जम्मू कश्मीर पर भाजपा का पूरा फोकस, पीएम मोदी और शाह करेंगे दौरा

Jammu and Kashmir PM Modi Visits

जम्मू कश्मीर (Jammu and Kashmir) पर केंद्र में सरकार संभालते ही बीजेपी के आकर्षण और फोकस का एक केंद्र रही है. साल 2014 में बाढ़ प्रभावितों की सहायता से शुरू कर 2019 में धारा 370 के हटाए जाने के बाद भी बीजेपी इस केंद्र प्रशासित प्रदेश को अपनी प्राथमिकता सूची में कुछ राज्यों की तरह ही महत्वपूर्ण जगह देती आ रही है और अब देश में चुनावों के मद्दे नजर बीजेपी इस फोकस को अधिक मजबूत करने की रणनीति बनाती हुई नजर आ रही है.

हाल ही में गृह मंत्री अमित शाह ने जम्मू कश्मीर की बीजेपी इकाई के बड़े नेताओं से दिल्ली में मुलाकात की और सूत्रों की माने तो इस बैठक में विशेष इसी बात पर जोर दिया गया कि जम्मू समेत कश्मीर में बीजेपी को कैसे मजबूत बनाया जाए.
बीजेपी जम्मू कश्मीर को लेकर देश में आम चुनावों के मद्दे नजर पूरे ताकत के साथ चुनावी मैदान में उतरने की तयारी में हैं और इसी के चलते सूत्रों के अनुसार प्रधानमंत्री नरेंद्र मोदी इस केंद्र प्रशासित प्रदेश के 2 बड़े दौरे करेंगे.साथ ही साथ आने वाले तीन महीनों में गृहमंत्री अमित शाह 4 बार संभावित दौरा करेंगे. प्राप्त जानकारी के अनुसार इसका उद्देश्य जम्मू कश्मीर में बीजेपी की साख और पहचान को अधिक मजबूत करना है.

सूत्रों के अनुसार, प्रधानमंत्री के दौरे एक दिवसीय होंगे, जबकि ग्रह मंत्री के दौरे दो से तीन दिवसीय भी होने की संभावना हैं, जिनके बीच वह बीजेपी के लिए कैंपेन और साथ ही साथ कुछ विकास कार्यों समेत वेलफेयर योजनाओं की भी घोषणा करेंगे.सूत्रों के अनुसार गृह मंत्री द्वारा इन दौरों की हामी मिली हैं पर प्रधानमंत्री के दौरों की संभावना अभी तक देखी जा रही है. जम्मू कश्मीर बीजेपी इकाई को उम्मीद है कि गृह मंत्री के जम्मू कश्मीर दौरों की शुरुआत अक्टूबर से शुरू होगी और प्रधानमंत्री के संभाविक दौरे या तो नवंबर या दिसंबर से शुरू होंगे.

प्राप्त जानकारी के अनुसार प्रधानमंत्री और केंद्रीय गृह मंत्री के दौरा का मुख्य उद्देश्य इस केंद्रशासित प्रदेश के लोगों में विश्वास पैदा करना है और इसके साथ ही संगठन को मजबूत करना है, ताकि आने वाले चुनाव में लोगों की भागीदारी हो और लोग बड़ी संख्या में चुनाव में हिस्सा ले सकें.

इसके साथ ही पार्टी चाहती है कि जम्मू कश्मीर को लेकर जो लोगों में धारणा पैदा की जा रही है. उसे भी इसके माध्यम से तोड़ा जा सके.

PM Modi: पीएम मोदी की लोगों से अपील- एक तारीख एक घंटा एक साथ

PM Modi

1 अक्टूबर को देश में स्वच्छता दिवस मनाया जाएगा, जिसको लेकर सरकार ने पूरी तैयारी कर ली है. प्रधानमंत्री नरेंद्र मोदी ने स्वच्छता दिवस पर देश की जनता से एक घंटे श्रमदान की अपील की है. पीएम ने आने वाले रविवार को सुबह 10 बजे लोगों से मिलकर एक घंटे के लिए श्रमदान करने को कहा. उन्होंने देश के सभी नागरिकों से अपने शहर के नदी, नाले पार्क समेत सभी सार्वजनिक जगहों पर साफ सफाई करने की अपील की.

रविवार यानी 1 अक्टूबर को सुबह 10 बजे स्वच्छता को लेकर बड़ा कार्यक्रम होने जा रहा है. जिसको लेकर पीएम ने ‘एक तारीख एक घंटा एक साथ’ का आह्वान किया. इस कार्यक्रम में साफ सफाई के सभी कामों को किया जाएगा. जिसमें सार्वजनिक जगहों से कचरा हटाना, सार्वजनिक शौचालयों की सफाई, स्वच्छता संपत्तियों की मरम्मत के साथ ही जगह जगह पेड़ लगाए जाएंगे, लोगों को स्व्च्छता की शपथ दिलाई जाएगी साथ ही स्वच्छता दौड़ का भी आयोजन किया जाएगा.

इसके अलावा और भी सार्वजनिक हित के कामों को किया जाएगा.पेयजल और स्वच्छता विभाग की सचिव विनी महाजन के मुताबिक सभी स्थानीय शहरी निकाय और ग्राम पंचायत सफाई के लिए जगहों का चयन करेंगे. सभी जगह एक मानचित्र पर उपलब्ध होंगे जिन्हें स्वच्छता ही सेवा- सिटिजन पोर्टल https://swachhatahiseva.com/ पर देख सकते हैं. उन्होंने बताया कि अब तक करीब 3.5 लाख जगहों को चिन्हित किया जा चुका है, जहां पर सफाई अभियान चलाया जाएगा.

PM MODI: ভোটমুখী রাজ্যগুলি থেকে সরানো হচ্ছে প্রধানমন্ত্রীর ছবি

ভোটমুখী পাঁচ রাজ্যের জন্য নয়া নির্দেশিকা জারি করল জাতীয় নির্বাচন কমিশন। করোনাকালে সাত দফায় দেশের পাঁচ রাজ্য অর্থাৎ পাঞ্জাব, গোয়া, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও মণিপুরে ভোট। মোট ৭ দফায় হবে এই ভোটগ্রহণ। এরই মাঝে নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে গিয়েছে। যদিও এই আচরণ বিধি যাতে লঙ্ঘন না হয় তার জন্য বড় ঘোষণা করেছে কমিশন।

ভোটমুখী ওই পাঁচ রাজ্যে করোনা টিকার শংসাপত্র থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম সরিয়ে ফেলা হবে বলে খবর। জানা গিয়েছে, ভোটমুখী গোয়া, মণিপুর, পাঞ্জাব, উত্তরাখণ্ড ও উত্তর প্রদেশের জনগণকে দেওয়া টিকাকরণ শংসাপত্র থেকে মোদীর ছবি অপসারণের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কোউইন প্ল্যাটফর্মে প্রয়োজনীয় ফিল্টার প্রয়োগ করবে শীঘ্রই। উল্লেখ্য, নির্বাচন কমিশন শনিবার পাঁচটি রাজ্যের জন্য ভোটের সময়সূচী ঘোষণা করে। ১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত ভোটগ্রহণ হবে এবং গণনা হবে আগামী ১০ মার্চ। ১০ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে প্রথম দফার ভোটগ্রহণ। পাঞ্জাব, গোয়া ও উত্তরাখণ্ডের সঙ্গে উত্তরপ্রদেশের দ্বিতীয় দফার ভোট ১৪ ফেব্রুয়ারি। উত্তরপ্রদেশে তৃতীয় দফার ভোটগ্রহণ ২০ ফেব্রুয়ারি। ২৩ ফেব্রুয়ারি চতুর্থ দফার ভোট। মণিপুরে প্রথম দফা ও উত্তরপ্রদেশে পঞ্চম দফার ভোটগ্রহণ ২৭ ফেব্রুয়ারি। উত্তরপ্রদেশে ষষ্ঠ দফার ভোট ও দ্বিতীয় দফার ভোট মণিপুরে ৩ মার্চ। উত্তরপ্রদেশে সপ্তম দফার ভোটগ্রহণ ৭ মার্চ। ১০ মার্চ ভোটের ফল ঘোষণা।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি এবং কেরালা বিধানসভার নির্বাচনের সময়ও একই ধরনের পরিবর্তন আনা হয়েছিল, যখন নির্বাচন কমিশন স্বাস্থ্য মন্ত্রককে চিঠি লিখে ভোটের সময় সরকারী বিজ্ঞাপনে রাজনৈতিক নেতাদের ছবি ব্যবহারের বিরুদ্ধে তাদের স্থায়ী নির্দেশাবলীর কথা স্মরণ করিয়ে দেয়। কেন্দ্রীয় কোউইন প্ল্যাটফর্মের মাধ্যমে শংসাপত্র তৈরি হওয়ায় স্বাস্থ্য মন্ত্রক ভোটমুখী রাজ্যগুলির প্রাপকদের জন্য ফিল্টার গুলি নিয়ে আসতে কয়েক দিন সময় নিয়েছিল।

 

 

Modi in Manipur: আজ মনিপুরে ২২ টি প্রকল্পের উদ্বোধনে মোদী

PM Modi

নিউজ ডেস্ক: দেশে করোনা পরিস্থিতি ঠিক থাকলে উত্তর-পূর্ব রাজ্য মনিপুরে ভোট হওয়ার কথা ফেব্রুয়ারিতে। মঙ্গলবার মনিপুর (Manipur) ও ত্রিপুরা (Tripura) সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মনিপুরে ৪৮০০ কোটি টাকায় ২২ টি উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন তিনি। এর মধ্যে ১৩ টি প্রজেক্টে খরচ হয়েছে ১৮৫০ কোটি টাকা। অন্যদিকে আরও ৯টি প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। এই প্রকল্পগুলিতে খরচ হবে ২৯৫০ কোটি টাকা।

প্রধানমন্ত্রীর অফিস থেকে জারি করা বিবৃতি অনুযায়ী, পরিকাঠামো উন্নয়ন, পানীয় জল সরবরাহ, হাউজিং, স্কিল ডেভেলপমেন্ট, নগরোন্নয়ন এবং স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্রকল্প রয়েছে। প্রধানমন্ত্রী ৩৭ নম্বর জাতীয় সড়কের ওপরে থাকা বরাক নদীর ওপরে স্টিলের ব্রিজেরও উদ্বোধন করবেন। ৭৫ কোটি টাকা খরচ করে এই ব্রিজটি তৈরি করা হয়েছে। এই ব্রিজটি অসমের শিলচর থেকে ইম্ফলের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে। ১১১০ কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া ২৩৮৭ টি মোবাইল টাওয়ার তৈরি করা হয়েছে, সেগুলিরও উদ্বোধন করবেন তিনি। ইম্ফল, তামেলং এবং সেনাপতি জেলায় পানীয় জল সরবরাহের উন্নতিতে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। এর জন্য খরচ হয়েছে ৩৯৬ কোটি টাকা। প্রধানমন্ত্রী মোদী মনিপুরে একটি কোভিড হাসপাতালেরও উদ্বোধন করবেন। কিয়ামগেইতে ৩৭ কোটি টাকা ব্যয়ে ২০০ আসনের কোভিড হাসপাতালটি তৈরি করা হয়েছে। এই হাসপাতাল তৈরিতে সাহায্য করেছে ডিআরডিও। ১৭০ কোটি টাকা ব্যয়ে তৈরি ইম্ফল স্মার্টসিটি প্রজেক্টেরও উদ্বোধন করবেন তিনি।

পাশাপাশি মোদী এদিন যেসব প্রকল্পের শিলান্যাস করবেন, তার মধ্যে রয়েছে ইম্ফলে স্টেট অফ আর্ট ক্যানসার হাসপাতাল। যেটি তৈরি করতে খরচ ধরা হয়েছে ১৬০ কোটি টাকা। পাবলিক-প্রাইভেট পার্টনার শিপে এই হাসপাতালটি তৈরি করা হবে। প্রধানমন্ত্রী অফিসের তরফে বিবৃতিতে বলা হয়েছে, এই ক্যানসার হাসপাতাল তৈরি হলে রাজ্যে মানুষের অনেকটাই সুবিধা হবে। কারণ এখন ক্যানসারের চিকিৎসার জন্য রাজ্যের মানুষকে বাইরের রাজ্যে যেতে হয়। এছাড়াও হস্তশিল্পের জন্য মৈরাং-এ মেগা হ্যান্ডলুম ক্লাস্টার তৈরির প্রকল্পেরও শিলান্যাস করবেন। যার খরচ ধরা হয়েছে ৩৬ কোটি টাকা। রাজ্যের বাইরে হরিয়ানার গুরুগ্রামে মনিপুর ইনস্টিটিউট অফ পারফরমিং আর্টসের শিলান্যাস করবেন। মনিপুর-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলির শিল্প-সংস্কৃতিকে গুরুত্ব দিতেই এই কেন্দ্র গড়ে তোলা হবে। যার জন্য খরচ ধরা হয়েছে ২৪০ কোটি টাকা।

মনিপুরের কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী এদিন যাবেন ত্রিপুরায়। সেখানে ৩০ হাজার বর্গ মিটার এলাকা জুড়ে বিস্তৃত মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের নতুন টার্মিনাল বিল্ডিং-এর উদ্বোধন করবেন। এছাড়াও ত্রিপুরায় প্রধানমন্ত্রী বিদ্যাজ্যোতি স্কুলে প্রোজেক্ট মিশন ১০০-এর সূচনা করবেন।

Modi in Himachal: একাধিক কর্মসূচি নিয়ে আজ হিমাচলে মোদী

modi-in-up

নিউজ ডেস্ক : আজ হিমাচল প্রদেশের মান্ডিতে প্রায় ১১ হাজার কোটি টাকার জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি হিমাচল প্রদেশে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সম্মেলনেও যোগ দেবেন।  

অনুমোদন মিললেও রেণুকাজি বাঁধ প্রকল্পের কাজ দীর্ঘ তিন দশক ধরে আটকে ছিল। এদিন ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরাখণ্ড ও দিল্লি – এই ৬ রাজ্যের মিলিত সহযোগিতায় এই প্রকল্পের কাজ শুরু করা হচ্ছে। ৭ হাজার কোটি টাকার খরচে তৈরি ৪০ মেগা ওয়াটের এই প্রকল্পে বিশেষভাবে উপকৃত হবে দিল্লি। এদিন একাধিক উদ্বোধনী ও ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী হিমাচল প্রদেশ গ্লোবাল ইনভেস্টর মিটে যোগ দেবেন। এই সম্মেলনের হাত ধরেই হিমাচলে প্রায় ২৮ হাজার কোটি টাকার বিনিয়োগ আসতে চলেছে।

অন্যদিকে, মঙ্গলবার তিনি কানপুর মেট্রো রেল প্রকল্পের বাকি অংশের উদ্বোধন করবেন। বিনা-পাঙ্কি মাল্টিপ্রোডাক্ট পাইপলাইন প্রকল্পেরও উদ্বোধন করবেন এবং আইআইটি কানপুরের ৫৪ তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) একটি বিবৃতিতে বলেছে, ‘শহরের মধ্যে যাতায়াতের গতি বাড়ানো প্রধানমন্ত্রীর অন্যতম কাজগুলির প্রধান ফোকাস। কানপুর মেট্রো রেল প্রকল্পের সম্পূর্ণ অংশের উদ্বোধন এই দিকে আরও একটি পদক্ষেপ। এই ৯ কিলোমিটার দীর্ঘ মেট্রোপথ আইআইটি (IIT) কানপুর থেকে মতি ঝিল পর্যন্ত সংযুক্ত করবে।’

PM Modi: আগামী বছর থেকেই বুস্টার ডোজ, জানালেন মোদী

vaccination incentives

নিউজ ডেস্ক, নয়াদিল্লি: শনিবার রাতে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৩ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ শুরু হওয়ার কথা ঘোষণা করেন। তিনি আরও বলেন, ষাটোর্ধ্ব স্বাস্থ্যকর্মী ও করোনাযোদ্ধারা সতর্কতামূলক ডোজ পাবেন। ১০ জানুয়ারি থেকে চিকিৎসকদের পরামর্শের ভিত্তিতে ষাটোর্ধ্বদের জন্য করোনার প্রিকশন ডোজ চালু হবে। 

এদিন মোদী বলেন, ‘বিশ্বের অনেক দেশে ওমিক্রনের সংক্রমণ বাড়ছে। ভারতেও বেশ কয়েকজন ওমিক্রন আক্রান্ত। তবে ওমিক্রন নিয়ে অযথা ভয় পাবেন না, সতর্ক থাকবেন। দেশে এই মুহূর্তে ১৮ লক্ষ আইসোলেশন বেড আছে। ১ লক্ষ ৪০ হাজার আইসিইউ বেড আছে দেশে। সবাইকে কোভিড বিধি মানতে হবে। ৬১ শতাংশের বেশি ভারতবাসী ভ্যাকসিনের ডবল ডোজ পেয়েছেন। ৯০ শতাংশের বেশি প্রাপ্তবয়স্ক ভারতবাসী প্রথম ডোজ পেয়েছেন। দেশে খুব দ্রুত ন্যাজাল ভ্যাকসিন, ডিএনএ ভ্যাকসিন আসবে। গত ১১ মাস ধরে ভারতে ভ্যাকসিনেশনের প্রক্রিয়া চলছে। করোনা কিন্তু এখনও যায়নি, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।’

প্রধানমন্ত্রীর আরও ঘোষণা, আগামী বছর প্রথম সোমবার থেকেই শুরু হচ্ছে ১৮ বছরের নীচে করোনার টিকা৷ ঠিক তার পরের সোমবার থেকেই শুরু হচ্ছে প্রথম দফার করোনার বুস্টার ডোজ৷ মোদীর বক্তব্য, চলতি বছরের ১৬ জানুয়ারি থেকে ভ্যাকসিনেশন শুরু করার পর থেকে প্রায় ১৪১ কোটি দেশবাসীকে এখনও পর্যন্ত করোনার টিকা দেওয়া হয়েছে।

PM Modi: ওমিক্রন আবহে রাজ্যগুলিতে কেন্দ্রীয় দল পাঠানোর নির্দেশ মোদীর

modi omicron

নিউজ ডেস্ক: ভারতেও ক্রমশ বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। আর সে নিয়েই বৃহস্পতিবার সরকারি আধিকারিকদের সঙ্গে বিশেষ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের বিভিন্ন স্থানে কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় কর্মকর্তাদের সকল স্তরে সতর্ক ও সজাগ থাকার নির্দেশ দেন তিনি। 

এদিন তিনি আধিকারিকদের আরও নির্দেশ দেন যাতে কেন্দ্রীয় সরকারের তরফে এমন রাজ্যগুলিতে দল পাঠানো হয় যেখানে টিকাকরণের হার কম এবং করোনা সংক্রমণ ক্রমবর্ধমান। সেই রাজ্যের অপর্যাপ্ত স্বাস্থ্য পরিকাঠামো উন্নতিতে সহায়তা করার জন্যই কেন্দ্রীয় দল পাঠানোর এই পরিকল্পনা। 

বৈঠকে কর্মকর্তারা প্রধানমন্ত্রী মোদীকে নতুন ভ্যারিয়েন্টের জেরে তৈরি হওয়া আশঙ্কাজনক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। বিশ্বব্যাপী ওমিক্রনের বাড়াবাড়ি সম্পর্কেও প্রধানমন্ত্রীকে জানানো হয়। বিশ্বের যে যে দেশে টিকা প্রদানের হার বেশি থাকা সত্ত্বেও ওমিক্রন ভয়াবহ রূপ নিয়েছে, সেই দেশগুলি সম্পর্কে বিশদ তথ্য তুলে ধরা হয় প্রধানমন্ত্রীর সামনে। 

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের পরিপ্রেক্ষিতে আমাদের সতর্ক এবং সাবধান হওয়া উচিত। মহামারীর বিরুদ্ধে লড়াই শেষ হয়নি। কোভিড বিধি মেনে চলা আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ এদিন প্রধানমন্ত্রী জেলা স্তরে স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দেন বৈঠকে। করোনার নতুন ভ্যারিয়েন্টের চ্যালেঞ্জ মোকাবিলা করতে যাতে দেশের সব জায়গা প্রস্তুত থাকে, সেই লক্ষ্যে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।

রাজ্যগুলিতে অক্সিজেন-সরবরাহের সরঞ্জাম সঠিকভাবে ইনস্টল করা আছে কিনা এবং সম্পূর্ণরূপে কাজ করছে কিনা তা আধিকারিকদের নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। সেখানকার যোগ্য জনগণকে যাতে কোভিডের বিরুদ্ধে সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়।

PM Modi : আজ কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

Narendra Modi  vaccination

নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন (Omicron) । এই পরিস্থিতিতে সতর্কবার্তা দিয়েছেন ভারতের বিশেষজ্ঞরা । তাঁদের একাংশের অনুমান, ফেব্রুয়ারিতে ভারতে করোনার তৃতীয় ঢেউ (Third Wave) দেখা যেতে পারে। এই পরিস্থিতিতে অতিমারী পরিস্থিতি খতিয়ে দেখার জন্য আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কেন্দ্রীয় সূত্রের খবর, এখন পর্যন্ত দেশে মোট ২১৩ জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। এর মধ্যে শীর্ষে রয়েছে দিল্লি। সেখানে নতুন ভ্যারিয়েন্টে সংক্রমিত ৫৭ জন। এরপরেই রয়েছে মহারাষ্ট্র(৫৪) ও তেলাঙ্গানা(২৪)।

তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, থার্ড ওয়েভ আসলে তা এক মাসের মধ্যে হ্রাস পাবে। সংবাদ সংস্থা সূত্রে খবর, আইআইটি হায়দরাবাদের এম বিদ্যাসাগর (M Vidyasagar of IIT Hyderabad) ন্যাশনাল কোভিড-১৯ সুপারমডেল কমিটির প্রধান বলেছেন, ‘ভারতে ওমিক্রনের তৃতীয় ঢেউ থাকবে। তবে এটি দ্বিতীয় তরঙ্গের চেয়ে হালকা হবে।’    

এদিকে ওমিক্রন(Omicron) উদ্বেগের মাঝে নতুন নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর (Department of Health and Family Welfare – West Bengal)। আন্তর্জাতিক বিমান যাত্রীদের (International Airlines Passenger) জন্য নয়া নির্দেশিকায় বলা হয়েছে, ‘বিমানবন্দরে জিনোম সিকোয়েন্সিংয়ের (Genome sequencing) জন্য নমুনা সংগ্রহ নিশ্চিত করতে হবে। করোনা আক্রান্তের (Covid19) হদিশ মিললে প্রাতিষ্ঠানিক আইসোলেশন (Isolation) বাধ্যতামূলক। আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত প্রাতিষ্ঠানিক আইসোলেশন থাকা বাধ্যতামূলক।’

Women Empowerment: স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হলেই কেন্দ্রের তরফে মিলবে টাকা

Women Empowerment

নিউজ ডেস্ক : আগামী বছরেই রয়েছে দেশের চার রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Polls)। গোয়া, মণিপুর, পঞ্জাব ও উত্তরপ্রদেশে নতুন সরকার গঠনের পালা। এবার সে কথা মাথায় রেখেই নারী সশক্তিকরণে (Women Empowerment) আরও একধাপ এগোল কেন্দ্র (Centre)।

মঙ্গলবার কেন্দ্রের তরফে একগুচ্ছ প্রকল্পের টাকা ট্রান্সফার (Money Transfer) করা হয়। যার মধ্যে অন্যতম ছিল স্বনির্ভর গোষ্ঠীগুলির (Self Help Groups) উন্নয়নে ১ হাজার কোটি টাকা বরাদ্দ। এদিন কেন্দ্রীয় সরকার তা স্বনির্ভর গোষ্ঠীগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। প্রধানমন্ত্রী দীনদয়াল অন্ত্যোদয় যোজনা ও জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের অধীনে ওই টাকা ট্রান্সফার করা হয়েছে। যার ফলে প্রায় ১৬ লক্ষ মহিলা উপকৃত হবেন বলে আশা করছে কেন্দ্র।

প্রধানমন্ত্রী দফতর (PMO) সূত্রের খবর, মোট ৮০ হাজার স্বনির্ভর গোষ্ঠী পিছু কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ডের আওতায় ১.১০ লক্ষ টাকা ট্রান্সফার করা হয়েছে। অন্যদিকে, ৬০ হাজার স্বনির্ভর গোষ্ঠী পিছু ১৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।  

এছাড়াও এদিন নির্বাচনী রাজ্য উত্তরপ্রদেশে একগুচ্ছ প্রকল্পের টাকা ট্রান্সফার করা হয়। রাজ্যজুড়ে ২০২ টি কমিউনিটি কিচেনের শিলান্যাস করেন মোদী। যোগীরাজ্যের ৬০০ টি ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে কমিউনিটি কিচেনের ইউনিট গড়ে তোলা হবে।

Modi in UP: আজ ফের উত্তরপ্রদেশে মোদীর সমাবেশ, লক্ষ্য মহিলা ভোট

modi-in-up

নিউজ ডেস্ক: আগামী বছরের শুরুতেই উত্তরপ্রদেশে ভোট। আর তার আগে মঙ্গলবার প্রয়াগরাজে ‘ঐতিহাসিক সমাবেশ’-এ (Historical Rally) যোগ দিতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত এক মাসে এই নিয়ে ১০ বার তিনি ওই রাজ্যে যাবেন। মোদীর সমাবেশে উপস্থিত থাকবেন ২ লক্ষ মহিলা।

সংবাদপত্রে প্রথম পাতার বিজ্ঞাপন দিয়ে সরকার জানিয়েছে, প্রধানমন্ত্রী চান মহিলাদের ক্ষমতায়ন হোক। তিনি সেলফ হেলপ গ্রুপগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ হাজার কোটি টাকা ট্রান্সফার করবেন। এর ফলে ১৬ লক্ষ মহিলা উপকৃত হবেন। এদিনের অনুষ্ঠানের উদ্যোক্তা উত্তরপ্রদেশ সরকার। এর আগেও মোদী সরকারি অনুষ্ঠান থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেছিলেন। একটি অনুষ্ঠানে মোদী সমাজবাদী সুপ্রিমো অখিলেশ সিং যাদবকে ‘সন্ত্রাসবাদীদের সমর্থক’ বলে দাবি করেছিলেন।

অখিলেশও পালটা চ্যালেঞ্জ জানিয়ে বলেন, বিজেপি কোনও সরকারি পরিকাঠামো ব্যবহার না করে, নিজের শক্তিতে জনসভা করে দেখাক। এদিন প্রধানমন্ত্রীর অফিস থেকে প্রেস বিবৃতিতে বলা হয়, দীনদয়াল উপাধ্যায় অন্ত্যোদয় যোজনা-ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের আওতায় ৮০ হাজার সেলফ হেলপ গ্রুপ কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে পাবে। এছাড়া ৬০ হাজার সেলফ হেলপ গ্রুপের প্রতিটি ১৫ হাজার টাকা পাবে।

উত্তরপ্রদেশে যাঁরা ডোরস্টেপ ফিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে যুক্ত, তাঁদেরও ওই জনসভা থেকে ভাতা দেওয়ার কথা ঘোষণা করবেন মোদী। এছাড়া মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গল প্রকল্পে ১ লক্ষ মানুষ ২০ কোটি টাকা পাবেন।

এছাড়াও এদিন প্রধানমন্ত্রী সাপ্লিমেন্টারি নিউট্রিশন ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস করবেন। এরকম মোট ২০২ টি ইউনিট গঠন করা হবে। তাতে ১ কোটি টাকা খরচ হবে।

Srinagar Terror Attack: শ্রীনগরে হামলার রিপোর্ট তলব প্রধানমন্ত্রীর, শোকপ্রকাশ মমতা-রাহুলের

Srinagar Terror Attack

নিউজ ডেস্ক, শ্রীনগর: সোমবার সন্ধ্যায় শ্রীনগরের জিওয়ানে সশস্ত্র পুলিশের বাসে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা (Srinagar Terror Attack)। ঘটনায় নিহত হন ৩ জন পুলিশকর্মী। আহত ১৮ জন পুলিশকর্মী। শ্রীনগরে হামলার রিপোর্ট তলব করলেন প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মৃত নিরাপত্তারক্ষীদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি।

এদিন প্রধানমন্ত্রীর দফতর (PMO) থেকে টুইটে জানানো হয়, প্রধানমন্ত্রী জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার বিস্তারিত তথ্য চেয়েছেন। হামলায় মৃত নিরাপত্তারক্ষীদের পরিবারের প্রতিও তিনি সমবেদনা জানিয়েছেন।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) সহ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, ‘শ্রীনগরে জঙ্গি হামলার খবর শুনে হতবাক। পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। যাঁরা প্রাণ হারালেন তাঁদের আত্মত্যাগকে সেলাম জানাই। এই দেশ কখনও আপনাদের ভুলবে না।’

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী লেখেন, ‘দেশ শান্তি চায়। আতঙ্কের হোক অবসান। শ্রীনগরে শহিদ জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।’

সূত্রের খবর, হামলার দায়স্বীকার করেছে কাশ্মীর টাইগার্স নামে এক জঙ্গি সংগঠন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।  ঘটনার পর পুলিশ এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। আশপাশের এলাকায় কোন জঙ্গি লুকিয়ে আছে কিনা তা জানতে চিরুনি তল্লাশি চলে। তবে শেষ পাওয়া খবরে কোনও জঙ্গির ধরা পড়ার খবর মেলেনি।

<

p style=”text-align: justify;”>সোমবার সকালেই শ্রীনগরের রণগ্রেট এলাকায় সেনা ও জঙ্গির মধ্যে গুলির লড়াই শুরু হয়। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ও নিরাপত্তা রক্ষী বাহিনীর একটি দল তল্লাশি অভিযান শুরু করে এলাকায়। বাহিনীর উপস্থিতি টের পাওয়ার সঙ্গে সঙ্গেই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। সঙ্গে সঙ্গেই জবাব দেয় বাহিনীও। এইগুলির লড়াইয়ে ২ জঙ্গি খতম হয়েছে। উল্লেখ্য, রবিবার জম্মু-কাশ্মীরের অবন্তীপুরায় নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালায় জঙ্গিরা। বাহিনী পাল্টা গুলি চালালে এক জঙ্গি খতম হয়। ওই ঘটনার কয়েক ঘণ্টা পরেই পুলিশের উপর পাল্টা হামলা চালাল জঙ্গিরা।

নরেন্দ্র মোদী মুখে যা বলেন কাজে তা করেন না, প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ চিদম্বরমের

Chidambaram slams PM Modi

নিউজ ডেস্ক, নয়াদিল্লি: কৃষি আইন প্রত্যাহার বিল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম। মঙ্গলবার দেশের প্রাক্তন অর্থমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদী মুখে যেটা বলেন কাজে সেটা করেন না। তিনি দু’দিন আগেই বলেছিলেন সরকার যে কোনও বিষয় নিয়ে আলোচনা করতে রাজি আছে। কিন্তু প্রধানমন্ত্রী মুখের কথায় যে বিশ্বাস করা যায় না সেটা সংসদের অধিবেশনেই প্রমাণ হয়ে গেল। সে কারণেই কোনও রকম আলোচনা ছাড়াই পাস হয়ে গেল কৃষি আইন প্রত্যাহার বিল।

চিদম্বরম বলেন, সরকার ও বিরোধীরা আলোচনা করে একমত হল না, কিন্তু পাস হয়ে গেল কৃষি আইন প্রত্যাহার বিল। প্রধানমন্ত্রী নিজে সব বিষয়ে আলোচনা করার কথা বলেন। কিন্তু বাস্তবে সেটা কখনও করেন না। বিতর্কহীন সংসদীয় গণতন্ত্রের দীর্ঘ জীবন কামনা করি। চিদম্বরম আরও বলেন, তবে শুধু কৃষি আইন প্রত্যাহার করলেই হবে না, কৃষকদের আরও বেশ কয়েকটি যুক্তিযুক্ত দাবি আছে। সরকারকে সেগুলিও মানতে হবে।

সম্প্রতি কমেডিয়ান মুনাওয়ার ফারুখির একের পর এক অনুষ্ঠান বাতিল হওয়ার কথাও টেনে আনেন চিদম্বরম। তিনি বলেন, সহনশীল হিন্দুত্ব ব্রিগেডের চোখ রাঙানির কারণেই ফারুখির অনুষ্ঠান বাতিল করা হয়েছে। দিল্লিতে ভাঙচুর চালানো হয়েছে গির্জায়। অথচ আমরা গর্ব করে বলি যে, ভারত একটি সহনশীল দেশ। এখানে সকল ধর্মের মানুষ এক সঙ্গে শান্তিপূর্ণভাবেই বসবাস করে। কিন্তু বিজেপি সরকারের আচরণে সে কথা আর জোর দিয়ে বলা যুক্তিযুক্ত হবে কিনা সেটা আমাদের ভেবে দেখতে হবে।

কোনওরকম আলোচনা ছাড়াই কৃষি আইন প্রত্যাহার বিল পাস হওয়ায় চিদম্বরমের সুরে সুর মিলিয়ে মোদীকে কটাক্ষ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কা বলেন, আন্দোলন করতে গিয়ে ৭০০ জন কৃষক শহিদ হয়েছেন। অথচ সেই শহিদদের স্মৃতির উদ্দেশ্যে সরকার সংসদে শোক প্রস্তাব পেশ করার সৌজন্যও দেখায়নি। আসলে মোদী শুধু ভোটের কথা ভাবেন। মানুষের কথা, কৃষকের কথা ভাবেন না। লখিমপুর খেরির ঘটনা নিয়ে সংসদে কোনও আলোচনা হল না। এটা মেনে নেওয়া যায় না। আগামী দিনে মোদীর ঔদ্ধত্যের উচিত জবাব দেবে মানুষ।

Time Magazine-এর ‘বিশ্বের ১০০ জন প্রভাবশালী’র তালিকায় মোদী-মমতা

নিউজ ডেস্ক: নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভারতের দুই রাজনীতিবিদেরই বিবিধ পরিচয়। প্রথমজন দেশের প্রধানমন্ত্রী, ২০১৪ সালের মোদী ঝড়ের বেগ কমলেও তাঁর জনপ্রিয়তায় এতটুকু ভাঁটা পড়েনি। বরং আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের এবং ভারতের ওজন বাড়াচ্ছেন রোজই। দ্বিতীয়জন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে তৃতীয়বারের জন্য বসেছেন, একক কৃতিত্বে রুখেছেন ভারতীয় জনতা পার্টিকে। এই মুহূর্তে রাজ্য নয়, জাতীয় রাজনীতিতে অন্যতম আলোচিত নামটি তাঁর। 

আরও পড়ুন জনপ্রিয়তা কমছে মোদীর, প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে দ্রুত এগোচ্ছেন মমতা

এবার টাইমসের ‘বিশ্বের মোট ১০০ জন প্রভাবশালী ব্যক্তি’দের তালিকায় জায়গা করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তালিকায় জায়গা পেয়েছেন সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রধান নির্বাহী আদার পুুনাওয়ালাও।

টাইমস গোষ্ঠী বুধবার ‘বিশ্বের মোট ১০০ জন প্রভাবশালী ব্যক্তি’ (‘most influential people of 2021’) এর বার্ষিক তালিকা প্রকাশ করেছে। যাতে স্থান পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, সাসেক্সের ডিউক এবং ডাচেস প্রিন্স হ্যারি এবং মেগান। তালিকায় রয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তালিবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বড়দার নামও।

Narendra Modi and Mamata Banerjee

টাইমস এর ওয়েবসাইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রোফাইল বলছে, স্বাধীন রাষ্ট্র হিসাবে ৭৪ বছরে, ভারত তিনজন গুরুত্বপূর্ণ নেতা পেয়েছে। যারা বিশ্বের দরবারে নিজেদের নাম প্রতিষ্ঠা করেছেন। জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। “নরেন্দ্র মোদি তৃতীয় প্রধানমন্ত্রী, যিনি দেশের রাজনীতির উপর নিজের আধিপত্য বিস্তার করছেন।” যদিও CNN-এর বিখ্যাত সাংবাদিক ফারিদ জাকারিয়ার লেখা ওই প্রোফাইলে ভারতকে ধর্মনিরপেক্ষতা থেকে দূরে নিয়ে যাওয়া এবং সংখ্যালঘুদের (পড়ুন মুসলিম) ওপর চাপ সৃষ্টি করার জন্যও দায়ী করা হয়েছে। মমতা ব্যানার্জির সম্পর্কে বলা হয়েছে, তিনি তাঁর দলকে শুধু নেতৃত্ব দেন না। তিনিই তৃণমূল কংগ্রেস – তিনিই দল। পুরুষতান্ত্রিক সংস্কৃতিতে রাস্তায় নেমে মরিয়া মনোভাব তাঁকে বাকিদের থেকে আলাদা করেছে।

Times-এর প্রকাশ করা এই নতুন তালিকায় রয়েছেন জাপানের টেনিস খেলোয়াড় নাওমি ওসাকা, রাশিয়ান বিরোধী কর্মী আলেক্সি নাভালনি, সঙ্গীত আইকন ব্রিটনি স্পিয়ার্স, এশিয়ান প্যাসিফিক পলিসি অ্যান্ড প্ল্যানিং কাউন্সিলের নির্বাহী পরিচালক মঞ্জুশা পি কুলকার্নি, অ্যাপলের সিইও টিম কুক, অভিনেতা কেট উইন্সলেট এবং ‘প্রথম আফ্রিকান এবং প্রথম মহিলা বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান’ Ngozi Okonjo-Iweala।