রাজর্ষির ‘মায়া’র বাঁধনে আটকে পড়ল যারা

Official Logo Launch of Mayaa

বায়োস্কোপ: লেখাটা শুরু করতে গেলে প্রথমেই বলতে হয় এই ‘অন্তবিহীন পথে চলাই তো জীবন’। এবার আসি ব্যাখ্যায়, সালটা ২০২০।সত্যজিৎ রায়ের শতবর্ষ উপলক্ষ্যে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ ছবিটি বানিয়েছিলেন পরিচালক রাজর্ষি দে (Rajorshee De)। তাঁর সেই ছবিতে দেখা গিয়েছিল টলিপাড়ার একাধিক তারকাকে।

কিন্তু উপরিউক্ত সালটাই বড় অভিশপ্ত কোথাও-না-কোথাও সব স্তব্ধ হয়ে গিয়েছিল। তাই ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ এখনও মুক্তির অপেক্ষায় থাকলেও সেই অপেক্ষায় নিজেকে থামিয়ে রাখেননি পরিচালকরা রাজর্ষি দে। এগিয়ে যাওয়ার মন্ত্র নিয়েই টলিউডকে ‘মায়া’র বাঁধনে বাঁধতে চলেছেন তিনি। অবশ্য এ ভালোবাসার মায়া নয় বরং ক্ষমতা, শক্তি,যশের মায়ায় নারীর মনন। ট্রাজেডি অফ শেক্সপিয়ারের অন্যতম বহুচর্চিত উপন্যাস ‘ম্যাকবেথ’ তিনি তুলে ধরেছেন নারীর দৃষ্টিকোণ থেকে। হিন্দিতে ‘মকবুল’, মালায়লমে ‘জোজি’, ‘ভীরম’ হয়েছে। মঞ্চে গিরিশ ঘোষ, উৎপল দত্ত ও কৌশিক সেন ‘ম্যাকবেথ’ করেছেন। তবে বাংলা ছবিতে ম্যাকবেথ এর আগে হয়নি।

Official Logo Launch of Mayaa

১৯৮৯ থেকে ২০২১-এর পটভূমির আর্থসামাজিক কাঠামোয় দাঁড়িয়ে নারী শক্তি উত্থানের ও ক্ষমতা বিকাশকেই তুলে ধরতে চেয়েছেন পরিচালক।
পরিচালক রাজর্ষি দে-র আসন্ন ছবি ‘মায়া’র জালে ধরা পড়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলা, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, কমলেশ্বর মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায়, কনিনীকা বন্দ্যোপাধ্যায়, রিচা শর্মা, রোহিত বন্দ্যোপাধ্যায়, রণিতা দাস, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, ঈশান মজুমদার, রাতাশ্রী দত্ত, সায়ন্তনী গুহঠাকুরতা, অসীম রায়চৌধুরী, গৌরব চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায় ও কান সিং সোধা।

এই ছবিতে চিত্রায়িত প্রতিটি নারী চরিত্রের অল্টার ইগোরূপে রয়েছেন ‘মায়া’। অর্থাৎ প্রতিটি নারী চরিত্রের অবচেতন মনকে প্রকাশ করছে মায়া । এই চরিত্রে অভিনয় করেছে মিথিলা। চরিত্রের সাজ পোশাকের ওজনের জন্য অনেকটাই ভার বহন করতে হয়েছিল মিথিলাকে। অবশ্য ভাষাগত জায়গা থেকে মিথিলাকে ওপার বাংলার ভাষাতেই কথা বলতে শোনা যাবে।
ম্যাকবেথ এর চরিত্রে অভিনয় করেছেন গৌরব।

লেডি ম্যাকবেথ চরিত্রে অভিনয় করছেন তনুশ্রী। নাম মৃণালিনী। পেশায় অভিনেত্রী। তার কথায় যেহেতু শেক্সপিয়ারের উপন্যাসের একটি মূল ভাবধারা হলো প্রতিটি চরিত্রই ধূসর, তাই অভিনয় করার ক্ষেত্রে অনেকগুলি স্তরে নিজেকে ভাঙতে হয়, সেক্ষেত্রে অভিনেত্রী হিসেবে নিজেকে এক্সপ্লোর করার একটা বড় সুযোগ পাওয়া গিয়েছে এই ছবিতে।

কিং ডানকানের চরিত্রে অভিনয় করছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। ভবিষ্যৎ বাণীর মায়ায় বাড়তে থাকা ক্রমবর্ধমান লোভ ক্ষমতার লিপ্সা, তার জন্য তৈরি হওয়া চক্রান্ত আর এরপর ধীরে ধীরে একটার পর একটা প্রমাণ ঢাকতে খুন করতে গিয়ে অন্ধকারে তলিয়ে যাওয়া, পুরোটাই এক নারীর দৃষ্টিভঙ্গিতে উঠে আসবে এই ছবিতে।

বাংলার মাওবাদী আন্দোলনের সঙ্গে গভীর প্রেম ফুটে উঠবে ইস্কাবনে

Bengali movies Iskabon

বায়োস্কোপ ডেস্ক: প্রেম আর রাজনীতির মিশেলে রাগ-প্রতিশোধ বাধা হয়ে দাঁড়াচ্ছে ইস্কাবনে। জঙ্গলমহলে গোলবিবি বাজারে সেখানকার মাও নেতা ‘নরেনজি’ এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে আন্দোলন চালায়৷ ইতিমধ্যেই তাঁর দলের কর্মী গোলাপীর একটি সম্পর্ক তৈরি হয় লেফট্যানেন্ট কর্নেল শিব মুখার্জীর। শিব মুখার্জীর চরিত্রে অভিনয় করছেন নবাগত ‘সঞ্জু’।

মাওবাদী ও নকশাল আন্দোলন ফুটে উঠবে এই সিনেমার গল্পে৷ রাজনৈতিক প্রেক্ষাপটে একটা প্রেম কীভাবে সমাজ ও রাজনীতির কোপে অবনতির দিকে যেতে পারে, তা নিয়ে ‘ইস্কাবন’৷ মাওবাদী সংগঠন সেখানকার মানুষের জীবনযাপন ও সেখানেই তৈরি হওয়া একটি প্রেমের সম্পর্ক৷ এই তিনের বুননে আসতে চলেছে নবাগত পরিচালক মনদীপ সাহার (Mandip Saha) ‘ইস্কাবন’ (Iskabon)৷ অভিনয়ে সৌরভ দাস (Saurav Das), অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty), অরিন্দম গাঙ্গুলি (Arindam Ganguly)৷

Bengali movies Iskabon

সম্প্রতি হয়ে গেল এই ছবির ফার্স্ট পোস্টারে লঞ্চ। এই ছবির সম্পূর্ণ শ্যুটটাই হয়েছে ঝাড়গ্রাম বোলপুর ও কলকাতায়। জঙ্গলমহলের রাজনীতিকে একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে তুলে ধরতেই পরিচালক ও প্রযোজকের এই সিদ্ধান্ত। চরিত্রের তাগিদে নিজেদের কথাবার্তায় ও ভাষায় বেশ কিছু পরিবর্তন আনতে হয়েছিল সৌরভ এবং অনামিকাকে। এই ক্ষেত্রে বলাই বাহুল্য প্রযোজক তাঁর প্রথম সিনেমাতেই একটি দারুণ রিস্ক নিয়েছেন।

রাজনীতির রং আর প্রেম এই দুটোকে এক পর্দায় এক গল্পে তুলে ধরা খুব একটা সহজ নয়৷ তাও যদি বিগত কয়েক বছরের কথা বলি তাহলে নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত গ্যাংস অব ওয়াসিপুর, রণবীর কপুর-ক্যাটরিনা অভিনীত রাজনীতি বা বিনীত কুমার সিং (Vineet Kumar Singh), জোয়া হুসেন (Zoya Hussain), জিমি শেরগিল (Jimmy Sheirgill) অভিনীত মুক্কাবাজের কথা অবশ্যই আসবে। এই প্রতিটা সিনেমাই দেখিয়ে দিয়েছে পরতে পরতে রাজনীতি আর একটা প্রেমের গল্প কীভাবে বেড়ে উঠতে পারে। সেক্ষেত্রে ‘ইস্কাবন’ টলিউডপ্রেমিদের জন্য এক বড় চমক। পরিচালক জানালেন দীপাবলিতে মুক্তি পাবে এই ছবি।

ভাইরাল জুটি শুভস্মিতা-দেবতনুর ‘টিকিল্যান্ড’ যাত্রা শুরু

Tikiland

বায়োস্কোপ ডেস্ক: কে ফি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড প্রযোজিত আকাঙ্খা মংলানি নিবেদিত পরিচালক অভিষেক চৌধুরী-র ওয়েব ফিল্ম ‘টিকিল্যান্ড’র (Tikiland) শুটিং শুরু হল। ছবিটি ফিউচারিস্টিক ফ্যান্টাসি স্যাটায়ার।

প্রযুক্তি যত এগিয়েছে ততই আমরা মুঠোফোনেতে নিজেদের বন্দি করে ফেলেছি এবং প্রতিটা মুহূর্তে কোথাও না কোথাও আমাদের ঘিরে ধরে একাকিত্বের ভয়। ছবির মুখ্য অভিনেতা দেবতনু জানালেন ” এই ছবিতে আমার চরিত্রের নাম সপ্তক। এক থিয়েটার শিল্পীর চরিত্রে অভিনয় করছি। আমি আবেগী হয়ে পড়েছি কারণ এই স্ক্রিপ্ট এর সঙ্গে আমার ২ বছরের স্ট্রাগল শেষ হলো।

কেফি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট, প্রযোজনা সংস্থার কর্ণধার আকাঙ্খা মংলানি এবং অনিমেষ দাশগুপ্তকে ধন্যবাদ জানাই আমার উপর বিশ্বাস রাখার জন্য। আমি খুবই একসাইটেড এই ওয়েব ছবি বিষয়ে। আমি খুবই আশাবাদী এই ছবি নিয়ে।।” ছবির কেন্দ্রীয় অভিনেত্রী শুভস্মিতা মুখার্জী জানালেন, “মনের মানুষ মিউজিক ভিডিওর সাফল্যের পরে আবার আমি এবং দেবতনু এক সঙ্গে পর্দায় ফিরছি টিকি ল্যান্ড ওয়েব ছবির সঙ্গে। আমি খুবই একসাইটেড। আমরা খুব আনন্দ করে শ্যুটিং করছি।

টিকি ল্যান্ড একটা খুবই অন্য রকমের প্রোজেক্ট। এখানে আমার চরিত্রের নাম অদিতি। আমি খুব এনজয় করছি চরিত্র টা। আমি আশাবাদী সকলের এই ছবি খুব ভালো লাগবে।” পরিচালক অভিষেক চৌধুরী জানালেন, ” এই ওয়েব ছবি ‘টিকিল্যান্ড ‘ একটি ফিউচরিস্টিক কাহিনী নির্ভর করে তৈরী। সোশ্যাল মিডিয়া এবং তার ইতিবাচক ও নেতিবাচক দিক গুলো এই ওয়েব ছবির মধ্যে দিয়ে তুলে ধরবো আমরা। “

অ্যাপযোগে চিনেবাদাম নিয়ে সমস্যায় এনা-যশ

CheeneBadaam Ena saha

বায়োস্কাপ ডেস্ক: খুব শীঘ্রই শুটিং শুরু হয়ে যাবে পরিচালক শিলাদিত্য মৌলিক এর আসন্ন ছবি চিনেবাদামের। ছবিতে মূল ভূমিকায়  রয়েছেন প্রযোজক এবং অভিনেত্রী এনা সাহা এবং অভিনেতা যশ। ‘চিনেবাদাম’ মানেই বাঙালির নস্টালজিয়া, সবুজ ঘাসের উপর ঘন্টার পর ঘন্টা মুখোমুখি বসে থাকা, একই ঠোঙা থেকে বাদাম খাওয়ার অছিলায় হাতের ছোঁয়া শিহরণ জাগায় মনে দেহে এবং শরীরে।

CheeneBadaam Ena saha

প্রেমের বর্ণপরিচয় পাঠ শুরু হয় এই ছোট্ট ছোট্ট অনুভূতি দিয়ে। তবে টেকনোলজির লজিকের গোলকধাঁধায় আজ আমরা অনেকেই নিজের কাছের মানুষের হাতে লেখা চিনি না। নম্বর মনে রাখা এখন ইতিহাস। কারণ নম্বর এখন সেভ হয় মুঠোফোনে অথচ মনে নয়।আমরা কাছের মানুষের সঙ্গে সময় কাটাই কম অথচ ভার্চুয়াল দুনিয়ার সঙ্গে ওতোপ্রোত ভাবে সব সময় কানেক্টেড।

টেকনোলজির টুকিটাকিতে নষ্ট হয়ে যাওয়া পুরনো স্মৃতির নস্টালজিয়ায ফিরিয়ে আনবে পরিচালক শিলাদিত্য মৌলিক তাঁর আসন্ন ছবি ‘চিনেবাদাম’। আসন্ন মাস থেকেই শুরু হবে ছবির শুটিং। শুধুমাত্র প্রেমের কিছু রোমান্টিক মুহূর্ত তার সম্পর্কের বুনন নয় তার সঙ্গে এই ছবির ক্ষেত্রে মুখ্য একটি বিষয় হয়ে দাঁড়াবে অ্যাপের আপদ।সম্প্রতি হয়ে গেল এই ছবির মহরত।

CheeneBadaam Ena saha

ছবির বিষয়বস্তু প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানা গেল,ছবিতে যশের চরিত্রের নাম ঋষভ। যিনি বিদেশ ফেরত একজন প্রযুক্তিবিদ।যারা নিঃসঙ্গতায় ভোগে তাদেরকে বন্ধু খুঁজে দেওয়ার জন্য ঋষভ তৈরী করে ‘চিনেবাদাম’ নামে একটি মোবাইল অ্যাপ। অ্যাপটি তৈরী করতে ঋষভকে সাহায্য করে তার বান্ধবী তৃষ্ণা।আর তাতেই ঘটে বিপত্তি।ঋষভ-তৃষ্ণার নিজেদের সম্পর্কই নষ্ট হতে শুরু করে অ্যাপের অ্যাপেনডিক্সে।

মাদক পাচার মামলায় জামিন পরীমণির, হাঁফ ছাড়ল টলিউড

angladeshi actress Pori Moni

নিউজ ডেস্ক: মাদক পাচার মামলায় বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণি (সামসুন্নাহার স্মৃতি) জামিন পেলেন। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ জামিন মঞ্জুর করেন।

গত ৪ আগস্ট বাংলাদেশের সমকালীন সর্বাধিক জনপ্রিয় অভিনেত্রী পরীমণিকে মাদক পাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল। ঢাকার অভিজাত বনানী এলাকায় পরীমণির ফ্ল্যাটে নাটকীয় অভিযান চালায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

পরীমণির ফ্ল্যাটের থেকে ইয়াবা সহ বিভিন্ন মাদক বাজেয়াপ্ত করা হয়। এই মামলায় আদালতের নির্দেশে পরীমণিকে জেলে পাঠানো হয়। তবে পরীমণি মাদক মামলায় জড়ানোর আগে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির

প্রেসিডিয়াম সদস্য নাসিরউদ্দিন মাহমুদের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ করেন। তাঁর সেই সাংবাদিক সম্মেলন ঘিরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের চলচ্চিত্র মহলে শোরগোল পড়ে যায়। পরীমণির অভিযোগ ছিল, তাঁকে ঢাকা বোট ক্লাবে খুনের চেষ্টা করা হয়েছে নাসিরউদ্দিনের উপস্থিতিতে। অভিযোগের পরেই পুলিশ অভিযুক্ত রাজনীতিক নাসিরউদ্দিনকে গ্রেফতার করে। পরে তিনি জামিন পান। জেল থেকে বেরিয়ে পরীমণিকে হুঁশিয়ারি দেন মানহানির মামলার।

পরীমণিকে ঘিরে তৈরি হয় পরপর নাটক। আচমকা তিনি মাদক পাচার মামলায় জড়িয়ে পড়েন। তাঁর ফ্ল্যাটে বিপুল পরিমাণ মাদক, বিদেশি মুদ্রা উদ্ধার হয়। তদন্তে উঠে আসে পরীমণি বিকৃত যৌন ব্যবসা করাতেন। এই কাজে ঢালিউডের বেশকয়েকজন উঠতি মডেল ও নায়িকা যুক্ত। তাদেরও চিহ্নিত করা হয়।

এদিকে পরীমণির জেলে যাওয়া, মাদক মামলায় জড়ানোর ধাক্কা এসে লাগে টলিউডে। কারণ, বাংলাদেশের এই অভিনেত্রী পশ্চিমবঙ্গে প্রবল জনপ্রিয়। তদন্তে ঢাকা মহানগর পুলিশের ইঙ্গিত, কলকাতার চলচ্চিত্র মহলেও পরীমণির মাদক ব্যবসা ছড়িয়েছে। তবে টলিউডের কারা জড়িত সে বিষয়ে নীরব বাংলাদেশ সরকার।

পরীমণির বিরুদ্ধে আন্তর্জাতিক মাদক পাচার, যৌন ব্যবসা চালানো, ব্ল্যাকমেলিং বিজনেস করার মতো অভিযোগ রয়েছে। তদন্তে উঠে এসেছে বাংলাদেশের বহু প্রভাবশালী এতে জড়িত।

মা নাচছে ‘বাম চিকি চিকনি চিকি’, মামা জিৎ-এর পাশে চুপটি করে বসে মশগুল ছোট্ট ইউভান

subhashree with her son

দিনে দিনে ছোট্ট ইউভানের জনপ্রিয়তা যেন বেড়েই চলেছে। বাবা-মা টলিউডের তারকা হলেও ইউভানের জনপ্রিয়তাও কম নয়। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি কিংবা ভিডিও প্রায়ই ভাইরাল হয়। এবারে এমনই এক ভিডিও সামনে এলো। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন জিৎ গঙ্গোপাধ্যায়। ইউভানের ইন্ডাস্ট্রির মামা জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক খুবই গভীর। সময় পেলেই মামার সঙ্গে গান গুনতে দেখা যায় ইউভানকে। আবার কখনও মামার কাছ থেকে বাজনার তালিম নিতেও দেখা যায় তাঁকে।

এই ছোট্ট বয়েসেই মামা জিৎ-এর কাছে মিউজিকের হাতেখড়ি দিয়ে ফেলেছে ইউভান। মামা জিৎ-এরও খুবই আদরের ইউভান। সবসময় ভাগ্নেকে আদরে ভরিয়ে দেন জিৎ। এবারে ছোট ইউভানকে দেখা গেলো মামার পাশে বসে মা শুভশ্রীর নাচ দেখতে। মাকে নাচতে দেখে বড় বড় চোখে চুপ করে তাকিয়ে রয়েছে ইউভান। ২০১৪ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘গেম’-এর জনপ্রিয় গান ‘বাম চিকি চিকনি চিকি’-তে জিৎ এবং তাঁর মায়ের নাচ দেখছেন ইউভান। জিৎ গঙ্গোপাধ্যায়ের এই পোস্ট ঝড়ের বেগে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jeet Gannguli (@jeetganngulimusic)

ভিডিওতে দেখা যাচ্ছে মামার হাঁটুতে একটি হাত রেখে খুবই মন দিয়ে মায়ের নাচ দেখছে ছোট ইউভান। পাশে মামা জিৎ গঙ্গোপাধ্যায় গানের তালে তাল দিচ্ছেন। মাঝেমধ্যে গানের কিছু লাইন গেয়েও উঠছেন জিৎ। তবে মামা কি করছে তাতে কোনও হুস নেই ইউভানের। সে চুপটি করে বসে এক দৃষ্টে তাঁর মায়ের নাচ দেখে চলেছে। মাথায় ঝাঁকড়া চুল নিয়ে একেবারে বড়দের মতো মন দিয়ে মাকে দেখছে ইউভান। ছোট্ট ইউভানের এই কাণ্ড দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা।

সিঙ্গল মাদার নুসরত প্রসঙ্গে মুখ খুললেন ঋতুপর্ণা, কী বললেন অভিনেত্রী

nusrat

গত সপ্তাহের বৃহস্পতিবার দুপুরে পুত্র সন্তানের জন্ম দেন নুসরত জাহান। পুত্রের নাম রেখেছেন ঈশান। ইতিমধ্যেই নতুন মা নুসরতকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। টলিউডের তারকা অভিনেত্রী শ্রাবন্তী, মিমি, তনুশ্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাদ যাননি কেউই। কেবল মাতৃ পরিচয়েই সন্তানকে পৃথিবীতে এনেছেন তারকা সাংসদ নুসরত। এই নিয়ে বিতর্কের অন্ত নেই।

নুসরতের সন্তানের বাবা কে? এই নিয়ে নেটিজেনদের কৌতূহলের শেষ নেই। অনেকেই এই নিয়ে নুসরতকে কটাক্ষ করতে পিছুপা হননি। তবে অনেকে আবার নুসরতের পাশেও দাঁড়িয়েছেন। অভিনেত্রীর কেবল মাতৃ পরিচয়ে সন্তানকে জন্ম দেওয়ার প্রসঙ্গে বক্তব্য রেখেছেন লেখিকা তসলিমা নাসরিন থেকে শুরু করে পরিচালক অনিন্দিতা সর্বাধিকারী। এবারে নুসরতের পাশে দাঁড়াতে দেখা গেলো অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে।

সম্প্রতি ঋতুপর্ণা তাঁর পরবর্তী ছবির শুটিং-এর জন্য হিমাচল প্রদেশে আছেন। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় নাচের ভিডিও পোস্ট করতে দেখা গেছে অভিনেত্রীকে। এক প্রথম সারির সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নুসরত সম্পর্কে ঋতুপর্ণা জানান, নুসরত এবং তাঁর সন্তানের প্রতি আমার শুভেচ্ছা রইল। দুজনেই যাতে সুস্থ এবং ভাল থাকে সেই কামনাই করছেন অভিনেত্রী। এর পাশাপাশি তারকা সাংসদের কেবল মাতৃ পরিচয়ে সন্তান জন্ম দেওয়ার বিষয়ে ঋতুপর্ণাকে প্রশ্ন করা হলে তিনি জানান, মায়ের পরিচয়ই সন্তানের কাছে সবথেকে বড় পরিচয়। মা এবং সন্তানের বাঁধন জন্ম-জন্মান্তরের। মায়ের নাড়ির টান সন্তানের কাছে বড় সম্পদ। স্বভাবতই ঋতুপর্ণায় কথায় স্পষ্ট হয়ে গেল নুসরতের পাশেই আছেন অভিনেত্রী।

তোমাকে ছেড়ে যাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট সৌরভের, কাকে ছেড়ে যাওয়ার কথা বলছেন

sourav

বেশ কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন অভিনেতা সৌরভ দাস। তাঁর বোনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে তোলপাড় হয়েছিলো নেটদুনিয়া। সেই সময় একটি ভিডিও সামনে আসে। সৌরভকে নিজের বোনের সঙ্গে খারাপ আচরণ করার জন্য দায়ী করা হয়। একাধিক নেটাগরিকদের কাছ থেকে ট্রোলের শিকার হতে হয় অভিনেতাকে। এমনকি তাঁর মা-বাবাকে নিয়েও কুরুচিকর মন্তব্য করা হয়। এরপরই সৌরভ সিদ্ধান্ত নেন সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেবেন। তবে বেশি দিন সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখতে পারেননি সৌরভ। বর্তমানে আবারও স্বমহিমায় ফিরেছেন সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি অভিনেতাকে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করতে দেখা যায়। ছবিতে দেখা যাচ্ছে জানলায় বসে রয়েছেন তিনি। জানলা দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে। মুম্বইয়ের জুহুর একটি হোটেল থেকে এই ছবি তোলা হয়েছে। ছবিটি পোস্ট করে তিনি জানান, তোমাকে ছেড়ে যাচ্ছি। খুব তাড়াতাড়ি আবার ফিরব বলে। প্রথমে অনেকেই বোঝার চেষ্টা করছিলেন কার সম্বন্ধে সৌরভ এই কথা বলছেন! পরে এই বিষয়টি পরিষ্কার হয়ে যায়।

গত কয়েকদিন ধরেই মুম্বইতে ছিলেন সৌরভ। বিটাউনের শহর থেকে একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় সৌরভকে। তাঁর পোস্টে পরিষ্কার হয়ে যায় কোনও প্রজেক্টের শুটিং করতেই মুম্বই পাড়ি দিয়েছেন অভিনেতা। মিরর সেলফি দিয়ে তিনি ক্যাপশন দিয়েছিলেন স্বপ্নের শহরে প্রথম দিনের শুটিং। স্বভাবতই সম্প্রতি তাঁর পোস্টের লেখাতে বোঝা যাচ্ছে, আসলে মুম্বই শহর ছেড়ে আসার কথা বলেছেন সৌরভ। ইতিমধ্যেই টলিউডে নিজের অভিনয় দিয়ে সকলের মনেই জায়গা করে নিয়েছেন তিনি। সৌরভের এই পোস্টের পর তাঁর অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে বলিউডের রুপোলী পর্দায় সৌরভের দেখা পাওয়া যাবে।

রাহুলের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ধারাবাহিকের সারদা মা, অকপট সন্দীপ্তা

tollywood

বর্তমানে বাংলা টেলিভিশনে অন্যতম জনপ্রিয় মুখ সন্দীপ্তা সেন। সম্প্রতি জনপ্রিয় ধারাবাহিক ‘রানী রাসমণি’-তে সারদার চরিত্রে কামব্যাক করেছেন অভিনেত্রী। ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেন সন্দীপ্তা। এরপর বেশ কিছু ওয়েবসিরিজে তাঁকে অভিনয় করতে দেখা যায়। সম্প্রতি পরিচালক অঞ্জন দত্তের ওয়েবসিরিজ ‘মার্ডার ইন দ্যা হিলস’-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে তাঁকে।

সব মিলিয়ে নিজের পেশাদার জীবনে বেশ ব্যস্ত সন্দীপ্তা। তবে এরই মাঝে রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিশেষ বন্ধুত্ব নিয়ে মুখ খুললেন সন্দীপ্তা। বেশ কিছুদিন ধরেই টলি-পাড়ায় গুঞ্জন ছিল রাহুল এবং সন্দীপ্তার মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। পুরুলিয়া হোক কিংবা বেনারস একসঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে সন্দীপ্তা এবং রাহুলকে। সেই সময় থেকেই নেটাগরিকদের মনে প্রশ্ন জাগে তবে কী প্রিয়াঙ্কার সঙ্গে রাহুলের সম্পর্কের অবনতির কারণ সন্দীপ্তা? এই নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী। তবে কোনও সময়ই এই বিষয়ে খোলামেলা কথা বলতে চাননি অভিনেত্রী। তবে এবারে রাহুলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে অকপটে সবকিছু জানানলেন সন্দীপ্তা।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সন্দীপ্তা জানান, কোনও দিনই রাহুলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল না। তাঁরা দু’জনে ভালো বন্ধ। বর্তমানে অনস্ক্রিন রাজা-মাম্পির প্রেম জমজমাট, ব্যক্তিগত জীবনেও নাকি এই প্রেম প্রভাব ফেলেছে। সন্দীপ্তা জানান, ‘তুমি আসবে বলে’ ধারাবাহিকের সময়ও তাঁকে এবং রাহুলকে নিয়ে অনেক লেখালিখি হয়। এইসব নিয়ে মাথা ঘামাতে নারাজ সন্দীপ্তা। অভিনেত্রী আরও জানান, প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর খুব ভালো বন্ধুত্ব নেই, তবে কিছুদিন আগে একটি গানের ভিডিও শুটে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। প্রিয়াঙ্কার সঙ্গে দেখা হলে হাসি মুখে কথা না বলার মতো কোনও কারণ খুঁজে পাননি সন্দীপ্তা।

কেবল রাজনীতির স্বাধীনতাই কি প্রকৃত স্বাধীনতা, কোন ইঙ্গিত কোয়েলের পোস্টে

koel

দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করা হল সর্বত্র। এই বিশেষ দিনে টলি থেকে বলি প্রায় সব তারকারাই নিজেদের মতামত প্রকাশ করেছেন। স্বাধীনতা নিয়ে নানান ভাবনা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অনেকেই। তাঁদের মধ্যে বাদ যাননি কোয়েল মল্লিকও। স্বাধীনতা দিবসের দিন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী।

ভিডিওতে কোয়েলকে স্বাধীনতা নিয়ে নিজের চিন্তা ভাবনার কথা দর্শকদের সঙ্গে শেয়ার করতে দেখা যায়। ভিডিওতে তিনি জানান, ধর্ম, জাতপাতের ভেদেভেদ না করা মানেই তাঁর কাছে স্বাধীনতা। ভয় না পেয়ে নিজের মতামত সকলের সামনে প্রকাশ করাই, তাঁর কাছে স্বাধীনতা। তাঁর মতে স্বাধীনতা কখনই উৎশৃঙ্খলতা হতে পারে না, স্বাধীনতা মানে নিজের উপর নিয়ন্ত্রণ রেখে চলা। মানুষের নির্ভীক হাসিতেই আমি স্বাধীনতা দেখতে পাই বলে জানান অভিনেত্রী। কোয়েল বরাবরই প্রকাশ্যে নিজের মতামত প্রকাশ করতে দ্বিধাবোধ করেন না।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Koel Mallick (@yourkoel)

কোয়েল আরও জানান, স্বাধীনতা শব্দটির ব্যাপ্তি অনেক। স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়, নারী পুরুষ নির্বিশেষে তাঁদের যোগ্যতা অনুযায়ী উপযুক্ত কাজ করতে পারা। কোনও অনুমতির অপেক্ষা না করে অসহায় মানুষকে দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই কোয়েলের স্বাধীনতা। কোয়েলের এই ভিডিওতে বেশ আনন্দিত হয়েছেন তাঁর ভক্তরা। এর আগেও বহুবার সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মন খুলে কথা বলতে দেখা গেছে। তবে অভিনেত্রীর স্বাধীনতা দিবসের পোস্টের তারিফ করতে ভুলচ্ছেন না কেউই।

‘হ্যাপি বার্থডে ক্লাসমেট’- শ্রাবন্তীর ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন পার্নো মিত্র

Parno Mittra wishes Srabanti's son in a unique way

বায়োস্কোপ: বিতর্ক জেন কিছুতেই পিছু ছাড়ছে না শ্রাবন্তীর। নিজের লাভ লাইফ নিয়ে জেরবার অভিনেত্রী। অন্যদিকে তাঁর ছেলে ‘ঝিনুক’ও ধীরে ধীরে বড় হয়ে উঠছে। সম্প্রতি ১৪ অগাস্ট ছিল শ্রাবন্তী পুত্র ঝিনুকের জন্মদিন। আবার তার আগের দিন অর্থাৎ ১৩ অগাস্ট ছিল শ্রাবন্তীর জন্মদিন। ছেলের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। এই পোস্টের মাধ্যমে নিজের ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় ওরফে ঝিনুককে জন্মদিনের শুভেচ্ছা জানান শ্রাবন্তী।

ইনস্টাগ্রামে শ্রাবন্তীর এই পোস্ট রীতিমতো ভাইরাল হয়। অভিনেত্রীর ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে কমেন্টের ঝড় ওঠে। টলি-পাড়ার একাধিক সেলেবরা এই পোস্টের মাধ্যমে শ্রাবন্তীর পুত্র ঝিনুককে জন্মদিনের শুভেচ্ছা জানান। এখনও পর্যন্ত সব ঠিক ছিল। তবে শ্রাবন্তী যেখানে সেখানে বিতর্ক হবে না, তা কী হয়? ওই পোস্টের কমেন্টে অভিনেত্রী পার্নো মিত্রকে ‘হ্যাপি বার্থডে ক্লাসমেট’ বলে কমেন্ট করতে দেখা যায়। আর সেই কমেন্ট নিয়েই শুরু হয় জল্পনা।

এই কমেন্টের ফলে নেটিজেনদের কৌতূহল তুঙ্গে পৌঁছয়। তবে কী শ্রাবন্তীর পুত্র ঝিনুক আদতে পার্নোর ক্লাসমেট? এমনই প্রশ্ন তুলছেন নেটাগরিকরা। পার্নো ছারাও অভিনেত্রীর ওই পোস্টে কমেন্টে শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী, নুসরত সহ আরও অনেকেই। তবে পার্নো কেন এমন কমেন্ট করলেন তা এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর অনুযায়ী মডেল দামিনীর সঙ্গে সম্পর্কে রয়েছেন শ্রাবন্তীর পুত্র ঝিনুক। এর আগেও বেশ কয়েকবার খবরের শিরনামে উঠে এসেছিলেন তাঁরা।

সপ্তাহের মাঝেই রাজের হাউস পার্টিতে উপস্থিত একাধিক টলি তারকা

Multiple tolly stars present at Raj's house party in the middle of the week

বায়োস্কোপ ডেস্ক: টলিউড হোক কিংবা বলিউড উইকেন্ড পার্টির অনন্দে মজে থাকতে ভালোবাসেন প্রায় সব তারকারাই। কিন্তু এবারে উইকেন্ড পার্টি নয় সপ্তাহের মাঝখানেই হাউজ পার্টির আয়োজন করলেন পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। গত বুধবারের এই হাউজ পার্টিতে একাধিক তারকাদের দেখা মেলে। এই পার্টিতে উপস্থিত ছিলেন অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, সংগীত পরিচালক জিত গাঙ্গুলি ও তাঁর স্ত্রী চন্দ্রানী গাঙ্গুলি, পরিচালক বাবা যাদব।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন ঐন্দ্রিলা সেন। পাশাপাশি শুভশ্রীও ওই হাউজ পার্টির বেশকিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তার মধ্যে একটি ছবিতে দেখা যায় রাজ এবং ছোট্ট ইউভান একসঙ্গে কাউচে বসে আছে। এই ছবির ক্যাপশনে অভিনেত্রী শুভশ্রী বুঝিয়ে দেন রাজ এবং তাঁর ছেলে ইউভানই এখন তাঁর দুনিয়া। ছবিটি ইতিমধ্যেই নেটদুনিয়ায় বেশ ভাইরাল হয়েছে। ছোট্ট ইউভান-এর জন্য একাধিক কমেন্টে ভরে যায় পোস্টটি।

অন্যদিকে ঐন্দ্রিলাও নিজের ইনস্টাগ্রামে ওই হাউজ পার্টির একটি ছবি পোস্ট করেন। ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘ব্যস্ত দিনের পর একটা সুন্দর সন্ধ্যা কাটলো’। সম্প্রতি বাবা যাদবের পরিচালনায় একটি থ্রিলার ছবিতে একসঙ্গে অভিনয় করছেন অঙ্কুশ এবং শুভশ্রী। যদিও এই ছবির শুট শুরু হয়েছিলো প্রায় ২ বছর আগে। তবে করোনা পরিস্থিতি এবং অভিনেত্রীর মা হওয়ার কারণে এতদিন শুট বন্ধ ছিল। এখন সব স্বাভাবিক হওয়াতে আবারও নতুন করে শুট চালু হল। নেটিজেনদের মতে একসঙ্গে কাজ করার সুবাদেই হাউজ পার্টিতে ওই তারকাদের আমন্ত্রন জানিয়ে ছিলেন রাজ এবং শুভশ্রী।

ক্যামেরার সামনে নিজের পোশাক নিজেই খুলে ছুঁড়ে ফেললেন মিমি, ভাইরাল ভিডিও

mimi

মিমি চক্রবর্তী, টলিউডে যাঁর দাপট এক কথায় বলতে গেলে সেরার সেরা। সেলেব দুনিয়ায় ঝড় তোলা এই হট টলি ডিভা নিজের রূপে ও অভিনয় গুণে কাবু করে রেখেছেন আট থেকে আশিকে। লোকসভার সদস্য হওয়ার পাশাপাশি নিজের এলাকার সকলের পাশে বিপদে দাঁড়ানো, আবার পাল্লা দিয়ে লাইট-ক্যামেরা অ্যাকশন শব্দের সঙ্গে তাঁর সম্পর্ক, সব মিলিয়ে যাকে বলে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। 

এরই সুবাদে নেট দুনিয়ায় নিত্য লক্ষ্য লক্ষ্য ভক্তের ভিড় জমে। মিমি একটি ভিডিও হোক বা ছবি, শেয়ার করা মাত্রই হয়ে ওঠে পলকে ভাইরাল। তবে এবার এ কি কাণ্ড ঘটালেন মিমি চক্রবর্তী! সোজা ক্যামেরার সামনেই বদলে ফেললেন পোশাক, মুহূর্তে এই ভিডিও ছড়িয়ে পড়ে, না তেমন কিছু নয়, বরং টিকটক ট্রেন্ড বা রিল ফলো করেই এই ভিডিও তৈরি। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mimi (@mimichakraborty)

বেশ কয়েকদিন ধরেই মিমি চক্রবর্তী কালো পোশাকে ছবি শেয়ার করে ভক্তদের মনে ঝড় তুলেছেন। সেই পোশাকেই এবার এক মজার ভিডিও শেয়ার করে নিলেন। যেখানে প্রথমে তাঁকে দেখা যায় একটি সাদা পোশাক পরে থাকতে, পরবর্তীতে তিনি তা পলকে পাল্টে কালো পোশাকে চেনা লুকে ধরা দিলেন, আর এতেই এখন দিব্যি মজে রয়েছে নেট দুনিয়া। 

অভিনয় ছাড়াও শ্রুতির একটি বিশেষ গুণ আছে, জানেন কী সেই গুণ

shruti

বর্তমানে বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় মুখ শ্রুতি দাস। তবে ইন্ডাস্ট্রিতে এসেছেন বেশি দিন হয়নি। কিন্তু ইতিমধ্যেই ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। নিজের প্রথম ধারাবাহিকেই নিজের অভিনয় গুনে দর্শকদের মাত করে দিয়েছিলেন তিনি। বর্তমানে ‘দেশের মাটি’ ধারাবাহিকে তাঁর অভিনয় দেখছেন দর্শকরা। অভিনয়ের পাশাপাশি শ্রুতির আরও একটি বিশেষ গুণ রয়েছে। এবারে সেই গুণের বহিঃপ্রকাশ ঘটলো সোশ্যাল মিডিয়ায়।

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ একটিভ। হামেশাই নিজের বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করতে দেখা যায় তাঁকে। এবারে সেই সোশ্যাল মিডিয়াতেই নিজের বিশেষ গুণের পরিচয় দিলেন শ্রুতি। অভিনয়ের পাশাপাশি শ্রুতি খুব ভালো গানও গাইতে পারেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। ভিডিও দেখে নেটাগরিকদের অনুমান কোথাও বেড়াতে গিয়েছেন অভিনেত্রী। সেখানেই বন্ধুদের সঙ্গে বসে গান গাইছেন শ্রুতি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shruti Das (@shrutidas_real)

 নিজের টেলিভিশন কেরিয়ারে বেশি দিন হয়নি। তবে এর মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন শ্রুতি। এর আগে নিজের গায়ের রং-এর জন্য নেটিজেনদের কাছ থেকে কটাক্ষ গুনতে হয়েছিলো তাঁকে। বহুবার ট্রোলেরও শিকার হন অভিনেত্রী। তবে ট্রোলারদের কড়া শব্দে জবাব দিতেও পিছপা হননি শ্রুতি। এরই মধ্যে তাঁর অনুগামীদের সংখ্যাও অগুনতি। এর পাশাপাশি ইন্ডাস্ট্রিতে এখন কান পাতলেই শোনা যাচ্ছে শ্রুতি এবং পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার-এর প্রেমের সম্পর্কের গুঞ্জন।

দেবের সিনেমায় অতিথি যীশু, তবে কি সৃজিতের বন্ধুত্ব ভুলে এবারে দেবে মজলেন

dev

বায়োস্কোপ ডেস্ক: এবারে দেবের ছবিতে অতিথি অভিনেতা হিসেবে দেখা মিলবে যীশু সেনগুপ্তের। টলিউড ইন্ডাস্ট্রিতে গুঞ্জন আছে দেব এবং যীশু পরস্পরকে এড়িয়ে চলতেই পছন্দ করেন। এর আগে কখনই একসঙ্গে দেখা যায়নি তাঁদের। নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখতেই পছন্দ করেন এই দুই তারকা। তবে এবারে দর্শকদের জন্য বড় চমক অপেক্ষা করছে। দেবের ছবির শুটিং ফ্লোরে দেখা মিলল যীশুর। তবে কি ইন্ডাস্ট্রিতে নতুন বন্ধুত্বের সূত্রপাত ঘটল? নেটিজেনদের মনে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।

একের পর এক চমক দিয়ে চলেছেন তারকা সাংসদ দেব। সম্প্রতি ‘কিশমিশ’ ছবির অ্যানিমেটেড টিজার সামনে আনেন দেব। টিজার দেখে দর্শকদের মনে বেশ উৎসাহ জাগে। সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করছেন দেব এবং রুক্মিণী। এবারে সেই ছবিতেই অতিথি অভিনেতা হিসেবে দেখা মিলবে যীশুর। এখানেই প্রশ্ন উঠছে তবে কী দূরত্ব ভুলে এবারে দেবের বন্ধুতে মাতলেন যীশু। এই বিষয়ে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যীশু জানান, দেব তাঁকে নিজে ফোন করে ছবিটির বিষয়ে জানান। ছবিতে যীশুর চরিত্র নিয়ে কিছু জানাননি দেব। শুধু বলেছিলেন ছোট চরিত্র, যীশু চাইলে নাও করতে পারেন।

যীশুর কথায়, দেব নিজে ফোন করাতে তিনি রাজি হয়ে যান। যীশুর পাশাপাশি ছবিতে অতিথি অভিনেতা হিসেবে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, অঙ্কুশ হাজরা এবং শ্রাবন্তিকে। দেবকে এই বিষয়ে প্রশ্ন কড়া হলে তিনি জানান, তাঁর একটা ফোনে যীশু রাজি হয়ে গেচ্ছে। তাতেই তিনি আপ্লুত। অন্যদিকে সৃজিতের বিষয়ে প্রশ্ন করা হলে যীশু হঠাৎ চটে যান। এখানেই নেটিজেনদের মনে প্রশ্ন জাগছে তবে কী সৃজিতের সঙ্গে বন্ধুত্বে দাড়ি টানলেন যীশু?

বামন প্রেমে পায়েল: মুকুটমণিপুরে পায়েলের সঙ্গে প্রেমের সাগরে ভাসবেন প্রত্যয়

payel

বায়োস্কোপ ডেস্ক: এবারে বামনের সঙ্গে প্রেম করতে দেখা যাবে পায়েল সরকারকে। কথায় আছে বামন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন দেখতে নেই। প্রচলিত এই প্রবাদকে সামনে রেখে এবারে টলিউডে ছবি বানাতে চলেছেন পরিচালক বর্ষালী চট্টোপাধ্যায়। ছবির প্রযোজনার দায়িত্ব সামলাবেন বিদ্যুৎ দাস। এর পাশাপাশি ছবিতে গান গেয়েছেন কুমার শানু। ইতিমধ্যেই গানের রেকর্ডিংও হয়ে গিয়েছে।

এক বামনকে কেন্দ্র করে এই ছবির গল্প ফেঁদেছেন পরিচালক। বামনের ভূমিকায় এই ছবিতে অভিনয় করবেন প্রত্যয়। একেবারেই নবাগত প্রত্যয় নিজে একজন বামন। তাঁর বয়স মাত্র ২০ বছর। পায়েলের পাশাপাশি এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে, সাবিত্রী চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু, চুমকি চৌধুরী এবং রজতাভ দত্তকে। আগামী ১৬ অগাস্ট থেকে মুকুটমণিপুরে এই ছবির শুটিং শুরু হতে চলেছে।

সূত্রের খবর অনুযায়ী, এক ভিন্ন প্রেমের গল্প বলবে এই ছবি। বামনের সঙ্গে পায়েলের প্রেম নিয়েই ছবির চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক বর্ষালী চট্টোপাধ্যায়। প্রকৃত প্রেমের ক্ষেত্রে যে শারীরিক গঠন কোনও বাঁধা হয়ে দাঁড়াতে পারে না, তার বড় উদাহরন হতে চলেছে এই ছবি। ছবিতে পায়েলের একটি ক্রিকেট খেলার দৃশ্য রয়েছে। যার জন্য এখন থেকেই ক্রিকেট খেলার অনুশীলনে মন দিয়েছেন অভিনেত্রী। এর আগেও বামনদের নিয়ে টলিউডে ছবি তরি করেছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। নাম দিয়েছিলেন ‘ছোটদের ছবি’। ছবিটি জাতীয় পুরষ্কার পায়। তবে এবারে একজন বামনের প্রেমের সম্পর্ক নিয়ে ছবি বানাতে চলেছেন বর্ষালী চট্টোপাধ্যায়।

নতুন সাফল্য পেলেন উষসী, এবার থেকে ‘জুন অ্যান্টির’ নামের আগে ডক্টর উপাধি

bengali serials

বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় চরিত্র ‘জুন অ্যান্টি’-র ভূমিকায় অভিনয় করে ইতিমধ্যেই দর্শকদের কাছের মানুষ হয়ে উঠেছেন উষসী। এবারে নতুন সাফল্য পেলেন এই অভিনেত্রী। এবার থেকে তাঁর নামের আগে যুক্ত হতে চলেছে ডক্টর কথাটি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই কথা জানিয়ে ভিডিও পোস্ট করেছেন ‘জুন অ্যান্টি’ খ্যাত উষসী চক্রবর্তী। হাতে ডক্টরেট সার্টিফিকেট নিয়ে ফেসবুকে ভিডিও শেয়ার করেন অভিনেত্রী।

ফেসবুকের ওই পোস্টে তিনি জানান, তাঁর বাবা তাঁকে পিএইচডি নিয়ে খুবই উৎসাহ দিতেন। তবে গত বছর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর বাবা শ্যামল চক্রবর্তীর। সিপিএম-এর বর্ষীয়ান নেতা ছিলেন তিনি। পোস্টে উষসী লেখেন, ‘যেদিন এক অভিনেতা একজন ডক্টর হয়ে উঠলেন। অবশেষে আমার ডক্টরাল ডিগ্রি পেলাম’। তবে অভিনেত্রীর লেখায় এই খুশির দিনে বাবা পাশে না থাকার কষ্টও প্রকাশ পায়। সব থেকে অবাক করা বিষয় হলো উষসী এই ডিগ্রি হাতে পেলেন তাঁর বাবার মৃত্যুবার্ষিকীতেই।

উষসীর কথায় তাঁর বাবা পিএইচডি নিয়ে অভিনেত্রীর থেকে বেশি আগ্রহী ছিলেন। উষসী না চাইলেও থিসিস জমা দেওয়ার জন্য তাঁর বাবা বারবার তাঁকে বলতেন। তবে অভিনেত্রী বুঝতে পারেননি যে তাঁর বাবা এতো তাড়াতাড়ি চলে যাবেন। এর পাশাপাশি অভিনেত্রী তাঁর গাইড অধ্যাপিকা ঐশিকা চক্রবর্তীকেও কৃতজ্ঞতা জানান। সবার শেষে উষসী জানান এবার আপনারা আমায় ডক্টর বলে ডাকতে পারবেন। তবে উষসী নামে ডাকলেই তিনি বেশি খুশি হবেন বলে জানান ‘জুন অ্যান্টি’। কারণ নিজেকে একজন অভিনেত্রী বা পারফর্মার হিসেবে দেখাতেই তিনি বেশি পছন্দ করেন।

টলি অভিনেত্রীকে ‘পর্ণ ছবির’ প্রস্তাব, যাদবপুর থানায় অভিযোগ দায়ের

crime

ইদানীং রুপোলী পর্দায় পর্ণের ছায়া যেন জাঁকিয়ে বসেছে। কিছুদিন আগেই নিউ টাউন থেকে পর্ণ ভিডিও তৈরি করারা অপরাধে গ্রেফতার করা হয়েছে নন্দিতা দত্ত নামের এক অভিনেত্রীকে। অন্যদিকে রাজ কুন্দ্রার ঘটনা সামনে আসার পর থেকেই সিনে দুনিয়ায় পর্ণের জনপ্রিয়তার ছবিটা ধীরে ধীরে ফুটে উঠছে। এরই মাঝে কলকাতায় আরও একটি চাঞ্চল্যকর খবর সামনে এলো। এক টলি অভিনেত্রীকে পর্ণ ছবিতে কাজ করার প্রস্তাব দিলো এক যুবক।

শনিবার এমনই অভিযোগ উঠলো অভিষেক দাস ওরফে বুবাই নামে এক যুবকের বিরুদ্ধে। অশ্লীল ভাষায় ফোনে মেসেজের মাধ্যমে পর্ণ শুটের প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ। ভারতীয় দণ্ডবিধির ৫০৯ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বছর ২৯-এর এই টলি অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে যাদবপুর থানার পুলিশ।

গত কয়েক মাস ধরেই ওয়েবসিরিজের জন্য ওই অভিনেত্রীকে ফোন করছিলেন ওই যুবক। তবে অন্য একটি প্রজেক্টে ব্যস্ত থাকার দরুন হোয়াটসঅ্যাপে বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে বলেন অভিনেত্রী। এরপরই ওই যুবক সরাসরি অভিনেত্রীকে ‘অর্ধনগ্ন’ দৃশ্যে অভিনয়ের প্রস্তাব দেন। এর পাশাপাশি ওই যুবক অভিনেত্রীকে ১০ মিনিটের জন্য প্রযোজককে খুশি করতে হবে বলে দাবিও রাখেন বলে অভিযোগ। এরপরই ওই যুবকের বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেন অভিনেত্রী। তাঁর আশঙ্কা পর্ণ চক্রের সঙ্গেই যুক্ত বুবাই। যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। তড়িঘড়ি এই ঘটনার তদন্তে নেমেছে যাদবপুর থানার পুলিশ।

Forbes: এশিয়ার সেরা সুন্দরীর তালিকায় ছিল পরীমনি

parimani

নিউজ ডেস্ক: আমেরিকার প্রখ্যাত বিজনেস ম্যাগাজিন ফোর্বসের তালিকায় ছিল বাংলাদেশের বিতর্কিত অভিনেত্রী-মডেল পরীমনি৷ ২০২০ সালে এশিয়ার ডিজিটাল তারকাদের তালিকায় উঠেছিল এই অভিনেত্রীর নাম৷ সেখানে বলিউডের খ্যাতনামা অনেক তারকা ও সংগীত শিল্পীর পাশাপাশি ছিল বাংলাদেশি অভিনেত্রী পরীমনিও৷ তালিকার শীর্ষে ছিল দক্ষিণ কোরিয়ার মেয়েদের ব্যান্ড ‘ব্ল্যাক পিঙ্ক’৷ প্রকাশিত ওই তালিকায় পরীমনি সম্পর্কে লেখা হয়েছিল, ‘‘ফেসবুকে প্রায় এক কোটি ফলোয়ার রয়েছে পরীমনির৷’’ তার আসল নাম শামসুন্নাহার স্মৃতি৷

Pori Moni only Bangladeshi on Forbes Asia's Stars' list

সোস্যাল নেটওয়ার্ক তারকাদের শক্তিশালী উপস্থিতি পর্দা ও মঞ্চে তাদের আরও জনপ্রিয় করে তুলেছে৷ এছাড়া করোনা সংকটের মধ্যেও এই তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত, অনুরাগী ও ফলোয়ারদের সচেতন ও আশাবাদী হতে সাহায্য করেছেন৷

২০১৯ সালে ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমায় অভিনয়ের জন্য সিজেএফবি পারফর্ম্যান্স অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী হিসেবে সমালোচক পুরস্কার পান পরীমনি৷ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর নির্মাণাধীন একটি চলচিত্রসহ বেশ কিছু ছবিতে কাজ করছেন৷

Pori Moni only Bangladeshi on Forbes Asia's Stars' list

মুক্তির আগে ২৩টি চলচিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন এই বাংলাদেশি অভিনেত্রী৷ ছবি মুক্তির আগেই সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে শুরু হয়েছিল আলোচনা-সমালোচনা৷ ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তাঁর৷

মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেছিলেন পরীমনি৷ এছাড়া পরে টিভি নাটকেও অভিনয় করেছেন৷
জন্ম ১৯৯২ সালে সাতক্ষীরায়৷ ছোটবেলায় বাবা-মাকে হারানো পরীমনি বড় হয়েছেন তাঁর নানার কাছে৷ সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগের ছাত্রী ছিলেন৷ তবে পরীক্ষা দেননি৷