Reserve Bank: ঋণ প্রদানকারী অ্যাপগুলির মধ্যে ৬০০-রও বেশি অবৈধ

fake loan apps

News Desk: বাসে-ট্রেনে বিভিন্ন জনবহুল এলাকায় ঋণ পাইয়ে দেওয়ার বিজ্ঞাপন হামেশাই নজরে পড়ে। এ ছাড়াও বহু অ্যাপ রয়েছে যেগুলি ডাউনলোড করে সহজেই বাড়িতে বসেই ঋণ (Loan) পাওয়ার ব্যবস্থা করে নেওয়া যায়।

গুগল (Google) সার্চে গিয়ে ‘কুইক লোন’, ‘ইনস্ট্যান্ট লোন’ প্রভৃতি লিখে সার্চ দিলেই এই অ্যাপগুলি একের পর এক বেরিয়ে আসে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank) এক সতর্কবার্তায় জানাল ঋণ প্রদানকারী এই ধরনের অ্যাপগুলির মধ্যে ৬০০টিরও বেশি অ্যাপ অবৈধ।

আরবিআই এক সতর্কবার্তায় জানিয়েছে, ঋণ দিয়ে থাকে এরকম ১১০০-রও বেশি অ্যাপ আছে। যার মধ্যে ৬০০-রও বেশি অবৈধ। এই সমস্ত অ্যাপগুলি কোনও রকম রীতিনীতির ধার ধারে না। দেশে ডিজিটাল লেনদেন যত বাড়ছে, ততোই সামনে আসছে একের পর এক প্রতারণার ঘটনা। প্রতিদিনই বহু মানুষ ঠকে যাচ্ছেন। খোয়াচ্ছেন লাখ লাখ টাকা।

সতর্কবার্তায় আরবি বলেছে, অনেকেই নিজেদের আধার, প্যান কার্ডের তথ্যও এই সমস্ত অ্যাপের মাধ্যমে জালিয়াতদের হাতে তুলে দিচ্ছেন। এ ধরনের প্রতারণার ঘটনা খতিয়ে দেখতে রিজার্ভ ব্যাংক একটি বিশেষ কমিটি কমিটি তৈরি করেছিল। সেই কমিটির রিপোর্টে জানানো হয়েছে, ঋণ প্রদানকারী পরিচিত অ্যাপগুলির মধ্যে ৬০০-রও বেশি অ্যাপ অবৈধ। তবে আরবিআই সংশ্লিষ্ট অ্যাপগুলির নাম জানায়নি।

আরবিআই-এর সমীক্ষায় দেখা গিয়েছে ভারতের মোট ৮১ টি অ্যাপ স্টোর থেকে এই বিপজ্জনক অ্যাপগুলি ডাউনলোড করা হয়ে থাকে। আরবিআইয়ের সমীক্ষা বলছে, বহু ক্ষেত্রেই গ্রাহকরা নিজেদের অজ্ঞাতসারে বা না জেনেই তাঁদের অনেক গোপন ও ব্যক্তিগত তথ্য জালিয়াতদের হাতে তুলে দিয়েছেন। এই সমস্ত ঋণ প্রদানকারী সংস্থাগুলির বেশিরভাগ সংস্থাই রিজার্ভ ব্যাংকের অনুমোদন প্রাপ্ত নয়।

Covid 19: মানবদেহে প্রয়োগ হবে বাংলাদেশের করোনা টিকা বঙ্গভ্যাক্স

bonvax

News Desk: বাংলাদেশের তৈরি করোনাভাইরাসের (Covid 19) ভ্যাকসিন বঙ্গভ্যাক্স মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের নীতিগত অনুমোদন দিয়েছে দেশটির সরকার।

এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ প্রাণিদেহে সফল হয়েছে। এর পরেই টিকা মানব দেহে প্রয়োগের অনুমোদন দেয় বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি)। সংস্থার পরিচালক ডা. রুহুল আমিন বলেন, ফেজ-১ পরীক্ষার জন্য অনুমতি দেওয়া হয়েছে।

ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মার সহযোগী গ্লোব বায়োটেক বাংলাদেশে করোনাভাইরাসের মহামারি শুরুর পর গত বছরের ২ জুলাই করোনা টিকা তৈরির কাজ শুরুর কথা জানায়।

বানরের দেহে বঙ্গভ্যাক্স টিকার পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল গত ১ নভেম্বর বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি) জমা দেয়।

করোনাভাইরাসের টিকা তৈরির লড়াইয়ে থাকা বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড এবার পরবর্তী পরীক্ষার মুখে। সংস্থার ব্যবস্থাপক ড. মহম্মদ মহিউদ্দিন জানান, যে কোনও টিকা তৈরির পর ধাপে ধাপে নানা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। সর্বশেষ মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগে তা নির্দিষ্ট রোগ প্রতিরোধে অ্যান্টিবডি তৈরিতে সফলতার মুখ দেখলে তা টিকা হিসাবে স্বীকৃতি পায়।

Tripura: ‘মানসিক বিকারগ্রস্ত’ নেতা বিজেপির কবর খুঁড়ছে: সুদীপ বর্মণ

Sudip Roy Barman

News Desk: পুর নির্বাচনে লাগাতার সন্ত্রাসের প্রতিবাদে ভালো কিছুর জন্য ভোট দিতে আবেদন করলেন ত্রিপুরার (Tripura) প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়বর্মণ। তাঁর আবেদন, বিজেপির তকমাধারী হামলাকারীদের প্রতিহত করে ভোট দিন। তিনি বলেন, আগে রাজ্যে উৎসবের আবহে ভোট হতো।

বিজেপি বিধায়ক সুদীপ রায়বর্মণ সরাসরি তাঁর দলের উর্ধ্বতন কিছু নেতার কড়া সমালোচনা করেছেন। ইঙ্গিতে তিনি বলেন, এমন এক নেতা আছেন যাঁর ত্রিপুরা সম্পর্কে কোনও অভিজ্ঞতা নেই। শিশুসুলভ আচরণ করছেন তিনি। সুদীপবাবু নাম না করে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কড়া সমালোচনা করেছেন বলেই মনে করা হচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী হওয়ার আগে দীর্ঘসময় ত্রিপুরা থেকে দূরেই ছিলেন বিপ্লব দেব।

আগরতলা পুরনিগম ভোট ও নগর পঞ্চায়েত ভোটে লাগামছাড়া সন্ত্রাসের পরপর ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশ কোনও কাজেই আসেনি। অভিযোগ, শাসক বিজেপি আশ্রিত হামলাকারীরা বিরোধী সিপিআইএম, টিএমসি ও কংগ্রেস প্রার্থী, সমর্থকদের রুখতে মরিয়া। বিরোধীরা সরব নির্বাচনী সন্ত্রাস নিয়ে।

tripura

ভোট সন্ত্রাস নিয়ে সুদীপ রায় বর্মণ সরব। তিনি বলেন, রাজ্যে এমন এক নেতা আছেন যিনি বিজেপির কবর খুঁড়ছেন নিজেই। উড়ে এসে জুড়ে বসা এই নেতা বাম আমলের ‘হুলিগান’দের ব্যবহার করে ভোটে জিততে মরিয়া। এতে ক্ষতি হচ্ছে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ও বিজেপিরই। আগামী দিন দলের পক্ষে ভয়ঙ্কর এই রাজ্যে।

সাংবাদিক বৈঠকে সুদীপবাবুর অভিযোগ, পুলিশ প্রশাসন ইচ্ছাকৃত নীরব ভূমিকা নিচ্ছে। তারা চাইছে এই রাজ্যে আবার বাম শাসন। যে টানা ২৫ বছর সিপিআইএমের শাসন চলেছিল, তাকে সরিয়েই বিজেপি সরকার গড়েছে উন্নত পরিষেবা দিতে। তবে কিছু নেতার ভূমিকা বামেদের পথ প্রসস্ত করছে।

আগরতলা পুর নিগম নির্বাচনের আগেই সুদীপ রায় বর্মণের কড়া আক্রমণে ত্রিপুরা রাজ্য বিজেপিতে প্রবল শোরগোল। মনে করা হচ্ছে ফের তৃণমূল কংগ্রেসে ফিরতে চলেছেন সুদীপবাবু।

সুদীপবাবুর সাংবাদিক বৈঠকের পরেই টিএমসি সাংসদ ও ত্রিপুরার দায়িত্বে থাকা সুস্মিতা দেব বলেন, সুদীপ দা একজন দায়িত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ নেতা। একধাপ এগিয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রী ব্রাত্য বসু বলেন, সাহস থাকলে সুদীপবাবুকে বহিষ্কার করুক বিজেপি।

ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণের পুত্র সুদীপ রায়বর্মণ। তিনি দীর্ঘ সময় কংগ্রেসের বিধায়ক। টানা বাম আমলে দাপুটে কংগ্রেস নেতা। তবে গত বিধানসভা ভোটের আগে সুদীপবাবু সহ ততকালীন বিরোধী দল কংগ্রেসের বিধায়করা টিএমসিতে যোগ দেন। রাজ্যে টিএমসি হয়েছিল ক্ষনিকের জন্য বিরোধী দল। এরপর বিধানসভা ভোটের আগে সুদীপবাবু সহ সেই বিধায়করা বিজেপিতে চলে যান। বিরোধী দল থেকে পরিবর্তনের ভোটে ত্রিপুরায় সরকার গড়ে বিজেপি। আর সিপিআইএম হয় প্রধান বিরোধী দল।

রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকারের আমলে স্বাস্থ্যমন্ত্রী হন সুদীপবাবু। তবে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিধানসভা ও বাইরে সরব ছিলেন তিনি। তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেন মুখ্যমন্ত্রী।

আফগানিস্তানে খাদ্যশস্য পাঠাতে ভারতকে স্থলপথ ব্যবহারে সম্মতি পাকিস্তানের

pak-road

News Desk: তালিবান জঙ্গিরা কাবুলের ক্ষমতা দখলের পর আফগানিস্তানের অর্থনৈতিক দুর্দশা চরমে। বৈদেশিক বাণিজ্য প্রায় স্তব্ধ। চরম খাদ্য সঙ্কট দেখা দিয়েছে। সেই সঙ্কট মেটাতে মানবিক কারণে ভারত আফগানিস্তানে বিভিন্ন খাদ্য সামগ্রী পাঠানোর কথা জানিয়েছিল। পাকিস্তানের মধ্যে দিয়ে সেই খাদ্য সমাগ্রী যাওয়ার সবুজ সংকেত এসেছে।

শেষ পর্যন্ত মানবিকতার খাতিরে আফগানিস্তানে খাদ্যসামগ্রী পাঠাতে ভারতকে সে দেশের স্থলপথ ব্যবহারের অনুমতি দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে এই অনুমতি দিতে দু’মাস সময় নিলেন তিনি।

পাকিস্তান সরকার মঙ্গলবার জানিয়েছে, চলতি বছরে ৫০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য আফগানিস্তানে পাঠানোর জন্য ভারতকে স্থলপথ ব্যবহার করার অনুমতি দেওয়া হবে।

Afghanistan

আফগানিস্তানে তীব্র সঙ্কটের কথা জেনেও খাদ্য সামগ্রী পাঠানোর জন্য স্থলপথ ব্যবহারের অনুমতি দিতে দুই মাস সময় লাগায় আন্তর্জাতিক দুনিয়া বিস্ময় প্রকাশ করেছে।

চরম খাদ্য সঙ্কটে পড়া আফগানিস্তানের দুই তৃতীয়াংশ মানুষ অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। এই অবস্থায় ভারত খাদ্যসামগ্রী পাঠাতে চাইলেও পাকিস্তান অনুমতি না দেওয়ায় আন্তর্জাতিক চাপের মুখে পড়ে ইসলামাবাদ।

রাষ্ট্রসংঘ সহ একাধিক আন্তর্জাতিক সংগঠন ও দেশ পাকিস্তানকে অবিলম্বে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আর্জি জানায়। আন্তর্জাতিক মহলের চাপে পড়ে শেষ পর্যন্ত নিজেদের অবস্থান বদল করতে বাধ্য হলেন ইমরান খান।

মঙ্গলবার পাকিস্তান সরকার জানিয়েছে, ভারত তাদের দেশের স্থলপথ ব্যবহার করে কাবুলে ৫০ হাজার মেট্রিক টন খাদ্য সামগ্রী পাঠাতে পারবে। শুধু তাই নয়, আফগানিস্তান থেকে যে সমস্ত মানুষ চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন তাঁরাও পাকিস্তানের ভেতর দিয়ে নিজেদের দেশে ফিরে যেতে পারবেন।

অনেকেই মনে করছেন, আন্তর্জাতিক মহলের চাপ এবং আফগান নাগরিকদের কথা মাথায় রেখেই পাক প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন।

ভারত থেকে খাদ্যসামগ্রী পাঠানো হলে আসন্ন শীতের আগে আফগান বাসীরা অনেকটাই উপকৃত হবেন। শীতের কারণে যত শীঘ্র সম্ভব এই খাদ্য সামগ্রী কাবুলে পৌঁছানো প্রয়োজন বলেও সকলেই মনে করছেন।

পাক প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা হয়েছে, চলতি পরিস্থিতিতে কাবুলের মানুষের কথা ভেবে ভারতকে নিজেদের দেশের স্থলপথ ব্যবহার করার অনুমতি দিয়েছে পাকিস্তান। মানবিক কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Delhi: সফরের লোডশেডিং গেরো, তবে রাজনৈতিক আলোকেই মমতা

mamata banerjee

News Desk: চারদিনের দিল্লি সফরে সোমবার রাজধানীতে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে ইতিমধ্যেই দিল্লির রাজনৈতিক মহলে যথেষ্ট উত্তেজনা ও কৌতূহল তৈরি হয়েছে। কিন্তু দিল্লি পৌঁছে সফরের প্রথম দিন বেশ কিছুক্ষণ সময় আঁধারে কাটাতে হল মুখ্যমন্ত্রীকে।

সোমবার সন্ধ্যায় হঠাৎই দিল্লিতে বিদ্যুৎ বিপর্যয় হয়। যে কারণে মুখ্যমন্ত্রীর সাউথ অ্যাভিনিউয়ের বাড়িতেও প্রায় এক ঘণ্টা বিদ্যুৎ ছিল না। দিল্লির বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা এনডিএমসি (ndmc) বিদ্যুৎ বিপর্যয়ের কথা স্বীকার করে নিয়েছে।

১৮৩ সাউথ অ্যাভিনিউয়ের বাংলোটি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দিল্লি আসলে মুখ্যমন্ত্রী এখানেই থাকেন। সোমবার দিল্লি পৌঁছলেও মমতার কোনও রাজনৈতিক কর্মসূচি ছিল না। তাই তিনি ঘরের মধ্যেই ছিলেন। এসময় আচমকা আলো নিভে যায়। শুধু মমতার বাড়িতে যে বিদ্যুৎ বিপর্যয় হয়েছে তা নয়, বহু সাংসদের বাংলো এমনকী, রাষ্ট্রপতি ভবনও নিষ্প্রদীপ হয়ে পড়েছিল। সরবরাহকারী সংস্থার দাবি, হঠাৎই উৎপাদনে ঘাটতির কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হয়েছিল সংস্থা।

শোনা যাচ্ছে, মমতার এই সফরে আরও অনেক উল্লেখযোগ্য নাম তৃণমূলে আসতে পারে। যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নাম বিজেপির তরুণ সাংসদ বরুণ গান্ধী।

BJP MP Varun Gandhi criticized the Centre's agricultural policy

গত মে মাসে তৃতীয়বার বিপুল ভোটে জিতে বাংলায় সরকার গঠনের পর সর্বভারতীয় স্তরেও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের শক্তি বাড়াতে নেমেছেন। ইতিমধ্যেই গোয়া ও ত্রিপুরায় তৃণমূল পায়ের তলার মাটি শক্ত করেছে। গোয়ায় টেনিস তারকা অভিনেত্রী লিয়েন্ডার পেজ, অভিনেত্রী নাফিসা আলির মতো ব্যক্তিত্ব ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন।

Tripura: TMC প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি, অভিযোগ অস্বীকার করল BJP

tripura-tmc

News Desk: সর্বোচ্চ আদালতের নির্দেশ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আশ্বাসের পরেও পরিস্থিতি গরম। পুরভোটের সময় যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক হামলা হচ্ছে।

সোমবার রাতে আগরতলা পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী গৌরী মজুমদারের বাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। অভিযোগ তারা বিজেপির সমর্থক। তবে অভিযোগ অস্বীকার করছে শাসক দল বিজেপি।

পড়ুন: Tripura: শিক্ষামন্ত্রীর শরীর BJP-র সঙ্গে, মন উড়ুউড়ু, বিস্ফোরক ইঙ্গিত CPIM রাজ্য সম্পাদকের

তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিযোগ জানালে পুলিশ তদন্ত শুরু করে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির খোল। প্রার্থী গৌরী মজুমদারের অভিযোগ, স্থানীয় বিজেপি নেতা রঞ্জিত মজুমদারের নেতৃত্বে হামলা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও বিরোধীদের কোনওরকম নিরাপত্তা দিচ্ছে না রাজ্যের বিপ্লব দেব সরকার। আরও অভিযোগ, শুধু গুলি চালানোই নয়, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রীতিমতো হুমকিও দিয়েছে।

অন্যদিকে বিজেপি নেতা তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। রঞ্জিতের পাল্টা অভিযোগ, পরাজয় নিশ্চিত বুঝেই তৃণমূল প্রার্থী নাটক করছেন। মিথ্যা অভিযোগ করছেন।

tripura-tmc

উল্লেখ্য, সোমবার ত্রিপুরা ছাড়ার আগে টিএমসি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন, ত্রিপুরায় জঙ্গল রাজ চলছে। এখানে পুলিশ, সাংবাদিক, আইনজীবী, বিরোধীদলের নেতা কেউই বিপ্লব দেবের হাত থেকে রেহাই পাচ্ছে না।

ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সেই মামলার শুনানিতে ত্রিপুরার বিপ্লব দেব সরকারকে কড়া ভর্ৎসনা করে শীর্ষ আদালত। শীর্ষ আদালতের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানতে চান, রাজ্যের পুরভোট অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সরকার কী ব্যবস্থা নিয়েছে।

শীর্ষ আদালতে তৃণমূল তার আবেদনে বলেছে, ত্রিপুরার আইনশৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। সেখানে নির্বাচন হওয়ার মতো পরিস্থিতি নেই। তাই অবিলম্বে পুরভোট স্থগিত রাখা হোক। অন্যদিকে ত্রিপুরা সরকারের আইনজীবী শীর্ষ আদালতে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই মামলা দায়ের করা হয়েছে। প্রচারে শেষ দিনে হঠাৎই কয়েকটি হিংসাত্মক ঘটনার কথা উল্লেখ করে তৃণমূল মামলা করেছে। অথচ তাদের প্রতিটি অভিযোগের তদন্ত করছে পুলিশ।

ত্রিপুরা সরকারের ওই বক্তব্যের প্রেক্ষিতে বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ তীব্র ক্ষোভ প্রকাশ করে।
আদালত জানতে চায়, ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা কার হাতে? রাজ্যের পুর নির্বাচন স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ করতে সরকার কী কী ব্যবস্থা নিয়েছে। ভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে এই ব্যাপারে ত্রিপুরা সরকার কি কোনও নিশ্চয়তা দিতে পারবে? ভোট গ্রহণ বা ভোট গণনার দিন রাজ্যে কোথাও কোনও অশান্তি হবে না সে ব্যাপারে কি কোনও নিশ্চয়তা দিতে পারবে সরকার? আদালতের এ ধরনের একের পর এক কড়া কড়া প্রশ্নের উত্তরে ত্রিপুরা সরকার জানায়, তারা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে।

Tripura: শিক্ষামন্ত্রীর শরীর BJP-র সঙ্গে, মন উড়ুউড়ু, বিস্ফোরক ইঙ্গিত CPIM রাজ্য সম্পাদকের

Ratanlal Nath

News Desk: পুর ও নগর পঞ্চায়েত ভোটের ৪৮ ঘণ্টা আগে শাসক দল বিজেপির অন্যতম নেতা ও ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলাল নাথের দলত্যাগ ইঙ্গিত বিরোধী দল সিপিআইএমের রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরীর।

প্রধান বিরোধী দলের রাজ্য সম্পাদকের দাবি, রতনলাল নাথের কথা শুনে রাজ্যের ঘোড়াগুলো হাসবে। রতনবাবুর শরীর এখন বিজেপির সঙ্গেআছে কিন্তু মন এখন কোনখানে আছে কেউ জানে না। সিপিআইএম রাজ্য সম্পাদকের ইঙ্গিতে ত্রিপুরা জুড়ে শোরগোল পড়েছে।

ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বকলমে বিপ্লব দেব মন্ত্রিসভার দ্বিতীয় গুরুত্বপূর্ণ মুখ। সরকারের হয়ে যাবতীয় বিষয়ে সাংবাদিক সম্মেলন তিনিই করেন। পূর্বতন কংগ্রেস নেতা তিনি। গত বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন রতনবাবু।

শিক্ষামন্ত্রীর দলত্যাগ স্বভাবকে খোঁচা দিয়েছেন বিরোধী দলের রাজ্য সম্পাদক। সোশ্যাল সাইটে জীতেন্দ্র চৌধুরীর বক্তব্যের জেরে শাসক দল বিজেপির অভ্যন্তরে শোরগোল যেমন তেমনই তৃণমূল কংগ্রেসের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়েছে।

Tripura CPI(M) Leader Jitendra Choudhury
সিপিআইএমের রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী

ত্রিপুরায় দলীয় প্রচারে এসে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই দাবি করেছিলেন, মুখ্যমন্ত্রীর আশেপাশে যারা ঘোরেন তাদের সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসতে তৈরি। ইচ্ছে করলে সরকার ফেলে দিতে পারি। কিন্তু নির্বাচিত সরকার পূর্ণ মেয়াদ থাকুক এটাই চাই।

ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে রাজ্যের কর্মচ্যুত ১০৩২৩ জন শিক্ষক শিক্ষিকার যৌথ আন্দোলন মঞ্চ ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ, শিক্ষামন্ত্রী বারবার ধাপ্পা দিয়ে চলেছেন। কোনও চাকরির ব্যবস্থা হয়নি। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও কিছুই করতে পারেননা বলেই অভিযোগ। ইতিমধ্যেই রাজ্যে কর্মচ্যুত শতাধিক শিক্ষক শিক্ষিকা মারা গিয়েছেন।

Germany: দয়া করে টিকা নিন নইলে মরব সবাই, উন্নত জার্মানির হাহাকার শুরু

covid19

News Desk: বিশ্বে সর্বনিম্ন করোনা টিকাকরণ হয়েছে যে সব দেশে তাদের মধ্যে পশ্চিম ইউরোপের ধনী ও শিল্পোন্নত দেশগুলি জ্বলজ্বল করছে। হু হু করে করোনা ছড়াতে শুরু করলেও টিকাকরণের গতি কচ্ছপকেও হার মানাবে। জার্মানিতে কোভিড ১৯ সংক্রমণের বিপদ বুঝে এবার সরকার কাতর আবেদন জানাল।

ইউরোপজুড়ে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। ফলে কোভিড-১৯ টিকাদানের গুরুত্বারোপ করতে গিয়ে সর্বোচ্চ হুঁশিয়ারি দিলেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্পান। তিনি বলেছেন, ‘এই শীতের শেষ নাগাদ, জার্মানির সবাই হয় টিকা নিয়ে সুস্থ হয়ে উঠবে, নইলে মারা যাবে।’

বিবিসি জানাচ্ছে,  করোনার চতুর্থ ঢেউয়ের সম্মুখীন হতে চলেছে জার্মানি। দ্রুত সংক্রমণ বাড়ছে, অনেকগুলো হাসপাতাল এরই মধ্যে রোগীতে পরিপূর্ণ। সম্প্রতি একদিনে ৬৫ হাজার রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই চতুর্থ ঢেউ আগেরগুলোর চেয়ে মারাত্মক হতে পারে।

covid19

গত ২৪ ঘণ্টায় জার্মানিতে ৩০ হাজার ৬৪৩ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। আগের সপ্তাহে একই দিনে এই সংখ্যা সাত হাজার কম ছিল।

জার্মানির স্বাস্থ্যমন্ত্রী বলেন, ব্যাপকভাবে সংক্রামক ডেল্টা ভ্যারিয়্যান্ট সম্প্রতি এতটাই আগ্রাসী যে, আগামী কয়েক মাসের মধ্যে যারা টিকা না নিয়ে থাকবে তারা আক্রান্ত হবে এবং তাদের সুরক্ষায় ঘাটতি রয়ে যাবে।

পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে টিকাদানের হারে সর্বনিম্ন দেশগুলোর তালিকায় রয়েছে জার্মানির নাম। দেশটির ৬৮ শতাংশ মানুষ পূর্ণডোজ টিকা নিয়েছেন। করোনা মহামারির শুরু থেকে করোনায় জার্মানিতে ৯৯ হাজারের বেশি মানুষের মৃত্যু 

 

ত্রিপুরায় হিংসা বন্ধ হবে, অমিত শাহর মন্তব্যে অস্বস্তিতে বিপ্লব দেব

amit-mamata

News Desk: দলের যুবনেত্রী সায়নী ঘোষকে গ্রেফতার পরে জামিন দেওয়া ও রাজনৈতিক হামলার প্রতিবাদে সোমবার সকাল থেকেই আগরতলা ও দিল্লি সরগরম। টিএমসি সাংসদদের লাগাতার চাপের মুখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ত্রিপুরায় হিংসা বন্ধ হবে।

পুরো বিষয়টিকে রাজনৈতিক চাপের মুখে অমিত শাহর মাথা ঝুঁকিয়ে নেওয়া বলেই ধরে নিচ্ছে তৃণমূল কংগ্রেস। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের পর অস্বস্তিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। পরপর রাজনৈতিক হামলায় সন্ত্রস্ত ত্রিপুরা। বিরোধী দল সিপিআইএমের কটাক্ষ, তৃণমূল ও বিজেপি কাউকেই বিশ্বাস নেই।

ত্রিপুরায় হিংসা বন্ধের জন্য অমিত শাহ সে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে কথা বলবেন বলে জানান। সোমবার সন্ধ্যায় অমিত শাহর বাসভবন থেকে বেরিয়ে এসে এই কথা জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

রবিবার ত্রিপুরায় গ্রেফতার হয়েছিলেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ। রবিবার থেকেই শাহর সঙ্গে দেখা করার চেষ্টা চালাচ্ছিলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কিন্তু শাহ তৃণমূল সাংসদের সঙ্গে দেখা করতে রাজি হননি। সোমবার সকাল থেকেই নর্থ ব্লকে ধরনায় বসেন তৃণমূল সাংসদরা। তাঁদের দাবি ছিল, স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁদের সঙ্গে দেখা করতে হবে। প্রথম দিকে শাহ কোনওভাবেই তৃণমূল নেতৃত্বকে সময় দিতে চাননি। কিন্তু একটানা ধরনা চলার পর চাপের মুখে তিনি দেখা করেন।

আধ ঘণ্টার বৈঠক শেষে শাহর বাসভবন থেকে বেরিয়ে এসে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ত্রিপুরায় অবিলম্বে হিংসা ও অশান্তি বন্ধের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে আগেও কথা বলেছেন প্রয়োজনে আবারও তিনি বিষয়টি নিয়ে কথা বলবেন। তবে এই আশ্বাস কতটা বাস্তবায়িত হল সেটা সময়ই জানিয়ে দেবে।

কল্যাণের সুরে সুর মিলিয়ে একই কথা বলেছেন দলের প্রবীণ সাংসদ সৌগত রায়। তিনি বলেছেন, ত্রিপুরায় অবিলম্বে হিংসা বন্ধের আশ্বাস দিয়েছেন শাহ। তবে শাহর এই আশ্বাস কতটা বাস্তবায়িত হল সেদিকে তাঁরা কড়া নজর রাখবেন।

মমতার দাবি BJP গণতন্ত্রের তোয়াক্কা করে না, পঞ্চায়েত ভোট টেনে কটাক্ষ শুরু

mamata banerjee in delhi

News desk: ত্রিপুরার পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক হামলার জেরে বিতর্ক চরমে। এই নিয়ে বিজেপিকে গণতন্ত্রের বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাওয়ার আগে বিজেপিকে তোপ মমতার, বললেন এই দল গণতন্ত্রের তোয়াক্কা করে না।

পশ্চিমবঙ্গের শাসক দল টিএমসি যাদের বিরুদ্ধেই পঞ্চায়েত ভোট লুঠ ও সন্ত্রাসের অভিযোগ রয়েছে সেই দলের সুপ্রিমো মমতার মুখে গণতন্ত্র বুলি নিয়ে কটাক্ষ শুরু হয়েছে। ত্রিপুরার প্রধান বিরোধী দল সিপিআইএমের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে কতটুকু গণতন্ত্র অবশিষ্ট রেখেছেন।

সেই রেশ টেনে বঙ্গ বাম নেতা সুজন চক্রবর্তীর কটাক্ষ, বাংলায় পঞ্চায়েত ভোটে ৩৪ শতাংশ জোর করে দখল করেছে টিএমসি। একই কায়দায় ত্রিপুরায় বিজেপি ভোট লুঠ করছে।গণতন্ত্রের কথা দুটি দলের সঙ্গে খাপ খায়না।

Mamata Banerjee

ত্রিপুরায় উত্তপ্ত পরিস্থিতির মাঝে সোমবার দুপুরে কলকাতা (kolkata)থেকে দিল্লি(delhi) গেলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। কলকাতা বিমানবন্দরে বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন তিনি। মমতা এদিন ত্রিপুরা প্রসঙ্গেই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, সায়নী ঘোষের মতো একজন শিল্পীর বিরুদ্ধেও খুনের চেষ্টার মামলা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, অন্যদিকে বিজেপির (bjp)লোকজন পুলিশের সামনেই হামলা চালাচ্ছে। কিন্তু মানবাধিকার কমিশন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কেউই এসব বিষয় দেখতে পাচ্ছে না। আসলে বিজেপি গণতন্ত্রের তোয়াক্কাই করে না

মমতা বলেন, আসলে বিজেপি মানুষকে ভয় পাচ্ছে। ওরা মানুষকে বিশ্বাস করতে পারছে না। ভোটের নামে ওখানে ঘোট করছে বিজেপি। বিধানসভা নির্বাচনের সময় আমাদের রাজ্য তো অনেক বিজেপি নেতা ঘুরে গিয়েছেন। কই আমরা তো কাউকে বাধা দিইনি। ত্রিপুরার ঘটনা গণতন্ত্রের কলঙ্ক।

মমতা আরও বলেন, ত্রিপুরায় শুধু যে তাঁর দলের নেতাদের আক্রমণ করা হচ্ছে তা নয়। সংবাদমাধ্যমেরও কণ্ঠরোধ করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে অবশ্য এটা সাধারণ ঘটনা। বিজেপি শাসিত ত্রিপুরার বর্তমান অবস্থা অগ্নিগর্ভ। সেখানে কোনও মিটিং মিছিল করতে দেওয়া হচ্ছে না।

বিধানসভা নির্বাচনে জয়ের পর এটা মুখ্যমন্ত্রীর দ্বিতীয় দিল্লি সফর। সাধারণত সংসদের অধিবেশনের শুরুতে বা অধিবেশন চলাকালীন প্রতিবারই দিল্লি আসেন মমতা। বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর গোটা দেশের রাজনীতিতে তৃণমূল নেত্রীর গুরুত্ব অনেক বেড়েছে। তাই মমতার এই দিল্লি সফরে নজর রয়েছে দেশের রাজনৈতিক মহলের। এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেবুধবার মোদির মুখোমুখি হবেন মমতা।

মুখ্যমন্ত্রী এদিন কলকাতা বিমানবন্দরে জানিয়েছেন, বিএসএফের এলাকা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে তিনি প্রধানমন্ত্রীকে আগেই চিঠি দিয়েছেন। দিল্লিতেও তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন। সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন আর্থিক দাবিদাওয়াগুলি অবিলম্বে মিটিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবেন মুখ্যমন্ত্রী।

আর্থিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। বিধানসভা নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি মত লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করতে গিয়ে তৃণমূল সরকারের ঘাড়ে ১৮ হাজার কোটি টাকার বোঝা চেপেছে। এই আর্থিক দায় সামলাতেই তিনি প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের বকেয়া পাওনাগন্ডা দ্রুত মিটিয়ে দেওয়ার দাবি জানাতে চলেছেন। করোনাজনিত কারণে এমনিতেই রাজ্যের আর্থিক হাল খুবই খারাপ। তার ওপর নতুন করে সরকারের ঘাড়ে আরও আর্থিক বোঝা চেপেছে। দেশের ২৩টি রাজ্য পেট্রোল, ডিজেলে ভ্যাট কমালেও মুখ্যমন্ত্রী মমতা পরিষ্কার জানিয়েছেন, বাংলায় ভ্যাট কমবে না।

রাজ্য যে প্রবল আর্থিক সংকটে ভুগছে তার প্রমাণ মিলেছে মুখ্যমন্ত্রীর একাধিক ঘোষণায়। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বিভিন্ন দফতরের বাজেটে কাটছাঁট করেছেন। বাজেট বরাদ্দের পরেও বিভিন্ন দফতরের টাকা খরচের উপর একাধিক বিধিনিষেধ জারি করেছেন। অর্থ দফতরের অনুমোদন ছাড়া কোনও দফতরই টাকা খরচ করতে পারবেন না বলে জানিয়েছেন। বর্তমানে অর্থ দফতর রয়েছে মুখ্যমন্ত্রীর হাতে। তাই প্রতিটি দফতরকে সর্বদাই টাকার জন্য মুখ্যমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, আয়ের বিষয়টি সুনিশ্চিত না করেই মুখ্যমন্ত্রীর লাগামছাড়াভাবে অর্থ খরচ করার কথা বলে নিজের জালে নিজেই জড়িয়েছেন। এই মুহূর্তে তাই তাঁকে কেন্দ্রের কাছে অর্থের জন্য দরবার করতে হচ্ছে।

চলতি সফরে মমতা বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও দেখা করবেন। ২০২৪ সাধারণ নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে লড়াই করার ব্যাপারে বিরোধীদের রণকৌশল তৈরি নিয়েও আলোচনা করবেন তিনি। তাই সবদিক দিয়েই মমতার দিল্লি সফর বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাজনৈতিক মহলের কাছে।

Bangladesh: খালেদা জিয়ার মুক্তি চেয়ে বিক্ষোভে পুলিশের গুলি, জখম সাংবাদিকরাও

nator

News Desk: প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য দেশত্যাগে অনুমতি দেওয়া হোক। এই দাবিতে সোমবার বাংলাদেশের সর্বত্র বিক্ষোভ সমাবেশ করে অন্যতম বিরোধী দল বিএনপি। কিছু জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয় নাটোরে।

নাটোরে বিএনপির সমাবেশকে কেন্দ্র পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় পুলিশ, সাংবাদিকসহ অন্তত ২০ জন জখম হয়েছেন।

khaleda zia

বিএনপি নেত্রীর খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অংশ নেন দলটির নেতাকর্মীরা। ভিড়ের চাপে সড়কের একপাশ বন্ধ হয়ে যায়। পুলিশ আসলে শুরু হয় বিশৃঙ্খলা। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু ককে। বিএনপির নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ শুরু করে। সংঘর্ষে থানার ওসি সহ কয়েকজন সাংবাদিক জখম হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ ও ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ।

অন্যদিকে ঢাকার প্রেসক্লাবের সামনেও বিএনপি সমর্থকদের সঙ্গে পুলিশের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়। অভিযোগ মিছিল থেকে হামলা করা হয়।

বিএনপি নেত্রী খালেদা জিয়া অসুস্থ। তাঁর পরিবার ও দলের তরফে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসার আবেদন খারিজ করেছে আওয়ামী লীগ সরকার। দুর্নীতির মামলায় জেলে ছিলেন খালেদা জিয়া। অসুস্থতার কারণে তিনি জেলে থেকে ছাড়া পান। তবে তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

 

Tripura: ‘খুনের চেষ্টার অভিযোগে’ গ্রেফতার TMC যুবনেত্রী সায়নী ঘোষ

News Desk: ত্রিপুরার পুর ও নগর পঞ্চায়েত ভোটে শাসক বিজেপি বনাম বিরোধী সিপিআইএমের মূল লড়াই। তার মাঝে তৃৃণমূল কংগ্রেসকে নিয়ে তুলকালাম কান্ড চলছে। এবার খুনের চেষ্টার অভিযোগে টিএমসি যুবনেত্রী সায়নী ঘোষকে গ্রেফতার করল পুলিশ।

রবিবার বেলা গড়াতেই আগরতলা সরগরম হয় থানায় হামলার কারণে। আগরতলা পূর্ব থানায় ডেকে পাঠানো হয় টিএমসি নেত্রী ও অভিনেত্রী সায়নী ঘোষকে। তাকে যখন পুলিশ জেরা করছিল তখনই হামলা হয় থানায়। সশস্ত্র পুলিশের সামনেই হেলমেট পরা কয়েকজন যুবক এসে হামলা করে টিএমসি নেতাদের উপর। কুণাল ঘোষের অভিযোগ, ফাঁদ পেতে পুলিশ এই হামলা করিয়েছে। হামলাকারীরা বিজেপির সমর্থক বলে অভিযোগ করেন তিনি।

পড়ুন: Tripura: থানায় ঢুকে সশস্ত্র পুলিশের সামনে TMC কে ‘পেটানোয়’ অভিযুক্ত BJP

এদিকে জেরার পর টিএমসি নেত্রী সায়নী ঘোষকে গ্রেফতারের ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত। তিনি খেলা হবে বলে স্লোগান দিয়েছিলেন। তাঁর এই স্লোগানের ভিত্তিতেই পুলিশ থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে।

টি়এমসি নেতা কু়ণাল ঘোষের অভিযোগ, থানায় ডেকে পাঠানো হয়েছিল বিনা নোটিশে। আইন মেনে থানায় গিয়েছিলেন সায়নী ঘোষ। কিন্তু তাকে গ্রেফতারির পরে তাকে আদালতে যতক্ষণ না পেশ করছে পুলিশ ততক্ষণ জামিনের প্রক্রিয়া ঢিলে হবে। এই বিষয়ে আইনজ্ঞদের সঙ্গে কথা বলছে দল।

Tripura: থানায় ঢুকে সশস্ত্র পুলিশের সামনে TMC কে ‘পেটানোয়’ অভিযুক্ত BJP

tripura

News Desk: তৃণমূল কংগ্রেসের অভিযোগ ত্রিপুরার পূর্ব আগরতলার থানার পুলিশ তদন্তের নামে ডেকে পাঠিয়ে ফাঁদ তৈরি করেছিল। থানার মধ্যেই আক্রান্ত হয়ে এমনই মারাত্মক অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে, কীভাবে থানায় ঢুকে সশস্ত্র পুলিশের সামনেই টিএমসি নেতা সমর্থকদের উপর হামলা চালাচ্ছে একদল দুষ্কৃতি। অভিযোগ হামলাকারীরা সবাই শাসক বিজেপির সমর্থক।

tripura

ঘটনাস্থল পূর্ব আগরতলা থানা এলাকা। তৃ়ণমূল কংগ্রেসের যুবনেত্রী সায়নী ঘোষের ‘খেলা হবে’ রাজনৈতিক মন্তব্যের কারণে ডেকে পাঠানো হয়। তিনি থানায় যান। অভিযোগ এর পরেই শুরু হয় হামলা। টিএমসি নেতা কুণাল ঘোষের অভিযোগ, সায়নীর জন্য সাহায্য করতে এসে থানার মধ্যেই হামলার মুখে পড়ি। এটা একটা ফাঁদ, সবই পূর্ব পরিকল্পিত বলে তিনি আরও অভিযোগ করেছেন।

tripura

ত্রিপুরায় গিয়ে তৃণমূল কংগ্রেস নেতা তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম দলীয় জনসভায় বলেছেন, ‘এখানে একটা মারলে ওখানে পাঁচটা মারব।’ তেলিয়ামুড়ায় পশ্চিমবঙ্গের মন্ত্রী তথা কলকাতার মেয়রের এই ভাষণের পর থেকেই রাজনৈতিক পরিবেশ নতুন করে উত্তপ্ত হতে থাকে। আগরতলায় নিজেরই গানে একসময় টিএমসিকে তুলোধনা করা প্রাক্তন বিজেপি নেতা বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করেন ত্রিপুরার বিজেপি সমর্থকরা। বর্তমান টিএমসি নেতা বাবুল এতে অস্বস্তিতে পড়ে যান। তাঁর সঙ্গে বিজেপির সমর্থকদের বচসা হয়। পুলিশ সামাল দেয় পরিস্থিতি।

রবিবার সকাল থেকে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ভ। পুলিশের সামনেই আক্রান্ত হলেন টিএমসি নেতারা। এর আগে পুলিশের সামনেই রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএমের রাজ্য দফতরে হামলা হয়েছিল।

Covid 19: লকডাউন বিরোধী তুমুল সংঘর্ষ, জ্বলছে নেদারল্যান্ডস, পুলিশের গুলি

netherlands

News Desk: একদিকে প্রবল করোনা সংক্রমণে অসহায় সরকার। পরিস্থিতি সামাল দিতে লকডাউন জারি করে আরও সমস্যায় জড়াল দেশটির সরকার। সাধারণ ডাচ নাগরিকরা লকডাউন বিরোধী সমাবেশ থেকে হিংসাত্মক পরিস্থিতি তৈরি করলেন। ভাঙচুর, হামলা রুখতে পুলিশের গুলি চলল। ঘটনার কেন্দ্র আন্তর্জাতিক শহর দ্য হেগ।

সরকারি নির্দেশে শনিবার থেকে তিন সপ্তাহের আংশিক লকডাউন শুরু হয়েছে নেদার‍ল্যান্ডসে। রাত ৮টায় পানশালা ও রেস্তোরাঁ বন্ধ রাখতে বলা হয়েছে। পুরোপুরি দর্শকশূন্য থাকবে সব ধরনের খেলাধুলার আয়োজন।

সরকারের ঘোষণার পরেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। দ্য হেগ শহরের সড়কে সার সার সাইকেলে আগুন ধকিয়ে দেন বিক্ষুব্ধরা। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় হামলা। রটারডাম শহরে বিক্ষোভ প্রবল রূপ নিলে পুলিশ গুলি চালায়। বিবিসি জানাচ্ছে এই খবর।

netherlands

পরিস্থিতি তীব্র উত্তেজনাপূর্ণ আন্তর্জাতিক আদালতের সদর কার্যালয়ের শহর দ্য হেগ। এই শহরের হিংসাত্মক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

নেদারল্যান্ডসের বিক্ষোভের রেশ ছড়াতে শুরু করেছে ইউরোপের অন্যান্যদের দেশে। করোনা সংক্রমণ বাড়ার ফলে নতুন করে লকডাউনসহ কড়াকড়ির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া ও ইটালিতে। স্বাভাবিক জীবনযাপনে বাধার প্রতিবাদ করছেন সেসব দেশের জনগন।

এদিকে পরিসংখ্যানে উঠে আসছে, শিল্পন্নোত পশ্চিম ইউরোপের দেশগুলিতে চরম অবৈজ্ঞানিক মনোভাবের কারণে টিকা নেওয়ার হার খুবই কম। এর ফলে করোনা সংক্রমণ ছড়াতে শুরু করেছে দ্রুত। ইউরোপের অনেক দেশে নতুন করে করোনা বেড়ে যাওয়ায় সেসব দেশের সরকার নতুন করে কড়াকড়ি আরোপ করছে। কয়েকটি দেশে এক দিনে রেকর্ড সংখ্যক সংক্রমণের তথ্য পাওয়া গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানাচ্ছে, ইউরোপে করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক। হু আঞ্চলিক কর্মকর্তা ড. হ্যান্স ক্লুগ আশঙ্কা করেন, ইউরোপে কড়াকড়ি না করা হলে আগামী বসন্তের আগে পর্যন্ত আরও পাঁচ লাখ মানুষের মৃত্যু দেখতে হবে। কোভিড সংক্রমণে এই অঞ্চলে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটছে।

সোমবার থেকে ২০ দিনের লকডাউনে যাচ্ছে অস্ট্রিয়া। এর প্রতিবাদে রাজধানী ভিয়েনায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। আগামী ফেব্রুয়ারি থেকে করোনার টিকা বাধ্যতামূলক করার কথা ভাবছে অস্ট্রিয়া সরকার। ইউরোপের প্রথম দেশ হিসেবে টিকা বাধ্যতামূলক করতে যাচ্ছে এই দেশ। বিবিসি জানাচ্ছে ক্রোয়েশিয়ায় সরকারি চাকরিজীবীদের টিকা বাধ্যতামূলক করার প্রতিবাদে রাজধানী জাগরেব শহরে বিক্ষোভ হয়েছে।

Assam: রাতের ঘুম উড়েছিল ২০ বছর! ‘দেশহীন’ পুষ্পারানি হাইকোর্টে ফের ‘ভারতীয়’

CAA_d-voter

News Desk: নিজের নাগরিকত্ব প্রমান করতে প্রায় ২০ বছর আইনি লড়াই করে শেষমেষ জয়ী হলেন বঙ্গাইগাঁওয়ের বাবুপাড়া নিবাসী পুষ্পারানি ধর। এই দীর্ঘ আইনি যুদ্ধে নিজেকে ভারতীয় প্রমাণ করতে চারটে দশক পেরিয়েছে। পুষ্পারানির পরিস্থিতি এনআরসি ও সিএএ আইনি মারপ্যাঁচের নিদারুণ উদাহরণ। অসম জুড়ে এমন বহু বাংলাভাষী আছেন যারা ‘দেশহীন’।

৭৫ বছরের পুষ্পারানি প্রয়াত মৃনালকান্তি ধরের স্ত্রী। তাঁর স্বামী রেল বিভাগের কর্মচারী ছিলেন। ভারতীয় হওয়ার পরও তাকে বিদেশির তকমা সেঁটে দেওয়া হয়েছিল। দীর্ঘ আইনি যুদ্ধের পর ভারতীয় হিসেবে নিজেকে প্রমান করতে পেরেছেন।

পড়ুুুন: কৃষি আইনের বাতিলের পর আসামে সিএএ বিরোধী আন্দোলনের হুংকার

anti-CAA movement in Assam roared

২০০০ সালে পুষ্পারানিকে এফটি কোর্ট নোটিশ জারি করেছিল।যদিও ২০১৭ সালে তাঁকে বিদেশি ঘোষণা করে। এরপরই পুষ্পারানির পরিবারে ভয় ও আতঙ্কময় পরিস্থিতির সৃষ্টি হয়। নেমে আসে ঝড়। বিভিন্ন পক্ষ থেকে শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু বাস্তবে কেউই এগিয়ে আসেন না । এমনটা পরিস্থিতির মধ্যে একটি বছর পার হয়ে যায়।

পড়ুন: NRC: ভারতীয় ঘোষণার পরেও ‘ডি নোটিশ’ অসমে, বাঙালি ভারতীর ‘দেশহীন’ আতঙ্ক

pushparani
আইনি লড়াই করে শেষমেষ জয়ী হলেন বঙ্গাইগাঁওয়ের বাবুপাড়া নিবাসী পুষ্পারানি ধর

এফটি কোর্টের রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে সম্পূর্ণ নিজস্ব প্রচেষ্টায় হাইকোর্টে দ্বারস্থ হন পুষ্পারানি। এক্ষেত্রে কোনও কোনও দল সংগঠনকে তাঁর পাশে দাঁড়াতে দেখা যায় নি। শুধু তাই নয় ,সেসময়ে প্রথমাবস্থায় ওই বৃদ্ধার জামিন মনজুর করেছিল হাই কোর্ট।পরবর্তীতে হাইকোর্ট বিষয়টি বিস্তারিত অধ্যায়ন করে তাঁকে ভারতীয় ঘোষণা করেছে।

আরও পড়ুন: NRC: ১৬শো কোটির বেশি জলে যাচ্ছে! সাদা হাতিতে পরিণত নাগরিকপঞ্জীর কাজ

ট্রাইবুনালের রায়ে বিদেশি , যদিও গুয়াহাটি হাইকোর্টের রায়ে ভারতীয় ঘোষণা করা হয় ৭৫ বছর বয়সি পুষ্পারানিকে। স্বাভাবিকভাবেই আদালতের এহেন রায়ে উৎফুল্লিত পরিবারটি।

পুষ্পারানির ছেলে অভিযোগ করতে গিয়ে তিনি বলেন ,পুলিশ উঠিয়ে নেবে বলে আমাদের ভয় দেখায়। কিন্তু এই পরিস্থিতি যদি হয় তাহলে আমি মারা যাব। রাতে খাওয়া – ঘুম চলে গিয়েছিল। সেইসঙ্গে বিদেশি বিতরণের নামে ভারতীয়কে এধরণের হয়রানি যাতে বন্ধ হয় এরজন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন পুষ্পারানি।

Bangladesh: বঙ্গোপসাগরে বর্মী নৌবাহিনীর হামলা, মৎস্যজীবীদের অপহরণ

Myanmar navy

News Desk: বঙ্গোপসাগরের মাছ ধরছিলেন বাংলাদেশের মৎস্যজীবীরা। তাদের ঘিরে ধরে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বর্মী নৌবাহিনীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বিখ্যাত সেন্টমার্টিন দ্বীপের কাছে (নারিকেল জিঞ্জিরা দ্বীপ)।

মায়ানমারে সেনা শাসন শুরুর পর বর্মী সেনার বিরুদ্ধে গণহত্যার লাগাতার অভিযোগ উঠেছে। গত ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকার সরিয়ে দিয়ে ফের ক্ষমতা দখল করেছে দেশটির সেনা। বন্দি হয়েছেন অপসারিত সরকারের নেত্রী আউং সান সু কি। এবার বর্মী সেনার বিরুদ্ধে প্রতিবেশি বাংলাদেশের নাগরিকদের অপহরণের অভিযোগ উঠল।

জানা গিয়েছে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় সেন্টমার্টিন দ্বীপের কাছে ২২ মৎস্যজীবী সহ বাংলাদেশি চারটি ট্রলার মায়ানমারের নৌবাহিনী আটক করে। দুই দফায় চারটি ট্রলার জোর করে নিয়ে যাওয়ার তথ্য জানিয়েছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ। স্থানীয় জেলেরা জানান, সকালে দ্বীপের পূর্বদিকে বর্মী নৌবাহিনীর সেনারা এসে বন্দুক তুলে ভয় দেখা। তারা ট্রলারসহ জেলেদের তুলে নিয়ে যায়। কিছু পরে ফের হানা দেয় তারা।

Myanmar army

বাংলাদেশি মৎস্যজীবীদের অপহরণের সংবাদ সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় প্রশাসন মারফত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও উপকূলরক্ষীরা পেয়েছেন।সেন্টমার্টিন দ্বীপের উপকূলরক্ষীরা জানান, মাঝিমাল্লাসহ ট্রলার ধরে নিয়ে যাওয়ার খবর এসেছে। তারা রোহিঙ্গা নাকি বাংলাদেশি তা খতিয়ে দেখা হচ্ছে।

হুড়মুড়িয়ে বাড়ছে করোনা, তরতরিয়ে কমছে তেলের দাম

petrol prices

News Desk: যেভাবে ইউরোপে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে তাতে আসন্ন বড়দিনের আগেই না গোটা মহাদেশটাই লকডাউনে চলে যায় এমনই আশঙ্কা প্রবল। বিশেষত শিল্পন্নোত পশ্চিম ইউরোপের দেশগুলির টিকা দানের হার সর্বনিম্ন হওয়া চরম অবৈজ্ঞানিক চিন্তাধারার কড়া বাস্তবে অট্টহাসি হাসছে কোভিড ঘাতক।

ইউরোপ জুড়ে করোনার সংক্রমণ বাড়তে থাকায় লকডাউন শুরু করছে বেশকিছু দেশ। এর ফলে আন্তর্জাতিক অর্থনীতির ঘুরে দাঁড়ানোর গতি কিছুটা কমে যাওয়ার আশঙ্কা। এমন পরিস্থিতিতে তেলের দাম স্থিতিশীল করতে বিনিয়োগকারীরা চাইছেন অপরিশোধিত তেলের বড় মজুদকারী দেশগুলো যেন নিজেদের কাছে থাকা তেল ছেড়ে দেয়।

petrol prices

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন দেশের মজুত তেল ছাড়ার সংবাদে বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করছে। বিশ্ববাজারে তেলের দাম প্রায় তিন শতাংশ কমে শুক্রবার ব্যারেল প্রতি ৮০ মার্কিন ডলারের নিচে নেমে এসেছে। টানা চার সপ্তাহ পরিশোধিত এবং কিছুটা পরিশোধিত তে দুই ধরনের তেলেরই দর পতনের ঘটনা ঘটেছে। ২০২০ সালের মার্চের পর এমন ঘটনা এই প্রথম বলে জানাচ্ছে বিবিসি।

ভয়াবহ সংক্রমণ অবস্থা জার্মানি ও অস্ট্রিয়ায়। এদের লাগোয়া দেশগুলিতে সংক্রমণের গতি হাওয়ার বেগে ফের ছড়াতে পারে। পরিস্থিতি বুঝে লকডাউনের পথে অস্ট্রিয়া। জার্মানিতেও জনজীবন বিপর্যস্ত হতে চলেছে।

বিবিসি জানাচ্ছে, শিল্পোন্নত পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে অস্ট্রিয়া এই প্রথম পূর্ণ লকডাউন লকডাউন জারি করতে যাচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, প্রায় ৯১ লাখ মানুষের দেশ অস্ট্রিয়ায় টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার তিন ভাগের দুই অংশ। পশ্চিম ইউরোপে যে কয়েকটি দেশ বর্তমানে টিকাদান কর্মসূচিতে পিছিয়ে আছে, সেসবের মধ্যে অস্ট্রিয়া অন্যতম।

প্রতিবেশি দেশ জার্মানিতে করোনাভাইরাস শনাক্তের রেকর্ড সৃষ্টি হলো। একদিনে ৬৫ হাজার ৩৭১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর ফলে দেশটিতে করোনা পরিস্থিতি ক্রমেই আরও অবনতি হলো।

CPIM এর ‘অনিলায়ন’ ছাপিয়ে ছক্কা মমতার, TMC প্রতিষ্ঠার দিনেই পড়ুয়া দিবস

mamata banerjee

News Desk: এ যেন টেক্কা দেওয়ার খেলা। বিরাট এক ছক্কা হাঁকালেন মুখ্যমন্ত্রী। তিনি জানালেন প্রতি বছর ১ জানুয়ারি রাজ্যে পড়ুয়া দিবস পালন করা হবে। তাৎপর্যপূর্ণ, এই দিনটি শাসক দলের প্রতিষ্ঠা দিবস। কংগ্রেস ছেড়ে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ১৯৯৮ সালের ১ জানুয়ারি তৈরি করেন তৃণমূল কংগ্রেস।

টিএমসির প্রতিষ্ঠা দিবসেই কেন পড়ুয়া দিবস পালিত হবে এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

মমতা যখন টিএমসি তৈরি করেন তারও আগে থেকে পশ্চিমবঙ্গে শাসক সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার। বাম জমানায় রাজ্যে শিক্ষা ব্যবস্থার উপর ছড়ি ঘোরানোর অভিযোগ উঠেছিল সিপিআইএমের ততকালীন রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের বিরুদ্ধে। ‘অনিলায়ন’ হিসেবেই কটাক্ষ করা হয়েছিল।

বামেদের শূন্য করে দিয়ে টানা তিনবারের মেয়াদে সরকার গড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও শিক্ষা ব্যবস্থায় সরাসরি রাজনীতির অভিযোগ উঠেছে আগেই। এবার তিনি ছক্কা হাঁকালেন।

 

mamata banerjee

বুধবার উত্তর ২৪ পরগনায় প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এবার থেকে প্রতি ১ জানুয়ারি হবে রাজ্যে পড়ুয়া দিবস। বিতর্কে উঠে এসেছে, এই দিনটিতে শাসক দলের প্রতিষ্ঠা দিবস পালনের প্রসঙ্গ।

তৃণমূল কংগ্রেস দুটি বিশেষ দিন রাজনৈতিক দৃষ্টিতে পালন করে। একটি হলো দলটির প্রতিষ্ঠা দিবস ১ জানুয়ারি। অন্যটি ২১ জুলাই ‘শহিদ দিবস’। ১৯৯৩ সালের ২১ জুলাই তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতার নেতৃত্বে মহাকরণ অভিযানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। তার জেরে পুলিশ গুলি চালায়। ১৩ জনের মৃত্যু হয়। রাজ্যে তখন বাম সরকার

তাৎপর্যপূর্ণভাবে এবার থেকে ১ জানুয়ারি একসঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ও পড়ুয়া দিবস হয়ে গেল।

মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় একটি স্টুডেন্টস ডে হওয়া উচিত। যুব দিবস যেমন করা হয়, কন্যাশ্রী দিবস করা হয়। ১৪ আগস্ট পালিত হয় খেলা দিবস। তেমনভাবে ১ জানুয়ারি রাজ্যে স্টুডেন্টস ডে পালন করা হবে’।

<

p style=”text-align: justify;”>তিনি বলেন, আগামী ২০ ডিসেম্বরের মতো সেদিনও ১০,০০০ পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার জন্য পরিকল্পনা আছে।

Uganda: জোড়া বিস্ফোরণ উগান্ডায়, বাঁচলেন ভারতীয় খেলোয়াড়রা

uganda blast

News Desk: আফ্রিকার মাটিতে বারবার নাশকতা ঘটানো আল কায়েদার শাখা আল শাবাব জঙ্গি সংগঠনের দিকেই সন্দেহ উগান্ডা সরকারের। মঙ্গলবার দেশটির রাজধানী কামপালা শহরে জোড়া বিস্ফোরণ ঘটানো হয়। প্রাথমিকভাবে ৬ জনের মৃত্যুর খবর এসেছে। আরও কয়েকজন জখম।

বিবিসি এবং আল জাজিরার খবর, কামপালা শহরে উগান্ডার পার্লামেন্টের সামনেই বিস্ফোরণ ঘটানো হয়। সিসিটিভি দেখে সন্দেহ করা হচ্ছে এটি আত্মঘাতী হামলা।

বিবিসির খবর, বিস্ফোরণস্থলের অদূরে ছিল ভারতীয় প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড়দের দল। তারা অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। উগান্ডার ভারতীয় দূতাবাস জানাচ্ছে, খেলোড়াররা সবাই নিরাপদে আছেন।

uganda blast

উগান্ডা সরকার এই বিস্ফোরণকে জঙ্গি নাশকতা বলেই চিহ্নিত করেছে। বিস্ফোরণের পর পার্লামেন্ট অধিবেশন স্থগিত করা হয়েছে। বিস্ফোরণের পরে পার্লামেন্টের কাছে রাখা গাড়ি রাখার জায়গায় আগুন ধরে যায়। এর পরেই পুলিশ সদর দফতরের কাছে বিস্ফোরণ হয়।

বিস্ফোরণের পর উগান্ডার জঙ্গি দমন শাখা নেমেনে।রাজধানী শহরটির বিভিন্ন স্থানে তল্লাশির পর অন্তত তিনটি স্থান থেকে টাইম বোমা উদ্ধার করা হয়েছে। সেই বোমা নিষ্ক্রিয় করা হয় দ্রুত। মনে করা হচ্ছে ধারাবাহিক বিস্ফোরণের ছক করেছিল জঙ্গিরা।

<

p style=”text-align: justify;”>উগান্ডার ন্যাশনাল এমার্জেন্সি কো-অর্ডিনেশন অ্যান্ড অপারেশন সেন্টার জানিয়েছে, যে তিনটি বোমা পাওয়া গেছে। এর মধ্যে দুটি ছিল আদালত ভবনের কাছে।

China: ড্রাগনের গলায় সোনার লকেট! সবথেকে ‘ধনী দেশ’ চিন

reachest china overtakes us

News Desk: মার্কিন যুক্তরাষ্ট্রকে টপকে চিন এখন বিশ্বের সবচেয়ে ধনী দেশ। গবেষণা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সোমবার ম্যাককিনেসি অ্যান্ড কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এই রিপোর্ট।

এই গবেষণায় বলা হয়েছে, আন্তর্জাতিক আয়ের মোট ৬০ শতাংশের বেশি যে ১০টি দেশের দখলে, সেই দেশগুলির আয় ব্যয়ের হিসেব বিশ্লেষণ করে বিশ্বের সবচেয়ে ধনী দেশের তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকায় প্রথম চিন। তারা টপকে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে।

reachest china overtakes us

গবেষণা প্রতিবেদন বলা হয়েছ, গত দু দশকে বিশ্বের সম্পদ বেড়ে তিন গুণ হয়েছে। বিশ্বে যে পরিমাণ সম্পদ বেড়েছে, তার প্রায় তিন ভাগের এক ভাগই চিনের।

রিপোর্ট উঠে এসেছে,২০০০ সালে বিশ্বের চূডান্ত বা নিট সম্পদের মূল্য ছিল ১৫৬ ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালে তা বেড়ে হয় ৫১৪ ট্রিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ সময়ে বিশ্বের সম্পদ বেড়েছে প্রায় তিন গুণ।

reachest china overtakes us

২০০০ সালে চিনের সম্পদ ছিল সাত ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালে এই সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১২০ ট্রিলিয়ন মার্কিন ডলার।

আর গত দু দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিট সম্পদের মূল্য দ্বিগুণের বেশি বেড়ে ৯০ ট্রিলিয়ন মার্কিন ডলার দাঁড়িয়েছে।

<

p style=”text-align: justify;”>পরিসংখ্যান অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রের নিট সম্পদের তুলনায় ৩০ ট্রিলিয়ন ডলার মূল্যের বেশি সম্পদের অধিকারী চিন। স্বাভাবিকভাবেই তারাই এখন বিশ্বের সবথেকে ধনী দেশ।