সঙ্গে দেখা করে গিয়েছেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াতকেও কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিয়ে আসা হতে পারে। মাত্র চার মাস আগে তাকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী করা হয়েছিল। কিন্তু তিনি লোকসভার সাংসদ। নিয়মানুসারে ছয় মাসের মধ্যে তাকে বিধানসভার উপনির্বাচনে জিতে আসতে হবে।

বেশ কয়েকটি রাজ্যে কিছু বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন বাকি আছে। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না-হলে কমিশন উপনির্বাচন করাবে কি না, তা নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে প্রশ্ন রয়েছে। দুই মাসের মধ্যে উপনির্বাচন হলে, রাওয়াত মুখ্যমন্ত্রী থাকতে পারবেন। না হলে তাকে সরতে হবে। এই অবস্থায় তাকে কেন্দ্রে মন্ত্রী করার কথাও বিবেচনা করা হচ্ছে। তবে উপনির্বাচন হলে এবং তাতে জিতলে তিনি মুখ্যমন্ত্রী থাকতেই পারেন। রাওয়াতের সঙ্গে অমিত শাহ ও বিজেপি সভাপতি জে পি নাড্ডার কথা হয়েছে। তারপর তিনি উত্তরাখণ্ড ফিরে গিয়েছেন। উত্তরাখণ্ডের অজয় ভাট বা অনিল বালুনিও কেন্দ্রে মন্ত্রী হতে পারেন।

অন্যদিকে মনে করা হচ্ছে, বাংলায় বিজেপির শক্তি বাড়াতে মোদী নজর দিতে পারেন৷ সেই লক্ষ্যেই বাংলার বেশ কয়েকজনকে এবার তাঁর মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে৷ সেই কারণে বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে একপ্রস্ত আলোচনাও সেরে নিয়েছে মোদী-শাহ অ্যান্ড কোম্পানি৷ বেশ কয়েকজন সংসদ সদস্যের তালিকারও তৈরি করা হয়েছে, যাঁদের মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে৷ এই সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীকে সামনে রেখে মোদী সরকারের উন্নয়মূলক কাজ করে বাংলার মানুষের মন জয় করতে চায় নয়াদিল্লি সরকার৷

অন্য দিকে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস ছেড়ে বিজেপি যোগ দেওয়ার সময় তাকে কেন্দ্রে মন্ত্রী করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এবার সেই প্রতিশ্রুতি পালন করা হতে পারে। উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন আসন্ন বলে যোগীর রাজ্য থেকে একাধিক মন্ত্রী নেওয়া হতে পারে। বরুণ গান্ধীসহ একাধিক নাম নিয়ে জল্পনা রয়েছে। আপনা দল নেত্রী অনুপ্রিয়া প্যাটেল মন্ত্রী হতে পারেন। তার সঙ্গে আগে অমিত শাহের কথা হয়েছে। বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, নারায়ণ রানে, হরিয়ানার ভূপেন্দ্র যাদবের মতো নেতার নামও হবু মন্ত্রী হিসাবে শোনা যাচ্ছে।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দলও এবার মন্ত্রিসভায় আসতে পারে। তবে তিনি সংযুক্ত জনতা দলের থেকে দুইজনকে মন্ত্রিসভায় পাঠাতে চান। রামবিলাস পাসোয়ানের ভাই পশুপতি পরস সম্প্রতি চিরাগ পাসোয়ানের বিরুদ্ধে বিদ্রোহ করে পুরো দলের দখল নিয়ে নিয়েছেন। চিরাগ একা হয়ে গিয়েছেন। নীতীশ চাইছেন পশুপতি মন্ত্রী হোন।

বর্তমানে নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় ৫৩ জন আছেন। আইন অনুযায়ী, আরও ২৮ জনকে নিতে পারেন মোদী। তবে একসঙ্গে অতজনকে তিনি হয়তো নেবেন না। গত একমাস ধরে মোদী বর্তমান মন্ত্রীদের সাফল্য-ব্যর্থতার হিসাব নিয়েছেন। তারপর রদবদল করা হচ্ছে। তাই বর্তমান মন্ত্রীদের দফতর বদলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

টাকা নয়-ছয়, জালিয়াতির কেসে এবার ইডি-র খপ্পরে ইয়ামি

yami gautam

বলিউডে ইয়ামির পসার এখন বেশ, জাঁকিয়ে বসে একের পর এক ছোট-বড় কাজ ভালোই পাচ্ছেন। এক কথায় যাকে বলে লাইফ সেট। তার ওপর সদ্য বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। করোনা কালে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দাম্পত্য জীবনের সূত্রপাতটাও ঘটিয়ে ফেললেন। তবে সেই সুখ খুব বেশিদিন স্থায়ী হল না। বিয়ের মাসেই তলব ইডি-র দফতর থেকে।

তড়িঘড়ি অভিনেত্রীকে ইডি-র দফতরে ডেকে পাঠানো হয়, কেন! এমন কী কাণ্ড ঘটিয়ে বসলেন কাবিল অভিনেত্রী! আর্থিক তচ্ছরূপের অভিযোগ এনে এবার অভিনেত্রীকে সরাসরি সমন ধরালেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২ জুলাই তা হাতে পাওয়া মাত্রই খবর ছড়িয়ে পড় সর্বত্র। সমনে স্পষ্টভাষায় লেখা তিনি ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট-কে লঙ্ঘন করেছে। আর তার জেরেই এই সমন।

yami gautam

তবে এই নিয়ে দ্বিতীয়বার সমন পেলেন ইয়ামি। এর আগেও কেন্দ্রীয় বিভাগ থেকে চিঠি পাঠানো হয় ইয়ামিকে। ডেকেও পাঠানো হয়, তবে সেখান থেকে মেলে না কোনও উত্তর। তাই এবার আরও কড়া ভাষায় চিঠি পেলেন ইয়ামি। এই তদন্তের তদারকির ভারপ্রাপ্ত ইডি-র জোন ২। আগামী ৭ জুলাই তাঁকে ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। টাকার বৈদেশিক লেনদেন, যা তিনি কাউকে না জানিয়ে নিজের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে করেছিলেন, তা নিয়েই আবার সরগরম মুম্বই। যদিও এই নিয়ে এখনও মুখ খোলেননি ইয়ামি।