KMC Election: বিক্ষিপ্ত অশান্তি নিয়ে শুরু হল কলকাতা পুরভোট

KMC Election

নিউজ ডেস্ক, কলকাতা : আজ কলকাতা পুরনিগমের ১৪৪টি ওয়ার্ডে ভোট (KMC Elections 2021)। সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভোটগ্রহণ পর্ব। ভোট শুরু হতেই বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছে। ফলে শহরের বুকে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করানোটাই বড়ো চ্যালেঞ্জ কমিশনের কাছে। পাশাপাশি কলকাতা পুলিশেরও (Kolkata Police) বড়ো ভূমিকা রয়েছে। যদিও পুলিশের তরফে সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়েছে।

সর্বত্র পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত রয়েছেন। শুধু কলকাতার রাস্তায় নয়, জলপথেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ভোটের নিরাপত্তা নিয়ে প্রতি ঘণ্টায় রিপোর্ট দেওয়ার জন্য ডিজিপি(DGP) ও সিপিকে(CP) নির্দেশ দিয়েছে কমিশন। ভোটে অবাধ ভোট হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে বিরোধীদের। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিল বিরোধীরা। সেখানে দাঁড়িয়ে কলকাতা পুলিশের উপরই আস্থ রেখেছে কলকাতা হাইকোর্ট।

রবিবার ২৩ হাজার পুলিশ কর্মী মোতায়েন রয়েছে গোটা শহরজুড়ে। ৫ হাজার রাজ্য পুলিশের কর্মী কাজ করছেন। জয়েন্ট সিপি পদমর্যাদার আধিকারিকদের ময়দানে নামানো হয়েছে। প্রায় এমন ১০ জন পুলিশ আধিকারিক ভোট কলকাতায় রাজপথে রয়েছেন। এছাড়াও ডেপুটি কমিশনার রয়েছেন ২৬ জন। ৭১ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার কাজ করছেন। এছাড়াও শহরের একাধিক জায়গাতে ২০০টি পুলিশ পিকেটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শহরে ঢোকা এবং বের হওয়ার প্রত্যেকটি জায়গাতে পুলিশ পিকেট রয়েছে। জলপথেও রিভার পেট্রোলিং চলছে ৬ জায়গায়। আরএফএস(RFS) ও আরটি(RT) মোবাইল দিনে-রাতে মিলিয়ে থাকছে ৭২টি, এইচআরএফএস(HRFS) থাকবে ৩৫টি। ১৮টি স্পেশাল ক্যুইক রেসপন্স টিম থাকবে। বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে বিধাননগর ও হাওড়া কমিশনারেট, বারুইপুর ও ডায়মন্ড হারবার পুলিশ জেলাকে। চালু হয়েছে কমিশনের কন্ট্রোল রুম-২২৯০ ০০৪০/৪১।

এদিকে অবাধ ভোট করাতে তৈরি কলকাতা পুলিশ। পুরভোটের জন্য বাহিনীর প্রস্তুতি খতিয়ে দেখতে রাজপথে নামেন কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র। রাতেই কলকাতার সবকটি ডিসি অফিসে পৌঁছে যান। খতিয়ে দেখেন অবস্থা। পরে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী এই ভোটও শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে। আমরা নির্বাচনের জন্য তৈরি। এর আগে অনেকগুলি নির্বাচনে কাজ করেছি আমরা। সব মিলিয়ে কলকাতা ভালো ভোট হওয়ার আশ্বাস দেন কলকাতা পুলিশ কমিশনার।’

যদিও রবিবার সকাল থেকেই বিভিন্ন জায়গাতে অশান্তির খবর সামনে আসছে। কোথাও ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ আবার কোথাও বুথ দখলের অভিযোগ। একের পর এক বিরোধীদের অভিযোগ সামনে আসছে।

Japan : জাপানের বহুতল ক্লিনিকে বিধ্বংসী আগুন, জীবন্ত দগ্ধ ২৭ জন

japan fire

নিউজ ডেস্ক : সাতসকালে বড়সড় বিপত্তি জাপানে (Japan)। অফিস বিল্ডিংয়ে আগুনে পুড়ে মৃত্যু হল ২৭ জনের। ওসাকা (Osaka)শহরের এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ায় ব্যাপক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ৯ তলা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়া আগুন নেভাতে দমকল বাহিনীর অন্তত ৭০ টি ইঞ্জিন কাজ করছে। যে ২৮ জনকে বিল্ডিংয়ের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে, তাঁদের মধ্যে ২৭ জনের প্রাণ নেই। ১ জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে। সংবাদসংস্থা এএফপি (AFP) সূত্রে এমনই খবর।

বিল্ডিংয়ের অধিকাংশ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। স্থানীয় সময় অনুযায়ী ঘড়িতে তখন ১০টা ১৮ মিনিট। ওসাকা শহরের কর্মব্যস্ত এলাকা কিতাশিনচি রেলস্টেশনের কাছে ৯ তলা একটি বহুতলে আগুনের লেলিহান শিখা দেখতে পান পথচলতি মানুষ। আগুনের উত্‍স ছিল বহুতলের ৫ তলা। এখানে কাউন্সেলিং এবং মানসিক সমস্যায় কাবু রোগীদের জন্য একটি ক্লিনিক (Clinic) রয়েছে। এই ক্লিনিকেই আগুন লাগে বলে জানা যায়।

এক প্রত্যক্ষদর্শীর দাবি, ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল চারপাশ। কিছু দেখা যাচ্ছিল না। এই বহুতলে একটি পোশাকের দোকান এবং ইংরাজি মাধ্যম স্কুলও রয়েছে। ওই স্কুলের জানলা থেকে এক মহিলাকে চিত্‍কার করে সাহায্য চাইতে দেখেন তিনি। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় ওসাকার দমকল বিভাগে। পর্যাপ্ত ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে এলাকাটি ঘিঞ্জি এবং অপ্রশস্ত হওয়ায় কাজ করতে সমস্যা হচ্ছিল। তবে দুপুর পর্যন্ত ৭০ টি ইঞ্জিনের চেষ্টায় ৩০ মিনিটেরও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে।

Yogi Adityanath: ভারতকে রামরাজ্য করতে হবে: আদিত্যনাথ

UP CM Yogi Adityanath

নিউজ ডেস্ক : উত্তরপ্রদেশ বিধানসভার শেষ অধিবেশন চলাকালীন বৃহস্পতিবার দেশের বিরোধী দলগুলির উপর তীব্র আক্রমণ শানিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) দাবি করেন, দেশে সমাজতন্ত্র বা কমিউনিজম নয় প্রয়োজন রাম রাজ্যের। এমনকী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তাঁর বক্তৃতায় সমাজতন্ত্রকে ‘সবচেয়ে বড়ো কুসংস্কার’ বলেও অভিহিত করেন। তিনি বলেন, ‘এতে পারিবারিক সমাজতন্ত্র, মাফিয়া সমাজতন্ত্র, নৈরাজ্যবাদী সমাজতন্ত্র, দাঙ্গা সমাজতন্ত্র এবং সন্ত্রাসবাদী সমাজতন্ত্রের মতো অনেক প্রতারিত ব্র্যান্ড রয়েছে।’ 

রাম রাজ্য সম্পর্কে তাঁর ধারণা ব্যাখ্যা করতে যোগী বলেছেন, ‘আমরা আগেই বলেছি যে এই দেশে কমিউনিজম বা সমাজতন্ত্রের প্রয়োজন নেই। দেশ শুধু রাম রাজ্য চায় আর উত্তরপ্রদেশ শুধু রাম রাজ্য চায়। রাম রাজ্য মানে যা চিরন্তন, সর্বজনীন এবং শাশ্বত। যা পরিস্থিতির দ্বারা প্রভাবিত হয় না।’ সমাজতন্ত্রের আসল মূল্যবোধগুলি তাঁর দলের নেতা এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপলব্ধি করেছিলেন। যিনি মানুষের জন্য শৌচালয় তৈরি করেন।

তাঁর কথায়, ‘লোহিয়া বলেছিলেন যে দেশের কোনও শক্তি এমন সরকারকে সরাতে পারবে না, যে সরকার দরিদ্রদের জন্য শৌচাগার তৈরি করে এবং তাদের উনুন জ্বালিয়ে রাখে। স্পষ্টতই কেন্দ্রে বিজেপির করা ‘স্বচ্ছ ভারত অভিযান’ এবং ‘উজ্জ্বলা যোজনা’-র মতো কাজের উল্লেখ করেন।’ 

প্রসঙ্গত, এদিন দ্বিতীয় অতিরিক্ত বাজেট (second supplementary budget) পেশ করেছে যোগী সরকার। 

KR Ramesh Kumar: ‘ধর্ষণ অনিবার্য হলে শুয়ে পড়ে উপভোগ করো’, বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতার

mla-kr-ramesh-kumar

নিউজ ডেস্ক : বিধানসভার (Assembly) প্রাক্তন স্পিকার তথা প্রবীণ কংগ্রেস নেতা কে আর রমেশ কুমার (Congress leader KR Ramesh Kumar) কৃষক আন্দোলন নিয়ে কথা বলতে উঠেছিলেন। সেখানেই তিনি  কৃষকদের সমস্যা নিয়ে আলোচনায় অনিচ্ছাকৃত সম্মতির সঙ্গে ধর্ষণকে সমান করে তুলনা করেন।

তাঁর বক্তব্য, ‘যখন ধর্ষণ (Rape) অনিবার্য, তখন শুয়ে পড় এবং উপভোগ করো। সেই পরিস্থিতিতে এটাই একমাত্র করণীয়।’ দেশের রাজনৈতিক নেতার এমন মন্তব্যে নতুন করে বিতর্কের জন্ম নিয়েছে। একটি জাতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নারী স্বাধীনতার প্রশ্নে কংগ্রেস বিধায়কের এমন উদাসীন বক্তব্যে সমালোচনার ঝড় উঠেছে। 

বৃহস্পতিবার বিধানসভায় কৃষকদের সমস্যা নিয়ে আলোচনা করার জন্য অধ্যক্ষের কাছে সময় চেয়েছিলেন বিধায়কেরা। কর্ণাটকে স্পিকার বিশ্বেশরা হেগড়ে কাগেরি দাবি বিধায়কদের বলেন, ‘সবাইকে সময় দিতে গেলে কীভাবে বিধানসভা চলবে।’ তিনি মজা করে বলেন, ‘আপনারা যা সিদ্ধান্ত নেবেন, তাতেই আমি হ্যাঁ বলব। আমার কাছে এখন পরিস্থিতি উপভোগ করা ছাড়া আর কোনও উপায় নেই। আমি সিস্টেমটা নিয়ন্ত্রণ করতে পারছি না। হাউসের পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছি।’

তবে এই প্রথম নারী বিদ্বেষী মন্তব্য করেননি কংগ্রেস নেতা। আগেও দুর্নীতিতে নাম জড়ানোয় নিজেকে ধর্ষিতার সঙ্গে তুলনা করে বিতর্ক উস্কে দিয়েছিলেন। এদিন কর্ণাটকের বিধায়ক এবং কংগ্রেস বিধায়কের এমন মন্তব্যে হাসির রোল ওঠে বিধানসভায়। 

Hyderabad: রোগীর কিডনি থেকে বেরোল ১৫৬ পাথর

156-kidney-stones

নিউজ ডেস্ক, হায়দরাবাদ : হায়দরাবাদের (Hyderabad) হাসপাতালে ৫০ বছরের এক রোগীর কিডনি থেকে ১৫৬টি পাথর বের করলেন চিকিৎসকরা। শহরের রেনাল কেয়ার ফেসিলিটি প্রীতি ইউরোলজি অ্যান্ড কিডনি হাসপাতালের চিকিৎসকরা কি হোল ওপেনিংয়ের মাধ্যমে এতগুলি পাথর বের করেছেন। হাসপাতালের চিকিৎসকরা এ কথা জানিয়েছেন।

প্রীতি ইউরোলজি অ্যান্ড কিডনি হাসপাতালের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই রোগীর বড়সড় কোনও অস্ত্রোপচারের পরিবর্তে ল্যাপ্রোস্কোপি ও এন্ডোস্কোপি পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে এতগুলি পাথর বের করার ঘটনা এই প্রথম। ৩ ঘণ্টা ধরে এই ল্যাপ্রোস্কোপি ও এন্ডোস্কোপি চালানো হয়।  

হাসপাতাল সূত্রের খবর, ওই রোগী কর্ণাটকের হুবলির এক স্কুল শিক্ষক। আচমকা তাঁর পেটে ব্যথা হলে চিকিৎসকরা স্ক্রিনিং করেন। স্ক্রিনিংয়ে তাঁর শরীরে রেনাল স্টোনের ক্লাস্টার  (কিডনি স্টোন) ধরা পড়ে।

এ নিয়ে চিকিৎসকরা জানান, ওই রোগীর ক্ষেত্রে সমস্যা ছিল এক্সটোপিক কিডনির। কারণ, তা ইউরিনারি ট্র্যাকের স্বাভাবিক অবস্থানের পরিবর্তে তলপেটের কাছে ছিল। হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে, কিডনির এই অস্বাভাবিক অবস্থানে অবশ্য সমস্যার কোনও কারণ নয়। কিন্তু এই অস্বাভাবিক এই অবস্থান থেকে স্টোন বের করার কাড ছিল যথেষ্ট চ্যালেঞ্জিং কাজ।

হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর তথা ইউরোলজিস্ট চিকিৎসক চন্দ্রমোহন জানিয়েছেন, ‘ওই রোগীর পেটে গত ২ বছরেরও বেশি সময় ধরে পাথর তৈরি হচ্ছিল। কিন্তু এতদিন এর কোনও উপসর্গই ধরা পড়েনি। এরপর আচমকা পেটে ব্যথার কারণে তিনি চিকিৎসকদের দ্বারস্থ হন। নানা পরীক্ষানীরিক্ষার পর তাঁর কিডনিতে বেশি মাত্রায় পাথর থাকার কথা ধরা পড়ে। তাঁর শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে আমরা বড়সড় অস্ত্রোপচারের পরিবর্তে পাথর বের করার জন্য ল্যাপ্রোস্কোপি ও এন্ডোস্কোপি পদ্ধতি ব্যবহার করি। ওই রোগী বর্তমানে সম্পূর্ণ সুস্থ। তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন এবং স্বাভাবিক জীবন শুরু করেছেন।’

Weather Update: হিমেল হাওয়ায় কাঁপছে রাজ্য, মরসুমের শীতলতম দিন আজ

Bird Kingfisher

নিউজ ডেস্ক, কলকাতা: অঘ্রাণের শেষে উত্তুরে হাওয়ার হাত ধরে শহরে জমাটি ঠান্ডা। উত্তুরে হিমেল হাওয়ায় রাজ্যে ক্রমশ কমছে তাপমাত্রা। শিরশিরানি হাওয়ায় দক্ষিণবঙ্গে (South Bengal) রীতিমতো জাঁকিয়ে শীত (Winter) পড়েছে। তাপমাত্রাও (Weather) নামল।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ মরসুমের শীতলতম দিন। এদিন কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। এদিন তার থেকেও কমল তাপমাত্রা।

আজ কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকার আকাশ পরিস্কার থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৯৫ শতাংশ, ন্যূনতম ৫২ শতাংশ।               

হাওয়া অফিসের তরফে আরও জানান হয়েছে, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় তাপমাত্রা ১২ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। উত্তরবঙ্গে তাপমাত্রা আরও কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিনে এরকমই শীতের আমেজ থাকবে।  অন্যদিকে, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজধানী দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা। পশ্চিমী ঝঞ্ঝা কাটলেই বাংলায় জাঁকিয়ে ঠান্ডা। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্তমানে বাংলায় বৃষ্টির সম্ভাবনা আর নেই বললেই চলে।              

এক ধাক্কায় ৯০ কেজি কম, কোন ডায়েটে বাজিমাত ভুমির

bhumi pednekar

একের পর এক ছবিকে ক্রমেই যেন ভুমি হয়ে উঠছেন পার্ফেক্ট ফেস অব সিনসেল টাউন। গ্ল্যামার থেকে ফিগার, দুইয়ের জাদুতেই কাবু দর্শকেরা। অভিনেত্রীর এই গোপন রহস্যের পেছনে রয়েছে তাঁর সিক্রেট ডায়েট। এক ধাক্কায় ভুমি কমিয়েছিলেন ৯০ কেজি। হয়ে উঠেছিলেন হট আইক্যুন। তবে কীভাবে তা সম্ভবপর হল জানেন!

bhumi

একমাত্র কড়া ডায়েটই ছিল ভুমির সুন্দর অনবদ্য লুকের টপ সিক্রেট। সারা দিনে ভুমি খেয়ে থাকেন, দিনের শুরুতে একগ্লাস গরম জল। জিমের আগে তাঁর চাই দুটো ডিমের সাদা অংশ, পাউরুটি, পেঁপে বা আপেল। জিমের পর ৫ ডিমের সাদা অংশ। এরপর খানিক বিরতি।

bhumi pednekar

লাঞ্চে মাল্টি গ্রেইন রুটি সাবা মাখন দিয়ে, ডাল, সেদ্ধ সব্জি, একবাটি ঘরে পাতা দই, বাটার মিল্ক বা, গ্রিল্ড চিকেন, ব্রাউন ব্রেড ভেজ স্যান্ডুইচ বা, ব্রাউন রাইস, চিকেন গ্রেভি। বিকেলে টিফিনে পেঁপে বা আপেল বা পেয়ারা। এর ঠিক একঘণ্টা পর গ্রিন টি। সন্ধে সাতটা নাগাদ স্যালাড।

<

p style=”text-align: justify;”>এরপর আসে ডিনারের পালা। সেখানে ভেজ হলে ফ্রেশ গ্রিল্ড পনির, সেদ্ধ সব্জি। নন ভেজ হলে গ্রিল্ড ফিস বা চিকেন
এসবের পাশাপাশি পরিমাণ মত জল পান করা, নিত্য শরীরচর্চা করা ও নিয়ম মেনে চলা, রাতে সময় মত ডিনার শেষ করেই ঘুম। শ্যুটিং-এর সময় ছাড়া অন্য সময় ঘড়ির কাঁটা ধরে চলেন বলিউড ডিভা ভুমি পেডনেকর।

Army Chief General Naravane: চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল নারাভানে

Army Chief General Naravane

নিউজ ডেস্ক, নয়াদিল্লি: গত ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের কপ্টার। মৃত্যু হয় জেনারেল রাওয়াত সহ ১৩ জনের। গুরুতর জখম অবস্থায় ব্যাঙ্গালোরে বায়ুসেনার হাসপাতালে চিকিত্সা চলছিল কপ্টার-দুর্ঘটনায় একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহর। বুধবার তাঁর ৭ দিনের লড়াই শেষ হয়। গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহেরও মৃত্যু হয়। তাঁর প্রয়াণের পর ফাঁকা পড়েছিল পদটি।

এবার দায়িত্বে সেনাপ্রধান এম এম নারাভানে (Army Chief Gen MM Naravane)। চিফস অফ স্টাফস কমিটির চেয়ারম্যান হলেন তিনি। এই কমিটিতে রয়েছেন তিন বাহিনীর প্রধান। এমনই খবর পিটিআই সূত্রের। এই মুহূর্তে তিন বাহিনীর যাঁরা প্রধান রয়েছেন, তাঁদের মধ্যে সবথেকে সিনিয়র এমএম নারাভানে। সূত্রের খবর, তাই তাঁকে এই কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আইএএফ প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার যথাক্রমে ৩০ সেপ্টেম্বর ও নভেম্বরের ৩০ তারিখে দায়িত্ব নিয়েছেন। 

চিফ অফ ডিফেন্স স্টাফের শেষকৃত্যের আগে, তিন বাহিনীর প্রধানের মধ্যে যিনি সবথেকে সিনিয়র তিনিই ছিলেন চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান। মঙ্গলবার চিফস অফ স্টাফ কমিটি জেনারেল রাওয়াত, তাঁর স্ত্রী এবং বাকি ১১ জনের মৃত্যুতে শোকপ্রকাশ করেন।

বুধবার বরুণ সিংহের মৃত্যুতে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, ‘গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ গর্ব, বীরত্ব এবং অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে  দেশের সেবা করেছেন। তাঁর মৃত্যুতে আমি অত্যন্ত মর্মাহত। দেশের জন্য তাঁর অসামান্য সেবা কখনও ভোলার নয়। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা। ওম শান্তি।’

Kulgam Encounter : কুলগামে সেনার গুলিতে নিহত ২ জঙ্গি

2-terrorists-killed-in-kulgam

নিউজ ডেস্ক: উপত্যকায় জঙ্গি দমন অভিযানে বড়সড় সাফল্য সেনার। দক্ষিণ কাশ্মীরের কুলগামে (Kulgam) নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত ২ জঙ্গি। সূত্র মারফত পাওয়া খবরে জানা যায়, পুলিশ ও সেনার যৌথবাহিনী এলাকায় পৌঁছতেই গোপন ডেরা থেকে লুকিয়ে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। বেশ কিছুক্ষণ ধরে জঙ্গি-নিরাপত্তাবাহিনী গুলির লড়াই চলে। শেষমেশ যৌথবাহিনীর গুলিতে ২ জঙ্গির মৃত্যু হয়। এলাকায় আরও কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে অনুমান সেনার। তাদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি চলছে।

জানা গিয়েছে, বুধবার রাতে কুলগামের রেদয়ানি বালা গ্রামে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকার খবর মেলে। গোপন সূত্রে এই খবর পেয়েই জম্মু কাশ্মীর পুলিশকে সঙ্গে নিয় ওই এলাকায় অভিযানের ছক কষে ফেলে সেনাবাহিনী। এদিন রাতেই সেখানে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলা হয়। তবে এলাকায় নিরাপত্তাবাহিনী পৌঁছে যেতেই তা টের পেয়ে যায় জঙ্গিরা। গোপন ডেরা থেকে লুকিয়ে তারা গুলি ছুঁড়তে শুরু করে।

জঙ্গিদের গুলির পাল্টা জবাব দেয় সেনা-পুলিশের যৌথ বাহিনীও। রাতভর দফায়-দফায় গুলির লড়াই চলে। তবে গোটা এলাকাটি যৌথবাহিনীর সদস্যরা ঘিরে ফেলায় সুবিধা করতে পারেনি জঙ্গিরা। নিহত ২ জঙ্গি কোন সংগঠনের সঙ্গে যুক্ত কিনা তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, গত ৬ দিনে জম্মু কাশ্মীরের বিভিন্ন প্রান্তে সেনার গুলিতে ৬ জঙ্গির মৃত্যু হয়েছে। বুধবার সেনার গুলিতে পুলওয়ামায় হিজবুল মুজাহিদিনের অন্যতম শীর্ষ জঙ্গি ফিরোজ আহমেদ দার নিহত হয়েছে। তারও আগে গত সোমবার শ্রীনগরের কাছে রাঙ্গরেথ এলাকায় নিরাপত্তাবাহিনীর সদস্যদের গুলিতে আরও ২ জঙ্গি নিহত হয়। গত রবিবার ভোরে অবন্তীপোরায় সেনার গুলিতে আরও এক জঙ্গি নিহত হয়।

Women’s Legal Marriage Age: ১৮ নয়, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স বাড়ছে

women

নিউজ ডেস্ক : এবার বড় পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার। মেয়েদের (Women) বিয়ের ন্যূনতম বয়স আর ১৮ বছর থাকবে না, তা বাড়িয়ে ২১ বছর করার প্রস্তাব পাশ হল কেন্দ্রীয় মন্ত্রিসভায়। গত স্বাধীনতা দিবসের ভাষণেও প্রধানমন্ত্রী বলেছিলেন, মেয়েদের বিয়ের বয়স কত হওয়া উচিত তা নিয়ে দেশজুড়ে সমীক্ষা চলছে। কমিটিও গঠন করা হয়েছে। সেই কমিটির সুপারিশ মেনে খুব দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার।

দেশে এখন মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর। পুরুষদের ২১ বছর। এই দুয়ের ফারাক ঘোচানোর দাবি আগেও উঠেছিল। ‘সারদা আইন (১৯২৯)’ সংশোধন করে ভারতে মেয়েদের বিয়ের বয়স ১৫ থেকে বাড়িয়ে ১৮ বছর করা হয়েছিল। তবে প্রসূতি মৃত্যুর হার কমানো ও মহিলাদের পুষ্টি সরবরাহের দিকে গুরুত্ব দেওয়ার জন্য এই বিষয়ে ফের দেশজুড়ে পর্যালোচনা করার দাবি উঠেছিল।

অনেকসময়েই দেশের অনেক জায়গাতেই মানসিকভাবে প্রস্তুত হওয়ার আগেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয়। পরিণত হওয়ার আগেই মাতৃত্বের মতো গুরুদায়িত্বের বোঝাও চাপিয়ে দেওয়া হয়। তাই এই বিষয়টি গুরুত্ব দিয়ে পুনর্বিবেচনা করার চিন্তাভাবনা করছিল মোদী সরকারও।

জানা গেছে, মেয়েদের বিয়ের বয়স সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য গত জুন মাসে রাজনীতিবিদ তথা সমাজকর্মী জয়া জেটলির নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক। মেয়েদের বিয়ের বয়সের পরিবর্তন প্রয়োজন আছে কি না, বিভিন্ন দিক খতিয়ে দেখে তা নিয়ে রিপোর্ট দিয়েছে এই কমিটি। ১০ সদস্যের এই কমিটিতে নীতি আয়োগের সদস্য ভি কে পল ছাড়াও রয়েছেন স্কুলশিক্ষা, উচ্চশিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশুকল্যাণ সচিবরা। মাতৃত্বের বয়স, মহিলাদের পুষ্টি ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খতিয়ে দেখা, প্রসূতির মৃত্যুর হার কমানো, ইত্যাদি বিষয়ে নজর রেখে রিপোর্ট তৈরি করেছে এই কমিটি।

২ বছর আগে একই প্রস্তাব এসেছিল জাতীয় মানবাধিকার কমিশনের তরফেও। মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স কত হওয়া দরকার তা নিয়ে কোনও সুপারিশ না করলেও, মানবাধিকার কমিশনের তরফে জানানো হয়েছিল পুরুষ ও নারীর বিয়ের বয়স এক হওয়া দরকার। এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে।

Katwa: প্রেমিককে চুম্বন করে গুলি চালাল প্রেমিকা

shoot-lover

নিউজ ডেস্ক : বিয়ে করতে অস্বীকার করায় প্রেমিককে লক্ষ করে গুলি চালাল প্রেমিকা। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় প্রেমিক লাল চাঁদ শেখ। বুধবার সন্ধ্যায় প্রেমিকা মনীষা খাতুন ফোন করে প্রেমিক লাল চাঁদ শেখকে ডাকে দেখা করার জন্য।  কাটোয়া (Katwa) শহরের সার্কাস ময়দান অঞ্চলে দেখা করার কথা ছিল তাঁদের। সেখানে দেখা হওয়ার পরে প্রথমে লাল চাঁদকে চুম্বন করে মনীষা। এরপরই ওয়ান শাটার বন্দুক প্রেমিকের বুকে ঠেকিয়ে গুলি করার চেষ্টা করে সে। বুঝতে পেরে মনীষাকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করলে পিছন থেকে গুলি চালায় প্রেমিকা। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে প্রেমিকের জ্যাকেট ফুটো করে পেট ঘেঁষে বেরিয়ে যায়। অল্পের জন্য রক্ষা পায় লাল চাঁদ। 

স্থানীয় সূত্রের খবর, কাটোয়ার কেশিয়া মাঠপাড়ার যুবক লাল চাঁদ শেখের সঙ্গে বাগানে পাড়ার মনীষা খাতুনের প্রায় ৩ বছরের সম্পর্ক ছিল। কিন্তু প্রেমিক লালচাঁদ বিয়ে করতে রাজি হয়নি। এরপরেই কাটোয়া ছেড়ে চলে যায় প্রেমিকা মনীষা। মঙ্গলবার ঝাড়খন্ড থেকে কাটোয়ায় ফিরে আসার পরেই লাল চাঁদকে ফোন করে সে।

লালচাঁদের অভিযোগ, বুধবার রাত সাড়ে আটটার সময় মনীষা তাঁকে সার্কাস ময়দানের কাছে একটি গলিতে দেখা করতে বলে। সেখানেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। 

এদিকে মনীষার বাড়ির লোক জানিয়েছে, কর্মসূত্রে ঝাড়খণ্ড চলে যাওয়ার পরে বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ ছিল না তার। কিছু বছর বাদে ফিরে এসে এই ঘটনা ঘটায় সে। মনীষাকে ফোনের টাওয়ার লোকেশন দেখে গ্রেফতার করেছে পুলিশ। কাটোয়া থানায় নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।

মনীষা ওই ওয়ান শাটারটি কোথা থেকে পেয়েছেন সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে পুলিশ। যদিও পুলিশের প্রাথমিক ধারণা, প্রেমে প্রত্যাখ্যাত হয়েই লাল চাঁদকে মারার পরিকল্পনা করেছিল মনীষা।

Kolkata Weather Update: ফের স্বাভাবিকের নীচে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা

winter

নিউজ ডেস্ক : ফের নামল কলকাতার (Kolkata) পারদ (temperature)। অগ্রহায়ণের শেষে উত্তুরে হাওয়ার হাত ধরে শহরে শীতের আগমন। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শীতের স্থিতাবস্থা বজায় থাকবে। অন্যদিকে, রাজধানী দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা। পশ্চিমী ঝঞ্ঝা কাটলেই বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা। আপাতত সকালের দিকে কুয়াশা থাকবে। 

বর্ষবরণের জন্য প্রস্তুত রাজ্যবাসীর কাছে সুখবর, ডিসেম্বরের এই সপ্তাহে দাপটেই ব্যাট করবে শীত। তবে ২৩ ডিসেম্বর থেকে কিছুটা বদল হতে পারে আবহাওয়ার। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন জাঁকিয়ে শীত (winter) থাকছেই।  আগামী তিন চারদিন এরকমই শীতের আমেজ থাকবে।

অন্যদিকে, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে। রাজধানী দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা। পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে পারদ আরও নামতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিন পশ্চিমবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আবার অন্যদিকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গায় একই পরিস্থিতি থাকবে। মেঘমুক্ত আকাশ থাকায় বাংলায় উত্তরে হাওয়া প্রবেশ করছে। এর জেরে আরো নামতে চলেছে তাপমাত্রা। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে ঘোরাফেরা করবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৫ % থাকবে। বিভিন্ন জেলার তাপমাত্রা স্বাভাবিকভাবে আরও কমবে। তবে পারদের পতন আগামী সপ্তাহে ধাক্কা খেতে পারে। ফের পুরনো তাপমাত্রা ফিরে আসতে পারে।কৃষ্ণনগর, আসানসোল, বাঁকুড়া, ব্যারাকপুর, কাঁথি, পানাগড়, পুরুলিয়া, শ্রীনিকেতনে উত্তরে হাওয়ার দাপটে পারদ নিম্নমুখী।

হার্টের ঝুঁকি এড়াতে চান, তবে অবশ্যই ডায়েটে রাখুন এই খাবারগুলি

heart

অতিরিক্ত মেদ, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরলের সমস্যাএগুলোও হার্টের সমস্যার অন্যতম কারণ। তাই এই অসুখগুলির হাত থেকে রেহাই পেলে হার্টও ভাল থাকবে। আমাদের খাবার পাতেও আসলে অনেক রোগের সমাধান লুকিয়ে থাকে। তবে ডায়েটের দিকেও নজর দিতে হবে। জেনে রাখা যাক, হার্ট ভালো রাখতে কী কী খাবার খাওয়া উচিত-

গ্রিন টি:
সকাল-বিকেল অন্তত ২ কাপ গ্রিন টি পাণ করুন । মেটাবলিজম বাড়ানোর জন্য খুবই কার্যকর এটি। গ্রিন টি মেটাবলিজম বাড়ানোর সঙ্গে সঙ্গে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতেও সাহায্য করে।

ব্রকোলি:
শাক সবজিতে রয়েছে প্রচুর পরিমান ভিটামিন কে। ফলে পাতে রাখুন ভিটামিন কে । ধমনীর স্বাস্থ্য রক্ষা করতে ও রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমাতে তাই বিশেষ ভূমিকা পালন করে এই সবজি।

আনার বা বেদানা:
শরীরে আয়রনের জোগান দিয়ে রক্তের পরিমাণ বাড়াতে ও রক্ত শোধন করতে বিশেষ সাহায্য করে আনার। ফাইটোকেমিক্যাল নামের যে অ্যান্টিঅক্সিড্যান্ট ধমনীকে সুস্থ থাকতে সাহায্য করে তার অনেকটাই মেলে আনার বা বেদানা থেকে।

বেরি জাতীয় ফল:
রক্তের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটা কমিয়ে দিতে পারে এই ধরনের ফল। তাই সুযোগ পেলেই ফলের স্যালাডে মিশিয়ে নিন ক্রানবেরি, ব্লু বেরিদের।

যৌবন ধরে রাখতে চান, তবে হাতের কাছে থাকা রসুন হতে পারে দাওয়াই

হাতের নাগালেই পাওয়া যায় নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি। সহজলভ্য এই রসুনে এমন সব গুন আছে যা শরীরের জন্য মহার্ঘ্য হিসেবে কাজ করে। বিশেষত, শারীরিক সৌন্দর্য ও যৌবন ধরে রাখতে কিংবা হারানো যৌবন ফিরে পেতে রসুনের জুড়ি মেলা ভার। এছাড়াও নানা রোগের কার্যকর ওষুধ হিসেবেও রসুন খুবই কার্যকরী।

আজকাল খবরের কাগজ খুললেই চোখে পড়ে বিবাহবিচ্ছেদের রমরমা খবর। কারণ হিসেবে বেশিরভাগ ক্ষেত্রেই উল্লেখ করা হয় দাম্পত্য কলহের কথা। যার মূলে থাকে শারীরিক সম্পর্ক, রূপ অনেক ক্ষেত্রেই। অনেকক্ষেত্রে যার পরিণামে ডেকে আনে বিচ্ছেদ।

food

অথচ আপনি চাইলেই যৌবনে পরাতে পারেন রাজটীকা। এবং সেটা খুব সহজে। এক কোয়া রসুন আপনার হারানো যৌবন শক্তি ফিরিয়ে দিতে পারে। স্ত্রীর চোখে আপনি হতে পারেন আস্থাশীল পুরুষ।

মধু ও লেবুর রসের সঙ্গে প্রতিদিন সকালে এক কোয়া রসুন মিশিয়ে খান। দেখবেন বয়সটা তখন আপনার হাতের মুঠোয় চলে আসবে। তারুণ্য ফিরে পাবেন সকল কাজে। বাড়বে যৌবনশক্তি।

<

p style=”text-align: justify;”>রসুন আবার গ্যাসটিকের রোগী কিংবা যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্যও দারুণ কার্যকরী। ত্বকের যেকোনও দাগ মুছে ফেলতে ও ত্বককে আরও কোমল করতেও রসুনের বিকল্প মেলা কঠিন।

Omicron: মোরাদাবাদে ১৩০ জন বিদেশ ফেরত যাত্রী নিখোঁজ

Omicron

নিউজ ডেস্ক, মোরাদাবাদ: ভারতে কোভিডের ওমিক্রন (Omicron) ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। মহারাষ্ট্রে মঙ্গলবার আরও ৮ জনের দেহে করোনার এই নয়া ভ্যারিয়েন্টের হদিশ মেলে। আক্রান্তদের মধ্যে ৭জনই মুম্বইয়ের। রাজ্যের স্বাস্থ্য দফতরের স্বাস্থ্য বুলেটিনে এ কথা জানানো হয়েছে। আর ১ জন ভাসাই বিহারের। রাজ্য সরকারের স্বাস্থ্য বুলেটিনে এ কথা জানানো হয়েছে।

গুজরাতের সুরাতেও দক্ষিণ আফ্রিকা থেকে আসা ১ জন ওমিক্রন পজিটিভ। সবমিলিয়ে দেশে আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ৬১। এরই মাঝে উত্তরপ্রদেশের (Uttarpradesh) মোরাদাবাদ (Moradabad) থেকে নিখোঁজ বিদেশ ফেরত ১৩০ জন যাত্রী মোরাদাবাদ স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কয়েকদিন আগে ৫১৯ জন যাত্রী বিদেশ থেকে ফেরেন। তাঁদের মধ্যে ১৩০ জনের খোঁজ মিলছে না।

সম্প্রতি মোরাদাবাদ ফেরত জম্মুর এক বাসিন্দা করোনা আক্রান্ত হওয়ায় বিষয়টি নজরে আসে। ওমিক্রন আবহে এরপরই আতঙ্ক ছড়ায়। জম্মু প্রশাসনের তরফে বিষয়টি উত্তরপ্রদেশ সরকারকে জানানো হয়। বিদেশ ফেরত ওই ১৩০ জন উত্তরপ্রদেশ ছাড়াও অন্য রাজ্যেও গিয়েছেন বলে মোরাদাবাদ স্বাস্থ্য দফতরের দাবি। 

এদিকে ওমিক্রন আতঙ্কের মধ্যে আজ থেকেই মুম্বইয়ে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল খুলছে। আন্যদিকে, বিশ্বে ক্রমবর্ধমান ওমিক্রন উদ্বেগের মধ্যেই আশার আলো দেখাল ফাইজার। এই ওষুধ প্রস্তুতকারী সংস্থার দাবি, করোনার বিপজ্জনক ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা নিতে পারে তাদের তৈরি অ্যান্টি কোভিড পিল।

সম্প্রতি মোট ২২৫০ জন পূর্ণবয়স্কের উপর এই ওষুধটি গবেষণামূলক প্রয়োগ করে সদর্থক ফল মিলেছে বলে সংস্থা সূত্রে খবর। ফাইজারের দাবি, তাদের তৈরি ওষুধটি প্রয়োগ করে ৮৯% কোভিড রোগীকে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হাত থেকে বাঁচানো গেছে। ওষুধ প্রস্তুতকারী সংস্থাটির দাবি, আলাদা আলাদা ল্যাবরেটরিতে চালানো গবেষণায় দেখা গেছে, ওমিক্রনকে আটকাতেও কার্যকর ভূমিকা নিয়েছে কোভিড বিরোধী এই ওষুধটি।

weather update: নামল তাপমাত্রা, শুরুতেই কনকনিয়ে ঠাণ্ডা

Kolkata Winter

নিউজ ডেস্ক, কলকাতা: উত্তুরে হাওয়ার হাত ধরে শহরে শীতের (Winter) আগমনী। আজও ১৫ ডিগ্রির নীচে নামল কলকাতার তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৩-৪ দিন শীতের আমেজ (Winter Update) এমনই থাকবে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipur Met Office) সূত্রে খবর, গতকাল মরসুমের শীতলতম দিন ছিল। পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে পারদ আরও নামতে পারে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। কয়েকটি জেলায় ১২ ডিগ্রির নীচে পারদ নেমেছে। মঙ্গলবারও কলকাতার পারদ নেমেছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিঙে মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৩ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পঙে সর্বনিম্ন তাপমাত্রা ১০ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়ি ১০.২, কোচবিহার ১০.৪, জলপাইগুড়ি ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গেও বেশকিছু জায়গায় পারদ নেমেছে অনেকটাই। পুরুলিয়া ১১.৭, শ্রীনিকেতন ১১.৮, পানাগড় ১২.৩, আসানসোল ১৩.৩, কৃষ্ণনগর ১৩.৪, মেদিনীপুর ১৩.৫ ও বাঁকুড়ায় পারদ নেমেছে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াসে।

Goa: তৃণমূলের সঙ্গে কোনও জোটই নয়, জানাল গোয়া প্রদেশ কংগ্রেস

goa congress

নিউজ ডেস্ক: আগামী বছরের শুরুতেই গোয়া (Goa) বিধানসভা নির্বাচন। তার আগে ২ বার গোয়া সফর করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কংগ্রেসের ক্ষতি করতে গোয়ায় এসেছে তৃণমূল। তাই তাদের সঙ্গে কোনোভাবেই জোট নয়। এমনটাই জানিয়ে দিল গোয়া প্রদেশ কংগ্রেস। অন্যদিকে, বিজেপিকে বাঁচানোর জন্যই ওদের সঙ্গে কংগ্রেস বন্ধুত্ব করেছে বলে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

গোয়ায় এদিনও  তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমিও কংগ্রেসে ছিলাম। কেন ছেড়ে দিলাম? আপনার সঙ্গে বন্ধুত্ব দেখে। আপনারা বিজেপির সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন, ওদেরকে বাঁচানোর জন্য। কিন্তু এখন আর সেটা হবে না।’

এদিন গোয়ার প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি গিরীশ চোড়নকর বলেছেন, ‘গোয়ায় তৃণমূলের (TMC) সঙ্গে কখনই জোট নয়।’ গোয়ায় জমি তৈরির চেষ্টা করছে তৃণমূল। একসঙ্গে গোয়া সফরে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির পাশাপাশি গোয়ার মাটিতে দাঁড়িয়ে নিয়ম করে কংগ্রেসকেও লাগাতার আক্রমণও করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন,  ‘কোনও কোনও রাজনৈতিক দল নিজেদের জমিদার মনে করে, নিজেরাও করে না, কাউকে করতেও দেয় না। আমি এই জন্যই কংগ্রেস ছেড়ে দিয়েছি।’

তবে আক্রমণের পাশাপাশি সোমবার কৌশলে কংগ্রেসের উদ্দেশ্যে জোট বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী। বুঝিয়ে দিয়েছিলেন, জোট করতে হলে তৃণমূলের নেতৃত্বে করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আমি কংগ্রেসের বিরুদ্ধে বলতে চাই না। যদি কংগ্রেস ভাবে বিজেপিকে হারানোর জন্য কাজ করবে, আমাদের কোনও আপত্তি নেই। আমরা তো গোয়ায় জোট করে ফেলেছি। MGP পার্টি, ফরওয়ার্ড পার্টিকে নিয়ে। NCP-র যিনি ছিলেন, ৪-৫টা দল নিয়ে জোট করে নিয়েছি। এটাই বিকল্প। আপনারা যদি যোগ দিতে চান, দিন।’

গোয়ার  প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, ‘তৃণমূল আমাদের ক্ষতি করতে এসেছে। তাই তৃণমূলের সঙ্গে কখনই জোট করবে না কংগ্রেস।’ এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন তারা ভোট ভাগ করতে গোয়া আসেননি। পাল্টা কংগ্রেসের দাবি, তৃণমূলের একটাই লক্ষ্য বিরোধী ভোগ কেটে বিজেপিকে ক্ষমতা ধরে রাখতে সাহায্য করা। এ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, বিজেপি বিরোধী ভোট ভাগ করার জন্য বিজেপিই তৃণমূলকে গোয়ায় এনেছে। চার্চিল আলেমাও বিজেপির কথাতেই তৃণমূলে যোগ দিয়েছেন। বিজেপি সরকার চার্চিলের ক্লাবকে ১ কোটি টাকা দিয়েছে।

Dilip-Mamata: ‘যার যেমন রুচি, সে তেমন কথা বলে’, দিলীপের নিশানায় মমতা

Dilip-Mamata

নিউজ ডেস্ক: মঙ্গলবার পানাজির(Panaji) এক সভামঞ্চে উঠে চণ্ডীর বেশ কয়েকটি শ্লোক পাঠ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেইসঙ্গে তিনি দাবি করেন, গোটা চণ্ডীই নাকি তাঁর মুখস্ত। তিনি নিয়মিত চণ্ডীপাঠ করেন। আর কেউ কেউ শুধুমাত্র ভোট এলেই গঙ্গায় ডুব দেন। সরাসরি প্রধানমন্ত্রীর নাম না করে তিনি বলেন, কেউ কেউ ভোট এলেই গঙ্গায় ডুব দেয়। উত্তরাখণ্ডের মন্দিরে গিয়ে পূজা-অর্চনা করেন। ঘটা করে যে গঙ্গায় এত আরতি করেন সেই গঙ্গাতেই করোনায় মৃতদের দেহ ভাসিয়ে দেয়। এরাই গঙ্গাকে অপবিত্র করে।

মমতার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বুধবার ভোরে ইকো পার্কে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাজ্যের শাসকদলকে প্রবল আক্রমণের মুখে ফেলেন দিলীপ ঘোষ। মমতাকে সরাসরি আক্রমণ করে দিলীপ বলেন, ‘পচা গঙ্গার ধারে যে থাকে সে গঙ্গার গুরুত্ব কি বুঝবে? যার যেমন রুচি, সে তেমন কথা বলে।’ দিলীপ ঘোষ আরও দাবি করেন, মোদী করোনাকালে দেশের ত্রাতা। দেশবাসীকে তিনি খাদ্য দিয়েছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই করেননি। এছাড়াও সরকারি কর্মচারিদের এক লক্ষ করে টাকা দেবেন বললেও এখনো দেননি সেই টাকা।  

বিরোধী জোটের ইস্যুতে দিলীপ ঘোষ সরাসরি জানিয়েছেন, এই জোট রইল কি গেল তাতে তাদের কিছু যায় আসে না। দেশের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সনিয়া গান্ধীর কোনও গুরুত্ব নেই। 

প্রসঙ্গত, মঙ্গলবার থেকে সিঙ্গুরে বিজেপির কিষান আন্দোলন শুরু হয়েছে। শুরুতে ৭২ ঘণ্টার এই আন্দোলনে মঞ্চ বাঁধার অনুমতি নিয়ে জলঘলা হলেও পরে শর্তসাপেক্ষে হুগলি জেলার পুলিশ অনুমতি দেয়। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘সিঙ্গুরের মানুষ গত গত নির্বাচনেই তৃণমূলকে জবাব দিয়েছেন। মানুষ তৃণমূলের ভাঁওতাবাজি ধরে ফেলেছেন। এই রাজ্যে আগেই ভোটের নামে প্রহসন হয়েছে ও মানুষকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি। কেন্দ্রীয় বাহিনী এলে ভোট অবাধ হতে পারত।’

Alvito D’Cunha: গোয়ায় মমতার সভায় তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন ফুটবলার অ্যালভিটো

Alvito D'Cunha

নিউজ ডেস্ক, পানাজি : গোয়ায় (Goa) ক্ষমতা বাড়াতে চাওয়া তৃণমূলে এবার নাম লেখালেন কলকাতার ময়দানের জনপ্রিয় প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডি কুনহা (Alvito D’Cunha)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতে মঙ্গলবার গোয়ায় তৃণমূলে যোগ দিলেন তিনি।

এর আগেই জনপ্রিয় টেনিস প্লেয়ার লিয়েন্ডার পেজও তৃণমূলে (TMC) যোগ দিয়েছিলেন। গোয়ায় তৃণমূলের সংগঠন বিস্তারে এখন গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন লিয়েন্ডার। তাঁর বান্ধবী অভিনেত্রী কিম শর্মাকেও এখন তৃণমূলের নানা কর্মসূচিতে দেখা যাচ্ছে। এরই মধ্যে অ্যালভিটোকে দলে এনে চমক দিল ঘাসফুল শিবির। তৃণমূলে সামিল হয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন অ্যালভিটো।

প্রসঙ্গত, ভবানীপুর উপনির্বাচনে জয়ের পরদিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ভবানীপুরের একটি শীতলা মন্দির ও গুরুদ্বারে পুজো দিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছিল ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার অ্যালভিটো ডি-কুনহাকে। তারপর থেকেই জল্পনা ছড়িয়েছিল, গোয়ার ভূমিপুত্র কি এবার তৃণমূলে নাম লেখাবেন? অবশেষে সেই জল্পনা সত্যি হল।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরেই কংগ্রেসে যোগ দিয়েছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় অ্যালভিটো। গোয়ার ভূমিপুত্র অ্যালভিটো কংগ্রেসে যোগ দিয়ে বলেছিলেন, বর্তমান রাজ্য সরকার গোয়ার ক্রীড়াবিদ ও ফুটবলারদের যথাযোগ্য সম্মান দিতে ব্যর্থ হয়েছে। তাই তিনি গোয়ার ক্রীড়ার উন্নয়নের জন্য কাজ করতে চান। এবার সেই অ্যালভিটো কয়েক মাসের মধ্যেই দলবদলে তৃণমূলে যোগ দিলেন। গোয়ার রাজনৈতিক মহল সূত্রে খবর, ইতিমধ্যেই গোয়ায় জাঁকিয়ে বসেছে তৃণমূল। কংগ্রেসের ঘর ভেঙে নিজেদের ঘর গোছাচ্ছে তাঁরা।

গোয়ার ২ বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালেইরো কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই ২ বার গোয়া সফর করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছরের শুরুতেই গোয়া বিধানসভা নির্বাচনে তৃণমূল যে কোমর বেঁধে নামতে চলেছে, তা নিশ্চিত।

Benefits Of Pineapple: অবাক করা আনারসের গুন

pineapple

বলা হয় আনারস (pineapple)দক্ষিণ আমেরিকা থেকে এসেছে এবং পুষ্টি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। যা ভাল হজমে সহায়তা করে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। এই ফল আপনার চুল, ত্বক এবং হাড়ের জন্যও খুব ভালো।এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন কে, ফসফরাস, ক্যালসিয়াম এবং জিংক যা অনেক রোগের বিরুদ্ধে লড়াইয়ে বিস্ময়কর কাজ করতে পারে।

ঠান্ডা এবং কাশির চিকিৎসা করে :
যদি আপনি ঠান্ডায় ভুগছেন, তাহলে নিয়মিত আনারস খান। এই ফলের মধ্যে রয়েছে ব্রোমেলেন যা সংক্রমণকারী ব্যাকটেরিয়ার ধ্বংস করতে পারে। এটি নিয়মিত খেলে আপনি সর্দি -কাশি থেকে রক্ষা পাবেন।

হাড় মজবুত করে :

আনারস ম্যাঙ্গানিজ সমৃদ্ধ যা আপনার হাড়কে শক্তিশালী করতে সাহায্য করে। তই দৈনন্দিন খাদ্যে এই ফল যোগ করুন। এটি আপনাকে একটি শক্তিশালী শরীর বজায় রাখতে এবং আপনার হাড়কে শক্তিশালী এবং সুস্থ রাখতে সাহায্য করবে।ম্যাঙ্গানিজ ভাল হাড়ের শক্তি বজায় রাখে।

দাঁতের জন্য ভালো :
প্রাচীনকাল থেকে মাড়ি মজবুর রাখতে
আনারস খাওয়ার কথা বলা হয়। আপনার দাঁত এবং হাড় ক্যালসিয়াম দিয়ে তৈরি এবং আনারসে ভালো উপাদান রয়েছে ।

ক্যান্সার প্রতিরোধ করে :

আনারস ক্যান্সারকে দূরে রাখতে পারে । এই ফলের সবচেয়ে ভালো বিষয় হল এটি কোষের ক্ষতি কমায় । এই ফলের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আপনাকে কর্কট রোগ থেকে রক্ষা করতে পারে।

চোখের জন্য ভাল :

নিয়মিত আনারস সেবনের ফলে ম্যাকুলার ডিজেনারেশনের ঝুঁকি কমে যায় যা আপনার বয়স বাড়ার সাথে সাথে চোখের দৃষ্টিশক্তি কমায়। এই স্বাস্থ্যকর ফলের ভিটামিন সি এবং বেশ কয়েকটি অ্যান্টিঅক্সিডেন্টের উচ্চ উৎস রয়েছে যা ভাল দৃষ্টিতে সহায়তা করতে পারে।

বাতের ব্যথা কমায়:

আনারসে রয়েছে ব্রোমেলেন যা জয়েন্টের ব্যথা কমাবে এবং আপনাকে বাত থেকে রক্ষা করে ।

উচ্চ রক্তচাপ রোধ করে :

আপনি যদি উচ্চ রক্তচাপে ভুগছেন, তাহলে নিয়মিত আনারস খাওয়া শুরু করুন, কারণ এই ফলটিতে প্রচুর পরিমাণে পটাসিয়াম এবং কম পরিমাণ সোডিয়াম রয়েছে যা রক্তচাপ বজায় রাখতে পারে।

রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমায় :

ব্রোমেলাইন আনারসে প্রধান পদার্থ হওয়ায় আপনার রক্তজমাট বাঁধার ঝুঁকি কমায়।

অ্যান্টিঅক্সিডেন্ট :

আনারস পুষ্টি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা আপনার শরীরের যেসব রোগের প্রবণতা আছে তা প্রতিরোধ করার ক্ষমতা রাখে।আনারসে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আপনাকে অনেক রোগ থেকে রক্ষা করে।