Mamata Banerjee: ‘মমতা বিজেপির অক্সিজেন সাপ্লায়ার’, বিস্ফোরক অধীর

নিউজ ডেস্ক: বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এনসিপি(NCP) সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেন। বৈঠকের পর বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, ‘UPA আবার কী? UPA বলে কিছু নেই।’ তৃণমূলনেত্রীর এই মন্তব্যের প্রতিবাদে সরব হন কংগ্রেস নেতা অধীর চৌধুরী(Adhir Ranjan Chowdhury)।

মমতা বন্দ্যোপাধ্যায় ও শরদ পাওয়ারের বৈঠক ‘পূর্ব-পরিকল্পিত ষড়যন্ত্র’। কংগ্রেসকে দুর্বল করার জন্য এটা করা হয়েছে। তাছাড়া তৃণমূলনেত্রীকে ‘বিজেপির(BJP) অক্সিজেন সাপ্লায়ার’ বলেও তোপ দাগেন অধীর। তবে তিনি পাওয়ারের প্রশংসা করেছেন। এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যখন গোটা দেশে বিজেপি কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে ও প্রতিটা দিন ওদের পরিস্থিতির অবনতি হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ওদের অক্সিজেন জোগাতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির অক্সিজেন সাপ্লায়ার হয়ে উঠেছেন। তাই বিজেপি ওঁর ওপর সন্তুষ্ট।’

এখানেই শেষ নয়। সুর চড়িয়ে তিনি আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় কি জানেন না UPA কি ? আমার মনে হয়, উনি পাগলামি করছেন। উনি ভাবছেন গোটা ভারত বোধ হয় মমতা-মমতা স্লোগান তুলছে। কিন্তু ভারত মানে শুধু পশ্চিমবঙ্গ নয়। রাজ্যে শেষ নির্বাচনে উনি যে কৌশল নিয়েছিলেন তা ধীরে ধীরে উন্মোচন হচ্ছে। আজ মমতার শক্তি বৃদ্ধি পেয়েছে, কারণ মোদিজি ওঁর পাশে দাঁড়িয়েছেন। তাই উনি কংগ্রেসকে দুর্বল করার সব চেষ্টাই করছেন। শরদ পাওয়ার কংগ্রেসের বিরুদ্ধে কিছু বলেননি। উনি একজন বর্ষীয়ান নেতা। ওঁকে আমরা শ্রদ্ধা করি। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শরদ পাওয়ার ও অন্য দলের লোকেদের ফাঁদে ফেলার পূর্ব পরিকল্পিত চেষ্টা। উনি বিজেপির বিকল্প দেখাতে চাইছেন। আর এটাই বিজেপিকে বেশি ফায়দা দিচ্ছে।’

প্রসঙ্গত, বুধবার শরদ পাওয়ারের সঙ্গে দেখা করে বেরিয়ে মমতা বলেন, ‘যে ফ্যাসিবাদ চলছে তার বিরুদ্ধে কেউই লড়াই করছে না। কিন্তু, শক্তিশালী বিকল্পের প্রয়োজন রয়েছে। শরদজি অন্যতম বর্ষীয়ান নেতা। আমি এনিয়ে আলোচনা করতে এসেছিলাম। শরদজি যা বলেছেন তাতে আমি সহমত।’

Travel: ডেসটিনেশন হোক তাজমহল থেকে সামান্য দূরে ফতেহপুর সিক্রি

fatehpur-sikri

নিউজ ডেস্ক: আগ্রায় তাজমহল থেকে সামান্য দূরেই রয়েছে এক ইতিহাস সমৃদ্ধ জায়গা। করোনা পরিস্থিতি কাঠিয়ে স্বাভাবিক হচ্ছে চারদিক। এবার আপনার ভ্রমণ (Travel) গন্তব্য হোক ফতেহপুর সিক্রি। ফতেহপুর সিক্রি জুড়ে রয়েছে পাথর আর পাথর। দালানে দালানে লেগে আছে ইতিহাসের ছাপ। এখনকার দুর্গগুলি বেলে পাথর দিয়ে তৈরি।

আগ্রা থেকে এর দূরত্ব মাত্র ৩৬ কিলোমিটার। ১৫৬৯ সালে ফতেহপুর সিক্রি ছিল সম্রাট আকবরের রাজধানী। রয়েছে রক্তবর্ণ প্রাসাদ। এই প্রাসাদের মূল ফটকের উচ্চতা ৫৪ ফুট। সেই কারণে বুলন্দ দরওয়াজাকে এশিয়ার সব থেকে উঁচু তোরণদ্বার হিসেবে গণ্য করা হয়। জায়গাটির চারপাশ দেখার মতো সুন্দর।

fatehpur-sikri

একা একা হেঁটে ঘুরে বেড়ালে মনে আসে প্রশান্তি। ফতেহপুর সিক্রিতে থাকার জায়গা নেই। তাই সকালবেলায় ঘুরে রাতের মধ্যে আগ্রায় ফিরে আসতে হয়। আগ্রা থেকে প্রচুর ভাড়ার গাড়ি পাওয়া যায় ফতেহপুর সিক্রি যাওয়ার জন্য। এখানে রয়েছে মসজিদ, স্নানাগার, স্মৃতি সৌধ, অট্টালিকা ইত্যাদি।

ফতেহপুর সিক্রিতে রয়েছে ভাস্কর্যে ভরা জামে মসজিদ। এই মসজিদের দরজাগুলি দেখার মতো সুন্দর। কথিত আছে এখানে সম্রাট আকবর নামাজ পড়তে আসতেন। এখানে গেলে দেখতে পাবেন সম্রাট আকবরের ইবাদতখানা ‘দীন-ই-ইলাহি’। এর সামনে ট্যুরিস্ট গাইড দাঁড়িয়ে থাকেন। তাঁদের সাহায্য নিয়ে এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জানা যায়। রয়েছে সেলিম চিশতির মাজার। সম্পূর্ণ মাজারটি শ্বেত পাথর দিয়ে বানানো। যা পর্যটকদের ভিড় টানে।

Jacqueline Fernandez: পার্ফেক্ট ডায়েটের ব্যালন্সেই জ্যাকলিন Fit To Hit, রইল দিনভরের মেনু

jacqueline fernandez Fit To Hit

Online Desk: জ্যাকলিন ফার্নান্দেজ (Jacqueline Fernandez) বলিউডে যাঁর উপস্থিতি মানেই এক উষ্ণ আবেদন। আইটেম নম্বর থেকে শুরু করে লিড, প্রতিটা ক্ষেত্রেই একশো শতাংশ পার্ফেক্ট জ্যাকলিন। নিজেকে তাই ধরে রাখতে প্রতি নিয়ত কড়া নিয়মের ঘেরাটোপে বেঁধে রাখেন। শরীরচর্চা থেকে শুরু করে ডায়েট টিপস। কোনও কিছুই তাঁর নজর এড়ায় না।

jacqueline fernandez Fit To Hit

বাইরের খাওয়ারে সাফ না। পাশাপাশি প্রতিটা দিন মেডিটেশন করা, ঘড়ি ধরে জিম, শরীরচর্চা ও নিজেকে ফিট রাখার জন্য সঠিক সময় সঠিক ডায়েট ফলো করা। এভাবেই জ্যাকলিন এখনও নিজেকে পার্ফেক্ট করে রেখেছে। তাঁর এই ফিগারের পেছনে থাকা ডায়েটের সিক্রেট কী জানেন!

jacqueline fernandez Fit To Hit

চলুন জেনে নেওয়া যাক সকাল থেকে রাত কী কী খান জ্যাকলিন –

ব্রেকফাস্টের আগে এক গ্লাস জলে লেবু ও মধু মিশিয়ে খান জ্যাকলিন। ব্রেকফাস্টে ডিম সেদ্ধ, ফল, ও গ্রিন টি থাকে। দুপুরে ব্রাউন রাইস ও স্যালাড থাকে জ্যাকলিন ফার্নান্ডেজের। মাছের মধ্য়ে সুশি ও স্যামন ফিশ খান জ্যাকলিন। ডিনারে একদম হালকা খাবার পছন্দ করেন তিনি। জ্যাকলিন দিনে দুবার অন্তত গ্রিন টি পান করে থাকেন। এছাড়াও প্রতিদিন সকাল ৭ টায় ঘুম থেকে উঠে যোগ ব্য়ায়াম করেন জ্যাকলিন। শক্তি বাড়াতে ও ফিট থাকে কার্ডিও এক্সারসাইজ করে থাকেন এই বলিডিভা। 

Salman Khan: বলিউডের এলিজেবেল ব্যচেলার, কোন রহস্য ফিট ফিগারে হিট সলমন

Online Desk: বয়স পেরিয়েছে ৫০-শের কোটা, তবুও আজও ভক্তদের মনে একটাই প্রশ্ন ভাইজানকে (Salman Khan) নিয়ে, কবে তিনি বিয়ের পিঁড়িতে বসছেন! আর জবাব এখনও রহস্য। তবে বয়স যে বাড়ছে বছর বছর, সলমনকে দেখলে তা বোঝা দায়। সদ্য মুক্তি পাওয়া ছবি রাধের সেটে তাক লাগিয়ে ধরা দিয়েছেন তিনি পার্ফেক্ট ফিগার ও অ্যাপে।

বিপরীতে দিশা পাটানি। হট সিজলিং এই অভিনেত্রী ভাইজানের অর্ধেক বয়সের সমান হলেও, এক সাক্ষাৎকারে তিনি বলে বসেন, তাঁকে দিশার মতই ইয়ং লেগেছে। সলমনের এই ফিটনেসের রহস্য কি! শরীরচর্চা জিম তো রয়েছেই, সঙ্গে মেনে চলের কড়া ডায়েট।

কী কী থাকে সলমন খানের মেনুতে-
ব্রেকফাস্ট- ঘুম থেকে উঠেই জিমের জন্য শুরু হয়ে যায় প্রস্তুতি। সকালে তিনি খান চারটে ডিমের সাদা অংশ ও লো-ফ্যাট দুধ।
লাঞ্চ- সাধারণত সলমন খান দুপুরে খেয়ে থাকেন পাঁচটা রুটি, গ্রিল্ড ভেজিটেবল ও স্যালাড।
বিকেলে জিমের আগে- প্রোটিন শেক খেয়ে থাকেন সলমন। এছাড়াও প্রচুর পরিমাণে জল পান করে থাকেন তিনি।
জিমের পর- খুব খিদে পেলে সলমন এই সময়টা প্রোটিন বার বা ওটস খেয়ে থাকেন। মাঝে মধ্যে অবশ্য তিনি বাদামও খান।
ডিনার- রাতে শোওয়ার আগে সলমনের পাতে থাকে দুটি ডিমের সাদা অংশ, পাশাপাশি মাছ ও চিকেন সুপের সঙ্গে তিনি খেয়ে থাকেন।

আইএসএলে নিজের শততম ম্যাচ খেলতে নেমেছে অধিনায়ক প্রীতম কোট

Sports desk: বুধবার ATK মোহনবাগান মুম্বই সিটি এফসির বিরুদ্ধে গোয়ার ফতোদরা স্টেডিয়ামে খেলতে নামছে। প্রথম ম্যাচ জেতার পাশাপাশি হাইভোল্টেজ ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে গোটা সবুজ মেরুন শিবিরের ম্যাচ টেম্পারমেন্ট এখন ফুল পিকাপে।

বুধবারের আইএসএলের ম্যাচে মোহনবাগানের সেন্ট্রাল ব্যাক তথা অধিনায়ক প্রীতম কোটাল আইএসএলে নিজের ১০০ তম ম্যাচ খেলতে নামছে। হেডকোচ আন্তোনিও লোপেজ হাবাস ম্যাচের আগে প্রীতম কোটালের হাতে ১০০ নম্বর সবুজ মেরুন জার্সি তুলে দিয়ে প্রীতমকে সম্মান জানানোর সঙ্গে মোটিভেট করেন মুম্বই’র বিরুদ্ধে দুরন্তভাবে পারফরম্যান্সের টার্গেট পূরণের।

এমন এক মুহুর্তে আইএসএল নিজেদের টুইটার হ্যান্ডেলে ছবি সহ পোস্ট করে লিখেছে ,”যেমন @atkmohunbaganfc অধিনায়ক @KotalPritam #HeroISL-এ তার 100 তম উপস্থিতি করেছেন, কোচ হাবাস এই উপলক্ষকে স্মরণ করার জন্য একটি বিশেষ জার্সি বাড়িয়েছেন! 🤩🔥#ATKMBMCFC #HeroISL #LetsFootball

“প্রীতম কোটাল ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) 2014 মরসুমে এফসি পুনে সিটির জার্সি গায়ে আইএসএলে আত্মপ্রকাশ করেছিলেন। 2016 সালে প্রীতম ATK এফসি দলের অংশ ছিলেন এবং আইএসএল টাইটেল জয়ী অভিযানের সদস্য ছিলেন।

কোটাল 2017-18 মরসুমের জন্য দিল্লি ডায়নামোস এফসি’তে চলে যান এবং জানুয়ারী ট্রান্সফার উইন্ডোতে ATK FC’তে স্বাক্ষর করার আগে 2018-19 আইএসএল মরসুমের প্রথমার্ধে ক্লাবের অধিনায়কত্ব করেন।

প্রধানত সেন্ট্রাল -ব্যাক হিসাবে খেলে প্রীতম কোটাল 2019-20 সালে ATK FC-এর শক্তিশালী রক্ষণাত্মক সেট-আপের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন এবং দলকে তাদের তৃতীয় ট্রফি জিততে সাহায্য করেছিল।

ATK মোহনবাগানকে 2020-21’র মরসুমে আইএসএলে’র সেমিফাইনালে লিগের প্রথম মরসুম ছিল সাহায্য করেছিল।

Travel: করোনা আবহে দার্জিলিং সফর, কম বাজেটেই ট্রিপ প্লান

darjeeling

Travel: করোনা পরিস্থিতি কাটিয়ে মানুষ এখন স্বাভাবিক জীবনে ফিরছে।  চলুন দার্জিলিং বেড়িয়ে আসি, তার আগে জেনে নিন কিভাবে যাবেন? কোথায় থাকবেন আর জরুরী কিছু তথ্য।

কীভাবে যাবেন?
কলকাতা থেকে এনজিপি পর্যন্ত স্পেসাল ট্রেনের ব্যবস্থা রয়েছে এই লকডাউন পরিস্থিতিতে। এনজিপি থেকে রিসার্ভ গাড়িতে দার্জিলিং। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে গাড়ি স্যানিটাইজ এখন বাধ্যতামূলক। তাই পূজোতে চলুন দার্জিলিং বেড়িয়ে আসি

কোথায় থাকবেন?

থাকার জন্য সারা দার্জিলিং এই রয়েছে কম-বেশি বাজেটের হোটেল, রিসোর্ট। আপনার পছন্দের হোটেলের সন্ধান অনলাইনেও পেয়ে যাবেন এখন। তাই কলকাতাতে বসেই হোটেলের বুকিং সেরে ফেলতে পারেন।
অক্টোবর থেকে দার্জিলিং এ মানুষের ভিড় বাড়তে শুরু করে তাই হোটেলের বুকিং আগেভাগে সেরে ফেলা ভাল।
দার্জিলিং ঘুরতে মোটামুটি তিন রাত চারদিনের ট্যুর প্লান করুন। দার্জিলিং এ থাকার সব থেকে ভাল জায়গা হল ম্যালের কাছে অথবা দার্জিলিং ষ্টেশনের কাছে।
পূর্বের স্কটল্যান্ড শৈলশহর শিলং

কি কি দেখবেন?

দার্জিলিং ম্যালের কাছে মহাকাল মন্দির
টাইগার হিলে সূর্যোদয়, টাইগার হিলে সূর্যোদয় দেখার জন্য ভোরবেলা ৩টে থেকে ৪টের মধ্যে বেরোন, রাস্তায় ভীড় থাকার জন্য হাতে সময় নিয়ে বেরবেন।
কাঞ্চনজঙ্ঘার পিছনে ভোরের সূর্যোদয় এক ঐশ্বরিক দৃশ্য।
জাপানী মন্দির
পিস্ প্যাগোডা
দার্জিলিং জু, দার্জিলিং জু এর আসল নাম পদ্মজা নাইডু জুওলজিক্যাল পার্ক।
এই চিড়িয়াখানার প্রধান আকর্ষণ হল রেড পাণ্ডা এছাড়াও চিতাবাঘ, হিমালয়ান স্নো লেপার্ড, ভাল্লুক, নানা ধরনের হরিণ ও বানর।
হিমালায়ান মউন্টিনীয়ারিং ইন্সিটিউট
দার্জিলিং রোপওয়ে, দার্জিলিঙে গিয়ে রোপওয়েতে চড়তে ভুলবেন না। পাহাড়ের উপর ১৬ কিমি পথ কেব্‌লকারে যাওয়ার অভিজ্ঞতা অসাধারন।
তেনজিং রক
হ্যাপি ভ্যালি টি এস্টেট
গোর্খা ফুটবল স্টেডিয়াম
এছাড়াও রয়েছে রক গার্ডেন যা ম্যাল থেকে গাড়ীতে ১০ কিমি দূরে পাহাড়ে ঘেরা সুন্দর ফুলের বাগান ও ছোটো জলপ্রপাত। রক গার্ডেনের কাছেই খরস্রোতা পাহাড়ি নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে সুসজ্জিত গঙ্গা মাইয়া পার্ক।

বিকেলে উপভোগ করুন ট্রয় ট্রেনে ভ্রমন। ট্রয় ট্রেনে করে যান বিশ্বের সর্বোচ্চ রেল ষ্টেশন ঘুম পর্যন্ত, ঘুম ষ্টেশনে এসে ট্রয় ট্রেন ৩০ মিনিট অপেক্ষা করে এর মধ্যে ঘুরে দেখুন রেল মিউসিয়াম। করোনা ও লকডাউন কাটিয়ে দার্জিলিং সেজে উঠেছে আবার ট্যুরিস্টদের স্বাগত জানানোর জন্য।

Ready to face any challenge: BSF যে কোনও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, বললেন বিএসএফের আইজি ডি কে বোরা

BSF Lady

নিউজ ডেস্ক : বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) বুধবার তাদের ৫৭ তম প্রতিষ্ঠা দিবসে উপলক্ষ্যে জম্মু ফ্রন্টিয়ারের দায়িত্বে থাকা বিএসএফ-এর ইন্সপেক্টর জেনারেল (আইজি) ডি কে বোরা এক অনুষ্ঠানে বলেন, ‘দিনটি বাহিনীর জন্য আনন্দের পাশাপাশি গর্বেরও।

বাহিনী এই বছর সীমান্তে একটি উল্লেখযোগ্য কাজ করেছে এবং তারা যেকোন চ্যালেঞ্জের মোকাবেলা করতে প্রস্তুত। বিএসএফ তার ৫৭ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি সময়।’ পাশাপাশি এদিন তিনি বাহিনীর দ্বারা গৃহীত উল্লেখযোগ্য মিশনগুলি স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘বিএসএফ প্রস্তুতি নিয়ে সীমান্তে উপস্থিত রয়েছে। সীমান্তে এ বছর বেশ কিছু কৃতিত্ব অর্জন করেছে বিএসএফ। যেকোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমরা প্রস্তুত।’

বিএসএফ জম্মু বর্তমানে পাকিস্তানের সাথে আন্তর্জাতিক সীমান্তের প্রায় ১৯২ কিলোমিটার নিয়ন্ত্রণ করছে এবং ভারতীয় সেনাবাহিনীর সাথে নিয়ন্ত্রণ রেখাতেও মোতায়েন রয়েছে। ২০২১ সালে বাহিনীটি কিছু গুরুতর চ্যালেঞ্জ গ্রহণ করেছে, যেমন ড্রোন কার্যকলাপ, টানেলিং এবং চোরাচালানের প্রচেষ্টা সহ প্রতিপক্ষের আক্রমণ থেকে রক্ষা। বিএসএফ জম্মু প্রতিপক্ষের সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয় এবং তাদের ঘৃণ্য পরিকল্পনা নস্যাৎ করে দেয়।

আন্তর্জাতিক সীমান্তে সীমান্ত বাহিনীর শক্তিশালী আধিপত্য এবং নজরদারি জম্মু আন্তর্জাতিক সীমান্তে শান্তি অব্যাহত রেখেছে। গত বছরে, বিএসএফ জম্মু আন্তর্জাতিক সীমান্তে একাধিক টানেল বিরোধী অভিযান চালায় এবং ২০২১ সালের জানুয়ারি মাসে দুটি টানেল সনাক্ত করতে সক্ষম হয়। বাহিনী পাকিস্তান থেকে ANE-এর অনুপ্রবেশের প্রচেষ্টা বন্ধ করতে সক্ষম হয়েছিল। বাহিনীটি পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী বা পাচারকারীদের দেশে তাদের পথ তৈরি করার জন্য এই ধরনের টানেল ব্যবহার করা থেকেও বাধা দেয়।

বিএসএফের সেনারা মাদকের চালান পাচারের চেষ্টাকারী বেশ কয়েকজন পাকিস্তানি চোরাকারবারীকেও নিষ্ক্রিয় করেছে। আন্তর্জাতিক সীমান্তে এই সফল অভিযানে প্রায় ২৭ কিলোগ্রাম মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে বিএসএফ। এছাড়াও, বিএসএফ গত ৩০ আগস্ট নওশেরা থেকে ২,৭৫,০০০ টাকার প্রায় ৯.৯৯৫ কিলোগ্রাম মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছিল। বিএসএফ-এর অব্যাহত প্রচেষ্টার কারণে, ২০২১ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশ করার সময় বাহিনী পাঁচজন অনুপ্রবেশকারীকে নিষ্ক্রিয় করেছে এবং তিনজন পাকিস্তানি অনুপ্রবেশকারীকে আটক করেছে।   

 

Mamata Banerjee: আজ মুম্বইতে মমতার একাধিক কর্মসূচি

Mamata Banerjee in mumbai

নিউজ ডেস্ক, মুম্বই: মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মুম্বই গিয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে (Siddhivinayak Mumbai) পুজো দিয়ে মহারাষ্ট্রের শাসকদলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাত্‍ করেছেন।

বুধবার সফরের দ্বিতীয় দিনে শিল্পমহল, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি শরদ পওয়ারের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। তৃণমূল সূত্রের খবর, আজ মুম্বইয়ে মমতার দ্বিতীয় দিনের কর্মসূচি। দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ নরিম্যান পয়েন্টের ওয়াইবি চহ্বন সেন্টারে মমতার নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা।

জানা গিয়েছে, জাভেদ আখতার এবং সুধীন্দ্র কুলকার্নি এই বৈঠকের আয়োজন করেছেন। দিন কয়েক আগে দিল্লিতে মমতার সঙ্গে দেখা করেছিলেন সুধীন্দ্র এবং জাভেদ। নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর মমতা যাবেন এনসিপি নেতা শরদ পওয়ারের (sharad pawar) বাড়ি। সেখানে তাঁর পওয়ারের সঙ্গে বৈঠক রয়েছে। বুধবার বিকেল ৫টায় ফোর সেশনস হোটেলে রাজ্যে শিল্প বিস্তারের লক্ষ্যে মুম্বইয়ের শিল্প মহলের সঙ্গেও দেখা করবেন মুখ্যমন্ত্রী।  

প্রসঙ্গত, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গেও মঙ্গলবার দেখা করার কথা ছিল মমতার। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন। তাই উদ্ধবের ছেলে আদিত্য ঠাকরে ও শিবসেনার রাজ্যসভার দলনেতা সঞ্জয় রাউত এসেছিলেন মমতার সঙ্গে দেখা করতে।

এই সাক্ষাত্‍ নিয়ে আদিত্য ঠাকরে বলেন, ‘জাতীয় রাজনীতির অনেক বিষয়েই আমাদের কথা হয়েছে। আমাদের পুরনো বন্ধুত্বের সম্পর্ক। আগেও উনি যখন এসেছেন, আমাদের বৈঠক হয়েছে।’ যদিও রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, শরদ পওয়ারের সঙ্গে বৈঠকের পর বিজেপি বিরোধী লড়াই নিয়ে মমতা কী বার্তা দেন, সেদিকেই আজ সকলের নজর থাকবে।

 

Cyclone Jawad: সপ্তাহান্তে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ

cyclone jawad

নিউজ ডেস্ক: ইয়াসের পর এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ (Cyclone Jawad)। সপ্তাহের শেষে কলকাতা সহ উপকূল সংলগ্ন জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে অতিভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণ থাইল্যান্ডের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি ক্রমশ দক্ষিণ আন্দামান সাগরের দিকে ঢুকবে। শক্তি সঞ্চয় করে এই গভীর নিম্নচাপ সেখানেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে। নাম হবে জাওয়াদ।

শনিবার সকালে এটির উত্তর অন্ধ্রপ্রদেশ অথবা ওড়িশা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে শনিবার সকালে পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে বাতাসের গতিবেগ ৬৫ থেকে ৮০ কিলোমিটার হতে পারে। আবহাওয়া দফতর শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করেছে। যারা সমুদ্রের রয়েছেন তাঁদের বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার উপকূলের দুই জেলা দুই মেদিনীপুরে ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে।

শুক্রবার থেকে কলকাতাতেও আবহাওয়ার পরিবর্তন হবে। মেঘলা আকাশ সঙ্গে হালকা পূবালী বাতাস থাকবে। বজ্রগর্ভ মেঘ থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার কলকাতায় বৃষ্টি ও ঝড়ের ব্যাপকতা বাড়বে। উল্লেখ্য, বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি।

 

 

Omicrin: করোনার নয়া প্রজাতির জেরে মহারাষ্ট্রেও কড়াকড়ি

Omicrin

নিউজ ডেস্ক, মুম্বই: কোভিডের নতুন প্রজাতি ওমিক্রন (Omicrin) এখনও ভারতে প্রবেশ করেনি। কিন্তু পশ্চিমের দেশগুলিতে ইতিমধ্যেই ঘুম উড়িয়েছে এই ভ্যারিয়্যান্ট। একে ঝুঁকিপূর্ণ তকমাও দিয়ে ফেলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর তার জেরে আন্তর্জাতিক বিমানযাত্রীদের জন্য নতুন নিয়ম-কানুন ঘোষণা করল মহারাষ্ট্র সরকার।  

এই নতুন বিধি অনুযায়ী রাজ্যের অভিবাসন দফতর মহারাষ্ট্রে আসা যে কোনও যাত্রীর বিগত ১৫ দিনের বিদেশযাত্রার খতিয়ান যাচাই করে দেখবে। এছাড়া যেসব দেশকে ইতিমধ্যে ওমিক্রনের জেরে ‘ঝুঁকিপূর্ণ’ তকমা দেওয়া হয়েছে সেখান থেকে যাঁরা আসছেন, তাঁদের ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক। শুধু তাই নয়, মহারাষ্ট্রে পা রেখে কোভিড পরীক্ষার পর যাঁদের রিপোর্ট নেগেটিভ আসবে, তাঁদেরকেও থাকতে হবে ৭ দিনের কোয়ারান্টাইনে।

অর্থাত্‍ যাঁরা ‘ঝুঁকিপূর্ণ’ দেশ থেকে আসছেন তাঁদের মোট ১৪ দিন কোয়ারান্টাইনে থাকতে হবে। বিদেশ থেকে আসা যাত্রীদের বিমানবন্দরেই বাকিদের থেকে আলাদা করে দেওয়া হবে। কোনও যাত্রীর দেহে যদি ভাইরাস সংক্রমণের হদিশ মেলে তবে তাঁকে হাসপাতালে পাঠানো হবে। প্রসঙ্গত, যেসব দেশ ‘ঝুঁকিপূর্ণ’ তকমা পেয়েছে সেগুলি হল, চিন, ব্রাজিল, বোতসোয়ানা, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, সিঙ্গাপুর, জিম্বাবোয়ে, ইজরায়েল, হংকং, নিউজিল্যান্ড।

শিল্প ও বিনিয়োগ টানতে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের কলকাতায় বৈঠক

lieutenant-governor-of-jammu-and-kashmir

নিউজ ডেস্ক: শিল্প ও বিনিয়োগ টানতে মঙ্গলবার কলকাতায় জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর বঙ্গের শিল্পপতিদের সঙ্গে বৈঠক করলেন। পাশাপাশি ভূস্বর্গে বিনিয়োগ করলে, কী কী ছাড় বা সুবিধা মিলবে, তারও রূপরেখা তুলে ধরেন সেখানকার আমলারা।

২ বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে, কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে। জমি কেনা থেকে শিল্পস্থাপন, এখন দেশের অন্যান্য রাজ্যের মতোই ভূস্বর্গেও সহজ হয়ে গিয়েছে। এবার সেখানে বিনিয়োগ টানতে উদ্যোগী হল জম্মু কাশ্মীর প্রশাসন।

তারই অংশ হিসেবে মঙ্গলবার কলকাতায় হল একদিনের ইন্ডাস্ট্রি ইন্টার‍্যাকশন। এদিন কলকাতার এক পাঁচতারা হোটেলে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বাংলার শিল্পপতিদের সঙ্গে দেখা করেন। ভূস্বর্গে বাংলার শিল্পপতিদের বিনিয়োগে আমন্ত্রণও জানান। তিনি বললেন, ‘রাজ্য এখন শিল্প সহায়ক। স্বস্তি ফিরেছে। আপনারা ব্যবসা করতে পারেন।’ শুধু বিনিয়োগের আহ্বান নয়, ভূস্বর্গে বিনিয়োগ করলে কী কী ছাড় বা সুবিধা পাওয়া যাবে, সেই রূপরেখাও এদিন শিল্পপতিদের সামনে তুলে ধরেন সেখানকার আমলাদের একাংশ। এদিনের অনুষ্ঠান কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা CII-এর উদ্যোগে হয়।

 

Relationships: মিলনে মিলছে না তৃপ্তি, এবার এই একটি উপকরণই শান্তি ফেরাবে সম্পর্কে

অনেক সময় দাঁত ভালো রাখতেও অয়েল পুলিং-এর পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু জানেন কী, শারীরিক সম্পর্কের (Relationships) সময়েও এই তেলের বিশেষ ভূমিকা রয়েছে? বেশকিছু গবেষণায় দেখা গেছে যৌনমিলনের সময় নারকেল তেল ব্যবহার করলে, যৌনমিলনের পরম তৃপ্তি উপভোগ করা যায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গবেষণায় এমনই তথ্য সামনে এসেছে। পরিসংখ্যান অনুযায়ী প্রায় ৩০ শতাংশ মহিলা যৌনমিলনের সময় ব্যথা পান। তাঁদের দাবি নারকেল তেল ব্যবহার করলে ভ্যাজাইনার শুষ্কতা দূর হওয়ার পাশাপাশি সংবেদনশীলতা এবং উত্তেজনাও বৃদ্ধি পায়। অন্য একটি গবেষণায় দেখা গেছে গোপনাঙ্গের ময়েশ্চারাইজার হিসেবে নারকেল তেল উপকারী। তবে এক্ষেত্রে নারকেল তেল কেনার সময় তা যাতে খাঁটি হয়, সেদিকে নজর রাখতে হবে।

মহিলাদের মোনোপজের পর গোপনাঙ্গের আশেপাশের ফ্যাটি টিস্যুগুলো শুষ্ক হয়ে পরে। তাই শারীরিক সম্পর্কের সময় মহিলাদের প্রবল ব্যথা অনুভব হয়। এক্ষেত্রে নারকেল তেল ব্যবহার করলে খুব সহজেই সেই ব্যথা থেকে দূরে থাকা যায়। এতে যৌনমিলনের আনন্দ উপভোগ করা যায়। অনেকেই বাজারে প্রচারিত লুব্রিকেন্ট ব্যবহার করতে পারেন না, ত্বকের বিভিন্ন সমস্যার জন্য। তাঁদের ক্ষেত্রেও নারকেল তেল খুবই উপকারী। তাই এবার থেকে যৌনমিলনের সময় নারকেল তেল ব্যবহার করতে পারেন। এতে শারীরিক সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার পাশাপাশি চরম যৌন তৃপ্তিও পাওয়া যাবে।

পুদিনার ম্যাজিক! উজ্জ্বল ত্বক পেতে জেনে নিন পুদিনার উপকারিতা

pudina

ফুচকার সঙ্গে পুদিনার জল হোক বা ডালের বড়ার সঙ্গে পুদিনার চাটনী, মুখরোচক স্বাদে পুদিনার জুড়ি মেলা ভার। তবে শুধু স্বাদেই নয় গুণেও রয়েছে পুদিনার জাদু। অনেকেই এমন আছেন যারা নিজেদের ছাদে সাধ করে পুদিনা পাতার গাছ লাগান। তবে সেই পাতা শুধুই রান্নার ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। জেনে নিন পুদিনার ত্বকের যত্নে কিছু অজানা উপকারিতা।

১) পুদিনা পাতা ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, রোজকার স্কিন কেয়ার রুটিনে পুদিনা পাতা যোগ করা ভালো।

২) যেকোনও ক্ষত জায়গা দ্রুত সারতে পুদিনা পাতা কার্যকরী। কারণ এতে আছে অ্যান্টি- ইনফ্লেমেটরি যা মশার কামড়, কাটা, ক্ষত এবং চুলকানি জনিত ত্বকের সমস্যা নিরাময় করে।

৩) ত্বকের জালাপোড়া মেটাতেও ব্যবহার করতে পারবেন পুদিনা পাতা।

৪) পুদিনা পাতা ত্বকের দাগ ও ফুসকুড়ি কমিয়ে গায়ের রং উজ্জ্বল করতে সাহায্য করে। পুদিনা পাতার রসে রয়েছে অ্যান্টি সেপটিক বৈশিষ্ট্য।

৫) রোজকার চমৎকার ত্বক পেতে পুদিনা পাতা যুক্ত ক্লিনজার, টোনার এবং ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

৬) ত্বক কে হাইড্রেড ও স্বাভাবিকভাবে টোন করতে সাহায্য করে।

৭) প্রত্যেক মেয়ের সবচেয়ে গুরত্বপূর্ণ সমস্যা হলো ডার্ক সার্কেল। পুদিনা পাতার অ্যান্টি অক্সিডেন্ট থাকায় টা চোখের তোলার কালো দাগ কমাতে সাহায্য করে। এই পাতার পেস্ট চোখের নীচে লাগালে কমতে পারে ডার্ক সার্কেল।

ঘুম থেকে ওঠার পর এই কাজগুলো ভুলেও করবেন না, ঘটতে পারে চরম বিপদ

sleep

বর্তমানে সময় শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। দিনের পর দিন কাজ যেন আরও বাড়ছে। নিজের দিকে তাকানোর মত সময় নেই , অনেকেই ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই কাজ করতে শুরু করেন। যা আমাদের শরীরের পক্ষে মোটেও সুখকর নয়। ঘুম থেকে ওঠার পর আমরা এমন অনেক কাজ করে থাকি, যার ফলে শরীরে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। তাই সুস্থ থাকতে ঘুম থেকে ওঠার পর কখনোই এই কাজ গুলো করবেন না।

১) এখন প্রায় সকলেই ঘুম থেকে ওঠার পর ফোনে ব্যাস্ত হয়ে পরেন। এটি কোন ভাবেই ঠিক নয়। ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই মোবাইলের আলো চোখে গেলে, তা চোখের ওপর চাপ সৃষ্টি করে। যা চোখের ক্ষতি করে। তাই ঘুম থেকে উঠে আগে সবুজ কিছু দেখার চেষ্টা করুন।

২) ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে কাজ শুরু করলে, তা আপনার পিঠের মাংসপেশির ক্ষতি করতে পারে। এছাড়াও ঘুম থেকে উঠেই যদি আপনি দাড়িয়ে কাজ করতে শুরু করেন, তাহলে শরীরের রক্তগুলো পায়ের দিকে এসে জড়ো হয়। যা শরীরের পক্ষে ঠিক নয়।

৩) ঘুম ভাঙ্গার সঙ্গে সঙ্গেই আচমকাই উঠে পরবেন না। এতে ব্যাপক ভাবে হার্টে চোট্ পরে। যা পরবর্তী সময়ে হার্টের সমস্যার কারন হতে পারে। তাই ঘুম থেকে চোখ খোলার পর ২-৩ মিনিট নিজেকে সময় দিন, তার পর বিছানা থেকে উঠুন।

৪) ঘুম থেকে ওঠার পর অনেকেরই তেমন খিদে থাকে না। যার ফলে অনেকেই সকালের জলখাবারে তেমন একটা জোড় দেন না। এই বিষয়টি মোটেও ঠিক নয়। সারা রাত খালি পেটে থাকার পর সকালে উঠে সবসময় ভারী খাবার খওয়া উচিৎ। এতে দেহের স্বাভাবিক উদ্যম ফিরে পাওয়া যায়।

৫) অনেকেই এখন বেড-টি খেতে পছন্দ করেন। সকালে ঘুম থেকে উঠে, বিছানায় বসেই চা কিনবা কফি খান। চিকিৎসকদের মতে এটি খুবই অস্বাস্থ্যকর একটি অভ্যাস। সকালে উঠে ব্রাস না করলে দাঁতে টারটার নামের একধরণের পদার্থ জমতে শুরু করে। যার ফলে মুখে দুর্গন্ধ, ক্যাভেটি ছারাও দাঁতের অন্যান্য রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তাই ঘুম থেকে উঠে কোন কিছু খাওয়ার আগে ব্রাস করতেই হবে।

মাস্ক পরে মুখের ত্বকের সমস্যা! দ্রুত সমাধানে মাথায় রাখুন কয়েকটি টিপস

mask

স্বাস্থ্যগত সুরক্ষার জন্য মাস্ক পরার কোনো বিকল্প নেই। তবে ত্বকের সমস্যা সমাধানে অনেক বিকল্পই ব্যবহার করা যায়। ত্বকের ভিন্ন ভিন্ন ধরন, সমস্যা ও মাস্ক পরার সময়ের ওপর নির্ভর করে বেছে নেওয়া যাবে নির্দিষ্ট সমাধান। মাস্ক পরে মুখের ত্বকের সমস্যা!

দ্রুত সমাধানে মাথায় রাখুন কয়েকটি টিপস

ময়েশ্চারাইজার ব্যবহার
মুখ অবশ্যই প্রতিদিন অন্তত দুবার ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে ভালো করে মুছে নিয়ে ময়শ্চারাইজার লাগাতে হবে।

যাঁদের ত্বক শুষ্ক, তাঁরা ক্রিমি ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন।

স্বাভাবিক ত্বকে লোশন ময়শ্চারাইজার ও তৈলাক্ত ত্বকে জেল ময়শ্চারাইজার ভালো কাজ করবে।

সানস্ক্রিন ব্যবহার
মাস্কে মুখের অনেকটাই ঢাকা থাকলেও ঘর থেকে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করা জরুরি।

এ ক্ষেত্রে মিনারেল আর পানি আছে, এমন সানস্ক্রিন বেছে নেওয়া জরুরি।

চন্দন ব্যবহার
মাস্ক দিয়ে মুখ ঢেকে রাখার ফলে খুব ঘাম হতে থাকে। ফলে ব্রণ ও ব্যথা হয়।

এ ক্ষেত্রে চন্দন লাগালে আরাম পাওয়া যায়। তবে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

অ্যালোভেরা জেল ব্যবহার
ত্বক স্পর্শকাতর হলে মাস্ক ব্যবহারে ত্বক লাল হয়ে যেতে পারে, র‍্যাশও হতে পারে। অনেক সময় চুলকায় এবং এর ফলে চামড়াও ওঠে।

এর কারণ মাস্কের উপাদানের সঙ্গে ত্বকের বিক্রিয়া। তাই বাড়ি ফিরেই মাস্ক খুলে ফেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।

এই ত্বকে অ্যালোভেরা জেল ব্যবহারে লালচে ভাব কেটে যাবে।

Bad effect of use Headphone: দীর্ঘক্ষণ হেডফোন ব্যবহার করছেন, ভয়ানক বিপদ থেকে সাবধান

headphone

Online Desk: অনেকেই দিনের বেশিরভাগ সময় কানে হেডফোন (Headphone) গুঁজে রাখেন।বিশেষ করে রাস্তায় চলাচলের সময় কানে হেডফোন গুঁজে রাখা মোটেও ঠিক নয়। কারণ এটি সড়কদুর্ঘটনার অন্যকম কারণ। অতিরিক্ত ব্যবহার করছেন, ভয়ানক বিপদ এড়াতে সাবধান হয়ে যান। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় হেডফোন ব্যবহারে নানা ধরনের শারীরিক সমস্যা হতে পারে। 

আসুন জেনে অতিরিক্ত হেডফোন ব্যবহারে ৫ বিপদ-

১. হেডফোন ব্যবহার সময় ৯০ ডেসিবেল বা তার বেশি মাত্রার আওয়াজ সরাসরি কানে গেলে শ্রবণে সমস্যা হতে পারে।

২. হেডফোন কারও সঙ্গে ভাগাভাগি করে ব্যবহার করবেন না।এতে 
সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। 

৩. বেশিরভাগ হেডফোন এয়ার-টাইট ধরনের। এ কারণে কানে বাতাস প্রবেশ করতে পারে না। এতে ঝুঁকি থেকেই যায়।

৪. এক গবেষণায় দেখা গেছে, হেডফোনে দীর্ঘ সময় উচ্চ শব্দে গান শুনলে সেটা খোলার পরও কিছুক্ষণ ভালোভাবে কানে শোনা যায় না। 

৫. হেডফোন দিয়ে উচ্চ শব্দে গান শোনা ঠিক নয়। চিরতরে শ্রবণ শক্তি হারাতে পারেন। 

কী করবেন?

হেডফোন গান শুনুন কিছু নিয়ম মেনে। এতে জীবন ও কান দুই-ই বাঁচবে। দীর্ঘ সময় হেডফোনের ব্যবহার করতে হলে কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে। 

হেডফোন ব্যবহারের এমন কিছু নিয়ম, যা অন্তত কিছুটা হলেও আপনাকে বাঁচাবে শারীরিক ক্ষতি থেকে। 

আসুন জেনে নেই এমন কিছু কৌশল-

১. যে সংস্থার মোবাইল ব্যবহার করছেন, ঠিক সেই সংস্থার, সেই মডেলটির ইয়ারফোনই ব্যবহার করুন। 

২. ইয়ারফোনে গান শোনার সময় দেখে নিন ওই ভলিয়্যুমে বাইরের চিৎকার, আওয়াজ এ সবও কানে পৌঁছচ্ছে কি না। তা না হলে আওয়াজ আরও কমান।

৩. হাঁটার সময় বা রাস্তা-লাইন পেরনোর সময় হেডফোন ব্যবহার করবেন না। 

৪. একটানা আধ ঘণ্টার বেশি ইয়ারফোন ব্যবহার করবেন না। মোবাইলে কোনও সিনেমা দেখতে হলে আধ ঘণ্টা বিরতি নিন।

Good effect of Garlic: যৌবন এবং শরীরী-উত্তেজনা বাড়িয়ে তুলতে রসুনের জুড়ি মেলা ভার

good-effect-of-garlic

অনলাইন ডেস্ক: হাতের নাগালেই পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় এই পণ্যটি। রসুনকে (Garlic) বলা হয় গরিবের পেনিসিলিন। সহজলভ্য এই দ্রব্যটিতে এমন সব গুণ আছে যা শরীরের জন্য মহোষধি হিসেবে কাজ করে। রসুন অটুট রাখে সৌন্দর্য আর যৌবন। বিশেষত, শারীরিক সৌন্দর্য ও যৌবন ধরে রাখতে কিংবা হারানো যৌবন ফিরে পেতে  জুড়ি মেলা ভার। এছাড়াও নানা রোগের কার্যকর ওষুধ হিসেবেও রসুন খুবই কার্যকরী।

আজকাল খবরের কাগজ খুললেই চোখে পড়ে বিবাহবিচ্ছেদের রমরমা খবর। কারণ হিসেবে বেশিরভাগ ক্ষেত্রেই উল্লেখ করা হয় দাম্পত্য কলহের কথা। কিন্তু এই দাম্পত্য কলহ কেন হয়- শুধু কি বৈষয়িক চাহিদা জন্য, শুধু কি গাড়ি-বাড়ি ধনদৌলতের জন্য? না, বরং স্বামী-স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক পারস্পরিক চাওয়া-পাওয়াগুলো যখন অপূর্ণ থাকে তখনও এই দাম্পত্য অশান্তি দেখা দেয়।

Ginger

অনেকক্ষেত্রে যার পরিণামে ডেকে আনে বিচ্ছেদ।  অথচ আপনি চাইলেই যৌবনে পরাতে পারেন রাজটীকা। এবং সেটা খুব সহজে। এক কোয়া রসুন আপনার হারানো যৌবন শক্তি ফিরিয়ে দিতে পারে। স্ত্রীর চোখে আপনি হতে পারেন আস্থাশীল পুরুষ। মধু ও লেবুর রসের সঙ্গে প্রতিদিন সকালে এক কোয়া রসুন মিশিয়ে খান। দেখবেন বয়সটা তখন আপনার হাতের মুঠোয় চলে আসবে।

তারুণ্য ফিরে পাবেন সকল কাজে। বাড়বে যৌবনশক্তি। রসুন আবার গ্যাসটিকের রোগী কিংবা যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্যও দারুণ কার্যকরী। ত্বকের যেকোনও দাগ মুছে ফেলতে ও ত্বককে আরও কোমল করতেও রসুনের বিকল্প মেলা কঠিন।

বক্ষযুগল নিয়ে হীনমন্যতায় ভুগছেন, এই ঘরোয়া টিপসেই মিলবে পার্ফেক্ট আদল

nora fatehi

Online desk: অনেকেই আছেন যাঁরা বক্ষযুগলের সাইজ নিয়ে হীনমন্যতায় ভোগেন, কারুর মনে হয়, পোশাক পরলে হয়তো ভালো দেখাবে না, কেউ আবার বন্ধুদের কটাক্ষের শিকার হয়ে থাকেন। তবে এই সমস্যার সমাধান যে কেবল সার্জারি এমনটা নয়। প্রথমত একটা বিষয় মাথায় রাখা উচিত, সৌন্দর্যতা প্রকাশ পায় মন থেকে। শরীরের রঙ, ফিগার কখনই সারা জীবন সৌন্দর্য ধরে রাখতে পারে না, তা সাময়িক। ফলে সুস্থ থাকাটাই কাম্য।

শরীরকে কষ্ট দিয়ে কখনই সৌন্দর্য বৃদ্ধি সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তাই এবার ঘরোয়া কিছু টিপসেই পেয়ে যান মনের মত স্তনের আকার।

১. ব্যায়াম- প্রতিদিন মেডিটেশন করার পাশাপাশি নির্দিষ্ট কিছু ব্যায়াম করা প্রয়োজন। যা স্তনের আকার সঠিক রাখতে সাহায্য করে। এই সময় স্পোর্টস ব্রা পরে থাকা ভালো।

২.মাসাজ- হাতের দুই তালুর মধ্যে ঘষে যে গরম তাত হয় তা দিয়ে প্রতিদিন দুবার করে মাসাজ করলে উপকার পাওয়া যায়।

৩. ডায়েট- সঠিক ডায়েট মেনে চলা উচিত। কারণ অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার থেকে চর্বি জমতে থাকে, তাতেও নষ্ট হয়ে যায় স্তনের আকার।

 

ওয়ার্ক ফর্ম হোম করছেন, সাবধান, হতে পারে ভয়ানক ক্ষতি

office

Online Desk: একটানা দীর্ঘ সময় ধরে বসে থাকার কারণে স্বাস্থ্যের ওপর ক্ষতিকারক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকজন স্বাস্থ্য গবেষক পরামর্শ দিয়েছেন যে, দীর্ঘক্ষণ বসে থাকা বা শুয়ে থাকার ফলে হৃদরোগ, ডায়াবেটিসের মতো দীর্ঘস্থায়ী স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পায়। দীর্ঘক্ষণ বসে থাকলে স্বাস্থ্যের যে সব ক্ষতি

হৃদরোগ:
দীর্ঘ সময় বসে থাকার কারণে রক্ত ​​প্রবাহ কমে যায় এবং ফ্যাটি অ্যাসিডগুলো আরও সহজেই হার্ট ব্লক করতে পারে। দীর্ঘক্ষণ বসে থাকার সাথে উচ্চ রক্তচাপের যোগসূত্র রয়েছে। যারা কম সময় বসে কাটান, তাদের চেয়ে দীর্ঘ সময় বসে কাটানো মানুষের হৃদরোগজনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দ্বিগুণের বেশি।

নরম পেশী:
আপনি যখন দাঁড়ান বা সোজা হয়ে বসেন, পেটের পেশী আপনাকে সোজা রাখতে সহায়তা করে। কিন্তু চেয়ারে সোজা হয়ে না বসলে এই পেশী কোনো কাজে আসে না এবং মেরুদণ্ডের নানা সমস্যা দেখা দিতে পারে।

পায়ের ব্যাধি:
দীর্ঘ সময় ধরে বসে থাকার কারণে রক্ত সঞ্চালন বাধাপ্রাপ্ত হয়, যার ফলে পায়ে তরল পদার্থ সঞ্চারিত হয়।এর থেকে পায়ের গোড়ালি ফুলে যাওয়া এবং শিরায় রক্তও জমে যেতে পারে।

নরম হাড়:
হাঁটা এবং দৌড়ানোর মতো ক্রিয়াকলাপগুলো দেহের নিম্নাংশের নরম হাড়কে শক্তিশালী করতে সাহায্য করে।সম্প্রতি অস্টিওপোরোসিস বৃদ্ধির জন্য আংশিকভাবে কার্যকলাপের অভাবকে দায়ী করেছেন বিজ্ঞানীরা।

মস্তিষ্ক:
চলন্ত পেশীগুলো মস্তিষ্কের মাধ্যমে তাজা রক্ত ​​এবং অক্সিজেনকে পাম্প করে এবং মস্তিষ্কের সমস্ত প্রকার এবং মেজাজ-বর্ধনকারী রাসায়নিকগুলার ক্রিয়া সচল রাখে। কিন্তু যখন আমরা দীর্ঘ সময়ের জন্য বসে থাকি তখন মস্তিষ্কের সকল ক্রিয়া ধীর হয়ে যায়।

ঘাড়:
যদি আপনার বেশিরভাগ সময় কাজের জন্য কোনো ডেস্কে বসে থাকতে হয়, এসময় টাইপ করার জন্য আপনার ঘাড় কীবোর্ডের দিকে বা মাথা ফোনের দিকে ঝুঁকে থাকলে তা মেরুদণ্ডে চাপ সৃষ্টি করে এবং এর ফলে স্থায়ী ভারসাম্যহীনতা হতে পারে।

কাঁধ:
দীর্ঘ সময় ধরে বসে থাকার কারণে শুধু ঘাড়ই না, কাঁধেরও ক্ষতি হয়। বিশেষ করে ট্র্যাপিজিয়াস, যা ঘাড় এবং কাঁধকে সংযুক্ত করে।

কোমর:
আমরা যখন দীর্ঘক্ষণ সামনের দিকে ঝুঁকে বসে থাকি, তখন আমাদের মেরুদণ্ডের ডিস্কগুলোতে অনেক চাপ পড়ে। সেই সাথে চাপ পড়ে মেরুদণ্ডের পাশে থাকা বিভিন্ন মাংশ পেশি ও লিগামেন্টের ওপর।

ডিস্কগুলো নরম হওয়ায় অস্বাভাবিক চাপের কারণে ধীরে ধীরে তা স্ফিত হয়ে মেরুদণ্ডের ভেতর থেকে শরীরের বিভিন্ন নার্ভের ওপর চাপ দেয়। আর এজন্য আমরা ব্যথা অনুভব করি। চাপের তারতম্য বা তীব্রতার ওপর ব্যথার ধরণ নির্ভর করে। চাপ যত বেশি হবে, ব্যথার তীব্রতাও বেশি হবে, সেই সাথে কোমরে ব্যথা ছড়িয়ে পড়বে।

মুখের দুর্গন্ধের সমস্যা, এই সহজ টিপসে এবার মুশকিল আসান

reduce-bad-smell-from-mouth indian girl

Online Desk: মুখের দুর্গন্ধের কারণে লোকসমাজে লজ্জায় পড়তে হয়। বর্তমানে অনেকেরই এই সমস্যা রয়েছে। প্রতিদিন ২ বার ব্রাশ করার পরেও এই সমস্যা পিছু ছারছে না। সাধারণত খাদ্যাভ্যাসে গণ্ডগোল, হজমে সমস্যা, বা লিভারের গোলযোগের কারণে এই সমস্যা দেখা দিতে পারে। বাজারের বিভিন্ন ওষুধ ট্রাই করেও কোনও লাভ হয়নি। তবে চিন্তার কোনও কারণ নেই। সমাধান আপনার হাতের মুঠোয়।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে সহজেই মুখের দুর্গন্ধ দূর করা যায়

১) জল খান বেশি করে
সারাদিনে পর্যাপ্ত পরিমাণ জল খান। একেবারে নয়, একটু একটু করে বার বার খান। এতে মুখের খাবারের কণা এবং অতিরিক্ত ব্যাকটেরিয়া ধুয়ে যায়। এছাড়াও মুখ শুকনো হয়ে গেলেও মুখে দুর্গন্ধ হয়। তাই বার বার জল খওয়া প্রয়োজন।

২) নারকেল তেল
প্রতিদিন সকালে নারকেল তেল মুখের ভিতরে হালকা হাতে মালিশ করুন। তারপর উষ্ণ গরম জলে মুখ কুলকুচি করে ধুয়ে ফেলুন। নারকেল তেলে থাকা অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান সহজেই মুখে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াদের মেরে ফেলে।

৩) কিছু খাবার এড়িয়ে চলুন
আপনার যদি মুখে দুর্গন্ধ হওয়ার সমস্যা থাকে, তাহলে আপনি কয়েকটি খাবার থেকে দূরে থাকুন। অতিরিক্ত ভাজাভুজি, চিপস বা চিনি যুক্ত স্নাক খাবেন না। এতে সমস্যা উলটে বাড়বে।

৪) পুদিনাপাতা
পুদিনাপাতে প্রাকৃতিক মাউন্ট ফ্রেশনার বলা যেতে পারে। এটি মুখের দুর্গন্ধ দূর করতে খুবই কার্যকরী। তাই মুখে গন্ধ হলে ২-৩ টে পুদিনাপাতা চিবিয়ে ফেলুন। এতে কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।

৫) লবঙ্গ
মুখের দুর্গন্ধ দূর করতে লবঙ্গর জুড়ি মেলা ভার। এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোপাটিজ, যা সহজেই মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। তাই মুখের এক কোনায় একটি লবঙ্গ ফেলে রাখুন। উপকার পাবেন।

৬) দারুচিনি
মুখের ভিতরে তৈরি হওয়া জীবাণু মেরে ফেলতে দারুচিনির কোনও বিকল্প নেই। ১ চামচ দারুচিনি পাউডারের সঙ্গে জল মিশিয়ে গরম করে নিন। এবারে মিশ্রণটি ছেঁকে নিয়ে কুলকুচি করুন। নিয়মিত এই অভ্যাস করলে মুখের দুর্গন্ধ থেকে অনেকাংশে মুক্তি মিলবে।

এছাড়াও মাথায় রাখবেন মুখ এবং গলার কিছু রোগের কারণেও মুখে দুর্গন্ধ হওয়ার সমস্যা দেখা দেয়। যেমন মাড়ির রোগ কিংবা টনসিলে পাথর হওয়া। কোনও উপায়েই যদি দুর্গন্ধ দূর না হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।