Mental Health: পরিস্থিতির চাপে ক্রমেই হতাশা গিলে খাচ্ছে, রইল সমাধানের সহজ উপায়

how to reduce depression

Online Desk: কেউ যখন কোন কিছু পেতে ব্যর্থ হয় তখন একজন হতাশাগ্রস্ত (Mental Health) ব্যক্তি বিশ্বাস করতে শুরু করেন যে তার পক্ষে আর কখনোই সেটি পাওয়া সম্ভব নয়। অনেকের মাঝেই এই প্রবণতা আছে। যা অনেক ক্ষেত্রে রাগ এবং ক্ষোভের  জন্ম দেয়।

হতাশা একজন মানুষের কষ্টকে দ্বিগুণ করে দেয়। একজন হতাশাগ্রস্ত মানুষ সহজ বিষয়কেও জটিল করে তোলে। কিছু সহজ কৌশল অবলম্বন করলে হতাশা থেকে মুক্তি পাওয়া যায়।

১) সব মানুষের জীবনেই দুঃখ কষ্ট আছে। হতাশার শিকার হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। তাই কখনোই ভাবনা না যে বিপদ শুধু আপনার একার এসেছে, আপনিই শুধু কষ্টে আছেন। এরকম চিন্তাভাবনা ত্যাগ করতে হবে।

২) পৃথিবীতে কোন কিছুই চিরস্থায়ী নয়। দুঃখ যেমন আসে, তেমনি সুখও আসবে। অনেকেই আছেন যারা নিজেদের হতাশাগ্রস্ত দাবী করে সহজেই দায় এড়িয়ে যান, সমাধান খুঁজতে অসমর্থ হয়ে বসে থাকেন। কিন্তু এতে আপনারই ক্ষতি। এমন অভ্যাস ত্যাগ করুন এবং সমস্যা সমাধানের চেষ্টা করুন।

 

৩) বিপদে কখনোই ধৈর্য হারা হবেন না। হতাশা যতই আপনাকে ঘিরে ধরুক, সেটি কাটিয়ে নিজের উপর পুনরায় বিশ্বাস এবং ধৈর্যের সাথে বিপদ মোকাবেলা করুন।

৪) আপনার সমস্যার কথা আপনার বন্ধু বা কাছের কারও সাথে ভাগ করে নিতে পারেন। এতে মনের ভার অনেকটাই হালকা হবে। বিশ্বাস করতে পারেন এমন কাউকে বা ঠিক একই সমস্যার মধ্য দিয়ে গেছেন এমন কারও সাথে সমস্যাটি নিয়ে কথা বলুন। এতে সমস্যা সমাধানের দিক নির্দেশনা পাবেন।

৫) নিজের উপর আস্থা রাখুনঃ সব সময় বিশ্বাস করবেন আপনার বিপদের সব থেকে বড় বন্ধু আপনি নিজে। নিজের উপর আস্থা রেখে সমস্যা সমাধানের চেষ্টা করুন।

সব সময় মনে রাখবেন, আপনি অবশ্যই যে কোন বিপদ মোকাবেলা করতে সক্ষম। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে মনের জোর বাড়ান, আশা করি হতাশার দিন খুব দ্রুত শেষ হয়ে যাবে।

Travel: মন কিংবা শরীর, ঘুরতে গেলেই যেন পলকে চাঙ্গা

trip india girl

Online Desk: ব্যস্ততা থেকে একটু অবসর নিয়ে ঘুরে (Travel) এলে কমবে মানসিক অবসাদ। এমনকী নিয়মিত ভ্রমণ হৃদরোগসহ অন্য শারীরিক ও মানসিক রোগের ঝুঁকি কমায়। মন কিংবা শরীর, ঘুরতে গেলেই যেন পলকে চাঙ্গা এছাড়া, নতুন কোনো জায়গা ঘুরে এলে পাবেন ওই এলাকার নিজস্ব ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, জীবনযাপন ও খাবারের স্বাদ।

নতুন কোনো জায়গায় ভ্রমণে গেলে নাগরিক সব ঝুট-ঝামেলা থেকে দূরে থাকা যায় সব নেগেটিভিটি দূর হয়ে জীবনে আসে পজিটিভিটি। পাশাপাশি নতুন অনেক কিছু শেখার সুযোগ হয়। তাই ব্যস্ত জীবনে হাঁপিয়ে উঠলে একটু সময় বের করে কোথাও ঘুরে এসে নতুন উদ্দীপনা নিয়ে শুরু করতে পারেন কর্মজীবন।

অনেকের কাছে ভ্রমণ শুধু একটা শখ। অনেকের এটাই পেশা। সত্যি বলতে, মানুষের জন্মই হয়েছে সারাবিশ্ব ঘুরে নতুন কিছু জানার জন্য যারা ভ্রমণ করেন তাদের মন অনেক উদার হয়। ফলে, জীবনের অনেক জটিল সমস্যা তারা সহজ করে দেখতে পারেন। কেউ যদি এক জায়গায় ‘কুয়ার ব্যাঙ’ হয়ে জীবন কাটায়, এই বিশাল পৃথিবীর অনেক কিছুই তার অজানা থেকে যায়।

trip india girl

অন্যদিকে, কাজের চাপ ও নাগরিক জীবনের ব্যস্ততার সব নেগেটিভিটি তার জীবনকে দুর্বিষহ করে তোলে। এতে বিভিন্ন শারীরিক ও মানসিক রোগের সৃষ্টি হতে পারে। তাই প্রতিটি মানুষের জন্যই ভ্রমণ গুরুত্বপূর্ণ। শত ব্যস্ততার মধ্যেও সবারই নিজের জন্য কিছুটা সময় বের করতে হয় সব ভিড় থেকে দূরে মুক্ত জীবনের স্বাদ নিতে ও জীবনের মানে খুঁজতে বের হতে হয় ভ্রমণে।

যদি আপনি নতুন কোনো জাতির জীবনযাপন, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস, এসবে আগ্রহী হন, তাহলে ঘুরে আসতে পারেন নতুন কোনো দেশে। যদি প্রকৃতির কাছাকাছি যেতে চান অ্যাডভেঞ্চারে, তাহলে ঘুরে আসতে পারেন হিমালয় পর্বত, উপভোগ করতে পারেন হিমালয়ের সৌন্দর্য।

আপনি কী ধরনের ভ্রমণে আগ্রহী তার ওপর নির্ভর করে আপনার কোথায় ঘুরতে যাওয়া উচিত। তবে গন্তব্য যেটাই হোক না কেনো, ভ্রমণ জরুরি। তাই শারীরিক ও মানসিক অবসাদ ঝেড়ে সতেজ শরীর ও মন নিয়ে কাজে যোগ দিতে আপনার মনমতো কোথাও ঘুরে আসুন।

দেখবেন জীবনটাকে আপনি নতুনভাবে দেখছেন। পাশাপাশি সারাজীবন মনে রাখার মতো স্মৃতি জমা হবে আপনার ঝুলিতে। এমন কী ঘুরতে গিয়ে অচেনা বা ভিনদেশি কারো সঙ্গে বন্ধুত্বও তৈরি হতে পারে।

Travel: ভ্রমণ তালিকায় ভিন্ন স্বাদের জগত, ঘুরে আসুন বৃষ্টিবহুল স্থান মেঘালয়ের চেরাপুঞ্জি

cherrapunji-travel-details

Online Desk: বিশ্বের আর্দ্রতম ও সবথেকে বেশি বৃষ্টিবহুল স্থান মেঘালয়ের চেরাপুঞ্জি। ভারতের উত্তর-পূর্বে ঘন জঙ্গলে ঘেরা এই অঞ্চলে (Travel) এসে ছুটি কাটাতে মন্দ লাগবে না আপনার। ছুটিতে চেরাপুঞ্জি ভ্রমণ, রইল বিস্তারিত তথ্য, শহরের কোলাহল থেকে দূরে শান্ত নিরিবিলি মেঘের দেশে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে মনকে সতেজটায় ভরিয়ে তুলুন।

কি দেখবেন?
শিলং থেকে চেরাপুঞ্জি আসার পথে ম্যাকডক ব্রিজের উপর থেকে দৃশ্য খুব সুন্দর। ম্যাকডক ব্রিজ পেরিয়ে রাস্তায় যেতে পাড়বে ডুয়ান্ সিং ফলস।মেন রাস্তা থেকে হেঁটে ১০ মিনিট গেলে পাহাড়ের গায়ে এই সুন্দর ঝর্নাটি দেখতে পাবেন।

cherrapunji-travel-details

চেরাপুঞ্জি থেকে ৪ কিমি আগে পড়বে ড্যানথ্লেন ঝর্না। বর্ষার সময় এই ফলসটি কাছ থেকে দেখার সুযোগ থাকে না জলের তোড়ের জন্য। কিন্তু বছরের অন্য সময় বিশেষত অক্টোবর মাসে খুব কাছ থেকে আপনি ঝর্নার প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পাড়বেন।

ড্যানথ্লেন ফলস থেকে এগিয়ে গেলে পড়বে ওয়ে সাদং ফলস। স্বচ্ছ কাঁচের মতো জল ও ছোট্ট ঝর্নাটি একবার দেখে যেতে পারেন তবে রাস্তা একটু ঝুঁকিপূর্ণ সঙ্গে বয়স্ক কেউ থাকলে এই ফলস দেখার ঝুঁকি নেবেন সাবধানে।
এরপরে যান নোকালিখাই ফলস দেখতে, পৃথিবীর ৪ষ্ঠ উচ্চতম এই ঝর্নাটি খাসি পাহাড়ের উপর ১১৫০ ফুট উঁচুতে অবস্থিত চেরাপুঞ্জির অন্যতম আকর্ষণ।

চেরাপুঞ্জির ইকো পার্ক ঘুরে দেখুন। মসমাই কেভ ও ফলস দেখতে ভুলবেন না। মসমাই কেভ ও ফলস দেখে এগিয়ে যান সেভেন সিসটার ফলস দেখতে। পর পর সাতটি ঝর্না পাহাড়ের গা বেয়ে নীচের দিকে পড়ছে। সবুজ পরিবেশে ঘেরা এই ফলস আপনাকে দেবে এক অভূতপূর্ব অনুভূতি।

টেরনা গ্রাম থেকে এগিয়ে ৭কিমি রাস্তা ট্রেক করে আপনাকে আসতে হবে ডাবাল ডেকার লিভিং রুট ব্রিজ। রবার গাছের ডাল একসঙ্গে জুড়ে ৩কিমি লম্বা ও ২৪০০ ফুট উঁচু এই ব্রিজটি তৈরি হয়েছে। এই ব্রিজের নীচে বয়ে গেছে উমসিয়াঙ নদী। ব্রিজে আসার আগে সঙ্গে জল ও শুকনো খাবার নিতে ভুলবেন না কারণ ট্রেকং এ সময় লাগবে প্রায় ৪ঘণ্টা। চেরাপুঞ্জির মাউলিনং গ্রাম দেখতে ভুলবেন না। ২০০৫সালে এই গ্রামটি এশিয়ার সবথেকে পরিচ্ছন্ন গ্রামের তকমা পেয়েছে।

কোথায় থাকবেন?
চেরাপুঞ্জিতে থাকার জন্য হোটেল ও লজ পাবেন সঙ্গে আছে খাবারে সুব্যবস্থা। এখানে ঘুরে আসতে আপনার মাথাপিছু খরচ হবে ৬০০০ টাকা।

কীভাবে যাবেন?
গুয়াহাটি থেকে শিলং হয়ে আপনি পৌছাতে পারবেন চেরাপুঞ্জিতে। চেরাপুঞ্জিতে এসে ট্যাক্সি ভাড়া করে সাইট সিয়িং করতে পারবেন।

Omicron: বুস্টার ডোজ হিসেবে কোভিশিল্ড ব্যবহারের অনুমোদন চাইল সেরাম ইনস্টিটিউট

boster-dose

নিউজ ডেস্ক, নয়াদিল্লি : করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের জেরে ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। এবার আমেরিকায় হানা দিল ওমিক্রন (omicron)। ক্যালিফোর্নিয়ার বাসিন্দার শরীরে এর হদিশ মিলল। ফলে মানুষের মনেও ভ্যাকসিনের বুস্টার ডোজ ব্যবহার নিয়ে প্রশ্ন জাগছে।

করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশ মেলায় দেশজুড়ে বুস্টার ডোজের চাহিদা বেড়েছে। কেরল, রাজস্থান, কর্ণাটক, ছত্তিশগড়ের মতো রাজ্য ইতিমধ্যেই কেন্দ্রের কাছে বুস্টার ডোজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আর্জি জানিয়েছে। এই পরিস্থিতিতে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া, DCGI-এর কাছে বুস্টার ডোজ হিসেবে কোভিশিল্ড (covishield) ব্যবহারের অনুমোদন চেয়েছে সেরাম ইনস্টিটিউট (serum institute)। 

সেরামের পক্ষ থেকে আর্জি জানানো হয়েছে, ওমিক্রনের কথা মাথায় রেখে কোভিশিল্ডকে বুস্টার ডোজ হিসেবে প্রয়োগ করার অনুমতি দেওয়া হোক। ভারতে এখন যথেষ্ট ভ্যাকসিনের স্টক রয়েছে। এই পরিস্থিতিতে যাদের দুটি করে ডোজ নেওয়া হয়ে গিয়েছে, তাদের বুস্টার ডোজ প্রয়োগের ছাড়পত্র দেওয়া হোক। 

ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেলের (DGCI) কাছে একটি আবেদনে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (SII) অন্যতম ডিরেক্টর বলেন, যুক্তরাজ্যের মেডিসিন এবং হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি ইতিমধ্যেই এর বুস্টার ডোজ অনুমোদন দিয়েছে AstraZeneca ChAdOx1 nCoV-19 ভ্যাকসিনকে।

উল্লেখ্য, ভারতে ওমিক্রন পীড়িত দেশ থেকে বিভিন্ন বিমানে আসা যাত্রীদের প্রথম দিনের পরীক্ষাতেই ৬ জনের কোভিড রিপোর্ট পজিটিভ বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। আক্রান্তদের নমুনা জেনোমিক সিকোয়েন্সিংয় জন্য পাঠানো হয়েছে। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের জন্যও কড়াকড়ি করেছে কেন্দ্র। জানা গেছে, ওমিক্রন আক্রান্ত বিভিন্ন দেশ থেকে আসা ১১টি আন্তর্জাতিক বিমানের ৩,৪৭৬ জন যাত্রীকে পরীক্ষা করা হয়েছিল। তাঁদের মধ্যেই ৬ জনের রিপোর্ট পজিটিভ আসে।  এই পরিস্থিতিতে বুস্টার ডোজের প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। 

 

Leopard: কলেজে চিতাবাঘ! কামড়ে জখম এক পড়ুয়া

leopard-in-aligarh-chaudhary-nihal-singh-inter-college

নিউজ ডেস্ক, আলিগড়: উত্তর প্রদেশের আলিগড়ের কলেজে ক্লাস চলাকালীন আচমকা ঢুকে পড়ল চিতাবাঘ। বুধবার চৌধুরী নিহাল সিং ইন্টার কলেজে (Chaudhary Nihal Singh Inter College) ঢুকে চিতাবাঘটি (leopard) এক পড়ুয়াকে আক্রমণ করে। 

এরপরই আতঙ্কে ছুটোছুটি শুরু করে দেন পড়ুয়ারা। ফাঁকা ক্লাসরুমে বেশ খানিকক্ষণ টহল দেয় চিতাবাঘটি। আচমকা সামনে এসে পড়ায় এক পড়ুয়াকে আক্রমণ করে। জখম পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।এদিকে আচমকা চিতাবাঘের আক্রমণের কথা শুনে কলেজ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জখম ছাত্রকে দেখতে শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কে চিৎকার করে ছুটে আসেন। কলেজ গেটের কাছে বেরনোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়। তাতে পায়ের চাপে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। বন দফতরের কর্মীরা প্রায় ৯ ঘণ্টা উদ্ধার অভিযান চালায়।

ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে একটি বাঘ নিঃশব্দে নিকটবর্তী একটি বন থেকে একটি শ্রেণিকক্ষে ঢুকে এক ছাত্রকে থাবা মারে। ওই ছাত্রের পিঠে ও হাতে গুরুতর চোট লাগে। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। চিতাবাঘটি একটি শ্রেণিকক্ষে লুকিয়ে থাকায় অন্যান্য ছাত্র এবং শিক্ষকরা উচ্চস্বরে চিৎকার করতে থাকেন। কলেজের অ্যালার্ম বাজতে শুরু করে। বিষয়টি জানতে পেরে কলেজ ম্যানেজমেন্ট তখনই পুলিশ ও বন কর্মকর্তাদের জানায়। অবশেষে ওয়াইল্ডলাইফ এসওএস নামে একটি এনজিও কর্মীদের সহায়তায় চিতাবাঘটিকে ধরা হয়।

জানা গেছে, কয়েকদিন আগে একই এলাকার একটি শিশুর ওপর হানা দেয় চিতাবাঘ। এর আগে বারাউলি গ্রামের একটি স্কুলে ঢুকে এক ১৫ বছর বয়সী ছেলেকে আক্রমণ করে চিতাবাঘ।

Jawad Cyclone: ঘূর্ণিঝড় জাওয়াদের জেরে আজ থেকেই বাতিল এই ট্রেনগুলি

rail

নিউজ ডেস্ক, কলকাতা : বৃহস্পতিবার বিকেলের মধ্যে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদের (Jawad Cyclone)। এর প্রভাবে পশ্চিমবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। সপ্তাহের শেষে কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া সহ অতিভারি বৃষ্টি হতে পারে।

অন্ধ্র (Andhra Pradesh) ও ওড়িশা (Odisha) উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। রবিবার পর্যন্ত এই দুর্যোগ চলবে বলে জানা যাচ্ছে। এর মধ্যে রবিবার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সবথেকে বেশি দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, ঝাড়গ্রাম ও হাওড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। রবিবার কলকাতা, ঝাড়গ্রাম, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও মালদায়ও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  রবিবার পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।

দিল্লির মৌসম ভবন সূত্রের খবর, থাইল্যান্ডে তৈরি হওয়া জাওয়াদ ইতিমধ্যে মায়ানমার সাগর পর্যন্ত পৌঁছে গিয়েছে। আজ দুপুরের পরে এই ঝড়ের ল্যান্ডফলের সময়, স্থান এবং ল্যান্ডফলের সময়ে এর গতিবেগ সম্পর্কে ধারণা করা যাবে। এদিকে ঘূর্ণিঝড়ের জেরে আজ থেকে শনিবার পর্যন্ত আপ-ডাউন মিলিয়ে ৫৩টি দূরপাল্লার ট্রেন (Train) বাতিল করা হয়েছে।

শুক্রবার বাতিল করা হয়েছে হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস, হাওড়া-হায়দরাবাদ ইস্ট-কোস্ট এক্সপ্রেস, হাওড়া-এমজিআর চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস, সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল, হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস, ভাস্কো-দা-গামা-হাওড়া এক্সপ্রেস, তিরুচিরাপল্লি-হাওড়া এক্সপ্রেস। 

KMC Election: পুরভোট নিয়ে হাইকোর্টের কড়া প্রশ্নের মুখে রাজ্য

kolkata-municipality-election

নিউজ ডেস্ক, কলকাতা: ইতিমধ্যেই আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার (Kolkata Municipality Election) ভোট ঘোষণা হয়েছে। তবে রাজ্যের শতাধিক পুরসভায় এখনও ভোট বাকি। সেইসব পুরসভায় (Municipality) বকেয়া ভোট কবে হবে?

তার দিন ঘোষণা কি আপনাদের সাংবিধানিক দায়িত্ব নয়? পুরভোট সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) কড়া প্রশ্নের মুখে পড়তে হল রাজ্য সরকার (West Bengal Government) ও রাজ্য নির্বাচন কমিশনকে। আগামী সোমবার কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) এই সংক্রান্ত হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে। 

বুধবার বিজেপির (BJP) করা পুরভোট সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতি প্রশ্নের মুখে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) জানায়, রাজ্যের সঙ্গে আলোচনার ভিত্তিতে ভোটের দিন ঠিক করা হয়। এদিন কমিশনের কাছে প্রধান বিচারপতি বলেন, আগে রাজ্যের তরফে জানানো হয়েছিল, কলকাতা (Kolkata) ও হাওড়ার (Howrah) পরে বাকি পুরসভায় ভোট করানো হবে।

এই বক্তব্যের পিছনে কী যুক্তি আছে? স্বচ্ছতার সঙ্গে ভোট করানো আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে। অভিযোগ উঠলে, আপনাদেরই জানাতে হবে ভোটের পরিকল্পনা। আপনারা জানিয়েছেন, পুরভোটের জন্য ৩০,১৭৩টি ইভিএম প্রয়োজন। আপনাদের হাতে ২১,২২৯টি ইভিএম আছে। সেক্ষেত্রে আপনারা তো ২ দফায় ভোট করাতে পারেন। করাচ্ছেন না কেন? কমিশনের আইনজীবী জয়ন্ত মিত্র জানান, তাঁদের হাতে এই মুহূর্তে ১৫,৬৮৭টি কার্যকরী ইভিএম আছে।

উত্তরে প্রধান বিচারপতি ফের বলেন, সেক্ষেত্রেও আপনাদের হাতে অর্ধেকের বেশি ইভিএম আছে। ২ দফায় ভোট করানো যেতেই পারে, তখন রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল বলেন, ‘এপ্রিল পর্যন্ত ভোট করানোর সময়সীমা রয়েছে আমাদের হাতে। বিভিন্ন পরীক্ষার কথা মাথায় রেখে ভোট করাতে হবে। বিধানসভা ভোটের পর করোনার পজিটিভিটি রেট বেড়ে ৯.৪৬% হয়েছিল। আমরা তার পুনরাবৃত্তি চাই না।’ এরপরই আদালত নির্দেশ দেয়, বাকি পুরসভায় ভোট কবে হবে, তা সোমবারের মধ্যে হলফনামা জমা দিয়ে রাজ্য ও নির্বাচন কমিশনকে জানাতে হবে।

Mamata Banerjee: ‘মমতা বিজেপির অক্সিজেন সাপ্লায়ার’, বিস্ফোরক অধীর

নিউজ ডেস্ক: বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এনসিপি(NCP) সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেন। বৈঠকের পর বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, ‘UPA আবার কী? UPA বলে কিছু নেই।’ তৃণমূলনেত্রীর এই মন্তব্যের প্রতিবাদে সরব হন কংগ্রেস নেতা অধীর চৌধুরী(Adhir Ranjan Chowdhury)।

মমতা বন্দ্যোপাধ্যায় ও শরদ পাওয়ারের বৈঠক ‘পূর্ব-পরিকল্পিত ষড়যন্ত্র’। কংগ্রেসকে দুর্বল করার জন্য এটা করা হয়েছে। তাছাড়া তৃণমূলনেত্রীকে ‘বিজেপির(BJP) অক্সিজেন সাপ্লায়ার’ বলেও তোপ দাগেন অধীর। তবে তিনি পাওয়ারের প্রশংসা করেছেন। এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যখন গোটা দেশে বিজেপি কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে ও প্রতিটা দিন ওদের পরিস্থিতির অবনতি হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ওদের অক্সিজেন জোগাতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির অক্সিজেন সাপ্লায়ার হয়ে উঠেছেন। তাই বিজেপি ওঁর ওপর সন্তুষ্ট।’

এখানেই শেষ নয়। সুর চড়িয়ে তিনি আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় কি জানেন না UPA কি ? আমার মনে হয়, উনি পাগলামি করছেন। উনি ভাবছেন গোটা ভারত বোধ হয় মমতা-মমতা স্লোগান তুলছে। কিন্তু ভারত মানে শুধু পশ্চিমবঙ্গ নয়। রাজ্যে শেষ নির্বাচনে উনি যে কৌশল নিয়েছিলেন তা ধীরে ধীরে উন্মোচন হচ্ছে। আজ মমতার শক্তি বৃদ্ধি পেয়েছে, কারণ মোদিজি ওঁর পাশে দাঁড়িয়েছেন। তাই উনি কংগ্রেসকে দুর্বল করার সব চেষ্টাই করছেন। শরদ পাওয়ার কংগ্রেসের বিরুদ্ধে কিছু বলেননি। উনি একজন বর্ষীয়ান নেতা। ওঁকে আমরা শ্রদ্ধা করি। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শরদ পাওয়ার ও অন্য দলের লোকেদের ফাঁদে ফেলার পূর্ব পরিকল্পিত চেষ্টা। উনি বিজেপির বিকল্প দেখাতে চাইছেন। আর এটাই বিজেপিকে বেশি ফায়দা দিচ্ছে।’

প্রসঙ্গত, বুধবার শরদ পাওয়ারের সঙ্গে দেখা করে বেরিয়ে মমতা বলেন, ‘যে ফ্যাসিবাদ চলছে তার বিরুদ্ধে কেউই লড়াই করছে না। কিন্তু, শক্তিশালী বিকল্পের প্রয়োজন রয়েছে। শরদজি অন্যতম বর্ষীয়ান নেতা। আমি এনিয়ে আলোচনা করতে এসেছিলাম। শরদজি যা বলেছেন তাতে আমি সহমত।’

Travel: ডেসটিনেশন হোক তাজমহল থেকে সামান্য দূরে ফতেহপুর সিক্রি

fatehpur-sikri

নিউজ ডেস্ক: আগ্রায় তাজমহল থেকে সামান্য দূরেই রয়েছে এক ইতিহাস সমৃদ্ধ জায়গা। করোনা পরিস্থিতি কাঠিয়ে স্বাভাবিক হচ্ছে চারদিক। এবার আপনার ভ্রমণ (Travel) গন্তব্য হোক ফতেহপুর সিক্রি। ফতেহপুর সিক্রি জুড়ে রয়েছে পাথর আর পাথর। দালানে দালানে লেগে আছে ইতিহাসের ছাপ। এখনকার দুর্গগুলি বেলে পাথর দিয়ে তৈরি।

আগ্রা থেকে এর দূরত্ব মাত্র ৩৬ কিলোমিটার। ১৫৬৯ সালে ফতেহপুর সিক্রি ছিল সম্রাট আকবরের রাজধানী। রয়েছে রক্তবর্ণ প্রাসাদ। এই প্রাসাদের মূল ফটকের উচ্চতা ৫৪ ফুট। সেই কারণে বুলন্দ দরওয়াজাকে এশিয়ার সব থেকে উঁচু তোরণদ্বার হিসেবে গণ্য করা হয়। জায়গাটির চারপাশ দেখার মতো সুন্দর।

fatehpur-sikri

একা একা হেঁটে ঘুরে বেড়ালে মনে আসে প্রশান্তি। ফতেহপুর সিক্রিতে থাকার জায়গা নেই। তাই সকালবেলায় ঘুরে রাতের মধ্যে আগ্রায় ফিরে আসতে হয়। আগ্রা থেকে প্রচুর ভাড়ার গাড়ি পাওয়া যায় ফতেহপুর সিক্রি যাওয়ার জন্য। এখানে রয়েছে মসজিদ, স্নানাগার, স্মৃতি সৌধ, অট্টালিকা ইত্যাদি।

ফতেহপুর সিক্রিতে রয়েছে ভাস্কর্যে ভরা জামে মসজিদ। এই মসজিদের দরজাগুলি দেখার মতো সুন্দর। কথিত আছে এখানে সম্রাট আকবর নামাজ পড়তে আসতেন। এখানে গেলে দেখতে পাবেন সম্রাট আকবরের ইবাদতখানা ‘দীন-ই-ইলাহি’। এর সামনে ট্যুরিস্ট গাইড দাঁড়িয়ে থাকেন। তাঁদের সাহায্য নিয়ে এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জানা যায়। রয়েছে সেলিম চিশতির মাজার। সম্পূর্ণ মাজারটি শ্বেত পাথর দিয়ে বানানো। যা পর্যটকদের ভিড় টানে।

Jacqueline Fernandez: পার্ফেক্ট ডায়েটের ব্যালন্সেই জ্যাকলিন Fit To Hit, রইল দিনভরের মেনু

jacqueline fernandez Fit To Hit

Online Desk: জ্যাকলিন ফার্নান্দেজ (Jacqueline Fernandez) বলিউডে যাঁর উপস্থিতি মানেই এক উষ্ণ আবেদন। আইটেম নম্বর থেকে শুরু করে লিড, প্রতিটা ক্ষেত্রেই একশো শতাংশ পার্ফেক্ট জ্যাকলিন। নিজেকে তাই ধরে রাখতে প্রতি নিয়ত কড়া নিয়মের ঘেরাটোপে বেঁধে রাখেন। শরীরচর্চা থেকে শুরু করে ডায়েট টিপস। কোনও কিছুই তাঁর নজর এড়ায় না।

jacqueline fernandez Fit To Hit

বাইরের খাওয়ারে সাফ না। পাশাপাশি প্রতিটা দিন মেডিটেশন করা, ঘড়ি ধরে জিম, শরীরচর্চা ও নিজেকে ফিট রাখার জন্য সঠিক সময় সঠিক ডায়েট ফলো করা। এভাবেই জ্যাকলিন এখনও নিজেকে পার্ফেক্ট করে রেখেছে। তাঁর এই ফিগারের পেছনে থাকা ডায়েটের সিক্রেট কী জানেন!

jacqueline fernandez Fit To Hit

চলুন জেনে নেওয়া যাক সকাল থেকে রাত কী কী খান জ্যাকলিন –

ব্রেকফাস্টের আগে এক গ্লাস জলে লেবু ও মধু মিশিয়ে খান জ্যাকলিন। ব্রেকফাস্টে ডিম সেদ্ধ, ফল, ও গ্রিন টি থাকে। দুপুরে ব্রাউন রাইস ও স্যালাড থাকে জ্যাকলিন ফার্নান্ডেজের। মাছের মধ্য়ে সুশি ও স্যামন ফিশ খান জ্যাকলিন। ডিনারে একদম হালকা খাবার পছন্দ করেন তিনি। জ্যাকলিন দিনে দুবার অন্তত গ্রিন টি পান করে থাকেন। এছাড়াও প্রতিদিন সকাল ৭ টায় ঘুম থেকে উঠে যোগ ব্য়ায়াম করেন জ্যাকলিন। শক্তি বাড়াতে ও ফিট থাকে কার্ডিও এক্সারসাইজ করে থাকেন এই বলিডিভা। 

Salman Khan: বলিউডের এলিজেবেল ব্যচেলার, কোন রহস্য ফিট ফিগারে হিট সলমন

Online Desk: বয়স পেরিয়েছে ৫০-শের কোটা, তবুও আজও ভক্তদের মনে একটাই প্রশ্ন ভাইজানকে (Salman Khan) নিয়ে, কবে তিনি বিয়ের পিঁড়িতে বসছেন! আর জবাব এখনও রহস্য। তবে বয়স যে বাড়ছে বছর বছর, সলমনকে দেখলে তা বোঝা দায়। সদ্য মুক্তি পাওয়া ছবি রাধের সেটে তাক লাগিয়ে ধরা দিয়েছেন তিনি পার্ফেক্ট ফিগার ও অ্যাপে।

বিপরীতে দিশা পাটানি। হট সিজলিং এই অভিনেত্রী ভাইজানের অর্ধেক বয়সের সমান হলেও, এক সাক্ষাৎকারে তিনি বলে বসেন, তাঁকে দিশার মতই ইয়ং লেগেছে। সলমনের এই ফিটনেসের রহস্য কি! শরীরচর্চা জিম তো রয়েছেই, সঙ্গে মেনে চলের কড়া ডায়েট।

কী কী থাকে সলমন খানের মেনুতে-
ব্রেকফাস্ট- ঘুম থেকে উঠেই জিমের জন্য শুরু হয়ে যায় প্রস্তুতি। সকালে তিনি খান চারটে ডিমের সাদা অংশ ও লো-ফ্যাট দুধ।
লাঞ্চ- সাধারণত সলমন খান দুপুরে খেয়ে থাকেন পাঁচটা রুটি, গ্রিল্ড ভেজিটেবল ও স্যালাড।
বিকেলে জিমের আগে- প্রোটিন শেক খেয়ে থাকেন সলমন। এছাড়াও প্রচুর পরিমাণে জল পান করে থাকেন তিনি।
জিমের পর- খুব খিদে পেলে সলমন এই সময়টা প্রোটিন বার বা ওটস খেয়ে থাকেন। মাঝে মধ্যে অবশ্য তিনি বাদামও খান।
ডিনার- রাতে শোওয়ার আগে সলমনের পাতে থাকে দুটি ডিমের সাদা অংশ, পাশাপাশি মাছ ও চিকেন সুপের সঙ্গে তিনি খেয়ে থাকেন।

আইএসএলে নিজের শততম ম্যাচ খেলতে নেমেছে অধিনায়ক প্রীতম কোট

Sports desk: বুধবার ATK মোহনবাগান মুম্বই সিটি এফসির বিরুদ্ধে গোয়ার ফতোদরা স্টেডিয়ামে খেলতে নামছে। প্রথম ম্যাচ জেতার পাশাপাশি হাইভোল্টেজ ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে গোটা সবুজ মেরুন শিবিরের ম্যাচ টেম্পারমেন্ট এখন ফুল পিকাপে।

বুধবারের আইএসএলের ম্যাচে মোহনবাগানের সেন্ট্রাল ব্যাক তথা অধিনায়ক প্রীতম কোটাল আইএসএলে নিজের ১০০ তম ম্যাচ খেলতে নামছে। হেডকোচ আন্তোনিও লোপেজ হাবাস ম্যাচের আগে প্রীতম কোটালের হাতে ১০০ নম্বর সবুজ মেরুন জার্সি তুলে দিয়ে প্রীতমকে সম্মান জানানোর সঙ্গে মোটিভেট করেন মুম্বই’র বিরুদ্ধে দুরন্তভাবে পারফরম্যান্সের টার্গেট পূরণের।

এমন এক মুহুর্তে আইএসএল নিজেদের টুইটার হ্যান্ডেলে ছবি সহ পোস্ট করে লিখেছে ,”যেমন @atkmohunbaganfc অধিনায়ক @KotalPritam #HeroISL-এ তার 100 তম উপস্থিতি করেছেন, কোচ হাবাস এই উপলক্ষকে স্মরণ করার জন্য একটি বিশেষ জার্সি বাড়িয়েছেন! 🤩🔥#ATKMBMCFC #HeroISL #LetsFootball

“প্রীতম কোটাল ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) 2014 মরসুমে এফসি পুনে সিটির জার্সি গায়ে আইএসএলে আত্মপ্রকাশ করেছিলেন। 2016 সালে প্রীতম ATK এফসি দলের অংশ ছিলেন এবং আইএসএল টাইটেল জয়ী অভিযানের সদস্য ছিলেন।

কোটাল 2017-18 মরসুমের জন্য দিল্লি ডায়নামোস এফসি’তে চলে যান এবং জানুয়ারী ট্রান্সফার উইন্ডোতে ATK FC’তে স্বাক্ষর করার আগে 2018-19 আইএসএল মরসুমের প্রথমার্ধে ক্লাবের অধিনায়কত্ব করেন।

প্রধানত সেন্ট্রাল -ব্যাক হিসাবে খেলে প্রীতম কোটাল 2019-20 সালে ATK FC-এর শক্তিশালী রক্ষণাত্মক সেট-আপের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন এবং দলকে তাদের তৃতীয় ট্রফি জিততে সাহায্য করেছিল।

ATK মোহনবাগানকে 2020-21’র মরসুমে আইএসএলে’র সেমিফাইনালে লিগের প্রথম মরসুম ছিল সাহায্য করেছিল।

Travel: করোনা আবহে দার্জিলিং সফর, কম বাজেটেই ট্রিপ প্লান

darjeeling

Travel: করোনা পরিস্থিতি কাটিয়ে মানুষ এখন স্বাভাবিক জীবনে ফিরছে।  চলুন দার্জিলিং বেড়িয়ে আসি, তার আগে জেনে নিন কিভাবে যাবেন? কোথায় থাকবেন আর জরুরী কিছু তথ্য।

কীভাবে যাবেন?
কলকাতা থেকে এনজিপি পর্যন্ত স্পেসাল ট্রেনের ব্যবস্থা রয়েছে এই লকডাউন পরিস্থিতিতে। এনজিপি থেকে রিসার্ভ গাড়িতে দার্জিলিং। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে গাড়ি স্যানিটাইজ এখন বাধ্যতামূলক। তাই পূজোতে চলুন দার্জিলিং বেড়িয়ে আসি

কোথায় থাকবেন?

থাকার জন্য সারা দার্জিলিং এই রয়েছে কম-বেশি বাজেটের হোটেল, রিসোর্ট। আপনার পছন্দের হোটেলের সন্ধান অনলাইনেও পেয়ে যাবেন এখন। তাই কলকাতাতে বসেই হোটেলের বুকিং সেরে ফেলতে পারেন।
অক্টোবর থেকে দার্জিলিং এ মানুষের ভিড় বাড়তে শুরু করে তাই হোটেলের বুকিং আগেভাগে সেরে ফেলা ভাল।
দার্জিলিং ঘুরতে মোটামুটি তিন রাত চারদিনের ট্যুর প্লান করুন। দার্জিলিং এ থাকার সব থেকে ভাল জায়গা হল ম্যালের কাছে অথবা দার্জিলিং ষ্টেশনের কাছে।
পূর্বের স্কটল্যান্ড শৈলশহর শিলং

কি কি দেখবেন?

দার্জিলিং ম্যালের কাছে মহাকাল মন্দির
টাইগার হিলে সূর্যোদয়, টাইগার হিলে সূর্যোদয় দেখার জন্য ভোরবেলা ৩টে থেকে ৪টের মধ্যে বেরোন, রাস্তায় ভীড় থাকার জন্য হাতে সময় নিয়ে বেরবেন।
কাঞ্চনজঙ্ঘার পিছনে ভোরের সূর্যোদয় এক ঐশ্বরিক দৃশ্য।
জাপানী মন্দির
পিস্ প্যাগোডা
দার্জিলিং জু, দার্জিলিং জু এর আসল নাম পদ্মজা নাইডু জুওলজিক্যাল পার্ক।
এই চিড়িয়াখানার প্রধান আকর্ষণ হল রেড পাণ্ডা এছাড়াও চিতাবাঘ, হিমালয়ান স্নো লেপার্ড, ভাল্লুক, নানা ধরনের হরিণ ও বানর।
হিমালায়ান মউন্টিনীয়ারিং ইন্সিটিউট
দার্জিলিং রোপওয়ে, দার্জিলিঙে গিয়ে রোপওয়েতে চড়তে ভুলবেন না। পাহাড়ের উপর ১৬ কিমি পথ কেব্‌লকারে যাওয়ার অভিজ্ঞতা অসাধারন।
তেনজিং রক
হ্যাপি ভ্যালি টি এস্টেট
গোর্খা ফুটবল স্টেডিয়াম
এছাড়াও রয়েছে রক গার্ডেন যা ম্যাল থেকে গাড়ীতে ১০ কিমি দূরে পাহাড়ে ঘেরা সুন্দর ফুলের বাগান ও ছোটো জলপ্রপাত। রক গার্ডেনের কাছেই খরস্রোতা পাহাড়ি নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে সুসজ্জিত গঙ্গা মাইয়া পার্ক।

বিকেলে উপভোগ করুন ট্রয় ট্রেনে ভ্রমন। ট্রয় ট্রেনে করে যান বিশ্বের সর্বোচ্চ রেল ষ্টেশন ঘুম পর্যন্ত, ঘুম ষ্টেশনে এসে ট্রয় ট্রেন ৩০ মিনিট অপেক্ষা করে এর মধ্যে ঘুরে দেখুন রেল মিউসিয়াম। করোনা ও লকডাউন কাটিয়ে দার্জিলিং সেজে উঠেছে আবার ট্যুরিস্টদের স্বাগত জানানোর জন্য।

Ready to face any challenge: BSF যে কোনও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, বললেন বিএসএফের আইজি ডি কে বোরা

BSF Lady

নিউজ ডেস্ক : বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) বুধবার তাদের ৫৭ তম প্রতিষ্ঠা দিবসে উপলক্ষ্যে জম্মু ফ্রন্টিয়ারের দায়িত্বে থাকা বিএসএফ-এর ইন্সপেক্টর জেনারেল (আইজি) ডি কে বোরা এক অনুষ্ঠানে বলেন, ‘দিনটি বাহিনীর জন্য আনন্দের পাশাপাশি গর্বেরও।

বাহিনী এই বছর সীমান্তে একটি উল্লেখযোগ্য কাজ করেছে এবং তারা যেকোন চ্যালেঞ্জের মোকাবেলা করতে প্রস্তুত। বিএসএফ তার ৫৭ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি সময়।’ পাশাপাশি এদিন তিনি বাহিনীর দ্বারা গৃহীত উল্লেখযোগ্য মিশনগুলি স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘বিএসএফ প্রস্তুতি নিয়ে সীমান্তে উপস্থিত রয়েছে। সীমান্তে এ বছর বেশ কিছু কৃতিত্ব অর্জন করেছে বিএসএফ। যেকোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমরা প্রস্তুত।’

বিএসএফ জম্মু বর্তমানে পাকিস্তানের সাথে আন্তর্জাতিক সীমান্তের প্রায় ১৯২ কিলোমিটার নিয়ন্ত্রণ করছে এবং ভারতীয় সেনাবাহিনীর সাথে নিয়ন্ত্রণ রেখাতেও মোতায়েন রয়েছে। ২০২১ সালে বাহিনীটি কিছু গুরুতর চ্যালেঞ্জ গ্রহণ করেছে, যেমন ড্রোন কার্যকলাপ, টানেলিং এবং চোরাচালানের প্রচেষ্টা সহ প্রতিপক্ষের আক্রমণ থেকে রক্ষা। বিএসএফ জম্মু প্রতিপক্ষের সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয় এবং তাদের ঘৃণ্য পরিকল্পনা নস্যাৎ করে দেয়।

আন্তর্জাতিক সীমান্তে সীমান্ত বাহিনীর শক্তিশালী আধিপত্য এবং নজরদারি জম্মু আন্তর্জাতিক সীমান্তে শান্তি অব্যাহত রেখেছে। গত বছরে, বিএসএফ জম্মু আন্তর্জাতিক সীমান্তে একাধিক টানেল বিরোধী অভিযান চালায় এবং ২০২১ সালের জানুয়ারি মাসে দুটি টানেল সনাক্ত করতে সক্ষম হয়। বাহিনী পাকিস্তান থেকে ANE-এর অনুপ্রবেশের প্রচেষ্টা বন্ধ করতে সক্ষম হয়েছিল। বাহিনীটি পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী বা পাচারকারীদের দেশে তাদের পথ তৈরি করার জন্য এই ধরনের টানেল ব্যবহার করা থেকেও বাধা দেয়।

বিএসএফের সেনারা মাদকের চালান পাচারের চেষ্টাকারী বেশ কয়েকজন পাকিস্তানি চোরাকারবারীকেও নিষ্ক্রিয় করেছে। আন্তর্জাতিক সীমান্তে এই সফল অভিযানে প্রায় ২৭ কিলোগ্রাম মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে বিএসএফ। এছাড়াও, বিএসএফ গত ৩০ আগস্ট নওশেরা থেকে ২,৭৫,০০০ টাকার প্রায় ৯.৯৯৫ কিলোগ্রাম মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছিল। বিএসএফ-এর অব্যাহত প্রচেষ্টার কারণে, ২০২১ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশ করার সময় বাহিনী পাঁচজন অনুপ্রবেশকারীকে নিষ্ক্রিয় করেছে এবং তিনজন পাকিস্তানি অনুপ্রবেশকারীকে আটক করেছে।   

 

Mamata Banerjee: আজ মুম্বইতে মমতার একাধিক কর্মসূচি

Mamata Banerjee in mumbai

নিউজ ডেস্ক, মুম্বই: মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মুম্বই গিয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে (Siddhivinayak Mumbai) পুজো দিয়ে মহারাষ্ট্রের শাসকদলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাত্‍ করেছেন।

বুধবার সফরের দ্বিতীয় দিনে শিল্পমহল, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি শরদ পওয়ারের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। তৃণমূল সূত্রের খবর, আজ মুম্বইয়ে মমতার দ্বিতীয় দিনের কর্মসূচি। দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ নরিম্যান পয়েন্টের ওয়াইবি চহ্বন সেন্টারে মমতার নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা।

জানা গিয়েছে, জাভেদ আখতার এবং সুধীন্দ্র কুলকার্নি এই বৈঠকের আয়োজন করেছেন। দিন কয়েক আগে দিল্লিতে মমতার সঙ্গে দেখা করেছিলেন সুধীন্দ্র এবং জাভেদ। নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর মমতা যাবেন এনসিপি নেতা শরদ পওয়ারের (sharad pawar) বাড়ি। সেখানে তাঁর পওয়ারের সঙ্গে বৈঠক রয়েছে। বুধবার বিকেল ৫টায় ফোর সেশনস হোটেলে রাজ্যে শিল্প বিস্তারের লক্ষ্যে মুম্বইয়ের শিল্প মহলের সঙ্গেও দেখা করবেন মুখ্যমন্ত্রী।  

প্রসঙ্গত, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গেও মঙ্গলবার দেখা করার কথা ছিল মমতার। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন। তাই উদ্ধবের ছেলে আদিত্য ঠাকরে ও শিবসেনার রাজ্যসভার দলনেতা সঞ্জয় রাউত এসেছিলেন মমতার সঙ্গে দেখা করতে।

এই সাক্ষাত্‍ নিয়ে আদিত্য ঠাকরে বলেন, ‘জাতীয় রাজনীতির অনেক বিষয়েই আমাদের কথা হয়েছে। আমাদের পুরনো বন্ধুত্বের সম্পর্ক। আগেও উনি যখন এসেছেন, আমাদের বৈঠক হয়েছে।’ যদিও রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, শরদ পওয়ারের সঙ্গে বৈঠকের পর বিজেপি বিরোধী লড়াই নিয়ে মমতা কী বার্তা দেন, সেদিকেই আজ সকলের নজর থাকবে।

 

Cyclone Jawad: সপ্তাহান্তে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ

cyclone jawad

নিউজ ডেস্ক: ইয়াসের পর এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ (Cyclone Jawad)। সপ্তাহের শেষে কলকাতা সহ উপকূল সংলগ্ন জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে অতিভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণ থাইল্যান্ডের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি ক্রমশ দক্ষিণ আন্দামান সাগরের দিকে ঢুকবে। শক্তি সঞ্চয় করে এই গভীর নিম্নচাপ সেখানেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে। নাম হবে জাওয়াদ।

শনিবার সকালে এটির উত্তর অন্ধ্রপ্রদেশ অথবা ওড়িশা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে শনিবার সকালে পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে বাতাসের গতিবেগ ৬৫ থেকে ৮০ কিলোমিটার হতে পারে। আবহাওয়া দফতর শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করেছে। যারা সমুদ্রের রয়েছেন তাঁদের বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার উপকূলের দুই জেলা দুই মেদিনীপুরে ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে।

শুক্রবার থেকে কলকাতাতেও আবহাওয়ার পরিবর্তন হবে। মেঘলা আকাশ সঙ্গে হালকা পূবালী বাতাস থাকবে। বজ্রগর্ভ মেঘ থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার কলকাতায় বৃষ্টি ও ঝড়ের ব্যাপকতা বাড়বে। উল্লেখ্য, বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি।

 

 

Omicrin: করোনার নয়া প্রজাতির জেরে মহারাষ্ট্রেও কড়াকড়ি

Omicrin

নিউজ ডেস্ক, মুম্বই: কোভিডের নতুন প্রজাতি ওমিক্রন (Omicrin) এখনও ভারতে প্রবেশ করেনি। কিন্তু পশ্চিমের দেশগুলিতে ইতিমধ্যেই ঘুম উড়িয়েছে এই ভ্যারিয়্যান্ট। একে ঝুঁকিপূর্ণ তকমাও দিয়ে ফেলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর তার জেরে আন্তর্জাতিক বিমানযাত্রীদের জন্য নতুন নিয়ম-কানুন ঘোষণা করল মহারাষ্ট্র সরকার।  

এই নতুন বিধি অনুযায়ী রাজ্যের অভিবাসন দফতর মহারাষ্ট্রে আসা যে কোনও যাত্রীর বিগত ১৫ দিনের বিদেশযাত্রার খতিয়ান যাচাই করে দেখবে। এছাড়া যেসব দেশকে ইতিমধ্যে ওমিক্রনের জেরে ‘ঝুঁকিপূর্ণ’ তকমা দেওয়া হয়েছে সেখান থেকে যাঁরা আসছেন, তাঁদের ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক। শুধু তাই নয়, মহারাষ্ট্রে পা রেখে কোভিড পরীক্ষার পর যাঁদের রিপোর্ট নেগেটিভ আসবে, তাঁদেরকেও থাকতে হবে ৭ দিনের কোয়ারান্টাইনে।

অর্থাত্‍ যাঁরা ‘ঝুঁকিপূর্ণ’ দেশ থেকে আসছেন তাঁদের মোট ১৪ দিন কোয়ারান্টাইনে থাকতে হবে। বিদেশ থেকে আসা যাত্রীদের বিমানবন্দরেই বাকিদের থেকে আলাদা করে দেওয়া হবে। কোনও যাত্রীর দেহে যদি ভাইরাস সংক্রমণের হদিশ মেলে তবে তাঁকে হাসপাতালে পাঠানো হবে। প্রসঙ্গত, যেসব দেশ ‘ঝুঁকিপূর্ণ’ তকমা পেয়েছে সেগুলি হল, চিন, ব্রাজিল, বোতসোয়ানা, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, সিঙ্গাপুর, জিম্বাবোয়ে, ইজরায়েল, হংকং, নিউজিল্যান্ড।

শিল্প ও বিনিয়োগ টানতে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের কলকাতায় বৈঠক

lieutenant-governor-of-jammu-and-kashmir

নিউজ ডেস্ক: শিল্প ও বিনিয়োগ টানতে মঙ্গলবার কলকাতায় জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর বঙ্গের শিল্পপতিদের সঙ্গে বৈঠক করলেন। পাশাপাশি ভূস্বর্গে বিনিয়োগ করলে, কী কী ছাড় বা সুবিধা মিলবে, তারও রূপরেখা তুলে ধরেন সেখানকার আমলারা।

২ বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে, কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে। জমি কেনা থেকে শিল্পস্থাপন, এখন দেশের অন্যান্য রাজ্যের মতোই ভূস্বর্গেও সহজ হয়ে গিয়েছে। এবার সেখানে বিনিয়োগ টানতে উদ্যোগী হল জম্মু কাশ্মীর প্রশাসন।

তারই অংশ হিসেবে মঙ্গলবার কলকাতায় হল একদিনের ইন্ডাস্ট্রি ইন্টার‍্যাকশন। এদিন কলকাতার এক পাঁচতারা হোটেলে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বাংলার শিল্পপতিদের সঙ্গে দেখা করেন। ভূস্বর্গে বাংলার শিল্পপতিদের বিনিয়োগে আমন্ত্রণও জানান। তিনি বললেন, ‘রাজ্য এখন শিল্প সহায়ক। স্বস্তি ফিরেছে। আপনারা ব্যবসা করতে পারেন।’ শুধু বিনিয়োগের আহ্বান নয়, ভূস্বর্গে বিনিয়োগ করলে কী কী ছাড় বা সুবিধা পাওয়া যাবে, সেই রূপরেখাও এদিন শিল্পপতিদের সামনে তুলে ধরেন সেখানকার আমলাদের একাংশ। এদিনের অনুষ্ঠান কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা CII-এর উদ্যোগে হয়।

 

Relationships: মিলনে মিলছে না তৃপ্তি, এবার এই একটি উপকরণই শান্তি ফেরাবে সম্পর্কে

অনেক সময় দাঁত ভালো রাখতেও অয়েল পুলিং-এর পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু জানেন কী, শারীরিক সম্পর্কের (Relationships) সময়েও এই তেলের বিশেষ ভূমিকা রয়েছে? বেশকিছু গবেষণায় দেখা গেছে যৌনমিলনের সময় নারকেল তেল ব্যবহার করলে, যৌনমিলনের পরম তৃপ্তি উপভোগ করা যায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গবেষণায় এমনই তথ্য সামনে এসেছে। পরিসংখ্যান অনুযায়ী প্রায় ৩০ শতাংশ মহিলা যৌনমিলনের সময় ব্যথা পান। তাঁদের দাবি নারকেল তেল ব্যবহার করলে ভ্যাজাইনার শুষ্কতা দূর হওয়ার পাশাপাশি সংবেদনশীলতা এবং উত্তেজনাও বৃদ্ধি পায়। অন্য একটি গবেষণায় দেখা গেছে গোপনাঙ্গের ময়েশ্চারাইজার হিসেবে নারকেল তেল উপকারী। তবে এক্ষেত্রে নারকেল তেল কেনার সময় তা যাতে খাঁটি হয়, সেদিকে নজর রাখতে হবে।

মহিলাদের মোনোপজের পর গোপনাঙ্গের আশেপাশের ফ্যাটি টিস্যুগুলো শুষ্ক হয়ে পরে। তাই শারীরিক সম্পর্কের সময় মহিলাদের প্রবল ব্যথা অনুভব হয়। এক্ষেত্রে নারকেল তেল ব্যবহার করলে খুব সহজেই সেই ব্যথা থেকে দূরে থাকা যায়। এতে যৌনমিলনের আনন্দ উপভোগ করা যায়। অনেকেই বাজারে প্রচারিত লুব্রিকেন্ট ব্যবহার করতে পারেন না, ত্বকের বিভিন্ন সমস্যার জন্য। তাঁদের ক্ষেত্রেও নারকেল তেল খুবই উপকারী। তাই এবার থেকে যৌনমিলনের সময় নারকেল তেল ব্যবহার করতে পারেন। এতে শারীরিক সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার পাশাপাশি চরম যৌন তৃপ্তিও পাওয়া যাবে।

পুদিনার ম্যাজিক! উজ্জ্বল ত্বক পেতে জেনে নিন পুদিনার উপকারিতা

pudina

ফুচকার সঙ্গে পুদিনার জল হোক বা ডালের বড়ার সঙ্গে পুদিনার চাটনী, মুখরোচক স্বাদে পুদিনার জুড়ি মেলা ভার। তবে শুধু স্বাদেই নয় গুণেও রয়েছে পুদিনার জাদু। অনেকেই এমন আছেন যারা নিজেদের ছাদে সাধ করে পুদিনা পাতার গাছ লাগান। তবে সেই পাতা শুধুই রান্নার ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। জেনে নিন পুদিনার ত্বকের যত্নে কিছু অজানা উপকারিতা।

১) পুদিনা পাতা ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, রোজকার স্কিন কেয়ার রুটিনে পুদিনা পাতা যোগ করা ভালো।

২) যেকোনও ক্ষত জায়গা দ্রুত সারতে পুদিনা পাতা কার্যকরী। কারণ এতে আছে অ্যান্টি- ইনফ্লেমেটরি যা মশার কামড়, কাটা, ক্ষত এবং চুলকানি জনিত ত্বকের সমস্যা নিরাময় করে।

৩) ত্বকের জালাপোড়া মেটাতেও ব্যবহার করতে পারবেন পুদিনা পাতা।

৪) পুদিনা পাতা ত্বকের দাগ ও ফুসকুড়ি কমিয়ে গায়ের রং উজ্জ্বল করতে সাহায্য করে। পুদিনা পাতার রসে রয়েছে অ্যান্টি সেপটিক বৈশিষ্ট্য।

৫) রোজকার চমৎকার ত্বক পেতে পুদিনা পাতা যুক্ত ক্লিনজার, টোনার এবং ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

৬) ত্বক কে হাইড্রেড ও স্বাভাবিকভাবে টোন করতে সাহায্য করে।

৭) প্রত্যেক মেয়ের সবচেয়ে গুরত্বপূর্ণ সমস্যা হলো ডার্ক সার্কেল। পুদিনা পাতার অ্যান্টি অক্সিডেন্ট থাকায় টা চোখের তোলার কালো দাগ কমাতে সাহায্য করে। এই পাতার পেস্ট চোখের নীচে লাগালে কমতে পারে ডার্ক সার্কেল।