East Bengal: আমি আরও উন্নতি করতে চাই এবং শিখতে চাই:নাওরেম মহেশ

শুক্রবার, ইন্ডিয়ান সুপার লিগে(ISL) ইস্টবেঙ্গল(East Bengal) এফসির ম্যাচ রয়েছে ওড়িশা এফসির বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে।এই ম্যাচের আগে ইস্টবেঙ্গল এফসির মিডিয়া টিমের মুখোমুখি হয়েছিলেন লাল হলুদ ফুটবলার নাওরেম মহেশ সিং।

ISL লিগ টেবলে ইস্টবেঙ্গল ৬ ম্যাচ খেলে দুটোতে জিতেছে এবং ৪ ম্যাচে হারের মুখ দেখেছে। প্রতিপক্ষ ওড়িশা এফসি ইতিমধ্যে ৫ ম্যাচ খেলে ফেলেছে এবং তিন ম্যাচ জিতেছে ও দুটো ম্যাচ হেরে গিয়েছে।প্রতিপক্ষ টিমের বিরুদ্ধে খেলতে নামার আগে নাওরেম মহেশ ওড়িশা এফসি টিমকে যথেষ্ট শক্তিশালী দল হিসেবে মেনে নিয়ে বলেন,”প্রতিপক্ষ দল আক্রমণাত্মক ফুটবল খেলে এবং ওদের দলে একাধিক ভালো ফুটবলার রয়েছে। আমরাও প্রমাণ করেছি যে যেকোনো দলকে আমরা হারাতে পারি।”

এই মুহুর্তে ভারতীয় ফুটবলে নাওরেম মহেশ সিং একজন প্রতিশ্রুতিমান ফুটবলার এমন কথা দেশের ফুটবল মহলে কানপাতলে শোনা যায়।

নিজের ফুটবল কেরিয়ার প্রসঙ্গে নাওরেম মহেশের খোলামেলা স্বীকারোক্তি তিনি ভারতীয় জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে চান।নিজের ফুটবল কেরিয়ার নিয়ে নাওরেম আরও জানিয়েছেন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্টাটাইনের একটা বড় ভূমিকা রয়েছে এক্ষেত্রে। নাওরেমের কথাতে,”উনি আমায় পজিশনিং বিষয়ে অনেকটা সাহায্য করেন,আমার আক্রমণাত্মক ফুটবলের উন্নতির পিছনেও ওনার অবদান অস্বীকার করার নয়।যেমন কোথায় আমায় দাঁড়াতে হবে,কোথায় এবং কখন এগোতে হবে ইত্যাদি… এটা আমায় অনেকটা সাহায্য করছে।” নাওরেম মহেশ সিং নিজের ফুটবল কেরিয়ারের লক্ষ্য জানাতে গিয়ে বলেন,”আমি আরও উন্নতি করতে চাই এবং শিখতে চাই যাতে ভারতের হয়ে একদিন খেলতে পারি।”

গত ইন্ডিয়ান সুপার লিগে এসসি ইস্টবেঙ্গল এফসি গোয়ার বিরুদ্ধে একমাত্র ম্যাচ জিতেছিল এবং ওই ম্যাচে নাওরেম মহেশ সিং জোড়া গোল করে রাতারাতি লাল হলুদ ভক্তদের কাছে নায়ক বনে গিয়েছিলেন। এমন ঝকঝকে পারফরম্যান্সের কারণে চলতি ISL সেশনেও ইস্টবেঙ্গল টিম নাওরেম মহেশ সিংকে স্কোয়াডে রেখে দেয়।

লাল হলুদ ব্রিগেড চলতিISL মরসুমে দ্বিতীয় জয় পেয়েছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। ওই ম্যাচেও নাওরেম মহেশ সিংর পারফরম্যান্স সকলের নজর কেড়েছিল।লাল হলুদ শিবিরের এই তরুণ তুর্কি নাওরেম মহেশ লম্বা রেসের ঘোড়া সেটা বল পায়ে তার পারফর্ম করার ক্ষিদে থেকেই বোঝা যায়।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন East Bengal: আমি আরও উন্নতি করতে চাই এবং শিখতে চাই:নাওরেম মহেশ

Qatar World Cup 2022: বিড়ম্বনায় পর্তুগাল শিবির! অসুস্থতার কারণে প্রস্তুতি ম্যাচে নেই রোনাল্ডো

Ronaldo

বিশ্বকাপের আগে বিড়ম্বনায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পেটের সমস্যায় বুধবার দলের সঙ্গে অনুশীলনে গরহাজির থাকলেন পর্তুগিজ তারকা। বিশ্বকাপ(Qatar Football world cup 2022) খেলতে কাতার রওনা হওয়ার আগে বৃহস্পতিবার নাইজেরিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল। তবে তার আগে রোনাল্ডোর অসুস্থতা চিন্তা বাড়িয়েছে পর্তুগিজ শিবিরে। বৃহস্পতিবার নাইজেরিয়ার বিরুদ্ধে যে রোনাল্ডোকে পাওয়া যাবে না, সেটা জানিয়েই দিয়েছেন পর্তুগালের কোচ ফার্নান্ডো স্যান্টোস।

যদিও ফুটবল বিশ্বে একটি প্রশ্ন ইতিউতি ঘোরাফেরা করছে, রোনাল্ডোকে ঘিরে সম্প্রতি যে বিতর্কের সৃষ্টি হয়েছে, সেটা এড়াতেই তাঁকে আড়াল করার চেষ্টা করছে না তো পর্তুগালের টিম ম্যানেজমেন্ট? আসলে নিজের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ঘিরে তাঁর সাম্প্রতিক সাক্ষাতকার নিয়ে রোনাল্ডো এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। যদিও পর্তুগালের কোচ স্যান্টোস সেই বিতর্কের ধারেকাছে যেতে চাইছেন না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একপ্রকার ক্ষুব্ধ স্যান্টোস বলছেন, মানুষটার নাম রোনাল্ডো বলেই তাঁর অসুস্থতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। হ্যাঁ, ও সত্যিই গ্যাসট্রিকের সমস্যায় ভুগছে।তিনি জানিয়েছেন,”রোনাল্ডোর পেটে সমস্যা আছে। তাই সুস্থ হওয়ার জন্য ওকে সময় দেওয়া হয়েছে। নিশ্চিতভাবেই আজকের ম্যাচে ওকে পাওয়া যাবে না।” বৃহস্পতিবার রোনাল্ডোর না খেলার খবর অনেক পর্তুগাল সমর্থকেরই ঘুম ওড়াবে। শেষপর্যন্ত সিআর সেভেন বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে কতটা ম্যাচ ফিট থাকবেন, তা নিয়ে চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে টিম ম্যানেজমেন্টেও। একে তো ক্লাবের হয়ে এই মরশুমে বেশি খেলার সুযোগ পাননি তিনি। তার উপর আবার যদি অনুশীলন ম্যাচও না পান, তাহলে সেটা চিন্তার তো বটেই।

এদিকে, রোনাল্ডোর বিস্ফোরক সাক্ষাৎকারের প্রভাব দলের ওপর পড়েছিল, স্বীকার করে নিয়েছেন ম্যান ইউয়ের ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানে। বলেছেন, ‘‘আমরা রোনাল্ডোর সঙ্গে খেলেছি। ওর মতো তারকার এমন মন্তব্যের প্রভাব দলের ওপর পড়বে সেটাই স্বাভাবিক। তবে আমরা প্রতিক্রিয়ায় যাইনি। চেষ্টা করেছি, পেশাদারিত্ব বজায় রেখে বিষয়টিকে অগ্রাহ্য করার।’’ তবে ব্রিটিশ মিডিয়ার দাবি, সতীর্থরা এড়িয়ে গেলেও ক্লাব কর্তারা যাতে দ্রুত রোনাল্ডো-ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করেন, একান্তভাবেই চাইছেন ম্যান ইউ কোচ এরিক টেন হাগ। ম্যান ইউ কর্তৃপক্ষও রোনাল্ডো ইস্যুতে কড়া পদক্ষেপের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Qatar World Cup 2022: বিড়ম্বনায় পর্তুগাল শিবির! অসুস্থতার কারণে প্রস্তুতি ম্যাচে নেই রোনাল্ডো

গোয়া উড়ে যাওয়ার আগে ঘরের মাঠে শেষ প্রস্তুতি সারল মেরিনার্সরা

Mohun Bagan's final preparation at home before flying to Goa

আগামী রবিবার, ইন্ডিয়ান সুপার লিগে (ISL) মোহনবাগানের (ATK Mohun Bagan) খেলা এফসি গোয়ার বিরুদ্ধে। এই ম্যাচের আগে শুক্রবার, সবুজ মেরুন শিবির কলকাতায় নিজেদের শেষ প্র‍্যাকট্রিস সেরে ফেললো।এদিনই মেরিনার্সরা গোয়ার উদ্দ্যেশে বিমান ধরবে কলকাতা বিমানবন্দর থেকে।

শুক্রবার ATKমোহনবাগান নিজেদের টুইটার হ্যান্ডেল থেকে টুইট পোস্ট করে জানিয়েছে,”গোয়া রওনা হওয়ার আগে একটি ভোরবেলা কিকআউট
#ATKMohunBagan #JoyMohunBagan # আমরাসবুজমুন “।

ISL পয়েন্ট টেবলে সবুজ মেরুন শিবির ৫ ম্যাচ খেলে তিনটে জিতেছে ১ ম্যাচ ড্র এবং এক ম্যাচে হারের মুখ দেখে ১০ পয়েন্ট নিয়ে লিগ ক্রমতালিকাতে তিন নম্বরে।মুম্বই সিটি এফসির বিরুদ্ধে প্রতীম কোটালরা ১০ জনের হয়ে পড়ে।মুম্বই’র গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে বাগানের লেনি রড্রিগেজ সংঘর্ষে জড়িয়ে পড়ায় লেনিকে রেফারি হলুদ কার্ড দেখায়(আগে একটা হলুদ কার্ড দেখেছিল লেনি রড্রিগেজ) ফলে দুটো হলুদ কার্ড লাল কার্ডের নির্দেশে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে সাসপেন্ড থাকায় খেলতে পারেননি লেনি।

যেহেতু এই সাসপেনন্স কটা ম্যাচের জন্য তা এখনও জানা যায়নি তাই এফসি গোয়া ম্যাচে লেনি রড্রিগেজের সার্ভিস পেতে পারে ATKমোহনবাগান।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন গোয়া উড়ে যাওয়ার আগে ঘরের মাঠে শেষ প্রস্তুতি সারল মেরিনার্সরা

Football world cup 2022: পল অক্টোপাসের পথে হেঁটে বিশ্বকাপের চাঞ্চল্যকর ভবিষ্যতবাণী ইএ স্পোর্টসের

Octopus Paul

পল কে মনে আছে? নিশ্চয় আছে। বিশেষ করে ফুটবলপ্রেমীদের তো থাকারই কথা। অতিকায় অক্টোপাস। পল অন্য দশটি অক্টোপাসের মতো আট পায়ের মাংসল এক প্রাণী হলেও, এর ঐশ্বরিক ক্ষমতা রয়েছে বলে জার্মানরা বিশ্বাস করেন। ২০১০ বিশ্বকাপ ফুটবলের আগে নিখুঁত ভবিষ্যৎবাণী করে তাক লাগিয়ে দিয়েছিল পল। দুই যুযুধান প্রতিপক্ষ দেশের পতাকা বাক্সবন্দী করে রাখা থাকতো বিশাল একুরিয়ামে। গুটিগুটি পায়ে বাক্সের ঢাকনা খুলে ফেলত পল। দু’দুবার পল বেছে নিয়েছিল জার্মানিকে। কিন্তু আশ্চর্যের বিষয়য় ঘটল ফাইনালের আগে। এবার জার্মানি নয়, পল বেছে নিয়েছিল স্পেনকে। কি আশ্চর্য! কাপ জিতেছিল স্পেনই। বিশ্বকাপ (Football World Cup) এলেই ভবিষ্যৎবাণী করার এমন নানা পদ্ধতিতে প্রবল কৌতূহল তৈরি করে।

কাতার বিশ্বকাপের আগেও অন্যথা হয়নি। বাজার গরম করে দিল ইএ স্পোর্টস। ওরা আবার ফিফা ভিডিও গেমের নির্মাণ প্রতিষ্ঠান। অত্যাধুনিক প্রযুক্তি প্রয়োগ করে বিশ্বকাপের ট্রেন্ড তুলে ধরেছে তারা। ভবিষ্যৎবাণী বলছে, চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। মেসির গোলে নীল-সাদা হারাবে ব্রাজিলকে। শুধু তাই নয়। ফাইনালে ওঠার রাস্তায় ম্যাচের ফল কী হবে? সেটাও জানিয়ে দিয়েছে। আটটি গোল করে সোনার বুট পাবেন মেসি। জানিয়েছে প্রযুক্তি।

স্বাভাবিকভাবেই ট্রেন্ড দেখে মনে মনে নাচতে শুরু করে দিয়েছেন আর্জেন্টিনা ফ্যানেরা। একে মেসির শেষ বিশ্বকাপ। সত্যিই কাপ এলে পাড়ায় পাড়ায় সেলিব্রেশন শুরু হয়ে যাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Football world cup 2022: পল অক্টোপাসের পথে হেঁটে বিশ্বকাপের চাঞ্চল্যকর ভবিষ্যতবাণী ইএ স্পোর্টসের

44,000 টাকার Google ফ্ল্যাগশিপ ফোন মাত্র 14,499 টাকায়

google pixel 6a

আপনি যদি Google এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন এবং বাজেটের অভাবে কিনতে পারছেন না, তাহলে আমরা আপনাকে বলছি যে আপনি Flipkart-এ বাম্পার ডিসকাউন্ট সহ Google Pixel 6a কিনতে পারেন। হ্যাঁ, এই গুগল স্মার্টফোনে ই-কমার্স সাইট দাম কমানো এবং ব্যাঙ্ক অফার দিচ্ছে। এছাড়াও, এক্সচেঞ্জ অফারের জন্য ধন্যবাদ, দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস করা যেতে পারে। আসুন জেনে নেই গুগলের এই স্মার্টফোনের স্পেসিফিকেশনের পাশাপাশি ডিল এবং ডিসকাউন্ট সম্পর্কে।

Google Pixel 6a-এ অফার: অফারের কথা বললে, Google Pixel 6a-এর 6GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 43,999 টাকা, কিন্তু 20 শতাংশ সেভ করার পরে এটি 34,999 টাকায় পাওয়া যাচ্ছে। এই সময়ে ফোন কেনার জন্য 9000 টাকা সাশ্রয় হচ্ছে। ব্যাঙ্ক অফারে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 2 হাজার টাকা বাঁচানো যাবে। অন্যদিকে, আপনি Flipkart Axis Bank কার্ড থেকে পেমেন্ট করলে 5 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। ডিসকভারি+ সাবস্ক্রিপশনগুলি বিনামূল্যে হিসাবে 25 শতাংশ পর্যন্ত ছাড়ে পাওয়া যেতে পারে।

এক্সচেঞ্জ অফারের কথা বললে, আপনি আপনার পুরানো বা বিদ্যমান ফোন এক্সচেঞ্জ করে 20,500 টাকা বাঁচাতে পারেন। যাইহোক, এক্সচেঞ্জ অফারটি এক্সচেঞ্জের জন্য দেওয়া ডিভাইসের বর্তমান অবস্থা এবং মডেলের উপর নির্ভর করে। যদি এক্সচেঞ্জ অফারের সম্পূর্ণ সুবিধা পাওয়া যায়, তাহলে কার্যকর মূল্য 14,499 টাকা হতে পারে।

Google Pixel 6a-এর স্পেসিফিকেশন: স্পেসিফিকেশনের কথা বললে, Google Pixel 6a-এ একটি 6.14-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে রয়েছে। কোম্পানি এই ফোনের সাথে এক বছরের ওয়ারেন্টি দেয়। স্টোরেজ সম্পর্কে কথা বললে, এই স্মার্টফোনটিতে 6 জিবি র‌্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যেতে পারে। ক্যামেরার কথা বলতে গেলে, এই স্মার্টফোনের পিছনে 12.2 মেগাপিক্সেলের প্রথম ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের দ্বিতীয় ক্যামেরা দেওয়া হয়েছে। একই সাথে এই স্মার্টফোনের সামনে একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাটারির কথা বলতে গেলে, এতে একটি 4410mAh ব্যাটারি দেওয়া হয়েছে। প্রসেসরের কথা বললে, এই ফোনটি গুগল টেনসরে কাজ করে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন 44,000 টাকার Google ফ্ল্যাগশিপ ফোন মাত্র 14,499 টাকায়

IPL: আসুন জেনে নেওয়া যাক গত ১৫ বারের চ্যাম্পিয়ন টিম কোনগুলি

IPL

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)(IPL) একটি পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেট লিগ যেখানে প্রতিবছর মার্চ বা এপ্রিল এবং মে মাসে ভারতের আটটি বিভিন্ন শহরের প্রতিনিধিত্বকারী আটটি দল প্রতিযোগিতা করে। লিগটি 2008 সালে ভারতের ক্রিকেট বোর্ড অফ কন্ট্রোল (বিসিসিআই) দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। আইপিএল আইসিসি ফিউচার ট্যুর প্রোগ্রামটির একটি এক্সক্লুসিভ উইন্ডো রয়েছে।

2014 সালে বিশ্বের সর্বাধিক অংশ নেওয়া ক্রিকেট লিগ এবং সমস্ত ক্রীড়া লিগের মধ্যে গড় উপস্থিতির দিক থেকে আইপিএল ষষ্ঠ স্থানে রয়েছে। 2010 সালে, আইপিএল ইউটিউবে সরাসরি সম্প্রচারিত বিশ্বের প্রথম লাইভ স্পোর্টস ইভেন্টে পরিণত হয়েছিল। ডাফ অ্যান্ড ফেল্পসের মতে, ২০১২ সালে আইপিএলের ব্র্যান্ড ভ্যালু ছিল ₹575 বিলিয়ন (মার্কিন $ 6.7 বিলিয়ন)। 

বিসিসিআই অনুসারে, 2015 সালের আইপিএল মরসুমে ভারতীয় অর্থনীতির জিডিপিতে 11.5 বিলিয়ন ডলার (1.0 মিলিয়ন মার্কিন ডলার) অবদান রেখেছে। আইপিএল টুর্নামেন্টের বারোটি মরসুম হয়েছে। বর্তমান আইপিএল চ্যাম্পিয়নরা হলেন মুম্বই ইন্ডিয়ান্স, যিনি 2019 মরসুমে জিতেছিলেন। চলমান COVID-19 মহামারীর কারণে 2020 মৌসুমটি স্থানান্তরিত হয়েছে; গেমসটি এখন সংযুক্ত আরব আমিরাতে 19 সেপ্টেম্বর থেকে 10 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

  • 1. 2008 :- 2008 সালে IPL ফাইনাল ম্যাচে জয়ী দল রাজস্থান রয়েলস এবং বিজিত দল চেন্নাই সুপার কিংস ! ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ ইউসুফ পাঠান ।
  • 2. 2009 :- 2009 সালে IPL ফাইনাল ম্যাচে জয়ী দল ডেকান চার্জার্স এবং বিজিত দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ অনিল কুম্বলে।
  • 3. 2010 :- 2010 সালে IPL ফাইনাল ম্যাচে জয়ী দল চেন্নাই সুপার কিংস এবং বিজিত দল মুম্বাই ইন্ডিয়ান্স। ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ সুরেশ রায়না ।
  • 4. 2011 :- 2011 সালে IPL ফাইনাল ম্যাচের বিজয়ী দল চেন্নাই সুপার কিংস এবং বিজিত দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনাল ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ মুরলী বিজয় ।
  • 5. 2012 :- 2012 সালে IPL ফাইনাল ম্যাচে জয়ী দল কলকাতা নাইট রাইডার্স এবং বিজিত দল চেন্নাই সুপার কিংস । ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ মনবিন্দর বিসলা ।
  • 6. 2013 :- 2013 সালে IPL ফাইনাল ম্যাচে বিজয়ী দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং বিজিত দল চেন্নাই সুপার কিংস । ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ কে পোলার্ড ।
  • 7. 2014 :- 2014 সালে IPL ফাইনাল ম্যাচে জয়ী দল কলকাতা নাইট রাইডার্স এবং বিজিত দল কিংস ইলেভেন পাঞ্জাব । ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ মনিশ পান্ডে ।
  • 8. 2015 :- 2015 সালে IPL ফাইনাল ম্যাচে জয়ী দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং বিজিত দল চেন্নাই সুপার কিংস। ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ রোহিত শর্মা ।
  • 9. 2016 :- 2016 সালে IPL ফাইনাল ম্যাচে জয়ী দল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং বিজিত দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ বেন কাটিং।
  • 10. 2017 :- 2017 সালে IPL ফাইনাল ম্যাচে জয়ী দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং বিজিত দল রাইজিং পুনে সুপারজাইন্ট। ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ কুনাল পান্ডিয়া ।
  • 11. 2018 :- 2018 সালে IPL ফাইনাল ম্যাচে জয়ী দল চেন্নাই সুপার কিংস এবং বিজিত দল সানরাইজার্স হায়দ্রাবাদ। ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ শেন ওয়াটসন।
  • 12. 2019 :- 2019 সালে ফাইনাল ম্যাচে জয়ী দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং বিজিত দল চেন্নাই সুপার কিংস । ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ জাসপ্রিত বুমরা।
  • 13. 2020 :-  2020 সালে ভারতে আইপিএল ফাইনালে দিল্লি ক্যাপিটালস কে ৫ উইকেটে হারিয়ে পঞ্চম বারের জন্য কাপ যেতে মুম্বাই।
  • 14. 2021 :- 2021 সালে ফাইনালে কেকেআর কে পরাস্ত করে ধোনির চেন্নাই সুপার কিংস । ম্যান অফ দ্য ম্যাচ হন ফাফ দ্যু প্লেসি।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন IPL: আসুন জেনে নেওয়া যাক গত ১৫ বারের চ্যাম্পিয়ন টিম কোনগুলি

ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচের আগে কোচ স্টিফেন কনস্টাটাইনের চাঞ্চল্যকর ভবিষ্যৎবাণী

Stephen Constantine

শুক্রবার ঘরের মাঠে ওডিশা এফসি-র মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এফসি।তার আগে বৃ্হস্পতিবার প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে ইস্টবেঙ্গল এফসির হেডকোচ স্টিফেন কনস্টাটাইনের ভবিষ্যৎবাণী ক্রীড়ামহলে চাঞ্চল্য ছিড়িয়েছে।

প্রেস মিটে এসে কনস্টাটাইন বলেন, ওডিশা এফসি-র বিরুদ্ধে গত দু’মরশুমে কী করেছে লাল-হলুদ বাহিনী, তা নিয়ে এখন কোনও মাথাব্যাথা নেই তার। ইস্টবেঙ্গলের বৃটিশ কোচের কথায়, গত ম্যাচেই প্রথম দল টানা ৯০ মিনিট ভাল পারফরম্যান্স দেখিয়েছে এবং দলের খেলোয়াড়রা যদি এই পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তা হলে এর পরেও সাফল্য আসতে থাকবে।

এরপরেই ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচ নিয়ে ইস্টবেঙ্গল এফসির হেডকোচ স্টিফেন কনস্টাটাইনের চাঞ্চল্যকর বক্তব্য সামনে আসে।কনস্টাটাইনের কথাতে,”ম্যাচে কত গোল হবে, আগাম বলতে পারব না। আশা করি এই ম্যাচেও গোল না খেয়ে জিতব।”

লাল হলুদ ভক্তরা যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রিয় দলের জয় দেখতে চাইছে।স্টিফেন কনস্টাটাইন ভক্তদের সমর্থনকে পুঁজি করে প্রতিপক্ষের ডিপ ডিফেন্সে চির ধরাতে চাইছেন।এফসি গোয়া কোচ কার্লোস পেনা যুবভারতীতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচের আগে বলেই ছিলেন,লাল হলুদ সমর্থকদের সামনে পারফর্ম করাটা চ্যালেঞ্জের।

তাই ইস্টবেঙ্গল কোচ ‘ইস্টার্ন ড্রাগনর্সে’র বিরুদ্ধে মাঠে নামার আগে মাইন্ড গেম শুরু করে দিয়েছেন, লাল হলুদ ভক্তদের সমর্থন চেয়ে বেশি সংখ্যাতে ভক্তরা মাঠে এসে প্রিয় দলের হয়ে গলা ফাটিয়ে বিপক্ষের দূর্গে যাতে মনস্তাত্ত্বিক ফাটল ধরিয়ে জয়ের পথ মসৃণ করে তোলে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচের আগে কোচ স্টিফেন কনস্টাটাইনের চাঞ্চল্যকর ভবিষ্যৎবাণী

World Cup Football: ব্রাজিলের মাটিতে ফুটবল বিশ্বকাপে সুযোগ পেয়েও খেলেনি ভারত! কারণ জানেন?

india got the opportunity to play football in brazil world cup

ফুটবল বিশ্বকাপ শুরু হতে চলেছে। ফুটবল বিশ্বকাপ নিয়ে ভারতে বিশেষ করে কলকাতায় উন্মাদনা তুঙ্গে থাকে বরাবরই।কিন্তু প্রতিবারই একটা প্রশ্নই মাথা চাড়া দেয়, ভারত কবে ফুটবল বিশ্বকাপে(World Cup Football) খেলবে? আদৌ কি কখনও ফুটবল বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল ভারত? 

উত্তরটা, হ্যাঁ। ভারত একবার ফুটবল বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল। সে ১৯৫০ সালের কথা। দেশ সবে স্বাধীন হয়েছে। ভারতের ফুটবল টিম তখন খালি পায়ে খেলতো। আর সেখানেই বাঁধল গোলযোগ।  ভারতীয় ফুটবলাররা FIFA-কে জানালেন, তাঁরা খালি পায়েই খেলবেন বিশ্বকাপে। বুট পরতে পারবেন না। কিন্তু ফিফার নিয়ম হল, বুট ছাড়া ফুটবল খেলা যাবে না। অনেকে ভারতের এই সিদ্ধান্তকে ‘শতাব্দীর সেরা ভুল’ বলে চিহ্নিত করেছেন। সে বছর বিশ্বকাপ আয়োজন করেছিল ব্রাজিল।  বুট না পরার জন্য নাকি AIFF-এর ইচ্ছের অভাব ছিল, তা নিয়ে আজও বিতর্ক রয়েছে। আসলে AIFF-এর কাছে তখন টাকাও ছিল না।  ভারতীয় দলকে ব্রাজিল পাঠানো ও তাঁদের তদারকির জন্য ফান্ডের অভাব ছিল। 

AIFF চেষ্টাও করেনি ফান্ড জোগড়া করার। ভারত এদিকে বিশ্বকাপের দল ঘোষণাও করে দিয়েছিল ১৬ মে ১৯৫০ সালে। ১৫ জুন ব্রাজিল রওনা হওয়ার কথা ছিল ভারতীয় দলের। ২৮জুন ছিল প্রথম ম্যাচ। তারপর? তারপর যে কী ঘটে, তা আজও রহস্য।আসলে মুশকিল হল, ১৯৫০ সালে AIFF-এর দূরদর্শীতার অভাব। যা আজও অব্যাহত।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন World Cup Football: ব্রাজিলের মাটিতে ফুটবল বিশ্বকাপে সুযোগ পেয়েও খেলেনি ভারত! কারণ জানেন?

ওডিশা ম্যাচের আগে ইস্টবেঙ্গল ভক্তদের স্বস্তির খবর শোনালেন কনস্টাটাইন

Stephen Constantine explosive comments

শুক্রবার ঘরের মাঠে ওডিশা এফসির বিরুদ্ধে খেলতে নামছে টিম ইস্টবেঙ্গল (East Bengal)। তার আগে লাল হলুদ সমর্থকদের জন্য স্বস্তির খবর শোনালেন ইস্টবেঙ্গল এফসি কোচ স্টিফেন কনস্টাটাইন।

বৃ্হস্পতিবার, প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে কনস্টাটাইন ইস্টবেঙ্গল ভক্তদের স্বস্তির খবর শোনাতে গিয়ে বলেন,”জর্ডন ও’ডোহার্টি এবং অ্যালেক্স লিমা ঠিক আছে।”তবে গতকালের প্র‍্যাকট্রিস সেশনে জেরিকে খোঁড়াতে দেখা গিয়েছিল।এই নিয়ে লাল হলুদ শিবিরের বৃটিশ কোচ বলেন,” জেরি গত ম্যাচে চোট পেয়েছে। ওর কাল খেলার ব্যাপারে আমি নিশ্চিত নই। দেখা যাক কী হয়।”অন্যদিকে, ইস্টবেঙ্গল খেলোয়াড় অঙ্কিত মুখার্জী চোটের কারণে দলের সাথে অনুশীলন করতে পারেনি বেশ কয়েকদিন।বৃ্হস্পতিবার অঙ্কিত দলের প্র‍্যাকট্রিস সেশনে যোগ দিয়েছেন।

তবে প্রশ্ন উঠছে ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল এফসি মাত্র ৬ ম্যাচ খেলেছে,এরই মধ্যে একের পর এক লাল হলুদ ফুটবলার চোটের কবলে পড়ায় কার্যত টিম ইস্টবেঙ্গল ‘মিনি হাসপাতালের চেহারা’ নিয়েছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ওডিশা ম্যাচের আগে ইস্টবেঙ্গল ভক্তদের স্বস্তির খবর শোনালেন কনস্টাটাইন

Belgium: বেলজিয়াম ফুটবল দলের সদস্য কেরালার এই ব্যক্তি!! জানেন ইনি কে?

Vinay-Menon

ভারতের ফুটবল বিশ্বকাপে খেলা এখনও দিবাস্বপ্নের মতো। সুনীল ছেত্রীরা ধীরে ধীরে অগ্রগতির দিকে পা বাড়ালেও বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে খেলাটা ভারতের জন্য এখনও অলীক কল্পনা। তা হলে কী হবে! এবারের বিশ্বকাপে প্রবলভাবেই থাকছে ভারতের উপস্থিতি। কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম ফেভারিট দল বেলজিয়ামের (Belgium) কোচিং স্টাফের এক গুরুত্বপূর্ণ সদস্য ভারতীয়।

কাতার বিশ্বকাপের জন্য বেলজিয়ামের ওয়েলনেস কোচের দায়িত্ব পেয়েছেন কেরলের বিনয় মেনন। ইডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকু, কেভিন ডি’ব্রুইনদের মতো তারকা খচিত দলের ফুটবলারদের শারীরিক এবং মানসিক সুস্থতা দেখভাল করার ভার থাকবে বিনয়ের উপর। ওয়েলনেস কোচের দায়িত্ব গোটা দলের শারীরিক এবং মানসিক সুস্থতার দিকে নজর রাখা। আসলে এবারের বিশ্বকাপ শুরু হচ্ছে ক্লাব ফুটবল মরশুমের একেবারে মাঝখানে। ফলে ফুটবলাররা তেমন বিশ্রাম পাননি।

স্বাভাবিকভাবেই তাঁদের মানসিক এবং শারীরিক সুস্থতার দিকে বাড়তি নজর দিতে হচ্ছে দলগুলিকে। সেটাই বিনয়ের কাজ।ইউরোপীয় ফুটবলে বিনয় অবশ্য অপরিচিত নন। দীর্ঘদিন ধরেই ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল ক্লাব চেলসির সঙ্গে যুক্ত তিনি। সেই ২০১১ সাল থেকে চেলসির ‘ওয়েলনেস’ কোচের পদে কাজ করে আসছেন ভারতের বিনয়। গত এক দশকে ইউরোপ এবং ইংলিশ ফুটবলে চেলসির সাফল্যের অন্যতম কারিগর তিনি। চলতি বিশ্বকাপের জন্য চেলসি থেকেই তাঁকে নিয়েছে বেলজিয়াম। বিশ্বকাপের পর ফের চেলসির সঙ্গে যুক্ত হয়ে যাবেন বিনয়।

কেরলের এর্নাকুলামের বিনয় প্রথম পরিচিত পান দুবাইয়ে গিয়ে একটি ব্যক্তিগত রিসর্টে প্রশিক্ষকের কাজে যোগ দিয়ে। সেখানে তাঁর পরিচয় হয় চেলসির তৎকালীন কর্ণধার রোমান আব্রাহামোভিচের সঙ্গে। প্রথমে আব্রাহামোভিচের ব্যক্তিগত প্রশিক্ষক হিসাবে কাজ শুরু করলেও পরে চেলসির সঙ্গে যুক্ত হয়ে যান। বিনয় এখন পুরোপুরি ইউরোপীয় ফুটবলের সঙ্গে যুক্ত হলেও ভারত নিয়ে এখনও স্বপ্ন দেখেন। AIFF-কে দেওয়া সাক্ষাতকারে তিনি বলছিলেন,”১ কোটি ১০ লক্ষের দেশ বেলজিয়াম বিশ্বকাপ খেলতে পারলে ১৩০ কোটির ভারতও নিশ্চয়ই পারবে।”

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Belgium: বেলজিয়াম ফুটবল দলের সদস্য কেরালার এই ব্যক্তি!! জানেন ইনি কে?

Argentina: টর্চারসেলে গুলির শব্দে চিৎকার ‘লিবার্তে’, বিশ্বজয়ী আর্জেন্টিনায় চলছিল বামপন্থীদের গণহত্যা

সামরিক সরকার (Military Junta) বনাম গণতন্ত্রপন্থীদের সংঘর্ষের (Argentina Civil War 1978) রক্তাক্ত এই অধ্যায়টি বিশ্ব ফুটবলের  কালো অধ্যায়।

নীল-সাদা আর্জেন্টিনার ফুটবল জার্সির এ এক ভয়াবহ সাদা-কালো দিক

টক টক টক টক…সহসা রাতের কড়ানাড়া
দিয়েগো বাড়ি আছ?
ইলা বাড়ি আছ?
আর্মান্দো বাড়ি আছ?
হেনরিয়েটা বাড়ি আছ?

এমনই হাজার খানেক নামের তালিকায় বেশিরভাগই ‘নিরুদ্দেশ’-‘মৃত’। আর্জেন্টিনার (Argentina) ঘরে ঘরে আছে এই নামগুলো। ভয়াবহ রাতে তুলে নিয়ে যাওয়া দেশটির কমিউনিস্ট পার্টির সমর্থক ও গণতন্ত্রী মতবাদে বিশ্বাসী সেদিনের যুব আর্জেন্টিনীয়রা চার দশক পরও আলোচিত হন।

বুয়েনস আয়ার্সের রাস্তায় এদিক ওদিক লেজ গুটিয়ে শুয়ে থাকা কুকুরগুলো গণ অপহরণ-হত্যার নীরব সাক্ষী ছিল। নীলচে-কালো পোশাকের সেনা অফিসারের হাতে সাইলেন্সার লাগানো রিভলভারের নলটা মাথার উপরে মৃত্যু স্পর্শ করতেই দৃঢ় কণ্ঠে কমিউনিস্ট কর্মী ইলা বলেছিল ‘লিবার্তে… ভিভা আর্জেন্টিনা।’ (স্বাধীনতা স্বাগত…জয় আর্জেন্টিনা)

আর্জেন্টিনার সামরিক সরকারের কনসেন্ট্রেশন ক্যাম্পে (নির্যাতন শিবির) ইলার ঘোষণা আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বন্দুকের সামনে মিত্রপক্ষের কিংবদন্তি গুপ্তচর নূর ইনায়ত খানের শেষ মুহূর্তের শেষ কথাটি হুবহু বসানো -‘লিবার্তে’ (স্বাধীনতা)।

ইলা, দিয়েগো, আর্মান্দো, হেনরিয়েটা এমনই সব নিখোঁজ-মৃত হাজার হাজার নাম। বন্দি শিবির থেকে ভেসে আসা চিৎকার মিশে যেত আটলান্টিকের নোনা হাওয়ায়। বুয়েনস আয়ার্সের রাজপথে সন্তানের দেহ পেতে দীর্ঘ অপেক্ষায় মা দা়ঁড়িয়ে। বিশ্বকাপ ফুটবলের তুমুল উন্মাদনার মাঝে সেও এক ভয়াবহ দৃশ্য। যে মুহূর্তগুলো আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলির পাঠানো খবর ও ছবিতে চিরস্থায়ী হয়ে গেছে। বিশ্বকাপ ফুটবল এলেই আর্জেন্টিনার ঘরে ঘরে ফুটবলের উন্মাদনায় মিশে থাকে হাজার হাজার গণতন্ত্রী বিদ্রোহীদের নাম।

১৯৭৮ সালের আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার দেশটিতে তখন সামরিক শাসন চলছিল। আর তার বিরুদ্ধে চলছিল গণতন্ত্রের কায়েম করার সংঘর্ষ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচ্ছন্ন মদত আছে। ফলে আর্জেন্টিনায় বিশ্বকাপ আয়োজনের দাবি জোরালো। গৃহযুদ্ধ চলার মাঝে বিশ্বকাপ হওয়া নিয়ে কে দেবে ভেটো? এদিকে ১৯৬৬ সাল থেকে আর্জেন্টিনা বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে চিহ্নিত।

সামরিক শাসন বনাম আর্জেন্টিনার কমি়উনিস্ট ও বাম সংগঠনগুলির সংঘাত চলছিল তীব্র। বুয়েনস আয়ার্সের ঘরে ঘরে রাতে অন্ধকারে তল্লাশি চালিয়ে তুলে নিয়ে যাওয়া হত যুবক যুবতীদের। বিশ্ব জুড়ে সমালোচনা চলছে প্রেসিডেন্ট ভিদেলার। তিনি চাইলেন বিশ্বকাপের জৌলুসে সব ঢাকতে। সেই সাথে দিলেন বার্তা বিশ্বকাপ চাই।

ভিদেলার হুঙ্কারে ফিফা কাঁপছে। একের পর এক গড়াপেটা ম্যাচে আর্জেন্টিনার জয় আসছে। অবশেষে এলো সেই দিন, ১৯৭৮ সালের ২১ জুন। বিশ্বকাপের ইতিহাসে কলঙ্কিত হয়ে আছে আর্জেন্টিনা-পেরুর সেই ম্যাচ। দুই দেশের সরকার ঠিক করে নেয়, ম্যাচ জিতবে আর্জেন্টিনা। ৫০ মিলিয়ন পাউন্ড পাওয়া আর ১৩ জন বন্দিকে রাজনৈতিক বন্দির সম্মান দেওয়ার শর্তে আর্জেন্টিনাকে ম্যাচটি ছেড়ে দিয়েছিল পেরু। আর্জেন্টিনা উঠল ফাইনালে।

ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হল্যান্ড (নেদারল্যান্ডস)। তীব্র গা জোয়ারির খেলায় ৩-১ গোলে জয়ী হয় আর্জেন্টিনা। তার পর গণজোয়ার রাজপথে। সেও সাজানো। বন্দুকের ইশারায় উল্লাস চলছে।

বুয়েনস আয়ার্সের রিভার প্লেটের যে স্টেডিয়ামে তখন খেলা হতো তার মাত্র এক মাইল দূরে ছিল সামরিক সরকারের বন্দি শিবির নেভি স্কুল অব ম্যাকনিকস। বৃটিশ ফটোগ্রাফার রাইট থম্পসন বিশ্বকাপের ছবি তুলতে গেছিলেন। তিনি ‘ডার্টি ওয়ার’ বইতে লিখেছেন যখন স্টেডিয়ামে আর্জেন্টিনার ম্যাচ চলত তখন ওই টর্চারসেল থেকে কান্নার শব্দ শোনা যেত। 

নীল-সাদা আর্জেন্টিনার ফুটবল জার্সির এ এক ভয়াবহ সাদা-কালো দিক। ১৯৮৩ সালে স্বৈরাচারী ভিদেলার শাসন শেষ হয়। রক্তাক্ত গণবিক্ষোভের পর এই দেশে ফিরে আসে গণতন্ত্র।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Argentina: টর্চারসেলে গুলির শব্দে চিৎকার ‘লিবার্তে’, বিশ্বজয়ী আর্জেন্টিনায় চলছিল বামপন্থীদের গণহত্যা

East Bengal: পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে হবে: স্টিফেন কনস্টাটাইন

stephen constantine

ইন্ডিয়ান সুপার লিগে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে দ্বিতীয় জয় ভোল পাল্টে দিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) শিবিরে। বাড়তি আত্মবিশ্বাসকে পুঁজি করে ওড়িশা এফসির বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে টিম নামতে চলেছে তা বৃ্হস্পতিবার প্রি ম্যাচ প্রেস মিটে এসে পরিষ্কার করে দিয়েছেন হেডকোচ স্টিফেন কনস্টাটাইন।

ওডিশা এফসির বিরুদ্ধে গত দুই আইএসএল সেশনে কিরকম খেলেছে ইস্টবেঙ্গল, তা নিয়ে চিন্তা করতে নারাজ লাল হলুদ কোচ স্টিফেন কনস্টান্টাইন। তার সাফ কথা,গত ম্যাচেই প্রথমবার টিম টানা ৯০ মিনিট ভালো পারফরম্যান্স দেখিয়েছে এবং দলের খেলোয়াড়রা যদি এই পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তা হলে এর পরেও সাফল্য আসতে থাকবে।এদিনের সাংবাদিক বৈঠকে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে তিন পয়েন্ট প্রাপ্তি কতটা গুরুত্বপূর্ণ ছিল তা বোঝাতে গিয়ে কনস্টাটাইন বলেন,”সবচেয়ে বড় ইতিবাচক দিক হল গোল না খেয়ে জেতা। যেটা আমাদের দরকার ছিল। ক্লিন শিট তার ওপর বোনাস।”

শুক্রবার ঘরের মাঠে ওড়িশা এফসির মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এফসি।ঘরের মাঠে লাল হলুদ বাহিনী এখনও জয় পায়নি।তাই সমর্থকদের এখন প্রত্যাশা একটাই প্রিয় দল ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে উইনিং ট্র‍্যাকে ফিরে আসুক।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন East Bengal: পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে হবে: স্টিফেন কনস্টাটাইন

মাঠ ছেড়ে বাঁশবাগানে কেন মোহনবাগান ফুটবলার কিয়ান নাসিরি

kiyan nassiri

আগামী ২০ নভেম্বর ATKমোহনবাগানের (Mohun Bagan) খেলা এফসি গোয়ার বিরুদ্ধে। সবুজ মেরুন শিবির এখন এই ম্যাচের প্রস্তুতিতে ডুবে রয়েছে। এরই মধ্যে সবুজ মেরুন ফুটবলার কিয়ান নাসিরি নিজের ইনস্ট্রাগাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছে। ওই পোস্টে দেখা যাচ্ছে ফুটবলার খোশ মেজাজে হেটে চলেছেন বাঁশ বনের মাঝখান দিয়ে।

প্রসঙ্গত,গত ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগের ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে কেরিয়ারে প্রথম হ্যাটট্রিক জামশিদ নাসিরির ছেলে কিয়ান নাসিরিকে রাতারাতি নায়ক বানিয়ে দিয়েছে। ওই ম্যাচের শেষ ৩৬ মিনিটে কিয়ান নাসিরির তাণ্ডব নৃত্যের মুখে পড়ে খেই হারিয়ে ফেলে লাল হলুদ ব্রিগেড। এমন দুরন্ত পারফরম্যান্সের পরে ফুটবলার কিয়ান নাসিরিকে নিয়ে সবুজ মেরুন জনতার প্রত্যাশা এখন গগনচুম্বী।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন মাঠ ছেড়ে বাঁশবাগানে কেন মোহনবাগান ফুটবলার কিয়ান নাসিরি

ওড়িশার বিরুদ্ধে ম্যাচের আগে ইস্টবেঙ্গল ভক্তদের বার্তা কনস্টাটাইনের

Stephen Constantine

চার ম্যাচ হারের পর আইএসএলে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে চলতি ইন্ডিয়ান সুপার লিগে দ্বিতীয় জয়ে পেয়েছে ইস্টবেঙ্গল এফসি।আগামী শুক্রবার, যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল এফসির (East Bengal FC) ম্যাচ ওড়িশা এফসির বিরুদ্ধে।

বৃ্হস্পতিবার প্রি ম্যাচ প্রেস মিটে এসে লাল হলুদ কোচ স্টিফেন কনস্টাটাইন ইস্টবেঙ্গল ভক্তদের বার্তা দিতে গিয়ে বলেন,”এই পৃথিবীতে, আপনার সমর্থন প্রয়োজন। আমাদের অনুরাগীরা আমাদের দেখাশোনা করে। এমনকি আমাদের ম্যাচের সময়, কিছু বাড়ির সমর্থকদের চেয়ে বেশি বাঙালি থাকে। আমরা তাদের আনন্দ দিতে চাই এবং সেই কারণেই আমরা খেলি। আপনি আপনার দলে পরিবর্তন করতে পারবেন না। আপনি সমন্বয়ের মাধ্যমে আপনার দলকে সমর্থন করেন, এবং আমাদের ভক্তরা তা করে।”

আসলে ৬ ম্যাচের মধ্যে চার ম্যাচে হারের জেরে স্টিফেন কনস্টাটাইনের ফুটবল স্ট্র‍্যাটেজি নিয়ে প্রশ্ন উঠেছে।কনস্টাটাইনের ডিফেন্সিভ ফুটবল না পসন্দ ইস্টবেঙ্গল জনতার।যদিও নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা বলেছেন,”রক্ষণ আঁটোসাঁটো রাখতে হবে। তার পরে জেতার জন্য ঝাঁপাতে হবে।হায়দরাবাদ এফসি-কে দেখুন। ওরা শেষ চারটি ম্যাচ জিতেছে ১-০-য়। যে কোনও ভাল দলই এটা করে থাকে। আগে ঘর সামলে তার পরে আক্রমণে ওঠার নীতি অনুসরণ করে থাকে। ভারতীয় দলের কথাই ধরুন। আমরা ইরান, জাপান, জর্ডন, চিনের বিরুদ্ধে খেলেছি। ওরা আমাদের চেয়ে ভাল দল ছিল। তাই নিজেদের রক্ষণ গুছিয়ে খেলতে হয়েছে। কিন্তু এর মানে এই নয়, আমি রক্ষণাত্মক মনোভাবাপন্ন।”

সব মিলিয়ে নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় সমালোচনাকে উড়িয়ে দিয়ে লাল হলুদ ভক্তদের সমর্থন চাওয়াটাও গেম শুরুর আগে ‘মাইন্ড গেম’! ঘর গুছিয়ে (ভক্তদের সমর্থনের সঙ্গে) প্রতিপক্ষ শিবিরে হানা দেওয়ার কৌশল,যাতে যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত ৫০-৬০ হাজার ভক্তদের প্রিয় দলের হয়ে গলা ফাটানোর তেজে প্রতিপক্ষ ওড়িশা এফসির খেলোয়াড়রা খেই হারিয়ে ফেললে মনসংযোগে চিড় ধরার সুযোগে তিন পয়েন্ট অর্জন করা যায়।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ওড়িশার বিরুদ্ধে ম্যাচের আগে ইস্টবেঙ্গল ভক্তদের বার্তা কনস্টাটাইনের

ISL: সেরা ছয়ে পৌঁছনোই আমাদের লক্ষ্য: স্টিফেন কনস্টান্টাইন

East Bengal FC Coach Stephen Constantine

চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ৬ ম্যাচের দুটো খেলায় জয়ের মুখ দেখেছে ইস্টবেঙ্গল এফসি,আর টানা ৪ ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে রেড এন্ড গোল্ড ব্রিগেডকে।লিগের অষ্টম স্থানের টিম আগামী শুক্রবার, লাল হলুদ শিবির খেলতে নামছে ওড়িশা এফসির বিরুদ্ধে।

এই ম্যাচের আগে বৃ্হস্পতিবার প্রি ম্যাচ প্রেস মিটে এসে ইস্টবেঙ্গল এফসি কোচ স্টিফেন কনস্টাটাইন লিগ নিয়ে তার ভিশন পরিষ্কার করতে গিয়ে বলেন,”সেরা ছয়ে পৌঁছনোই আমাদের লক্ষ্য।”এই প্রসঙ্গে কনস্টাটাইন আরও বলেন,”সেরা ছয়ে থাকতে পারাটাই আমাদের লক্ষ্য। মুম্বই, ATKমোহনবাগান , হায়দরাবাদ সেরা ছয়ে থাকবে বলেই মনে হয়। বেঙ্গালুরুও থাকতে পারে। জামশেদপুর ক্রমশ উন্নতি করছে। এফসি গোয়া শুরুটা ভাল করেছে।”

নিজের দলের পারফরম্যান্স তুলে এই প্রসঙ্গতে লাল হলুদ কোচের মূল্যায়ন,” শেষ চার ম্যাচেই আমরা ভাল খেলেছি। চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচটা আমাদের কিছুটা পিছিয়ে দিয়েছে যেমন, বেঙ্গালুরু-ম্যাচ আবার তেমন এগিয়ে দিয়েছে। প্রথম ছয়ের মধ্যে থাকাটা বিশাল কঠিন ব্যাপার নয়। ওপরের দিকে লক্ষ্য স্থির করে অযথা চাপ বাড়িয়ে লাভ নেই। আমাদের দলটা তৈরি হচ্ছে। সেরা ছয়ে থাকতে পারলে খুশিই হব।”

গত দুই মরসুমে ইস্টবেঙ্গল টিম ISL টাইটেলশিপ অভিযান খতম করেছে শেষ পজিশনে। তাই এবার আগেভাগেই দলের লক্ষ্য স্থির করে রেখেছেন, যা এতদিন লুকোনো ছিল।তবে এদিন কোনও রাখঢাক না রেখেই ইন্ডিয়ান সুপার লিগে নিজের ভিশন পরিষ্কার করে দিলেন ভক্তদের সামনে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ISL: সেরা ছয়ে পৌঁছনোই আমাদের লক্ষ্য: স্টিফেন কনস্টান্টাইন

FIFA WORLD CUP 2022: সাবস্ক্রিপশন ছাড়াই কিভাবে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখবেন! জেনে নিন বিস্তারিত

fifa-world-cup-2022-watch-match-without-subscribtion

ফিফা বিশ্বকাপ ২০২২(FIFA WORLD CUP 2022) শুরু হতে চলেছে রবিবার। এবারের বিশ্বকাপের আসর বসছে কাতারে। ৩২টি দল ৬৪টি ম্যাচ খেলবে। ২৯ দিন ধরে চলবে বিশ্বকাপ৷ এই প্রথম FIFA World Cup আয়োজন করা হচ্ছে মধ্যপ্রাচ্যে৷

  • ৪টি করে দলের ৮ গ্রুপ

ফিফা বিশ্বকাপ ২০২২-এ মোট ৩২টি দল অংশ নিচ্ছে। ৪টি করে দল নিয়ে মোট ৮টি গ্রুপ তৈরি করা হয়েছে। প্রত্যেক টিম গ্রুপ স্টেজে নিজেদের গ্রুপের বাকি দলগুলির সঙ্গে ১টি করে ম্যাচ খেলবে। প্রত্যেক গ্রুপে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা টিম রাউন্ড-১৬ (প্রি-কোয়ার্টার ফাইনাল) কোয়ালিফাই করবে। গ্রুপ ম্যাচে জয়ের জন্য আরও তিনটি ম্যাচে ড্র হলে, দুই দল ১ পয়েন্ট করে পাবে। পরাজিত দল কোনও পয়েন্ট পাবে না। যদি কোনও গ্রুপে দুই বা তার বেশি টিমের পয়েন্ট সমান হয়, সেক্ষেত্রে গোল পার্থক্য দেখা হবে।

প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে ৮টি দল কোয়ার্টার ফাইনালে যাবে। এরপর কোয়ার্টার ফাইনাল স্টেজের পর সেমি ফাইনাল হবে। সেমি ফাইনাল থেকে উঠে আসা দুই দলের মধ্যে ফাইনাল হবে। সেমিফাইনালে পরাজিত দল তৃতীয় স্থানের জন্য খেলবে। নক-আউট ম্যাচে যদি নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকে, তা হলে ম্যাচ অতিরিক্ত সময় খেলা হবে৷ অতিরিক্ত সময়েও যদি অমীমাংসিত থাকে, তখন পেনাল্টি শ্যুট আউটে জয়-পরাজয় নির্ধারিত হবে।

রবিবার প্রথম ম্যাচে খেলবে কাতার ও ইকুয়েডর। মরুভূমির দেশ কাতারে গ্রীষ্মের দাবদাহ এড়াতে এই প্রথম নভেম্বর ও ডিসেম্বরে ফুটবল বিশ্বকাপ হচ্ছে।ফিফা বিশ্বকাপ ২০২২ টিভি-তে সম্প্রচার করবে Sports18 Sports18 HDIফিফা বিশ্বকাপ ২০২২ অনলাইনে দেখা যাবে JioCinema অ্যা কোনও সাবস্ক্রিপশন ছাড়াই JioCinema অ্যাপে ফ্রি-তে ম্যাচ দেখা যাবে লাইভ JioCinema ওয়েবসাইটেও ল্যাপটপ বা ডেস্কটপে ম্যাচ দেখতে পারবেন। Jio, Vi, Airtel 3 BSNL সাবস্ক্রাইবার গ্রাহকরাও JioCinema-য় বিশ্বকাপ দেখতে পারবেন। ইংরেজি, হিন্দি, মালয়ালম, তামিল ও বাংলা– এই ৫ ভাষার ধারাভাষ্যে ম্যাচ দেখা যাবে৷FIFA World Cup 2022 Final ম্যাচ হবে ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৮টায়৷

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন FIFA WORLD CUP 2022: সাবস্ক্রিপশন ছাড়াই কিভাবে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখবেন! জেনে নিন বিস্তারিত