Sayantika Banerjee: পথ দুর্ঘটনার আহত তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

Sayantika Banerjee

নিউজ ডেস্ক : বৃহস্পতিবার ভোরে পথ দুর্ঘটনার কবলে পড়লেন রাজ্য তৃণমূল সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। এদিন বাঁকুড়া জেলা ছেড়ে বেরোনোর পর পশ্চিম বর্ধমানের রাজ বাঁধ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সায়ন্তিকার গাড়িতে ১২ চাকার একটি লরি ধাক্কা মারে। হাতে গুরুতর আঘাত পেয়েছেন নেত্রী, গাড়িরও ব্যাপক ক্ষতি হয়েছে। 

জানা গেছে, গত প্রায় এক সপ্তাহ ধরেই তিনি বাঁকুড়ায় ছিলেন। সেখানে জনসংযোগ করেন। এলাকা ঘুরে দেখেন। সাধারাণ মানুষের অভাব-অভিযোগ শোনেন। বৃহস্পতিবার কলকাতা ফেরার কথা ছিল তাঁর। সেই মতো এদিন ভোরে বাঁকুড়া থেকে কলকাতা ফেরার সময় রাজবাঁধ এলাকায় আচমকা পিছন দিক থেকে লরিটি এসে তাঁর গাড়িতে ধাক্কা দেয়। গাড়িটির একাংশ দুমড়ে যায়। দুর্ঘটনায় তৃণমূল নেত্রী তথা অভিনেত্রীর হাতে গুরুতর চোট লাগে। গাড়িতে থাকা আরও কয়েকজন চোট পেয়েছেন। এদিকে দুর্ঘটনার পরই কলকাতা ফেরার সিদ্ধান্ত বদল করেছেন সায়ন্তিকা।

তিনি জানিয়েছেন, আপাতত বাঁকুড়া ফিরে যাচ্ছেন তিনি। সেখান থেকে কবে কলকাতা ফিরবেন তা এখনও জানা যায়নি। খবর পেয়েই লরিচালককে আটক করেছে পুলিশ। গাড়িটির গতি কত ছিল, যান্ত্রিক কোনও ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সায়ন্তিকার গাড়িটিকেও থানায় নিয়ে গেছে কাঁকসা থানার পুলিশ।

Weather Update: জাওয়াদের জেরে বঙ্গে বিঘ্নিত হচ্ছে শীত

kolkata morning

নিউজ ডেস্ক, কলকাতা : বৃহস্পতিবার সকালেও শহর ও শহরতলির আকাশ আংশিক মেঘলা। তবে কলকাতায় বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে বলে খবর। বুধবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি। বৃহস্পতিবার সকালেও শহর কুয়াশার চাদরে ঢেকেছে। তবে জানা যাচ্ছে, শুক্রবার থেকে এই আবহাওয়ার (Weather) বদল ঘটতে পারে। 

আবহাওয়া অফিস সূত্রের খবর, জাওয়াদের ছেড়ে যাওয়া জলীয়বাষ্পের প্রভাবে শীত বিঘ্নিত হচ্ছে। যদিও বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা একটু একটু করে কমবে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতায় শীতের আমেজ ফিরে আসবে। শুক্র, শনি এবং রবিবারে সর্বনিম্ন তাপমাত্রা আর বাড়বে না। কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দিনের তাপমাত্রা বাড়বে। এই মুহূর্তে কোনোরকম নিম্নচাপের ভ্রুকুটি নেই। বঙ্গোপসাগর লাগোয়া অঞ্চলের বাতাস সম্পূর্ণ পরিষ্কার বলে জানিয়েছে উপগ্রহ চিত্র। দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা না নামলেও উত্তরবঙ্গে নেমেছে। উত্তরবঙ্গের আকাশ সম্পূর্ণ মেঘমুক্ত। ফলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা।

আলিপুর আবহাওয়া সূত্রে খবর, দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় সকালের দিকে আংশিক মেঘলা আকাশ ও পরে পরিষ্কার আকাশ থাকবে। আগামী ৩ দিনে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। শুক্রবারের পর স্বাভাবিকের নীচে নামবে কলকাতার তাপমাত্রা। দক্ষিণবঙ্গে সপ্তাহের শেষে শীতের আমেজ। পুবালি হাওয়ার প্রভাব কমবে বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া রাজ্যে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাকি জেলায় শীতের আমেজ ক্রমশ বাড়বে। শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গেও।

আগামী কয়েকদিন তাপমাত্রার তারতম্যে জলীয়বাষ্প থাকায় কুয়াশা হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। শুক্রবার আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। এর প্রভাবে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু, কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং উত্তর প্রদেশের কিছু অংশে। হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড লাদাখ জম্মু-কাশ্মীর এ তুষারপাতের সম্ভাবনা। হালকা বৃষ্টি ঘন কুয়াশা হতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশের কিছু অংশে। দক্ষিণ ভারতে বৃষ্টি চলবে। আগামী কয়েকদিন কেরল, তামিলনাড়ু, করাইকাল, পন্ডিচেরিতে বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু আরব সাগরের ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Surgical Strike: মায়ানমারে ঢুকে নাগা জঙ্গিদের কচুকাটা করার নীল নকশা ছিল রাওয়াতের

News Desk: বিচ্ছিন্নতাবাদী নাগা গোষ্ঠীগুলিকে কব্জা করতে কেন্দ্র সরকারের ঘুম উড়ে যায়। সাম্প্রতিক রক্তাক্ত নাগাল্যান্ড থেকে সশস্ত্র সংগঠন নাগা আর্মির হুমকি দিয়েছে ভয়ঙ্কর প্রত্যাঘাতের। তবে তাদেরই কাছে আতঙ্কের আর এক নাম বিপিন রাওয়াত।

তামিলনাডুতে হেলিকপ্টার দুর্ঘটনায় জেনারেল বিপিন রাওয়াত মৃত। বায়ু সেনা জানিয়েছে, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী সহ মোট ১৪ জন মারা গেছেন কপ্টার দুর্ঘটনায়।

প্রয়াত জেনারেল বিপিন রাওয়াতের নামের সঙ্গেও সার্জিক্যাল স্ট্রা়ইক শব্দটি জুড়ে গেছিল। সেই ঘটনা তেমন আলোচিত নয়। প্রতিবেশি দেশ মায়ানমারের সীমান্ত পেরিয়ে সেদেশে নাগা বিচ্ছিন্নতাবাদীদ্র ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। সেই ঘটনার নেতৃত্বে ছিলেন তৎকালীন লেফটেনেন্ট জেনারেল বিপিন রাওয়াত।

২০১৫ সালের সেই সার্জিক্যাল স্ট্রাইক ছিল ভয়ঙ্কর নাগা বিচ্ছিন্নতাবাদী সংগঠন এনএসসিএন (খাপলাং) এর দম্ভে আঘাত। অভিযানের মূল পরিকল্পনাকারী ছিলেন বিপিন রাওয়াত।

নাগা সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন এনএসসিএন (খাপলাং) গোষ্ঠী ভারত সরকারের সঙ্গে শান্তি আলোচনায় রাজি হয়নি। সংগঠনের প্রধান নাগা বিচ্ছিন্নতাবাদ আন্দোলনের পুরোধা এস এস খাপলাং। ‘নাগালিম’ (বৃহত্তর স্বশাসিত নাগাল্যান্ড) গঠনের জন্য সশস্ত্র পথ বেছে নেওয়া খাপলাং এর বাহিনী বারবার নাশকতা ও হামলা চালিয়েছে উত্তর পূর্বাঞ্চলে। তবে খাপলাং প্রয়াত হওয়ার পর সংগঠনটিতে ভাঙন ধরেছে।

প্রয়াত জেনারেল বিপিন রাওয়াত উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির বিরুদ্ধে অভিযানে বিশেষ দক্ষতা দেখিয়েছিলেন। যার অন্যতম মায়ানমারে ঢুকে খাপলাংপন্থী নাগা বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি ধংসের নীল নকশা তৈরি।

২০১৫ সালে মনিপুরের চান্দেল জেলায় সেনা কনভয়ে হামলা হয়। সেই হামলায় ১৮ জওয়ানের মৃত্যু হয়। এর পরেই ভারতীয় সেনা প্রত্যাঘাত করে। তৎকালীন লেফটেনেন্ট জেনারেল বিপিন রাওয়াতের পরিকল্পনা অনুসারে সেনার প্রায় ৭০ জন কমান্ডো অভিযানে অংশ নেয়। মায়ানমার সীমান্ত পেরিয়ে সেদেশের জমিতে নাগা বিচ্ছিন্নতাবাদীদের ঘিরে নিয়ে প্রায় আধঘণ্টার বেশি সময় ধরে হামলা চালিয়েছিল সেনাবাহিনী। সেই অভিযানে ৩৮ জন নাগা বিচ্ছিন্নতাবাদীর মৃত্যু হয়।

সীমান্ত পেরিয়ে ভারতীয় সেনার প্রবেশে ক্ষোভ জানায় ততকালীন মায়নমার সরকার। কূটনৈতিক প্রক্রিয়ায় পরিস্থিতি সামাল দেয় ভারত সরকার।

KMC Election : ‘দিল্লি বিজেপির চাকরিটা এখনও ছাড়েননি’, ধনকড়কে নিশানা কল্যাণের

Jagdeep Dhankar Kalyan Banerjee

নিউজ ডেস্ক, কলকাতা : আগামী ১৯ ডিসেম্বর রয়েছে কলকাতার পুরভোট (KMC Election)। আর এই পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চাওয়ায় রাজ্যপালকে (Governor Jagdeep Dhankar) নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তৃণমূল (TMC) সাংসদ বলেন, ‘কলকাতা পুরভোটের (Kolkata Municipal Corporation Election) জন্য আপনি কেন কেন্দ্রীয় বাহিনী (Central Force) চাইছেন? এবার আপনার ক্ষমতার সীমারেখাটা বোঝা দরকার। অপ্রীতিকর পরিস্থিতি তৈরির জন্য প্ররোচনা দেওয়াই আপনার আসল উদ্দেশ্য। আপনি এখনও দিল্লি বিজেপির চাকরিটা ছাড়েননি।’  

ট্যুইটারে রাজ্যপাল জগদীপ ধনকড় লেখেন, ‘কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। কেন্দ্রীয় বাহিনীতে রাজ্য নির্বাচন কমিশনের দৃঢ় বিরোধিতা সুষ্ঠু ভোটের জন্য শুভ নয়।’ 

যদিও কেন্দ্রীয় বাহিনী প্রশ্নে রাজভবনের উল্টো সুর রাজ্য নির্বাচন কমিশনের। সূত্রের খবর, মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশন রাজভবনকে জানায়, কলকাতা পুরভোটে আপাতত কেন্দ্রীয় বাহিনীর দরকার নেই। রাজ্য প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছে। কমিশন পুলিশ মোতায়েনের ফর্মুলায় আশ্বস্ত। সেক্ষেত্রে কলকাতা ও রাজ্য পুলিশ দিয়ে পুরভোট করাতে সমস্যা নেই। ২৩ হাজার পুলিশ দিয়ে কলকাতায় পুরভোট হবে। ২৫ শতাংশ বুথে ভিডিওগ্রাফি হবে বলে কমিশন জানিয়ে দেয়। প্রতি বুথে ২ জন করে সশস্ত্র পুলিশ থাকবে। আর এরপরই রাজ্যপাল জগদীপ ধনকড় ট্যুইট করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার পরামর্শ দেন। 

https://twitter.com/jdhankhar1/status/1468222368451543049?s=20

Nagaland: নাগাল্যান্ড ইস্যুতে আজ শাহের সঙ্গে তৃণমূলের সাক্ষাৎ

Trinamool delegation cancels visit to Nagaland

নিউজ ডেস্ক, নয়াদিল্লি: নাগাল্যান্ডের (Nagaland) মন জেলার ওটিং গ্রামে জঙ্গি সন্দেহে অসম রাইফেলস গুলি চালায়। ভুলবশত এই হামলা হয়েছে বলে দাবি করে কেন্দ্র সরকার। এই পরিস্থিতিতে আজ অমিত শাহর সঙ্গে দেখা করবে তৃণমূলের প্রতিনিধিদল। বিকেল পৌনে ৪টে নাগাদ সংসদ ভবনের ৮ নম্বর ঘরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। 

মূলত, নাগাল্যান্ডে আধা সেনার গুলিতে গ্রামবাসীদের মৃত্যুর ঘটনার পর সরব হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার তীব্র নিন্দা করেন তিনি। পরের দিনই নাগাল্যান্ড যাওয়ার কথা ছিল তৃণমূলের প্রতিনিধিদলের। কিন্তু নাগাল্যান্ডে ১৪৪ ধারা জারি থাকায় সেই কর্মসূচি বাতিল হয়। এবার নাগাল্যান্ড নিয়ে অমিত শাহকে স্মারকলিপি দেবে তৃণমূলের প্রতিনিধিদল। এদিন অমিত শাহের (amit shah) সঙ্গে দেখা করবেন তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধিদল। এর আগে, সাক্ষাতের সময় চেয়ে অমিত শাহকে (Amit Shah) চিঠি দিয়েছিল তৃণমূল কংগ্রেস (TMC)। 

অন্যদিকে, মঙ্গলবার রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়ামে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করার সময় নাগাল্যান্ড গুলিকাণ্ডের প্রসঙ্গ টেনে বিএসএফের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘বিভিন্ন থানার আইসি ও বিডিওরা সজাগ থাকুন।  বিএসএফের ডিজি-র সঙ্গে কথা বলুন।’ বিএসএফের কথা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘বিএসএফ গ্রামে গ্রামে ঢুকে সাধারণ মানুষের উপর অত্যাচার করে, অভিযোগ আসে। এমনকী ভোটের লাইনেও তাদের দেখা যায়। তোমরা কী কখনও বিএসএফের সঙ্গে কথা বলেছ? পুলিশকে জানিয়ে মাত্র ১৫-২০ কিমি আসার কথা। কিন্তু পুলিশকে না জানিয়ে যেখানে সেখানে ঢুকে যায় ওরা।’

Omicron: ওমিক্রন ডেল্টার চেয়েও সংক্রামক: প্রধানমন্ত্রী জনসন

boris johnson

নিউজ ডেস্ক, লন্ডন: করোনাভাইরাসের নয়া ভ্যারিয়েন্স ওমিক্রন (Omicron) সারা বিশ্বজুড়ে চিন্তা বাড়িয়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের গলায় উদ্বেগের প্রতিফলন ঘটেছে। মঙ্গলবার মন্ত্রিসভার সদস্যদের জনসন বলেছেন, করোনার ওমিক্রমন ভ্যারিয়েন্ট ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় অনেক বেশি সংক্রামক। বর্তমানে ব্রিটেনে বেশি সংখ্যায় ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমণের খবর সামনে এসেছে। এরমধ্যে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও।

প্রধানমন্ত্রীর দফতরের মুখপাত্র জানিয়েছেন, জনসন  বলেছেন যে, কোভিড-১৯ এর নয়া প্রজাতির ব্যাপকতর প্রভাব সম্পর্কে এখনই কোনও সিদ্ধান্তে আসা ঠিক হবে না। তবে প্রাথমিক যে ইঙ্গিত মিলেছে, তাতে দেখা যাচ্ছে, ওমিক্রন ডেল্টার তুলনায় বেশি সংক্রামক। এরইমধ্যে ব্রিটেনে ওমিক্রন ভ্যারিয়েন্টে মঙ্গলবার ১০১ জনের আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। সবমিলিয়ে ব্রিটেনে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৭।

এর আগে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ সোমবার পার্লামেন্টে বলেন, দেশে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনের গোষ্ঠী পর্যায়ে সংক্রমণ ছড়ানোর সূত্রপাত হয়েছে। হাউস অফ কমন্সে জাভেদ জানান যে, সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত করোনার নয়া ভ্যারিয়েন্টে ৩৩৬ জনের সংক্রমণ সামনে এসেছে। এরমধ্যে ৭১ জন আক্রান্ত স্কটল্যান্ডে এবং ওয়েলসে ৪ জন। তিনি আরও জানান, এমন কিছু সংক্রমণ ঘটেছে, যেগুলির সঙ্গে আন্তর্জাতিক যাতায়াতের কোনও সম্পর্ক নেই। এই সংক্রমণগুলি স্থানীয়ভাবেই ঘটেছে। তাই বলা যেতে পারে, ব্রিটেনের অনেক জায়গায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। 

ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা দক্ষিণ আফ্রিকা ও আফ্রিকার অন্যান্য দেশের ওপর যাতায়াত সংক্রান্ত নিয়ন্ত্রণ আরোপের তীব্র সমালোচনা করেছেন। তিনি এ ধরনের সিদ্ধান্তকে কঠোর, অবৈজ্ঞানিক ও ভণ্ডামি বলে মন্তব্য করেছেন।

Covishield: কেন্দ্রীয় চাহিদা না থাকায় কোভিশিল্ডের উৎপাদন কমাচ্ছে সেরাম

vaccine

নিউজ ডেস্ক, নয়াদিল্লি : ভারতে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার মধ্যেই এবার চিন্তা বাড়াল সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (Seram Insititute of India) নয়া সিদ্ধান্ত। এবার কোভিশিল্ড (Covishield) উৎপাদন অনেকটাই কমিয়ে দিচ্ছে সেরাম, মঙ্গলবার এমনটাই জানালেন সেরামের সিইও আদর পুনাওয়ালা (Adar Poonawalla)।

তিনি বলেন, মোদী সরকারের থেকে অর্ডার না পাওয়ায় করোনা ভ্যাকসিনের মাসিক উৎপাদন প্রায় ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হচ্ছে। তবে এখন বুস্টার ডোজ তৈরির দিকে নজর দিচ্ছে সেরাম। যারা কোভিশিল্ডের ২টি করে ডোজ নিয়েছে তাঁদের বুস্টার ডোজের প্রয়োজনীয়তা রয়েছে, এমনটা জানিয়েছে কেন্দ্রকে চিঠিও দিয়েছে সেরাম। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে আদর পুনাওয়ালা জানিয়েছে, ‘আমি আসলে এমন একটি দ্বিধায় আছি যা আমি কখনও আগে কল্পনাও করিনি। এর আগে আমরা প্রতি মাসে ২৫০ মিলিয়ন ডোজ তৈরি করছি। কিন্তু এখন তা কমাতে হচ্ছে। ভালো বিষয় এটাই যে, দেশের প্রায় অনেকেরই ইতিমধ্যে ২টি করে ডোজ নেওয়া হয়ে গিয়েছে।’

ভবিষ্যতে করোনা ভ্যাকসিন উৎপাদন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘হাতে অন্য কোন অর্ডার নেই, তাই আমি আপাতত কোভিশিল্ডের উৎপাদন ৫০ শতাংশ কমিয়ে দিচ্ছি। এরপর আবার অর্ডার আসলে তখন প্রোডাকশন বৃদ্ধির দিকে নজর দেব। প্রায় ৮ মাস ধরে আমরা রফতানি করতে পারিনি। অন্যান্য দেশগুলিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্য দেশ টিকা সরবরাহ করেছে। ফলে একটা বড়ো বাজার আমরা হারিয়েছি।’

এদিকে, কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ নিয়ে জাতীয় পরামর্শদাতা গোষ্ঠীর বৈঠকে কোনও সিদ্ধান্ত নেওয়া হল না। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, শিশুদের ভ্যাকসিনেশন নিয়েও কোনও সিদ্ধান্ত হয়নি। তাদের ভ্যাকসিনেশন কবে থেকে শুরু হবে, তা খুব নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। 

Kolkata Weather Update: দুর্যোগ কাটতেই শহরে শীতের আমেজ

kolkata city

নিউজ ডেস্ক, কলকাতা : মেঘ কাটতেই বুধবার শহরে এক ধাক্কায় ৩ ডিগ্রি নামল তাপমাত্রা। রাজ্যে ফিরল শীতের (Winter) আমেজ। কলকাতায় (Kolkata) ২০-র নীচে নামল পারদ। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা (Lowest Temperature) ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। যদিও তা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। কলকাতা-সহ বিভিন্ন জেলায় সকাল থেকে কুয়াশা (Fog)।

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Department) পূর্বাভাস, আজ থেকে পারদ নামবে। সপ্তাহ শেষে কলকাতা ছাড়াও বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা স্বাভাবিকের  থেকে নীচে নামতে পারে। তবে জাঁকিয়ে শীত পড়ার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

এদিন সকালে ভিআইপি রোড (VIP Road), এয়ারপোর্ট (Airport) এলাকায় ঘন কুয়াশা লক্ষ্য করা যায়। কলকাতা বিমানবন্দরে উড়ান চলাচলে সমস্যা হয়। আজ সকালে শহরের অধিকাংশ জায়গায় দৃশ্যমানতা কমে যায়। কলকাতা বিমানবন্দরে দৃশ্যমানতা কমে ১০০ মিটার হয়ে যাওয়ায় বেশ কয়েকটি বিমান দেরিতে উড়েছে। পরিস্থিতি দেখে ক্যাট থ্রি প্রযুক্তিতে কৃত্রিম আলো ব্যবহার করে বিমান ওঠানামা চালু রাখা হয়। দৃশ্যমানতা সাড়ে ৩০০ মিটারের নীচে নামলেই এই প্রযুক্তি ব্যবহার করা হয়। যদিও এর জেরে কোনও বিমানই সময়ে ওঠানামা করতে পারছে না। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বেলা বাড়লে পরিস্থিতি স্বাভাবিক হবে।

শহরের রাস্তাঘাটও সকালে কুয়াশায় ঢাকা ছিল। ধীরগতিতে গাড়ি চলাচল করতে দেখা গেছে। তবে বেলা বাড়ার পর, পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। একই ছবি সিঙ্গুর, নদীয়াতে থেকে শুরু করে রানাঘাট, চাকদা, কল্যাণী, শান্তিপুরেও। সকাল থেকে ঘন কুয়াশা। রাস্তাঘাট শুনশান। তবে আবহাওয়া দফতরের পূর্বভাস অনুযায়ী, আজ থেকেই কলকাতার আকাশ পরিষ্কার হবে।

Omicron : মহারাষ্ট্রে বিদেশ থেকে আসা শতাধিক ব্যক্তি বেপাত্তা

40,000 infected daily, the recovery rate is declining in the country

নিউজ ডেস্ক: আরও বাড়ল দেশে ওমিক্রন (Omicron) আক্রান্তর সংখ্যা। মুম্বইয়ে আরও ২ ওমিক্রন আক্রান্তর হদিশ মিলল। জোহানেসবার্গ ফেরত মহিলার শরীরে ও আমেরিকা ফেরত এক ব্যক্তির দেহেও ওমিক্রনের খোঁজ। সূত্রের খবর, আক্রান্ত উপসর্গহীন। ফাইজারের টিকা নিয়েছিলেন তিনি। শুধু মহারাষ্ট্রেই ওমিক্রন আক্রান্তর সংখ্যা বেড়ে ১০। দেশে ওমিক্রন আক্রান্তর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩। 

ওমিক্রন (Omicron) আতঙ্কের মধ্যে মহারাষ্ট্রে বেপাত্তা বিদেশ থেকে আসা ১০০-র বেশি ব্যক্তি। কল্যাণ ডোম্বিভালি পৌর কর্পোরেশনের ( Kalyan Dombivali Municipal Corporation ) প্রধান বিজয় সূর্যবংশী (Vijay Suryavanshi ) জানান, ‘সম্প্রতি ২৯৫ জন বিদেশ থেকে ফিরেছেন, তার মধ্যে ১০৯ জনের কোনও হদিশ নেই। থানের  টাউনশিপ এলাকার এই বাসিন্দারা বিদেশ থেকে ফিরেই নিখোঁজ।

এর মধ্যে কয়েকজনের মোবাইল ফোনও বন্ধ রয়েছে এবং সর্বশেষ দেওয়া অনেক ঠিকানায় গিয়ে বাড়ি বন্ধ অবস্থায় পাওয়া গিয়েছে। সমস্ত ‘ঝুঁকিপূর্ণ’ দেশ থেকে কেডিএমসি (KDMC )-তে যারা ফিরেছেন তাঁদের ৭ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। অষ্টম দিনে করোনা পরীক্ষা করতে হবে। কোভিড ফল নেগেটিভ  হলেও, তাঁদের আরও ৭ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং নিয়ম লঙ্ঘন যাতে না হয়, তা নিশ্চিত করতে হাউজিং সোসাইটির সদস্যদের অনুরোধ করা হয়েছে। পাশাপাশি জমায়েতের উপরও নজর রাখা হয়েছে।’ 

সোমবার নেপাল (Nepal) সরকারের তরফে জানিয়ে দেওয়া হয় সেখানে ২ ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, নেপাল করোনাভাইরাসের (Coronavirus) ওমিক্রনের দুটি কেস চিহ্নিত করেছে। এঁদের মধ্যে ৬৬ বছর বয়সি এক বিদেশি। যিনি ১৯ নভেম্বর নেপালে এসেছিলেন। মনে করা হচ্ছে, তিনিই করোনার এই নয়া রূপের বাহক ছিলেন। ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ রয়েছে এমন এক ৭১ বছরের ব্যক্তির দেহেও ওমিক্রন পাওয়া গিয়েছে। যদিও নেপাল সরকারের তরফে ওই ২ ব্যক্তি কোন দেশের নাগরিক তা জানানো হয়নি।

উল্লেখ্য, ব্রিটেনে আরও ৮৬ জনের শরীরে মিলল করোনার বিপজ্জনক ভ্যারিয়েন্ট ওমিক্রন। এই নিয়ে ওই দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪৬।

Mamata Banerjee: আজ রায়গঞ্জে প্রশাসনিক বৈঠকে মমতা

mamata banerjee

নিউজ ডেস্ক: আজ দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলা ও উত্তর দিনাজপুরে (north Dinajpur) সফর করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী (West Bengal CM) মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মূলত জেলার প্রশাসনিক বৈঠকে (Administrative Meeting) যোগ দিয়ে গোটা জেলার খোঁজখবর নেবেন তিনি।

এদিকে খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারের পরিবর্তে ট্রেনে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে যান। তিনদিনে ৫টি জেলার প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে এই সফরে রয়েছেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও বিভিন্ন দফতরের প্রধান সচিবরা।

জেলা প্রশাসনের কাছে সেই খবর আসতেই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমার বুনিয়াদপুর সুকান্ত ভবন পরিদর্শন করেন জেলাশাসক আয়েশা রানি ও জেলা পুলিশ সুপার রাহুল দে। এছাড়াও পরিদর্শনে হাজির ছিলেন জেলার অন্যান্য পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা।

সামনেই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ও গঙ্গারামপুর পৌরসভার নির্বাচন রয়েছে। তার আগে মুখ্যমন্ত্রীর জেলা সফর যথেষ্ট তাত্‍পর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহলের মত।

দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক আয়েশা রানি জানিয়েছেন, ‘মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে প্রশাসনিক বৈঠক করতে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বৈঠকের প্রস্তুতিতে সুকান্ত ভবন পরিদর্শন করেন জেলাশাসক। এরই সঙ্গে বুনিয়াদপুর ফুটবল মাঠ পরিদর্শন করেন।’

সূত্রের খবর ২ দিনাজপুরের পাশাপাশি, পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগরেও প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। গঙ্গারামপুরে বৈঠক করার পরে রায়গঞ্জে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ৮ তারিখ তিনি মালদহ এবং মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠক করবেন। এই বৈঠকে জেলাশাসক, বিডিও ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। ৯ তারিখ মুখ্যমন্ত্রী নদিয়ার কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠক করবেন।

উল্লেখ্য, এর আগে অক্টোবর মাসে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি (Jalpaiguri) ও আলিপুরদুয়ারের (Alipurduar) প্রশাসনিক কর্তাদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করে তিনি কার্শিয়াংয়ে যান। সেখানে কালিম্পং-দার্জিলিংয়ের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। পাহাড়ের বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন প্রকল্প নিয়ে সেখানে আলোচনা হয়।

Parliament With Liquor: সংসদে মদের বোতল হাতে নিয়ে হাজির বিজেপি সাংসদ

parliament-with-liquor

নিউজ ডেস্ক, নয়াদিল্লি : সোমবার সংসদে বিজেপি (BJP) সাংসদ পারভেশ সাহিব সিং ভার্মা (Parvesh Sahib Singh Verma) মদের বোতল হাতে নিয়ে হাজির হলেন। তাঁর অভিযোগ মদ্যপানে উৎসাহ দিচ্ছে দিল্লি সরকার।

পারভেশ সাহিব সিং ভার্মা বলেন, ‘করোনার (COVID-19)র সময় যখন ২৫,০০০ মানুষ মারা গিয়েছিল, দিল্লি (Delhi) সরকার এই কেন্দ্রশাসিত অঞ্চলে মদের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে একটি নতুন আবগারি নীতি তৈরি করতে ব্যস্ত ছিল। আজ, ৮২৪ টি নতুন মদের দোকান খোলা হয়েছে। আবাসিক এলাকা, কলোনি, গ্রাম, নন-কনফর্মিং অঞ্চলেও মদের দোকান খুলছেন মানুষ।

রাত ৩টে পর্যন্ত মদের দোকান খোলা থাকবে, মহিলারা বারে রাত ৩টে পর্যন্ত পান করলে ছাড় দেওয়া হবে। অ্যালকোহল সেবনের বয়সসীমা ২৫ থেকে ২১-এ নামিয়ে আনা হয়েছে।’ তাঁর মতে, ‘এর পিছনে উদ্দেশ্য হল মুখ্যমন্ত্রী সর্বাধিক রাজস্ব উপার্জন করতে চান। যাতে তিনি নিজের প্রচার অভিযানকে প্রসারিত করতে পারেন। তিনি ২০২২ সালের বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য পাঞ্জাবে গিয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি অ্যালকোহল সংস্কৃতির অবসান ঘটাবেন। কিন্তু তা না করে তিনি দিল্লিতে মদ্যপান বাড়াচ্ছেন।

দিল্লি সরকারের নতুন আবগারি নীতি অনুসারে ১ অক্টোবর থেকে দিল্লিতে ব্যক্তিগত মদের দোকানগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে এখন দোকানগুলি আবার খুলেছে।’

Weather Update: আজ থেকেই আবহাওয়ার উন্নতি

kolkata

নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় জওয়াদের সরাসরি প্রভাব না পড়লেও, নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি চলার পর অবশেষে কাটল দুর্যোগ। মঙ্গলবার থেকে উন্নতি হবে আবহাওয়ার। দুর্যোগ কাটায় মঙ্গলবার থেকেই কমতে শুরু করবে তাপমাত্রা। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহান্তে রাজ্যে ফিরবে শীতের আমেজ। সোমবার সকালেও কোথাও ভারী, কোথাও হালকা বৃষ্টি হয়েছে। ৩ দিনের এই বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চাষবাসের জমিতে। উত্তরবঙ্গে আগামী ৫ দিন আবহাওয়া শুষ্ক থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। তবে আগামীকাল উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি বাড়বে। অসম, মেঘালয়, মিজোরাম, মনিপুর, অরুণাচলপ্রদেশ, ত্রিপুরাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। এর প্রভাবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে বৃষ্টির পূর্বাভাস।

আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার সকাল সাড়ে ৮টা থেকে সোমবার সকাল সাড়ে ৮টা অবধি, ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৭৫ মিলিমিটার। রবিবার নদীবাঁধ ভেঙে জল ঢোকে দক্ষিণ ২৪ পরগনার মৌসুনি দ্বীপে। এবার সমুদ্রবাঁধ ভেঙে ভাসল সাগরের বঙ্কিমনগর। ঘোড়ামারা দ্বীপেও ঢুকেছে সমুদ্রের জল। জলযন্ত্রণার ছবি হাওড়া পুর এলাকাতেও। টিকিয়াপাড়া থেকে দাশনগর, লিলুয়া বা সালকিয়ার বড়ো রাস্তা থেকে অল-গলি সর্বত্র জমেছে জল। তবে আস্তে আস্তে জল নামতেও শুরু করেছে।

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানালেন, উত্তর ২৪ পরগনা, নদীয়া ছাড়া আর কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। 

Nagaland: ‘ভুল বোঝাবুঝিতে বিএসএফও গুলি চালায়’, মন্তব্য উদয়ন গুহের

udayan guha

নিউজ ডেস্ক: শনিবার সন্ধ্যায় নাগাল্যান্ডের (Nagaland) মন জেলার ওটিং গ্রামে (village Oting) অসম রাইফেলসের জওয়ানদের গুলিতে ১৬ জন গ্রামবাসীর (villagers death) মৃত্যু হয়।  এবার নাগাল্যান্ডের গুলি কাণ্ডের প্রসঙ্গ টেনে ফের বিএসএফ নিয়ে মন্তব্যের জেরে বিতর্ক উসকে দিলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha)।

এই ঘটনা নিয়ে সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ‘ভুল বোঝাবুঝি’র আখ্যাকে হাতিয়ার করে তিনি বলেন, ‘অসম রাইফেলস এর মতো বিএসএফও(BSF) ‘ভুল বোঝাবুঝির’ কারণে গুলি চালায়, ভবিষ্যতেও চালাবে। তৈরি থাকুন।’ ফেসবুক পোস্টে তাঁর এরকম মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিল।

এর আগে তিনি রাজ্যে বিএসএফের কাজের সীমা বাড়িয়ে দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতা করতে গিয়ে বিধানসভার মধ্যেই আপত্তিজনক মন্তব্য করেছিলেন। সেই আঁচ নিভতে না নিভতেই এবার নতুন বিতর্ক। 

সোমবার নাগাল্যান্ডের (Nagaland) ঘটনা নিয়ে সংসদে শোরগোল ফেলে দেন বিরোধীরা। চাপে পড়ে এ নিয়ে বিবৃতি দিতে বাধ্য হন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, ‘ওটিং গ্রামে চরমপন্থী কার্যকলাপ চলছিল। সেনা কম্যান্ডোরা এলাকায় বিস্ফোরক বিছিয়ে রেখেছিলেন। সেই সময় একটি যাত্রীবোঝাই গাড়ি আসে। গাড়িটিকে দাঁড়াতে বললে পালানোর চেষ্টা করে তা। তখনই জঙ্গি সন্দেহে গুলি চালিয়ে দেয় সেনা। পরে বোঝা যায়, পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। আর সেই কারণেই ভুল বোঝাবুঝি হয়েছে।’

প্রসঙ্গত, ঘটনার পর অসম রাইফেলসের ছাউনিতে জনরোষ আছড়ে পড়লে সেখানেও গুলি চলে। তাতেও বেশ কয়েকজন গ্রামবাসী নিহত হন। ফলে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্ত অসম রাইফেলসকেও ঘটনায় দায়ী করা হয়েছে।

সাবধান ! খাবারের ককটেল করতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো

food

একসঙ্গে অনেক ধরনের খাবার খেতে পছন্দ করেন অনেকেই। তবে পাকস্থলীর বিষয়টাও মাথায় রাখতে হবে। কিছু কিছু খাবার আছে যা একসঙ্গে খেতে ভালো লাগলেও, তা মোটেও শরীরের পক্ষে সুখকর নয়। এতে ঘটতে পারে চরম বিপত্তি। এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।
জেনে নিন কোন খাবারগুলো কখনওই একসঙ্গে খাবেন না

কলা আর দুধ-
একসাথে দুধ আর কলা খুবই সুস্বাদু। তবে এই খাবার দুটি একসাথে খেলে শরীরের ব্যাপক ক্ষতি হয়। কলা অ্যাসিড তৈরি করে। দুধ কলার সংস্পর্শে এলে ছানা হয়ে যায়। এটি পেটে মারাত্মক গ্যাস সৃষ্টি করে। সহজে হজম হয় না। যা শরীরের ক্ষতি করে। তাই কলা আর দুধ কখনোই একসঙ্গে নয়।

চিজ আর মাংস-
সাধারণত পাস্তা কিংবা পিজাতে আমরা এই দুটি খাবার একসঙ্গে খেয়ে থাকি। তরুণদের কাছে এই খাবার দুটি খুবই জনপ্রিয়। তবে বিশেষজ্ঞদের মতে চিজ এবং মাংস কখনোই একসাথে খওয়া ঠিক নয়। এই দুটি খাবারই প্রোটিন সমৃদ্ধ। তাই একসাথে এই দুটি খাবার খেলে শরীরে ব্যাপক ভাবে প্রোটিনের মাত্রা বেড়ে যায়। তার সঙ্গে লিভারের প্রোটিনের মাত্রাও বৃদ্ধি পায়, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

ডিম আর লেবু-
অনেকেই আছেন যারা এগ স্যালাড খেতে পছন্দ করেন। তার মধ্যে স্যালাডের ওপর যদি একটু লেবু দিয়ে দাওয়া যায় তালে তো কথাই নেই। খেতে ভালো লাগলেও এটি শরীরের পক্ষে ক্ষতিকর। ডিম আর লেবু ভুল করেও একসঙ্গে খাবেন না। এতে রক্তজালিকা ক্ষতিগ্রস্থ হয়। যা হার্ট অ্যাটার্কের সম্ভাবনা বাড়ায়।

পিজা আর কোল্ড ড্রিংক-
পিজার সাথে কোল্ড ড্রিংক হলে ব্যাপারটা জমে যায়। অনেকেই এই দুটি খাবার একসাথে খেতে পছন্দ করেন। তবে আদতে এই দুটি খাবার একসঙ্গে খওয়া একেবারেই ঠিক নয়। পিজায় প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তার সাথে সোডা জাতীয় পানীয় খেলে মুশকিলে পড়তে পারেন। কেন না সোডায় প্রচুর পরিমাণে সুগার থাকে। যার ফলে হজমের সমস্যা দেখা দেয়।

দুধ আর ডিম-
শরীর ফিট রাখতে অনেকেই দুধ আর ডিম সেদ্ধ খাবার পরামর্শ দেন। তবে এই দুটি খাবার একসঙ্গে খেলে এর ফল হবে উল্টো। প্রোটিন সমৃদ্ধ পানীয়ের মধ্যে দুধের জুরি মেলা ভার। অন্যদিকে ডিমেও প্রচুর প্রোটিন থাকে। যার ফলে শরীরে হজমের সমস্যা দেখা দেয়। তাই দুধ এবং ডিম একসঙ্গে খেতে বারণ করা হয়।

খাবার খেতে খেতে জল খাওয়া-
আমরা প্রায় সকলেই খাবার খেতে খেতে জল কিনবা জুস খেয়ে থাকি। যা একেবারেই ঠিক নয়। খাবারের সাথে জল খেলে পেট ফুলে যায় এবং গ্যাস সৃষ্টি হয়। তাই চিকিৎসকদের মতে সব সময় খাবার খাওয়ার ১০ মিনিট আগে কিংবা খাবার গ্রহণের ৩০ মিনিট পরে জল খওয়া উচিৎ।

বলিউডে কামব্যাক, কাজলের রূপে ঝলসেছিল চোখ, ফাঁস গুডলুকের গোপন রহস্য

kajol

কাজল, নব্বই দশকের সেরার সেরা অভিনেত্রীদের তালিকায় থাকা অন্যতম নাম। যাঁর প্রতিটা ছবিই এক কথায় ছিল সুপারহিট। বিপরীতে শাহরুখ হোক বা অজয়, তবে জল্পনার কেন্দ্রে ছিল একটাই সমস্য, কাজলের লুক, গায়ের রঙ থেকে শুরু করে রূপচর্চা, একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাঁকে। যদিও সে সব দিন এখন অতীত। অভিনয় গুণে সেদিন সকলকে চুপ করিয়ে দেওয়া অভিনেত্রী আজ তাক লাগাচ্ছে বিটাউনে।

গুণের ঝলক মিলেছে কয়েকদশকেই, তবে রূপ, কীভাবে কাজল নিজেকে এভাবে পাল্টে ফেললেন! কীভাবেই বা সমসাময়িক নায়িকাদের টেক্কা দিয়ে কামব্যাকে নজর কাড়লেন! নানা প্রশ্ন ঘুরে ছিল কাজলকে ঘিরে, যখন দিলওয়ালের লুক প্রথম প্রকাশ্যে আসে। স্টানিং ত্বক থেকে শুরু করে পার্ফেক্ট ফিগার, কী রহস্য এই ভোলবদলের! নিজেই শেয়ার করেছিলেন কাজল সেই গোপন রহস্য।

কাজলের বিউটি ও ফিটনেস টিপসের মূল মন্ত্রে সবার আগে পড়ে জাঙ্ক ফুডে সাফ না। বাইরের কোনও খাবার সেভাবে পছন্দই করেন না কাজল। বদলে তিনি অনেক বেশি বাড়িতে রান্না করে থাকেন। শরীরকে স্লিম রাখতে অল্প খাবার খেয়ে থাকা নয়, পরিমাণ মত খাবার খান তিনি, কিন্তু তা স্বাস্থ্যকর। মন ভালো রাখতে প্রতিদিন ঘুম থেকে উঠে যোগা কাজলের নিত্য রুটিন।

এখানেই শেষ নয়, সারাদিনে মেপে মেপে জল পান, সঙ্গে শরীরচর্চা, সব দিকে কড়া নজর রাখেন কাজল। তবে লাঞ্চ হোক বা ডিনার ঘড়ি ধরে খাওয়া চাই, এতো গেল শরীরচর্চা, আর ত্বকের রহস্য একটাই কেনা ক্রিমে সাফ না, কাজলের পছন্দ ঘরোয়া ভেসজ টিপস, তাই দিয়েই নিজেকে আমুল পাল্টে ফেলেছেন এই বলিস্টার।

প্রেম করার আগে জানুন, এই চার রাশির জন্য অশুভ কারা

Love-your-partner

কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। আমরা সকলেই জানি আমাদের জীবনে কমবেশি রাশিফলের প্রভাব রয়েছে। তবে অনেকেই তা বিশ্বাস করে না। আবার অনেকে মুখে বলে, যে না আমি এই সব মানি না, কিন্তু আবার দেখা যায় তারাই আজকের রাশিফলে কি লেখা আছে তা দেখেই তাদের দিন শুরু করেন।

আপনারা একে অপরকে নিশ্চয়ই খুব ভালোবাসেন। তা-ও কেন এতো অশান্তি চলছে? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এ সবই নাকি গ্রহের খেলা। শুধু তাই নয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনার প্রেমিক বা প্রেমিকার রাশিফলের ওপর আপনার জীবনের সুখশান্তি অনেকাংশে নির্ভর করে। আসুন জেনে নেওয়া যাক কোন রাশির সঙ্গে কোন রাশির মিল একেবারে অশুভ।

মেষ রাশি – মেষ রাশির জাতক জাতিকাদের সব সময় কর্কট এবং মিন রাশির জাতক জাতিকাদের এড়িয়ে চলা উচিৎ। এতে প্রেম বিছেদ হবার সম্ভাবনা প্রবল। ভালোবাসার পরিনতি অর্থাৎ বিয়ের জন্য মেষের জাতক জাতিকাদের অবশ্যই তুলা, কুম্ভ বা মিথুন রাশির জাতক জাতিকাদের বেছে নেওয়া উচিৎ। তাহলেই প্রেম হবে সার্থক এবং দাম্পত্য জীবনও মধুময় হবে।

বৃষ রাশি – মেষ, সিংহ বা ধনু রাশির জাতক জাতিকারা বৃষ রাশির পক্ষে একেবারে সুখকর নয়। বৃষের সাথে এই রাশির জাতক জাতিকাদের সম্পর্ক তৈরি হলে এদের প্রেমের পরিনতি অশুভ হয়। তবে কর্কট, বৃশিক ও মিন রাশির জাতক জাতিকারা এদের জন্য উত্তম।

মিথুন রাশি – মিথুন রাশির বেক্তিরা ভালবাসতে পারে। এদের জন্য সবচে সুখকর রাশি হল ধনু, মেষ, ও সিংহ। তবে মিথুন রাশির জাতক জাতিকারা অবশ্যই কন্যা, বৃষ ও মকর এই রাশিদেরকে এড়িয়ে চলুন।
কর্কট রাশি – কর্কট রাশির জাতক জাতিকারা সাধারণত সংবেদনশীল হয়। যে কারনে এদের জন্য সঠিক রাশি মীন এবং বিশিক। এড়িয়ে চলুন মেষ ও তুলা রাশি।

TMC in Goa: এবার গোয়াতেও দিদির দূত

TMC in Goa

নিউজ ডেস্ক : বাংলার ছকেই এবার গোয়ায় জনসংযোগে নামতে চলেছে তৃণমূল (TMC)। জানা গেছে, তৃণমূল নেতারা পশ্চিম ভারতের এই রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচারে যাবেন। থাকবেন তৃণমূল স্তরের নেতা-কর্মীদের এলাকায়। মত্‍স্যজীবী, কৃষক, সাফাই কর্মী সকলের কাছেই পৌঁছে যেতে চাইছেন তৃণমূলের নেতা-কর্মীরা। তাই বাংলার শাসক দলের (TMC in Goa) এই বিশেষ প্রচার কৌশল।

তৃণমূলের এক শীর্ষ নেতা জানিয়েছেন, ‘বিজেপি শাসিত রাজ্যে সর্বত্র স্বৈরতন্ত্র চালাচ্ছে সরকার। অন্য কোনও দলকে মাঠে নামতে দেওয়া হচ্ছে না। আমাদের কাছে মানুষকে পৌঁছতে দিচ্ছে না। আমরা মানুষের কাছে পৌঁছব। বিজেপিকে স্পষ্ট করে বলতে চাই, আমরা তৃণমূল কংগ্রেস। কাউকে ভয় পাই না।’

গোয়ায় প্রচারের জন্য একাধিক দল গঠন করা হয়েছে। রাজ্যজুড়ে মমতার বার্তা ছড়িয়ে দেবেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। পাশাপাশি প্রশাসনের বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হবে। গোয়ার এই কর্মসূচিতেও বিজেপি বাধা দিতে পারে বলে আশঙ্কা করছে নেতৃত্ব। ‘গোয়েঞ্চি নভি সকাল’ ক্যাম্পেনের সূচনা করে তৃণমূল আগেই জানিয়েছে, ‘আমরা বিজেপির ঘৃণা ও হিংসার রাজনীতিকে ভয় পাই না। গোয়ায় প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে আমরা দায়বদ্ধ।’

গোয়ায় কর্মসূচির জন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রচার-গাড়ি রাস্তায় নামিয়েছে ঘাসফুল শিবির। নীল-সাদা গাড়িগুলির গায়ে লেখা ‘গোয়েঞ্চি নভি সকাল’ (Goenchi Navi Sakal)। এই গাড়িতে চড়েই গোয়ার প্রতিটি প্রান্তে পৌঁছাতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

প্রসঙ্গত, লোকসভা ভোটে তৃণমূলের খারাপ ফলের পর মানুষের সঙ্গে জনসংযোগে প্রশান্ত কিশোরের টোটকায় শুরু হয়েছিল ‘দিদিকে বলো’ (Didike Bolo) কর্মসূচি। নির্দিষ্ট নম্বরে ফোন করে অভাব-অভিযোগ জানানোর পাশাপাশি তৃণমূল নেতারা জেলায় জেলায় ঘুরেছেন। সেই কৌশলেই এবার গোয়ায় নামছে মমতার দল (TMC in Goa)।

আগামী সপ্তাহেই মমতা-অভিষেক গোয়া যেতে পারেন। বিধানসভা ভোটের আগে একাধিকবার গোয়া ছুটে যাওয়ার পরিকল্পনা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এরমধ্যে বিজেপি শাসিত এই রাজ্যে পায়ের তলার মাটি শক্ত করতে নতুন করে কোমর বাঁধছে জোড়াফুল শিবির। তৃণমূলের শীর্ষ নেতারা ঠিক করেছেন, ভোট ঘোষণা হওয়া পর্যন্ত গোয়া জুড়ে দলের একটানা কর্মসূচি চলবে।

India Russia Summit: আজ ভারতে পুতিনের সঙ্গে বৈঠক মোদীর

modi with putin

নিউজ ডেস্ক, নয়াদিল্লি : ২০১৯ সালে ব্রাসিলিয়ায় ব্রিক্স বৈঠকের পর এই প্রথমবার আজ নরেন্দ্র মোদী এবং পুতিনের সাক্ষাত্‍ হতে চলেছে। ২১তম বার্ষিক ভারত-রাশিয়া সামিটে (India Russia Summit) যোগ দিতে সোমবার দিল্লি আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বজুড়ে নতুন আতঙ্ক করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে এর মধ্যেই বেশ কিছু দ্বি-পাক্ষিক এবং আন্তর্জাতিক সামিট বাতিল হয়েছে। এরই মধ্যে দিল্লি আসছেন পুতিন।

পদস্থ আধিকারিক সূত্রে খবর, রুশ প্রেসিডেন্ট আজ দুপুরের পর ভারতে পৌঁছবেন এবং মাত্র ৬-৭ ঘণ্টা থাকবেন। এরইমধ্যে ২ দেশের মধ্যে বিভিন্ন স্তরে আলাপ আলোচনা হবে। সন্ধ্যে সাড়ে ৫টায় হায়দরাবাদ হাউসে দুই নেতার বৈঠক হবে। করোনার ওমিক্রন ভাইরাস নিয়ে ক্রমবর্দ্ধমান উদ্বেগের মধ্যে কোভিড প্রোটোকলের পরিপ্রেক্ষিতে দুই দেশের আলাপ আলোচনায় অংশগ্রহণকারী আধিকারিকদের সংখ্যা সীমিত রাখা হয়েছে। সোমবারই রাত সাড়ে ৯টায় সময় রাশিয়ার উদ্দেশে রওনা দেবেন পুতিন।  

জানা গেছে, সামিটে দুই দেশের প্রধান দ্বি-পাক্ষিক সম্পর্ক এবং কৌশলগত পার্টনারশিপ নিয়ে আলোচনা করবেন। দুই দেশের বহুদিনের সম্পর্কে কীভাবে আরও মজবুত করা যায় তা নিয়েও কথা হবে। সামিটের আগে হবে ২+২ বৈঠক। যেখানে রাজনৈতিক এবং প্রতিরক্ষা বিষয়ক ইস্যু নিয়ে পারস্পরিক স্বার্থে আলোচনা হবে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলবেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু।

প্রসঙ্গত, রাশিয়ার থেকে মিসাইল ডিফেন্স সিস্টেম এস-৪০০ কিনছে ভারত। এ নিয়ে আমেরিকা অসন্তোষ প্রকাশ করেছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, রাশিয়ার তৈরি অস্ত্র কিনলে ‘কাটসা’ আইনে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে ভারতকে। ভারতের তরফে অবশ্য বলা হয়েছে অস্ত্র কেনা না কেনা ভারতের সার্বভৌম সিদ্ধান্ত। অন্যদিকে, রাশিয়ার সহযোগিতায় ভারতেই ৫ লক্ষ একে-২০৩ রাইফেল বানানোর কথা জানানো হয়েছে।

Sayantani Ghosh: বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী সায়ন্তনী ঘোষ

Sayantani Ghosh

নিউজ ডেস্ক: এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তনী ঘোষ (Sayantani Ghosh)। দীর্ঘদিনের প্রেমিক অনুরাগ তিওয়ারির সঙ্গে নতুন জীবন শুরু করলেন। বেশ কিছু বছর হিন্দি ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিত মুখ সায়ন্তনী। বাঙালি মেয়ের বিয়ের আসর বসে কলকাতায়। একেবারেই ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের উপস্থিতিতে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী।

https://www.instagram.com/p/CW-knE-NQ3p/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/CXGGw3avDbU/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/CXG5vfuNmTf/?utm_source=ig_web_copy_link

রবিবারই বাগদানের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সঙ্গে শাঁখা পলা পরা হাতের ছবি দিয়েও লেখেন, ‘অনেক দিনের স্বপ্ন শাঁখা পলা পরব। অবশেষে সেই দিন এসে গেল।’ সাত পাকে বাঁধা পরার পর বিয়ের ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করেছেন ‘নাগিন’ খ্যাত অভিনেত্রী সায়ন্তনী ঘোষ। ছবি শেয়ার করে লিখেছেন, ‘আর এভাবেই আমি মিস থেকে মিসেস হলাম’। 

জানা গেছে, স্বামী অনুরাগ তিওয়ারি অবাঙালি হলেও, বাঙালি কন্যা সায়ন্তনীর বিয়ে হয় একেবারে বাঙালি নিয়ম কানুন মেনে। এদিন লাল বেনারসি শাড়িতে অনুরাগীদের সঙ্গে বিয়ের ছবি শেয়ার করেছেন তিনি। সায়ন্তনীর স্বামী অনুরাগকেও দেখা গিয়েছে বাঙালি পোশাকে। ধুতি এবং ডিজাইনার কুর্তায় সেজেছিলেন তিনি। এক সাক্ষাৎকারে সায়ন্তনী বলেন, ‘যে মুহূর্তে আমি শাঁখা পলা পরি, তখন ভিতর থেকে অন্যরকম কিছু অনুভব করছিলাম। নিজের মধ্যে বেশ কিছু পরিবর্তন অনুভব করছিলাম। এর আগেও অভিনয় করতে গিয়ে চরিত্রে প্রয়োজনে আমি শাঁখা পলা পরেছি। কিন্তু এবারের ব্যাপারটা আলাদা। আমার মনে হয় লাল বেনারসিতে সব বাঙালি মেয়েদেরই দেখতে খুব সুন্দর লাগে। তার সঙ্গে শাঁখা পলা, চন্দনের সাজ, মাথায় সিঁদুর, সব মিলিয়ে অন্যরকম অনুভূতি হচ্ছে।’

প্রসঙ্গত, টলিউডে বেশ কয়েকটি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন সায়ন্তনী ঘোষ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে তাঁকে কিছু ছবিতে দেখা যায়। এছাড়াও তিনি ‘কুমকুম- পেয়ার সা বন্ধন’, ‘নাগিন ৪’, ‘নামকরণ’-র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন।

Nagaland: নাগাল্যান্ড যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল

Nagaland

নিউজ ডেস্ক : শনিবার রাতে অসম রাইফেলসের হাতে ১৩ জন গ্রামবাসী মারা যায়। এরপরই উন্মত্ত জনতা মন জেলার অসম রাইফেলস ক্যাম্পে ভাঙচুর চালালে এক জওয়ানের মৃত্যু হয়। এরই মধ্যে অসম রাইফেলসের গুলিতে নিহতদের ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করতে আজ নাগাল্যান্ডের (Nagaland) মন জেলায় প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল (TMC)।

দলের তরফে রাজ্যসভার সাংসদ ও তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন বিবৃতি দিয়ে এই ঘোষণা করেছেন। প্রতিনিধি দলে থাকছেন তৃণমূলের চার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, সুস্মিতা দেব, শান্তনু সেন ও মিজোরামের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিশ্বজিত্‍ দেব।

উল্লেখ্য, শনিবার রাতে জঙ্গি দমন অভিযান চলাকালীন সেনাবাহিনীর গুলিতে ১৩ জন নিরাপরাধ গ্রামবাসীর মৃত্যু হয়েছে। সংঘর্ষে নিহত হন এক জাওয়ানও। এই ঘটনায় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়। উত্তেজনা নিরসনে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাগাল্যান্ডের এই ঘটনায় ইতিমধ্যেই তদন্তের আশ্বাস দিয়েছেন। ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে বিবৃতি প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনী। উচ্চ পর্যায়ের তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। ভয়াবহ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রীও। নিরীহ গ্রামবাসীদের মৃত্যুর সঠিক বিচারের দাবি জানিয়েছেন তিনি টুইট করেছেন, ‘নাগাল্যান্ডের খবর অত্যন্ত উদ্বেগজনক। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমাদের অবশ্যই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত নিশ্চিত করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে সকল ভুক্তভোগী যেন ন্যায়বিচার পান!’

প্রসঙ্গত, এই প্রথন নয়, এর আগেও দেশের নানাপ্রান্তে বিভিন্ন ঘটনার জেরে প্রতিনিধি দল পাঠিয়েছে তৃণমূল। এনআরসির সময় অসমে প্রতিনিধি দল পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে তাঁদের বিমানবন্দরের বাইরে বেরোতে দেওয়া হয়নি। পরে তিনসুখিয়ায় পাঁচ বাঙালির হত্যার ঘটনার পরও অসমে যায় তৃণমূলের প্রতিনিধি দল। দিল্লি সীমানায় কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে গিয়েও দেখা করেছিলেন ডেরেক ও’ব্রায়েন সহ তৃণমূলের সাংসদ ও নেতারা। উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের পিষে দেওয়ার ঘটনার পরও সেখানে পৌঁছে গিয়েছিল তৃণমূলের সাংসদের প্রতিনিধি দল। তবে সেখানে প্রিয়াঙ্কা-রাহুল সহ কংগ্রেস দল আটকে যান। এবার নাগাল্যান্ডে যাচ্ছে তৃণমূল নেতৃত্ব।