বিশ্বকাপ কে জিতবে? চাঞ্চল্যকর টুইট ATK মোহনবাগানের

who will win and why

ফিফা বিশ্বকাপের ঢাকে কাঠি পড়তে চলেছে চলতি মাসের ২১ তারিখ।উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ কাতার খেলবে ইকুয়েডরের বিরুদ্ধে। তার আগে বুধবার আসন্ন বিশ্বকাপ কে জিতবে এই প্রশ্নে ATK মোহনবাগানের টুইট পোস্ট বেশ শোরগোল ফেলে দিয়েছে।

সংক্ষিপ্ত সময়ের ওই টুইট ভিডিও সবুজ মেরুন খেলোয়াড় কিয়ান নাসিরির কাছে জানতে চাইলে বলেন,”আমার মনে হয় ব্রাজিল।ছোটবেলা থেকেই সার্পোট করি,ভালো টিম,ভালো প্লেয়ার আছে।”প্রতীম কোটাল নিজের প্রিয় টিম ব্রাজিল নিয়ে উচ্ছ্বসিত হয়ে বলেন,”আমার ফেবারিট টিম অবশ্যই ব্রাজিল।কাকে ছেড়ে কাকে খেলাবে এটা খুব কঠিন বিষয়।” বিশ্বকাপ নিয়ে প্রতীম জানিয়েছে,” শুভাশিস বোস আর্জেন্টিনার হয়ে গলা ফাটিয়ে বলেন,”আমি ছোটবেলা থেকেই মেসির ভক্ত,আমার পুরো পরিবার আর্জেন্টিনাকে সার্পোট করে।” আশিক কুরুনিয়ানের কাছে এগিয়ে আর্জেন্টিনা পচ্ছন্দের দল।কুরুনিয়ানের কথায়,”আমি মেসির বড় ভক্ত।তাই আমি চাই বিশ্বকাপ আসুক দলের কাছে।”

ভারত ফিফা বিশ্বকাপ খেলতে না পারলেও ফুটবল বিশ্বযুদ্ধ নিয়ে কৌতুহলের শেষ নেই।আট থেকে আশি এখন থেকেই বিশ্বকাপের জ্বরে কাবু।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন বিশ্বকাপ কে জিতবে? চাঞ্চল্যকর টুইট ATK মোহনবাগানের

East Bengal: ডোহার্টির ইনজুরি ইস্যুতে ভক্তদের আশ্বস্ত করতে ইস্টবেঙ্গলের চাঞ্চল্যকর টুইট

Doherty's injury issue

স্বস্তির খবর লাল-হলুদ ভক্তদের কাছে।ইন্ডোর প্র‍্যাকট্রিস সেশনে জিমনাসিয়ামে ঘাম ঝড়াতে দেখা যাচ্ছে জর্ডন ও’ডোহার্টিকে। বুধবার, এমনই টুইট পোস্ট করেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। এদিন বেলা নাগাদ ইস্টবেঙ্গলের এই টুইট পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার দলের সঙ্গে বেশ কিছুক্ষণ মাঠে অনুশীলন করেন জর্ডন।বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধে পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় অজি এই মিডফ্লিডারকে।

আগামী শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল এফসির ম্যাচ রয়েছে ওড়িশা এফসির সঙ্গে।ফলে ডোহার্টির ওড়িশার বিরুদ্ধে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।কিন্তু এদিন জর্ডনকে নিয়ে দলের টুইট পোস্ট অনিশ্চয়তার কালো মেঘ সরিয়ে দিয়েছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন East Bengal: ডোহার্টির ইনজুরি ইস্যুতে ভক্তদের আশ্বস্ত করতে ইস্টবেঙ্গলের চাঞ্চল্যকর টুইট

ডোহার্টির ইনজুরি ইস্যুতে বড় খবর লাল-হলুদ ভক্তদের কাছে

East Bengal fans on Doherty

লাল-হলুদ ভক্তদের জন্য সুখবর। চোট সারিয়ে মঙ্গলবার ইস্টবেঙ্গল (East Bengal) এফসির মিডফ্লিডার জর্ডন ও’ডোহার্টি দলের প্র‍্যাকট্রিস সেশনে যোগ দেন। ইন্ডিয়ান সুপার লিগে (ISL) বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধে পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল এই মিডিওকে।

মঙ্গলবার, বেশ কিছুক্ষণ জর্ডনকে টিমের সঙ্গে অনুশীলন করতে দেখা যায়,যা আপাতত স্বস্তির খবর টিম ইস্টবেঙ্গলের কাছে। টিমের সঙ্গে বেশ ভালো ভাবেই অনুশীলন সেরেছেন ডোহার্টির।আগামী শুক্রবার ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচ লাল হলুদ ব্রিগেডের, ওই ম্যাচ খেলতে মরিয়া চেষ্টা করছেন অজি এই মিডিও।

অন্যদিকে, শরীর অসুস্থ থাকায় আরেক মিডফিল্ডার মোবাশির রহমান অনুশীলনে আসেননি। ২০০২২-২৩ ISL সেশনে বিএফসির বিরুদ্ধে মরসুমের দ্বিতীয় জয় পেয়েছে ইস্টবেঙ্গল এফসি। এই জয় বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে টিম ইস্টবেঙ্গলকে।চলতি ISL সেশনে ঘরের মাঠে এখনও জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল এফসি।তাই ভক্তদের প্রত্যাশা শুক্রবার ‘ইস্টার্ন ড্রাগনর্সে’র হারিয়ে ঘরের মাঠে উইনিং ট্র‍্যাকে ফিরে আসুক লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ডোহার্টির ইনজুরি ইস্যুতে বড় খবর লাল-হলুদ ভক্তদের কাছে

Hira Mondal: বেঙ্গালুরু এফসি থেকে রিলিজ নিয়ে বিস্ফোরক ইস্টবেঙ্গলের ঘরের ছেলে হীরা

Hira Mondal

বেঙ্গালুরু এফ সি থেকে রিলিজ নিয়ে হীরা মণ্ডল সম্ভাবত ইস্টবেঙ্গল এফসিতে যোগ দিতে চলেছেন। ঠিক এমন মুহুর্তে ফুটবলার সোশাল মিডিয়াতে ফুটবলার হীরা মণ্ডলের পোস্ট ইস্টবেঙ্গল শিবিরে যোগদানের সম্ভাবনাকে আরও বেশি করে উস্কে দিয়েছে।

সোশাল মিডিয়াতে মঙ্গলবার ফুটবলার হীরা মণ্ডলের পোস্ট,”গেমসের শেষ মরসুমে, আমি আমার দলকে জেতাতে আমার সর্বোচ্চ চেষ্টা করেছি; কখনও আমি সফল, কখনও কখনও আমি না. তবে আমি সবসময় আপনাদের কাছ থেকে সমর্থন এবং ভালবাসা পেয়েছি। ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে বাবা-মায়ের স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছি।”

এই সংক্রান্ত খবর: Hira Mondal: সম্ভবত ইস্টবেঙ্গলে যোগ দিতে বেঙ্গালুরু এফসি থেকে রিলিজ নিলেন হীরা

প্রাক্তন এই লাল হলুদ ফুটবলারের কথায়,” মানুষ হিসেবে আমরা প্রায়ই কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি এবং কিছু সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকি। হয়তো সেই সময়ে সেই সিদ্ধান্তটি আমাদের জন্য সঠিক ছিল, কিন্তু জিনিসগুলি সবসময় আমাদের পথে যায় না।” নিজের ক্ষোভ উগড়ে দিয়ে ফুটবলার হীরা মণ্ডল পোস্টে লিখেছে,” গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমাকে টার্গেট করা হচ্ছে। যদি আমি কিছু ভুল করে থাকি, সেগুলি চিহ্নিত করুন এবং ব্যক্তিগত লক্ষ্য করবেন না। একজন ফুটবলার হিসেবে এটা আমার জন্য কঠিন সময়। আমি কখনই আপনাদের কাছ থেকে কিছু চাইনি, তবে এই পরিস্থিতিতে আমার আপনাদের কাছ থেকে কিছু ভালবাসা এবং সমর্থন দরকার।
আমি আপনাদের সকলকে শ্রদ্ধা ও ভালবাসি ❤❤❤
#hiramondalofficial #hiramondal #HM20″

প্রসঙ্গত,কয়েকদিন আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল ফুটবলার হীরা মণ্ডল নিজের পুরনো ক্লাব ইস্টবেঙ্গলে ফিরতে পারেন।সম্প্রতি, হীরা মণ্ডলের (Hira Mondal) ফেসবুক কভার ফটো ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই পোস্টে এক ইস্টবেঙ্গল ভক্তের আঁকা ছবি পোস্ট করেন ফুটবলার হীরা মণ্ডল, তাতে দেখা যায় লাল হলুদ জার্সিতে এক ফুটবলার ম্যাচ মুডে রয়েছেন।আর এই ছবি মুহুর্তে ভাইরাল হয়ে পড়ে সোশাল মিডিয়াতে সঙ্গে ফুটবলার হীরা মণ্ডলের ‘ঘরওয়াপসি’ ঘিরে জোর গুঞ্জন শুরু হয়।

গত ইন্ডিয়ান সুপার লিগ মরসুমে ইস্টবেঙ্গল জার্সি গায়ে চাপিয়ে খেলেছিলেন ফুটবলার হীরা মণ্ডল।চলতি আইএসএল টুর্নামেন্টে বেঙ্গালুরু এফসি জার্সি চাপিয়ে খুব একটা ম্যাচ খেলতে দেখা যায়নি হীরাকে।

আইএসএলে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে টুর্নামেন্টের দ্বিতীয় জয় পেয়েছে ইস্টবেঙ্গল। ওই ম্যাচে ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে প্রথম একাদশে ঠাই হয়নি হীরার।এরপর থেকেই কানাঘুষো শুরু হয়ে যায় ফুটবলার হীরা মণ্ডল লাল হলুদ জার্সি গায়ে চাপাতে পারেন। ঘটনা পরম্পরাতে, এদিন যেভাবে ফুটবলার হীরা মণ্ডলকে তার ক্লাব বেঙ্গালুরু এফসি রিলিজ করে দিলো তাতে করে লাল হলুদ জার্সিতে হীরা মণ্ডলের খেলার সম্ভাবনা আরও বেশি করে উস্কে দিয়েছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Hira Mondal: বেঙ্গালুরু এফসি থেকে রিলিজ নিয়ে বিস্ফোরক ইস্টবেঙ্গলের ঘরের ছেলে হীরা

Hira Mondal: সম্ভবত ইস্টবেঙ্গলে যোগ দিতে বেঙ্গালুরু এফসি থেকে রিলিজ নিলেন হীরা

Hira Mondal

কয়েকদিন আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল ফুটবলার হীরা মণ্ডল নিজের পুরনো ক্লাব ইস্টবেঙ্গলে ফিরতে পারেন। সম্প্রতি, হীরা মণ্ডলের (Hira Mondal) ফেসবুক কভার ফটো ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ওই পোস্টে এক ইস্টবেঙ্গল ভক্তের আঁকা ছবি পোস্ট করেন ফুটবলার হীরা মণ্ডল, তাতে দেখা যায় লাল হলুদ জার্সিতে এক ফুটবলার ম্যাচ মুডে রয়েছেন।আর এই ছবি মুহুর্তে ভাইরাল হয়ে পড়ে সোশাল মিডিয়াতে সঙ্গে ফুটবলার হীরা মণ্ডলের ‘ঘরওয়াপসি’ ঘিরে জোর গুঞ্জন শুরু হয়।

গত ইন্ডিয়ান সুপার লিগ মরসুমে ইস্টবেঙ্গল জার্সি গায়ে চাপিয়ে খেলেছিলেন ফুটবলার হীরা মণ্ডল।চলতি আইএসএল টুর্নামেন্টে বেঙ্গালুরু এফসি জার্সি চাপিয়ে খুব একটা ম্যাচ খেলতে দেখা যায়নি হীরাকে।

আইএসএলে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে টুর্নামেন্টের দ্বিতীয় জয় পেয়েছে ইস্টবেঙ্গল। ওই ম্যাচে ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে প্রথম একাদশে ঠাই হয়নি হীরার।এরপর থেকেই কানাঘুষো শুরু হয়ে যায় ফুটবলার হীরা মণ্ডল লাল হলুদ জার্সি গায়ে চাপাতে পারেন। ঘটনা পরম্পরাতে, এদিন যেভাবে ফুটবলার হীরা মণ্ডলকে তার ক্লাব বেঙ্গালুরু এফসি রিলিজ করে দিলো তাতে করে লাল হলুদ জার্সিতে হীরা মণ্ডলের খেলার সম্ভাবনা আরও বেশি করে উস্কে দিয়েছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Hira Mondal: সম্ভবত ইস্টবেঙ্গলে যোগ দিতে বেঙ্গালুরু এফসি থেকে রিলিজ নিলেন হীরা

চোখের জলে বিদায় জানাল হল প্রয়াত কিংবদন্তি ফুটবলার প্রিয়লাল মজুমদারকে

Priyalal Majumdar

১৯৭০-৭১ সালে ইরানের তেহরানে অনুষ্ঠিত এশিয়ান কাপে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করা প্রাক্তন ফুটবলার প্রিয় লাল মজুমদারের মরদেহ মঙ্গলবার সন্ধ্যেতে মোহনবাগান ক্লাব তাঁবুতে আনা হয় শেষ শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য। উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের সাধারণ সম্পাদক দেবাশিস দত্ত সহ ক্লাবের কার্যকরী সমিতির সদস্যরা।এছাড়াও উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাব সহ আইএফএ’র অফিসিয়ালরা।

প্রসঙ্গত, মঙ্গলবার, সকাল ৮.১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে কিংবদন্তি এই ফুটবলারের বয়স হয়েছিল ৭৯ বছর। চলতি মাসের শুরু থেকে গুরুতর অসুস্থ অবস্থায় পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত পাঁচ বছর ধরে আলঝাইমার্স জনিত অসুস্থতায় ভুগছিলেন।

ছয়’র দশকের গোড়ায় বিএনআর টিমের হয়ে খেলেন। চার বছর পর ১৯৬৮’তে তাঁর গায়ে ওঠে লাল হলুদ জার্সি। এক বছর ইস্টবেঙ্গল ক্লাবে খেলার পর ১৯৬৯- ১৯৭৩ তিনি ছিলেন মোহনবাগান দলে। শেষ নয় মাস একেবারে শয্যাশায়ী ছিলেন প্রাক্তন এই ফুটবলার। মঙ্গলবার সব লড়াই শেষ হয়ে গেলো। প্রাক্তন ফুটবলার প্রিয়

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন চোখের জলে বিদায় জানাল হল প্রয়াত কিংবদন্তি ফুটবলার প্রিয়লাল মজুমদারকে

Cleiton Silva: ক্লেইটন সিলভার ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

Cleiton Silva

চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ব্রাজিলিয়ান ফুটবলার ক্লেইটন সিলভা (Cleiton Silva) ইস্টবেঙ্গল এফসি দলে নাম লিখিয়েছে। লাল-হলুদ শিবির লিগের ৬ ম্যাচ খেলেছে।১৮ নভেম্বর ইস্টবেঙ্গল খেলতে নামবে ওড়িশা এফসির বিরুদ্ধে।

এরই মধ্যে ইন্ডিয়ান সুপার লিগের(ISL) মিডিয়া টিমের সঙ্গে ইস্টবেঙ্গল এফসি খেলোয়াড় ক্লেইটন সিলভার এক সাক্ষাৎকার সেশনের সংক্ষিপ্ত ভিডিও সোশাল মিডিয়াতে পোস্ট হতেই ভাইরাল হয়ে উঠেছে।

ভাইরাল ওই ভিডিও’তে ISL মিডিয়া টিম সিলভাকে প্রশ্ন রেখেছিল ISL টুর্নামেন্টে ৫ জনের দলে আপনি কাদের রাখবেন।প্রথমে ফুটবলার ক্লেইটন সিলভা কতকটা মজার ছলে প্রশ্ন এড়িয়ে গিয়ে সটান উত্তর দিতে গিয়ে খেলোয়াড়দের নাম ঘোষণা করে দেন।

ISL’র ৫ সাইড দলে ক্লেইটন সিলভা নিজের দলে মুম্বই সিটি এফসির আলবার্তো নগিরা,হায়দরাবাদ এফসির সানা সিং,গগবেচে, ভিক্টর,ATK মোহনবাগানের হুগো বাউমাস এই পাঁচজনকে রেখেছেন।
ওই টুইটের ক্যাপসনে লেখা,”অপেক্ষা করুন, আমাকে ভাবতে দিন!” 😂
দুষ্টুমি করার পর, ক্লিটন তার #HeroISL 5⃣-এ-সাইড টিমের নাম দেন 🙌😏
#LetsFootball #CleitonSilva #5ASide | @eastbengal_fc “

ঘরের মাঠে খেলতে নামার আগে ইস্টবেঙ্গল এফসি খেলোয়াড় ক্লেইটন সিলভার এই টুইট ভিডিও রসিকতার ছলে চাঞ্চল্য ছড়িয়েছে ভারতীয় ফুটবল সার্কিটে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Cleiton Silva: ক্লেইটন সিলভার ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

Jordan O’Doherty: জর্ডন ও’ডোহার্টির ইনজুরি ইস্যুতে বড় আপডেট ফাঁস

Jordan O'Doherty

ইন্ডিয়ান সুপার লিগে(ISL) বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেয়েছে ইস্টবেঙ্গল এফসি। ISL ২০২২-২৩ মরসুমে লাল হলুদ ব্রিগেডের দ্বিতীয় জয়ের দিনে পেশিতে চোট পেয়েছিলেন লাল হলুদ ফুটবলার জর্ডন ও’ডোহার্টি (Jordan O’Doherty) । ইনজুরির পর থেকেই সারাক্ষণ দলের ফিজিওর সঙ্গে নিজেকে ম্যাচ ফিট করার জন্য আদাজল খেয়ে নেমে পড়েছেন ডোহার্টি।

এই ইনজুরির কারণে ১৮ নভেম্বর ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচে জর্ডনের খেলা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।লাল হলুদ ভক্তদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে যে জর্ডন ও’ডোহার্টি ওড়িশার বিরুদ্ধে খেলতে পারবেন তো।এই সমস্ত উৎকন্ঠা, ধোঁয়াশা দূর করতে নিজেই মুখ খুলে ডোহার্টি জানিয়েছেন, “আমি ভালো আছি। আশা করছি পরের ম্যাচে নামতে পারব।”

Major update on Jordan O'Doherty injury issue leaked

জর্ডনের ইনজুরি ইস্যুতে হেডকোচ স্টিফেন কনস্টাটাইন বলেছেন, “ওর চোট খুব একটা খারাপ নয় বলেই আমার আশা। আর দুদিন দেখে সিদ্ধান্ত নেওয়া হবে ওকে খেলানোর বিষয়ে।”

জর্ডন ও’ডোহার্টিকে আদৌ ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচে খেলানোর ঝুঁকি নেবে ইস্টবেঙ্গল শিবির এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কনস্টাটাইন এমনটাই টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর। ম্যাচের দিন প্লেয়ার লিস্ট জমা দেওয়ার আগে জর্ডনের চোট খতিয়ে দেখে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে এমন খবর পাওয়া গিয়েছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Jordan O’Doherty: জর্ডন ও’ডোহার্টির ইনজুরি ইস্যুতে বড় আপডেট ফাঁস

ইস্টবেঙ্গল বনাম ওড়িশা ম্যাচের টিকিট নিয়ে বড় আপডেট

ইস্টবেঙ্গল এফসি (East Bengal ) বনাম ওড়িশা এফসি ম্যাচের টিকিট দেওয়া শুরু হয়েছে। ম্যাচের অফলাইন এবং অনলাইন টিকিট বণ্টন নিয়ে মঙ্গলবার ইস্টবেঙ্গল এফসি টুইট পোস্ট করে একথা জানিয়েছে।

আগামী ১৮ নভেম্বর শুক্রবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল এফসির খেলা রয়েছে ওড়িশা এফসির বিরুদ্ধে। এই খেলার অফলাইন টিকিট পাওয়া যাবে ফ্রাঙ্ক রস সেন্টারের গড়িয়াহাট, রাজডাঙা নবপল্লী (কসবা),ইটলগাছা (দমদম),সিআইটি রোড, দমদম মেট্রোর বিপরীতে,স্টারমার্ক (মনিস্কোয়ার মল),ইস্টবেঙ্গল ক্লাব তাবু থেকে।

১৫ থেকে ১৭ নভেম্বর এই টিকিট পাওয়া যাবে বেলা ১২ টা থেকে সন্ধ্যে ৭ টা পর্যন্ত। এরই সঙ্গে যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে ১৫-১৭ নভেম্বর খেলার টিকিট পাওয়ার সুযোগ রয়েছে বেলা ১২ টা থেকে সন্ধ্যে ৭ টা পর্যন্ত। এর পাশাপাশি, অনলাইন টিকিটও পাওয়া যাবে ১৫-১৭ নভেম্বর। তবে অনলাইনে সিজন টিকিট কত দামে পাওয়া যাবে তার কোনও উল্লেখ নেই।

প্রসঙ্গত,চার ম্যাচে হারের পর ইন্ডিয়ান সুপার লিগে (ISL) বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে দ্বিতীয় জয় পেয়েছে ইস্টবেঙ্গল এফসি। ISL ২০২২-২৩ সেশনে লাল হলুদ ব্রিগেড এখনও ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে জয় পায়নি।তাই লাল হলুদ ভক্তরা চাইছে ‘ইস্টার্ন ড্রাগনর্সে’র বিরুদ্ধে আগামী শুক্রবার উইনিং ট্র‍্যাকে ফিরুক লেসলী ক্লডিয়াস সরণির ক্লাব।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ইস্টবেঙ্গল বনাম ওড়িশা ম্যাচের টিকিট নিয়ে বড় আপডেট

ATK Mohun Bagan: মনবীর সিংকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ATKমোহনবাগান (ATK Mohun Bagan) নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ২-১ গোলে জেতায় ইন্ডিয়ান সুপার লিগের(ISL) পয়েন্ট টেবলে প্রীতম কোটালরা এখন তিন নম্বরে।

ISL টুর্নামেন্টে সবুজ মেরুন শিবিরের পরের দুটো ম্যাচ এফসি গোয়া এবং হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। হায়দরাবাদ এখন লিগ টপার আর এফসি গোয়া ইস্টবেঙ্গল এফসিকে যুবভারতীতে হারিয়েছে এবং ISL পয়েন্ট টেবলে ৪ নম্বরে।পয়েন্টের বিচারে সবুজ মেরুন শিবির ১০ আর এফসি গোয়া এক পয়েন্ট কম নিয়ে লিগ টেবলে চার নম্বরে।ফলে গোল পার্থক্য কিংবা ম্যাচের রেজাল্টে পয়েন্টের হেরফের হলেই ATKমোহনবাগান নীচের ধাপে নেমে আসবে।

তাই সবুজ মেরুন ভক্তদের আশ্বস্ত করতে মঙ্গলবার ATKমোহনবাগান দলের খেলোয়াড় মনবীর সিংর পারফরম্যান্সকে সামনে এনেছে।ওই টুইটের ক্যাপসনে লেখা,”ক্লাবের হয়ে ৫০ টি হিরো আইএসএলে উপস্থিতিতে, মনভীর সিং ১৪টি গোল এবং ৫টি অ্যাসিস্ট করেছেন!
সবুজ এবং মেরুন, মাধ্যমে এবং মাধ্যমে! 💚♥

মেরিনার্সরা দুরন্ত ফর্মে থাকার কারণে ভক্তরা লিগ টপার হওয়ার স্বপ্ন দেখছে।তবে লিগ টপার হতে গেলে গঙ্গা পাড়ের ক্লাবকে নিজেদের খেলাগুলো জিততে হবে।ধুরন্ধর স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো সমর্থকদের আবেগ ভালোই বোঝেন,তাই তার সাফ কথা,” প্রতিটি ম্যাচ আলাদা। “

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ATK Mohun Bagan: মনবীর সিংকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

ATK Mohun Bagan: মনবীর সিংকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ATKমোহনবাগান (ATK Mohun Bagan) নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ২-১ গোলে জেতায় ইন্ডিয়ান সুপার লিগের(ISL) পয়েন্ট টেবলে প্রীতম কোটালরা এখন তিন নম্বরে।

ISL টুর্নামেন্টে সবুজ মেরুন শিবিরের পরের দুটো ম্যাচ এফসি গোয়া এবং হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। হায়দরাবাদ এখন লিগ টপার আর এফসি গোয়া ইস্টবেঙ্গল এফসিকে যুবভারতীতে হারিয়েছে এবং ISL পয়েন্ট টেবলে ৪ নম্বরে।পয়েন্টের বিচারে সবুজ মেরুন শিবির ১০ আর এফসি গোয়া এক পয়েন্ট কম নিয়ে লিগ টেবলে চার নম্বরে।ফলে গোল পার্থক্য কিংবা ম্যাচের রেজাল্টে পয়েন্টের হেরফের হলেই ATKমোহনবাগান নীচের ধাপে নেমে আসবে।

তাই সবুজ মেরুন ভক্তদের আশ্বস্ত করতে মঙ্গলবার ATKমোহনবাগান দলের খেলোয়াড় মনবীর সিংর পারফরম্যান্সকে সামনে এনেছে।ওই টুইটের ক্যাপসনে লেখা,”ক্লাবের হয়ে ৫০ টি হিরো আইএসএলে উপস্থিতিতে, মনভীর সিং ১৪টি গোল এবং ৫টি অ্যাসিস্ট করেছেন!
সবুজ এবং মেরুন, মাধ্যমে এবং মাধ্যমে! 💚♥

মেরিনার্সরা দুরন্ত ফর্মে থাকার কারণে ভক্তরা লিগ টপার হওয়ার স্বপ্ন দেখছে।তবে লিগ টপার হতে গেলে গঙ্গা পাড়ের ক্লাবকে নিজেদের খেলাগুলো জিততে হবে।ধুরন্ধর স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো সমর্থকদের আবেগ ভালোই বোঝেন,তাই তার সাফ কথা,” প্রতিটি ম্যাচ আলাদা। “

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ATK Mohun Bagan: মনবীর সিংকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

MS Dhoni: টিমের হাল ধরতে টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে বড় দায়িত্ব ধোনির

অস্ট্রেলিয়ার মাটিতে রোহিত শর্মাদের ব্যর্থতা যেন চোখ খুলে দিয়েছে বিসিসিআইয়ের। টিম ইন্ডিয়ার টি-২০ দলে ধীরে ধীরে ব্যাপক পরিবর্তন আনতে চলেছে বোর্ড। সেই লক্ষ্যে ফের বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দ্বারস্থ জয় শাহ, রজার বিনিরা। বিসিসিআই চাইছে, ধোনিকে(MS Dhoni) টি-২০ দলের ডিরেক্টর পদে নিয়োগ করতে। এক-দু’দিনের জন্য নয়, একেবারে স্থায়ীভাবে।

আসলে বোর্ডের একটা অংশের ধারণা, ভারতীয় দল টি-২০ (Indian T-20 Team) ক্রিকেটের গতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছে না। তাছাড়া কোচ রাহুল দ্রাবিড়েরও (Rahul Dravid) তিন ফরম্যাটে কোচিং করাতে অসুবিধা হচ্ছে। তাই তাঁর সুবিধার জন্যই ধোনিকে দলের ডিরেক্টর পদে নিয়োগ করা হতে পারে। আসলে বোর্ড মনে করছে, টি-২০ ক্রিকেটের বড় টুর্নামেন্টগুলিতে ভারতের ব্যর্থতা কাটিয়ে উঠতে ধোনির অভিজ্ঞতা কাজে লাগতে পারে। জাতীয় দলের জার্সিতে একমাত্র টি-২০ বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা ধোনিরই রয়েছে। তাছাড়া আইপিএলের চূড়ান্ত সফল তিনি। সেকারণেই ধোনিকে টিমের স্থায়ী ডিরেক্টর হিসাবে ভাবা হচ্ছে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ইতিমধ্যেই নাকি ধোনির সঙ্গে বোর্ডকর্তারা যোগাযোগ করেছেন। এমাসের শেষের দিকে বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে ধোনিকে ডিরেক্টর পদে নিয়োগ করা নিয়ে আলোচনা হবে। তবে তার আগে থেকেই মাহির সঙ্গে কথাবার্তা সেরে রাখতে চাইছেন জয় শাহ-রজার বিনিরা। যাতে অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে আলোচনার সময় কোনও সমস্যা না হয়। বোর্ড সূত্রের খবর, শুধু ধোনিকে ডিরেক্টর পদে আনাই নয়, দলেও একাধিক পরিবর্তন আনা হতে পারে বলে বোর্ড সূত্রের খবর।যদিও ভারতীয় টি-২০ দলের সঙ্গে ধোনির যোগাযোগ নতুন নয়। এর আগে ২০২১ বিশ্বকাপেও ভারতীয় দলের মেন্টর হিসাবে ছিলেন মাহি। জয় শাহর উদ্যোগেই দলের সঙ্গে যুক্ত হন তিনি। সেবারে অবশ্য কাঙ্ক্ষিত সাফল্য তিনি এনে দিতে পারেননি।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন MS Dhoni: টিমের হাল ধরতে টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে বড় দায়িত্ব ধোনির

East Bengal FC: ইস্টবেঙ্গল এফসির টুইট ঘিরে চাঞ্চল্য

চলতি ইন্ডিয়ান সুপার লিগে( ISL) টানা চার ম্যাচ হারের পর ২০২২-২৩ সেশনের দ্বিতীয় জয় পেয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। বেঙ্গালুরু এফসিকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে বাড়তি অক্সিজেন পেয়েছে লাল হলুদ ব্রিগেড। রেড এন্ড গোল্ড ব্রিগেডের পরের ম্যাচ ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে,১৮ নভেম্বর। ইতিমধ্যে টিম ইস্টবেঙ্গল ওড়িশা ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে।

ওড়িশা এফসির বিরুদ্ধে টিম ইস্টবেঙ্গল জিততে কতটা মরিয়া ভক্তদের তা বোঝাতে মঙ্গলবার, ইস্টবেঙ্গল এফসির টুইট পোস্ট লাল হলুদ সমর্থকদের মধ্যে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে।এই টুইট পোস্টে ইস্টবেঙ্গল ফুটবলার নাওরেম মহেশ সিং’কে রোবোকোপের আদলে সামনে আনা হয়েছে।

গত দুই ISL মরসুমে লিগের লাস্ট বয় তকমা নিয়ে টাইটেলশিপ অভিযান শেষ করতে হয়েছে ইস্টবেঙ্গলকে। ইতিমধ্যে টুর্নামেন্টে ৬ ম্যাচ খেলে মাত্র দুম্যাচে জয়ের মুখ দেখেছে কোচ স্টিফেন কনস্টাটাইনের ছেলেরা,আর ৪ ম্যাচ হেরে কনস্টাটাইনের ফুটবল বোধ নিয়ে এখনই লাল হলুদ ভক্তেরা প্রশ্ন তুলে দিয়েছে।ঘরের মাঠে প্রথম জয় খুঁজতে নেমে চুটিয়ে অনুশীলন করছে টিম ইস্টবেঙ্গল। ভক্তদের প্রত্যাশা এই সেশনে ঘরের মাঠে উইনিং ট্র‍্যাকে ফিরে আসুক প্রিয় দল ইস্টবেঙ্গল এফসি।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন East Bengal FC: ইস্টবেঙ্গল এফসির টুইট ঘিরে চাঞ্চল্য

Mohun Bagan: ১৫ নভেম্বরের রঙ সবুজ-মেরুন

প্রতি বছর ১৫ নভেম্বর এই দিনটি মোহনবাগান ক্লাবের (Mohun Bagan) কাছে এক ঐতিহাসিক দিন। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৪৭ সালের এই তারিখে আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয় সবুজ মেরুন শিবির। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়েছিল মোহনবাগান সেলিমের গোলে।এই নিয়ে মোহনবাগান দ্বিতীয়বার আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়।

১৯৫৩ সালে আজকের দিনে মোহনবাগান ক্লাব প্রথমবারের জন্য ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়।প্রতিপক্ষ ন্যাশনাল ডিফেন্স আকাদেমিকে ৪-০ গোলে উড়িয়ে দেয় মেরিনার্সরা।ডুরান্ড ফাইনালে বাগানের হয়ে গোল করেন বদ্রু(সমর) ব্যানার্জী এবং রামন।

দু’বছর পর মোহনবাগান রোভার্স কাপ চ্যাম্পিয়ন হয়।১৯৫৫ সালে আজকের তারিখে ফাইনালে মহামেডান স্পোটিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে প্রথম বারের জন্য রোভার্স চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। ফাইনালে গোল করেন বদ্রু(সমর) ব্যানার্জী এবং দলজিৎ সিং।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Mohun Bagan: ১৫ নভেম্বরের রঙ সবুজ-মেরুন

ISL: উইং নির্ভর আক্রমণকে ধারালো করতে চাইছে কনস্টাটাইন

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ইস্টবেঙ্গল এফসির (East Bengal) পরের খেলা ওড়িশা এফসির বিরুদ্ধে, আগামী ১৮ নভেম্বর। ঘরের মাঠ কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে সেশনের প্রথম জয়ের লক্ষ্যে জোরকদমে অনুশীলনে নেমে পড়েছে টিম ইস্টবেঙ্গল।

লাল-হলুদের প্র‍্যাকট্রিসে কোচ স্টিফেন কনস্টাটাইন হাওকিপ এবং হিমাংশু ঝাংড়াকে নিয়ে অনেকক্ষণ সময় কাটিয়েছেন। ডান দিকের উইং দিয়ে হিমাংশুকে একের পর এক ক্রস নিতে হয়েছে।

নিজেদের শেষ ম্যাচে ওড়িশা হায়দরাবাদ এফসির কাছে ১-০ গোলে হেরে গিয়েছে।জয়ের লক্ষ্য নিয়েই তারা কলকাতার মাটিতে পা রাখতে চলেছে সেটা তাদের টুইটার পোস্ট থেকে পরিস্কার। আর ঘরের মাঠে নিজেদের প্রথম জয় তুলতে কনস্টাটাইন মরিয়া প্রচেষ্টার অংশ হিসেবে ডানদিকের উইং’এ হিমাংশুর মতো ফ্রেশ লেগকে কাজে লাগিয়ে বাজিমাৎ করতে চাইছে লাল হলুদের বৃটিশ কোচ।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ISL: উইং নির্ভর আক্রমণকে ধারালো করতে চাইছে কনস্টাটাইন

Priya Lal Majumdar: প্রাক্তন বাঙালি ফুটবলারের মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়ামহলে

১৯৭০-৭১ সালে ইরানের তেহরানে অনুষ্ঠিত এশিয়ান কাপে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করা প্রাক্তন ফুটবলার প্রিয় লাল মজুমদারের জীবনাবসান হয়েছে। চলতি মাসের শুরু থেকে গুরুতর অসুস্থ অবস্থায় পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত পাঁচ বছর ধরে আলঝাইমার্স জনিত অসুস্থতায় ভুগছিলেন।

মঙ্গলবার সকাল ৮.১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। ছয়’র দশকের গোড়ায় বিএনআর টিমের হয়ে খেলেন।

চার বছর পর ১৯৬৮’তে তাঁর গায়ে ওঠে লাল হলুদ জার্সি। এক বছর ইস্টবেঙ্গল ক্লাবে খেলার পর ১৯৬৯- ১৯৭৩ তিনি ছিলেন মোহনবাগান দলে।

শেষ নয় মাস একেবারে শয্যাশায়ী ছিলেন প্রাক্তন এই ফুটবলার। মঙ্গলবার সব লড়াই শেষ হয়ে গেলো। প্রাক্তন ফুটবলার প্রিয় লাল মজুমদার স্ত্রী, এক কন্যা ও এক পুত্র বর্তমান। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় ফুটবল মহলে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Priya Lal Majumdar: প্রাক্তন বাঙালি ফুটবলারের মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়ামহলে

আইএসএলে দ্রুততম হ্যাটট্রিক কোনগুলি এবং কারা কারা করেছেন?

২০১৪ সালে ভারতে শুর হয়েছিল ইন্ডিয়ান সুপার লিগ (ISL), যা পরবর্তীকালে দেশের এক নম্বর প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়। আইএসএল এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল এটিকে ও মুম্বাই সিটি এফসি।বর্তমানে প্রায় ২০০০ এর ও বেশী গোল হয়ে গেছে এই প্রতিযোগিতায় এবং অসংখ্য হ্যাটট্রিক ও দেখে ফেলছেন দর্শকরা।চলুন তাহলে জেনে নেওয়া যাক হিরো আইএসএল-এর শুরু থেকে এখনও পর্যন্ত সেরা পাঁচ দ্রুততম হ্যাটট্রিক কোনগুলি—

১. ফেরান কোরোমিনাস-এফসি গোয়া বনাম কেরালা ব্লাস্টার্স এফসি – ৭ মিনিট
৯ ডিসেম্বর ২০১৭ তে গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়াম
কেরালা গোয়ার মাঠে খেলতে যাওয়ার পর দ্য স্প্যানিয়ার্ড ছিলেন সেরা। ম্যাচের ৪৮ মিনিটে কেরালার গোলরক্ষক পল রাচুবকাকে পরাস্ত করে প্রথম গোল করেন ফেরান। তার তিন মিনিট পরেই নিজের দ্বিতীয় গোল করেন তিনি। কোরোমিনাস নিজের ও লিগের ঐতিহাসিক দ্রুততম গোলটি করেন ম্যাচের ৫৫ মিনিটে। গোয়ে ৫-২ গোলে ম্যাচ জেতে।

২. মার্সেলিনহো – দিল্লি ডায়নামোস এফসি বনাম এফসি গোয়া – ১৮ মিনিট
২৭ নভেম্বর ২০১৬ দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়াম
হিরো আইএসএলের তৃতীয় মরসুমে দিল্লি ডায়নামোস এফসি যখন নিজেদের লক্ষ্যে দারুনভাবে এগিয়ে যাচ্ছিল,তখনই তারা এফসি গোয়া ম্যাচটি হোস্ট করে। ম্যাচের প্রথমে এক গোলে পিছিয়ে পরে দিল্লি। এরপর গোয়াকে কোনও দ্য়া দেখাননি মার্সেলিনহো। ৩৮ মিনিটে গোয়ার গোলরক্ষককে পরাজিত করেন। এরপর, বিরতির তিন মিনিট পরেই দ্বিতীয় গোলটি করেন। ম্যাচের ৫৬ মিনিটে অসাধারন ফুটবল দক্ষতায় ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে নিজের হ্যাটট্রিক লিপিবদ্ধ করেন। দিল্লি জেতে ৫-১ ব্যবধানে।

৩. সুনীল ছেত্রী – মুম্বই সিটি এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি – ২৩ মিনিট
২৮ অক্টোবর ২০১৫ তারিখ, ডি.ওয়াই. পাটিল স্টেডিয়াম, নতুন মুম্বই
হিরো আইএসএল-এ ভারতীয় হিসেবে প্রথম হ্যাটট্রিক করলেন সুনীল ছেত্রী। আইএসএল-এর দ্বিতীয় মরসুমে, নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে এই কৃতিত্ব অর্জন করেছিলেন সুনীল। এদিন নভি মুম্বই-এ, ম্যাচের ২৫ মিনিটে প্রথম গোলের মুখ খোলেন তিনি। দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিট পরেই তিনি সুভাষ সিংয়ের নেতৃত্বে একটি খালি গোল তৈরি করেন। ম্যাচের ৪৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন সুনীল। এদিনের ম্যাচ মুম্বই জেতে ৫-১ গোলে।

৪. ডুডু-এফসি গোয়া বনাম মুম্বই সিটি এফসি – ২৫ মিনিট
১৭ ই নভেম্বর ২০১৫ তারিখ গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়াম
হিরো আইএসএল-এর ইতিহাসে আজ পর্যন্ত মুম্বই-এর বিরুদ্ধে সব থেকে বড় ব্যবধানে জেতে গোয়া। সেই মরসুমের দ্বিতীয় লিগে মুম্বই সিটি-কে ৭-০ গোলে হারায় গোয়া। ডুডু এবং থংকোইসিয়েম হাওকিপ, দুজনে হ্যাটট্রিক করেন। প্রাক্তনই এদিন দ্রুততম হ্যাটট্রিকটি করেন। ৪২ মিনিটে এদিনের ম্যাচে নিজের প্রথম গোলটি করে বিপক্ষের উপর চেপে বসেন ডুডু। ম্যাচের ৬৪ মিনিটে সুব্রত পালকে বোকা বানিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ডুডু। তিন মিনিট পরেই লিও মউরাসকে লে-অফ বানিয়ে ম্যাচে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ডুডু।

৫. রেইনাল্ডো – এফসি গোয়া বনাম কেরালা ব্লাস্টার্স এফসি – ৩২ মিনিট
২৯ শে নভেম্বর ২০১৫, কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়াম
হিরো আইএসএল-এর দ্বিতীয় মরসুমে এফসি গোয়া এক প্রকার শাসন করছিল। যারফলে কোচিতে কেরালা ব্লাস্টার্স এফসিকে ৫-১ গোলে হারতে হয়। গোয়ার ব্রাজিলিয়ান স্ট্রাইকার রেইনাল্ডো হ্যাটট্রিক করেন। তাঁর প্রথম গোলটি আসে ম্যাচের ২৯ মিনিটে। পাসের গতিবিধি দ্রুত পাল্টে, শান্ত মাথায় বাঁ পা দিয়ে গোল করেন। বিরতির পাঁচ মিনিট পরেই দ্বিতীয় গোল করেন রেইনাল্ডো। মান্দার রাও দেসাইয়ের থ্রু-বলে গোল করেন তিনি। ম্যাচের বয়স যখন এক ঘণ্টা পেরিয়ে মাত্র এক মিনিটকে ছুঁইয়েছে তখনই নিজের হ্যাটট্রিক করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রেইনাল্ডো। ডান থেকে আসা সি.এস.সাবিথের পাস ট্যাপ করে হ্যাটট্রিক করেন রেইনাল্ডো।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন আইএসএলে দ্রুততম হ্যাটট্রিক কোনগুলি এবং কারা কারা করেছেন?

বিশ্বকাপের মুখে ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন রোনাল্ডো

ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর বাকি এক সপ্তাহ। এর মধ্যেই বিস্ফোরণ ঘটালেন পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ‘সিআর সেভেন’। স্পষ্ট জানিয়ে দিলেন, এই ক্লাবে থেকে তাঁর মনে হয়, তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। শুধু তাই নয়, ম্যান ইউ কোচ তাঁকে দল থেকে ছেঁটে ফেলতে চেয়েছেন বলেও দাবি করেছেন রোনাল্ডো। বেশ কিছুদিন ধরেই ক্লাবের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন পর্তুগিজ মহাতারকা। বিতর্কের আগুনে আরও ঘি ঢেলেছেন তিনি।

এক সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে মুখ খুলেছেন রোনাল্ডো। তিনি বলেছেন, “দলের কোচ এরিক টেন হ্যাগকে আমি একেবারেই সম্মান করি না। যদি আমাকে কেউ সম্মান না করে, তাহলে আমিও সেই মানুষটিকে সম্মান ফিরিয়ে দিতে পারব না।” প্রসঙ্গত, গত অক্টোবরে একটি ম্যাচে পরিবর্ত হিসাবে নামতে অস্বীকার করেন রোনাল্ডো। তারপরেই ‘সিআর সেভেন’-এর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনেছিলেন টেন হ্যাগ। এরপর থেকেই দু’জনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে।

শুধু কোচই নয়, ক্লাবের অনেকেই তাঁকে তাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন বলে দাবি করেছেন রোনাল্ডো। সাক্ষাৎকারে তিনি বলেছেন, “এই ক্লাবে থাকাকালীন মনে হয়েছে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। কোচ চাইছেন আমাকে যেন ক্লাব থেকে তাড়িয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, ক্লাবের শীর্ষপদে থাকা বেশ কয়েকজনও চেয়েছিলেন, আমি যেন ক্লাব ছেড়ে চলে যাই।” ২০২১ সালে দ্বিতীয়বারের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন রোনাল্ডো। তারপর থেকে ব্যক্তিগতভাবে রোনাল্ডো বেশ ভাল খেললেও দল সেভাবে সাফল্য পায়নি।

ম্যান ইউয়ের কিংবদন্তি ম্যানেজার অ্যালেক্স ফার্গুসনের অনুরোধেই ফের এই ক্লাবে ফিরে এসেছিলেন রোনাল্ডো। তাঁর মতে, ২০১৩ সালে ফার্গুসনের অবসর নেওয়ার পর থেকে ‘রেড ডেভিলস’-এর কোনও উন্নতিই হয়নি। মাঝখানে বেশ কয়েকজন কোচকে দায়িত্ব দেওয়া হলেও দলের বেহাল দশা কাটেনি। সাক্ষাৎকারে রোনাল্ডো বলেছেন, “সত্যি কথাটা ম্যান ইউ ভক্তদের জানা উচিত। তাঁরা সকলেই প্রিয় ক্লাবের উন্নতি চান। কিন্তু ক্লাবের ভিতরে কী ঘটে চলেছে, সেই সম্পর্কে তাঁদের কোনও ধারণাই নেই। যদি সত্যিই ক্লাবের উন্নতি করতে হয়, তাহলে অনেক কিছুই পালটে ফেলতে হবে।”

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন বিশ্বকাপের মুখে ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন রোনাল্ডো

World Cup Story : জানেন কেন ইতালির ডিফেন্ডারকে কামড়ে দিয়েছিলেন সুয়ারেজ

World Cup Story : ম্যাচ তখন ৭৯ মিনিটের দিকে ছুটছে। হঠাৎ করে ইতালির ডি-বক্সে পড়ে গেলেন দুই ভিন্ন দলের দুই খেলোয়াড়। ইতালির রক্ষণের আস্থাভাজন জর্জিও কিয়েলিনি। আর তাঁর থেকে খানিকটা দূরে উরুগুরে দুরন্ত স্ট্রাইকার লুইজ সুয়ারেজ। মাঠে থাকা কিংবা টেলিভিশনের পর্দায় চোখ রাখা কোন দর্শকই ঠিক আন্দাজ করতে পারলেন না কি ঘটেছে তাঁদের মাঝে।

বেশ খানিকক্ষণ পরে জানা গেল, লুইজ সুয়ারেজ রীতিমত কামড় বসিয়ে দিয়েছেন কিয়েলিনির কাঁধে। ব্যাস মুহূর্তেই হাস্যরসের এক প্রবল হাওয়া বয়ে গেল গোটা ফুটবল বিশ্বে। ২০১৪ সালের বিশ্বকাপটা হয়ত ল্যাটিন আমেরিকার বহু সমর্থক ভুলে যেতে চাইবে। তবে সুয়ারেজের ওমন কামড় কাণ্ড নিশ্চয়ই তা খুব সহজে স্মৃতির পাতা থেকে মুছে ফেলতে দেবে না।

তবে এই কামড় কীর্তি যে প্রথমবারই করেছিলেন সুয়ারেজ, তা কিন্তু নয়। বরং তিনি আরও দুই দফা ফুটবল মাঠেই এমন অবান্তর কাজ করেছেন। প্রথমবার তিনি করেছিলেন ২০১০ সালে। তখন তিনি ছিলেন ডাচ ক্লাব আয়াক্সের আক্রমণভাগে। সেবার পিএসভি আইধোবেনের মিডফিল্ডার ওটম্যান বাক্কালকে কামড়ে দিয়েছিলেন।এরপর ২০১৩ সালেই তিনি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটান। এবার লিভারপুলের লাল জার্সি গায়ে। ম্যাচটা ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের। সেবার তিনি কামড়েছিলেন ব্রেনস্লাভ ইভানোভিচকে। ফুটবল মাঠে বহুভাবেই তো প্রতিপক্ষ খেলোয়াড়কে আঘাত করা যায়। তবে এমন অদ্ভুত এক পন্থা অবলম্বনের পেছনে ঠিক কি রহস্য রয়েছে তা জানতে চাইবে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।

তবে মনোবিজ্ঞানিদের মতে এমন উদ্ভট কাণ্ডের পেছনে কাজ করে আবেগ ও স্নায়ুচাপ। ফুটবল খেলাটা সবসময়ই বড্ড আবেগের। ঠিক যেই মুহূর্ত থেকে রেফারি কিক-অফের বাঁশি বাজান ঠিক সে মুহূর্ত থেকেই খেলোয়াড়দের প্রতিটি ধমনীতে যেন রক্তের বিচরণ বেড়ে যায়। দৌড়ে ক্লান্ত হওয়ার সাথে হৃদকম্পনটা বাড়ে ঠিক। তবে তাঁর থেকেও বাড়ে ঐ যে আবেগের তাড়নায়।

আর হৃদকম্পন বাড়লে প্রতিটা কোষের উদ্দীপনা বাড়ে। সেটা তো বড় সাধারণ বিজ্ঞান।আর আবেগ দুই ভাবেই কাজ করতে পারে। এই আবেগ বিষয়টাই লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোদের চ্যালেঞ্জ নিতে সাহায্য করে। এই আবেগই তাঁদের মত ফুটবলের সর্বকালের সেরা দুই ফুটবলারকে সবুজ মাঠের মাঝে অশ্রু ঝড়াতে বাধ্য করে। আর ঠিক এই আবেগই সুয়ারেজকে এমন উদ্ভট কাণ্ডের জন্যে প্রভাবিত করেছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন World Cup Story : জানেন কেন ইতালির ডিফেন্ডারকে কামড়ে দিয়েছিলেন সুয়ারেজ

KKR: শার্দুল ঠাকুর ইন এবং প্যাট কামিন্স আউট

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা ঝেড়ে ফেলে ফের সাজো সাজো রব ভারতীয় ক্রিকেটে। আইপিএলের জন্য দল গঠনের প্রস্তুতি শুরু হয়ে গেল। নিলামের আগে ট্রেডিংয়েই বড়সড় চমক দেখা গেল দলগুলির মধ্যে। ভারতীয় দলের অন্যতম সফল অলরাউন্ডার শার্দূল ঠাকুর এবার খেলবেন কলকাতা নাইট রাইডার্সে। তবে বড় ধাক্কাও খেয়েছে নাইট শিবির। তারকা পেসার প্যাট কামিন্স আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। সেই সঙ্গে নাইট শিবির ছেড়ে দিয়েছেন স্যাম বিলিংস, অ্যারন ফিঞ্চও।

গত বছরের নিলামে ১১ কোটি টাকা দিয়ে শার্দূলকে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু গোটা মরশুমে সেভাবে নজর কাড়তে পারেননি ভারতীয় অলরাউন্ডার। তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় দিল্লির টিম ম্যানেজমেন্ট। দলের পুরনো সদস্যকে ফের স্কোয়াডে ফিরিয়ে নিতে বেশ উৎসাহী ছিল চেন্নাই সুপার কিংস। আরও বেশ কয়েকটি দলকে টক্কর দিয়েই শার্দূলকে ছিনিয়ে নিয়েছে কেকেআর ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই গুজরাট টাইটান্স থেকে লকি ফার্গুসনকে ফিরিয়ে এনেছে কেকেআর।

তবে সাফল্যের পাশাপাশি বেশ ধাক্কাও খেয়েছে কেকেআর ম্যানেজমেন্ট। আইপিএলের পরেই অ্যাশেজ শুরু হয়ে যাবে। তার প্রস্তুতি নিতেই আইপিএল থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন অস্ট্রেলীয় ক্রিকেটাররা। তাই ব্যাটে-বলে কলকাতার অন্যতম ভরসা প্যাট কামিন্সকে পাবেন না শ্রেয়স আইয়ার। দলে থাকবেন না অজি ওপেনার অ্যারন ফিঞ্চও। ঘরোয়া ক্রিকেটে মন দেওয়ার জন্য ইতিমধ্যেই নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংরেজ ক্রিকেটার স্যাম বিলিংস।শুধুমাত্র কেকেআর নয়, আরও বেশ কিছু রদবদল হয়েছে প্রত্যেকটি দলেই।

মুম্বই ইন্ডিয়ানসের অন্যতম ভরসা কায়রন পোলার্ডকে ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার কবলে পড়েছেন অস্ট্রেলীয় তারকা গ্লেন ম্যাক্সওয়েল। গত শনিবারই তাঁর অস্ত্রোপচার হয়েছে। তার জেরে আইপিএলে খেলতে পারবেন না তিনি। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাশেজের প্রস্তুতি নেওয়া জন্য সম্ভবত আইপিএল খেলবেন না মিচেল স্টার্কও। মঙ্গলবারেও দলবদলের রাস্তা খোলা থাকবে। সূত্র মারফত জানা যাচ্ছে, রিটেনশনের শেষ দিনে সম্ভবত কেন উইলিয়ামসনকে ছেড়ে দেবে সানরাইজার্স হায়দরাবাদ।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন KKR: শার্দুল ঠাকুর ইন এবং প্যাট কামিন্স আউট