Kolkata: করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে ছুটি পেলেন “দাদা”

Sourav Ganguly

Sports desk: সম্প্রতি, কোভিড-১৯ ভাইরাস সংক্রমনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে’র (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার মারণ ভাইরাসের বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে সুস্থ হওয়াতে চিকিৎসকদের দল মহারাজকে হাসপাতাল থেকে রিলিজ করেছে।

করোনায় আক্রান্ত হওয়ার পর কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রাক্তন ভারতীয় অধিনায়ককে। এই সময় প্রায় তিনজন চিকিৎসক টিম সারাক্ষণ সৌরভের চিকিৎসার তত্ত্বাবধানে নিয়োজিত ছিলেন।

প্রসঙ্গত, সৌরভ গঙ্গোপাধ্যায়কে চলতি বছরে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত বছরের জানুয়ারিতে হার্ট অ্যাটাকের কারণে সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। এ সময় তাকে কয়েকদিন হাসপাতালে কাটাতে হয়।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সুস্থতা নিয়ে চিকিৎসকরা মেডিকেল বুলেটিনে জানিয়েছেন, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরও দাদা কয়েকদিন নিজের বাড়িতেই আইসোলেশনে থাকবেন। এ সময় তার স্বাস্থ্যেরও খেয়াল রাখা হবে। এছাড়া তিনি এখন সম্পূর্ণ সুস্থ এবং শ্রীঘ্রই মানুষের সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করবেন বলে আশাবাদী চিকিৎসকরা।

 ২০২১ সাল দাদার জন্য বিশেষ কিছু ভাল কাটেনি। প্রথমে দাদাকে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়। এরপর সাম্প্রতিক সময়ে টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের বিতর্কেও নাম জড়িয়ে গিয়ে অবশেষে সমস্ত বিতর্কে ইতি টানতে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে কলকাতায় দাঁড়িয়ে সংবাদমাধ্যমের কাছে অধিনায়কত্বের বিতর্কে ঢোক গিলতে হয়। এই দুই বড় সমস্যা থেকে বেরিয়ে এসে সৌরভ করোনার কবলে পড়েছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, এখন সৌরভ গঙ্গোপাধ্যায় সম্পূর্ণ সুস্থ।

Sikkim: এসেছে ওমিক্রন,পর্যটকদের জন্য কড়া নিয়ম লালপাণ্ডার দেশে

News Desk: তুষারে মুড়েছে সিকিম। গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ভিড় আছে। নতুন বছরে আরও ভিড়ের সম্ভাবনা। এদিকে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট সংক্রমণ বাড়তে থাকায় চিন্তার কালো মেঘ সিকিমের আকাশে। পরিস্থিতি বুঝে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার।

গ্যাংটকে সিকিম রাজ্য পর্যটন দফতর থেকে জানানো হয়েছে, পর্যটন সংক্রান্ত নতুন বিধিনিষেধ আগামী ১০ জানুয়ারি পর্যন্ত মানতেই হবে সকলকে। বিশেষত হোটেল মালিকদের।

সিকিম সরকারের বিধিনিষেধগুলি:

ওমিক্রন ভ্যারিয়েন্ট সংক্রমণের গতি বাড়ছে। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত সমস্ত হোটেল, লজে আবাসিকদের সংখ্যা ৫০ শতাংশ করতে হবে।

নতুন বছর উপলক্ষে এক জায়গায় জড় হয়ে ফুর্তি, কোনও জলসা বা হুল্লোড় করা যাবে না।

হোটেল বা লজে দূরত্ব বিধি মানতে হবে। স্বাস্থ্যবিধির উপর কড়া নজরদারি থাকবে।

গত কয়েকদিনে ভারি তুষারপাত হয়েছে সিকিমে। নাথু লা ও ছাঙ্গু লেক দেখতে যাওয়া পর্যটকরা আটকে পড়েছিলেন। হাজারের বেশি পর্যটককে উদ্ধার করেছে সেনা বাহিনী ও সিকিম পুলিশ।

Kolkata: বাড়ছে ওমিক্রন সংক্রমণ, শহরে ১০ টি ওয়ার্ড ‘হটস্পট জোন’

Kolkata: Omicron infection on the rise, 10 wards 'hotspot zones' in the city

News Desk: সম্প্রতি এক তথ্য সামনে এসেছে যেখানে কলকাতায় গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত স্পষ্ট। এরই মধ্যে ৫ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে যারা ওমিক্রনে সংক্রমিত। যার ফলে আরও চিন্তা বেড়েছে চিকিৎসক মহলে। আক্রান্তের প্রত্যেকেই বিদেশ থেকে ফিরেছেন এবং বর্তমানে হাসাপাতালে চিকিৎসাধীন। এরফলে কেবল কলকাতায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬।

এই পরিস্থিতিতে নড়েচড়ে বসছে রাজ্য সরকার। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে কলকাতার ১০ টি ওয়ার্ডকে ‘হটস্পট জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ওয়ার্ড ১০৯-এর কালিকাপুর, মুকুন্দপুর, অজয়নগর। ওয়ার্ড ৯৪-এর এনএসসি বোস রোড, প্রিন্স গোলাম মহম্মদ শাহ রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড। ৮১ নং ওয়ার্ডের দেশপ্রাণ শাসমল রোড, চারুচন্দ্র অ্যাভিনিউ, টালিগঞ্জ রোড। ৭৪ নং ওয়ার্ডের চেতলাহাট রোড, বেলভেডিয়ার রোড, আলিপুর রোড। ওয়ার্ড ৭১-এর আশুতোষ মুখার্জী রোড, চৌরঙ্গী রোড, হরিশ মুখার্জী রোড, এজেসি বোস রোড। ওয়ার্ড ৬৯-এর বেকবাগান রোড, ডোভার রোড, শরৎ বোস রোড, সৈয়দ আমির আলি অ্যাভিনিউ, বালিগঞ্জ সার্কুলার রোড। ওয়ার্ড ৬৫-এর তোপসিয়া, তিলজলা, বন্দেল রোড, বেকবাগান। ৬৩ নং ওয়ার্ডের লর্ড সিনহা রোড, এজেসি বোস রোড, জেএল নেহেরু রোড, বেলভেডিয়ার রোড, শেক্সপিয়ার সরণি, খিদিরপুর রোড। ৩১ নং ওয়ার্ডের ক্যানাল সার্কুলার রোড, সিআইটি স্কিম, কাঁকুড়গাছি।

হটস্পট জোনে সংক্রমণ বাড়লে আগামী ৩ জানুয়ারি থেকেই এলাকাগুলিকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হবে।

রাজ্যে ব্যাপক হারে বেড়েছে করোনা সংক্রমণের হার। এমন অবস্থায় ওমিক্রন রুখতে সকল জেলা আধিকারিকদের কড়া নির্দেশ দিয়েছে নবান্ন।

নবান্নের তরফে বলা হয়েছে, কোনো এলাকা ওমিক্রন সংস্পর্শে এলেই সেখানে মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরি করতে হবে।

সন্দেহভাজনরা হোম আইসলেশনে আছেন কিনা খতিয়ে দেখতে হবে এবং কোনো সন্দেহভাজন ব্যক্তি বা পরিবারের সাথে যোগাযোগ করা না গেলে নির্দ্বিধায় তাদের বাড়িতে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

চিকিৎসকদের মতে, নমুনা পরীক্ষার হার বাড়াতে হবে। নমুনা পরীক্ষা কত হচ্ছে এবং তার মধ্যে করোনা পজিটিভ কতজন সেই হিসেব রাখতে হবে।

Omicron: মহারাষ্ট্রের পর রাজস্থানে মৃত্যু, বছর শেষের ভয়

Omicron infection

News Desk: বছরের শেষ লগ্নে এসে ওমিক্রনের শিকার শুরু ভারতে। মহারাষ্ট্রের পর রাজস্থানে দ্বিতীয় শিকার করল করোনার এই ওমিক্রন ভ্যারিয়েন্ট।

শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রনের সংক্রমণ। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২৭০।

শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৬৭৬৪ জন। এক দিনে মৃত্যু হয়েছে ২২০ জনের। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৫৮৫ জন। তবে শেষ ৮৮ দিন দেশে করোনা পজিটিভিটির হার দুই শতাংশের কম আছে।

স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, দেশে অ্যাক্টিভ কেশ ক্রমশই বাড়ছে। আক্রান্তদের মধ্যে অনেকেরই শরীরে রয়েছে ওমিক্রনের সংক্রমণ। সাম্প্রতিককালে বিদেশ যাননি এমন অনেকেই ওমিক্রন আক্রান্ত হয়েছেন।

ওমিক্রন আক্রান্তের সংখ্যা যথারীতি মহারাষ্ট্রে সবচেয়ে বেশি। এই রাজ্যে ওমিক্রনের আক্রান্ত হয়েছেন ৪৫০ জন। দেশের প্রথম ওমিক্রন আক্রান্তের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। রাজস্থানের উদয়পুর থেকে ওমিক্রন আক্রান্ত এক ব্যক্তির মৃত্যুর খবর এসেছে। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তবে তাঁর সর্বশেষ রিপোর্ট করোনা নেগেটিভ।

দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশেও সংক্রমণ বাড়ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইতিমধ্যেই বেশ কিছু দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। আরও কয়েকটি দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধের চিন্তাভাবনা চলছে।

দিল্লির লোক নারায়ন জয়প্রকাশ হসপাতালে এখনও পর্যন্ত ওমিক্রন আক্রান্ত ১১০ জনকে ভর্তি করা হয়েছে। যার মধ্যে ৮৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। তবে ওমিক্রন আক্রান্তদের কারও শারীরিক জটিলতা নেই।
এরইমধ্যে জানা গিয়েছে রাঁচির বিজেপি সাংসদ সঞ্জয় শেঠ করোনা আক্রান্ত হয়েছেন। সাংসদের শরীরে মৃদু উপসর্গ আছে বলে জানা গিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে জানানো হয়েছে, শেষ ২৪ ঘন্টায় মধ্যপ্রদেশে ৭৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ১০ জন ওমিক্রনের শিকার। সবচেয়ে বেশি ৪৩ জন ইন্দোর শহরে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে তেলেঙ্গানার একটি বেসরকারি কলেজের ৩৮ জন আক্রান্ত হয়েছেন। বিশ্বের ১২৫ টি দেশে করানোর নতুন ভেরিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়েছে।

Covid 19: ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, দেশে লাফিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা

Covid 19: Upward Corona Graph, Number of Active Patients Rising in the Country

News Desk: ভারতে করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। এই মুহূর্তে বেড়ে চলেছে দৈনিক সংক্রমণ। তবে একদিনে করোনায় মৃত্যু কমে এসেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৭৬৪ জন এবং করোনায় মৃতের সংখ্যা ২২০।

গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৫৮৫ জন। ভারতে সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৩৬ শতাংশ। অন্যদিকে, সক্রিয় রোগীর সংখ্যা আরও বেড়ে দাঁড়িয়েছে ৯১ হাজার ৩৬১ জন।

দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লক্ষ ৩৮ হাজার ৮০৪, মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮১ হাজার ৮০। করোনা পর্বে করোনা জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৪২ লক্ষ ৬৬ হাজার ৩৬৩।

শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৬৬ লক্ষ ৬৫ হাজার ২৯০। ভারতে এখনও পর্যন্ত মোট করোনা টিকাকরণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৪ কোটি ৫৪ লক্ষ ১৬ হাজার ৭১৪।

Omicron: ভারতে মৃত্যু শুরু, মহারাষ্ট্রে হাই এলার্ট

Covid 19-ekolkata24

News Desk: বছরের শেষেই মারণ হামলা। অবশেষে ওমিক্রন হানায় প্রথম মৃত্যু হলো দেশে। মহারাষ্ট্র স্বাস্থ্য বিভাগ জানাচ্ছে, নাইজেরিয়া থেকে ফিরে আসা ৫২ বছরের এক ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত হন। তাঁর দেহে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ডায়াবেটিস রোগী ছিলেন।

দেশে ওমিক্রন হামলার প্রথম শিকার তিনিই। এমনই জানাচ্ছে মহারাষ্ট্র সরকার। সংক্রমণের গতি দেখে দেশজুড়ে সতর্কতা জারি হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য দফতরের কাছে বিশেষ সতর্কতার বার্তা দেওয়া হয়।

বেশ কয়েকটি রাজ্যে করোনা সংক্রমণের হার অনেকটাই বেড়েছে। ওমিক্রন আক্রান্তের সংখ্যাও প্রতিদিনই বাড়ছে। সংক্রমণ ছড়ানোর কারণে স্বাস্থ্যমন্ত্রক ৮ রাজ্যকে অবিলম্বে বিশেষ পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে। প্রতিটি রাজ্যের হাসপাতালগুলিকে যাবতীয় প্রস্তুতি সেরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের হার ৪৩ শতাংশ বেড়েছে। স্বাভাবিকভাবেই বেড়েছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। চেন্নাই , গুরুগ্রাম, বেঙ্গালুরু , আমেদাবাদ, দিল্লি, মুম্বইয়ের মত শহরে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে। এর মধ্যে এদিন সবথেকে উদ্বেগজনক খবরটি এসেছে দিল্লি থেকে। রাজধানী দিল্লিতে ও মহারাষ্ট্রের রাজধানী মুম্বইতে জারি হয়েছে সতর্কতা।

Covid 19: করোনা হামলায় ‘দিল্লি খতরে মে’, মুম্বইয়ে হাই এলার্ট

Covid 19: Corona attack threatens Delhi, high alert in Mumbai

News Desk: বেশ কয়েকটি রাজ্যে করোনা সংক্রমণের হার অনেকটাই বেড়েছে। ওমিক্রন আক্রান্তের সংখ্যাও প্রতিদিনই বাড়ছে। সংক্রমণ ছড়ানোর কারণে স্বাস্থ্যমন্ত্রক ৮ রাজ্যকে অবিলম্বে বিশেষ পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিল। প্রতিটি রাজ্যের হাসপাতালগুলিকে যাবতীয় প্রস্তুতি সেরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের হার ৪৩ শতাংশ বেড়েছে। স্বাভাবিকভাবেই বেড়েছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। চেন্নাই , গুরুগ্রাম, বেঙ্গালুরু , আমেদাবাদ, দিল্লি, মুম্বইয়ের মত শহরে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে। এর মধ্যে এদিন সবথেকে উদ্বেগজনক খবরটি এসেছে দিল্লি থেকে।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বৃহস্পতিবার বিকেলে জানিয়েছেন, দিল্লিতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। দিল্লিতে নতুন করে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৪৬ শতাংশ ওমিক্রন আক্রান্ত।

বুধবার দিল্লিতে ৯২৩ জন আক্রান্ত হয়েছেন। তবে মৃত্যুর কোনও খবর নেই। করোনা আক্রান্তদের চিকিৎসায় প্রতিটি সরকারি ও বেসরকারি হাসপাতালকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

বাণিজ্যনগরী মুম্বইতেও করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। মুম্বাইয়ে করোনা পজিটিভিটির হার ৪ শতাংশ। সংক্রমণের কারণে ইতিমধ্যেই মুম্বইয়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা। ৭ জানুয়ারি পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। নববর্ষ উদযাপনের সমস্ত অনুষ্ঠানই বাতিল করা হয়েছে। রেস্তোরাঁ, হোটেল, পাব, বার-সহ প্রতিটি জায়গাতেই জমায়েত নিষিদ্ধ বলে ঘোষণা করেছে পুলিশ।

স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান থেকে জানা গিয়েছে মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্নাটক, অন্ধপ্রদেশ, হরিয়ানা প্রভৃতি রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে।

এক সপ্তাহের মধ্যেই বঙ্গে আছড়ে পড়বে তৃতীয় ঢেউ, আশঙ্কার নয়া তথ্য

The third wave will hit Bengal in a week, raising new fears

News Desk: ওমিক্রন সংক্রমণ বাড়তে থাকায় চিন্তার ভাঁজ বেড়েছে রাজ্যের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বছরের শুরু থেকেই কঠোর বিধিনিষেধ জারি হওয়ার ইঙ্গিত দিয়েছেন। এরই মধ্যে প্রকাশ্যে এল এক উদ্বেগজনক তথ্য। তথ্য বলছে, আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্যে তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। এমনকি গোষ্ঠী সংক্রমণের অঙ্গিত মিলেছে কলকাতায়।

তথ্য অনুযায়ী, আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্যে শক্তিশালী তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। জার ফলে দ্বিগুণ হারে বাড়বে সংক্রমণ। দ্বিতীয় ঢেউয়ে দৈনিক সংক্রমণ ছিল ২০-২৫ হাজার। তৃতীয় ঢেউ আছড়ে পড়লে দৈনিক সংক্রমণ ৩০-৩৫ হাজারের গণ্ডি ছুঁয়ে ফেলতে পারে।

কলকাতায় গোষ্ঠী সংক্রমণের প্রবল সম্ভাবনা রয়েছে। এই জেলার পাঁচ জনের মধ্যে চার জনের নমুনা পরীক্ষায় ওমিক্রনের হদিশ মিলেছে।

তৃতীয় ঢেউ নিয়ে ইতিমধ্যেই জেলাগুলিকে সতর্কতা জারি করেছে। খতিয়ে দেখা হচ্ছে জেলার দৈনিক সংক্রমণের পরিসংখ্যান। স্বাস্থ্য দফতরের অধিকর্তারা জানিয়েছেন, রাজ্যের দৈনিক সংক্রমণের যে চিত্র সামনে এসেছে তাতে আগামী কয়েকদিনেই দ্বিগুণেরও বেশী হবে বলে আশঙ্কা। জেলার সরকারি হাসপাতালে সকল বিভাগে করোনা পরীক্ষা বাধ্যতামূলক কড়া হয়েছে।

রাজ্যের ৬ টি জেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর। বীরভূম, উত্তর দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, বাঁকুড়া- এই ৬ টি জেলায় পজিটিভিটি রেট অনেক বেশী এবং নমুনা পরীক্ষার সংখ্যা তুলনায় অনেক কম।

Covid 19: স্বস্তি দিয়ে মৃত্যু হার কম, বাড়ল সংক্রমণ

The positivity rate is reaching its peak, panic is growing across the state

News Desk: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ১৫৪ জন। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু সামান্য কমে দাঁড়িয়েছে ২৬৮।

দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লক্ষ ২২ হাজার ৪০ এবং মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮০ হাজার ৮৬০।

একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৮৬ জন। দেশে সুস্থতার হার ৯৮.৩৮ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ হাজার ৪০২ জন।

গত ২৪ ঘন্টায় দেশজুড়ে টিকাকরণের সংখ্যা ৬৩ লক্ষ ৯১ হাজার ২৮২। ভারতে মোট করোনা টিকাকরণের সংখ্যা ১৪৩ কোটি ৮৩ লক্ষ ২২ হাজার ৭৪২।

Omicron: লকডাউন? বিপর্যয়ের মুখে স্তব্ধ হতে পারে বিশ্ব

Complete lockdown in Kerala today and tomorrow

News Desk: করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণে ফের কি বিশ্ব স্তব্ধ হতে চলেছে? এমনই সম্ভাবনা তৈরি হচ্ছে দ্রুত। বিভিন্ন দেশে হু হু করে বাড়ছে ওমিক্রন সংক্রমণ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সতর্কবার্তা দিয়েছে, ওমিক্রনে বিশ্ব স্বাস্থ্যব্যবস্থা বিপর্যস্ত হতে পারে।ইউরোপের ডব্লিউএইচও কোভিড ইনসিডেন্ট ম্যানেজার ক্যাথরিন স্মলউড সতর্ক করেছেন, ওমিক্রনের ব্যাপক সংক্রমণে বহু সংখ্যক মানুষকে হাসপাতালে ভর্তি করাতে হতে পারে। বিশেষ করে যারা করোনার টিকা নেননি। এতে বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়তে পারে।

পড়ুন: Omicron: বাড়ছে সংক্রমণ, শীঘ্রই কঠোর লকডাউনের পথে বাংলা!

আন্তর্জাতিক বিমান চলাচলে পড়েছে বড় প্রভাব।করোনার নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়ায় এরই মধ্যে সাত হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রেও থেমে নেই করোনা সংক্রমণ। সোমবার যুক্তরাষ্ট্রে রেকর্ড ৪ লাখ ৪০ হাজারের বেশি রোগী করোনায় শনাক্ত হয়েছে। 

ইউরোপে হু হু করে ছড়িয়েছে করোনা।ফ্রান্সে নতুন করে ১ লাখ ৮০ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে যা করোনা প্রাদুর্ভাব শুরু পর দেশটিতে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এছাড়া ইটালি, গ্রিস, পর্তুগাল, এবং ইংল্যান্ডে ঊর্ধমুখী করোনার সংক্রমণ।

দক্ষিণ এশিয়াতে চিনে ফের করোনার প্রকোপ মারাত্মক। লাখ লাখ মানুষকে ঘরবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতে রাজধানী দিল্লিতে জারি করা হয়েছে ইয়োলো অ্যালার্ট। বিভিন্ন রাজ্যে বেড়েই চলেছে করোনার সংক্রমণ।

‘কোভিড রাজ্য’ হল উত্তরপ্রদেশ, নির্বাচনের আগেই হুঁশ ফিরল যোগী সরকারের

yogi adityanath

News Desk: কয়েকদিন ধরেই রাজ্যে করোনার সংক্রমণ বাড়ছিল। যদিও এরই মধ্যে সব বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল নির্বাচনী প্রচার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিয়মিত একাধিক সভা করে চলেছিলেন। যার জেরে বাড়ছিল করোনার সংক্রমণ। কিন্তু শেষ পর্যন্ত হুঁশ ফিরল মুখ্যমন্ত্রীর।

করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা অস্বাভাবিক হারে বাড়তে থাকায় উত্তরপ্রদেশকে কোভিড রাজ্য হিসেবে ঘোষণা করা হল। বুধবার রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব (স্বাস্থ্য) অমিত মোহন প্রসাদ একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। ওই বিজ্ঞপ্তিতে উত্তরপ্রদেশ জনস্বাস্থ্য ও মহামারী নিয়ন্ত্রণ আইন, ২০২০ অনুযায়ী গোটা রাজ্যকেই কোভিড প্রভাবিত বলে ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তি আনুযায়ী এই নির্দেশিকা ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে। পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখে এই মেয়াদ আরও বাড়ানো হবে কি না সে বিষয়ে রাজ্য সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

রাজনৈতিক মহল মনে করছে, আগামী বছরের শুরুতেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। কিন্তু রাজ্যে শাসক দল বিজেপি বিভিন্ন ইস্যুতে অনেকটাই চাপে আছে। বিশেষ করে কৃষক আন্দোলন, লখিমপুরের ঘটনায় বিজেপি যথেষ্টই ব্যাকফুটে। তার ওপর রাজ্যের আইনশৃঙ্খলা ও কর্মসংস্থানের মত বিষয় নিয়েও বিজেপি সুবিধাজনক অবস্থায় নেই। এই অবস্থায় আগামী বছরের শুরুতেই নির্বাচন হলে বিজেপির পক্ষে লখনউয়ের কুর্সিতে ফেরা ছিল অনিশ্চিত। সে কারণেই সময় কিনতে এবার করোনাকেই ঢাল করল যোগী সরকার। বছরের শেষ লগ্নে এসে যোগী সরকার উত্তরপ্রদেশ কোভিড রাজ্য হিসাবে ঘোষণা করল।

অন্যান্য রাজ্যের পাশাপাশি উত্তরপ্রদেশেও ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, উত্তরপ্রদেশে দুজন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। পাশাপাশি দৈনিক সংক্রমণও উর্ধ্বমুখী। ইতিমধ্যেই করোনা ভাইরাসের শৃঙ্খল ভাঙতে যোগী রাজ্যে জারি হয়েছে নৈশ কারফিউ। রাত ১১টা থেকে পরের দিন ভোর ৫ টা পর্যন্ত কারফিউ জারি থাকছে। শুধুমাত্র জরুরি পরিষেবাকে কারফিউয়ে আওতার বাইরে রাখা হয়েছে।
শেষ ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৫জন। একদিকে আক্রান্তের সংখ্যা বাড়ছে অন্যদিকে কমছে সুস্থতার হার। এই পরিস্থিতিতে রাজ্য সরকার কোনও ঝুঁকি নিতে রাজি নয় বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী জয়প্রতাপ সিং।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, রাজ্যবাসীকে সব ধরনের করোনাবিধি মেনে চলতে হবে। বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে। যে কোনও ধরনের অনুষ্ঠানে সর্বাধিক ২০০ জনকে আমন্ত্রণ করা যাবে। শুধু উত্তরপ্রদেশে নয়, করোনা এবং ওমিক্রন আক্রান্তের সংখ্যা অন্যান্য রাজ্যেও বাড়ছে। করোনা ঠেকাতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সব রাজ্যকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

একলাফে ৯ হাজার পেরোল দেশের দৈনিক সংক্রমণ, একদিনে মৃত ৩০২

Corona latest updates

News Desk: করোনা পরিস্থিতি নিয়ে চিন্তিত গোটা দেশ। এমন সময় দেশের দৈনিক করোনা সংক্রমণ বেড়ে ৯ হাজারের গন্ডি পার করল।‌ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা বুলেটিন অঅনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৯৫ জন। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত ৩০২।

গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৩৪৭ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৮.৪০ শতাংশ। করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৭৭ হাজার ২ জন।

বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনা টিকাকরণের সংখ্যা ৬৪ লক্ষ ৬১ হাজার ৩২১। এখনও পর্যন্ত ভারতজুড়ে মোট টিকাকরণের সংখ্যা ১৪৩ কোটি ১৫ লক্ষ ৩৫ হাজার ৬৪১।

Covid 19: শীতে নয় করোনায় কাঁপছে ফ্রান্স, একদিনে লক্ষাধিক সংক্রমণ

corona vaccine

News Desk: বড়দিন পার হতেই আশঙ্কা সত্যি। করোনা আক্রমণে কাবু ফরাসি জনজীবন। বিবিসি জানাচ্ছে, ফ্রান্সে একদিনে লক্ষাধিক করোনা সংক্রমণ নথিভুক্ত হয়েছে।

মঙ্গলবার ইউরোপীয় দেশ ফ্রান্স মহামারি শুরু হওয়ার পর রেকর্ড সংখ্যক আক্রান্ত দেখল। এদিন দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৮০৭ জনের। ফ্রান্সে একদিনে এত সংখ্যক সংক্রমণ এবারই প্রথম। ইটালি, গ্রিস, পর্তুগাল ও ইংল্যান্ডেও সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা গিয়েছে।

সোমবার ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান দেশবাসীকে সতর্ক করে বলেছেন, সবকিছু দেখে মনে হচ্ছে জানুয়ারির শুরুর দিকে ফ্রান্সের দৈনিক সংক্রমণ আড়াই লাখ ছাড়িয়ে যেতে পারে। আর ফ্রান্সের হাসপাতাল ফেডারেশন সতর্ক করে বলেছে, সবচেয়ে কঠিন সপ্তাহগুলো এখনো আসেনি।

ওয়ার্ল্ডোমিটার জানাচ্ছে, এক দিনের ব্যবধানে ইউরোপীয় অঞ্চলে সংক্রমণ দ্বিগুণ হয়েছে। গত সোমবার সংক্রমণ শনাক্ত হয়েছিল ৩ লাখ ৫৯ হাজারের বেশি। ওই দিন মারা গিয়েছিলেন প্রায় ২ হাজার ৮০০ করোনা রোগী। এর আগের দিন মৃত্যু ছিল প্রায় ২ হাজার। আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২৮ হাজার মানুষ।

বিবিসির খবরে বলা হয়েছে, গতকাল ফ্রান্সে যে সংক্রমণ শনাক্ত হয়েছে, তা ইউরোপের ইতিহাসে সবচেয়ে বেশি। এর আগে এক দিনের ব্যবধানে কোনো দেশেই এত বেশি রোগী শনাক্ত হয়নি।

Covid Bulletin: দেশে মোট ওমিক্রন সংক্রমিত ৬৫৩, সর্বাধিক আক্রান্ত মহারাষ্ট্রে

Covid: A total of 853 cases of Omicron are infected in the country, with Maharashtra being the most affected

News Desk: দেশের করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজারের উপরে থাকলেও কমে এল দৈনিক মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৫৮ জন। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯৩ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৪৫০ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৮.৪০ শতাংশ। দেশে করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৭৫ হাজার ৮৪১।

অন্যদিকে, ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৬৫৩ পার করেছে। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে সর্বাধিক আক্রান্তের খোঁজ মিলেছে, ১৬৭। দিল্লিতে ১৬৫, কেরলে ৫৭, তেলেঙ্গানায় ৫৫ এবং গুজরাটে ৪৯।

গত ২৪ ঘন্টায় দেশে করোনা টিকাকরণের সংখ্যা ৭২ লক্ষ ৮৭ হাজার ৫৪৭। এখনও পর্যন্ত দেশে মোট টিকাকরণের সংখ্যা ১৪২ কোটি ৪৬ লক্ষ ৮১ হাজার ৭৩৬।

Sourav Ganguly: করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav Ganguly

নিউজ ডেস্ক: করোনা আক্রান্ত বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সোমবার রাতে তাঁর করোনা পরীক্ষা করা হলে, রিপোর্ট পজিটিভ (Covid Positive) আসে। পরিবার সূত্রে খবর, তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিত্‍সকরা জানিয়েছেন, সৌরভ আপাতত স্থিতিশীল। 

সূত্রের খবর, গত ২ দিন ধরে জ্বর ও সর্দি থাকায় চিকিৎসকের পরামর্শে সৌরভ করোনা পরীক্ষা করেন। তাছাড়া তাঁর আর কোনও উপসর্গ ছিল না। রিপোর্ট পজিটিভ আসার পরই কোনও ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি হন। তবে সৌরভ চাইছেন, বাড়িতেই তাঁর চিকিৎসা হোক। তাঁর স্ত্রী ডোনা এবং কন্যা সানার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

সোমবার সকালে অসুস্থ বোধ করায় সৌরভের টেলিভিশন শোয়ের শ্যুটিং বাতিল করা হয়। তার আগে অবশ্য তিনি কয়েকটি পণ্যের বিজ্ঞাপনী শ্যুটিং করেছেন। কীভাবে, কোথা থেকে তিনি করোনায় আক্রান্ত হলেন, তা এখনও স্পষ্ট নয়। গত কিছুদিনে সৌরভ দেশ-বিদেশের কিছু শহরে সফরেও গিয়েছিলেন। সর্বশেষ সফরে গিয়েছিলেন মুম্বই। সেই সূত্রে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন কি না, তাও এখনও স্পষ্ট নয়।

এদিকে, ওমিক্রন নিয়ে উদ্বেগ ক্রমশই বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৬৫৩ জন। ২১টি রাজ্যে ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে।  দেশে ওমিক্রন (omicron) আক্রান্তের সংখ্যা ৬০০ পেরিয়ে গেছে।  একদিনে ১৩৫ জন নতুন করে করোনার (coronavirus) নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হলেন। সোমবার করোনার নতুন স্ট্রেনে ছড়িয়েছে মণিপুর (Manipur) ও গোয়ায় (Goa)। পরিসংখ্যান অনুসারে, ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। 

স্টুডেন্টস আইডি কার্ড দেখিয়ে ভ্যাকসিনের জন্য নাম লেখাতে ১৫-১৮ বছর বয়সিরা

15-16 year olds to register for the vaccine by showing the student ID card

প্রতিবেদন, ২৫ ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) জানিয়েছেন, আগামী ৩ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য টিকা দেওয়া শুরু হবে। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর বেশিরভাগ অভিভাবক চিন্তিত ছিলেন কিভাবে তাঁরা ছেলেমেয়েদের জন্য টিকা নেওয়ার আবেদন করবেন! সোমবার সেই কৌতূহলের নিরসন করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (health ministry)।
সোমবার (monday) মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভ্যাকসিন নেওয়ার জন্য ১৫ থেকে ১৮ বছর বয়সিরা ১ জানুয়ারি থেকে নিজেদের নাম নথিভুক্ত (name registration) করতে পারবে। কো-উইন অ্যাপের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের নাম রেজিস্ট্রেশন করতে হবে।

কো-উইন অ্যাপের প্রধান আর এস শর্মা বলেছেন, এখনও পর্যন্ত ১৫ থেকে ১৮ বছর বয়সীদের অনেকেরই আধার কার্ড নেই। সেক্ষেত্রে নাম নথিভুক্ত করতে গেলে হয়তো তারা সমস্যায় পড়তে পারে। কিন্তু এতে চিন্তার কিছু নেই। যে সমস্ত ছাত্র-ছাত্রীদের আধার কার্ড নেই তারা স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া আইডি কার্ডের সাহায্যে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে। ১৫ থেকে ১৮ বছর বয়সিদের অনেকেরই যে আধার কার্ড নেই এটা জানার পরেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সে জন্য কো-উইন অ্যাপে বেশ কিছু পরিবর্তনও করা হয়েছে।

আর এস শর্মা আরও বলেছেন অনেক অভিভাবকই তাঁদের ছেলেমেয়েদের আধার কার্ড না থাকায় উদ্বেগ প্রকাশ করেছিলেন। বিষয়টি জানার পর সরকার এই পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। তাই যেসমস্ত ছাত্রছাত্রীর আধার কার্ড তৈরি হয়নি তাদের মা-বাবার দুশ্চিন্তার কোনও কারণ নেই। কারণ তাঁরা স্টুডেন্টস আইডি কার্ড দেখিয়েই কো-উইন অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন। যদি কোন ছাত্র-ছাত্রীর স্কুলের আইডি কার্ড না থাকে তাহলে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত একটি প্রশংসাপত্র নিয়ে তার মাধ্যমেও নাম নথিভুক্ত করতে পারবে। ৩ জানুয়ারি থেকেই ছোটদের জন্য ভ্যাকসিন দেওয়ার কাজ গোটা দেশেই শুরু হয়ে যাবে বলে শর্মা জানান।

Covid 19: দেশে একদিনে সংক্রমিত সাড়ে ৬ হাজার, করোনায় মৃত্যু ৩৫১

covid indian air hostess

News Desk: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৩১ জন। গত ২৪ ঘন্টায় করোনায় মৃতের সংখ্যা ৩১৫। যার ফলে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৭৯ হাজার ৯৯৭।

গত ২৪ ঘন্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ১৪১ জন। এখনও পর্যন্ত দেশে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৪২ লক্ষ ৩৭ হাজার ৪৯৫। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৮.৪০ শতাংশ। দেশে করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৭৫ হাজার ৮৪১।

সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনা টিকাকরণের সংখ্যা ২৯ লক্ষ ৯৩ হাজার ২৮৩। এখনও পর্যন্ত দেশে মোট টিকাকরণের সংখ্যা ১৪১ কোটি ৭০ লক্ষ ২৫ হাজার ৬৫৪।

Booster Dose: ৯ মাস আগে টিকার দ্বিতীয় ডোজ পাওয়া ব্যক্তিরাই বুস্টার পাবেন

covid booster shot

নিউজ ডেস্ক : গত ২৫ ডিসেম্বর দেশে করোনার বুস্টার ডোজ প্রয়োগের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, আগামী ১০ জানুয়ারি থেকে করোনার বুস্টার ডোজের (booster dose) প্রয়োগ শুরু হবে। স্বাস্থ্যকর্মী ও একেবারে সামনের সারির কোভিড যোদ্ধারা পাবেন এই ডোজ। এছাড়াও ষাটোর্ধ্ব কোমর্বিডিটি থাকা ব্যক্তিদের করোনার ‘সতর্কতামূলক’ ডোজ দেওয়া হবে। তবে ৯ মাস আগে যাঁরা করোনা টিকার দ্বিতীয় ডোজটি পেয়েছেন তাঁদেরই আগে এই বুস্টার ডোজ দেওয়া হবে।

আইসিএমআর (ICMR) ও ফরিদাবাদের ট্রান্সলেশনাল হেলথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের উদ্যোগে পরিচালিত পাঁচটি বৈজ্ঞানিক গবেষণার ফলাফলের ভিত্তিতে দ্বিতীয় এবং তৃতীয় ডোজগুলির মধ্যে ব্যবধান ৯ মাসের রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৯ মাসের মাথায় এই বুস্টার ডোজের মানে হল চলতি বছরের ১০ এপ্রিলের মধ্যে যাঁরা দ্বিতীয় ডোজটি পেয়েছিলেন তাঁরাই সতর্কতামূলক ভ্যাকসিনের প্রাথমিক ডোজগুলি নিতে পারবেন। অর্থাত্‍, প্রধানত স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইন কর্মীরাই প্রথম এই বুস্টার ডোজ পাবেন।

প্রশাসনের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, ‘কারা বুস্টার ডোজের জন্য যোগ্য হবেন তা ‘কো-উইন’ প্ল্যাটফর্মে দেখা যাবে। আগামী ১০ জানুয়ারি থেকে কতজন যোগ্য হবেন সেই সংখ্যা আমাদের কাছে তৈরি রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে ঘোষণা করা হবে।’ সূত্রের খবর, আমেরিকা ও ব্রিটেন-সহ বিশ্বের বাকি দেশগুলিতে যে পদ্ধতি মেনে বুস্টার ডোজের প্রয়োগ চলছে তার থেকে ভারতের পদ্ধতি আলাদা হবে।

Omicron: যে ধরণের মাস্ক পরলে চিন্তামুক্ত থাকবেন

Corona west bengal

News Desk: বছর শেষে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনা। ডেল্টার পর এবার কাঁপুনি ধরাচ্ছে ওমিক্রন। ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হচ্ছে ওমিক্রন গ্রাফ। কোন ধরনের মাস্ক পরলে ওমিক্রন থেকে বাঁচবেন তা নিয়েই সামনে আসছে নানা তথ্য।

করোনা আবহের প্রথম দিকে চিকিৎসকরা জানিয়েছিলেন, N95 মাস্ক  সবচেয়ে বেশি কার্যকর। করোনা ঠেকানোর ব্যাপারে। তবে ক্লিনিক্যাল মাস্ক বা সার্জিক্যাল মাস্ক দারুণ কাজ দেয়।

এর মাঝে পাতলা কাপড়ের মাস্ক বাজারে ছড়িয়ে পড়ে। রংবেরঙের মাস্কে মুখ ঢাকেন সবাই। কিন্তু চিকিৎসকদের মতে, পাতলা কাপড়ের মাস্ক মোটেই এক্ষেত্রে কার্যকরী নয়। এই ধরণের মাস্ক শুধুই ফ্যাশন।   ওমিক্রন আটকাতে মোটেই পারবে না।

কাপড়ের মাস্ক বড় আকারের ড্রপলেট আটকাতে পারলেও ছোট ড্রপলেট আটকাতে সমর্থ নয়। এক্ষেত্রে KN95 বা N95 মাস্কই সবচেয়ে বেশি কার্যকর। তবে এই মাস্ক কেনার সময় অবশ্য সঠিক মাপের কেনা উচিত। যাতে মুখ ও নাক সঠিকভাবে ঢাকা থাকে।

গবেষণায় এসেছে কাপড়ের মাস্ক ৭৫ শতাংশ সুরক্ষা দিতে পারে। N95 মাস্ক ৯৫ শতাংশ সুরক্ষা দিতে সমর্থ। ওমিক্রনের থাবা আটকাতে তাই এমন মাস্ক ব্যবহার করতেই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সঙ্গে অবশ্যই নিয়মিত স্যানিটাইজার ব্যবহারের কথাও জানিয়েছেন তারা।

ফ্রান্স ও ব্রিটেনে একদিনে করোনা আক্রান্ত লক্ষাধিক, তীব্র আতঙ্ক

covid-19-who-alert-on-europe-and-asia

News Desk: করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময়ে যা দেখা যায়নি সেটাই দেখা গেল ওমিক্রনের দাপটে। ইউরোপের অন্যতম দেশ ফ্রান্সে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৬১১ জন। যার মধ্যে অধিকাংশই ওমিক্রনের শিকার। ব্রিটেনেও একদিনে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২০ হাজারের বেশি।

শীত পড়তেই ইউরোপ জুড়ে করোনার বাড়বাড়ন্ত । ধরা পড়ার কয়েকদিনের মধ্যেই বিশ্বের ১১০টি দেশে ছড়িয়ে পড়েছে এই নতুন ভেরিয়েন্ট। ইতিমধ্যেই ইউরোপের বেশিরভাগ দেশে দাপট দেখাতে শুরু করেছে ওমিক্রন।
দেশের করোনা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই জরুরি বৈঠকে বসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। স্বাস্থ্য-সহ বিভিন্ন দফতরের শীর্ষ কর্তাদের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছেন তিনি। পরিস্থিতির উপর সরকার কড়া নজর রাখছে বলেও ম্যাঁক্রো জানিয়েছেন। শেষ ২৪ ঘন্টায় ফ্রান্সে যতজন আক্রান্ত হয়েছেন তার অধিকাংশই ওমিক্রন আক্রান্ত বলে জানা গিয়েছে। ২৪ ঘন্টায় ফ্রান্সে মৃত্যু হয়েছে ৮৪ জনের।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর নিরিখে বিশ্বের প্রথম দশটি দেশের মধ্যে ফ্রান্স রয়েছে সাত নম্বরে। শুক্রবার ফ্রান্সে ৯৪১২৪ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছিল। মৃত্যু হয়েছিল ১৬৭ জনের। তুলনায় শনিবার মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও আক্রান্ত সংখ্যা অনেকটাই বেড়েছে।

ইতিমধ্যেই গোটা ইউরোপে শুরু হয়েছে নববর্ষ বরণ উৎসব। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো সে দেশের প্রত্যেক মানুষকে ঘরে থেকে উৎসব পালনের ডাক দিয়েছেন।

শনিবার যিশুর জন্মদিন উপলক্ষে পোপ ফ্রান্সিস সকলকে দ্রুত টিকা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। ভ্যাটিকান সিটির ওই অনুষ্ঠানে পোপ বলেন, গরিব মানুষের প্রতি উদাসীন আচরণ ঈশ্বরকে অসন্তুষ্ট করে তুলেছে। শুধু ধনী দেশগুলিতেই ভ্যাকসিন দিলে যে গোটা বিশ্ব করোনার হাত থেকে মুক্তি পাবে না এটা আজ স্পষ্ট হয়ে গিয়েছে। মনে রাখতে হবে, প্রদীপের নিচেই থাকে অন্ধকার। তাই বিশ্বের প্রতিটি মানুষ যাতে টিকা পায় সেদিকে সবার আগে নজর দিতে হবে।

ব্রিটেনেও ওমিক্রন বড় মাপের ছাপ ফেলেছে। বরিস জনসনের দেশে একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ২০ হাজার মানুষ। যার মধ্যে বেশিরভাগই ওমিক্রন আক্রান্ত। ফলে ব্রিটেনেও করোনা নতুন করে আতঙ্ক ও উদ্বেগ ছড়াচ্ছে। ব্রিটেনে প্রতিদিনই আক্রান্তের নতুন রেকর্ড তৈরি হচ্ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। একদিনে এক লাখ কুড়ি হাজারের বেশি মানুষের করোনা আক্রান্ত হওয়া এক নতুন রেকর্ড।

ব্রিটেনের স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটা হিমশৈলের চূড়া মাত্র। নববর্ষের উৎসব শেষ হলে এক ধাক্কায় আক্রান্তের সংখ্যা আরও বাড়বে। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক সতর্কবার্তায় জানিয়েছে, বেশ কয়েকটি দেশে করোনার গোষ্ঠী সংক্রমণ ছড়িয়েছে। তাই প্রতি দেশকেই আরও সতর্ক থাকতে হবে। অন্যথায় এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হবে গোটা বিশ্বকে।